Blog

  • Tawang: তাওয়াংয়ে লাল ফৌজকে দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে ভারত, জানালেন পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান

    Tawang: তাওয়াংয়ে লাল ফৌজকে দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে ভারত, জানালেন পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে (Tawang) প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল চিনা (China) সেনা পিপলস লিবারেশন আর্মি (PLA)। তাদের দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে ভারতীয় সেনা। শুক্রবার এ কথা জানালেন সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাণাপ্রতাপ কলিতা। তিনি এও জানান, বুমলায় দুই দেশের প্রতিনিধিরা ফ্ল্যাগ মিটিংও করেছে। তার পরেই সমস্যার সমাধান হয়েছে।

    নেপথ্য কাহিনি…

    প্রসঙ্গত, দিন কয়েক আগে ভারতীয় সেনা রুটিনমাফিক টহল দিচ্ছিল। টহলদারির সময়ে চিনা সেনার অন্তত ৩০০ জনের একটি দল প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করার চেষ্টা করে। ভারতীয় ভূখণ্ডে পা রাখারও চেষ্টা করে চিনা সেনারা। তারা ভারতীয় সেনার টহলদারির কাজে বাধা দেয়। এলাকা দখল নিয়ে বাদানুবাদ শুরু করে লাল ফৌজ। যদিও পাল্টা প্রস্তুত ছিল ভারতীয় সেনাও। চিনের সমস্ত ছক ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়। আর তা করতেই সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও চিনের বাহিনী। শুধু তাই নয়, ধাক্কা দিয়ে সীমান্ত থেকে লাল ফৌজকে ভারতীয় সেনার জওয়ানরা বার করে দেয়। তার আগে বেশ কিছুক্ষণ ধরে ভারত এবং চিনের বাহিনীর মধ্যে হাতাহাতি হয়। জানা গিয়েছে, ভারতীয় জওয়ানদের আঘাত খুব একটা গুরুতর নয়। তাঁদের হাতে, পায়ে এবং পিঠে আঘাত লেগেছে। ঘুষির কারণেও মুখে আঘাত লেগেছে। সেনা সূত্রে খবর, ভারতীয় সেনার চেয়ে ঢের বেশি আঘাত পেয়েছে চিনের জওয়ানরা।

    আরও পড়ুন: ‘‘আপনার মন্ত্রীকে প্রশ্ন করুন সন্ত্রাস কবে বন্ধ হবে?’’, পাক সাংবাদিককে জবাব জয়শঙ্করের

    এদিন ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানের ফাঁকে পূর্বাঞ্চলীয় জিওসি-ইন-সি কলিতা বলেন, আপনারা জানেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আটটি অমীমাংসিত এলাকা রয়েছে। টহলদারির সময় এরকম একটি জায়গা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে চিনা সেনা। তাদের দৃঢ়ভাবে প্রতিরোধ করা হয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অরুণাচল প্রদেশের তাওয়াং (Tawang) সেক্টরে ঢোকার চেষ্টা করেছিল পিপলস লিবারেশন আর্মি। তারা স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করছিল। রাজনাথ সিং জানান, ভারতীয় সেনাদের তৎপরতায় দ্রুত তাদের ফেরত পাঠানো গিয়েছে। তিনি বলেন, আমাদের ভূখণ্ড অটুট রাখতে আমাদের সেনারা প্রতিশ্রুতিবদ্ধ। এরকম কোনও চেষ্টা হলে, যে কোনও মূল্যে তা প্রতিরোধ করার চেষ্টাও করবে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Islamic Terrorism: ‘এই ট্রানজিট কলোনিগুলি তোমাদের কবরস্থান’, ফের কাশ্মীরি পণ্ডিতদের হুমকি চিঠি জঙ্গিদের

    Islamic Terrorism: ‘এই ট্রানজিট কলোনিগুলি তোমাদের কবরস্থান’, ফের কাশ্মীরি পণ্ডিতদের হুমকি চিঠি জঙ্গিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: এই ট্রানজিট কলোনিগুলি তোমাদের কবরস্থান। সম্প্রতি এই ভাষায়ই সরকারি কর্মী কাশ্মীরি পণ্ডিতদের (Kashmir Pandits) হুমকি দিয়েছে কাশ্মীর ফাইট নামে এক জঙ্গি সংগঠন (Islamic Terrorism)। একটি চিঠি দিয়ে তারা এই হুমকি দিয়েছে। তাতেই লেখা হয়েছে, ট্রানজিট কলোনিগুলিকে পুনর্বাসন পাওয়া পণ্ডিতদের কবরস্থানে পরিণত করার হুমকি।

    ট্রানজিট কলোনি...

    উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার সুম্বল এলাকার ওডিনা গ্রামে তৈরি হচ্ছে অভিবাসী কাশ্মীরি পণ্ডিত সরকারি কর্মীদের জন্য ট্রানজিট কলোনি। এদিন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বারামুল্লা ও বান্দিপোরায় কাশ্মীরি পণ্ডিত সরকারি কর্মীদের ওই কলোনিগুলি পরিদর্শন করেন। তারই কয়েক ঘণ্টা পরে হুমকি চিঠি জঙ্গিদের।

    জঙ্গি সংগঠন কাশ্মীর ফাইট সরকারি কর্মী কাশ্মীরি পণ্ডিতদের পাশাপাশি নয়া ট্রানজিট কলোনি নির্মাণের সঙ্গে জড়িত ঠিকাদারদেরও হুমকি দিয়েছে। সরকারি কর্মী কাশ্মীরি পণ্ডিতদের একটি তালিকা প্রকাশ করে কাশ্মীর ফাইট চিঠিতে পণ্ডিতদের উপনিবেশকে ইজরায়েলি ধরনের বসতি স্থাপন বলে অভিহিত করেছে। তাতে লেখা হয়েছে, এটি কেবল সময়ের ব্যাপার যখন প্রতিরোধকারী যোদ্ধাদের রাগ সেই সব বিশ্বাসঘাতকদের ওপর আছড়ে পড়বে। প্রধানমন্ত্রীর প্যাকেজের বলির পাঁঠাদের আত্মবিশ্লেষণ প্রয়োজন। এই আধিপত্যকারী ফ্যাসিবাদী শাসন আপনাকে কীভাবে ব্যবহার করে, তা বুঝুন। কী সিদ্ধান্ত নেবেন, তা আপনার ওপর নির্ভর করবে। এই কলোনিগুলিই আপনাদের কবরস্থান। চিঠিতে এও লেখা হয়েছে, যেসব ঠিকাদার সংস্থা কলোনি নির্মাণ করছে, তাদেরও রেয়াত করা হবে না। যে বা যারাই এর সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককেই উপযুক্ত সাজা দেওয়া হবে। 

    আরও পড়ুন: ‘‘আপনার মন্ত্রীকে প্রশ্ন করুন সন্ত্রাস কবে বন্ধ হবে?’’, পাক সাংবাদিককে জবাব জয়শঙ্করের

    জঙ্গিদের হুমকি চিঠিতে আরও বলা হয়েছে, মনে রাখবে, যখন সমুদ্র খেপে ওঠে, তখন এর যাত্রাপথে যা পড়ে, তাকেই ধ্বংস করে। প্যাকেজ পাওয়া বলির পাঁঠারা এবং অন্যান্য যাঁরা স্থানীয় নয় কিংবা বিদেশি, লেফটেন্যান্ট মনোজ সিনহার কর্মীরা তাঁদের কবরের কারণ হবেন। চলতি মাসের শুরুতে এই জঙ্গি গোষ্ঠী প্রধানমন্ত্রীর পুনর্বাসন প্যাকেজের অধীনে শিক্ষক হিসেবে কাশ্মীর উপত্যকায় কর্মরত ৫৭ কাশ্মীরি পণ্ডিতকে হুমকি দেয়। তার পরেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছিলেন সরকারি কর্মী কাশ্মীরি পণ্ডিতরা। এহেন আবহেই এল ফের হুমকি চিঠি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Anubrata Mondal: সব সম্পত্তি বাজেয়াপ্ত! অনুব্রতর হয়ে মামলার খরচ চালাচ্ছে কে? তদন্তে ইডি

    Anubrata Mondal: সব সম্পত্তি বাজেয়াপ্ত! অনুব্রতর হয়ে মামলার খরচ চালাচ্ছে কে? তদন্তে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার কাণ্ডে চার মাস হল জেলে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এই সময়ে  ইডি ও সিবিআই তাঁর অগাধ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ফ্রিজ করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টও। তাহলে অনুব্রত মণ্ডলের হয়ে আইনি লড়াইয়ে নামজাদা সব আইনজীবীর খরচের জোগান আসছে কোথা থেকে? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করল  সিবিআই ও ইডির তদন্তকারীরা।

    অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ

    হাজতবাসের চার মাসে আসানসোল ও কলকাতার বিভিন্ন আদালতে হাজিরার পর্বে অনুব্রত দাবি করে এসেছেন, ‘আমি নির্দোষ। আমার আয়ও তেমন নয়!’ বিরোধীদের দাবি, যাঁর ‘আয় তেমন নয়’, আদালতে তাঁর হয়ে মামলা লড়ছেন সেই সব প্রথিতযশা আইনজীবী, যাঁদের মধ্যে কারও কারও এক দিনের ‘অ্যাপিয়ারেন্স ফিজ়’ বা হাজিরা বাবদ পারিশ্রমিক ৩৫ লক্ষ টাকা! অনুব্রত ওরফে কেষ্টর হয়ে আইনি লড়াইয়ের এই বিপুল ‘ব্যয়ভার’ তা হলে কে বা কারা সামাল দিচ্ছেন? সেই সন্ধান অনিবার্য হয়ে পড়েছে ইডি-র কাছে। কেষ্ট-কন্যা সুকন্যাও রয়েছেন সিবিআইয়ের আতশ কাচের তলায়। তাঁরও সব ব্যাঙ্ক আ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তার পরেও কী ভাবে মামলার বিপুল খরচের জোগান আসছে, প্রশ্ন তুলছেন তদন্তকারীরা।

    অনুব্রতর হয়ে সওয়াল করা সুপ্রিম কোর্টের আইনজীবী কপিল সিব্বলের এক দিনের হাজিরার পারিশ্রমিক প্রায় ১৫ লক্ষ টাকা। সেটা দিল্লিতে। আর দিল্লির বাইরে কোথাও সওয়াল করতে গেলে খরচ পড়ে ৩০ লক্ষেরও বেশি। তদন্তকারীদের প্রশ্ন, ‘‘ওই সব আইনজীবী তো নিখরচায় অনুব্রতের হয়ে লড়াই করছেন না। তা হলে খরচটা জোগাচ্ছে কে?’’ আইনজীবী মহল জানাচ্ছে, অনুব্রতের হয়ে সওয়াল করা অন্য এক কৌঁসুলিও দৈনিক হাজিরায় প্রায় দেড় লক্ষ টাকা নিচ্ছেন। সেই খরচই  বা আসছে কোথা থেকে?

    আরও পড়ুন: “লজ্জাজনক… সব নিয়োগ বাতিল করে দেব”, অভিযুক্ত ২১জনকে সিবিআই জেরার নির্দেশ বিচারপতি বসুর

    অন্যদিকে, অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দিল্লিতে নিয়ে গিয়ে ইডি জেরা করবে কি না, সেই সংক্রান্ত মামলা চলবে নিম্ন আদালতেই অর্থাৎ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে। বৃহস্পতিবার এই মামলায় এমনই জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। এই মামলার পরবর্তী শুনানি ২৩ জানুয়ারি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • West Bengal Weather: পারদ পতন শুরু! আজ মরশুমের শীতলতম দিন

    West Bengal Weather: পারদ পতন শুরু! আজ মরশুমের শীতলতম দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরবাসীর জন্য সুখবর। অবশেষে কলকাতায় জাঁকিয়ে পড়তে চলেছে শীত। পৌষ মাসের শুরুতেই শুরু হল পারদ পতন। আজ এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ ডিসেম্বরের পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। একদিনে প্রায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা। পারদ নামল ১৪-এর ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে রাজ্যে বাড়ল শীতের আমেজ (West Bengal Weather)।

    কলকাতার আবহাওয়া

    আজ কলকাতার এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন। একদিনের মধ্যে তাপমাত্রা কমল ২ ডিগ্রি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ তা কমে দাঁড়াল ১৪.৫ ডিগ্রিতে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। পৌষ মাস পড়তেই পারদ নিম্নমুখী হতে শুরু করে দিয়েছে। আগামী কয়েকদিনে আরও ২ ডিগ্রি পারদ পতন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather)।

    আরও পড়ুন: সপ্তাহান্তে পারদপতন শহরে, জেলাতেও জাঁকিয়ে শীত

    জেলার আবহাওয়া

    জেলায় জেলায় পারদ পতন জারি। জাঁকিয়ে শীত পড়েছে জেলাগুলিতেও। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে হাড় কাঁপুনি ঠান্ডায় জবুথবু মানুষ। পারদ পতনের এই ধারা আগামী কয়েকদিন জারি থাকবে, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে (West Bengal Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে। পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলার এক বা দুই জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পারদ নেমেছে তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও। কালিম্পংয়ের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়ায়ে পৌঁছে গিয়েছে। সিকিমে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি (West Bengal Weather)।

    আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক, পরিস্কার আবহাওয়া থাকবে। রবিবারের মধ্যে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে, সূত্রের খবর। উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে রাজ্যে। আর কোনও ঘূর্ণিঝড় বা পশ্চিমিঝঞ্ঝার পরিস্থিতি তৈরি না হওয়ায় বিনা বাধায় ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর তার জেরেই নামছে পারদ। ফলে আগামী পাঁচদিন এই পারদ পতনের ধারা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mysterious Light: কলকাতার আকাশে রহস্যময় আলো, কীসের সংকেত?

    Mysterious Light: কলকাতার আকাশে রহস্যময় আলো, কীসের সংকেত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার আকাশে রহস্যময় আলো (Mysterious Light)! বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের আকাশে বিভিন্ন জায়গা থেকে দেখা গেল আলোর আভা। যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। কলকাতা-সহ বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান বা উত্তর ২৪ পরগনা, সর্বত্রই এই আলো দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে।

    শীত পড়তে না পড়তেই দিন ছোট হতে শুরু করেছে। বিকেল ৫ টার পরেই ডুবে যাচ্ছে সূর্য। এদিন বিকেল সাড়ে ৫ টার আশপাশে অর্থাৎ সন্ধ্যার আকাশে আলো (Mysterious Light) দেখতে পান বিভিন্ন জেলার বাসিন্দারা। কেউ বলছেন কয়েক মুহূর্ত দেখা গিয়েছে ওই আলো, কেউ বলছেন আকাশে প্রায় তিন মিনিট ধরে আলো দেখা গিয়েছে। অনেকেই সেই দৃশ্য মোবাইল বন্দি করেন। অনেকেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইতিমধ্যেই। 

    কী জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা? 

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলোর তীব্রতা ছিল অত্যন্ত বেশি, দেখতে অনেকটা সার্চ লাইটের (Mysterious Light) মতো। আলোর ফোকাস ছিল ওপরের দিকে। অন্ধকার আকাশ রীতিমতো কয়েক মুহূর্তের জন্যে আলোয় ভরে যায়। এই রহস্যময় আলো নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেউ উল্কাপাতের সম্ভাবনার কথা বলছেন, কারোর মনে হয়েছে কোনও বিমানে আগুন লেগে গিয়ে থাকতে পারে। একটিই উৎস থেকে আলো আসছিল বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত আলোর উৎস সম্পর্কে সঠিক করে কিছু জানা যায়নি।

    আরও পড়ুন: চার বছরের স্নাতকের পরেই পিএইচডির সুযোগ, নুতুন নিয়ম আনছে ইউজিসি    

    কলকাতার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারী বলেন, “ছবি দেখে তাঁর মনে হয়েছে, এটি কোনও উল্কাপাত নয়। উল্কাপাতে সাধারণত এত তীব্র আলো (Mysterious Light) দেখা যাওয়ার কথা নয়। এ ছাড়া উল্কাপাত হয় কয়েক মুহূর্তের জন্য, তাই এতগুলি জায়গা থেকে একসঙ্গে প্রায় ৩ মিনিটের জন্য সেই দৃশ্য দেখা যাওয়া সম্ভব নয়।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার ‘ভিউ ওয়ান্স’

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার ‘ভিউ ওয়ান্স’

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) নিত্যনতুন ফিচারের ঝুলি নিয়ে হাজির। প্রতি সপ্তাহতেই আসছে নতুন নতুন ফিচার। কিছুদিন আগেও এল একটি ফিচার যেটির সাহায্যে মোবাইল ফোনে অন্য যে কোনও কাজ করতে করতে করা যাবে হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) ভিডিও কল। প্রায় দুই বছর আগে ২০২০ সালে এসেছিল একটি ফিচার ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এবার ওই ফিচারেরই আপডেটের কাজ চলছে। 

    কী এই ভিউ ওয়ান্স ফিচার ?

    এই নতুন ফিচারের নাম হবে ভিউ ওয়ান্স। অর্থাৎ মেসেজ একবার দেখার পরেই ডিলিট হয়ে যাবে। যিনি পাঠাবেন তাঁর কাছেও, আবার যাঁকে পাঠানো হবে তাঁর কাছেও। এটা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও এমন ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) এনেছে। সেটা এই বছরেই। আগের ফিচারটি ছিল অবশ্য ছবি এবং ভিডিও সংক্রান্ত। যেখানে ছবি বা ভিডিও একবার দেখামাত্রই ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature) মাধ্যমে ছবি বা ভিডিও যখন অন্য ব্যবহারকারীদের পাঠানো হয় তখন সেই ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ছবি বা ভিডিও পাঠালে সেটা আর হবে না। এবার এই একই ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) নিয়ে এল মেসেজের ক্ষেত্রে।

    আরও পড়ুন: আবারও নতুন ফিচার হোয়াটসআপে, জানুন পিআইপি মোড সম্পর্কে

    ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতেই হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature) এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে আপাতত android version 2.22.25.20 মোবাইলের  ক্ষেত্রেই শুধুমাত্র এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে  হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature)। ভিউ ওয়ান্সের জন্য আলাদা অপশন থাকবে হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)। মেসেজের ক্ষেত্রে কোনও স্ক্রিনশট নেওয়া যাবেনা। একবার দেখার পরেই তা ডিলিট হয়ে যাবে। 

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • KIFF 2022: মঞ্চে অমিতাভ-জয়া, পৌঁছতে দেরি হওয়ায় শাহরুখ ছাড়াই শুরু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

    KIFF 2022: মঞ্চে অমিতাভ-জয়া, পৌঁছতে দেরি হওয়ায় শাহরুখ ছাড়াই শুরু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (KIFF 2022) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। তারকা ঠাসা অনুষ্ঠানে পৌঁছতে দেরি হয় বলিউডের কিং খানের। তাঁকে ছাড়াই অমিতাভ-জয়া এবং বাংলা ইন্ডাস্ট্রির তাবড়-তাবড় অভিনেতাদের উপস্থিতিতে শুরু হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠান। পরে অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ। গত ২ বছরের কোভিড ঝড় কাটিয়ে এবার পুরনো ছন্দে ফিরে এসেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর আগের দু বছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এদিন দুপুরেই কলকাতায় পৌঁছেছেন অমিতাভ বচ্চন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে পৌঁছেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা।

    আরও পড়ুন: ছাপরা বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

    বৃহস্পতিবার (KIFF 2022) দুপুর ৩টেয় কলকাতায় পৌঁছনোর কথা ছিল শাহরুখ খানের। ২০১৯- এর মতো এবারও করলেন দেরি। শাহরুখ বিমানবন্দরে পা রাখলেন বিকেল ৪.১০ নাগাদ। বিমানবন্দর থেকে সরাসরি তিনি আসেন নেতাজী ইন্দোর স্টেডিয়ামে। তাঁকে ছাড়াই ৪.৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্টেডিয়ামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান

    নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে হাজির হন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। অমিতাভ বচ্চনের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, কুমার শানু, চঞ্চল চৌধুরী, অরিজিৎ সিং, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, পন্ডিত অজয় চক্রবর্তী, শ্রাবন্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।       

    এবার চলচ্চিত্র উৎসবে (KIFF 2022) ৫৭ টি দেশের ১০৭৮ টি ছবি জমা পড়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ৪২ টি দেশের ১৮৩ টি ছবি। ১৪ টি বিভাগে ১০ টি ভেনুতে থাকছে ২৩১ টি ছবি। প্রতিযোগিতামূলক বিভাগে থাকছে ৬৬ টি ছবি। ন্যাশনাল কম্পিটিশনে ১৪, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ১৪, এশিয়ান সিলেক্ট ৮, শর্ট ফিল্মস ২০, ডকুমেন্টারি ১০ টি ছবি প্রদর্শিত হবে। এবছর বিশেষ শ্রদ্ধা জানানো হবে প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিব কুমার শর্মা ও অ্যাঞ্জেলা লান্সবারিকে। শতবর্ষে শ্রদ্ধার্ঘ জানানো হবে দিলীপ কুমার, অসিত সেন, হৃষিকেশ মুখোপাধ্যায়, আলি আকবর খাঁ, কে আসিফকে। যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে এবার চলচ্চিত্র উৎসবে যুক্ত হয়েছে নতুন বিভাগ, গেম অন, যে বিভাগে প্রদর্শিত হবে খেলা সংক্রান্ত ছবি। সেই তালিকায় রয়েছে কোণি, ম্যারি কম, চকদে ইন্ডিয়া ও ভাগ মিলখা ভাগ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Partha Chatterjee: নতুন বছরের শুরুটাও জেলের আঁধারেই কাটাতে হবে পার্থ অর্পিতাকে, কেন জানেন?

    Partha Chatterjee: নতুন বছরের শুরুটাও জেলের আঁধারেই কাটাতে হবে পার্থ অর্পিতাকে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষ বিদায় কিংবা বর্ষবরণ, কোনও অনুষ্ঠানটাই এবার আর ঘটা করে পালন করতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)! তার আগে রয়েছে ২৫ ডিসেম্বরের অনুষ্ঠান। এই তিন অনুষ্ঠানই মাটি হতে চলেছে পার্থ অর্পিতার। কারণ আগামী ৭ জানুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। প্রাইমারি টেট (Primary TET) দুর্নীতি মামলায় ইডি ভার্চুয়ালি আদালতে পেশ করেছিল পার্থ-অর্পিতাকে। তখনই জানানো হয় তাঁদের জেল হেফাজতের মেয়াদ। এদিন অবশ্য জামিনের আবেদন জানাননি পার্থ-অর্পিতার আইনজীবীরা। বরং পার্থকে মামলার শুনানি থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেই আর্জির শুনানি হবে ৩১ জানুয়ারি।

    আরও পড়ুন: “লজ্জাজনক… সব নিয়োগ বাতিল করে দেব”, অভিযুক্ত ২১জনকে সিবিআই জেরার নির্দেশ বিচারপতি বসুর

    ইডির মামলা…

    এদিন ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল এসএসসি সংক্রান্ত ইডির মামলার। এই মামলায় মূল অভিযুক্তদের একজন হলেন পার্থ (Partha Chatterjee)। জুলাই মাসে ইডি গ্রেফতার করেছিল তাঁকে। কিন্তু পার্থর তরফে এই মামলায় প্রশ্ন তোলা হয়েছে সেই ইডির তদন্তকারী আধিকারিকের এক্তিয়ার নিয়ে। জানতে চাওয়া হয়েছে, যে তদন্তকারী অফিসার এই মামলায় তদন্ত করছেন, তিনি কি আদৌ এই তদন্ত করতে পারেন? এই প্রশ্নের জবার দেওয়ার জন্য চার সপ্তাহের সময় চেয়েছে ইডি।

    প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গত জুলাই মাসে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ওই সময়ই গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় সোনার গয়নাও। এর পর একে একে গ্রেফতার করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা সহ একাধিক ব্যক্তিকে। ধৃতেরা প্রত্যেকেই আপাতত রয়েছেন জেলে।

     

  • Tawang: ভারতীয় জওয়ানদের তাড়া খেয়ে স্লিপিং ব্যাগ ফেলেই পালিয়েছিল চিনা সেনারা!

    Tawang: ভারতীয় জওয়ানদের তাড়া খেয়ে স্লিপিং ব্যাগ ফেলেই পালিয়েছিল চিনা সেনারা!

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরের ৯ তারিখে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে (Tawang) সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারত (India) ও চিনা (China) সেনা। চিনা সেনাদের (Chinese Soldiers) তাদের পোস্টে ফেরত পাঠান ভারতীয় সেনা জওয়ানরা। তার পরেই তাওয়াং সেক্টেরের ওই এলাকায় যান ভারতীয় সেনারা। উদ্ধার হয় স্লিপিং ব্যাগ (Sleeping Bags) এবং অন্যান্য সরঞ্জাম। জানা গিয়েছে, চিনা সেনারাই ওই স্লিপিং ব্যাগগুলি ব্যবহার করত। ভারতীয় জওয়ানদের কাছে তাড়া খেয়ে পালানোর সময় স্লিপিং ব্যাগগুলি সঙ্গে করে নিয়ে যেতে পারেনি তারা। সেই স্লিপিং ব্যাগগুলিই উদ্ধার করেছে ভারতীয় সেনা।

    তাওয়াং…

    অবস্থানগত কারণের জন্য তাওয়াংয়ের ওপর শ্যেন দৃষ্টি চিনের। সেই কারণেই বারে বারে তারা হামলা চালায় ওই এলাকায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ৯ ডিসেম্বর, ২০২২-এ শ’ তিনেক পিএলএ সৈন্য সীমান্তে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করে। ভারতীয় সেনাবাহিনী দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করে। দু পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। ভারতের জওয়ানরা চিনা সেনাদের বাধা দেয় এবং তাদের পোস্টে ফেরত পাঠায়। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর কোনও জওয়ান নিহত বা আহত হননি। এই ঘটনার পর স্থানীয় কমান্ডার ১১ ডিসেম্বর চিনের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন এবং ঘটনাটি নিয়ে আলোচনাও করেন। চিনকে সীমান্তে শান্তি বজায় রাখতে বলা হয়েছে ভারতের তরফে।

    আরও পড়ুন: “এটা ১৯৬২ সাল নয়…যোগ্য জবাব দেবে বীর জওয়ানরা”, চিনকে কড়া বার্তা অরুণাচল মুখ্যমন্ত্রীর

    চিন ও ভারতীয় সেনার এই সংঘর্ষে দু পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘর্ষে ভারতের ছ জন সৈন্য জখম হয়েছেন। যদিও সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, ভারতের দিকে কোনও সৈন্যের জখম হওয়ার খবর নেই। সংঘর্ষের পর এলাকা ছেড়ে পালায় চিনা সেনা। তার পরেই উদ্ধার হয় স্লিপিং ব্যাগ এবং অন্যান্য সরঞ্জাম। প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ জুন গালওয়ানেও সংঘর্ষে জড়িয়ে পড়েছিল চিনা সেনা ও ভারতীয় বাহিনী। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। ২০২১ সালের অক্টোবর মাসেও ওই একই এলাকায় ঢুকে পড়েছিল প্রচুর চিনা সেনা। সেই সময়ও দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Abhijit Ganguly: নবম দশম নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডিও, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    Abhijit Ganguly: নবম দশম নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডিও, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: নবম দশমের ওএমআর শিট (OMR Sheet) বিকৃত করার মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে (ED) পার্টি করার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বুধবার ওই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এদিনই ইডিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় এতদিন তদন্ত করছিল সিবিআই। এবার তার সঙ্গে তদন্ত করবে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আদালতের সন্দেহ, এই মামলায়ও আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে। সেই কারণেই এমন নির্দেশ বলে ধারণা ওয়াকিবহাল মহলের। আদালতের এই নির্দেশের জেরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। তবে এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

    নবম দশম…

    এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) জানান, ইডিকে তদন্তের দৈনিক রিপোর্ট দিতে হবে। অভিযোগ ছিল, নবম দশম শ্রেণিতে ওএমআর শিট বিকৃত করে ১৮৩ জনকে চাকরির সুপারিশ দেওয়া হয়েছে। আদালত স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছিল, এদের মধ্যে কতজন চাকরি করছে? এসএসসি জানায়, ৮১ জন চাকরি করছেন। মধ্য শিক্ষা পর্ষদ জানায়, সুপারিশপত্র পেলেও সবাই চাকরি করছেন না। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, শূন্য পদে নিয়োগের জন্য ২১ তারিখের মধ্যে কাউন্সেলিং করাতে হবে। যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে ২৯ তারিখের মধ্যে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, বিকৃত ওএমআর শিট অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের ওয়েব সাইটে আপলোড করতে হবে।

    আরও পড়ুন: লালন শেখের রহস্যমৃত্যু, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব শুভেন্দু

    আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আমরা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। কারণ এটার প্রয়োজন ছিল। টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। সেই আর্থিক লেনদেনের পরিমাণটা বিশাল। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের বহু নেতা এর ফলে লাভবান হয়েছেন। টাকা কার কাছ থেকে কোথায় গিয়েছে, এটা খুঁজে বের করা খুবই প্রয়োজন। তার জন্য ইডি-ই সব থেকে উপযুক্ত সংস্থা ভারতবর্ষে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেন, আদালত সঙ্গত কারণেই বলেছে। কারণ এখানেও প্রচুর টাকার লেনদেন হয়েছে।

     

LinkedIn
Share