Tag: bangla news

bangla news

  • Chandrayaan 3: বিজ্ঞানচর্চায় উৎসাহ দান! ‘চন্দ্রযান পুরস্কার’ ঘোষণা রাজ্যপালের

    Chandrayaan 3: বিজ্ঞানচর্চায় উৎসাহ দান! ‘চন্দ্রযান পুরস্কার’ ঘোষণা রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রাভিযানে ভারতের সাফল্যের পর গোটা চন্দ্রযান (Chandrayaan 3) টিম ও ইসরোকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Anand Bose)। একইসঙ্গে বিজ্ঞান-চর্চায় পড়ুয়াদের উৎসাহিত করতে নয়া উদ্যোগ নিচ্ছেন বাংলা সাংবিধানিক প্রধান। বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে সেরা পড়ুয়াকে ‘চন্দ্রযান পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গ ও কেরলের বিজ্ঞান ও প্রযুক্তিতে সেরা পড়ুয়াদের ‘চন্দ্রযান পুরস্কার’ বাবদ ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। 

    কী বললেন রাজ্যপাল

    রাজ্যপাল বোস বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার প্রসারে নজর দিয়েছেন। এবার ভারতের চন্দ্রাভিযানে (Chandrayaan 3) ইতিহাস গড়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘চন্দ্রযান পুরস্কার’ এবং ‘বিজ্ঞান ও প্রযুক্তি সেল’ চালুর সিদ্ধান্ত নিলেন তিনি। ভারতই একমাত্র দেশ, যে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফল অভিযান চালাল। আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে মহাকাশযান সফল ভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে এল ভারত। ভারতের জয়তে গর্বিত রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    রাজ্যপাল এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা বিশ্বকে বুঝিয়েছেন কীভাবে যোগচর্চার মাধ্যমে ‘ইনার স্পেস’-কে জয় করা যায়। আর এবার চন্দ্রযান দেখিয়ে দিল আমরা ‘আউটার স্পেস’-কেও জিততে পারি। আমাদের বিজ্ঞানীরা আজ গোটা দেশকে গৌরবান্বিত করেছেন। বিজ্ঞানের জয়জয়াকার হয়েছে।”

    আরও পড়ুন: “ইতিহাস গড়ে, ইসরো ভূগোলের আইডিয়া তৈরি করল”! চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি

    রাজভবনে বিজ্ঞান সেল

    কলকাতায় রাজভবনে এদিন একটি বিজ্ঞান ও প্রযুক্তি সেল চালু করার কথাও ঘোষণা করেন রাজ্যপাল। এর মূল কাজ হবে রাজ্যবাসীকে বিজ্ঞানচর্চায় আরও বেশি উৎসাহিত করে তোলা। চাঁদের দক্ষিণ মেরু জয় চন্দ্রযান ৩-এরসা সাফল্যে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “ভারত এবার মহাকাশের সুপার লিগে।”

    চন্দ্রযানের সাফল্যের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: নিয়োগ কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের তলব তৃণমূল নেতা সুজিত বসুকে, ফাঁসতে পারেন মন্ত্রী?

    TMC: নিয়োগ কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের তলব তৃণমূল নেতা সুজিত বসুকে, ফাঁসতে পারেন মন্ত্রী?

    মাধ্যম বাংলা ডেস্ক: নিয়োগ কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের আতস কাচের তলায় রয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC) অনেকেই। সেই সূত্রেই এবার সিবিআই তলব করল তৃণমূল নেতা তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে। ৩১ অগাস্ট বেলা ১১টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এ ব্যাপারে সিবিআইয়ের তরফে ইতিমধ্যেই সুজিতকে নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

    সিবিআইয়ের তল্লাশি

    পুর নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নেমে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। তাতে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে খবর। নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকে। তাঁর বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। সেই সূত্রেই ডেকে পাঠানো হয়েছে সুজিতকে। কারণ মন্ত্রী হওয়ার আগে সুজিত (TMC) ছিলেন দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান। ২০১৬ সালে ওই পদে ছিলেন তিনি। সেই সময় নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে অনুমান সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের।

    সিবিআইকে কী জানালেন অয়ন?

    ১৯ মার্চ গ্রেফতার হন অয়ন। ইডির দাবি, অয়নের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে রাজ্যের একাধিক পুরসভার বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের ওএমআর শিট উদ্ধার হয়। ইডি সূত্রে খবর, জেরায় অয়ন তদন্তকারীদের জানিয়েছেন, বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি মোট ২০০ কোটি টাকা তুলেছিলেন। পুরসভায় নিয়োগ কেলেঙ্কারির শেকড়ে পৌঁছতে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেখানেও খারিজ হয়ে যায় রাজ্যের আর্জি। বহাল থাকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশই।

    আরও পড়ুুন: ‘‘আমরা পৃথিবীতে সংকল্প নিয়েছি, আর চাঁদে তা সফল করেছি’’, বললেন মোদি

    এদিকে, সম্প্রতি ফের (TMC) নিয়োগ কেলেঙ্কারি মামলায় সাঁড়াশি অভিযান শুরু করেছে ইডি। সোম ও মঙ্গলবার তারা হানা দিয়েছিল নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে। ইডির দাবি, এই সংস্থার সিইও ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিরেক্টর ছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। সুজয়ের মেয়ে-জামাইয়ের ফ্ল্যাটেও চালানো হয়েছে তল্লাশি। দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটের সাজুয়া এলাকায় প্রাক্তন জেলা সভাধিপতি তৃণমূলের শামিমা শেখের স্বামী ও তৃণমূল নেতা রমজান শেখের আবাসন প্রকল্পেও হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Chandrayaan-3: “ইতিহাস গড়ে, ইসরো ভূগোলের আইডিয়া তৈরি করল”! চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি

    Chandrayaan-3: “ইতিহাস গড়ে, ইসরো ভূগোলের আইডিয়া তৈরি করল”! চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতের মুঠোয় চাঁদ-মামা! ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৬.০৪ বাজতেই ইতিহাস গড়ল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করল ইসরোর তৈরি চন্দ্রযান-৩। ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের সঙ্গে সঙ্গেই ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘আজ এমন একটি দিন, যেদিন ইতিহাস তৈরি হল। আজ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে চন্দ্রযান-৩। ইসরোর বিজ্ঞানীরা শুধুমাত্র ইতিহাস গড়েছেন তাই নয়, সঙ্গে ভূগোলের আইডিয়া তৈরি করেছে। এটা দেশবাসীর কাছে এক গর্বের বিষয়। ইসরো এবং এই মিশনে যুক্ত সকল বিজ্ঞানীকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই’

    আবেগাপ্লুত নেতা-মন্ত্রীরা

    বিশ্ববাসীর সামনে নজির সৃষ্টি করল ভারত। চন্দ্রযান-৩ এর সাফল্যের পর এমনই অভিমত প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি বলেন, ‘এটা একটা গর্বের বিষয় যে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করল ভারত। আমি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে গর্বিত অনুভব করছি। ইসরোর টিম এবং সকল বিজ্ঞানীকে অসংখ্য শুচেচ্ছা’।

    চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো বিশ্বের প্রথম দেশ ভারত। ঐতিহাসিক এই সাফল্যের পর অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

    চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। ভারতের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের জন্যই এই সাফল্য এসেছে। শুভেচ্ছাবার্তায় জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

    চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর। এই সফল অভিযানের জন্য ইসরোর সকল বিজ্ঞানী ও ভারতীয়দের শুভেচ্ছা জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: চাঁদে ভারত! সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা সচিন, রোহিত, বিরাটদের

    Chandrayaan 3: চাঁদে ভারত! সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা সচিন, রোহিত, বিরাটদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করেছে ভারত। বুধবার সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করেছে ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan 3) মহাকাশযানের ল্যান্ডার ‘বিক্রম’। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে পেরে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট তারকারা। সোশ্যাল সাইটে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সচিন, কোহলিরা। ইসরোকে এই সাফল্যের জন্য কুর্ণিশও জানালেন তাঁরা।

    শুভেচ্ছা বার্তায় ভাসল ইসরো

    চাঁদের মাটি ছোঁয়ার পর, পৃথিবীতে যে বার্তা পাঠিয়েছে, ট্যুইটারে (অধুনা X) তা পোস্ট করেছে ISRO.  ল্যান্ডার ‘বিক্রম’কে উদ্ধৃত করে লেখা হয়, ‘ভারত, গন্তব্যে পৌঁছে গিয়েছি আমি। লক্ষ্যপূরণ হল তোমারও’। ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছে ইসরো-ও।

    ডাবলিনে আয়ার ল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলছে যসপ্রীত বুমরার নেতৃত্বাধীন ভারতীয় দল।  হাতে চাঁদ পাওয়ার দূর্লভ মুহূর্ত দেখে এদিন উদীপ্ত ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় বোর্ডের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওর ক্যাপশন হিসেবে লেখা হয়, ডাবলিন থেকে ইতিহাসের সাক্ষী। ইসরোকেও অভিনন্দন জানানো হয়।

    ভারত অধিনায়ক রোহিত শর্মা ইসরো-কে অভিনন্দন জানিয়ে লিখেছেন, প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো গেল। আমাদের প্রত্যেকের জন্য গর্বের এক মুহূর্ত। ইসরোর এই প্রচেষ্টার জন্য অভিনন্দন।

    বোর্ডের সচিব জয় শাহ লিখেছেন, ঐতিহাসিক এক মুহূর্ত আগামী প্রজন্মের জন্য দারুণ গর্বের এক অধ্যায়, গোটা দেশ ইসরোর জন্য গর্ব করছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠালো বিক্রম, পেটের ভিতর থেকে বেরিয়ে এল প্রজ্ঞান

    Chandrayaan 3: চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠালো বিক্রম, পেটের ভিতর থেকে বেরিয়ে এল প্রজ্ঞান

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার সন্ধ্যাবেলায় চাঁদের দক্ষিণ (Chandrayaan 3) মেরুতে সাফল্যের সঙ্গে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। উৎসবে মেতে ওঠে গোটা দেশ। দেশবাসীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি প্রত্যেকেই। দক্ষিণ মেরুতে নামার পরে নিজের কাজ শুরু করে দিল বিক্রম। চন্দ্রপৃষ্ঠের ছবি তুলল বিক্রমের ক্যামেরা এবং তা ট্যুইট বার্তায় প্রকাশ করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ওই পোস্টে লেখা হয়েছে ‘‘চন্দ্রযান-৩ (Chandrayaan 3)-এর ল্যান্ডারের সঙ্গে মক্স-আইএসটিআরসি (ইসরোর ওয়ার রুম)-র সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে।’’

    বিক্রমের পেটের ভিতর থেকে গুটিগুটি পায়ে বেরিয়ে এল রোভার প্রজ্ঞান

    বিক্রম ল্যান্ডারের পেটের ভিতর থেকে রোভার প্রজ্ঞান (Chandrayaan 3) বেরিয়ে এল। বিক্রমের পেট থেকে রোভারকে বের করে আনতে কিছুটা সময় নিলেন বিজ্ঞানীরা। কারণ চাঁদের মাটিতে ধুলো ঝড় হয়েছে। তাই ধুলো লেগে ক্যামেরা বা যন্ত্রাংশের কোনও যাতে ক্ষতি না হয়, তাই এই সতর্কতা অবলম্বন করেন বিজ্ঞানীরা। প্রত্যাশা মতোই এদিন গুটিগুটি পায়ে ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। চন্দ্রপৃষ্ঠের (Chandrayaan 3) গবেষণা করবে এই রোভার। চাঁদের বায়ুমণ্ডলের মৌলিক গঠন সহ একাধিক বিষয়ে তথ্য পাঠাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে।

    শেষ ধাপের ১৯ মিনিটের মিশন 

    বুধবার বিকেল ৫টা ৪৫মিনিটে শুরু হয়েছিল চূড়ান্ত পর্যায়ের অবতরণ প্রক্রিয়া। ১৯ মিনিট ধরে চলে মিশনের (Chandrayaan 3) শেষ ধাপ। প্রথমে ল্যান্ডার বিক্রমের উচ্চতা ৩০ কিলোমিটার থেকে কমিয়ে ৭ কিলোমিটার করা হয় এবং তারপরেই শুরু হয় সফট ল্যান্ডিং বা পাখির পালকের মতো নামতে থাকে বিক্রম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। সেখান থেকেই তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই সাফল্যের সাক্ষী থাকলেন। দেশবাসীর উদ্দেশে বললেন, ‘‘আমরা ভারতে, পৃথিবীকে মা বলি। আর চাঁদকে (Chandrayaan 3) বলি মামা। ভারতের শিশুদের মায়েরা এতদিন বলে এসেছেন চাঁদমামা অনেক দূরের। আমার বিশ্বাস ভারতের আগামী প্রজন্মের শিশুরা বলবে চাঁদমামা একটা ট্যুরের।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: চাঁদের দেশে ভারত! শুভেচ্ছা বার্তা নাসার, সফল সফট ল্যান্ডিং-এর পর আবেগাপ্লুত ইসরো প্রধান

    Chandrayaan 3: চাঁদের দেশে ভারত! শুভেচ্ছা বার্তা নাসার, সফল সফট ল্যান্ডিং-এর পর আবেগাপ্লুত ইসরো প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদের মাটিতে সফলভাবে সফট ল্যান্ডিং হয়েছে ল্যান্ডার বিক্রমের। চন্দ্রযান ৩ এর প্রাথমিক পর্যায়ের অভিযান সফল। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। আর সফট ল্যান্ডিংয়ের নিরিখে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জায়গা পাকা করে নিয়েছে। চাঁদের মাটি স্পর্শ করার পরই উল্লাসে ফেটে পড়লেন ইসরোর বিজ্ঞানীরা। গর্বের সঙ্গে ইসরোর প্রধান এস সোমনাথ ঘোষণা করেন ভারত এখন চাঁদে পৌঁছে গিয়েছে।

    কী বললেন ইসরো প্রধান

    ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি স্পর্শ করার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  কৃতজ্ঞতা জানান ইসরোর প্রধান  এস সোমনাথ। তিনি বলেন, ‘স্যার উই হ্যাভ অ্যাচিভড’। প্রথমেই এই প্রজেক্টের সঙ্গে যুক্ত প্রত্যেকে ধন্যবাদ জানা‌ন তিনি। এস সোমনাথ বলেন, ‘একটু আগে আমাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ফোন করেছিলেন। তিনি আমাকে এবং আমাদের পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন তুমি এবং তোমার ইসরো পরিবার দারুণ কাজ করেছো। আমি প্রথমেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই চন্দ্রযান ৩ মিশনে আমাদের সহায়তা করার জন্য।’ এরপরই এস সোমনাথ আরও উল্লেখ করেন, ‘আমি প্রত্যেকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা বিগত কয়েকদিন ধরে চন্দ্রযানের সা্ফল্যের জন্য প্রার্থনা করেছেন। ইসরোর পক্ষ থেকে আমি দেশের সমস্ত নাগরিক এবং দেশের বাইরে থাকা আমাদের শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানাচ্ছি।’ 

    আন্তর্জাতিক স্তর থেকে শুভেচ্ছা বার্তা

    ইউরোপীয়ান স্পেস এজেন্সি অর্থাৎ ইএসএ- এর তরফে সোশ্যাল মিডিয়া মাধ্যম ‘এক্স’- এ জানানো হয়েছে শুভেচ্ছাবার্তা। ইএসএ- এর ডিরেক্টর জেনারেল জোসেফ লিখেছেন, ‘অবিশ্বাস্য! ইসরোকে শুভেচ্ছা। সমস্ত ভারতবাসীকেও শুভেচ্ছা।’ 

    চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের সফল সফট ল্যান্ডিংয়ের মাধ্যমে ইতিহাস গড়েছে ভারত। আর এই কর্মকাণ্ডেই দেশকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে ইউকে স্পেস এজেন্সি। সোশ্যাল মিডিয়া মাধ্যম ‘এক্স’- এ তাদের তরফে লেখা হয়েছে, ‘ইতিহাস তৈরি হল। ইসরোকে শুভেচ্ছা’।

    ভারতকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন স্পেস এজেন্সি নাসাও। ১৪তম নাসা অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বিল এলসন লিখেছেন, চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানোর জন্য ইসরোকে শুভেচ্ছা। আর সফট ল্যন্ডিংয়ের ক্ষেত্রে সফল হওয়ায় ভারতকেও (চতুর্থ স্থান) শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বিল নেলসন বলেছেন, ‘এই অভিযানের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত’। 

    চন্দ্রযান ৩ – এর সাফল্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সিও। সোশ্যাল মিডিয়া মাধ্যম ‘এক্স’- এ শুভেচ্ছাবার্তা জানিয়েছে তারা।

    শুভেচ্ছাবার্তা এসেছে রাশিয়া থেকেও। বার্তা দিয়েছেন রুশ রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • SSC Panel: উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের, বিশেষ কী রয়েছে জানেন?

    SSC Panel: উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের, বিশেষ কী রয়েছে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। শেষমেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে মেধাতালিকা (SSC Panel) প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বুধবার যাঁদের রেজাল্ট বের হল, তাঁরা পরীক্ষা দিয়েছিলেন ২০১৬ সালে, উচ্চ প্রাথমিক অ্যসিস্ট্যান্ট শিক্ষক পদে। হাতের কাজ ও শারীর শিক্ষা বাদে বাকি পদের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্যানেল ও ওয়েটিং লিস্ট প্রকাশ করল কমিশন।

    ফল জানা যাবে এই ওয়েবসাইটে

    জানা গিয়েছে, ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদ থাকলেও মেধা তালিকায় নাম রয়েছে ১৩ হাজার ৩৩৪ জনের। একাধিক বিষয়ে যোগ্য প্রার্থী না মেলায় ফাঁকা রয়েছে বেশ কিছু পদ। প্রকাশিত মেধা তালিকা দেখা যাবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। ফল জানতে লগইন করতে হবে www.westbengalssc.com  এবং www.wbsschelpdesk.com সাইটে। এই তালিকায় যাঁদের ঠাঁই হয়েছে, তাঁদের প্রত্যেকের নাম ও রোল নম্বরের উল্লেখ থাকবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই আবেদনকারী (SSC Panel) চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের নম্বর সহ যাবতীয় তথ্যের উল্লেখ থাকবে। অস্বচ্ছতা এড়াতেই এই ব্যবস্থা বলে বিকাশ ভবন সূত্রে খবর।

    কমিশনের বক্তব্য

    স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “হাইকোর্টের নির্দেশ ছিল, সব কিছু মাথায় রেখেই আমরা প্যানেল প্রকাশ করেছি। ৩০ তারিখের পর থেকে হাইকোর্টে শুনানি হয়েছে। আমরা প্রার্থীদের সুপারিশপত্র দেব কি দেব না, পুরোটাই নির্ভর করছে হাইকোর্টের ওপর। ৩০ অগাস্ট হাইকোর্টের কাছে নিয়োগের জন্য অনুমতি চাওয়া হবে। এরপর আদালতের নির্দেশ মতোই চলবে প্রক্রিয়া (SSC Panel)। হাইকোর্ট যা বলবে, আমরা তা-ই করব।

    আরও পড়ুুন: ব্রিকসের মঞ্চেও ঘুঁচল না দূরত্ব, মোদি জিনপিং রইলেন দূরে দূরেই

    প্রসঙ্গত, সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলির পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পড়ানোর জন্য নিয়োগ করা হবে এই শিক্ষকদের। ২০১৪ সালে এসএলএসটি চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই শুরু হয় নানা জটিলতা। আন্দোলন, দাবি-প্রতিবাদ, আইনি গেরো কাটিয়ে শেষমেশ বুধ-সন্ধ্যায় দিনের আলো দেখল ওই মেধা তালিকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BRICS Summit: ব্রিকসের মঞ্চেও ঘুচলো না দূরত্ব, মোদি জিনপিং রইলেন দূরে দূরেই

    BRICS Summit: ব্রিকসের মঞ্চেও ঘুচলো না দূরত্ব, মোদি জিনপিং রইলেন দূরে দূরেই

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখোমুখি হলেন বটে, তবে মোদি-জিনপিংয়ের দূরত্ব ঘুঁচল না। বুধবার ব্রিকসের (BRICS Summit) যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতেই ধরা পড়েছে ভারত ও চিনের রাষ্ট্রনেতাদের মধ্যের এই দূরত্ব। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ছিল সম্মেলনের দ্বিতীয় দিন। এদিন স্যান্ডটন কনভেনশন সেন্টারে যাওয়ার আগে ব্রিকসের সদস্য দেশগুলির নেতারা যোগ দেন ফটোশেসনে। সেখানেই ধরা পড়েছে মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দূরত্বের ছবি।

    দূরত্বের ছবি

    ছবিতে দেখা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার একদিকে দাঁড়িয়ে রয়েছেন মোদি, অন্যদিকে রয়েছেন জিনপিং। এই সম্মেলনে (BRICS Summit) রাশিয়ার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। গ্রুপ ফটোয় ছিলেন তিনিও। ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভাও। মঙ্গলবার ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “২০৪৭ সালের মধ্যেই উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার শপথ নিয়েছে ভারত।” ভারত যে অচিরেই বিশ্বে উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠবে, এদিন প্রত্যয়ের সঙ্গে সেকথাও স্মরণ করিয়ে দেন তিনি। প্রসঙ্গত, ব্রিকসের সদস্য দেশগুলি হল, ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা।

    প্রধানমন্ত্রীর দেশপ্রেম

    এদিকে, বুধবার ফের একবার প্রধানমন্ত্রীর দেশপ্রেমের নমুনা দেখল তামাম বিশ্ব। এদিন ছিল ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন। সম্মেলন শুরুর আগে অন্যান্য রাষ্ট্রনেতার সঙ্গে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রীও। প্রত্যেক রাষ্ট্রনেতা মঞ্চের কোথায় দাঁড়াবেন, তা ঠিক করেছিলেন আয়োজকরা।

    সেই মতো মঞ্চের প্লাটফর্মে সাঁটিয়ে রাখা হয়েছিল সংশ্লিষ্ট দেশের পতাকা আঁকা স্টিকার। মঞ্চে নিজের জন্য দাঁড়ানোর জায়গায় ভারতের পতাকা দেখে প্রথমে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী। তারপর ঝুঁকে পড়ে স্টিকারটি তুলে নিয়ে রেখে দেন পকেটে।

    আরও পড়ুুন: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর সিইও ছিলেন অভিষেক! বিবৃতি জারি করে জানাল ইডি

    প্রধানমন্ত্রীর পাশে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। মোদিকে দেখে তিনিও হাতে তুলে নেন সে দেশের পতাকা আঁকা স্টিকার। ব্রিকস সম্মেলনের মঞ্চে ভারতের প্রধানমন্ত্রীর এহেন দেশপ্রেমের নিদর্শন হয়েছে ভাইরাল। প্রশংসায় পঞ্চমুখ বিশ্ববাসী। এদিকে, ব্রিকস সম্মেলনের (BRICS Summit) ফাঁকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রনেতাই জোর দিয়েছেন ভারত ও দক্ষিণ আফ্রিকার সম্পর্কের উন্নতিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Chess World Cup Final: এবার টাই-ব্রেক! কার্লসেনের বিরুদ্ধে দ্বিতীয় গেমও ড্র প্রজ্ঞানন্দের

    Chess World Cup Final: এবার টাই-ব্রেক! কার্লসেনের বিরুদ্ধে দ্বিতীয় গেমও ড্র প্রজ্ঞানন্দের

    মাধ্যম নিউজ ডেস্ক: দাবা বিশ্বকাপের (Chess World Cup Final) ফাইনালে প্রথম গেম গতকাল ড্র হয়েছিল। আজ, বুধবার দ্বিতীয় গেমেও ড্র করলেন আর প্রজ্ঞানন্দ ও ম্যাগনাস কার্লসেন। এদিন ৩০টি চালের পরই দ্বিতীয় গেম ড্র হয়ে যায়। আগামী কাল টাই ব্রেকের মাধ্যমেই চ্যাম্পিয়ন নির্বাচিত করা হবে। প্রজ্ঞানন্দের (Rameshbabu Praggnanandhaa) সামনে বিশ্বকাপ ফাইনাল জিতে ইতিহাস গড়ার হাতছানি। অন্যদিকে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেতে চান কিংবদন্তী কার্লসেন। 

    বিশ্বজয়ই লক্ষ্য

    বৃহস্পতিবার যিনি জিতবেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনি পেয়ে যাবেন ১ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার পুরস্কারমূল্য। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় এক কোটি টাকা। ২১ বছর আগে (২০০২ সালে) বিশ্বনাথন আনন্দ শেষ ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপ জিতেছিলেন। তারপর থেকে আর কোনও ভারতীয় বিশ্বখেতাব জেতেননি। আগামী কাল দুটো টাই ব্রেকে মুখোমুখি হবেন প্রজ্ঞানন্দ ও কার্লসেন। ১৮ বছরের ভারতের বিস্ময় প্রতিভা কার্লসেনকে বেগ দিতে পারেন কি না তা দেখার অপেক্ষায় আপামত ভারতবাসী।

    শহরে প্রজ্ঞানন্দ

    দাবা বিশ্বকাপের (Chess World Cup Final) পরে কলকাতায় আসছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। এই প্রতিযোগিতার পরেই কলকাতায় ‘টাটা স্টিল দাবা প্রতিযোগিতা’ খেলতে আসবেন প্রজ্ঞানন্দ। শুধু তিনি নন, দাবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা চার ভারতীয় দাবাড়ুকেই দেখা যাবে প্রতিযোগিতায়। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে থাকবেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ৩১ অগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ন্যাশনাল লাইব্রেরিতে হবে প্রতিযোগিতা। 

    আরও পড়ুন: ল্যান্ডারের ‘সফট ল্যান্ডিং’ নয়, বিজ্ঞানীদের চিন্তায় রেখেছে চাঁদের ধুলো! কেন?

    ওপেন ও মহিলা, দু’টি বিভাগই থাকবে। দু’টি বিভাগে আবার র‌্যাপিড ও ব্লিৎজ নিয়মে খেলা হবে। দু’টি বিভাগে ১০ জন করে প্রতিযোগী অংশ নেবেন। প্রজ্ঞানন্দ ছাড়াও বাকুতে দাবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা ডি গুকেশ, বিদিত গুজরাতি ও অর্জুন এরিগাইসিও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ভারতের আর এক দাবাড়ু পি হরিকৃষ্ণও অংশ নেবেন প্রতিযোগিতায়। অর্থাৎ, ওপেন বিভাগে ১০ জনের মধ্যে পাঁচ জন ভারতীয়। বাকি পাঁচ জন বিদেশি দাবাড়ু। মহিলাদের বিভাগেও রয়েছেন ১০ জন প্রতিযোগী। সেখানে সব থেকে বড় মুখ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন চিনের ওয়েনজুন জু। ভারতীয়দের মধ্যে থাকছেন প্রজ্ঞানন্দের দিদি রমেশবাবু বৈশালী, কোনেরু হাম্পি, হরিকা দ্রোণাবল্লি, সবিথা শ্রী ও বন্তিকা আগরওয়াল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India On Moon: ইতিহাসের পাতায়! বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় ভারতের

    India On Moon: ইতিহাসের পাতায়! বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। নির্ধারিত সময়েই হলো বহু কাঙ্খিত টাচডাউন। চাঁদের বুকে সফট ল্যান্ডিং করলো ল্যান্ডার ‘বিক্রম’। সেই সঙ্গে ইতিহাসের পাতায় ঢুকে পড়লো ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরু জয় করলো ভারতের ‘চন্দ্রযান ৩’। একইসঙ্গে, আমেরিকা, সাবেক সোভিয়েত এবং চিনের পরেই চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখাল ভারত। এই সাফল্যে উচ্ছ্বসিত ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘‘আমরা পেরেছি, চাঁদের দেশে পা রেখেছে ভারত। ইন্ডিয়া ইস অন দ্য মুন।’’

    কয়েক হাজার কিলোমিটার দূরে বসে ইতিহাসের সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে নতুন ইতিহাস সৃষ্টির সঙ্গে জুড়ে থাকলেন কোটি কোটি ভারতবাসী। ইসরোর তরফে একটি ট্যুইট করে বলা হয়, ‘চন্দ্রযান ৩’  সফলভাবে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করেছে। একইসঙ্গে ‘চন্দ্রযান ৩’-এর ল্যান্ডার ‘বিক্রম’কে উদ্ধৃত করে লেখা হয়, ‘ভারত, গন্তব্যে পৌঁছে গিয়েছি আমি। লক্ষ্যপূরণ হল তোমারও।’’

    এত বড়ো সাফল্যের পর জোহানেসবার্গ থেকে ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। ‘‘তিনি বলেন, ভারতের উদীয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তে। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়।’’ প্রধানমন্ত্রীর মতে, আজ ১৪০ কোটি ভারতীয়র হৃদস্পন্দন জড়িয়ে ছিল। ইসরো বিজ্ঞানীদের প্রশংসা করেন মোদি। বলেন, ‘‘টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের শুভেচ্ছা। তাঁরা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন।’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আমার প্রিয় পরিবাবেরর সদস্যরা যখন নিজেদের চোখের সামনে এরকম ইতিহাস তৈরি হতে দেখি, তখন জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা রাষ্ট্রের জন্য গর্বের বিষয়। এই মুহূর্তটা অবিস্মরণীয়। এই মুহূর্তটা উন্নত ভারতের। প্রত্যেক দেশবাসীর মতো আমারও মনোযোগ চন্দ্রযানের মহা অভিযানে ছিল।  এটি ভারতের নতুন শক্তি, নতুন চেতনার মুহূর্ত।’’

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share