Tag: bangla khabar

bangla khabar

  • BSNL swadeshi 4G network: দেশজুড়ে বিএসএনএল-এর স্বদেশি ৪জি পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর

    BSNL swadeshi 4G network: দেশজুড়ে বিএসএনএল-এর স্বদেশি ৪জি পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাত ধরে দেশজুড়ে চালু হল চালু হল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪জি পরিষেবা (BSNL swadeshi 4G network)। শনিবার ওড়িশার ঝাড়সুগদা থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন দেশজুড়ে ছড়িয়ে থাকা ৯৭ হাজার ৫০০ বিএসএনএল ৪জি টাওয়ারের। ৩৭ হাজার কোটি টাকা দিয়ে এই স্বদেশি প্রযুক্তি তৈরি করা হয়েছে। সংস্থার আশা, এর ফলে আরও হাইস্পিড ইন্টারনেট, কম কলড্রপ এবং উন্নত কানেক্টিভিটি পাবেন গ্রাহকরা। শনিবার উদ্বোধন হতে চলা টাওয়ারগুলির মধ্যে রয়েছে কলকাতা সার্কেলের ১৬০০টি এবং পশ্চিমবঙ্গ সার্কেলের ২ হাজার ১৪৮টি।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী মোদি (PM Modi) শনিবার ওড়িশা থেকে দাঁড়িয়ে বলেন, “টেলিকমে ভারত গ্লোবাল ম্যানুফাকচারিং হাব হয়ে উঠছে।” কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পোস্ট রি-পোস্ট করে প্রধানমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া তুলে ধরেছেন বিএসএনএলের ৪জি স্বদেশি (BSNL swadeshi 4G network) স্পিরিটকে। ৯২ হাজার সাইট জুড়েছে ২.২০ কোটি মানুষকে। এটা ভারতের নির্ভরতা থেকে আত্মবিশ্বাস, কর্মসংস্থান, রফতানি, আর্থিক উন্নয়ন ও আত্মনির্ভর ভারতের যাত্রাকে তুলে ধরেছে।” প্রধানমন্ত্রী (PM Modi) জানান যে, স্থানীয় প্রযুক্তিতে তৈরি বিএসএনএলের নেটওয়ার্ক প্রত্যন্ত এলাকা, সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ স্থাপন করবে। সিন্ধিয়া বলেন, ‘‘এটি টেলিকম খাতের জন্য একটি নতুন যুগ, এমন একটি যুগ যেখানে ভারত বিগ ফোরের ডোমেনে প্রবেশ করেছে, যা বিশ্বে টেলিকম সরঞ্জাম উৎপাদন করে। ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়া, চিন, বড় চারটি দেশ এবং বড় পাঁচটি কোম্পানি। ভারত এখন বিশ্বের ইতিহাসে পঞ্চম দেশ এবং ষষ্ঠ কোম্পানি যারা টেলিকম সরঞ্জাম উৎপাদন করে।’’

    কী বলছে বিএসএনএল?

    উল্লেখ্য, এই স্বদেশী ৪জি পরিষেবার (BSNL swadeshi 4G network) নেপথ্যে রয়েছে তেজস নেটওয়ার্ক, টিসিএস এবং সি-ডট। ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, প্রতিযোগিতায় আগেই পিছিয়ে পড়েছে বিএসএনএল। প্রশ্ন উঠছে, বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক যুগ আগে ৪জি পরিষেবা এনেছিল। তারা এখন ৪জি পেরিয়ে, এমনকী ৫জি পেরিয়ে ৬জি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। ফলে, অন্যান্য টেলিকম সংস্থার উন্নত ৫জি নেটওয়ার্কের ভিড়ে আদৌ কতটা সাড়া ফেলবে বিএসএনএল-এর দেশীয় ৪জি পরিষেবা, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দাবি করেছেন, বিএসএনএল-এর ৪জি টাওয়ারগুলিতে (BSNL swadeshi 4G network) সফ্টওয়্যার আপডেট করলেই ৫জি পরিষেবা মিলবে। বিএসএনএল জানিয়েছে, আগামী দিনে ৪জি এবং ৫জি—দুই ক্ষেত্রেই পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে আরও শক্তিশালী জায়গা করে নিতে চায় তারা, যাতে বেসরকারি সংস্থাগুলির সঙ্গে পাল্লা দেওয়া যায়।

  • S Jaishankar: এভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় না! আমেরিকা ও পাশ্চাত্যের ‘দ্বিচারিতা’ নিয়ে বার্তা জয়শঙ্করের

    S Jaishankar: এভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় না! আমেরিকা ও পাশ্চাত্যের ‘দ্বিচারিতা’ নিয়ে বার্তা জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্তিই উন্নয়নের ভিত্তি, কিন্তু উন্নয়নকে হুমকির মুখে ফেলে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। তিনি আরও সতর্ক করেছেন যে অর্থনৈতিকভাবে দুর্বল পরিস্থিতিতে জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর অনিশ্চয়তা বৃদ্ধি কোনও দেশের জন্যই সহায়ক নয়। বর্তমানে রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। রাশিয়ার থেকে তেল কেনা ইস্যুতে ভারতের সমালোচনা করার বিষয়ে পশ্চিম বিশ্বের দ্বিচারিতার তীব্র নিন্দা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের নাম না করে তিনি বলেন, ‘বৈশ্বিক উন্নয়নকে বিপন্ন করে আমরা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করতে পারি না।’

    উন্নয়নের মাধ্যমেই শান্তি আসতে পারে

    বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) জোর দিয়ে বলেন, এই মুহূর্তে বিশ্বের পরিস্থিতির অবনতি হচ্ছে। এর ফলে গ্লোবাল সাউথ এবং সারা বিশ্ব প্রভাবিত হচ্ছে। শুধু তাই নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন ভারতের বিদেশমন্ত্রী। নিউইয়র্কে জি২০ সদস্য দেশগুলির মধ্যে এক বৈঠকে জয়শঙ্কর বলেন, ‘আমরা শান্তির মাধ্যমে উন্নয়ন আনতে পারি, কিন্তু উন্নয়নকে বিপন্ন করে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারি না।’ শান্তি ও সংলাপের মাধ্যমেই যে কোনও সমস্যার সমাধান করার আহ্বান জানান জয়শঙ্কর। তিনি বলেন, ‘উন্নয়নের মাধ্যমেই শান্তি আসতে পারে। জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের বাণিজ্যকে আরও অনিশ্চিত করে তোলা হলে কারও কোনও উপকার হবে না। ইতিমধ্যে একটি ভঙ্গুর পরিস্থিতিতে রয়েছে জ্বালানি বাণিজ্য। তাই যেকোনও ইস্যু সংলাপ, কূটনীতির মাধ্যমে সমাধান করতে হবে। এতে জটিলতা যুক্ত করা ঠিক নয়।’

    আমেরিকাকে নিশানা

    বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছেন। এই সফরের সময় তিনি নিউ ইয়র্কে ব্রিকস বিদেশমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করে। জয়শঙ্কর বলেন যে, বিশ্ব বর্তমানে অস্থিরতার মধ্যে রয়েছে ৷ অনেক দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং শান্তি প্রতিষ্ঠা, আলোচনা, কূটনীতি এবং আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য ব্রিকসকে দৃঢ়ভাবে কাজ করতে হবে। তাঁর ভাষণে, তিনি ক্রমবর্ধমান সুরক্ষাবাদ, শুল্ক সংক্রান্ত অস্থিরতাতা এবং শুল্ক-ভিন্ন অন্যান্য বাধার কারণে বাণিজ্যের উপর প্রভাবের কথাও তুলে ধরেন। তিনি জানান, যে এই কারণগুলির আলোকে, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করার প্রয়োজন রয়েছে। সমাবেশে ভাষণ দিতে গিয়ে জয়শঙ্কর ব্রিকস দেশগুলির সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন যে বহুপাক্ষিকতাবাদ চাপের মধ্যে রয়েছে এবং গঠনমূলক পরিবর্তনের জন্য ব্রিকস দৃঢ়ভাবে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে দাঁড়িয়ে আছে। তিনি বিশ্বের অস্থির পরিবেশে শান্তি প্রতিষ্ঠা, আলোচনা, কূটনীতি এবং আন্তর্জাতিক আইন মেনে চলার নীতিগুলিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বিদেশমন্ত্রী এক বারও নির্দিষ্ট কোনও দেশ বা ঘটনার কথা উল্লেখ করেননি। তবে মনে করা হচ্ছে, আদতে ডোনাল্ড ট্রাম্প এবং এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকার সাম্প্রতিক নির্দেশিকার দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন তিনি।

  • Durga Puja 2025: ষষ্ঠীতে হয় দেবীর বোধন, কেন একে অকালবোধন বলা হয়, জানেন?

    Durga Puja 2025: ষষ্ঠীতে হয় দেবীর বোধন, কেন একে অকালবোধন বলা হয়, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: উদয় তিথি অনুযায়ী, শনিবার ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমী হলেও, এদিন পঞ্চমী থাকবে দুপুর ১২টা ৪ মিনিট পর্যন্ত। তার পর থেকেই পড়ে যাচ্ছে ষষ্ঠী। ফলে, এদিন, অর্থাৎ, শনিবার সন্ধ্যাবেলা হবে দেবীর বোধন (Maha Sasthi Akalbodhan)। ১১ আশ্বিন ইংরেজি ২৮ সেপ্টেম্বর রবিবার দুপুর ২টো ২৮ মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকছে। সকাল ৯টা ১৬ মিনিটের মধ্যে শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ। সন্ধ্যাবেলা হবে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। উদয় তিথি অনুসারে, গোটা দিনটাই ষষ্ঠী।

    মহাষষ্ঠী ও বোধন

    এবার দেখে নেওয়া যাক মহাষষ্ঠী ও বোধনের তাৎপর্য। পৌরাণিক কাহিনি অনুসারে, মহাষষ্ঠীর দিন দেবী দুর্গা তাঁর চার সন্তান— সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিককে নিয়ে স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেন। ফলে এদিন থেকেই ঢাক ও কাঁসরের আওয়াজে চারিদিক যেন গমগম করে। মা দুর্গার আগমণে সবাই যোন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। উৎসবপ্রেমী বাঙালীদের সবচেয়ে বড় পার্বণ হল দুর্গাপুজো (Durga Puja 2025)। পুজো শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, দেশের বহু রাজ্যে ধুমধাম করে উদযাপন করা হয়ে থাকে। এছাড়া বিদেশেও বাঙালিরা উৎসাহ ও আনন্দের সঙ্গে জাঁকজমকভাবে উৎযাপন করে থাকে পুজোর দিনগুলি।

    পুজোর পাঁচটি দিন- মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী, বিজয়া দশমীর কিছু তাৎপর্য রয়েছে। যেমন মহাষষ্ঠীর দিনেই দুর্গাপুজোর (Durga Puja 2025) প্রথম অন্যতম যে নিয়মটি পালন করা হয়ে থাকে তা হল বোধন। এই ‘বোধন’ শব্দটির অর্থ হল জাগ্রত করা। মর্ত্যে দুর্গার আবাহনের জন্য বোধনের (Maha Sasthi Akalbodhan) রীতি প্রচলিত রয়েছে। দেবী দুর্গার মুখের আবরণ উন্মোচন করা হয় এই দিনে। সাধারণত ষষ্ঠীর সন্ধ্যায় এই নিয়মটি পালন করা হয়ে থাকে এই নিয়মটি।

    বোধনের তাৎপর্য

    পৌরাণিক কাহিনী অনুসারে, দেবীপক্ষের ষষ্ঠী তিথিতে দুর্গার বোধন করে পুজো করেন শ্রীরামচন্দ্র। এদিন মা দুর্গা স্বর্গ থেকে মর্ত্যে পদার্পণ করেন ও দেবী দুর্গার মুখের আবরণ উন্মোচনই এই দিনের প্রধান কাজ। এই দিন কল্পারম্ভ-এর মাধ্যমে সূচনা হয় পুজোর (Durga Puja 2025)। তারপর আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে মা-কে বরণ করে নেওয়া হয়। অকাল বোধনের (Maha Sasthi Akalbodhan) মাধ্যমেই উন্মোচন করা হয় মায়ের মুখ। মনে করা হয় বোধনের পর প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়। এই নিয়মের পরেই সকল দেব-দেবী এবং তার সঙ্গে মহিষাসুরের ও পুজো করা হয়। এরপরই মহা সমারোহে শুরু হয় দুর্গাপুজো।

    অকাল বোধনের কাহিনী

    বোধন কে আবার অকাল-বোধনও (Maha Sasthi Akalbodhan) বলা হয়ে থাকে। হিন্দু শাস্ত্র মতে, সূর্যের উত্তরায়ন দেবতাদের সকাল। উত্তরায়নের ছয় মাস দেবতাদের দিন হিসেবে গণ্য করা হয়। সকালে সমস্ত দেব-দেবীর পুজো করা হয়। আবার দক্ষিণায়ন শুরু হলে ছয় মাসের জন্য নিদ্রায় যান সমস্ত দেব-দেবী। এই দক্ষিণায়ন দেবতাদের রাত। রাতে দেব-দেবীর পুজো করা হয় না। কিন্তু দক্ষিণায়নের ছয় মাসের মধ্যেই দুর্গাপুজো (Durga Puja 2025) হয় বলে বোধনের মাধ্যমে আগে দেবী দুর্গাকে ঘুম থেকে তোলা হয়। আর পুরাণ মতে, এই কাজটি সর্বপ্রথম করেছিলেন দশরথ পুত্র রাজা রামচন্দ্র। লঙ্কায় রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে এই তিথিতেই দুর্গার বোধন করেছিলেন রামচন্দ্র। তাই ষষ্ঠীর বোধনে বা অকালে মা দুর্গাকে জাগিয়ে তোলা হয়েছিল বলেই এই বোধনকে অকাল-বোধনও (Maha Sasthi Akalbodhan) বলা হয়ে থাকে।

  • Durga Puja 2025: অষ্টমী পড়ছে কখন? পুষ্পাঞ্জলি থেকে সন্ধিপুজো— জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট

    Durga Puja 2025: অষ্টমী পড়ছে কখন? পুষ্পাঞ্জলি থেকে সন্ধিপুজো— জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, পুজোর (Durga Puja 2025) কটা দিন বৃষ্টির সম্ভাবনা প্রবল। তা সত্ত্বেও, উমার আরাধনায় মেতে উঠতে প্রস্তুত আপামর বাঙালি। দেবীপক্ষের সূচনাতেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। আর পুজোর আলোচনা মানেই, আগে অষ্টমীর অঞ্জলীর সময়কাল দেখে নিতে হয়, আবার কখনওবা সন্ধিপুজোর সময়ের দিকে রাখতে হয় খেয়াল। দেখে নেওয়া যাক, এই বছরের দুর্গাপুদোর নির্ঘণ্টে (Panjika Puja Timings) কখন রয়েছে সন্ধিপুজো, কখন রয়েছে অঞ্জলীর সময়কাল।

    বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দুর্গাপুজো ২০২৫-এর (Durga Puja 2025) নির্ঘণ্ট (Panjika Puja Timings)

    মহাপঞ্চমী – ১০ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে দেবীর বোধন

    মহাষষ্ঠী – ১১ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ, সন্ধ্যা ৬,৩০ মিনিটে দেবীর আমন্ত্রণ ও অধিবাস

    মহাসপ্তমী – ১২ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) সকাল ৫.৪০ মিনিটে দেবীর সপ্তমীবিহিত পূজারম্ভ, নব পত্রিকা স্নান, মহাস্নান

    মহাষ্টমী – ১৩ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) সকাল ৫.৪০ মিনিটে অষ্টমীবিহিত পূজারম্ভ, মহাস্নান। সকাল ৯টায় কুমারী পুজো, সন্ধ্যা ৫.৪৩ থেকে ৬.৩১ মিনিট সন্ধিপুজো

    মহানবমী – ১৪ আশ্বিন (১ অক্টোবর) সকাল ৫.৪০ মিনিট দেবীর মহানবমীবিহিত পূজারম্ভ, মহাস্নান। দুপুর ১২.৫৭ থেকে আড়াইটে পর্যন্ত হোম

    দশমী – ১৫ আশ্বিন (২ অক্টোবর) সকাল ৬.৩০ মিনিটে দেবীর দশমীবিহিত পূজারম্ভ, সকাল ৮.৪৫ থেকে ৯.১৫ মিনিটে দর্পণ বিসর্জন, শ্রীশ্রীঠাকুরের সন্ধ্যা আরতির পর প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল প্রদান

    গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দুর্গাপুজো ২০২৫-এর (Durga Puja 2025) নির্ঘণ্ট (Panjika Puja Timings)

    মহাপঞ্চমী – শনিবার (১০ আশ্বিন, ইংরেজি ২৭ সেপ্টেম্বর) মহাপঞ্চমী থাকবে সকাল ৮টা ৪৭ মিনিট পর্যন্ত। সন্ধ্যায় দেবীর বোধন।

    মহাষষ্ঠী – রবিবার (১১ আশ্বিন, ইংরেজি ২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৩ মিনিট পর্যন্ত ষষ্ঠী। পূর্বাহ্ন ৯টা ২৭ মিনিটের মধ্যে শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ।

    মহাসপ্তমী – সোমবার (১২ আশ্বিন ইংরেজি ২৯ সেপ্টেম্বর) সপ্তমী থাকবে সেদিন দুপুর ১২টা ২৬ মিনিট পর্যন্ত। সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে নবপত্রিকার স্নান ও স্থাপন। বেলা ১২টা ২৬ মিনিটের মধ্যে সপ্তমী বিহিত পুজো ও সপ্তমাদি কল্পারম্ভ চতুর্থ কল্প বিহিত পুজো।

    মহাষ্টমী – মঙ্গলবার (১৩ আশ্বিন, ৩০ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৪৪ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি।

    মহানবমী – বুধবার (১৪ আশ্বিন, ১ অক্টোবর) দুপুর ২টো ৩৫ মিনিট পর্যন্ত। সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে দুর্গাদেবীর কল্পারম্ভ নবমী বিহিত পুজো। দুপুর ২টো ৩৫ মিনিটের মধ্যে কুমারী পুজো, বলিদান, হোম কর্মাদি ও দেবীর নবরাত্রি ব্রত সমাপন।

    দশমী – (১৪ আশ্বিন, ২ অক্টোবর) দশমী দুপুর ২টো ৫৪ মিনিট পর্যন্ত থাকছে।

  • India vs Pakistan: “নির্লজ্জভাবে সন্ত্রাস ছড়ায়, লাদেনকে আশ্রয় দেয়”, কাশ্মীর-মন্তব্যে শরিফকে কড়া জবাব ভারতের

    India vs Pakistan: “নির্লজ্জভাবে সন্ত্রাস ছড়ায়, লাদেনকে আশ্রয় দেয়”, কাশ্মীর-মন্তব্যে শরিফকে কড়া জবাব ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান কূটনৈতিক দ্বন্দ্ব রাষ্ট্রসংঘে চির পরিচিত। এবার কূটনীতিবিদ তথা রাষ্ট্রসংঘে ভারতের (India vs Pakistan) প্রতিনিধি পেটাল গেহলট শরিফের কাশ্মীর-মন্তব্যকে ‘অদ্ভুত নাটক’ বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে সন্ত্রাসবাদ এবং পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের অবস্থান নিয়েও খোঁচা দিয়েছেন। রাষ্ট্রসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে পেটাল গেহলট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যকে তীব্র ভাষায় খণ্ডন করেন। এদিন শরিফের বক্তৃতায় ‘অপারেশন সিঁদুর’ এবং ভারতের সাতটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি নিয়ে সরব হন গেহলট। তিনি বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী এই সভায় যে নাটকীয়তা প্রদর্শন করেছেন, তা একেবারে অদ্ভুত। আবারও তিনি সেই সন্ত্রাসবাদের মহিমা কীর্তন করলেন, যা তাদের বিদেশনীতির মূল ভিত্তি।”

    কাশ্মীরে সন্ত্রাসের বীজ বপন পাকিস্তানের

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাষ্ট্রসংঘের ভাষণে কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার কড়া জবাব দিল ভারত। এ বিষয়ে রাষ্ট্রসংঘের দৃষ্টি আকর্ষণ করে পেটাল গেহলট মনে করিয়ে দিয়েছেন ওসামা বিন লাদেনের কথাও। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এর আগে ভাষণ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। সেখানে কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। দাবি করেছিলেন, কাশ্মীরের মানুষের উপর ভারত অত্যাচার চালায়। পাকিস্তানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে ভারত। রাষ্ট্রপুঞ্জের প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ভারতের প্রতিনিধি বলেন, ‘‘সকালে এই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু অদ্ভুত নাটক করেছেন। আরও এক বার তিনি সন্ত্রাসবাদকে মহান করে দেখানোর চেষ্টা করেছেন, যা দেশটির বিদেশনীতির অন্যতম অঙ্গ। তবে কোনও নাটক বা কোনও মিথ্যাভাষণ সত্যকে ঢেকে রাখতে পারবে না।’’

    লাদেনকে আশ্রয় দিয়েছে পাকিস্তান

    পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে সে সময়ে পাকিস্তানের অবস্থান মনে করিয়ে দিয়েছেন নয়াদিল্লির প্রতিনিধি। বলেছেন, ‘‘এটাই সেই পাকিস্তান, যারা পহেলগাঁওয়ের ঘটনার পর গত ২৫ এপ্রিল রাষ্ট্রপুঞ্জে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীকে আড়াল করতে চেয়েছিল। এই দেশের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ইতিহাস অনেক পুরনো। ওদের কোনও লজ্জা নেই। বছরের পর বছর ধরে এই দেশেই আশ্রয় দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনকে, সে কথা ভুলে গেলে চলবে না।’’

    সন্ত্রাসীদের গৌরবময় ছবি প্রকাশ করেছে পাকিস্তান

    গেহলট জানান, ৭ মে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করে। তিনি বলেন, “বাহাওয়ালপুর ও মুরিদকেতে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসের পর বহু ছবি আমরা দেখেছি — সেইসব জঙ্গিদের যাদের পাকিস্তান সরকার ও সেনাবাহিনী প্রকাশ্যে শহিদ ঘোষণা করে। ৯ মে পর্যন্ত পাকিস্তান আরও হামলার হুমকি দিচ্ছিল। কিন্তু ১০ মে তাদের সেনাবাহিনীই ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ জানায়।”
    তিনি আরও বলেন, “৯ মে পর্যন্ত পাকিস্তান আরও হামলার হুমকি দিচ্ছিল। কিন্তু ১০ মে তাদের সেনাবাহিনীই ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ জানায়।” গেহলট পাকিস্তান সরকারের দ্বিচারিতার কথাও তুলে ধরেন — “যে দেশ নিজেই স্বীকার করেছে যে তারা দশকের পর দশক ধরে জঙ্গি ক্যাম্প চালাচ্ছে, তাদের মুখে শান্তির কথা শুনে বিস্মিত হওয়ার কিছু নেই।”

  • Durga Puja 2025: নবদুর্গার পঞ্চম রূপ, মহাপঞ্চমীতে পূজিতা হন দেবী স্কন্দমাতা, জানুন মাহাত্ম্য

    Durga Puja 2025: নবদুর্গার পঞ্চম রূপ, মহাপঞ্চমীতে পূজিতা হন দেবী স্কন্দমাতা, জানুন মাহাত্ম্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মহালয়ার অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের (Durga Puja 2025) সূচনা হয়। পরের দিন, অর্থাৎ শুক্ল প্রতিপদ তিথি থেকে শুরু হয় নবরাত্রি (Navaratri 2025)। যা চলে দুর্গা নবমী পর্যন্ত। এই নবরাত্রিতে দেবী দুর্গা নয়টি ভিন্ন রূপে পূজিতা হন। নবদুর্গার (Nabadurga) এই নয়টি রূপ হল— দেবী শৈলপুত্রী, দেবী ব্রহ্মচারিণী, দেবী চন্দ্রঘণ্টা, দেবী কুষ্মাণ্ডা, দেবী স্কন্দমাতা (Devi Skandamata), দেবী কাত্যায়নী, দেবী কালরাত্রি, দেবী মহাগৌরী এবং দেবী সিদ্ধিদাত্রী।

    পুরাণ অনুযায়ী, দেবাদিদেব মহাদেবের পুত্র হলেন দেব সেনাপতি কার্তিক। তাঁর অপর নাম স্কন্দ। স্কন্দমাতা (Devi Skandamata) মানে হল কার্তিকের মাতা। দেবী পার্বতীর এই রূপেরই পুজো করা হয় নবরাত্রির পঞ্চমীর দিন। কার্তিকের জন্মবৃত্তান্ত এবং মাতা পার্বতীর স্কন্দমাতা হয়ে ওঠার কাহিনি জানতে হলে অপর একটি পৌরাণিক কাহিনি শুনতে হবে (Durga Puja 2025)।

    অসুর-দেবতা যুদ্ধ

    পুরাকালে বজ্রাঙ্গ নামে এক অসুর রাজা ছিলেন। তিনি ছিলেন দিতির পুত্র। দেবতাদের রাজা ইন্দ্রকে বজ্রাঙ্গ সিংহাসনচ্যুত করে বন্দি করেন। দেবতাদের প্রতি বজ্রাঙ্গের এই রোষ আসলে ছিল তাঁর প্রতিশোধ। কারণ ইতিপূর্বে দিতির অসংখ্য পুত্রকে মানে বজ্রাঙ্গের নিজ ভাইদের দেবতারা হত্যা করেছিলেন। বজ্রাঙ্গের হাতে বন্দি ইন্দ্রকে মুক্ত করতে আসেন ব্রহ্মা এবং কাশ্যপ মুনি। কাশ্যপ মুনি ছিলেন বজ্রাঙ্গের পিতা, অর্থাৎ দিতির স্বামী। ব্রহ্মা এবং কাশ্যপ মুনির অনুরোধে বজ্রাঙ্গ তখনকার মতো ইন্দ্রকে (Durga Puja 2025) মুক্ত করেন।

    দৈত্য হয়েও এমন দয়ার ভাব বজ্রাঙ্গের মধ্যে দেখতে পেয়ে ব্রহ্মা তাঁকে বরদান করতে ইচ্ছাপ্রকাশ করলেন। বজ্রাঙ্গ তখন তপস্বী হওয়ার বর প্রার্থনা করলেন এবং বাকি জীবন যেন তিনি ধর্মপথে চলতে পারেন, সেই আশীর্বাদ ব্রহ্মার কাছে চাইলেন। ব্রহ্মা তাঁর মানসকন্যা বরাঙ্গীর সঙ্গে বজ্রাঙ্গের বিবাহ দিলেন। বজ্রাঙ্গ এবং বরাঙ্গী বনের মধ্যে কুটির বানিয়ে ধর্মকর্ম করতে লাগলেন। বজ্রাঙ্গ তপস্যায় রত থাকতেন এবং বরাঙ্গী গৃহস্থের কর্ম সম্পাদন করতেন।

    বরাঙ্গীর গর্ভে জন্ম হল তারকাসুরের

    একদিন দেবরাজ ইন্দ্র ওই কুটিরের পাশ দিয়ে যেতে যেতে বরাঙ্গীকে দেখতে পেয়ে পুরনো অপমানের বদলা নিতে চাইলেন। কখনও বানর সেজে, কখনও ভেড়া বা কখনও সাপ হয়ে কুটির লন্ডভন্ড করতে লাগলেন। ক্রন্দনরত অবস্থায় বরাঙ্গী তাঁর স্বামী বজ্রাঙ্গকে এসব বিষয়ে বললে, বজ্রাঙ্গ ব্রহ্মাকে স্মরণ করলেন। ব্রহ্মা প্রকট হয়ে বর দিতে চাইলে বজ্রাঙ্গ বললেন, “আমাকে এমন পুত্র দিন, যে দেবতাদের উপর অত্যাচার করতে সমর্থ হবে।” ব্রহ্মা বজ্রাঙ্গের মনমতো বরদান করলেন। বরাঙ্গীর গর্ভে জন্ম হল তারক নামের অসুরের‌।

    পরবর্তীতে তারকাসুরের উপর ব্রহ্মার বরদান ছিল যে, “একমাত্র শিবের বালকপুত্র ছাড়া, কারও হাতে তিনি হত হবেন না।” ব্রহ্মার বরদানে অজেয়, অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তারকাসুর। কারণ তিনি জানতেন শিব কখনও বিবাহ করবেন না এবং ত্রিভুবনে ব্রহ্মার বরদানে তাঁকে হত্যা করতে পারে, এমন ক্ষমতা কোনও দেবতা, মানুষ বা জীবজন্তুর নেই। তারকাসুর দেবলোক নিজের দখলে আনেন। দেবরাজ ইন্দ্র সিংহাসনচ্যুত হলেন। বিতাড়িত দেবতারা বুঝতে পারলেন শিবের বিয়ে দিতে পারলে তবে তাঁর পুত্রই তারকাসুরকে বধ করতে পারবেন।

    শিব-পার্বতীর বিবাহ ও স্কন্দের জন্ম

    আয়োজন শুরু হল শিব-পার্বতীর বিবাহের। সেখানেও তারকাসুরের আক্রমণ হল। পার্বতী দেবী (Durga Puja 2025), মাতা চন্দ্রঘণ্টার রূপধারণ করে অসুরদের বিতাড়িত করলেন। এরপর সুসম্পন্ন হল শিব-পার্বতীর বিবাহ। জন্ম হল কার্তিকের। মাতা পার্বতী তখন হলেন স্কন্দমাতা (Devi Skandamata) অর্থাৎ কার্তিক জননী। দৈববাণী পেয়ে দেবরাজ ইন্দ্র কার্তিককে সেনাপতি নিযুক্ত করলেন। এক প্রবল যুদ্ধে কার্তিকের হাতে তারকাসুর হত হলেন। দেবতারা তাঁদের হৃত স্বর্গরাজ্য পুনরায় নিজেদের দখলে আনলেন। এমনটাই লেখা রয়েছে “স্কন্দ পুরাণে”।

    স্কন্দমাতার বিবরণ

    স্কন্দমাতার অপর নাম কার্তিকেয়। ত্রিনয়নী মাতার (Durga Puja 2025) কোলে তাঁর শিশুপুত্রকে দেখতে পাই আমরা। এই শিশুপুত্রই হলেন স্কন্দ বা কার্তিক। স্কন্দমাতা স্নেহ, মায়া, সন্তান বাৎসল্য-এর প্রতীক। মাতার ভক্তরা মনে করেন দেবীর পুজো করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়, জীবনের সকল বাধাবিঘ্ন দূর হয়, অশুভ শক্তি বিনষ্ট হয়, সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে জীবন। দেবী পদ্মাসনা। তাঁর বাহন সিংহ। তাঁর দুই হাতে দুটি পদ্ম। একহাতে কার্তিককে ধরে থাকেন। অপর হাত বর-মুদ্রার ভঙ্গিতে থাকে। যার দ্বারা ভক্তদের উদ্দেশে সর্বদাই আশীর্বাদ বর্ষিত হয়। স্কন্দমাতার পুজো করলে শত্রু বিনাশ হয়, শক্তি বৃদ্ধি হয়, এমনটাই মনে করেন ভক্তরা। স্কন্দমাতার পুজোতে সাদা রঙের পোশাক পরলে মাতা প্রসন্ন হন, এমনটাই প্রচলিত ধারণা রয়েছে। দেবীর আশীর্বাদ পেতে ভক্তরা নৈবেদ্যতে কলা বা কদলী ভোগ দেন।

  • Rajnath Singh: ছয় দশকের সাহস, ত্যাগ আর গৌরবের কাহিনি! ভারতীয় বায়ুসেনা থেকে অবসর নিল মিগ-২১

    Rajnath Singh: ছয় দশকের সাহস, ত্যাগ আর গৌরবের কাহিনি! ভারতীয় বায়ুসেনা থেকে অবসর নিল মিগ-২১

    মাধ্যম নিউজ ডেস্ক: স্রেফ দেশের শক্তি নয়, মিগ ছিল ভারত-রাশিয়া সম্পর্কে গভীরতার প্রমাণ। ভারতীয় বায়ুসেনার কিংবদন্তি যুদ্ধবিমান মিগ-২১-এর অবসরে ইঙ্গিতবাহী মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। শুক্রবার চণ্ডীগড় বিমানবাহিনী ঘাঁটিতে এক আবেগঘন অনুষ্ঠানে অবসর নিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১। আর মিগ-২১-এর বিদায়ের মুহূর্তে আবেগঘন ও গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, “মিগ-২১ শুধু একটি বিমান নয়, এটি এক শক্তিশালী যন্ত্র, জাতীয় গর্ব এবং প্রতিরক্ষা ঢাল, যা দেশের আত্মবিশ্বাস গড়ে তুলেছে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।”

    ইতিহাসের সাক্ষী মিগ-২১

    রাজনাথ সিং স্মরণ করিয়ে দেন, মিগ-২১ (Mig 21) দীর্ঘ সময় ধরে বহু বীরত্বগাথার সাক্ষী হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, কার্গিল সংঘাত, বালাকোট এয়ারস্ট্রাইক কিংবা অপারেশন সিন্ধুর মতো ঐতিহাসিক অভিযানে এই বিমান ভারতের তিরঙ্গার মান বাড়িয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর ভাষায়, “প্রতিটি গুরুত্বপূর্ণ অভিযানে মিগ-২১ ভারতের মর্যাদা বৃদ্ধি করেছে। তাই এই বিদায় কেবল একটি বিমানের নয়, বরং আমাদের জাতীয় গৌরব, স্মৃতি ও সাহসের যাত্রার বিদায়।” ভারতীয় বায়ুসেনার কাছে ৯০০টি মিগ-২১ ছিল। যার মধ্যে ৬৬০টি ভারতে নির্মিত। দশকের পর দশক ধরে এই যুদ্ধবিমানগুলিই দেশরক্ষার কাজ করেছে। বিভিন্ন সময়ে সোভিয়েত ইউনিয়ন থেকে মোট ৮৭৪টি মিগ-২১ কিনেছে ভারত। জমজমাট এয়ার শো’র আয়োজন করা হয় যুদ্ধবিমানকে বিদায় জানাতে। বায়ুসেনা আধিকারিক ছাড়াও মহাকাশচারী শুভাংশু শুক্লা হাজির ছিলেন বিদায় সংবর্ধনায়।

    গুরুত্বপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর

    মিগকে বিদায় জানানোর দিনে পুরনো স্মৃতি ফিরে দেখেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, “যখনই আমরা কোনও ঐতিহাসিক মিশনে গিয়েছি, তখনই তেরঙ্গার গৌরব আরও বাড়িয়ে তুলেছে মিগ। দীর্ঘ ৬ দশকেরও বেশি সময় ধরে মিগের সঙ্গে জড়িয়ে ছিল সাহস, ত্যাগ এবং দেশের গর্ব। একটা যুদ্ধ বা একটা অপারেশন নয়, দীর্ঘদিন ধরে মিগ ইতিহাসের সাক্ষী থেকেছে। কেবল একটা মেশিন বা একটা যুদ্ধবিমান নয়, আসলে ভারত এবং রাশিয়ার গভীর বন্ধুত্বের প্রমাণ ছিল এই মিগ।” সাম্প্রতিক অতীতে আমেরিকার চোখরাঙানি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা অনেকটাই বাড়িয়েছে ভারত। সেই প্রেক্ষিতে রাজনাথের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

    জীবনের একটা বড় অংশজুড়ে রয়েছে মিগ

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা স্মৃতিচারণায় বলেন, তাঁর জীবনের একটা বড় অংশজুড়ে রয়েছে মিগ। ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে এই যুদ্ধবিমান চালিয়েছেন তিনি। শুভাংশু বলেন, “আমার জীবনের একটা বড় অংশজুড়ে রয়েছে মিগ-২১। মিগ আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রথমে, আমি মিগ-২১-এর ক্যালিবার চালিয়েছি। তারপরে চালিয়েছি মিগ-২১ বাইসন। আমি বিভিন্ন স্কোয়াড্রনে কাজ করেছি। মিগ চালানোর অভিজ্ঞতা অসাধারণ।” শুক্লা আরও বলেন, “আমার জীবনের একটা বড় অংশ আমি এই বিমানের সঙ্গে কাটিয়েছি। মিগ অবসর নেওয়ার আগে শেষবার আমি এই বিমান চালাতে চেয়েছিলাম। যদিও সময়ের অভাবে তা সম্ভব হয়নি। কিন্তু আমি এই অনুষ্ঠানে আসতে পেরে খুশি।”

    ভারতীয় বায়ুসেনার প্রথম সুপারসনিক যুদ্ধবিমান

    মিগ-২১ ছিল ভারতীয় বায়ুসেনার প্রথম সুপারসনিক যুদ্ধবিমান। ১৯৬০-এর দশকের শুরুতে এর আগমন ভারতীয় বায়ুসেনাকে একেবারে নতুন যুগে প্রবেশ করায়। শুক্রবারের অনুষ্ঠানে রাশিয়ান উৎসের এই যুদ্ধ বিমানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়। শেষবারের মতো আকাশে ওড়ে ২৩ নম্বর স্কোয়াড্রন “প্যান্থারস” এর অন্তর্গত মিগ-২১। অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তুলেছিল ভারতীয় বায়ুসেনার নানা প্রদর্শনী। আকাশগঙ্গা প্যারাশুট টিম ৮,০০০ ফুট উচ্চতা থেকে লাফিয়ে পড়ে শ্বাসরুদ্ধকর দৃশ্য উপহার দেয়। তিন বিমানের বাদল ও চার বিমানের প্যান্থার ফরমেশন ফ্লাইপাস্ট দর্শকদের মুগ্ধ করে। সুর্যকিরণ অ্যারোবেটিক টিম তাদের শ্বাসরুদ্ধকর কসরত দিয়ে অনুষ্ঠান মাতিয়ে তোলে, আর এয়ার ওয়ারিয়র ড্রিল টিম নিখুঁত শৃঙ্খলায় প্রদর্শনী করে। শেষে আকাশে দেওয়া হয় অবসরপ্রাপ্ত যোদ্ধাকে সম্মানসূচক স্যালুট।

  • Surya Kumar Yadav: ‘রাজনৈতিক মন্তব্য করবেন না’, সূর্যকুমারকে বলল আইসিসি, কী হবে ফারহান-রউফের?

    Surya Kumar Yadav: ‘রাজনৈতিক মন্তব্য করবেন না’, সূর্যকুমারকে বলল আইসিসি, কী হবে ফারহান-রউফের?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসির শুনানিতে হাজির ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার দুবাইতেই এই শুনানি অনুষ্ঠিত হয়। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সেই শুনানির দায়িত্বে ছিলেন। রিপোর্ট অনুযায়ী, সূর্যকুমার যাদবকে কোনও রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন রিচি রিচার্ডসন। টুর্নামেন্টের গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর ভারত অধিনায়ক জানান, এই জয় পহেলগাঁওয়ে নিহতদের উৎসর্গ করছেন। সেই সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করেন। কিন্তু এহেন মন্তব্য করা থেকে সূর্যকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে আইসিসি।

    সূর্যকে সতর্ক থাকতে বলল আইসিসি

    পহেলগাঁও হামলার প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে সূর্য বলেছিলেন, “আমরা পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের পরিবারের পাশে আছি। তাঁদের জন্য আমাদের সমবেদনা রইল। আর আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই আমাদের অনুপ্রাণিত করুক।” এই মন্তব্যেই রাজনীতির গন্ধ পেয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছিল পিসিবি। সূত্রের খবর, পাক ক্রিকেট বোর্ডের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শুনানি ধার্য করেছিল আইসিসি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দেন ভারত অধিনায়ক। সেখানে পিসিবির আনা কোনও অভিযোগ স্বীকার করেননি সূর্য। তারপর আপাতত ভারত অধিনায়ককে সতর্ক করা হয়েছে, তিনি যেন রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে, ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলার দায়ে সূর্যকুমারের থেকে জরিমানা বাবদ ম্যাচ ফি কেটে নেওয়া হতে পারে। অথবা কেবলমাত্র ওয়ার্নিং দিয়েই ছেড়ে দেওয়া হবে ভারতীয় অধিনায়ককে। আনুষ্ঠানিক রায়ের অপেক্ষায় রয়েছে ক্রিকেটমহল।

    রউফ আর ফারহান-এর হাজিরা শুক্রবার

    বাইশ গজে ভারত-পাকিস্তান বৈরিতা পৌঁছে গিয়েছে অন্য স্তরে। নিছক খেলার দ্বৈরথ পেরিয়ে দু’দেশের ক্রিকেট প্রশাসকরা একে অপরের বিরুদ্ধে নালিশ জানাচ্ছে। দুই পাকিস্তানি ক্রিকেটার শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের আচরণের বিরুদ্ধে আইসিসি-র কাছে কড়া অভিযোগ দায়ের করে ভারতীয় বোর্ড। শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের শুনানি শুক্রবার। যা হবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে। তারপর তাঁদের ভাগ্য জানা যাবে। আসলে সুপার ফোরের ম্যাচে ‘গান সেলিব্রেশন’ করা শাহিবজাদা ফারহান এবং হাতের মুদ্রায় ‘জেট ক্র্যাশ’ -এর ইঙ্গিত করে মহাবিতর্কে জড়িয়েছেন হ্যারিস রউফ। যা এশিয়া কাপ ফাইনালের আগে চিন্তায় রাখবে পাকিস্তানকে।

  • Amit Shah: ‘মায়ের কাছে প্রার্থনা যেন সোনার বাংলা গড়তে পারি’, সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন অমিত শাহের

    Amit Shah: ‘মায়ের কাছে প্রার্থনা যেন সোনার বাংলা গড়তে পারি’, সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেবী দুর্গার কাছে সোনার বাংলা গড়ার প্রার্থনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। চতুর্থীর সকালে কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায় উঠে এল, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর এমনকী বাংলা ভাষার প্রসঙ্গও। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বরাবরই উদ্বোধন করে থাকেন অমিত শাহ। অমিত ছাড়াও এ দিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তাপস রায়। এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘অপারেশন সিঁদুর’।

    নির্বাচনের সুরও বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

    সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো উদ্বোধন করে বঙ্গে নির্বাচনের সুরও বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৬ সেপ্টেম্বর তিনি বেলা ১১টা ২০ মিনিট নাগাদ এই পুজো মণ্ডপে পৌঁছন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে সন্ত্রাস দমনে ভারতীয় সেনা যে অভিযান চালিয়েছিল, তার ঝলক দেখা যাবে এই পুজো মণ্ডপে। আগামী বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটমুখী বঙ্গে অমিত শাহের পুজো উদ্বোধন বেশ তাৎপর্যপূর্ণ, দাবি করছিল ওয়াকিবহাল মহল। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে পুজোর শুভেচ্ছা জানানোর পরে শাহের কণ্ঠে শোনা গেল রাজনীতির সুর। তিনি বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা করেছি, এই নির্বাচনের পর বাংলার এমন সরকার তৈরি হবে যা সোনার বাংলা নির্মাণ করতে পারবে। আমাদের বাংলা আবার সুরক্ষিত, সুজলা, সুফলা, শান্ত হবে।’

    বাংলা অস্মিতাতেও শান

    এদিন বাংলা অস্মিতাতেও শান দেন অমত। এদিন সকালে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেই সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে পৌঁছে যান শাহ। জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়ের স্লোগানে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হয়। গোটা মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি মণ্ডপে মায়ের পুজো এবং আরতিও করেন। পুজোর থিমের অডিও ভিজুয়ালও দেখেন শাহ। এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের মঞ্চ থেকে বিদ্যাসাগরকেও শ্রদ্ধা জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলার শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয়। শাহের কথায়, “শুধু বাংলা নয়, গোটা দেশে শিক্ষার প্রগতি আর নারীশিক্ষার জন্য বিদ্যাসাগর যে অবদান রেখেছেন, তা ভোলার নয়। বাংলার সংস্কৃতি, বাংলার ব্যকরণ আর নারী শিক্ষার প্রসারে পুরো জীবন সমর্পণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমি আমার তরফে আর বিজেপির কোটি কোটি কর্মীর তরফে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য।”

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের প্রতি সমবেদনা

    এই প্রথম নয়, ২০২৩ সালেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কলকাতায় এসে উত্তর কলকাতার এই মণ্ডপের উদ্বোধন করেছিলেন। সে বার সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ছিল রামমন্দির। চলতি সপ্তাহেই দুদিনের ভারী বৃষ্টিতে শহর কার্যত জলের তলায় চলে গেছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার কথা বলে মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দেন, বিজেপির প্রত্যেক নেতা, কর্মী তাদের পাশে রয়েছেন। ভাষণের শেষে বিকশিত ভারতের উল্লেখ করে শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে স্বপ্ন দেখেছেন তা বাংলার অগ্রগতি ছাড়া অসম্ভব। তাই তিনি আশা রাখেন, আগামী দিনে বাংলা আরও উন্নতি করবে, উন্নয়নের পথে হাঁটবে এবং বিকশিত ভারতের স্বপ্নও পূরণ হবে।

  • Sonam Wangchuk: লাদাখে অশান্তির আবহ, সোনম ওয়াংচুকের এনজিও-র বিদেশি অনুদানের লাইসেন্স বাতিল

    Sonam Wangchuk: লাদাখে অশান্তির আবহ, সোনম ওয়াংচুকের এনজিও-র বিদেশি অনুদানের লাইসেন্স বাতিল

    মাধ্যম নিউজ ডেস্ক: লাদাখের অশান্তির (Ladakh violence) মধ্যেই বড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার (Central Government)। রাজ্যের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার দাবিকে কেন্দ্র করে হিংসাত্মক বিক্ষোভের একদিন পরই সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) এনজিওর বিদেশি অনুদান গ্রহণের অনুমতি বাতিল করল সরকার। সরকারি সূত্রে খবর, ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (FCRA) লঙ্ঘনের অভিযোগে ওয়াংচুকের প্রতিষ্ঠানের বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স খারিজ করা হয়েছে। অভিযোগ, নিয়ম না মেনে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছিল সংগঠনটি। গত ১০ সেপ্টেম্বর এনজিওকে চার দফা প্রশ্নসহ শো-কজ নোটিস দিয়েছিল সরকার। তার জবাবকে সন্তোষজনক বলে মনে করা হয়নি। তারপরই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

    ওয়াংচুকের সংস্থার বিরুদ্ধে অভিযোগ

    সূত্র অনুযায়ী, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) গত দুই মাস ধরে সোনম ওয়াংচুকের সংস্থা হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ লার্নিং (HIAL)-এর বিরুদ্ধে তদন্ত করছে। তবে এখনও পর্যন্ত কোনো প্রাথমিক অনুসন্ধান (PE) বা নিয়মিত মামলা দায়ের করা হয়নি। সিবিআই সূত্র অনুযায়ী, ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (FCRA) লঙ্ঘনের অভিযোগে এই তদন্ত করা হচ্ছে। অগাস্ট মাসে, লাদাখ প্রশাসন হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ লার্নিং (HIAL)-কে দেওয়া জমির বরাদ্দ বাতিল করেছিল। জমি বরাদ্দ বাতিল করার সময় লাদাখ প্রশাসন জানায় যে, যে উদ্দেশ্যে জমিটি মূলত বরাদ্দ করা হয়েছিল, সেই উদ্দেশ্যে এটি ব্যবহার করা হচ্ছে না এবং কোনো লিজ চুক্তিও করা হয়নি।

    বেআইনি অর্থনৈতিক লেনদেন

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, লাদাখে যে রক্তক্ষয়ী বিক্ষোভ চলছে তা ওয়াংচুকের (Sonam Wangchuk) উসকানিমূলক বক্তৃতার জেরেই হয়েছে। বিক্ষোভকারীরা স্থানীয় বিজেপি দফতর ও নির্বাচন দফতরে হামলা চালায়। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত চার জন, আহত হয়েছেন বহু। সরকারি সূত্রের খবর, ওয়াংচুকের এনজিওর কাজে বারবার আর্থিক অনিয়ম ধরা পড়েছে। বিদেশি অনুদান আইনের (FCRA) নিয়ম ভেঙে অর্থ লেনদেন হয়েছে বারবার। তদন্তে উঠে এসেছে, এনজিও সেকমল (SECMOL)-এর নামে খোলা এফসিআরএ অ্যাকাউন্টে অবৈধভাবে টাকা জমা পড়েছে। অভিযোগ, ৩.৩৫ লক্ষ টাকা নগদ জমা পড়েছিল ওই অ্যাকাউন্টে। ওয়াংচুকের সংগঠন জানিয়েছিল, এই অর্থ এসেছে একটি পুরনো বাস বিক্রি করে। বাসটি যেহেতু বিদেশি অনুদানে কেনা হয়েছিল, তাই বিক্রির টাকা ফের অ্যাকাউন্টে রাখা হয় বলে সাফাই দেয় এনজিও। কিন্তু সরকারের বক্তব্য, এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। নগদ অর্থ জমা দেওয়াই আইনের পরিপন্থী।

LinkedIn
Share