Blog

  • Jhalda: ঝালদা পুরসভা নিয়ে আদালতে ধাক্কা রাজ্যের, পূর্ণিমা কান্দুই অস্থায়ী চেয়ারপার্সন

    Jhalda: ঝালদা পুরসভা নিয়ে আদালতে ধাক্কা রাজ্যের, পূর্ণিমা কান্দুই অস্থায়ী চেয়ারপার্সন

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝালদা (Jhalda) পুরসভা নিয়ে নাটকে নয়া মোড়। আদালতে মুখ পুড়ল রাজ্যের শাসক দলের। ঝালদা পুরসভার নির্বাচনে কংগ্রেস জেতার পরে শীলা চট্টোপাধ্যায়কে চেয়ারপার্সন করলে, তৃণমূল তা নিয়ে আপত্তি তোলে। সেই আপত্তির ভিত্তিতে গতকাল পুরুলিয়ার মহকুমাশাসক রীতম ঝাঁ নির্দেশিকা জারি করে তৃণমূল কাউন্সিলর সুদীপ কর্মকারকে চেয়ারম্যান নিয়োগ করেছিলেন। কিন্তু সেই নির্দেশকে যে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন শীলা চট্টোপাধ্যায়। এদিন সেই মামলার শুনানি ছিল। তাতে আদালত তৃণমূলের সুদীপকে চেয়ারম্যান পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস কাউন্সিলর তথা নিহত কংগ্রেস নেতা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে।

    কাউন্সিলর (Jhalda) পদ থেকে তাঁকে অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শীলা চট্টোপাধ্যায়। সেই মামলা গ্রহণ করে দ্রুত শুনানির ব্যবস্থা করে আদালত। বিকেলে সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ণিমা কান্দু ঝালদা পুরসভার চেয়ারপার্সনের পদ সামলাবেন। সঙ্গে শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজের নির্দেশেও স্থগিতাদেশ দেয় আদালত।

    গত ১৬ জানুয়ারি ১২টি আসন বিশিষ্ট ঝালদা (Jhalda) পুরসভার নির্বাচন হয়। ৬ জন কংগ্রেস কাউন্সিলর এবং ১ জন নির্দল কাউন্সিলের ভোট আসে কংগ্রেসের ঝুলিতে। ৫ তৃণমূল কাউন্সিলর ভোটদান থেকে বিরত থাকেন। শীলা চট্টোপাধ্যায় নির্দল কাউন্সিলর হিসাবে কংগ্রেসকে সমর্থন করেন। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হন। তার পরদিনই এক নির্দেশিকায় মহকুমাশাসক শীলাদেবীর কাউন্সিলর পদ খারিজ করেন। প্রশাসনের যুক্তি, নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়যুক্ত হলেও পরে নিজেকে নির্দল ঘোষণা করেছেন তিনি। যা দলত্যাগবিরোধী আইন বিরোধী। এই মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি।

    এর আগে শীলা চট্টোপাধ্যায়ের সমর্থন পেয়েই বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। এবার ঝালদা (Jhalda) পুরসভা গেল কংগ্রেসের দখলে। পুরপ্রধান হওয়ার লোভে কংগ্রেসকে সমর্থন করেছেন শীলা, এই দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল।

    আরও পড়ুন: প্রবল তুষারপাত, ফের ভূমিধসের আশঙ্কা! আস্তে আস্তে বসছে জোশীমঠ    

    এর আগে এই পুরসভায় (Jhalda) নির্বাচনে পাঁচটি আসন তৃণমূল কংগ্রেস এবং পাঁচটি আসন কংগ্রেস পায়। দুই নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস পুরবোর্ডের দখল করেছিল। তারপর চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলে সুরেশ আগরওয়াল চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বাধ্য হন। আস্থাভোটে জয়লাভ করে কংগ্রেস। কিন্তু বোর্ড গঠন করতে পারেনি। কারণ সরকারের পক্ষ থেকে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়। তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর জবা মাছুয়াকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়।

    তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

    ঝালদাকাণ্ডে (Jhalda) এবার দলত্যাগ বিরোধী আইনের প্রশ্নে প্রশাসনকে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু মুকুল রায়কে কটাক্ষ করে বলেন, “বিধানসভায় বিজেপি সেজে জনসমক্ষে তৃণমূল বিধায়ক হয়ে ঘুরছেন গিরগিটিরা। এই বিধায়করা দিদির সুরক্ষা কবচের জোরে দলত্যাগ বিরোধী আইন থেকে সুরক্ষিত।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Teacher Transfer: শুধু শহর বা শহরতলি নয়, যেখানে প্রয়োজন সেখানেই যেতে হবে শিক্ষকদের! অভিমত হাইকোর্টের

    Teacher Transfer: শুধু শহর বা শহরতলি নয়, যেখানে প্রয়োজন সেখানেই যেতে হবে শিক্ষকদের! অভিমত হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘স্কুলে পড়ুয়া নেই। শিক্ষকরা স্কুলে যাচ্ছেন আর আসছেন। এটা তো চলতে পারে না। কলকাতার শূন্য-ছাত্রের স্কুলের শিক্ষককে হাওড়ার ছাত্র-পূর্ণ স্কুলে যেতেই হবে। এ বার থেকে ওই আইন প্রয়োগ করা হোক।’’ শিক্ষক বদলি মামলায় শুক্রবার মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 

    কী বললেন বিচারপতি

    কলকাতার পার্শ্ববর্তী এলাকায় বদলি চেয়ে সরকারি স্কুলের শিক্ষকদের আবেদনের হিড়িক দেখে রীতিমতো অবাক হয়েছিল হাইকোর্ট (Calcutta High Court)। এই বিষয়ে সরকারকে নির্দিষ্ট নীতি তৈরি প্রসঙ্গে মতামতও জানতে চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার শিক্ষক বদলির ক্ষেত্রে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রয়োজন পড়লে যে কোনও জেলার যে কোনও স্কুলেই যে শিক্ষক-শিক্ষিকাকে বদলি করা হতে পারে, আদালতের বক্তব্যে তা কার্যত স্পষ্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টে এক শিক্ষকের বদলি সংক্রান্ত মামলার শুনানি ছিল। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি চলাকালীন, তিনি মন্তব্য করেন, “কোনও জঙ্গলের আইন চলতে পারে না। যত শিক্ষক বদলির মামলা আছে, এবার থেকে নির্দিষ্ট আইন প্রয়োগ করেই হবে। যে যাঁর খুশি মতো কাজ করবেন, এটা সম্ভব নয়।” তাঁর নির্দেশ, শিক্ষক বদলির ক্ষেত্রে প্রশাসনের যে নির্দেশিকা রয়েছে, তা মানতে হবে।

    আরও পড়ুন: ১১ বছর পর কার্টুনকাণ্ড থেকে নিষ্কৃতি! এটা গণতন্ত্রপ্রিয় নাগরিকেরই জয়, অভিমত অম্বিকেশ মহাপাত্রর

    বিচারপতি বিশ্বজিৎ বসু শুক্রবার তাঁর এজলাসে মামলা চলাকালীন এ নিয়ে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্র মুখোপাধ্যায়ের বক্তব্য চান। জানতে চান, কেন এমন কড়া গাইডলাইন হবে না, যার মাধ্যমে রাজ্য সরকার নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কোথায় বদলি করা হবে। এদিন এজি আদালতে জানান, শিক্ষাদফতর চাইলে তা পারে। এরপরই আদালত জানায়, শিক্ষা দফতর নির্দেশ দেওয়ার সাতদিনের মধ্যে তা পালন করতে হবে। শিক্ষক যদি না পালন করেন তার বিরুদ্ধে পদক্ষেপ করবে শিক্ষা দফতর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Diabetes Tips: ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই ৫ সুপারফুড, যা আপনি খেয়ালই করেননি!

    Diabetes Tips: ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই ৫ সুপারফুড, যা আপনি খেয়ালই করেননি!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতবর্ষে ডায়াবেটিস (Diabetes Tips) রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সকালে মর্নিং ওয়াকে গেলে বেশিরভাগ জনেরই ডায়াবেটিস রয়েছে, এমন কথা প্রায়ই শুনতে পাওয়া যায়। এখন তরুণ প্রজন্মের মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। ডায়াবেটিস রোগীদের ডায়েট খুব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ডায়েট মেনে চললে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এমনটাই দাবি করেন বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাম্প্রতিককালে একটি গবেষণায় দাবি করা হয়েছে যে কিছু খাদ্য আছে যেগুলি রক্তে শর্করাকে শোষণ করতে সাহায্য করে এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।

    এমনই কতগুলি খাদ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব

    ১) রাগি আটা 

    রাগি আটাকে সুপারফুড বলা হয়েছে, কারণ এতে ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি থাকে এবং গ্লাইসেমিক সূচক কম থাকে। ফলে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ  (Diabetes Tips) করতে সাহায্য করে এবং এর মধ্যে থাকা ফাইবার শর্করার বিপাককে  দ্রুত করে।

    ২) জোয়ারের আটা

    বিশেষজ্ঞরা বলছেন জোয়ার একটি গ্লুটেন মুক্ত শস্য, ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট এর পরিমাণও যথেষ্ট থাকে। জোয়ারের গ্লাইসেমিক সূচক কম হয়, যার ফলে রক্তে শর্করার বৃদ্ধি জোয়ার ঘটায় না।

    ৩) বার্লি

    পুষ্টিবিদরা বলছেন যে বার্লিতে থাকে BT Glucan, যা রক্তে শর্করার বৃদ্ধিকে রোধ করে  (Diabetes Tips) এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

    ৪) ওটস

    ডায়াবেটিস  (Diabetes Tips) রোগীদের জন্য ওটস খুবই ভালো মনে করা হয় এটি শর্করার বিপাককে অনেক বেশি দ্রুত করে, ওটস এর মধ্যে ম্যাগনেসিয়াম এবং প্রোটিন থাকে যা শর্করাকে হজম করাতে সাহায্য করে।

    ৫) বাজরা 

    বাজরা ভারতের খুব সহজেই পাওয়া যায়, এগুলো সাধারণত গৃহস্থের গবাদি পশুদের খাওয়ানোর কাজে ব্যবহার করা হয়। কিন্তু পুষ্টিবিদরা বলছেন ডায়াবেটিস রোগীরা যদি এটি গ্রহণ করে তাহলে বাজরার মধ্যে থাকা ফাইবার শর্করাকে  দ্রুত  হজম করাতে সাহায্য করে।

     

    DISCLAIMER: এই লেখাটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • CBI: দুর্নীতির অভিযোগ! কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের সিবিআইয়ের

    CBI: দুর্নীতির অভিযোগ! কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতির অভিযোগে অমিত আগরওয়াল নামক এক ব্যবসায়ী এবং কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই (CBI)। অভিযোগ, নগদ টাকার বিনিময়ে মিথ্যে মামলা দায়ের করেছেন অভিযুক্তরা। সিবিআইয়ের এক আধিকারিক বলেন, “বৃহস্পতিবার কেন্দ্রীয় এজেন্সি কলকাতা এবং ঝাড়খণ্ডের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। কলকাতার একজন ব্যবসায়ী, কলকাতা পুলিশের অজ্ঞাত পরিচয় আধিকারিক এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”

    কী জানা গেল? 

    সিবিআইয়ের একজন প্রবীণ আধিকারিক জানান, অভিযুক্ত ব্যবসায়ী অমিত আগরওয়াল অর্থ তছরুপের সঙ্গে যুক্ত ছিলেন। এই ব্যক্তি রাঁচি হাই কোর্টের আইনজীবী রাজীব কুমারের বিরুদ্ধে মিথ্যে মামলা (CBI) দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে গতবছর ঝাড়খণ্ডের ওই আইনজীবীকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। কলকাতার এক ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগে সেই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত আইনজীবীর নাম রাজীব কুমার। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য সেই আইনজীবী এক ব্যবসায়ীর থেকে ১০ কোটি টাকা চেয়েছিলেন। উল্লেখ্য, এই আইনজীবী ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে মনরেগা সংক্রান্ত মামলা লড়ছেন। এই মনরেগা মামলাতেই ইডি প্রাক্তন খনি সচিব পুজা সিংহলকে গ্রেফতার করেছিল। এদিকে মনরেগা মামলা ছাড়াও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে চলা এক মামলাও লড়ছেন ওই আইনজীবী।

    আরও পড়ুন: ‘‘আপনার ছেলে হলে…’’, ছাত্র-মৃত্যু মামলায় খড়্গপুর আইআইটির ডিরেক্টরকে তিরস্কার বিচারপতির   

    এই পরিস্থিতিতে রাজীবকে কলকাতার একটি শপিংমল থেকে গ্রেফতার (CBI) করা হয়েছিল। ধৃত ব্যক্তির থেকে ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছিল বলেও চার্জশিটে জানিয়েছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের অভিযোগ, “অভিযুক্ত আইনজীবী কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলা প্রত্যাহারের জন্য তিনি প্রথমে ব্যবসায়ীর কাছে ১০ কোটি টাকা দাবি করেছিলেন। আলোচনার পরে তিনি তাঁর দাবির পরিমাণ কমিয়ে কমিয়ে ৪ কোটি করেন। পরে ১ কোটি টাকায় রফা হয় মামলাটি। আরও অভিযোগ, এই এক কোটি টাকা দুই কিস্তিতে নেওয়ার কথা ছিল আইনজীবীর। সেই কিস্তি নিতেই কলকাতায় এসেছিলেন রাজীব।  

    সিবিআই- এর (CBI) অভিযোগ, ধৃত অমিত আগরওয়াল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বেআইনি টাকা পাচার করত। হেমন্তের বিরুদ্ধে রাজীব যাতে মামলা লড়তে না পারে, তাই তাঁকে মিথ্যে কেসে ফাঁসানো হয়। আর মিথ্যে মামলা সাজাতে অমিতকে সাহায্য করেন কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিক। আর তার জেরেই কলকাতা পুলিশের এই আধিকারিকদের এবং অমিত আগরওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • SSC Scam: এবার ইডির স্ক্যানারে কুন্তল ‘ঘনিষ্ঠ’ শান্তনু!  তল্লাশি চলছে বলাগড়ের তৃণমূল নেতার বাড়িতেও

    SSC Scam: এবার ইডির স্ক্যানারে কুন্তল ‘ঘনিষ্ঠ’ শান্তনু! তল্লাশি চলছে বলাগড়ের তৃণমূল নেতার বাড়িতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক শাসকদলের নেতার নাম জড়িয়ে পড়ছে। তাপস মণ্ডলের সূত্র ধরে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের নাম উঠে আসার পর আজ সকাল সকাল তাঁর জোড়া ফ্ল্যাটে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পর জানা গিয়েছে, তাপস ও কুন্তলের সূত্র ধরেই এই দুর্নীতি মামলায় বলাগড়ের যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে এসেছে। ফলে শুক্রবার সকালে মোট ৪টি গাড়ি করে ১২ জন ইডি অফিসার আসেন বলাগড়ে। তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। চলছে তল্লাশি। অভিযোগ, শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতিতে জড়িয়ে বলাগড়ের এই নেতাও।

    শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে আসছে নতুন নতুন নাম…

    সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল প্রথমে কুন্তল ঘোষের নাম নেন। এর পর কুন্তল ঘোষকে জেরা করার পরেই শান্তনু ব্যানার্জির নামও উঠে আসে এই দুর্নীতি কাণ্ডে। তবে জানা গিয়েছে, শান্তনুর নামও তাপসই দিয়েছেন তদন্তকারীদের কাছে। তিনি জানিয়েছেন, শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতিতে জড়িয়ে বলাগড়ের ওই নেতাও।

    আরও পড়ুন: সিবিআই জিজ্ঞাসাবাদের পর এবারে তৃণমূলের যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে ইডির হানা!

    শান্তনুর বলাগড়ের বাড়িতে ইডির হানা

    শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ শুক্রবার সকাল থেকে একযোগে একাধিক জায়গাতে হানা দিলেন কেন্দ্রীয় আধিকারিকরা। একদিকে তল্লাশি চালানো হচ্ছে হুগলির যুবনেতা কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাটে। অন্যদিকে হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের প্রাক্তন যুব জেলা সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও এদিন সকালে পৌঁছে যান ইডির আধিকারিকরা। দুই জায়গাতেই চলছে তল্লাশি।

    মানিক ঘনিষ্ঠ তাপস এবং কুন্তলকে জেরা করে শান্তনুর নাম পান তদন্তকারীরা। শুধু তাই নয়, জানা গিয়েছে, হুগলির যুবনেতা কুন্তলের খুবই ‘ঘনিষ্ঠ’ বলাগড়ের নেতা শান্তনু। তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ পাওয়ার পরেই আজ তাঁর বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। সূত্রের খবর, আজ সকালে বাড়িতে শান্তনু বা তাঁর পরিবারের কেউ ছিলেন না বলেই তদন্তকারীদের জানান তৃণমূল নেতার দায়িত্বে থাকা দেহরক্ষীরা। তবে ইডির পরিচয় জানতেই বাড়ির সমস্ত চাবি তাঁদের হাতে নিরাপত্তারক্ষীরা তুলে দেন বলে জানা যাচ্ছে। ফলে তৃণমূল দুই নেতার বাড়িতে তল্লাশি অভিযানের পর কী কী তথ্য পাওয়া যাচ্ছে, তা নিয়েই অপেক্ষায় রাজ্যবাসী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • World Economic Forum: ‘বিশ্বব্যাপী সঙ্কটের মাঝে ভারত একমাত্র উজ্জ্বল স্থান’, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ক্লস শোয়াব

    World Economic Forum: ‘বিশ্বব্যাপী সঙ্কটের মাঝে ভারত একমাত্র উজ্জ্বল স্থান’, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ক্লস শোয়াব

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী সঙ্কটের মাঝে একমাত্র ভারতই একটি উজ্জ্বল স্থান। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই তা সম্ভব হয়েছে। এমনটাই বলতে দেখা গেল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লস শোয়াবকে। গতকাল, বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৩-এর বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ ক্লস শোয়াব।

    ভারতের ভূয়সী প্রশংসা করলেন ক্লস শোয়াব

    কোভিড মহামারীর ফলে যখন বিশ্বব্যাপী আর্থিক সঙ্কট দেখা গিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মত একের পর এক বিপর্যয়ের মধ্যেও ভারত যেভাবে অবস্থান নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ফলে ভারতের এই সকল ইতিবাচক সূচক দেখে, ভবিষ্যতে যে ভারতই সারা বিশ্বের নেতা হতে চলেছে, তা বলার আর অপেক্ষা থাকে না।

    ফোরামের পক্ষ থেকে এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লস শোয়াব এক বিশেষ বিবৃতি প্রকাশ করেছে। তিনি বলেছেন, “আমি ভারতের মন্ত্রী পর্যায়ের এক প্রতিনিধিদল এবং সেই দেশের বহু শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতার সঙ্গে সাক্ষাৎ করেছি। জলবায়ুর ক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের জন্য পদক্ষেপ, বিশ্ব স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অবদান, মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নের জন্য একটি অর্থনৈতিক মডেল তৈরি এবং ডিজিটাল পাবলিক পরিকাঠামো তৈরিতে এই দেশের নেতৃত্ব প্রশংসনীয়। বৈশ্বিক ভূ-অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক সঙ্কটের মধ্যে ভারত একটি উজ্জ্বল স্থান হিসেবে রয়ে গিয়েছে।”

    আরও পড়ুন: নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ভিত্তিহীন, দাবি ভারতের, সংবাদ সংস্থার সমালোচনা সুনাকেরও

    ‘এই বিশ্বে মোদির নেতৃত্ব গুরুত্বপূর্ণ’ বললেন ক্লস শোয়াব

    গতকাল ভারতের কথা বলতে গিয়ে ক্লস শোয়াব আরও বলেন, জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব ভারত একেবারে সঠিক সময়ে পেয়েছে। কারণ, বর্তমান বিশ্বে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব গুরুত্বপূর্ণ। ভারতের এমন প্রশংসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

    প্রসঙ্গত, চলতি বছরে সেপ্টেম্বর মাসে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ (G 20) সম্মেলন। ইতিমধ্যেই তার প্রস্তুতিসূচক আলোচনা চক্র শুরু হয়েছে দেশে। আগের বছরের জি-২০ শিখর বৈঠকের সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে আগামী সভাপতি বেছে নেওয়া হয় ভারতকে। এক বছর এই দায়িত্ব পালন করবে ভারত। ভারতেই বসবে আগামী জি-২০ বৈঠক। সভাপতি হওয়ার পাশাপাশি মোদি জানিয়েছিলেন, ভারতের লক্ষ্য হবে, জি-২০ দেশগুলোর সঙ্গে হাতে হাত মিলিয়ে শান্তির পথে এগিয়ে যাওয়া। আগামী সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’ বা এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ। আর তা করতে ভারতের হাতিয়ার হবে ডিজিটাল প্রযুক্তি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Air India Pee-Gate: প্রস্রাবকাণ্ডের জের, এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ জরিমানা, সাসপেন্ড পাইলটও

    Air India Pee-Gate: প্রস্রাবকাণ্ডের জের, এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ জরিমানা, সাসপেন্ড পাইলটও

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই মাঝ আকাশে সহযাত্রীর গায়ে প্রস্রাব (Air India Pee-Gate) করার অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীর বিরুদ্ধে! অভিযোগ সামনে আসার পরও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, উল্টে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারা। এবার সেই অভিযোগের ভিত্তিতে এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেরানেল অফ সিভিল অ্যাভিয়েশন। এয়ার ক্রাফ্টের ১৪১ নম্বর আইন লঙ্ঘনের অপরাধে ওই উড়ানের পাইলটের লাইসেন্সও তিন মাসের জন্যে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি ওই উড়ানের বাকি কর্মীদের ডিরেক্টরকে সঠিকভাবে কাজ না করার অভিযোগে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

     


    অভিযোগ? 

    ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে শঙ্কর মিশ্র মত্ত অবস্থায় তাঁর সামনে যৌনাঙ্গ (Air India Pee-Gate) প্রদর্শন করেন ও তাঁর গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ করেন ৭০ বছর বয়সি এক মহিলা। টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে সরাসরি চিঠিও লেখেন তিনি। সেই চিঠিতেই গোটা ঘটনা বর্ণনা করেন অভিযোগকারিণী। সেই চিঠি প্রকাশ পাওয়ার পরই শুরু হয় বিতর্ক। 

    সত্তরের কোঠায় বয়স ওই মহিলার। এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক (Air India Pee-Gate) থেকে দিল্লিগামী বিমানের বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলেন তিনি। কিন্তু এই বিলাসবহুল যাত্রাপথেও তাঁর সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে এখনও যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। বিমান সংস্থার বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ, এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পর পরই তিনি বিষয়টি বিমানকর্মীদেরও জানিয়েছিলেন। কিন্তু, তাঁরা তাঁর পরনের কাপড়ের বদলে একটি পোশাক সরবরাহ করেই দায় সেরে নেন। এমনকি, সহযাত্রীর মূত্রে ভেজা আসনের উপরে একটি কাপড় বিছিয়ে সেখানেই বৃদ্ধাকে বসতে অনুরোধ করেন। বিমান সংস্থার তরফে তাঁকে জানানো হয়, তাঁকে অতিরিক্ত আসন দেওয়া পরিস্থিতি নেই গোটা বিমানে। আদালতে শঙ্করের আইনজীবী দাবি করেছিলেন, যৌন উদ্দেশ্য নিয়ে বিমানে প্যান্ট খোলেননি শঙ্কর। বরং মত্ত অবস্থায় তাঁর মক্কেলের কোনও হুঁশ ছিল না।

    আরও পড়ুন: এবার জানা যাবে জ্ঞানবাপীর ‘শিবলিঙ্গের’ বয়স? পুরাতত্ত্ববিদদের আট সপ্তাহ সময় আদালতের 

    বিজনেস ক্লাসে ভ্রমণ করেও এমন অভব্য আচরণ করেন, কে এই ব্যক্তি? ব্যক্তির পরিচয় জানলে চমকে উঠবেন। তিনি যে সে লোক নন। নাম শঙ্কর মিশ্র (Air India Pee-Gate)। তিনি একটি বহুজাতিক সংস্থার উচ্চপদে কর্মরত। ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তিনি মুম্বাইয়ের বাসিন্দা। এর আগে শঙ্করকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল বিমান যাত্রায়। পরবর্তীতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এছাড়া এই ঘটনার জেরেই চাকরি খুইয়েছেন ওই ব্যক্তি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Madhyamik Exam: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন! পিছিয়ে গেল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা

    Madhyamik Exam: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন! পিছিয়ে গেল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভায় উপনির্বাচনের জেরে পরিবর্তন করা হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি (Madhyamik Exam 2023)। বৃহস্পতিবার  মধ্যশিক্ষা পর্ষদের তরফে এক বিবৃতি দিয়ে একথা জানান হয়। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া সূচি অনুযায়ী, চলতি বছর ২৭ ফেব্রুয়ারি, সোমবার হওয়ার কথা ছিল ইতিহাস পরীক্ষা। কিন্তু ওই দিন মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By-Election) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই কারণেই ইতিহাস বিষয়ের পরীক্ষাটি ২৭ ফেব্রুয়ারি হবে না। পরিবর্তে পরীক্ষা হবে ১ মার্চ। 

    একই জায়গায় পরীক্ষা 

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিহাস পরীক্ষার তারিখ পাল্টানো হচ্ছে। তবে একই জায়গায় পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও বাকি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কোনও বদল হচ্ছে না। প্রসঙ্গত, সদ্য প্রয়াত হন রাজ্যের মন্ত্রী তথা মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। সেই কেন্দ্রে উপনির্বাচনের কথা জানায় কমিশন। কিন্তু একই দিনে মাধ্যমিক পরীক্ষা পড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। বুধবারই এই বিষয় খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেই মতো পিছিয়ে দেওয়া হল পরীক্ষা। পর্ষদ সভাপতি বলেন, ‘‘শিক্ষা দফতরকে জানিয়ে এবং জেলা ও পর্ষদের সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ-আলোচনা করেই দিন পরিবর্তন করা হয়েছে।’’ 

    আরও পড়ুন: সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায়, বিজ্ঞান বিভাগে ভাল রেজাল্ট করতে কিছু টিপস

    বুধবার জাতীয় নির্বাচন কমিশন উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। ১৬ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি ভোট। সেই সঙ্গে ৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচন হবে এমনটাই জানিয়েছিল নির্বাচন কমিশন। এরপরই পর্ষদের তরফে এই সিদ্ধান্ত। পর্ষদের নোটিসে বলা হয়েছে, ‘বৃহত্তর জনস্বার্থে’ উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হল। 

    মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী কবে কী পরীক্ষা 

    ২৩ ফেব্রুয়ারি প্রথম ভাষা
    ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা
    ২৫ ফেব্রুয়ারি ভূগোল 
    ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান 
    ২ মার্চ অঙ্ক
    ৩ মার্চ ভৌতবিজ্ঞান
    ৪ মার্চ ঐচ্ছিক 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Vinesh Phogat: রাজনীতি করবেন না! ধর্না মঞ্চ থেকে বৃন্দা কারাতকে নামিয়ে দিলেন কুস্তিগীররা

    Vinesh Phogat: রাজনীতি করবেন না! ধর্না মঞ্চ থেকে বৃন্দা কারাতকে নামিয়ে দিলেন কুস্তিগীররা

    মাধ্যম নিউজ ডেস্ক: এটা নিয়ে রাজনীতি করবেন না। এটা কুস্তিগীরদের লড়াই। “আমরা যেমন কুস্তির আখড়ায় লড়তে পারি। তেমনই নিজেদের মান-সম্মানের লড়াইটাও লড়তে জানি। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ কিন্তু দয়া করে এটা নিয়ে রাজনীতি করবেন না।” সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাতকে বললেনঅলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া (Wrestler Bajrang Punia)। কুস্তি ফেডারেশনের (WFI) প্রেসিডেন্ট ও কয়েকজন কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে নয়াদিল্লির (Delhi) যন্তরমন্তরে (Jantar Mantar) ধর্ণা দিচ্ছেন প্রতিবাদী কুস্তিগীররা (wrestlers’ protest)। বৃহস্পতিবার সেখানে গিয়েছিলেন বৃন্দা কারাত। স্টেজে (stage) ওঠায় সেখান থেকে নামিয়ে দেওয়া হল সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাতকে। এমনকী তাঁকে মাইক নিয়ে কোনও কথাও বলতে দেওয়া হয়নি। তাঁকে পরিষ্কার বলা হয় এটা কুস্তিগীরদের প্রতিবাদ মঞ্চ। এখানে রাজনৈতিক নেতানেত্রীদের কোনও জায়গা নেই।

    একজোট কুস্তিগীররা

    মহিলা কুস্তিগীরদের দিনের পর দিন ধরে যৌন হেনস্তা করেছেন জাতীয় কোচ ও ফেডারেশনের কর্তারা অভিযোগ কুস্তিগীরদের। বুধবার এই অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসেছেন কুস্তিগিররা। সেখানে শামিল হয়েছেন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক (Sakshee Malikkh), যোগেশ্বর দত্ত (Yogeshwar Dutt),  বজরং পুনিয়ার (Bajrang Punia) মতো কুস্তিগিররাও। যৌন হেনস্তার পাশাপাশি কুস্তিগিরদের উপর মানসিক নির্যাতন চালানোরও অভিযোগ আনা হয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট (WFI) ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের সোনাজয়ী এই কুস্তিগীর বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। 

    আরও পড়ুন: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

    কথা বললেন ববিতা ফোগাট

    আজ যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্নার দ্বিতীয় দিন ছিল। সরকারের তরফে ধর্না মঞ্চে বিক্ষোভেরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একসময়ের সতীর্থ, তিন বারের কমনওয়েলথ পদকজয়ী এবং বর্তমানে বিজেপি নেত্রী ববিতা ফোগাট। দঙ্গল খ্যাত ববিতা বলেছেন, সরকারের তরফে বিক্ষোভকারীদের জন্য বার্তা নিয়ে এসেছেন তিনি। তাঁদের সব দাবি পূরণ করা হবে। তিনি বলেন, “আমি প্রথমে একজন কুস্তিগীর তারপর রাজনীতিবিদ। ওদের ব্যথাটা খুব ভালো বুঝি। দেশের কুস্তিগীররা যে দাবি তুলেছেন তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব।” বর্তমান কুস্তি ফেডারেশনকে ভেঙে দিয়ে নতুন করে গড়ার দাবিও তুলেছেন বজরং, অংশু মালিক, ভিনেশরা। ১৮ জানুয়ারি থেকে লখনৌতে জাতীয় কুস্তি শিবির হওয়ার কথা ছিল। বিক্ষোভের কারণে তা আপাতত বন্ধ।

    জবাব তলব

    এদিনই কয়েকজন কুস্তিগীর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে গিয়েছেন তাঁদের অভিযোগের বিষয়ে জানাতে। তারপরই কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক ৭২ ঘণ্টার মধ্যে ভারতের কুস্তি ফেডারেশনের জবাবদিহি তলব করেছে। ফেডারেশন সেই নির্দেশ অমান্য করলে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রক ২০১১ সালের ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট কোড অনুযায়ী পদক্ষেপ করবে। ক্রীড়ামন্ত্রক সূত্রে খবর, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করলেও কুস্তিগীরদের চাপে পদত্যাগ করতে চলেছেন ব্রিজভূষণ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • JP Nadda: মায়াপুরে ইস্কনের মন্দিরে পুজো দিয়ে নদিয়ায় সভা! বাংলায়  প্রচারে জেপি নাড্ডা

    JP Nadda: মায়াপুরে ইস্কনের মন্দিরে পুজো দিয়ে নদিয়ায় সভা! বাংলায় প্রচারে জেপি নাড্ডা

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্বভারতীয় সভাপতি পদে তাঁর উপরই আস্থা দেখিয়েছে বিজেপি। সমর্থন পেয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহদের। সামনে বেশ কঠিন পরীক্ষা। রয়েছে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তারপর লোকসভা ভোট। সময় নষ্ট না করে তাই নতুন উদ্যমে দ্বিতীয় ইনিংস শুরু করে দিলেন জেপি নাড্ডা। তাঁর পাখির চোখ বাংলা। বুধবার রাতেই তিনি কলকাতায় পৌঁছন। বৃহস্পতিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে সর্বভারতীয় সভাপতিকে বাঙালি রীতি মেনে সংবর্ধনা দেওয়া হয় নিউ টাউনের একটি হোটেলে। সেখান থেকে তিনি হেলিকপ্টারে মায়াপুরের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গিয়েছে। ইসকন মন্দিরে পুজো দেওয়ার কথা বিজেপি সর্বভারতীয় সভাপতির। তারপর শুরু হবে বাংলার মাটিতে নাড্ডার রাজনৈতিক কর্মসূচি। সন্ধ্যায় তিনি কলকাতায় ফিরে আসবেন। তারপর ফিরে যাবেন দিল্লিতে।

    জনসংযোগ যাত্রা

    মায়াপুর ইস্কনের (ISCON) মন্দির দর্শনের পর সেখানে প্রসাদ খাওয়ার কথা রয়েছে নাড্ডার। এরপর এখান থেকে বেথুয়াডহরিতে যাবেন জেপি নাড্ডা। সেখানে তিনি জনসংযোগ যাত্রা করবেন। স্থানীয় একটি মাঠে সভা করারও কথা রয়েছে তাঁর। যেখানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার কর্মকর্তারা ওই সভায় যোগ দেবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেন, “কৃষ্ণনগর লোকসভা সফর করবেন। বেথুয়াডহরি রেল স্টেশন সংলগ্ন মাঠে জনসভা হবে। শুধুমাত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের  কার্যকর্তারা এই সভায় উপস্থিত থাকবেন।”

    আরও পড়ুন: বিদেশে তথ্য পাচার! বাজেটের ঠিক আগে গ্রেফতার অর্থমন্ত্রকের অস্থায়ী কর্মী

    ওয়াকিবহল মহলের ধারণা, আগামী বছর লোকসভা নির্বাচনের আগে বাংলার মাটিতে বিজেপি পায়ের তলা জমি শক্ত করতে চায়। কারণ, গত লোকসভা নির্বাচনে এখান থেকে ১৮টি সিট জিতেছিল বিজেপি। সেই সংখ্যা আরও বাড়িয়ে তোলার উপরই জোর দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তারই প্রস্তুতি হিসেবে পঞ্চায়েত ভোটকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন জেপি নাড্ডা। কয়েকদিন আগে বিজেপির সর্বভারতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মুখেও শোনা গিয়েছিল বাংলার নাম। যা থেকেই স্পষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share