Tag: bangla news

bangla news

  • Malda: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে এলোপাথাড়ি কোপ চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, মালদায় শোরগোল

    Malda: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে এলোপাথাড়ি কোপ চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, মালদায় শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এক ছাত্রীকে ছুরি দিয়ে কোপ মারার অভিযোগ উঠল এক প্রাক্তনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ভয়ানক এই ঘটনার সাক্ষী থাকল মালদার (Malda) গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। হামলাকারী যুবক ছাত্রীর ওপর হামলা চালানোর পর পরই নিজের গলায় ছুরি দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আর সমস্ত ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে। ফলে, বিশ্ববিদ্যালের অন্যান্য ছাত্রছাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Malda)

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্রীর নাম তনুশ্রী চক্রবর্তী। তিনি অঙ্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। সম্প্রতি দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা দিয়েছেন তিনি। এদিন বিজ্ঞান বিভাগের করিডরে তিনি দাঁড়িয়েছিলেন। বিশ্ববিদ্যালয়েরই (Malda) প্রাক্তন পড়ুয়া অলোক মণ্ডল আচমকা এসে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ। ওই ছাত্রীর ওপর বসে তাঁকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন তিনি। এরইমধ্যে তিনি নিজের গলায় ছুরি দিয়ে বার বার আঘাত করেন। প্রত্যক্ষদর্শী এক ছাত্র বলেন, আমরা ওই যুবকের কাছে যাওয়ার চেষ্টা করি। কিন্তু, তাঁর হাতে ধারাল অস্ত্র থাকায় আমরা যেতে পারিনি। পরে, একজন বাঁশ নিয়ে পিছন দিক থেকে ওই যুবককে মারে। এরপরই ছাত্রীকে ফেলে ওই যুবক দোতলায় উঠে পড়েন। সেখানে গিয়ে ফের গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে, অন্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে। দুজনকে গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে পৌঁছছে পুলিশ। ওই যুবক ও যুবতীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল, না অন্য কোনও কারণ রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।  

    আরও পড়ুন: গীতার গুরুত্ব বুঝিয়েছিলেন বিবেকানন্দ, সেই শিকাগোতে হল ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ

    উস্কে দিল বহরমপুরে ছাত্রী খুনের স্মৃতি

    এই ঘটনা কার্যত আরও একবার মনে করিয়ে দিচ্ছে মুর্শিদাবাদের সুতপা চৌধুরীর কথা। ২০২২ সালের মে মাসে বহরমপুরে সুতপা নামের এক ছাত্রীকে মেসের সামনে পরপর কোপ মেরে খুন করা হয়েছিল। সেই রকমই ঘটনারই কি পুনরাবৃত্তি ঘটল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে? বিশ্ববিদ্যালয়ের (Gourbanga University) ভিতরে কীভাবে অস্ত্র নিয়ে ঢুকল এক বহিরাগত সেই নিয়েই উঠছে প্রশ্ন।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কী বক্তব্য?

    গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gourbanga University) ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড বলেন,”পড়ুয়াদের থেকে শুনেছি, একটি ছাত্র ছুরি নিয়ে একটি ছাত্রীকে হামলা চালিয়েছে। আমাদের প্রথম চেষ্টা উভয়কেই বাঁচানো। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে দীপিকারা, প্রথমেই নজর কাড়লেন অঙ্কিতা

    Paris Olympics 2024: তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে দীপিকারা, প্রথমেই নজর কাড়লেন অঙ্কিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গেল প্যারিস অলিম্পিক্স ২০২৪ (Paris Olympics 2024)। আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুলাই, শুক্রবার। তার আগে বৃহস্পতিবার তিরন্দাজিতে (Indian Women Archery) মহিলাদের ব্যক্তিগত ও দলগত র‌্যাঙ্কিং ইভেন্ট ছিল। সেখানেই দীপিকা, অঙ্কিতা ও ভজন চতুর্থ স্থানে শেষ করেন। তাঁরা মোট ১৯৮৩ পয়েন্ট স্কোর করেন। তার মধ্যে অঙ্কিতা সবচেয়ে বেশি ৬৬৬ পয়েন্ট স্কোর করেন। ভজন স্কোর করেন ৬৫৯। দীপিকা ৬৫৮ স্কোর করেন। 

    কারা কোথায়

    বৃহস্পতিবার, নজর কাড়লেন ভারতের মহিলা তিরন্দাজেরা (Indian Women Archery)। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) প্রথম সাফল্য পেল ভারত। যোগ্যতা অর্জন পর্ব খেলে তিরন্দাজিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতের মহিলা দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর সরাসরি শেষ আটে খেলতে নামবেন। দলগত বিভাগে প্রথম স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া। তারা স্কোর করে ২০৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে চিন। ১৯৯৬ পয়েন্ট স্কোর করে তারা। তিন নম্বরে শেষ করে মেক্সিকো। তারা স্কোর করে ১৯৮৬। অর্থাৎ, মাত্র ৩ পয়েন্টের জন্য চতুর্থ স্থানে শেষ করতে হয় ভারতকে। শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার থেকে ৬৩ পয়েন্ট কম স্কোর করে ভারত। র‌্যাঙ্কিং রাউন্ডে অলিম্পিক্স রেকর্ড করেছে দক্ষিণ কোরিয়া।

    ব্যক্তিগত বিভাগে ফল ভালো না

    দলগত বিভাগে ভালো করলেও ব্যক্তিগত বিভাগে বিশেষ ভালো ফল করেননি ভারতীয় তিরন্দাজেরা (Indian Women Archery) । ৬৬৬ পয়েন্ট স্কোর করে ১১তম স্থানে শেষ করেছেন বাংলার মেয়ে অঙ্কিতা। ভজন রয়েছেন ২২তম স্থানে। তিনি ৬৫৯ পয়েন্ট স্কোর করেছেন। ৬৫৮ পয়েন্ট স্কোর করে ২৩তম স্থানে রয়েছেন দীপিকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kavach: দ্রুতগতিতে বসছে ‘কবচ’, জানালেন রেলমন্ত্রী, কাজ কতদূর এগোল?

    Kavach: দ্রুতগতিতে বসছে ‘কবচ’, জানালেন রেলমন্ত্রী, কাজ কতদূর এগোল?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলে যাত্রী সুরক্ষার প্রশ্নে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার যে কোনও আপোস করবে না, বুধবার সংসদে তা আরও একবার স্পষ্ট করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানালেন, দেশে ১ হাজার ৪৬৫ কিলোমিটার রুটে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম (Automatic Train Protection System) কবচ (Kavach) বসানো হয়েছে। এই কবচ বসানো হয়েছে ১৪৪টি লোকোমোটিভেও।

    ‘কবচ’ বসাতে ব্যয় (Kavach)

    সাউথ সেন্ট্রাল রেলওয়েতে বসানো হয়েছে এই কবচ। মন্ত্রী জানান, কবচ সিস্টেম বসাতে গিয়ে এ পর্যন্ত খরচ হয়েছে ১ হাজার ২১৬.৭৭ কোটি টাকা। চলতি অর্থবর্ষে (২০২৪-২৫) এই খাতে বরাদ্দ করা হয়েছে ১ হাজার ১১২.৫৭ কোটি টাকা। মন্ত্রী জানান, ২ লাখ ৬২ হাজার কোটি টাকা ক্যাপিটেল এক্সপেনডিচার হিসেবে বরাদ্দ করা হয়েছে। সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কবচ ইনস্টল করার ক্ষেত্রে। কবচ ৪.০-এর উন্নত সংস্করণ অনুমোদন পেয়েছে। দ্রুত তৈরি করা হবে বলেও জানান তিনি।

    ‘কবচ’ কী?

    প্রশ্ন হল, কবচ কী? কবচ হল একাধিক ট্রেনের সংঘর্ষ এড়ানোর উচ্চ প্রযুক্তি। ট্রেনের গতি একটি নির্দিষ্ট জায়গায় থাকার সময় বিপদ বুঝলে এই প্রযুক্তি লোকোপাইলটকে সতর্ক করে দেবে। লোকোপাইলট যদি ব্রেক কষতে ব্যর্থ হন, তবে কবচই করে দেবে সেই কাজ। যার জেরে ট্রেন যাবে দাঁড়িয়ে। এড়ানো যাবে সংঘর্ষ। প্রাণ বাঁচবে যাত্রীদের। যাত্রী সুরক্ষার ক্ষেত্রে কবচই এখনও পর্যন্ত উচ্চস্তরীয় নিরাপত্তা দেয় বলে শংসাপত্র দিয়েছে ইন্ডিপেনডেন্ট সেফটি অ্যাসেসর।

    আরও পড়ুন: এবার নবান্নেও ‘ভাইপোরাজ’? পিএমইউ নিয়ে নবান্নের নির্দেশিকায় গুচ্ছ প্রশ্ন

    মন্ত্রী জানান, দিল্লি-মুম্বই এবং দিল্লি-হাওড়া করিডরে চলছে কবচ (Kavach) সম্পর্কিত কাজ। এই দুই রুটে অপটিক্যাল ফাইবার বসানোর কাজও চলছে। ইতিমধ্যেই এই ফাইবার বসানো হয়েছে ৪ হাজার ২৭৫ কিলোমিটার রেলপথে। ইনস্টল করা হয়েছে ৩৬৪টি টেলিকম রওয়ার। ২৮৫ ইউনিট কবচ যন্ত্রাংশ দেওয়া হয়েছে বিভিন্ন স্টেশনে (Automatic Train Protection System)। কবচ ট্র্যাকসাইড ইক্যুইপমেন্ট ইনস্টল করা হয়েছে ১ হাজার ৩৮৪ কিলোমিটার রুটে (Kavach)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Religious Conversion: ফ্যাশন ইনস্টিটিউটের আড়ালে হিন্দু মেয়েদের ধর্মান্তরণ! যোগী-রাজ্যে মামলা দায়ের

    Religious Conversion: ফ্যাশন ইনস্টিটিউটের আড়ালে হিন্দু মেয়েদের ধর্মান্তরণ! যোগী-রাজ্যে মামলা দায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: নামেই ফ্যাশন ইনস্টিটিউট, কিন্তু তার আড়ালেই হিন্দু মেয়েদের ধর্মান্তরিত (Religious Conversion) করার জন্য চলছে ব্রেনওয়াশ। সম্প্রতি এই অভিযোগে নাম জড়াল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদের ল্যাকমে অ্যাকাডেমি নামে এক ফ্যাশন ইনস্টিটিউটের। মূলত ওই ইনস্টিটিউট পরিচালনাকারী রক্ষন্দা খানের (Rakshanda Khan) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গত ২২ জুলাই দুই হিন্দু ছাত্রী তানিয়া চৌধুরী এবং স্বাতী পাল মিলে জেলা কালেক্টর অনুজ সিংয়ের সঙ্গে দেখা করে ইনস্টিটিউট পরিচালনাকারী রক্ষন্দা খানের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছেন বলে খবর।

    ঠিক কী ঘটেছে? (Religious Conversion)    

    অভিযোগকারীদের অভিযোগ, স্বপ্না ওরফে রক্ষন্দা খান মুসলিম ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য তাদের ওপর রীতিমতো চাপ সৃষ্টি করেছেন। শিক্ষার্থীরা আরও জানিয়েছেন যে, রক্ষন্দা খান বলেছেন, ”মুসলিম ছেলেদের বিয়ে করতে কোনও সমস্যা নেই। আমিও আগে হিন্দু ছিলাম। ১৭ বছর আগে শাহনওয়াজ খান নামে একজন মুসলিম ব্যক্তিকে বিয়ে করি। সেসময় আমি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছিলাম এবং বর্তমানে মুসলিম পরিবারে খুব সুখী।”    

    ফ্যাশন ইনস্টিটিউটের আড়ালে কী চলে? 

    জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাঁথ রোডে অবস্থিত ল্যাকমে অ্যাকাডেমি নামে ওই ফ্যাশন ইনস্টিটিউটে মূলত মেকআপ, চুল এবং ত্বকের পরিচর্যা শেখান রক্ষন্দা। এর জন্য বিভিন্ন কোর্স রয়েছে তাঁর একাডেমিতে। অ্যাকাডেমির প্রায় সব ছেলেই মুসলিম এবং বেশিরভাগ মেয়েই হিন্দু। অভিযোগ রক্ষন্দা খান প্রধানত মুসলিম ছেলে এবং হিন্দু মহিলাদেরই কর্মী হিসাবে নিয়োগ করতেন। এরপর রক্ষন্দা হিন্দু মেয়েদের এই মুসলিম ছেলেদের সাথে বন্ধুত্ব করতে উৎসাহিত করতেন, যাতে মুসলিম ছেলেদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে হিন্দু মেয়েরা বিয়ের পর হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ (Religious Conversion) করে।  

    কী জানিয়েছে অভিযোগকারীরা?  

    এ প্রসঙ্গে, তানিয়া চৌধুরীর অভিযোগ, ”ভর্তির সময় আমাদের বলা হয়েছিল যে অ্যাকাডেমিতে মাংস ও মাছ সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু মুসলিম ছেলেরা প্রতিদিন এখানে মাংস ও মাছ নিয়ে আসে এবং সবার সামনে খায়।” অন্যদিকে স্বাতী পাল বলেন, ”অভিযুক্ত রক্ষন্দা খান হিন্দু ধর্মের অপব্যবহার করেন (Religious Conversion) এবং যে হিন্দু মেয়েরা তাঁকে মানে না তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি রক্ষন্দা হিন্দু মেয়েদের টিপ, টিকা, কপালে সিঁদুর এবং গলায় মঙ্গলসূত্র পরতে বাধা দিতেন। কোনও বিবাহিত মেয়ে মঙ্গলসূত্র ও সিঁদুর পরে এলে তাকে ইনস্টিটিউটে ঢুকতে দিতেন না। কিন্তু, মুসলিম ছাত্র ও মুসলিম প্রশিক্ষকদের অ্যাকাডেমিতেই নামাজ পড়ার স্বাধীনতা রয়েছে।”    

    আরও পড়ুন: কোটা বিরোধী ছাত্র আন্দোলনে মৃতের সংখ্যা ছাড়াল ২০০-র গণ্ডি! কেমন আছে বাংলাদেশ?

    এরপর অভিযোগকারীদের অভিযোগের ভিত্তিতে, মোরাদাবাদ পুলিশ রক্ষন্দা খানের বিরুদ্ধে মামলা দায়ের (Religious Conversion) করে গোটা ঘটনার তদন্তে নেমেছে। অন্যদিকে এই ঘটনার পরেই হিন্দু কর্মীরা রক্ষন্দা খানের কুশপুতুল পুড়িয়ে অ্যাকাডেমির বাইরে হনুমান চালিসা পাঠ করেন এবং অভিযুক্ত রক্ষন্দা খানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর প্রতিষ্ঠানটি সিল করার দাবি জানান। এছাড়াও, তাঁরা দাবি করেন যে, শিক্ষার্থীরা যেন তাদের ফি ফেরত পায়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে।

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Dinajpur: চোপড়ায় দাপাচ্ছেন জেসিবি বাহিনীর জব্বার, টাকা চাইতে গিয়ে আক্রান্ত পাওনাদার

    Uttar Dinajpur: চোপড়ায় দাপাচ্ছেন জেসিবি বাহিনীর জব্বার, টাকা চাইতে গিয়ে আক্রান্ত পাওনাদার

    মাধ্যম নিউজ ডেস্ক: চোপড়াকাণ্ডের জেরে তৃণমূল নেতা জেসিবি এখন জেলে রয়েছেন। তাতে কী হয়েছে, উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) চোপড়ায় এখন দাপিয়ে বেড়াচ্ছে জব্বার। জব্বার আবার জেসিবি বাহিনীর অন্যতম সদস্য। ফলে, তাঁর সামনে কথা বলার এখন কারও সাহস নেই। জব্বারের এই দাপাদাপিতে বেজায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাঁরা চাইছেন, জেসিবির মতো জব্বারের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক। প্রসঙ্গত, জেসিবি নিজের মতো করে সালিশি বসিয়ে প্রকাশ্যে নির্যাতন চালাতেন। কিছুদিন আগে চোপড়ায় একজন মহিলা এবং পুরুষকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ঘটনা সামনে আসতেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

    ঠিক কী অভিযোগ?(Uttar Dinajpur)

    জানা গিয়েছে, কালিকাপুরের (Uttar Dinajpur) মনসুর আলম নামে এক শ্রমিক জব্বারের দাদা জামশেদের সঙ্গে সিকিমে কাজ করতে গিয়েছিলেন। জামশেদ শ্রমিক সরবরাহের ঠিকাদারির কাজ করেন। সেই সুবাদে জামশেদের কাছে থেকে মনসুর প্রায় ১৪ হাজার টাকা পান। বছর খানেক হল তাঁকে সেই টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মঙ্গলবার রাতে সেই টাকা চাইতে যান তিনি। টাকা না পেয়ে খালি হাতে ফিরে আসেন তিনি। অভিযোগ, বুধবার জব্বারের নেতৃত্বে হামলা হয়। হামলায় পাঁচজন জখম হন। তাঁদের চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় জব্বারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে চোপড়া থানায়। তবে, দুদিন হতে চলল এখনও অভিযুক্তদের গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

    আরও পড়ুন: গীতার গুরুত্ব বুঝিয়েছিলেন বিবেকানন্দ, সেই শিকাগোতে হল ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ

    আক্রান্তের কী বক্তব্য?

    আক্রান্ত ব্যক্তি মনসুর  আলম বলেন, “আমি শ্রমিকের কাজ করি। প্রায় পাঁচ থেকে ছ’মাস আমায় কোনও টাকা দেয়নি। আমি সেই টাকা চাইতে গিয়েছিলাম। তখনই মারধর করা হয়। মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আসলে ওরা এলাকায় শাসক দলের সঙ্গে যুক্ত। পুলিশ কিছু করবে না, সেটা জানে বলেই ওদের এত বাড়বাড়ন্ত। আমি চাই, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা হোক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Akshay Kumar: টাকা মেরে দিয়েছেন প্রযোজকরা, আফসোস অক্ষয়ের  

    Akshay Kumar: টাকা মেরে দিয়েছেন প্রযোজকরা, আফসোস অক্ষয়ের  

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। কিছুদিন আগেই তাঁর ছবি ‘সারফিরা’ (Sarfira)  রিলিজ হয়। বক্স অফিসে ছবিটি কামাল দেখাতে পারেনি। ২০২১ সালে সূর্যবংশী ছবির পর অক্ষয় কুমারের (Akshay Kumar) কোন ছবিই সফল হয়নি। ছবি আসে, যায় কিন্তু দাগ কাটে না বক্স অফিসে। এমতাবস্থায় অনেক টাকা মার গিয়েছে অভিনেতার। এবার অক্ষয় প্রকাশ্যে জানালেন বেশ কয়েকজন প্রযোজক তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুই- একজন প্রযোজকের ঘরে তাঁর অনেক টাকা বকেয়া আছে। তাঁদের পেমেন্ট আসেনি। যদিও ব্যবস্থা নেওয়ার জায়গায়, তিনি তাঁদের সঙ্গে কাজ করা এবং কথা বলা বন্ধ করে দেওয়াকে যোগ্য জবাব মনে করেন।

    সময় খারাপ অক্ষয়ের (Sarfira)

    সম্প্রতি সারফিরা (Sarfira) ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছেন পরেশ রাওয়াল এবং রাধিকা মদান। ছবিটির প্লট ভালো হলেও বক্স অফিসে ১০ কোটি টাকা আয় করতে পারেনি এই ছবি। ছবির ফলাফল নিয়ে অভিনেতা (Akshay Kumar) বলেন, “প্রতিটি ছবির জন্য অভিনেতারা অনেক রক্ত, ঘাম, আবেগ, ব্যয় করে। যে কোনও সিনেমা হিট হলে খুব ভালো লাগে এবং ব্যর্থ হলে কষ্ট হয়।

    আরও পড়ুন: অগাস্টে মুক্তি পাবে ‘স্ত্রী-২’, আতঙ্ক নয়, এবার চান্দেরির ত্রাতা হয়ে ফিরে আসছেন ‘স্ত্রী’

    কিন্তু হিট বা ফ্লপ অনেক সময় অভিনেতাদের উপর নির্ভর করে না। রুপোলি পর্দার অনিশ্চয়তা বোঝা খুব কঠিন। তবে প্রতিটি ব্যর্থতা শিক্ষা দেয়। সাফল্যের মূল্য এবং সাফল্যের তাগিদ বাড়িয়ে দেয়। আমি আমার ক্যারিয়ারে সাফল্যের সময় মাথা ঠান্ডা ও ব্যর্থতা মোকাবিলা করতে শিখেছি।”

    অক্ষয় কুমারের পরবর্তী ছবি (Akshay Kumar)

    প্রসঙ্গত অক্ষয় কুমারকে এরপর আগস্ট মাসে ‘খেল খেল মে’ ছবিতে দেখা যাবে। ছবিটি পারিবারিক বিনোদনমূলক, যাতে তাপসী পান্নু, বাণী কাপুর, ফারদিন খান অভিনয় করবেন। ১৫ ই আগস্ট ছবিটি বক্স অফিসে ‘স্ত্রী-২’ এর সঙ্গে মোকাবিলা করবে। অক্ষয়ের (Akshay Kumar) বেশ কয়েকটি সিনেমা ফ্লপ হলেও তাঁর হাতে যে কাজের অভাব রয়েছে এমন নয়। ‘খেল খেল মে’ রিলিজ হওয়ার পর খিলাড়িকে দেখা যাবে ‘রিটার্ন অব দ্য বিলভড সিঙ্ঘম, স্কাই ফোর্স সহ আরও বেশ কয়েকটি সিনেমায়।  

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nabanna: এবার নবান্নেও ‘ভাইপোরাজ’? পিএমইউ নিয়ে নবান্নের নির্দেশিকায় গুচ্ছ প্রশ্ন

    Nabanna: এবার নবান্নেও ‘ভাইপোরাজ’? পিএমইউ নিয়ে নবান্নের নির্দেশিকায় গুচ্ছ প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি মুখ্যমন্ত্রী। তবে নামেই! হয় তাঁর কোনও ক্ষমতা নেই, নয়তো ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলের গোষ্ঠীকোন্দলের ফুটো বোজাতে গিয়ে সময় দিতে পারছেন না রাজ্য চালানোয়। এই (Project Management) দুই সম্ভাবনারই ছাপ স্পষ্ট নবান্নের তরফে জারি করা সরকারি এক (Nabanna) নির্দেশনামায়।

    নির্দেশিকায় গুচ্ছ প্রশ্ন (Nabanna)

    রাজ্য প্রশাসনের প্রধান হলেন মুখ্যসচিব এবং ডিজি। তাঁরা রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু সদ্য জারি করা সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, সব দফতরের গুরুত্বপূর্ণ প্রকল্পের নজরদারি ও পরিচালনা করবেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন। মুখ্যসচিবের কাজ কেন পঞ্চায়েত সচিব করবেন, ইতিমধ্যেই উঠেছে সে প্রশ্ন। আধিকারিকদের একাংশেরও প্রশ্ন, তবে কি পঞ্চায়েত সচিবের ওপর কিছুটা হলেও নির্ভর করে থাকতে হবে বাকি দফতরগুলির সচিব এবং জেলা প্রশাসনের কর্তাদের? কাজের গুণমান ঠিক না হলে দায় পড়বে কার ঘাড়ে?

    প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট

    সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছেন রাজ্যের (Nabanna) মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। তাতে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (PMU) গঠন করতে বলা হয়েছে। এই নির্দেশিকার নির্যাস, কেবল দফতরগুলিই নয়, চাহিদা মতো পিএমইউ-কে তথ্য পাঠাতে ও সহযোগিতা করতে কার্যত বাধ্য থাকবে সব জেলা প্রশাসনও। নির্দেশিকায় বলা হয়েছে, পঞ্চায়েত সচিব পি উলাগানাথনই পিএমইউ-কে নেতৃত্ব দেবেন। সেই শাখার বাকি আধিকারিকদের নিয়োগ করবে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।

    আরও পড়ুন: দুর্গাপুজোতেও রাজনীতি শাসকের! সজলের পুজোকে চিঠি পুলিশের

    নবান্নের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জরুরি প্রকল্পগুলি সময়ের মধ্যে ঠিকঠাক রূপায়ণ করতে গেলে বিভিন্ন দফতর, জেলা প্রশাসন, প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। তাই প্রত্যেক দফতর, জেলা প্রশাসন ও সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখে নির্বাচিত প্রকল্পগুলির গতি, সমস্যা ইত্যাদি সবই দেখভাল করবে পিএমইউ। দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে পরিস্থিতিও পর্যালোচনা করবে তারাই। প্রকল্পগুলির অবস্থা ও কার্যকারিতা মূল্যায়ন করে সরকারকে রিপোর্টও দেবে পিএমইউ।

    রাজনীতির কারবারিদের একটা বড় অংশের মতে, মুখ্যমন্ত্রী চলছেন ভাইপো তথা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে। তার জেরে রাজ্যে হয়ে গিয়েছে অতিমুখ্যসচিব। যাঁর মাধ্যমে নবান্নে আদতে কায়েম হচ্ছে ‘ভাইপোরাজ’। তাই দিন দিন (Project Management) মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রী হয়ে পড়ছেন ঠুঁটো। ব-কলমে রাজ্য চালাচ্ছেন ভাইপোই (Nabanna)!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mukesh Ambani: শেয়ার বাজারে জোর ধাক্কা খেলেন মুকেশ আম্বানি, কেন জানেন?

    Mukesh Ambani: শেয়ার বাজারে জোর ধাক্কা খেলেন মুকেশ আম্বানি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। সোমবার মুকেশের কোম্পানি রিলায়েন্সের (Reliance) মার্কেট ভ্যালুয়েশন এক ধাক্কায় ৭৩,৪৭০.৫৯ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ২০,৩০,৪৮৮.৩২ কোটি টাকা। রিলায়েন্সের শেয়ার দর তিন শতাংশেরও বেশি কমে যেতেই এল এই ধাক্কা। জুন মাসে কোম্পানির তরফে যে ত্রৈমাসিক রিপোর্ট পেশ করা হয়েছিল, তাতে বলা হয়েছিল নিট মুনাফার পাঁচ শতাংশ দর কমে গিয়েছিল। সোমবার এক দিনেই কমল তিন শতাংশের বেশি।

    শেয়ারে ধস (Mukesh Ambani)

    জানা গিয়েছে,  সোমবার ব্লু-চিপ স্টকটি বিএসইতে ৩.৪৯ শতাংশ হ্রাস পেয়ে ৩০০১.১০ টাকায় থামে। দিনের বেলায় এটি এনএসইতে ৩.৫৬ শতাংশ কমে শেয়ারের দর হয়েছিল ২,৯৯৮.৮০ টাকা। ট্রেডেড ভলিউম টার্মের দিক থেকে দেখলে দিনের বেলায় কোম্পানির ১.৯০ লাখ শেয়ার ব্যবসা করেছে বিএসইতে। আর ৯৮.৩৭ লাখ শেয়ার ব্যবসা করেছে এনএসইতে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হেভি সেলিং প্রেসারও টেনে নামিয়েছে বেঞ্চমার্ক সূচকগুলিকে। টানা দুদিন পড়ে ৩০-শেয়ারের বিএসই সেনসেক্স ১০২.৫৭ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে যায়। এনএসই নিফটি ২১.৬৫ পয়েন্ট (শতাংশের হিসেবে ০.০৯) কমে পৌঁছে গিয়েছিল ২৪,৫০৯.২৫-এ।

    দ্বিতীয় হলেন মুকেশ

    এদিকে, তেলের দাম ৩১ শতাংশ কমে যাওয়ায় এশিয়ার ধনীতম ব্যক্তির তকমা হারিয়েছেন ভারতের সব চেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এবার এই তকমা পেলেন জ্যাক মা। ব্লুমবার্গ জানিয়েছে, সোমবার প্রায় ৪২ হাজার ৮৮১ হাজার কোটি টাকা লোকসান হয়েছে মুকেশের কোম্পানির। তাই ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্সে এশিয়ায় দ্বিতীয় স্থানে চলে গেলেন মুকেশ।

    আরও পড়ুন: গুয়াতেমালায় মিলল মন্দিরের নিদর্শন, আদানপ্রদান হয়েছিল হিন্দু সংস্কৃতির?

    জানা গিয়েছে, সৌদি আরব ও রাশিয়ার মধ্যে রেষারেষির জেরে গত ২৯ বছরে সব চেয়ে বেশি কমে গিয়েছে তেলের দাম। তার জেরেই বিপুল ক্ষতির মুখ দেখলেন মুকেশ। কেবল মুকেশ নন, তেলের ব্যবসা যারাই করেন, তাঁদেরই এই হাল হয়েছে। প্রসঙ্গত, চলতি বছর সব মিলিয়ে রিলায়েন্সের শেয়ার কমেছে ২৬ শতাংশ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্নধার মুকেশই। এই কোম্পানির (Reliance) তেল, রিটেল, টেলিকম এবং আরও অন্যান্য ব্যবসাও রয়েছে (Mukesh Ambani)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • South 24 Parganas: জোড়া খুনে নাম জড়িয়েছে তৃণমূল নেতার! পুলিশে আস্থা হারিয়ে সিবিআই চাইছে পরিবার

    South 24 Parganas: জোড়া খুনে নাম জড়িয়েছে তৃণমূল নেতার! পুলিশে আস্থা হারিয়ে সিবিআই চাইছে পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: জমি নিয়ে বিবাদের জেরে দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ঢোলাহাট থানার গুরুদাসপুরে। তিন মাস আগের সেই খুনের ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা গৌরহরি মাল সহ কয়েকজনের। মৃতের পরিবারের লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত তৃণমূল নেতাকে বাদ দিয়ে লোকদেখানো দুজনকে পুলিশ গ্রেফতার করে। দুজনেই আবার মৃতের আত্মীয়। পুলিশ তদন্তে অসহযোগিতা করছে অভিযোগ তুলে সরব হলেন মৃতের পরিবারের সদস্যরা। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

    সিবিআই তদন্তের দাবি! (South 24 Parganas)

    মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাট থানার (South 24 Parganas) গুরুদাসপুরে মৃত দুই বোনের নামে জমি রয়েছে। সেই সম্পত্তি জোর করে দখল করে রেখেছেন স্থানীয় তৃণমূল নেতা গৌরহরি মাল। সেই জায়গা তিনি ছাড়তে চাইছেন না। গত মে মাসে খুনের ঘটনার দুদিন আগে তৃণমূল নেতা গৌড়হরি মাল জোরপূর্বক তাঁদের জায়গার একটি গাছ কেটে নেয়। আর তা নিয়ে ওই দুই বোনের সঙ্গে বচসা হয়েছিল। সেই সময় তৃণমূল নেতা ওই দুই বোনকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছিলেন। এই খুনের পিছনে ওই তৃণমূল নেতার বড় হাত রয়েছে বলে দাবি পরিবারের। পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেনি। মৃতের এক আত্মীয় প্রসেন মণ্ডল বলেন, তৃণমূল নেতার নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। তাই, পুলিশের ওপর আমাদের আস্থা নেই। প্রকৃত অভিযুক্ত (Trinamool Congress) এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই, খুনের ঘটনার সিবিআই তদন্তের জন্য আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।

    আরও পড়ুন: গীতার গুরুত্ব বুঝিয়েছিলেন বিবেকানন্দ, সেই শিকাগোতে হল ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ

    তৃণমূল নেতা কী সাফাই দিলেন?

    অভিযুক্ত তৃণমূল (Trinamool Congress) নেতা গৌরহরি মাল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। যে জমি নিয়ে বিবাদের কথা বলা হচ্ছে, মৃত দুই বোনের বাবা বেঁচে থাকতে আমি এই জায়গা কিনেছি। কাগজে সমস্ত কিছু লেখা আছে, তবে রেজিস্ট্রি করা হয়নি। দীর্ঘ বহু বছর ধরে আমি তা দখলে রেখেছি। তাই, ওই জমি আমার নামে লিখে দেওয়া উচিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: রাত পোহালেই অলিম্পিক্সের ঢাকে কাঠি, এবারের ভারতীয় দলে বৈচিত্র্যের ছোঁয়া

    Paris Olympics 2024: রাত পোহালেই অলিম্পিক্সের ঢাকে কাঠি, এবারের ভারতীয় দলে বৈচিত্র্যের ছোঁয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। অবশ্য অফিসিয়ালি গ্রেটেস্ট শো অন দ্য আর্থের প্রথম দিন এখনও আসেনি। ২৬ জুলাই হবে প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। ভারত থেকে প্যারিস অলিম্পিক্সে ২৫৭ সদস্যের দল গিয়েছে। যার মধ্যে ১১৭ জন অ্যাথলিট এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ রয়েছেন। ১৬টি খেলায় ৯৬টি বিভাগে নামবেন তাঁরা। 

    সবচেয়ে কমবয়সী অ্যাথলিট: এবার ভারতের হয়ে মাত্র ১৪ বছর বয়সেই সাঁতারে প্রতিনিধিত্ব করবেন সাঁতারু ধিনিধি দেশিংগু। প্যারিস অলিম্পিক্সে ভারতের সবচেয়ে কমবয়সী প্রতিযোগী। তিনি ইউনিভার্সালিটি কোটার মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন এবং ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে প্রতিযোগিতা করবেন।

    সবচেয়ে বয়স্ক অ্যাথলিট: টেনিসে নতুন ইতিহাস তৈরি করেছেন ভারতের রোহন বোপান্না। সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসাবে টেনিসে বিশ্বের এক নম্বর হয়ে গিয়েছেন তিনি।  এবার ৪৪ বছর বয়সে অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে নামবেন রোহন। 

    সোনার পদক জয়ী: টোকিওতে মাইলফলক গড়েছিলেন নীরজ চোপড়া। জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায় সেটাই অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত সোনা। এবারও ভারতের সবচেয়ে বড় বাজি নীরজই।

    মাল্টিপল অলিম্পিক্স পদক: ভারতের খেলাধুলোর ইতিহাসে প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে পরপর দুটি অলিম্পিক্সে পদক জিতেছেন পুসারেল্লা বেঙ্কট সিন্ধু। টোকিওতে গোটা টুর্নামেন্টে একটাও গেমে না হারলেও সেমিফাইনালে স্ট্রেট গেমে পরাজিত হয়েছিলেন। এবারও ভারতের হয়ে অলিম্পিক্সে নামছেন সিন্ধু।

    অলিম্পিক্সে পদক বিজয়ী: নীরজ চোপড়া এবং পিভি সিন্ধু ছাড়াও, মীরাবাই চানু, লোভলিনা বোরগোহাইন, এবং ভারতের পুরুষ হকি দল ২০২০ টোকিও অলিম্পিক্সে পদক জিতেছিল।

    নতুন ইভেন্টে যাত্রা: জ্যোতি ইয়াররাজি মহিলাদের ১০০ মিটার হার্ডলসে যোগ্যতা অর্জনের মাধ্যমে একটি নতুন ইভেন্টে নামছেন। তিনি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। আরেকজন নতুন প্রতিযোগী হলেন রীতিকা হুডা। মহিলাদের ৭৬ কেজি রেসলিংয়ে এবার ভারত প্রথম প্রতিনিধিত্ব করবে।

    অলিম্পিক্সে প্রথম: ৭২ জন ভারতীয় অ্যাথলিট প্রথমবারের মতো অলিম্পিক গেমসে (Paris Olympics 2024) প্রতিযোগিতা করবেন। কিন্তু অলিম্পিক্সের বাইরে, ভারতীয় দলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩-পজিশন ইভেন্টে বিশ্ব রেকর্ডধারী সিফত কৌর সামরা সহ অনেক শক্তিশালী প্রতিযোগী রয়েছেন।

    একের অধিক ইভেন্টে লড়াই: শুটিং সেনসেশন মনু ভাকর ১০ মিটার এয়ার পিস্তল এবং ২৫ মিটার পিস্তল ইভেন্টে নামবেন। অন্যদিকে পারুল চৌধুরি মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ এবং ৫০০০ মিটারে দৌড়বেন।

    ক্রীড়াবিদ যোগ্যতা অর্জন করেও অংশ নিতে পারেনি: বোয়েনেশ মেন্ডিরাতা এবং মুরালি শ্রীশঙ্কর প্যারিস অলিম্পিক ২০২৪-এ অংশ নিতে পারেননি। মেন্ডিরাতা ট্র্যাপ ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছিলেন এবং মুরালি শ্রীশঙ্কর লং জাম্পে যোগ্যতা অর্জন করেছিলেন, কিন্তু তারা চোটের কারণে অংশ নিতে পারেননি।

    ভারতীয় দলের বৃহত্তম স্কোয়াড: এবার ভারতের সবচেয়ে বড় স্কোয়াড অ্যাথলেটিক্সে। ২৯ জন ভারতীয় ক্রীড়াবিদ অ্যাথলেটিক্সের আসরে নামবেন। এর পরে শুটিংয়ে ২১ জন এবং হকিতে ১৯ জন ক্রীড়াবিদ রয়েছেন। 

    আরও পড়ুন: আসন্ন প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সেরা বাজি কারা?

    একমাত্র করে প্রতিনিধি: ভারোত্তোলন, জুডো, ইকুয়েস্ট্রিয়ান ও রোয়িং এবার অলিম্পিক্সের (Paris Olympics 2024) এই ৪টি ইভেন্টে মাত্র ১ জন করে ভারতীয় অ্যাথলিট পারফর্ম করবেন। প্যারিস অলিম্পিক্সে ভারোত্তোলনে ভারত থেকে একমাত্র অংশ নিচ্ছেন মীরাবাঈ চানু। তিনি টোকিও অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন। এবার প্যারিসে তাঁর নজর সোনায়। মণিপুরের মেয়ে মীরাবাঈ প্যারিস অলিম্পিকে ২০৫ কেজি ওজন তোলার পরিকল্পনা করেছেন। স্ন্যাচে ৯০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তাঁর লক্ষ্য ১১৫ কেজি ওজন তোলা। প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে একমাত্র অ্যাথলিট হিসেবে জুডোতে পারফর্ম করতে দেখা যাবে তুলিকা মানকে। তিনি ২০২২ সালের কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন। কলকাতার ছেলে অনুষ আগরওয়ালা প্যারিস অলিম্পিক্স ইকুয়েস্ট্রিয়ানে পারফর্ম করবেন।  রোয়িংয়ে ভারতের একমাত্র প্রতিনিধি বলরাজ পানওয়ার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share