Blog

  • UGC NET: স্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি নেট পরীক্ষা বাতিল করল শিক্ষামন্ত্রক

    UGC NET: স্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি নেট পরীক্ষা বাতিল করল শিক্ষামন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: বাতিল হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা (UGC NET)। বুধবার রাতে শিক্ষামন্ত্রকের তরফে এই মর্মে জারি করা হয়েছে বিবৃতি। তাতে বলা হয়েছে, সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে ২০২৪ সালের ইউজিসি নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পরীক্ষা পদ্ধতিতে অনিয়ম

    এই পরীক্ষা পদ্ধতিতে অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন দেশের সাইবার বিভাগ। তাই আবারও নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রক। প্রসঙ্গত, মঙ্গলবারই হয়েছিল ইউজিসি নেট পরীক্ষা (UGC NET)। পরীক্ষা দিয়েছিলেন ১০ লাখ পরীক্ষার্থী। শিক্ষামন্ত্রক জানিয়েছে, অনিয়মের তদন্ত করবে সিবিআই। এই পরীক্ষাটি ফের নেওয়া হবে। তবে কবে সেই পরীক্ষা হবে, সে সংক্রান্ত তথ্য আলাদা করে জানাবে শিক্ষা মন্ত্রক। নতুন করে পরীক্ষা নেওয়ার পাশাপাশি ১৮ জুন হওয়া পরীক্ষায় অনিয়মের তদন্ত করবে সিবিআই।

    শিক্ষামন্ত্রকের বিবৃতি

    শিক্ষামন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ১৮ জুন ওএমআর মোডে ইউজিসি নেট পরীক্ষা নেয় এনটিএ। দেশজুড়ে দুটি ধাপে এই পরীক্ষা হয়। কিন্তু ১৯ জুন, বুধবার ইউজিসি জানতে পারে স্বচ্ছতার সঙ্গে আপোশ করা হয়েছে ওই ইউজিসি নেট পরীক্ষায়। ভারতের সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের অধীনে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট, ইউজিসিকে এই পরীক্ষা সংক্রান্ত কিছু খবর দেয়। তাতে প্রাথমিকভাবে ইঙ্গিত মেলে, এ বছরের ইউজিসি নেট পরীক্ষায় অনিয়ম হয়েছে।

    সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারটি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন। বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন করে পরীক্ষা নেওয়া হবে, সেজন্য আলাদা করে নির্দেশিকা জারি করা হবে। অনিয়মের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য তদন্তভার তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে। পরীক্ষার পবিত্রতা এবং পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার দায়বদ্ধ।

    আর পড়ুন: রেলে প্রচুর নিয়োগ, অতিরিক্ত ১৩ হাজার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বিজ্ঞপ্তি

    জানা গিয়েছে, সব মিলিয়ে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলেন ১১ লাখ ২১ হাজার ২২৫ জন পরীক্ষার্থী। পরীক্ষায় বসেছিলেন ৯ লাখ ৮ হাজার ৫৮০ জন। শতাংশের বিচারে ৮১। দেশের ৩১৭টি শহরের ১২০৫টি কেন্দ্রে নেওয়া হয়েছিল পরীক্ষা (UGC NET)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kanchanjunga Express: মালগাড়ির গতিই দায়ী! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কোন পথে চলছে রেলের তদন্ত?

    Kanchanjunga Express: মালগাড়ির গতিই দায়ী! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কোন পথে চলছে রেলের তদন্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjunga Express) দুর্ঘটনার জন্য দায়ী মালগাড়ির গতিবেগ, প্রাথমিক তদন্তের ভিত্তিতে এমনই দাবি রেলের। এই দুর্ঘটনার কারণ খুঁজতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনককুমার গর্গের নেতৃত্বে বুধবার থেকে শুরু হয়েছে তদন্তের কাজ। এদিনই কাটিহার ডিভিশনের পক্ষ থেকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করে একটি তদন্ত রিপোর্ট চিফ সেফটি কমিশনারের কাছে জমা পড়ে। সেই রিপোর্টের এই দাবি করা হয়েছে। মালগাড়িটিকে দ্রুত গতিতে যেতে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাঙাপানির গেটম্যান ‘সতর্ক’ করেছিলেন বলে বুধবার দাবি করেছেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার।

    কাঞ্চনজঙ্ঘা ২৮ মিনিট, মালগাড়ি নেয় ১৩ মিনিট

    রেল সূত্রে খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjunga Express) দুর্ঘটনার তদন্তে এদিন ডেকে পাঠানো হয় রাঙাপানির স্টেশন ম্যানেজার, রেল গেটের গার্ড, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালকদের৷ শিলিগুড়ি এনজেপি স্টেশন সংলগ্ন এডিআরএম অফিসে হাজির হন সকলে। সেখানেই একটি প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়। দুর্ঘটনার সময় কর্তব্যরত কর্মীরা কে, কী দায়িত্ব পালন করছিলেন, তা রয়েছে রিপোর্টে। প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে, সোমবার সকাল ৮টা ২০ মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশনে ঢোকে। ছাড়ে ৮টা ২৭ মিনিট নাগাদ। দুর্ঘটনাটি ঘটে ৮টা ৫৫ মিনিটে। আর মালগাড়িটি ৮টা ৪২ মিনিটে রাঙাপানি স্টেশন ছাড়ে। রাঙাপানি স্টেশন থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব আড়াই কিলোমিটারের কাছাকাছি। হিসেব করে দেখা যাচ্ছে, ওই পথ অতিক্রম করতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সময় নেয় প্রায় ২৮ মিনিট। অন্য দিকে, মালগাড়ির সময় লাগে ১৩ মিনিট।

    কী বলছেন ডিআরএম

    রিপোর্টে বলা হয়েছে, মালগাড়ির চালক এবং সহকারী চালক তিরিশ ঘণ্টা বিশ্রাম নেওয়ার পরে ট্রেনে চেপেছিলেন। ফলে টানা ডিউটির জেরে চালকেরা ক্লান্ত হয়ে পড়েছেন, সেই যুক্তি এক্ষেত্রে খাটছে না। দুর্ঘটনাস্থল নির্মলজোত এলাকায় বজ্রপাতের ফলে সোমবার সকাল ৫টা ৫০ মিনিটে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এর পরে নিউ জলপাইগুড়ি-আলুয়াবাড়ি মেইন রুটের ডাউন লাইন দিয়ে মালগাড়ির আগে মোট সাতটি ট্রেন যায়। চালকেরা সকলেই ম্যানুয়াল মেমো সিস্টেমে গাড়ি নিয়ে এগিয়ে যান। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও (Kanchanjunga Express) সেই নিয়ম মেনেই এগোচ্ছিল। প্রাথমিক তদন্তে দাবি, ভুল ছিল মালগাড়ির চালকরেই। তবে ডিআরএম বলেন, ‘‘এখনই কোনও তথ্যে সিলমোহর বসাচ্ছে না রেল। সবটাই প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান।”

    তদন্ত  শেষ হতে কতদিন

    তদন্ত (Kanchanjunga Derailed) শেষ হতে কত দিন লাগবে, তা নিয়ে ডিআরএম বলেন, ‘‘আদৌ কত দিন সময় লাগবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। তবে যে সমস্ত প্রশ্ন উঠে আসছে প্রশিক্ষণ না-দেওয়া বা মালগাড়ির চালকের পর পর তিন দিন নাইট ডিউটি দেওয়া নিয়ে, তা সবটাই তদন্তসাপেক্ষ। চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণই দেওয়া হয়। যখনই কোনও দুর্ঘটনা ঘটে, তখনই প্রশিক্ষণের কথা উঠে আসে। শুধুমাত্র বয়ান নয়, স্পিডোমিটারে মালগাড়ির গতিবেগ কত ছিল, সেটাও দেখা হবে। অন্য দিকে, মালগাড়ির যে ইঞ্জিন রয়েছে, সেটাতেও টেকনিক্যাল ফরেনসিক তদন্ত হবে।’’ 

    আরও পড়ুন: ডাক্তারিতে সুযোগ, পরে আইএএস! চাকরি ছেড়ে ২৬ হাজার কোটির কোম্পানি রোমান সাইনির

    ১০ জনের বয়ান লিপিবদ্ধ 

    উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, “দুর্ঘটনার (Kanchanjunga Derailed) সঙ্গে সম্পর্কিত প্রায় দশ জন কর্মীর বয়ান এদিন রেকর্ড করা হয়েছে। তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক রাজু বাল্মিকী, সহকারী চালক শৈলেন্দ্র কুমার, রাঙাপানি স্টেশনের কর্মী, গেটম্যান, লাইনম্যানের বয়ানও রেকর্ড করা হয়েছে। এখনও পর্যন্ত ১০ জনের বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। অন্তত ৩০ জনকে তলব করা হয়েছে। তাঁদেরও বয়ান লিপিবদ্ধ করা হবে এবং একের সঙ্গে অন্যের বয়ান মিলিয়ে দেখা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 20 June 2024: আজ আর্থিক টানাটানির যোগ তুলা রাশির জাতকদের

    Daily Horoscope 20 June 2024: আজ আর্থিক টানাটানির যোগ তুলা রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য— কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে আজকের দিন?

    মেষ

    ১) সব কাজেই সুনাম পেতে পারেন। সমাজে খ্যাতি বাড়বে।

    ২) ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    বৃষ

    ১) দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। সতর্কভাবে কথা বলুন।

    ২) কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে।

    মিথুন

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে। মনে কষ্ট পাবেন।

    ২) গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন।

    কর্কট

    ১) শত্রুভয় কাটাতে পারবেন আজকে।

    ২) ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে। লোকসানের আশঙ্কা।

    সিংহ

    ১) কাজের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে। আর্থিক বিষয় নিয়েও চিন্তা বাড়বে।

    ২) ব্যবসার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে।

    কন্যা

    ১) বাড়িতে অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। খুব সতর্কভাবে কথাবার্তা বলুন।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে পারবে না।

    তুলা

    ১) আর্থিক টানাটানির যোগ।

    ২) কর্মস্থলে পদন্নোতি। সমাজে সম্মানবৃদ্ধি।

    বৃশ্চিক

    ১) কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভাল হবে।

    ২) ভ্রমণে গেলে সমস্যা হতে পারে। ভেবেচিন্তে পা ফেলুন।

    ধনু

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের উপদেশে কর্মে উন্নতি।

    মকর

    ১) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ।

    ২) গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে।

    কুম্ভ

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) ব্যবসায় শুভ ইঙ্গিত।

    মীন

    ১) সহকর্মীরা ক্ষোভপ্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

    ২) প্রেমে একটু কষ্ট বাড়তে পারে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। এখানে প্রকাশিত মতামতের কোনও দায় নিচ্ছে না মাধ্যম। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Parameswaran Thankappan Nair: কেরলে প্রয়াত কলকাতার ‘নগ্ন পায়ের ইতিহাসবিদ’

    Parameswaran Thankappan Nair: কেরলে প্রয়াত কলকাতার ‘নগ্ন পায়ের ইতিহাসবিদ’

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯১ বছর বয়সে প্রয়াত হলেন ইতিহাসবিদ পরমেশ্বরণ থাঙ্কাপ্পান নায়ার (Parameswaran Thankappan Nair)। রেখে গেলেন স্ত্রী ও পুত্র-কন্যাকে। ছোট্ট একটা চাকরি নিয়ে কেরল থেকে এসেছিলেন কলকাতায়। পরে ফিরে যান কেরলেই। মঙ্গলবার বিকেলে সেখানেই প্রয়াত হন তিনি। গত ছ’মাস ধরে অসুস্থ ছিলেন নায়ার। তাঁর ছেলে মনোজ ফোনে বলেন, “বাড়িতেই মারা গিয়েছেন বাবা। গত ছ’মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।”

    ‘নগ্ন পায়ের ইতিহাসবিদ’ (Parameswaran Thankappan Nair)

    কলকাতায় ভীষণ জনপ্রিয় ছিলেন এই মানুষটি (Parameswaran Thankappan Nair)। কারও কাছে তিনি নায়ার দা, কেউ আবার তাঁকে ডাকতেন নায়ারবাবু বলে, কেউ আবার পিটি বলে সম্বোধন করতেন। তবে কলকাতায় তিনি পরিচিত ছিলেন ‘নগ্ন পায়ের ইতিহাসবিদ’ হিসেবে। তাঁর এই ‘খেতাবে’র কারণও ছিল। কাজ শেষে চরকিপাক খেতেন কলকাতার অলিতে-গলিতে। বিভিন্ন বিষয়ের ওপর ডকুমেন্টরি স্টোরি বানাতেন। কখনও তাঁর স্টোরির বিষয় হত নগর কলকাতার সামাজিক জীবন, কখনও আবার পুলিশ, প্রতিষ্ঠান, সম্প্রদায় মায় রাস্তাও।

    কী বলছেন সুরঞ্জন দাস?

    কখনওই পেশাদার ইতিহাসবিদ ছিলেন না পরমেশ্বরণ। “তবে কলকাতার ওপর হাতে গোণা যে কয়েকজন ইতিহাসবিদ কাজ করেছেন, তিনি ছিলেন তাঁদের মধ্যে একজন”, বলছেন ইতিহাসবিদ সুরঞ্জন দাস। তিনি বলেন, “নায়ার নিছক ইতিহাসবিদ ছিলেন না। তিনি কলকাতার আত্মা ও স্পিরিটকে তুলে ধরেছিলেন। যেটা খুব কম ইতিহাসবিদই করেছেন।” কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন জানান, তাঁর (নায়ারের) কয়েকটি বই কলকাতা সংক্রান্ত তথ্যে ঠাসা। অথেন্টিকও।

    আর পড়ুন: হরিয়ানা কংগ্রেসে ‘রাম’ধাক্কা, বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের পুত্রবধূ, নাতনি

    ১৯৫৫ সালে ভাগ্যান্বেষণে কলকাতায় আসেন নায়ার। ডালহৌসি স্কোয়ারের একটি অফিসে স্টেনোটাইপিস্টের কাজ করতেন। মনোজ জানান, নায়ার অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কাজ করেছেন। করেছেন ফ্রিল্যান্সিং এবং সম্পাদনার কাজও। তাঁর অন্যতম বিখ্যাত বই হল ‘আ হিস্ট্রি অফ ক্যালকাটাজ স্ট্রিটজ’। তাঁর আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের বিষয় হল কলকাতায় দক্ষিণ ভারতীয়রা, কলকাতা পুলিশের উৎস ইত্যাদি।

    মনোজ বলেন, “২০১৮ সালে কেরলে ফিরে আসেন বাবা। তবে কলকাতায় কী ঘটছে, সে ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখতেন। তিনি নিয়মিত পড়াশোনা করতেন। কলকাতা সংক্রান্ত খবর দেখলেই খবরের কাগজের ক্লিপিংস কেটে রাখতেন।” তিনি বলেন, “বাবা কখনওই মোবাইল ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করতেন না (Parameswaran Thankappan Nair)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railways: রেলে প্রচুর নিয়োগ, অতিরিক্ত ১৩ হাজার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বিজ্ঞপ্তি

    Indian Railways: রেলে প্রচুর নিয়োগ, অতিরিক্ত ১৩ হাজার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বিজ্ঞপ্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বার ক্ষমতায় ফিরেই কর্মসংস্থানে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৩ হাজার অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করবে ভারতীয় রেল (Indian Railways)। রেলের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। মঙ্গলবার ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সহকারি ট্রেন চালক (রেলের পরিভাষায় লোকো পাইলট) নিয়োগের সংখ্যা তিনগুণ বাড়ানো হবে। রেলওয়ে বোর্ডের একটি নির্দেশিকায় বলা হয়েছে, সব মিলিয়ে সহকারি ট্রেন চালক পদে নিয়োগ করা হবে ১৮ হাজার ৭৯৯ জনকে।

    বিপুল নিয়োগের সিদ্ধান্ত (Indian Railways)

    অবসর নেওয়ায় কমছিল ট্রেন (Indian Railways) চালক ও সহকারি ট্রেন চালকের সংখ্যা। তাই কর্মরত চালক ও সহকারি চালকদের ওপর বাড়ছিল কাজের চাপ। চালকদের ২১ শতাংশ ও সহকারি চালকদের ৮ শতাংশ পদ শূন্য রয়েছে বলে অভিযোগ রেলের বিভিন্ন সংগঠনের। তাই শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি জানাচ্ছিল তারা। চালক ও সহকারি চালকদের যাতে কাজের চাপ কমে, তাই প্রায় উনিশ হাজার পদে সহকারি চালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রেল।

    বাড়ানো হল তিনগুণ

    রেল সূত্রে খবর, প্রথমে ঠিক ছিল সহকারি চালক পদে নিয়োগ করা হবে ৫ হাজার ৬৯৬ জনকে। পরে যাত্রী সুরক্ষা ও কর্মসংস্থানের বিষয়টির কথা মাথায় রেখে ঠিক হয় নিয়োগ করা হবে ১৮ হাজার ৭৯৯ জনকে। রেলের তরফে ইতিমধ্যেই বিভিন্ন জোনকে শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। রেল সূত্রে খবর, শূন্য পদ পূরণে অন্তত ছ’মাস সময় লাগবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর হবে প্রার্থীদের লিখিত পরীক্ষা, অ্যাপটিটিউড টেস্ট এবং মেডিক্যাল পরীক্ষা। তার পরে হবে প্রশিক্ষণ পর্ব। প্রশিক্ষণ পর্ব শেষে হবে লাগানো হবে কাজে।

    আর পড়ুন: হরিয়ানা কংগ্রেসে ‘রাম’ধাক্কা, বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের পুত্রবধূ, নাতনি

    সহকারি চালক পদে নিয়োগের খবরে খুশির হাওয়া লোকো পাইলট মহলে। অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক ভি বালাচন্দ্রন বলেন, “রেলওয়ে বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এতে যাঁরা কাজ করছেন, তাঁদের কাজের চাপ কমবে (Indian Railways)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Last Metro: আর ছাড়বে না রাত ১১টায় মেট্রো, কী এমন হল?

    Last Metro: আর ছাড়বে না রাত ১১টায় মেট্রো, কী এমন হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: যাত্রীদের সুবিধার্থে বেশ কয়েকদিন ধরে রাত ১১:০০ টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রেখেছিল কর্তৃপক্ষ। কিন্তু আগামী সোমবার থেকে আর রাত এগারোটা পর্যন্ত (Last Metro) মেট্রো পাওয়া যাবে না। ২৪ শে জুন থেকে রাত ১১:০০ টার বদলে (Metro Time Change) ১০:৪০-এ ছাড়বে শেষ মেট্রো। ফলে রাতের দিকে যাতায়াতে মেট্রোর সুবিধা থেকে বঞ্চির হতে পারেন বেশ যাত্রীরা।  

    যাত্রী কম, খরচ প্রচুর 

    সূত্রের খবর দমদম এবং কবি সুভাষ এর মধ্যে রাত ১১:০০ টার (Last Metro) ট্রেনে যাতায়াতকারী যাত্রী সংখ্যা মাত্র ৩০০র কাছাকাছি ছিল। এদিকে ট্রেন চালানোর খরচ হিসেবে ২ লক্ষ ৭০ হাজার টাকা এবং অন্যান্য খরচ হিসেবে ৫০ হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। আবার অনেক স্টেশনের কাউন্টার খোলা রেখে হাতেগোনা কয়টি টোকেন বিক্রি হচ্ছে। রাতে যারা যাতায়াত করছেন তাঁরা বেশিরভাগ মেট্রো কার্ড ব্যবহার করছেন। টোকেন বিক্রির হার যথেষ্ট কম। ফলে কাউন্টারে খোলা রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে।এই প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাতেরপরিষেবায় কোনও স্টেশনে টোকেন, স্মার্ট কার্ড ইত্যাদি বিক্রির জন্য অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা থাকবে না। যাত্রীরা ইউপিআই পেমেন্ট মোড ব্যবহার করে সমস্ত স্টেশনে বসানো মেশিন থেকে টোকেন নিতে পারবেন। আর যাদের কাছে মেট্রোর কার্ড আছে তাঁরাও ব্যবহার করতে পারবেন।

    ১১:০০টার বদল ১০:৪০ এ শেষ মেট্রো (Last Metro)

    মেট্রোরেল কর্তৃপক্ষের মতে রাত ১১:০০টা পর্যন্ত মেট্রো চালিয়ে যত যাত্রী আশা করা হচ্ছিল, আসলে তত যাত্রীর মেট্রোতে উঠছেন না। ফাঁকা মেট্রো চালাতে হচ্ছে। ফলে ক্ষতি হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “রাতে মেট্রো চললে প্রচুর মানুষ উপকৃত হবেন এবং তাঁদের চাহিদা পূরণ করা হবে এটা ভাবা হয়েছিল। এই কারণেই রাতের পরিষেবা শুরু করা হয়েছিল। তবে দেখা যাচ্ছে রাতের এই পরীক্ষামূলক (Last Metro) পরিষেবায় মেট্রোয় বেশি যাত্রী হচ্ছে না। অন্যদিকে এই পরিষেবা চালু রাখার জন্য মেট্রোর প্রচুর খরচ হচ্ছে। তাই সোমবার থেকে রাতের মেট্রোর সময় কমিয়ে আনা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    আরও পড়ূন: জমি দখল করে তৈরি হয়েছিল তৃণমূলের পার্টি অফিস, ২০ দিনে ভাঙার নির্দেশ হাইকোর্টের

    প্রসঙ্গত ২৪ জুন থেকে মেট্রো পরীক্ষামূলক এই পরিষেবা কবি সুভাষ থেকে এবং দমদম স্টেশন থেকে ১০:৪০ শেষ (Last Metro) মেট্রো ছাড়বে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে এবং সমস্ত স্টেশনে মেট্রো ট্রেন থামবে। শহর কলকাতায় যাত্রার ক্ষেত্রে যাত্রীরা মেট্রো খুবই স্বাচ্ছন্দ বোধ করেন। শীতাতপ নিয়ন্ত্রিত পরিষেবা মেলে খুব অল্প দামে। অবশ্য করোনা অতিমারির আগে শেষ মেট্রো ছাড়ত রাত ০৯:৫৫ মিনিটে।

     

     

     

  • Success Story: ডাক্তারিতে সুযোগ, পরে আইএএস! চাকরি ছেড়ে ২৬ হাজার কোটির কোম্পানি রোমান সাইনির

    Success Story: ডাক্তারিতে সুযোগ, পরে আইএএস! চাকরি ছেড়ে ২৬ হাজার কোটির কোম্পানি রোমান সাইনির

    মাধ্যম নিউজ ডেস্ক: অসম্ভব প্রতিভাবান, অদম্য জেদ ও দুর্দম সাহসের নাম রোমান সাইনি। মাত্র ২২ বছর বয়সে দেশের অন্যতম কঠিন আইএএস অফিসারের চাকরি পেয়েও হেলায় সেই চাকরি ছেড়ে যিনি গড়ে তুলতে শুরু করেন নিজের কোম্পানি। তার আগে অবশ্য ১৬ বছর বয়সেই ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় (Medical Entrance Exam) পাশ করেছিলেন। কিন্তু মন বসেনি ছুড়ি-কাঁচিতে। হয়েছিলেন আইএএস (IAS)। মধ্যপ্রদেশের এক জেলায় জেলাশাসক হিসাবে কাজেও যোগ দিয়েছিলেন। কিন্তু, সেই কাজও ছেড়ে দিয়ে এখন তিনি ২৬ হাজার কোটির কোম্পানির মালিক।

    কে এই রোমান সাইনি

    রোমান সাইনির বাবা ছিলেন রাজস্থানের একজন ইঞ্জিনিয়ার আর মা ছিলেন গৃহকর্ত্রী। তাঁর দিদি আয়ুষি সাইনি মেডিকেলের ছাত্রী। দাদা আবেশ সাইনি একজন প্রতিষ্ঠিত শিশুরোগ বিশেষজ্ঞ। রোমানও (Roman Saini) মাত্র ১৬ বছর বয়সে এআইআইএমএস পরীক্ষায় উত্তীর্ণ হন। শুরু হয় এমবিবিএস পড়া। ডাক্তারি পাশ করে মাত্র ছয় মাসের জন্য ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টারে চিকিৎসা করেছিলেন রোমান সাইনি। কিন্তু তার ডাক্তারি জীবন সেখানেই শেষ। ডাক্তারি নয়, মন আটকায় সিভিল সার্ভিসে (Civil Service)। মাত্র ২২ বছর বয়সেই দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি উত্তীর্ণ হয়ে সফল আইএএস হন রোমান (Roman Saini)। মধ্যপ্রদেশের একজন ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে বেশ কিছুদিন চাকরি করেন তিনি। কিন্তু সেই চাকরিও বেশিদিন করেননি রোমান। 

    চাকরি নয়, নিজের কোম্পানি

    নিজের উদ্যোগে কিছু করব। এই ভাবনাই তাঁর মধ্যে ছোট থেকে কাজ করত। সেই ভাবনা থেকেই বড় সরকারি চাকরি ছেড়ে বন্ধু গৌরব মুঞ্জল ও হেমেশ সিংকে নিয়ে তৈরি করে ফেলেছিলেন এক এডু-টেক সংস্থা। বর্তমানে সেই সংস্থার নাম গোটা দেশজুড়ে। শিক্ষার দুনিয়ায় খুলে গিয়েছে এক নবদিগন্ত। কালেক্টরের চাকরি ছেড়ে বন্ধু গৌরব মুঞ্জলের সঙ্গে একত্রে একটি ওয়েবসাইট চালানোর কাজ শুরু করেন যার নাম দেন ‘আন অ্যাকাডেমি’ (Unacademy)। এখানে দেশের সমস্ত ইউপিএসসি উৎসাহী পরীক্ষার্থীদের পড়ানো হত। বেঙ্গালুরুতে শুরু হয় এই ব্যবসায়িক এড-টেক কোম্পানি। লক্ষ লক্ষ টাকা দিয়ে কোচিং নেওয়ার বদলে সামান্য কিছু টাকার বিনিময়ে উৎসাহীদের পড়িয়ে তাদের ইউপিএসসির পথে এগিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল গৌরব এবং রোমানের।

    আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা কে না চায়! বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে পড়ার সুযোগ

    এখন কোথায় রোমানের কোম্পানি

    এখন রোমানের সংস্থা কত পড়ুয়ার সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করার স্বপ্নপূরণ করছে। অনলাইন পড়াশোনার দুনিয়াতেও খুলে গিয়েছে নতুন পথ। মেধাকে সঙ্গী করে অল্প খরচে অনেকেই হচ্ছেন আইএএস, আইপিএস। সংস্থার ইউটিউব চ্যানেলেও হু হু করে বেড়েছে সাবস্ক্রাইবার। অনলাইনে চলছে ইউপিএসসি-র কোচিং।  বর্তমানে প্রায় ১৮০০০ এর বেশি শিক্ষক এই সংস্থার হাত ধরে কোচিং দিয়ে যাচ্ছেন। বিগত ৫ বছরে সংস্থার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। বর্তমানে এই সংস্থার মোট বাজার মূল্য প্রায় ২৬০০০ কোটির বেশি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: স্ত্রীর উপস্থিতিতে ডেবরার মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: স্ত্রীর উপস্থিতিতে ডেবরার মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্ত্রীর উপস্থিতিতে ডেবরার মৃত বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্ত করতে হবে। ঠিক এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। ইতিমধ্যেই থানা ও জেলের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে। একই সঙ্গে পুলিশের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়েছেন বিচারপতি। বিজেপি জানিয়েছে, রাজ্য পুলিশের ওপর তাদের ভরসা নেই। সিবিআই তদন্তে করলে ন্যায় বিচার পাবে পরিবার।

    কী বললেন বিচারপতি? (Calcutta High Court)

    কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বিজেপি কর্মীর মৃত্যু মামলায় নির্দেশে বলেছেন, “মৃতের স্ত্রী এবং তাঁর কোনও প্রতিনিধির উপস্থিতিতে এসএসকেএমে দেহের ময়নাতদন্ত করতে হবে। হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ময়নাতদন্তের প্রক্রিয়া হবে। গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও করতে হবে। ময়নাতদন্তের পর দেহ তুলে দিতে হবে পরিবারের হাতে।”

    ঘটনা কী ঘটেছিল? (Calcutta High Court)

    গত ৪ জুন মেদিনীপুরের ডেবরার ভরতপুর অঞ্চলে পুরুষোত্তম নগরে তৃণমূল-বিজেপির সংঘর্ষে দুই পক্ষের বেশ কিছু লোকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন ৪২ বছরের বিজেপি কর্মী সঞ্জয়। কিন্তু জেলে মাথা ফেটে যায় তাঁর। এরপর মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে বিজেপি কর্মীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু জেলে কীভাবে মাথা ফাটল এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের তরফে মৃত্যুর তদন্ত নিয়ে হাইকোর্টে মামলা (Calcutta High Court) করলে বিচারপতি এই নির্দেশ দেন।

    আরও পড়ুনঃ বিজেপির দলবিরোধী কাজের জন্য সাময়িক বরখাস্ত করা হল অভিজিৎ দাস ববিকে

    শুভেন্দুর বক্তব্য

    মৃত বিজেপি কর্মী সঞ্জয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর খুব কাছের মানুষ ছিলেন। তৃণমূলের নানা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। সঞ্জয়ের মৃত্যুর ন্যায় বিচার চেয়ে সামজিক মাধ্যমে শুভেন্দু লিখেছেন, “মমতার পুলিশের বর্বরতায় হেফাজতে থাকাকালীন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। সিবিআই তদন্ত বা বিচার বিভাগীয় (Calcutta High Court) তদন্তের দাবি জানাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Steel: উদ্যোগ কেন্দ্রের, দেশে উৎপাদিত ইস্পাতে সাঁটানো হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ লেবেল

    Indian Steel: উদ্যোগ কেন্দ্রের, দেশে উৎপাদিত ইস্পাতে সাঁটানো হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ লেবেল

    মাধ্যম নিউজ ডেস্ক: উদ্যোগী হয়েছিল স্টিল মন্ত্রক (Indian Steel)। ফলতে শুরু করেছে তার সুফল। ভারতে তৈরি স্টিলের প্রোডাক্টের ৮০ শতাংশেরই ওপর সাঁটানো হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ লেবেল। গত বছরের নভেম্বরে এই উদ্যোগ শুরু হয়েছিল। তার জেরেই তামাম বিশ্বে বিকোচ্ছে মেড ইন ইন্ডিয়ার স্টিল প্রোডাক্ট।

    শুরু হয়েছে ব্র্যান্ডিং(Indian Steel)

    সরকারি এক আধিকারিকের দাবি, ‘স্টিল মন্ত্রক প্রথম এ বিষয়ে উদ্যোগী হয়। তার পরেই শুরু হয় ব্র্যান্ডিং। সেই প্রচেষ্টার জেরেই প্রথম দফায় দেশে উৎপাদিত ১২৫ মিলিয়ন টন স্টিলের মধ্যে ৮০ মিলিয়ন স্টিলে ব্র্যান্ডিং হয়েছে।’ জানা গিয়েছে, ভারতীয় স্টিল (Indian Steel) উৎপাদনকারীরা প্রোডাক্টের ক্যাটেগরির ওপর কমন লেবেল চূড়ান্ত করে ফেলেছেন। প্রতিটিতে মেড ইন ইন্ডিয়া লোগো লাগাতে যে সাইজ এবং জায়গা প্রয়োজন, তাও ঠিক করে ফেলেছেন।

    মেড ইন ইন্ডিয়া লেবেল

    সূত্রের খবর, দেশের সব আইএসপি নির্বাচিত কিছু স্টিল প্রোডাক্টের ওপর ব্র্যান্ডিং করতে শুরু করে দিয়েছে। তারা তাদের নয়া প্রোডাক্টে মেড ইন ইন্ডিয়া লেবেল সেঁটে দিচ্ছে। ২০২৩ সালের ৪ নভেম্বর থেকে এটা শুরু করেছে তারা। জানা গিয়েছে, আরআইএনএল, জেএসপিএল এবং টাটা স্টিল লিমিটেড তাদের একশো শতাংশ প্রোডাক্টেই মেড ইন ইন্ডিয়া লেবেলিং করছে। বাকিরা জুনের মধ্যেই এই কাজ শেষ করে ফেলবে।কী কারণে ব্র্যান্ডিংয়ের প্রয়োজন? সরকারি সূত্রের দাবি, সমস্ত স্টিল প্রোডাক্টের ওপর মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড লেবেল সাঁটানো থাকলে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভারতীয় প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু বাড়বে।

    আর পড়ুন: হরিয়ানা কংগ্রেসে ‘রাম’ধাক্কা, বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের পুত্রবধূ, নাতনি

    উৎসাহিত হবেন উৎপাদকরা। তাঁরাও তাঁদের প্রোডাক্ট ব্র্যান্ডিং করতে শুরু করবেন। যার সুফল কুড়োবে ভারতীয় অর্থনীতি। লম্বা দৌড়ে আদতে লাভবান হবে ইন্ডিয়ান স্টিল সেক্টর। তামাম বিশ্বে তার একটা নিজস্ব বাজার তৈরি হবে। জানিয়ে দেবে বিশ্ব বাজারে ভারতের অবস্থানটা ঠিক কোথায়।

    ‘আত্মনির্ভর ভারতে’র স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে আসীন হয়েই এই স্লোগান দিয়েছিলেন তিনি। বিশেষজ্ঞদের মতে, প্রোডাক্টের গায়ে ‘মেড ইন ইন্ডিয়া’ লেবেল সাঁটানো থাকলে ভারত এবং বিশ্বে ব্র্যান্ড ইন্ডিয়া মিশন আত্মনির্ভর ভারতের পরিপূরক হয়ে উঠবে। সূত্রের দাবি, এই কনসেপ্টটি প্রথম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটাকেই কার্যকর করছে স্টিল মন্ত্রক (Indian Steel)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jagannath Temple Ratna Bhandar: চার দ্বারের পর এবার খুলতে চলেছে জগন্নাথ ধামের রত্ন ভান্ডার, প্রকাশ্যে তারিখ

    Jagannath Temple Ratna Bhandar: চার দ্বারের পর এবার খুলতে চলেছে জগন্নাথ ধামের রত্ন ভান্ডার, প্রকাশ্যে তারিখ

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার (Jagannath Temple Ratna Bhandar) ৮ জুলাই খুলতে চলেছে। একথা জানিয়েছেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের (ASI) সার্ভে সুপার ড. ডিবি গড়নায়ক। পুরীর রত্নভান্ডারে প্রায় ১৫০ কেজি সোনার গয়না আছে। ২৫৮ কেজি রুপোর গয়না আছে। রত্নভান্ডার খোলা হলে সেদিকে নজর থাকবে গোটা দেশের।

    চার দ্বার খোলার পর এবার খুলবে রত্ন ভান্ডার  

    সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দ্বার খোলার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এর পর থেকে রত্ন ভান্ডার (Jagannath Temple Ratna Bhandar) খোলার কথা সামনে আসতে থাকে। বিজেপির ঘোষণাপত্রে মন্দিরের চারটি দ্বার ও রত্নভান্ডার খোলার প্রতিশ্রুতি ছিল। ১৯৭৮ সাল থেকে রত্ন ভান্ডার খোলা হয়নি। ফলে মন্দিরের সম্পত্তির পরিমাণ সংক্রান্ত কোনও অডিট হয়নি। জানা গেছে রত্ন ভান্ডার খোলার দাবি উঠলেও চাবি হারিয়ে আওয়ার অজুহাতে রত্ন ভান্ডার খোলা এবং অডিটের চেষ্টা বিফল হয়ে যায়।

    মন্দির কমিটির বক্তব্য (Jagannath Temple Ratna Bhandar)

    জগন্নাথ ধাম মন্দির কমিটির তরফে সুদর্শন পট্টনায়েক বলেন, ‘রত্ন ভান্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় কমিটি। ২০১৮ সালে পরীক্ষায় উঠে আসে রত্ন ভান্ডারে বৃষ্টির জল ঢোকা সহ একাধিক সমস্যার কথা। ছয় বছর পেরিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত রত্ন ভান্ডার সারাইয়ে কোনও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগ ভারতীয় পুরাতত্ত্ব বিভাকে (ASI) চিঠি দেওয়া সত্ত্বেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। লেজার স্ক্যানিংয়ে রত্ন ভান্ডারে ফাটল নজরে এসেছে। মন্দির সুরক্ষার দায়িত্ব সকলের উপর বর্তায়। রত্ন ভান্ডারের মেরামতিতে ছয় বছর দেরি হওয়ার কারণ অনুসন্ধান হওয়া উচিত। আমি এনিয়ে মুখ্যমন্ত্রী মোহন মাঝিকে ASI, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’ শ্রী জগন্নাথ মন্দির অ্যাডমিনিস্ট্রেশনের (SJTA)-এর তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ প্রসঙ্গত, পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের চাবি হারানোর ঘটনাকে এবার ভোটপ্রচারের হাতিয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    আরও পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বারের পিছনে লুকিয়ে কোন ইতিহাস?

    আরও জানা গেছে পুরী জগন্নাথ মন্দির কমিটির বৈঠকে শেষেই এই সিদ্ধান্ত নেওয়ার হয়েছে। পুরী জগন্নাথ ধামে রথযাত্রার আগেই রত্ন ভান্ডার (Jagannath Temple Ratna Bhandar) খোলা হলে এটি বিজেপির নৈতিক জয় হবে। কারণ বিজু জনতা দলের আমলে একবারও রত্ন ভান্ডার খোলা হয়নি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share