Blog

  • PTI Banned In Pakistan: নিষিদ্ধ করা হবে ইমরানের দলকে, ঘোষণা পাক সরকারের, অথঃ কিম?

    PTI Banned In Pakistan: নিষিদ্ধ করা হবে ইমরানের দলকে, ঘোষণা পাক সরকারের, অথঃ কিম?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পার্টি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (PTI Banned In Pakistan)। যার জেরে আরও গাড্ডায় পড়বেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বছর একাত্তরের ইমরান পিটিআই গঠন করেছিলেন ১৯৯৬ সালে। ২০১৮ সালে পাকিস্তানের (Shahbaz Government) মসনদে বসে পিটিআই সরকার, যার নেতৃত্ব দেন ক্রিকেটার-রাজনীতিক ইমরান স্বয়ং।

    ইমরানের দলের বিরুদ্ধে অভিযোগ (PTI Banned In Pakistan)

    ইমরানের সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে হারের জেরে প্রধানমন্ত্রীর কুর্সি খোয়াতে হয় ইমরানকে। ২০২২ সালের এপ্রিল মাসে পতন ঘটে ইমরান সরকারের। তার পরেই তাঁর বিরুদ্ধে দায়ের হয় একাধিক মামলা। যার জেরে এখনও বন্দিদশা কাটাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি রয়েছেন রাওয়ালপিন্ডি কারাগারে। ইমরানের দলকে যে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে, তার আঁচ মিলেছিল গত বছরই, মে মাসে। সেই সময়ই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আশিস জানিয়েছিলেন, পাক সরকার ইমরানের পার্টি তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার কথা ভাবনাচিন্তা করছে। তিনি এ-ও বলেছিলেন, ৯ই মে (২০২৩) পিটিআই সমর্থকরা দেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারপর তাদের রাজনৈতিক দলের স্বীকৃতি থাকতে পারে না।

    কেন নিষিদ্ধ করা হবে পিটিআইকে?

    পিটিআইকে নিষিদ্ধ ঘোষণার (PTI Banned In Pakistan) সিদ্ধান্ত প্রসঙ্গে পাকিস্তানের তথ্য বিষয়ক মন্ত্রী আতাউল্লাহ তারার জানান, গত মে মাসের ওই ঘটনায়  প্রাক্তন ক্ষমতাসীন দলের জড়িত থাকার অভিযোগ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে পাকিস্তানের চুক্তিতে অন্তরায় হয়ে দাঁড়ানোয় পিটিআইয়ের প্রাক্তন বা বর্তমান নেতাদের প্রচেষ্টার প্রেক্ষিতে এই দলকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাকিস্তানের অর্থনীতির হাঁড়ির হাল। এহেন আবহে বিশ্বের বিভিন্ন দেশে হাত পেতেছে শাহবাজ খানের সরকার। তারপরেও সাহায্য মেলেনি।

    আরও পড়ুন: বাড়িতে তৃণমূলের ঝান্ডা পুঁতে বিজেপি কর্মীদের সামাজিক বয়কটের ডাক! শোরগোল

    পরিস্থিতি সামাল দিতে ফের একবার আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সঙ্গে চুক্তি করতে চলেছে পাকিস্তানের সরকার। সেই প্রক্রিয়ায় পিটিআই নেতারা বাগড়া দিচ্ছে বলে অভিযোগ। তার জেরেই ইমরানের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে বলে ধারণা পাক রাজনৈতিক মহলের। তারার জানান, ফেডারেল গভর্নমেন্ট পিটিআইকে নিষিদ্ধ ঘোষণা করার বিষয়টি সুপ্রিম কোর্টে জানাবে।প্রসঙ্গত, এই মুহূর্তে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সবচেয়ে বড় দল ইমরানের পার্টি তেহরিক-ই-ইনসাফই। পাক সুপ্রিম কোর্টেরও সাম্প্রতিক (Shahbaz Government) একাধিক নির্দেশ গিয়েছে পিটিআইয়ের (PTI Banned In Pakistan) ফেভারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • CUET-UG: ১৯ জুলাই ১ হাজারেরও বেশি পড়ুয়ার পুনরায় সিইউইটি (ইউজি) পরীক্ষা নেবে এনটিএ

    CUET-UG: ১৯ জুলাই ১ হাজারেরও বেশি পড়ুয়ার পুনরায় সিইউইটি (ইউজি) পরীক্ষা নেবে এনটিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৯ জুলাই প্রায় ১,০০০-এরও বেশি পরীক্ষার্থীর জন্য পুনরায় সিইউইটি (CUET-UG) পরীক্ষা হবে। এমন রিটেস্টের সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। রবিবারই এমন ঘোষণা করেছে এনটিএ। জানা গিয়েছে, পছন্দের ভাষার প্রশ্নপত্র চেয়েও যে পরীক্ষার্থীরা পাননি তাঁদের জন্যই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) মোডে এই পরীক্ষা নেওয়া হবে।

    পরীক্ষার্থীদের (CUET-UG) বিভিন্ন রিভিউ সংক্রান্ত অভিযোগ জমা নিয়েছিল এনটিএ

    প্রসঙ্গত, এনটিএ (NTA) চলতি বছরের  ১৫-১৮ মে, ২১-২৪ মে, এবং ২৯ মে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সিইউইটি  (CUET-UG) পরীক্ষা নিয়েছিল। জানা গিয়েছে, দেশের মোট ২৬টি শহরের প্রায় ১৩ লাখ ৪৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এরপর গত ৭ জুলাই পাবলিক নোটিফিকেশন জারি করে এনটিএ। ৭-৯ জুলাই পর্যন্ত পরীক্ষার্থীদের বিভিন্ন রিভিউ সংক্রান্ত অভিযোগ জমা নিয়েছিল এনটিএ। অনলাইন মাধ্যমে পরীক্ষার্থীরা যে সব অভিযোগ দায়ের করেছিল তা সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদেরও দেখানো হয়। এরপরই চূড়ান্ত সমীক্ষা এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ফের পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ ৷

    এনটিএ-এর প্রেস বিজ্ঞপ্তি 

    সিইউইটি (CUET-UG) – 2024 পরীক্ষার্থীদের কাছ থেকে গত ৩০ জুন পর্যন্ত এবং পরে ৭ জুলাই থেকে ৯ জুলাই অনলাইনে এবং মেইল মারফৎ পাওয়া যাবতীয় অভিযোগগুলি পর্যালোচনা করা হয়েছে বলেও সংস্থা জানিয়েছে। এনটিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলে, ‘‘এই অভিযোগগুলির উপর ভিত্তি করে, ১৯ জুলাই, ২০২৪ শুক্রবার, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) মোডে ক্ষতিগ্রস্থ প্রার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে ৷’’ এনটিএ আরও জানিয়েছে, এই জাতীয় ক্ষতিগ্রস্থ প্রার্থীদের কাছে তাঁদের বিষয় কোড-সহ ইমেইলের মাধ্যমে তথ্য পাঠানো হয়েছে। শীঘ্রই সমস্ত ক্ষতিগ্রস্ত প্রার্থীদের প্রবেশপত্র দেওয়া হবে।

    আরও পড়ুন: হিন্দু, বৌদ্ধ ও জৈন চর্চা হবে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে! কবে থেকে শুরু পঠনপাঠন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 76: “সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন্‌ পাষাণহৃদয় না বিগলিত হয়!”

    Ramakrishna 76: “সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন্‌ পাষাণহৃদয় না বিগলিত হয়!”

    শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ কথোপকথন

    প্রথম পরিচ্ছেদ

    ঠাকুর শ্রীরামকৃষ্ণসমাধি মন্দিরে

    সমবেত কেশব-প্রমুখ ব্রাহ্মভক্তগণ (Ramakrishna) জাহাজ হইতে ঠাকুরবাড়ি শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্বদিকে অনতিদূরে বাঁধা ঘাট ও ঠাকুর বাড়ির চাঁদনি। আরোহীদের বামপার্শ্বে  চাঁদনির উত্তরে দ্বাদশ শিবমন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির, দক্ষিণপার্শ্বে ও ছয় শিবমন্দির। শরতের নীলআকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরে চূড়া ও উত্তরদিকে পঞ্চবটি ও ঝাউগাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ-প্রান্তভাগে আর একটি নহবতখানা। দুই নহবতখানার মধ্যবর্তী উদ্যানপথ, ধরে ধরে সারি সারি পুষ্পবৃক্ষ। শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবীজলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমলভাব, ব্রহ্মভক্তদের হৃদয় মধ্যে কোমলভাব। উর্ধে সুন্দর সুনীল অন্তর আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিম্নে পবিত্রসলিলা গঙ্গা, যাঁহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা (Kathamrita) করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ (Ramakrishna), সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে, সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন্‌ পাষাণহৃদয় না বিগলিত হয়!

    দ্বিতীয় পরিচ্ছেদ

    বাসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহ্‌ণাতি নরোহপরাণি।

    তথা শরীরাণি বিহায় জীর্ণান্যান্যানি সংযাতি নবানি দেহী।।

    (গিতা—২/২২)

    সমাধিমন্দিরে—আত্মা অবিনশ্বর—পাওহারী বাবা

    নৌকা আসিয়া লাগিল। সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে (Ramakrishna) দেখিবার জন্য ব্যস্ত। ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লাইয়া যাওয়া হইতেছে। এখনও ভাবস্থ—একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন। পা নড়িতেছে মাত্র। ক্যাবিনঘরে প্রবেশ করিলেন। কেশবাদি ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোন হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বাসনো হইল, কেশব একখানিতে বসিলেন। অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন, মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না। তাঁহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ। সম্পূর্ণ বাহ্যশূন্য! সকলে এক দৃষ্টে দেখিতেছেন (Kathamrita)।

     

    আরও পড়ুনঃ “কেশব তাঁহার সাধুচরিত্র ও বক্তৃতাবলে মাষ্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Anant Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে নজর কাড়ল কার নেকলেস, কার ঘড়ি? দেখে নিন একনজরে

    Anant Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে নজর কাড়ল কার নেকলেস, কার ঘড়ি? দেখে নিন একনজরে

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক মাসের প্রি-ওয়েডিং সমারোহের পর অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট (Anant Radhika Wedding)। কয়েক দশক ধরে এই বিবাহ অভিযান মনে রাখা হবে। কারণ এটিই ছিল আজ পর্যন্ত পৃথিবীর সবথেকে দামি বিবাহ অভিযান। এর আগে প্রিন্স চার্লস এবং ডায়নার বিবাহ হয়েছিল ৩৯৮ কোটি টাকা ব্যয়ে। লক্ষী মিত্তলের মেয়ে ওয়ানিশা মিত্তল ও অমিত ভাটিয়ার বিয়ে হয়েছিল প্রায় ৫৫০ কোটি টাকা ব্যয়ে। কিন্তু খরচের দিক থেকে অনন্ত আম্বানির বিয়ের ধারেকাছে নেই কোনওটাই। অনন্ত রাধিকার বিয়ের খরচ প্রায় পাঁচ হাজার কোটি টাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    নজরকাড়া ঘড়ি, জুয়েলারি (Anant Radhika Wedding)

    আম্বানি পরিবারের সদস্য এবং নববধূর জামা, জুয়েলারি, ঘড়ি এসবই ছিল নজর কাড়া তালিকায়। ছেলের বিয়েতে (Anant Radhika Wedding) নিতা আম্বানি যে নেকলেস করেছিলেন তার মূল্য ৪০০ থেকে ৫০০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। একই ধরনের নেকলেস আর শাড়ি পড়তে দেখা গিয়েছিল শ্লোক আম্বানিকেও। বিয়ের দিন অনন্ত আম্বানি ‘প্যাটেক ফিলিপের’ যে ঘড়িটি পড়েছিলেন তার দাম ৬৭.৫ কোটি টাকা বলে জানা যাচ্ছে। এমনকি বিশেষ- বিশেষ অতিথিদেরও দেওয়া হয়েছে দামি রিটার্ন গিফট। অনন্ত তাঁর বলিউডের পরিচিত মুখদের প্রায় ২ কোটি টাকার রিটার্ন গিফট দিয়েছেন। রিটার্ন গিফট প্রাপকদের মধ্যে অন্যতম ছিলেন শাহরুখ খান, রণবীর সিং, ভিকি কৌশল।

    আরও পড়ুন: অনন্ত-রাধিকাই প্রথম নয়! আর যারা রাজকীয় বিয়ের আসর বসিয়েছিলেন

    বেশ কয়েকজনকে ‘লুই ভুঁটো’-র ব্যাগ, সোনার চেন এবং ডিজাইনের জুতো দেওয়া হয়েছে। রিটার্ন গিফট প্রাপকদের মধ্যে বেশ কয়েকজন গায়কও ছিলেন বলে জানা যায়।

    লন্ডনে পোস্ট ওয়েডিং (Ambani Wedding)

    তবে আম্বানি পরিবারের (Anant Radhika Wedding) বিয়ে নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক কম হয়নি। বিয়ের মাসে জিও রিচার্জ রিচার্জের মূল্য বাড়িয়ে দেওয়া নিয়ে কম ট্রোল হয়নি নেট দুনিয়ায়। এমনকি আম্বানিদের খরচের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। যদিও তাতে কিছু আসে যায় না আম্বানিদের। কারণ শোনা যাচ্ছে বিবাহ অভিযান এখনই শেষ হচ্ছে না। লন্ডনে পোস্ট ওয়েডিং (Ambani Wedding) সেলিব্রেশন হবে বলে বেশ জানা যাচ্ছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Aadhaar And Biometric Verification: গ্যাসের কালোবাজারি রুখতে এবার আধারে বায়োমেট্রিক যোগ!

    Aadhaar And Biometric Verification: গ্যাসের কালোবাজারি রুখতে এবার আধারে বায়োমেট্রিক যোগ!

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যাসের কালোবাজারি রুখতে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। আসলে গৃহস্থের গ্যাস অনেক সময়ই বানিজ্যিক কাজে ব্যবহার করা হয়। একাধিকবার নানান ক্ষেত্রে উঠেছে এমন অভিযোগ। এবার সেই অভিযোগের সুরাহা করতেই গ্রাহকদের আধার কার্ড নম্বর ও বায়োমেট্রিক যুক্ত (Aadhaar And Biometric Verification) করার কাজ শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। 

    ঠিক কী জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক? 

    হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে ফুটপাতের রোল-চাইমিনের দোকান। দীর্ঘদিন ধরেই যত্রতত্র আম-জনতার রান্না ঘরের এলপিজি সিলিন্ডার (Domestic Lpg Cylinder) দেদার ব্যবহারের রয়েছে অভিযোগ। তাই এবার বাণিজ্যিক ক্ষেত্রে গৃহস্থের এলপিজি রান্নার গ্যাসের ব্যবহার আটকাতে এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, বর্তমানে ভর্তুকি প্রাপ্ত উপভোক্তাদের এলপিজি সংযোগের সঙ্গে আধার নম্বর সংযুক্ত (Aadhaar And Biometric Verification) রয়েছে। সেই রান্নার গ্যাস কোথায়, কী ভাবে ব্যবহার হচ্ছে, এবার তা জানতে বায়োমেট্রিক যুক্ত করা হচ্ছে। সব তথ্য হাতে এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।  

    এলপিজি ডিস্ট্রিবিউটরদের মন্তব্য (Domestic Lpg Cylinder) 

    এই ধরনের অভিযোগ বৃদ্ধি পাওয়ার প্রবণতার কারণ হিসাবে নজরদারির অভাবকেই দায়ী করছেন এলপিজি ডিস্ট্রিবিউটরেরা। তাঁদের বক্তব্য, পেট্রোলিয়াম মন্ত্রক ডিজেল, পেট্রল বা এলপিজি বরাদ্দ করে ঠিকই। কিন্তু সেই বরাদ্দ কোন রাজ্যে কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার উপরে কোনও নজরদারি নেই। ফলে গৃহস্থালির জন্য বরাদ্দ এলপিজি বাণিজ্যিক ক্ষেত্রে যত্রতত্র ব্যবহার করা হচ্ছে। তাই এবার এসমস্ত অভিযোগের কারণেই গ্রাহকদের আধার কার্ড নম্বর-সহ বায়োমেট্রিক যুক্ত (Aadhaar And Biometric Verification) করার কাজ শুরু হয়েছে।

    আরও পড়ুন: অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্ত শেষ, জানাল ইডি

    বেয়াইনি গ্যাস ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা 

    এ প্রসঙ্গে গত ৯ জুলাই নিজের এক্স হ্যান্ডলে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী বলেছেন, ‘‘তেল বিপণন সংস্থাগুলি এলপিজি গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি আধার যাচাইকরণের উদ্যোগ নিচ্ছে। যাতে ভুয়ো গ্রাহকদের ছাঁটাই করা যায়। এমন এলপিজি সিলিন্ডার সংযোগ সাধারণ গ্রাহকদের নামে নেওয়া আছে, যে সিলিন্ডারগুলি ব্যবহার করা হচ্ছে কোনও বাণিজ্যিক কাজে।’’ গত আট মাস ধরে এই কাজ (Aadhaar And Biometric Verification) চলছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, এবার থেকে ব্যক্তিগত এলপিজি গ্যাস বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করে ধরা পড়লে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পেট্রোলিয়াম মন্ত্রক। 
    উল্লেখ্য, আম জনতার হেঁসেলের রান্নার গ্যাসের অপব্যবহার রুখতে পেট্রোলিয়াম মন্ত্রক পদক্ষেপ গ্রহণ করায় সতর্কতা অবলম্বন করছেন ডিস্ট্রিবিউটাররাও। এবার নিজে থেকে উদ্যোগী হয়ে উপভোক্তাদের ডেকে পাঠাচ্ছেন তাঁরা। ডিস্ট্রিবিউটারদের মাধ্যমেই হচ্ছে বায়োমেট্রিকের সংযুক্তিকরণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CV Ananda Bose: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা রাজ্যপালের মানহানি মামলার শুনানি শেষ, কী বলল হাইকোর্ট?

    CV Ananda Bose: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা রাজ্যপালের মানহানি মামলার শুনানি শেষ, কী বলল হাইকোর্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে যে মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) সেই মামলার শুনানি শেষ হয়েছে সোমবার।  শুনানিতে দু’পক্ষের সওয়াল-জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ আপাতত মুলতুবি রেখেছে উচ্চ আদালত। সপ্তাহের প্রথম দিন এই মামলার শুনানি ছিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে।

    কী বলল আদালত

    সোমবারের শুনানিতে রাজ্যপালের (CV Ananda Bose) আইনজীবী বলেন, ‘‘রাজ্যপাল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে। দুই নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে রাজ্যপাল চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে কোনও ভয়ের কথা ছিল না। তার পরেও মহিলারা রাজভবনে যেতে ভয় পান— এই ধরনের মন্তব্য করা হয়েছে। এটা বিদ্বেষমূলক মন্তব্য। রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করা হয়েছে , এটা তো সঠিক।’’ মুখ্যমন্ত্রীর আইনজীবীর পাল্টা সওয়াল, ‘‘দু’টি অভিযোগ প্রকাশ্যে এসেছে। রাজভবনের এক মহিলা কর্মী এবং এক জন নৃত্যশিল্পী অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ওই মন্তব্য করেছিলেন। তাঁর ওই মন্তব্য মানহানিকর নয়। তার পরই রাজ্যপালের আইনজীবী প্রশ্ন তোলেন, ‘‘দুই বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাঁরা শপথ নেবেন। এটা প্রশাসনিক কাজকর্মের মধ্যে পড়ে। কিন্তু সেখানে অন্য বিষয় কেন জুড়ে দেওয়া হল?’’ দু’পক্ষের বক্তব্য শোনার পর শুনানি মুলতুবি করে দেন বিচারপতি। 

    আরও পড়ুন: মন্দির ভেঙে মসজিদ? ভোজশালার ওপর সমীক্ষা রিপোর্ট জমা পড়ল আদালতে

    কোন প্রেক্ষিতে মামলা

    দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণের ইস্যুতে দীর্ঘ টানাপোড়ন চলেছে। শপথ না হওয়ার বিষয় নিয়ে রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্লীলতাহানির যে অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল সেই প্রসঙ্গ টেনেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এরপরই মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতারা সম্মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকুক, আদালতের কাছে এই আর্জি জানিয়ে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল (CV Ananda Bose) সি ভি আনন্দ বোস। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: দুষ্কৃতী ধরতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি! আটক দুই মহিলা, শোরগোল কুলতলিতে

    South 24 Parganas: দুষ্কৃতী ধরতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি! আটক দুই মহিলা, শোরগোল কুলতলিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতারণার সঙ্গে যুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি (Shooting) চালানোর ঘটনা ঘটেছে। দুজন মহিলাকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কুলতুলি (South 24 Parganas) থানা এলাকার জালাবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে। এলাকায় তীব্র শোরগোল পড়েছে।

    সোনার মূর্তি বিক্রির ফাঁদে চলত প্রতারণা (South 24 Parganas)!

    সোমবার সকালেই এই গুলিকাণ্ড ঘটেছে। উল্লেখ্য, কুলতলি (South 24 Parganas) এলাকায় দীর্ঘদিন ধরেই সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারণার চক্র সক্রিয় ছিল। অনেকেই প্রতারণার শিকার হচ্ছিলেন দিনের পর দিন। সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে ঠাকুরের সোনার মূর্তি বিক্রির ফাঁদ পেতে চলত এই কাজ। ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্রেতারা হাজির হলে, সেই টাকা লুঠ করে পালাতো দুষ্কৃতীরা। তবে নির্দিষ্ট জায়গায় প্রতিমা নেওয়ার জন্য ডাকা হতো ক্রেতাদের। এরপর ভয় দেখিয়ে সর্বস্ব লুট করত প্রতারকরা। এরকম ভাবেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে লুটপাট চালাচ্ছিল একটি বড় দুষ্কৃতীদের দল। এই নিয়ে দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রস্তুতি নিয়ে আজ অভিযানে নামে পুলিশ। এরপর ঘটে বিপত্তি।

    আরও পড়ুনঃ নাসায় আয়োজিত ইন্টারন্যাশনাল ইয়ার এন্ড স্পেস প্রোগ্রামে ডাক পেলেন কাকদ্বীপের ঋত্বিকা

    পুলিশের বক্তব্য(South 24 Parganas)

    বারুইপুর (South 24 Parganas) জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেছেন, “এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কেউ আহত হয়নি। এই প্রতারণার সঙ্গে যুক্ত সাদ্দাম লস্করকে গ্রেফতার করার জন্য গিয়েছিল পুলিশ। অনেকদিন ধরে সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করছে বলে অভিযোগ ছিল। পুলিশ তদন্তে নেমে তল্লাশি অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি (Shooting) করা হয়। এরপর ঘটনাস্থল থেকে ২ জন মহিলাকে আটক করা হয়েছে। ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rath Yatra 2024: উল্টো রথে ফিরে এলেও এখনই মন্দিরে প্রবেশ করতে পারবেন না জগন্নাথ, কেন জানেন?

    Rath Yatra 2024: উল্টো রথে ফিরে এলেও এখনই মন্দিরে প্রবেশ করতে পারবেন না জগন্নাথ, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আট দিন পর মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে এবার ফেরার পালা (Rath Yatra 2024) প্রভুর। আষাঢ় মাসের দশমী তিথিতে শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে (Jagannath Temple) ফিরে আসবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সারা বিশ্ব এটিকে উল্টো রথ হিসেবে জানলেও, আসলে এর নাম ‘বহুদা যাত্রা’। মন্দিরের সামনে এসেও তিনদিন ঠাঁয় দাঁড়িয়ে থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিন্তু কেন? কেন তিনদিন নিজ গৃহে প্রবেশের জন্য অপেক্ষা করতে হবে প্রভুকে। এই তিনদিন কোথায় থাকবেন তাঁরা?

    তিন দিন প্রভুর অপেক্ষা (Rath Yatra 2024)

    কথিত আছে মাসির বাড়ি থেকে ফিরে সহজে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূল মন্দিরে (Jagannath Temple) প্রবেশের অনুমতি পান না। কারণ তাঁরা দেবীর লক্ষ্মীকে শ্রী মন্দিরে একা রেখেই মাসির বাড়িতে (Rath Yatra 2024) গিয়েছিলেন এবং আনন্দে মেতে ছিলেন। তাই অভিমানী দেবী সটান মুখের উপর দরজা বন্ধ করে দেন। সেই থেকে টানা তিন দিন দরজার সামনেই অপেক্ষা করতে হয় তাঁদের। আর এই দিনগুলিতে হয় নানান ধরনের উৎসব।

    তিনদিন মহোৎসব

    রীতি অনুযায়ী মন্দিরের (Jagannath Temple) সামনে তিনদিন মহোৎসব পালন করা হয়। উল্টো রথের (Rath Yatra 2024) দিন ‘সুনা বেশে’ পূজা করা হয়। অর্থাৎ, সোনা দিয়ে সাজানো হয় তিন দেব-দেবীকে। দ্বিতীয় দিন পালন করা হয় অধরপনা, তৃতীয় দিন হয় রসগোল্লা উৎসব বা নীলাদ্রি ভেজ।

    ‘সুনা বেশ’

    একাদশী তিথিতে তিথিতে উল্টো রথের দিন, তিন দেব-দেবী সোনার বেশভূষায় সজ্জিত হন রথেই। স্বর্ণালংকার পরিয়ে তাঁদের আরাধনা হয়। এরই নাম ‘সুনা বেশ’। এবার ‘সুনা বেশ’ পালন করা হবে ১৬ জুলাই।

    অধরপনা

    সুনা বেশের পরের দিন দ্বাদশীর দিন হবে ‘অধরপনা’ উৎসব। এই রীতি অনুযায়ী দ্বাদশীর দিন সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবকে সরবত খাওয়ানো হয়।

    রসগোল্লা উৎসব

    ত্রয়োদশীর দিন পালন করা হয় এই উৎসব। জগন্নাথ দেবকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা ও ৫৬ ভোগ নিবেদন করা হয়। এই উৎসবের মধ্যে দিয়ে শেষ হয় তিন দিনের সাজা। তৃতীয় দিনই (Jagannath Temple) মূলরত্ন বেদীতে তোলা হয় জগন্নাথ, বলরাম সুভদ্রাকে।

    পুরাণের মত 

    কথিত রয়েছে, মহারাজ ইন্দ্রদ্যুম্নর আমলে জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি হয়। সেই সময়েই রথযাত্রাও চালু হয়। আবার অনেক ঐতিহাসিক মনে করেন, রথযাত্রার ইতিহাস আলাদা। ১০৭৮ সালে তৈরি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। ১১৭৪ সালে মেরামতি করানোর হয়। তার পরেই নাকি তা বর্তমান জগন্নাথ মন্দিরের চেহারা নেয়।  তখন শুরু হয় রথযাত্রা। কপিলা সংহিতা, ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ ও স্কন্দ পুরাণে রথযাত্রা সম্পর্কে পাওয়া যায় তথ্য। ব্রহ্মাণ্ডপুরাণ বলছে, রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত।

    আরও পড়ুন: শৈশবের স্মৃতি ফেরাবে হুগলির রথের মেলার পুতুল নাচ

    সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে তিনি দেবমূর্তি নির্মাণে আদেশ পান। আরও এক সূত্র বলে, তিনি বিষ্ণু মন্দির গড়ার স্বপ্নাদেশ পান। তবে এই মন্দির গড়া নিয়ে ছিল না ধারণা। আদেশ ছিল মূর্তি গড়ার সময়ে কেউ প্রবেশ করতে পারবেন না মন্দিরে। মূর্তি গড়ছিলেন স্বয়ং বিশ্বকর্মা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bhojshala Survey Report: মন্দির ভেঙে মসজিদ? ভোজশালার ওপর সমীক্ষা রিপোর্ট জমা পড়ল আদালতে

    Bhojshala Survey Report: মন্দির ভেঙে মসজিদ? ভোজশালার ওপর সমীক্ষা রিপোর্ট জমা পড়ল আদালতে

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের ভোজশালা মন্দিরের ওপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) তাদের রিপোর্ট জমা করল সে রাজ্যের হাইকোর্টে। সোমবারই এই রিপোর্ট জমা দিয়েছে এএসআই। জানা গিয়েছে, ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে সমীক্ষা চলাকালীন ভোজশালাতে (Bhojshala Survey Report) হিন্দু দেবদেবীদের মোট ৩৭টি মূর্তি উদ্ধার হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ২২ জুলাই মধ্যপ্রদেশ হাইকোর্ট ভোজশালার মামলার শুনানি শুরু করতে পারে। 

    এএসআইয়ের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ডক্টর অলোক ত্রিপাঠী গোটা প্রক্রিয়াটি পরিচালনা করেছিলেন (Bhojshala Survey Report)

    প্রসঙ্গত, ভোজশালা (Bhojshala Survey Report) হল একাদশ শতকের একটি স্থাপত্য। মধ্যপ্রদেশ হাইকোর্টের চলতি বছরের ১১ মার্চ নির্দেশ দেয় এই স্থাপত্যের সমীক্ষা শুরু করে করার জন্য। অভিযোগ ওঠে, বাগদেবী সরস্বতীর মন্দির ভেঙেই তার ওপরে মসজিদ নির্মাণ করা হয়েছিল। এএসআইয়ের (ASI) তরফে চলতি বছরের ২২ মার্চ শুরু করা হয়েছিল সমীক্ষা। ২৭ জুন পর্যন্ত সমীক্ষা চলে। অর্থাৎ তিন মাসেরও বেশি সময় ধরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ইত্যাদির মাধ্যমে সমীক্ষা চালায় এএসআই। সমীক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল রাউন্ড পেনিটরেটিং রাডার বা জিপিআর এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। এএসআইয়ের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ডক্টর অলোক ত্রিপাঠী গোটা প্রক্রিয়াটি পরিচালনা করেছিলেন।

    সমীক্ষা চলাকালীন ১৭০০-এর বেশি ধ্বংসাবশেষ সেখান থেকে মিলেছে

    জানা গিয়েছে, সমীক্ষা চলাকালীন ১৭০০-এর বেশি ধ্বংসাবশেষ সেখান থেকে মিলেছে। যার মধ্যে দেবী সরস্বতীর একটি (Bhojshala Survey Report) ভগ্ন মূর্তিও পাওয়া গিয়েছে। হিন্দুদের পক্ষ থেকে দাবি জানানো হয় যে ভোজশালা আসলে একটি মন্দিরই ছিল। অন্যান্য মূর্তির মধ্যে এখান থেকে উদ্ধার হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, জটাধারী ভোলেনাথের মূর্তি, হনুমানের মূর্তি, শিবের মূর্তি, ব্রহ্মার মূর্তি, ভৈরবনাথের মূর্তি, গণেশের মূর্তি। এর পাশাপাশি মিলেছে দেবী পার্বতীর মূর্তিও। দেশের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক কেকে মহম্মদ এর আগেই দাবি করেছিলেন যে ভোজশালা চত্বর আসলে ছিল একটি সরস্বতী মন্দির এবং পরে তা মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। মামলা অবশ্য অনেকটাই পুরনো। ২০০৩ সালে ভোজশালা নিয়ে একটি মীমাংসা (Bhojshala Survey Report) হয়, যার মারফত সেখানে প্রতি মঙ্গলবার হিন্দুরা পূজা অনুষ্ঠান করার অধিকার পায় এবং মুসলমানরা শুক্রবারে নামাজ পড়ার অধিকার পায়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kakdwip: নাসায় আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে ডাক পেলেন কাকদ্বীপের ঋত্বিকা

    Kakdwip: নাসায় আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে ডাক পেলেন কাকদ্বীপের ঋত্বিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় নাসার (NASA) গবেষণাগারে আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছেন কাকদ্বীপের (Kakdwip) সুভাষনগরের বাসিন্দা ঋত্বিকা মাইতি। বর্তমান তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। রসায়নবিদ্যা নিয়ে স্নাতকস্তরে পড়ছেন। গত ফেব্রুয়ারি মাসে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর আলোচনা সভাতেও ঋত্বিকা ডাক পেয়েছিলেন। সেখানে তাঁর মৌলিক ভাবনা তুলে ধরেছিলেন।

    প্রবন্ধ লিখে পাঠিয়ে ছিলেন মার্কিন সংস্থায় (Kakdwip)

    এবার নাসার (NASA) বিজ্ঞানীদের সামনে মহাকাশ গবেষণার সম্পর্কে ঋত্বিকা (Kakdwip) তাঁর মৌলিক ভাবনা তুলে ধরবেন। জানা গিয়েছে, মার্কিন সংস্থা এক্সা এ্যারোস্পেস আয়োজিত এই অনুষ্ঠানে নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা সম্পর্কে তরুণ ছাত্রছাত্রীদের হাতে-কলমে শিক্ষাদান করবেন। পাশাপাশি মহাকাশ গবেষণার সম্পর্কে বিজ্ঞানীরা তরুণ ছাত্রছাত্রীদের কাছ থেকে মৌলিক ভাবনার কথাও শুনবেন। ইতিমধ্যেই ঋত্বিকা মহাকাশ গবেষণার বিষয় নিয়ে তাঁর মৌলিক ভাবনাকে তুলে ধরে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধ মার্কিন সংস্থার কাছে পাঠানো হয়েছিল। প্রবন্ধটি পড়ে মার্কিন সংস্থার বিজ্ঞানীরা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে মনোনীত করেছেন। এরপরই মার্কিন সংস্থা এক্সা এ্যারোস্পেসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অনলাইনে ঋত্বিকার ইন্টারভিউ নেন। সেই ইন্টারভিউতেও তিনি সাফল্য লাভ করেন। এরপরই তাঁকে মার্কিন মুলুকে নাসার গবেষণা কেন্দ্রের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।                  

    উচ্ছ্বসিত ঋত্বিকা

    এবিষয়ে ছাত্রী ঋত্বিকা মাইতি (Kakdwip) বলেছেন, “আমি খুব উচ্ছ্বসিত, এই বিষয়ে আমি পড়াশুনা করছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করব। ইন্টারনেট থেকে তথ্য নিয়ে নিজে নিজে যতটা পেরেছি কাজ করার চেষ্টা করেছি। তবে একটা সমস্যা হল আর্থিক সমস্যা। একসঙ্গে এত টাকা ব্যবস্থা করা সম্ভব হবে না। তবে সরকার বা কোনও সংস্থা সহযোগিতা করলে অ্যামেরিকা যেতে পারব। এটা যেমন বিরল সুযোগ, তেমনি যাতায়াতের খরচও অধিক। তাই আনন্দের মধ্যেও একটা বিষণ্ণতা রয়েছে।”

    আরও পড়ুনঃ একুশে জুলাইয়ের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ছেঁড়া হল মমতার ছবি দেওয়া পোস্টার!

    পরিবারের বক্তব্য

    তবে কীভাবে নাসার (NASA) এই অনুষ্ঠানে যোগ দেবেন ঋত্বিকা, তা নিয়ে চিন্তিত মাইতি পরিবারও (Kakdwip)। ঋত্বিকার বাবা বিশ্বজ্যোতি মাইতি বলেছেন, “এই অনুষ্ঠানে যোগ দিতে গেলে কমপক্ষে সাত লক্ষ টাকার প্রয়োজন রয়েছে। আমি পেশায় একজন শিক্ষক। মধ্যবিত্ত পরিবারের পক্ষ থেকে এই খরচ বহন করা খুবই কষ্টসাধ্য। জানিনা কীভাবে ঋত্বিকার স্বপ্ন পূরণ হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share