Blog

  • Modi on Har Ghar Jal campaign: সরকার গঠন সহজ কিন্তু দেশ গঠন…! জানুন কী বললেন প্রধানমন্ত্রী

    Modi on Har Ghar Jal campaign: সরকার গঠন সহজ কিন্তু দেশ গঠন…! জানুন কী বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকার গঠন করা অনেক সহজ কাজ। কিন্তু দেশ গঠন করতে গেলে চাই কঠোর পরিশ্রম। দেশকে ভালবেসে সবটা উজাড় করে দিতে হবে। দেশের মানুষের স্বার্থে নিরলস পরিশ্রম করতে হবে। ভাবতে হবে, কাজ করতে হবে। এমনই অভিমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার ‘হর ঘর জল’ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়  তিনি বলেন, সরকার গঠন করতে এত পরিশ্রমের প্রয়োজন হয় না, তবে দেশ গঠনের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য।”

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ‘আত্মনির্ভরতা’! দেশীয় সারমেয় মধুল হাউন্ডে ভরসা, জানেন এর বৈশিষ্ট্য

    দেশের বিরোধী দলগুলিকে আক্রমণ করে মোদি বলেন, “যারা দেশের কথা চিন্তা করে না, তারাই দেশের সমস্যার প্রতি উদাসীন থাকে।” গত আট বছরে এনডিএ সরকারের প্রচেষ্টার প্রশংসা করে মোদি জানান, সরকার গঠন করা সহজ, কিন্তু বিজেপি দেশ গঠনের পথ বেছে নিয়েছে… যা কঠোর পরিশ্রমের কাজ।  প্রধানমন্ত্রী বলেন, “আমরা (বিজেপি সরকার) দেশ গঠনের পথ বেছে নিয়েছি। তাই, আমরা সর্বদা কাজ করছি।” বিরোধী দলগুলোকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “যারা জাতির কথা চিন্তা করে না, তারা এসব সমস্যার প্রতি কোনও উদ্বেগ বা আগ্রহ দেখায় না। তারা জলের ব্যবস্থা করার জন্য বড় বড় প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু কখনোই দূরদৃষ্টি নিয়ে কাজের কাজ করবে না।”

    আরও পড়ুন: বকেয়া বিল, অন্ধকারে ডুববে ১৩টি রাজ্য! জানুন তালিকায় কোন কোন জায়গা

    প্রধানমন্ত্রী আজ একটি ভিডিও বার্তার মাধ্যমে জল জীবন মিশনের অধীনে ‘হর ঘর জল’ উৎসবে ভাষণ দেন। গোয়ার পানাজিতে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশের ১০ কোটি গ্রামীণ পরিবারকে পাইপযুক্ত বিশুদ্ধ জলের সুবিধার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এটি সরকারের প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার প্রচারের একটি বড় সাফল্য।” প্রধানমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষ্যেও দেশবাসীকে শুভেচ্ছা জানান।

     

  • Anubrata Mandal: অনুব্রতের চালকলে সিবিআই হানা! মিলল রাজ্য সরকারের স্টিকার লাগানো ৫টি গাড়ি

    Anubrata Mandal: অনুব্রতের চালকলে সিবিআই হানা! মিলল রাজ্য সরকারের স্টিকার লাগানো ৫টি গাড়ি

    মাধ্যম নিউজ ডেস্ক:  এবার বোলপুরে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) চালকলে হানা দিল সিবিআই (CBI)। মিলল পাঁচটি বিলাসবহুল গাড়ি। প্রতিটিতে তৃণমূলের স্টিকার লাগানো। এই গাড়ির মালিক কে? কী কাজে ব্যবহার করা হত এই গাড়িগুলি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও মুখে কুপুপ এঁটেছেন মিল কর্মীরা।  স্থানীয়দের দাবি, প্রায়ই ওই মিলে যেতেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা। 

    শুক্রবার সকালে প্রায় সোয়া দশটা নাগাদ ভোলে ব্যোম রাইস মিলে প্রবেশ করে সিবিআই। তবে শুরুতে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠে এসেছিল। দরজার তালা খোলা নিয়ে বেশ অনেকক্ষণ টালবাহানা চলে। প্রথমে নিরাপত্তারক্ষীরা বলেন , তাঁদের কাছে চাবি নেই। প্রায় মিনিট ৪০ পরে দরজা খুলে ভেতরে ঢোকেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর বোলপুরের ওই ভোলে ব্যোম রাইসমিল আসলে অনুব্রতের স্ত্রী এবং মেয়ের নামে। অনুব্রত কন্যা সুকন্যা ওই মিলে বসতেন। প্রায় ৪৫ বিঘা জায়গার ওপর অবস্থিত ওই রাইসমিল।

    আরও পড়ুন: অনুব্রতর ১৭ কোটির FD-তেই লুকিয়ে আরও ১৯ জনের ‘প্রাণভোমরা’! তাই কি ইডি-সিবিআইতে আপত্তি?

    সিবিআই সূত্রে খবর, চালকলের ভিতরে প্রবেশ করে তদন্তকারী অফিসারদের চোখ যায় একটি জায়গায়। সেখানে সার দিয়ে একের পর এক ঝকঝকে এসইউভি দেখতে পান তাঁরা। ওই গাড়িগুলির মালিক কে, তা জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। ঝকঝকে সেই সব গাড়িতে আবার সাঁটানো রয়েছে ‘পশ্চিমবঙ্গ সরকার’ লেখা স্টিকার। রয়েছে পাইলট কারও। পাশাপাশি, নিরাপত্তা রক্ষীরা কেন আধ ঘণ্টার বেশি সময় ধরে গেট খোলেননি, সেটাও জানার চেষ্টা করছেন আধিকারিকরা। সূত্রের খবর, গত দু’মাস ধরে এই চালকলটি বন্ধ রয়েছে। তা সত্ত্বেও এত কর্মী ভিতরে কী করছেন, সেই প্রশ্নও উঠেছে। 

    গরুপাচার মামলার তদন্তে সিবিআইয়ের নজরে অনুব্রত সহ তাঁর একাধিক ঘনিষ্ঠের সম্পত্তি। ইতিমধ্যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্থানীয় সূত্রের খবর ২০১১ সালের আগে এই রাইস মিল অনুব্রত মণ্ডলের ছিল না। ছিল অন্য কারও হাতে। ২০১৩ সালে অনুব্রত মণ্ডল তা কিনে নেন। সূত্রের খবর, আনুমানিক ৫ কোটি টাকা দিয়ে চালকলটি কেনেন অনুব্রত। এ-ও জানা যাচ্ছে, ওই চালকল বিক্রি করতে আগের মালিক হারাধন মণ্ডলকে এক প্রকার বাধ্য করা হয়। ব্যবসা চালাতে না পেরে কলটি বিক্রি করে দেন তিনি। 

     

  • India vs Pakistan: টিকিট শেষ, দাঁড়িয়ে দেখতে হবে খেলা! ভারত-পাকিস্তান ম্যাচের আগে উত্তপ্ত মরু শহর

    India vs Pakistan: টিকিট শেষ, দাঁড়িয়ে দেখতে হবে খেলা! ভারত-পাকিস্তান ম্যাচের আগে উত্তপ্ত মরু শহর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে  ভারত-পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বি দুই দলের ম্যাচ ঘিরে উত্তপ্ত মরু শহর। সেই উত্তাপের আঁচ পড়েছে মোলবোর্নেও। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছিল ফেব্রুয়ারি মাসেই। কিন্তু আরও মানুষকে খেলা দেখার সুযোগ করে দিতে চায় আইসিসি (ICC)। সেই কারণে মেলবোর্নের মাঠে দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থা করছে তারা। মোট চার হাজার টিকিট ছাড়া হবে। সেই টিকিট কাটলে রোহিত শর্মা, বাবর আজমদের লড়াই দেখতে হবে দাঁড়িয়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের স্যাটন্ডিং রুমের এই টিকিটের দাম ১৭০০ টাকা।

    মেলবোর্নে ৯০ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। এবার অতিরিক্ত চার হাজার মানুষ দাঁড়িয়ে খেলা দেখার সুযোগ পাবেন। ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারতপাকিস্তান। ফেব্রুয়ারি মাসে মাত্র পাঁচ মিনিটের মাথায় সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। তার পরেই এই দাঁড়িয়ে খেলা দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক কর্তা বলেন, “আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব লোককে ২৩ অক্টোবর ম্যাচ দেখার সুযোগ করে দিতে। আইসিসির প্যাকেজে থাকা কিছু টিকিটও বাকি রয়েছে। যে সমর্থকরা আগে টিকিট কাটতে পারেননি, তাঁদের কাছে এ বার খেলা দেখার সুযোগ রয়েছে।”

    আরও পড়ুন: ‘বিরাট’ ব্যাটে ভরসা! শততম ম্যাচে শতরানের আশায় নয়া হাতিয়ার কোহলির

    বিশ্বকাপের আগে অবশ্য এশিয়া কাপে রবিবাসরীয় বিকেলে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মা ও বাবর আজমের ব্রিগেড। বরাবরের মতো এ বারও ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের লড়াই বলে মনে করছে ক্রিকেট দুনিয়া। টিমের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি না থাকায় পাক পেস ব্যাটারির তেজ কিছুটা হলেও কম। এ কথা মেনে নিয়েছেন টিমের কোচ সাকলিন মুস্তাক। তিনি বলেন, ”শাহিন না থাকাটা দুর্ভাগ্যজনক। তবে বাকি যারা আছে, তাদেরও ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে।”

    তবে উত্তেজনা থাকলেও শান্ত রয়েছেন ভারত অধিনায়ক। গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়েও ভাবলেশহীন রোহিত শর্মা। পাকিস্তান ম্যাচ তাঁর কাছে বাকি যে কোনও ম্যাচের মতোই।রোহিত বলেছেন, “প্রত্যেকে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। খুব চাপের ম্যাচ তা নিয়ে সন্দেহ নেই। তবে দলের মধ্যে হালকা পরিবেশ রাখতে চাই। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মাঠে নেমে সেরাটা দেওয়াই আমার উদ্দেশ্য।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sanu Sherpa: দু’বার করে ৮ হাজার মিটার উচ্চতাবিশিষ্ট ১৪টি পর্বতশৃঙ্গ জয়! বিশ্বরেকর্ড গড়লেন সানু শেরপা

    Sanu Sherpa: দু’বার করে ৮ হাজার মিটার উচ্চতাবিশিষ্ট ১৪টি পর্বতশৃঙ্গ জয়! বিশ্বরেকর্ড গড়লেন সানু শেরপা

    মাধ্যম নিউজ ডেস্ক: পর্বতারোহণে বিশ্ব রেকর্ড গড়লেন নেপালের পর্বতারোহী সানু শেরপা (Sanu Sherpa)। ৪৭ বছর বয়সী এই নেপালি পর্বতারোহী প্রথম ব্যক্তি, যিনি বিশ্বের ৮ হাজার মিটার উচ্চতার ১৪টি শৃঙ্গ দুবার করে জয় করেছেন। এরমধ্যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন সাতবার। বিশ্বে তিনিই প্রথম যিনি এই রেকর্ড গড়ে তুললেন। ১৪ টি শৃঙ্গ একবার নয় দুবার করে জয় করায় ইতিহাসে তিনি তাঁর নাম লিখিয়েছেন।

    [insta]https://www.instagram.com/p/Cc-kL7tJvnU/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    পর্বত জয় করে দেশে ফেরার পর কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে (Tribhuvan International Airport) গতকাল তাঁকে স্বাগত জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন নেপালের পর্যটন মন্ত্রী। পর্বতারোহণের সব রেকর্ড (Mountaineering World Record) যেন ভেঙেচুরে দিলেন নেপালের এই ব্যক্তি সানু শেরপা। বিশ্বের সবকটি আট হাজার উচ্চতা বিশিষ্ট শৃঙ্গ অন্তত দু’বার করে আরোহণ করে জয় করেছেন তিনি।

    আরও পড়ুন: বিশ্ব উষ্ণায়নে গলছে হিমবাহ, জায়গা বদল হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের?

    সানু শেরপা পাকিস্তানের কারাকোরামের গ্যাসারব্রাম-২ পর্বতশৃঙ্গ (Gasherbrum-II peak in Pakistan’s Karakoram Mountain range) জয় করেন, যেটির উচ্চতা ৮ হাজার ৩৫ মিটার। এটি তিনি দুবার জয় করেছেন। এর আগে ২০১৯ সালে এটি জয় করেছিলেন। এই আরোহণের সঙ্গে সঙ্গেই গড়ে ওঠে এক নতুন রেকর্ড। সানু শেরপা সাতবার মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন। পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার। এছাড়া তিনবার করে লোৎসে এবং মানাসলুতে উঠেছেন।

    [insta]https://www.instagram.com/p/CdfHEegMH7-/?utm_source=ig_web_copy_link[/insta] 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suicide and Mental Health: ভারতে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, কী করে প্রতিহত করবেন? 

    Suicide and Mental Health: ভারতে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, কী করে প্রতিহত করবেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। গত বছরের চেয়ে ৬.১% বেড়েছে আত্মহত্যার হার! সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB Report)। ভারতে ২০২১ সালে আত্মহত্যার (Suicide) হার এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যানের নিরিখে সব চেয়ে বেশি বলে জানিয়েছে তারা। এই নিয়ে বেড়েছে উদ্বেগ।  

    করোনা-পরবর্তী সময়ে দেশের মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, কিছুদিন আগে এমনই তথ্য সামনে এসেছিল। এনসিআরবির তথ্য যেন উল্টো পুরাণ।

    আরও পড়ুন: মাছ-মাংস-ডিমের চেয়েও বেশি উপকারী সয়াবিন, জানেন কেন?  

    তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, মূলত ছাত্র এবং ছোট ব্যবসায়ীদের আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। ২০২০ সালে আত্মহত্যার জন্যে অতিমারীকেই দায়ী করা হয়েছিল। কিছু এখন সেই সমস্যাও নেই। তাও আত্মহত্যার প্রবণতা ব্যাপকভাবে বাড়ায় চিন্তিত বিশেষজ্ঞরা।

    আত্মহত্যাকে প্রতিহত করা সম্ভব। আত্মহত্যার চিন্তাকে প্রতিহত করার মধ্যে দিয়ে আত্মহত্যাকে আটকানো করা সম্ভব।

    আরও পড়ুন: ডায়াবেটিস আছে? সুস্থ থাকতে বেছে নিন প্রোটিন-জাত খাবার, বলছে গবেষণা

    কী করে প্রতিহত করবেন আত্মহত্যা?

    সমস্যাকে চিহ্নিত করুন: কোন বিষয়টিতে আপনার মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে তা চিহ্নিত করা ভীষণ জরুরী। আগে সমস্যা খুঁজে বের করুন।

    চিকিৎসা করান: আপনার শরীরের মতো মনেরও অসুখ হয়। চিকিৎসকের সাহায্য নিন। 

    নিজের জবাব দিন: নিজের যত্ন নিন। শরীর এবং মনের খেয়াল রাখুন। ভালো খাবার খান, রোজ ব্যায়াম করুন, প্রয়োজন মতো ঘুমোন এবং নেশার অভ্যেস থেকে বেরিয়ে আসুন।

    সময়ে ওষুধ খান: চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। সময় মতো ওষুধ খান। ওষুধ সংক্রান্ত কোনও সমস্যা হলে, তা থামিয়ে না দিয়ে চিকিৎসককে জানান। 

    নিয়ম মেনে চলুন: জীবনের নিয়মানুবর্তিতা বজায় রাখুন। রোজ সকালে উঠুন, তাড়াতাড়ি ঘুমোতে যান এবং নিয়ম মেনে সারা দিনের কাজ করুন।

    মানুষের সঙ্গে মিশুন: সবার সঙ্গে মিশুন, গল্প করুন, আড্ডা দিন। যতটা সম্ভব একা থাকা এড়িয়ে চলুন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Anubrata Mondal: একসময় বেচতেন মাগুর, সেখান থেকে কীভাবে তৃণমূলের ‘মুগুর’ হয়ে উঠলেন কেষ্ট?

    Anubrata Mondal: একসময় বেচতেন মাগুর, সেখান থেকে কীভাবে তৃণমূলের ‘মুগুর’ হয়ে উঠলেন কেষ্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে গ্রেফতার কেষ্ট। গরুপাচার মামলায় (Cattle smuggling) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বৃহস্পতিবার, সকালে বোলপুরের (Bolpur) নীচুপট্টিতে বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    ভাগ্যের উত্থান পতন কাকে বলে তা অনুব্রতকে না দেখলে টের পাওয়া যায় না। এই অনুব্রত মণ্ডল যাঁর নির্দেশে বাঘে গরুতে একঘাটে জল খেত, তৃণমূলের সেই দোর্দণ্ডপ্রতাপ নেতা আজ সিবিআইয়ের হাতে গ্রেফতার। তবে অনুব্রত মণ্ডল রাতারাতি এইভাবে ‘বেতাজ বাদশা’ হয়ে উঠেছেন এমন নয়। শোনা যায়, একসময় কেষ্ট হাটে মাছ বেচতেন। সেখান থেকে আজ ১০০০ কোটি টাকার মালিক কেষ্ট। 

    কীভাবে এত প্রতিপত্তি হল কেষ্টর?

    বর্তমানে অনুব্রত মণ্ডল বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের নিচুপট্টির বাসিন্দা হলেও তার আসল বাড়ি বীরভূমের নানুরের হাট সেরান্দি গ্রামে। অনুব্রত মণ্ডলরা তিন ভাই, অনুব্রত হলেন মেজ। শোনা যায়, অষ্টম শ্রেণি পাস করার পর তিনি মাছ বেচা শুরু করেন। এ-ও শোনা যায়, পাশাপাশি তাঁদের একটি গ্রিলের কারখানা ছিল, সেটিও তিনি সামলাতেন। রাজনীতির সঙ্গে তিনি যুক্ত থাকলেও ২০০১ সালে নানুরের সুচপুরের ঘটনায় তার একাধিক পদক্ষেপ নজর কাড়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০০৩ সালে তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পান কেষ্ট।

    আরও পড়ুন: গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল! নিয়ে যাওয়া হতে পারে সিবিআই ক্যাম্প অফিসে

    অনুব্রত মণ্ডল জেলা সভাপতি দায়িত্ব পাওয়ার পর বামেদের লাল দুর্গ হিসাবে পরিচিত বীরভূমে নিজের দাপট দেখাতে শুরু করেন। ২০১১ সালে তৃণমূল রাজ্যের শাসক দল হিসেবে পরিণত হলে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতায় পরিণত হন অনুব্রত মণ্ডল। তবে এর সঙ্গে সঙ্গেই তার নামের পাশে যুক্ত হতে শুরু করে গরু পাচার, কয়লা পাচার, ভোট পরবর্তী হিংসা সহ বিভিন্ন মামলা। এই সকল মামলায় একাধিকবার তলব পাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করল সিবিআই।

    এদিন সকালেই অনুব্রতর বাড়িতে পৌঁছে যায় সিবিআই। সার্চ ওয়ারেন্ট সঙ্গে নিয়ে যায়। সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সিবিআই মোট ২ কোম্পানি আধাসেনা জওয়ান নিয়ে যায় বলে সূত্রে খবর। অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছনোর পর বাড়ি ঘিরে ফেলেন আধাসামরিক বাহিনীর জওয়ানরা। অনুব্রতর বাড়িতে যাঁরা আছেন, তাঁদের সবার ফোন বাজেয়াপ্ত করা হয়। একদিকে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে তাঁর বাড়িতে চলতে থাকে তল্লাশি। ঘণ্টা দুয়েক পর, কেষ্টকে গ্রেফতার করে বের করে নিয়ে যায় সিবিআই। গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের প্রত্যক্ষ যোগাযোগ পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআই সূত্রের। 

    আরও পড়ুন: পার্থ-অনুব্রত কাণ্ডের জের! “সবাই চোর নয়”, সাফাই আতঙ্কিত তৃণমূলের

    এখন কেষ্ট গ্রেফতার হওয়ায় তৃণমূলের অক্সিজেন যে অনেকটাই কমে গেল, তা বলাই বাহুল্য।

  • Covid 19: কোভিডের এই ১৩টি উপসর্গকে কখনই অবহেলা করবেন না, অবিলম্বে পরীক্ষা করান

    Covid 19: কোভিডের এই ১৩টি উপসর্গকে কখনই অবহেলা করবেন না, অবিলম্বে পরীক্ষা করান

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার দেশজুড়ে ১৬,১৬৭ জন করোনায় (Covid 19) আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১ জনের। হঠাতই নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। সাতটি রাজ্যকে সতর্ক করেছেন স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। দিল্লি, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, তামিলনাড়ু- এই সাতটি রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে সতর্ক করা হয়েছে। আগামীতে দেশে পর পর বেশ কয়েকটি উৎসব আসতে চলেছে। তার আগে রাজ্যগুলিকে সাবধান থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। 

    আরও পড়ুন: করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও, উপসর্গ মৃদু, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

    ৬ অগাস্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, দেশের সাপ্তাহিক মোট করোনা সংক্রমণের ৮.২% দিল্লিতে হচ্ছে। ৫ অগাস্টও ১.৮৬ গুণ বেড়েছিল দৈনিক সংক্রমণ। 

    কোভিডের নতুন করে এই বাড়বাড়ন্তে চিন্তিত চিকিৎসকরা। পরীক্ষা এবং কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভিড়ের মধ্যে গেলে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে। স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করতে হবে। কোভিড পরীক্ষাও করতে হবে। 

    চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, যখনই কোনও উপসর্গ (Symptoms) চোখে পড়বে তখনই আরটিপিসিআর টেস্ট করিয়ে নিন। এবং নিজেকে আইসোলেটেড করে নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

    আরও পড়ুন: ফের নয়া ভাইরাস-আতঙ্ক চিনে! করোনার থেকেও বেশি প্রাণঘাতী ‘ল্যাংয়া হেনিপাভাইরাস’?

    সরকারি নির্দেশিকায় সম্প্রতি কোভিডের ১৩টি উপসর্গের কথা বলা হয়েছে।

    কী কী সেই উপসর্গগুলি?

    • জ্বর
    • শ্বাসকষ্ট
    • কাশি
    • বুকে চাপ অনুভব করা
    • সর্দি
    • মাথা ব্যথা
    • অস্বস্থি
    • নিউমোনিয়া
    • কিডনি ফেইলিওর
    • স্বাদ ও গন্ধ চলে যাওয়া
    • শ্বাস নিতে অসুবিধে
    • অক্সিজেন স্যাচুরেশন নীচে নেমে যাওয়া
    • শরীরে ব্যথা  

    করোনা সংক্রমণের গ্রাফ ওপরের দিকে উঠলেও তাতে এখনই ভয়ের বিশেষ কারণ নেই, এমনটাই জানাচ্ছেন দেশের চিকিৎসকরা। দিল্লির অ্যাপোলো হাসপাতালের সিনিয়র পালমোনোলজিস্ট ডাঃ নিখিল মোদি বলেছেন, “করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী এটা ঠিক, কিন্তু উপসর্গ মৃদু। একদিন আগেই দিল্লিতে ২০০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু সবারই মৃদু উপসর্গ (Mild Symptoms) রয়েছে।”

    যাদের কোমর্বিলিটি রয়েছে তাঁদের সম্পর্কে ডাঃ মোদি বলেন, “৮০-৯০ বছরের রোগীরা, যাদের ডায়াবেটিস রয়েছে, তাঁদেরও অত্যন্ত মৃদু উপসর্গ দেখা গিয়েছে।” 

  • Chinese Smartphones: ফের চিনের বিরুদ্ধে বড় পদক্ষেপ কেন্দ্রের, ১২ হাজারের কম দামের চিনা স্মার্টফোন নিষিদ্ধ হচ্ছে ভারতে

    Chinese Smartphones: ফের চিনের বিরুদ্ধে বড় পদক্ষেপ কেন্দ্রের, ১২ হাজারের কম দামের চিনা স্মার্টফোন নিষিদ্ধ হচ্ছে ভারতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের চিনের (China) বিরুদ্ধে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার (Indian Government)। ভারতের বাজারে সস্তা স্মার্টফোনের বাজার দখল করে রেখেছে চিনা সংস্থাগুলি। তাই এবারে এতে লাগাম টানতে চলেছে মোদি সরকার। জানা গিয়েছে, চিনা সংস্থার তৈরি ১২ হাজার টাকার নীচে স্মার্টফোন বিক্রি করার উপরে নিষেধাজ্ঞা আনতে চলেছে সরকার। ভারতীয় বাজারে একাধিক চিনা সামগ্রী আগেই নিষিদ্ধ করা হয়েছে। তবে এবারে, স্মার্টফোনের ওপর নিষেধাজ্ঞার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলে চিনা স্মার্টফোন নিষিদ্ধ করা হলে সংস্থাগুলি বিপুলভাবে ক্ষতির সম্মুখীন হবে। কম দামের ফোনের কথা উঠলেই ক্রেতারা চিনা সংস্থার ফোনগুলিকেই বেছে নেয়। ফলে ভারতীয় সংস্থাগুলি এই প্রতিযোগিতায় টিকতে পারে না। তাই তাদের চাপ কমানোর জন্যই এই বিষয়ে ভাবা হয়েছে, এমনটাই মনে করছে বিভিন্ন মহল।

    আরও পড়ুন: এবার আস্তিন গুটিয়ে চিনের পাল্টা মহড়ায় নামল তাইওয়ানও

    সাম্প্রতিক কয়েক বছরে ভারতের উপর ভর করেই রমরমা ব্যবসা করেছে চিনা সংস্থাগুলি। মার্কেট ট্র্যাকার কাউন্টারপয়েন্টের মতে, ভারতের বাজারে ১৫০ ডলারের অর্থাৎ ১২ হাজারের কম দামের স্মার্টফোনের বিপুল চাহিদা ও এর ক্রেতার সংখ্যাও প্রচুর। ২০২২-এর জুন পর্যন্ত ভারতের স্মার্টফোন বিক্রির মোট সংখ্যার এক-তৃতীয়াংশই এই বিভাগ থেকে হয়েছে। আর তার ৮০%-ই চিনা কোম্পানির ফোন। শাওমি, পোকো, রিয়েলমি-সহ বেশ কিছু চিনা সংস্থার ফোনগুলো ভারতের বাজারে জনপ্রিয়তা পেয়েছে। তাই এই সংস্থার ফোনের পরিবর্তে লাভা (Lava), মাইক্রোম্যাক্সের (Micromax) মতো ভারতীয় সংস্থার ফোনের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যেই এমন পদক্ষেপ। তবে সরকারের তরফে এখনও এই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

    আরও পড়ুন: তাইওয়ানের ক্ষেপণাস্ত্র নির্মাণকারী সংস্থার শীর্ষ আধিকারিকের মৃত্যু, রহস্য

    প্রসঙ্গত, শাওমি, ওপ্পো এবং ভিভো-র মতো চিনা সংস্থাগুলির আর্থিক খাতাপত্র খতিয়ে দেখা হয়েছে। তাতে কর ফাঁকি এবং অর্থ পাচারের মতো অভিযোগও উঠে এসেছে। সরকার এর আগে Huawei Technologies Co. এবং ZTE Corp. টেলিকমের সরঞ্জাম নিষিদ্ধ করেছে। যদিও চাইনিজ নেটওয়ার্কিং গিয়ার নিষিদ্ধ করার এখনও পর্যন্ত কোনও সরকারি নীতি নেই। এর আগেও বিভিন্ন চিনা অ্যাপকে নিষিদ্ধ করেছে ভারত সরকার। স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে এটিও কেন্দ্রের বড়সড় পরিকল্পনা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এখন এটাই দেখার যে সরকারের এই সিদ্ধান্তে ভারতীয় সংস্থাগুলির ভবিষ্যৎ উজ্জ্বল হয় কিনা ।

  • HAL Recruitment: বিভিন্ন বিভাগে ৪৫৫ ট্রেনি নিয়োগ করবে হ্যাল, কোথায়, কীভাবে আবেদন করবেন?

    HAL Recruitment: বিভিন্ন বিভাগে ৪৫৫ ট্রেনি নিয়োগ করবে হ্যাল, কোথায়, কীভাবে আবেদন করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। একটি অ্যাপ্রেন্টিসশিপ কোর্সের জন্যে ট্রেনি নেওয়া হবে। শূন্যপদের সংখ্যা ৪৫৫। একমাত্র এনসিভিটি/ এসসিভিটি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আইটিআই যাঁরা পাশ করেছেন, একমাত্র তাঁরাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন।

    আরও পড়ুন: চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, শূন্যপদ ১৩৮ 

    যারা EWS ক্যাটাগরিতে আবেদন করবেন তাদের এই আবেদনটি বিশেষভাবে যাচাই করে দেখা হবে যে তাঁরা পারিবারিক আয় সম্পর্কে সত্যি কথা বলছেন কি না। যদি এই সম্পর্কে কোনও মিথ্যে কথা বলা হয়েছে এমন প্রমাণ পাওয়া যায় তাহলে সেই প্রার্থীকে বাতিল করা হবে। এই বিষয়ে বিশেষ কিছু তথ্য জেনে নিন—

    আরও পড়ুন: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন 

    আবেদনের শেষ তারিখ: ১০ অগাস্ট

    বেতন: অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী মাসিক ভিত্তিতে স্টাইফেন দেওয়া হবে। 

    আরও পড়ুন: শুরু হয়েছে আইবিপিএস পিও- র রেজিস্ট্রেশন, শূন্যপদ কত জানেন?  

    শূন্যপদের সংখ্যা

    ফিটার – ১৮৬
    টার্নার – ২৮
    মেশিনিস্ট – ২৬
    কার্পেন্টর – ৪
    মেশিনিস্ট (গ্রাইন্ডার) – ১০
    ইলেক্ট্রিশিয়ান – ৬৬
    ড্রটসম্যান (মেকানিক্যাল) – ৬
    ইলেক্ট্রনিক মেকানিক – ৮
    পেইন্টার (জেনারেল) – ৭
    শীট মেটাল ওয়ার্কার- ৪
    মেকানিক (মোটর ভেইকেল) – ৪
    সিওপিএ – ৮৮
    ওয়েল্ডার – ৮
    স্টেনোগ্রাফার – ৬
    রেফ্রিজারেশন এবং এসি মেকানিক – ৪

    আরও পড়ুন: উপার্জনের টাকা হাতে থাকছে না? জানুন আর্থিক পরিকল্পনার ৬ সহজ উপায়

    কী ভাবে আবেদন করবেন?

    • www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করুন। 
    • ‘HAL Nasik application form’ এবার এখানে গিয়ে আবেদন করুন। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdxzgWRNLScIz1NAq_zj-CMdiof8QCj5491LaDOd1Aq2k4xAg/viewform?usp=sf_link – এই লিঙ্কে পাবেন ফর্মটি। 
    • এর পর যথাযথ তথ্য দিয়ে ফর্মটি ফিলআপ করুন।
    • শেষে একটি লেখা আসবে, “Your response has been registered Thank You!”। অর্থাৎ আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে।
    • এরপরে সরাসরি গিয়ে প্রার্থীকে বাকি তথ্য যাচাই করাতে হবে। অগাস্ট মাসের তৃতীয়  বা চতূর্থ সপ্তাহে হবে  এই ভেরিফিকেশন। তার আগে প্রার্থীকে ইমেইল করে দেওয়া হবে। 

     

  • Commonwealth Games: দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে জানেন মোদি! জানুন কী বললেন পাক সাংবাদিক

    Commonwealth Games: দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে জানেন মোদি! জানুন কী বললেন পাক সাংবাদিক

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনা জিততে না পেরে মন ভেঙে গিয়েছিল ভারতীয় কুস্তিগিরের। দেশকে পদক উৎসর্গ করতে চেয়েছিলেন। কিন্তু সোনা হাতছাড়া হওয়ায় হতাশ পূজা গেহলট (Pooja Gehlot)। কাঁদতে কাঁদতে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে হতাশা নয়, নিজের দেশের খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে, তাঁকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অভিভাবকের মতো তাঁর মাথায় আশীর্বাদের হাত রেখেছেন। আাগমী দিনে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। গোটা ঘটনা দেখে অভিভূত এক পাক সাংবাদিক। প্রশ্ন তুলেছেন মোদি জানেন কীভাবে দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে হয় আমাদের খেলোয়াড়রাও যে পদক জিতছে, পাক রাষ্ট্রপ্রধানরা কী সেকথা জানেন?

    মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদক পেয়েছেন পূজা গেহলট (Pooja Gehlot)। তার আগে সেমিফাইনালে আগাগোড়া এগিয়ে থেকেও শেষ দশ সেকেন্ডে ম্যাচের রং বদলে যায়। পূজাকে হারিয়ে দেন কানাডার অভিজ্ঞ কুস্তিগির। সোনা জয়ের স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু মন ভেঙে গেলেও আবার কুস্তির ম্যাটে নেমে দেশের জন্য পদক জিতে নেন পূজা।

    আরও পড়ুন: বয়স বাধা নয়! টেবিল টেনিসে সোনা শরথের, কমনওয়েলথে পদক তালিকায় ৪-এ ভারত

    তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন ২৫ বছর বয়সি কুস্তিগির। তিনি বলেন, “সেমিফাইনালে উঠেও হেরে গেলাম। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম পোডিয়ামে দাঁড়িয়ে আমার দেশের জাতীয় সংগীত বাজবে।” পূজার বক্তব্য প্রকাশ্যে আসার পরেই আলাদা করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। ট্যুইটবার্তায় তিনি বলেছেন, “পূজা, তুমি পদক পেয়েছ, সেটা নিয়ে আমরা উদযাপন করব। পদক পেয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নেই। তোমার জীবন সংগ্রামের কথা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তুমি আরও অনেক সাফল্য পাবে। এগিয়ে চলো।”
    প্রধানমন্ত্রীর ট্যুইট দেখে মুগ্ধ পাকিস্তানি সাংবাদিক (Pakistani Journalist) সিরাজ হাসান। তিনি প্রধানমন্ত্রীর ট্যুইট রিট্যুইট করে লিখেছেন, “ভারতে এভাবেই খেলোয়াড়দের সমর্থন করা হয়। পূজা গেহলট সোনা জিততে পারেননি, ব্রোঞ্জ পেয়েছেন। তাকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনওদিন এভাবে টুইট করেন? আমাদের খেলোয়াড়রাও পদক জিতছেন। দেশের নেতারা কি আদৌ সেটা জানেন?”
     
     
    উল্লেখ্য, চলতি কমনওয়েলথ গেমসের প্রথম দিন থেকেই ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।  শেষ পর্যন্ত ৬১টি পদক পেয়ে পদক তালিকায় এবার চার নম্বরে শেষ করেছে ভারত। ভারত মোট ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পেয়েছে। অন্যদিকে, ১৯৬২ সালের পরে চলতি বছরেই সেরা পারফরম্যান্স করেছেন পাকিস্তানি খেলোয়াড়রা। একটি সোনা, তিনটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে পাকিস্তান। ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পদক তালিকায় পাকিস্তান রয়েছে ১৮তম স্থানে। 
LinkedIn
Share