Blog

  • PM Modi: এক্স হ্যান্ডেলে রেকর্ড, মোদির অনুগামীর সংখ্যা ছাড়াল ১০ কোটির চৌকাঠ

    PM Modi: এক্স হ্যান্ডেলে রেকর্ড, মোদির অনুগামীর সংখ্যা ছাড়াল ১০ কোটির চৌকাঠ

    মাধ্যম নিউজ ডেস্ক: এক্স হ্যান্ডেলে রেকর্ড গড়ে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে (World Leader)। তিনি বিশ্বের জনপ্রিয়তম নেতাও। এক্স হ্যান্ডেলে তাঁর অনুগামীর সংখ্যা ছাড়িয়েছে ১০০ মিলিয়ন বা ১০ কোটির চৌকাঠ। এই মাধ্যমে অন্য ভারতীয় নেতাদের চেয়েও বেশ কয়েকগুণ এগিয়ে প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে অনুগামীর সংখ্যার নিরিখে ভারতের অন্য নেতারা যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, তখন রীতিমতো দৌড়চ্ছেন প্রধানমন্ত্রী।

    ক্স হ্যান্ডেলে কে কোথায় দাঁড়িয়ে (PM Modi)

    এক্স হ্যান্ডেলে লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর অনুগামীর সংখ্যা ২.৬৪ কোটি। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের রয়েছে ২.৭৫ কোটি অনুগামী। এর পরেই রয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। তাঁর অনুগামীর সংখ্যা ১.৯৯ কোটি। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর অবস্থা আরও করুণ। এক্স হ্যান্ডেলে তাঁর অনুগামীর সংখ্যা মাত্রই ৭৪ লক্ষ। এক্স হ্যান্ডেলে অনুগামীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশি প্রধানমন্ত্রী মোদি (PM Modi) স্বয়ং। লিখেছেন, “এক্স হ্যান্ডেলে ১০০ মিলিয়ন ফলোয়ার্স! ভাইব্র্যান্ট এই মিডিয়ায় আলোচনা চলতেই থাকুক, বিতর্ক চলতে থাকুক, চলতে থাকুক অন্তর্দৃষ্টি, চলতে থাকুক গঠনমূলক সমালোচনাও। ভবিষ্যতে এই মাধ্যমে আরও বেশি সময় দেব।”

    কী বলছেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রীর ফলোয়ার সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়ে যাওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “মোদী ফেনোমেনায় মজেছে এক্স হ্যান্ডেল। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা। মোদিজি ১০০ মিলিয়ন ফলোয়ার্সের গণ্ডি পার করেছেন।” তিনি বলেন, “মোদিজি অপ্রতিরোধ্য। তাঁর কোনও প্রতিদ্বন্দ্বী নেই। তিনি বিশ্বের অন্যতম সেরা (World Leader) জনপ্রিয় নেতা।”

    আরও পড়ুন: প্রাণঘাতী হামলাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হতে পারে রিপাবলিকানদের ‘ট্রাম্প কার্ড’

    এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা  জেপি নাড্ডা লিখেছেন, “এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর অনুগামীর সংখ্যা ১০০ মিলিয়ন ছুঁয়েছে। এই প্রাপ্তি একটা দলিল। মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে।  তিনিই বিশ্বের প্রথম নেতা, যিনি এই বেঞ্চমার্ক ছুঁলেন। তাঁর নেতৃত্বে ভারত এক উচ্চতায় পৌঁছেছে, যার জন্য গোটা বিশ্বকে আজ ভারত গুরুত্ব দিচ্ছে।” প্রধানমন্ত্রীকে (PM Modi) শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রমুখ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunil Ambekar: দলে দলে যুবকরা আরএসএস-এ যোগদান করছেন, বললেন সঙ্ঘ নেতা সুনীল আম্বেকর

    Sunil Ambekar: দলে দলে যুবকরা আরএসএস-এ যোগদান করছেন, বললেন সঙ্ঘ নেতা সুনীল আম্বেকর

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশ জুড়ে দলে দলে যুবকরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগদান করছেন, এ কথা বললেন আরএসএস-এর (RSS) অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর (Sunil Ambekar)। রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে সঙ্ঘের অখিল ভারতীয় প্রান্ত প্রচারক বৈঠকের পরে এক সাংবাদিক সম্মেলনে করেন সুনীল আম্বেকর। সেখানেই এই কথাগুলি বলেন তিনি। ঝাড়খণ্ডের প্রান্ত সঙ্ঘচালক সচিদানন্দলাল, অখিল ভারতীয় সহ প্রচার প্রমুখ নরেন্দ্র কুমার এবং প্রদীপ জোশি হাজির ছিলেন এদিনের সাংবাদিক বৈঠকে।

    ২০১২ সালেই সঙ্ঘের উদ্যোগে শুরু হয় অনলাইন মিডিয়াম ‘জয়েন আরএসএস’

    সুনীল আম্বেকর (Sunil Ambekar) জানিয়েছেন, ২০১২ সালেই সঙ্ঘের উদ্যোগে শুরু হয় অনলাইন মিডিয়াম ‘জয়েন আরএসএস’। এই ওয়েবসাইটের মাধ্যমেই প্রতিবছর ১ লাখ ২৫ হাজার মানুষ আরএসএস-এর সঙ্গে জুড়েছেন বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের জুন পর্যন্ত হিসাব বলছে, ২০২৪ সালে ৬৬ হাজার ৫২৯ জন মানুষ ওয়েবসাইটের মাধ্যমে আরএসএস-এর সদস্য হয়েছেন। অন্যদিকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রশিক্ষণ শিবিরগুলির বিষয়বস্তুর বদল হতে চলেছে এবার থেকে। চলতি বছরে ৭২টি সঙ্ঘের শিবির সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে সঙ্ঘ শিক্ষা বর্গ ৬০টি কার্যকর্তা বিকাশ বর্গ-এক সম্পন্ন হয়েছে ১১টি, কার্যকর্তা বিকাশ বর্গ-দুই ১টি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সুনীল আম্বেকর।

    রাঁচির বৈঠকে ২২৭ জন কার্যকর্তা অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সুনীল আম্বেকর (Sunil Ambekar)

    জানা গিয়েছে, এই শিবিরগুলিতে ৪০ বছরের কম স্বয়ংসেবকরা হাজির থেকেছেন এবং মোট ২০,৬১৫জন স্বয়ংসেবক অংশগ্রহণ করেছেন। অন্যদিকে, ৪০ থেকে ৬৫ বছরের বয়স্কদের জন্য আলাদাভাবে ১৮টি শিবির করা হয়েছে। এই গুলিতে অংশগ্রহণ করেছেন ৩,৩৩৫ জন। রাঁচিতে অখিল ভারতীয় প্রান্ত প্রচারক বৈঠকে ২২৭ জন কার্যকর্তা অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সুনীল আম্বেকর (Sunil Ambekar)। এখানে অনেক গুরুত্বপূর্ণ ইসুতেই আলোচনা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ছিল সাংগঠনিক ইস্যু।

    ২০২৫ সালের বিজয় দশমীর দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ১০০ বছরে পা দেবে

    সঙ্ঘের (RSS) প্রচার প্রমুখ সুনীল আম্বেকর (Sunil Ambekar) এদিন বলেন, ‘‘২০২৫ সালের বিজয়া দশমীকে সামনে রেখে সারাদেশেই সঙ্ঘের বিস্তার কার্যক্রম নেওয়া হচ্ছে।’’ প্রসঙ্গত, ২০২৫ সালের বিজয় দশমীর দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ১০০ বছরে পা দেবে। সুনীল আম্বেকর আরও জানিয়েছেন, বর্তমানে সারাদেশে সঙ্ঘের সাংগঠনিক দৃষ্টিতে মন্ডল রয়েছে ৫৮ হাজার ৯৮১টি। এর মধ্যে ৩৬,৮২৩টি মন্ডলে চলে সঙ্ঘের শাখা। সুনীল আম্বেকর আরও জানিয়েছেন, সারা দেশে সঙ্ঘের প্রতিদিনকার শাখা চলে ৭৩,০১৭টি। সাপ্তাহিক মিলন সম্পন্ন হয় ২৭,৭১৭টি। সঙঘকর্মীরা সারাদেশেই সেবা কাজে অবিরাম ব্যস্ত রয়েছে বলেও জানান আম্বেকর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ যে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে না সে কথা জানিয়ে তিনি বলেছেন, ‘‘নির্বাচনের আগে দেশের মানুষকে সচেতন করাই আমাদের কাজ।’’ ধর্মান্তকরণ ইস্যুতে তাঁর মতামত হল, ‘‘গায়ের জোরে কখনও কারও ধর্ম বদল করা উচিত নয়।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Donald Trump: প্রাণঘাতী হামলাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হতে পারে রিপাবলিকানদের ‘ট্রাম্প কার্ড’

    Donald Trump: প্রাণঘাতী হামলাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হতে পারে রিপাবলিকানদের ‘ট্রাম্প কার্ড’

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে গুলি। তবে প্রাণে বেঁচে গিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা আসন্ন নির্বাচনে (US Presidential Election) প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পেনসিলভেনিয়ায় আয়োজিত রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচারে ট্রাম্পকে যে গুলি করে মারতে চেয়েছিল, বছর কুড়ির সেই টমাস ম্যাথিউ ক্রুকসকে গুলি করে হত্যা করেন প্রাক্তন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস টিমের সদস্যরা।

    অকুতোভয় ট্রাম্প

    ভাইরাল হওয়া ভিডিওয় পরপর তিনটি গুলির শব্দ শোনা গিয়েছে। দেখা গিয়েছে, সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা ট্রাম্পকে মঞ্চ থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। কান থেকে ঝরঝর করে পড়ছে রক্ত। ট্রাম্প কিন্তু অকুতোভয়। চলতি বছরের নভেম্বরেই প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকায়। তার আগে জোরকদমে প্রচারে নেমে পড়েছে ট্রাম্পের দল। প্রচার করছে জো বাইডেনের দলও। তবে প্রচারসভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি এবং তার পর তাঁর ভাইরাল হওয়া অকুতোভয়ের ছবিই নির্বাচনী ময়দানে ট্রাম্পকে মাইলেজ দেবে বলেই আশাবাদী রিপাবলিকানরা। ট্রাম্পকে লক্ষ্য করে যখন গুলি ছোড়া হয়, তখন ট্রাম্পের (Donald Trump) পেছনে ঝুলছিল আমেরিকার জাতীয় পতাকা। ট্রাম্পের গায়ে চিনা টি-শার্ট। ট্রাম্পের মুষ্ঠিবদ্ধ হাত ওপরে তোলা। কান দিয়ে রক্ত পড়েই চলেছে।  

    লড়াইয়ের ময়দানে এগিয়ে গেলেন ট্রাম্প

    এই ছবিই ভাইরাল করছেন তাঁর দলের সদস্যরাও। রিপাবলিকানরা তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য দলের নেতারাও ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বাবার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন ট্রাম্পের ছেলেরাও। সোশ্যাল মিডিয়ার ট্রাম্পের ছেলে জুনিয়র ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “ট্রাম্প লড়াই থেকে কখনও সরে আসবেন না। তিনি আমেরিকা বাঁচানোর লড়াই লড়ছেন।” রাজনৈতিক মহলের মতে, ট্রাম্পের এই ছবি একলপ্তে  নির্বাচনী লড়াইয়ের ময়দানে অনেকখানি এগিয়ে দিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে। আমেরিকার ভোট কারবারিদের মতে, ট্রাম্পের এই ‘কুছ পরোয়া নেহি’ গোছের ভাবের ছবিটা আইকনিক হয়ে থাকবে। যার সুফল কুড়োবে তাঁর দল।

    আরও পড়ুন: উপনির্বাচনে ব্যাপক ভোট লুট, ২১ জুলাই ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের ডাক শুভেন্দুর

    ট্রাম্প যখন বিমান ধরতে এগোচ্ছেন এবং বিমানে ওঠার সময় জনতার উদ্দেশে হাত নাড়ছেন, তাঁর এই ছবিও বিপুল জনপ্রিয়তা পেয়েছে মার্কিন মুলুকে। প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের এই সাহসী ছবিকেও ক্যাশ করতে চাইছেন রিপাবলিকানরা। ওয়াকিবহাল মহলের মতে, সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছে ট্রাম্পকে (US Presidential Election) খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত তরুণ। তবে তিনি এগিয়ে দিয়ে গিয়েছেন ট্রাম্পকে (Donald Trump)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • UEFA Euro 2024: স্প্যানিশ আর্মার্ডার দাপট, ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ফের ইউরোপ সেরা স্পেন  

    UEFA Euro 2024: স্প্যানিশ আর্মার্ডার দাপট, ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ফের ইউরোপ সেরা স্পেন  

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরোর রঙ লাল। ১২ বছর পরে ফের ইউরো কাপ (UEFA Euro 2024) জিতল স্পেন। রবিবার বার্লিনে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন  নিকো উইলিয়ামস, লেমিনে ইয়ামালেরা। এই নিয়ে চারবার ইউরো জিতল স্পেন। এর আগে ১৯৬৪, ২০০৮ এবং ২০১৪ সালে ইউরো কাপের খেতাব জয় করেছে। আর আবারও ট্রফি-হীন ইংল্যান্ড। গত বার ঘরের মাঠে হারতে হয়েছিল ইটালির কাছে। এবার স্পেন (Spain Beats England) স্বপ্নভঙ্গ করল হ্যারি কেনদের। ম্যাচ শেষে হতাশ ইংল্যান্ড কোচ সাউথগেট।

    স্পেনের দাপট (UEFA Euro 2024)

    যোগ্য দল হিসেবেই এবার ইউরোপ সেরার (UEFA Euro 2024) খেতাব উঠল স্পেনের মাথায়। টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে ছিল স্পেন। রবিবারও স্প্যানিশ আর্মাডার সামনে দাঁড়াতে পারেনি ইংরেজরা। ২-১ গোলে জয়লাভ করে স্পেন (Spain Beats England)। এই ম্যাচে একটি করে গোল করলেন নিকো উইলিয়ামস এবং পরিবর্ত ফুটবলার ওয়ারজাবাল। শুরু থেকেই স্পেনের পায়ে ছিল বল। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে দুই প্রান্ত ধরে আক্রমণে উঠছিল তারা। বাঁ প্রান্তে উইলিয়ামস ও কুকুরেয়া এবং ডান প্রান্তে ড্যানি কার্ভাহাল ও ইয়ামাল আক্রমণ তুলে আনার দায়িত্বে ছিলেন। প্রথম ১৫ মিনিটের মধ্যে উইলিয়ামস দু’বার ইংল্যান্ডের বক্সে ঢুকে পড়েন। কিন্তু গোল করতে পারেননি। প্রথমার্ধ গোল শূন্য থাকে। 

    ওপেন ফুটবল

    দ্বিতীয়ার্ধ শুরুর ১ মিনিট ১১ সেকেন্ডের মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দেন উইলিয়ামস। কার্ভাহাল বুটের ডগা দিয়ে বল বাড়ান ইয়ামালকে। ডান প্রান্তে বল ধরে ভিতরে ঢোকেন ইয়ামাল। তিনি বল বাড়ান অরক্ষিত অবস্থায় থাকা উইলিয়ামসকে। তাঁর বাঁ পায়ের শটে পরাস্ত হন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড। পরের কয়েক মিনিট স্পেনের আক্রমণের গতি আরও বাড়ে। পর পর সুযোগ তৈরি করতে থাকে তারা। দু’দলই গোল করার চেষ্টা করছিল। ইংল্যান্ডের লক্ষ্য ছিল সমতা ফেরানোর। স্পেন চেষ্টা করছিল ব্যবধান বাড়াতে। ফলে কিছুটা হলেও ওপেন হয়ে যায় খেলা। অনেক বেশি সুযোগ তৈরি হতে থাকে। ৭৩ মিনিটের মাথায় সমতা ফেরায় ইংল্যান্ড। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে সিমোনকে পরাস্ত করেন পামার। ৮৬ মিনিটের মাথায় স্পেনকে এগিয়ে দেন পরিবর্ত হিসাবে নামা মিকেল ওয়্যারজাবাল। গোল শোধ করার অনেক চেষ্টা করে ইংল্যান্ড। কিন্তু আর হয়ে ওঠেনি।   

    সরছেন সাউথগেট!

    বারবার নকআউটে উঠলেও, শেষ রক্ষা হচ্ছে না। আশা ভঙ্গ হচ্ছে। ২০২০ সালের ইউরো ফাইনালে (UEFA Euro 2024) ইতালির কাছে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হারতে হয় ফ্রান্সের কাছে। ২০২৪ সালের ইউরো ফাইনালেও(Spain Beats England) তারা শেষ রক্ষা করতে পারল না। ইংল্যান্ডের পারফরম্যান্স দেখার পর, ইউরো চলাকালীনই দলের কোচ গ্যারেথ সাউথগেটের পদত্যাগের দাবি তুলেছিলেন ইংরেজ ভক্তরা। কিন্তু দল ফাইনালে ওঠায়, সেই দাবি সাময়িক ভাবে ধামাচাপা পড়ে গিয়েছিল। এবার ইউরোর ফাইনালে স্পেনের কাছে হারের পর কি সত্যিই পদত্যাগ করতে চলেছেন সাউথগেট? ম্যাচ শেষে তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। সাংবাদিকদের ইংল্যান্ডের কোচ বলেছেন, ‘আমার মনে হয় অভিজ্ঞতার দিক থেকে ইংল্যান্ড এখন ভালো জায়গায় আছে। দলের বেশির ভাগ ফুটবলার তরুণ হলেও, সর্বোচ্চ মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে ওদের। পরের বিশ্বকাপ, এমনকি, পরের ইউরো কাপেও এই দলের অনেক ফুটবলার থাকবে। ইংল্যান্ডের ভবিষ্যৎ ভাল। কিন্তু এই মুহূর্তে সমবেদনা জানানোর কোনও ভাষা নেই।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 15 july 2024: মেষ রাশির জাতকরা সামাজিক সম্মান পেতে পারেন আজ

    Daily Horoscope 15 july 2024: মেষ রাশির জাতকরা সামাজিক সম্মান পেতে পারেন আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) অফিসে কোনও বরিষ্ঠ আধিকারিকের সঙ্গে বিবাদে জড়াবেন না, লোকসান হতে পারে।

    ২) রাগ ও বাণী নিয়ন্ত্রণে রাখুন।

    ৩) সামাজিক সম্মান পেতে পারেন।

    বৃষ

    ১) অতিরিক্ত পরিশ্রম করতে হবে।

    ২) সাফল্য লাভ করবেন আজ।

    ৩) চাকরিতে কোনও আধিকারিকের বিরাগভাজন হতে পারেন।

    মিথুন

    ১) সন্ধ্যাবেলা পরিবার ও বন্ধুদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

    ২) বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকদের উন্নতিযোগ।

    ৩) মায়ের প্রতি বিশেষ স্নেহ থাকবে।

    কর্কট

    ১) সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে।

    ২) ধনবৃদ্ধির ক্ষেত্রে জীবনসঙ্গীর পরামর্শে লাভ হবে।

    ৩) সন্তান কিছু সমস্যার মুখোমুখি হবে, তাই সতর্ক থাকুন।

    সিংহ

    ১) শত্রু প্রবল হবে আজ, তবে তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না।

    ২) সাফল্যলাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    ৩) সামাজিক কাজে সন্তানের রুচি বাড়বে।

    কন্যা

    ১) পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে।

    ২) পরিবারের সদস্যরা ব্যস্ত থাকবেন আজ।

    ৩) বিবাদ হতে পারে নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন।

    তুলা

    ১) পদ-প্রতিষ্ঠা ও সম্মান বৃদ্ধি পাবে।

    ২) কাছের ও দূরের ভ্রমণ যাত্রার আয়োজন করে থাকলে, তা স্থগিত হতে পারে।

    ৩) সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে সময় কাটাবেন।

    বৃশ্চিক

    ১) ছাত্রছাত্রীরা পড়াশোনায় মগ্ন থাকবেন।

    ২) অর্থাভাবের কারণে চিন্তিত থাকবেন এই রাশির জাতকরা।

    ৩) শ্বশুরবাড়ির তরফে ধনলাভ।

    ধনু

    ১) সাবধানে গাড়ি চালান।

    ২) গাড়ি খারাপ হওয়ায় অর্থ ব্যয় হতে পারে।

    ৩) সন্তানের জন্য উপহার কিনতে পারেন।

    মকর

    ১) দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে।

    ২) জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা অর্জন করবেন।

    ৩) চাকরি ও ব্যবসায় বরিষ্ঠদের দ্বারা লাভান্বিত হতে পারেন এই রাশির জাতকরা।

    কুম্ভ

    ১) নিজের জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন।

    ২) মা-বাবার স্নেহ পাবেন।

    ৩) ভাই-বোনের স্বাস্থ্য দুর্বল হবে, তাই সতর্ক থাকুন।

    মীন

    ১) আজকের দিনটি অনুকূল।

    ২) পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে ভালো ফল করতে পারবেন।

    ৩) বিশেষ অভিজ্ঞতা অর্জনের ফলে মনে আনন্দ থাকবে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Howrah: লাইনের ধারে পাঁচিল তুলছে রেল! হাওড়া-বর্ধমান কর্ড লাইনে যাত্রী সুরক্ষায় অভিনব উদ্যোগ

    Howrah: লাইনের ধারে পাঁচিল তুলছে রেল! হাওড়া-বর্ধমান কর্ড লাইনে যাত্রী সুরক্ষায় অভিনব উদ্যোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া (Howrah)-বর্ধমান কর্ড লাইনে যাত্রী সুরক্ষায় একেবারে অভিনব উদ্যোগ নিল পূর্ব রেল (Eastern Railway)। দুর্ঘটনা এড়াতে রেলের পক্ষ এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রেল লাইনের দুপাশে অনেকটা অংশ জুড়ে রেল দফতরের জমি রয়েছে। সেই জমি এতদিন ফাঁকা পড়ে থাকত। দখল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। রেলের এই উদ্যোগের ফলে সেই জমি দখল হওয়ার সম্ভাবনা আর থাকবে না।

    রেলের পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে? (Howrah)

    হাওড়া (Howrah)-বর্ধমান কর্ড লাইনে রেললাইনের (Eastern Railway) ধার বরাবর টানা পাঁচিল তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই সেই পাঁচিল নির্মাণের কাজ অনেকটাই এগিয়েছে। মূলত এই শাখায় পর পর চারটি পাশাপাশি রেললাইন। সেই রেললাইন থেকে কিছুটা অংশ ছেড়ে দিয়ে তৈরি করা হয়েছে সেই পাঁচিল। আপ ও ডাউন দুদিকেই এই ধরনের পাঁচিল করা হয়েছে। এর জেরে সুরক্ষিত থাকবে রেললাইন। ট্রেন চালানোর ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমবে। দ্রুতগতিতে ট্রেন যাতায়াত করতে পারবে। রেললাইনের ওপর বাইরে থেকে কিছু উঠে আসতে পারবে না। যাত্রী সুরক্ষা সুনিশ্চিত হবে। অনেক সময় লাইনের ধার থেকে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এই উদ্যোগে সেই সম্ভাবনা অনেকটাই কমবে। রেললাইনের ধারে তৈরি করা হয়েছে কংক্রিটের পাঁচিল। তবে, কিছু প্রশ্ন উঠেছে, প্রথমত অনেকে আবার এই উদ্যোগকে টাকা নষ্ট বলে উল্লেখ করছেন। কারণ তাঁদের মতে, এই পাঁচিল তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। কিন্তু, এভাবে কি রেললাইনকে সুরক্ষিত রাখা সম্ভব? এই পাঁচিল রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও নানা সমস্যা রয়েছে। সেই পাঁচিল আদৌ কতটা রক্ষা করা সম্ভব তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। অনেকের মতে, সাধারণ মানুষও এই পাঁচিল নষ্ট করে দিতে পারে। সেটা কীভাবে আটকানো যাবে? এই বিষয়ে রেলের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

    রেল আধিকারিকের কী বক্তব্য?

    রেলের (Eastern Railway) এক আধিকারিক বলেন, অনেক জায়গায় রেলের ফাঁকা জমি জবরদখল করে নেয়। পরে, তাদের সেখান থেকে সরাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। এই উদ্যোগের ফলে একেবারে মেপে রেলের জায়গার ভিতর তৈরি হয়েছে এই পাঁচিল। এর ফলে রেলের জায়গা জবরদখল হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমবে। সব মিলিয়ে সুরক্ষিত থাকবে রেললাইন। রেলের এই অভিনব উদ্যোগকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daspur: সমবায় ভোটে জিততেও ছাপ্পা তৃণমূলের! পুলিশের সামনেই ঝরল রক্ত

    Daspur: সমবায় ভোটে জিততেও ছাপ্পা তৃণমূলের! পুলিশের সামনেই ঝরল রক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: সমবায় নির্বাচনে ছাপ্পা ভোট (Co Operative Elections) দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের দাসপুর-১ (Daspur) নম্বর ব্লকের সুলতাননগর সমবায়ে উত্তেজনা তৈরি হয়। এরপর পুলিশের সামনেই চলে তুমুল ধস্তাধস্তি। তৃণমূলের হামলায় এক ব্যক্তির মাথা ফাটে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Daspur)

    দাসপুর (Daspur) জ্যোত গৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৩১ টি আসনে রবিবার ছিল নির্বাচন। বেলা গড়াতেই ছাপ্পা ভোট ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়। এলাকার বাসিন্দাদের দাবি, জটাধরপুর বুথে হঠাৎই দেখা যায় বেশ কিছু বহিরাগত ভোট দিতে ঢুকছে। বহিরাগতদের এনে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাতে বাধা দেন সমবায় মঞ্চ বাঁচাও কমিটির এক কর্মীরা। এরপর পুলিশের সামনেই চলে তুমুল ধস্তাধস্তি। সমবায় মঞ্চ বাঁচাও কমিটির এক কর্মীর মাথা ফাটানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নামে র‍্যাফ ও পুলিশ। শুধু তাই নয়, একজনকে তোলা হয় পুলিশ ভ্যানেও।

    আরও পড়ুন: গৃহযুদ্ধ তুঙ্গে, দলীয় মিটিংয়েই এলোপাথাড়ি গুলিতে খুন তৃণমূল নেতা, গুলিবিদ্ধ আরও এক

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    সমবায় মঞ্চ বাঁচাও কমিটির এক নেতা বলেন, “সমবায় ভোটে জেতার জন্য তৃণমূলকে ছাপ্পা ভোট মারতে হচ্ছে। আসলে ওদের জনসমর্থন নেই, এটাই তার প্রমাণ। আমরা শান্তিপূর্ণভাবে ভোট চেয়েছিলাম। তৃণমূল সেটা হতে দিল না। বাইরে থেকে লোকজন নিয়ে এসে ভোট করেছে। এভাবে জোর করে ভোটে জিতে কোনও লাভ নেই। এদিন ঘটনাস্থলে প্রশাসন দাঁড়িয়েছিল। কোনও কাজ করেনি তারা। তিরিশটা ভোট ছাপ্পা মেরেছে তৃণমূল। এই ধরনের নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করতে পারে তা আমরা ভাবতে পারিনি।” এই বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত বলেন, “এগুলো সব অপপ্রচার। শান্তিপূর্ণ ভোট হয়েছে। ছাপ্পা ভোট (Co Operative Elections) করার যে অভিযোগ করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন। আসলে ওরা ইচ্ছাকৃতভাবে এসব অভিযোগ করছে। এর বেশি আর কিছু বলব না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Donald Trump: চিহ্নিত করা হল ডোনাল্ড ট্রাম্পের আক্রমণকারীকে, ২০ বছরের থমাস ম্যাথিউ ক্রুকস! চেনেন কে?

    Donald Trump: চিহ্নিত করা হল ডোনাল্ড ট্রাম্পের আক্রমণকারীকে, ২০ বছরের থমাস ম্যাথিউ ক্রুকস! চেনেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যার চেষ্টার পিছনে সন্দেহভাজন শ্যুটার হিসাবে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই), থমাস ম্যাথিউ ক্রুকসকে (Thomas Matthew Crooks) চিহ্নিত করেছে। পেনসিলভানিয়ার বাটলারে একটি নির্বাচনী প্রচার সমাবেশে, ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর উপর গুলি চালালে, ঠিক তাঁর কান ঘেঁষে গুলি বেরিয়ে যায়। অপর দিকে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে নিহত হন ২০ বছর বয়সী ক্রুকস। তাঁর স্কুলের একটি ভিডিও সামজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাঁকে দেখা যাচ্ছে হাই স্কুল ডিপ্লোমা গ্রহণ করছেন। আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন, কিন্তু চার মাসেরও কম সময় আগে এই ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্য ফেলে দিয়েছে বিশ্ব রাজনীতিতে।

    কে এই থমাস ম্যাথিউ ক্রুকস (Donald Trump)?

    বাটলারের যেখানে শ্যুটআউট (Donald Trump) হয়েছে, সেখান থেকে ক্রুকস প্রায় এক ঘন্টা দূরে থাকতেন। ২০২১ সালের ফেডারেল নির্বাচন কমিশনের ফাইলিং অনুসারে, যখন ক্রুকস ১৭ বছর বয়সী ছিলেন, তখন তিনি অ্যাক্টব্লু-কে ১৫ ডলার অনুদান দিয়েছিলেন। এই সংগঠন একটি বামপন্থী রাজনীতিবিদদের জন্য অর্থ সংগ্রহ করে থাকে। তবে এই অনুদান প্রগতিশীল পরিবর্তনের জন্য নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। এই অর্থ সেখানকার ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার জন্য সমাবেশের কাজে ব্যবহার করা হয়ে থাকে। থমাস ম্যাথিউ ক্রুকস বেথেল পার্ক হাই স্কুল থেকে ২০২২ সালে স্নাতক হয়েছিলেন। সেই সঙ্গে জাতীয় গণিত ও বিজ্ঞান উদ্যোগ সংস্থার পক্ষ থেকে ৫০০ ডলার “তারকা পুরস্কার” পেয়েছিলেন। আবার নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে একটি গ্রেজুয়েশন অনুষ্ঠানের ভিডিও-তে দেখা গিয়েছে, ক্রুকস (Thomas Matthew Crooks) তাঁর হাই স্কুল ডিপ্লোমা গ্রহণ করছেন। সেই সঙ্গে বেশ প্রশংসাও পাচ্ছেন। অনলাইনে পোস্ট করা ওই অনুষ্ঠানের ভিডিওতে কালো গ্র্যাজুয়েশন গাউনে চশমা পরা ক্রুকসকে দেখা যাচ্ছে। ফলে তিনি ছাত্র হিসেবে মেধবী ছিলেন।

    এফবিআই, এনবিসি এবং সিবিএসের বিবৃতি

    এফবিআই, এনবিসি এবং সিবিএসের একটি বিবৃতিতে জানা গিয়েছে, “রাজ্যের ভোটার রেকর্ড অনুযায়ী এই ক্রুকস রিপাবলিকান হিসাবে অন্তর্ভুক্ত ছিলেন। এই হামলাকারীকে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হত্যা প্রচেষ্টার সাথে জড়িত ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই গুলিবর্ষণে ট্রাম্প অল্পের জন্য রক্ষা পান, কিন্তু একজন পথচারী মারা গিয়েছেন। একই সঙ্গে আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। নিরাপত্তা রক্ষীরা যখন ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যায় তখন তাঁর মুখে রক্ত ​​দেখা গিয়েছিল।” আবার পেনসিলভেনিয়া পুলিশের লেফটেন্যান্ট কর্নেল জর্জ বেভিনস বলেছেন, ‘‘এখনই ঘটনার বিষয়ে সবটা বলা যাবে না। একজন আক্রমণকারীকে শনাক্ত করা হয়েছে। তদন্ত চলছে। বিভিন্ন সূত্র ধরে আমরা সন্ধানের চেষ্টা করছি। সেখানে একজনই বন্দুকবাজ ছিল, নাকি আরও ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।”

    আরও পড়ুনঃ সভায় প্রাণঘাতী হামলা, ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে গেল গুলি! নিন্দা মোদির

    ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য?

    ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সামজিক মাধ্যমে জানিয়েছেন, “আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল যা আমার ডান কানের উপরের অংশে বিদ্ধ করেছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। আমি বুঝতেই পারছিলাম না কী ঘটতে চলেছে। নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানাই। এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এই ধরনের কাজ ঘটতে পারে।” যদিও ট্রাম্প প্রচার সভায় সেই সময়ে আমেরিকায় অনুপ্রবেশকারী সমস্যা নিয়ে কথা বলছিলেন। তদন্তকারী অফিসারেরা ইতিমধ্যে ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছেন। একই ভাবে ক্রুকসের সামজিক মাধ্যমগুলি যেমন- মেটা, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থার সঙ্গে সন্দেহভাজন ব্যক্তির সাথে সম্পর্কিত কোনও অ্যাকাউন্ট যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Donald Trump: ট্রাম্প একা নন, গুলিবিদ্ধ  হওয়া মার্কিন প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদপ্রার্থীদের তালিকা দীর্ঘ

    Donald Trump: ট্রাম্প একা নন, গুলিবিদ্ধ হওয়া মার্কিন প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদপ্রার্থীদের তালিকা দীর্ঘ

    মাধ্যম নিউজ ডেস্ক: পেনসিলভেনিয়ায় দলের প্রচার করার সময় ট্রাম্পের (Donald Trump) কান ঘেঁষে বেরিয়ে গেল গুলি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় ভোটের প্রচারে রাজনৈতিকদের জনসংযোগের সময়, এমনকি রাষ্ট্রপতি থাকাকালীন গুলিবিদ্ধ হওয়ার গুলিবিদ্ধ হওয়ার নজির রয়েছে। ভোটের এক বছর আগে জনসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন জন এফ কেনেডি। তাঁর ভাইপো রবার্ট এফ কেনেডি জুনিয়র, ট্রাম্পের সাহসকে কুর্নিশ জানিয়েছেন। রবার্ট জুনিয়রের বাবা রবার্ট এ কেনেডি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছিলেন। তিনিও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন।

    খুন হওয়া প্রথম প্রেসিডেন্ট আব্রাহম লিঙ্কন  

    আমেরিকায় (America) প্রেসিডেন্ট থাকাকালীন সর্বপ্রথম নিহত হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। যিনি ওই দেশে  কয়েক শতক ধরে চলে আসা ঘৃণ্য দাস প্রথা সমাপ্ত করেছিলেন। ১৮৬৫ সালের ১৪ এপ্রিল ওয়াশিংটনে থিয়েটার দেখার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে মাথার পিছনে গুলি করা হয়েছিল। পরের দিন হাসপাতালে ১৪ই এপ্রিল তাঁর মৃত্যু হয়। এরপর ১৮৮১ সালের ২ জুলাই ওয়াশিংটনের একটি স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন জেমস গারফিল্ড। সবে মাত্র ছয় মাস হয়েছিল তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। তাঁর বুকে গুলি লেগেছিল। দীর্ঘদিন চিকিৎসার পর মৃত্যু হয় জেমস গারফিল্ডের। মার্কিন প্রেসিডেন্টদের গুলিবিদ্ধ হওয়ার ইতিহাস এখানেই থেমে থাকে নি। এরপর ১৯০১ সালের ৬ সেপ্টেম্বর নিউইয়র্কের বাফেলোতে একটি সভার পর লোকজনের সঙ্গে হাত মেলানোর সময় উইলিয়াম ম্যাককিনলে গুলিবিদ্ধ হয়েছিলেন। কিছুদিন চিকিৎসারত থাকার পর ১৪ সেপ্টেম্বর মৃত্যু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫ তম প্রেসিডেন্টের।

    খুন হওয়া মার্কিন প্রেসিডেন্টদের তালিকা দীর্ঘ  

    ১৯৩৩ সালে মায়ামিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গিয়েছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট । হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন তিনি। তাঁকে লক্ষ্য করেও পরপর গুলি ছুটে আসে। যদিও বেঁচে গিয়েছিলেন তিনি। ১৯৫০ সালে হোয়াইট হাউসের কাছে বেয়ার হাউসে ছিলেন তৎকালীন (America) প্রেসিডেন্ট হ্যারি এস ট্র্যুম্যান সেই বাড়িতে ঢুকে গিয়ে গুলি চালান দুই আততায়ী। আমেরিকার ৩৩ তম প্রেসিডেন্ট প্রাণে বেঁচে গিয়েছিলেন সেবার। আততায়ী এবং হোয়াইট হাউসের এক রক্ষী নিহত হয়েছিলেন। এরপর ১৯৬৩ সালের নভেম্বরে আমেরিকার ডালাসে জনসংযোগে গিয়েছিলেন ৩৫ তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জ্যাকলিন কেনেডি। হুডখোলা লিমুজিনে চড়ে জনসংযোগ করছিলেন তিনি। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে পার্কল্যান্ড  মেমোরিয়াল হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়।

    আরও পড়ুন: সভায় প্রাণঘাতী হামলা, ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে গেল গুলি! নিন্দা মোদির

    কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। প্রেসিডেন্ট রোনাল্ড রিগন, জেরাল্ড ফোর্ড, জর্জ ডব্লিউ বুশকে লক্ষ্য করেও গুলি করা হয়েছিল। কিন্তু তাঁরাও প্রাণে বেঁচে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মতই।

    প্রেসিডেন্ট পদপ্রার্থীরাও অতীতে গুলিবিদ্ধ হয়েছেন (Donald Trump)

    ট্রাম্পের মতই আমেরিকার (America) প্রেসিডেন্ট পদপ্রার্থীদের লক্ষ্য করে অতীতে গুলি করা হয়েছে। ১৯১২ সালে মিলওয়াওকিতে প্রচারে গিয়েছিলেন থিওডোর রুজভেল্ট। তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। ডেমোক্র্যাটের প্রেসিডেন্ট প্রার্থী দৌড়ে ছিলেন রবার্ট এফ কেনেডি। ১৯৬৮ সালে তাঁকেও গুলি করে খুন করা হয়। সেই রবার্টের ছেলে রবার্ট জুনিয়র বলেন, “ট্রাম্পের (Donald Trump) সাহস অনুপ্রেরণা জুগিয়েছে। প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর পরিবারকে আমি বার্তা পাঠিয়েছি। তিনি সুস্থ রয়েছেন, জেনে আমি স্বস্তি পেয়েছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Australia student Visa: ভিসা শুল্ক বাড়ায় অস্ট্রেলিয়ায় কমতে পারে আন্তর্জাতিক ছাত্রদের সংখ্যা  

    Australia student Visa: ভিসা শুল্ক বাড়ায় অস্ট্রেলিয়ায় কমতে পারে আন্তর্জাতিক ছাত্রদের সংখ্যা  

    মাধ্যম নিউজ ডেস্ক: ১ জুলাই থেকে অস্ট্রেলিয়ায় ছাত্রদের ভিসা (Australia student Visa) শুল্ক বাড়তে চলেছে। ক্যানবেরায় অবস্থিত ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় বর্তমানে ১ লক্ষ ২০ হাজার ২৭৭ জন ভারতীয় ছাত্র বিভিন্ন বিভাগে পড়াশোনা করছেন। তাঁরা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নয়া ভিসা নীতিতে ছাত্রদের অস্ট্রেলিয়া পড়তে যাওয়ার সংখ্যা কমতে পারে। অনেক ক্ষেত্রেই ছাত্রদের মনে আশা থাকে, তাঁরা পড়াশুনা শেষে সে দেশে চাকরি এবং বসবাস করবেন।

    বিদেশী ছাত্র কমাতে চাইছে অজি সরকার (Australia student Visa)

    অস্ট্রেলিয়া সরকারের তরফে শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার বলেন, “আন্তর্জাতিক শিক্ষা রাষ্ট্রের সম্পদ বৃদ্ধিতে সহযোগী ভূমিকা পালন করে থাকে। এই পদক্ষেপের ফলে দেশের আয় বৃদ্ধিতে সহযোগিতার পাশাপাশি, বিদেশী ছাত্রের বোঝা কমবে। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ছাত্র পরিষদের অধ্যক্ষ ইয়েগানে সোলতানপোর সরকারের এই নির্ণয়ের নিন্দা করে বলেন, “ সরকার যে কোনও মূল্যে ছাত্রদের কাছ থেকে টাকা আদায় করে কোষাগার ভরতে চাইছে। এই শুল্ক বৃদ্ধির ফলে আন্তর্জাতিক ছাত্রদের (Australia student Visa)  উপর বাড়তি বোঝা চাপানো হবে। এর ফলে দেখা যাবে এই দেশে আর ছাত্ররা আগের মত আগ্রহ দেখাবে না। যোগ্য ছাত্রদের, অনেক ক্ষেত্রে অর্থনৈতিক প্রতিবন্ধকতার কাছে হার মানতে হবে।” ইন্টারন্যাশনাল এডিকেশন অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার তরফে ফিল হলিউড জানিয়েছেন, বর্তমানে অস্ট্রেলিয়ায় বিদেশী ছাত্র ও শিক্ষাব্যবস্থা দেশকে ৪৮ বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি দিয়েছে। সরকার ভিসা নীতিতে বদল এনে সেই ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিতে চাইছে।

    আমেরিকা কানাডায় ছাত্রদের ভিসা শুল্ক অনেকটাই কম  

    প্রসঙ্গত ভারতীয় ছাত্ররা দ্বিতীয় অস্ট্রেলিয়ায় দ্বিতীয় সর্ববৃহৎ ছাত্র গোষ্ঠী। অনেকেরই ধারণা প্রবাসীদের কমানোর জন্যই অজি সরকার বিদেশি ছাত্রদের ভিসা (Australia student Visa) নীতিতে পরিবর্তন এনেছে। নয়া ভিসা নীতির ফলে আমেরিকা, কানাডা, মালয়েশিয়ার মত দেশ ছাতদের জন্য ভিসার ক্ষেত্রে অনেকটা সস্তা হয়ে গেল। বর্তমানে আমেরিকায় স্টুডেন্ট ভিসার জন্য ১৮৫ ডলার এবং কানাডায় পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসার জন্য ১৫০ ক্যানাডিয়ান ডলার ব্যয় করতে হয়। এমনকি ইংল্যান্ড ৯০০ ডলার ভিসা ফি নিয়ে থাকে। নয়া ভিসা নীতির ফলে ছাত্ররা অনেকটাই অস্ট্রেলিয়া বিমুখ হবে।

    আরও পড়ুন: নীতি বদল ইলন মাস্কের! ট্রাম্পের ভোটপ্রচারে টাকা দিলেন আমেরিকার ধনকুবের

    সে দেশের সরকারও অবশ্য এমনটাই চায় বলে জানা গিয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে নয়া ভিসা নিয়মের আগে অস্ট্রেলিয়ায় বিদেশি ছাত্র সংখ্যা ৩০ শতাংশ বেড়ে গিয়েছিল। প্রায় দেড় লক্ষ বিদেশি ছাত্রের বোঝা ছিল দেশের উপর। যার জেরে উচ্চশিক্ষায় দেশের ছাত্ররা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছিল। আগামী দিনে ভিসা নীতি আরও বদল আসতে পারে বলে বিশেষজ্ঞদের মত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share