Blog

  • Rafale: বায়ুসেনার পর নৌসেনার হাতেও কি রাফাল-এম? ম্যাক্রঁর হাত ধরেই হবে চুক্তি, দাবি ফরাসি সংবাদ মাধ্যমের

    Rafale: বায়ুসেনার পর নৌসেনার হাতেও কি রাফাল-এম? ম্যাক্রঁর হাত ধরেই হবে চুক্তি, দাবি ফরাসি সংবাদ মাধ্যমের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাফাল-এম যুদ্ধবিমানকেই বাছতে চলেছে ভারত! ফরাসি সংবাদপত্র ‘লা ত্রিবিউন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফরাসি সংস্থা দাসো নির্মিত রাফাল-এম বিমানই যে ভারতীয় নৌসেনা কিনবে, তা একপ্রকার নিশ্চিত।  ভারত মহাসাগর অঞ্চলে চিনের দাদাগিরি কমাতে ভারত বেশ কয়েক মাস ধরে নিজের শক্তি বৃদ্ধি করে চলেছে। তাঁর মধ্যে সর্বাধুনিক সংযোজন যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত। কিন্তু বিক্রান্তের জন্য নৌ সেনার দরকার আধুনিক যুদ্ধবিমান। এক্ষেত্রে লড়াই চলছিল মার্কিন এফ এ ১৮ সুপার হর্নেট ও ফ্রান্সের রাফালের মধ্যে। নৌসেনা সূত্রে খবর, রাফাল এম কেই বেছে নিতে চলেছে ভারত।

    কবে চুক্তি

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ভারতীয় বায়ুসেনার পর এবার রাফাল ফাইটার জেট পেতে চলেছে দেশের নৌসেনাও। আগামী মার্চ মাসেই ভারত সফরে আসার কথা রয়েছে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর। ফরাসী সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই সময়ই সম্ভবত নৌসেনার জন্য রাফাল কেনার চুক্তি স্বাক্ষর করবে দুই দেশ। প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, ফ্রান্স থেকে অন্তত ২৬টি রাফাল জেট কিনবে ভারত।

    কেন রাফাল

    নৌসেনার তরফে ইতিমধ্যেই রাফাল-এম এর পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে দেখা হয়েছিল মার্কিন এফ এ ১৮ সুপার হর্নেটও।  গোয়ায় নৌবাহিনীর ঘাঁটিতে আইএনএস হংস রণতরী থেকে পরীক্ষা করা হয়েছিল যুদ্ধবিমান দুটির। গত ডিসেম্বর মাসে এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে বিশদ রিপোর্ট পেশ করেছিল নৌবাহিনী। এফ/এ-১৮ সুপার হর্নেট জেট বিমান প্রত্যাখ্যান করে রাফালই ব্যবহার করার সিদ্ধান্ত নেয় ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস বিক্রান্তের জন্য একেবারে উপযুক্ত হবে রাফাল এম যুদ্ধবিমান, এমনটাই দাবি ডাসল্ট অ্যাভিয়েশনের।

    আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    নৌসেনার তরফে জানানো হয়, যুদ্ধজাহাজে ডানা মুড়ে ছোট করার ব্যাপারে কিছুটা সুবিধা ছিল এফ ১৮ বিমানের, বেশি অস্ত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তারা এগিয়েছিল। কিন্তু গতি এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ার ফেয়ার প্রযুক্তিতে অনেক এগিয়ে রাফাল। অর্থাৎ যুদ্ধের সময় প্রতিপক্ষ অঞ্চলে হামলা চালাবার ক্ষেত্রে রাফালকে ধরতে পারা প্রায় দুঃসাধ্য। এর মূল কারণ ফরাসি বিমানের নীচে উড়তে পারার ক্ষমতা এবং নতুন সেন্সর টেকনোলজি। এফ ১৮ একসঙ্গে ১২ টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, সেখানে রাফাল বহন করতে পারে দশটি। কিন্তু এক জায়গা থেকে প্রতিপক্ষ শিবিরে হামলা চালানোর ক্ষেত্রে রাফাল থেকে ছোড়া মিসাইল বেশি কিলোমিটার ভেতরে যেতে সক্ষম। মার্কিন বিমান যেখানে একসঙ্গে আটটি টার্গেট ঠিক করতে পারে,রাফাল সেখানে বারোটি টার্গেটে একসঙ্গে হামলা চালাতে সক্ষম।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • SBI Recruitment: অবসরপ্রাপ্তদের জন্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই, শূন্যপদ ১৪৩৮

    SBI Recruitment: অবসরপ্রাপ্তদের জন্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই, শূন্যপদ ১৪৩৮

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য অবসর নিয়েছেন চাকরি থেকে? বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না? তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Recruitment) আপনার জন্যে এনে দিয়েছে সুবর্ন সুযোগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চুক্তির ভিত্তিতে কালেকশন ফ্যাসিলিটেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসারে, স্টেট ব্যাঙ্কের পূর্ববর্তী সহযোগী ব্যাঙ্কগুলির (e-ABs) অবসরপ্রাপ্ত অফিসার কিংবা স্টাফ এই পদগুলিতে আবেদন করতে পারবেন। 

    স্টেট ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তিতে (SBI Recruitment) জানানো হয়েছে, মোট ১৪৩৮ শূন্যপদ পদ রয়েছে। সারা দেশের স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। সেক্ষেত্রে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য তারা স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/careers কিংবা https://www.sbi.co.in/careers-তে অনলাইনে আবেদন করতে পারেন।

    আরও পড়ুন: এবার সিআইডির থেকে লালন শেখ মৃত্যুর কেস ডাইরি চাইল আদালত

    যোগ্যতা: 

    আবেদনকারীদের স্টেট ব্যাঙ্কের (SBI Recruitment) অবসরপ্রাপ্ত অফিসার কিংবা স্টাফ হতে হবে। এক্ষেত্রে কোনও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অবসরপ্রাপ্ত ব্যক্তির শুধুমাত্র উপযুক্ত কাজের অভিজ্ঞতা এবং সামগ্রিকভাবে পেশাগত দক্ষতা থাকতে হবে।

    বয়সসীমা:

    অবসরপ্রাপ্ত কর্মীদের ৬০ বছর বয়সে চাকরির মেয়াদ পূর্ণ হলেই ব্যাঙ্কের চাকরি থেকে অবসর নিতে হবে। তবেই সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন।  

    নির্বাচন প্রক্রিয়া:

    প্রার্থীদের কোনও পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের প্রোফাইল দেখে ব্যাঙ্কের (SBI Recruitment) শর্টলিস্টিং কমিটি প্রার্থী বাছাই করবে। তারপরেই ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক প্রার্থীকে বাছাই করে ইন্টারভিউয়ে ডাকা হবে। তাই ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ডাকার বিষয়ে ব্যাঙ্কের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। ইন্টারভিউতে ১০০ নম্বর থাকবে। চূড়ান্ত নির্বাচনের জন্য মেধা তালিকা শুধুমাত্র ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর অনুসারে করা হবে। যদি একাধিক প্রার্থী একই কাট-অফ মার্ক নম্বর পান তাহলে কম বয়সী প্রার্থীকে গুরুত্ব দেওয়া হবে। 

    বেতন:

    ক্লার্ক পদের জন্য প্রার্থীরা পাবেন ২৫,০০০ টাকা। অন্যদিকে, JMGS – I-এর জন্য ৩৫,০০০ এবং MMGS – II এবং MMGS – III এর জন্য ৪০,০০০ টাকা টাকা বেতন পাবেন।

    পদ সংখ্যা:

    জেনারাল: ৬৮০
    ইডাব্লিউএস: ১২৫
    ওবিসি: ৩১৪
    এসসি: ১৯৮
    এসটি: ১২১ 
    মোট পদ: ১৪৩৮

    আবেদনের সময়: 

    আবেদন শুরু ২২ ডিসেম্বর। আবেদন শেষ তারিখ ১০ জানুয়ারি   

    কী ভাবে আবেদন করবেন? 

    স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট https://bank.sbi/careers OR https://www.sbi.co.in/careers-তে প্রার্থীকে রেজিস্টার করতে হবে। অনলাইনে রেজিস্টার করার পরে, প্রার্থীরা সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট পেয়ে যাবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Same Sex Marriage: সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টেই! কেন্দ্রের মতামতও চাইল শীর্ষ আদালত

    Same Sex Marriage: সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টেই! কেন্দ্রের মতামতও চাইল শীর্ষ আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: সমলিঙ্গ বিবাহ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। এদিন সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত হাইকোর্টে যে আবেদনগুলি করা হয়েছে, সেই সমস্ত মামলাগুলিকে শুক্রবার সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করা হল। এছাড়াও সমলিঙ্গ বিবাহ নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল দেশের শীর্ষ আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে মতামত জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার সমন্বয়ে গঠিত এক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

    সমলিঙ্গ বিবাহ নিয়ে সুপ্রিম কোর্টের কী নির্দেশ?

    সমলিঙ্গ বিবাহের আইনি বৈধতা নিয়ে মামলা শুনতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট। এদিন বেঞ্চ বলেছে, “দিল্লি, কেরল এবং গুজরাট হাইকোর্টে বেশ কয়েকটি মামলা চলছে। আমাদের মতে এই মামলাগুলি এই আদালতে (সুপ্রিম কোর্টে) স্থানান্তর করা উচিত এবং এই আদালতেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই আমরা সমস্ত পিটিশনগুলি এই আদালতে স্থানান্তর করার নির্দেশ দিচ্ছি।”

    আরও পড়ুন: আবাস যোজনার তালিকায় নাম দোতলা বাড়ির মালিকের! ঘুরে দেখল কেন্দ্রীয় দল

    বিশেষ বিবাহ আইনে দেশের বিভিন্ন আদালতে সমলিঙ্গ বিয়ের আইনি বৈধতা নিয়ে মামলার শুনানি চলছে। সেই সব মামলা আগামী ১৩ মার্চ শুনবে সুপ্রিম কোর্ট। তার আগেই কেন্দ্রকে তার মতামত দিতে বলা হয়েছে শীর্ষ আদালত থেকে। জানা গিয়েছে, মামলার আবেদনকারীরা সুপ্রিম কোর্টকেই এই মামলাগুলি শোনার আর্জি জানিয়েছিলেন। ফলে সুপ্রিম কোর্ট সেই মামলাগুলি শুনতে রাজি হয়েছে ও এই মামলার সমস্ত আবেদনকারীর নাম নথিভুক্ত করার জন্যও কেন্দ্রকে নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, যে আবেদনকারীরা আইনজীবী নিয়োগ করতে পারবেন না, তাঁরা আদালতে ভার্চুয়ালি হাজিরা দিতে পারবেন। এছাড়া লিখিতভাবেও তাদের আবেদন জমা দিতে পারবেন।

    কেন্দ্রীয় সরকারের তরফে নোডাল কাউন্সেল হিসেবে কানু আগরওয়াল এবং আবেদনকারীদের তরফে অরুন্ধতী কাটজুকে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট।

    প্রসঙ্গত, গত বছর ২৫ নভেম্বর সুপ্রিম কোর্ট দুই সমকামী যুগলের দায়ের করা দু’টি মামলা সম্পর্কে অবহিত হয়। ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠান করে বিয়ে করেন সুপ্রিয় চক্রবর্তী এবং অভয় ডাং। এখন বিশেষ বিবাহ আইনের স্বীকৃতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই যুগল। এমনই অনেক মামলা রয়েছে আদালতে, যার শুনানি হবে আগামী ১৩ মার্চ।

  • India Sri Lanka T20: লজ্জার রেকর্ড গড়লেন অর্শদীপ! দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭টি নো-বল ভারতের

    India Sri Lanka T20: লজ্জার রেকর্ড গড়লেন অর্শদীপ! দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭টি নো-বল ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: একেই শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টি-২০ ম্যাচে হার, তার উপর নো-বলের লজ্জার রেকর্ড, ঘরের মাঠে ভারতীয় দল চরম অস্বস্তিতে। বৃহস্পতিবার পুনেতে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। তবে প্রশ্নের মুখে ভারতীয় বোলিং। কারণ প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৬ উইকেটে ২০৬ রানের বিশাল স্কোর খাড়া করে। জবাবে ভারতীয় দলের লড়াই শেষ হয়ে যায় ১৯০ রানে।

    নো-বলের হ্যাটট্রিক অর্শদীপের 

    ভারতীয় বোলাররা টি-২০ ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি নো-বল করার রেকর্ড গড়েছে। এই ম্যাচে মোট সাতটি নো-বল করেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে অর্শদীপ সিং প্রথম ওভারেই তিনটি নো-বল করেন। উমরান মালিক করেন দুটি নো-বল। উমরানই এদিন ছিলেন ভারতের সফল বোলার। তবে এদিন লজ্জার নজির গড়েন ভারতীয় পেসার অর্শদীপ সিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২ ওভারে পাঁচটি নো-বল করলেন তিনি। তার মধ্যে নো-বলের হ্যাটট্রিকও রয়েছে। বার বার একই ভুল করছিলেন বাঁহাতি এই পেসার। নো-বলের জন্য একটি উইকেটও পেলেন না তিনি। তাঁর খারাপ বোলিংয়ের খেসারত দিতে হল ভারতীয় দলকে। বার বার অর্শদীপকে নো-বল করতে দেখে হতাশ হয়ে যান অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও। এদিন ম্যাচ শেষে দলের বোলারদের কড়া সমালোচনা করেছেন হার্দিক। তিনি বলেছেন, আন্তর্জাতিক বা যে কোনও ধরনের ম্যাচে নো-বল করা অপরাধ। অর্শদীপই ভারতের প্রথম বোলার যিনি নো-বলের হ্যাটট্রিক করলেন। 

    আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    টি-২০ ক্রিকেটে এক ম্যাচে সব থেকে বেশি নো-বল করার রেকর্ডে এখন শীর্ষ স্থানে ভারত। এই তালিকায় যদিও আরও বেশ কিছু দেশ রয়েছে। তারাও একই সংখ্যক নো-বল করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সব থেকে বেশি নো-বল করার রেকর্ডে শীর্ষ স্থানে ভারত। এই তালিকায় যদিও আরও বেশ কিছু দেশ রয়েছে। তারাও একই সংখ্যক নো-বল করেছিল। ইনিংসে সব থেকে বেশি নো-বল করার তালিকায় ভারতের সঙ্গে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। টেস্ট খেলিয়ে দেশ বাদ দিলে যদিও এই তালিকায় শীর্ষে ঘানা। উগান্ডার বিরুদ্ধে একটি ম্যাচে ঘানার বোলাররা দশটি নো-বল করেছিলেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Orthodox Christmas: যুদ্ধ বিরতি ঘোষণা পুতিনের, অক্সিজেন খুঁজছে রাশিয়া?

    Orthodox Christmas: যুদ্ধ বিরতি ঘোষণা পুতিনের, অক্সিজেন খুঁজছে রাশিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: দশ মাসের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)। এতদিনেও যুদ্ধে ইতি টানার প্রয়োজন বোধ করেনি রাশিয়া কিংবা ইউক্রেন। যদিও দ্বিপাক্ষিক বৈঠকে দেখা হতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেছিলেন, এই যুগ যুদ্ধের নয়। তার পরেও থামানো যায়নি যুযুধান দুই দেশকে। তবে শেষমেশ যুদ্ধ বিরতি ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে এই যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে মাত্র ৩৬ ঘণ্টার জন্য, অর্থোডেক্স ক্রিসমাস (Orthodox Christmas) উদযাপন করতে।

    ক্রিসমাস…

    ২৫ ডিসেম্বর পালিত হয়েছে ক্রিসমাস। তবে রাশিয়া, ইউক্রেনের মতো কয়েকটি দেশে ক্রিসমাস পালিত হয় অন্য দিনে। এই দুই দেশের মানুষ মনে করেন, ২৫ ডিসেম্বর নয়, যিশু জন্মেছিলেন জানুয়ারির ৬ অথবা ৭ তারিখে। এই দিনকে বলা হয় অর্থোডক্স ক্রিসমাস। এক সময় হাতে গোণা কিছু মানুষ এই অর্থোডক্স ক্রিসমাস পালন করলেও, এখন সেন্ট্রাল এবং ইস্টার্ন ইউরোপিয়ান এবং মিডিল ইস্টের দেশগুলিতে ঘটা করে পালিত হয় অর্থোডক্স ক্রিসমাস। বেলারুশ, মিশর, ইথিওপিয়া, জর্জিয়া, কাজাখস্থান, মেসিডোনিয়া, মল্ডোভা, সার্বিয়া, রাশিয়া, ইউক্রেন এবং আরও কয়েকটি দেশ ২৫ ডিসেম্বরের পরিবর্তে পালন করে অর্থোডক্স ক্রিসমাস (Orthodox Christmas)। সেই কারণে এই দেশগুলিতে জানুয়ারির ৭ তারিখে পাবলিক হলিডে। আর্মেনিয়া এবং লেবাননেও পালিত হয় অর্থোডক্স ক্রিসমাস। তবে তারা দিনটি পালন করে জানুয়ারির ৬ তারিখে। আমেরিকা, ব্রিটেন, কানাডা কিংবা অস্ট্রেলিয়ার খুব বেশি মানুষ অর্থোডক্স ক্রিসমাস পালন করেন না। তাই এই দেশগুলিতে জানুয়ারি ৬ কিংবা ৭ তারিখে ছুটিও থাকে না।  

    আরও পড়ুুন: জোট সরকারকে হুমকি তেহরিক-ই-তালিবান পাকিস্তানের, কেন জানেন?

    কেন কেউ ২৫ তারিখে যিশুর জন্মদিন পালন করেন, কেনইবা অন্যরা অন্য দিনে? এর কারণ দুটি ক্যালেন্ডার চালু থাকায়। এই দুটি ক্যালেন্ডার হল গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং জুলিয়ান ক্যালেন্ডার। যাঁরা জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলেন, তাঁরা রক্ষণশীল। তাঁদের কাছে যিশুর জন্ম দিন জানুয়ারির ৭ তারিখে। আর যাঁরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেন, তাঁদের কাছে যিশুর জন্মদিন ২৫ ডিসেম্বর। 

    তবে রাশিয়ার প্রেসিডেন্টের প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে ইউক্রেন। মস্কোর যুদ্ধবিরতির প্রস্তাবের নেপথ্যে কোনও অভিসন্ধি রয়েছে কিনা, তা নিয়ে সন্দিহান ইউক্রেন এবং তার মিত্র দেশগুলিও। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তো বলেই ফেললেন, আমার মনে হয় তিনি (পুতিন) কিছুটা অক্সিজেন খোঁজার চেষ্টা করছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     

     

  • Re KYC: কেওয়াইসি-র জন্য আর ব্যাঙ্কে ছুটতে হবে না গ্রাহকদের! কী বলছে আরবিআই?

    Re KYC: কেওয়াইসি-র জন্য আর ব্যাঙ্কে ছুটতে হবে না গ্রাহকদের! কী বলছে আরবিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরে কেওয়াইসি প্রক্রিয়াতে বদল করল রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্ক অবশ্য বলছে বড়সড় কিছু নয়, এমন পরিবর্তন মাঝেমধ্যে হয়েই থাকে। ঠিক কী পরিবর্তন করল শীর্ষ ব্যাঙ্ক?

    বাড়িতে বসেই করা যাবে কেওয়াইসি পুনর্নবীকরণের (Re KYC) কাজ

    রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, এ বার থেকে গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় না এসেই তাঁদের কেওয়াইসি প্রক্রিয়া বাড়িতে বসেই সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ লাইন দেওয়ার ঝামেলা আর রইল না। কিন্তু কীভাবে সম্পন্ন হবে এই প্রক্রিয়া? রিজার্ভ ব্যাঙ্ক বলছে, অনলাইনে ভিডিয়ো কলের মাধ্যমে গ্রাহকরা এবার থেকে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহক ইতিমধ্যেই তাঁদের কেওয়াইসি ব্যাঙ্কে জমা করেছেন, তাঁদের কেওয়াইসির সঙ্গে স্বীকৃত নথিগুলি মিলিয়ে দেখা হবে। সেখানে কোনও অসঙ্গতি ধরা পড়ে, সেক্ষেত্রে গ্রাহকদের নতুন করে কেওয়াইসি জমা দিতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে।

    আরও পড়ুন: জিম করতে করতে হৃদরোগে আক্রান্ত ইন্দোরের হোটেল ব্যবসায়ীর মৃত্যু, গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভিতে, কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

    তবে গ্রাহকদের কেওয়াইসি পুনর্নবীকরণ (Re KYC) করার জন্য বা নতুন কোনও তথ্য কেওয়াইসিতে যুক্ত করার জন্য ব্যাঙ্কের শাখায় আসতে হবে না। অনলাইনে বাড়িতে বসেই  তা সম্ভব হবে এবার থেকে। তবে যদি কোনও গ্রাহকের ঠিকানা বদল হয় তবে তিনি এই সুবিধা পাবেন না। রিজার্ভ ব্যাঙ্ক বলছে, গ্রাহকদের শনাক্ত করার পদ্ধতি হিসাবে কেওয়াইসিতে বার বার সংশোধন এবং পরিমার্জন করতে থাকবে ব্যাঙ্কগুলি।

    আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    কোনও গ্রাহক বাড়ির ঠিকানা পরিবর্তন করলে, তাঁকে নতুন নথি দিয়ে তা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানাতে হবে। ব্যাঙ্ক দু’মাসের মধ্যে সেই ঠিকানা সঠিক কিনা তা খতিয়ে দেখবে। গত ডিসেম্বর মাসেই কেওয়াইসি বিষয়ে (Re KYC) সম্ভাব্য এই পরিবর্তনগুলির কথা বলেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Abhishek Banerjee: আদালতের নির্দেশে রক্ষাকবচ রইল না অভিষেক-শ্যালিকার, পদক্ষেপ করতে পারবে ইডি?

    Abhishek Banerjee: আদালতের নির্দেশে রক্ষাকবচ রইল না অভিষেক-শ্যালিকার, পদক্ষেপ করতে পারবে ইডি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রক্ষাকবচ রইল না তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরের (Maneka Gambhir)। মেনকার মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর জেরে মেনকার বিরুদ্ধে পদক্ষেপ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) আর কোনও বাধা রইল না। মেনকার রক্ষাকবচ খারিজের দাবিতে চলতি সপ্তাহেই আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালত মেনকার রক্ষাকবচ তুলে নেওয়ায় বিপাকে অভিষেক ও তাঁর শ্যালিকা।

    গরু পাচার মামলা…

    এর আগে গরু পাচার মামলায় মেনকাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল ইডি। তখন ইডির আবেদনে সাড়া দেয়নি আদালত। তবে পরিস্থিতি অনুযায়ী মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই রায় অনুযায়ী শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ মেনকার মামলা খারিজ করে দেয়। তবে আগামিদিনে ইডির বিরুদ্ধে নতুন করে আদালতে মেনকা যাতে আবেদন করতে পারেন, সেই স্বাধীনতাও তাঁকে দিয়েছে উচ্চ আদালত। প্রসঙ্গত, আদালতের এই নির্দেশের ফলে মেনকার বিরুদ্ধে এখন যে কোনও পদক্ষেপ করতে পারবে ইডি। আবার সেই পদক্ষেপের বিরুদ্ধে ফের আদালতের দ্বারস্থও হতে পারবেন অভিষেকের (Abhishek Banerjee) শ্যালিকা।

    আরও পড়ুুন: ‘তৃণমূলে থেকে মানুষের চোখের জল…’, নদিয়ায় বিজেপিতে যোগ দিয়ে বললেন ২০০ তৃণমূল নেতা-কর্মী

    গরু পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছিল ইডি। ইডির এই পদক্ষেপের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। মেনকাকে গ্রেফতার করা যাবে না এবং দিল্লির পরিবর্তে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে হবে ইডিকে। অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এমনই জানিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আদালতের এই নির্দেশ মতো ইডির সমন কার্যকর করেন অভিষেক-শ্যালিকা। পরে বিদেশ যেতে চেয়ে ফের আদালতের শরণ নেন মেনকা। পরে অবশ্য সেই আবেদনও প্রত্যাহার করে নেন তিনি। তাই আটকে গিয়েছিল তাঁর বিদেশ যাত্রাও। এদিন আদালতে ইডির তরফে কেন্দ্রের সলিসিটর জেনারেল বলেন, মেনকার দু দেশের নাগরিকত্ব রয়েছে। এটা থাকতে পারে না। যদিও এই বিষয়টি নিয়ে কোনও পর্যবেক্ষণ বা নির্দেশ দেয়নি আদালত।

    আরও পড়ুুন: ‘‘গণতন্ত্র বিপন্ন’’! দার্জিলিং পুরসভায় দল ক্ষমতায় আসার দিনেই তৃণমূল ছাড়লেন বিনয়

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Voter List: পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি! প্রকাশিত রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা

    Voter List: পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি! প্রকাশিত রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election 2023) কবে হবে তা এখনও স্থির হয়নি। তবে ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশ করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। খসড়া তালিকার চেয়ে চূড়ান্ত তালিকায় বেড়েছে ভোটারের সংখ্যা। এ রাজ্যে ভোটার বেড়েছে ১.২৪ শতাংশ। এর আগে প্রকাশিত হয়েছিল খসড়া ভোটার তালিকা। সেখানে ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩। চূড়ান্ত ভোটার তালিকায় এই সংখ্যাটাই বেড়ে হয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭।

    চূড়ান্ত ভোটার তালিকা…

    বৃহস্পতিবার প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা। এদিন রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের মধ্যে পুরুষ ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭ জন। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার ৭১। এই ভোটারদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯৯ জন। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবার নতুন ভোটার হয়েছে ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১ জন। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৪ লক্ষ ১৫ হাজার ২২৯ জনের নাম।  

    আরও পড়ুুন: প্রাথমিকে চাকরি হারালেন মোট ২৫২ জন! চাকরি হারিয়েও ফের নিয়োগ পেলেন জয়তী

    প্রসঙ্গত, ২০২২ সালে ভোটার তালিকায় (Voter List) নাম তোলা এবং ভোটার কার্ড সংশোধন করা নিয়ে নয়া নিয়ম করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ওই নিয়ম অনুযায়ী, দেশজুড়ে বছরে চারবার নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০২৩ সালের ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই মতো বৃহস্পতিবার ১ জানুয়ারির নতুন ভোটার তালিকা প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন।

    এদিকে, পঞ্চায়েত নির্বাচনের রোস্টারে অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। আদালতে বিরোধী দলনেতার আর্জি, মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি বা নির্ঘণ্ট প্রকাশ না করা হয়। এর পরেই হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, ৯ জানুয়ারি পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করতে পারবে না কমিশন। আদালতের পর্যবেক্ষণ, কমিশন দ্রুততার সঙ্গে এমন কিছু করবে না, যাতে ত্রুটি থেকে যায় নির্বাচনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Air India: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    Air India: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালে ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে এক বিরল, অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হন এক প্রবীণ মহিলা। নিউইয়র্ক থেকে ভারতে ফিরছিলেন তিনি। যাত্রাপথে তাঁর গায়ে তাঁরই এক সহযাত্রী মদ্যপ অবস্থায় প্রস্রাব (Air India Urination Incident) করে দেন বলে অভিযোগ করেছেন তিনি।  

    কী ঘটেছে?

    সত্তরের কোঠায় বয়স ওই মহিলার। এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলেন তিনি। কিন্তু এই বিলাসবহুল যাত্রাপথেও তাঁর সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে এখনও যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। বিজনেস ক্লাসে ভ্রমণ করেও এমন অভব্য আচরণ করেন, কে এই ব্যক্তি? ব্যক্তির পরিচয় জানলে চমকে উঠবেন। তিনি যে সে লোক নন। নাম শঙ্কর মিশ্র। তিনি একটি বহুজাতিক সংস্থার উচ্চপদে কর্মরত। ওই ব্যক্তিকে সনাক্ত করেছে দিল্লি পুলিশ। তিনি মুম্বাইয়ের বাসিন্দা। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, যাতে তিনি দেশ না ছাড়তে পারেন, শঙ্কর মিশ্রের বিরুদ্ধে ‘লুকআউট সার্কুলার’ জারি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর জন্য ইতিমধ্যেই ‘ইমিগ্রেশন ব্যুরো’কে অনুরোধ করা হয়েছে।

    আরও পড়ুন: কলকাতা ১০.৯ ডিগ্রি! মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে  

    দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত (Air India Urination Incident) শঙ্কর মিশ্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থার ভারতীয় শাখার ভাইস-প্রেসিডেন্ট। তিনি মুম্বাইয়ে বাসিন্দা। আপাতত তিনি পলাতক। বাড়ি থেকে পালিয়েছেন। ওই ব্যক্তির খোঁজে দিল্লি পুলিশের একটি দল মুম্বাই পাড়ি দিয়েছে। স্থানীয় পুলিশ শঙ্কর মিশ্রর বাড়ি ও তাঁর পরিচিত অন্যান্য স্থানে হানা দিয়েছিল। কিন্তু ওই ব্যক্তির হদিশ মেলেনি। এয়ার ইন্ডিয়ার কাছে ওই বৃদ্ধা যাত্রী লিখিত অভিযোগ জানিয়েছেন, তার ভিত্তিতেই বুধবার দিল্লি পুলিশ শঙ্কর মিশ্রর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।     

    ইতিমধ্যেই শঙ্কর মিশ্রকে ৩০ দিনের জন্য ‘নো ফ্লাই’ তালিকাভুক্ত (Air India Urination Incident) করেছে এয়ার ইন্ডিয়া। ৩০ দিনের মধ্যে এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে তাঁকে উঠতে দেওয়া হবে না। কিন্তু এবার প্রশ্ন উঠেছে এয়ার ইন্ডিয়ার অপেশাদারিত্ব নিয়েও। এই ঘটনার প্রেক্ষিতে বিমান সংস্থার ‘অপেশাদার’ আচরণের বিরুদ্ধে সরব হয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা, ডিজিসিএ। বৃহস্পতিবার, সংস্থা এবং নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটের আধিকারিক ও ক্রুদের কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে ডিসিজিএ। জানতে চাওয়া হয়েছে, ২৬ নভেম্বরের প্রস্রাব কাণ্ডে দায়িত্ব পালনে গাফিলতির জন্য কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Abhijit Ganguly: “চাকরি পেতে টাকা কাকে দিয়েছিলেন আমাকে জানান”, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বললেন বিচারপতি

    Abhijit Ganguly: “চাকরি পেতে টাকা কাকে দিয়েছিলেন আমাকে জানান”, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বললেন বিচারপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। গ্রেফতার হয়েছেন শিক্ষা দফতরের ভিভিআইরা। ভুয়ো শিক্ষকদের তালিকাও প্রকাশ করেছে রাজ্য। আর এরই মাঝে বড় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তিনি ভুয়ো শিক্ষকদের উদ্দেশে বলেন, “কাকে চাকরির টাকা দিয়েছেন? ফেরত পেতে আমাকে জানান।” চাকরি হারানো প্রার্থীদের উদ্দেশে বিচারপতি পরামর্শ দিলেন, টাকা ফেরত পেতে চাইলে তাঁকে জানাতে পারেন তাঁরা।    

    বৃহস্পতিবার মোট ৬১ জন প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত আবেদনের শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাসে। এদিন আদালতে তাঁদের নথি খতিয়ে দেখা হয়। এদের মধ্যে ৫৯ জন তাঁদের চাকরি ফিরে পাওয়ার সপক্ষে কোনও যুক্তি দেখাতে পারেন নি। তাই তাঁদের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখা হয়। বাকি ২ জন শিক্ষকের নথি খতিয়ে দেখতে আরও সময় চেয়েছে আদালত। তাঁদের মামলা পরবর্তী শুনানির দিন শোনা হবে।    

    প্রসঙ্গত, বুধবারই ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের (Abhijit Ganguly) চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আরও ৫৯ জনের চাকরি বাতিল করা হল। এর আগে ডিসেম্বর মাসেও প্রাথমিকে কর্মরত ৫৩ জনের চাকরি বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ২৫৫ জনের চাকরি বাতিল করা হল।

    আরও পড়ুন: গণধর্ষণের তদন্তে পুলিশের উদাসীনতা, পশ্চিম মেদিনীপুরের এসপির বিরুদ্ধে কড়া নির্দেশ হাইকোর্টের

    কী বললেন বিচারপতি? 

    এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) আইনজীবীদের বলেন, “আপনাদের মক্কেলরা যে টাকা দিয়ে চাকরি পেয়েছিল আপনারা জানেন? কাকে টাকা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য? সেই কথা কি আপনাদের জানিয়েছে? এখন কি তারা টাকা ফেরত পেতে চায়? প্রয়োজনে আমাকে জানাতে পারেন।”

    বিচারপতির এহেন মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কৌতূহলী হয়ে উঠেছেন সবাই। তাহলে কী এভাবেই সর্বস্ব খোয়ানোর হাত থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বাঁচাতে চাইছেন ভুয়ো শিক্ষকদের? নাকি দুর্নীতি চক্রের শেকল ভাঙতে এই মন্তব্য!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     

     

LinkedIn
Share