Blog

  • Nirmala Sitharaman: চাল, ডাল, আটা, গম খোলা কিনলে বাড়তি জিএসটি লাগু হবে না! ট্যুইট করে ব্যাখ্যা অর্থমন্ত্রীর

    Nirmala Sitharaman: চাল, ডাল, আটা, গম খোলা কিনলে বাড়তি জিএসটি লাগু হবে না! ট্যুইট করে ব্যাখ্যা অর্থমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার থেকে দামি হয়েছে আটা, পনির, দইয়ের মতো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস। লেবেল লাগানো প্যাকেটজাত খাবারের উপর বসেছে পাঁচ শতাংশ পণ্য পরিষেবা কর (GST)। কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, গম, আটা, ওটস যদি খোলা বিক্রি করা হয় তাহলে তাতে জিএসটি লাগবে না বলে ট্যুইটবার্তায় স্পষ্ট জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।  

    জিএসটি থেকে যে পণ্যগুলো ছাড় পাচ্ছে, তার তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই তালিকার বেশিরভাগ খাদ্যবস্তুই বিনা প্যাকেটে বা খোলা বিক্রি করা হয়। অর্থাৎ, এই জাতীয় পণ্য বিক্রির আগে বা পড়ে প্যাকেটজাত করা হয় না। এই নির্দিষ্ট পণ্যগুলো খোলা বিক্রি হলে, তাতে জিএসটি লাগু হবে না, বলেই সীতারামন জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    তালিকায় আছে, ডাল, গম, ওটস, ভুট্টা, চাল, আটা, ময়দা, সুজি, রাই, বেসন, দই এবং লস্যির মত কিছু খাদ্যদ্রব্য। জুন মাসে বেশ কিছু পণ্য এবং পরিষেবার উপর কর চাপানোর সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং রাজ্যের অর্থমন্ত্রীরা। চলতি সপ্তাহ থেকে সেই বর্ধিত জিএসটি লাগু হয়েছে। এরপরই জিএসটির হার এবং মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয় লোকসভার বাদল অধিবেশন। তারই প্রেক্ষিতে ধারাবাহিক ১৪টি ট্যুইট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ট্যুইটে সীতারামন খাদ্যদ্রব্যের ওপর ৫ শতাংশ জিএসটি বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন। জানিয়েছেন, এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত তাঁর একার নয়। জিএসটি কাউন্সিলই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতমাসে, ২৮ জুন মন্ত্রিগোষ্ঠী যখন দাম বৃদ্ধির প্রস্তাব দেয়, জিএসটি কাউন্সিলের বৈঠকে সব রাজ্যের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন সেখানে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

    আরও পড়ুন: আইএনএস বিক্রমাদিত্যে আগুন! তদন্তের জন্য বোর্ড গঠনের নির্দেশ

    বিরোধীদের ক্ষোভের কারণ উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘এই প্রথমবার এই জাতীয় খাদ্য সামগ্রীর ওপর কর দেওয়া হচ্ছে না। প্রি-জিএসটি আমলে রাজ্যগুলো খাদ্যশস্য থেকে উল্লেখযোগ্য রাজস্ব সংগ্রহ করছিল।’ সীতারামন জানান, যখন জিএসটি চালু হয়েছিল, তখন ব্র্যান্ডেড ডাল, ময়দার ওপর ৫ শতাংশ জিএসটি বসেছিল। পরবর্তীতে এই ধরনের পণ্যের জিএসটির হার কেবল সংশোধিত হয়েছে।’ সীতারামনের দাবি, খাদ্যপণ্যে জিএসটি ছাড়ের সুযোগ নিয়েছে বড় ব্যবসায়ীরা। তাই সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

  • Ponniyin Selvan: ইতিহাস বিকৃতি, মণি রত্নম এবং বিক্রমকে আইনি নোটিস

    Ponniyin Selvan: ইতিহাস বিকৃতি, মণি রত্নম এবং বিক্রমকে আইনি নোটিস

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আইনি বিপাকে দক্ষিণী পরিচালক মণি রত্নম (Mani Ratnam) এবং দক্ষিণী অভিনেতা বিক্রম (Vikram)। চোল ইতিহাসকে বিকৃত করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। মনিরত্নমের আপকামিং ছবি ‘পন্নিইন সেলভান’ (Ponniyin Selvan) মূলত চোল রাজাদের গল্প। আর ছবিতে এই চোল রাজাদের অপমান করারই অভিযোগ উঠেছে এই দুই তারকার বিরুদ্ধে। দুই দক্ষিণী সুপারস্টারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেলভাম নামের চেন্নাইয়ের এক আইনজীবী। আইনজীবীর দাবি, ছবির টিজারে দেখানো হয়েছে, চোল রাজা আদিত্য কারিকালান কপালে তিলক কেটেছেন। কিন্তু কোনওদিনই নিজের কপালে তিলক কাটেননি ওই চোল রাজা। ওই চোল রাজার চরিত্রে অভিনয় করছেন বিক্রম।  

    আরও পড়ুন: দীর্ঘ ২০ বছর সম্পর্কের পরিণতি! বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

    ছবির টিজারে বিক্রমের কপালে কেন তিলক রয়েছে? সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী। তাঁর দাবি, এইসব মনগড়া ইতিহাস দেখে চোল রাজাদের বিরুদ্ধে ভুল ধারণা তৈরি হবে দেশের আম জনতার মধ্যে। এর জেরে ইতিহাস বিকৃত হবে বলেও দাবি করেছেন তিনি। সেই সম্ভবনাকে রুখতেই এই মামলা করেছেন বলে জানিয়েছেন সেই আইনজীবী। সিনেমাটি রিলিজের আগে একটি বিশেষ স্ক্রিনিং-এর দাবি জানিয়েছেন। তিনি স্বচক্ষে তিনি দেখে নিতে চান যে, ছবিতে চোল রাজাদের ইতিহাসকে আর কোনওভাবে বিকৃত করা হচ্ছে কিনা। ইতিমধ্যেই মণি রত্নম এবং বিক্রমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে পরিচালক বা অভিনেতা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি ।

    আরও পড়ুন: ফের মা হতে চলেছেন করিনা? জল্পনা তুঙ্গে 

    গত সপ্তাহেই পন্নিইন সেলভান ছবিটির টিজার মুক্তি পেয়েছে। সিনেমাটি দুটি ভাগে মুক্তি পাবে বলে আগেই জানিয়েছিল প্রযোজনা সংস্থা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রথম ভাগ রিলিজ করার কথা। তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি। কাল্কি কৃষ্ণমূর্তির (Amarar Kalki)উপন্যাসর থেকে অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি করেছেন পরিচালক। সিনেমাটিতে অভিনয় করছেন ঐশর্য্য রাই, কার্থি, তৃষা, জয়ম রবি, প্রভু, শরথ কুমার, প্রকাশ রাজ, লাল, কিশোর এবং সবিতা ধুলিপালা। 

    ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবিতে ঐশর্য্যের (Aishwarya Rai Bachchan)’লুক’। আর তারপর থেকেই চর্চা চলছে এই ছবি নিয়ে। প্রাক্তন বিশ্বসুন্দরীকে চার বছর পর রূপালি পর্দায় দেখতে উদগ্রীব ভক্তরা। লাল শাড়ির সঙ্গে ভারী গয়না পরে রাজনন্দিনীর বেশে তিনি। কপালে ছোট্ট টিপ, সঙ্গে কোঁকড়ানো চুল। অপরূপ সুন্দরী দেখাচ্ছে বচ্চন বধূকে। যদিও ছবিতে তারঁ চরিত্র নেগেটিভ। তাই ছবির ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, “হিংস্ররাও এত সুন্দর হয়!” 

    বহুদিন ধরেই এই উপন্যাস নিয়ে ছবি বানাতে চাইছেন বহু পরিচালক। মণি রত্নমও এই ছবিটি বানানোর জন্যে বহুদিন ধরে অপেক্ষা করেছেন। অবশেষে সেই ছবি তৈরি হলেও, এখন তা আইনি জটিলতার সামনে।  

     

  • Allahabad HC: বাক-স্বাধীনতা মানে প্রধানমন্ত্রীকে কু-মন্তব্য করা নয়, স্পষ্ট এলাহাবাদ হাইকোর্ট

    Allahabad HC: বাক-স্বাধীনতা মানে প্রধানমন্ত্রীকে কু-মন্তব্য করা নয়, স্পষ্ট এলাহাবাদ হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বাক-স্বাধীনতা মানে দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) বা অন্যন্য মন্ত্রীদের বিরুদ্ধে কু-বাক্যের প্রয়োগ নয়। সোমবার অবস্থান স্পষ্ট করল এলাহাবাদ উচ্চ আদালত (Allahabad HC)। এমনকি প্রশানমন্ত্রীকে কুমন্তব্য (Abuse) করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলাও বাতিলের আবেদন নাকচ করল আদালত। 

    আরও পড়ুন: প্রয়াত প্রখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    মুমতাজ মনসুরি নামে জৌনপুরের এক ব্যক্তির বিরুদ্ধে ২০২০ সালে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। বাক স্বাধীনতার দোহাই দিয়ে আদালতে মামলা বাতিলের আর্জি জানান ওই ব্যক্তি। মনসুরির সেই আবেদন নাকচ করে বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র ও বিচারপতি রাজেন্দ্র কুমারের বেঞ্চ। বেঞ্চ জানায়, “ভারতের সংবিধান বাক-স্বাধীনতার অধিকার প্রতি নাগরিককে দিয়েছে। কিন্তু সেই অধিকার মানে কোনও নাগরিক, প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর শব্দ প্রয়োগ নয়।” 

    আরও পড়ুন: মোদিকে পাশে বসিয়ে মনোনয়নপত্র জমা জগদীপ ধনখড়ের 

    সূত্রমতে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী (Home MInister) এবং অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে অত্যন্ত খারাপ মন্তব্য করায়  ২০২০ সালে মুমতাজ মনসুরির নামে মামলা দায়ের করা হয়। আইপিসি সেকশন ৫০৪ এবং আইটি অ্যাক্ট সেকশন ৬৭ -এর আওতায় ওই ব্যক্তির বিরুদ্ধে মিরাটগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়। এই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মনসুরি। মামলাটিকে বাতিল করার আর্জি জানান।

    আরও পড়ুন: ৩৬টি রাফালই ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে, জানালেন ফরাসি রাষ্ট্রদূত 

    ১৫ জুলাই মনসুরির সেই আবেদন নাকচ করে দেয় আদালত। এবং কড়া শব্দে ভারতের সংবিধানের পাঠ পড়ায় ওই ব্যক্তিকে। আদালত বলে, “এফআইআরে অভিযুক্তের অপরাধের যথেষ্ট প্রমাণের উল্লেখ রয়েছে। আমরা এই ধরনের মামলায় হস্তক্ষেপ করে তা বাতিল করার কোনও কারণ খুঁজে পাই নি। পুলিশের এই মামলা এগিয়ে নিয়ে যাওয়ার এবং যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার সম্পূর্ণ অধিকার থাকবে।”   

     

  • Har Ghar Tiranga: তিন দিন ধরে ২০ কোটি বাড়িতে উড়বে জাতীয় পতাকা ! কেন্দ্রের নয়া প্রচার ‘হর ঘর তেরঙ্গা’

    Har Ghar Tiranga: তিন দিন ধরে ২০ কোটি বাড়িতে উড়বে জাতীয় পতাকা ! কেন্দ্রের নয়া প্রচার ‘হর ঘর তেরঙ্গা’

    মাধ্য়ম নিউজ ডেস্ক: শুরু হচ্ছে কেন্দ্রীয় সরকারের (central government) ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) অভিযান। আগামী মাসে তিনদিনের জন্য সারা দেশে ২০ কোটিরও বেশি বাড়িতে তেরঙ্গা উত্তোলন করা হবে। আজাদি কি অমৃত মহোৎসবের (Azadi Ka Amrit Mahotsav) অঙ্গ হিসাবে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah ) এই প্রচার কর্মসূচির ব্যাপারে পর্যালোচনা করেছেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের পদাধিকারীদের সঙ্গে তিনি এ নিয়ে আলোচনা করেন। এই কর্মসূচির অঙ্গ হিসাবে ১৩ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত তিরঙ্গা পতাকা ওড়ানো হবে। বিভিন্ন সংগঠনও এই কর্মসূচিতে অংশ নেবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিও এর অন্তর্ভুক্ত। এমনটাই বলা হয়েছে বিবৃতিতে।

    বিবৃতি অনুযায়ী, এদিন ১০০ কোটিরও বেশি মানুষ ভারত মাতার সেবায় নিজেদের উৎসর্গ করার প্রচারে অংশ নেবেন। এটি মানুষের মধ্যে দেশপ্রেমের একটি নতুন বোধ জাগিয়ে তুলবে। বিবৃতি অনুসারে অমিত শাহ বলেন, ২২ শে জুলাই থেকে সমস্ত রাজ্য সরকারের ওয়েবসাইটের হোমপেজে জাতীয় পতাকা থাকবে। এছাড়া নাগরিকদের প্রতি তাঁর আর্জি সবাই যেন তাঁদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার এবং অন্যান্য সামাজিক মিডিয়া অ্যাকাউন্টগুলিতে তেরঙ্গা প্রদর্শন করেন। এমনকি তেরঙ্গার সঙ্গে একটি সেলফি তুলে সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করার কথাও বলেন তিনি।

    আরও পড়ুন: আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ সিম তোলেনি তো? আজই জেনে নিন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যভাবে আজাদি কি অমৃত মহোৎসবকে পালন করতে চাইছেন। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ প্রতিটি নাগরিকের জন্য গর্বের বিষয়। ‘হর ঘর তিরঙ্গা’ প্রচার দেশপ্রেমের চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে, বলে স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি। মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশের স্বাধীনতা সংগ্রামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘প্রভাত ফেরি’। তাই রাজনৈতিক দল, সরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং সমবায়গুলিকে নিজেদের অঞ্চলে প্রভাত ফেরির আয়োজন করতে বলা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে যখন শিশু, বৃদ্ধ, যুবক এবং কিশোররা একসঙ্গে ভারত মাতার গান গাইবে এবং তেরঙ্গা হাতে নিয়ে ‘প্রভাত ফেরি’ তে অংশ নেবে, তখন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি নিজে থেকেই সফল হয়ে যাবে।

     

  • Ukraine: বিমানে বিস্ফোরক! রানওয়েতে প্রবেশের আগেই গ্রিসে ভেঙে পড়ল ইউক্রেনের কার্গো বিমান

    Ukraine: বিমানে বিস্ফোরক! রানওয়েতে প্রবেশের আগেই গ্রিসে ভেঙে পড়ল ইউক্রেনের কার্গো বিমান

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রিসে (Greece) ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crash)। বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় গ্রিসের কাছে ভেঙে পড়ল ইউক্রেনের (Ukraine) কার্গো বিমান। খবরসূত্রে জানা যায়, অ্যান্টোনোভ (Antonov) কার্গো বিমানটি গ্রিসের কাভালা (Kavala) নামক জায়গায় ভেঙে পড়ে। ঘটনাটি শনিবারের। গ্রিসের রাষ্ট্রীয় টিভি ইআরটি (ERT) জানিয়েছে, অ্যান্টোনোভ কার্গো (Antonov cargo) বিমানটির মালিক ইউক্রেনীয় একটি কোম্পানি। গ্রিক অসামরিক বিমান কর্তৃপক্ষ (Greek Civil Aviation Authority) থেকে জানানো হয়েছে, বিমানটি সার্বিয়া (Serbia) থেকে জর্ডন (Jordan) যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি যে, ওই বিমানে কতজন ছিলেন। তাঁদের কেউ বেঁচে আছেন কি না সেব্যাপারেও কোনও খবর মেলেনি।  

    আরও পড়ুন: ১৮৫ বিমানযাত্রীর প্রাণ বাঁচিয়ে এখন ‘হিরো’, কে এই ক্যাপ্টেন মণিকা?

    গ্রিসের অসামরিক বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানের একটি ইঞ্জিনে সমস্যা দেখা দিলে পাইলট আগেই বিমান কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠায়। এরপরেই গ্রিসের কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই সেটি ভেঙে পড়ে। কাভালার এয়ারপোর্টের ৪০ কিমি আগেই এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণ হয় বিমানটিতে। দেখা যায় এক  আগুনের গোলা।  চারিদিক ঢেকে যায় ধোঁয়ায়।

    তবে একের পর এক বিস্ফোরণের কারণে কাছাকাছি যেতে সময় লাগে কর্মীদের। কয়েক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। দুর্ঘটনা নিয়ে ইউক্রেন, সার্বিয়া বা জর্ডানের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। স্থানীয় একজন কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন, আগুন নিয়ন্ত্রণে সাতটি অগ্নিনির্বাপক গাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে বিস্ফোরণের কারণে সেখানে গাড়িগুলো পৌঁছাতে পারছিল না। বিমানে বিস্ফোরক নিয়ে যাওয়ার খবর ও এর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রিসের স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে কার্গোটিতে বিপজ্জনক কিছু পণ্য ছিল বলেই ধারণা করছে সবাই। গ্রিস কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।

    আরও পড়ুন: “মনে হচ্ছিল আকাশেই উল্টে যাবে বিমান…”, এখনও আতঙ্কে দুর্ঘটনাগ্রস্ত স্পাইসজেটের যাত্রীরা 

  • Jagdeep Dhankhar: জগদীপ ধনখড়কে সমর্থন বিজেডি-এআইএডিএমকের, ইস্তফা দিলেন রাজ্যপাল

    Jagdeep Dhankhar: জগদীপ ধনখড়কে সমর্থন বিজেডি-এআইএডিএমকের, ইস্তফা দিলেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র মনোনিত প্রার্থী জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এখন দেশের উপরাষ্ট্রপতি পদ সামলাচ্ছেন ভেঙ্কাইয়া নাইডু। আগামী মাসে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে। জগদীপ ধনখড়ের জন্যে দেশের বিরোধী দলগুলির কাছে সমর্থন চেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।  জেপি নাড্ডা (Jagdeep Dhankhar) বলেন, “বাংলার বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড় কৃষকের ছেলে, নম্র স্বভাবের। উনি তিন দশক ধরে দেশকে বিভিন্নভাবে সেবা করে আসছেন। আমি সমস্ত রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করব, তারা যেন উপরাষ্ট্রপতি নির্বাচনে ধনখড়কে সমর্থন জানান।”  

    জেপি নাড্ডার এই আবেদনে সাড়া দিয়েছে বেশ কিছু বিরোধী দল। বিজেডি (BJD) এবং এআইএডিএমকে ( AIADMK) জগদীপ ধনখড়কে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) দলের প্রধান নবীন পট্টনায়ককে কল করার পরেই বিজেডির তরফ থেকে সমর্থনের কথা জানানো হয়। আর চেন্নাইয়ের বিধায়কদের বৈঠকের পরে ধনখড়কে সমর্থন করার সিদ্ধান্তের কথা জানায় এআইএডিএমকে। দুই দলই বলেছে এনডিএ- এ মনোনীত রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পদের দুই প্রার্থীকেই সমর্থন জানাবে তারা । 

    আরও পড়ুন: বাংলার ভোটার ধনখড় শ্রাবণের সোমবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ করবেন

    এদিকে বাংলার রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। রবিবার রাতে ইস্তফা দিয়েছেন তিনি। রাজ্যপালের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলায় নতুন রাজ্যপাল না আসা অবধি আপাতত রাজ্যপালের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল এলএ গণেশন (La. Ganesan)।

    আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদে বিজেপির বাজি বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়   

    আজ বেলা ১২টায় সংসদ ভবনে মনোনয়ন জমা দিতে যাবেন জগদীপ ধনখড়। ৬ অগস্ট উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। আগামী ১০ অগাস্ট বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর পদের মেয়াদ শেষ হচ্ছে। ১৯ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০ জুলাই মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে। জগদীপ ধনখড়ের প্রতিপক্ষ মার্গারেট আলভা।   

     এনডিএ-র পক্ষ থেকে কে উপরাষ্ট্রপতি প্রার্থী হবে তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা ছিল। অবশেষে শনিবার সন্ধ্যেয় সবাইকে অবাক করে দিয়ে উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বাংলার রাজ্যপালের নাম ঘোষণা করে বিজেপি।  

  • Benefits of Drinking Water: সকালে উঠে কখন জল খাবেন? জানালেন বিশেষজ্ঞ

    Benefits of Drinking Water: সকালে উঠে কখন জল খাবেন? জানালেন বিশেষজ্ঞ

    মাধ্যম নিউজ ডেস্ক: আমরা অনেকেই সকালে উঠেই বেড টি বা কফিতে অভ্যস্ত। আবার অনেকেই সকালে উঠে দাঁত মেজে, তবেই জলস্পর্শ করেন। কোনও অভ্যেস আপনার শরীরে জন্যে বেশি উপযোগী? সার্টিফায়েড যোগ ইনস্ট্রাক্টর ডাঃ নুপূর রোহতাগী (Dr Noopor Rohatgi) সম্প্রতি জানিয়েছেন, ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটি করা উচিত, তা হল খালি পেটে জল খাওয়া। তিনি বলেন, “সকালে উঠে দাঁত মাজারও আগে খালি পেটে জল পান করুন।”  

    আরও পড়ুন: মশার উপদ্রব থেকে বাঁচতে নয়া পদ্ধতি আবিষ্কার আইসিএমআর-এর

    সারাদিনে বারে বারে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। জল খাওয়ার কোনও বিকল্প নেই। শুধুমাত্র শরীরের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে জল তা নয়, জল শরীরের অপ্রজনীয়, ক্ষতিকারক পদার্থগুলিকেও কিডনি থেকে বের করতে সাহায্য করে। এছাড়া স্যালাইভা তৈরিতে এবং খাবারের পুষ্টিগুণকে শরীরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে সাহায্য করে। 

    আরও পড়ুন: ভাবাচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যা, সতর্ক করলেন হু প্রধান

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by DrNoopur Rohatgi|Yoga&Wellness (@yogabydrnoopur)


    [/insta]

    খালি পেটে জল খাওয়ার উপকারিতা কী? 

    • সারা রাতে মুখে যে ব্যাক্টেরিয়াগুলি তৈরি হয়, তা সকালে উঠে খালিপেটে জল খেলে পেটে চলে যায়। এতে ইমিউন সিস্টেমের উপকার হয়। বিশেষ করে যারা ঠান্ডা ও সাধারণ জ্বরে বেশি ভোগেন তাদের জন্যে উপকারি। 
    • হজমে সাহায্য করে। 
    • খালি পেটে জল খেলে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পাওয়া যাবে। 
    • কোষ্ঠকাঠিন্য , মুখের ঘা বা হজমের সমস্যায় ভোগেন যারা, তাদের জন্য খালি পেটে জল খাওয়া খুবই উপকারী। 
    • ওজন বাড়ার সমস্যাতেও খালি পেটে জল খাওয়া অত্যন্ত উপকারি।  
    • উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরা প্রতিদিন সকালে জল খেলে উপকার পাবেন। 
    • মুখের ভিতের নানান রকম সংক্রমণের প্রবনতা হ্রাস পায়।  
    • মুখের গন্ধ, স্যালাইভা না তৈরি হওয়ার মত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by DtF @ Sonia Bakshi (@_dancetofitness_)


    [/insta]

    কেমন জল খাওয়া উচিত?

    বিশেষজ্ঞদের মতে, খালি পেটে উষ্ণ গরম জল খাওয়া উচিত। ডাঃ রোহতাগী বলেন, “ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব দু গ্লাস উষ্ণ গরম জল খাওয়া উচিত। সবসময় বসে জল খান।” 

     

     

  • Indigo Flight: ফের বিমানে যান্ত্রিক ত্রুটি, পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

    Indigo Flight: ফের বিমানে যান্ত্রিক ত্রুটি, পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সকালে ফের বিমানযাত্রায় বিপত্তি। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলোযোগ দেখা যায়। সকালে শারজা ( Sharjah ) থেকে হায়দরাবাদগামী (Hyderabad) ইন্ডিগো (Indigo) সংস্থার একটি বিমানের জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। যাত্রাপথে বিমানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়। আর সেই সময় বিমানের পাইলট পাকিস্তানের করাচিতে (Karachi) অবতরণ করার সিদ্ধান্ত নেন।

    খবরসূত্রে জানা গিয়েছে, শারজাহ থেকে হায়দরাবাদ আসার পথে ইন্ডিগোর 6E-1406 বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা যায়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে করাচিতে এই বিমানের জরুরি অবতরণ করা হয়েছিল বলেই জানিয়েছে বিমান পরিবহণ সংস্থা। বিমানে থাকা যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে।

    আরও পড়ুন: বিমানে বিস্ফোরক! রানওয়েতে প্রবেশের আগেই গ্রিসে ভেঙে পড়ল ইউক্রেনের কার্গো বিমান

    একটি বিবৃতি জারি করে বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো জানিয়েছে, “শারজাহ থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর 6E-1406  বিমানটিকে করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। পাইলট বিমানে যান্ত্রিক সমস্যা লক্ষ্য করেন। ফলে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। করাচি থেকে যাত্রীদের হায়দরাবাদে ফিরিয়ে আনার জন্যে অন্য একটি বিমান সেখানে পাঠানো হচ্ছে।” সরকারি সূত্রে জানা গিয়েছে ইন্ডিগো বিমানটির ডানদিকের দ্বিতীয় ইঞ্জিনে সমস্যা দেখা গিয়েছিল।

    সমস্যায় পড়ে জরুরি অবতরণের ঘটনা এটি নতুন নয়। চলতি মাসের ১৪ তারিখেই দিল্লি (Delhi) থেকে ভাদোদরাগামী (Vadodra) ইন্ডিগোর বিমানকে জয়পুরে (Jaipur) অবতরণ করানো হয়েছিল। সেই সময়েও ইঞ্জিনেই সমস্যা দেখা গিয়েছিল। আবার জুলাইয়ের শুরুতে দিল্লি থেকে দুবাই (Dubai) যাওয়ার পথে ককপিটে সমস্যা দেখা দেয় স্পাইসজেটের (Spicejet) একটি বিমানে। তারপর সেই বিমানকেও তৎক্ষণাৎ অবতরণ করানো হয়েছিল করাচি বিমানবন্দরে। 

    আরও পড়ুন: করাচিতে জরুরি অবতরণ, কী হল দুবাইগামী স্পাইসজেটের বিমানে?

    একের পর এক দুর্ঘটনা বেড়েই চলেছে। বর্তমানে প্রায়ই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, যার জন্য এবারে যাত্রী সুরক্ষা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীরা নিরাপদ থাকলেও এই ঘটনায় বেশ উদ্বেগ ছড়িয়েছে।

  • Susmita Sen: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা 

    Susmita Sen: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ললিত মোদির সঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের (Lalit Modi) প্রেমের গুঞ্জনে তোলপাড় বলিউড। ললিত মোদি (Sushmita Sen) দুজনের ছবি প্রকাশ্যে আনার পর থেকে মুখে কুলুপ এঁটে ছিলেন সুস্মিতা। অবশেষে নীরবতা ভাঙলেন।  

    আরও পড়ুন: “আমার বেটার হাফ সুস্মিতা সেন…”, ললিত মোদির ট্যুইটে তোলপাড় নেটপাড়া

    দুই মেয়ে রেনে আর আলিশাকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, “আমি আনন্দে আছি। কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়, নিঃস্বার্থ ভালবাসায় আমি পরিবেষ্টিত। অনেক উত্তর দেওয়া হয়েছে। কাজে ফিরতে চাই।” অভিনেত্রী আরও লিখেছেন, অভিনেত্রী আরও লিখেছেন, “আমার সুখ যাঁরা ভাগ করে নেন তাঁদেরকে ধন্যবাদ…এবং যারা করেন না তাঁদেরকে না হয় বাদ দিলাম।”

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Sushmita Sen (@sushmitasen47)


    [/insta]

    গত ১৪ জুলাই রাতে সুস্মিতা সেনের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি। তারপর থেকেই চর্চায় ললিত-সুস্মিতার প্রেম। সুস্মিতার সঙ্গে নিজের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকারও করেন ললিত মোদি। ললিত লিখলেন, “পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। দুর্দান্ত উপভোগ করছি।”  

    আরও পড়ুন: গাঁজা কিনে সুশান্তের কাছে পৌঁছে দিতেন রিয়া চক্রবর্তী! চার্জশিটে দাবি এনসিবি-র

    ললিত মোদির সুস্মিতাকে ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্মোধন করার পরেই দেশজুড়ে হইচই পড়ে যায়। তারপরে ললিত পরের একটি পোস্টে বলেন যে, তাঁরা বিয়ে করেননি, শুধু প্রেম করছেন। তবে বিয়েও একদিন হবে।      

    তবে সুস্মিতা সেন ও তাঁর প্রেম নিয়ে চর্চা এই প্রথম নয়। ১৬ বছরের ছোট প্রেমিক রোহমান শলের সঙ্গে প্রেম, তার পর বিচ্ছেদ নিয়েও শিরোনামে ছিলেন নায়িকা। বেশ কিছু দিন একসঙ্গেও ছিলেন তাঁরা। ডিসেম্বরের শেষে বিচ্ছেদের কথা নিজেই ঘোষণা করেন সুস্মিতা।  

     

     

     

     

  • East-West Metro: শিয়ালদহ থেকে যাত্রা শুরু করল মেট্রো, উচ্ছ্বসিত কলকাতাবাসী

    East-West Metro: শিয়ালদহ থেকে যাত্রা শুরু করল মেট্রো, উচ্ছ্বসিত কলকাতাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই প্রথম শিয়ালদহ মেট্রো স্টেশন (Sealdah Metro Station) থেকে সেক্টর ফাইভের (Sector 5) উদ্দেশ্যে যাত্রা শুরু করল মেট্রো। ঝাঁ-চকচকে শিয়ালদহ স্টেশন প্রথম দিনেই দেখল ব্যস্ত কলকাতার এক অনন্য রূপ। শিয়ালদহ মেট্রো স্টেশন অন্যান্য স্টেশনের থেকে আকারে অনেকটাই বড়। তাই শুরুতে নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে ভরসা রাখতে হবে ম্যাপে। বাংলার নানারকম সাংস্কৃতিক ঐতিহ্যের ইতিহাস ফুটে উঠেছে এই মেট্রো স্টেশনে, ছবির মাধ্যমে। উচ্ছ্বসিত নিত্যযাত্রীরা।

    আরও পড়ুন: প্রতীক্ষা শেষ, শিয়ালদহ- সল্টলেক মেট্রোর উদ্বোধন স্মৃতি ইরানির

    মেট্রোর প্রথম দিনের ব্যস্ততার ছবি তুলে ধরেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। প্রথম মেট্রোর যাত্রীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন মেট্রো কর্মীরা। 

    [tw]


    [/tw]

    ট্যুইটারে ছবি পোস্ট করে কলকাতা মেট্রোর তরফ থেকে লেখা হয়েছে, “শিয়ালদহ থেকে যাত্রা শুরু করছে প্রথম মেট্রো। প্রথম মেট্রোর যাত্রীদের স্বাগত।” 

    [tw]


    [/tw]

    উচ্ছসিত কলকাতাবাসীও। মেট্রোর ট্যুইটের কমেন্ট বক্সে একজন লিখেছেন, “একেই বলে উন্নয়ন। আরও কিছুর অপেক্ষায় রইলাম।”

    আরও পড়ুন: বৃহস্পতি থেকে যাত্রী যাতায়াত শিয়ালদহ মেট্রোয়, প্রথম ট্রেন কটায়, কী হবে ভাড়া?

    [tw]


    [/tw]

    আরেক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, “কলকাতার সবচেয়ে সুন্দর মেট্রো স্টেশন।”

    [tw]


    [/tw]

    দেখুন এরকম আরও কিছু কমেন্ট:

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

     

     

LinkedIn
Share