Blog

  • FIFA World Cup: এগিয়ে এল বিশ্বকাপের দিন! জেনে নিন কবে থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ

    FIFA World Cup: এগিয়ে এল বিশ্বকাপের দিন! জেনে নিন কবে থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলে গেল কাতার বিশ্বকাপ শুরুর দিন। নির্ধারিত সূচির এক দিন আগেই শুরু হবে ফুটবলের মহারণ। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা। ২১ নভেম্বর, সোমবারের বদলে ২০ নভেম্বর, রবিবার শুরু হবে কাতার বিশ্বকাপ। অনেক হিসেব নিকেশের পর মধ্যপ্রাচ্যের দেশটির আবহাওয়ার কথা মাথায় রেখে ২১ নভেম্বর থেকে ফুটবল বিশ্বকাপ (Football World Cup) শুরুর দিন ঠিক হয়েছিল। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানের আগে সেনেগাল বনাম নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড বনাম ইরান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর আয়োজক কাতার নামত গ্রুপ পর্বের লড়াইয়ে। অতীতের এই পরিকল্পনায় আসছে পরিবর্তন।

    সংবাদ সংস্থা সূত্রে খবর, ফুটবল বিশ্বকাপ এক দিন এগিয়ে আনতে চলেছে ফিফা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশকে খেলার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। আগের সূচি অনুযায়ী ২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, ২০ নভেম্বর আয়োজক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। 

    বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ফিফা কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কাউন্সিলের অনুমোদন পেতে সমস্যা হবে না বলে আশাবাদী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি ছাড়াও কাউন্সিলের সদস্য মহাদেশীয় ফুটবল নিয়ামক সংস্থার প্রধানরা। কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর কাতার বিশ্বকাপ শুরুর নতুন দিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে ফিফা।

    নতুন সূচি অনুযায়ী কাতার বিশ্বকাপের ফাইনালের দিন অবশ্য পরিবর্তন হচ্ছে না। ফাইনাল হবে ১৮ ডিসেম্বরেই। গত চারটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলেছে আয়োজক দেশ। এ বারের সূচিতেও প্রথম দিন ২১ নভেম্বরেই ছিল কাতার-ইকুয়েডর ম্যাচ। কিন্তু সেটি ছিল প্রতিযোগিতার তৃতীয় ম্যাচ। সেই ম্যাচটিই এক দিন এগিয়ে আনা হল। ফিফা সূত্রে জানা গিয়েছে বিশ্বকাপের বাকি সূচিতে পরিবর্তন হচ্ছে না।

     

     

  • Bihar Politics: ‘পল্টুরাম’ হলেন ‘কাল্টুরাম’, নীতীশকে বেনজির আক্রমণ গিরিরাজের

    Bihar Politics: ‘পল্টুরাম’ হলেন ‘কাল্টুরাম’, নীতীশকে বেনজির আক্রমণ গিরিরাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি (BJP) সঙ্গ ছেড়ে মঙ্গলবারের বারবেলায় দিয়েছিলেন ইস্তফা। পরের দিনই ইউপিএ-র (UPA) হাত ধরে ফের বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে বসেছেন জনতা দল ইউনাইটেড (JDU) সুপ্রিমো নীতীশ কুমার (Nitish Kumar)। তার পরেই তাঁকে ফের আক্রমণ শানিয়েছেন গেরুয়া নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা গিরিরাজ সিং (Giriraj Singh) বলেন, পল্টুরাম (Palturam) হলেন কাল্টুরাম (Kalturam)।

    গত বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে মুখ্যমন্ত্রী হন নীতীশ। তার আগে শামিল হয়েছিলেন মহাজোটের সঙ্গে। এবার যখন লোকসভা নির্বাচনের পদধ্বনি শোনা যাচ্ছে, তখন ফের ত্যাগ করলেন পদ্ম শিবির। ভিড়ে গেলেন আরজেডি এবং বাম-কংগ্রসের মহাজোটে। এবং যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে গিয়েছিলেন তিনি, চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের বসলেন সেই তখতে।

    আরও পড়ুন : বিজেপি-সঙ্গ ত্যাগ নিছক উপলক্ষ, নীতীশের লক্ষ্য কি প্রধানমন্ত্রীর কুর্সি?

    সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গিরিরাজ বলেন, এক সময় লালুপ্রসাদ ওঁকে সাপ সম্বোধন করেছিলেন। তিনি বলেন, গতকালও যিনি ছিলেন পল্টুরাম, তিনিই হয়ে গেলেন কাল্টুরাম। গিরিরাজ বলেন, আমি শুনেছি যে লালু প্রসাদ ওঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অথচ এই লালুই একবার ট্যুইট করে বলেছিলেন, সাপ যেমন বারবার খোলস ত্যাগ করে, নীতীশ তেমনই প্রতিবার নতুন জোটে গিয়ে ভিড়ে যান। বক্তব্যের সমর্থনে ২০১৭ সালে লালুর সেই ট্যুইটবার্তাও শেয়ার করেন এই কেন্দ্রীয় মন্ত্রী। গিরিরাজের প্রশ্ন, নীতীশ কুমার যে দু বছর অন্তর খোলস ছাড়ে না, এ নিয়ে কি কোনও সন্দেহ আছে? প্রসঙ্গত, লালু সঙ্গ ছেড়ে ২০১৭ সালে নীতীশ বিজেপির হাত ধরায় ওই ট্যুইট করেছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। প্রসঙ্গত, এই নিয়ে দুবার নীতীশ বিজেপির হাত ছেড়ে ভিড়ে গেলেন আরজেডি, বাম-কংগ্রেসের মহাজোটে।

    আরও পড়ুন : অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন নীতীশ

    গিরিরাজ মনে করিয়ে দেন, ১৯৯৬ সালে বিজেপি নীতীশকে মুখ্যমন্ত্রী পদে মেনে নিয়েছিল, কারণ তখন তারা বিহারে বড় দল ছিল। বিজেপির চেয়ে জেডিইউয়ের আসন সংখ্যা কম হওয়া সত্ত্বেও ২০২০ সালেও তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে গেরুয়া শিবির। তাঁর এই ‘প্রবঞ্চনা’ যে ভাল চোখে দেখেছেন না বিজেপি নেতৃত্ব, গিরিরাজের কথায়ই তা স্পষ্ট।

     

  • Healthy Diet Tips: সারাক্ষণ খেতে ইচ্ছে করে? এই পাঁচটি খাবার খেলে কমবে খিদে

    Healthy Diet Tips: সারাক্ষণ খেতে ইচ্ছে করে? এই পাঁচটি খাবার খেলে কমবে খিদে

    মাধ্যম নিউজ ডেস্ক: সবসময়ই কিছু না কিছু খেতে ইচ্ছে করে? আরও বিশেষ করে ডায়েটের সময় তো খিদে খিদে ভাব লেগেই থাকে। তাই তো! এর ফলে অনেকের মেজাজ খিটখিটে স্বভাবের হয়ে থাকে, আর এমন সময়ে যা সামনে পড়ে তা-ই খেতে শুরু করা, সারাক্ষণ তেলে ভাজা বা শর্করা-জাতীয় খাবার খাওয়া শুরু করলেই তখনই নানা রকমের সমস্যা দেখা দেয়। এতে একদিকে যেমন ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে রয়েছে নানা রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

    তবে কি খিদে লাগলে না খেয়ে থাকবেন? অবশ্যই না। খেতে ইচ্ছে করলে এমন কিছু খান, যা শরীরের জন্য ভালো হবে। আবার তা আপনার জন্য ক্ষতিকরও হবে না। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, এমন সময়ে কী কী খাবার খাবেন তা জেনে নিন।

    আমন্ড বাদাম

    আমন্ডকে ‘সুপারফুড’ বলা হয়। এই বাদাম অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, উপকারী ফ্যাট, প্রোটিন ও ফ্যাটে সমৃদ্ধ। ফলে আমন্ড যেমন স্বাস্থ্যের পক্ষে উপকারী তেমনই খিদে পেলে এটি খেলে খিদেও কমে যায়।

    আরও পড়ুন: পুজোর আগে ওজন কমাতে চান? খাবারের সঙ্গে রাখুন এই ড্রিঙ্কসগুলো

    নারকেল

    পুষ্টিবিদদরা জানিয়েছেন, নারকেল দেহের ফ্যাট দ্রুত কমাতে সাহায্য করে। এছাড়াও নারকেল খেলে খিদেও কমে ও এটি স্বাস্থ্যের পক্ষে উপকারী।

    স্প্রাউট

    ছোলার স্প্রাউট বা অঙ্কুর প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ। এই প্রোটিন জাতীয় খাবার খেলে হজম হতে সময় লাগে। ফলে খুব সহজে খিদে পায় না।

    বাটারমিল্ক

    প্রোবায়োটিক উপাদানে সমৃদ্ধ খাবার হল বাটারমিল্ক। এছাড়াও এটি প্রোটিন, ক্যালশিয়ামে সমৃদ্ধ তাই এটি খিদে কমানোর পাশাপাশি সারাদিন শরীরকে হাইড্রেটেড ও এনার্জেটিক রাখতে সাহায্য করে।

    তিসি বীজের সঙ্গে ভেজিটেবিল জুস

    ভেজিটেবিল জুস ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। আর তিসি বীজ স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ। এই জুসের সঙ্গে তিসি বীজ মিশিয়ে খেলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় ও খিদেও কম পায়। 

     

  • Chinese Spy Ship: বন্দরে ভেড়েনি চিনা ‘গুপ্তচর’ জাহাজ, দাবি শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষের

    Chinese Spy Ship: বন্দরে ভেড়েনি চিনা ‘গুপ্তচর’ জাহাজ, দাবি শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষের

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) হাম্বানটোটা বন্দরে নোঙর করার কথা ছিল চিনা ‘গুপ্তচর’ জাহাজ (Chinese Spy Ship)  ইউয়ান ওয়াং-৫। বৃহস্পতিবার ওই বন্দরে নোঙর করার কথা ছিল ওই গুপ্তচর জাহাজের। যদিও ওই বন্দরের মাস্টারের (Harbour Master) দাবি, তাঁর অনুমতি ছাড়া কোনও জাহাজ নোঙর করতে পারবে না ওই বন্দরে।

    দিন কয়েক আগে চিনের ওই জাহাজটি যাত্রা করে শ্রীলঙ্কা অভিমুখে। তখনই আপত্তি জানিয়েছিল ভারত (India)। জাহাজটি যাতে ওই বন্দরে না ভেড়ে, সেজন্য আবেদন জানিয়েছিল শ্রীলঙ্কাও। সেসব আবেদন-আপত্তি গ্রাহ্য না করেই শ্রীলঙ্কা অভিমুখে যাত্রা করতে শুরু করে ইউয়ান ওয়াং-৫ নামের ওই জাহাজটি। ১৪ নটিক্যাল গতিতে সেটি ধেয়ে আসতে থাকে হাম্বানটোটা বন্দর অভিমুখে। এই গুপ্তচর জাহাজটি চিনের মহাকাশ ও উপগ্রহ গবেষণার কাজে ব্যবহৃত হয়।

    আরও পড়ুন :পাক রণতরীকে নোঙর করতে দিতে অস্বীকার বাংলাদেশের, কেন জানেন?

    যেহেতু জাহাজটি শি জিন পিংয়ের দেশের মহাকাশ ও উপগ্রহ গবেষণার কাজে ব্যবহৃত হয়, তাই আপত্তি জানিয়েছিল ভারত। নয়াদিল্লির ধারণা, অত্যাধুনিক এই জাহাজের মাধ্যমে ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর নজরদারি চালাতে পারে চিন। ভারতের এই আপত্তির পরে পরেই শ্রীলঙ্কার তরফেও চিনকে জানিয়ে দেওয়া হয়েছিল তাদের বন্দরে যেন ওই জাহাজ নোঙর না করে।

    জানা গিয়েছে, ২৩ হাজার টনের জাহাজটি ইন্দোনেশিয়ার উপকূল থেকে পশ্চিম দিকে যাত্রা করেছে। ১১ অগাস্ট সকালে ভারতীয় সময় সকাল সাড়ে ন’ টা নাগাদ জাহাজটির শ্রীলঙ্কা উপকূলের হাম্বানটোটা বন্দরে নোঙর করার কথা ছিল। ১৭ অগাস্ট পর্যন্ত সেখানেই থাকার কথাও ছিল জাহাজটির। শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের তরফে কলম্বোর চিনা দূতাবাসকে জানিয়ে দেওয়া হয় জাহাজের নোঙর করাটা যাতে পিছিয়ে দেওয়া হয়। এই প্রেক্ষিতে দ্বীপরাষ্ট্রর তরফে বলা হয়, বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। এদিন হাম্বানটোটার বন্দর কর্তৃপক্ষ জানান, তাঁর অনুমতি ছাড়া ওই বন্দরে কোনও জাহাজ নোঙর করতে পারবে না।

    আরও পড়ুন : ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কা অভিমুখে চিনা ‘গুপ্তচর’ জাহাজ

     

  • Anand Sharma: দুটো নামে সীমাবদ্ধ নয় কংগ্রেস! জানেন গান্ধী পরিবারকে নিশানা করে কি বললেন আনন্দ শর্মা

    Anand Sharma: দুটো নামে সীমাবদ্ধ নয় কংগ্রেস! জানেন গান্ধী পরিবারকে নিশানা করে কি বললেন আনন্দ শর্মা

    মাধ্যম নিউজ ডেস্ক: গান্ধী পরিবারই কংগ্রেস (Congress) নয়। এর বাইরেও ভাবতে হবে কংগ্রেসকে, স্টিয়ারিং কমিটি থেকে ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেসের প্রবীণ নেতা আনন্দ শর্মা (Anand Sharma)। প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি বারবার কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে সমালোচনা করেছেন। এবার কংগ্রেসের অন্দরেই সেই বিরোধ দেখা দিল।

    আনন্দ শর্মা বলেন, “গান্ধী পরিবারের বাইরেও ভাবা উচিত কংগ্রেসের। বিশেষত, এখন যখন দলের জাতীয় সভাপতি হতে অস্বীকার করেছেন রাহুল গান্ধী, সেখানে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য বিকল্প মুখ ভাবা উচিত”। ১৯৭৮ সালে ইন্দিরা গান্ধী ক্ষমতাচ্যুত হওয়ার পরে হাতে গোনা কয়েকজন নেতার জন্যই টিকে ছিল কংগ্রেস, এমনটাই দাবি করেন তিনি। বিক্ষুব্ধ নেতা বলেন, “আমার মতো কয়েকজনই সেই সময় থেকে দলকে টিকিয়ে রেখেছে…এই দল আমাদের সবার।” দলের শীর্ষ পদ শুধুমাত্র সনিয়া গান্ধী বা রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয় বলেই জানান বিক্ষুব্ধ এই প্রবীণ কংগ্রেস নেতা। এর সপক্ষে তিনি যুক্তি দিয়ে বলেন, “কংগ্রেস কী দুটি নামেই সীমাবদ্ধ? আমরা কী কংগ্রেসের ইতিহাস ভুলে যাচ্ছি না?”

    আরও পড়ুন: সভাপতি পদে রাহুলের ‘না’, গান্ধী পরিবারের বাইরের নেতা পাচ্ছে কংগ্রেস?

    সামনে হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগে আনন্দ শর্মাকে হিমাচল প্রদেশ কংগ্রেসের স্টিয়ারিং কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সেই পদ ছেড়ে দিলেন প্রবীণ নেতা। সূত্রের খবর, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) চিঠি লিখে আনন্দ জানিয়েছেন, নিজের আত্মসম্মানের সঙ্গে কোনওভাবেই আপস করতে রাজি নন তিনি। দীর্ঘদিন ধরে তাঁকে উপেক্ষা করা হচ্ছে। তবে পদ ছাড়লেও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে তিনি প্রচারপর্ব চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন আনন্দ।

    আরও পড়ুন: ইডির দফতরে হাজিরা এড়ালেন জ্ঞানবন্ত! কীসের ভয়

    দিন কয়েক আগে একইভাবে জম্মু-কাশ্মীর কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। এবার আজাদের পথই ধরলেন আনন্দ। ইতিমধ্যেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বল দলত্যাগ করেছেন। সমাজবাদী পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হিসাবে রাজ্যসভায় মনোনীত হয়েছেন তিনি। আনন্দ শর্মা সিব্বলের বেশ ঘনিষ্ঠ। সিব্বল যে বিক্ষুব্ধ জি-২৩ গ্রুপের সদস্য ছিলেন, গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মাও সেই গ্রুপেরই অংশ ছিলেন। 

  • Cattle  Smuggling Case: অনুব্রত মামলায় বিচারককে হুমকি চিঠি-কাণ্ডে ধৃত আইনজীবী! আটক তাঁর সহকারীও

    Cattle Smuggling Case: অনুব্রত মামলায় বিচারককে হুমকি চিঠি-কাণ্ডে ধৃত আইনজীবী! আটক তাঁর সহকারীও

    মাধ্যম নিউজ ডেস্ক: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জামিন দেওয়া নিয়ে বিচারককে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সোমবার আসানসোল আদালত চত্বর থেকে গ্রেফতার হন আইনজীবী সুদীপ্ত রায়। মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ (Asansol South Police Station) তাঁকে গ্রেফতার করে। গত রাতেই সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুদীপ্তের মা। তাঁর দাবি, এই ঘটনায় তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে। 

    গত ২৪ অগাস্ট গরুপাচার মামলায় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রতর শুনানি ছিল। তার ঠিক আগের দিন বিচারক রাজেশ চক্রবর্তী একটি হুমকির চিঠি পান বলে অভিযোগ উঠেছিল ৷ তাতে লেখা হয়, বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে জামিন না দিলে তাঁর পরিবারের সদস্যদের এনডিপিএস (NDPS) অর্থাৎ মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হতে পারে। চিঠিতে প্রেরকের নাম ছিল ‘বাপ্পা চট্টোপাধ্যায়’ এবং তাঁর স্বাক্ষর, সরকারি সিলমোহরও ছিল। পরে জানা যায়, তিনি বর্ধমান এগজিকিউটিভ কোর্টে কর্মরত। 

    বাপ্পাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, সুদীপ্ত রায় নামে বর্ধমান আদালতের এক আইনজীবী দিন দুয়েক আগে তাঁকে আদালত চত্বরে হুমকি দিয়েছিলেন। হুমকি চিঠির পিছনে সুদীপ্তর হাত রয়েছে বলে দাবি করেন বাপ্পা। শুক্রবার বাপ্পার গোপন জবানবন্দিও নেওয়া হয়। এরপরই সোমবার আসানসোল আদালত চত্বর থেকেই গ্রেফতার করা হয় সুদীপ্তকে।

    আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে ফের ইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

    আজ, মঙ্গলবার তাঁকে আসানসোল আদালতে পেশ করার কথা। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে আসানসোল পুলিশ। এদিকে সুদীপ্তকে গ্রেফতার করার পর সোমবার রাতের দিকে তাঁর বর্ধমানের বড়নীলপুর মোড়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। গভীর রাতে সেখানে তল্লাশি চালিয়েছিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। অভিযানে রয়েছে বর্ধমান থানার পুলিশও। এরপর তদন্তে নেমে মেমারির রসুলপুর থেকে আরও এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এমনকী, সুদীপ্ত রায়ের কাছ থেকে বাপ্পা চট্টোপাধ্যায়ের নকল আধার কার্ড পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rakesh Jhunjhunwala: ৬০০ টাকা দিয়ে ইস্ত্রি করানো জামাও কুঁচকে গিয়েছে…আক্ষেপ ভারতের বিগ বুল রাকেশের

    Rakesh Jhunjhunwala: ৬০০ টাকা দিয়ে ইস্ত্রি করানো জামাও কুঁচকে গিয়েছে…আক্ষেপ ভারতের বিগ বুল রাকেশের

    মাধ্যম নিউজ ডেস্ক: ছশো টাকা দিয়ে ইস্ত্রি করিয়েছেন জামা। তাও কুঁচকে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে ভারতের (India) ওয়ারেন বাফেট (Warren Buffett) রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) যে ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে, তা নিয়েই এক সময় প্রশ্ন করা হয়েছিল ভারতীয় শেয়ার মার্কেটের (Share Market) এই বিগ বুলকে (Big Bull)। তখনই তিনি জানিয়েছিলেন, ছশো টাকা দিয়ে জামা ইস্ত্রি করালেও জামার এই হাল।

    সম্প্রতি প্রয়াত হয়েছে রাকেশ। ১৯৮৫ সালে মাত্র ৫ হাজার টাকা নিয়ে শেয়ার মার্কেটে এসেছিলেন। তার পর ক্রমেই পরিণত হয়েছিলেন ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুলে’। কিছু দিন আগেই আকাশে ডানা মেলে তাঁরই পৃষ্ঠপোষকতায় আকাশা এয়ারলাইন্সের বিমান। শেয়ার বাজারের লভ্যাংশ রাকেশ বিনিয়োগ করেছিলেন একাধিক শিল্প ও বাণিজ্যে। ফোবর্স ম্যাগাজিনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রাকেশের সম্পত্তির পরিমাণ আনুমানিক সাড়ে ৫০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৪২ হাজার কোটি টাকারও বেশি। অ্যাপটেক লিমিটেড ও হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিলেন রাকেশ। ছিলেন একাধিক সংস্থার ডিরেক্টরও।

    আরও পড়ুন : প্রয়াত শেয়ার বাজারের ‘বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালা

    এহেন রাকেশ যাপন করতেন অতি সাধারণ জীবন। ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। তখনই তাঁর কুঁচকানো জমার ছবি ভাইরাল হয়। তাঁকে প্রশ্ন করতেই জানা যায়, অতি সাধারণ জীবন যাপন করতেন রাকেশ। রাকেশ জানিয়েছিলেন, অফিসে কোনও খদ্দের কিংবা ক্লায়েন্ট না থাকলে  তিনি শর্টস পরেও অফিস যেতেন। নিতান্তই সাদামাটা জীবন যাপন করতেন তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালাও। তিনিও যে প্রচুর সম্পত্তির মালিক, তা নিয়ে ভাবতেন না রেখা। রাকেশ বলেন, আগে যে হুইস্কি আমরা খেতাম, এখনও তাই খাই। আগের মতোই একই গাড়ি চালাই। একই খাবার খাই। ভারতের ‘ওয়ারেন বাফেট’ বলেন, আমরা মধ্যবিত্ত মানুষ। আমি যদি তাজ মনসিং হোটেলেও থাকি, তাহলেও জিজ্ঞেস করি সস্তার ব্রেকফাস্টটা কী আছে?

    রাকেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটবার্তায় তিনি লেখেন, রাকেশ ঝুনঝুনওয়ালা অদম্য। জীবনীশক্তিতে ভরপুর। রসিক, দূরদৃষ্টি সম্পন্ন। অর্থনৈতিক বিশ্বে তিনি তাঁর বিপুল অবদান রেখে গেলেন। ভারতের অগ্রগতি নিয়ে তিনি সব সময় ভাবতেন। তাঁর প্রয়াণ দুঃখের। রাকেশের শোকস্তব্ধ পরিবারকে সমবেদনাও জানান প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন : রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ দেশ, কী হবে ৪০০ কোটি মার্কিন ডলার স্টকের?

     

  • Asteroids: পৃথিবী কি ধ্বংসের মুখে? গ্রহাণু সম্পর্কে ফের সতর্ক বার্তা নাসার

    Asteroids: পৃথিবী কি ধ্বংসের মুখে? গ্রহাণু সম্পর্কে ফের সতর্ক বার্তা নাসার

    মাধ্যম নিউজ ডেস্ক: একাধিক গ্রহাণু (Asteroid) ধেয়ে আসতে পারে পৃথিবীর দিকে যা পৃথিবীকে ধ্বংসের মুখে নিয়ে আসতে পারে, এমনটাই আশঙ্কা করেছে নাসা (NASA)। বর্তমানে প্রায়ই একাধিক গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে ঘোরাফেরা করছে। কিছুদিন আগেই দুটি ভিন্ন আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। যদিও এগুলো পৃথিবীর বুকে আছড়ে পড়েনি, পাশ কেটে বেরিয়ে গিয়েছে। কিন্তু ফের নাসা কিছু মহাজাগতিক ঘটনা নিয়ে সতর্ক করেছে। নাসা থেকে কিছু গ্রহাণুর তালিকা বানানো হয়েছে, যা ভবিষ্যতে পৃথিবীর পক্ষে ক্ষতিকারক হতে পারে। এমনকি এই গ্রহাণুর ফলে পৃথিবী ধ্বংস পর্যন্ত হতে পারে।

    গ্রহাণু যে কোনও আকারের হোক না কেন তা পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে। তবে নাসা যেসব গ্রহাণুকে সম্ভাব্য বিপজ্জনক বলে চিহ্নিত করেছে, সেগুলো হল-

    আমোর গ্রহাণু (Amore Asteroids)

    মঙ্গল গ্রহের পাশ দিয়ে যাওয়া গ্রহাণুকে বলা হয় আমোর। আর্কিটাইপ অবজেক্ট ১২২১ আমোরের নামানুসারে এই গ্রহাণুর নামকরণ করা হয়েছে। এগুলি পৃথিবীর কাছাকাছি অবস্থান করে। বেশিরভাগ অ্যামোর মঙ্গল গ্রহের কক্ষপথ অতিক্রম করে ও এগুলোর আকারও বড় হয়ে থাকে। আমাদের সৌরজগতে ৭৪২৭ টি পরিচিত আমোর গ্রহাণু রয়েছে। এর মধ্যে ১১৫৩ টি গোনা সম্ভব হয়েছে ও বিজ্ঞানীরা এগুলোর মধ্যে ৭৫ টির নাম দিয়েছেন।

    আরও পড়ুন: ধেয়ে আসছে গগণচুম্বী গ্রহাণু! আজই সবচেয়ে কাছে, কী হবে পৃথিবীর

    অ্যাপোলো গ্রহাণু (Apollo Asteroids)

    এই গ্রহাণুগুলোর ১৮৬২ অ্যাপোলোর নামানুসারে নাম দেওয়া হয়েছে। অ্যাপোলো গ্রহাণুগুলিও পৃথিবীর কাছাকাছি গ্রহাণুগুলির একটি গ্রুপ। ১৯৩০-এর দশকে, জার্মান জ্যোতির্বিজ্ঞানী কার্ল রেইনমুথ (Karl Reinmuth) এগুলো আবিষ্কার করেছিলেন। পৃথিবীর পাশ দিয়ে যাওয়া গ্রহাণুকে বলা হয় অ্যাপোলো। এই গ্রহাণুগুলোর আকৃতি পৃথিবীর চেয়েও বড় হয়। বৃহত্তম অ্যাপোলো গ্রহাণু হল ১৮৬৬ সিসিফাস (1866 Sisyphus ) যার ব্যাস ৮.৫ কিলোমিটার ব্যাস।

    অ্যাটেন গ্রহাণু (Aten Asteroids)

    এগুলি একটি শক্তিশালী গ্রহাণুর গ্রুপ। এগুলোর কক্ষপথ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে। এগুলো আর্থ-ক্রসিং গ্রহাণু (Earth-crossing asteroids) নামেও পরিচিত। ২০৬২ অ্যাটেনের নামে এই জাতীয় গ্রহাণুর গ্রুপটির নামকরণ করা হয়েছে। এটি ১৯৭৬ সালের ৭ জানুয়ারী প্রথম আবিষ্কার করা হয়েছিল। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এলেনর হেলিন (Eleanor Helin) এটি পালোমার অবজারভেটরিতে আবিষ্কার করেন। এখনও পর্যন্ত ১৮৪১ টি অ্যাটেন আবিষ্কার করা হয়েছে যার তেরোটির নাম রয়েছে।

    অ্যাটিরা গ্রহাণু (Atira Asteroids)

    এই গ্রহাণুগুলির কক্ষপথগুলি সম্পূর্ণরূপে পৃথিবীর কক্ষপথের মধ্যে সীমাবদ্ধ। অ্যাটেন, অ্যাপোলো এবং আমোর গ্রহাণুর তুলনায়, অ্যাটিরা গ্রহাণুগুলি এখনও পর্যন্ত পৃথিবীর কাছাকাছি বস্তুগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম গ্রুপ।

     

     

  • BJP Attacks TMC: তৃণমূল ‘উদ্ধত’, ডেরেককে তোপ প্রহ্লাদ জোশীর

    BJP Attacks TMC: তৃণমূল ‘উদ্ধত’, ডেরেককে তোপ প্রহ্লাদ জোশীর

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্ধারিত সময়ের চার দিন আগেই মুলতুবি হয়ে গিয়েছে  সংসদের বাদল অধিবেশন। তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলেরাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। এবার তাঁকেই কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী (Pralhad Joshi)। তৃণমূলকে (TMC) উদ্ধত (Arrogant) বলেও দাগিয়ে দেন তিনি।

    মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবিতে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে বারবার বিতণ্ডার জেরে এবারের বাদল অধিবেশন মুলতুবি হয়েছে একাধিকবার। প্রথম দু সপ্তাহ কোনও বিতর্কই হয়নি। এমতাবস্থায় নির্ধারিত ১২ অগাস্টের চারদিন আগে মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন। তার পরেই প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েন। ট্যুইট বার্তায় তিনি বলেন, এই সরকারের আমলে এই নিয়ে টানা সাতবার সংসদের অধিবেশন সংক্ষিপ্ত করা হল। সংসদকে উপহাস করবেন না। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই প্রচেষ্টা রুখে সংসদের পবিত্রতা রক্ষা করব। অমিত শাহ এই মহান প্রতিষ্ঠানকে গুজরাট জিমখানায় (Gujarat Gymkhana) পরিণত করার যে চেষ্টা চালাচ্ছেন, তা প্রতিরোধ করব।

    আরও পড়ুন : ট্যুইটে ডেরেকের জবাব দিলেন অর্থমন্ত্রী, কী বললেন তৃণমূল সংসদকে?

    ডেরেকের তিরকে তুলোধোনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। ট্যুইট বার্তায় ডেরেককে নিশানা করে তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংসদের পবিত্রতা নিয়ে তৃণমূল নেতার শিক্ষাদান বন্ধ হওয়াই উচিত। এর পরেই তৃণমূলকে উদ্ধত আখ্যা দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, কতগুলি দিন পশ্চিমবঙ্গের বিধানসভায় কাজ হয়?  রাজ্য বিধানসভা মমতা জিমখানায় পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।

    প্রসঙ্গত, এ মাসের ১২ তারিখ পর্যন্ত চলার কথা ছিল বাদল অধিবেশন। তার আগে সোমবার বিকেলে মুলতুবি হয়ে যায় সংসদের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বিজেপি সূত্রে খবর, চলতি সপ্তাহে দুদিন সরকারি ছুটি। একটি মহরম ও অন্যটি রাখিবন্ধনের। রাখিবন্ধনের অনুষ্ঠান পালন করতে সিংহভাগ সাংসদ স্ব স্ব এলাকায় গিয়ে এই উৎসবে অংশ নেবেন। তাই বাদল অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় নির্ধারিত সময়ের চারদিন আগেই।

     

  • Migrant Worker: ফের রক্তাক্ত কাশ্মীর! জঙ্গিদের গুলিতে খুন বিহারের পরিযায়ী শ্রমিক

    Migrant Worker: ফের রক্তাক্ত কাশ্মীর! জঙ্গিদের গুলিতে খুন বিহারের পরিযায়ী শ্রমিক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir)। এবারে জঙ্গির গুলিতে প্রাণ হারালেন বিহারের এক পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) বান্দিপোরা এলাকার সোদনারা সুম্বলে এই ঘটনাটি ঘটেছে ও পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত পরিযায়ী শ্রমিকের নাম মহম্মদ আমরেজ (Mohd Amrez)। বিহারের মাধেপুরা জেলার বেসারের বাসিন্দা ছিলেন তিনি। গুলিবিদ্ধ আমরেজকে উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, তবে তাকে বাঁচানো যায়নি।

    কাশ্মীর পুলিশ ট্যুইটে জানিয়েছেন, বান্দিপোরার সুম্বল এলাকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে বিহারের ওই পরিযায়ী শ্রমিকের। গুলি লাগার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, শহিদ তিন জওয়ান, নিকেশ দুই জঙ্গি

    মৃত শ্রমিকের ভাই মোহাম্মদ তামহীদ (Mohammad Tamheed) সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে জানান, রাত প্রায় ১২:৩০-এর দিকে গুলির শব্দে ঘুম ভাঙে তাদের। আমরেজ তখন তার ভাইকে শুয়ে পড়তে বলে কারণ সেখানে প্রায়ই এমন গুলির শব্দ শোনা যায়। কিন্তু এর পরে বাইরে চলে যায় আমরেজ। এরপর যখন তামহীদ তার ভাইয়ের খোঁজ করে তাকে দেখতে যায়, তখন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর তৎক্ষণাৎ সেনাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার মৃত্যু হয়।

    প্রসঙ্গত উল্লেখ্য গতকালই রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছে ২ সন্ত্রাসবাদী, এই হামলায় শহীদ হয়েছেন ৩ জওয়ানও। আরও দুজনের অবস্থা আশঙ্কা জনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। গতকালের রেশ কাটতে না কাটতেই ফের হামলার শিকার আরও এক পরিযায়ী শ্রমিক। গত কয়েক মাসে এই নিয়ে একের পর এক খুন হয়েই চলেছে ভূস্বর্গে। 

LinkedIn
Share