Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Panchayat Election 2023: হাইকোর্টে সশরীরে রাজীব সিনহা, কেন আদালতে রাজ্য নির্বাচন কমিশনার?

    Panchayat Election 2023: হাইকোর্টে সশরীরে রাজীব সিনহা, কেন আদালতে রাজ্য নির্বাচন কমিশনার?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিন পঞ্চায়েত  নির্বাচন (Panchayat Election 2023) সংক্রান্ত একাধিক মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। তাই রাজীব আদালতে উপস্থিত হওয়ায় দানা বাঁধে জল্পনা। রাজীব জানান, একটি হলফনামা দাখিলের জন্য আদালতে এসেছিলেন তিনি। তবে আদালত সূত্রে খবর, পঞ্চায়েতে আদালত অবমাননা সংক্রান্ত মামলায় একটি হলফনামায় সই করতে আদালতে এসেছিলেন রাজীব। হাইকোর্ট থেকে বেরনোর সময় পঞ্চায়েত নির্বাচনের দফা বৃদ্ধি নিয়ে জিজ্ঞাসা করা হয় রাজীবকে। তিনি জানান, দফা নিয়ে আদালতে কোনও কথা হয়নি। কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে রাজীব বলেন, বাহিনী চেয়ে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে বাহিনী আসবে। মাঝে কয়েকদিন ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে জট পেকেছিল। তা খুলেছে।

    পঞ্চায়েত সংক্রান্ত মামলা

    এদিন পঞ্চায়েত (Panchayat Election 2023) সংক্রান্ত একাধিক মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে। এরই একটি হল কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে হাইকোর্টের নির্দেশ পালন করা হয়নি। এই অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন বিরোধীরা। মামলাটি ওঠে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে।

    প্রধান বিচারপতির মন্তব্য

    শুনানির শুরুতেই প্রধান বিচারপতি বলেছিলেন, “বলতে বাধ্য হচ্ছি, এত কিছুর পরেও কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে হচ্ছে। আপনারা দয়া করে হাইকোর্টের নির্দেশ পালন করুন। চাপ সামলাতে না পারলে রাজ্যপালের কাছে গিয়ে বলুন, আর পদ ছেড়ে দিন। অন্য কাউকে তিনি ওই পদে বসাবেন। ওই পদের অনেক গুরুত্ব আছে।”

    আরও পড়ুুন: ‘‘এমন পদক্ষেপ করুন যাতে মানুষ ভরসা পায়’’, কমিশনকে হাইকোর্ট

    নির্বাচন (Panchayat Election 2023) সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে উচ্চ আদালতে। এরই একটি হল, দফা বাড়িয়ে পঞ্চায়েত নির্বাচন করার দাবি সংক্রান্ত মামলা। মামলাটি দায়ের করেছিলেন ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকি। এদিন সে প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার বলেন, এখনও পর্যন্ত যা নির্ঘণ্ট তাতে এক দফায়ই পঞ্চায়েত নির্বাচন হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে পর্যবেক্ষক চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ জাতীয় মানবাধিকার কমিশন

    Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে পর্যবেক্ষক চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ জাতীয় মানবাধিকার কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) বাকি আর মাত্র নয়দিন। তবু মামলা যেন মিটছে না। এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ জাতীয় মানবাধিকার কমিশন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করেছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করল জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার শুনানির সম্ভবনা রয়েছে। 

    কেন পর্যবেক্ষক প্রয়োজন

    অতীতের ভোটে হিংসার কথা বিবেচনা করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছিল। দাবি জানিয়ে চিঠিও দেওয়া হয়েছিল সরকার ও নির্বাচন কমিশনকে। তাদের বক্তব্য ছিল, এর আগের ভোটগুলিতে বাংলায় ভয়ঙ্কর ছবি দেখা গিয়েছিল। তার জন্য়ই পর্যবেক্ষকের প্রয়োজন। জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে রাজ্য নির্বাচন কমিশন। মামলায় দাবি করা হয়, একটি বিধিবদ্ধ সংস্থার ওপর আরেকটি বিধিবদ্ধ সংস্থা এভাবে নজরদারি করতে পারে না। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করেন বিচারপতি ভট্টাচার্য। 

    আরও পড়ুন: ‘৩ মাসের মধ্যে বিদায় দেব চোরেদের সরকারকে’, ভোটপ্রচারে হুঙ্কার শুভেন্দুর

    এর আগে ২০২১ সালে বিধানসভা ভোটের পর রাজ্যে ব্যাপক হিংসা ছড়ায়। ফল প্রকাশের দিনই কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিত সরকারকে শাসকদলের লোকজন বাড়ি থেকে টেনে এনে খুন করে বলে অভিযোগ। সেই খুনের সিবিআই তদন্ত এখনও চলছে। সেই সময় রাজ্যে আরও বেশ কয়েকটি হিংসার ঘটনা ঘটে। বিজেপি তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়। হাইকোর্ট হয়ে সেই জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন হিংসার তদন্তে প্রতিনিধিদল পাঠায় রাজ্যে। তা নিয়ে তীব্র প্রতিবাদ করে রাজ্য সরকার। এবার পঞ্চায়েত ভোটেই (Panchayat Election 2023) জাতীয় মানবাধিকার কমিশন পর্যবেক্ষক পাঠাতে চেয়েছে। বিরোধিতা করেছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। এবার আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কমিশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • Panchayat Election 2023: ‘‘এমন পদক্ষেপ করুন যাতে মানুষ ভরসা পায়’’, কমিশনকে হাইকোর্ট

    Panchayat Election 2023: ‘‘এমন পদক্ষেপ করুন যাতে মানুষ ভরসা পায়’’, কমিশনকে হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) বাহিনী কীভাবে, কোথায় মোতায়েন হবে তার কোন পরিকল্পনা কেন্দ্রকে জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। বাহিনীকে বুথে পাঠানো হবে নাকি অন্য কাজে লাগানো হবে তার কোন উত্তর কমিশন দেয়নি। শুধু কোন জেলায়, কত বাহিনী মোতায়েন হবে তার একটা তালিকা দেওয়া হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জানালেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী।  বাহিনীর পরিবহণ ও থাকার জায়গা নিয়ে রাজ্যের কাছে সাহায্য চাওয়া হয়েছিল। মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছিল। তার কোন উত্তর মেলেনি বলেও অভিযোগ তাঁর। যদিও রাজ্য নির্বাচন কমিশনের দাবি, বাহিনী মোতায়েন করার পরিকল্পনা আমরা কেন্দ্রকে দিয়েছি  এবং কেন্দ্র তার উত্তরও দিয়েছে।

    প্রধান বিচারপতির মন্তব্য

    দু পক্ষের সওয়াল শেষে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, এখানে কেন্দ্রের যে নোডাল অফিসার আছেন তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না কেন?  তাঁর সঙ্গে বৈঠক করুন, ইতিবাচক (Panchayat Election 2023) সিদ্ধান্ত নিন। তিনি বলেন, শুধু আদালত আশ্বস্থ হলে হবে না, মানুষ যেন ভরসা পায় যে ভোটগ্রহণ কেন্দ্রে গেলে কিছু হবে না। সেই ধরনের কিছু পদক্ষেপ করুন। প্রধান বিচারপতি বলেন, আপনারা এই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের হাত ধরে সুপ্রিম কোর্ট চলে গেলেন। কিন্তু এই কমিশনই আগে রাজ্যের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হয়েছিল। তিনি বলেন, আমরাও বারবার হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমাদের হস্তক্ষেপ করতেই হচ্ছে।

    ‘আমরা বিরক্ত’

    প্রধান বিচারপতি বলেন, আমরা বিরক্ত।  ছোটখাটো সব হিসাব করার জন্য আমরা বসে নেই। পরিকাঠামোগত ব্যবস্থা ভালভাবে করা সহজ কাজ নয়,  রাজ্য এবং কমিশন একসঙ্গে কাজ করলে তবেই সেটা সম্ভব। আপনাদের নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য এমন পদক্ষেপ করুন যাতে সাধারণ মানুষ আপনাদের(কমিশনকে) ভরসা করেন। সিভিক ভলান্টিয়ারদের ভোটের (Panchayat Election 2023) আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত করা যাবে না বলেও এদিন ফের মনে করিয়ে দেন প্রধান বিচারপতি। তাঁর মন্তব্য,  মনে হচ্ছে আমাদের(বিচারপতিদের) এখান থেকে সরোজিনী নাইডু সরণিতে স্থানান্তরিত হতে হবে।  নির্বাচন কমিশনকে ২০০ শতাংশ সহযোগিতা করুন বলে রাজ্যকেও পরামর্শ প্রধান বিচারপতির।

    আরও পড়ুুন: শেষ হাসি হাসলেন রাজ্যপাল! অস্থায়ী উপাচার্য নিয়োগ বৈধ, সাফ জানাল হাইকোর্ট

    তিনি বলেন,  আপনারা এক দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন, পাঁচ দফায় নয়। তাই আপনাদের তরফ থেকে আরও সহযোগিতা লাগবে।  রাজ্য নির্বাচন কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশও দিয়েছে আদালত। কমিশন কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই সংক্রান্ত রিপোর্টও চেয়েছে আদালত। এর পাশাপাশি রাজকেও রিপোর্ট পেশের নির্দেশ আদালতের। যদি আদালতের নির্দেশ মোতাবেক ভোটকর্মী নিয়োগ করা না হয়ে থাকে তবে অবিলম্বে তা করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে সোমবার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Elections 2023: আইসি, এসডিপিও-ওর বিরুদ্ধে এফআইআর! বিচারপতি মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

    Panchayat Elections 2023: আইসি, এসডিপিও-ওর বিরুদ্ধে এফআইআর! বিচারপতি মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যানিংয়ের আইসি, এসডিপিও-র বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল রাজ্য। ক্যানিংয়ের হাটপুখুরিয়া পঞ্চায়েতের (Panchayat Elections 2023) তৃণমূল উপপ্রধান সিরাজুল ইসলাম ঘরামির অভিযোগের ভিত্তিতে ক্যানিংয়ের আইসি, এসডিপিও এবং বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা।

    সন্ত্রাসের অভিযোগ

    পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) মনোনয়ন পর্বের একেবারে শুরু থেকেই বারবার সন্ত্রাসের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়েই চলছে সন্ত্রাস। অভিযোগ, ক্যানিং ১ নম্বর ব্লকে বিভিন্ন পঞ্চায়েতের মোট ২৭৪টি আসনে বিরোধীরা মনোনয়নপত্রই জমা দিতে পারেনি। এই আবহে মামলাকারী সিরাজুলের বক্তব্য, গত ১১ জুন ২৭৪ জনকে নিয়ে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেখানে স্থানীয় বিধায়ক পরেশ নাথ দাসের মদতে কয়েকশো দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরেন। মনোনয়ন জমা দিতে যেতে বাধা দেন। অভিযোগ, ভিড়ের মধ্যে এসডিপিও দিবাকর দাস ও ক্যানিংয়ের আইসি দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র নিয়েই গুলি চালান। 

    আরও পড়ুন: ‘গ্রেফতার করা হতে পারে’! রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে বিজেপি সাংসদ সৌমিত্র

    আদালতে সিরাজুলের হয়ে সওয়াল করেন আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় ও সৌম্য নাগ। বিচারপতি মান্থার এজলাসে গোটা বিষয়টি উল্লেখ করেন আইনজীবীরা। ওই ঘটনায় সাত জন আহত হয়েছিলেন। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের না করে, যাঁরা জখম হয়েছেন, তাঁদেরই মধ্যে ২ জনের বিরুদ্ধে মামলা করেন। যদিও মান্থার এজলাসে রাজ্য সরকারের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, বেশিরভাগ অভিযোগই মিথ্যা। দু’পক্ষের সওয়াল শুনে বিচারপতি মান্থা বিধায়ক ও দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য। আগামী বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Calcutta High Court: শেষ হাসি হাসলেন রাজ্যপাল! অস্থায়ী উপাচার্য নিয়োগ বৈধ, সাফ জানাল হাইকোর্ট

    Calcutta High Court: শেষ হাসি হাসলেন রাজ্যপাল! অস্থায়ী উপাচার্য নিয়োগ বৈধ, সাফ জানাল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফের একবার মুখ পুড়ল রাজ্যের! এবার অবশ্য নির্বাচন সংক্রান্ত কোনও মামলায় নয়, রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের মামলায়। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের (C V Anand Bose) সিদ্ধান্তই বৈধ। তিনি যে অস্থায়ী উপাচার্যদের নিয়োগ করেছেন, তাঁদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দিতে হবে রাজ্য সরকারকে। উপাচার্যদের বকেয়া বেতনও মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

    ১১টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

    কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এই মোট ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর পরেই শুরু হয় (Calcutta High Court) রাজভবন-নবান্ন বিরোধ।

    একতরফা নিয়োগের অভিযোগ ব্রাত্যর

    রাজ্যের তরফে জানানো হয়, এই উপাচার্যদের মানে না শিক্ষা দফতর। কারণ রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই এই ১১ জন উপাচার্যকে নিয়োগ করা হয়েছে। একতরফা নিয়োগের অভিযোগ তোলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর ঘোষণা, শিক্ষা দফতর এই উপাচার্যদের স্বীকৃতি দিচ্ছে না। ওই উপাচার্যরা যাতে পদ প্রত্যাহার করেন, সেই মর্মে উচ্চশিক্ষা দফতরের তরফে তাঁদের সসম্মান অনুরোধও জানান ব্রাত্য। তবে তাঁর আবেদনে কান দেননি ১০ জন উপাচার্যই। ব্যক্তিগত কারণ দেখিয়ে একজন অবশ্য গ্রহণ করেননি নিয়োগপত্র। এর পরেই রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, ওই উপাচার্যরা বেতন পাবেন না।

    আরও পড়ুুন: ১০ দিন ধরে বঙ্গ বিজেপির মেগা প্রচার! উল্টো রথেই পথে শুভেন্দু, সুকান্তরা

    গত ৫ জুন রাজ্যপালের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মামলা দায়ের করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎকুমার ঘোষ। তাঁর বক্তব্য, রাজ্যপাল যাঁদের নিয়োগ করেছেন, সেখানে শিক্ষামন্ত্রীর কোনও পরামর্শ নেওয়া হয়নি। মানা হয়নি আইনও। মামলার শুনানি হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। বুধবার এই মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। রাজ্য যেভাবে এই আবেদনকে সমর্থন করেছিল, সেই বিষয়টিও ঠিক নয় বলে মন্তব্য আদালতের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: ‘গ্রেফতার করা হতে পারে’! রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে বিজেপি সাংসদ সৌমিত্র 

    Calcutta High Court: ‘গ্রেফতার করা হতে পারে’! রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে বিজেপি সাংসদ সৌমিত্র 

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে তাঁকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। সোনামুখী থানার আইসির বিরুদ্ধে বেলাগাম মন্তব্য করা এবং থানার সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগে বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। সেই মামলায় গ্রেফতারি এড়াতেই আদালতের দ্বারস্থ হলেন সৌমিত্র (Soumitra Khan)।

    সৌমিত্রের আশঙ্কা

    আদালতে সৌমিত্র জানিয়েছেন, সোনামুখী থানার আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। সেই মামলার সূত্র ধরেই পঞ্চায়েত ভোটের আবহে যে কোনও দিন তাঁকে গ্রেফতার করা হতে পারে। প্রসঙ্গত, বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকায় দু’শোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সেই গোষ্ঠীর প্রায় তিন কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে সংঘের কোষাধ্যক্ষ সহ ব্যাঙ্কের দুটি সিএসপির বিরুদ্ধে। সেই অভিযোগে গত এপ্রিল মাসে উত্তপ্ত হয়ে ওঠে সোনামুখী।ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেপি। বিষ্ণুপুরের সাংসদের নেতৃত্বে ক্রমশ আন্দোলনের তেজ বাড়তে থাকে। সেই সময় একাধিক পথসভা থেকে অভিযুক্তদের পাশাপাশি সোনামুখী থানার আইসির বিরুদ্ধে সুর চড়ান সৌমিত্র।

    আরও পড়ুন: ১০ দিন ধরে বঙ্গ বিজেপির মেগা প্রচার! উল্টো রথেই পথে শুভেন্দু, সুকান্তরা

    বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের আবেদন জানান সৌমিত্র। বিচারপতি তাঁকে অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন সৌমিত্র। তার পর ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দেন। সে বছরও বিষ্ণুপুর থেকে জেতেন বিজেপির টিকিটে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তাঁর নামে একটি মামলা ছিল। যার প্রেক্ষিতে আদালতের নির্দেশে বাঁকুড়া জেলাতেই ঢুকতে পারেননি সৌমিত্র। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: রাতভর ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস?

    Weather Update: রাতভর ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ধারাবর্ষণ (Weather Update)। বুধবার বেলা ১০টা অবধি ঝিরঝিরে বৃষ্টি (Rain) হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেড় থেকে দু ঘণ্টা ধরে টানা বৃষ্টি হয়েছে। বিদ্যুৎ চমকের পাশাপাশি শোনা গিয়েছে মেঘের ডাকও। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টি হবে।  

    তাপমাত্রার পারদ

    বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের (Weather Update) চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টা কলকাতায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ ২৭.২ মিলিমিটার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি নিম্নচাপ ছত্তীসগড়ের কাছে অবস্থান করছে। তার জেরেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে গভীর সমুদ্রে যেতে। 

    হাওয়া অফিসের পূর্বাভাস 

    সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় থাকার বার্তা দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার বৃষ্টি থামার পরে ধীরে ধীর তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। স্বাভাবিকভাবেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে (Weather Update) অবশ্য অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও। তবে সব চেয়ে বেশি বৃষ্টি হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে।

    আরও পড়ুুন: নিয়োগ দুর্নীতিতে এবার সায়নী ঘোষকে তলব ইডির, শুক্রবার হাজিরার নির্দেশ

    এদিকে, দক্ষিণবঙ্গে রাতভর বৃষ্টির জেরে জল জমে গিয়েছে কলকাতা ও শহরতলির অপেক্ষাকৃত নিচু এলাকাগুলিতে। কলকাতা শহরের বেশ কিছু অঞ্চলেও রাস্তায় জমেছে গোড়ালি ডোবা জল। কোথাও আবার তার চেয়ে খানিক বেশি। স্বাভাবিকভাবেই স্কুল-কলেজের পড়ুয়াদের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয়েছে অফিস যাত্রীদের। জুতো হাতে খালি পায়ে হাঁটতে দেখা গিয়েছে অনেক স্কুল পড়ুয়াকেই। হাতে (Weather Update) জুতো নিয়ে হাঁটতে দেখা গিয়েছে অফিস যাত্রীদেরও। কেউ মাথায় ছাতা নিয়ে, কেউ আবার বর্ষাতি পরে বেরিয়েছেন বাড়ির বাইরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Panchayat Vote: ফের গুলি চলল দিনহাটা ও গোসাবায়, আতঙ্ক পিছু ছাড়ছে না রাজ্যবাসীর

    Panchayat Vote: ফের গুলি চলল দিনহাটা ও গোসাবায়, আতঙ্ক পিছু ছাড়ছে না রাজ্যবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) অশান্তি অব্যাহত, প্রতিদিনই ঝরছে রক্ত। ইতিমধ্যে ঝরে পড়েছে ১১টি তাজা প্রাণ। এবার গুলি চলল উত্তরের দিনহাটায় এবং দক্ষিণের গোসাবায়। দক্ষিন ২৪ পরগনার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তৃণমূল কর্মী আলাউদ্দিন মোল্লা। অন্যদিকে দিনহাটায় গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থীর ভাই শাহিনুর হক।

    গোসাবার ঘটনা

    পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মনোনয়ন পর্ব শুরু হতেই অগ্নিগর্ভ পরিস্থিতি জেলায় জেলায়। গুলি বোমার লড়াইয়ের জেরে খবরের শিরোনামে উঠে এসেছিল ভাঙড়, ক্যানিং, চোপড়া, দিনহাটার নাম।  রাজ্যের এই পরিস্থিতিতে কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত থেকে রাজভবন। জানা গিয়েছে, ভোট ঘোষণার দিন থেকেই রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত ছিল গোসাবার পাঠানখালি বটতুলি এলাকা। মঙ্গলবার সেখানে ফের হিংসা ছড়ায়। হঠাৎ করে গুলি চলার আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন বেরিয়ে এসে দুষ্কৃতীদের ঘিরে ফেলে। গুলি চালানোর সময় গুলির আঘাতে জখম হয়েছে এক অভিযুক্ত। স্থানীয়দের অভিযোগ, সাইফুদ্দিন মোল্লা নামের একজন দুষ্কৃতী এই  গুলি চালায়। 

    দিনহাটার ঘটনা

    অন্যদিকে ফের রাজনৈতিক হিংসা ছড়াল দিনহাটায়। এবার সেখানে গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থীর ভাই শাহিনুর হক। জানা গিয়েছে দিনহাটা গিতলদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোড়াম এলাকায় গুলি চলার ঘটনা ঘটেছে। যার জেরে আক্রান্ত ওই তৃণমূল কর্মী। তিনি শাসকদলের গ্রাম পঞ্চায়েত (Panchayat Vote) পদপ্রার্থী বিজলী খাতুনের ভাই। জানা গিয়েছে, রাত্রি এগারোটা নাগাদ প্রচার সেরে বাড়ি ফিরছিলেন শাহিনুর। সেই সময় আচমকা তাঁর উপর অতর্কিতে আক্রমণ হয়। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল গীতলদহ। সকালেই  এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি করার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, বাবু হক নামে একজন নিহত হন এই ঘটনায়। জখম হন পাঁচ জন। তাঁদেরকে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের হিংসা ছড়াল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: ১০ দিন ধরে বঙ্গ বিজেপির মেগা প্রচার! উল্টো রথেই পথে শুভেন্দু, সুকান্তরা

    Panchayat Election 2023: ১০ দিন ধরে বঙ্গ বিজেপির মেগা প্রচার! উল্টো রথেই পথে শুভেন্দু, সুকান্তরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) উপলক্ষে মঙ্গলবার সংকল্প পত্র প্রকাশ করেছে বিজেপি। আজ, বুধবার উল্টো রথের দিন থেকেই প্রচারের উদ্দেশে পথে নামছে বিজেপি নেতৃত্ব। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার ডাকে আজ পটাশপুরে জনসভা দিয়ে নিজের জেলায় কর্মসূচি শুরু করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২২ টি জেলাতেই পদযাত্রা করবেন বিজেপির শীর্ষ নেতারা। থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল,দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।

    আজ কোথায়, কোথায় সভা

    এদিন, পটাশপুর দু’নম্বর ব্লকের মথুরাতে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। এরপর দ্বিতীয় জনসভা রামনগরে। রামনগরের দু’নম্বর ব্লকের কানপয়রা হাটেও পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন শুভেন্দু। বুধবার তৃতীয় কর্মসূচি পদযাত্রা। খেজুরির এক নম্বর ব্লকের হেঁড়িয়া থেকে পদযাত্রায় নেতৃত্ব দেবেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর সঙ্গে থাকবেন দলের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। বিজেপি সূত্রে খবর, এদিন হাওড়ায় পদযাত্রা করবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।

    আরও পড়ুন: ‘ভোট এলেই কেন পায়ে আঘাত মুখ্যমন্ত্রীর?’ প্রশ্ন সুকান্তর

    গেরুয়া শিবির সূত্রে খবর, বৃহস্পতিবার পদযাত্রা (Panchayat Election 2023) হওয়ার কথা ঝাড়গ্রামে। সেই কর্মসূচিতে অংশ নেবেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। ওইদিনই হুগলিতে হবে আরও একটি পদযাত্রা। যেখানে হাঁটবেন শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়ের। আবার বৃহস্পতিবারই নদিয়ায় কর্মসূচিতে থাকবেন সুকান্ত মজুমদার ও জগন্নাথ সরকার। ৩০ জুন, শুক্রবার দলের সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পূর্ব বর্ধমানে যাবেন বলে সূত্রের খবর। তাঁর সঙ্গে থাকবেন বিজেপি নেতা তথা দলের সাংস্কৃতিক শাখার আহ্বায়ক রুদ্রনীল ঘোষ। ওই দিন শুভেন্দু, বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোকে নিয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয়েছে বাঁকুড়ায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Saayoni Ghosh: নিয়োগ দুর্নীতিতে এবার সায়নী ঘোষকে তলব ইডির, শুক্রবার হাজিরার নির্দেশ

    Saayoni Ghosh: নিয়োগ দুর্নীতিতে এবার সায়নী ঘোষকে তলব ইডির, শুক্রবার হাজিরার নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ফের একবার নাম জড়াল টলিউডের। এবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার অর্থাৎ ৩০ জুন, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে সায়নীকে। জানা যাচ্ছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম উঠে এসেছে। এই বিষয়ে তথ্য জানতে শাসক দলের যুব নেত্রীকে তলব করা হয়েছে।

    কী জানা গিয়েছে?

    সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ধৃত কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত তদন্তে উঠে আসে সায়নী ঘোষের (Saayoni Ghosh) নাম। এই সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। সম্পত্তি কেনাবেচার সূত্রে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। এই সংক্রান্ত নথি চাওয়া হয়েছে অভিনেত্রীর কাছে। ইডি সূত্রে খবর, শুক্রবার অভিনেত্রীকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনের যাবতীয় নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে। 

    আরও পড়ুন: “টাকা লেনদেনের ক্লাসিক কেস, হাওলায় টাকা পাচার হয়েছে”, কালীঘাটের কাকুর বিরুদ্ধে বলল ইডি

    আর কী তথ্য উঠে এসেছে?

    ইডি সূত্রে আরও খবর, জমি কেনাবেচা সংক্রান্ত তথ্যের পাশাপাশি, তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলের সঙ্গে হওয়া সায়নীর (Saayoni Ghosh) বেশ কিছু কথোপকথনও গোয়েন্দাদের হাতে এসেছে। জানা যাচ্ছে, কুন্তলের মোবাইল থেকে সেই তথ্য উদ্ধার করেছেন তদন্তকারীরা। এর সঙ্গে, জেরার সময় কুন্তলের মুখে সায়নীর নাম উঠে আসে বলেও ইডি সূত্রে খবর। এছাড়া, বিভিন্ন অনুষ্ঠানে কুন্তলের সঙ্গে সায়নীর ছবি প্রকাশ পায়। এর থেকে পরিষ্কার হয়ে যায়, দুজনে একে-অপরকে চিনতেন। 

    আগেও উঠে এসেছে টলি-যোগ

    নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এর আগেও টলি-যোগ উঠে এসেছে। চলতি বছরের মার্চ মাসে কুন্তলের সঙ্গে পরিচিতি থাকায় ইডির নজরে এসেছিলেন বনি সেনগুপ্ত। কুন্তলের টাকায় গাড়ি কিনেছিলেন তিনি। তা নিয়ে তদন্তকারীদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। আবার, কুন্তল ‘ঘনিষ্ঠ’ সোমা চক্রবর্তীর নেল পার্লারে মডেলিংয়ের কাজ করেছিলেন বনির বান্ধবী তথা টলি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এবার উঠে এল সায়নী ঘোষের নাম। এবিষয়ে এখনও পর্যন্ত সায়নীর (Saayoni Ghosh) তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share