Blog

  • BJP National Executive: মোদিকে ব্যক্তিগত আক্রমণ করছেন বিরোধীরা, দাবি বিজেপির গৃহীত প্রস্তাবে

    BJP National Executive: মোদিকে ব্যক্তিগত আক্রমণ করছেন বিরোধীরা, দাবি বিজেপির গৃহীত প্রস্তাবে

    মাধ্যম নিউজ ডেস্ক: নানা বিষয়ে সরকারের বিরুদ্ধে নঞর্থক প্রচার করছেন বিরোধীরা। ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)। সোমবার বিজেপির জাতীয় কর্মসমিতির (BJP National Executive) বৈঠকে যে প্রস্তাব গৃহীত হয়েছে, তাতে আক্রমণ করা হয়েছে বিরোধীদের। সোমবার দিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুদিন ব্যাপী দলের জাতীয় কর্মসমিতির বৈঠক। প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নিতিন গড়কড়ি, জেপি নাড্ডা প্রমুখ। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যোগ দিয়েছিলেন এদিনের বৈঠকে। সূত্রের খবর, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে যে প্রস্তাব গৃহীত হয়েছে, তাতে আক্রমণ করা হয়েছে বিরোধীদের। নানা বিষয়ে বিরোধী দলগুলি ভুল প্রচার করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করছে বলে এদিনের প্রস্তাবে বলা হয়েছে। বিজেপির দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু রায়েও বিরোধীদের এই কর্মকাণ্ড ধরা পড়েছে।

    জাতীয় কর্মসমিতির বৈঠক…

    এদিন জাতীয় কর্মসমিতির (BJP National Executive) বৈঠকে এই প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সংবাদ মাধ্যমকে জানান কেন্দ্রীয় আইনমন্ত্রীর এই প্রস্তাব সমর্থন করে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং কর্নাটকের মন্ত্রী গোবিন্দ কারজল। রিজিজু উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি। আর মৌর্য পিছিয়ে পড়া শ্রেণির। তিনি শিডিউল কাস্ট সম্প্রদায়ের প্রতিনিধি।

    এদিনের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানান, বিরোধীরা সরকারের বিরুদ্ধে নানা নঞর্থক প্রচার করেছে। এর মধ্যে রয়েছে রাফাল যুদ্ধবিমান, পেগাসাস, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট, ডিমনিটাইজেশন এবং ইডব্লুএস (EWS)। এগুলি সম্পর্কে জনগণকে ভুল বুঝিয়েছেন বিরোধীরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গায়ে কেউ কলঙ্কের কালি ছিটোতে পারবেন না। তিনি দেশের স্বার্থেই কাজ করে চলেছেন। তাঁর নেতৃত্ব বিশ্বব্যাপী সমাদৃতও হয়েছে। নির্মলা বলেন, মোদির নেতৃত্বে ভারতের মুখ উজ্জ্বল হয়েছে। প্রস্তাবে (BJP National Executive) গুজরাট বিধানসভা নির্বাচনে দলের ব্যাপক জয় নিয়েও প্রশংসা করা হয়েছে। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি হারলেও, সেখানে তারা বিজয়ী দল কংগ্রেসের চেয়ে মাত্র এক শতাংশ ভোট কম পেয়েছে।

     

  • Ram Mandir: চলতি বছরের অক্টোবরেই সম্পন্ন হবে রাম মন্দিরের প্রথম তলার নির্মাণ!

    Ram Mandir: চলতি বছরের অক্টোবরেই সম্পন্ন হবে রাম মন্দিরের প্রথম তলার নির্মাণ!

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাসেই রাম মন্দিরের (Ram Mandir) প্রথম তলার নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। এমনটাই জানালেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়। তিনি আরও বলেন যে নির্মাণ কাজ যেভাবে চলছে সেটা যথেষ্ট সন্তোষজনক। শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের মকর সংক্রান্তির মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যেই কাজ করে চলেছে ট্রাস্ট। রাম- জন্ম ভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক শুক্রবার সাংবাদিকদের বলেন যে মন্দিরের নির্মাণ কাজ অতি দ্রুততার সঙ্গে চলছে, এক কথায় বলতে পারেন যুদ্ধকালীন প্রস্তুতিতে আমরা এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 
    ২০২৩ সালের অক্টোবর মাসেই প্রথম তল নির্মাণ কাজ সম্পূর্ণ হবে, ২০২৪ সালের মকর সংক্রান্তিতে মন্দিরের (Ram Mandir)  গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

    মন্দিরে শ্রীরামের মূর্তি কেমন হবে ?

     রামলালার মূর্তি ৫ বছর থেকে ৭ বছরের বালকের স্বরূপে থাকবে। অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)  রামের পুজো বালক রামের রূপেই সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন যে মূর্তির জন্য এমন পাথর বাছা হয়েছে যেটি আকাশী বর্ণের হবে। জানা যাচ্ছে, মহারাষ্ট্র এবং ওড়িশার  শিল্পীরা বলেছেন যে এই পাথর তাঁদের সংগ্রহে রয়েছে।

    কারা তৈরি করছেন রামলালার মূর্তি

    রাম জন্মভূমি ট্রাস্ট সূত্রে জানা গেছে ওড়িশার শিল্পী সুদর্শন সাহু, বাসুদেব কামাত এবং কর্নাটকের শিল্পী রমেয়া বাদেকর রামলালার এই মূর্তি তৈরি করবেন। শিল্পীদের মূর্তির স্কেচ তৈরি করতে বলা হয়েছে। সাধারণ সম্পাদক আরও বলেন যে গর্ভগৃহের যে দেওয়াল সেখানে মার্বেল লাগানো হবে। মন্দিরের (Ram Mandir) প্রথম তলায় পাঁচটি মন্ডপ তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • C V Ananda Bose: আজ উপাচার্যদের সঙ্গে বৈঠকে আচার্য্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস! কী নিয়ে আলোচনা?

    C V Ananda Bose: আজ উপাচার্যদের সঙ্গে বৈঠকে আচার্য্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস! কী নিয়ে আলোচনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ কিছুক্ষণের মধ্যেই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজভবনে রাজ্যপাল এবং উপাচার্যদের বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত থাকবেন। রাজ্যের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বৈঠকে বসার আগ্রহ আগেই প্রকাশ করেছিলেন রাজ্যপাল। উচ্চশিক্ষা দফতরের আইন মেনে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে উপাচার্যদের বৈঠকে আমন্ত্রণ জানান রাজ্যপাল। ইতিমধ্যে উচ্চশিক্ষা দফতরের তরফে ই-মেইল করে সব উপাচার্যদের একথা জানানো হয়েছে।

    আইন মেনে বৈঠক

    রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কাজকর্ম নিয়েও রাজভবনের সঙ্গে বারে বারে সংঘাতে জড়িয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর তথা রাজ্য।তবে এবার উপাচার্যদের বৈঠকে ডাকা নিয়ে আইন মেনে চলায় রাজভবনের তরফে আর কোন বিতর্ক থাকছে না। এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “উচ্চশিক্ষা দফতর মারফত ই-মেল এসেছে বৈঠকে যোগ দেওয়ার জন্য। অবশ্যই আমরা যাব। নিয়ম মেনেই তো বৈঠক ডাকা হয়েছে।” 

    আরও পড়ুন: কলেজিয়ামে সরকারি প্রতিনিধি রাখতে চায় কেন্দ্র, প্রধান বিচারপতিকে চিঠি রিজিজুর

    রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা। এমনকী এই নিয়ে সদ্য রাজ্যপালের কাছে নালিশ ঠুকে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বৈঠকে বসার আগ্রহ দেখালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি গোটা বিষয়টি সরেজমিনে বুঝে নিতে চান। তাও শান্তিপূর্ণ আবহে। সংঘাতের আবহ ত্যাগ করে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী তিনি। তাই আইন মেনে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে উপাচার্যদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর বিশ্ববিদ্যালয় গুলি সম্পর্কে রাজ্যপাল পরিচিত হতে চাইবেন এই বৈঠকে। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নেই। সার্চ কমিটির মাধ্যমে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য ফের তৎপরতা শুরু করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। একাধিক বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য ইতিমধ্যে সার্চ কমিটি গঠনও হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weather Forecast: রাত থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

    Weather Forecast: রাত থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ রাত থেকেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ (Weather Forecast)। দুই মেদিনীপুর-সহ দক্ষিণ ২৪ পরগণায় ১৭ এবং ১৮ জানুয়ারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ১৭, ১৮, ১৯ জানুয়ারি দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। ১৮ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙে। পাহাড় ছাড়া উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

    কী জানাচ্ছে হাওয়া অফিস? 

    আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Forecast)। 

    আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে রাতের তাপমাত্রা। কালিম্পং, আলিপুরদুয়ার, মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা কুয়াশা (Weather Forecast) থাকবে। গাঙ্গেও পশ্চিমবঙ্গে তাপমাত্রায় খুব একটা পার্থক্য হবে না। 

    আগামী ১৮ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সকালের আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন (Weather Forecast)। এরপর ১৯  এবং ২০ জানুয়ারিতেও সর্বনিম্ন তাপমাত্রায় কোনও হেরফের হবে না। এই দুই দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।  

    আগামী ২১ জানুয়ারি শহর কলকাতায় পারদ চড়তে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Weather Forecast) বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেইদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। ২২ জানুয়ারি রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২৮ ডিগ্রির কাছে। আগামী ১৯ থেকে ২২  জানুয়ারি কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে।

    আরও পড়ুন: মুম্বই হামলার অন্যতম চক্রী! আবদুল রহমান মাক্কিকে ‘গ্লোবাল টেরোরিস্ট’ ঘোষণা রাষ্ট্রসংঘের

    কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে মঙ্গলবার সকালে আকাশ কুয়াশাচ্ছন্ন (Weather Forecast) থকাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪ ডিগ্রির কাছাকাছি। আগেরদিন অর্থাৎ সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিনমাণ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ ৫০ শতাংশ ছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

         

  • Covid New Symptoms: নাক বন্ধ? হতে পারে করোনা! নতুন কোভিড উপসর্গগুলো জানেন?

    Covid New Symptoms: নাক বন্ধ? হতে পারে করোনা! নতুন কোভিড উপসর্গগুলো জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার দাপটে চিনে এখন ভয়াবহ অবস্থা চলছে। সে দেশে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ সেভেনের সংক্রমণে প্রতিদিন গড়ে দশ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন এবং পাঁচ হাজার করে মানুষের মৃত্যু ঘটছে। এমত অবস্থায় চিনে আবার সেই ২০১৯-২০২০ এর ছবি ফিরে আসছে। সে দেশে সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে তথ্য গোপন করার অভিযোগ তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, যে চিন নাকি সঠিক তথ্য দিচ্ছেনা এবং করোনাতে মৃত্যুর হার চিনে অনেকটাই বেশি, সরকারি রিপোর্টের থেকে। দেশের একটি গবেষণাতে দেখা যাচ্ছে যে  নতুন এই বিএফ সেভেন এর সংক্রমনের হার অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে অনেকটাই বেশি। অর্থাৎ করোনার এই ভ্যারিয়েন্টে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। বিএফ সেভেন আক্রান্ত ব্যক্তি ১০ থেকে ১৮ জনকে আক্রান্ত করতে পারে বলে জানা যাচ্ছে। 

    করোনার তিনটি উপসর্গ

    করোনার ভ্যাকসিন মূলত দেওয়া হয়েছে যাতে শরীরে প্রতিরোধ করার মত ইমিউনিটি শক্তি গড়ে ওঠে। করোনার নতুন কী কী উপসর্গ (Covid New Symptoms) দেখা যাচ্ছে সেগুলো আমরা একটু আলোচনা করব।

    ১) গলা ব্যথা

    করোনা সংক্রমনের সমস্ত লক্ষণগুলির মধ্যে সবথেকে একটি বড় লক্ষণ হলো গলায় ব্যথা। কোন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন এটি বোঝা যায় তার গলায় ব্যথা দেখে। এটি মূলত যে কারণে হয় যে ভাইরাসটি শ্বাসযন্ত্রকে আক্রান্ত করে। নাক, গলা, ফুসফুস দিয়ে গঠিত শ্বাসযন্ত্র কে প্রভাবিত করে।

    ৩) নাক দিয়ে জল পড়া

    গলায় ব্যথা ছাড়া করোনা সংক্রমিত ব্যক্তির মধ্যে অপর যে লক্ষণটি দেখা যায় সেটি হল নাক দিয়ে জল পড়া। একটি সমীক্ষাতে দেখা গেছে যে বেশিরভাগ করোনা আক্রান্ত ব্যক্তি এই উপসর্গের কথাটাই বলেন।

    ৩) নাক বন্ধ হওয়া

    উপরের দুটি লক্ষণ ছাড়াও করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে অপর আরেকটি লক্ষণ দেখা যায় সেটি হল নাক বন্ধ হয়ে যাওয়া। যেটিকে চিকিৎসার ভাষায় বলে Nasal congestion.

    করোনার অপর লক্ষণগুলি হল

    শুকনো কাশি

    অনেকক্ষণ ধরে মাথা ব্যথা

    শুকনো কাশি ছাড়াও কাশিতে কফ উঠতে পারে

    গলা বসে যাওয়া

    পেশির ব্যথা এবং তার সঙ্গে শরীরের অন্যান্য অংশে ব্যথা

    জিভের স্বাদ এবং নাকের গন্ধ হারানো

    তীব্র জ্বর

    চরম ক্লান্তি ভাব

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • AP Sona: মহিলাদের অশ্লীল ভিডিও তোলার অভিযোগে দল থেকে বহিষ্কৃত কেরল সিপিএম নেতা

    AP Sona: মহিলাদের অশ্লীল ভিডিও তোলার অভিযোগে দল থেকে বহিষ্কৃত কেরল সিপিএম নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইল ফোনে মহিলাদের অশ্লীল ছবি তোলার অভিযোগে সিপিআই(এম) আলাপ্পুঝার সদস্য এপি সোনাকে (AP Sona) দল থেকে বহিষ্কার করল সিপিআইএম৷ দলীয় শালীনতা লঙ্ঘনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে ওই নেতাকে।  

    কী জানা গেল?        

    কেরল সিপিএমের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দনের পরামর্শে জেলা কমিটির সদস্য এ মহেন্দ্রন এবং জি রাজম্মার একটি কমিশন মামলাটির তদন্ত করে। সেই কমিশনের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে দল।  

    শনিবার রাজ্য নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে জেলা কমিটির কয়েকজন সদস্য এপি সোনার (AP Sona) বিরুদ্ধে অভিযোগ তোলেন। পরবর্তীতে, অভিযোগকারীরা ওই জেলা সদস্যের তোলা অশ্লীল ভিডিও প্রমাণ হিসেবে জমা দেন। জেলা সম্পাদক আর নাজার, জেলা কমিটির সদস্য জি ভেনুগোপাল, জি হরিশঙ্কর, কেএইচ বাবুজান এবং বিধায়ক পি চিত্তরঞ্জন ভিডিওগুলি পরীক্ষা করে দেখেন। এরপরই নেতারা অভিযুক্তদের অবিলম্বে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। 

    সিপিআইএম- এর তরফে প্রেস রিলিজে বলা হয়, “এই সমাজে থাকা অনেক মানুষই ভুল পথ অবলম্বন করেন। কিন্তু কমিউনিস্ট পার্টির হয়ে যারা কাজ করছেন তাঁদের এটা করলে চলবে না। সবার সম্মতি নিয়েই সিদ্ধান্ত এই নেওয়া হয়েছে।”   

    জেলা নেতৃত্বের বক্তব্য, অভিযুক্ত নেতারা দলের মহিলাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের অজান্তেই ভিডিও করেন। পার্টি অফিসে বসেই মহিলাদের নগ্ন দৃশ্য এবং যৌন উত্তেজক কথাবার্তারও ভিডিও করা হয়। 

    আরও পড়ুন: রাতভর নদীর চড়ায় আটকে গঙ্গাসাগর ফেরত ভেসেল, ভোগান্তি পুণ্যার্থীদের   

    তদন্ত কমিশন ৩০ জনের কাছ থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং ৩৪টি ভিডিও পেয়েছে। আর তাতেই সবার সামনে আসে এই ঘটনা৷ উপকূলীয় এলাকায় এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে এপি সোনার (AP Sona) বিরুদ্ধে। তারপরেই মোবাইল ফোনের অশ্লীল ভিডিওর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই নাবালিকার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা তাঁকে পাকড়াও করে এবং মোবাইলটি পরীক্ষা করলেই ভিডিওগুলি পাওয়া যায়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ের দিনে কী কী রেকর্ড গড়ল ভারত?

    India Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ের দিনে কী কী রেকর্ড গড়ল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। তবুও খিদে বিন্দুমাত্র কমেনি বিরাট কোহলিদের। সেটা দেখা গেলো শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে। টিম ইন্ডিয়া শুধু জিতল না, গড়লো একাধিক রেকর্ড। বিরাট কোহলির অপারাজিত ১৬৬ এবং শুভমন গিলের ১১৬ রানের সুবাদে ভারত প্রথমে বাট করে তোলে ৫ উইকেটে ৩৯০ রান। জবাবে শ্রীলঙ্কা ৭৩ রানে অল আউট হয়ে যায়। টিম ইন্ডিয়া ৩১৭ রানে ম্যাচ যেতে। যা একদিনের ক্রিকেট সবচেয়ে বড় ব্যবধানে জয়।

    সবচেয়ে বড় জয়

    টি-টোয়েন্টি সিরিজে কিছুটা লড়াই করেছিল শ্রীলঙ্কা। এমনকি ওডিআই সিরিজে দ্বিতীয় ম্যাচেও। গ্রিনফিল্ডে অসহায় আত্মসমর্পণ। মহম্মদ সিরাজ এই ম্যাচে ঝড় তুললেন। ৩৯১ রানের লক্ষ্যে ব্য়াট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা দেন সিরাজ। মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। হারের ব্য়বধান কতটা কমানো যায়, নজর ছিল সেদিকেই। ২০ ওভার ব্য়াট করাই দায় হয়ে পড়েছিল শ্রীলঙ্কার। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ইনিংস শেষ ৭৩ রানেই। ভারত জিতল ৩১৭ রানের ব্য়বধানে। নতুন রেকর্ড ভারতের দখলে। সিরাজ ৪ উইকেট এবং কুলদীপ ও সামি ২টি করে উইকেট নেন। এর আগে নিউজিল্যান্ড ২৯০ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। ১৪ বছর পর রোহিত শর্মার দলের হাতে কিউয়িদের সেই রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল। এর আগে ভারতের একদিনের ম্যাচে সবচেয়ে বড় জয় এসেছিল ২০০৭ সালে স্পোর্ট অফ স্পেনে বারমুডার বিরুদ্ধে। সেই ম্যাচে ভারত জিতেছিল ২৫৭ রানে।  এই ম্যাচে ভারতের নেতৃত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। আর রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বরেকর্ডের দিনে তিনি দলের কোচের ভূমিকায়। কাকতালীয়ভাবে তিনি দুটি রেকর্ডের সঙ্গেই জড়িয়ে গেলেন। 

    আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    বিরাট-রেকর্ড

    বিরাট কোহলি এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান করার তালিকায় উঠে এলেন পঞ্চম স্থানে। তিনি টপকে গেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে। শুধু তাই নয় একদিনের ক্রিকেট শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সবচেয়ে বেশি রানের তালিকায় মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন কোহলি। এখন তাঁর সামনে শুধুই শচীন তেন্ডুলকার। যিনি ৮৪টি ম্যাচে করেছেন ৩১১৩ রান। সেখানে কোহলি ২৩৮৭ করেছেন ৫০টি ম্যাচে। ধোনির ৬৭টি ম্যাচে ২৩৮৩ রান। একটি দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান এখন কোহলির ঝুলিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি করলেন ঘরের মাঠে ৯টি শতরান। যার মধ্যে এই সিরিজেই দুটি। প্রথম ম্যাচে গুয়াহাটিতে এবং রবিবার তিরুবনন্তপুরমেও সেঞ্চুরি করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতীয় দলের ওপেনার শুভমন গিলও দারুন ফর্মে। তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন টিম ইন্ডিয়ার রেকর্ড জয়ে। এক দিনের ক্রিকেটে প্রথম কুড়িটি ইনিংসে সবচেয়ে বেশি রান করে ফেললেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nepal Plane Crash: মানত করে পুত্রলাভ! পশুপতিনাথে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না উত্তরপ্রদেশের সোনুর

    Nepal Plane Crash: মানত করে পুত্রলাভ! পশুপতিনাথে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না উত্তরপ্রদেশের সোনুর

    মাধ্যম নিউজ ডেস্ক: নেপালের পোখরা বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান পাঁচ ভারতীয় যুবক। এই পাঁচ ভারতীয় যুবকের মধ্যে একজন ছিলেন গাজিপুরের সোনু জয়সওয়াল, যিনি এই দুর্ঘটনা ঘটার আগে ভিডিও করেছিলেন। তাঁর সঙ্গে ছিল তিন বন্ধুও। তবে জানেন কি সোনু কেন গিয়েছিলেন নেপাল? এবার তাঁর নেপাল যাওয়ার পিছনের কারণও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সোনু ও তাঁর তিন বন্ধু কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। ছেলে হলে পুজো দেবেন। নেপালের পশুপতিনাথ মন্দিরে এমনই মানসিক করে এসেছিলেন উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা সোনু জয়সওয়াল। কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হল না।

    পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সোনু

    উত্তরপ্রদেশের গাজিপুর জেলার চক জিনাব গ্রামের বাসিন্দা সোনু। একটি মদের দোকান চালাতেন তিনি। তাঁর সঙ্গে আরও তিন বন্ধু নেপালে গিয়েছিলেন। চক জিনাব গ্রামের প্রধান বিজয় জয়সওয়াল জানান, সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনুর স্ত্রী। ৬ মাস আগে তাঁর কোল আলো করে এসেছে পুত্র। সোনুর দুই মেয়ে ছিল। তৃতীয় বার পুত্র সন্তান কামনা করেছিলেন। মানসিক ছিল, পুত্র সন্তান ঘরে এলে পশুপতিনাথের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। সেই মতই বন্ধুদের সঙ্গে পাড়ি দিয়েছিলেন হিমালয়ের উদ্দেশে।

    আরও পড়ুন: দুর্ঘটনার মুহূর্তে ফেসবুক লাইভ করছিলেন এক ভারতীয় যাত্রী! দেখুন সেই ভিডিও

    গত ১০ জানুয়ারি নেপালের উদ্দেশে রওনা দেন সোনুরা। মঙ্গলবারই ফেরার কথা ছিল। কিন্তু নিয়তি তাঁর জন্য অন্য কিছু লিখেছিল, জানান গ্রামপ্রধান। তাঁর কথায়, “সোনুদের অন্য একটি বাড়ি আছে। ওর স্ত্রী এবং সন্তানেরা সেখানেই রয়েছেন। তাঁদের এখনও এই দুর্ঘটনার কথা জানানো হয়নি।”

    এছাড়াও জানা গিয়েছে, সোনু ও তাঁর বন্ধুদের পোখরা ঘুরতে যাওয়ারও পরিকল্পনা ছিল। পোখরার টুরিস্ট হাবে প্যারাগ্লাইডিং করার পরিকল্পনা নিয়েছিলেন তাঁরা। দক্ষিণ নেপালের এক বাসিন্দা অজয় কুমার শাহ জানিয়েছেন, পোখরা পর্যটন সমৃদ্ধ জায়গা। চারজনই সেখানে প্যারাগ্লাইডিংয়ের জন্য যাচ্ছিলেন। পশুপতিনাথ মন্দিরের কাছে তাঁরা ছিলেন। তারপর তাঁরা পোখরার জন্য বেরিয়ে যান। পোখরা থেকে গোরক্ষপুর হয়ে তাঁদের ভারতে ফেরার কথা ছিল। প্রসঙ্গত, সোনুর সঙ্গে আরও যে তিনজনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা এবং অনিল কুমার রাজভর। সোনুরা চার জন ছাড়া পঞ্চম ব্যক্তিকে সঞ্জয় জয়সওয়াল নামে শনাক্ত করা গিয়েছে।  

  • Amazon: অ্যামাজন ভারতে ১০০০ কর্মী ছাঁটাই! অফিসেই কান্নায় ভেঙে পড়লেন কর্মীরা

    Amazon: অ্যামাজন ভারতে ১০০০ কর্মী ছাঁটাই! অফিসেই কান্নায় ভেঙে পড়লেন কর্মীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগেই ঘোষণা করা হয়েছিল যে, নতুন বছরে কর্মী ছাঁটাই হতে চলেছে ই-কমার্স সংস্থা অ্যামাজনে। অবশেষে খারাপ খবরটা পৌঁছেই গিয়েছে অ্যামাজনের কর্মীদের কাছে। ইমেল মারফৎ জানিয়ে দেওয়া হয়েছে কতজনকে ছাঁটাই করা হবে। এই খবরে কার্যত কান্নার রোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক ই-কমার্স সংস্থার ভারতীয় অফিসে। কয়েকদিন আগেই ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছিল অ্যামাজন। আগামী ১৮ জানুয়ারি থেকেই কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া কার্যকরী করা হবেও জানিয়েছিলেন কোম্পানির সিইও অ্যান্ডি জেসি। আর সেই ছাঁটাইয়ের তালিকায় রয়েছে ভারত থেকে অনেক কর্মী। সূত্রের খবর অনুযায়ী, ভারতের প্রায় ১০০০ কর্মীকে বরখাস্ত করা হবে।

    গণছাঁটাইয়ের খবরে কান্নায় ভেঙে পড়লেন অ্যামাজন ভারতের কর্মীরা

    প্রয়োজনের থেকে বেশি লোক নেওয়া হয়ে গিয়েছে। তাই এবার ছাঁটাই। এমনটাই জানিয়েছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন। ভারত থেকে ১০০০ জন কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। সেই প্রক্রিয়াই শুরু হচ্ছে এবার। আর ছাঁটাইয়ের খবর আসা মাত্রই অফিসের মধ্যেই কান্নায় ভেঙে পড়লেন কর্মচারীরা। যদিও ৫ মাসের বেতনের প্রতিশ্রুতি দিয়ে ভারতে কর্মী ছাঁটাই শুরু করেছে অ্যামাজন। কিন্তু কর্মীরা এই ছাঁটাইয়ের খবরে খুশি নন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের দুঃখ, ক্ষোভ উগড়ে দিচ্ছেন কর্মচারীরা। এক কর্মচারী ট্যুইট করে লেখেন, “আমার টিমের ৭৫ শতাংশ কর্মী কাজ হারিয়েছেন। বাকি ২৫ শতাংশের মধ্যে আমি রয়েছি। কাজের উৎসাহ পাচ্ছি না যেন আর। সহ কর্মীদের অঝোরে কাঁদতে দেখছি অফিসে।” এই পোস্টটির একটি স্ক্রিনশট ট্যুইটারে ভাইরাল হয়েছে, যা ৪.৫ লক্ষেরও বেশি ভিউ এবং প্রচুর কমেন্ট এসেছে।

    উল্লেখ্য, ভারত সহ বিশ্বব্যাপী কর্মীদের ছাঁটাই পর্ব শুরু করেছে অ্যামাজন। ইতিমধ্যে ভারতে বেঙ্গালুরু, গুরুগ্রাম এবং অন্যান্য জায়গায় অ্যামাজনের একাধিক দফতরে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। ছাঁটাই করা হলেও কর্মীদের ৫ মাসের বেতন দেওয়া হবে বলেও কোম্পানির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই কর্মীদের পরবর্তী কাজ খুঁজতেও সাহায্য করবে অ্যামাজন। কীভাবে চাকরি খুঁজবেন, কীভাবে রিজিউম বানাবেন, কীভাবে ইন্টারভিউ দেবেন, এ সব শেখানো হবে।

  • Didir Doot: বিক্ষোভের মুখে ‘দিদির দূত’, জনরোষের ভয়ে গাড়ি থেকে নামলেনই না বিধায়ক

    Didir Doot: বিক্ষোভের মুখে ‘দিদির দূত’, জনরোষের ভয়ে গাড়ি থেকে নামলেনই না বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: জনরোষের ভয়ে দিদির দূত (Didir Doot) কর্মসূচিতে গিয়ে গাড়ি থেকে নামলেনই না বীরভূমের মুরারই বিধানসভার বিধায়ক (MLA) মোসারফ হোসেন। তাই অভিযোগই জানাতে পারলেন না স্থানীয়রা। ঘটনার জেরে গ্রামবাসীদের বিক্ষোভ মুরারইয়ের গোপালপুর গ্রামে।

    পুলিশের বাধায় দিদির দূত…

    এদিকে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের হেড়োভাঙা এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচির প্রচারে বেরিয়ে পুলিশের বাধার মুখে পড়েন দিদির দূতেরা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে হেড়োভাঙা এলাকায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে গিয়েছিলেন দিদির দূতেরা। অভিযোগ, সেখানে আগে থেকেই মোতায়েন করা হয়েছিল পুলিশের বিশাল বাহিনী। এলাকায় যাতে দিদির দূতেরা ঢুকতে না পারেন, তার জন্য হেড়োভাঙা বাজারে কয়েকজন তাঁদের বাধা দেন। যাঁরা বাধা দিচ্ছিলেন তাঁরা তৃণমূলেরই অন্য একটি গোষ্ঠীর লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে দিদির দূতেদের তাড়া করে পুলিশ। ঘটনার জেরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের একাংশ। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মদন নস্কর বলেন, দিদি-অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব আমাদের ওপর দিয়েছে, সেগুলিতে বাধা দিচ্ছে প্রশাসনই। দিদিকে আমি অভিনন্দন জানাই, হাততালি দিই। তিনি বলেন, দিদি এই ভিডিও ওখানে বসে বসে দেখুন, কারা অত্যাচার করছে আমাদের প্রতি। পুলিশ প্রশাসন আমাদের কুকুরের মতো তাড়া করছে, দিদি দেখুন।

    আরও পড়ুুন: ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে সবই করবে ভারত’, চিনকে ফের হুঁশিয়ারি জয়শঙ্করের

    পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি হাতে নেয় তৃণমূল। দলীয় নেতৃত্বের নির্দেশে এই কর্মসূচি রূপায়নে মাঠে নেমে পড়েন দিদির দূতেরা (Didir Doot)। নানা জায়গায় বিক্ষোভের মুখেও পড়ছেন তাঁরা। পুরুলিয়ার রঘুনাথপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিং। বীরভূমের রামপুরহাটের মাড়গ্রামে গিয়ে একই পরিস্থিতির শিকার হন শতাব্দী রায়। বীরভূমেরই বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কুখুটিয়া গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দেবাংশু ভট্টাচার্য।  বাঁকুড়ায় বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, ময়ূরেশ্বরের সাংসদ অসিত মাল ও বিধায়ক অভিজিৎ রায়ও পড়েন স্থানীয়দের বিক্ষোভের মুখে। জন-ক্ষোভের সামনে পড়েছেন গলসিতে বিধায়ক নেপাল ঘোরুই, পটাশপুরে বিধায়ক অভিনেত্রী জুন মাল্য, নদিয়ায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং কোচবিহারের দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও বুলুচিক বরাইক। বিক্ষোভের জেরে পশ্চিম মেদিনীপুরে কর্মসূচি বাতিল করে দেন কুণাল ঘোষ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share