Blog

  • Sharad pawar: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লড়া উচিত মহা বিকাশ আঘাড়ি জোটের, মত পাওয়ারের

    Sharad pawar: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লড়া উচিত মহা বিকাশ আঘাড়ি জোটের, মত পাওয়ারের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। ওই বছরই হবে মহারাষ্ট্র (Maharasthra) বিধানসভার নির্বাচনও। এই বিধানসভা নির্বাচনে মহাবিকাশ অঘাড়ি (Maha Vikas Aghadi) জোটের তিন দলের একসঙ্গে লড়া উচিত। অন্তত এমনই মনে করেন এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)।

    গত বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের ক্ষমতায় আসে মহাবিকাশ আঘাড়ি জোট। জোটে শামিল তিন দল-শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস। বছর আড়াই মসৃণভাবে সরকার চলার পর সম্প্রতি দলে বিদ্রোহ ঘোষণা করেন শিবসেনার বিধায়ক একনাথ শিন্ডে। কংগ্রেস এবং এনসিপি নয়, বিজেপির সঙ্গে জোট গড়ার পক্ষে সওয়াল করেন শিন্ডে। পরে অনুগত বিধায়কদের নিয়ে প্রথমে বিজেপি শাসিত গুজরাটের সুরাটে চলে যান শিন্ডে। পরে মধ্যরাতের বিমান ধরে চলে যান বিজেপি শাসিত আরও এক রাজ্য আসামে। পরে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়েন শিন্ডে। তাঁর সঙ্গেই চলে যান সিংহভাগ বিধায়ক। হাতে গোণা কয়েকজন বিধায়ক রয়ে গিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে।

    আরও পড়ুন : ‘যাঁরা যেতে চাইছেন যান, নতুন শিবসেনা গড়ব’, হুঁশিয়ারি উদ্ধবের

    সম্প্রতি ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদের নাম বদল হয়েছে। ঔরঙ্গাবাদের নাম হয়েছে শম্ভনজিনগর, আর ওসমানাবাদের নাম হয়েছে ধারাশিব। উদ্ধব ঠাকরের সরকারের আমলেই হয়েছে এই সিদ্ধান্ত। সেই প্রসঙ্গে পাওয়ার বলেন, এটা মহাবিকাশ আঘাড়ির কমন মিনিমাম প্রোগ্রামের অন্তর্ভুক্ত ছিল না। দু দিনের সফরে ঔরঙ্গাবাদে এসেছেন পাওয়ার। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই নাম পরিবর্তনের ব্যাপারে তাঁর মতামত দেন। বলেন, নাম বদলের সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে আমি এটি জানতে পেরেছি।

    আরও পড়ুন : ডামাডোলের বাজারেও ঢালাও অর্থ-প্রস্তাব মঞ্জুর, মহারাষ্ট্রে হচ্ছেটা কী?

    ২০২৪ সালে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তের তিনি বলেন, বিধানসভা নির্বাচনে তিন দলের জোট মহাবিকাশ আঘাড়ির লড়াই করা উচিত। তবে এটা যে নিতান্তই তাঁর ব্যক্তিগত মত, তাও জানান পাওয়ার। পাওয়ার বলেন, এনিয়ে আমি প্রথমে আমার দলের নেতাদের সঙ্গে কথা বলব। তার পরে কথা বলব বাকি জোট শরিকদের সঙ্গে। শিবসেনার বিদ্রোহ প্রসঙ্গে এনসিপি সুপ্রিমো বলেন, হিন্দুত্ব, এনসিপি এবং ফান্ডের অভাবের কথা বলে বিদ্রোহ ঘোষণা হয়েছে। তবে ঠিক কী কারণে অশান্তি, তা জানা যায়নি।

     

  • Elon Musk: মাস্কের বিরুদ্ধে আদালতে ট্যুইটার! পাল্টা কটাক্ষ টেসলার কর্তার

    Elon Musk: মাস্কের বিরুদ্ধে আদালতে ট্যুইটার! পাল্টা কটাক্ষ টেসলার কর্তার

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটার ইনকর্পোরেটেড (Twitter) মঙ্গলবার ইলন মাস্কের (Elon Mask) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেনার জন্য তার ৪৪ বিলিয়ন ডলার চুক্তি লঙ্ঘনের অভিযোগে একটি মামলা করল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের আদালতে (Delaware’s Court) সংস্থার তরফে মামলাটি দায়ের করা হয়। সংস্থার করা মামলার প্রেক্ষিতে পাল্টা ট্যুইট করেন মাস্ক। ট্যুইটবার্তায় তিনি জানান, “ওহ, দ্যা আয়রনি, লল”। সরাসরি ট্যুইটারের সঙ্গে চুক্তি বাতিলের কথা উল্লেখ না করলেও, মাইক্রো ব্লগিং সাইটের আইনি লড়াইয়ের সিদ্ধান্তকেই কটাক্ষ করে বলেছেন তা বোঝাই যায়। ট্যুইটারের হাতছাড়া হল চার হাজার ৪০০ কোটি ডলার তাই হাসি পাচ্ছে মাস্কের। টেসলার কর্তার (Tesla CEO) ট্যুইট দেখে নেটিজেনদের এমনই ধারণা।

    গত শুক্রবারই ট্যুইটারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান মাস্ক। এরপরই মাস্কের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে মাইক্রোব্লগিং সাইট। যদিও কিছুদিন আগেই মাস্ক দাবি করেন স্প্যাম ও ভুয়ো অ্যাকাউন্টের ব্যাপারে বারবার তথ্য জানতে চাওয়া হলেও ট্যুইটারের তরফে তার কোনও উত্তর দেওয়া হয়নি। এ প্রসঙ্গে ইলন মাস্কের আইনজীবী জানিয়েছেন, ”স্বচ্ছতাই ব্যবসার ভিত্তি। সেখানে বার বার ভুয়ো অ্যাকাউন্টের সম্পর্কে জানতে চাওয়া হলেও ট্যুইটারের তরফে তার কোন উত্তর দেওয়া হয়নি”। এখন চুক্তি বাবদ এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে যাবেন মাস্ক। 

    আরও পড়ুন: কেন্দ্র-ট্যুইটার তরজা! কী হতে চলেছে ভবিষ্যৎ

    অন্যদিকে, ডেলাওয়্যারের আদালতের কাছে ট্যুইটারের আর্জি, চুক্তিমাফিক লেনদেন সম্পূর্ণ করুন ইলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার করে দেওয়ার আদেশ দেওয়ার আর্জি জানিয়েছে তারা। তাদের কথায়, ‘মাস্ক ভাবছেন ডেলাওয়্যার চুক্তি আইন তাঁকে ছুঁতে পারবে না। যখন ইচ্ছা মন বদলে, সংস্থার ক্ষতি করে, কাজকর্মে ব্যাঘাত ঘটিয়ে, স্টকের দাম বানচাল করে বেরিয়ে যেতে পারবেন।’ মামলায় বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক টেসলার সিইও-র বিরুদ্ধে ট্যুইটারের কার্যপ্রণালী ও ব্যবসায় প্রভাব ফেলার অভিযোগ করা হয়েছে। সংস্থার দাবি, এই টালমাটাল, অনিশ্চিত পরিস্থিতির কারণে সংস্থা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বহু কর্মী।

    মাস্কের সমস্ত অভিযোগকে স্রেফ অজুহাত বলেই উল্লেখ করা হয়েছে ট্যুইটারের তরফে। মঙ্গলবার সংস্থার কর্মীদের উদ্দেশ্যে , ট্যুইটারের প্রধান পরাগ আগরওয়াল ভবিষ্যতের বিষয়ে কর্মীদের আশ্বস্ত করে বলেন, “আমরা আদালতে আমাদের অবস্থান প্রমাণ করব এবং আমরা বিশ্বাস করি আমরাই এই লড়াইয়ে জয়ী হব”।

  • Ramnath Kovind: পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতি কোবিন্দ আটকে দিয়েছেন রাজ্যের ৩ বিল, স্বাক্ষর করেছেন ১৫৯টিতে

    Ramnath Kovind: পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতি কোবিন্দ আটকে দিয়েছেন রাজ্যের ৩ বিল, স্বাক্ষর করেছেন ১৫৯টিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র পাঁচ বছরের কার্যকাল। সেই মেয়াদ শেষ হতে বাকি হাতে গোণা কয়েকটা দিন। এই পাঁচ বছরে রাষ্ট্রপতি (President) হিসেবে কী করলেন রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)? নয়া রাষ্ট্রপতি শপথ নিলেই অবসরে চলে যাবেন কোবিন্দ। শুরু অখণ্ড অবসর। এবার নিজের মতো করে সময় কাটাবেন তিনি। আসুন জেনে নেওয়া যাক, গত পাঁচ বছরে কী কাজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।  

    ভারতের রাষ্ট্রপতি পদটি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নয়। মার্কিন মুলুকে প্রেসিডেন্টই সব। আর ভারতে (India) রাষ্ট্রপতি পদটি আলঙ্কারিক। ব্রিটেনের মতো এখানেও প্রধানমন্ত্রীই সব। তবে আলঙ্কারিক হলেও ভারতে রাষ্ট্রপতির হাতে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। সে যাই হোক, গত পাঁচ বছর ধরে এই পদে ছিলেন রামনাথ কোবিন্দ। এই পাঁচ বছরে তিনি স্বাক্ষর করেছেন ১৫৯টি বিলে। নিয়ম অনুযায়ী, কোনও একটি বিল সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর সম্মতির জন্য যায় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই বিলটি আর বিল থাকে না, পরিণত হয় আইনে। তাঁর কার্যকালে রামনাথ কোবিন্দ স্বাক্ষর করেছেন ১৫৯টি বিলে। এগুলির মধ্যে রয়েছে গুজরাট কন্ট্রোল অফ টেটরিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম বিল ২০১৫।  

    আরও পড়ুন : রাষ্ট্রপতি পদে দ্রৌপদীকে সমর্থন করে বিজেপিকে বার্তা উদ্ধব ঠাকরের?

    এই পাঁচ বছরের মেয়াদের কোবিন্দ আটকে দিয়েছেন তিনটি স্টেট বিলও। এর মধ্যে দুটি বাংলার। এদের একটি হল, জেসপ অ্যান্ড কোম্পানি লিমিটেড (অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিং বিল ২০১৬) এবং ডানলপ ইন্ডিয়া লিমিটেড(অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিং বিল ২০১৬)। বিল দুটিতে স্বাক্ষর করেননি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সম্মতি মেলেনি তামিলনাড়ুর এমবিবিএস এবং বিডিএস কোর্স বিল ২০১৭-ও।

    আরও পড়ুন : দার্জিলিংয়ে হঠাৎ বৈঠকে মমতা-হিমন্ত! বিষয় কি রাষ্ট্রপতি নির্বাচন?

    নিয়ম অনুযায়ী, কোনও একটি বিল রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পর রাজ্যপালের সম্মতির জন্য সেটি পাঠানো হয় রাজভবনে। রাজ্যপাল বিলটি আটকে রাখতে পারেন অথবা রাষ্ট্রপতির সম্মতির জন্য বিলটি তিনি পাঠাতে পারেন রাষ্ট্রপতি ভবনে। বাংলার দুটি এবং তামিলনাড়ুর একটি বিলের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। তিনটি বিলেই রাষ্ট্রপতির সম্মতি মেলেনি। কোবিন্দের হাতে শেষ যে বিলটি পাশ হয়েছে, সেটি হল ক্রিমিনাল ল’(মধ্যপ্রদেশ অ্যামেন্ডমেন্ট বিল) ২০১৯। তাঁর আমলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও আইনে পরিণত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ইউপি’জ মিনিমাম ওয়েজেস(অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৭। এই আইনের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে মজুরি পাবেন উত্তর প্রদেশের শ্রমিকরা।

     

  • SSC scam: নবম-দশমে নয়া নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ! জানুন কী বলল হাইকোর্ট

    SSC scam: নবম-দশমে নয়া নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ! জানুন কী বলল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক-নিয়োগে দুর্নীতিতে রাজ্যের মুখ কালো হয়েছে বারবার। শিক্ষক নিয়োগ নিয়ে টাকার লেনদেনও দেখেছে রাজ্য। যাঁরা চাকরি পেয়েছেন বাতিল হয়েছে অনেকেরই নিয়োগ। তাই নতুন করে আবার  নবম-দশমের নিয়োগ তালিকা (Recruitment List) প্রকাশের নির্দেশ দিল  কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১৬ অগাস্টের মধ্যে তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। শুক্রবার এসএসসি নিয়োগ নিয়ে একটি মামলায় এই রায় দেন তিনি। এর পাশাপাশি বিচারপতি জানতে চান, “নির্দিষ্ট অনুপাতের বাইরে অতিরিক্ত কাদের ডাকা হয়েছিল ইন্টারভিউতে? এই অতিরিক্ত প্রার্থীদের মধ্যে কারা নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন?” এছাড়া “এখনই সম্পূর্ণভাবে এসএসসির ডেটারুম খুলছে না”, বলেও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    আরও পড়ুন: বেনামি ফ্ল্যাটের ‘মালকিন’ অর্পিতা, ভিজিটরদের নাম-ধাম জানতে কেন নিষেধ ছিল নিরাপত্তাকর্মীদের?

    প্রসঙ্গত, SSC-র শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ উঠেছে। বিস্তারিত মেধাতালিকা প্রকাশ হতেই দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিপ্রার্থীরা। নতুন করে মামলার অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ উঠেছে, SSC-র নবম-দশম শিক্ষক নিয়োগে সংরক্ষণের নিয়ম মানা হয়নি। মেধা তালিকায় নাম না থাকা এবং মেধা তালিকার নীচের দিকে থাকা বেশ কয়েকজন হাইজাম্প করে তালিকার ওপরে উঠে এসেছেন। গত ১৪ জুলাই নম্বর বিভাজন-সহ মেধাতালিকা প্রকাশ করেছিল SSC।

    আরও পড়ুন: মা স্বাভাবিক অভিভাবক, তিনিই ঠিক করবেন সন্তানের পদবি, জানাল সুপ্রিম কোর্ট

     

    এই পরিস্থিতিতে এদিন বিচারপতি জানান, “নবম দশমের যে বিস্তারিত মেধাতালিকা এসএসসি প্রকাশ করেছে সেখানে যে তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে ১৬ অগাস্টের মধ্যে হলফনামা জমা দেবে এসএসসি। সিবিআই এবং এনআইসি-র উপস্থিতিতে ডেটা রুম খুলতে পারবে এসএসসি।” অন্যদিকে এদিন যে সব চাকরিপ্রার্থীরা আন্দোলনে সামিল হননি তাদের উদ্দেশে হাইকোর্টের বার্তা, “বাড়িতে বসে আন্দোলন হয় না। আমি বঞ্চিত, অথচ আমি আন্দোলনে নেই, তাদের আবেদনে কেন সাড়া দেবে আদালত ? মোমবাতি নিয়ে মিছিল করলাম আর সামাজিক মাধ্যমে বার্তা দিলাম, এভাবে আন্দোলন হয় না।” বিচারপতি জানান,  তিনি নিজে বিচার ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করেছেন, তাতে সমালোচিতও হয়েছেন। এর জন্য কোনও আক্ষেপ নেই। কিন্তু প্রকৃত ভুক্তভোগীদের আদালতে আসতে হবে।

     

  • WhatsApp Trick: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

    WhatsApp Trick: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি হোয়াটসঅ্যাপে প্রায় সারাক্ষণই অ্যাক্টিভ থাকেন? যদি বলেন হ্যাঁ, তবেই আপনার জন্য আছে একটি সুখবর। বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপ হিসেবে ব্যবহার করা হয় এই হোয়াটসঅ্যাপ (WhatsApp)। নিয়মিতভাবে কয়েক কোটি মানুষ এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে চলেছেন। তাই কারোর সঙ্গে কথা বলতে গেলে সবাই এই প্ল্যাটফর্মটিকেই বেছে নেন। এছাড়াও মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই নতুন আপডেট নিয়ে আসে নতুন নতুন ফিচার নিয়ে। তবে এবারে কোনও নতুন আপডেট নয়, হোয়াটসঅ্যাপের একটি ট্রিকস নিয়ে বলা হবে যা ব্যবহারকারীদের ক্ষেত্রে অনেক সুবিধা এনে দিতে পারে।

    আরও পড়ুন: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    এর মধ্যেই হোয়াটসঅ্যাপে টাকা ট্রান্সফারের সুবিধা দেওয়া হয়েছে, তবে এখানে self chat option নেই। কিন্তু এই অপশন না থাকলেও এবারে আপনি আপনার হোয়াটসঅ্যাপেই কোনও কিছু তথ্য নোটডাউন করে নিতে পারবেন। কোনও কিছু লেখার জন্যে আপনাকে আর নোটপ্যাড বা অন্য কোনও অ্যাপে যেতে হবে না। চ্যাট করার সঙ্গে সঙ্গে সেখানেই আপনার জরুরি তথ্য লিখে নিতে পারবেন।

    তবে অনেকেই এই কাজটি করার জন্যে আগে থেকেই একটি কৌশল বের করেছে। আপনারা অনেকেই নিশ্চয় এটি করেছেন যে, পরিচিত একজনের সঙ্গে হোয়াটস্যাপে একটি গ্রুপ বানিয়ে তারপর তাকে গ্রুপ থেকে সরিয়ে দিয়ে সেখানে নিজের যাবতীয় তথ্য বা প্রয়োজনীয় ফাইল নিজের সুবিধার্থে লিখে রাখতে বা শেয়ার করছেন। তবে নিজের জন্যে হোয়াটসঅ্যাপে একটি আলাদা জায়গা করে রাখার জন্যে এর থেকেও একটি ভালও ট্রিক রয়েছে তার জন্যে আপনাকে হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp web) বা হোয়াটসঅ্যাপ ডেস্কটপ (WhatApp Desktop) খুলে লগ ইন করতে হবে। এরপর আরেকটি নতুন ট্যাব খুলে https://wa.me//91XXXXXXXXXX এই লিঙ্কটি দিয়ে তারপর X-এর জায়গায় আপনার মোবাইলের নম্বরটি দিতে হবে। এরপর এন্টার দিলেই continue to chat বা continue to web chat  দেখাবে। আর এখানেই আপনি আপনার প্রয়োজনীয় যাবতীয় তথ্য নিজের জন্য এখানেই শেয়ার করতে পারবেন বা কোনও কিছু লিখে রাখতে পারবেন।

    আরও পড়ুন: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    তাহলে দেরি না করে, নিজেই পরখ করে দেখুন!

     

  • Alcohol Consumption: বয়স ৪০-এর নীচে? সাবধান! মদ্যপানে হতে পারে বেশি ক্ষতি

    Alcohol Consumption: বয়স ৪০-এর নীচে? সাবধান! মদ্যপানে হতে পারে বেশি ক্ষতি

    মাধ্যম নিউজ ডেস্ক: মদ্যপান করলে শরীরের নানা রকম ক্ষতি হয় তা আমরা সকলেই জানি। কিন্তু একটি গবেষণায় বলা হয়েছে,  ৪০-এর বেশি বয়সের ব্যক্তিদের তুলনায় ৪০-এর নীচে বয়সের ব্যক্তিদের জন্যে মদ বেশি ক্ষতিকারক। যাঁরা ৪০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছেন তাঁদের এই তথ্য অবশ্যই স্বস্তিদায়ক মনে হতে পারে। তবে তা একেবারেই নয়। তুলনামূলকভাবে কম ক্ষতি হলেও, অতিরিক্ত মদ্যপানে ক্ষতি হয়, তা যে বয়সই হোন না কেন। যদিও, অনেক গবেষণা বলছে, অল্প পরিমাণ মদ্যপানে ক্ষতি খুব একটা হয় না।

    আরও পড়ুন: ভাত খেয়েও ওজন কমাতে চান? জেনে নিন এই পাঁচটি টিপস

    বিশ্বখ্যাত চিকিৎসা সংক্রান্ত জার্নাল ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণাপত্রকে উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৫ থেকে ৩৯ বছর বয়সি ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালকোহল খাওয়ার বেশি ক্ষতিকারক প্রভাব রয়েছে। আবার রিপোর্টে এও বলা হয়েছে যে, ৪০-এর বেশি বয়সি ব্যক্তিদের জন্য মদ্যপান কিছুটা উপকারী হতে পারে। তবে এর নির্দিষ্ট পরিমাণ রয়েছে। পরিমিত মদ খেলেই একমাত্র উপকার পাওয়া যেতে পারে। মদ খেলে ৪০-এর বেশি বয়সি ব্যক্তিদের কার্ডিওভাসকুলার রোগ, ডায়াবেটিস, স্ট্রোক থেকে বাঁচার সম্ভাবনা বেড়ে যায়। গবেষকরা জানিয়েছেন যে, এটি পৃথিবীর সমস্ত জায়গারই ৪০-এর কম বয়সি ব্যক্তিদের জন্যে প্রযোজ্য যে, ৪০-এর বেশি বয়সি ব্যক্তিদের মদ উপকার করে থাকলেও, এর কম বয়সী মানুষদের ক্ষেত্রে এটি ক্ষতিকারক।

    রিপোর্টে এও বলা হয়েছে যে, মদ খেয়ে কোনও দুর্ঘটনা যেমন- গাড়ির দুর্ঘটনা, আত্মহত্যা এই বয়সি মানুষের মধ্যেই বেশি দেখা যায়। সুতরাং এককথায় এই রিপোর্টে বলা হয়েছে যে, তরুণদের মদ খাওয়া উচিত নয় কিন্তু ৪০-এর বেশি বয়সি ব্যক্তিরা মদ স্বল্প পরিমাণে খেতে পারেন ও এটি তাঁদের শরীরে উপকারী হতে পারে।

    আরও পড়ুন: অ্যালকোহল পরীক্ষায় ফেল! সাসপেন্ড একাধিক এয়ারলাইন্সের ৯ পাইলট ও ৩২ ক্রু 

     

     

     

  • BSNL: বিএসএনএলের হাল ফেরাতে ১.৬৪ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

    BSNL: বিএসএনএলের হাল ফেরাতে ১.৬৪ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত সঞ্চার নিগম লিমিটেডের (Bharat Sanchar Nigam Limited) হাল ফেরাতে ১.৬৪ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সাংবাদিক বৈঠকে বিষয়টি জানিয়েছেন টেলি কমিউনিকেশন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি জানান, ফাইবার নেটওয়ার্ক বাড়ানোই এবার বিএসএনএলের (BSNL) মূল লক্ষ্য। 

    আরও পড়ুন: ইউরোপের বৃহত্তম স্টার্টআপ সম্মেলনে বিশেষ স্বীকৃতি প্রদান ভারতকে

    কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ৩৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা রয়েছে বিএসএনএলের মাথায়। সেই চাপ কমাতেও এই আর্থিক প্যাকেজ ব্যবহার করা হবে। এছাড়া বিএসএনএলের বন্ড বিক্রির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বন্ড বিক্রি করে যে টাকা আসবে, সেই টাকা থেকে ঋণের কিছু টাকা মেটানোরও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ফোরজি এবং ফাইভজি পরিষেবার জন্য স্পেকট্রামও বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই সঙ্গে বিএসএনএল এবং ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেডের সংযুক্তিকরণের বিষয়েও অনুমোদন পাওয়া গিয়েছে। 

    আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বরাদ্দ চেম্বার ছাড়লেন জগদীপ ধনখড়, কেন জানেন?

    কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, “এই আর্থিক প্যাকেজের তিনটি লক্ষ্য রয়েছে। বিএসএনএলের পরিষেবার মান উন্নত করা, ঋণের বোঝা কমানো এবং ফাইবার নেটওয়ার্কের পরিধি বৃদ্ধি করা। প্যাকেজটিতে মোট ৪৩,৯৬৪ কোটি টাকার নগদ সহায়তা এবং ১.২০ লক্ষ কোটি টাকার অন্যান্য সহায়তা দেওয়া হবে।”  

    মন্ত্রী এদিন আরও জানান, “এক সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের ২৪,৬৮০টি গ্রামে এখনও কোনও মোবাইল নেটওয়ার্ক সংযোগ নেই। ভারত জুড়ে মোট ২৫,০০০টি প্রত্যন্ত গ্রামে মোবাইল নেটওয়ার্ক সংযোগ পৌঁছে দিতে ২৬,৩১৬ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।” 

    প্রসঙ্গত, সংস্থাটির হাল ফেরানোর জন্যে চার বছরের সময় বেঁধে দিয়েছে কেন্দ্র। ২০২৭ অর্থবর্ষের আগেই সংস্থাটিকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। যদিও যাবতীয় পরিকল্পনা প্রথম দুবছরের মধ্যেই বাস্তবায়িত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

    মন্ত্রী আরও বলেন, “বিএসএনএল এবং বিবিএনএলের (BBNL) সংযুক্তিকরণের পরে মোট ফাইবার নেটওয়ার্ক হবে ১৪ লক্ষ কিলোমিটার। আগামী দুবছরেই বিএসএনএলের আয় অনেকটা বাড়বে বলে আশা করছে কেন্দ্র।” 

     

  • Mehuli won Gold: শ্যুটিং বিশ্বকাপে সোনা জয় বঙ্গকন্যা মেহুলির

    Mehuli won Gold: শ্যুটিং বিশ্বকাপে সোনা জয় বঙ্গকন্যা মেহুলির

    মাধ্যম নিউজ ডেস্ক: ISSF শ্যুটিং বিশ্বকাপে দ্বিতীয় সোনা এল ভারতের ঘরে। বিশ্বজয় করলেন বঙ্গকন্যা। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতকে সোনা এনে দিলেন বাংলার বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন শাহু তুষার মানে। মেহুলি ঘোষ (Mehuli Ghosh) ও শাহু তুষার মানে (Shahu Tushar Mane) মিক্সড ইভেন্টে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন। তাদের মোট পয়েন্ট ৬৩৪.৪। মোট ৬০টা শটে এই পয়েন্ট তোলে তারা। এর আগে বুধবার সকালে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জও জিতেছে ভারত।
     
    টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন মেহুলি এবং তুষার। মঙ্গলবারই বিশ্বকাপে পদক নিশ্চিত করেছিল ভারতীয় জুটি। বুধবার দুরন্ত পারফর্ম করে তাঁরা হারিয়ে দেন হাঙ্গেরির এজতার মেসজারোস এবং ইস্তভান পেনের জুটিকে। তবে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হয়। শেষ হাসি হাসেন ভারতীয় জুটি। ১৭-১৩ পয়েন্টে তাঁরা হারিয়ে দিয়েছেন হাঙ্গেরির জুটিকে। ম্যাচের ফল ১৭-১৩। চতুর্থ স্থান পেয়েছেন ইজরায়েল ও চেক রিপাবলিকের শ্যুটাররা।  

    আন্তর্জাতিক মঞ্চে এটাই মেহুলির প্রথম স্বর্ণপদক নয়। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে সোনা জেতে মেহুলি। তবে তাঁর সঙ্গী তুষার এই প্রথম সোনা জিতেছেন। বুধবার বিকেলেই ফের পদক জয়ের সম্ভাবনা রয়েছে মেহুলির। মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল বিভাগের ফাইনালে নামবেন তিনি। সেখানেও মেহুলির ভালো ফল করা নিয়ে আশাবাদী কোচ বিবস্বান গঙ্গোপাধ্যায় এবং মেন্টর গগন নারাং।  

    [tw]


    [/tw]

    একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে আরেক ভারতীয় শ্যুটার নবীন সাঙ্গওয়ানের। পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থান পেয়েছেন তিনি। এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট দু’টি সোনা এবং একটি ব্রোঞ্জ জিতেছে ভারত। মেহুলির সোনা জয়ের পরেই চিনকে টপকে গিয়েছে ভারত। মেহুলি ও তুষারের আগে ভারতের হয়ে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন অর্জুন বাবুটা (Arjun Babuta। পদকজয়ী দেশগুলির তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে দেশ। তিনটি সোনা নিয়ে শীর্ষে রয়েছে সার্বিয়া। চিনা শ্যুটারদের ঝুলিতে রয়েছে দু’টি সোনা।

    আরও পড়ুন: কাতারে নতুন বিয়ার পলিসি! না কি ফুটবল বিশ্বকাপের আসরে স্টেডিয়ামে মদ্যপান নিষিদ্ধ

    ভারতের এই সাফল্যের ফলে বিভিন্ন মহল থেকে ভেসে আসছে শুভেচ্ছাবার্তা। বাংলার মেয়ের সাফল্যে গর্বিত বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মেহুলির ছবি দিয়ে ট্যুইট বার্তায় শুভেন্দু জানান,আজ বাংলা গর্বিত মেহুলির জন্য। দেশকে গর্বিত করেছে বঙ্গতনয়া। মেহুলির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। 

  • India Vision 2047: প্রধানমন্ত্রীকে হত্যার ছক! ভারতকে ইসলামিক রাষ্ট্র করার ডাক জঙ্গিদের

    India Vision 2047: প্রধানমন্ত্রীকে হত্যার ছক! ভারতকে ইসলামিক রাষ্ট্র করার ডাক জঙ্গিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে নাশকতার ছক কষেছিল বিহারের দুই জঙ্গি। বৃহস্পতিবার পাটনা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পাটনা পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্ত মার্শাল আর্ট শেখবার নাম করে জঙ্গিদের প্রশিক্ষণ দিত। এই দুই জঙ্গিকে তল্লাশি করে পিএফআই (PFI) এসডিপিআই (SDPI)-র বেশ কিছু গোপন কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই কাগজ থেকেই পুলিশ জানতে পেরেছে ২০৪৭ সালের মধ্যেই ইসলাম শাসিত রাষ্ট্র হবে ভারত। এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে জঙ্গিরা।

    [tw]


    [/tw]

    গত মঙ্গলবার বিহারের দেওঘরে বিমানবন্দর উদ্বোধন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেই সময়ে তাঁকে হত্যা করার পরিকল্পনা সাজানো হয়েছিল বলে জানা গিয়েছে। মোদির সফরের পনের দিন আগে থেকেই বিশেষ প্রশিক্ষণ নিয়েছিল ধৃত দুই জঙ্গি। জানা গিয়েছে, দুই জঙ্গির নাম আতহার পারভেজ এবং মহম্মদ জালালউদ্দিন। ফুলওয়ারি শরিফ এলাকায় তারা বেশ কিছুদিন ধরে প্রশিক্ষণ নিয়েছিল। গত ৬ এবং ৭ জুলাই মোদির উপরে হামলার পরিকল্পনা করতে বিশেষ মিটিং করেছিল দু’জনে। ফুলওয়ারি শরিফে তাদের ডেরায় তল্লাশি চালিয়েছে বিহার (Bihar) পুলিশ। সেখান থেকেই নানা কাগজপত্র উদ্ধার হয়েছে। সেখানে জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) বেশ কিছু বই পাওয়া গিয়েছে। তাদের কাগজপত্র থেকে জানা গিয়েছে, ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল ওই দুই জঙ্গি। 

    আরও পড়ুন: শ্রীনগরে হামলার দায় নিল আইএস! জঙ্গিদের নিশানায় নিরাপত্তারক্ষীরা

    দুই অভিযুক্তের কাছে প্রশিক্ষণ নিতে ভিন রাজ্য থেকেও আসত অনেকে। বিগত দু’মাস ধরেই ভিন রাজ্য থেকে প্রশিক্ষণ নিতে আসার সংখ্যা অত্যধিক বেড়ে গিয়েছিল। অন্য রাজ্য থেকে যারা আসত তারা টিকিট বুকিং এবং হোটেলে ঘর ভাড়া নেওয়ার সময় নিজেদের নাম বদলে নিত বলে জানা যাচ্ছে। বিহার পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গি মহম্মদ জালালউদ্দিন ঝাড়খণ্ডের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। জঙ্গি সংগঠন সিমির (SIMI) সঙ্গে যুক্ত ছিল অপর ধৃত জঙ্গি পারভেজ। বর্তমানে দু’জনেই পিএফআইয়ের সঙ্গে যুক্ত। আপাতত তাদের জেরা করছে বিহার পুলিশ।

  • IMD on isolated rain: স্থানীয়স্তরে ব্যাপক বৃষ্টি মাপার প্রযুক্তি দেশে নেই জানাল আইএমডি

    IMD on isolated rain: স্থানীয়স্তরে ব্যাপক বৃষ্টি মাপার প্রযুক্তি দেশে নেই জানাল আইএমডি

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়া দফতরের (India Meteorological Department) কাছে বর্তমানে স্থানীয়ভাবে বিচ্ছিন্ন চরম বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি এখনও দেশে নেই বলে জানালেন  আর্থ সায়েন্সেস মন্ত্রকের সচিব, ডক্টর এম রবিচন্দ্রন (Dr M Ravichandran)। এ জন্যই অমরনাথে দুর্যোগের সম্মুখীন হতে হয়েছে তীর্থযাত্রীদের। গত 8 জুলাই জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার অমরনাথ গুহা মন্দিরের কাছে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটেনি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন,এটা স্থানীয়স্তরে ব্যাপক বৃষ্টির ফল। তাতেই হড়পা বানে ভেসেছে অমরনাথের একাংশ। পণ্ড হয়েছে এই তীর্থযাত্রার স্বাভাবিক ছন্দ। প্রাণহানি ঘটেছে তীর্থযাত্রীদের। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) তরফে বলা হয়েছে, অমরনাথ গুহামন্দিরের কাছেই পর্বতের শিখরে মেঘ পুঞ্জীভূত হয়েছিল। সেখান থেকে বৃষ্টি নেমেছে। 

    আরও পড়ুন: গুহার উপরেই জমাট বাঁধা মেঘ! অমরনাথে আতঙ্ক

    সোমবার আর্থ সায়েন্সেস মন্ত্রকের সচিব (Secretary, Ministry of Earth Sciences), ডক্টর এম রবিচন্দ্রন বলেছেন যে এই ধরনের বিচ্ছিন্ন ভারী বৃষ্টির ঘটনার পূর্বাভাস দেওয়ার বিজ্ঞান “এই মুহূর্তে দেশে বিদ্যমান নেই”। তিনি বলেন, “যেমন ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করার মতো কোনও বিজ্ঞান নেই, তেমনই বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণ আগাম জানানোর মতো কোনও প্রযুক্তি নেই। আমাদের এই ধরনের আবহাওয়ার ঘটনাগুলির প্রক্রিয়াটি বুঝতে হবে, কোনও দেশেরই এই ধরনের পূর্বাভাস দেওয়ার বিজ্ঞান নেই।” সচিব বলেন, মন্ত্রণালয় বর্তমানে ড্রোন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, আরও তথ্য সংগ্রহের জন্য সেগুলোকে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন (AWS) হিসেবে ব্যবহার করা হবে। AWS ড্রোনটি  ২ কিমি পর্যন্ত এলাকার তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতের পরিমাণ সঠিকভাবে বলতে পারবে বলে ধারণা। 

    আরও পড়ুন: ভোট চাইতে রাজ্যে এসে বিবেকানন্দের ভিটে ঘুরে গেলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

    মৌসম ভবনের তরফে পরিষ্কার জানানো হয়েছে, অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টি হয়নি। স্থানীয়ভাবে ভারী বৃষ্টির জেরেই হড়পা বান এসেছে। এখনও নিখোঁজ বহু ভক্ত। ইতিমধ্যে সোমবার থেকে আবার শুরু হয়েছে অমরনাথ যাত্রা ৷ পহলগাঁও রুটে প্রথম বেসক্যাম্প নুনওয়ান এবং পবিত্র গুহার আগে শেষ বেসক্যাম্প পঞ্চতারনি থেকে এগিয়েছে পুণ্যার্থীদের যাত্রা ৷ অন্তত ৫ হাজার পুণ্যার্থী সোমবার দর্শন করেছেন পবিত্র গুহায় ৷ এই নিয়ে এ বার পবিত্র গুহায় পৌঁছলেন অন্তত ১ লক্ষ ২০ হজার পুণ্যার্থী ৷

LinkedIn
Share