Blog

  • New Market: হকারদের দখলে নিউ মার্কেটের তিন ভাগ রাস্তাই?

    New Market: হকারদের দখলে নিউ মার্কেটের তিন ভাগ রাস্তাই?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউ মার্কেট (New Market) এলাকার কয়েকটি রাস্তার চার ভাগের তিন ভাগ অংশ দখল হয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করলেন দেবাশিস কুমার টাউন ভেন্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার নিউ মার্কেট এলাকা পরিদর্শন করেন হকার (Hawker) পুনর্বাসন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। এদিন নিউ মার্কেট চত্বর জুড়ে হকারদের জন্য তৈরি সমস্যা নিয়ে সমীক্ষার কাজও করেন তিনি। দেবাশিসের সঙ্গে ছিলেন টাউন ভেন্ডিং কমিটির সদস্য এবং নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা। কলকাতা পুরসভার সামনে থেকে এস এস হগ মার্কেট পর্যন্ত পায়ে হেঁটে পরিদর্শন করেন টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা। পুর সেক্রেটারি হরিহর প্রসাদ মণ্ডল এবং নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন দেবাশিস।

    পার্কিং লট…

    নিউ মার্কেট (New Market) এলাকায় রয়েছে বার্ট্রাম স্ট্রিট। এখানেই রয়েছে পার্কিং লট। এই রাস্তার পার্কিং লটের প্রায় পুরোটাই দখল করে ফেলেছেন হকাররা। এই সব হাকারের এই ব্যবসা ছাড়াও চার-পাঁচটি সারিতে ব্যবসা রয়েছে। দেবাশিস কার পার্কিং দফতরের চার্জেও রয়েছেন। পার্কিং লটের দুরাবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ডেকে পাঠান পার্কিং অ্যাটেনডেন্টকে। কথা বলেন তাঁর সঙ্গেও। নিউ মার্কেট প্রথম সারির হেরিটেজ মার্কেট। এদিন যে সব এলাকায় সমীক্ষার কাজ হয়, সেগুলি হল বার্ট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস, লিন্ডসে স্ট্রিট এবং জওহরলাল নেহরু রোড।

    আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী বিজেপির কাছে সারেন্ডার করেছেন’, বললেন সুকান্তও

    নিউ মার্কেট (New Market) চত্বর পরিদর্শনের পর দেবাশিস কথা বলেন হকারদের প্রতিনিধির সঙ্গে। হকারদের রাস্তা দখলের বিষয়ে তাঁকে অবহিত করেন। পুরসভার এ সংক্রান্ত নিয়ম কানুনের কথাও স্মরণ করিয়ে দেন তাঁকে। প্রথম সারির হেরিটেজ মার্কেট চত্বর পরিদর্শন শেষে এদিন দেবাশিস বলেন, গাড়ি চলার রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করছেন একদল হকার। এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, আমি এটাও লক্ষ্য করলাম যে কার পার্কিংয়ের জায়গাটাও ক্রমেই সংকুচিত হয়ে আসছে। আমরা টাউন ভেন্ডিং কমিটিকে এই রিপোর্ট দেব। কমিটির পরবর্তী মিটিংয়ে এটা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনাও করব।

    আরও পড়ুন: জি-২০ শীর্ষ সম্মলেন ভারতের নেতৃত্ব দেওয়াটা একটা সুযোগ, গর্বের মুহূর্ত, বললেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Bappi Lahiri: লতা মঙ্গেশকরের কোলের শিশুটিকে চিনতে পারছেন? আজ তাঁরই ৭০ তম জন্মবার্ষিকী

    Bappi Lahiri: লতা মঙ্গেশকরের কোলের শিশুটিকে চিনতে পারছেন? আজ তাঁরই ৭০ তম জন্মবার্ষিকী

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন সঙ্গীত জগতের একাধিক নক্ষত্র। বলা চলে, ২০২২ সাল বিনোদন জগতে একের পর এক দুঃখের সংবাদ এনেছে। কারণ এই বছরেই আমরা হারিয়েছি ‘কোকিলকন্ঠী’ লতা মঙ্গেশকর, ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়িকে (Bappi Lahiri)। তিন শিল্পীর মৃত্যুতেই শোকের ছায়া পড়ে যায় কলকাতা সহ পুরো দেশে।

    বাপ্পি লাহিড়ির জন্মবার্ষিকী

    আর আজ সেই ডিস্কো কিং বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) ৭০ তম জন্মবার্ষিকী। চলতি বছরের শুরুতেই প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ি। যাঁকে এককথায় বলা চলে, ভারতে ডিস্কো সঙ্গীতের পথপ্রদর্শক। তবে আপনি জানেন কি বাপ্পি লাহিড়িকে ডিস্কো গানের জন্য চেনা হলেও, তাঁর (Bappi Lahiri) এক অন্য দিকও ছিল, যেখানে তিনি এই ডিস্কো গান ছাড়াও অন্য ধরণের গানেরও সুর দিতেন, আর এই ধরণের গানেরই বড় অনুরাগী ছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর।

    আরও পড়ুন: চিনে লকডাউনের প্রতিবাদে হাতিয়ার বাপ্পি লাহিড়ির গান ‘জিমি জিমি আজা আজা’! ব্যাপারটা কী?

    বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) একবার সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তাঁর ও লতা মঙ্গেশকরের সম্পর্কের ব্যাপারে, যে তিনি তাঁকে শ্রদ্ধা করে মা সরস্বতী বলতেন। তিনি জানিয়েছিলেন যে, তিনি মা সরস্বতীর সঙ্গে ‘সুনি সুনি রাহেন’ (ফির জনম লেঙ্গে হাম) এবং ‘তু কাহাঁ আ গয়ি জিন্দেগি’ (ভাবনা) এর মত সিরিয়াস ব্যালাডগুলিতে কাজ করার জন্য গর্বিত। বাপ্পিদা আরও জানিয়েছিলেন, তাঁর ‘তু কাহান আ গায়ে জিন্দেগি’ গানটিতে সুর দিয়েছিলেন তিনি, গেয়েছিলেন মাতা সরস্বতী। এমনকি ‘প্যাস’ ছবিতে মা সরস্বতীর সঙ্গে তাঁর আরেকটি ক্লাসিক্যাল গান ছিল। গানটি ছিল ‘দর্দ কি রাগিনী মুসকুরাকে ছেড় দে’। তিনি সেই গানের সুর দেওয়ার জন্য খুব গর্বিত। লতা মঙ্গেশকর এটিকে তাঁর (Bappi Lahiri) সর্বকালের গানগুলোর মধ্যে সেরা বলেছিলেন।

    এককথায় বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) সৃষ্ট হিন্দি চলচ্চিত্রের একাধিক ডিস্কো গান তাঁর কেরিয়ারের অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য হলেও এমনটা নয় যে, তাঁর ডিস্কো গানগুলো ছাড়া অন্য গানগুলো হিট হয়নি। ফলে তিনি একদিকে যেমন ডিস্কো টাইপের গানের জন্য জনপ্রিয় ছিলেন, তেমনি সফট, মেলোডিয়াস গানের জন্যও পরিচিত ছিলেন (Bappi Lahiri)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Father kills daughter: মেয়েকে খাওয়ানোর টাকা না থাকায় খুন করলেন ইঞ্জিনিয়ার বাবা

    Father kills daughter: মেয়েকে খাওয়ানোর টাকা না থাকায় খুন করলেন ইঞ্জিনিয়ার বাবা

    মাধ্যম নিউজ ডেস্ক: “মেয়েকে খাওয়ানোর টাকা ছিল না, তাই মেরে ফেলেছি (Father kills daugher)।” পুলিশের সামনে খুনের কথা স্বীকার করে কান্নায় ভেঙে পড়লেন ইঞ্জিনিয়ার বাবা। মেয়েকে কিনে দিয়েছিলেন চকোলেট- বিস্কুট। তবুও কাঁদছিল আড়াই বছরের ছোট্ট মেয়ে। খিদের জ্বালায়। খাবার কেনার টাকা ছিল না বেঙ্গালুরুর বাসিন্দা বাবা রাহুল পারমারের। শেষমেশ মেয়েকে বুকের মধ্যে জোরে চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলেন। আত্মহত্যার চেষ্টাও করেন। 

    মেয়েকে খুনের অভিযোগে রাহুল পারামারকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর কোলার থানার পুলিশ। ৪৫ বছরের রাহুল গুজরাতের বাসিন্দা (Father kills daugher)। কিন্তু কর্মসূত্রে থাকেন বেঙ্গালুরুতে। পুলিশের কাছে তিনি দাবি করেছেন, একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। কিন্তু সেই কাজ চলে যায়। বিটকয়েনে বিনিয়োগও করেছিলেন তিনি। বিপুল টাকা হারেন তিনি। বাজারের প্রচুর ধার দেনা হয়ে যায় রাহুলের।

    রাহুল আরও দাবি করেন, দেনার পরিমাণ এতটাই ছিল যে, সোনার গয়নাও বিক্রি করতে হয়েছিল রাহুলকে (Father kills daugher)। নিত্য দিন পাওনাদাররা বাড়িতে হানা দিতেন। উপায় না দেখে আত্মহত্যার সিদ্ধান্ত নেন রাহুল। 

    কী ঘটে?

    মেয়ে জিয়াকে স্কুলে দিতে যাওয়ার নাম করে তাকে নিয়ে গাড়িতে করে ১৫ নভেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন রাহুল (Father kills daugher)। কিন্তু সারাদিন কেটে যাওয়ার পরেও স্বামী-সন্তান না ফেরায় রাহুলের স্ত্রী ভব্য বাগালুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু তার পর দিনই বেঙ্গালুরু-কোলার হাইওয়ের ধারে একটি হ্রদে জিয়ার দেহ উদ্ধার হয়। 

    আরও পড়ুন: “বিশ্বে বেআইনি মনে করা হলেও, পাকিস্তানে এ রকম কিছু নেই”, নেশা সম্পর্কে বিস্ফোরক প্রাক্তন পাক ক্রিকেটার

    জেরায় পুলিশকে রাহুল জানিয়েছেন, ১৫ নভেম্বর সকালে বেঙ্গালুরুর আশপাশে মেয়েকে গাড়িতে নিয়ে ঘোরেন (Father kills daugher)। কী ভাবে আত্মহত্যা করবেন স্থির করতে পারছিলেন না। বিশেষ করে মেয়ের সামনে আত্মহত্যা করবেন, এই সিদ্ধান্ত নিতে পারছিলেন না। অন্য দিকে, সময়ও পেরিয়ে যাচ্ছিল। ফলে আরও বিভ্রান্ত হয়ে পড়ছিলেন রাহুল। তিনি বলেন, “বেশ কিছু ক্ষণ এ দিক-ও দিক গাড়ি চালিয়ে ঘোরার পর শেষমেশ বাড়িতে ফেরার সিদ্ধান্ত নিই। কিন্তু পাওনাদারদের অশ্রাব্য গালিগালাজ, হেনস্থা বার বার চোখের সামনে ভেসে উঠছিল। তার পরই হ্রদের ধারে সন্ধ্যাবেলায় গাড়ি থামিয়েছিলাম।” 

    রাহুল আরও জানান, হ্রদের কাছে গাড়ি পার্ক করে সামনেরই একটি দোকান থেকে মেয়ের জন্য বিস্কুট এবং চকোলেট কিনে এনেছিলেন (Father kills daugher)। পকেটে আর টাকা ছিল না তাঁর। মেয়েকে নিয়ে গাড়িতে কিছুক্ষণ খেলেনও। কিন্তু মেয়ে আবার খিদের জ্বালায় কেঁদে ওঠে। সেই জ্বালা সহ্য করতে না পেরে মেয়েকে বুকের মধ্যে জোরে চেপে ধরে শ্বাসরোধ করে খুন করেন বলে দাবি করেন রাহুল। এর পরই মেয়েকে নিয়ে হ্রদের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু জল কম থাকায় বেঁচে যান। কিন্তু রাহুলের কথায় কতটা সত্যতা রয়েছে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: ফিফা বিশ্বকাপে ভারতের তেরঙ্গা গায়ে দেখা গেল আর্জেন্টিনার এক মহিলাকে, কিন্তু কেন?

    FIFA World Cup: ফিফা বিশ্বকাপে ভারতের তেরঙ্গা গায়ে দেখা গেল আর্জেন্টিনার এক মহিলাকে, কিন্তু কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জমে উঠেছে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup)। বিশ্বকাপের উন্মাদনা পৌঁছে গিয়েছে বিশ্বের প্রতিটি দেশে। ফুটবলপ্রেমীরা পছন্দের দলের জার্সি পরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে এবারে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল নেটিজেনরা। আর্জেন্টিনার এক মহিলাকে ভারতের তেরঙ্গা গায়ে জড়িয়ে দেখা গেল কাতারে। আর মহিলার এমন কাণ্ড সবার নজর কেড়েছে। তবে প্রশ্ন একটাই, কেন এমনটা করলেন তিনি, কী রয়েছে এর পিছনের আসল রহস্য?

    ভারতের পতাকা গায়ে আর্জেন্টিনার মহিলা

    জানা গিয়েছে, আর্জেন্টিনার এই মহিলার নাম লেটি এস্তেভেজ। কেরালার এক ফুটবলপ্রেমী ইয়াদিল এম ইকবালের শেয়ার করা একটি ভিডিওতে লেটি এস্তেভেজকে ভারতীয় জাতীয় পতাকা গায়ে জড়িয়ে থাকতে দেখা গেছে। সম্প্রতি ইকবাল তাঁর ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু হয়েছে। শেয়ার করা ওই ভিডিওতেই এস্তেভেজকে তিরঙ্গা ধরে থাকতে দেখা গেছে (FIFA World Cup)।

    [insta]https://www.instagram.com/reel/ClVx-_nuMrK/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: নতুন জীবন পেল আর্জেন্টিনা! বিশ্বকাপে এগিয়ে যেতে এবারে কী করতে হবে মেসিদের?

    কেন এমন করলেন এই মহিলা?

    ভিডিও-এর মাধ্যমে জানা গিয়েছে, এস্তেভেজ তিরঙ্গা পরতে চেয়েছিলেন কারণ তিনি তাঁর দেশের প্রতি ভারতীয়দের ভালবাসা দেখে অবাক হয়েছিলেন। তাই তিনি এমনটা করেছিলেন। এই ভিডিও-র শুরুতে ইকবাল এস্তেভেজকে বলেন যে, ভারতীয়রা আর্জেন্টিনা ফুটবল (FIFA World Cup) টিমের কত বড় ফ্যান, বিশেষ করে লিওনেল মেসি কতটা প্রিয় ভারতীয়দের কাছে। আর এর পরেই জানা যায় যে, ভারতীয়রা আর্জেন্টিনাকে সবসময় সাপোর্ট করায়, এই বিষয়টি তাঁর মন ছুঁয়ে গিয়েছে। ফলে তিনি ভারতের প্রতি তাঁর ধন্যবাদ জানাতেই এমনটা করেছেন তিনি।

    এই ভিডিও শেয়ার করে ইকবাল ক্যাপশনে লিখেছেন, “ফুটবল দ্বারা একত্রিত, জাতি দ্বারা বিভক্ত। আমাদের দেশকে ভালবাসার জন্য আপনাকে ধন্যবাদ।” এই ভিডিওটিতে ইতিমধ্যেই ২লক্ষ ১৯ হাজারের বেশি লাইক এসেছে। এই ভিডিওটি শেয়ার করার জন্য নেটিজেনরা ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Adar Poonawalla: কোটি টাকার প্রতারণার শিকার আদর পুনাওয়ালার সিরাম সংস্থা, গ্রেফতার ৭

    Adar Poonawalla: কোটি টাকার প্রতারণার শিকার আদর পুনাওয়ালার সিরাম সংস্থা, গ্রেফতার ৭

    মাধ্যম নিউজ ডেস্ক: গত সেপ্টেম্বর মাসে ‘সিরাম ইনস্টিটিউশন সিইও- এর (Serum Institution) (Adar Poonawalla) নাম করে প্রতারকদের টাকা চাওয়ার অভিযোগে উত্তাল হয়েছিল নেটপাড়া। দেশের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউশনের (Seram Institute) সিইও আদর পুনাওয়ালার (Adar Poonawalla) নাম করে ১.০১ কোটি টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল। এরপর এই ঘটনার তদন্তে নামে মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police)। সোমবার ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মোট ৭ অভিযুক্তকে গ্রেফতার করা হল। যদিও প্রতারণার মূল চক্রীকে এখনও ধরা যায়নি।

    ঘটনাটি কী?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা আদর পুনাওয়ালা (Adar Poonawalla) সেজে ভুয়ো মেসেজ পাঠায় এসআইআই-এর অর্থ বিভাগের পরিচালক সতীশ দেশপান্ডের হোয়াটসঅ্যাপে এবং ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দ্রুত ট্রান্সফারের জন্য বলে। দেশপাণ্ডে ওই মেসেজ সত্যিই আদর পুনাওয়ালা (Adar Poonawalla) পাঠিয়েছেন এই ভেবে তিনি ১,০১,০১,৫৫৪ কোটির বেশি টাকা প্রতারকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরে তাঁরা বুঝতে পারেন যে এসআইআই (Adar Poonawalla) প্রতারিত হয়েছে।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার! মুহূর্তে গায়েব কোটি কোটি টাকা? কী করবেন, জানুন…

    প্রতারণার অভিযোগে গ্রেফতার ৭

    এরপরেই দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এরপর ওই আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় পুলিশ। অ্যাকাউন্টগুলির সূত্র ধরে তদন্তে নামেন পুলিশ। এর পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা শুরু হয়। ডেপুটি পুলিশ কমিশনার স্মর্তনা পাটিল (Deputy Commissioner of Police Smartana Patil) বলেন, ‘‘ওই অ্যাকাউন্টের মালিক ছিলেন ৮ জন। তাঁদের মধ্যে ৭ জন এখনও পর্যন্ত গ্রেফতার। প্রধান অভিযুক্তের খোঁজ চলছে। ওই সাতটি অ্যাকাউন্টের টাকা আবার ৪০টি অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। সেই ৪০টি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে।’’ তিনি আরও জানান, এই সাতটি অ্যাকাউন্ট ছাড়াও ৪০টি অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে পুলিশ।

    পুলিশ জানায়, অ্যাকাউন্টগুলিতে (Adar Poonawalla) থাকা ১৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার পুনে শহরের সাইবার ক্রাইম বিভাগ ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে। আর আগেই অন্য ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও মূলচক্রীকে এখনও পর্যন্ত ধরা যায়নি। যার খোঁজ পেতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।  

    আরও পড়ুন: করোনার পর সারভাইক্যাল ক্যান্সারের টিকা দেশের মাটিতে 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Paramilitary Personnel: গুজরাটে ভোটের দায়িত্বে থাকা জওয়ানের গুলিতে নিহত ২ সহকর্মী, আহত ২

    Paramilitary Personnel: গুজরাটে ভোটের দায়িত্বে থাকা জওয়ানের গুলিতে নিহত ২ সহকর্মী, আহত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনের মাসেই গুজরাটে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সহকর্মীর গুলিতে মৃত্যু হল প্যারামিলিটারি দুই জওয়ানের (Paramilitary Personnel)। আহত হয়েছেন আরও দুজন। ঘটনাটি ঘটেছে গুজরাটের পোরবন্দরের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাটে ভোটের দায়িত্বে নিযুক্ত ছিলেন ওই জওয়ানরা। সূত্রের খবর অনুযায়ী, নিজেদের মধ্যে বচসার জেরেই একে অপরকে লক্ষ্য করে একে ৪৭ থেকে গুলি চালিয়ে দেয়। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের, আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    নিহত দুই প্যারামিলিটারি জওয়ান

    গুজরাট পোরবন্দরের কালেক্টর এবং জেলা নির্বাচনী অফিসার এ এম শর্মা জানান, ঘটনার সময় ওই জওয়ানরা (Paramilitary Personnel) কর্তব্যরত ছিলেন না। নিজেদের মধ্যে বচসা চলাকালীন আচমকাই এক জওয়ানের হাতে থাকা রাইফেল থেকে গুলি চালানো হয়। নিহত ও আহত জওয়ানরা প্রত্যেকে মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়নের (IRB) সদস্য। গুজরাটে নির্বাচনের আগে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (CAPF) পাশাপাশি আইআরবি-তেও মোতায়েন করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এ এম শর্মা।

    আরও পড়ুন: ”২০০২ সালে দাঙ্গাবাজরা শিক্ষা পেয়েছিল, রাজ্যে শান্তি এনেছে বিজেপি”, গুজরাটে শাহ

    আহত জওয়ানদের পরিস্থিতি

    সূত্রের খবর অনুযায়ী, যাঁরা আহত হয়েছেন, তাঁদের মধ্যে একজনের পায়ে ও অপরজনের পেটে গুলি লেগেছে। তাঁদের প্রথমে পোরবন্দর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জামনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। যাঁর পেটে গুলি লেগেছে, তাঁর অবস্থা গুরুতর, আর একজন অপেক্ষাকৃত ভালো রয়েছেন। আর যে দুই জওয়ানের মৃত্যু হয়েছে, তাঁদের নাম খোইবা সিং ও জিতেন্দ্র সিং। এছাড়া আহত হয়েছেন চোরাজিৎ ও রোহিকানা। তাঁরা প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা (Paramilitary Personnel)।

    প্রসঙ্গত, গুজরাটে আগামী ডিসেম্বর মাসের প্রথমের দিকে রয়েছে ভোট। ১ ও ৫ তারিখ গুজরাটে ভোট রয়েছে। যে পোরবন্দর এলাকায় এই গুলি চালনার ঘটনা ঘটেছে সেখানে ১ ডিসেম্বর ছিল ভোট। পোরবন্দর থেকে ২৫ কিলোমিটার দূরে ওই জওয়ানরা টুকড়া গোসা গ্রামে ছিলেন বলে জানা গিয়েছে।

    এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসন। কিছুদিন বাকি নির্বাচনের। তার আগেই এমন ভয়াবহ ঘটনা, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি বচসার জেরে হলেও ঠিক কী কারণে তাঁদের (Paramilitary Personnel) মধ্যে ঝগড়া শুরু হয়েছিল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তাই এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

  • Satyendra Jain: জেল সুপারের সঙ্গে খোশ গল্প করছেন আপের বন্দি মন্ত্রী সত্যেন্দ্র?

    Satyendra Jain: জেল সুপারের সঙ্গে খোশ গল্প করছেন আপের বন্দি মন্ত্রী সত্যেন্দ্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলের কুঠুরির মধ্যে বসে ম্যাসেজ নিতে দেখা গিয়েছে তাঁকে। দেখা গিয়েছে বাইরে থেকে আনা খাবার খেতেও। এবার তাঁকে দেখা গেল জেল আধিকারিকদের সঙ্গে বসে খোশগল্প করতে। তিনি সত্যন্দ্র জৈন (Satyendra Jain)। দিল্লির আম আদমি পার্টি (AAP) সরকারের মন্ত্রী। তিহার জেলের এই ভিডিও প্রক্যাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। প্রসঙ্গত, আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করা হয়েছে আম আদমি পার্টি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে।

    ভাইরাল ভিডিও…

    সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে, সেটি ১২ সেপ্টেম্বরের। ঘটনাটি রাত আটটা নাগাদ ঘটেছে। মিনিট দশেকের ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, তিহার জেলের সাত নম্বর কুঠুরিতে বন্দি আপ মন্ত্রী সত্যেন্দ্র (Satyendra Jain) তিন ব্যক্তির সঙ্গে খোশ মেজাজে গল্প করছেন। এর কিছুক্ষণ পরে সত্যন্দ্রর কাছে আসতে দেখা যায় তিহার জেলের সুপার অজিত কুমারকে। সুপার সত্যন্দ্রর কুঠুরিতে ঢুকতেই বেরিয়ে যেতে দেখা যায় বাকিদের। এর আগে সত্যেন্দ্রর আরও একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছিল। সেটি ১৯ নভেম্বরের। ওই ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল, সত্যেন্দ্রর পা মালিশ করছেন এক ব্যক্তি। ধোপদুরস্ত বিছানায় আয়েশ করে বসে রয়েছেন আপ সরকারের মন্ত্রী। আর তাঁর বিছানায় বসে তাঁর পা মালিশ করে দিচ্ছেন ওই ব্যক্তি।

    আরও পড়ুন: দিল্লি পুরভোটের টিকিট মেলেনি, বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার হুমকি আপ নেতার

    এই দুই ভিডিওর মাঝে আসে আরও একটি ভিডিও ফুটেজ। সেটি ২৩ নভেম্বরের। তাতে দেখা যায়, তিহার জেলের ছোট্ট কুঠুরিতে বসেই ফল, স্যালাড খাচ্ছেন আপ সরকারের বন্দি মন্ত্রী সত্যেন্দ্র (Satyendra Jain)। প্লাস্টিকের একটি বাক্স থেকে খাবারও খেতে দেখা যায় তাঁকে। সত্যেন্দ্রর ফোনে মেসেজ আসতেও দেখা গিয়েছিল আগেই। কোনও এক সঙ্গীর সঙ্গে চ্যাট করতেও দেখা গিয়েছে তাঁকে। এ সবের কোনওটাই জেলের ভিতরে করা যায় না।

    সত্যেন্দ্রর (Satyendra Jain) পা মালিশের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই সাফাই গাইতে শুরু করে আপ। তারা জানায়, সত্যেন্দ্রর ফিজিওথেরাপি হচ্ছিল। যদিও পরে জানা যায়, যিনি সত্যেন্দ্রর পা মালিশ করছিলেন, তিনি আদতে কোনও ফিজিওথেরাপিস্টই নন। তিনি ধর্ষণে অভিযুক্ত। নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বন্দি রয়েছেন তিহার জেলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PMAY-G: আবাস যোজনার বরাদ্দ পেতে রাজ্যকে মানতে হচ্ছে কোন কোন শর্ত?

    PMAY-G: আবাস যোজনার বরাদ্দ পেতে রাজ্যকে মানতে হচ্ছে কোন কোন শর্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের (PMAY-G) আওতায় রাজ্যের আটকে থাকা ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ মঞ্জুর করেছে কেন্দ্র। কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যের নামে চালানো, প্রকল্পের লোগো পরিবর্তন করে দেওয়া সহ একাধিক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল মমতা সরকারের বিরুদ্ধে। যে কারণে, রাজ্যের বকেয়া অর্থ প্রায় আট মাস আটকে রেখে দিয়েছিল কেন্দ্র। 

    এরপর, PMAY-G প্রকল্পে আটকে থাকা টাকা মুক্ত করতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে একাধিকবার বৈঠক হয়। দিল্লি গিয়ে বকেয়া অর্থের জন্য তদ্বির করে তৃণমূল প্রতিনিধিদল। গত জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা। সম্প্রতি, গিরিরাজের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীও। রাজ্য সরকারের তরফে মন্ত্রী বিস্তারিত তথ্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরেন। 

    রাজ্য কী জানিয়েছে?

    রাজ্যের তরফে লিখিত আকারে জানানো হয় এই মর্মে যে, কেন্দ্রের সব নির্দেশিকা সঠিক ও যথাযথভাবে মেনে চলা হবে। কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয় সব শর্ত মেনেই কাজ করছে রাজ্য সরকার। মুখ্যসচিবের মুচলেকা পেয়েই আবাস যোজনার বরাদ্দে অনুমোদন দেয় কেন্দ্র। দিল্লির স্পষ্ট বক্তব্য, কেন্দ্রীয় টাকায় তৈরি বাড়ি বাংলার আবাস যোজনা নাম দিয়ে চালানো যাবে না। কারণ মূল প্রকল্প, যেখানে কেন্দ্র ও রাজ্যে যৌথভাবে টাকা দেয় তার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY-G)। ওই যোজনায় কেন্দ্র ৬০ শতাংশ ও রাজ্য সরকার ৪০ শতাংশ টাকা দেয়। শর্ত মেনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দেন প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম দিয়েই প্রকল্প হবে। লিখিত আকারে জানানো হয় সেই কথা। এরপর মুচলেকা পেয়েই তবে রাজ্যের বকেয়া মেটাতে রাজি হয় কেন্দ্র। মঞ্জুর করা হয় ৮,২০০ কোটি টাকা। 

    আরও পড়ুন: কেন্দ্রের থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ৮২০০ কোটি টাকা পেল রাজ্য

    কেন্দ্র কী জানিয়েছে?

    জানা গিয়েছে, এই (PMAY-G) প্রকল্পের আওতায় মোট ১১ লক্ষেরও বেশি বাড়ির জন্য এই টাকা বরাদ্দ করা হচ্ছে। তবে, অর্থ অনুমোদনের সঙ্গে একগুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে। যেমন কেন্দ্রের শর্ত, সময় মেনে বাড়ির কাজ করতে হবে, নইলে হবে জরিমানা। কেন্দ্রের সুস্পষ্ট বার্তা, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না-পারলে বাড়ি-পিছু জরিমানা করা হবে। জরিমানার টাকা কেটে নেওয়া হবে কেন্দ্রীয় বরাদ্দের প্রশাসনিক তহবিল থেকে। এছাড়া, আগামী তিন মাসের মধ্যেই ১১ লক্ষ ৩৭ হাজার বাড়ি তৈরির কাজ যে শেষ করে ফেলতে হবে। কেন্দ্রের স্পষ্ট কথা, অন্যথা হলে জরিমানা ধার্য করার পাশাপাশি ফের আটকে দেওয়া হবে টাকা। সব শর্তে রাজি হয়েছে রাজ্য। 

    কী কী শর্ত রাখা হয়েছে?

    শর্ত ১: প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G) রূপায়নের যে কাঠামো রয়েছে, তা কঠোরভাবে মেনে চলতে হবে রাজ্যকে।

    শর্ত ২: সময়মতো বাড়ি অনুমোদন ও কিস্তির টাকা বণ্টন নিশ্চিত করতে হবে রাজ্যকে। সংশ্লিষ্ট সুবিধাভোগীর হাতে রাজ্য যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যোজনা প্রকল্পের বাড়ির অনুমোদন ও সহায়তা মূল্যের প্রথম কিস্তির অর্থ বণ্টন না করতে পারে, তাহলে সেক্ষেত্রে মন্ত্রক পুনরায় লক্ষ্যমাত্রা প্রত্যাহার করার বিবেচনা করতে পারে। 

    শর্ত ৩: সময় মেনে কোষাগার থেকে প্রকল্পের অ্যাকাউন্টে রাজ্যকে তার নির্দিষ্ট ভাগের টাকা জমা করতে হবে। 

    শর্ত ৪: প্রকল্পের আওতায় তৈরি হওয়া বাড়িগুলোতে যোজনার নাম ও লোগো সঠিকভাবে নির্দিষ্ট গাইডলাইন মেনে লাগাতে হবে। এর কোনও প্রকার অন্যথা চলবে না। এটা ভিন্ন অন্য কোনও প্রকার লোগো বা ব্র্যান্ডিং লাগানোর অনুমতি নেই। 

    শর্ত ৫: যোজনায় তৈরি হওয়া বাড়িগুলোতে নিয়মিত সোশ্যাল অডিট প্রক্রিয়া চালাতে হবে। 

    শর্ত ৬: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী বিভিন্ন আধিকারিকরা এরিয়া অফিসার্স মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে নজর রাখবেন।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Mumbai Terror Attack: আজ মুম্বই হামলার ১৪ বছর! নিহতদের স্মরণ করলেন রাষ্ট্রপতি, বিদেশমন্ত্রী

    Mumbai Terror Attack: আজ মুম্বই হামলার ১৪ বছর! নিহতদের স্মরণ করলেন রাষ্ট্রপতি, বিদেশমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই হামলার (Mumbai Attack) আজ ১৪তম বছর। ২৬/১১-য় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকতার আব্বাস নকভি-সহ বহু নেতারা। 

    নিহতদের স্মরণে ট্যুইট

    ২০০৮ সালে আজকের দিনেই দেশের বাণিজ্য নগরে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার ১০ জঙ্গি শহরের বিভিন্ন প্রান্তে বোমা-গুলি ও বন্দুক নিয়ে নাশকতা চালায়। প্রাণ হারান ১৬৬ জন নিরীহ মানুষ। এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও ছিলেন। জখম হন ৩০০-র বেশি মানুষ। বিশ্বের বহু দেশ এই ঘটনার তীব্র নিন্দা করে।

    মুম্বই হামলার এই ঘটনার পর কেটে গিয়েছে ১৪টা বছর। কিন্তু, তার ভয়বহতা এখনও পিছু ছাড়েনি। সেই দিন যাঁরা ডিউটিতে থাকাকালীন প্রাণ দিয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি। তাঁর তরফে ট্যুইটারে লেখা হয়েছে, ‘সেদিন আমরা যাঁদের হারিয়েছি, তাঁদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে গোটা দেশ। তাঁদের পরিবারের অশেষ যন্ত্রণা আমরা অনুভব করতে পারি। বীরত্বের সঙ্গে যে সব নিরাপত্তারক্ষী লড়াই করেছিলেন এবং কর্তব্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের সম্মান জানায় গোটা দেশ।’

    ট্যুইটারে বিদেশমন্ত্রী লিখলেন, ‘মানবতার পক্ষে বিপজ্জনক সন্ত্রাসবাদ। আজ ২৬/১১-য় নিহতদের স্মরণে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। যারা এই হামলার পরিকল্পনা ও তদারকি করেছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। গোটা বিশ্বে যারা জঙ্গি হামলার শিকার হয়েছেন, এটা তাঁদের কাছে আমাদের ঋণ।’

    ট্যুইট করে শ্রদ্ধা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিন্দিতে তিনি লেখেন, “মুম্বইয়ে ২৬/১১-র জঙ্গি হামলায় নিরীহ নাগরিকদের হারায় দেশ। আমাদের সাহসী জওয়ানরা প্রত্যেককে নিরাপত্তা দিতে গিয়ে তাঁদের প্রাণ হারান। তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই। যাঁরা কাছের মানুষকে হারানোর মতো অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।”

     

     

     

  • FIFA World Cup: আটকে গেল ইংল্যান্ড, কাতারের বিদায় নিশ্চিত, ওয়েলসের বিরুদ্ধে নাটকীয় জয় ইরানের

    FIFA World Cup: আটকে গেল ইংল্যান্ড, কাতারের বিদায় নিশ্চিত, ওয়েলসের বিরুদ্ধে নাটকীয় জয় ইরানের

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) ষষ্ঠ দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েলস-ইরান (Wales v Iran)। এদিন আল রায়ান স্টেডিয়াম দেখল ‘ফ্রাইডে ব্লকব্লাস্টার’। চূড়ান্ত নাটকীয় এবং রুদ্ধশ্বাস বললেও কম বলা হবে। ৯০ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোলশূন্য। ৯০ মিনিটের খেলা শেষের পরেই রেফারি জানিয়ে দেন যে, খেলা চলবে আরও নয় মিনিট। আর সেখানেই পরপর দুই গোল করে বাজিমাত করল কার্লোস কুইরোজের শিষ্যরা।  ধারে ভারে ও নামডাকে এগিয়ে থাকা ইউরোপের ফুটবল দেশ ওয়েলসের চোখের জল বার করে দিল পশ্চিম এশিয়ার দল। প্রথম ম্যাচে ড্রয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্য়র্থ হল গ্যারেথ বেলের ওয়েলস। ইরানের কাছে ০-২ ব্যবধানে হার মানতে হল ওয়েলসকে।

    আটকে গেল ইংল্যান্ড

    ফেভারিটের মতোই বিশ্বকাপ (FIFA World Cup 2022) অভিযান শুরু করেছে ইংল্য়ান্ড। প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে ৬-২ গোলে জিতেছে তারা। জোড়া গোল করেন বুকায়ো সাকা। এক ঝাঁক তরুণ ফুটবলার রয়েছেন ইংল্যান্ড শিবিরে। রয়েছেন অভিজ্ঞ অধিনায়ক হ্যারি কেনও। ইরান ম্যাচে চোট পেয়েছিলেন হ্য়ারি। ফিট হয়ে নামলেও পার্থক্য় গড়ে দিতে পারলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্ডারডগ ধরা হলেও, তাদের হালকা নিলে ভুগতে হবে, এই প্রমাণ প্রথম ম্যাচেই পেয়েছিল গ্যারেথ বেলের ওয়েলস। এ বার টের পেল ইংল্যান্ডও। গোলমুখ খুলতেই পারল না ব্রিটিশরা। গোলশূন্য ম্যাচে পয়েন্ট ভাগ হয়ে গেল দুই শিবিরের মধ্যে।  

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    বিদায় কাতার

    ঘুরে দাঁড়াতে পারল না কাতার। সেনেগালের কাছে ১-৩ ব্য়বধানে হারে কাতার। বিশ্বকাপে (FIFA World Cup 2022) গ্রুপ এ-র অন্য ম্যাচে নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর ১-১ ড্র হতেই আয়োজক কাতারের বিদায় নিশ্চিত হয়ে গেল। এরপর শুধুই মর্যাদা রক্ষার ম্যাচ বাকি রইল তাদের। 

    গতকালের ম্যাচের ফলাফল:

    ওয়েলস্‌ ০ : ইরান ২  

    কাতার ১ : সেনেগাল ৩

    নেদারল্যান্ডস ১ : ইকুয়েডর ১

    ইংল্যান্ড ০: মার্কিন যুক্তরাষ্ট্র ০

    আজকের ম্যাচ:

    টিউনিশিয়া বনাম অস্ট্রেলিয়া (গ্রুপ ডি) (দুপুর সাড়ে ৩টে)

    পোল্যান্ড বনাম সৌদি আরব (গ্রুপ সি) (সন্ধ্যা সাড়ে ৬টা)

    ফ্রান্স বনাম ডেনমার্ক (গ্রুপ ডি) (রাত সাড়ে ৯টা)

    আর্জেন্টিনা বনাম মেক্সিকো (গ্রুপ সি) (রাত সাড়ে ১২টা)

LinkedIn
Share