Blog

  • Israel Hamas War: গাজা স্ট্রিপজুড়ে সুড়ঙ্গ জাল, হামাসকে রুখতে স্পঞ্জ বোমা বানাচ্ছে ইজরায়েল!

    Israel Hamas War: গাজা স্ট্রিপজুড়ে সুড়ঙ্গ জাল, হামাসকে রুখতে স্পঞ্জ বোমা বানাচ্ছে ইজরায়েল!

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলকে ঘায়েল করতে গাজা স্ট্রিপজুড়ে সুড়ঙ্গ খুঁড়েছে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস (Israel Hamas War)। সেই সুড়ঙ্গ-জাল ধরেই ইজরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে হামাসের নৃশংস জঙ্গিরা। হামাসের তৈরি এই সুড়ঙ্গ জালই এবার ছিঁড়ে ফেলতে চাইছে ইজরায়েল। তেল আভিভের মতে, হামাসের তৈরি এই সুড়ঙ্গ জাল অবরুদ্ধ করতে পারলেই কেল্লাফতে। সেই কারণেই এবার গাজার সুড়ঙ্গে স্পঞ্জ বোমা নিক্ষেপ করতে চলেছে ইজরায়েল। বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই জোরকদমে স্পঞ্জ বোমা তৈরি করতে শুরু করেছে ইজরায়েল।

    স্পঞ্জ বোমা কী?

    প্রশ্ন হল, স্পঞ্জ বোমা কী? স্পঞ্জ বোমা দেখতে খানিকটা ফেনার মতো। প্রাথমিকভাবে মনে হতে পারে এটি কোনও রাসায়নিকের ফেনা। কিন্তু নিক্ষিপ্ত হওয়ার পরেই ফেনা পরিণত হয় কঠিন পদার্থে। আসলে দুটি তরল দিয়ে তৈরি এই ফেনা। রাখা থাকে একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে। লোহার প্রতিবন্ধক দিয়ে প্যাকেটের মধ্যে আলাদা করে রাখা হয় তরল দুটি। নিক্ষিপ্ত হওয়ার পর ঘটে বিস্ফোরণ। তখনই প্লাস্টিকের প্যাকেট ছিন্ন করে মিশে যায় তরল দুটি। তৈরি হয় ফোম। দ্রুত ছড়িয়ে পড়ে এই ফোম। বাতাসের সংস্পর্শে এসে জমাটও বাঁধতে থাকে দ্রুত। তার জেরে বন্ধ হয়ে যায় সুড়ঙ্গ কিংবা গুহামুখ।

    রাসায়নিক গ্রেনেডের পরীক্ষা

    গাজা স্ট্রিপে হামাসের (Israel Hamas War) তৈরি সুড়ঙ্গের মুখ এই স্পঞ্জ বোমা দিয়েই অবরুদ্ধ করে দিতে চাইছে ইজরায়েল। সুড়ঙ্গের মুখ বন্ধ করতে রাসায়নিক গ্রেনেডের পরীক্ষাও করছে ইজরায়েল। এই জাতীয় গ্রেনেডে কোনও বিস্ফোরক নেই। তবে সুড়ঙ্গ কিংবা গুহামুখ বন্ধ করতে ব্যবহার করা হয় এই ধরনের বোমা। বছর দুই আগেও গাজা স্ট্রিপ সীমান্তে থাকা কিছু সুড়ঙ্গমুখ বন্ধ করতে পরীক্ষামূলকভাবে এই জাতীয় গ্রেনেড ব্যবহার করেছিল ইজরায়েল।

    আরও পড়ুুন: আগেই ইডিকে তোপ! পুর-নিয়োগ দুর্নীতিতে বালুকে দেখে কি আতঙ্কিত সুজিত?

    ইজরায়েলকে পরাস্ত করতে নয়ের দশকের মাঝামাঝি সময় থেকে গাজায় এই সুড়ঙ্গ তৈরির ছক কষে হামাস। ২০০৫ সালে যখন ইজরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং তার পরের বছর নির্বাচনে জয়ী হয় হামাস, তার পরেই শুরু হয় সুড়ঙ্গ তৈরির কাজ। এই সুড়ঙ্গগুলিতে রয়েছে বাঙ্কার, স্টোরেজ এবং নানা ধরনের ফাঁদ। সূত্রের খবর, কয়েকশো কিলোমিটার জুড়ে রয়েছে এই সুড়ঙ্গ (Israel Hamas War)। গভীরতা ৮০ মিটারের কাছাকাছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Tata iPhone: এবার ভারতেই আইফোন তৈরি করবে টাটা, কবে থেকে জানেন?  

    Tata iPhone: এবার ভারতেই আইফোন তৈরি করবে টাটা, কবে থেকে জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আর আইফোনের জন্য মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না বিদেশের। খুব শীঘ্রই ভারতেই আইফোন তৈরি করবে টাটা গ্রুপ (Tata iPhone)। টাটা গ্রুপের সঙ্গে আইফোন প্রস্তুতকারক উইস্ট্রন কারখানা অধিগ্রহণের চুক্তি অনুমোদিত হয়েছে।

    কী জানালেন মন্ত্রী?

    কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, আগামী আড়াই বছরের মধ্যে দেশীয় ও বিশ্ব বিজারের জন্য ভারতে আইফোন তৈরি শুরু করবে টাটা গ্রুপ। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, “পিএলআই স্কিমের অধীনে স্মার্টফোন উৎপাদন ও রফতানির ক্ষেত্রে ভারতকে একটি বিশ্বস্ত ও প্রধান কেন্দ্রে পরিণত করেছে। আগামী দু থেকে আড়াই বছরের মধ্যে ভারতে আইফোন তৈরি করা শুরু করবে টাটা গ্রুপ।” চন্দ্রশেখর লিখেছেন, “উইস্ট্রনের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। ভারত থেকে একটি বিশ্বব্যাপী সাপ্লাই চেইন তৈরির ক্ষেত্রে অ্যাপলের জন্য এটি খুব ভাল পদক্ষেপ।”

    কারখানার মূল্য

    উন্নত প্রযুক্তির এই ফোন ভারতে তৈরি হলে একদিকে যেমন বিপুল কর্মসংস্থান হবে, তেমনি অন্য দিকে ফোনের দামও চলে আসবে ব্যবহারকারীদের নাগালের মধ্যে। জানা গিয়েছে, ১০৪০ কোটি টাকায় টাটা গ্রুপের (Tata iPhone) কাছে কারখানা বিক্রির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে উইস্ট্রনের বোর্ড। টাটা গ্রুপের তরফে এই ডিল সারবে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। এই চুক্তির মাধ্যমে উইস্ট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের একশো শতাংশ শেয়ারই চলে আসবে টাটাদের হাতে।

    দক্ষিণ ভারতে অনেক দিন ধরেই আইফোন অ্যাসেম্বল করছে উইস্ট্রন। তাদের এই কারখানাটিই অধিগ্রহণ করতে চলেছে টাটা গ্রুপ। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেই উইস্ট্রনের কর্নাটকের প্ল্যান্টে আইফোন তৈরি করতে শুরু করবে টাটা। ফোনের পিছনে লেখা থাকবে, ‘মেড ইন ইন্ডিয়া’। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভারত ছেড়ে চলে যাবে তাইওয়ানের এই ইলেকট্রনিক্স কোম্পানিটি। আইফোন উৎপাদনের জন্য ইতিমধ্যেই কর্মী নিয়োগ শুরু করেছে টাটা। সংস্থা সূত্রে খবর, আইফোন (Tata iPhone) উৎপাদনের জন্য ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে। অদূর ভবিষ্যতে ভারতে ১০০টি অ্যাপল অনুমোদিত স্টোর চালু করবে বলেও জানিয়েছে টাটা গ্রুপ।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র বাড়ির পরিচারকও কোম্পানির ডিরেক্টর! চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Ration Distribution Scam: বেসরকারি হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, কড়া নিরাপত্তায় রয়েছেন মন্ত্রিমশাই

    Ration Distribution Scam: বেসরকারি হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, কড়া নিরাপত্তায় রয়েছেন মন্ত্রিমশাই

    মাধ্যম নিউজ ডেস্ক: আদালত নির্দেশ দিয়েছিল অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিককে কমান্ড হাসপাতালে ভর্তি (Ration Distribution Scam) করতে। যদিও তাঁর আইনজীবীরা তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার আর্জি জানান। সেই আবেদন মঞ্জুর হতেই ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রেশন বণ্টন কেলেঙ্কারিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

    কড়া প্রহরা

    ওই হাসপাতালের মেইন বিল্ডিংয়ের দোতলায় সিসিইউতে ভর্তি রয়েছেন মন্ত্রী। ১০ জন সিআরপিএফ জওয়ান ও দুই ইডি আধিকারিক কড়া নজর রেখে চলেছেন জ্যোতিপ্রিয়র ওপর। উত্তর ২৪ পরগনার এই তৃণমূল নেতার সঙ্গে দেখা করার অনুমতি নেই কারও। শুক্রবার রাতে হাসপাতালের তরফে জারি করা মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, মন্ত্রীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে শুক্রবার ৭টা ৫মিনিট নাগাদ মাল্টিস্পেশালিটি এই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। সেই সময় তাঁর মাথা ঘোরা, বমি বমি ভাব, শারীরিক দুর্বলতা ছিল।

    কেমন আছেন জ্যোতিপ্রিয়?

    রোগীর অবস্থা জরুরি ভিত্তিতে মেডিসিন, নিউরোলজি, কার্ডিওলজি এবং নেফ্রোলজি নিয়ে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দল মূল্যায়ন করেছেন। ওই দিনই মন্ত্রীর সিটি স্ক্যান, এনআরআই এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা হয়েছে। বর্তমানে মন্ত্রীর অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীকে এখন সেমি-সলিড ডায়াবেটিক ডায়েট দেওয়া হচ্ছে। জ্যোতিপ্রিয়র (Ration Distribution Scam) সুগারের সমস্যা রয়েছে। আদালত জানিয়েছে, তাঁর খাদ্যাভাস খুবই সুনির্দিষ্ট। তাই তাঁর মেয়ে রান্না করে বাড়ি থেকে খাবার আনতে পারবেন বাবার জন্য। তবে যেহেতু জ্যোতিপ্রিয়র নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, তাই তদন্তকারী অফিসারকে অবশ্যই সেই খাবার পরীক্ষা করতে দেখতে হবে।

    আরও পড়ুুন: ‘‘রেশন ডাকাত সংকটজনক নয়’’! বিস্ফোরক ট্যুইট শুভেন্দুর

    শুক্রবার কাকভোরে রেশন বণ্টন কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে। এদিনই তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এর পরেই এজলাসে জ্ঞান হারান মন্ত্রী। তাঁকে ধরে বসিয়ে দেওয়া হয় চেয়ারে। সেখানে সামান্য বমিও করেন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় শীতাতপ কক্ষে। আদালত মন্ত্রীকে কমান্ড হাসপাতালে ভর্তি করতে বলেন। পরে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। আদালত সাফ জানিয়ে দেয়, নিজের পছন্দের হাসপাতালে থাকলে খরচ বহন করতে হবে অভিযুক্তকেই। ইডির বক্তব্য, পছন্দের হাসপাতালে থাকলে সেই মেয়াদ হেফাজতের মেয়াদের মধ্যে গণ্য হবে না (Ration Distribution Scam)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

     

     
     

     

  • Ration Distribution Scam: বাকিবুর প্রযোজিত সিনেমায় অভিনয় করেছিলেন পার্থর বান্ধবী অর্পিতা! বিস্ফোরক তথ্য ইডি-র

    Ration Distribution Scam: বাকিবুর প্রযোজিত সিনেমায় অভিনয় করেছিলেন পার্থর বান্ধবী অর্পিতা! বিস্ফোরক তথ্য ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন কেলেঙ্কারি (Ration Distribution Scam) মামলায় ক্রমেই ঝুলি থেকে বের হচ্ছে বিড়াল! ওই দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে টলিউডে। অন্তত ইডির সন্দেহ এমনই। জানা গিয়েছে, রেশন বণ্টন কেলেঙ্কারিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের টাকায় তৈরি হয়েছিল একটি বাংলা সিনেমা। এই ছবিতে অভিনয় করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়।

    পার্থর সুপারিশেই ছবিতে অর্পিতা!

    ইডির অনুমান, ওই সিনেমায় বিনিয়োগ করা হয়েছে কোটি টাকারও বেশি। টলিউডের এক নামী অভিনেতাও অভিনয় করেছেন বাকিবুরের টাকায় তৈরি ওই ছায়াছবিতে। পার্থর সুপারিশেই অর্পিতাকে ওই ছবিতে নেওয়া হয়েছিল কিনা, সে প্রশ্নও উঠছে। ইডির এক আধিকারিক বলেন, “অতীতে দেখা গিয়েছে কয়লা ও গরু পাচারের টাকা টলিউডে খাটানোর অভিযোগ উঠেছিল। এখন দেখা যাচ্ছে, সেটা একটা সাধারণ প্রবণতা হিসেবে কাজ করেছে। কালো টাকাকে চটজলদি সাদা করার উপায় হিসেবে এই পথ বেছে নেওয়া হয়েছিল কিনা, তা খতিয়ে দেখতে হবে।”

    মিলল আরও দুটি ফার্মের হদিশ

    এদিকে, শুধু মাত্র তিনটি শেল কোম্পানি নয়, তদন্তে আরও দুটি ফার্মের হদিশ (Ration Distribution Scam) মিলেছে। রেশন বণ্টন কেলেঙ্কারিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই তাঁর ব্যক্তিগত হিসাব রক্ষক শান্তনু ভট্টাচার্য বাঁকুড়ার এক প্রান্তিক এলাকায় ফার্ম দুটি তৈরি করেছিলেন। ইডি জেনেছে, এই দুটি ফার্মের অ্যাকাউন্টে প্রায় ২০ কোটি টাকার লেনদেন হয়েছিল।

    আরও পড়ুুন: ‘‘রেশন ডাকাত সংকটজনক নয়’’! বিস্ফোরক ট্যুইট শুভেন্দুর

    এদিকে, শনিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় বাকিবুরকে। ১১ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে তাঁকে রাখার নির্দেশ দেন বিচারক। এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন, পেশায় ব্যবসায়ী বাকিবুরের মাথায় ওপরের কারও আশীর্বাদী হাত ছিল। এই কেলেঙ্কারিতে তাঁর যুক্ত থাকার প্রমাণ শুক্রবারের রিমান্ড কপিতে উল্লেখ করা হয়েছে বলেও জানান ইডির আইনজীবী।

    প্রসঙ্গত, রেশন বণ্টন কেলেঙ্কারিতে (Ration Distribution Scam) প্রথমে গ্রেফতার করা হয় বাকিবুরকে। তাঁকে জেরা করেই জানা যান তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। পরে গ্রেফতার করা হয় তাঁকেও। ইডির দাবি, বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনটি কোম্পানিতে নানা পদে ছিলেন দুই পরিবারের সদস্যরাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Israel Hamas War: প্যারাগ্লাইডারে চেপে জঙ্গি হামলার নেপথ্যে থাকা হামাস নেতা খতম ইজরায়েলি বায়ুসেনার বোমায়

    Israel Hamas War: প্যারাগ্লাইডারে চেপে জঙ্গি হামলার নেপথ্যে থাকা হামাস নেতা খতম ইজরায়েলি বায়ুসেনার বোমায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আকাশপথে প্যারাগ্লাইডারে চাপিয়ে ইজরায়েলে জঙ্গি হামলা চালানোর নেপথ্যে থাকা মূল মাথাকে খতম করল ইজরায়েলি সেনা। শনিবার ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ-এর তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে গাজায় নির্দিষ্ট জায়গায় আকাশপথে বোমাবর্ষণ করে ইজরায়েলি বায়ুসেনা। সেই হামলায় খতম হয়েছে প্যালেস্তেনীয় জঙ্গিগোষ্ঠী হামাসের আকাশ-বিভাগের মাথা ইসাম আবু রাকবা। আইডিএফ-এর এই তথ্যকে মান্যতা দিয়েছে ইজরায়েলের নিরাপত্তা সংস্থা শিনবেত। 

    কে এই আবু রাকবা?

    আইডিএফ জানিয়েছে, হামাস বাহিনীর ড্রোন, ইউএভি, প্যারাগ্লাইডার, এরিয়াল ডিটেকশন সিস্টেম ও এয়ার ডিফেন্স পরিচালনার দায়িত্বে ছিল আবু রাকবা। আইডিএফ জানিয়েছে, গত ৭ অক্টোবর, প্যারাগ্লাইডারে চেপে আকাশপথে জঙ্গিরা দক্ষিণ ইজরায়েলে ঢুকে যে নাশকতামূলক হামলা চালিয়েছিল, তার গোটা পরিকল্পনা করেছিল এই আবু রাকবা। একইসঙ্গে, আইডিএফ-এর বিভিন্ন নজরদারি পোস্টেও ড্রোন হামলা চালানোর অভিযোগ রয়েছে আবু রাকবার ওপর। ফলে, তাকে খতম করাটা ইজরায়েলি বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ ছিল। আবু রাকবা ছিল ইজরায়েলের অন্যতম টার্গেট। তাকে খতম করা একটা বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে আইডিএফ। এর আগে, খান ইউনিস অঞ্চলে হামাসের রকেট ডিভিশনের কমান্ডার হাসান আল-আবদুল্লা ইজরায়েলি বায়ুসেনার বোমাবর্ষণে খতম হয়েছে বলে বুধবার জানিয়েছিল আইডিএফ।

    ধ্বংস হামাসের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো

    শুক্রবার রাতে উত্তর গাজায় ইজরায়েলি বায়ুসেনা মুহুর্মুহু অভিযান চালায়। গতকাল রাতে গাজায় আক্রমণ চালায় শতাধিক বোমারু বিমান। সংবাদসংস্থা সূত্রে খবর, তাতে হামাসের তৈরি ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুকে ধ্বংস করা হয়েছে। সেই হামলায় বহু হামাস জঙ্গি যেমন একদিকে খতম হয়েছে, তেমনই তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গের নেটওয়ার্ক, ভূগর্ভস্থ পরিকাঠামো, জঙ্গি-নেতাদের আত্মগোপনের ডেরা ধ্বংস হয়েছে। ইজরায়েলি হামলার জেরে গাজায় ইন্টারনেট ও ফোন পরিষেরা বন্ধ। আকাশপথের পাশাপাশি, গাজায় স্থলাভিযানও শুরু করেছে ইজরায়েল। আইডিএফ-এর হাজার হাজার স্থলসেনা, বিশেষ বাহিনী ও যুদ্ধট্যাঙ্ক এখন গাজা দাপিয়ে বেড়াচ্ছে। গতকাল, হামাসের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করেছে ইজরায়েলি ট্যাঙ্কবাহিনী। পিছিয়ে নেই ইজরায়েলি নৌবাহিনীও। তারাও হামাসের ওপর প্রচণ্ড হামলা চালাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Israel Hamas War: উল্লেখ নেই হামাসের, রাষ্ট্রসংঘে ভোটদানে বিরত ভারত, যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইজরায়েলেরও

    Israel Hamas War: উল্লেখ নেই হামাসের, রাষ্ট্রসংঘে ভোটদানে বিরত ভারত, যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইজরায়েলেরও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘে গাজা সংক্রান্ত (Israel Hamas War) প্রস্তাবে ভোটদানে বিরত রইল ভারত। এই প্রস্তাবে হামাসের উল্লেখ ছিল না। কূটনৈতিক মহলের একাংশের দাবি, সেই কারণেই ভোটদানে বিরত রইল নয়াদিল্লি। তবে রাষ্ট্রসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১২০টি দেশের প্রতিনিধিরা ভোট দেওয়ায় সাধারণ সভায় পাশ হয়ে গিয়েছে প্রস্তাবটি। ঘটনাটিকে ‘মানবতার কালো অধ্যায়’ বলে অভিহিত করেছে ইজরায়েল।

    ইজরায়েলে হামলা হামাসের

    ২৪ দিন আগে ইহুদিদের দেশ ইজরায়েলে হামালা চালায় মুসলমানদের দেশ প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের জঙ্গি গোষ্ঠী হামাস। হামাসের নৃশংস আক্রমণে অকালে প্রাণ হারিয়েছেন ইজরায়েলের বহু মানুষ। তার পরেই প্রতিরোধ গড়ে তোলে ইজরায়েল। গাজা স্ট্রিপের জঙ্গি ঘাঁটিগুলিতে আঘাত হানে তেল আভিভ। জঙ্গিদের উচিত শিক্ষা দিতে গাজা স্ট্রিপ সীমান্তে অবরোধ করে ইজরায়েল। তার জেরে ওষুধ থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সেখানে পাঠানো বন্ধ হয়ে গিয়েছে। এমতাবস্থায় রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রস্তাবটি আনে জর্ডন। প্রস্তাবে হামাসের উল্লেখ না থাকায় ভারত ভোটদানের বিরত ছিল বলে ধারণা আন্তর্জাতিক মহলের একাংশের। কেবল ভারত নয়, এই প্রস্তাবে ভোট দেয়নি ইংল্যান্ড, ইউক্রেন, কানাডা এবং জাপানের মতো ৪৫টি দেশও।

    কানাডার প্রস্তাব

    প্রস্তাব পেশের সময় কানাডা জানায়, প্রস্তাবের একটি অংশে হামাসের হামলার নিন্দা করা হোক। এর পক্ষে মত দেয় ভারত সহ ৮৭টি দেশ। রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী, দুই তৃতীয়াংশ সদস্য পক্ষে না থাকলে সংশোধনী প্রস্তাব গৃহীত হয় না। এ ক্ষেত্রে সংশোধনী ছাড়াই পেশ হয় প্রস্তাবটি। এদিকে, রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতির (Israel Hamas War) প্রস্তাব প্রত্যাখ্যান করল ইজরায়েল। তাদের দাবি, ইজরায়েল হামাসকে বিশ্ব থেকে মুছে ফেলতে চায়, যেমনভাবে নাৎসী এবং আইসিসকে খতম করা হয়েছিল।

    শুক্রবার ইউএনএর তরফে যুদ্ধ বিরতির পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়। এক্স হ্যান্ডেল থেকে রাষ্ট্রসংঘের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রসংঘে ইজরায়েলের পক্ষ থেকে স্থায়ী সদস্য জানান, এই সভায় সত্যের কোনও গুরুত্ব নেই। আজকের অধিকাংশ সম্প্রদায়ই দেখিয়ে দিয়েছে যে তারা আইন মেনে চলা ইজরায়েলকে নয়, বরং নাৎসী বাহিনীর সন্ত্রাসবাদীদের সমর্থন করছে। যারা সত্যিকারের হিংসা রুখতে আগ্রহী তারা যেন এই সিদ্ধান্তকে সমর্থন না জানায়। তিনি জানান, ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য হামাসকে (Israel Hamas War) নির্মূল করা হবে।

    আরও পড়ুুন: সময় দেওয়া হল মহুয়াকে, তবে ২ নভেম্বর হাজিরার চিঠি ধরাল এথিক্স কমিটি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: ইংল্যান্ডকে হারালেই কি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত?

    ICC ODI World Cup 2023: ইংল্যান্ডকে হারালেই কি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: পর পর পাঁচ ম্যাচে জয়। যা ভারতের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই প্রশস্ত করে দিয়েছে। রবিবার নবাবের শহর লখনৌ এ রোহিত শর্মাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও যশ বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলটি এবার প্রত্যাশিত পারফরম্যান্স মিলে ধরতে ব্যর্থ। পাঁচটির মধ্যে চারটি ম্যাচে তারা হেরেছে। সেই নিরিখে রবিবাসরীয় লড়াইয়ে পাল্লা অনেকটাই ভারী টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালের দরজা খুলে যাবে রাহুল দ্রাবিড়ের ছেলেদের কাছে। যা শুধু ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নকে উস্কে দেবে না,  একইসঙ্গে তৃতীয় বার বিশ্বকাপ জেতার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।

    দুরন্ত টিম ইন্ডিয়া

    ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স মিলে ধরেছে ভারতীয় ক্রিকেটাররা। রানের মধ্যে আছেন অধিনায়ক রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাকিয়ে ছিলেন তিনি। স্বমহিমায় ধরা দিচ্ছেন বিরাট কোহলিও। তার ছন্দ দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এবারের বিশ্বকাপের আসরেই হয়তো সেঞ্চুরির হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলবেন ভিকে। ডেঙ্গি থেকে সেরে ওঠার পর শুভমান গিল ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করছেন। তার থেকেও বড় ব্যাপার হলো লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিং। একাধিক ম্যাচে কঠিন মুহূর্তে ঠান্ডা মাথায় তিনি বড় পার্টনারশিপ গড়ে তোলার কাজটি করেছেন। যাতে রান চেজ করতে সমস্যা হয়নি ভারতের। শ্রেয়স আরো নামের প্রতি সুবিচারে সংকল্পবদ্ধ। কারণ তিনি জানেন এই সুযোগ বারবার আসবে না। তাই সবকিছু ভুলে ব্যাট হাতে সেরাটা মেলে ধরার চেষ্টা করছেন তিনিও।

    টিমে অলরাউন্ডারদের ভূমিকা

    এই ভারতীয় দলের সাফল্যের পিছনে অলরাউন্ডারদের ভূমিকা ও যথেষ্ট। বিশেষ করে রবীন্দ্র যাদেজার কথা বলতেই হবে। ব্যাটে বলে তিনি অপ্রতিরোধ্য। লখনৌ এর পিচে বল টার্ন করবে। সেক্ষেত্রে জাড্ডু কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারেন। তবে হার্দিক পান্ডিয়ার চোট রয়েছে। এই ম্যাচে তিনি খেলতে পারবেন না। তার জায়গায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সূর্য কুমার যাদব কে প্রথম একাদশে রাখা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে কি একই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া? কারণ, বাটলার বাহিনী যতই পরপর ম্যাচ হারুক কখনোই হালকাভাবে নেওয়া উচিত হবে না। তাই ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে ভারসাম্য রাখাটাও জরুরী ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

    আরও পড়ুন: আজ কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, দেখা যাবে পশ্চিমবঙ্গে, কতক্ষণ চলবে?

    মরিয়া ইংল্যান্ড

    পেস বোলিংয়ে বুমরাহ এবং সিরাজের বিকল্প নেই। কিন্তু সামি আবার গত ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। এত সহজে কি তাকে ছেঁটে ফেলা সম্ভব? প্রশ্নটা উঠছে কারণ অনুশীলনে রবিচন্দ্রন অশ্বিন ঘন্টার পর ঘন্টা হাত ঘুরিয়েছেন। তাই দেখে বিশেষজ্ঞদের মনে হচ্ছে, জাদেজা, কুলদীপের সঙ্গে তৃতীয় স্পেশালিস্ট স্পিনার হিসেবে অশ্বিনকে খেলানো হতে পারে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ ঠিক কিরকম হবে তা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। তবে এই ম্যাচে ইংল্যান্ড কিন্তু মরিয়া হয়েই ঝাঁপাবে। কারণ তারা জানে ভারতের কাছে হারলে সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে। তাই জো রুট, যশ বাটলার, দাবিদ মালান,  বেন স্টোকস, হ্যারি ব্রুকরা, মরণ কামড় দেওয়ার চেষ্টা করবেন। ইংল্যান্ডের বোলিংও খুব খারাপ নয়। বিশেষ করে আদিল রশিদ এবং মইন আলীর মতো স্পিনার ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: সময় দেওয়া হল মহুয়াকে, তবে ২ নভেম্বর হাজিরার চিঠি ধরাল এথিক্স কমিটি

    Mahua Moitra: সময় দেওয়া হল মহুয়াকে, তবে ২ নভেম্বর হাজিরার চিঠি ধরাল এথিক্স কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন বিতর্কে সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ফের তলব করল এথিক্স কমিটি। ২ নভেম্বর সকাল ১১টায় সংসদের এথিক্স কমিটির ঘরে হাজিরা দিতে হবে বাংলার সাংসদকে। এর আগে যেদিন ডাকা হয়েছিল, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সেদিন তিনি উপস্থিত হতে পারবেন না বলে জানিয়েছিলেন মহুয়া। এথিক্স কমিটিকে তিনি জানিয়েছিলেন, ৫ নভেম্বরের পর যে কোনও দিন হাজিরা দিতে পারবেন তিনি। তবে পাঁচ নভেম্বরের আগেই তাঁকে তলব করল এথিক্স কমিটি। এবার মহুয়াকে তলব করা হল ২ নভেম্বর।

    মহুয়ার চিঠি

    এথিক্স কমিটিকে লেখা চিঠিতে মহুয়া জানিয়েছিলেন, ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজয়া সম্মেলন রয়েছে। সেগুলি আগে থেকে ঠিক করা। সেখানে তাঁকে উপস্থিত থাকতেই হবে। তাই তিনি ৩১ তারিখ দিল্লিতে এথিক্স কমিটিতে হাজিরা দিতে পারছেন না। ৫ নভেম্বরের পর কমিটির সুবিধা অনুযায়ী যে কোনও দিন, যে কোনও সময় ডাকা হলে হাজির হবেন তিনি। তিনি যে নিজের বক্তব্য কমিটির সামনে বলতে আগ্রহী, তাও চিঠিতে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী।

    রমেশ বিধুরির প্রসঙ্গ উল্লেখ

    এথিক্স কমিটিকে লেখা চিঠিতে মহুয়া রাজস্থানের সাংসদ বিজেপির রমেশ বিধুরির প্রসঙ্গ উত্থাপন করেছেন। তিনি লিখেছেন, রমেশ রাজস্থানে তাঁর লোকসভা কেন্দ্রে পূর্ব পরিকল্পিত কর্মসূচির কথা জানিয়ে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির কাছে সময় চেয়েছিলেন। সেই সময় তাঁকে মঞ্জুরও করা হয়েছিল। বাংলার সাংসদের (Mahua Moitra) আবেদন, একইভাবে তাঁকেও যেন সময় মঞ্জুর করা হয়।

    চিঠিতে মহুয়া লিখেছেন, দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও যেন তলব করে কমিটি। তাঁর বক্তব্যও এ ক্ষেত্রে শোনা জরুরি। কারণ হীরানন্দানি ইতিমধ্যেই একটি চ্যানেলে জানিয়েছেন, কমিটির সামনে হাজির হতে আপত্তি নেই তাঁর। কমিটির সামনে তাঁকে ও হীরানন্দানিকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করতে দেওয়া হোক। তিনি তথ্যপ্রমাণ সহকারে বলুন, কী কী উপহার তিনি দিয়েছেন (Mahua Moitra)।

    আরও পড়ুুন: মুছে গেল ‘ইন্ডিয়া’, রেলের ‘ভারত’ নামের প্রস্তাবে সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার

                                

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Lunar Eclipse 2023: আজ কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, দেখা যাবে পশ্চিমবঙ্গে, কতক্ষণ চলবে?

    Lunar Eclipse 2023: আজ কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, দেখা যাবে পশ্চিমবঙ্গে, কতক্ষণ চলবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ কোজাগরী পুজোর দিন হতে চলেছে বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2023)। বছরের আজ পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজো। সূর্যগ্রহণের পর ঠিক ১৪ দিনের মাথায়, আজকের দিনেই হতে চলেছে চন্দ্রগ্রহণ। চাঁদ যেখানে দিগন্ত রেখার উপরে থাকবে, সেখানেই এই গ্রহণ দেখা যাবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের জেলা সহ কলকাতা থেকেও দেখা যাবে চাঁদের এই গ্রহণ। 

    কোথায় কোথায় দেখা যাবে (Lunar Eclipse 2023)?

    এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, আন্টার্কটিকা এবং রাশিয়ায় এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারতের বেশিরভাগ শহর থেকেই লক্ষ্মী পূর্ণিমার রাতে, চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2023) দৃশ্যের দেখা মিলবে বলে জানা গিয়েছে। দিল্লিতে এবছর সবথেকে বড় গ্রহণের সময়। এখানে চাঁদ, দিগন্তের প্রায় ৬২ ডিগ্রি উপরে থাকবে।

    কোন সময়ে চন্দ্রগ্রহণ শুরু হবে?

    ভারতে এই চন্দ্রগ্রহণের স্থায়িত্ব (Lunar Eclipse 2023) শুরু হবে শনিবার রাত ১১টা বেজে ২৯ মিনিটে এবং গ্রহণ চলবে ২টো ২৩ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত। সেই সঙ্গে ভারতে চন্দ্রগ্রহণের সবথেকে বেশি প্রভাব পড়বে রাত ১টা ৪ মিনিট ৮ সেকেন্ড সময়ে। এই সময় চাঁদের ১২ শতাংশ, পৃথিবীর ছায়ার দ্বারা ঢাকা পড়বে।

    কেন হয় চন্দ্রগ্রহণ?

    পূর্ণিমার তিথিতে হয় চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2023)। পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘোরে, ঠিক তেমনিই চাঁদও পৃথিবীর চারদিকে ঘোরে। এই ভাবে ঘুরতে ঘুরতে চাঁদ, পৃথিবী এবং সূর্য একটি সরল রেখায় অবস্থান করে। ফলে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছালেও, চাঁদে পৌঁছায় না। আবার সূর্যের আলোতেই চাঁদ এবং পৃথিবী আলোকিত হয়। সূর্যের আলো চাঁদ পর্যন্ত না পৌঁছে, পৃথিবীর দ্বারা বাধা প্রাপ্ত হয়। ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে, চাঁদ সাময়িক ভাবে ঢাকা পড়ে যায়। জ্যোর্তিবিজ্ঞানে একেই চন্দ্রগ্রহণ বলা হয়। তবে ২৮ শে অক্টোবর পূর্ণগ্রহণ নয়, চাঁদের আংশিক গ্রহণ হবে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lakshmi Puja: হিন্দুদের সঙ্গে হাত মিলিয়ে এই লক্ষ্মীপুজোয় সামিল হন মুসলিমরাও, কোথায় জানেন?

    Lakshmi Puja: হিন্দুদের সঙ্গে হাত মিলিয়ে এই লক্ষ্মীপুজোয় সামিল হন মুসলিমরাও, কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রামে হয় না দুর্গাপুজো। তাই গ্রামের মানুষ অপেক্ষা করে লক্ষ্মীপুজোর (Lakshmi Puja) জন্য। আর এই লক্ষ্মী পুজোতে আত্মীয়-স্বজনের ভরে ওঠে প্রতিটি বাড়ি। লক্ষ্মীপুজোয় সামিল হন হিন্দু-মুসলিম সকলে। দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি বিধানসভার মথুরাপুরের সোদিয়াল গ্রামের বাসিন্দারা এই পুজোকে কেন্দ্র করে সম্প্রীতির অনন্য নজির গড়েছেন। হিন্দু মুসলিম উভয় পাড়ার মানুষরা মিলিয়ে লক্ষ্মীপুজো করেন সুন্দরবনের এই গ্রামে।

    লঙ্কা দিয়ে তৈরি হয়েছে লক্ষ্মী প্রতিমা (Lakshmi Puja)

    এই গ্রামের দুই সম্প্রদায়ের মানুষের বসবাস। একসঙ্গে খাওয়া দাওয়া, বেড়ে ওঠা। গ্রামে সেভাবে দুর্গাপুজো হয় না। তাই গ্রামের মানুষ একসাথে মিলে লক্ষ্মী পুজো (Lakshmi Puja) করেন। এবারের লক্ষ্মীপুজোয় লঙ্কা দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। আর এই প্রতিমাকে ঘিরে গ্রামের সমস্ত সম্প্রদায়ের মানুষ এক হয়ে পুজো কটা দিন আনন্দ করেন। পুজোর মণ্ডপ সজ্জা,মণ্ডপ তৈরি করা, চাঁদা তোলা উভয় সম্প্রদায়ের মানুষ হাতে হাত রেখে কাজ করেন, তাই পুজোর সময় উভয় সম্প্রদায়ের বাড়িতে আত্মীয়রা আসেন, এই পুজো উপলক্ষে নানা অনুষ্ঠানও হয়। এমনই সম্প্রীতির পুজো নিয়ে গর্বিত এলাকাবাসী।

    পুজো কমিটির কর্মকর্তাদের কী বক্তব্য?

    পুজো কমিটির সভাপতি  বাপি হালদার বলেন, আমাদের গ্রামে কোজাগরী লক্ষ্মীপুজো (Lakshmi Puja) এবার ১৭ বছরে পা রাখল। এখানে কোনও দুর্গা পুজো সে ভাবে হয় না। তাই লক্ষ্মী পুজো জাঁকজমকভাবে করা হয়। এবারের পুজোয় প্রতিমাতে বিশেষ আকর্ষণ রয়েছে। সেই সঙ্গে হোগলা দিয়ে তৈরি করা হয়েছে লক্ষ্মণের শক্তিশেল। মণ্ডপের চারিদিকে বেশ কিছু এলাকা জুড়ে উড়িষ্যার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পুজো উদ্যোক্তা তাম্বিচ আহমেদ বলেন, এই গ্রামের ঐতিহ্য হিন্দু-মুসলিম একসঙ্গে থাকেন। পুজোকে ঘিরে উভয় সম্প্রদায়ের মানুষ আনন্দে মেতে ওঠেন। আত্মীয়স্বজন সমস্ত বাড়ি আসে পুজোর দিন। সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার জন্য এই পুজো বলে জানান তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share