Tag: bangla news

bangla news

  • Bolivia: বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা রুখে দিল জনতা-পুলিশ

    Bolivia: বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা রুখে দিল জনতা-পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: গণতন্ত্রকে পদদলিত করে আরও একবার সেনা অভ্যুত্থানের চেষ্টা! তবে এবার বলিভিয়ার (Bolivia) পুলিশ ও জনতার প্রতিরোধের সামনে হার মানল সেনা। ব্যর্থ হল সেনা অভ্যুত্থানের চেষ্টা। ক্ষমতায় রয়ে গেলেন প্রেসিডেন্ট লুইস আর্চি।

    বারংবার সেনা অভ্যুত্থান (Bolivia)

    দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ বলিভিয়া। বিশ্বের সব চেয়ে বেশি সেনা অভ্যুত্থান হয়েছে এই দেশে। স্বাধীন হওয়ার পর থেকে ওই দেশে ১৯০ বার নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছে সেনা। তবে এবার প্রতিরোধ গড়ল জনতা। তার জেরে পিছু হটতে হল সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগারকে। পরে তাঁকে গ্রেফতারও করে পুলিশ। ১৮২৫ সাল পর্যন্ত বলিভিয়া ছিল স্পেনের অধীনে। দেশ স্বাধীন হওয়ার পর প্রায় দুশো বার সেনা অভ্যুত্থান হয় (Bolivia)। শেষবার হয়েছিল ২০১৯ সালে। এবার গণপ্রতিরোধের কাছে হার মানে বলিভিয়ার সেনা। ব্যর্থ হয় অভ্যুত্থান। হুয়ানকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। নয়া সেনা প্রধান হন জেনারেল উইলসন সাঞ্চেজ।

    কীভাবে ব্যর্থ হল অভ্যুত্থান?

    বুধবার বলিভিয়ার রাজধানী লা পাজ-এর প্লাজা মুরিলো চত্বরে জড়ো হন হুয়ানের অনুগামীরা। উপস্থিত ছিলেন হুয়ান স্বয়ং। অভ্যুত্থানের ডাক দেন তিনি। তৎক্ষণাৎ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও পার্লামেন্ট চত্বর ঘিরে ফেলেন হুয়ানের অনুগামী সেনা কর্তারা। অভ্যুত্থানের খবর পেয়েই হুয়ানকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। সেনা অভ্যুত্থান ব্যর্থ করার ডাক দেন বলিভিয়াবাসীর কাছে। তিনি বলেন, “বলিভিয়ানদের জীবনে আরও একবার সেনা অভ্যুত্থানের খাঁড়া নেমে আসুক, আমরা তা মেনে নেব না।” টিভি এবং রেডিও মারফত প্রেসিডেন্টের এই বার্তা পৌঁছে যায় বলিভিয়াবাসীর ঘরে ঘরে। পথে নামে জনতা। উন্মত্ত জনতাকে ধেয়ে আসতে দেখেই পিছু হটেন হুয়ান ও তাঁর অনুগামীরা।

    আর পড়ুন: অমরনাথ যাত্রা শুরু ২৯ জুন, জানুন যাত্রার খুঁটিনাটি

    শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, প্রেসিডেন্টের অনুগত মিলিটারি পুলিশের পর্যবেক্ষণে শিবিরে ফিরে গিয়েছেন হুয়ানের অনুগামীরা। গ্রেফতার করা হয়েছে হুয়ানকে। তাঁকে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি মামলা। নব নিযুক্ত সেনাপ্রধানের দাবি, হুয়ান বলেছেন গণতন্ত্রকে রিস্ট্রাকচার করতেই অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন তিনি। প্রেসিডেন্টকে তিনি শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন।

    আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতে, বলিভিয়ার উন্নতমানের কফির দিকে শ্যেনদৃষ্টি রয়েছে বিশ্বের বহু দেশের। এই দেশগুলিই প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলিভিয়ার রাজনীতিতে। যার জেরেই ছবির মতো সাজানো ছোট্ট এই দেশটিতে মাঝে মধ্যেই ঘটে চলেছে অভ্যুত্থানের চেষ্টা (Bolivia)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dr Rupa Yadav: বালিকা বধূ রূপা এখন ডাক্তার! মাত্র ৮ বছরে বিয়ে, দুই সন্তানের মা অবশেষে স্বপ্নপূরণ 

    Dr Rupa Yadav: বালিকা বধূ রূপা এখন ডাক্তার! মাত্র ৮ বছরে বিয়ে, দুই সন্তানের মা অবশেষে স্বপ্নপূরণ 

    মাধ্যম নিউজ ডেস্ক: বয়স মাত্র ৮ বছর। তখন সে তৃতীয় শ্রেণিতে পড়ে। গ্রামের স্কুলের মেধাবী ছাত্রী। কিন্তু অভাবের ঘরে মেয়ের পড়াশোনা বাতুলতা! এমনই ভাবনা থেকে পরিবারের চাপে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল রূপাকে (Dr Rupa Yadav)। শখ ছিল ডাক্তার হওয়ার।  সম্ভব কী করে? হাল ছাড়েননি রূপা। পাশে পেয়েছিলেন স্বামী শঙ্করকে। অভাব থাকলেও স্ত্রীয়ের ইচ্ছাকে পূর্ণ মর্যাদা দিয়েছেন পেশায় গাড়িচালক শঙ্কর। সাহায্য করেছিলেন শ্বশুরবাড়ির লোকেরাও। প্রথম থেকে না হলেও রূপার ইচ্ছের কাছে হার মেনেছিল সব প্রতিকূলতা। এখন প্রতিষ্ঠিত ডাক্তার রূপা যাদব।

    ছোটতেই বিয়ে, তারপর পড়াশোনা

    রাজস্থানের বালি ভুমিকে কেন্দ্র করে তৈরী হয়েছিল হিন্দি সিরিয়াল ‘বালিকা বধু’ (Child Bride from Rajasthan)। যেখানে বধূ ছিল আনন্দী। বাস্তবে সেই রাজস্থানের বালি ভুমিকে কেন্দ্র করে রচিত হল বধূ রুপা যাদবের (Dr Rupa Yadav) কাহিনী। মাত্র ৮ বছর বয়সে তাঁর বিয়ে হয়ে যায় ১২ বছরের শঙ্কর লালের সঙ্গে! বাল্যবিবাহের পরও পড়াশোনায় কোনও খামতি হতে দেননি ছোট থেকেই মেধাবী রূপা। দশম শ্রেণির পরীক্ষায় ৮৪ শতাংশ নম্বর পাওয়া সেটাই প্রমাণ করে। এরপর ধীরে ধীরে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি। রূপার স্বামী বা তাঁর শ্বশুর-শাশুড়িও কখনও তাঁকে বাধা দেননি ঠিকই, কিন্তু আর্থিক কষ্ট বরাবরই ছিল তাঁদের। সংসার সামলেই রূপা প্রস্তুতি নিয়েছিলেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার। সেখানে সফল হয়েই সন্তানকে কোলে নিয়ে ডাক্তারি পড়া শুরু রূপার।

    আরও পড়ুন: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ফ্লিপকার্ট! জানেন কীভাবে ব্যবহার করবেন?

    স্বপ্নপূরণ, পাশে পরিবার

    ২০১৭ সালে নিট ইউজি পাশ করেছেন রূপা (Dr Rupa Yadav)। এখন তিনি ডাক্তার। নাগৌড় জেলার খারিয়া গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার পদে কর্মরত তিনি। ডাক্তার হওয়ার আগে একাধিক প্রাইভেট ফার্মে কাজ করেছেন তিনি। এখন গাইনোকোলজিস্ট হওয়ার স্বপ্ন দেখছেন রূপা (Child Bride from Rajasthan)। প্রস্তুতি নিচ্ছেন নিট পিজির। স্বামী হিসেবে শঙ্করকে ফুল মার্কস দিচ্ছেন রূপা। বলছেন, ”আমাকে সাহায্য করবে বলে নিজের পুরনো বাড়ি ছেড়েছে ও। সংসারের বাড়তি খরচ সামলানোর জন্য একসঙ্গে একাধিক কাজও করেছে। এখন বাড়ির সামনে একটি দোকান চালিয়েই আমাকে সাহায্য করে।” স্বাভাবিকভাবেই স্ত্রীর এই সাফল্যে গর্ববোধ করেন শঙ্করও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Google New Features: ক্রোমে নয়া ফিচার আনল গুগল, সহজেই মিলবে গন্তব্যের ঠিকানা ও ফোন নং

    Google New Features: ক্রোমে নয়া ফিচার আনল গুগল, সহজেই মিলবে গন্তব্যের ঠিকানা ও ফোন নং

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল ডিভাইসে সার্চিংয়ে গতি আনতে ও ব্যবহারকারীদের সুবিধা দিতে Chrome-এ পাঁচটি নতুন ফিচার এনেছে গুগল। তার মধ্যে উল্লেখযোগ্য শর্টকার্ট ফিচার। এর মাধ্যমে স্থানীয় যে কোনও কিছু সহজে সার্চ করা যাবে। বিশেষজ্ঞদের ধারণা, এই ফিচারগুলির মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের সময় যেমন বাঁচাতে পারবেন, তেমনই স্থানীয় ব্যবসায়ীরা সহজেই তাঁদের ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন।

    শর্টকাট ফিচার্সে গিয়ে সহজেই মিলবে গন্তব্যের ঠিকানা ও ফোন নম্বর

    উদাহরণস্বরূপ বলা যায়, যদি কেউ একটি রেস্টুরেন্টের জন্য ক্রোমে সার্চ করেন, তখন এই শর্টকাট ফিচার্সে গিয়ে সহজেই সেই রেস্টুরেন্টের ঠিকানা, ফোন নম্বর এবং পথনির্দেশ মিলবে। ব্যবহারকারীরা কোনও গন্তব্যে যাওয়ার জন্য নতুন শর্টকাটে ফিচার ব্যবহার করলে জায়গা বা গন্তব্যের নাম টাইপ করা মাত্র তা ওয়েবসাইটে নেভিগেট করতে সাহায্য করবে। প্রতি মাসেই গুগল নতুন নতুন ফিচার নিয়ে আসে। দিন কয়েক আগে এরকমই ৩ ফিচার এনেছিল জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি।

    দিন কয়েক আগে আনা ৩ ফিচার

    মেসেজ এডিটিং : গুগলের এই ফিচার পেয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুবই খুশি। এখন থেকে গুগল মেসেজের অধীনে আরসিএস মেসেজ খুব সহজে এডিট করা যাবে। মেসেজে কোনও ভুল সংশোধন বা নতুন টেক্সট যুক্ত করতে হলে ব্যবহারকারীদের প্রথমে নির্দিষ্ট মেসেজের উপর লং প্রেস করতে হবে। এরপরে এডিট করার বিকল্প অপশন এসে যাবে। তবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যেই সংশোধন করতে হবে।

    ইনস্ট্যান্ট হটস্পট: এই সুবিধা কাজে লাগিয়ে মাত্র একটি ট্যাপের মাধ্যমে ফোনের হটস্পটে অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও ক্রোমবুক যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।

    নতুন ইমোজি: অ্যান্ড্রয়েড ফোনের জিবোর্ডে আরও নতুন ইমোজি যোগ করছে গুগল। ইমোজি কিচেনে আরও নতুন কম্বিনেশন ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও এতে চ্যাটিং হবে আরও মজাদার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amaranth Yatra: অমরনাথ যাত্রা শুরু ২৯ জুন, জানুন যাত্রার খুঁটিনাটি

    Amaranth Yatra: অমরনাথ যাত্রা শুরু ২৯ জুন, জানুন যাত্রার খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৯ জুন শুরু হবে এ বছরের অমরনাথ যাত্রা (Amaranth Yatra)। শেষ হবে ১৯ অগাস্ট। হিমালয়ের বুকে একটি পাহাড়ে গুহায় তুষারবিন্দু জমে প্রাকৃতিকভাবে তৈরি হয় শিবলিঙ্গ। পবিত্র সেই লিঙ্গ দর্শনেই ফি বছর যান দেশ-বিদেশের লাখ লাখ পুণ্যার্থী। সমুদ্রপৃষ্ঠ থেকে অমরনাথের উচ্চতা ৩ হাজার ৮৮৮ মিটার।

    পথের ক্লান্তি ভুলে (Amaranth Yatra)

    অমরনাথ যাত্রার বেসক্যাম্প জম্মুতে। যদিও দেবদর্শনে যেতে হবে কাশ্মীরে। পহেলগাঁও থেকে শুরু হয় আসল ট্রেক (Amaranth Yatra)। পাহাড়ি এই পথের প্রতিটি বাঁকে ওত পেতে রয়েছে বিপদ। সেই বিপদ উপেক্ষা করেই প্রায় ৪৬ কিলোমিটার পথ পাড়ি দেন ভক্তরা। এই পথেই পুণ্যার্থীদের বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছে জায়গায় জায়গায়। চন্দনওয়াড়ি, শেষনাগ এবং পঞ্চতরণীর শোভা ভুলিয়ে দেয় পথের ক্লান্তি।

    পৌরাণিক আখ্যান

    একটি বড় লিঙ্গের পাশাপাশি গুহায় রয়েছে তুষারে তৈরি দুটি ছোট লিঙ্গও। ভক্তদের বিশ্বাস, এই দুটির একটি দেবী পার্বতীর, অন্যটি গণেশের। পুরাণ মতে, সৃষ্টি রহস্য ব্যাখ্যা করতে শিব পার্বতীকে নিয়ে যান অমরনাথ গুহায়। বাহন নন্দীকে তিনি রেখে আসেন পহেলগাঁওতে। চন্দনওয়াড়িতে শিব জটামুক্ত করেন চন্দ্রকে। শেষনাগে রাখেন তাঁর মাথায় থাকা সাপকে। পঞ্চতরণীতে ছেড়ে দেন ক্ষিত্যাদি পঞ্চভূতকে। গুহায় প্রবেশের আগে বাইরে রেখে আসেন পুত্র গণেশকে।

    আরও পড়ুন: তুমি কি রকম লোক গা! যুধিষ্ঠির কেবল নরকদর্শনই মনে রেখেছ?

    অমরনাথ গুহায় পৌঁছানো যায় দুই পথে। একটি পহেলগাঁও দিয়ে। অন্যটি শর্টকাট রুটে, বালতাল হয়ে। এই পথে গুহার দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। বালতাল রুটটি তুলনামূলকভাবে খাড়াই পথ। তাই এই পথে অমরনাথ যাত্রা অনেক বেশি কষ্টকর। তবে পুণ্যার্থীরা যাতে নিরুপদ্রবে গুহায় পৌঁছতে পারেন, সেজন্য স্থানীয়দের পাশাপাশি তৎপর নিরাপত্তা বাহিনীর লোকজনও। অমরনাথ যাত্রার যাবতীয় ব্যবস্থা করেন অমরনাথজি শ্রাইন বোর্ড। ২০০০ সালে জম্মু-কাশ্মীর বিধানসভায় আইন করে এই বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের চেয়ারম্যান জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল।

    অমরনাথ যাত্রায় অংশ নিতে গেলে প্রয়োজন হয় পুণ্যার্থীর নিজের রাজ্যের হাসপাতাল কিংবা চিকিৎসকের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট। ওয়ান এমবি-র বেশি হবে না এমন একটি ছবি। পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে মেডিক্যাল সার্টিফিকেট। ১৩ থেকে ১৭ বছরের ছেলেমেয়েরা এই যাত্রায় অংশ নিতে পারবে না। গর্ভকাল ছমাস হয়ে গেলেও কোনও গর্ভবতী মহিলা এই যাত্রায় অংশ নিতে পারবেন না। যাত্রার সময় সঙ্গে রাখতে হবে অরিজিনাল ফোটো আইডি এবং মেডিক্যাল সার্টিফিকেট (Amaranth Yatra)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Flipkart: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ফ্লিপকার্ট! জানেন কীভাবে ব্যবহার করবেন?

    Flipkart: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ফ্লিপকার্ট! জানেন কীভাবে ব্যবহার করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট (Flipkart)। বুধবার থেকে শুরু হল ফ্লিপকার্টের নিজের পেমেন্ট অ্যাপ ‘সুপার ডট মানি’ (Super.money)। অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) সঙ্গে জোটবদ্ধ হয়ে এই ইউপিআই পেমেন্ট সার্ভিস (Flipkart UPI Service) চালু করেছে ই-কমার্স সংস্থা। আপাতত অ্যান্ড্রয়েড ইউজাররা ফ্লিপকার্ট ইউপিআই সার্ভিস ব্যবহার করতে পারবেন। অনলাইন এবং অফলাইন পেমেন্ট, উভয়ক্ষেত্রেই এই পেমেন্ট সিস্টেম ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে এই অ্যাপ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

    কীভাবে ব্যবহার করবেন

    ভারতে বিগত বেশ কয়েক বছরে দারুণভাবে জনপ্রিয় হয়েছে পেটিএম, ফোন পে, গুগল পে, অ্যামাজন পে- এইসব ইউপিআই অ্যাপ। এবার এইসব ইউপিআই পেমেন্ট সার্ভিসগুলির সঙ্গে ফ্লিপকার্ট (Flipkart) ইউপিআই পেমেন্ট সার্ভিস জোরদার প্রতিযোগিতায় নামতে চলেছে। জানা গিয়েছে, এখন থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা ফ্লিপকার্টের অ্যাপ থেকেই সরাসরি বিল পেমেন্ট করতে পারবেন। এর পাশাপাশি টাকা পাঠানোও যাবে। ফ্লিপকার্ট ইউপিআই সার্ভিসের মাধ্যমে কোনও জিনিসের দাম দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের পরিষেবার ক্ষেত্রেও পেমেন্ট করা যাবে, যেমন- রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদি। এর পাশাপাশি ফ্লিপকার্ট মার্কেটপ্লেসের বাইরে কিউআর কোড স্ক্যান করে অ্যাপের বাইরেও পেমেন্ট করা সম্ভব। সুপার ডট মানির (Super.money) প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী প্রকাশ সিকারিয়া জানিয়েছেন এই টিম আগামী সপ্তাহ থেকে গ্রাহকদের প্রতিক্রিয়া মূল্যায়ন করবে। 


    একগুচ্ছ সুবিধা

    ফ্লিপকার্ট (Flipkart) ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে ক্রেতাদের জন্য একগুচ্ছ সুবিধা এনেছে ই-কমার্স কর্তৃপক্ষ। সুপারকয়েন, ক্যাশব্যাক, ভাউচারের মতো সুবিধা দেওয়া হবে গ্রাহকদের। প্রথম ৫টি স্ক্যানের ক্ষেত্রে ইউজাররা ১০টি সুপারকয়েন পাবেন। ন্যূনতম ১০০ টাকার পেমেন্ট করলেও থাকছে এই সুপারকয়েন পাওয়ার সুযোগ। এর পাশাপাশি ওয়ালমার্ট অধিকৃত ফ্লিপকার্টে প্রথম অর্ডারের ক্ষেত্রে ফ্ল্যাট ২৫ টাকা ছাড়ও ক্রেতাদের দেবে ই-কমার্স সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: বীরভূমের পর বর্ধমান! রেললাইনের ধারে বিজেপি নেতার দেহ, শোরগোল

    BJP: বীরভূমের পর বর্ধমান! রেললাইনের ধারে বিজেপি নেতার দেহ, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: বীরভূমের নলহাটির পর এবার পূর্ব বর্ধমানের হীরাগাছি। ফের রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক বিজেপি (BJP) নেতার রক্তাক্ত দেহ। মৃত বিজেপি নেতার নাম সুভাষকুমার দত্ত (৪৪)। বুধবার রেললাইনের ধার থেকে রক্তাক্ত দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। সুভাষ আত্মহত্যা করেছেন, নাকি এটি খুনের ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, গত রবিবার বীরভূমের নলহাটি ও চাতরা স্টেশনের মাঝে পাইকপাড়া গ্রামের কাছে রেললাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় প্রদীপ মাল নামে এক বিজেপি কর্মীর দেহ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (BJP)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত বারোটা নাগাদ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুভাষ (BJP)। এরপর রাত দুটো নাগাদ পরিবারের সদস্যরা জানতে পারেন, হীরাগাছি ৪৭-সি রেলগেটের কাছে সুভাষের মৃতদেহ পড়ে রয়েছে। অত রাতে রেললাইনের ধারে কেন গিয়েছিলেন বিজেপি নেতা, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন। বিষয়টি ভাবাচ্ছে পুলিশকেও। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই রাজ্যজুড়ে তৃণমূলের টার্গেট হচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও সব অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। তবে পূর্ব বর্ধমান-সহ বেশ কয়েকটি জেলায় বহু বিজেপি কর্মী হিংসার কারণে ঘরছাড়া বলে অভিযোগ। তাঁদের বড় অংশ আশ্রয় নিয়েছেন বিজেপির জেলা কার্যালয়গুলিতে। জানা গিয়েছে, আগে মণ্ডল সভাপতি পদে থাকা সুভাষ বর্তমানে পূর্ব বর্ধমান জেলার এগজিকিউটিভ কমিটির সদস্য ছিলেন।

    তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব

    এ-বিষয়ে রাজ্য বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য সুভাষ দত্তর ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল শক্তিগড়ের আমড়া রেলগেট সংলগ্ন এলাকায়। নির্বাচনের সময় খুব সক্রিয় ভাবে কাজ করেছিলেন সুভাষ। তাঁর আত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময়ে আমরা পরিবারের পাশে আছি। কীভাবে এই মৃত্যু হল, তার তদন্ত হওয়া দরকার।’ পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা বলেন, ‘সুভাষ আমাদের জেলা কমিটির সক্রিয় সদস্য ছিলেন। এই মৃত্যুর পিছনে রহস্য থাকতে পারে বলে আমাদের অনুমান। পুলিশ সঠিক তদন্ত করে রহস্য উদ্ঘাটন করুক।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: দিল্লির রিজ এলাকায় গাছ কাটা নিয়ে ডিডিএ-কে তিরস্কার সুপ্রিম কোর্টের

    Supreme Court: দিল্লির রিজ এলাকায় গাছ কাটা নিয়ে ডিডিএ-কে তিরস্কার সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির দেখা নেই। ক্রমশ বাড়ছে রাজধানীর তাপমাত্রা। তাপপ্রবাহের জেরে মৃত্যু পর্যন্ত হচ্ছে দিল্লিতে (Delhi)। তার সঙ্গে রয়েছে তীব্র জল সঙ্কট। উষ্ণায়ন ঠেকাতে গাছ লাগানোর দাবি উঠছে নাগরিকদের বিভিন্ন অংশ থেকে। কিন্তু এরই মধ্যে দিল্লির রিজ ফরেস্ট এলাকায় কেটে ফেলা হয়েছে ১১০০ গাছ। এমন বিপুল সংখ্যায় বৃক্ষনিধনে এবার কড়া ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

    উপরাজ্যপালকে তিরস্কার সুপ্রিম কোর্টের (Supreme Court)

    সোমবার এ সংক্রান্ত মামলায় বিচারপতি এএস ওকা এবং উজ্জ্বল ভুইঞাঁর বেঞ্চে একের পর এক প্রশ্নের মুখে পড়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA)। বেঞ্চ বলেছে, ‘‘ডিডিএ’র চেয়ারম্যান দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। তিনি কী ডিডিএ’র আধিকারিকদের এই নির্দেশ দিয়েছিলেন?’’ দিল্লিতে (Delhi) বিশেষ এলাকা রয়েছে যেখানে গাছগাছালিই কেবল থাকার কথা। এই গাছ কেটে নেওয়ার বিভিন্ন ঘটনায় প্রতিবাদ ওঠায় সুপ্রিম কোর্ট আগেই নির্দেশিকা জারি করেছিল। এখন নিয়ম হলো সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না।  
    অথচ বিপুল সংখ্যায় গাছ কাটা হয়েছে যে এলাকায় সেখানে নিজে গিয়েছিলেন সাক্সেনা। জান গিয়েছে তিনি ঘুরে আসার পরই কাটা হয় একের পর এক গাছ। এ প্রসঙ্গ তুলেই এদিন বিচারপতি ওকা ডিডিএ’র আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘দুটি নথিতে স্পষ্ট যে উপরাজ্যপালই গাছ কাটার নির্দেশ দিয়েছিলেন। আপনারা কী তাঁকে আড়াল করতে চাইছেন?’’ আসলে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় উপরাজ্যপাল ভিকে সাক্সেনার ক্ষমতা প্রবল। 

    আদালত অবমাননার অভিযোগে নোটিশ সুপ্রিম কোর্টের  

    আদালত ডিডিএ’র ভাইস চেয়ারম্যানকে বলেছে, ‘‘উপরাজ্যপাল ওই এলাকায় গিয়ে কী নিয়ে আলোচনা করেছিলেন তার কোনও সরকারি নথি আছে কি? ভাইস চেয়ারম্যানের স্পষ্ট বক্তব্য দরকার।’’ বেঞ্চ আরও বলেছে, ‘‘ভাইস চেয়ারম্যানের তরফে যে হলফনামা দাখিল করা হয়েছে তা দেখে মনে হচ্ছে যেন কয়েকজন আধিকারিক ঠিক করেছেন গাছ কাটা উচিত। তাঁরাই ঠিকাদারদের নির্দেশ দিয়েছেন।’’ এই আধিকারিকদের নামেই যদিও আদালত অবমাননার অভিযোগে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। 

    আরও পড়ুন: ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে আইআইটি ক্যাম্পাস, স্বপ্নের উড়ান কৃষক পরিবারের সন্তান ইয়েশুর

    বৃক্ষরোপণ অভিযানের নির্দেশ 

    সেই সঙ্গে আদালতের নির্দেশ, বৃক্ষরোপণ অভিযান চালু করতে হবে ডিডিএ-কে। দিল্লিতে (Delhi) তাপপ্রবাহে সাতদিনের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। তাঁরা বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। আর একইসঙ্গে তাপপ্রবাহের পাশাপাশি তীব্র জলকষ্টে ভুগছে দিল্লি। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে দেশের রাজধানী শহরে। আর এরই মধ্যে এবার বিপুল সংখ্যায় বৃক্ষনিধনে কড়া ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: আফগান রূপকথায় ইতি, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    T20 World Cup: আফগান রূপকথায় ইতি, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিজ্ঞতার অভাব, বড় ম্যাচে নার্ভ ফেল, ব্যাটিং দুর্বলতা, টসে জিতে ফিল্ডিং নেওয়ার ভুল সিদ্ধান্ত কারণ যাই হোক এবারের মতো স্বপ্নের দৌড় শেষ আফগানিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে খড়-কুটোর মতো উড়ে গেল আফগানিস্তান। নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন গুরবাজরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার মানতে হল রশিদ খানদের। একপেশে সেমিফাইনালে ৯ উইকেটে জিতে কাপের কাছাকাছি পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা (South Africa vs Afghanistan)।

    টস-ভাগ্য

    বৃহস্পতিবার সকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ। অনেকে মনে করছেন, সেটাই বোধ হয় ভুল হল। দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা স্পিনারদের বিরুদ্ধে খুব স্বচ্ছন্দ নন। আফগানিস্তান প্রথমে বল করে অল্প রানে প্রোটিয়াদের আটকে দিলে, নিজেদের সামনে একটা রানের লক্ষ্য নিয়ে খেলতে নামতে পারতেন। কিন্তু রশিদের পরিকল্পনা ছিল অন্য। তিনি দলের বোলিংকে কাজে লাগাতে চেয়েছিলেন পরে। রশিদ জানেন তাঁর দলের শক্তি বোলিং। তাই পরে বল করলে ম্যাচ জেতার সুযোগ পবেশি থাকবে বলে মনে করেছিলেন তিনি। কিন্তু দলের ব্যাটিং বিপর্যয় যে এভাবে হবে তা ভাবতে পারেনি আফগান অধিনায়ক। 

    দুর্বল ব্যাটিং দাগ কাটতে পারল না

    এদিন শুরু থেকেই প্রোটিয়া পেসারদের সুইংয়ের দাপট সামলাতে পারলেন না রহমানুল্লা গুরবাজেরা। চার রানে প্রথম উইকেট পড়ে। গুরবাজ এদিন তিন বল খেলে শূন্য রানে আউট হন। অপর ওপেনার ইব্রাহিম জাদরান মাত্র দুই রান করে ফেরেন। অস্ট্রেলিয়া ম্যাচের নায়ক গুলবদিন করেন ৯ রান। আজমাতুল্লা ওমরজাই ১০ রান করে ফেরেন। পাওয়ার প্লে-র মধ্যে একটি দল যদি ৫ উইকেট হারায় তা হলে ম্যাচে ফেরা কঠিন হয়। নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেননি আফগানি ব্যাটাররা। মাত্র ১১.৫ ওভারেই গুটিয়ে যায় তারা। করে ৫৬ রান। বল হাতে তিনটে করে উইকেট নেন মার্কো জেনসন, তাবরেজ শামসি। দুটো করে উইকেট নেন কাগিসো রাবাডা ও অনরিখ নকিয়া। স্লোয়ার ও পিচের স্পিন নিয়ে বাজিমাত করে প্রোটিয়ারা।

    জয় সময়ের অপেক্ষা

    আফগানিস্তানের ইনিংস ১০০ পেরোলেও লড়াই করার জায়গায় থাকতে পারতেন রশিদরা। কিন্তু এত কম রানে আটকে যাওয়ার পর আর কিছু করার ছিল না। দক্ষিণ আফ্রিকার (South Africa vs Afghanistan) জয় ছিল সময়ের অপেক্ষা। রান তাড়া করতে নেমে তাদের খুব একটা সমস্যায় পড়তে হয়নি। ওপেনার কুইন্টন ডি কক ব্যর্থ হন। তিনি মাত্র পাঁচ রান করে ফেরেন। ফজলহক ফারুকির বলে তিনি বোল্ড হন। ৫৭ রান তাড়া করতে নেমে মাত্র ৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • William Ruto: ব্যাপক অশান্তি, কর বৃদ্ধির বিতর্কিত আর্থিক বিল প্রত্যাহার কেনিয়ার প্রেসিডেন্টের

    William Ruto: ব্যাপক অশান্তি, কর বৃদ্ধির বিতর্কিত আর্থিক বিল প্রত্যাহার কেনিয়ার প্রেসিডেন্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ পিছু হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো (William Ruto)। দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভ- সংঘর্ষের পর তিনি জানান, কর বৃদ্ধির বিতর্কিত আর্থিক বিল প্রত্যাহার করে নেওয়া হবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, “এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এই বিলে কেনিয়দের কোনও সায় নেই। আমি বশ্যতা স্বীকার করে নিচ্ছি।” বিলটিতে স্বাক্ষর করে সেটিকে তিনি আইনে পরিণত করবেন না বলেও জানান রুতো।

    কর বৃদ্ধি সংক্রান্ত আর্থিক বিল (William Ruto)

    সম্প্রতি কর বৃদ্ধি সংক্রান্ত আর্থিক বিল আনার কথা ঘোষণা করে কেনিয়া সরকার। তার পরেই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। মঙ্গলবার রাজধানী নাইরোবিতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সোচ্চার হয় জনতা (William Ruto)। বিক্ষোভকারীরা সংসদ ভবনের একাংশে আগুন লাগিয়ে দেয়। ভয়ে সংসদ ভবন ছেড়ে পালিয়ে যান সাংসদরা। গুলি ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় সেনাও। ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীর। আন্দোলনকারীদের মতে, এই বিল পাশ হলে দেশবাসীর দুর্দশা আরও বাড়বে। এদিকে, বুধবার সংসদের অধিবেশন বয়কট করেন বিরোধীরা।

    ব্যাপক বিক্ষোভ

    জানা গিয়েছে, নাইরোবিতে বিক্ষোভ শুরু হলেও, পরে তা ছড়িয়ে পড়ে গোটা দেশে। নাইরোবির পাশাপাশি বিক্ষোভ চলছে মোম্বাসা, এলডোরেটেও। রাজনৈতিক মহলের মতে, দেশজুড়ে ব্যাপক আন্দোলনের জেরে পিছু হটতে বাধ্য হন রাষ্ট্রপতি। ঘোষণা করেন, কর বৃদ্ধির বিতর্কিত আর্থিক বিল প্রত্যাহারের কথা। প্রসঙ্গত, ২০২৩ সালেও এরকমই এক আইন পাশ করে বেতন ও বাড়িভাড়ার ওপর কর বসানো হয়েছিল। কেনিয়া সরকারের দাবি, এই কর বসানো হলে অতিরিক্ত ২.৭ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় সম্ভব হত।

    আর পড়ুন: কুখ্যাত গ্যাংস্টার গোল্ডির খোঁজে ১০ লাখি ইনাম ঘোষণা এনআইএ-র

    করোনা অতিমারী, ইউক্রেন যুদ্ধ, পর পর দুবছরর দেশে খরা এবং মুদ্রার অবমূল্যায়ন-সহ নানা ধাক্কায় কার্যত বেসামাল কেনিয়ার অর্থনীতি। অর্থনীতির এই বেহাল দশা থেকে বেরতেই একের পর এক আর্থিক সংস্কারের পথে হাঁটছে কেনিয়া সরকার। তারই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দেশ। অকালে প্রাণ হারান কেনিয়ার ২২ জন নাগরিক (William Ruto)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IIT Gandhinagar: ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে আইআইটি ক্যাম্পাস, স্বপ্নের উড়ান কৃষক পরিবারের সন্তান ইয়েশুর

    IIT Gandhinagar: ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে আইআইটি ক্যাম্পাস, স্বপ্নের উড়ান কৃষক পরিবারের সন্তান ইয়েশুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে স্বপ্নের উড়ান। কৃষক পরিবারের সন্তান মেধাবী ছাত্র ইয়েশু ধুরুন্ধর পেতে চলেছেন আইআইটির ডিগ্রি (IIT Gandhinagar)। সকল বাধা টপকে তিনি হতে চলেছেন এলাকার প্রথম ছাত্র যিনি কিনা আইআইটি থেকে ডিগ্রি পাচ্ছেন। জানা গিয়েছে, ছত্তিশগড়ের বালোদাবাজার জেলায় অবস্থিত জারা নামের একটি প্রত্যন্ত গ্রামে বাড়ি ইয়েশু ধুরন্ধরের। আগামী ২৯ জুন রয়েছে আইআইটি গান্ধীনগরের ১৩ তম সমাবর্তন অনুষ্ঠান। সেখানেই প্রত্যন্ত গ্রামের এই ছেলে ডিগ্রি নেবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের।

    লকডাউনের সময় ভর্তি হন আইআইটিতে

    জানা গিয়েছে, চার বছর আগে দেশে করোনা মহামারীর সময় ইয়েশু ভর্তি হয়েছিলেন গান্ধীনগর আইআইটিতে (IIT Gandhinagar)। লকডাউনের কারণে প্রথম প্রথম তাঁকে ঘরবন্দি থাকতে হয়েছিল। সেসময় ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ইয়েশু ক্লাস করতেন। জানা গিয়েছে, ইয়েশুর এই স্বপ্নের উড়ান যাত্রা শুরু হয় রায়পুরের জওহর নবোদয় বিদ্যালয় থেকেই। এখানেই তিনি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। জানা যায়, ৩০ হাজার পরীক্ষার্থীর মধ্যে জওহর নবোদয়ে বাছা হয়েছিল মাত্র ৮০ জনকে তার মধ্যে সুযোগ পেয়েছিলেন ইয়েশু। তাঁর এই স্বপ্নের উড়ান সম্ভব হওয়ার কারণে ইয়েশু ধন্যবাদ জানিয়েছেন তাঁর বাবা-মাকে। এর পাশাপাশি নবোদয় বিদ্যালয়ের গণিতের শিক্ষক এইচকে চন্দ্রকর, বিজ্ঞানের শিক্ষিকা জয়মালা শ্রীবাস্তবদেরও নাম উল্লেখ করেন ইয়েশু।

    আবেগপ্রবণ ইয়েশু

    আইআইটি গান্ধীনগরে পড়াশোনা চলার সময় ছত্তিশগড় সরকার তাঁকে বিপুলভাবে সাহায্য করেছে বলে জানিয়েছেন ইয়েশু। সরকারের পক্ষ থেকে অসংখ্য মেধা বৃত্তি তাঁকে দেওয়া হয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই মেধাবী ছাত্র। সম্প্রতি নিজের গ্রাম জারাতে (IIT Gandhinagar) ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ইয়েশু জানান যে তাঁর অনেক সহপাঠী পড়াশুনা ছাড়তে বাধ্য হয়েছিল সংসারের চাপে। তাঁদেরকে শাকসবজি বিক্রি করতে হতো সংসার সামলাতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share