Blog

  • Russia Ukraine War: শান্তি সমঝোতায় ভারতের সাহায্য চায় ইউক্রেন! মোদির আশ্বাস জেলেনস্কিকে

    Russia Ukraine War: শান্তি সমঝোতায় ভারতের সাহায্য চায় ইউক্রেন! মোদির আশ্বাস জেলেনস্কিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ার (Russia) সঙ্গে যুদ্ধের ইতি টানতে ‘শান্তি ফর্মুলা’ কার্যকরের জন্য ভারতের সমর্থন চাইলেন ভ্লাদিমির জেলেনস্কি (Ukraine President Volodymyr Zelenskyy)। সে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে কথাও বলেছেন তিনি। সোমবার ট্যুইট করে নিজেই সেকথা জানান ইউক্রেন প্রেসিডেন্ট।

    জেলেনস্কি-মোদি ফোনালাপ

    সোমবার এই ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনস্কি ট্যুইটে লেখেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলেছি। G20-র সভাপতিত্বের জন্য তাঁকে অভিনন্দনও জানিয়েছি। এই মঞ্চেই আমি শান্তি সমঝোতার কথা বলেছি। এর বাস্তবায়ন এখন ভারতের উপর নির্ভর করছে।” এছাড়া যুদ্ধের মধ্যে ইউক্রেনকে মানবিক সাহায্য পাঠানো ও রাষ্ট্রসংঘে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি। ভারতের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনে যে সংঘাত চলছে, তা নিয়ে মোদি এবং জেলেনস্কির আলোচনা হয়েছে। যুদ্ধক্ষেত্রের পরিবর্তে আলোচনার টেবিলে বসে যাতে সমস্যার সমাধান করা যায়, সেই বার্তা দিয়েছেন মোদি।

    আরও পড়ুন: ঝটিকা সফরে শুক্রবার শহরে প্রধানমন্ত্রী! বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদি

    চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে বসেছিল G20-র সম্মেলন। সেখানে ১০টি পয়েন্টের উপর ভিত্তি করে ‘শান্তি সমঝোতার’ রূপরেখা দিয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি বলেন, “ইউক্রেনকে তার বিবেক, সার্বভৌমত্ব, ভূখণ্ড এবং স্বাধীনতার সাথে আপস করার প্রস্তাব দেওয়া উচিত নয়।” তাঁর দেওয়া শান্তি সমঝোতায় রাশিয়াকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করতে বলা হয়েছে। এছাড়া পারমাণবিক নিরাপত্তা, খাদ্য সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা, রাশিয়ার থেকে বন্দি মুক্তি, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের কথা বলেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। পালটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, পূর্ব ইউরোপের দেশে যাতে সংঘাতে ইতি পড়ে, সেজন্য যে কোনও শান্তি ফেরানোর চেষ্টায় সমর্থন করতে রাজি আছে নয়াদিল্লি। মোদি স্পষ্ট করে দেন যে অবিলম্বে সংঘাতে ইতি টেনে কূটনৈতিকভাবে ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে আছে ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Darjeeling Municipality: সুপ্রিম দুয়ারে হামরো পার্টি! দার্জিলিং পুরসভায় অনাস্থা ভোট কালই, নির্দেশ হাইকোর্টের

    Darjeeling Municipality: সুপ্রিম দুয়ারে হামরো পার্টি! দার্জিলিং পুরসভায় অনাস্থা ভোট কালই, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: দার্জিলিং পুরসভায় অনাস্থা নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে হামরো পার্টি (Hamro Party)। সোমবার, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে (Jalpaiguri Circuit Bench) হামরো পার্টির আর্জি খারিজ হতেই সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছেন অজয় এডওয়ার্ড (Ajay Edward)। সূ্ত্রের খবর, আইনজীবীদের সঙ্গে আলোচনার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

    হামরো পার্টির আবেদন খারিজ

    প্রথম বার নির্বাচনে লড়েই গত ফেব্রুয়ারি মাসে দার্জিলিং পুরসভা দখল করে চমকে দিয়েছিল ‘গ্লেনারিজ’ (Glenary’s) কর্তা অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। কিন্তু দলের মধ্য়ে ফাটল ধরায় আপাতত তাদের হাত থেকে পুরসভা হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার, কলকাতা হাইকোর্টও জানিয়ে দেয়, আগামী ২৮ ডিসেম্বরই দার্জিলিং পুরসভায় অনাস্থা ভোট হবে। হামরো পার্টির আবেদন খারিজ করে এ দিন এই নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ। গত নির্বাচনে দার্জিলিং পুরসভার ৩২টি আসনের মধ্যে অজয় এডওয়ার্ডের হামরো পার্টির ঝুলিতে এসেছিল ১৮ আসন। অন্যদিকে, অনিত থাপার BGPM  জিতেছিল ৯টি আসন, তৃণমূল কংগ্রেস ২টি এবং বাকি ৩টি আসন পেয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা (GJM)। 

    আরও পড়ুন:কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি

    পুরসভা দখলের পথে প্রজাতান্ত্রিক মোর্চা পার্টি

    বর্তমান পরিস্থিতিতে হামরো পার্টি থেকে ৬ জন কাউন্সিলর প্রজাতান্ত্রিক মোর্চা পার্টিতে যোগ দেয়। ফলে প্রজাতান্ত্রিক মোর্চা পার্টির সংখ্যা দাঁড়ায় ১৪ জন। প্রজাতান্ত্রিক মোর্চা পার্টির দাবি, তৃণমূল কংগ্রেসের ২ জন তাদের বাইরে থেকে সমর্থন করবে। ফলে প্রজাতান্ত্রিক মোর্চার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জন। তাই তারা দার্জিলিং পুরসভার হামরো পার্টির চেয়ারম্যান রিতেশ পোরতেলের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনে। ২৮ ডিসেম্বর সেই অনাস্থা প্রস্তাবে দিন ধার্য হয়েছে। সেই অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে এবং তার স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন পুরসভার চেয়ারম্যান। সেই আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দিলেন, ২৮শে ডিসেম্বরই দার্জিলিং পুরসভার অনাস্থা প্রস্তাবের বৈঠক সংঘটিত হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে,পুরসভায় বদল এখন সময়ের অপেক্ষা। শীঘ্রই পুরসভা দখল করতে পারে অনিত থাপার (Anit Thapa) প্রজাতান্ত্রিক মোর্চা। গত ২৪ নভেম্বর কার্শিয়াঙে হামরো পার্টির পাঁচ কাউন্সিলর যোগ দেন BGPM দলে। তার জেরে সংখ্যাগরিষ্ঠতা হারায় অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। এদিকে দুই তৃণমূল কাউন্সিলরও BGPM-কে বাইরে থেকে সমর্থন দেওয়ার ঘোষণায় আরও টলমলে অজয় এডয়ার্ডের পার্টির ভবিষ্যত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shraddha Murder Case: আফতাবের ভয়েস স্যাম্পলিং টেস্ট! শ্রদ্ধা হত্যাকাণ্ডে দিল্লি পুলিশের হাতে রহস্যময় অডিও ক্লিপ

    Shraddha Murder Case: আফতাবের ভয়েস স্যাম্পলিং টেস্ট! শ্রদ্ধা হত্যাকাণ্ডে দিল্লি পুলিশের হাতে রহস্যময় অডিও ক্লিপ

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডে (Shraddha Murder Case) এল নয়া মোড়। এবারে পুলিশের হাতে এল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার অডিও রেকর্ড। এই রেকর্ডিংকে ‘বড় প্রমাণ’ বলেই মনে করছে পুলিশ। তবে কি অডিও রেকর্ডিং থেকেই জানা যাবে শ্রদ্ধা খুনের আসল রহস্য? কী জানাল পুলিশ?

    পুলিশের হাতে এল আফতাবের অডিও রেকর্ডিং

    আফতাবের যে নতুন অডিওটি পাওয়া গিয়েছে, তাতে শোনা গিয়েছে, শ্রদ্ধার সঙ্গে কোনও বিষয় নিয়ে তাঁর কথা কাটাকাটি চলছে। আর সেটি পৌঁছে গিয়েছে চরম পর্যায়ে। তদন্তকারীদের দাবি, এই অডিও ক্লিপ পরীক্ষা করার পর বোঝা যাবে যে, ঠিক কী নিয়ে এই দুই লিভ ইন পার্টনারের মধ্যে ঝামেলা চলছিল। আদালতের নির্দেশের পর, সোমবার ফরেন্সিক দল আফতাবের গলার স্বরের নমুনা সংগ্রহ করে। তার পর তা নতুন পাওয়া অডিও রেকর্ডটির সঙ্গে মিলিয়ে দেখা হবে। এর পরেই বেরিয়ে আসবে আসল তথ্য, এমনটাই জানিয়েছে পুলিশ।

    আরও পড়ুন: সময়ের আগেই পৌঁছল গন্তব্যে, ট্রায়াল রানেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস

    কেন শ্রদ্ধাকে (Shraddha Murder Case) খুন করা হয়েছিল? কী কারণে এত অত্যাচারের পরেও শ্রদ্ধা সম্পর্কে থেকে গিয়েছিলেন? ঠিক কী কী সমস্যা ছিল দু’জনের মধ্যে? তদন্তকারীদের দাবি, এসবের জবাব পাওয়া যেতে পারে নতুন এই অডিও ক্লিপ থেকে।

    আফতাবের ভয়েস স্যাম্পলিং টেস্ট

    পলিগ্রাফ, নারকো টেস্টের পর এদিন কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে আফতাবের ভয়েস স্যাম্পেলও নেওয়া হল। এদিন দিল্লি কোর্ট জানিয়েছে, তদন্তকারী অফিসার যে ভয়েস স্যাম্পেলের দাবি করেছেন, তার অনুমতি দেওয়া হল। এরপরই আফতাব পুনাওয়ালার ভয়েস স্যাম্পেলের অনুমতি দেয় কোর্ট। আদালতের নির্দেশে সিবিআইয়ের ফরেনসিক বিশেষজ্ঞরা এই ভয়েস স্যাম্পেল নিয়েছেন। নতুন অডিও ক্লিপের সঙ্গেও তা মিলিয়ে দেখা হবে। আবার এই ভয়েস স্যাম্পলিং নিয়ে আফতাবের আইনজীবী বিরোধিতা করলেও কোর্ট থেকে স্পষ্ট জানানো হয়, একমাত্র নারকো, পলিগ্রাফের মত পরীক্ষার জন্য অভিযুক্তের সম্মতি নেওয়ার প্রয়োজন পরে। ভয়েস স্যাম্পলিং-এর ক্ষেত্রে অনুমতি লাগে না। সেই কারণেই তদন্তকারী অফিসারের অনুরোধে আজ সম্মতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবারই আফতাবের জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। গত ২৬ নভেম্বর থেকে তাঁকে হেফাজতেই রাখা হয়েছে (Shraddha Murder Case)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India Covid: চিনে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ভারতে সংক্রমণ খানিকটা কমল

    India Covid: চিনে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ভারতে সংক্রমণ খানিকটা কমল

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের (India Covid) নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সঙ্গে লড়াই করছে প্রতিবেশী দেশ চিন। ভারতে এখনও পর্যন্ত চার জনের শরীরে মিলেছে এই নতুন ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের দাবি, চিনে BF.7-এর সংক্রমণ যতটা ভয়াবহ হয়েছে, ভারতের অবস্থা ততটাও খারাপ নয়। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় আক্রান্তর সংখ্যা কমল ১০ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য সোমবার ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি এবং প্রস্তুতি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন। 

    তবে এরই মধ্যে এসেছে কিছু ভয়েরও খবর। আগ্রার তাজমহলে সম্প্রতি চিন থেকে ফিরে আসা এক ব্যক্তির শরীরে রবিবার করোনা ভাইরাসের (India Covid) অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে তা কোন ভ্যারিয়েন্ট সেটা এখনও জানা যায়নি। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা লখনউতে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন, এখন তা জানার চেষ্টা করছে প্রশাসন। আগ্রা বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডগুলিতে র‍্যাপিড টেস্ট চালানো হচ্ছে। তাজমহলে কোভিড পরীক্ষার রিপোর্ট ছাড়া ঢুকতে দেওয়া হবে না বলেও নির্দেশিকা জারি করেছে আগ্রা পৌর সংস্থা।

    আরও পড়ুন: সময়ের আগেই পৌঁছল গন্তব্যে, ট্রায়াল রানেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস 

    এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি কী?

    গত ২৪ ঘণ্টায় দেশে ১৯৬ জনের করোনা (India Covid) আক্রান্ত হওয়ার খবর মিলেছে। রবিবার একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। দেশে সব মিলিয়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষের বেশি মানুষ। দেশে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৮ শতাংশ। ৪ বিদেশি পর্যটকের শরীরে মিলেছে করোনার হদিশ।  এর মধ্যে রয়েছেন মায়ানমার থেকে আসা ১ পর্যটকও। এই ৪ বিদেশি পর্যটকেরই খোঁজ মিলেছে বুদ্ধগয়ায়। ব্যাঙ্কক থেকে একই উড়ানে এসেছিলেন এই বিদেশি পর্যটকরা। ওই বিমানে ছিলেন মোট ৩৩ জন যাত্রী। সব যাত্রীর দিকেই লক্ষ্য রেখেছে প্রশাসন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • World Test Championship: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    World Test Championship: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। তার ফলে বিরাট কোহলিদের ফের এই প্রতিযোগিতার ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হল। পাঁচটি সিরিজ শেষে টিম ইন্ডিয়ার পয়েন্ট শতকরা ৫৮.৯৩।  তার পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৫৪.৫৫ পিটিসি)। আর ৭৬.৯২ শতকরা পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ফাইনালে খেলা প্রায় নিশ্চিত। এখন ঠিক হবে প্যাট কামিন্সদের প্রতিপক্ষ হবে কোন দল। ভারতের সম্ভাবনাই বেশি। কারণ, রোহিত শর্মাদের পরের সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দুই দল খেলবে চার ম্যাচের সিরিজ। 

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র

    দেখে নেওয়া যাক, কী ফল হলে ভারত সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে খেলার ছাড়পত্র পাবে-
    ১) ভারত যদি অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারায় তাহলে শতকরা পয়েন্ট হবে ৬৮.০৬। সেক্ষেত্রে সরাসরি ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া।
    ২) ভারত যদি ৩-১ কিংবা ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায়, তাহলে ৬২.৫০ শতকরা পয়েন্ট দাঁড়াবে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রেও অন্য কারও উপর নির্ভর করতে হবে না ফাইনালে ওঠার জন্য।
    ৩) এমনকী ভারত যদি ২-০ বা ১-০ ব্যবধানে যেতে, তাহলে শতকরা পয়েন্ট হবে ৬০.৬২। তাও অবশ্য রোহিত শর্মাদের ফাইনালে খেলার জন্য যথেষ্ট হতে পারে।
    তবে সিরিজ যদি ০-০, ১-১ কিংবা ২-২ ফলে অমীমাংসিত থাকে, তাহলে ভারতের শতকরা পয়েন্ট ৬০-এর নীচে নেমে যাবে। তখন ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। তখন, ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের ফল গুরুত্বপূর্ণ হয়ে যাবে।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    এখন প্রশ্ন হল, ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তাহলে কি রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যাবে?
    এই পরিস্থিতিতে অঙ্ক অবশ্যই জটিল হবে। দেখতে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা যেন তাদের আসন্ন টেস্ট সিরিজ হারে। আর এই অঙ্ক তখনই গুরুত্ব পাবে, ভারত যদি ০-১ ব্যবধানে সিরিজ হারে। পরাজয়ের ব্যবধানে বেশি হলে ছিটকে যাবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Afghanistan: তালিবানি ফতোয়ায় বন্ধ মেয়েদের পড়াশোনা, প্রতিবাদে ক্লাস বয়কটের সিদ্ধান্ত ছাত্রদের

    Afghanistan: তালিবানি ফতোয়ায় বন্ধ মেয়েদের পড়াশোনা, প্রতিবাদে ক্লাস বয়কটের সিদ্ধান্ত ছাত্রদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলাদের উচ্চশিক্ষার উপরও অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার (Taliban)। এই ফতোয়া ঘিরে উত্তাল গোটা বিশ্ব। আর এবারে এই ফতোয়ার বিরুদ্ধে সরব হয়েছে আফগানিস্তানের (Afghanistan) ছাত্ররাও। তালিবান সরকারের এই ফতোয়াকে নিন্দা করেছেন আফগান ছাত্ররা। মেয়েদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞার জন্য আফগান ছাত্ররা ক্লাস বয়কটের ডাক দিয়েছেন। তাঁরা তালিবান শাসকের ফতোয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, মেয়েরা ক্লাস করতে না পারলে তাঁরাও ক্লাস করবেন না। আর যতদিন এই নিষেধাজ্ঞা না সরানো হবে, ততদিন এই বয়কট চলবে।

    আফগান ছাত্রীদের পাশে ছাত্ররা

    নারীদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করে মুজামেল নামে এক ছাত্র বলেছেন, “আমরা আমাদের বয়কট অব্যাহত রাখব এবং যদি মেয়েদের জন্য ক্লাস পুনরায় চালু না করা হয়, আমরা আমাদের ক্লাস বয়কট করব এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ বন্ধ রাখব।” নাভিদুল্লাহ নামে আরেক শিক্ষার্থী বলেছেন, “বিশ্ববিদ্যালয়গুলো আমাদের বোনদের জন্য বন্ধ। আমরাও সেই বিশ্ববিদ্যালয়ে যেতে চাই না।” মোহেবুল্লাহ নামে আরেক ছাত্র বলেছেন, “আমার দুই বোনও উচ্চশিক্ষা নিচ্ছে, কিন্তু তাঁদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমিও পড়াশোনা করব না।”

    আরও পড়ুন: মহিলাদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা নিয়ে যুক্তি দিলেন তালিবানের উচ্চশিক্ষা মন্ত্রী

    আবার কাবুল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক তালিবানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা দুর্ভাগ্যজনক। তৌফিকুল্লাহ নামে একজন শিক্ষক বলেন, “আমরা ইসলামিক এমিরেটকে আমাদের ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলো আবার চালু করার অনুরোধ জানিয়েছি।”

    আফগান নারীদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা

    প্রসঙ্গত, ডিসেম্বরের শুরুতে অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াশোনা বন্ধের কথা ঘোষণা করেছে আফগানিস্তানের (Afghanistan) উচ্চশিক্ষা মন্ত্রক। দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে মেয়েদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তে ব্যাপক প্রতিবাদ করা হয় ও বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। কিছুদিন আগেই সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছেড়ে বেরিয়ে যান আফগান ছাত্ররা। ছাত্ররা জানিয়েছিলেন, আফগান ছাত্রীদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আর এবারে ক্লাস বয়কটেরও ডাক দিয়েছে তাঁরা। 

  • Pushpa Kamal Dahal: ফের নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রচণ্ড

    Pushpa Kamal Dahal: ফের নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রচণ্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নেপালের প্রধানমন্ত্রী হতে  চলেছেন পুষ্প কমল দহল (Pushpa Kamal Dahal) ওরফে প্রচণ্ড । এদিন দেশের রাষ্ট্রপতি (President of Nepal) বিদ্যাদেবী ভাণ্ডারি তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার কথা জানিয়েছেন।

    নেপাল রাজনীতির সারাদিনের ঘটনাক্রম

    রবিবার সকালেই নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন পাঁচ দলের জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন প্রচণ্ড (Pushpa Kamal Dahal)। কারণ প্রথম দফায় প্রচণ্ডকে (Pushpa Kamal Dahal) প্রধানমন্ত্রিত্ব দিতে রাজি হননি নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবা। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রেসিডেন্টের পদও নিজেদের দখলেই রাখতে চেয়েছিলেন দেউবা। প্রচণ্ডের দলকে আপাতত স্পিকারের পদই দিতে চেয়েছিলেন তিনি। বেঁকে বসেন প্রচণ্ড। সে কারণে জোট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। 

    এরপর নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি কেপি শর্মা ওলির সঙ্গে একান্তে সাক্ষাৎকার করেন প্রচণ্ড (Pushpa Kamal Dahal)। ওলির বাসকোটের বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে প্রচণ্ডের নেতৃত্বাধীন সিপিএন-এমসি, ওলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এবং অন্য কিছু ছোট ছোট দল।  নিজেদের মধ্যে সহমতের ভিত্তিতে জোট সরকার গড়ার বিষয়ে সহমত হয়েছে দলগুলি। ঠিক হয়েছে ওলি এবং প্রচণ্ডের মধ্যে প্রধানমন্ত্রিত্ব ভাগ হবে। প্রথম দফায় প্রধানমন্ত্রী হবেন প্রচণ্ড।

    প্রসঙ্গত, নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান প্রচণ্ড তৃতীয়বারের জন্য নেপালের প্রধানমন্ত্রীর হতে চলেছেন। ২০০৮-২০০৯ সাল ও ২০১৬-১৭ সালের পর আবারও ফের নেপালের প্রধানমন্ত্রী হবেন তিনি (Pushpa Kamal Dahal)। জাতীয় সংসদের ২৭৫ জন প্রতিনিধির মধ্যে ১৬৫ জনই তাঁর সমর্থনে রয়েছেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে সিপিএন-ইউএমএলের ৭৮ জনের সমর্থন পেয়েছে নতুন জোট সরকার। প্রচণ্ডের দল সিপিএন-এমসির ৩২ জনের সমর্থন রয়েছে। আরএসপির ২০ জন, আরপিপির ১৪ জন, জেএসপির ১২ জন, জনমত দলের ৬ জন এবং নাগরিক উন্মুক্তি পার্টির ৩ জনের সমর্থন রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Delhi Winter: শৈত্যপ্রবাহের সতর্কতা! হাড় কাঁপানো ঠান্ডা দিল্লি-পাঞ্জাব-রাজস্থানে

    Delhi Winter: শৈত্যপ্রবাহের সতর্কতা! হাড় কাঁপানো ঠান্ডা দিল্লি-পাঞ্জাব-রাজস্থানে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ঊর্ধ্বমুখী পারদ। অন্যদিকে ঠান্ডায় কাঁপছে দিল্লি, পাঞ্জাব, রাজস্থান (Delhi Winter)। দেশে ডিসেম্বর মাস শেষ হতে না হতেই তীব্র শীত অনুভব করছে মানুষ। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি শীত পড়ে। তবে এ বছর আগে থেকেই শীতের কবলে পড়েছেন মানুষ। উত্তর ভারতে ক্রমেই নেমে চলেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও কিছুটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আগামী চার দিনে চণ্ডীগড়, পাঞ্জাব এবং হরিয়ানায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। আবার পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তর-পশ্চিম রাজস্থানের কিছু এলাকা শৈত্য প্রবাহের কবলে পড়েছে।

    আরও তাপমাত্রা কমার সম্ভাবনা

    আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, উত্তর রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং হিমাচল প্রদেশে সোমবার পর্যন্ত তীব্র ঠান্ডা পরিস্থিতির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দিল্লিতে তীব্র ঠান্ডা পড়তে পারে বলে জানা গিয়েছে। ২৫ ও ২৬ ডিসেম্বর তাপমাত্রা আরও কমার সম্ভাবনাও রয়েছে (Delhi Winter)।

    আবহাওয়া দফতর থেকে বলা হয়েছিল, “২৫ ডিসেম্বর ভোরে পাঞ্জাব ও হরিয়ানা, চণ্ডীগড়ের অনেক জায়গায় ঘন কুয়াশা থাকবে। এর পরে, আগামী ৪ দিন ধরেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।”

    আরও পড়ুন: বিলম্বিত বোধোদয়! ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী চিন!

    দিল্লির শীতলতম দিন

    এর আগে ২৩ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫.৩ ডিগ্রি সেলসিয়াস (Delhi Winter)। ঘন কুয়াশার কারণে বেশ কিছু জায়গায় ট্রেন চলাচলও ব্যাহত হয়। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। আইএমডি দেওয়া তথ্য অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় আরও ঠান্ডা বাড়বে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতাও রয়েছে। চণ্ডীগড়ের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ২.৮ডিগ্রিতে।

    শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫.৬ ডিগ্রি কম। আইএমডি উত্তর ভারতে ২৫ এবং ২৬ ডিসেম্বরের জন্য শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। গত তিনদিন ধরে হাড়কাঁপানো ঠান্ডা জমিয়ে উপভোগ করছেন দিল্লিবাসী (Delhi Winter)।

    অন্যদিকে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যেও তাপমাত্রার উল্লেখযোগ্য হ্রাস রেকর্ড করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানায় শীত বেড়েছে। চণ্ডীগড়ে ২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। হরিয়ানার আম্বালায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিন পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সহ ১১টি রাজ্যে ঘন কুয়াশা থাকবে (Delhi Winter)।

  • PM Modi: ‘ভারত দ্রুত এগোচ্ছে’, বছরের শেষ মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘ভারত দ্রুত এগোচ্ছে’, বছরের শেষ মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার, বড়দিনে চলতি বছরের শেষ মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ছিল ৯৬তম মন কি বাত অনুষ্ঠান। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে তুলে ধরেন চলতি বছরে কাজের খতিয়ান।

    নমামি গঙ্গা অভিযান…

    গঙ্গাকে দূষণ মুক্ত করতে আট বছর আগে শুরু হয়েছিল নমামি গঙ্গা অভিযান। রাষ্ট্রসংঘ সহ সারা বিশ্ব এই অভিযানের প্রশংসা করেছে বলে জানান প্রধানমন্ত্রী। ট্যুইটবার্তায় তিনি লেখেন, নমামি গঙ্গা মিশন জীব বৈচিত্র রক্ষা করতে সহায়ক হয়েছে। স্বচ্ছ ভারত মিশন গভীরভাবে প্রোথিত হয়েছে প্রতিটি ভারতবাসীর মনে। এখন পরিচ্ছন্নতা কাজ করে চলেছেন সকল ভারতবাসীই। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে আমরা স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। আমরা ভারত থেকে স্মলপক্স ও পোলিওর মতো রোগ নির্মূল করেছি। কালাজ্বরের মতো রোগকেও নির্মূল করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিহার ও ঝাড়খণ্ডের মাত্র চার জেলায় রয়েছে এই রোগ।

    এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৮তম জন্মবার্ষিকী। সে প্রসঙ্গ টেনে মোদি (PM Modi)বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিটি ক্ষেত্রে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে রয়েছে, শিক্ষা, বিদেশনীতি এবং পরিকাঠামোও। আগামী বছর ভারত যে জি-২০-র সভাপতিত্ব করবে এদিন তাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছে। ২০২৩ সালে জি-২০ গোষ্ঠীকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে আমাদের। এটিকে রূপ দিতে হবে গণ আন্দোলনের। ভারত যে দ্রুত এগিয়ে চলেছে, মন কি বাত অনুষ্ঠানে  তারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী )। তিনি বলেন, ২০২২ সাল ওয়ান্ডারফুল। এ বছর ভারত স্বাধীনতার অমৃতকাল শুরু করেছে। প্রধানমন্ত্রী(PM Modi) বলেন, ভারত দ্রুত এগোচ্ছে। এই দেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের মর্যাদা পেয়েছে। তিনি বলেন, ২০২২ সাল অমর ইতিহাস গড়েছে। এ বছর হর ঘর তিরঙ্গা অভিযান সফল হয়েছে। পুরো দেশ তেরঙ্গা হয়েছে। জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলেছেন ৬ কোটি ভারতবাসী।

    আরও পড়ুন: জন্মবার্ষিকীতে ‘সদাইব অটল’-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা মোদি-শাহের 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • China: বিলম্বিত বোধোদয়! ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী চিন!

    China: বিলম্বিত বোধোদয়! ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী চিন!

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনে বড় বার্তা দিল চিন (China)! রবিবার ২৫ ডিসেম্বর শি জিনপিংয়ের দেশের বিদেশমন্ত্রী (Chinese Foreign Minister) ওয়াং ই বলেন, ভারতের (India) সঙ্গে কাজ করতে রাজি চিন। দুই দেশের সম্পর্কও উন্নত করতে চাই। চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র ওয়েবসাইট থেকেই জানা গিয়েছে ভারতের প্রতি নতুন করে তাঁর এই আগ্রহের কথা। এদিন সাংবাদিক সম্মেলনে ভারত-চিন সম্পর্ক নিয়ে কথা বলছিলেন চিনা বিদেশমন্ত্রী। তিনি বলেন, চিন এবং ভারত কূটনৈতিক মহলে কথা চালিয়ে যাচ্ছে। মিলিটারি টু মিলিটারি চ্যানেলেও কথা চলছে। তিনি বলেন, দুই দেশই সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে। এর পরেই ওয়াং ই বলেন, আমরা ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ভারত চিন সম্পর্কের উন্নতিতেও আগ্রহী।

    তাওয়াংকাণ্ড…

    ডিসেম্বর মাসের ৯ তারিখে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে চিনা সেনা। প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় ফৌজ। দু পক্ষে সংঘর্ষ হয়। কেউ মারা না গেলেও, ভারত ও চিন দু পক্ষেরই কয়েকজন সেনা জখম হন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, লাল ফৌজকে মেরে তাড়িয়ে দেয় ভারত। এই আবহে বড়দিনের দিন চিনা বিদেশমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

    তাওয়াংয়ে ভারত, চিন (China) দুই দেশের সেনা সংঘর্ষের পরে বিবৃতি জারি করে ভারতীয় বিদেশ মন্ত্রক। তাতে বলা হয়, ভারত, চিন সেনা কমান্ডার স্তরে ১৭ দফা বৈঠক হয়েছে। চিনের দিকে চুশুল মল্ডো বর্ডার মিটিং পয়েন্টে ২০ ডিসেম্বর ওই বৈঠকগুলি হয়েছে। ওয়েস্টার্ন সেক্টরে নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখতে সহমত হয়েছে দুই দেশ।

    আরও পড়ুন: চিন সমেত পাঁচটি দেশ থেকে ফিরলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

    বিবৃতিতে এও বলা হয়েছে, দুই দেশই রাজি হয়েছে নিবিড় যোগাযোগ রেখে চলতে। মিলিটারি স্তরে কথা চালানোর পক্ষেও সহমত হয়েছে দুই দেশ। আলোচনা চলবে কূটনৈতিক স্তরেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

LinkedIn
Share