Blog

  • BEL Recruitment: ভারত ইলেক্টনিক্স লিমিটেডে ২৬০ শূন্যপদে নিয়োগ, বেতন ৫০,০০০ টাকা

    BEL Recruitment: ভারত ইলেক্টনিক্স লিমিটেডে ২৬০ শূন্যপদে নিয়োগ, বেতন ৫০,০০০ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৬০ শূন্যপদে নিয়োগ করবে কেন্দ্র সরকারের সংস্থা ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (BEL Recruitment)। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন এই বিষয়ক কিছু তথ্য। 

    বিজ্ঞপ্তি নম্বর

    12949/HR/GAD/TEPE-COMMON/2022

    আরও পড়ুন: কর্মশিক্ষা, শারীরশিক্ষার শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি হাইকোর্টের

    শূন্যপদ

    ট্রেনি ইঞ্জিনিয়ার: মেকানিক্যাল ৩৫, ইলেক্ট্রনিক্স: ১১২, কম্পিউটার সায়েন্স ২৫, সিভিল ৪, ইলেক্ট্রিক্যাল ৪।

    প্রোজেক্ট ইঞ্জিনিয়ার: মেকানিক্যাল ২৬, ইলেক্ট্রনিক্স ৩৮, কম্পিউটার সায়েন্স ৫, সিভিল ৩, ইলেক্ট্রিক্যাল ৮।

    যোগ্যতা

    কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে বিই/ বিটেক/ বিএসসি (চার বছরের কোর্স) ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সমতুল।

    ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে অন্তত ১ বছরের এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    বয়সসীমা

    টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে বয়সের ঊর্ধ্বসীমায় ৩২ বছর।

    ১ নভেম্বর ২০২২ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

    আরও পড়ুন: ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ এখনই নয়, কেন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? 

    পারিশ্রমিক

    প্রথম বছরে প্রতি মাসে ৩০০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৩৫০০০ টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে ৪০০০০ টাকা করে দেওয়া হবে। সঙ্গে অন্যান্য ভাতা।

    আবেদনের ফি

    ট্রেনি ইঞ্জিনিয়ার পদে আবেদনের ফি ১৫০ টাকা সঙ্গে ১৮ শতাংশ জিএসটি এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আবেদনের ফি ৪০০ টাকা সঙ্গে ১৮ শতাংশ জিএসটি।

    তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

    আবেদনের পদ্ধতি

    https://jobapply.in/bel2022NOVGZB/- এই লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে (BEL Recruitment)। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

    অনলাইন আবেদন করা যাবে ১৪ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Delhi Murder: প্লাস্টিকে বাবার মাথা ভরে ঘুরে বেড়াচ্ছে ছেলে, দিল্লি হত্যার রোমহর্ষক ভিডিও প্রকাশ পুলিশের

    Delhi Murder: প্লাস্টিকে বাবার মাথা ভরে ঘুরে বেড়াচ্ছে ছেলে, দিল্লি হত্যার রোমহর্ষক ভিডিও প্রকাশ পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক মর্মান্তিক ঘটনার সাক্ষ্মী হয়েছে রাজধানী দিল্লি। শ্রদ্ধা ওয়ালকার হত্যার পর আরও এক হত্যার ঘটনায় কেঁপে উঠেছিল শহর। দিল্লিতে সৎবাবাকে হত্যা (Delhi Murder) করে দেহ ১০ টুকরো করার অভিযোগে গত সোমবার গ্রেফতার হয়েছেন দীপক দাস ও তার মা পুনম দাস। এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দিল্লি পুলিশ। 

    ভিডিওতে দেখা যায়, দিল্লির একটি মাঠে প্লাস্টিক ব্যাগ (Delhi Murder) নিয়ে দাঁড়িয়ে আছেন দীপক। কি‌ছুক্ষণ পর ব্যাগটি মাঠ থেকে তুলে নিয়ে আবার হাঁটতে শুরু করেন তিনি। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখে সন্দেহ হয় পুলিশের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই মাঠের মধ্যে তার সৎবাবার কাটা মাথা পুঁতে দিতে গিয়েছিলেন দীপক। 

    আরও পড়ুন: ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ এখনই নয়, কেন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?  

    জুন মাসে মায়ের কথায় সৎবাবা অঞ্জন দাসকে হত্যা (Delhi Murder) করেন দীপক। দিল্লির পাণ্ডব নগরের বাসিন্দা ছিলেন তারা। পুনমের দাবি, অঞ্জন তাঁকে না জানিয়েই তাঁর গয়না বিক্রি করে দিয়েছিলেন। গয়না বিক্রির টাকা অঞ্জন তাঁর প্রথম স্ত্রীকে পাঠাতেন। বিহারে আট ছেলে-মেয়ে নিয়ে সংসার ছিল অঞ্জনের প্রথম স্ত্রীর। সংসার চালানোর টাকা দিতে অঞ্জন গয়না বিক্রি করেছিলেন বলে অভিযোগ পুনমের। 

    কী ঘটেছে? 

    বিষয়টি জানতে পেরেই স্বামীর ওপর রেগে গিয়েছিলেন পুনম। ছেলে দীপকের সঙ্গে পরিকল্পনা করে অঞ্জনকে হত্যা করার পরিকল্পনা করেন। পুলিশ জানতে পারে,অঞ্জনের পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন অভিযুক্তরা। অঞ্জন অজ্ঞান হয়ে গেলে তার গলায় কুঠার দিয়ে কোপ মেরে হত্যা (Delhi Murder) করা হয়। সারা রাত ধরে মরদেহ থেকে রক্ত বের হয়ে যাওয়ার পর পরদিন সকালে ছুরি এবং অন্য একটি ধারালো অস্ত্র দিয়ে অঞ্জনের দেহ ১০ টুকরো করা হয়। তারপর সেসব পলিথিনের ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেন পুনম ও দীপক। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্রটির খোঁজ মিললেও হত্যায় ব্যবহৃত ছুরি এখনো পাওয়া যায়নি। দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া দেহের অংশের ছয়টি টুকরা খুঁজে পেয়েছে পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

      
     

  • INDIA vs NEW ZEALAND:  হতাশাজনক ব্যাটিং! নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারল ভারত

    INDIA vs NEW ZEALAND: হতাশাজনক ব্যাটিং! নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হেরে গেল টিম ইন্ডিয়া (India vs New Zealand)। ফল ১-০। তিন ম্যাচের সিরিজে লিড নিয়েছিল কিউইরা। দ্বিতীয় ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। চাপে পড়ে গিয়েছিলেন শিখর ধাওয়ানের দল। অনেকেই মনে করেছিলেন, বুধবার অকল্যান্ড পার্কে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করবে ভারত।

    ভারতের ব্যাট

    টিম ইন্ডিয়া (India vs New Zealand) প্রথম ব্যাট করে ৪৭.৩ ওভারে মাত্র ২১৯ রানে অলআউট হয়ে যায়। এদিন পুরো ৫০ ওভার খেলতেই পারল না ভারতের বড় বড় ব্যাটসম্যানরা। শুরুটা ভালো হয়নি। ওপেনার ধাওয়ান (২৮) ও শুভমান গিল (১৩) দ্রুত সাজঘরে ফেরেন। শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন। তাঁর সংগ্রহ ৪৯। তবে হতাশ করলেন ঋশভ পন্থ। মাত্র ১০ রান করেই মাঠ ছাড়েন তিনি। সূর্য কুমার যাদব (৬), দীপক হুডা (১২) নামের প্রতি সুবিচার করতে পারেননি। ক্রমাগত উইকেট পতনের ফলে ভারতের রানের গতি মন্থর হয়ে পড়ে। ৬৪ বলে ওয়াশিংটন সুন্দর অনবদ্য ৫১ রান না করলে টিম ইন্ডিয়ার লজ্জা আরও বাড়ত।

    আরও পড়ুন: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    সিরিজ জয়ের গন্ধ

    টার্গেট কঠিন না হওয়ায় সিরিজ জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। শুরুটা বেশ ভালই হয় কিউইদের। ওপেনিং জুটিতে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ৯৭ রান যোগ করে জয়ের আশা জাগিয়ে তোলেন। সব দেখে মনে হচ্ছিল নিউজিল্যান্ডের ২-০ ব্যবধানে সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা। ফিন ৫৭ রানে উমরান মালিকের বলে আউট হন। কিউইদের স্কোর যখন ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ তখন বৃষ্টি শুরু হয়। তারপর আর খেলা চালু করা যায়নি। ম্যাচটি ভেস্তে যায়। নিউজিল্যান্ড ১-০ তে একদিনের সিরিজ জিতে যায়। পরের বছর দেশের মাটিতে হবে ৫০-৫০ বিশ্বকাপ। এই সফর ছিল তারই প্রস্তুতির অঙ্গ। কিন্তু টিম ইন্ডিয়ার হতাশাজনক পারফরম্যান্সে বিশ্বকাপের প্রস্তুতিতে বেশ ধাক্কা লাগল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sealdah: ব্যস্ত সময়ে শিয়ালদহে ট্রেন দুর্ঘটনা! অল্পের জন্য এড়ানো গেল বড় বিপদ

    Sealdah: ব্যস্ত সময়ে শিয়ালদহে ট্রেন দুর্ঘটনা! অল্পের জন্য এড়ানো গেল বড় বিপদ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের ব্যস্ত সময়ে শিয়ালদহে ট্রেন দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বুধবার দুপুরে কারশেডমুখী একটি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের পাশাপাশি ধাক্কা লাগে। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদহের বেশ কয়েকটি শাখার রেল পরিষেবা। দুর্ঘটনার জেরে ১৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়। বহু ট্রেন দেরিতে চলে। প্রাথমিক তদন্তের পর সাসপেন্ড করা হয় শিয়ালদহে কারশেডগামী লোকাল ট্রেনের চালককে। প্রাথমিকভাবে জানা গিয়েছে তাঁর ভুলেই বুধবার সকালে দুটি ট্রেনের ধাক্কা লাগে। এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘প্রাথমিক তদন্তে উঠে এসেছে সিগন্যালিং ব্যবস্থা বা রুট রিলে ইন্টারলকিংয়ে কোনও সমস্যা ছিল না। কারশেডগামী ট্রেনের চালক সিগন্যাল না মেনে এগিয়ে গিয়েছিলেন। সেই জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ব্যবস্থা হিসেবে তাই ওই চালককে সাসপেন্ড করা হয়েছে।’

    আরও পড়ুন: “কোভিড মৃত্যুর জন্যে দায়ী নয় সরকার”, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    পাশাপাশি দুটি ট্রেনে ধাক্কা

    রেল সূত্রে খবর, একটি ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে কারশেডের দিকে যাচ্ছিল, আর একটি ট্রেন কারশেড থেকে স্টেশনের দিকে যাচ্ছিল। দ্বিতীয় ট্রেনটি ছিল রানাঘাট লোকাল, তাতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। পাশাপাশি লাইনে থাকা দুটি ট্রেনের একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। জানা যাচ্ছে, যে ট্রেনটি কারশেডের দিকে যাচ্ছিল, তাতে কোনও যাত্রী ছিলেন না। আচমকাই রেলের লাইন থেকে রানাঘাট লোকালের চাকা বেরিয়ে পাশের লাইনের দিকে চলে যায়। ধাক্কা লাগে ফাঁকা ট্রেনের সঙ্গে। দুটি ট্রেনই দাঁড়িয়ে পড়ে। 

    আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় কী কী পদক্ষেপ? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

    আতঙ্কিত যাত্রীরা

    এই ঘটনায় যাত্রীদের আঘাত লাগেনি। ট্রেন থেকে সঙ্গে সঙ্গে তাঁদের নামানোর ব্যবস্থা করা হয়। তবে এভাবে লাইন থেকে চাকা বেরিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় যাত্রীরা ভয় পেয়ছেন। শিয়ালদহ থেকে প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। ট্রেন এভাবে লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে। দুর্ঘটনার জেরে ১৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়। ট্রেন বাতিল এবং দেরিতে চলার জন্য ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। শিয়ালদহ থেকে বিভিন্ন শাখায় যাওয়ার বহু ট্রেন গন্তব্যের আগেই আটকে পড়ে। আবার শিয়ালদহে ঢোকার মুখেও থমকে যায় বেশ কিছু ট্রেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rajasthan: গেহলট পাইলট ঐক্য ‘রাজনৈতিক বিরতি’, কটাক্ষ বিজেপির

    Rajasthan: গেহলট পাইলট ঐক্য ‘রাজনৈতিক বিরতি’, কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত ‘সন্ধি’র পথে রাজস্থান (Rajasthan) কংগ্রেসের (Congress) বিবদমান দুই গোষ্ঠী। মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেস হাইকমান্ডের দূত কেসি বেণুগোপালকে মাঝখানে রেখে হাত ধরাধরি করে দাঁড়ান মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলট (Sachin Pilot)। এদিন দুজনেই সংবাদ মাধ্যমের সামনে বলেন, এখন রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রা সফল করাই আমাদের লক্ষ্য।

    ক্যামেরার সামনে…

    ওই রাতে সাংবাদিকদের সামনে হাজির হওয়ার আগে বেণুগোপাল অশোক গেহলট ও শচিন পাইলট দুই নেতাকে নিয়ে করেন রুদ্ধদ্বার বৈঠক। তার পরেই আসেন সংবাদ মাধ্যমের সামনে। এবং পরে হাসিমুখে ক্যামেরার সামনে ‘পোজ’ দেন তিনজনে। অশোক গেহলট এবং শচিন পাইলটের এই ঐক্য রাজনৈতিক বিরতি বলে কটাক্ষ করেছে রাজস্থান বিজেপি। পদ্ম শিবিরের মতে, দিন কয়েক পরেই কংগ্রেসের এই দুই নেতাকেই আবার একে অপরের বিরুদ্ধে বিবৃতি দিতে দেখা যাবে।

    দিন কয়েক আগে সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শচিন পাইলটকে গদ্দার বলে আক্রমণ শানিয়েছিলেন অশোক গেহলট। তার পরেই জল্পনা ছড়ায়, অশোককে সরিয়ে শচিনকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করা হচ্ছে। এর পরেই আসরে নামেন কংগ্রেস হাইকমান্ড। ইতি পড়ে বিদ্রোহে।

    আরও পড়ুন: গুজরাতসহ গোটা দেশকে ধ্বংস করেছে কংগ্রেস, প্রচার মঞ্চ থেকে নরেন্দ্র মোদি

    রাজস্থান (Rajasthan) কংগ্রেসের এই দুই নেতার ‘সন্ধি’ কতদিন স্থায়ী হবে, তা নিয়ে সন্দিহান রাজ্যবাসীও। বিজেপি বিধায়ক তথা মুখপাত্র রামলাল শর্মা বলেন, রাজ্যবাসীকে এটা বোঝানোর চেষ্টা হয়েছে যে কংগ্রেসে সব কিছু ঠিকঠাক আছে। তবে আমি বিশ্বাস করি এটা একটা কিছু সময়ের জন্য রাজনৈতিক বিরতি মাত্র। তিনি বলেন, দিন কয়েক পরেই রাজ্যবাসী শুনতে পাবেন ‘নাকাড়া’, ‘নিকাম্মা’ এবং ‘গদ্দারে’র মতো শব্দ।   

    প্রসঙ্গত, কংগ্রেসের একটি সূত্রের খবর, শিয়রে গুজরাট নির্বাচন। চলছে রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রা কর্মসূচি। দিন কয়েকের মধ্যেই এই যাত্রা গিয়ে পৌঁছবে রাজস্থানে (Rajasthan)। সেখানে থাকবে ১৩ দিন। কংগ্রেসের ওই সূত্রের খবর, এই দুই কারণে আপাতত ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে বিদ্রোহ। তবে অশোকের বদলে রাজ্যের ব্যাটন যে এবার শচিনের হাতে তুলে দেওয়া হচ্ছে, তা এক প্রকার ঠিক হয়ে রয়েছে। তবে কবে তা রূপায়িত হবে, তা জানা যায়নি। যেমন জানা যায়নি শচিনকে মুখ্যমন্ত্রী করা হবে নাকি কেবলই প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দিয়ে মুখ বন্ধ করে রাখা হবে, তাও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • India China: ভারত-চিন সম্পর্কে নাক গলাবেন না, আমেরিকাকে হুঁশিয়ারি ড্রাগনের দেশের

    India China: ভারত-চিন সম্পর্কে নাক গলাবেন না, আমেরিকাকে হুঁশিয়ারি ড্রাগনের দেশের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত চিন (India China) সম্পর্কের মধ্যে যেন নাক না গলান মার্কিন আধিকারিকরা। আমেরিকাকে এই মর্মে সতর্ক করেছে চিন (China)। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে (Congress) দেওয়া এক রিপোর্টে একথা জানিয়েছে পেন্টাগন। ওই রিপোর্টে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর ভারতের (India) সঙ্গে অচলাবস্থা কাটানোর চেষ্টা করেছিলেন চিনা আধিকারিকরা। সঙ্কটের তীব্রতাও কমিয়ে আনার চেষ্টাও  করেছিলেন তাঁরা। জোর দিয়েছিলেন সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক অন্যান্য ক্ষেত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টাও করেছিলেন তাঁরা।

    মার্কিন কংগ্রেসে যে রিপোর্ট…

    অতি সম্প্রতি পেন্টাগন মার্কিন কংগ্রেসে যে রিপোর্ট পাঠিয়েছে, তাতে বলা হয়েছে ভারত চিন (India China) সীমান্তে কীভাবে উত্তেজনা কমানো যায়, তার চেষ্টা করছে চিন। কারণ ভারতের সঙ্গে ক্রমেই দৃঢ় হচ্ছে আমেরিকার বন্ধন। ওই রিপোর্টে তার পরেই বলা হয়েছে, চিনা আধিকারিকরা মার্কিন আধিকারিকদের এই মর্মে সতর্ক করে দিয়েছেন যে তাঁরা যেন ভারত চিন সম্পর্কে নাক না গলান।

    ভারত চিন (India China) সীমান্ত নিয়ে পেন্টাগন জানিয়েছে, গোটা ২০২১ সাল ধরে চিনা সৈনিকরা সীমান্তে সেনা মোতায়েন করেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর তারা সেখানে পরিকাঠামোও গড়ে তুলেছে। সীমান্তে উত্তেজনা কমাতে দুই দেশই চেষ্টাও চালিয়ে গিয়েছে বলে বলা হয়েছে ওই রিপোর্টে।

    আরও পড়ুন: ডোকলামের কাছে এয়ারস্ট্রিপ গড়ছে চিন, কেন জানেন?

    প্রসঙ্গত, ২০২০ সালের মে মাস থেকেই লাদাখ সীমান্তে চিন তাদের সেনা সমাবেশ বাড়িয়েছে। সেই বছরই জুন মাসে ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষও হয়। তার পরেও ওই এলাকায় চিনের সেনা ক্রমেই তাদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। বিরোধী নেতাদের অভিযোগ, ভারতের একাধিক পোস্ট চিনা সেনার নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ভারতীয় সেনাকে পিছিয়ে আসতে হয়েছে। এ নিয়ে দু দেশের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হলেও, সুরাহা হয়নি।

    লাদাখের পাশাপাশি অরুণাচল সীমান্তেও চিন সেতু, সড়ক সহ তৈরি করে পরিকাঠামো মজবুত করছে। আমেরিকা এনিয়ে ভারতকে সতর্কও করেছে একাধিকবার। আমেরিকা মনে করে, চিন যেভাবে ভারতের চারপাশে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে, তা নিরাপত্তার পক্ষে উদ্বেগের। পেন্টাগনের ওই রিপোর্টে এও বলা হয়েছে, ভারত চিন দুই দেশই অন্যের বাহিনী প্রত্যাহার এবং প্রাক-অচলাবস্থায় ফিরে আসার দাবি জানিয়েছিল। কিন্তু কোনও দেশই তাতে রাজি হয়নি। তাই জটও কাটেনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • TATA Sons: এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে ভিস্তারা, জানিয়ে দিল টাটা সন্স

    TATA Sons: এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে ভিস্তারা, জানিয়ে দিল টাটা সন্স

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার ইন্ডিয়ায় (Air India) মিশে যাচ্ছে ভিস্তারা (Vistara)। অন্তত এমনই ঘোষণা করা হল টাটা সন্সের (TATA Sons) পক্ষ থেকে। এয়ার ইন্ডিয়াকে ঘুরে দাঁড় করাতে নানা পরিকল্পনা করছে টাটা। তারই একটি হল ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়াকে মিশিয়ে দেওয়া। এনিয়ে দীর্ঘদিন ধরে ভাবনাচিন্তা চলছিল। শেষমেশ তা রূপায়িত হতে চলেছে বলে ঘোষণাও করে দিল টাটা সন্স। এয়ার ইন্ডিয়ার ২১৮টি বিমান ভিস্তারার সঙ্গে যুক্ত হওয়ার পর এটিই হবে শীর্ষ স্থানীয় এবং আন্তর্জাতিক ক্যারিয়ার। শুধু তাই নয়, টাটার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়া মিশে গেলে এটি হবে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক ক্যারিয়ার এবং দ্বিতীয় বৃহত্তম অভ্যন্তরীণ ক্যারিয়ার।

    এয়ার ইন্ডিয়া…

    জানা গিয়েছে, সব মিলিয়ে এয়ার ইন্ডিয়া বিনিয়োগ করবে ২ হাজার ৫৯ কোটি টাকা। বেশিরভাগ শেয়ার থাকবে এয়ার ইন্ডিয়ার হাতেই। ভিস্তারার শেয়ার থাকবে ২৫.১ শতাংশ। টাটা সন্সের (TATA Sons) চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে জানিয়েছেন, ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার একীকরণ এয়ার ইন্ডিয়াকে বিশ্বমানের উড়ান সংস্থা হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, আমরা এয়ার ইন্ডিয়াকে বদলাচ্ছি। আমরা একটি শক্তিশালী এয়ার ইন্ডিয়া তৈরি করার সুযোগ নিয়ে উচ্ছ্বসিত। এটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে পূর্ণ এবং কম খরচে পরিষেবা দেবে। তিনি বলেন, টাটা সন্স ভারতের অন্যতম প্রতিষ্ঠিত এবং সম্মানিত নাম। তিনি জানান, ২০১৩ সালে শুরু হয় ভিস্তারার যাত্রা। অল্প সময়ের মধ্যে অনেক প্রশংসা অর্জন করেছে এই উড়ান সংস্থা।

    আরও পড়ুন: দুর্নীতি নার্সিং নিয়োগেও! অভিযোগের তির মন্ত্রী অখিল গিরির ভাইঝির দিকে

    সিঙ্গাপুর আন্তর্জাতিক এয়ারলাইন্স জানিয়েছে, ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়ার একীকরণের চুক্তি অনুযায়ী এয়ার ইন্ডিয়ার ২৫.১ শতাংশের মালিকানা পাবে সিঙ্গাপুর আন্তর্জাতিক এয়ারলাইন্স। এছাড়া লেনদেনের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়াতে ভারতীয় মুদ্রায় দু হাজার কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগ করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। তারা জানায়, নিয়ন্ত্রক সংস্থাগুলি অনুমোদন পেয়ে গেলে ২০১৪ সালের মার্চ মাসের মধ্যেই দুই সংস্থার একীকরণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, মঙ্গলবারই একীকরণের বিষয়টি বিবৃতি জারি করে জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সও। তারা এও জানিয়েছে, এদিনই বোর্ডের তরফ থেকে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Covid Vaccine: “কোভিড মৃত্যুর জন্যে দায়ী নয় সরকার”, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    Covid Vaccine: “কোভিড মৃত্যুর জন্যে দায়ী নয় সরকার”, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিডে মৃত্যুর দায় নিতে পারে না সরকার। সুপ্রিম কোর্টে এমনটাই জানাল কেন্দ্র। সুপ্রিম কোর্টকে এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, কোভিডের ভ্যাকসিন (Covid Vaccine) নেওয়া নিয়ে কোনও আইনি বাধ্যবাধকতা নেই। শুধু তাই নয়, ভ্যাকসিন সংক্রান্ত কোনও মৃত্যু হলে তার জন্য দায়ী সরকার নয়। কেন্দ্র জানিয়েছে, সরকার শুধু জনস্বার্থে ভ্যাকসিন নিয়ে উৎসাহ প্রদান করছে।  

    প্রসঙ্গত, ভ্যাকসিনের (Covid Vaccine) পার্শ্বপ্রতিক্রিয়ায় এক কিশোরীর মৃত্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা দায়ের হয় আদালতে। সেই মামলার নিরিখেই কেন্দ্রের তরফে জানানো হয়, “যেকোনও মৃত্যুই মর্মান্তিক। তবে তাতে সরকারকে দোষী করা ঠিক নয়।” কেন্দ্রের তরফে দায়ের করা ২৩ নভেম্বরের হলফনামায় জানানো হয়, “যেখানে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিনেশনে উৎসাহ দিচ্ছে মাত্র। এটাও জানানো হচ্ছে যে, ভ্যাকসিন নেওয়া নিয়ে কোনও আইনি বাধ্যতা নেই।”

    আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, ব্লক প্রশাসনের বিরুদ্ধে আদালতের পথে শুভেন্দু

    প্রসঙ্গত, ভ্যাকসিন (Covid Vaccine) সংক্রান্ত মৃত্যু মামলায় গত ২৯ অগাস্ট কেন্দ্রকে একটি নোটিস পাঠায় শীর্ষ আদালত। এই মৃত্যুতে একটি নিরপেক্ষ কমিটি গড়ে তার দ্বারা তদন্তের কথা বলা হয়। নির্দিষ্ট সময়ে অটোপসির রিপোর্টও পেশ করতে বলে আদালত।

    কী বলেছে আদালত? 

    মামলায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করা হয়, ভ্যাকসিনের জেরে মৃত্যু হয় এক বালিকার। এই কেন্দ্রের তরফে মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবি করে মৃতের বাবা-মা। এছাড়াও ভ্যাকসিনের (Covid Vaccine) পার্শ্বপ্রক্রিয়ায় অসুস্থতা ঘিরে সরকারের গাইডলাইনও সামনে আনার দাবি করেছেন মামলাকারী। কেন্দ্র উত্তরে জানিয়েছে, AEFI- এর তথ্য অনুযায়ী, মেডিসিনের মতো সমস্ত ভ্যাকসিনেরও কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলছে, ভ্যাকসিন নেওয়ার আগে গ্রহীতার কাছে এমন অপশনও রয়েছে যেখানে তিনি ভ্যাকসিন সম্পর্কে সম্পূর্ণ খোঁজ নিয়ে তারপরে তা গ্রহণ করার। এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলে কেন্দ্র। কেন্দ্র বলে, “কোভিড ভ্যাকসিন নিয়ে সমস্ত তথ্য ‘পাবলিক ডোমেনে’ রয়েছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • Twitter: ২৮০ থেকে বেড়ে ৪২০ হচ্ছে ট্যুইট ক্যারেক্টারের সংখ্যা! কী বলছেন ইলন মাস্ক?

    Twitter: ২৮০ থেকে বেড়ে ৪২০ হচ্ছে ট্যুইট ক্যারেক্টারের সংখ্যা! কী বলছেন ইলন মাস্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার কি বাড়তে চলেছে ট্যুইটারের (Twitter) ক্যারেক্টার সংখ্যা? জল্পনা চলছিলই। এবার তাতে নতুন ইন্ধন জোগালেন সংস্থার বর্তমান মালিক ইলন মাস্ক (Elon Musk)।

    একেবারে প্রথমদিকে, ট্যুইট করার ক্ষেত্রে ১৪০টি ক্যারেক্টারের ঊর্ধ্বসীমা ছিল। তারপর, ২০১৮ সালে এই ক্যারেক্টার সংখ্যা বাড়িয়ে ২৮০ করা হয়েছিল। এবার ফের এই সংখ্যা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। যদিও এ ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ট্যুইটার (Twitter) কর্তৃপক্ষের তরফে। 

    অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের (Twitter) দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। একের পর এক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে খবরের শিরোনামে থেকেছেন বারবার। তাঁর আমলে একাধিক পরিবর্তনও দেখা গিয়েছে এই মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে। ট্যুইট করার ক্ষেত্রে এবার ক্যারেক্টার সংখ্যা বাড়ানোর ভাবনাচিন্তা চালাচ্ছে তাঁর সংস্থা, এমন ইঙ্গিত দিয়ে রাখলেন ইলন মাস্ক।

    শোনা যাচ্ছে, ট্যুইটারের নতুন ভার্সানের (Twitter Features) ক্ষেত্রে ক্যারেক্টার সংখ্যা ২৮০ থেকে বেড়ে ৪২০ হতে পারে। হয়তো, এক সপ্তাহের মধ্যেই এই পরিবর্তন হতে পারে। যদিও নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। এরসঙ্গে এও জানা যাচ্ছে যে, ট্যুইটারে (Twitter) যেসব অ্যাকাউন্ট আগেই নিষিদ্ধ করা হয়েছিল সেগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। 

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

    এক ট্যুইটারাটির প্রস্তাব 

    এর আগেও ট্যুইটারের একাধিক নিয়মকানুনে পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। স্পষ্ট ভাবে তিনি এও জানিয়েছেন যে, নতুন নিয়ম নীতি না মানলে ইউজারকে ট্যুইটার (Twitter) থেকে নিষিদ্ধ করা হতে পারে। সম্প্রতি, এক ট্যুইটারাটি বা ব্যবহারকারী মাস্ককে প্রস্তাব দিয়েছেন যে ট্যুইট করার ক্ষেত্রে ক্যারেক্টার সংখ্যা ২৮০ থেকে বাড়িয়ে ৪২০ করা হোক। সেই ট্যুইটের জবাবে ইলন মাস্ক বলেছেন ভাল আইডিয়া। এর থেকেই অনুমান করা হয়েছে যে ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা হয়তো এবার বাড়তে চলেছে সংস্থা।

    বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে নতুন ফিচার (Twitter Features) চালু করার আগে হয়তো ট্যুইটারে একটি পোল চালু করতে পারেন ইলন মাস্ক। অর্থাৎ ইউজারদের কাছেই জানতে চাওয়া হবে যে ক্যারেক্টার বাড়ানো উচিত কিনা, আর বাড়ালেও কত সংখ্যা করা উচিত। তারপর ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ট্যুইটারে (Twitter) এভাবে ভোটের মাধ্যমেই ‘এডিট’ অপশনও চালু হয়েছিল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Delhi Murder: ‘ফাঁসি হলেও আফসোস নেই, জন্নতে…’, পলিগ্রাফ টেস্টে কী বলল আফতাব?

    Delhi Murder: ‘ফাঁসি হলেও আফসোস নেই, জন্নতে…’, পলিগ্রাফ টেস্টে কী বলল আফতাব?

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে (Delhi Murder)। শ্রদ্ধাকে নৃশংসভাবে খুনের দায়ে বর্তমানে জেলবন্দী আফতাব। এরমধ্যেই তার পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। প্রায় ৯ ঘণ্টা ধরে পলিগ্রাফ টেস্ট চলাকালীন তাকে প্রায় ৪০টির মত প্রশ্ন করা হয়। আর প্রশ্নের উত্তরে যা যা উত্তর দিয়েছে, তা জানলে আপনার গা শিউরে উঠবে। আফতাব জানিয়েছে, ফাঁসিতে টাঙানো হলেও নাকি তার কোনও আফসোস থাকবে না, বরং সে জন্নতের হুর পাবে। আরও এমন এমন দাবি করেছে, যা শুনলে আপনি চমকে উঠবেন।

    শ্রদ্ধাকে খুন করে ‘জন্নত হাসিল’

    পলিগ্রাফ টেস্ট চলাকালীন শ্রদ্ধাকে খুন করার (Delhi Murder) বিষয়ে জিজ্ঞেস করা হলে সে বলেছে, ‘ফাঁসি হলেও আফসোস নেই, জন্নতে হুর পাব।’  সে আরও জানিয়েছে, শ্রদ্ধার খুনে তাকে ফাঁসির সাজা দিলেও তাতে সে দুঃখিত হবে না, বরং সে যখন জন্নতে প্রবেশ করবে, তখন তাকে নায়ক হিসাবে স্মরণ করা হবে।

    আরও পড়ুন: আফতাবের উপর হামলা! ধৃত ২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

    পলিগ্রাফ টেস্ট আর কী কী বলল?

    আফতাব পুলিশের কাছে স্বীকার করেছে, সে শ্রদ্ধার সঙ্গে সম্পর্কে থাকাকালীন ২০টিরও বেশি হিন্দু মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল। হিন্দু মহিলাদের টার্গেট করতে এবং তাদের ফাঁদে ফেলার জন্য বাম্বল (Bumble) অ্যাপ ব্যবহার করত সে। শ্রদ্ধাকে খুনের পর আফতাব তার অ্যাপার্টমেন্টে একজন সাইকোলজিস্টকেও নিয়ে এসেছিল। তিনিও হিন্দু নারী ছিলেন। আফতাব আরও জানিয়েছে, তাঁকে একটি আংটিও দিয়েছিল, যেটি শ্রদ্ধারই ছিল (Delhi Murder)। আফতাব আরও বলেছে, শ্রদ্ধাকে খুন করে দেহ টুকরো টুকরো করতে তার একটুও খারাপ লাগেনি। তার পরিকল্পনা ছিল মুম্বইতেই শ্রদ্ধাকে খুন করে কেটে ফেলা (Delhi Murder)।

    এই নিয়ে মোট তিনবার পলিগ্রাফ টেস্ট করা হয়েছে আফতাবের। কিন্তু সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আরও একবার ধৃতের পলিগ্রাফ টেস্ট করাতে চায় তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, পলিগ্রাফ টেস্টের সময় আফতাব এমন কিছু সত্যি সামনে এনেছে যা তদন্তের গতি বাড়িয়ে দিয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্য অনেকটাই সাহায্য করছে। উল্লেখ্য, দিল্লির একটি আদালত পুলিশকে পাঁচ দিনের মধ্যে নারকো টেস্ট শেষ করার নির্দেশ দিয়েছে। ফলে এই পরীক্ষার পরে আর কী কী তথ্য বেরিয়ে আসে, তারই অপেক্ষায় দেশবাসী। 

LinkedIn
Share