Tag: bangla news

bangla news

  • R Praggnanandhaa: শেষরক্ষা হল না! বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকে কার্লসেনের কাছে হার মানলেন প্রজ্ঞানন্দ

    R Praggnanandhaa: শেষরক্ষা হল না! বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকে কার্লসেনের কাছে হার মানলেন প্রজ্ঞানন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিজ্ঞতা বনাম তারুণ্যের হাড্ডাহাড্ডি লড়াই!  অবশেষে অভিজ্ঞতার জয় হলেও মন জিতলেন ভারতের তরুণ প্রতিভাবান দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। দাবা বিশ্বকাপের ফাইনালে প্রথম গেম ড্র। দ্বিতীয় গেমও ড্র। দুটি ক্লাসিকাল রাউন্ড ড্র হওয়ার পর টাইব্রেকারেও চলল টানটান লড়াই। শেষমেশ জয়ী ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)।

    হাড্ডাহাড্ডি লড়াই

    বৃহস্পতিবার ফাইনালের প্রথম টাইব্রেক জিতে যান ম্যাগনাস কার্লসেন। ৪৭ মুভের পর দারুণ ফিনিশিংয়ে প্রথম টাইব্রেকে জিতে ১-০তে লিড নেন নরওয়ের কিংবদন্তি। প্রথম র‌্যাপিড রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। ২৫ মিনিটের খেলায় সেই একটি চালই প্রজ্ঞাকে পিছিয়ে দেয়। প্রজ্ঞার ভুলের সুযোগ নিয়ে ২.৫-১.৫ পয়েন্টে জিতে যান কার্লসেন। ফলে প্রজ্ঞানন্দের কাছে ডু অর ডাই পরিস্থিতি দাঁড়ায়। দ্বিতীয় টাইব্রেক জিততেই হত ১৮ বছরের দাবাড়ুকে। র‌্যাপিডের দ্বিতীয় রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন কার্লসেন। ফলে শুরুতেই সুবিধা পান তিনি। প্রথম থেকেই সময়ের ব্যবধান বাড়তে থাকে। প্রজ্ঞার খেলা দেখে বোঝা যাচ্ছিল, যথেষ্ট চাপে রয়েছেন তিনি। ফলে প্রতিটি চাল দিতে সময় নিচ্ছিলেন। কার্লসেনের হাতে সময় থাকায় তিনি ফুরফুরে মেজাজে খেলছিলেন। ২২ চালের পরে ড্রয়ের সিদ্ধান্ত নেন দুই প্রতিযোগী। ফলে খেলা জিতে যান কার্লসেন। রানার্স হয়েই সন্তুষ্ট হতে হল প্রজ্ঞাকে। আর এ বারের দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন নরওয়ের কার্লসেন। বিশ্বের এক নম্বর দাবাড়ু তথা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে হার মানলেন প্রজ্ঞানন্দ।

    আরও পড়ুন: ভারতে আসছেন নেইমার! চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি-আল হিলাল এক গ্রুপে

    মঙ্গল ও বুধবার দাবা বিশ্বকাপের দু’টি ক্লাসিক্যাল রাউন্ডের খেলা হয়েছিল। দু’টি খেলায় ড্র হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই হারলেন ভারতীয় দাবাড়ু। কার্লসেন আরও এক বার দেখিয়ে দিলেন কেন তিনি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন। ফাইনালে নিজের সেরা খেলাটা খেললেন নরওয়ের দাবাড়ু। তবে দাবা বিশ্বকাপে রানার-আপ হওয়ায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Central Fund: দু’ দিনের মধ্যে রাজ্যকে ১,৬৪৭ কোটি টাকা দিল কেন্দ্র, খরচ করলেই মিলবে আরও

    Central Fund: দু’ দিনের মধ্যে রাজ্যকে ১,৬৪৭ কোটি টাকা দিল কেন্দ্র, খরচ করলেই মিলবে আরও

    মাধ্যম নিউজ ডেস্ক: সময় মাত্র আটচল্লিশ ঘণ্টা। এই সময়ের মধ্যেই কেন্দ্রের কাছ থেকে ১ হাজার ৬৪৭ কোটি টাকা (Central Fund) পেল নবান্ন। দু’ দিন আগেই পঞ্চদশ অর্থ কমিশনের ৬৫১ কোটি টাকা পেয়েছিল রাজ্য সরকার। আজ, বৃহস্পতিবার রাজ্যের তহবিলে চলে এল আরও ৯৯৬ কোটি টাকা। জানা গিয়েছে, অবিলম্বে এই অর্থ পঞ্চায়েত ও পুরসভাগুলিতে না পাঠালে বাড়তি সুদ গুণতে হবে রাজ্য সরকারকে। এক বছরের মধ্যে এই বরাদ্দের ৬০ শতাংশ খরচ করতে পারলেই ফের মিলবে টাকা।

    খরচ হয়নি আগের বরাদ্দই 

    প্রসঙ্গত, এর আগে পঞ্চদশ অর্থ কমিশনের যে বরাদ্দ এসেছিল, রাজ্যের অনেক জেলাই সেই অর্থ খরচ করতে পারেনি। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। ওই টাকা দ্রুত খরচ করতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

    বঞ্চনার অভিযোগ

    কেন্দ্রের (Central Fund) বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে নানা সময় সুর চড়িয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। একশো দিনের কাজ সহ নানা প্রকল্পে কেন্দ্র বাংলার পাওনা আটকে রেখেছে বলে বিভিন্ন সময় অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগেই ২ অক্টোবর দিল্লিতে ধরনা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী এও বলেছেন, কেন্দ্রীয় বঞ্চনার জন্য রাজ্যকে অনেক কাজ নিজেদের টাকায় করতে হচ্ছে। এমতাবস্থায় একলপ্তে রাজ্যের তহবিলে চলে এল ১ হাজার ৬৪৭ কোটি টাকা। মূলত গ্রামীণ উন্নয়নের জন্যই এই টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর।

    আরও পড়ুুন: শাসকের কৌশল ব্যর্থ! ২৬ অগাস্ট খেজুরিতে শুভেন্দুর সভা হবে, নির্দেশ হাইকোর্টের

    প্রসঙ্গত, কেন্দ্রের (Central Fund) বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখার জন্য বঙ্গ বিজেপির নেতাদের দুষছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপিও সাফ জানিয়ে দিয়েছিল, রাজ্য ঠিকঠাক হিসেব দিলেই টাকা দিয়ে দেওয়া হবে। এবার টাকা পাঠিয়ে কেন্দ্র জানিয়ে দিয়েছে, বরাদ্দ টাকার ৬০ শতাংশ খরচ করলেই মিলবে ফের টাকা।

    কেন্দ্রের দেওয়া টাকা রাজ্য খরচ করতে পারে কিনা, এখন সেটাই দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • AFC Champions League : ভারতে আসছেন নেইমার! চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি-আল হিলাল এক গ্রুপে

    AFC Champions League : ভারতে আসছেন নেইমার! চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি-আল হিলাল এক গ্রুপে

    মাধ্যম নিউজ ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) গ্রুপ ডি-তে সৌদি আরবের আল হিলাল ক্লাবের বিরুদ্ধে খেলবে ভারতের মুম্বই সিটি এফসি। সম্প্রতি রেকর্ড টাকায় সৌদি আরবের এই ক্লাবেই সই করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফলে স্বপ্ন পূরণ হতে পারে ভারতীয় ফুটবলপ্রেমীদের। ভারতে আসতে পারেন নেইমার। পুনেতে হবে এই খেলা। ২০২৩-২৪ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। চলবে ২০২৪ সালের ১৮ মে পর্যন্ত।

    কোন গ্রুপে খেলবে মুম্বই

    বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ওয়েস্ট জোন গ্রুপ ডিতে সৌদির আল হিলাল, ইরানের ক্লাব এফসি নাসাজি মাজানদারান এবং উজবেকিস্তানের ক্লাব পিএফসি নববাহর নামানগানের সঙ্গে রয়েছে ভারতের মুম্বই সিটি (Mumbai City FC)। এখনও নিশ্চিত না হওয়া গেলেও আল হিলালের (Al Hilal) হয়ে খেলতে ভারতে আসতে পারেন ব্রাজলিয়ান তারকা নেইমার (Neymar)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই হোম ম্যাচগুলি খেলবে পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে। সৌদির ক্লাব আল হিলাল হল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব। চার বার এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে তাদের। পিএসজি থেকে সম্প্রতি সেই ক্লাবেই যোগ দিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকাকে নায়কের মতো করে বরণ করেছে এশিয়ার ক্লাবটি।

    আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট কবে থেকে, কীভাবে মিলবে? আইসিসি জানালো সমস্ত খুঁটিনাটি

    একঝাঁক তারকা ফুটবলার 

    দেশের ফুটবলপ্রেমীরা আশা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরের হয়ে খেলতে ভারতে আসবেন। তবে, রোনাল্ডোর ক্লাব আল নাসের পড়ল অন্য গ্রুপে। যদি নেইমার না-ও আসেন, তা হলেও আন্তর্জাতিক ফুটবলের একাধিক তারকাকে খেলতে দেখার সুযোগ রয়েছে দেশের ফুটবল অনুরাগীদের। কারণ, আল হিলাল সম্প্রতি অনেক ফুটবলারকেই সই করিয়েছে।  ক্লাবে যোগ দিয়েছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। সার্বিয়ার আলেকজান্ডার মিত্রোভিচকেও হিলালের জার্সি গায়ে দেখা যাবে। এ ছাড়া সৌদি আরবের জাতীয় দলে খেলা একাধিক ফুটবলার তো রয়েছেনই। তার মধ্যে বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে যে দু’জন গোল করেছিলেন, সেই আল-সেহরি এবং আল-দাওয়াসারি রয়েছেন আল হিলালে। গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এ বার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বই। ড্রয়ের আগে মুম্বইয়ের কোচ দেস বাকিংহাম বলেছিলেন, তাঁর দলের ফুটবলাররা ‘বিশ্ব সেরা’ ফুটবলারের মুখোমুখি হতে তৈরি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Calcutta High Court: শাসকের কৌশল ব্যর্থ! ২৬ অগাস্ট খেজুরিতে শুভেন্দুর সভা হবে, নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: শাসকের কৌশল ব্যর্থ! ২৬ অগাস্ট খেজুরিতে শুভেন্দুর সভা হবে, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার মাঠে মারা গেল শুভেন্দুর সভায় বাধা দেওয়ার শাসকের কৌশল! ১৯ অগাস্ট পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর। ১৪ অগাস্ট এ ব্যাপারে অনুমতি চেয়েছিল পদ্মশিবির।

    সভায় বাধা পুলিশেরও

    বিজেপির আইনজীবীর (Calcutta High Court) দাবি, সভার ঠিক আগের দিন ওই এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। এরপর সভার দিন বদল করেন নন্দীগ্রামের বিধায়ক। ঠিক হয়, সভা হবে ২৬ অগাস্ট। এবার বাধ সাধে পুলিশ। বিজেপিকে সভার অনুমতি দেয়নি তালপাতি ঘাট উপকূল থানা। এর পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বিজেপির আইনজীবীর অভিযোগ, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক কর্মসূচি করতে প্রতি পদে বাধা দিচ্ছে পুলিশ-প্রশাসন।

    শুভেন্দুর সভা ২৬ অগাস্ট 

    বৃহস্পতিবার আদালতের (Calcutta High Court) নির্দেশ, ২৬ অগাস্ট খেজুরিতে সভা করতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিন দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সভা করতে পারবে বিজেপি। নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে। আদালত জানিয়ে দেয়, সামান্য অশান্তি হলেই ১৪৪ ধারা জারি করা যায় না। এ রাজ্যে জরুরি অবস্থা জারি হয়নি। রাজ্যের যুক্তি মেনে অশান্তির কারণে যদি খেজুরিতে ১৪৪ ধারা জারি করা হয়, তবে যাদবপুরে নয় কেন? কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, “এটা পুলিশ শাসিত রাজ্য নয় বা জরুরি অবস্থাও জারি হয়নি। এভাবে ১৪৪ ধারা জারি করা যায় না। বিরোধীদের আটকাতে বাচ্চাদের মতো লড়াই করছেন কেন? আর অশান্তির কথা যদি বলেন, যাদবপুরে কি ১৪৪ ধারা জারি করেছেন?”

    আরও পড়ুুন: “আমরা তো চাঁদেই বাস করছি”! ভারতের ‘চাঁদমারি’তে শ্লেষ পাক নাগরিকের

    তাঁর মন্তব্য, “আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। কিন্তু কেবল বিরোধীদের আটকাতে এমন বাচ্চাদের মতো যুক্তি খাড়া করা যায় না।” বিচারপতি (Calcutta High Court) সেনগুপ্ত বলেন, “যে যে ঘটনার প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা যায়, তার কোনওটাই খেজুরির ক্ষেত্রে ঘটেনি। ভাঙড়েও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। খেজুরি তো ভাঙড় নয়!” বিচারপতির নির্দেশ, ১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ করা হল। আগামী ২৬ অগাস্ট খেজুরিতে সভা করতে পারবে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Wrestling Federation of India: সময়ে নির্বাচন হয়নি! নির্বাসিত ভারতীয় কুস্তি সংস্থা, কী ভবিষ্যৎ সাক্ষী-ভিনেশদের?

    Wrestling Federation of India: সময়ে নির্বাচন হয়নি! নির্বাসিত ভারতীয় কুস্তি সংস্থা, কী ভবিষ্যৎ সাক্ষী-ভিনেশদের?

    মাধ্যম নিউজ ডেস্ক: সময়ে নির্বাচন আয়োজন করা যায়নি ভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) সদস্যপদের উপর স্থগিতাদেশ জারি করল বিশ্ব কুস্তি সংস্থা (United World Wrestling)। ফলে বিশ্ব কুস্তি সংস্থা পরিচালিত কোনও প্রতিযোগিতায় ভারতের কুস্তিগিরেরা অংশগ্রহণ করতে পারবেন না। সে ক্ষেত্রে, অলিম্পিক্স বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় দেশের পতাকা ছাড়াই নামতে হবে তাঁদের। 

    ভারতীয় অলিম্পিক্স কর্তৃপক্ষকে চিঠি

    গত ২৭ এপ্রিল ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ) জাতীয় কুস্তির নির্বাচনের লক্ষ্যে একটি অ্যাড-হক প্যানেল তৈরি করে দিয়েছিল। গঠন হওয়ার ৪৫ দিনের মধ্যে নির্বাচন করতে হত। বিশ্ব কুস্তি সংস্থার তরফেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে নির্বাচন না হলে ভারতের কুস্তি সংস্থাকে নির্বাসিত করা হবে। সেটাই হল। বুধবার রাতেই নাকি অ্যাড-হক প্যানেলকে নির্বাসনের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়। এই বিষয়ে ভারতীয় অলিম্পিক্স কর্তৃপক্ষকে চিঠিও পাঠিয়েছে কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শীঘ্রই আইএ-র তরফে একটি বৈঠকের আয়োজন করা হবে, যেখানে এই চিঠির কী জবাব দেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা করা হবে।

    কেন নির্বাচন হয়নি?

    রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের কার্যকালের মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। এরপর ভারতীয় কুস্তি ফেডারেশনে বেশ কয়েকবার নির্বাচন আয়োজন করার চেষ্টা করেছিল। এমনকী, সুপ্রিম কোর্টও চূড়ান্ত তারিখ ধার্য করেছিল। কিন্তু দেশের আলাদা আলাদা রাজ্য সংশ্লিষ্ট হাইকোর্টে বিভিন্ন কারণে পিটিশন দাখিল করে সেই নির্বাচন স্থগিত করার আবেদন জানায়। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও নির্বাসনের মুখে পড়তে হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থাকে। এ বছরের জানুয়ারিতে প্রথমবার ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করা হয়। মে মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে কুস্তিগীররা আন্দোলনে নামলে, ফের একবার নির্বাসিত হয় সংস্থা। এই ডামাডোল পরিস্থিতিতে বর্তমানে ভুপিন্দর সিং বাজওয়ার তত্ত্বাবধানে ভারতীয় অলিম্পিক্সস অ্যাসোসিয়েশনই কুস্তি সংস্থার দায়িত্ব সামলাচ্ছে।

    আরও পড়ুন: ‘‘চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন’’! মমতার মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া

    দেশের পতাকা ছাড়াই নামবেন কুস্তিগীররা

    এই নির্বাসনের কারণে অলিম্পিক্স কিংবা কোনও বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে ভারতীয় কুস্তিগীরদের দেশের পতাকা ছাড়াই নামতে হবে। পরের বছর না হয় প্যারিসে অলিম্পিক্সের আসর বসতে চলেছে। তবে পরের মাসেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে। এই নির্বাসন কবে তোলা হবে, এবার সেইদিকেই তাকিয়ে সকলে। অলিম্পিক্স এখনও দূরে হলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে সাক্ষী মালিক কিংবা ভিনেশ ফোগতরা কি দেশের পতাকা ছাড়াই লড়াই করতে নামবেন এটাই প্রশ্ন দেশের ক্রীড়া মহলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: “আমরা তো চাঁদেই বাস করছি”! ভারতের ‘চাঁদমারি’তে শ্লেষ পাক নাগরিকের

    Chandrayaan 3: “আমরা তো চাঁদেই বাস করছি”! ভারতের ‘চাঁদমারি’তে শ্লেষ পাক নাগরিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘চাঁদমারি’তে লক্ষ্যভেদ করেছে ভারতের ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। এতেই ঈর্ষা আর শ্লেষের বাণ ডেকেছে পড়শি দেশ পাকিস্তানে। অল্প হলেও, পাক নাগরিকদের একাংশ অবশ্য খুশি ইসরোর সাফল্যে। বুধ-সন্ধ্যায় বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রেখেছে ভারত। তার পরেই উচ্ছ্বাসে মেতেছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে পাকিস্তানে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। 

    ভারতের সাফল্যে খুশি প্রাক্তন মন্ত্রী

    পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন ফাওয়াদ চৌধুরি। ইসরোর সাফল্যে খুশি প্রকাশ করেছেন তিনি। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের অবতরণের কয়েক ঘণ্টা আগেই ওই ঐতিহাসিক মুহূর্ত সরাসরি পাকিস্তানের সরকারি টিভি চ্যানেলে সম্প্রচারের জন্য সে দেশের সরকারকে অনুরোধ করেছিলেন প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ। পাক জনতার একাংশ ইসরোর (Chandrayaan 3) সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে ভারতকে। মহাকাশ গবেষণায় পাকিস্তান পিছিয়ে থাকায় কয়েকজনের শ্লেষ, “চাঁদে যাওয়ার দরকার কী? আমাদের জাতীয় পতাকাতেই তো চাঁদ রয়েছে।” 

    দেশীয় অর্থনীতিকে কটাক্ষ

    চিনা ঋণের ফাঁদে পড়ে হাঁড়ির হাল পাক অর্থনীতির। এদিন সেই বিষয়টিকে কটাক্ষ করে পাকিস্তানের কয়েকজন নাগরিক বলেন, “ওরা (ভারত) তো পয়সা খরচ করে চাঁদে গিয়েছে। আমরা তো চাঁদেই বাস করছি। চাঁদে জল, রান্নার গ্যাস, বিদ্যুৎ নেই। পাকিস্তানেও নেই।” এক নেটিজেনের সরস মন্তব্য, “অনেক কঠিন পরিস্থিতিতেও পাকিস্তানের মানুষজনের মশকরা করার ক্ষমতা অনেক বেশি। তাই বোধহয় এই দেশ থেকে সব চেয়ে বেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান পাওয়া গিয়েছে।” আর এক নেটিজেনের মন্তব্য, “এলওএল! এই ব্যক্তি স্ট্যান্ড আপ কমেডিতে নিজের কেরিয়ার গড়তে পারেন। দুই দেশের মানুষের জন্যই হাসির খোরাক জুগিয়েছেন এই ব্যক্তি।”

    ‘চন্দ্রযান ৩’-এর সাফল্যে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সমালোচনা করেছেন মাতৃভূমি বাংলাদেশ ও পাকিস্তানের। ফেসবুক পোস্টে লেখিকা লিখেছেন, “ভারত এখন চাঁদে। অনেকে বলবে এত দারিদ্র, এত লোক খেতে পায় না, এত লোকের বাড়িতে টয়লেট নেই, কী দরকার এত টাকা খরচ করে চাঁদে গিয়ে। আমি বলব, বিজ্ঞানের অগ্রগতির সব সময় দরকার। একই সঙ্গে দারিদ্র দূর করা, শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতাও বাড়ানো দরকার। একটি উন্নতি করতে গিয়ে আরও একটি উন্নতি স্থগিত রাখলে হয় না।”

    বাংলাদেশ ও পাকিস্তানকে নিশানা করে লেখিকার সংযোজন, “আগামী একশো বছরেও চাঁদে পা রাখা সম্ভব নয় বাংলাদেশ ও পাকিস্তানের। তারা ধর্মে ডুবে রয়েছে। বিজ্ঞানকে দূরে সরিয়ে। কোরানই নাকি তাদের বিজ্ঞান। যতদিন কোরান তাদের বিজ্ঞান শেখাবে, ততদিন তাদের দৌড় মসজিদ পর্যন্ত। চাঁদ বা মঙ্গল গ্রহ পর্যন্ত নয়।”

    আরও পড়ুুন: ‘‘চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন’’! মমতার মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Landslide in Himachal: হিমাচল-উত্তরাখণ্ডে অতিবর্ষণ! ভূমি ধসে মৃত ১৩, ভেঙে পড়েছে পরপর বাড়ি, দেখুন ভিডিও

    Landslide in Himachal: হিমাচল-উত্তরাখণ্ডে অতিবর্ষণ! ভূমি ধসে মৃত ১৩, ভেঙে পড়েছে পরপর বাড়ি, দেখুন ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: হিমালয়ের বুকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, দুই রাজ্যেই অতিবর্ষণ এবং ভূমিধসের কবলে ফের জনজীবন সঙ্কটের মুখে। বুধবার থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। অন্যদিকে হিমাচলের কুলুতে বহুতল ভেঙে (Landslide in Himachal) পড়ল তাসের ঘরের মতো। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। এই দৃশ্য দেখে অনেকেই শিহরিত হচ্ছেন। কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানা গেছে। এসবের পাশাপাশি উত্তরাখণ্ডের পিণ্ডারি নদী এবং সেটির শাখানদী প্রাণমতীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় চামেলি জেলায় বন্যার সতর্কতা জারি করেছে প্রশাসন।

     

    কোথায়, কীভাবে মৃত্যু (Landslide in Himachal)?

    হিমাচল এবং উত্তরাখণ্ড জেলায় বুধবার পর্যন্ত যে ১৩ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে হিমাচলেই মৃত্যু হয়েছে ১২ জনের। মান্ডি এবং শিমলায় ধসে (Landslide in Himachal) চাপা পড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তিন জন। জলে ডুবে মারা গেছেন দু’জন। উত্তরাখণ্ডের পৌড়ীতে এক ব্যক্তি মারা গেছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই শিমলা, সিরমুর, কাংড়া, চম্বা, হামিরপুর, সোলান, বিলাসপুর এবং কুলুতে অতি ভারী বর্ষণ এবং হড়পা বানের সতর্কতা জারি করেছে প্রশাসন।

    হিমাচলে ধসে পড়ল বহুতল বাড়ি

    বৃহস্পতিবার হিমাচলের কুলুতে পাহাড়ের বুকে গড়ে ওঠা বহুতলের আবাসগুলি অতি বৃষ্টিপাত এবং ভূমি ধসজনিত (Landslide in Himachal) কারণে আকস্মিক ভেঙে পড়ে। এই ভেঙে পড়ার ভিডিও দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানা গেছে। মাত্র এক সপ্তাহ আগেই কুলুর এই বহুতলগুলি থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু বহুতলকে প্রশাসন উদ্যোগ নিয়ে খালি করেছিল। হিমাচলে প্রায় গত ৩৬ ঘণ্টা ধরে এক টানা বৃষ্টিপাত হচ্ছে। অধিক বৃষ্টিপাতে হড়পা বানের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কুলুর আনি মহকুমার বাসস্ট্যান্ডের কাছে চারটির বেশি বাড়ি রীতিমতো ধসে গেছে।

    প্রশাসনের ভূমিকা

    ঘটনাস্থলে স্থানীয় (Landslide in Himachal) প্রশাসনের উদ্ধারকারী দল এসে পৌঁছেছে। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, এটি প্রাকৃতিক বিপর্যয়। জানা গেছে রাজ্যে মোট ৭০৯ টি সড়ক ধসের কারণে বন্ধ হয়ে পড়েছে। ২৪ শে জুন থেকে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এখনও পর্যন্ত হিমাচলে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ২২৪ জন।

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jharkhand Police: ঝাড়খণ্ডে আগ্নেয়াস্ত্র সহ ধৃত রাজ্যের ৭, আটক ২ গাড়ি, উদ্ধার তৃণমূলের ব্যাজ, উত্তরীয়

    Jharkhand Police: ঝাড়খণ্ডে আগ্নেয়াস্ত্র সহ ধৃত রাজ্যের ৭, আটক ২ গাড়ি, উদ্ধার তৃণমূলের ব্যাজ, উত্তরীয়

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ড পুলিশের (Jharkhand Police) হাতে আটক পশ্চিমবঙ্গের দুটি গাড়ি। যেখানে উদ্ধার পিস্তল, ধারালো অস্ত্র। জানা গিয়েছে, ভুয়ো ভিজিলেন্স অফিসার সেজে এই গ্যাং ডাকাতি করতো। পাশাপাশি ওই গাড়ির ভিতরেই রাখা ছিল তৃণমূলের উত্তরীয় এবং ব্যাজ। যা নিয়ে রাজনৈতিক আঁচ দেখা গিয়েছে আসানসোলে। শুরু হয়েছে বিজেপি-তৃণমূলের চাপানউতোর। পুলিশ (Jharkhand Police) সূত্রে জানা গিয়েছে, বুধবার ঝাড়খণ্ডের নিরসা থানার (Jharkhand Police) গোপালগঞ্জ এলাকাতে পুলিশ দুটি গাড়ি আটক করে। 

    ভুয়ো অফিসার সেজে তোলাবাজি করতো এই গ্যাং

    গাড়িতে থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার সময়ই পুলিশের (Jharkhand Police) সন্দেহ হয়। এরপর গাড়িতে তল্লাশি চালাতে থাকেন ঝাড়খণ্ড পুলিশের আধিকারিকরা। উদ্ধার হয়, পিস্তল, ছুরি এবং নগদ টাকা। শুধু তাই নয় গাড়ি দুটির সামনে লেখা, ‘‘সোশ্যাল জাস্টিস ফর ইন্টারন্যাশনাল সিভিল রাইট কাউন্সিল’’ এবং ‘‘অ্যান্টি কোরাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’’। জানা গিয়েছে, যে গাড়ি দুটি আটক করা হয়েছে পুলিশ সূত্রে খবর তাদের বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ জমা হচ্ছিল। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন থানা (Jharkhand Police) এলাকায় এই অভিযোগ আসছিল। ভারী পণ্যবাহী লরিগুলিকে আটক করে তারা সেখান থেকে তোলাবাজি করতো। কীভাবে চলতোস তোলাবাজি? পুলিশ (Jharkhand Police) জানাচ্ছে, ধৃতরা ভুয়ো ভিজিল্যান্স অফিসার সেজে জাতীয় সড়কে গাড়িগুলিকে আটকাতো এবং মোটা টাকা দাবি করত। তাদের পোশাক এবং গাড়ি দেখে লরির মালিকরা তা দিয়েও দিত। অনেকদিন ধরেই এই কাজকর্ম চলার পরে লরি চালকরা নিরসা থানাকে খবর দেয়। তারপর থেকেই এই গ্যাংকে ধরতে সক্রিয় হয়ে ওঠে পুলিশ (Jharkhand Police)।

    ছবি-সংগ্রহীত

    মোট গ্রেফতার ৭ জন

    জানা গিয়েছে, এই দলের বিরুদ্ধে আরপিএফ এর কাছেও ইতিমধ্যে বেশ কয়েকবার অভিযোগ গিয়েছে। এদিনই ধৃত ৭জনকে ধানবাদ আদালতে তোলা হয়। মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে ঝাড়খণ্ড পুলিশ (Jharkhand Police) সূত্রে জানা গিয়েছে। এদিনই এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ঝাড়খণ্ড পুলিশের (Jharkhand Police) উচ্চ পদস্থ আধিকারিক অমর পাণ্ডে। এবং তিনি বলেন যে অভিযুক্তরা প্রত্যকেই পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা। অমর পান্ডে আরও বলেন, ধৃত যুবকদের কাছ থেকে পিস্তল ছাড়াও চাকু, নগদ টাকা, আইফোন বাজেয়াপ্ত হয়েছে তাদেরকে জেরা করে ডাকাতির প্রমাণও মিলেছে।

    শুরু তৃণমূল-বিজেপি তরজা

    এদিকে, এই ঘটনায় শুরু হয়ে গিয়েছে তৃণমূল-বিজেপি তরজা। বিজেপি-র জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল আর দুষ্কৃতী সমর্থক। ঝাড়খণ্ডে তোলাবাজি করছিল সাত যুবক। তাঁরা আসলে আসানসোলের। আসলে ভিন রাজ্যে ছিল বলেই ধরা পড়েছে।” অন্যদিকে, তৃণমলের রাজ্য সম্পাদক ভি শিবদাসনের সাফাই, “দুষ্কৃতী ধরা পড়েছে শুনেছি। তৃণমূলের ব্যাজ, উত্তরীয় পাওয়া গিয়েছে, সেটাও শুনেছি। কিন্তু এগুলো তো বাজারেই কিনতে পাওয়া যায়। পুলিশ তদন্ত করে দেখুক।” পাশাপাশি, ধৃতদের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: “মোদির নেতৃত্বে সাফল্যের শিখরে ভারত”, ‘চন্দ্রযান ৩’-এর চন্দ্র-জয়ে উচ্ছ্বসিত বিজেপি

    Chandrayaan 3: “মোদির নেতৃত্বে সাফল্যের শিখরে ভারত”, ‘চন্দ্রযান ৩’-এর চন্দ্র-জয়ে উচ্ছ্বসিত বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বে সাফল্যের শিখরে পৌঁছচ্ছে ভারত।” চাঁদের মাটিতে ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) সফল অবতরণের পর এমনই দাবি করছে বিজেপি (BJP)। বুধ-সন্ধ্যায় চাঁদের মাটি ছোঁয় ইসরোর চন্দ্রযান-৩। তার পরেই দেশ তো বটেই প্রবাসী ভারতীয়দের মধ্যেও দেখা যায় উন্মাদনা। ‘চন্দ্রযান ৩’-এর সফল অবতরণের আগে আগেই রাশিয়ার চন্দ্রযান ‘লুনা ২৫’ মুখ থুবড়ে পড়েছিল চাঁদের মাটিতে। সেই কারণেও বিশেষ গুরুত্ব পেয়েছে চন্দ্রযান-৩-র সফল অবতরণ।

    প্রশংসা জেপি নাড্ডার 

    বিজেপি সভাপতি জেপি নাড্ডা ভূয়সী প্রশংসা করেছেন ইসরোর বিজ্ঞানীদের। প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই সফল হয়েছে ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) অবতরণ। মহাকাশ প্রযুক্তিতে ভারত যে একটা শক্তি, এবার তাও জানল বিশ্ব।” ‘আত্মনির্ভর ভারতে’র মন্ত্রে দীক্ষিত ভারত যে একটা নিজস্ব পরিচয় তৈরি করতে পেরেছে, এজন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন নাড্ডা। তিনি বলেন, “মোদির নিরলস প্রচেষ্টা এবং আমাদের বিজ্ঞানীদের দক্ষতা না হলে এই সাফল্য (‘চন্দ্রযান ৩’-এর অবতরণ) আসত না। এটি একটি ঐতিহাসিক ও অভূতপূর্ব সাফল্য।”

    আরও পড়ুুন: নিয়োগ কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের তলব তৃণমূল নেতা সুজিত বসুকে, ফাঁসতে পারেন মন্ত্রী?

    তিনি বলেন, “ইসরো সব মিলিয়ে ৮৯টি স্যাটেলাইট লঞ্চ মিশন করেছে। এর মধ্যে ৪৭টিই হয়েছে মোদির আমলে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “বিশ্বকে দেখিয়ে দিয়েছে মহাকাশেও ভারতের কর্তৃত্ব করছে। ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) অবতরণে ঐতিহাসিক সাফল্যের জন্য আমি ইসরো এবং আমাদের বিজ্ঞানীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বলেন, “চাঁদের দক্ষিণ মেরুতে ‘চন্দ্রযান ৩’-এর সফল অবতরণ মহাকাশ অভিযানের ইতিহাসে একটি সোনালি অধ্যায় রচনা করল।”

    প্রশংসা শুভেন্দুরও 

    ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) সফল অবতরণে গর্বিত বঙ্গ বিজেপিও। রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) বিজ্ঞানীদের পাশাপাশি ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমরাই প্রথম দেশ, যেটা চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে সফল ল্যান্ডিং করেছি। আপনারা দেখেছেন, নিজেদের উন্নত দেশ বলে দাবি করা, অন্য দেশগুলি পারেনি। নিশ্চিতভাবে ভবিষ্যতে তাঁরা পারবেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলেছেন। ভারতের বিজ্ঞানীদের মেধা, ভারত সরকারের কর্ম তৎপরতা ও উদ্যোগ দুটোই মৌলিক।” শুভেন্দু বলেন, “আমরা দেশবাসী হিসেবে ভীষণ গর্বিত এবং উৎসাহিত। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, মানুষ পাঠানোর জন্য কাজ করছে ইসরো। সূর্য, শুক্র সহ একাধিক গ্রহ নক্ষত্রকে নিয়ে গবেষণা চলছে। ব্রহ্মাণ্ডকে একদিন করায়ত্ব করে নেবে ভারতবর্ষ, তার জ্ঞান, প্রতিভা এবং আগামিদিনের লক্ষ্যকে সামনে রেখে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Yevgeny Prigozhin: বিমান দুর্ঘটনায় মৃত্যু ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের

    Yevgeny Prigozhin: বিমান দুর্ঘটনায় মৃত্যু ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের (Yevgeny Prigozhin)। বুধবারে ১০ জন যাত্রীকে নিয়ে বিমান ভেঙে পড়ে রাশিয়ায়। এই বিমানেই ছিলেন ইয়েভগেনি প্রিগোজিন। রুশ সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করে জানিয়েছে যে, বিমানে ইয়েভগেনি ছিলেন এবং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।

    দুর্ঘটনা কীভাবে ঘটল (Yevgeny Prigozhin)?

    রাশিয়ার সংবাদ সূত্রে জানা গেছে, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বেসরকারি সংস্থার এমব্রেয়ার লিগ্যাসি বিমানে যাত্রা করছিলেন তিনি। মস্কো থেকে প্রায় ১০০ কিমি উত্তরে টিবের একালাকয় কুজ়েনকিনো গ্রামের কাছে ভেঙে পড়ে বিমানটি। রাশিয়ার সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বলা হয় মৃতদের মধ্যে বিমানে সাতজন যাত্রী এবং তিনজন পাইলট ছিলেন। এই বিমানের মধ্যে ছিলেন ইয়েভগেনি প্রিগোজিন (Yevgeny Prigozhin)। 

    কে এই ওয়াগানার প্রধান?

    রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে একেবারে সামনে থেকেই লড়াই করছিল ওয়াগানার গ্রুপ। কিন্তু কয়েক মাস আগেই পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ইয়েভগেনি প্রিগোজিন (Yevgeny Prigozhin)। রাশিয়া থেকে পুতিনকে ক্ষমতাচ্যুত করার হুমকিও দেন তিনি। এরপর থেকে তাঁর নামটি সংবাদ শিরনামে উঠে আসে। এরপর থেকেই পুতিনের সঙ্গে সম্পর্কের ফাটল ধরে প্রিগোজিনের। সূত্রে আরও জানা গিয়েছে, গত মঙ্গলবার, আইএস এবং আল-কায়দায়র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিশেষ ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে আফ্রিকাকে নিজের ঠিকানা হিসেবে ঘোষণা করে  একটি ফোন নম্বর দিয়ে সকলকে এই ঘোষিত যুদ্ধে অংশ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছিলেন তিনি।

    পুতিনের সঙ্গে মতভেদ হয়েছিল

    পুতিন ইয়েভগেনি প্রিগোজিনকে (Yevgeny Prigozhin) হত্যা করতে পারেন বলে একটি অভিযোগ উঠেছিল জুলাই মাসের সময় থেকেই। এমনও কথা শুনতে পাওয়া গিয়েছিলল যে, মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বেলারুশে আশ্রয় নিয়েছিলেন ইয়েভগেনি প্রিগোজিন। কিভ, ডনবাস এবং ইউক্রেনের অনেক এলাকা দখলের জন্য বিশেষ দায়িত্ব ছিল এই প্রিগোজিনের উপর। কিন্তু আচমাকা ইয়েভগেনি প্রিগোজিন প্রতিবাদী হয়ে ওঠেন পুতিনের বিরুদ্ধেই। তার পর থেকেই পুতিনের রোষে পড়েন ‘বন্ধু’ প্রিগোজিন। বেলারুশের মধ্যস্থতায় বিদ্রোহ মাঝপথে থামান তিনি। এবার বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যুতে পুতিন জড়িত বলে অভিযোগ তুলছেন ওয়াগানার যোদ্ধারা। তাঁদের অভিযোগ, রুশ সেনা পরিকল্পিত ভাবে খুন করছেন প্রিগোজিনকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share