Blog

  • WhatsApp New Feature: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    WhatsApp New Feature: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিনে হোয়াটসঅ্যাপ (WhatsApp) আপনাদের মেসেজ ডিলিট করার অপশন দিয়েছিল। কিন্তু এবারে আপানারা ডিলিট করা মেসেজও পড়তে পারবেন। এমনই এক নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ এখন হোয়াটসঅ্যাপ। আর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেটও করছে এই অ্যাপ। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। নিমেষের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা সম্ভব হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়াও মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই আপডেট নিয়ে আসে নতুন নতুন ফিচার নিয়ে। তাই এবারেও আরও একটি ফিচারের ওপর কাজ করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

    আরও পড়ুন: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    এবারের নতুন ফিচারে ডিলিট করা মেসেজও আপনি পড়তে পারবেন তাও আবার যে কোনও সময়ে। আগে ব্যবহারকারীদের মেসেজ ডিলিট করার জন্যে নির্দিষ্ট সময়ও দেওয়া হত এবং কিছুদিন আগেই এই সময়ও বাড়িয়ে দুদিন পর্যন্ত করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের WABetaInfo-এর একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, এই নতুন বৈশিষ্ট্যের পরে মেসেজ ডিলিট করলেও ‘কেপ্ট মেসেজ’ (Kept Message) বলে সেকশনে তা দেখতে পারবেন। এমনকি কোনও গ্রুপের শুধুমাত্র অ্যাডমিন নয়, সমস্ত সদস্যই দেখতে পারবেন ডিলিট করা মেসেজ। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘Disappearing Kept Messages’।

    আরও পড়ুন: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    যদিও এই ফিচারটিকে নিয়ে বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। তবে শীঘ্রই এই ফিচার আনার পরিকল্পনা করছে সংস্থা। ডিলিট করা মেসেজ ‘কেপ্ট মেসেজ’ সেকশনে রাখার ক্ষেত্রে গ্রুপ অ্যাডমিনদের জন্য কিছু বাড়তি সুবিধাও দেওয়া হতে পারে, এমনটাই জানা গিয়েছে রিপোর্ট সূত্রে। কেপ্ট মেসেজের পাশাপাশি হোয়াটসঅ্যাপ আরও একটি ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ (Past Participant)-এ কাজ করছে। এর আগে শোনা গিয়েছিল হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার লঞ্চ করতে চলেছে যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যরা গ্রুপ ছেড়ে দিলে কোনও নোটিফিকেশনই পাবে না , শুধুমাত্র অ্যাডমিন ছাড়া। অর্থাৎ কে গ্রুপ ছাড়ছেন তা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দেখতে পাবেন। অন্যান্য সদস্যরা দেখতে পাবেন না। কিন্তু ভবিষ্যতে এই নতুন ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ চালু হলে হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত সদস্যরাই দেখতে পাবেন যে কারা গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এমনকি ওই গ্রুপে আগে কে কে ছিল বা কে কে গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন, সমস্ত কিছুই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা দেখতে পাবেন।

  • Monkey Pox: দেশে চতুর্থ মাঙ্কি পক্স আক্রান্তের হদিশ, এবার দিল্লিতে

    Monkey Pox: দেশে চতুর্থ মাঙ্কি পক্স আক্রান্তের হদিশ, এবার দিল্লিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও এক মাঙ্কি পক্স (Monkey Pox) আক্রান্তের হদিশ মিলল। কেরলের পরে এবার দিল্লিতে (Delhi)। এই নিয়ে দেশে চারজন আক্রান্ত হলেন মাঙ্কি পক্সে। তবে এই ব্যক্তি বিদেশ ফেরত নন। কখনও বিদেশে সফর করেননি। বিদেশ সফর না করলেও কিছুদিন আগেই হিমাচল প্রদেশের মানালিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এই মুহূর্তে দিল্লির লোক নায়ক হাসপাতালে ভর্তি ।  

    আরও পড়ুন: বিশ্বব্যাপী জরুরি পরিস্থিতি তৈরি করেছে মাঙ্কিপক্স, ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার  

    ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি গায়ে ফোসকার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করালে শনিবার রিপোর্টে ধরা পড়ে তিনি মাঙ্কি পক্সে আক্রান্ত। তারপরেই হাসপাতালে তাঁকে আইসোলেটেড (Isolated) করা হয়। 

    আরও পড়ুন: আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কি পক্স, তৃতীয় আক্রান্তের হদিশ মিলল সেই কেরলেই  

    শনিবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) পক্ষ থেকে মাঙ্কি পক্স নিয়ে ‘গ্লোবাল হেলথ এমার্জেন্সি’ (Global Health Emergency) জারি করা হয়েছে। গোটা বিশ্বের ৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ। আক্রান্তের সংখ্যা ১৬,০০০ ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই রোগে মৃত্যু হয়েছে ৫ জনের। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ গুলির মধ্যে ভারত এবং থাইল্যান্ডে মাঙ্কি পক্সের হদিশ মিলেছে। ভারতে মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। 

    দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, “ভয় পাওয়ার কারণ নেই। যারা যারা ওই রোগীর সংস্পর্শে এসেছে সবাইকে কোয়ারেন্টিন করা হয়েছে। সবার পরীক্ষা করা হবে।” 

    হু- এর দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিরেক্টর পুনাম ক্ষেত্রপাল সরকারকে নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন। আরও বেশি করে পরীক্ষা করার কথা বলেন তিনি। তিনি বলেন, “দ্রুত ছড়াচ্ছে এই রোগ। আর এটাই দুশ্চিন্তার কারণ।” 

    ইতিমধ্যেই কেরলে তিনজন মাঙ্কি পক্স আক্রান্তের খোঁজ মিলেছে। তিনজনেই সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন। দেশে এই প্রথম কেউ আক্রান্ত হলেন যার বিদেশ সফরের রেকর্ড নেই। আর তাতেই আরও বেশি চিন্তিত বিশেষজ্ঞরা।  

     

  • Amit Shah: লক্ষ্য সন্ত্রাসমুক্ত উপত্যকা, কাশ্মীরের নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ অমিত শাহের

    Amit Shah: লক্ষ্য সন্ত্রাসমুক্ত উপত্যকা, কাশ্মীরের নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভারত-পাক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে কী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বৃহস্পতিবারের ওই বৈঠকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval), কেন্দ্রীয় বাহিনীর প্রধান এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর কর্তারা।     

    জানা গিয়েছে, আগের চেয়ে ভূস্বর্গ এখন অনেক শান্ত। উপত্যকা থেকে ৩৭০ ধারা রদ হওয়ার পর বিক্ষিপ্ত কিছু অশান্তি হয়েছে ইতিউতি। পরে কড়া হাতে তার মোকাবিলা করে উপত্যকার প্রশাসন। সম্প্রতি শুরু হয়েছিলে টার্গেট কিলিং। বেছে বেছে হত্যা করা হচ্ছিল হিন্দু এবং শিখদের। বাদ যাননি এই দুই ধর্মের পরিযায়ী শ্রমিকরাও। প্রশাসন কড়া হাতে রাশ ধরতেই ভূস্বর্গে ফিরেছে কাঙ্খিত শান্তি। তবে এই সব হত্যা কীভাবে চিরতরে নির্মূল করা যায়, তা নিশ্চিত করার ওপর জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    আরও পড়ুন : গুজরাট, হিমাচল প্রদেশের সঙ্গেই নভেম্বরে ভোট হবে জম্মু-কাশ্মীরেও?

    ভারত-পাক সীমান্তে কড়া নিরাপত্তার বন্দোবস্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি এদিন শাহ বলেন, সীমান্ত পারাপারের ভয় দূর হয়েছে। বন্ধ হয়েছে অস্ত্র এবং গোলাবারুদ পাচার। জম্মু-কাশ্মীরের মানুষ প্রশাসনের সহযোগিতায় এসব বন্ধ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এদিন বৈঠকে বসেছেন শাহ। বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর অমরনাথ যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য তিনি বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন। করোনা পরিস্থিতির কারণে গত দু বছর সম্পন্ন হয়নি অমরনাথ যাত্রা।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে ওই বিবৃতিতে এও বলা হয়েছে, পরিকল্পনা মাফিক কাজ ও পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের যৌথ প্রচেষ্টায় সন্ত্রাস বিরোধী অপারেশন জারি রাখতে হবে। যাতে করে উপত্যকা থেকে সন্ত্রাসবাদ চিরতরে নির্মূল হতে পারে। ইউএপিএ ধারায় যাদের গ্রেফতার করা হয়েছে, সেই মামলাগুলিও খতিয়ে দেখা হয়েছে। সামনেই শীতকাল। প্রতি বছরের মতো এবারও জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা শুরু করেছে পাকিস্তান। সূত্রের খবর, অনুপ্রবেশ বন্ধের প্রশ্নে কোনও ধরনের গাফিলতি যাতে না হয়, সেদিকে বিশেষভাবে নজর দিতেও বলেছেন শাহ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • National Herald case: দ্বিতীয়বার ইডির সামনে সোনিয়া! রাহুল-সহ ১৭ জন কংগ্রেস সাংসদ আটক

    National Herald case: দ্বিতীয়বার ইডির সামনে সোনিয়া! রাহুল-সহ ১৭ জন কংগ্রেস সাংসদ আটক

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) সামনে হাজির হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। গতকাল নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান থাকায় ইডির কাছে হাজিরা স্থগিত রাখা হয়েছিল। একাধিকবার দিন পরিবর্তনের পর ২১ জুলাই দিল্লিতে ইডি দফতরে প্রথমবার হাজিরা দেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী। এদিন ইডি দফতর পর্যন্ত সোনিয়ার সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

    গতমাসে একই মামলায় রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সোনিয়াকে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয় গত সপ্তাহে। ইডি সূত্রের খবর, রাহুলের তুলনায় সোনিয়া তাদের প্রশ্নের জবাব অনেক দ্রুত দিয়েছেন। একবারও বয়ান বদল করেননি। রাহুল একাধিকবার শুধু মৌখিক বয়ান বদল করেছেন তাই-ই নয়, তিনি আইনজীবীর পরামর্শে লিখিত বয়ানও বদলান।

    [tw]


    [/tw]

    এদিকে দলনেত্রীকে ইডির তলবের প্রতিবাদে এদিন ফের দিল্লি সহ সারা দেশে কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে। তারা বিভিন্ন শহরে ইডি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। দিল্লিতে কংগ্রেস রাজঘাটে গান্ধীর সমাধিস্থলে অবস্থান কর্মসূচি নিয়েছিল। কিন্তু পুলিশ তাদের আটকে দিয়েছে। রাহুল গান্ধী-সহ ১৭ জন কংগ্রেস সাংসদকে আটক করা হয়। কংগ্রেসের শীর্ষ নেতারা সকলেই প্রায় দিল্লিতে। রাজঘাটে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কংগ্রেস নেতা অজয় মাকেন বলেন, আমরা দেশের প্রধান বিরোধী দল। আমাদের নেত্রীকে অন্যায়ভাবে ইডি ডেকে পাঠাচ্ছে। অথচ প্রতিবাদও করতে দেবে না সরকার। কেন্দ্রীয় সংস্থা সোনিয়া গান্ধীকে হেনস্থা করছেন এই অভিযোগে সংসদ চত্বরে সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল করেছে কংগ্রেস কর্মীরা। এই প্রতিবাদ মিছিলের নাম দেওয়া হয়েছে সংসদ টু সড়ক। 

    আরও পড়ুন: আল-কায়দা যোগ! বেঙ্গালুরু থেকে গ্রেফতার আসামের যুবক

    এদিকে কংগ্রেসের এই আর্থিক দুর্নীতি নিয়ে তোপ দেগেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেছেন, ‘দেশ জুড়ে যে আর্থিক দুর্নীতিতে বিরোধীরা যুক্ত তা নিয়ে তদন্ত হওয়াই উচিত।’ তিনি প্রশ্নও করেন বিরোধীদের এই বিষয়টি পছন্দ নয় বলে কি এই নিয়ে তদন্ত, জিজ্ঞাসাবাদ বন্ধ থাকবে। কংগ্রেসের প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবাদের নামে কংগ্রেস আসলে নাটক করে। রাজপথে শান্তি বজায় রাখতে পুলিশ তাদের কাজ করেছে।

  • Talibans: প্রমাণ ছাড়া সরকারের সমালোচনা নয়, নতুন ফতোয়া তালিবান সরকারের

    Talibans: প্রমাণ ছাড়া সরকারের সমালোচনা নয়, নতুন ফতোয়া তালিবান সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানে (Afghanistan) ক্ষমতায় আসার পর থেকেই বার বার সমালোচিত হয়েছে তালিবান (Taliban) সরকার। বার বার তালিবানদের বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগে সরব হয়েছে আফগানিস্তানবাসীসহ সারা বিশ্ব। আফগানিস্তানবাসীর ওপর ফতোয়া (Diktat) জারি করে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে তালিবানরা। এবার এক নয়া ফতোয়ায় দানা বাঁধল বিতর্ক। ‘

    আরও পড়ুন: আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি ফের চালু ভারতের, কী প্রতিক্রিয়া তালিবানের? 

    নতুন ফতোয়া জারি করে তালিবান সরকার জানিয়েছে, বৈধ প্রমাণ ছাড়া আফগানিস্তানের কোনও সরকারি আধিকারিক অথবা কোনও গবেষকের সমালোচনা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে তালিবান সরকার। তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বেশ কিছু নির্দেশিকা প্রকাশ করেছে। তালিবান মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, “শরিয়া আইন আমাদের এই দায়িত্ব দিয়েছে। সেই কারণে আফগানিস্তানের জনসাধারণকে তালিবান সরকারে পক্ষ থেকে সত্যতা যাচাই না করে কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে নিষেধ করা হয়েছে।” 

    আরও পড়ুন: আফগান ছাত্রদের ভারতে পড়ার ছাড়পত্র দিতে আর্জি জানানোর পথে তালিবান 

    সংবাদমাধ্যম সূত্রে খবর, সামাজিক মাধ্যমে সরকারি আধিকারিকদের সমালোচনা করার অপরাধে বহু আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের ওপর শারীরিক অত্যাচারেরও অভিযোগ রয়েছে। তালিবানদের এই নির্দেশিকা সামনে আসায় ফের বিতর্ক শুরু হয়। 

    তালিবানদের সর্বোচ্চ নেতা আখুন্দজাদার এই নতুন নির্দেশিকা অনুযায়ী, অপ্রয়োজনে প্রমাণ ছাড়া তালিবান সরকারের সমালোচনা করা কোনও ব্যক্তি যদি সেনাবাহিনীর জওয়ানদের গায়ে হাত দেয় অথবা তাদের জামাকাপড় ধরে টান দেয় বা তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ। 

    প্রসঙ্গত, ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন আফগানিস্তানে তালিবান সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তারা একাধিকবার তালিবান সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে হত্যা এবং অন্যায়ভাবে গ্রেফতারের অভিযোগ এনেছে।   

    কাবুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার অধ্যাপক বাইতুল্লা হামিদি ফেসবুকে লেখেন, “দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আতঙ্ক বাড়ছে দেশজুড়ে। এই পৃথিবীতে কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়।” 

    ২০২১ সালের ১৫ অগস্ট আসরফ ঘানি সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে আফগানিস্তান দখল করেছিল তালিবান। তালিবান দেশের ক্ষমতায় আসার পর সব থেকে বেশি আতঙ্কে ছিলেন সেদেশের মহিলারা। কারণ আগের তালিবান শাসন কালে মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছিল তালিবান শাসকদের বিরুদ্ধে। মহিলাদের স্বাধীনতাই সব থেকে বেশি খর্ব হয়। 

  • iPhone 14: চিন নয়, এবার ভারতেই আইফোন-১৪ তৈরির সিদ্ধান্ত নিল অ্যাপেল

    iPhone 14: চিন নয়, এবার ভারতেই আইফোন-১৪ তৈরির সিদ্ধান্ত নিল অ্যাপেল

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে নতুন আইফোন ১৪ সিরিজ (iPhone-14)। এতদিন অ্যাপেলের (Apple) প্রায় সমস্ত ডিভাইস চিনেই তৈরি করা হত। কিন্তু এবারে চিনের থেকে মুখ সরিয়ে নিচ্ছে মার্কিন সংস্থা। তাই আইফোন ১৪ ঘিরে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাপেল। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, অ্যাপেল চিন ছেড়ে এবার ভারতে আইফোন ১৪ তৈরির পরিকল্পনা করতে শুরু করেছে।

    দীর্ঘদিন ধরে চিনে আইফোন তৈরি করে আসছে অ্যাপেল। সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে শি জিনপিংয়ের সরকারের সঙ্গে মার্কিন সরকারের একাধিক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি চিনে গোটা দেশ জুড়ে যে লকডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতির মুখে পড়েছে অ্যাপেল। এর ফলেই গ্রাহকদের চাহিদা মেটাতে পারছে না অ্যাপেল। এই সমস্ত বিষয় আলোচনা করেই বিকল্প হিসেবে বেছে নিয়েছে ভারত-কে।

    আরও পড়ুন: সুখবর! এবছরের উৎসবের মরশুমে কমতে চলেছে মোবাইল ফোনের দাম

    আরও জানা গিয়েছে, চিনে তৈরি আইফোনের শিপিং শুরু হলেই তার ঠিক দু মাস বাদেই ভারতে আইফোন ১৪ তৈরি করা শুরু করবে অ্যাপেল। গত মঙ্গলবারে প্রকাশিত হওয়া একটি রিপোর্টে জানা গিয়েছে, সংস্থাটি ভারতে উৎপাদন বাড়ানোর জন্য সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। আবার অ্যাপেলের তাইওয়ান-ভিত্তিক সরবরাহকারী সংস্থা ফক্সকন (Foxconn), চিন থেকে আইফোনের শিপিং এবং চেন্নাইয়ের বাইরে তার প্লান্টে আইফোন ১৪ আনার প্রক্রিয়া  খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ভারতে আইফোন ১৩ সিরিজ এবং অন্যান্য একাধিক পণ্য উৎপাদনের জন্য চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুরে ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করেছে ফক্সকন। ফক্সকন হল আইফোন তৈরির সংস্থা।

    রিপোর্টে আরও বলা হয়েছে, ভারত থেকে প্রথম আইফোন ১৪-এর উৎপাদন অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপেল সংস্থাটি ইতিমধ্যেই চিনের পরিবর্তে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশকে আইফোন তৈরির জন্য বেছে নিতে শুরু করেছে। তবে আশা করা হচ্ছে, আগামী দিনে আইফোন উৎপাদন বৃদ্ধি করার জন্য ভারতে আরও ম্যানুফ্যাকচারিং সেটআপ গড়ে তুলতে পারে অ্যাপেল।

    আরও পড়ুন: দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় পতন, কোন সংস্থা কত লোকসানে?

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Partha Chatterjee: ফের মুখ ফেরাল এসএসকেএম? অসুস্থ বোধ করায় পার্থকে নিয়ে যাওয়া হল হাসপাতালে, তারপর…

    Partha Chatterjee: ফের মুখ ফেরাল এসএসকেএম? অসুস্থ বোধ করায় পার্থকে নিয়ে যাওয়া হল হাসপাতালে, তারপর…

    মাধ্যম নিউজ ডেস্ক: অসুস্থ বোধ করায় শনিবার বিকেলে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে গেল জেল কর্তৃপক্ষ। এদিন চিকিৎসা শেষে এসএসকেএম থেকে ফের প্রেসিডেন্সি জেলেই নিয়ে যাওয়া হয় তাঁকে। স্বাস্থ্যপরীক্ষার পর এসএসকেএম থেকে বেরনোর সময় প্রাক্তন মন্ত্রী বলেন, ‘দলের সাথে আছি, দলের সাথেই ছিলাম’! 

    আরও পড়ুন: হাজারিবাগের হোটেলে পার্থ-ঘনিষ্ঠের খোঁজে তল্লাশি আয়কর দফতরের, কী মিলল জানেন?

    জেল সূত্রে খবর, শনিবার দুপুরে শারীরিক অসুস্থতার কথা জেল কর্তৃপক্ষকে জানান পার্থবাবু। এর পর ঝুঁকি না নিয়ে তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। বেলা সাড়ে তিনটে নাগাদ পার্থবাবুকে নিয়ে প্রেসিডেন্সি জেল থেকে রওনা হয় ৩টি গাড়ির কনভয়। চারটে নাগাদ কনভয় পৌঁছয় SSKM হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের পিছনে সেন্ট্রাল ল্যাবরেটরির সামনে গাড়ি থেকে নামানো হয় তাঁকে। গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। জানতে চান শরীর কেমন? জবাবে ক্লান্ত, বিমর্ষ পার্থ বলেন, ‘শরীর ভালো নেই।’ এর পর হুইল চেয়ারে করে হাসপাতালের ভিতরে ঢুকে যান তিনি। হাসপাতালের রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিছু ক্ষণ পর হাসপাতাল থেকে বার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

    আরও পড়ুন: ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার! কেউ ছাড় পাবে না, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিশানায় কারা?

    প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, প্রাক্তন তৃণমূল মহাসচিবের শরীরের ক্রিয়েটিনিন বেড়েছে। স্বাভাবিকের চেয়ে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম। পা ফুলেছে তাঁর। শরীরে অস্বস্তি রয়েছে। তাই তাঁর স্বাস্থ্য পরীক্ষার কথা ভাবা হয়। এসএসকেএমে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। হাসপাতাল জুড়ে ছিল কড়া নিরাপত্তা। শনিবার বলে অন্যদিনের তুলনায় হাসপাতালে ভিড় কম ছিল। তবুও নিরাপত্তায় ফাঁক রাখা হয়নি। নিরাপত্তার খাতিরে জরুরি বিভাগের পিছনের গেট দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ঢোকানো হয়। মোতায়েন ছিল প্রচুর পুলিশ।

  • USAID chief: মূল্যবোধই ভারতের সম্পদ! অভিমত সামান্থার

    USAID chief: মূল্যবোধই ভারতের সম্পদ! অভিমত সামান্থার

    মাধ্যম নিউজ ডেস্ক: মূল্যবোধই ভারতের সম্পদ। অর্থ, যশ , সম্পদ নয় প্রতিটি ভারতবাসীর মূল্যবোধ এবং চেতনা দেশটিকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছে। অভিমত ইউসেডে-এর (United States Agency for International Development) কর্তা সামান্থা পাওয়ারের (Samantha Power)। দিল্লি আইআইটিতে (Delhi IIT)  ‘বিশ্ব এক পরিবার’ শীর্ষক এক আলোচনায় একথা বলেন তিনি।

    আরও পড়ুন: এসসিও-র বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে উজেবেকিস্তান যাচ্ছেন জয়শঙ্কর

    সামান্থার কথায়, অন্যায়ের সঙ্গে আপোশ করে না ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে পরিবেশ রক্ষা, সন্ত্রাস দমন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একযোগে কাজ করতে চায়। ভারতের সঙ্গে শক্তিশালী বন্ধন গড়ে তুলতে চায় আমেরিকা। ভারত ও আমেরিকা উভয় দেশেই গণতন্ত্র এবং ব্যক্তিস্বার্থ একসঙ্গে রক্ষিত হয় বলে জানান সামান্থা। তাঁর মতে, বহুত্ববাদের মধ্যে সারা দেশকে কীভাবে একসূত্রে বেঁধে রাখা যায় তা দেখিয়ে দিয়েছে ভারত। আমেরিকা ও ভারতের মধ্যে পারস্পরিক বিশ্বাস রয়েছে। পরস্পরের উপর বিশ্বাস থাকলে বন্ধুত্বে চিড় ধরে না। বছরের পর বছর ধরে আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। ভারতে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বর্তমান। আর আমেরিকা সকলের জন্য উন্মুক্ত, গোটা বিশ্বকে একটাই পরিবার বলে মনে করে ভারত ও আমেরিকা। তাই দুই দেশের মধ্যে এত মিল রয়েছে বলে জানান সামান্থা। 

    আরও পড়ুন: চিনকে রুখতে ভারতের পাশে! নয়া আইন পাশ মার্কিন সংসদে

    ভারতের বিদেশমন্ত্রী (Foreign Minister) জয়শঙ্করও (S Jaishankar) জানান সাম্প্রতিক কালে নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে সামরিক এবং আর্থিক সহযোগিতা অনেক দৃঢ় হয়েছে। চিনের মোকাবিলায়, আমেরিকা ভারতকে সাহায্য করেছে। ইউক্রেন যুদ্ধের আবহ সেই সহযোগিতার আবহ ক্ষতিগ্রস্ত করেছে কি না জানতে চাওয়া হলে জয়শঙ্কর বলেন, ‘‘আমি মনে করি না, আমেরিকা ও ভারতের সম্পর্কে চিড় ধরবে। যে কোনও পরিস্থিতিতেই ভারত তার মূল্যবোধ এবং স্বার্থের ভিত্তিতে অবস্থান নিয়েছে এবং নেবে।’’

     

  • Myanmar: ৩৪ বছরে এই প্রথম, মায়ানমারে ফাঁসি চার সমাজ কর্মীর

    Myanmar: ৩৪ বছরে এই প্রথম, মায়ানমারে ফাঁসি চার সমাজ কর্মীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩৪ বছরে এই প্রথম। সোমবার একসঙ্গে চারজনকে ফাঁসি (Executes) দিল মায়ানমার জুন্টা (Myanmar Military Government)। যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাঁরা হলেন , ফিও জেয়া থাও ( Phyo Zeya Thaw), কো মিন উ (Kyaw Min Yu), হ্লা মায়ো অং, অং থুরা জাও। ফিও জেয়া থাও ছিলেন একজন সাংসদ, কো মিন উ ছিলেন লেখক। তাঁদের সঙ্গে হ্লা মায়ো অং এবং অং থুরা জাওকে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এনারা ছিলেন সমাজকর্মী। গণতন্ত্রের পক্ষে সওয়াল করতেন তাঁরা। যদিও সেনার দাবি, খুন, সন্ত্রাসসহ একাশিক নৃশংস কাজে জড়িত ছিলেন এই চারজন।    
     
    এই চার জনের বিরুদ্ধে সেনা আদালত দেশের সরকারের বিরুদ্ধে দেশবাসীকে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছিল। সেনা দাবি করে, এই চারজন ‘সন্ত্রাসবাদী’ কার্যকলাপে লিপ্ত ছিলেন। আদালতে সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা। সেনা আদালতের রুদ্ধদ্বার কক্ষে এই চার জনের বিচার হয়। বাইরের কোনও প্রতিনিধিকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এই চারজনের পরিবারের তরফ থেকে জুন্টা (Junta) সরকারের কাছে ক্ষমা প্রার্থনার আর্জি জানানো হয়েছিল। জুন্টা সরকার সেই আর্জি খারিজ করে দেয়। আন্তর্জাতিক মহল থেকেও মৃত্যুদণ্ড খারিজের অনুরোধ আসে। সিদ্ধান্তে অটল থাকে জুন্টা। 

    আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই! জানুন কী বললেন প্রতিরক্ষামন্ত্রী    

    মায়ানমারে সামরিক শাসন কায়েম হওয়ার পর থেকেই বার বার গণতন্ত্রের কন্ঠ রোধ করার অভিযোগ করেছে দেশের জনতাসহ বিভিন্ন মহল। যারাই সরকারের বিরুদ্ধে গিয়েছে তাদের বিভিন্ন রকম সাজা দেওয়া হয়েছে। এবার এই চারজনকে দেওয়া হল সর্বোচ্চ সাজা।

    আরও পড়ুন: বিশ্বাস ভেঙেছে কাছের লোক, পাকিস্তানে গণধর্ষণের শিকার মাকিন ভ্লগার  

    স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ফাঁসি দেওয়া হয়েছে ওই চার জনকে। কিন্তু ঠিক কোথায় ফাঁসি দেওয়া হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। 

    জুনমাসে এই চারজনের মৃত্যু দণ্ডের সাজা ঘোষণা হওয়ার পরেই বিশ্বজুড়ে মায়ানমারের ব্যাপক সমালোচনা হয়। জুন্টা সরকার ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মায়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে। সেই সরকারের প্রধান ছিলেন অং সান সু চি। এই ঘটনার পরেই মায়ানমার জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। 

    মায়ানমারের সাংসদ এবং সমাজ কর্মীদের ফাঁসি দেওয়ার আদেশের নিন্দা করেছে বহু আন্তর্জাতিক সংগঠন। সরকার বিরোধী সংগঠন এনইউজি জানিয়েছে, এই ঘটয়ায় তারা, ‘অত্যন্ত দুঃখিত ও মর্মাহত’।  

    রাষ্ট্রসংঘের মতে, ১৯৮৮ সালে শেষবার ফাঁসি দেওয়া হয়েছিল মায়ানমারে। তারপর থেকে ফাঁসির কোনও ঘটনা ঘটেনি। কেটে গিয়েছে ৩৪ বছর। এতদিন পর এই প্রথম মায়ানমারে দেওয়া হল মৃত্যুদণ্ড। 

     

  • SSC Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে বাংলাদেশে! ইডি সূত্রে উঠে এল নতুন তথ্য

    SSC Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে বাংলাদেশে! ইডি সূত্রে উঠে এল নতুন তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে বাংলাদেশে। এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই এখন সমস্ত রাজ্যবাসীদের জিজ্ঞাস্য, কীভাবে সেই টাকা পৌঁছে গেল বাংলাদেশে? কারই বা হাত রয়েছে এর পেছনে? পার্থ-অর্পিতা গ্রেফতারিতে উত্তাল রাজ্য রাজনীতি। শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। এরপর আদালতে পেশ করা হলে মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন বিচারক। অন্যদিকে এরই পাশাপাশি আটক করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে। তদন্ত চলাকালীন অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটির বেশি টাকা ও প্রায় ৭৯ লক্ষ টাকার গয়না উদ্ধার করা হয়েছে। প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও উদ্ধার হয় ফ্ল্যাট থেকে। এই মুহুর্তে আরও একটি বড় খবর উঠে এসেছে শিরোনামে। এবারে বড়সড় তথ্য সামনে নিয়ে এসেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তাঁরা জানিয়েছেন, এ রাজ্যের দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে প্রতিবেশি রাজ্যে।

    আরও পড়ুন: এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত

    দুর্নীতির টাকা প্রতিবেশী রাজ্যে পৌঁছে দেওয়ার পেছনে ২টি টেক্সটাইল সংস্থাকে সন্দেহ করেছে ইডি। তাই এখন ইডির নজরে টেক্সটাইল সংস্থা। কেন্দ্রীয় তদন্ত সংস্থার আশঙ্কা, সংস্থাগুলো হাওয়ালার মাধ্যমেই বিপুল টাকা প্রতিবেশি দেশে পাঠিয়েছে। দুই টেক্সটাইল সংস্থার ডিরেক্টরের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে খবর। একটি সংস্থার মডেল হিসাবেও কাজ করেছিলেন অর্পিতা। এমনটাই উঠে এসেছে নতুন তথ্যে। ফলে ইডির তরফে এই সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

    উল্লেখ্য, টানা ২৭ ঘণ্টা জেরা করার পর গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতাকে। রবিবারে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সেখানে তাঁকে টাকা কার এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার কোনও সদুত্তর দিতে পারেননি।

    আরও পড়ুন: ব্যাঙ্কশালে আনতেই জিজ্ঞাসা ‘টাকা কার?’ নিরুত্তর পার্থ ঘনিষ্ঠ অর্পিতা  

     

     

LinkedIn
Share