Tag: bangla news

bangla news

  • Hooghly: ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট! বেআইনি জানতে পেরে ঘুম উড়েছে আবাসিকদের

    Hooghly: ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট! বেআইনি জানতে পেরে ঘুম উড়েছে আবাসিকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আবাসনের বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল হুগলির (Hooghly) উত্তরপাড়া পুরসভা। হাইকোর্টের নির্দেশে তৃণমূল পুরবোর্ড এই পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে, একটি মামলার প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ২৭ জুনের মধ্যে এই আবাসনের বেআইনি অংশ ভাঙার নির্দেশ দিয়েছিলেন। তারপরই পুরসভার ঘুম ভাঙে। আর এতেই আবাসনের আবাসিকদের ঘুম উড়ে গিয়েছে। পুরসভার মিউটেশন থেকে শুরু করে সমস্ত কাগজ থাকার পরও কেন এরকম হল সেই প্রশ্ন করছেন আবাসিকরা। তৃণমূল পুর বোর্ডের ভূমিকা নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।

    উদ্বেগে আবাসিকরা (Hooghly)

    জানা গিয়েছে, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মতো উত্তরপাড়া পুরসভার ৭ ও ১৭ নম্বর ওয়ার্ডের দু’টি ফ্ল্যাটের অবৈধ অংশ ভাঙার কাজ শুরু হয়। ৫৬ নম্বর অমরেন্দ্র সরণিতে গঙ্গার পারে এই অবৈধ ফ্ল্যাটে মিউটেশন করে ট্যাক্স দিয়ে বসবাস করছিলেন অনেকেই। আবাসিকরা বলেন, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছিলাম। পুরসভা সমস্ত মিউটেশনের কাজও করে দেয়। ট্যাক্সও দিতে হয় নিয়ম মেনে। অথচ এখন জানতে পারছি, এই ফ্ল্যাটেরই একটা অংশ বেআইনি। আগে জানলে এমন ফ্ল্যাট কিনতাম না। শ্যামলী ঘোষ নামে এক আবাসিক বলেন, “দুবছর ধরে এই ফ্ল্যাটে থাকছি। কোনও সমস্যা নেই। হঠাৎ করে এসে যদি এরকম বলা হয় আমরা কোথায় যাব। ট্যাক্স, মিউটেশন হয়েছে। কী করে এটা অবৈধ হয়, আর রাতারাতি কী করে ভাঙা হয় জানি না। পুরসভা তো অনুমতি দিয়েছিল। পুরসভার ভূমিকা খতিয়ে দেখা দরকার। এখন পুলিশ এসে বলছে এটা বেআইনি, ভাঙতে হবে। আর এভাবে হঠাৎ করে কিছু হয় না।”

    পুরসভার চেয়ারম্যানের কী বক্তব্য?

    তৃণমূল (Trinamool Congress) পরিচালিত উত্তরপাড়া (Hooghly) পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, কোর্ট নির্দেশ দিলে আমাদের তা মানতেই হয়। সেই নির্দেশ মানতে গিয়েই উত্তরপাড়া ও ভদ্রকালী এলাকায় ১৭ ও ৭ নম্বর ওয়ার্ড দু’টি বেআইনি অংশ ভাঙতে হয়। যাঁরা নির্মাণ করেন, তাঁরা অনেক সময় নিয়ম মানেন না। আদালত যখন নির্দেশ দেয় তখন সময় বেঁধে দেয়। পুরসভার ইঞ্জিনিয়ররা এদিন শুধু নির্দেশ পালন করতে গিয়েছেন। কোনও সম্পত্তি কেনার আগে পুরসভায় খোঁজ নেওয়ার জন্য বলি। কিন্তু, প্রশ্ন উঠছে, এই আবাসনের বাসিন্দারা বলছেন, পুরসভা থেকে ট্যাক্স, মিউটেশনের কাজ করিয়েছেন। তাহলে পুরসভা সে কাজ কীভাবে করল? এই নিয়ে চেয়ারম্যান কোনও মন্তব্য করেননি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mob Lynchings in Pakistan: ধর্মীয় অসহিষ্ণুতা! গণপিটুনিতে হত্যা পাকিস্তানে, নিন্দায় মানবাধিকার সংগঠন

    Mob Lynchings in Pakistan: ধর্মীয় অসহিষ্ণুতা! গণপিটুনিতে হত্যা পাকিস্তানে, নিন্দায় মানবাধিকার সংগঠন

    মাধ্যম নিউজ ডেস্ক: গণতন্ত্র রক্ষা ও মানবাধিকারের ওপর কাজ করে ‘সেন্টার ফর ডেমোক্রেসি, প্লুরালিজম এবং হিউম্যান রাইটস’ (সিডিপিএইচআর)। সারা বিশ্বে কোথাও মানবাধিকার আক্রান্ত হলে ঝাঁপিয়ে পড়ে এই সংস্থা। সম্প্রতি এই সংগঠন পাকিস্তানের গণপিটুনির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে (Mob Lynchings in Pakistan)। মর্মান্তিক এই ঘটনাটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ঘটেছে। সেখানে মহম্মদ ইসমাইল নামের একজনকে কোরান অপবিত্র করার অভিযোগে নির্মমভাবে হত্যা করা হয়। জানা গিয়েছে, ইসমাইল নামের ওই ব্যক্তি মাদিয়ান শহরের একটি হোটেলে ছিলেন। ওই হোটেলের কর্মীরা ও আশপাশের মানুষজন ইসমাইলের বিরুদ্ধে কোরান অবমাননার অভিযোগ আনেন। অভিযোগ আনামাত্রই পুলিশ তাঁকে আটক করে। থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরেই উগ্র মুসলিম মৌলবাদীদের একটি দল পুলিশ স্টেশনে আক্রমণ করে। পুলিশের হেফাজতে থাকা ইসমাইলকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁকে পিটিয়ে হত্যা করে উত্তেজিত মুসলিম জনতা। এরপরে তাঁকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

    নিন্দায় মানবাধিকার সংগঠন

    এই গণপিটুনির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন সিডিপিএইচআর এবং তাদের মতে, ‘‘ এই কাজ ধর্মনিরপেক্ষবিরোধী ও সংবিধানবিরোধী (Mob Lynchings in Pakistan)।’’ এর পাশাপাশি এই কাজে উগ্র মৌলবাদের চরমতম প্রতিফলন দেখা গিয়েছে জানিয়েছে ওই সংস্থা। সিডিপিএইচআর নামের এই মানবাধিকার সংগঠন এই ঘটনার জন্য ইতিমধ্যে পাকিস্তান সরকারকে উগ্র মৌলবাদী ধর্মগুরুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি ওই সংগঠন ভারত সরকারকে আবেদন জানিয়েছে যে গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে উত্থাপন করার জন্য।

    গত মাসে পাকিস্তানের পাঞ্জাবের একজন বয়স্ক খ্রিস্টান মানুষকে একইভাবে পিটিয়ে হত্যা করা হয়

    পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নতুন কিছু নয়। সেখানকার হিন্দু, খ্রিস্টানদের ওপর হামলা তো চলেই। এর পাশাপাশি ধর্মনিরপেক্ষ মুসলিম এবং শিয়া-আহমেদিয়া মুসলিমদের ওপরেও আক্রমণ চলে। গত মাসেই পাকিস্তানের পাঞ্জাবের একজন বয়স্ক খ্রিস্টান মানুষকে একইভাবে পিটিয়ে হত্যা করা হয়। ভারতের সাতটি প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘিত হলেই ঝাঁপিয়ে পড়ে সিডিপিএইচআর। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। এই দেশগুলির মধ্যে সবথেকে বেশি অত্যাচারের ঘটনা ঘটে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে। বিশেষ করে সেখানে হিন্দু, শিখদের ওপর ভয়ঙ্কর অত্যার করা হয়। মৌলিক অধিকারকে হরণ করা, জোরপূর্বক ধর্মান্তকরণ (Mob Lynchings in Pakistan) করা, মহিলাদের ওপর অত্যাচার চলতেই থাকে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • KGF: ধূলোয় উড়ত সোনা! কোলারে ফের সোনার খনি চালুর চিন্তা কেন্দ্রের

    KGF: ধূলোয় উড়ত সোনা! কোলারে ফের সোনার খনি চালুর চিন্তা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনার ‘খনির শ্রমিক হয়েও কানাকড়ি নাই’! একদা সোনার আঁতুরঘর কর্নাটকের কোলার গোল্ড ফিল্ড (KGF) এখন শূন্য-মরুপ্রায়। যেখানে একদা সোনালি আভা চিকচিক করত সেখানে এখন শুধুই অন্ধকার। সোনার খনির লক্ষাধিক শ্রমিকের ঘরে এখন ‘নুন আন্তে পান্তা ফুরোয়’। কাজ নেই, খাবার নেই, জল নেই, জীবনধারণের নূন্যতম পরিষেবা পেতে তাঁদের যেতে হয় ১০০ কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে। ২০০১ সালে বন্ধ হয়েছিল সোনার খনি। কেটে গিয়েছে দু দশকের বেশি সময়। প্রতিদিন অবহেলাই সঙ্গী হয়েছে কোলারের। ক্ষমতায় এসেই কোলার নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল কেন্দ্রের মোদি সরকার। অবশেষে তা বাস্তব রূপ পেতে চলেছে। কোলারে ফের সোনার খনি চালু করার কেন্দ্রের প্রস্তাবে সায় দিয়েছে কর্নাটক (Karnataka) সরকার।

    কোলারে সোনার খনি নিয়ে প্রস্তাব

    সুপারস্টার যশের কেজিএফ (KGF) সিরিজের দুটি ছবি কর্নাটকের কোলারে অবস্থিত সোনার খনির উপর ভিত্তি করে তৈরি। সেখানকার অতীত ও বর্তমানের কিছু অংশ ফুটে উঠেছিল সিনেমায়। বাস্তবের সেই ‘সোনার শহর’-কে ভুলতেই বসেছিল মানুষ। এবার তার পুনরুত্থানের স্বপ্ন দেখছে কেন্দ্রের মোদি সরকার। কোলারে সোনার খনি আবার নতুন করে চালু করার ভাবনাচিন্তা করছে কেন্দ্র। গত সপ্তাহে কেজিএফ-এর খনি নতুন করে খোলার কেন্দ্রীয় প্রস্তাবে সায় মিলেছে কর্নাটক সরকারের তরফে। পাশাপাশি কেজিএফ-এর হাজার একর জুড়ে থাকা ১৩টি খনি বর্জ্যের পাহাড় নিলামে তোলার প্রস্তাবেও সায় দিয়েছে ওই রাজ্যের সরকার। অনুমান করা হয়, কোলারে (KGF) এর ১৩টি বর্জ্য পাহাড়ে প্রায় ৩.৩০ কোটি টন নিষ্কাশিত বর্জ্য পড়ে রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, প্রতি এক হাজার বর্জ্যের পক্রিয়াকরণ করলে এক গ্রাম করে সোনা মিলবে।

    কোলার ঘিরে নতুন আশা

    কেজিএফের (KGF) খনিগুলি ‘ভারত গোল্ড মাইনস লিমিটেড’ (বিজিএমএল) সংস্থার মালিকানাধীন। বিজিএমএল একটি সরকারি সংস্থা, যা ১৯৭২ সালে কেজিএফে তৈরি করা হয়েছিল। তবে কেজিএফ খনির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই গুরুত্ব হারায় এই সংস্থা।সোনার অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির জন্য ২০১৫ সালে কেন্দ্রের তরফে বিজিএমএল-সহ পুরনো খনিগুলি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।সেই মতোই কেন্দ্রের তরফে কেজিএফ চালু করতে কর্নাটক সরকারের কাছে প্রস্তাব পাঠায় কেন্দ্র। কর্নাটকের (Karnataka) আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী এইচকে পাতিল জানিয়েছেন, কেজিএফ খনি নতুন করে চালু হলে বিপুল সংখ্যক মানুষ চাকরির সুযোগ পাবেন। 

    আরও পড়ুন: বালিকা বধূ রূপা এখন ডাক্তার! মাত্র ৮ বছরে বিয়ে, দুই সন্তানের মা অবশেষে স্বপ্নপূরণ

    কীভাবে বন্ধ হল কোলার

    ১৮৭৫ সালে কোলারে সোনার খনি (KGF) গড়ে তোলে ব্রিটিশরা। ১৯৩০ সালে প্রায় ৩০ হাজার শ্রমিক কোলার গোল্ড ফিল্ডে কাজ করতেন। ১৯৫৬ সালে স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকার এটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সময়ে বেশির ভাগ খনির মালিকানা তুলে দেওয়া হয় রাজ্য সরকারের হাতে। কিন্তু ব্রিটিশরা বিপুল পরিমাণ সোনা দ্রুত তুলে নেওয়ায় ধীরে ধীরে কোলারে সোনার পরিমাণ কমতে থাকে। এককালে যেখানে এক টন আকরিক থেকে অন্তত ৪৫ গ্রাম সোনা পাওয়া যেত, সেখানে প্রতি টনে তিন গ্রাম করে সোনা মেলে। পরিকল্পনার অভাবে বিপুল পরিমাণ লোকসানের পর কর্নাটকের (Karnataka) কোলার গোল্ড ফিল্ড ২০০১ সালে বন্ধ হয়ে যায়। তরপর থেকে ভারতের উপর সোনার আমদানির বোঝাও বেড়ে যায়। এবার সেই খনির হৃত গৌরব ফেরানোর চেষ্টায় কেন্দ্র সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rath Yatra 2024: পুরীর রথযাত্রায় এআই ক্যামেরায় নজরদারি, সেবায়িতদের জন্য স্মার্ট আইডেন্টিটি কার্ড

    Rath Yatra 2024: পুরীর রথযাত্রায় এআই ক্যামেরায় নজরদারি, সেবায়িতদের জন্য স্মার্ট আইডেন্টিটি কার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র দিন কয়েকের অপেক্ষা। ৭ জুলাই রথযাত্রা। পুরীতে জোরকদমে চলছে রথ নির্মাণের (Rath Yatra 2024) কাজ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসবে হাজির হন। কাঠের রথ তৈরি করেন স্থানীয় শিল্পীরাই। জানা গিয়েছে, এবার রথযাত্রায় নিরাপত্তার স্বার্থে এআই ক্যামেরার মাধ্যমে চালানো হবে নজরদারি। পাশাপাশি সেবায়িতদের জন্য স্মার্ট আইডেন্টিটি কার্ডও থাকছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহের সোমবারই পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের ছত্তিষা নিজগ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ৬ জুলাই মধ্যরাত থেকেই শুরু হয়ে যাবে মঙ্গলা-আরতি। রথের দিন ভোর ৪টে-তে হবে নেত্র বন্দোপনা। সকাল ১১টায় হবে রথ প্রতিষ্ঠা। এরপর প্রথা অনুযায়ী, পহন্দি প্রথা পালিত হবে ওইদিন দুপুর ১টা বেজে ১০ মিনিটে। ছেরাপহরা হবে বিকেল ৪টের সময়। ৭ জুলাই বিকাল ৫টা থেকে রথযাত্রা শুরু হবে। ওই সময় থেকেই রথের রশিতে টান দেওয়ার সুযোগ পাবেন ভক্তরা।

    পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা

    পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে নজরদারি চালানো হবে। যেকোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে এআই-এনাবেল্ড সিসিটিভি ক্যামেরাগুলি (Rath Yatra 2024) পুরীর গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় বসানো থাকবে বলে জানা গিয়েছে। রথ উৎসবের সময় পকেটমারি সহ একাধিক ধরনের দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে যায়। এআই-এনাবেল্ড সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ সহজ হবে বলে মনে করছে পুলিশ। প্রশাসনের তরফে এর জন্য বিশেষ কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হবে।

    সেবায়িতদের জন্য স্মার্ট আইডেন্টিটি কার্ড

    এর পাশাপাশি উৎসবের সময় প্রবল গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য ১০০ অস্থায়ী বেডের ব্যবস্থা থাকবে পুরীতে। সেবায়িতদের জন্য স্মার্ট আইডেন্টিটি কার্ড চালুর পরিকল্পনা করেছে মন্দির কর্তৃপক্ষ। আসল সেবায়িত ও সেবায়িতের বেশধারী ব্যক্তিদের আলাদা করতেই এই ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে। রথ নির্মাণে কাজে যক্ত দলের এক সদস্য বালকৃষ্ণ মোহরানা বলেন, ‘‘জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তিনটি রথ তৈরি করা হয়েছে (Rath Yatra 2024)। জগন্নাথের রথে ১৬টি চাকা, বলরামের রথে ১৪টি চাকা ও সুভদ্রার রথে ১২টি চাকা থাকে। নয়াগড়ের দাসপাল্লার জঙ্গল থেকে প্রতিবছর নতুন কাঠ নিয়ে আসা হয়।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ayushman Bharat Yojana: সত্তরোর্ধ্ব নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা আয়ুষ্মান ভারত প্রকল্পে, জানালেন রাষ্ট্রপতি

    Ayushman Bharat Yojana: সত্তরোর্ধ্ব নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা আয়ুষ্মান ভারত প্রকল্পে, জানালেন রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সংসদে যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজের ভাষণে রাষ্ট্রপতি সরকারের বিনামূল্যে দেওয়া স্বাস্থ্য পরিষেবার কথা উল্লেখ করেন। প্রসঙ্গত, ৫৫ কোটি মানুষ আয়ুষ্মান যোজনার সুবিধা ইতিমধ্যে পান। এর সঙ্গে জুড়ছে সত্তরোর্ধ্ব মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা (Ayushman Bharat Yojana)। এদিন তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, “বর্তমানে প্রায় ৫৫ কোটি ভারতবাসী আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান। কেন্দ্রীয় সরকার এই পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। এখন থেকে সত্তরোর্ধ্ব সকল ভারতবাসী এই যোজনার আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।”

    দেশ জুড়ে প্রায় ২৫ হাজার জনৌষধি কেন্দ্র খোলার কাজ দ্রুত গতিতে চলছে 

    তিনি আরও জানান, দেশ জুড়ে প্রায় ২৫ হাজার জনৌষধি কেন্দ্র খোলার কাজ দ্রুত গতিতে চলছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে, দেশের ষাটোর্ধ্ব নাগরিকদের মধ্যে মাত্র কুড়ি শতাংশ মানুষই বিভিন্ন স্বাস্থ্য বিমার (Ayushman Bharat Yojana) সুবিধা পান। এই বিমাগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকারের বিমা যোজনা। এর পাশাপাশি রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা, কো-অপারেটিভ হেলথ ইন্সুরেন্সও রয়েছে।

    দেশের কয়েক কোটি গরিব মানুষ উপকৃত হবেন

    কিন্তু মোদি সরকারের আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) ফলে দেশের কয়েক কোটি গরিব মানুষ উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আয়ুষ্মান ভারত যোজনা হল সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় স্বাস্থ্য বিমা যোজনা। যেখানে প্রতি পরিবার সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পান। প্রসঙ্গত, সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প জনপ্রিয় করতে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর একটি অ্যাপ চালু করেছে কেন্দ্র। হয়েছে আয়ুষ্মান ভব্য অভিযানও। যার মাধ্যমে চারটি সহজ ধাপে আয়ুষ্মান কার্ড তৈরি করা যাবে।

    আরও পড়ুন: অক্ষর-কুলদীপ ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ড, ফের বিশ্বকাপ ফাইনালে ভারত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: অক্ষর-কুলদীপ ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ড, ফের বিশ্বকাপ ফাইনালে ভারত

    T20 World Cup 2024: অক্ষর-কুলদীপ ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ড, ফের বিশ্বকাপ ফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র সাত মাসের ব্যবধান, আবারও বিশ্বকাপ (T20 World Cup 2024) ফাইনালে ভারত।  গত নভেম্বরে দেশের মাটিতে অপরাজিত থেকে একদিনের বিশ্বকাপ ফাইনালে খেলেছিল রোহিতরা। এবার সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। ভারতের বরাবরের শক্তি স্পিন আক্রমণেই হারিয়ে গেল ইংরেজরা। অক্ষর-কুলদীপ ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারলেন না জস বাটলার, ফিল সল্ট, লিভিং স্টোনরা। সঙ্গে তো রয়েইছেন বুম বুম বুমরা। মনের জোরকে সম্বল করে অ্যাডিলেডের বদলা নিয়ে নিলেন রোহিতরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অ্যাডিলেডে রোহিতের ভারতকে ১০ উইকেটে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল ইংরেজরা। সেই দলের আট জন ক্রিকেটার এই ম্যাচেও প্রথম একাদশে ছিলেন। কিন্তু এ বার ফলাফল বদলাতে পারলেন না তাঁরা। সেই ম্যাচের নায়ক জস বাটলার এদিন খলনায়ক হলেন। টসে জিতেও আগে বল করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে গেল। আগে ব্যাট করে ১৭১/৭ তুলেছিল ভারত। জবাবে ইংল্যান্ড থেমে গেল ১০৩ রানে। ভারত জিতল ৬৮ রানে। 

    বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে টস-ফ্যাক্টর

    টসের আগেই ধারাভাষ্যকারেরা বলছিলেন, কোনও অধিনায়কই জিততে চাইবেন না। বৃষ্টির কারণে দীর্ঘ সময় উইকেট ঢাকা থাকায় পিচ কেমন আচরণ করবে তা কেউই বুঝতে পারছিলেন না। তবে নিশ্চিত ভাবেই প্রথমে ব্যাট করা দলের সমস্যা বেশি হত। টসে হেরে রোহিত শর্মাদের সেই আগে ব্যাটই করতে হল। যদিও রোহিত স্বীকার করলেন, তাঁরা আগে ব্যাট করতেই চেয়েছিলেন। এদিনও রাজকীয় ভঙ্গিতেই শুরু করেন রোহিত।  টপলিকে ছয় মেরে আশা জাগিয়েছিলেন কিং কোহলিও। কিন্তু না এবারও ব্যর্থ বিরাট। টপলির বলের লাইন বুঝতেই পারলেন না বিরাট। যা কোনওভাবেই তাঁকে মানায় না। পন্থ, সূর্যকুমারও ফিরলেন দ্রুত। কিন্তু একদিন আগলে রেখে অধিনায়কোচিত ইনিংস উপহার দেন রোহিত। কিন্তু চালিয়ে খেলার তাড়নায় আদিল রশিদের গুগলির সামনে ঠকে যান রোহিত। হার্দিকও চালিয়ে খেলেন। তখন স্কোরবোর্ডে রানের দরকার ছিল। শেষ দিকে রবীন্দ্র জাডেজা এবং অক্ষর  প্যাটেলের সৌজন্যে ১৭১/৭ তোলে ভারত।

    ঘূর্ণিতে বেসামাল

    ভারতের রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন সল্ট ও বাটলার। ইংরেজ অধিনায়কের (T20 World Cup 2024) আগ্রাসী মনোভাব দিকে ফিরে আসছিল অ্যডলিডের স্মৃতি। কিন্তু না তা হয়নি। পিচ বুঝে চতুর্থ ওভারেই অক্ষরকে নিয়ে আসেন রোহিত। ওভারের প্রথম বলেই বাটলার-কাঁটা উপড়ে নিলেন অক্ষর। প্রথম বলেই কাট করতে গিয়ে পন্থের হাতে ক্যাচ দিলেন বাটলার। পরের ওভারে বুমরা তুলে নিলেন সল্টকে। ষষ্ঠ ওভারে সেই অক্ষরই তুলে নেন জনি বেয়ারস্টো। পাওয়ার প্লে-র মধ্যে তিন উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড। সেখান থেকে আর ফিরতে পারেনি গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কুলদীপ ও অক্ষর ৩টি করে উইকেট পান। বুমরা নেন ২টি উইকেট। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 28 June 2024: কন্যা রাশির জাতকরা আজ বিবাদ এড়িয়ে চলুন

    Daily Horoscope 28 June 2024: কন্যা রাশির জাতকরা আজ বিবাদ এড়িয়ে চলুন

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে, তখনই সমস্ত কাজ সম্পন্ন হতে পারে।

    ২) সন্ধ্যাবেলা বাড়িতে অতিথি আগমনের ফলে ব্যয় বাড়তে পারে।

    ৩) পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    বৃষ

    ১) পরিবারের কোনও বয়স্ক ব্যক্তির পরামর্শে কর্মক্ষেত্রে লাভবান হবেন।

    ২) ব্যবসায়ে উন্নতি সম্ভব।

    ৩) ছাত্ররা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন।

    মিথুন

    ১) রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো।

    ২) সন্তানের তরফে সন্তোষজনক সংবাদ পাবেন, তাঁদের ভবিষ্যৎ মজবুত হবে।

    ৩) জীবনসঙ্গীকে সমস্ত ধরনের সাহায্য প্রদান করবেন।

    কর্কট

    ১) সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

    ২) বাবার পরামর্শে কর্মক্ষেত্রে লাভান্বিত হবেন।

    ৩) জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।

    সিংহ

    ১) পরিবারে অশান্তি থাকবে, যার ফলে মনের মধ্যে সন্তুষ্টি থাকবে না।

    ২) সাহস ও ধৈর্য সহকারে কাজ করুন, তাড়াহুড়োয় লোকসান হতে পারে।

    ৩) ধর্মীয় কাজে রুচি বাড়তে পারে।

    কন্যা

    ১) বিবাদ এড়িয়ে যান।

    ২) সন্ধ্যাবেলায় ব্যবসায়ে ধনলাভ হবে।

    ৩) আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    তুলা

    ১) আইনি মামলা চললে, তাতে জয়ী হবেন।

    ২) রিয়েল এস্টেটের ব্যবসায়ে লাভ হবে।

    ৩) সন্তানের সাফল্যের সংবাদ পাবেন।

    বৃশ্চিক

    ১) রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে পরিশ্রম করবেন।

    ২) শত্রুরা দুর্বল থাকবেন।

    ৩) মামাবাড়ির তরফে ধনলাভ হতে পারে।

    ধনু

    ১) কিছু নতুন ব্যয় আসবে।

    ২) অনিচ্ছা সত্ত্বেও এই ব্যয় বহন করতে হবে, এর ফলে বাজেট নষ্ট হতে পারে।

    ৩) সন্ধ্যায় কোথাও ভ্রমণ করতে পারেন।

    মকর

    ১) রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নতুন যোগাযোগ গড়ে উঠবে।

    ২) ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য দূরে যেতে হবে।

    ৩) প্রেম জীবন মজবুত থাকবে।

    কুম্ভ

    ১) টাকাপয়সার বিষয়ে সতর্ক থাকুন।

    ২) লেনদেন এড়িয়ে যান।

    ৩) ব্যয় বেশি হওয়ায় ঋণ নিতে হতে পারে।

    মীন

    ১) জীবনসঙ্গীর উন্নতি দেখে আনন্দিত হবেন।

    ২) সম্পত্তি ক্রয়ের স্বপ্নপূরণ হবে।

    ৩) অধিক অর্থ ব্যয় হবে আজ।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: এবার ভরসা বুমরা-কুলদীপ! বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের রান ২০ ওভারে ১৭১

    T20 World Cup 2024: এবার ভরসা বুমরা-কুলদীপ! বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের রান ২০ ওভারে ১৭১

    মাধ্যম নিউজ ডেস্ক: বারবার বৃষ্টি বাধা হল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-ইংল্যান্ড (India vs England) সেমিফাইনাল ম্যাচে। আশঙ্কা ছিলই। আর সেটাই সত্যি হল। বৃষ্টিবিঘ্নিত গায়ানায় পিছিয়ে গেল বিশ্বকাপ সেমিফাইনালে (ICC T20 World Cup 2024) ভারত-ইংল্যান্ড ম্যাচের টস। সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে টস হল রাত সড়ে ৮টার পর। ৮.৫০ মিনিটে। তারপর শুরু হয় খেলা। তবে তা-ও বৃষ্টিবিঘ্নিত। এদিনও রান পেলেন না বিরাট কোহলি। এক প্রান্ত আটকে রেখে রোহিত করলেন ৫৭ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ভারতের রান দাঁড়ায়

    টসে জিতে বোলিং

    এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। ভিজে মাঠে সুইং পেলেন ইংল্যান্ডের (India vs England) বোলাররা। এদিনও ব্যর্থ বিরাট। টপলির সোজা বলে আড়াআড়ি খেলতে গেলেন কোহলি। বল ভেঙে দিল লেগ স্টাম্প। তার আগেই ছয় মেরেছিলেন টপলিকে। দাঁড়াতে পারলেন না পন্থ। প্রথম ওভারেই উইকেট নিলেন স্যাম কারেন। তাঁর দ্বিতীয় বলেই চালাতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন পন্থ (৪)। এদিনও খেলা ধরলেন রোহিত ও সূর্য। কিন্ত ৮ ওভারের মাথায় ফের নামল অঝোড়ে বৃষ্টি। ভারত তখন ৬৫। ক্রিজে রোহিত (৩৭) এবং সূর্য (১৩)।

    কখনও মেঘ, কখনও বৃষ্টি। বর্তমানে এটাই গায়ানার অবস্থা। হঠাৎ করেই বৃষ্টি নামছে। আবার কিছুক্ষণ পরেই সব বন্ধ। যদি খেলা ভেস্তে যায়, তা হলে ফাইনালে উঠবে ভারত। কারণ, সুপার ৮-এ গ্রুপ শীর্ষে শেষ করেছেন রোহিত শর্মারা। ইংল্যান্ড সেখানে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে। সেই কারণে, খেলা না হলে সুবিধা হবে ভারতের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

    Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছু অংশ বাদে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা (Weather Update)। জেলায় জেলায় বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। বৃহস্পতিবার কলকাতা সমেত একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। এই আবহে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে সপ্তাহ শেষে। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    শুক্রবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানাল হাওয়া অফিস

    অন্যদিকে শুক্রবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর পাশাপাশি শুক্রবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলি হল- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এর পাশাপাশি শনিবারও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গের কিছু অংশে এখনও বর্ষা প্রবেশ করেনি

    দক্ষিণবঙ্গের কিছু অংশে এখনও বর্ষা প্রবেশ করেনি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ওই বাকি অংশেও প্রবেশ করবে মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট, চলতি বছরে বর্ষায় বৃষ্টির ঘাটতি প্রায় ৭২ শতাংশ (Weather Update)। অর্থাৎ, স্বাভাবিকের চেয়ে ৭২ শতাংশ কম বৃষ্টি হয়েছে চলতি মরসুমে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিতে কোনও খামতি নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। লাগাতার বৃষ্টির জেরে সেখানে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল। উত্তরবঙ্গে একইভাবে সপ্তাহান্তেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    আর পড়ুন: “জরুরি অবস্থা ঘোষণা ছিল সংবিধানের ওপর আক্রমণ”, বললেন রাষ্ট্রপতি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘রাষ্ট্রপতির ভাষণে রয়েছে সুশাসন ও উন্নয়নের দিশা’’, বললেন প্রধানমন্ত্রী মোদি

    PM Modi: ‘‘রাষ্ট্রপতির ভাষণে রয়েছে সুশাসন ও উন্নয়নের দিশা’’, বললেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন, ‘‘রাষ্ট্রপতির ভাষণে রয়েছে সুশাসন ও উন্নয়নের দিশা। ‘সংকল্প থেকে সিদ্ধি’তে উত্তরণের পথ তিনি আমাদের বাতলে দিয়েছেন।’’ রাষ্ট্রপতির ভাষণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেন। সেখানে তিনি লেখেন, ‘‘রাষ্ট্রপতির ভাষণে ভারতের অগ্রগতি এবং অভ্যন্তরীণ শক্তির কথা স্থান পেয়েছে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে আরও লেখেন, ‘‘ভারতীয়দের জন্য সেই সমস্ত বৃহৎ চ্যালেঞ্জেরও উল্লেখ রয়েছে রাষ্ট্রপতির ভাষণে যা আমাদের সমবেত প্রচেষ্টায় উতরাতে হবে, জীবনের গুণগত মানকে আরও বাড়ানোর জন্য।’’

    অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা কী বললেন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে? 

    অন্যদিকে যৌথ অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীও। তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতির ভাষণে স্পষ্ট বার্তা ছিল যে কীভাবে আমরা ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতবর্ষ গড়ে তুলতে পারি। সম্পূর্ণ সঠিক এবং স্পষ্ট দিশা দেখিয়েছেন রাষ্ট্রপতি। আমাদের দেশ একটি শক্তিশালী গণতন্ত্রের উদাহরণ এবং আমরা এ নিয়ে গর্বিত। আমরা বিশ্বাস রাখি গণতন্ত্রে।’’ অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বলেছেন, ‘‘ভারতের রাষ্ট্রপতি তাঁর ভাষণে উল্লেখ করেছেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিকে। এ নিয়ে বিরোধীদের সমালোচনা করার কোনও জায়গা নেই।’’

    অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে

    প্রসঙ্গত, এদিন সকালেই তাঁর বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ‘‘সংসদের চলতি অধিবেশনেই অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।’’ ঐতিহাসিক পদক্ষেপের ঘোষণা সরকার করবে বাজেট পেশের সময়। এর পাশাপাশি তিনি বলেন, ‘‘এই সরকারের ওপর সাধারণ মানুষ পরপর তিনবার তাঁদের আস্থা দেখিয়েছেন। জনগণ এ বিষয়ে সদা জাগ্রত যে এই সরকারই একমাত্র তাঁদের চাহিদাগুলিকে পূরণ করতে পারে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share