Blog

  • T20 World Cup 2024: সুপার ৮-এ আফগানদের বিরুদ্ধে আজ লড়াই রোহিতদের, ভারতীয় দলে হবে বদল?

    T20 World Cup 2024: সুপার ৮-এ আফগানদের বিরুদ্ধে আজ লড়াই রোহিতদের, ভারতীয় দলে হবে বদল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যারিবিয়ান উইকেটে বরাবরই রিস্ট স্পিনাররা একটু বেশিই সুবিধা পেয়ে থাকেন। এই ভাবনা মাথায় রেখেই সুপার এইটের প্রথম ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে পারে ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানের (India vs Afghanistan) বিপক্ষে দলে দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। ম্যাচের (T20 World Cup 2024) আগে সাংবাদিক সম্মেলনে এমনই ইঙ্গিত দিলেন কোচ রাহুল দ্রাবিড়। মিস্টার ডিপেন্ডবল জানান, যুজবেন্দ্র চহাল বা কুলদীপ যাদবের মধ্যে কাউকে খেলানো হতে পারে।

    কী বললেন দ্রাবিড়

    আমেরিকা ছেড়ে সুপার এইটে খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে ভারত। সেখানকার পিচ আলাদা। এ প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, “কাউকে বাদ দেওয়া খুব কঠিন। নিউ ইয়র্কে জোরে বোলারদের সাহায্য পাওয়ার মতো পরিস্থিতি ছিল। তবে বার্বাডোজে আলাদা কিছু দরকার। কুলদীপ বা চহালকে খেলানো হতে পারে। আমাদের দলে অলরাউন্ড দক্ষতার ক্রিকেটার রয়েছে। আট জন ব্যাটারের পাশাপাশি সাত জন বোলার রয়েছে। আমরা ভাগ্যবান।” ব্যাটিং অর্ডারেও পরিবর্তন হতে পারে। দ্রাবিড়ের কথায়, “প্রতিটা পরিস্থিতিই একে অপরের থেকে আলাদা। সে ভাবেই ভাবতে হবে। ব্যাটিং অর্ডারে নমনীয়তা রাখতেই হবে। পাকিস্তান ম্যাচে আগে অক্ষরকে খেলানো হয়েছিল। বাকি সময় তিন নম্বরে ঋষভ পন্থ খেলেছে। টেস্ট ক্রিকেটে এই নমনীয়তা দেখানো সম্ভব বলে মনে হয় না।”

    বৃষ্টি হলে কী হবে

    স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিজটাউনের আকাশে আগামী কয়েকদিন ঘন কালো মেঘের আনাগোনা থাকবে। এছাড়া আগামী শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে যদি ভারত বনাম আফগানিস্তান ম্যাচ (T20 World Cup 2024) বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে  টুর্নামেন্টের নিয়ম অনুসারে দুটো দলকেই একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।

    ম্যাচটি (India vs Afghanistan) ভারতীয় সময়ে রাত ৮ টায় শুরু হবে। স্টার স্পোর্টসের বিভিন্ন নেটওয়ার্কে টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ডিজনি প্লাস হটস্টারে ভারত বনাম আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) এই ম্যাচটি সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 2024 Super Eight: সুপার এইটের প্রথম ম্যাচ জিতল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা

    T20 2024 Super Eight: সুপার এইটের প্রথম ম্যাচ জিতল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক:  গ্রুপ পর্বে শুরুটা ভালো না হলেও সুপার এইটে (T20 2024 Super Eight) ফর্মে ফিরে এল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে দিল ফিল সল্টের বাহিনী। এই ম্যাচের প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ দল। ২০ ওভারে ১৮০ রান করে তাঁরা। অন্যদিকে ১৫ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রান পাননি অ্যান্দ্রে রাসেল। ১ রানে আউট হয়ে যান তিনি। অন্যদিকে পঞ্চম ওভারে চোট পেয়ে ব্রান্ডন কিং মাঠ ছাড়েন। তিনি ঝোড়ো ইনিংস খেলছিলেন। ১৩ বলে ২৩ রান করেন কিং। অন্য অপেনার জনসন চার্লস ৩৪ বলে ৩৮ রান যোগ করেন ক্যারিবিয়ান দলের স্কোরে। নিকোলাস পুরান এবং রহমান পাভেল ৩৬ রান করেন। শেষ বেলায় ১৫ বলে ২৮ রান হওয়ায় ১৮০তে পৌঁছে যায় ক্যারিবিয়ান ইনিংসের স্কোর।১৮১ রানের লক্ষ্যে ২২ বলে ২৫ রান করেন জস বাটলার। মইন আলী ১০ বলে ১৩ রান করেন। বাকি কাজটা করে ফেলেন সল্ট এবং জনি বেয়ারস্টো। তাঁরা দুজনে ৯৭ রানের জুটি করেন। সল্ট অপরাজিত থাকেন ৮৭ রানে। অন্যদিকে ২৬ বলে ৪৮ রান করেন বেয়ারস্টো।

    জয়ী হল দক্ষিণ আফ্রিকা 

    প্রসঙ্গত এই গ্রুপের অন্য (T20 2024 Super Eight) ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিয়েছে আমেরিকাকে। যদিও ম্যাচে যথেষ্ট চেষ্টা করেছিল আমেরিকা। এই ম্যাচে ফর্মে ফিরেছেন ওপেনার কুইন্টন ডিকক। ওপর ওপেনার রিসা হেন্ড্রিক্স রান না পেলেও অধিনায়ক অ্যান্দ্রেস গৌসের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কুইন্টন ডি কক। অর্ধশতরান করেন ফলে দুই ব্যাটসম্যান। দুজনে ১১০ রানের ভাল জুটি তৈরি করেন। মাঝের ওভারে রানের গতি কমে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার স্কোর ২০০ পার করেনি। শেষ অবধি চার উইকেট হারিয়ে ১৯৪ রানের থেমে যায় দক্ষিণ আফ্রিকার স্কোর।

    লড়েও ব্যর্থ আমেরিকা 

    সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানেই দলের অর্ধেক খেলোয়াড় ড্রেসিংরুমে ফিরে যান। অধিনায়ক অ্যারন জোন্স শূন্য রানে আউট হয়েছেন। ক্যারি অ্যান্ডারসন করেন ১২ রান। তবে গৌস অর্ধশত রান করে লড়াই জারি রাখেন। তার সঙ্গী হরমিতের সঙ্গে দুজনের ৯১ রানের জুটি হয়।

    আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে স্পিন ভরসা ভারতের, দলে কুলদীপকে রাখার পরামর্শ

    জয়ের জন্য শেষ ওভারে ২৬ রান দরকার ছিল আমেরিকার। সর্বসাকুল্যে শেষ ওভারে সাত রান করতে পারে আমেরিকা। ফলে ১৮ রানে দক্ষিণ আফ্রিকা (T20 2024 Super Eight) জয় পকেটে পুড়ে নেয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: জম্মু-কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন-শিলান্যাস ৮৪ প্রকল্পের

    PM Modi: জম্মু-কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন-শিলান্যাস ৮৪ প্রকল্পের

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’দিনের সফরে জম্মু-কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২১ জুন, শুক্রবার আন্তর্জতিক যোগ দিবস। এবার সেই দিনটি তিনি উদযাপন করবেন কাশ্মীরের ডাল লেকের পাড়ে। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন ভূস্বর্গে। এদিন সেখানেই তিনি ৮৪টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। সব মিলিয়ে এজন্য ব্যয় হবে ১ হাজার ৫০০ কোটি টাকা।

    কারা উপকৃত হবেন? (PM Modi)

    এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সড়ক পরিকাঠামো, জল সরবরাহ প্রকল্প এবং উচ্চ শিক্ষার পরিকাঠামো স্থাপনও (PM Modi)। চেন্নাই-পাটনিটপ-নাসরি সেকশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ডেভেলপমেন্টের এবং ছটি সরকারি ডিগ্রি কলেজেরও। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন কম্পিটিটিভনেস ইমপ্রুভমেন্ট ইন এগ্রিকালচার অ্যান্ড অ্যালায়েড সেক্টর প্রজেক্টেরও। এই প্রকল্পে ব্যয় হয়েছে ১ হাজার ৮০০ কোটি টাকা। উপত্যকার ২০টি জেলার ৯০টি ব্লকে এই প্রকল্প লাগু হবে। উপকৃত হবেন ১৫ লাখ মানুষ।

    ২ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র

    জানা গিয়েছে, এদিন সন্ধে ৬টা নাগাদ প্রধানমন্ত্রী অংশ নেবেন ‘এমপাওয়ারিং ইয়ুথ, ট্রান্সফর্মিং জে অ্যান্ড কে’ প্রোগ্রামে। অনুষ্ঠানটি হবে শ্রীনগরের ডাল লেকের ধারের শের-ই-কাশ্মীর ইন্টার ন্যাশনাল কনফারেন্স সেন্টারে। রাত পোহালে এখানেই এবার আন্তর্জাতিক যোগ দিবস পালন করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতি-সন্ধ্যার অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী এলাকার বিভিন্ন স্টল পরিদর্শন করবেন, কথা বললেন তরুণ উদ্যোক্তাদের সঙ্গে। সরকারি চাকরির পরীক্ষায় পাশ করেছেন এমন ২ হাজার তরুণ-তরুণীর হাতে নিয়োগপত্রও তুলে দেবেন প্রধানমন্ত্রী।

    আর পড়ুন: নিট-ইউজি মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার পুনর্মূল্যায়ন, স্কোর কমতে পারে অনেকের

    ফি বছর দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বছর তিনি দিনটি পালন করেছিলেন নিউইয়র্কে, রাষ্ট্রসংঘের সদর দফতরে। এবার পালন করবেন ডাল লেকের পাড়ে। প্রসঙ্গত, চলতি বছর পালিত হবে ১০তম আন্তর্জাতিক যোগ দিবস। ২০১৫ সাল থেকে দিনটি পালন করে আসছেন তিনি। কখনও দিল্লির কর্তব্যপথ, কখনও আবার চণ্ডীগড়, আবার কখনও দেরাদুন, রাঁচি, লখনউ, মাইসুরুতে উদযাপন করেছেন আন্তর্জাতিক যোগ দিবস। এবার আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল ‘নিজের এবং সমাজের জন্য (PM Modi) যোগ’ (Yoga for Self and Society)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Euro 2024: প্রথম দল হিসেবে ইউরোর নক আউটে জার্মানি, জেতা ম্যাচ ড্র করল ক্রোয়েশিয়া

    Euro 2024: প্রথম দল হিসেবে ইউরোর নক আউটে জার্মানি, জেতা ম্যাচ ড্র করল ক্রোয়েশিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: অপ্রতিরোধ্য জার্মানি। উদ্বোধনী ম্যাচে বিপক্ষকে পাঁচ গোলে দুরমুশ করার পর হাঙ্গেরির বিরুদ্ধেও জয় জামাল মুসিয়ালাদের। এদিন তাঁর গোলেই এগিয়ে যায় জার্মানি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইউরো কাপে (Euro 2024) এ বারের সংস্করণে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করল আয়োজক জার্মানি (Germany)। অন্যদিকে বুধবার জেতা ম্যাচ ড্র করল ক্রোয়েশিয়া। সুইৎজারল্যান্ড ও  স্কটল্যান্ড ম্যাচও রয়েছে অমীমাংসিত।

    জার্মানির দাপট

    প্রথম ম্যাচে (Euro 2024) জার্মানির (Germany) গোলের খাতা খুলেছিলেন রিৎজ। ১৯ মিনিটে জামাল মুসিয়ালা গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও নজর কাড়লেন তরুণ স্ট্রাইকার জামাল মুসিয়ালা। এ দিন হাঙ্গেরিকে ২-০ ব্যবধানে হারাল জার্মানি। গোলের খাতা খোলেন জামাল মুসিয়ালই। তেকাঠির সামনে হাঙ্গেরির রক্ষণভাগকে কার্যত দর্শক বানিয়ে ২৩ মিনিটে গোল করেন মুসিয়ালা।  বিপক্ষ ডিফেন্ডারদের পায়ের জাল ঘিরে রাখলেও গোল করতে ভুল করেননি জার্মান তারকা। ১-০ ফলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করলেও আক্রমণের ঝাঁজ এতটুকু কমায়নি জার্মানি। হাঙ্গেরি সেই অর্থে সুযোগই তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্থে আরও একটি গোল। এ বার ইকে গুন্ডোয়ান। ৭৪ মিনিটে ২-০ করে জার্মানি। বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা গুন্দোগানকে নিখুঁত পাস দেন মুসিয়ালা। গোলে বল ঠেলতে ভুল করেননি গুন্দোগান। 

    ক্রোয়েশিয়ার ভুল

    এদিন জেতা ম্যাচ ড্র করে মাঠ ছাড়ল ইউরো কাপের (Euro 2024) আরেক শক্তিশালী দল ক্রোয়েশিয়া। এদিন আলবেনিয়ার বিরুদ্ধে নেমেছিলেন লুকা মদ্রিচরা। মাত্র ১১ মিনিটের মাথায় লাসির গোলে এগিয়ে যায় আলবেনিয়া। বিরতির পরে দীর্ঘক্ষণ লিড ধরে রেখেছিল তারা। ৭৪ মিনিটে সমতা ফেরান ক্র্যামারিচ। দুমিনিটের মধ্যেই গাসুলার আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তবে অতিরিক্ত সময়ে তিনিই গোল করে ম্যাচ ড্র করেন। 

    দুরন্ত গোল শাকিরির

    চলতি ইউরোয় (Euro 2024) স্কটল‌্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে শেষ ষোলোর দৌড়ে জার্মানির (Germany) পর দ্বিতীয় দল হিসেবে অনেকটাই এগিয়ে গেল সুইৎজারল‌্যান্ড। স্কটিশদেরও আশা একেবারেই শেষ না হয়ে সরু সুতোর উপরে দাঁড়িয়ে রয়েছে। এদিন ম‌্যাচের ১৩ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্কটল‌্যান্ড। ক‌্যালাম ম‌্যাকগ্রেগর বক্সে ঢুকে পিছনে পাস বাড়ান স্কট ম‌্যাকটমিনেকে। তিনি ডি-বক্সের কিছুটা বাইরে থেকে জোরালো শট নেন। তা ফ‌্যাবিয়ান স্কারের পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়।

    ২৬ মিনিটে সমতা ফেরান সুইৎজারল‌্যান্ডের বহু যুদ্ধের নায়ক শাকিরি। রালসনের ভুল পাস থেকে বল না থামিয়েই বাঁ পায়ের বাঁক খাওয়ানো দুরন্ত ইনসুইঙ্গারে জাল কাঁপান। বিশেষজ্ঞদের মতে, চলতি ইউরোয় এখনও পর্যন্ত সেরা গোল এটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET Paper Leak: ৩০-৩২ লক্ষ টাকায় বিক্রি হয় প্রশ্ন, জেরায় স্বীকার ‘মাস্টার মাইন্ড’ অমিতের

    NEET Paper Leak: ৩০-৩২ লক্ষ টাকায় বিক্রি হয় প্রশ্ন, জেরায় স্বীকার ‘মাস্টার মাইন্ড’ অমিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩০ থেকে ৩২ লাখ টাকার বিনিময়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হয়েছে। নিট প্রশ্ন ফাঁসের (NEET Paper Leak) ঘটনায় মাস্টারমাইন্ড অমিত আনন্দকে জেরা করে এই তথ্য পেয়েছে পুলিশ। সূত্রের খবর পরীক্ষার একদিন আগেই লিক হয়ে গিয়েছিল প্রশ্নপত্র। অমিত আনন্দই প্রশ্নপত্র বিক্রির মাস্টারমাইন্ড। পুলিশের জেরায় সে আরও জানিয়েছে একদিন আগে প্রশ্ন ফাঁসের উদ্দেশ্য ছিল যাতে ছাত্ররা প্রশ্নপত্র মুখস্ত করে নিতে পারে।

    নিটের প্রশ্নপত্রের মূল্য ৩০ লক্ষ টাকা (NEET Paper Leak)

    প্রশ্নপত্রের বিনিময়ে ছাত্রদের লক্ষাধিক টাকা নেওয়া হত। বর্তমানে নিট কাণ্ডের জেরে দেশ জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দাবি উঠছে যাতে ২০২৪-এর নিট পরীক্ষা নতুন করে নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁস (NEET Paper Leak) কাণ্ডে ১৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দানাপুর পৌরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকন্দরও। আরও জানা গিয়েছে, শুধু প্রশ্নপত্রই নয় প্রশ্নপত্রের সঙ্গে উত্তরও ছাত্রদের পরীক্ষার আগের দিনই পৌঁছে দেওয়া হয়েছিল। জেরায় অমিত স্বীকার করেন, নিট পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয়। প্রশ্নপত্র ও মডেল উত্তরপত্র পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। বলা হয়, রাতে পুরো উত্তরপত্র স্মরণ করে নিতে। ৩০ থেকে ৩২ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হয়েছে। 

    সিকন্দর ও অমিতের যোগসূত্রে ফাঁস প্রশ্নপত্র  

    পুলিশ জানিয়েছে ধৃতের ফ্ল্যাট থেকে নিটের প্রশ্নপত্র এবং উত্তরপত্র পুড়িয়ে ফেলা অংশ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই বিহারের রাজধানী পাটনার শাস্ত্রীনগর থানায় নিটের প্রশ্নপত্র ফাঁস (NEET Paper Leak) সংক্রান্ত মামলার রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমিত বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা। তবে পাটনার এইজি কলোনিতে ভাড়া থাকত। সে কীভাবে ছাত্রদের সঙ্গে দেখা করে অর্থসংগ্রহ করত সে বিষয়েও বিস্তারিত জানিয়েছে পুলিশের জেরায়। অমিত দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকন্দারের সঙ্গে পরীক্ষার কয়েক দিন আগে ব্যক্তিগত কাজে দেখা করতে যায়। সুযোগ বুঝে সিকন্দরকে টোপ দেয় সে। বলে যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র সে পরীক্ষার্থীদের পাইয়ে দিতে পারে।

    আরও পড়ূন: নিট-ইউজি মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার পুনর্মূল্যায়ন, স্কোর কমতে পারে অনেকের

    সিকন্দর জানায়, তাঁর কাছে চার-পাঁচ জন ছাত্র রয়েছে। যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাঁদেরকে পাশ করিয়ে দিতে হবে। টাকা নিয়ে সমস্যা হবে না। তবে কমিশন ঠিক টাইম মত দিতে হবে। এরপরে সিকন্দার তাঁকে চারজন পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের প্রশ্নপত্র (NEET Paper Leak) দিয়ে দেওয়া হয়। বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে ৩০ থেকে ৩২ লক্ষ টাকা নেওয়া হয়। এর পর অমিত সিকন্দরকে তাঁর কমিশন বুঝিয়ে দেয়।

     

  • Arambagh: টেন্ডার নিয়ে দুর্নীতি! আরামবাগে তৃণমূলের প্রধান-উপ প্রধান দ্বন্দ্ব প্রকাশ্যে, অস্বস্তিতে শাসকদল

    Arambagh: টেন্ডার নিয়ে দুর্নীতি! আরামবাগে তৃণমূলের প্রধান-উপ প্রধান দ্বন্দ্ব প্রকাশ্যে, অস্বস্তিতে শাসকদল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোট মিটলেও কিছুতেই কমছে না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার পঞ্চায়েতের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে প্রধান ও উপপ্রধানের দ্বন্দ্ব প্রকাশ্যে হুগলির আরামবাগের (Arambagh) খানাকুলে। একে অপরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন খানাকুলের পোল-১ নং পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান।

    ঠিক কী অভিযোগ? (Arambagh)

    পঞ্চায়েত অফিসের ভিতরেই তুমুল বচসায় জড়িয়ে পড়েন দুজনে। খবর পেয়ে জমায়েত হন তৃণমূল প্রধানের অনুগামীরা। ঘটনাস্থলে যায় খানাকুল (Arambagh) থানার পুলিশ বাহিনীও। পুলিশের সামনেও চলে বচসা। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের পর খানাকুলের পোল ১ নং পঞ্চায়েতের প্রধান সাবিনা খাতুন বনাম উপপ্রধান সেখ সাবির আলির দ্বন্দ্ব শুরু হয়। বুধবার সেই দ্বন্দ্বের রেষ গিয়ে পড়ে পঞ্চায়েত অফিসে। ঘটনার সূত্রপাত পঞ্চায়েতের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে। প্রধানের অভিযোগ, উপপ্রধান সেখ সাবির আলি তার কাছের কয়েকজনকে বেআইনিভাবে পঞ্চায়েতের টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। তা হতে না দেওয়ায়, উপপ্রধান ও আরও একজনকে সঙ্গে নিয়ে তাঁর রুমে ঢুকে প্রথমে হুমকি দেয়। পরে, তাঁকে চেয়ার থেকে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও এই অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পাল্টা উপপ্রধানের অভিযোগ, প্রধান সাবিনা খাতুন ও তাঁর স্বামী দুজনে মিলে পঞ্চায়েতে দুর্নীতি করছে। এমনকী পঞ্চায়েতে টেন্ডারের শেষ দিন হলেও প্রধান নিজের ঠিকাদারকে টেন্ডার পাইয়ে দিতে অন্যদের টেন্ডার কপি জমা নেয়নি। আমি তার প্রতিবাদ করেছি। আর কিছু ঘটেনি।

    আরও পড়ুন: মালগাড়ির গতিই দায়ী! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কোন পথে চলছে রেলের তদন্ত?

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত হন প্রধান অনুগামী তৃণমূল (Trinamool Congress) কর্মীরা। শুরু হয় ক্ষোভ বিক্ষোভ। উপপ্রধানকে তাঁর অফিসের ভিতরে বিক্ষোভ দেখান। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ বাহিনী । তারাই গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এলাকা থেকে হঠিয়ে দেয় তৃণমূল কর্মীদের। তবে, তৃণমূলের প্রধান ও উপপ্রধানের প্রকাশ্যে এহেন দ্বন্দ্বে অস্বস্তিতে শাসক দল। খানাকুল ১ নং ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি বলেন, দলে গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত নয়। যদি কেউ কোনও দোষ করে তা খতিয়ে দেখে উর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • EURO CUP 2024: বৃহস্পতিবার ইউরো কাপে প্রথম ‘বড় ম্যাচ’! মুখোমুখি স্পেন-ইতালি

    EURO CUP 2024: বৃহস্পতিবার ইউরো কাপে প্রথম ‘বড় ম্যাচ’! মুখোমুখি স্পেন-ইতালি

    মাধ্যম নিউজ ডেস্ক: জমে উঠেছে ইউরো কাপ (EURO CUP 2024)। প্রতিটি গ্রুপেই হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যেই সব বড় দলই অন্তত এক বার করে মাঠে নেমে পড়েছে। তবে প্রতিযোগিতার প্রথম বড় ম্যাচ দেখা যেতে চলেছে বৃহস্পতিবার। গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে স্পেন এবং ইতালি (Italy vs Spain)। দুই দলেরই রয়েছে আলাদা ফুটবল ঐতিহ্য। এর আগে ইউরো কাপে দুই দলের একাধিক স্মরণীয় ম্যাচ রয়েছে। তবে এবার পুরনো শত্রুতা ঝালিয়ে নিতে আবার মাঠে নামছে এই দুই দল। ফলে দারুণ রোমাঞ্চ নিয়ে ক্ষণ গুণছেন ফুটবলপ্রেমীরা।  

    মুখোমুখি স্পেন-ইতালি (EURO CUP 2024)

    বৃহস্পতিবার জার্মানিতে মুখোমুখি হবে দুই দল। খেলা শুরু হবে রাত ১টায়। জার্মানিতে আয়োজিত এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে দুই দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পায় স্পেন। আর আলবেনিয়ার বিপক্ষে ২৩ সেকেন্ডে গোল খেয়ে ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তে ২-১ গোলে জেতে ইতালি। 

    কী বার্তা স্পেন-ইতালির কোচেদের (Italy vs Spain) 

    বুধবার সাংবাদিক বৈঠকে স্পেনকে নিয়ে ইতালির কোচ লুসিয়ান স্পালেত্তি বলেন, “আমার কাছে এটা ‘ডার্বি’ নয়। ইউরো (EURO CUP 2024) খেললে প্রতিটা ম্যাচই ফাইনাল। আলবেনিয়ার বিরুদ্ধে যে রকম খেলেছিলাম সে রকমই খেলব। ইউরোপের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে নামতে চলেছি। যদি বল ওদের নিয়ন্ত্রণ করতে দিই তা হলে খুব খারাপ ফলাফল অপেক্ষা করছে।” অন্যদিকে নিজেদের খেলা নিয়ে আত্মবিশ্বাসী স্পেনের কোচ ফুয়েন্তেও। তাঁর দাবি, ইতালির সামনে নতুন স্পেনকে দেখা যেতে পারে। ফুয়েন্তে বলেছেন, “আমাদের জাতীয় দলে অনেক মুখ রয়েছে। অন্য দেশগুলো ধরতেও পারবে না পরের ম্যাচে আমরা কোন পরিকল্পনা নিয়ে নামব। এ কারণেই ছেলেদের নিয়ে আমরা খুশি। স্পেনের থেকে যে ফুটবল দেখে আমরা অভ্যস্ত সেটাই উপহার দিতে চাই।” 

    আরও পড়ুন: নিট-ইউজি মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার পুনর্মূল্যায়ন, স্কোর কমতে পারে অনেকের

    যদিও ফিফা ব়্যাঙ্কিংয়ে খুব বেশি হেরফের নেই দুই দলের স্থানে। আটে রয়েছে স্পেন আর নয়ে রয়েছে ইতালি। হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে ২ দল মোট ৪০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে স্পেন জিতেছে ১৩ বার আর ইতালি জিতেছে ১১ বার। এবং ম্যাচ ড্র হয়েছে ১৬ বার। উল্লেখ্যে গত বারের ইউরো কাপের চ্যাম্পিয়ন ইতালি। কিন্তু অন্যদিকে আবার ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেন অবশ্য বুঝিয়ে দিয়েছে, ইউরো কাপ (EURO CUP 2024) জেতার স্বপ্ন নিয়েই জার্মানিতে পা রেখেছে তারা। এ বার দেখার ডেথ গ্রুপের টেবলের এক ও দুই নম্বর টিমের মধ্যে কে কাকে টেক্কা দেয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET Row: নিট-ইউজি মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার পুনর্মূল্যায়ন, স্কোর কমতে পারে অনেকের

    NEET Row: নিট-ইউজি মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার পুনর্মূল্যায়ন, স্কোর কমতে পারে অনেকের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার পুনর্মূল্যায়ন করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সংক্ষেপে এনটিএ (NEET Row)। এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছিল। উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর যদি গ্রেস মার্কস সরিয়ে নেওয়া হয় ৬৭ জন টপ স্কোরারের মধ্যে ৬ জন ক্ষতিগ্রস্ত হতে পারেন। গ্রেস মার্কস সরিয়ে নেওয়া হলে স্কোর কমে যাবে ৬০ থেকে ৭০ পয়েন্ট। এর প্রাথমিক প্রভাব পড়বে হরিয়ানার ঝাজ্জিরের একটি সেন্টারের পরীক্ষার্থীদের ওপর।

    উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত

    উত্তরপত্র (NEET Row) পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির আগেই। এই শুনানি হওয়ার কথা ৮ জুলাই। এনটিএ আগেই সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, যে ১ হাজার ৫৬৩ পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাঁদের তা দেওয়া যাবে না। ২৩ জুন তাঁদের ফের পরীক্ষা দিতে হবে। অনিয়মের জন্য সমালোচনার মুখেও পড়ে এনটিএ। ছটি সেন্টারে ভুল প্রশ্নপত্র দেওয়ায় যেহেতু সময় নষ্ট হয়েছে, তাই এজেন্সির তরফে ক্ষতিপূরণ বাবদ গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। সুপ্রিম নির্দেশেই তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে।

    ব্যবস্থা নিচ্ছে এনটিএ!

    এদিকে, যে ছটি সেন্টারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনটিএ (NTA)। এই পরীক্ষা কেন্দ্রগুলির বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও উঠেছে। এনটিএ জানিয়েছে, অধিকাংশ পড়ুয়া ৫০০-র নীচে স্কোর করেছে। মেডিক্যাল পড়ার যোগ্যতাই অর্জন করতে পারেননি তাঁরা। যদিও তাদের দাবি, এই পরীক্ষার্থীরা বিহার এবং গুজরাটের গোধরায় যে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, তা থেকে এঁরা কোনওভাবেই উপকৃত হননি। উল্লেখ্য, বিহার এবং গুজরাটে দোষীদের খুঁজে বের করতে চলছে ধরপাকড়। সরকারি মেডিক্যাল কলেজগুলিতে পড়তে গেলে ৬৫০ কিংবা তার বেশি স্কোর করতে হয়। দেশের শীর্ষে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভর্তি নেয় ৬৯০ এর ওপর স্কোর পাওয়া ছেলেমেয়েদের।

    আর পড়ুন: স্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি নেট পরীক্ষা বাতিল করল শিক্ষামন্ত্রক

    বুধবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আপাতত নিটের (NEET-UG) কাউন্সেলিং বন্ধ রাখা হোক। কাউন্সেলিং ফের শুরু হবে ৬ জুলাই। অবিলম্বে সিবিআইয়ের দাবিও প্রত্যাখান করেছে শীর্ষ আদালত। পরীক্ষার্থীরা যে পিটিশন ফাইল করেছেন, আদালতের তরফে তার উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র এবং এনটিএকে (NEET Row)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Post Poll Violence: ভূপতিনগরে বিজেপি কর্মীকে বাড়িতে না পেয়ে বাবাকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল

    Post Poll Violence: ভূপতিনগরে বিজেপি কর্মীকে বাড়িতে না পেয়ে বাবাকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি কর্মীকে না পেয়ে তাঁর পরিবারের লোকজনের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম গৌরহরি মাইতি। তাঁর বাড়ি ভূপতিনগর থানার অর্জুননগর অঞ্চলের ১৯৮ নম্বর বুথ ধাঁইপুকুরিয়া গ্রামের। তাঁর ছেলে শশাঙ্ক মাইতি স্থানীয় বিজেপি নেতা। ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Post Poll Violence)

    স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে,  বিজেপি কর্মী শশাঙ্কের বাড়িতে হামলা (Post Poll Violence) করে তৃণমূল। ৩০ থেকে ৩৫ জনের একটি দল বোমা, বন্দুক নিয়ে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায়। কিন্তু, বাড়িতে শশাঙ্ককে না-পেয়ে তাঁর বাবা-মা এবং স্ত্রীকে মারধর করে। চিৎকার শুনে গ্রামবাসীরা একজোট হয়ে বেরিয়ে আসায় দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে, গুরতর আহত অবস্থায় বিজেপি নেতার বাবাকে নিয়ে যাওয়া হয় মুগবেড়িয়া হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শশাঙ্কের স্ত্রী খুকুমণি মাইতি অভিযোগ করেন, ” আমাদের বাড়িতে তৃণমূলের বিরাট দলবল হামলা চালায়। আমরা বিজেপি করি বলে টার্গেট করেছিল। আগেও বেশ কয়েকবার ওরা হামলা চালিয়েছে। প্রায়ই শাসানি দিত ওরা। রাতে হামলাকারীরা বোমা ও বন্দুক নিয়ে এসেছিল। আমাদের মারধর করছিল দেখে শ্বশুর ছুটে এসেছিলেন। তিনিও হামলার শিকার হলেন।”

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি (BJP) নেতার বাবার মৃত্যুর ঘটনায় ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, “এ বারের নির্বাচনে কাঁথি লোকসভায় তৃণমূলের ভরাডুবি হয়েছে। সেই রাগেই ওরা দল বেঁধে এলাকায় হামলা চালাচ্ছে। বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস কায়েম করার চেষ্টা চালাচ্ছে।” যদিও গোটা ঘটনা সাজানো বলে দাবি করেছেন অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান উত্তমকুমার মাইতি। তিনি বলেন, “গতকাল এমন কোনও হামলার খবর জানা ছিল না। বিজেপি নেতার বাবা রাতে খাওয়া-দাওয়া করার পর অসুস্থ হয়ে পড়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sikkim: উত্তর সিকিমে আটকে থাকা শেষ ১৫৮ পর্যটককেও উদ্ধার করল প্রশাসন

    Sikkim: উত্তর সিকিমে আটকে থাকা শেষ ১৫৮ পর্যটককেও উদ্ধার করল প্রশাসন

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যা বৃষ্টিতে বিধ্বংস্ত সিকিমে (Sikkim) সাত দিনের বেশি সময় আটকে থাকার পর অবশেষে বাড়ির পথে রওনা হলেন সব পর্যটকেরা। বুধবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই পরিস্থিতি সামাল দিয়ে বিকেলের মধ্যে শেষ ১৫৮ জন পর্যটককে গ্যাংটকে আনা হয়েছে। তাঁদের মধ্যে অসুস্থ তিন জনকে স্ট্রেচারে করে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পর্যটকদের সেনা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়।

    সব পর্যটকদের সুস্থভাবে উদ্ধার

    উত্তর সিকিমের (Sikkim) মংগনের জেলা শাসক হেমকুমার ছেত্রীর কথায়, ‘পর্যটকদের সুরক্ষিত ভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। একাধিক দফতর, স্থানীয় মানুষজন, সেনা ও প্রশাসনের মিলিত প্রচেষ্টায় নির্বিঘ্নে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে।’ লাচুং ও চুংথাং এলাকাতেই মূলত বেশির ভাগ পর্যটক আটকে ছিলেন। অনেকে আবার আশ্রয় নিয়েছিলেন গুরুদ্বারে।  এ নিয়ে গত তিন দিনে মোট ১,৪৪৭ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজের প্রথম দিন ৬৪ জন, দ্বিতীয় দিন ১,২২৫ জনকে উদ্ধার করা হয়েছিল। এদিন প্রশাসনের তরফে জানানো হয়, সিকিমের কোনও প্রান্তে নতুন করে পর্যটকদের আটকে থাকার খবর আপাতত নেই। তেমন কোনও খবর মিললে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

    স্থানীয় বাসিন্দারাও নিরাপদ স্থানে

    লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত হয় সিকিম। কোথাও রাস্তা বন্ধ হয়ে যায়, কোথাও সেতু ভেঙে পড়ে, কোথায় আবার ধস (Sikkim Landslides) নেমে সংযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়। একটানা বৃষ্টির জেরে মংগন ও সিংতাম সহ উত্তর সিকিমের একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বন্ধ হয়ে গিয়েছে মংগন থেকে গ্যাংটক, চুংথাং, লাচেন, ডিকচুর সহ একাধিক এলাকার রাস্তা। টানা বৃষ্টি হওয়ার পরিস্থিতির ক্রমশ অবনতি হয়। চুংথাংয়ের স্থানীয় বাসিন্দাদেরও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।

    বেড়েছে তিস্তার জলস্তর, বিপর্যস্ত কালিম্পঙ

    সিকিম (Sikkim) লাগোয়া কালিম্পং জেলায়ও একটানা বৃষ্টি চলছে। ১০ নম্বর জাতীয় সড়কে ভালুখোলা ও লিকুভিরের পরিস্থিতিও তথৈবচ। দুই এলাকাতেই পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে থাকে। টানা বৃষ্টিতে বেড়েছে তিস্তার জলস্তর। প্লাবিত হয়েছে তিস্তাবাজার এলাকার দার্জিলিংগামী রাস্তা। বুধবার বিকেল থেকে ১০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রিত ভাবে গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বড় ও ভারী গাড়ি চলবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্যদিকে ছোট গাড়ি সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

    আরও পড়ুন: ডাক্তারিতে সুযোগ, পরে আইএএস! চাকরি ছেড়ে ২৬ হাজার কোটির কোম্পানি রোমান সাইনির

    উত্তরে কেন এত বৃষ্টি

    আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে সিকিম পর্যন্ত উত্তর-দক্ষিণে বিস্তৃত একটি নতুন নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। বুধবার থেকেই বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপরে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী চার-পাঁচ দিন পাহাড় এবং সংলগ্ন পাদদেশের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের (Sikkim Landslides) ভারপ্রাপ্ত অধিকারিক গোপীনাথ রাহা বলেন, ‘‘ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে উত্তরবঙ্গে প্রচুর জলীয় বাষ্প টেনে আনছে বলেই পাহাড় ও তার পাদদেশে এত বৃষ্টি হচ্ছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share