Blog

  • India-China Relations: সীমান্ত-সমস্যা দুই দেশের সম্পর্কে ফাটল ধরাবে! দাবি অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাওয়ের

    India-China Relations: সীমান্ত-সমস্যা দুই দেশের সম্পর্কে ফাটল ধরাবে! দাবি অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাওয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত এবং চিনের মধ্যে যা ঘটছে তা দুই দেশের পারস্পরিক সম্পর্ককে ব্যাহত করছে। এই সমস্যার সমাধানে দুই দেশের সরকারকেই একসঙ্গে কাজ করতে হবে, বলে দাবি করলেন অরুণাচল প্রদেশের বিজেপি সাংসদ তাপির গাও।

    চিনের ক্ষতি বেশি

    সোমবার এক ভিডিওবার্তায় অরুণাচল প্রদেশের বিজেপি সাংসদ তাপির বলেন,”আমি ৯ ই ডিসেম্বরের ঘটনা শুনে খুবই দুঃখ পেয়েছিলাম। এর তীব্র নিন্দা জানাই। যদি পিএলএ ভবিষ্যতেও এমন কাজ করে, তাহলে ভারত-চিন সম্পর্ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের সীমান্ত সম্পর্কিত ঘটনা দুই দেশের জন্যই খারাপ। ভারত ও চিন সরকারের উচিত সম্পর্ক আরও ভালো করার জন্য কার্যকরী পদক্ষেপ করা।” ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ৯ ডিসেম্বর তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ও চিনা সেনার মুখোমুখি সংঘর্ষে উভয় পক্ষের সেনাই আহত হন। সেনাবাহিনী সূত্রে খবর পূর্ব লাদাখে দুই পক্ষের মধ্যে ৩০ মাসেরও বেশি সময় ধরে সীমান্ত স্থবিরতা চলছে। গত শুক্রবার এলএসি বরাবর ইয়াংটসের কাছে ফের সংঘর্ষ হয়।

    আরও পড়ুন: তাওয়াং সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করল চিন! জবাব ভারতীয় সেনার

    বিজেপি সাংসদ তাপিরের দাবি, এই ঘটনায় ভারতীয় জওয়ানের থেকে অনেক বেশি সংখ্যক চিনা সৈন্য আহত হয়েছে। প্রায় ৩০০ সৈন্যকে নিয়ে পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছিল চিন। কিন্তু তাতেও সুবিধা করে উঠতে পারেনি। ওই সংঘাতে যতজন ভারতীয় জওয়ান আহত হয়েছেন, তার থেকে অনেক বেশি চিনা আহত হয়েছে। চিনা সেনা ভাবতেই পারেনি যে ভারত এরকমভাবে প্রস্তুত থাকবে।  এর পরেই দ্বিপাক্ষিক ঊর্ধ্বতন সেনা স্তরের আলোচনায় বসে দুই দেশ। উভয়েই মুখোমুখি অবস্থান থেকে ‘সেনা পিছনো’ (ডিসএনগেজমেন্ট)-র বিষয়ে ঐকমত্য হয়। ইতিমধ্যে তা কার্যকরও হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের জুনে গালওয়ান সংঘর্ষের সময়ও ভারতের ২০ জন সেনা নিহত হয়েছিল।  আমেরিকা-সহ বিভিন্ন পশ্চিমী সংবাদমাধ্যমের রিপোর্ট চিনা সেনার নিহতের সংখ্যা ছিল আরও বেশি। যদিও তা প্রকাশ্যে শিকার করেনি বেজিং।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bhupendra Patel: মোদি-শাহ-র উপস্থিতিতে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল

    Bhupendra Patel: মোদি-শাহ-র উপস্থিতিতে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ঐতিহাসিক জয় বিজেপির। গুজরাটে ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন বিজেপির ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। নির্ধারিত সূচি মেনেই সোমবার দুপুরে রাজ্যপাল আচার্য দেবব্রত শপথবাক্য পাঠ করালেন ভূপেন্দ্রকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও একাধিক হেভিওয়েট বিজেপি নেতাদের উপস্থিতিতে এদিন এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

    শপথগ্রহণ অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন?

    এদিন গান্ধীনগরে নতুন সচিবালয়ের কাছে হেলিপ্যাড গ্রাউন্ডে রাজ্যপাল আচার্য দেবব্রত শপথবাক্য পাঠ করান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে (Bhupendra Patel)। শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ গান্ধীনগরে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মার মত অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। আবার উপস্থিত ছিলেন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা ২০০ জন সাধু। উপস্থিত ছিলেন দলিত ও অনগ্রসর শ্রেণির প্রতিনিধিরাও।

    আরও পড়ুন: আজ গুজরাটে মেগা শপথ! থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

    মুখ্যমন্ত্রী ছাড়াও আর কে কে শপথ নিলেন?

    এদিন ভূপেন্দ্রর (Bhupendra Patel) পরেই রাজ্যের সম্ভাব্য মন্ত্রীরাও শপথ নেন। প্রাথমিক ভাবে শপথ নিয়েছেন ১৭ জন। এদিন শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন জামনগরের রাঘবজি প্যাটেল, জাসদনের কুনভারজি বাভালিয়া, পারডি থেকে কানুভাই দেশাই, ভিসনগরের ঋষিকেশ প্যাটেল ও আরও কয়েকজন। গুজরাটে নতুন মন্ত্রিসভায় তিনজন প্যাটেল, পাঁচজন অন্যান্য অনগ্রসর শ্রেণি, একজন তপসিলি জাতি, তিনজন তপসিলি উপজাতি, একজন জৈন, দুজন ক্ষত্রিয় এবং একজন অন্য বর্ণের নেতা অন্তর্ভুক্ত হয়েছেন। 

    আবার এদিন জয়ী বিধায়কদের মধ্যে সোমবার শপথ নিয়েছেন হর্ষ সাংভি, জগদীশ বিশ্বকর্মা, পুরুষোত্তম সোলাঙ্কি, বাচুভাউ খাবাদ, মুকেশ পটেল, ভিখুসিন পারমার প্রমুখ। মন্ত্রিসভার একমাত্র মহিলা প্রতিনিধি হিসাবে শপথ নিয়েছেন ভানুবেন বাবারিয়া।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গুজরাট বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। গুজরাট বিধানসভার ১৮২ টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১৫৬ টি আসন। মোদি ম্যাজিকেই টানা সপ্তমবারের জন্য গুজরাটে সরকার গঠন করল বিজেপি। ভূপেন্দ্রর (Bhupendra Patel) আগে ২০১৭ সালে মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রূপানী। এরপর মাঝপথেই তাঁকে সরিয়ে ২০২১-এ মুখ্যমন্ত্রী করা হয় ভূপেন্দ্রকে। আর তাঁকে সামনে রেখেই নির্বাচনের লড়াইয়ে নামে বিজেপি। ফলে ঐতিহাসিক জয়ের পরে কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তা নিয়ে কোনও প্রশ্নই ওঠেনি গেরুয়া শিবিরের অন্দরে।   

  • Narendra Modi: “যে নেতারা শর্টকাটের রাজনীতি করেন, তাঁরাই করদাতাদের সবচেয়ে বড় শত্রু”, বললেন মোদি

    Narendra Modi: “যে নেতারা শর্টকাটের রাজনীতি করেন, তাঁরাই করদাতাদের সবচেয়ে বড় শত্রু”, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “যারা শর্টকাটের রাজনীতি করে, তারাই দেশ এবং করদাতাদের সব থেকে বড় শত্রু। এই নেতারা রাজনীতিতে আসেন শুধুই ক্ষমতা এবং সম্পদের লোভে। সরকারে আসেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে।” নাগপুরে ৭৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

    তিনি (Narendra Modi) আরও বলেন, “এইসব রাজনীতিকদের থেকে সাবধান থাকুন। উন্নয়নের গুরুত্বটা বুঝুন। বিভিন্ন রাজনৈতিক দলও দেশের অর্থনীতির ক্ষতি করছেন। ওরা দেশ গঠন করতে জানে না। যখন দেশ আগামী ২৫ বছরে উন্নয়নের লক্ষ্য নিয়ে অগ্রসর হতে চাইছে, তখন এই রাজনৈতিক দলগুলি দেশকে ধ্বংস করতে চাইছে।” 

    আরও পড়ুন: “আরজেডির গাড়িতে গরুপাচারে মদত মমতা পুলিশের”, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    ৭৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন 

    নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ তার আগে নাগপুর মেট্রোতে সফর করেন তিনি৷ ফ্রিডম পার্ক থেকে খাপরি পর্যন্ত মেট্রো সফরে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী৷ এরপর নাগপুর মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধনের পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসও করেন নরেন্দ্র মোদি (PM in Nagpur)৷ 

    রবিবার নাগপুর রেলওয়ে স্টেশনে নাগপুর থেকে বিলাসপুরের সঙ্গে সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ এটি দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস, যার ফ্ল্যাগ-অফ করলেন তিনি৷ এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ও রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। ৭৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধনে রবিবার মহারাষ্ট্র সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ গোয়ায় মোপা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷ এদিন নাগপুর এবং অজনি রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। স্টেশনগুলি যথাক্রমে প্রায় ৫৯০ কোটি এবং ৩৬০ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হবে।  

    অজনিতে সরকারি রক্ষণাবেক্ষণ ডিপো এবং নাগপুর-ইটারসিটি থার্ড-লাইন প্রকল্পের কোহলি-নারখের অংশটিও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন মোদি (Narendra Modi)। এই প্রকল্পগুলি যথাক্রমে প্রায় ১১০ কোটি টাকা এবং  প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী নাগপুর মেট্রোর ফেজ-১- এর উদ্বোধন করেন। তিনি একটি মেট্রোর টিকিট কেটে ট্রেনে সফর করেন৷ সেখানে উপস্থিত ছাত্রছাত্রী এবং অন্যান্য যাত্রীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন৷ এছাড়াও তিনি বিদর্ভের একটি জনসভায় যোগ দেন তিনি৷ সেখানে তিনি ১৫০০ কোটি টাকারও বেশি খরচের রেল প্রকল্পের উদ্বোধন করেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suvendu Adhikari: “আরজেডির গাড়িতে গরুপাচারে মদত মমতা পুলিশের”, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    Suvendu Adhikari: “আরজেডির গাড়িতে গরুপাচারে মদত মমতা পুলিশের”, বিস্ফোরক দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: গরুপাচার নিয়ে ফের মমতা সরকারের দিকে আঙুল তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার একই অভিযোগের তির প্রতিবেশি রাজ্যের শাসকদল আরজেডির দিকেও। বিজেপি নেতার অভিযোগ, রাজ্য পুলিশের মদতেই গরুপাচার চলছে। 

    কী অভিযোগ শুভেন্দুর?

    রবিবার একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লেখেন, “মমতার পুলিশ রাজ্যের হাইওয়ে দিয়ে আসানসোল, রায়গঞ্জ ও বাঁকুড়ায় গরুপাচার করছে। বিহারের রেজিস্ট্রেশন করা দুটি গাড়ি আসানসোল দক্ষিণের নিউ এগরাগ্রামে পাকড়াও করেন স্থানীয়রা। ওই গাড়িগুলিতে আরজেডির প্রতীক লাগানোছিল।” উল্লেখ্য, চলতি বছরই বিজেপি-জেডিইউ জোট ভেঙে ক্ষমতায় এসেছে আরজেডি-জেডিইউর মহাজোট। আরজেডি- তৃণমূলের সুসম্পর্ক সর্বজনবিদিত। এর আগে নবান্নে এসে মমতার সঙ্গে দেখা করে গিয়েছেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। বরাবরই আরজেডি এবং তৃণমূল বিভিন্ন ক্ষেত্রে একে অপরের পাশে দাঁড়িয়েছে। আর সেই আরজেডির প্রতীক লাগানো গাড়িতেই এরাজ্যে গরুপাচার চলছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।   ইতিমধ্যেই গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সম্পাদক অনুব্রত মণ্ডল। তা সত্ত্বেও অবাধে চলছে পাচার।

    আরও পড়ুন: বর্ধমান স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি টাকার সোনা, গ্রেফতার ২

     

    শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার এ প্রসঙ্গে বলেন, “সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন শুভেন্দু। সীমান্তে গরুপাচার হলে তার দায় নিতে হবে বিএসএফকে। তৃণমূল নেতার কথায়, শুভেন্দু যদি গরুপাচার সংক্রান্ত কোনও তথ্য জানেন তাহলে তা ট্যুইট না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো উচিত।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Gujarat Oath: আজ গুজরাটে মেগা শপথ! থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

    Gujarat Oath: আজ গুজরাটে মেগা শপথ! থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে টানা সপ্তমবারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি। আজ, সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ গান্ধীনগরে চাঁদের হাট।

    কে কে থাকছেন

    বিজেপি সূত্রে খবর, গান্ধীনগরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। বিজেপি শাসিত রাজ্য ও জোট সঙ্গী রাজ্যের ২০ জন মুখ্যমন্ত্রী যোগ দেবেন এই মেগা শো-য়ে। তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার মনোহর লাল খট্টর, মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান, কর্ণাটকের বাসবরাজ বোম্মাই, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং তাঁর উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। এছাড়াও ভূপেন্দ্র প্যাটেলের শপথ গ্রহণ অনুষ্ঠানে ২০০ জন সন্ন্যাসীর উপস্থিত থাকার কথা। বিজেপি প্রধান জেপি নাড্ডা, প্রবীণ নেতা বিএল সন্তোষ থাকতে পারেন। 

    আরও পড়ুন: গোয়ায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেওয়া হল নতুন নাম

    শপথ অনুষ্ঠান

    গুজরাটে রেকর্ড গড়ে ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসনে জয়ী হয় বিজেপি। সাধারণত নির্বাচনের আগে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম তুলে ধরে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই সমস্ত জায়গায় বিজেপির মুখ হিসাবে তুলে ধরা হয়। গুজরাট ভোটের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে বিজেপির পক্ষ থেকে আগেই  ইঙ্গিত দেওয়া হয়েছিল যে মসনদে ফিরলে ভূপেন্দ্র প্যাটেলই মুখ্যমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও নির্বাচনী প্রচারে ‘নরেন্দ্র-ভূপেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার’-এর পক্ষে সওয়াল করেন। সকলের বিশ্বাস অর্জন করেই রেকর্ড আসনে জয় পায় গেরুয়া শিবির। আজ, দুপুর ২টোয় গান্ধীনগরের হেলিপ্যাড ময়দানেই শপথ নেবেন ভূপেন্দ্র। মেগা শপথগ্রহণের জন্য  তিনটি বিশাল মঞ্চ থাকবে। মধ্যের প্ল্যাটফর্ম হবে মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার জন্য। বাকি দুটি করা হয়েছে অতিথিদের জন্য। মূল মঞ্চের ডানদিকের প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী ও ভিভিআইপিদের থাকার ব্যবস্থা করা হবে। বাম দিকে  রাজ্যের ২০০ জন সাধু বসবেন, যাদের অনুষ্ঠানের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Fake Currency: মথুরা পুলিশের জালে জাল নোট চক্র, চিনা যোগ?

    Fake Currency: মথুরা পুলিশের জালে জাল নোট চক্র, চিনা যোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেল পুলিশ (জিআরপি), মথুরা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল জাল নোটের (Fake Currency) আন্তর্জাতিক চক্র। চিন থেকে আমদানি করা সরঞ্জাম দিয়ে নোট ছাপানো হচ্ছিল বলে জানিয়েছেন গোয়েন্দারা। চক্রের ‘কিংপিন’- কে গ্রেফতার করেছে পুলিশ। 

    কী কী উদ্ধার হয়েছে? 

    মথুরা জিআরপি এবং বারাণসীর পুলিশ কমিশনারেটের যৌথ দল রবিবার মুকেশ ওরফে রৌনককে গ্রেফতার করেছে। মুকেশই এই চক্রের মাথা। পুলিশ এই ব্যক্তির মাথার দাম রেখেছিল ২৫,০০০ টাকা। বারাণসী থেকে গ্রেফতার করা হয় রৌনককে। গোয়েন্দারা ২১,০০০ টাকা মূল্যের জাল মুদ্রা (Fake Currency), অর্ধ-মুদ্রিত জাল নোট, জাল নোট ছাপার সরঞ্জাম এবং আনুমানিক ৭ লক্ষ টাকা মূল্যের সরঞ্জাম উদ্ধার করেছেন৷

    পুলিশের তরফে জানানো হয়েছে, জাল মুদ্রা (Fake Currency) ছাপানোর জন্য ব্যবহৃত উপকরণ উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ফটোস্ট্যাট মেশিন, ল্যামিনেশন মেশিন, পাঞ্চিং মেশিন, বিভিন্ন  আকারের ফ্রেম স্লাইডার ইত্যাদি। চিনা সংস্থা  www.alibaba.com এবং  Guangzhou Bonedry Co. Ltd থেকে আমদানি করা হয়েছিল সরঞ্জামগুলি। চক্রটি উত্তরপ্রদেশের বারাণসী থেকে পশ্চিমবঙ্গের মালদা এবং দেশের অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছিল। 

    ৯ ডিসেম্বর প্রথম এই মামলায় রৌনকের নাম সামনে আসে। সেই সময় মথুরা জিআরপি ১.৫ লক্ষ টাকার জাল নোট সহ মোট তিনজনকে গ্রেফতার করেছিল। গ্রেফতার হওয়া ব্যক্তিদের থেকেই পুলিশ রৌনকের নাম জানতে পারে।

    আরও পড়ুন: ‘২০০০ টাকার নোট কালো টাকার সমান’, বাতিল করার পরামর্শ সুশীল মোদির 

    মথুরার এসপি জিআরপি মুস্তাক আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “জিআরপি একটি অভিযোগ দায়ের করে এবং জাল মুদ্রার অবৈধ ব্যবসায় জড়িত গ্যাংয়ের নেতা এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করতে আটটি দল গঠন করে। দলগুলি ক্রমাগত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বারাণসী পুলিশের সহায়তায় শ্রীনগর থেকে রৌনককে গ্রেফতার করে। অভিযান চালানো স্থান থেকে প্রচুর পরিমাণে জাল মুদ্রার নোট এবং মুদ্রণের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”  

    রৌনক মথুরা জিআরপির হেফাজতে রয়েছে  এবং বারাণসী পুলিশ জাল নোট তৈরির সমস্ত সরঞ্জাম উদ্ধার করেছে। পুলিশ এখন মথুরায় যন্ত্রপাতি নিয়ে এসেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • Visva Bharati University: বিশ্বভারতীর পড়ুয়া-নিরাপত্তারক্ষীদের মধ্যে ধস্তাধস্তি, অশান্ত বিশ্ববিদ্যালয় চত্বর

    Visva Bharati University: বিশ্বভারতীর পড়ুয়া-নিরাপত্তারক্ষীদের মধ্যে ধস্তাধস্তি, অশান্ত বিশ্ববিদ্যালয় চত্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University)৷ নিরাপত্তারক্ষী ও আন্দোলনকারী পড়ুয়াদের ধস্তাধস্তিতে অশান্ত বিশ্ববিদ্যালয় চত্বর৷ পড়ুয়াদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে৷ পুলিশের সামনেই হেনস্থা করা হয়েছে পড়ুয়াদের। আর এরই মাঝে প্রায় ২১ দিন পর বাড়ি থেকে বের হলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষীদের ঘেরাটপে তিনি বাড়ির বাইরে আসেন৷ উপাচার্য বাইরে আসতেই শ্লোগান শুরু করেন পড়ুয়ারা৷ তখনই নিরাপত্তারক্ষীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের হাতাহাতি হয় বলে অভিযোগ৷  

    নিজ বাসভবন থেকে উপাচার্য বেরোতে পারলেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) ঢোকার মুখে ফের পড়ুয়াদের বাধার মুখে পড়েন তিনি। আন্দোলনকারী পড়ুয়ারা বিশ্বভারতীর সেন্ট্রাল গেটে তালা লাগিয়ে শ্লোগান দিতে থাকেন। ফলে মূল ফটকের বাইরে উপাচার্য সহ দেড়শো জন অধ্যাপক অধ্যক্ষকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।

    কী ঘটেছে?  

    সম্প্রতি সোমনাথ সৌ নামে এক পড়ুয়াকে ভর্তি না-নেওয়া এবং বেশ কিছু পড়ুয়াকে গবেষণাপত্র জমা দিতে না-দেওয়ার অভিযোগে উপাচার্যকে ঘেরাও করে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) পড়ুয়ারা৷ বিদ্যুৎ চক্রবর্তীকে কেন্দ্রীয় কার্যালয়ে আটকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷ এর পর তাঁকে কার্যালয় থেকে বেরতে দিলেও, গত ২১ দিন ধরে বাড়িতেই কার্যত গৃহবন্দি হয়েছিলেন উপাচার্য৷ এদিন সকালে বিশাল সংখ্যক নিরাপত্তারক্ষীদের সুরক্ষা বলয়ে বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন উপাচার্য৷ কিন্তু আন্দোলনকারীরা বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় নিরাপত্তারক্ষীদের৷ অভিযোগ উঠেছে ধর্না মঞ্চে ভাঙচুর চালায় নিরাপত্তারক্ষীরা৷ সেখানে চেয়ার ও পড়ুয়াদের রাখা সাইকেলও ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে৷ পালটা অভিযোগ, পড়ুয়ারাও নিরাপত্তারক্ষীদের দিকে তেড়ে যায়৷ পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়৷ পড়ুয়াদের অভিযোগ সেই সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিতিতেই তাদের মারধোর করে নিরাপত্তারক্ষীরা৷ তাঁদের সামনেই দু পক্ষের মধ্যে হাতাহাতি হয়৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।

    আরও পড়ুন: কম্বোডিয়ার অঙ্করভাট বিষ্ণু মন্দিরের সংস্কারে আর্থিক সাহায্য করবে ভারত, বললেন জয়শঙ্কর

    কিছুক্ষণ পরেই সেখানে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়৷ উপাচার্য আপাতত কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে রয়েছেন৷ পুলিশি নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে কেন্দ্রীয় কার্যালয়৷ তবে, কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে আন্দোলনকারী পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন৷ তাঁদের (Visva Bharati University) দাবি, স্বৈরাচারী উপাচার্যকে পদত্যাগ করতে হবে।

    প্রসঙ্গত, কিছু দিন আগে বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) পড়ুয়ারা উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। সেই সময় উপাচার্য তাঁদের গুলি করে মারার নিদান দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন পড়ুয়ারা।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup 2022: বিশ্বকাপ সেমিফাইনালে হারেনি আর্জেন্টিনা! ক্রোয়েশিয়ার সঙ্গে সেই ধারা ধরে রাখতে মরিয়া মেসি

    FIFA World Cup 2022: বিশ্বকাপ সেমিফাইনালে হারেনি আর্জেন্টিনা! ক্রোয়েশিয়ার সঙ্গে সেই ধারা ধরে রাখতে মরিয়া মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! মহারণ নীল-সাদা বনাম লাল সাদা। লড়াই এল এম টেনের। লিওনেল মেসি বনাম লুকা মদ্রিচ। বিশ্বকাপের (World Cup 2022) হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে, আর্জেন্টিনার (Argentina) সামনে ক্রোয়েশিয়া (Croatia)। ভারতীয় সময় ম্যাচ শুরু বুধবার রাত সাড়ে ১২টা অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতে। 

    কার পাল্লা ভারি

    কলকাতা চাইছে মেসির হাতে কাপ।  কাতার কাপযুদ্ধে মেসি (Lionel Messi) ম্যাজিকের দিকেই তাকিয়ে আর্জেন্টিনা সাজঘরও। বিশ্বকাপ সেমিফাইনালে কখনও হারেনি আর্জেন্টিনা। এবারও সেই ধারা বজায় রাখতে মরিয়া স্কালোনির দল। টুর্নামেন্টে চার গোল হয়েছে লিওর। প্রতি ম্যাচেই ধেয়ে আসছে কড়া ট্যাকল। আটকানো যায়নি মেসিকে। ডালিচের দলের জমাট দুর্গ ভাঙতে মারাদোনার দেশ তাকিয়ে মেসির বাঁ পায়ের দিকে। ৯০ মিনিটে ম্যাচ শেষ করতে চাইবে আর্জেন্টিনা। অন্যদিকে, ডিফেন্স জমাট করে ম্যাচটা রবারের মতো টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইবে ডালিচের দল। 

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপের সেমিফাইনালে নতুন বল! জানেন এর বৈশিষ্ট্য?

    টাইব্রেকারে ম্যাচ গড়ালে

    ১৯৮২ সাল থেকে বিশ্বকাপে পেনাল্টি শুট-আউটের ভূমিকা চলে আসছে। কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) শেষ ষোলোর পর্ব থেকে জয় পরাজয় নির্ধারিত হচ্ছে এই নিয়মে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা দুটো টিমই পেনাল্টি শুট-আউটে স্নায়ুর চাপ সামলে সেমিফাইনালে পা রেখেছে।  বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা এখনও পর্যন্ত মোট ৬ বার টাইব্রেকারে নেমেছে। এক্ষেত্রে আর্জেন্টাইনদের রেকর্ড বেশ ভালো। ছয়বারের মধ্যে পাঁচ বারই জিতেছে আর্জেন্টিনা। এক বার পরাজিত। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে ক্রোয়েশিয়াকে এখনও পর্যন্ত টাইব্রেকারে হারের মুখ দেখতে হয়নি। দুই দলের গোলরক্ষকই চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে। মেসির দলে মার্টিনেজ আর মদ্রিচদের আছেন লিভাকভিচ। দুজনেই টাইব্রেকারে বিশেষজ্ঞ। মার্টিনেজ শপথ নিয়েছেন মেসির হাতে কাপ তুলেই ছাড়বেন। ডাইনামো জাগরেবে খেলা লিভাকোভিচ এবার গোল্ডেন গ্লাভসের দাবিদার। ২০১৮-র পর ২০২২। টানা দু’বার ফাইনালে ওঠার হাতছানি ক্রোয়শিয়ার সামনে। অন্যদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। শিরোপা জিততে মরিয়া আর্জেন্টিনা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • S Jaishankar: কম্বোডিয়ার অঙ্করভাট বিষ্ণু মন্দিরের সংস্কারে আর্থিক সাহায্য করবে ভারত, বললেন জয়শঙ্কর

    S Jaishankar: কম্বোডিয়ার অঙ্করভাট বিষ্ণু মন্দিরের সংস্কারে আর্থিক সাহায্য করবে ভারত, বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: কম্বোডিয়ার ঐতিহ্যশালী অঙ্করভাট বিষ্ণু মন্দির সংস্কারে আর্থিক সাহায্য করবে ভারত। রবিবার এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। উত্তরপ্রদেশে গিয়ে কাশীতে তামিল সঙ্গম আয়োজিত ‘সমাজ ও জাতি গঠনে মন্দিরের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে একথা ঘোষণা করেছেন তিনি। 

    কী বলেন বিদেশমন্ত্রী? 

    তিনি বলেন, “শুধু একটি দেশেই সীমাবদ্ধ নয় ভারতীয় সভ্যতা। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে নিদর্শন।”অঙ্করভাট মন্দির প্রসঙ্গ তুলে এদিন কেন্দ্রীয়মন্ত্রী (S Jaishankar) বলেন, “উপরাষ্ট্রপতির সঙ্গে বিশ্বের বৃহত্তম মন্দির পরিদর্শনে গিয়েছিলাম। বর্তমানে আমরা সেই মন্দিরের সংস্কারে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ ভারতীয় সংস্কৃতি পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে। সরকার সেই লক্ষ্যে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে।”  

    আরও পড়ুন: ছাত্রী সেজে কলেজ- র‍্যাগিং- এর পর্দাফাঁস মহিলা পুলিশ অফিসারের

    কাশীর আলোচনা সভায় প্রাচীন ভারতীয় সভ্যতার কথা তুলে ধরেন এস জয়শঙ্কর (S Jaishankar)। তাঁর কথায়, “মন্দির কিন্তু শুধু ভারত বা এই উপমহাদেশে রয়েছে, এটা ভাবলে ভুল হবে। বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মন্দির ছড়িয়ে রয়েছে। তাই আমরা যখন ভারতীয় সভ্যতার পুনরুদ্ধারে নেমেছি, তখন কিন্তু সেটা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের বিশ্বজুড়ে কাজ করতে হবে। যে দেশগুলিতে ভারতীয় সভ্যতা ছড়িয়ে পড়েছিল সেখানেই শুধু তা পুনরুদ্ধারের চেষ্টা করা হবে এমনটা নয়। আমাদের দেশের মানুষরা বিশ্বের যেখানে যেখানে গিয়েছেন, সেখানেও ভারতীয় সভ্যতাকে পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।”   

    এদিনে চিনে রাষ্ট্রদূত থাকার সময়কার অভিজ্ঞতাও সকলের সঙ্গে ভাগ করে নেন বিদেশমন্ত্রী (S Jaishankar)। তিনি বলেন, “আপনারা তো অনেকেই জানেন আমি চিনে রাষ্ট্রদূত ছিলাম। চিনের পূর্ব প্রান্তে বহু হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ দেখেছি আমি।” অযোধ্যা ও কোরিয়ার মধ্যে বিশেষ সম্পর্কের কথাও এদিন উল্লেখ করেন জয়শঙ্কর। তিনি বলেন, “কোরিয়ার বাসিন্দারা অযোধ্যার উন্নয়নে আগ্রহী।”  

    বাহারিনের শ্রীনাথ মন্দিরের কথাও এদিন উল্লেখ করেন জয়শঙ্কর (S Jaishankar)। বলেন, “বিদেশের এই মন্দিরগুলির প্রতিষ্ঠাতা ভারতীয়রাই। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা সংযুক্ত আরব আমিরশাহীতে একটি মন্দির তৈরি করেছি। বাহারিনেও মন্দির তৈরির অনুমতি পেয়েছি আমরা। এছাড়া ভিয়েতনামেও ভারত অনেক কাজ করছে। এই  কাজগুলির মধ্যে দিয়ে ভারতীয় মূল্যবোধ ও দর্শনকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Income Tax Free Slab: আয়করে ফ্রি স্ল্যাবের হার বেড়ে হতে পারে ৫ লক্ষ টাকা!

    Income Tax Free Slab: আয়করে ফ্রি স্ল্যাবের হার বেড়ে হতে পারে ৫ লক্ষ টাকা!

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় নতুন বছরের বাজেট (Budget)। ফি বছরের মতো এবারও ১ ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট। এবারও বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সদর দফতর নর্থব্লকে চলছে জোরকদমে প্রস্তুতিপর্ব। সূত্রের খবর, আসন্ন বাজেট অধিবেশনে ব্যক্তিগত আয়ে কর কাঠামোয় বড়সড় ছাড়ের (Income Tax Free Slab) কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। গত দু বছর আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমায় কোনও বদল করা হয়নি। ট্যাক্স স্ল্যাব বা করের হারে বদল করা হলেও, সেভাবে স্বস্তি পায়নি মধ্যবিত্ত। তবে এবার কেন্দ্র সেটাই করতে চলেছে।

    মুদ্রাস্ফীতি…

    বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রার মান গিয়েছে বেড়ে। মুদ্রাস্ফীতির জন্যই এমনটা হয়েছে। অথচ করের বোঝা রয়ে গিয়েছে অপরিবর্তিত। সেই কারণেই কমানো হতে পারে ব্যক্তিগত আয়করের হার। ২০২০-২১ সালের বাজেটে কেন্দ্র যে কর ব্যবস্থা চালু করেছিল, সেই ব্যবস্থা অনুযায়ী, আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয় পুরোপুরি করমুক্ত। আড়াই থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর দিতে হয় পাঁচ শতাংশ হারে। পাঁচ লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হয় ১০ শতাংশ হারে। সাড়ে সাত লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে কর দিতে হয় ১৫ শতাংশ হারে। ১০ থেকে সাড়ে ১২ লক্ষের ক্ষেত্রে কর দিতে হয় ২০ শতাংশ হারে। সাড়ে ১২ থেকে ১৫ লক্ষের ক্ষেত্রে কর দিতে হয় ২৫ শতাংশ হারে। আর ১৫ লক্ষের ওপরে দিতে হয় ৩০ শতাংশ হারে কর।

    আরও পড়ুন: ‘১ লাখ ২৫ হাজার কোটি কালো টাকা উদ্ধার করেছে কেন্দ্র’, দাবি অশ্বিনী বৈষ্ণবের

    সূত্রের খবর, কেন্দ্র এবার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে পুরোপুরি করছাড় (Income Tax Free Slab) দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে যাঁরা বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন তাঁরা কোনওরকম বিনিয়োগ না করলেও, করছাড় পাবেন। আর যাঁরা পাঁচ লক্ষ টাকার বেশি রোজগার করেন, তাঁদেরও করযোগ্য আয় ধরে হবে মোট আয় থেকে ৫ লক্ষ টাকা বাদ দিয়ে। প্রসঙ্গত, আয়কর আইনের ৮০সি ও ৮০বি ধারায় বিনিয়োগ করলে আয়করে ভাল ছাড় মেলে। তবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হলে, এসব আর করতে হবে না। প্রসঙ্গত, গত মাসে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি প্রস্তাব দিয়েছিল আড়াই লক্ষ টাকা পর্যন্ত কোনও কর যাতে দিতে না হয়। আর আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশের বদলে আড়াই শতাংশ হারে কর দেওয়ার প্রস্তাব দেয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share