Blog

  • Election Commission: গুজরাট, হিমাচল প্রদেশের সঙ্গেই নভেম্বরে ভোট হবে জম্মু-কাশ্মীরেও?

    Election Commission: গুজরাট, হিমাচল প্রদেশের সঙ্গেই নভেম্বরে ভোট হবে জম্মু-কাশ্মীরেও?

    মাধ্যম নিউজ ডেস্ক: নভেম্বর মাসেই ভোট হতে চলেছে জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir)? অন্তত নির্বাচন কমিশনের (Election Commission) জারি করা এক নির্দেশিকায়ই এমন ইঙ্গিত মিলেছে। কেবল জম্মু-কাশ্মীর নয়, একই সঙ্গে ভোট হবে গুজরাট (Gujrat) এবং হিমাচল প্রদেশেও (Himachal Pradesh)।

    জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন যে দোরগোড়ায় তার ইঙ্গিত মিলেছিল আগেই। মাসখানেক আগে রাজস্থানের জয়পুরে বিজেপির কর্মকর্তাদের বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। উনিশের লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য বিপুল জনাদেশ নিয়ে দিল্লির দরবারে ফেরে বিজেপি। এর পরেই জম্মু-কাশ্মীরে শান্তি ফেরানোর উদ্যোগ নেয় নরেন্দ্র মোদির সরকার। কাশ্মীর থেকে রদ করা হয় ৩৭০ ধারা। উপত্যকায় শান্তি ফেরাতে জম্মু-কাশ্মীর ও লাদাখকে পরিণত করা হয় কেন্দ্র শাসিত অঞ্চলে। শুরু হয় উন্নয়নযজ্ঞ। যার জেরে ক্রমেই শান্তি ফিরছে ভূস্বর্গে।

    আরও পড়ুন : বছর শেষেই ভোট ভূস্বর্গে? কাশ্মীরে নির্বাচন নিয়ে বড় মন্তব্য রাজনাথের

    জম্মু-কাশ্মীরে নরেন্দ্র মোদির সরকার যে বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর, বিভিন্ন সময় তা জানিয়ে দিয়েছেন মোদি এবং অমিত শাহ। সেই মতো উপত্যকায় শান্তি ফিরতেই শুরু হয় ডিলিমিটেশনের কাজ। ডিলিমিটেশন কমিশন কাশ্মীরে ৪৭টি ও জম্মুতে ৪৩টি বিধানসভা কেন্দ্রের সুপারিশ করে। সুপারিশ করা হয় পাঁচটি লোকসভা কেন্দ্রেরও। পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের উদ্বাস্তুদের প্রতিনিধিত্বের পাশাপাশি বিধানসভায় দুই কাশ্মীরি অভিবাসীকেও মনোনীত করার সুপারিশও করে ওই কমিশন।

    আরও পড়ুন : জম্মু-কাশ্মীর থেকে কাউকে বিতাড়িত হতে দেব না, আশ্বাস রাজনাথের

    সম্প্রতি নির্বাচন কমিশন আঠারো বছর বয়সী নয়া ভোটারদের নাম তোলার নির্দেশ দিয়েছে। পয়লা  জানুয়ারি থেকে পয়লা অক্টোবরের মধ্যে যাঁরা আঠারোয় পা দেবেন, দ্রুত তাঁদের নাম তোলার কাজ শেষ করতে হবে। ভোটার তালিকায় যাঁদের নাম নেই, তাঁদেরও নামও দ্রুত তুলতে হবে তালিকায়। নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী, ১২ অগস্টের মধ্যে গুজরাট এবং হিমাচল প্রদেশে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করতে হবে। আর জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে এই সময় সীমা ধার্য করা হয়েছে পয়লা সেপ্টেম্বর। সাধারণত ভোট এগিয়ে এলেই শুরু হয় ভোটার তালিকা সংশোধন সহ নানা কাজ। সক্রিয় হয়ে ওঠে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই ভোটার তালিকা প্রকাশের নির্দেশের পরেই এটা স্পষ্ট হয়ে গিয়েছে গুজরাট এবং হিমাচল প্রদেশের সঙ্গে সঙ্গেই ভোট হতে চলেছে জম্মু-কাশ্মীরে। জানা গিয়েছে, গত তিন বছর ধরে জম্মু-কাশ্মীরে সংশোধন হয়নি ভোটারতালিকা। কমিশনের নির্দেশে  শুরু হয়ে গিয়েছে সেই কাজ। নির্দেশিকায় বলা হয়েছে নতুন ভোটারদের নাম দ্রুত নথিভুক্ত করতে হবে তালিকায়।

    ভূস্বর্গ তাহলে দ্রুত ফিরে পেতে চলেছে রাজ্যের মর্যাদা?

     

  • China Rocket Debris: ভারতে আছড়ে পড়তে চলেছে চিনা রকেটের ধ্বংসাবশেষ! দাবি মার্কিন সংস্থার

    China Rocket Debris: ভারতে আছড়ে পড়তে চলেছে চিনা রকেটের ধ্বংসাবশেষ! দাবি মার্কিন সংস্থার

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি উৎক্ষেপণ করা চিনের একটি রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে। এই খবর সামনে আসতেই গত কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছে। মার্কিন সংস্থা এরোস্পেস কর্প-এর অনুসারে, গত ২৪ জুলাই চিনের বৃহত্তম রকেট Long March 5 চিন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। আর এই রকেট নিয়ন্ত্রণ হারিয়েছে ও এর কিছু অংশ ৩১ জুলাইয়ের দিকে পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

    [tw]


    [/tw]

    এরোস্পেস থেকে আশঙ্কা করা হয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় রকেটের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে পারে। এরোস্পেস কর্পোরেশনের বিশেষজ্ঞদের মতে, চিনা রকেটের মোট ২৫ টন মহাকাশ-আবর্জনা (Space debris) পৃথিবীতে পড়তে পারে। যদিও এটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে তখন রকেটের বাকি অংশও পৃথিবীতে আছড়ে পড়ার আগেই জ্বলে যাবে, ফলে মাটিতে থাকা লোকজন ও সম্পদের তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই রকেটের সাহায্যেই তিয়ানগং স্পেস স্টেশন (Tiangong Space Station) নির্মাণের জন্য তিনটি মডিউলের দ্বিতীয়টি উৎক্ষেপণ করেছিল চিন।

    আরও পড়ুন: ২০২৩ সালেই মহাকাশে পাড়ি দেবে ইসরোর ‘গগনযান’, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

    এরোস্পেস কর্পোরোশনের সেন্টার ফর অরবিটাল অ্যান্ড রিএন্ট্রি ডেব্রিজ স্টাডিজ (Centre for Orbital and Reentry Debris Studies) থেকে জানা গিয়েছে যে, তারা রকেটটিকে ট্র্যাক করে আশঙ্কা করেছে যে, রকেটের ধ্বংসাবশেষ বা মহাকাশ-আবর্জনা ৩১ জুলাই ভোর সাড়ে তিনটের সময় পৃথিবীতে এসে পড়তে পারে। 

    তবে এক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই, জনবহুল স্থানে এটি ভেঙে পড়ার সম্ভাবনা একেবারেই কম। এটি অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করায় এটির ধ্বংসাবশেষের বেশি অংশ পৃথিবীর মাটিতে না পড়ার সম্ভাবনা রয়েছে। এরোস্পেস মঙ্গলবার জানিয়েছে, বিশ্বের জনসংখ্যার ৮৮ শতাংশেরও বেশি মানুষ মহাকাশ আবর্জনার সম্ভাব্য ধ্বংসাবশেষের নীচে বাস করে। তবে ধ্বংসাবশেষ পৃথিবীতে আছড়ে পড়ার এই ঘটনা নতুন নয়, এর আগেও অনেকবার এমন হয়েছে। তবে তাতে কোনও কিছু ক্ষতি হয়নি। প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে আরেকটি লং মার্চ রকেটের টুকরো ভারত মহাসাগরে পড়েছিল। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। 

     

     

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন ‘ভয়েস নোট’, নতুন ফিচার লঞ্চ সংস্থার

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন ‘ভয়েস নোট’, নতুন ফিচার লঞ্চ সংস্থার

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক নতুন ফিচার আনছে মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেট করছে হোয়াটসঅ্যাপ। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। সম্প্রতি এতে মেসেজ রিঅ্যাকশন ফিচার এসেছে। আগে এই ফিচারে মাত্র ৬টি ইমোজি পাওয়া যেত, যা হোয়াটসঅ্যাপ এখন বাড়াতে চলেছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেটে একটি বিশেষ বৈশিষ্ট্য দিতে চলেছে ব্যবহারকারীদের। আর সেটি হল, ভয়েস নোটস (Voice Notes)। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও (Status Update) আপনারা ভয়েস নোট শেয়ার করতে পারবেন।

    আরও পড়ুন: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

    এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ছবি বা ভিডিয়ো স্টেটাস হিসেবে শেয়ার করা যেত। কিন্তু এবার থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাসে আপনি ভয়েস নোট রাখার সুবিধাটি পাবেন। হোয়াটসঅ্যাপের আসন্ন একটি ফিচারে ব্যবহারকারীদের অডিও নোটও শেয়ার করতে দেওয়া হবে। WABetainfo-এর তথ্য অনুযায়ী, এই খবরই সামনে এসেছে যে স্টেটাসেও শেষ পর্যন্ত ভয়েস নোট যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

    উল্লেখ্য, ২০১৭ সালে হোয়াটসঅ্যাপ সংস্থা প্রথম ‘স্টেটাস’ নামক ফিচারটি এনেছিল। তারপর এখন আবার নয়া আপডেট আনতে চলেছে। রিপোর্টসূত্রে জানা গিয়েছে, এই ফিচারটি খুব শীঘ্রই আসতে চলেছে। সংস্থা থেকে আরও জানানো হয়েছে, ভয়েস নোট কেবল মাত্র তাঁদের সঙ্গেই শেয়ার করা যাবে, যাঁদের আপনি স্টেটাস প্রাইভেসি সেটিং-এ বেছে নেবেন। ছবি বা ভিডিয়োর মত স্টেটাস হিসেবে শেয়ার করা এই ভয়েস নোটও এন্ড টু এন্ড এনক্রিপশনে (end-to-end encryption)  থাকবে।

    তবে, এই হোয়াটসঅ্যাপ ফিচারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই, বিটা টেস্টাররা কবে এটি পরীক্ষা করে দেখতে পারবে, সে বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায় নি। এর পাশাপাশি আরও অনেক ফিচার নিয়ে কাজ করছে সংস্থাটি। শীঘ্রই আপনি এই প্ল্যাটফর্মে মাল্টি ডিভাইস সমর্থনের মতো কম্প্যানিয়ন মোড পাবেন ও এছাড়াও মেসেজ রিঅ্যাকশনের ক্ষেত্রেও অনেক ইমোজি অন্তর্ভুক্ত করতে চলেছে।

    আরও পড়ুন: একসঙ্গে দুটি স্মার্টফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

  • Uddhav Thackeray: শিবসেনায় ভাঙন ঠেকাতেই দ্রৌপদীকে রাষ্ট্রপতি পদে সমর্থন উদ্ধব ঠাকরের, বলছে সমীক্ষা

    Uddhav Thackeray: শিবসেনায় ভাঙন ঠেকাতেই দ্রৌপদীকে রাষ্ট্রপতি পদে সমর্থন উদ্ধব ঠাকরের, বলছে সমীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি (President) পদে এনডিএ (NDA) প্রার্থী বিজেপির দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন শিবসেনা (Shiv Sena) প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তাঁর এই সিদ্ধান্ত কী শিবসেনায় বিভাজন রুখতে, উঠছে প্রশ্ন। সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে, শিবসেনায় বিভাজন রুখতেই দ্রৌপদীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন উদ্ধব।

    সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ-র তরফে রাষ্ট্রপতি পদে নাম ঘোষণা করা হয় বিজেপির দ্রৌপদীর। বিজেপি বিরোধীরা প্রার্থী করেন তৃণমূলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট যশবন্ত সিনহাকে। তার পরেই প্রচারে বের হন দ্রৌপদী ও যশবন্ত। সম্প্রতি শিবসেনা সাংসদের নিয়ে মাতোশ্রীতে বৈঠকে বসেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, সেখানেই সাংসদদের সিংহভাগ রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী বিজেপির দ্রৌপদীকে সমর্থনের বিষয়ে সওয়াল করেন। সাংসদদের চাপের মুখে পড়ে দ্রৌপদীকে সমর্থনের কথা জানান উদ্ধব। যদিও তাঁর দাবি, দ্রৌপদীকে সমর্থনের বিষয়ে কোনও চাপ ছিল না। সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ফের যাতে শিবসেনায় বিভাজন সৃষ্টি না হয়, সেজন্যই উদ্ধবের এই সিদ্ধান্ত।

    আরও পড়ুন : দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে বাধ্য হয়েছেন উদ্ধব, তোপ যশবন্তের

    ইতিমধ্যেই একবার বিভাজন ঘটেছে শিবসেনায়। ৫৬ জন বিধায়কের মধ্যে ৪০ জনকে পাশে পেয়েছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে গড়েছেন সরকার। হয়েছেন মুখ্যমন্ত্রীও। এমতাবস্থায় দ্রৌপদীকে সমর্থন না করলে শিবসেনার ঠাকরে শিবিরে ফের ভাঙন ধরত। যশবন্তকে বাদ দিয়ে উদ্ধব কেন দ্রৌপদীকে সমর্থনের সিদ্ধান্ত নিলেন, তা জানতে সম্প্রতি দেশজুড়ে সমীক্ষা করেছিল আইএএনএস সিভোটার-ইন্ডিয়া ট্র্যাকার। তাতেই জানা গিয়েছে, শিবসেনায় ভাঙন রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন উদ্ধব। যাঁদের ওপর সমীক্ষা করা হয়েছে, তাঁদের মধ্যে ৬৩ শতাংশ মানুষ মনে করেন উদ্ধব যশবন্তকে সমর্থনের সিদ্ধান্ত নিলে ফের একবার ভাঙন ধরত শিবসেনায়। ৩৭ শতাংশ মানুষ এটা মানেন না বলেই জানিয়েছেন। সমীক্ষা থেকে এও জানা গিয়েছে, এনডিএ সমর্থকদের মধ্যে ৭৭ শতাংশই বিশ্বাস করে দ্রৌপদীকে সমর্থন না করলে আরও একবার ভাঙনের মুখোমুখি হত শিবসেনা। বিরোধীদের ৫৪ শতাংশও জানান দলে আরও একবার বিদ্রোহ ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছেন ঠাকরে। যদিও ৪৬ শতাংশ মানুষ এর সঙ্গে সহমত নন।

    আরও পড়ুন : শিবসেনার সব পদ থেকে শিন্ডেকে সরালেন উদ্ধব, কেন জানেন?

    সমীক্ষায় উঠে এসেছে আরও একটি তথ্য। সেটি হল দলে ফের একবার বিভাজন রুখতেই যে ঠাকরে এই সিদ্ধান্ত নিয়েছেন, তা জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ৭৫ শতাংশ হিন্দু, ৬৩ শতাংশ পিছড়ে বর্গ শ্রেণির মানুষ, তফশিলি উপজাতির ৬৯ শতাংশ এবং তফশিলি জাতির ৬৬ শতাংশ মানুষ।মুসলিম সম্প্রদায়ের ৬৮ শতাংশই সহমত পোষণ করেন না এই যুক্তির সঙ্গে।

     

  • Modi-Ranil: রনিল বিক্রমাসিংহেকে ‘চিঠি’ দিয়ে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

    Modi-Ranil: রনিল বিক্রমাসিংহেকে ‘চিঠি’ দিয়ে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার (Srilanka) নতুন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিংহে (Ranil Wickremesinghe)। প্রেসিডেন্টের পদ পাওয়ার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁকে একটি চিঠির মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানান।  শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রাজাপক্ষ গোতাবায়া (Rajapaksha Gotabaya) দেশ ছাড়ার পরে রনিল বিক্রমসিংহে দেশের প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাচ্ছিলেন। এরপর গত বুধবার অর্থাৎ ২০ জুলাই ভোটে জিতে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি পদে থাকবেন তিনি।

    [tw]


    [/tw] 

    দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ও শ্রীলঙ্কার আর্থিক অবস্থা উন্নত করার ক্ষেত্রে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। বিক্রমাসিংহেকে চিঠিতে মোদি লেখেন, শ্রীলঙ্কার কঠিন সময়ে তিনি দায়িত্ব নিয়েছেন। ফলে মোদি আশা করেছেন, তিনি থাকাকালীন শ্রীলঙ্কায় স্থিতিশীলতা ফিরে আসবে। শ্রীলঙ্কার প্রতিবেশি দেশ হিসেবে ভারত শ্রীলঙ্কার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও আর্থিক অবস্থা উন্নত করতে সবসময় পাশে থাকবে। শুধু তাই নয়, ভারত-শ্রীলঙ্কা দুই দেশের সম্পর্ক মজবুত করার আহ্বান জানান।

    আরও পড়ুন: শ্রীলঙ্কায় বিপুল ভোটে রাষ্ট্রপতি পদে জয়ী রনিল বিক্রমসিংহে

    ইতিমধ্যেই ভারতের হাই কমিশনার গোপাল বাগলে (Gopal Baglay) শ্রীলঙ্কাকে মানবিক সাহায্য করেন। এই দুর্দিনে ভারত থেকে আবারও সাহায্যের হাত বাড়িয়ে দেয় ও প্রায় শ্রীলঙ্কান মুদ্রায় ৩.৪ বিলিয়ন অর্থ দেন। তামিলনাড়ু সরকার এই সাহায্য করেন ও শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুণবর্ধনের (Dinesh Gunawardena) সঙ্গে সাক্ষাৎও করেন। বৈঠক চলাকালীন দুই দেশের মন্ত্রী একে অপরের প্রশংসা করেছেন ও শ্রীলঙ্কার এই পরিস্থিতিতে পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ছে।

    প্রসঙ্গত, চিনা ঋণের ফাঁদে পড়ে দেউলিয়া হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। দ্রব্যমূল্যও হয়েছে আকাশ ছোঁয়া। এর পরেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখান জনতা। ফলে রাতের অন্ধকারেই স্ত্রীকে নিয়ে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ। এরপরেই রনিল বিক্রমাসিংহে রাষ্ট্রপতির পদে নির্বাচিত হন।

    আরও পড়ুন: শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী, জানেন কি দীনেশ গুণবর্ধনের সঙ্গে ভারতের সম্পর্ক

     

  • Yashwant Sinha: দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে বাধ্য হয়েছেন উদ্ধব, তোপ যশবন্তের

    Yashwant Sinha: দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে বাধ্য হয়েছেন উদ্ধব, তোপ যশবন্তের

    মাধ্যম নিউজ ডেস্ক: এনডিএ (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) সমর্থন করতে বাধ্য হয়েছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Polls) প্রাক্কালে এমনই দাবি করলেন বিজেপি (BJP) বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। বিজেপি শাসিত আসামের গুয়াহাটিতে এদিন প্রচারে গিয়েছিলেন যশবন্ত। সেখানেই তিনি বলেন, আমি কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়ছি না, লড়ছি কেন্দ্রীয় সরকারের শক্তির বিরুদ্ধে।

    ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ-র তরফে রাষ্ট্রপতি পদে নাম ঘোষণা করা হয় বিজেপির দ্রৌপদীর। তিনি যাতে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন, সেজন্য বিজেপি বিরোধী বিভিন্ন দলের কাছে আবেদন করেছিলেন গেরুয়া শিবিরের ভোট ম্যানেজারেররা। তার পরেও তৃণমূলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট যশবন্ত সিনহাকে প্রার্থী ঘোষণা করেন বিরোধীরা। এর পরেই ভোট চাইতে বিভিন্ন রাজ্যে যান দ্রৌপদী এবং যশবন্ত। এদিন যশবন্ত ছিলেন গুয়াহাটিতে।

    আরও পড়ুন : দলীয় সাংসদদের চাপে বিজেপির দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করছে শিবসেনা?

    সম্প্রতি শিবসেনা সাংসদের নিয়ে মাতোশ্রীতে বৈঠকে বসেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, সেখানেই সাংসদদের সিংহভাগ রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী বিজেপির দ্রৌপদীকে সমর্থনের ব্যাপারে সওয়াল করেন। সাংসদদের চাপের মুখে পড়ে দ্রৌপদীকে সমর্থনে কথা জানান উদ্ধব। যদিও তাঁর দাবি, দ্রৌপদীকে সমর্থনের বিষয়ে কোনও চাপ ছিল না। সংবাদ মাধ্যমকে উদ্ধব বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশে আমার তাঁকে সমর্থন করা উচিত ছিল না, তবে আমরা সংকীর্ণ মনের নই। রাজনৈতিক মহলের মতে, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ফের যাতে শিবসেনায় বিভাজন সৃষ্টি না হয়, সেজন্যই উদ্ধবের এই কৌশলী চাল!

    আরও পড়ুন : শিবসেনার তির-ধনুক প্রতীক কেউ কেড়ে নিতে পারবেন না, সাফ জানালেন উদ্ধব

    এদিন কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত। বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে কেন্দ্র বিরোধীদের দুর্বল করতে চাইছে। একাজে অপব্যবহার করা হচ্ছে ইডিকে। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে একের পর এক নির্বাচিত সরকারকে ফেলে দিচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে  কেন্দ্র বিরোধীদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্ট করছে। যশবন্ত বলেন, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সমর্থন করছেন। আম আদমি পার্টির সমর্থনও পাব। তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতিও আমাকে সমর্থন করবে। বিরোধী শিবিরের মধ্যে কেবল শিবসেনাই সমর্থন করছে দ্রৌপদীকে।

     

  • Fraudsters in Hyderabad: বিদ্যুৎ বিল বাকি, মিটিয়ে দেব! সাবধান, হায়দ্রাবাদে সক্রিয় জালিয়াতরা

    Fraudsters in Hyderabad: বিদ্যুৎ বিল বাকি, মিটিয়ে দেব! সাবধান, হায়দ্রাবাদে সক্রিয় জালিয়াতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এখন আর শুধু ব্যাঙ্ক কর্মী নয় এবার বিদ্যুৎ বোর্ডের (Electricity Board) কর্মচারী হিসেবেও ফোন করছে জালিয়াতেরা (Fraudsters)। প্রতারকরা বিদ্যুৎ বোর্ডের কর্মচারী হিসাবে গ্রাহকদের সাথে যোগাযোগ করছে এবং বকেয়া বিল (power bills)পরিশোধের অজুহাতে তাদের প্রতারণা করছে। হায়দ্রাবাদে (Hyderabad) সম্প্রতি এরকম কয়েকটি ঘটনা ঘটেছে। এ নিয়ে শহরের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে (Cyber Crime Department) অভিযোগও জমা পড়েছে। 

    পুলিশ সূত্রে খবর, প্রতারকরা প্রথমে ফোন করে বয়স্ক বা একটু অনভিজ্ঞ ব্যক্তিদের মানসিকভাবে দুর্বল করে দেয়। তাঁরা তাঁদের টার্গেট ব্যক্তিকে মোবাইল ফোনে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করে। এরপর তাঁদেরকে ফোন করে নিজেদের বিদ্যুৎ বোর্ডের হিসেবে পরিচয় দেয়। তারা জানায়, গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করেননি। বকেয়া টাকা না মেটালে একদিন পরে বা সেই রাতেই  তাঁদের বাড়ি থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। হঠাতই বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেলে সমস্যায় পড়তে হবে। ব্যহত হবে দৈনন্দিন জীবনযাত্রা। তাই চিন্তায় পড়ে যান গ্রাহক। মানসিকভাবে ভেঙে পড়েন তাঁরা। কী করতে হবে তা জানতে চান। কোনওকিছু না ভেবে দ্রুত প্রতারকদের দেখানো পথেই চলেন তাঁরা। একবার যাচাইও করেন না, যে কথাটি সত্য না মিথ্যা। এরপর গ্রাহকদের কাছে একটি লিঙ্ক পাঠায় জালিয়াতরা। গ্রাহককে একটি কুইক সাপোর্ট অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। এরপর ওই অ্যাপে তারা গ্রাহককে ৩০ টাকা বা ৫০ টাকা লেনদেন করতে বলে। লেনদেন সম্পন্ন হলে তারা গ্রাহককে অপেক্ষা করতে বলে। বলা হয়, কিছুক্ষণ পরেই তারা এ প্রসঙ্গে সম্পূর্ণ তথ্য দিয়ে আবার কল করবেন। যদিও আর ফোন আসে না। গ্রাহকেরা অপেক্ষা করতে থাকেন। এই সময়ের মধ্যেই গ্রাহকের অ্যাকাউন্ট ডিটেইলস নিয়ে তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারকেরা। অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়।

    আরও পড়ুন: সারনাথের স্তম্ভের সঙ্গে নয়া স্তম্ভের মিল ৯৯ শতাংশ! পার্থক্য সামান্য, দাবি নির্মাণশিল্পীদের

    সম্প্রতি হায়দ্রাবাদে এভাবেই এক ব্যক্তি সাড়ে আট লক্ষ টাকা এবং একজন দেড় লক্ষ টাকা হারিয়েছেন, বলে পুলিশ সূত্রে খবর। অতএব ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ থেকে কিউআর কোড এখন ইলেকট্রিক বিল পরিষেবা দেওয়ার নামে প্রতারণা চক্র ফেঁদেছেন কয়েকজন অসাধু ব্যক্তি, তাই সকলকে পুলিশের তরফে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু হায়দ্রাবাদ নয় দেশের বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটতে পারে, তাই এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

  • Draupadi Murmu: দার্জিলিংয়ে হঠাৎ বৈঠকে মমতা-হিমন্ত! বিষয় কি রাষ্ট্রপতি নির্বাচন?

    Draupadi Murmu: দার্জিলিংয়ে হঠাৎ বৈঠকে মমতা-হিমন্ত! বিষয় কি রাষ্ট্রপতি নির্বাচন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ এক দিনের ঝটিকা সফরে দার্জিলিংয়ে আসছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। দার্জিলিংয়ে আগেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সাড়ে ১২টা নাগাদ রাজ্যপাল জগদীপ ধনখড়ও (Jagdeep Dhankhar) পৌঁছেছেন দার্জিলিং রাজভবনে। জল্পনা তুঙ্গে, তা হলে দার্জিলিংয়ে এত কাণ্ড কেন?

    সূত্রের খবর, আজ কিছুক্ষণের মধ্যেই মমতা-হিমন্ত বৈঠক হতে পারে। তারপরেই রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে তৃণমূল কংগ্রেস ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বলে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। জনজাতি মহিলা প্রার্থী দ্রৌপদীদেবী কলকাতায় এসে প্রচারে রাজ্যের ২৯৪ বিধায়ক এবং ৪২ লোকসভা এবং ১৬ রাজ্যসভা সাংসদের ভোট পাওয়ার আশা করেছিলেন। পরের দিনই হিমন্তের মমতা দর্শন রাজনৈতিক কৌতূহল বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান সর্বোচ্চ ভোট পেয়ে জিতুন সমাজের পিছিয়ে পড়া অংশের এই মহিলা মুখ। এনডিএ নেতারা সেই কারণেই সব দলকেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। মহারাষ্ট্রের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও ঘোষণা করেছেন, শিবসেনা দ্রৌপদীদেবীকেই ভোট দেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সমর্থন চেয়ে উদ্ধবকে ফোনও করেছিলেন।

    আরও পড়ুন : দলীয় সাংসদদের চাপে বিজেপির দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করছে শিবসেনা?

    মমতাকে ফোন করে সমর্থন চান দ্রৌপদীদেবী স্বয়ং। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুগ্মভাবে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ভোট প্রার্থনা করেছেন। তারপরেই মমতা জানান, আগে এনডিএ প্রার্থীর কথা জানলে তিনি বিরোধী প্রার্থীকে সমর্থন দিতেন না। ঘটনাচক্রে যশবন্ত সিংহ তৃণমূলেরই সহ-সভাপতি ছিলেন। অনেকের মতে, দ্রৌপদী মুর্মুর প্রার্থী হওয়ায়  সারা দেশে জনজাতি সমাজে বিজেপির পক্ষে হাওয়া উঠেছে। মমতা তা বিলক্ষণ বোঝেন। তাই দ্রৌপদীদেবীর প্রতি প্রচ্ছন্ন সমর্থনের কথা বলে আসলে সেই আদিবাসী সমাজকেই বার্তা দিতে চেয়েছেন তিনি।

    আরও পড়ুন : খ্যাতির বিড়ম্বনা! দ্রৌপদী মুর্মুর নামে ভুয়ো অ্যাকাউন্টে ছেয়ে গেছে ট্যুইটার

    এর মধ্যেই হিমন্ত বিশ্বশর্মাকে দূত হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এনডিএ। তাঁর একটাই অনুরোধ, দেশের রাষ্ট্রপতি নির্বাচনের এমন ঐতিহাসিক সময়ে একজন আদিবাসী প্রার্থীকে ভোট না দেওয়ার ভুল যেন তৃণমূল না করে। দেশের বাকি বিরোধী দলগুলির কাছে শেষ দুদিন দূত পাঠিয়ে একই অনুরোধ জানাবে বিজেপি। অনুরোধ মেনে দ্রৌপদীদেবীকে ভোট দিলে উনি রেকর্ড ভোটে জিতে রাষ্ট্রপতি পদে বসবেন। তৃণমূল ভোট না দিলে বিজেপি প্রচার করবে আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদে চায়নি তৃণমূল।এমন আবহে আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে মমতা-হিমন্তের নজরকাড়া বৈঠক।

    রাজ্যের বিধায়কদের আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন সুকান্ত-শুভেন্দু জুটি। মমতার কাছে নম্বর বাড়াতে ফিরহাদ হাকিম এবং নয়না বন্দ্যোপাধ্যায় তা গ্রহণ করেই প্রত্যাখ্যান করেছিলেন। মমতা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নতুন কি অবস্থান নেবেন, তাতে ফিরহাদ- নয়নাকে আফশোস করতে হবে কি না, তা সময়ই বলবে।

     

  • Vice President Election 2022:  উপরাষ্ট্রপতি পদে বিজেপির বাজি বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়

    Vice President Election 2022: উপরাষ্ট্রপতি পদে বিজেপির বাজি বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়

    উপরাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে বিজেপির মেজর ট্যুইস্ট। উপরাষ্ট্রপতি পদে বিজেপি প্রার্থী হচ্ছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকের শেষে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একথা ঘোষণা করে বলেন, “ধনখড় একজন কিষাণ পুত্র এবং জনগণের রাজ্যপাল।”

    বিজেপির কেন্দ্রীয় দফতরে এই বৈঠকে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, নীতিন গডকরি, রাজনাথ সিং ও বিজেপি সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। 

    বাংলার মানুষ জগদীপ ধনখড়কে একজন সতর্ক রাজ্যপাল হিসেবে চিনলেও, দীর্ঘ তিরিশ বছরের রাজনৈতিক জীবন জগদীপ ধনখড়ের। প্রথমবার ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু থেকে সাংসদ নির্বাচিত হন এই কিষান পুত্র। ঝুনঝুনু সংসদীয় কেন্দ্রে মূলত জাঠরা সংখ্যাগরিষ্ঠ।  এই আসন থেকে চিরকালই জাঠ কৃষক পরিবারের প্রার্থীরাই জিতে এসেছেন সংসদে। 

    গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গেছিল কানাঘুষো রাজ্যে। তাহলে কি রাজ্যের সরকারের বিরুদ্ধে নালিশ জানাতেই দিল্লি গেছেন রাজ্যপাল? কিন্তু বিজেপির পক্ষ থেকে ধনখড়কে উপরাষ্ট্রপতি বেছে নেওয়ার চাল বুঝতে পারেনি কেউই। 

    বাংলার রাজ্যপাল হিসেবে নিয়মিত রাজ্যের মানুষের বার্তা উঠে এসেছে  জগদীপ ধনখড়ের ট্যুইট বার্তায় বক্তব্যে। বিতর্কিত রাজ্যপাল হিসেবে যতবার রাজ্যের শাসকদল জগদীপ ধনখড়কে ঘিরতে চেয়েছেন, ততবারই তাঁর আইনি বক্তব্যের সামনে শাসকদলকে থামতে হয়েছে। বোধহয় দেশের সবচেয়ে সক্রিয় রাজ্যপাল হিসেবে সংবাদ মাধ্যমের শিরোনামেই থাকতেন জগদীপ ধনখড়।

    কিন্তু কেন জগদীপ ধনখড়কে বেছে নিল বিজেপি? 

    এই প্রশ্নের উত্তর প্রার্থী হিসেবে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দুটি বিশেষণ ব্যবহার করেছেন তিনি। ‘কিষাণ পুত্র’ ও ‘জনগণের রাজ্যপাল’। প্রশ্নের দ্বিতীয় ভাগে রয়েছে আরও গভীর রাজনৈতিক সমীকরণ। দীর্ঘদিন বাদে একজন জাঠ নেতাকে উপরাষ্ট্রপতি হিসেবে দেখবে দেশ। রাজধানীতে কিষাণ আন্দোলনে ক্ষুব্ধ কৃষক সমাজের ক্ষতে উপশম দিতেই কি বেছে নেওয়া হল ‘কিষাণ পুত্র’ জগদীপ ধনখড়কে? দ্বিতীয় যে প্রসঙ্গ সামনে আসছে তা হল দিল্লিতে কৃষক বিক্ষোভের নেতৃত্বে ছিলেন জাঠেরা। সেই জাঠ পরিবারের একজনকে উপরাষ্ট্রপতি পদের জন্য এনডিএ প্রতিনিধি বেছে নিয়ে দ্বিতীয় মাস্টার স্ট্রোক বিজেপির। 

    কেন এই মাস্টার স্ট্রোক?

    দেশের জাঠ অধ্যুষিত এলাকায় আগামী দিনে নির্বাচনের মুখোমুখি হতে হবে বিজেপি আর এনডিএ-কে। ২০২২ থেকে ২০২৪-এর মধ্যে চার বড় রাজ্য,হরিয়ানা (২০২৪), রাজস্থান (২০২৩), গুজরাট (২০২২), মধ্যপ্রদেশে (২০২৩) বিধানসভা নির্বাচন। সেখানে জাঠ প্রতিনিধি বেছে নিয়ে বিজেপির বার্তা, পাশে থাকার। ইতিমধ্যেই কৃষকের মন পেতে একাধিক ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁদের প্রতিনিধিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদে বেছে নিয়ে আরেক মাস্টার স্ট্রোক দিলেন মোদি-শাহ জুটি। উপরাষ্ট্রপতি হলে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও কাজ করতে পারবেন দক্ষ আইনজীবী জগদীপ ধনখড়।

  • Vice President Election: কে হবেন উপরাষ্ট্রপতি প্রার্থী? শনিবার বৈঠকে বিজেপি 

    Vice President Election: কে হবেন উপরাষ্ট্রপতি প্রার্থী? শনিবার বৈঠকে বিজেপি 

    মাধ্যম নিউজ ডেস্ক: উপরাষ্ট্রপতি (Vice President) প্রার্থী কে হবেন, তা নির্ধারণ করার জন্যে শনিবার সংসদীয় বোর্ডের বৈঠক ডেকেছে বিজেপি (BJP)। বিজেপির দেওয়া প্রার্থীই যে উপরাষ্ট্রপতি হবেন সে বিষয়ে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল। কারণ নির্বাচনী কলেজে বিজেপি সংখ্যাগরিষ্ঠ।

    আরও পড়ুন: পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতি কোবিন্দ আটকে দিয়েছেন রাজ্যের ৩ বিল, স্বাক্ষর করেছেন ১৫৯টিতে 
     
    বিজেপি সূত্রে জানানো হয়েছে, বিরোধী দলগুলির কাছ থেকেও তাদের মনোনীত প্রার্থীর জন্যে সমর্থন চাওয়া হবে। যদিও বিরোধীরাও যে প্রার্থী দেবে সে বিষয়েও নিশ্চিত বিজেপি। 

    সংসদীয় বোর্ড হল বিজেপির সর্বোচ্চ সাংগঠনিক সংস্থা। এর সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়করি ছাড়াও দলের সভাপতি জে পি নাড্ডা। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ জুলাই এবং ৬ আগস্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

    আরও পড়ুন: প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি পাক চরকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন! বিস্ফোরক দাবি

    পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করবে নির্বাচনী কলেজ। লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের নিয়ে গঠিত নির্বাচনী কলেজ। এই ৭৮০ জন সাংসদই নির্বাচন করবেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতিই হবেন রাজ্যসভার অধ্যক্ষ। সংসদে এই মুহূর্তে বিজেপির ৩৯৪ জন সাংসদ রয়েছেন। ম্যাজিক ফিগার ৩৯০- এর থেকেও বেশি। বর্তমান উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ ১০ আগস্ট শেষ হচ্ছে৷    

    ইতিমধ্যেই ওড়িশার সাঁওতাল সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছে এনডিএ। আগামী ১৮ জুলাই হবে রাষ্ট্রপতি নির্বাচন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চাসহ বেশ কয়েকটি আঞ্চলিক দল এনডিএ প্রার্থীকে সমর্থন জানিয়েছে। তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টির মতো প্রধান বিরোধী দলগুলি যশোবন্ত সিনহা এবং দ্রৌপদী মুর্মুর মধ্যে কাকে ভোট দেবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গিয়েছে। জল্পনা রয়েছে, উপরাষ্ট্রপতি হিসেবে ওবিসি বা উঁচু সম্প্রদায়ের কোনও প্রার্থী দিতে চলেছে বিজেপি। 

    শোনা যাচ্ছে, বিজেপির উপরাষ্ট্রপতির প্রার্থী দেখেই নিজেদের প্রার্থী দেবে বিরোধীরা। সম্ভবত সেই কারণেই উপরাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিরোধী শিবির আপাতত চুপ রয়েছে। শাসক জোট এনডিএর প্রার্থী কে হচ্ছেন, তা দেখে তবে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করবে তারা। সেই হিসাব করে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে আগামী ১৭ তারিখ বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক ডেকেছেন নয়াদিল্লিতে। জানানো হয়েছে, সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের কৌশল তৈরি করা এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের বিরোধী প্রার্থী নিয়ে আলোচনা করা হবে সেখানে। জানা গিয়েছে, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস কেউই উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে না। আঞ্চলিক দলগুলির থেকেই প্রার্থী বাছা হবে বলে খবর।

LinkedIn
Share