Tag: bangla news

bangla news

  • World Cup 2023: ৪৯ বলে ১০২! বিশ্বকাপে নয়া রেকর্ড দক্ষিণ আফ্রিকার

    World Cup 2023: ৪৯ বলে ১০২! বিশ্বকাপে নয়া রেকর্ড দক্ষিণ আফ্রিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (World Cup 2023) নয়া রেকর্ড হল শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার ম্যাচে। ২০১১ সালে ১২ বছর আগে ভারতের মাটিতে দ্রুততম শতরান করে রেকর্ড গড়েছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। শনিবার সেই রেকর্ড ভেঙে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্রুততম শতরান করলেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম।

    রেকর্ড দক্ষিণ আফ্রিকার ব্যাটারের

    মাত্র ৪৯ বলে ১০২ রান করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। মিডল অর্ডারে খেলতে নেমে দাপিয়ে খেলেছেন মার্করাম। যার জেরে দক্ষিণ আফ্রিকার রান পেরিয়ে গেল ৪০০র চৌকাঠ। মোট তিনটি ছক্কা মারেন তিনি। শতরান করেন ছক্কা মেরেই। সব মিলিয়ে এদিন ১৪টি চার ও তিনটি ছক্কা হাঁকান মার্করাম। ৫৪ বলে ১০৬ রান করে আউট হন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে (World Cup 2023) ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ বলে শতরান করেছিলেন কেভিন। তাঁর ব্যাটের দাপটে সেবার ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড। সেই রেকর্ডই ভাঙলেন মার্করাম।

    রানের পাহাড়

    বিশ্বকাপে যতবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা, ততবারই সব চেয়ে বেশি রান হয়েছে। ২০১৫ সালে এই দক্ষিণ আফ্রিকাই দুবার ৪০০ বা তার বেশি রান করেছে। এই ইনিংসে ছিল তিনটে সেঞ্চুরি। যাদের মধ্যে একজন মার্করাম। সেঞ্চুরির পাশাপাশি রেকর্ডও করলেন তিনি। মার্করামের স্ট্রাইক রেট ১৯৬.৩০। কুইন্টন ডি কক ৮৩ বলে সেঞ্চুরি করেন। ১১০ বলে ১০৮ রান করেন ভান ডার ডুসেন।

    আরও পড়ুুন: খালিস্তানপন্থীদের হুমকির মুখেও জাতীয় পতাকা তুলে ধরলেন ভারতীয় ছাত্র!

    বিশ্বকাপে (World Cup 2023) দ্রুততম শতরানের তালিকায় প্রথম দশে ভারতের একমাত্র ক্রিকেটার কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ বলে শতরান করেছিলেন কপিল। সেই ম্যাচে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ভারতের অধিনায়ক। এই ম্যাচে দুটো রেকর্ড ভেঙেছে দক্ষিণ আফ্রিকা। রেকর্ড হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই দুটো রেকর্ডেরই একটা হল মার্করামের দ্রুততম সেঞ্চুরি (World Cup 2023)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Asian Games 2023: শেষদিনে এল ৬টি সোনা! রেকর্ড ১০৭টি পদক নিয়ে এশিয়ান গেমস থেকে ফিরছে ভারত

    Asian Games 2023: শেষদিনে এল ৬টি সোনা! রেকর্ড ১০৭টি পদক নিয়ে এশিয়ান গেমস থেকে ফিরছে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ ভালো যার, সব ভালো তার! হাংঝৌ এশিয়ান গেমসের শেষ দিনে বাজিমাত ভারতের। শনিবার ছিল প্রতিযোগিতার ১৪তম দিন। এদিন ভারতীয় ক্রীড়াবিদরা ৬টি সোনার পদক-সহ মোট ১২টি পদক জিতেছেন। মোট ১০৭টি পদক নিয়ে গেমস শেষ করল ভারত, যা সর্বকালীন রেকর্ড। ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ নিয়ে ভারত পদক তালিকায় চতুর্থ স্থানে অভিযান শেষ করেছে।

    সকাল থেকেই পর পর সোনা…

    শনিবার সকাল থেকে একের পর এক পদক এসেছে ভারতে। দেশবাসীর ঘুম ভাঙার আগেই সকাল সকাল ১০০পদক ঝুলিতে ভরে ফেলেন ভারতীয় অ্যাথলিটরা। এদিন ভারতের পুরুষ ক্রিকেট দল সোনার পদক জিতেছে। অন্যদিকে কাবাডিতে ভারতীয় পুরুষ ও মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাডমিন্টনের পুরুষদের ইভেন্টে ভারত সোনা পেয়েছে, আর ভারতীয় তিরন্দাজরা পুরুষ ও মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছে। শেষবেলায় দাবায় এল জোড়া পদক। দাবাতে রুপো পেল ভারতের পুরুষ ও মহিলা দল।

    অ্যাথলেটিক্স থেকে ২৯, শ্যুটিং থেকে ২২ 

    তিরন্দাজি, শুটিংয়ের মতো ইভেন্টে শুরু থেকে শুরু করে মোট ২২টি ইভেন্ট থেকে পদক জিতেছে ভারতীয় অ্যাথলিটরা। সবথেকে বেশি পদক এসেছে অ্যাথলেটিক্সে। এই ইভেন্ট থেকে ৬টি সোনা সহ মোট ২৯টি পদক এসেছে। পুরুষদের রিলে রেস, মহিলা স্টিপলচেজের মতো ইভেন্টে ঐতিহাসিক সোনা জিতেছে ভারত। এছাড়া, শ্যুটিং থেকে এসেছে ৭টি সোনা সহ ২২টি পদক। তিরন্দাজিতে সোনা এসেছে ৬টি। 

    দীর্ঘ খরা পর হকিতে সোনা

    স্কোয়াশ ২টো সোনা, ১টা রুপো, ২টো ব্রোঞ্জসহ ৫টা পদক এসেছে। রোয়িংয়ে ভারতীয়রা পেয়েছে পাঁচটি পদক। এরমধ্যে ২টো রুপো, ৩টে ব্রোঞ্জ। ব্যাডমিন্টন ডাবলসে চিরাগ-সাত্ত্বিক জুটির ঐহিহাসিক সোনার সঙ্গেই দলগত বিভাগে রুপো, প্রণয় ব্যক্তিগতভাবে ব্রোঞ্জ জিতেছেন। মোট পদকের সংখ্যা ৩। হকিতে পুরুষ দল সোনা ও মহিলা দল ব্রোঞ্জ জিতেছে। কুস্তিতে টি রুপো, ৫টা ব্রোঞ্জ পেয়েছে ভারত।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: অনুশীলনে চোট হার্দিকের! রবিবার বিশ্বকাপ যাত্রা শুরু রোহিতদের

    ICC World Cup 2023: অনুশীলনে চোট হার্দিকের! রবিবার বিশ্বকাপ যাত্রা শুরু রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: চেন্নাইয়ে বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান শুরু করছে ভারত। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। ধুন্ধুমার যুদ্ধের পারদ চড়ছে গত কয়েকদিন ধরেই। তিন ফরম্যাটেই একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে অজিদের। ওয়ানডে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন। এবার ষষ্ঠবার একদিনের ক্রিকেট বিশ্বকাপে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নামছে অস্ট্রেলিয়া। ভারতও ঘরের মাঠে চিরকালই সেরা। তার উপর এখন তিন ফরম্যাটের ক্রিকেটেই এক নম্বর দল ভারত।

    হার্দিকের চোট 

    তবে বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরুর আগে একের পর এক দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ডেঙ্গি হওয়ায় প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচ খেলার সম্ভাবনা প্রায় নেই শুভমন গিলের। এরই মধ্যে অনুশীলনে চোট পেলেন হার্দিক পান্ডিয়া। যদিও, ভারতীয় শিবির সূত্রে খবর, হার্দিকের চোট গুরুতর কিছু নয়। দিন দুয়েকেই ঠিক হয়ে যাবে। হার্দিকের আঙুলে তেমন ব্যথাও নেই। বল করতে কোনও সমস্যা হচ্ছে না। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে কোনও সংশয় নেই। হার্দিককে ধরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশের পরিকল্পনা করছেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত। ২৯ বছরের অলরাউন্ডার ভারতীয় দলের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

    গিলের পরিবর্তে কে

    শুভমন গিল প্রসঙ্গে এদিন ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘না, ওকে নিয়ে উদ্বেগের কিছু নেই। অবশ্যই ও অসুস্থ। কিন্তু আমরা প্রত্যেকেই আগে মানুষ। আমি অধিনায়ক হিসেবে ভাবছি না। আগে মা‌নুষ হিসেবে চাই গিল দ্রুত সুস্থ হয়ে উঠুক। অবশ্যই চাই কালকের ম্যাচ খেলুক। ও যুব ক্রিকেটার খবু দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ শুভমান গিল না খেললে ওপেনিংয়ে রোহিতের ডেপুটি কে হবেন? রোহিতের ওপেনিং পার্টনার হিসাবে ঈশান কিষানকে দেখতে পাওয়ার সম্ভবনা প্রবল।  শনিবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন ঈশান কিষাণ। ফলে রবিবার প্রথম ম্যাচে গিলের সম্ভাবনা ‌নেই বললেই চলে। তারকা ক্রিকেটার এখনও পুরো ফিট হতে পারেন‌নি। যা উদ্বেগে রেখেছে ভারতীয় দলকে।

    আরও পড়ুন: স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর! এশিয়ান গেমসে শত পদক, ভারতের খেলাধুলোয় ইতিহাস

    কী বললেন দ্রাবিড়

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ নিয়ে ম্যাচের আগে রাহুল দ্রাবিড় বললেন, ‘আমি সত্যি কথা বলছি যে ম্যাচ শুরু হওয়ার পর এই দলের দায়িত্ব সম্পূর্ণভাবে অধিনায়কের উপর থাকে। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও অধিনায়কের হাতেই থাকে। মাঠের মধ্যে অধিনায়ক একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত করতে থাকেন। একজন কোচ হিসেবে আমার দায়িত্ব ছিল, এই দলটাকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে দেওয়া। এবার ক্রিকেটারদের উচিত নিজেদের খেলা উপভোগ করা এবং নিজেদের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স করা। দলে কারা থাকবেন তা রোহিতই ঠিক করবেন।’

    ম্যাচের খুঁটিনাটি

    ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব/শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

    অস্ট্রেলিয়া প্ৰথম একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, এলেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড

    কখন, কোথায় ম্যাচ দেখবেন: ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়। টস হবে দুপুর ১.৩০ টায়। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sadhvi Niranjan Jyoti: ‘‘চুরি ধরা পড়ে যাবে বলে মুখোমুখি বসেনি’’, কলকাতায় এসে তৃণমূলকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর

    Sadhvi Niranjan Jyoti: ‘‘চুরি ধরা পড়ে যাবে বলে মুখোমুখি বসেনি’’, কলকাতায় এসে তৃণমূলকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: জমিদারদের পার্টি নয়, বিজেপি প্ল্যাটফর্মের চা বিক্রেতার দল। ঝটিকা সফরে কলকাতায় এসে তৃণমূলের কটাক্ষকে এই ভাষাতেই জাবাব দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Sadhvi Niranjan Jyoti)। শনিবার সকালে ঝটিকা সফরে কলকাতায় আসেন তিনি। এদিন সকালে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা বিজেপি কার্যালয়ে চলে যান কেন্দ্রীয় মন্ত্রী। বৈঠক করেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের সঙ্গে। তারপরই সুকান্ত-শুভেন্দুকে পাশে বসিয়ে কড়া আক্রমণ করেন রাজ্যের শাসকদল তৃণমূলকে। 

    ওদের সঙ্গে দেখা করতেই দিল্লি আসি

    এদিন তিনি বলেন, ভারত একটা গণতান্ত্রিক দেশ, এটা কোনও স্বৈরতন্ত্র নয়। এখানে যা ইচ্ছে তাই করা বা যা ইচ্ছে তাই বলা যায় না, বলে দাবি করেন সাধ্বী নিরঞ্জন (Sadhvi Niranjan Jyoti)। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, “আপনাদের সামনে বাধ্য হয়ে আসতে হল আমাকে। দুদিন আগে তৃণমূলের প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে চান। কেন্দ্রীয় সরকার বৈমাত্রেয় সূলভ আচরণ করছে জানিয়ে দেখা করতে চান। শুধু ওদের সঙ্গে দেখা করতেই আমি দিল্লি এসেছিলাম। প্রথমে ওরা বলেছিলেন ৫ জন প্রতিনিধি দেখা করবেন। তারপর আমার পিএসের কাছে বলেন ১০ জন দেখা করবেন। আমি বললাম আপত্তি নেই। তারপর বলেন, সমস্ত জনতার সঙ্গে দেখা করতে হবে। আমি বলি, সচিব সহ অন্যান্যদের সঙ্গে দেখা করে আলোচনার জন্য। তারপর সাড়ে ৭টায় বলেন সব সাংসদ দেখা করবেন। আমি সেটারও ব্যবস্থা করি। তারপর মহুয়া মৈত্র বলেন, একা দেখা করবেন। আমি তারপর বলি কারও সঙ্গে একা দেখা করব না। ডেলিগেট টিমের সঙ্গে দেখা করব। তারপর ৮টায় বলা হয় সব সাংসদরা আসবেন। আমি বলি সেটাই করুন। কিন্তু ৮টা ২০তে আবার বলেন জনতার সঙ্গে দেখা করতে হবে আগে। আমি বলি, আগে আপনাদের ডেলিগেটের সঙ্গে দেখা করব। তারপর জনতার সঙ্গে দেখা করব। যেভাবে আমার নামে মিথ্যা বলেছেন, আমাকে ভিডিয়ো করতে হয়েছে। বলা হয়েছে, আমি নাকি পিছনের গেট দিয়ে চলে গিয়েছি। আমি ৪ নম্বর গেট দিয়েই বরাবর যাতায়াত করি। আমার মনে হচ্ছে মিথ্যাটাই এই সরকারের বুনিয়াদ।” 

    ইউপিএ জমানার তুলনায় বেশি বরাদ্দ

    তৃণমূলের কটাক্ষের জবাবে তিনি বলেন, ‘আমাদের দলকে জমিদারদের পার্টি বলা হচ্ছে। আমাদের দল জমিদারদের দল নয়, প্ল্যাটফর্মের চা বিক্রেতার পার্টি হল বিজেপি। আমাদের সরকার গরিব মানুষকে সব দিয়েছে। আর আমাকে বলছে, আমি মিথ্যেবাদী? মহুয়া মৈত্র, যে দলে তুমি আছো মিথ্যার ভিত্তিভূমি থেকে তার উৎপত্তি’। শনিবার কলকাতায় এই সাংবাদিক বৈঠকে রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় বরাদ্দের খতিয়ান তুলে ধরেন নিরঞ্জন জ্যোতি (Sadhvi Niranjan Jyoti)। দাবি করেন, ইউপিএ জমানার তুলনায় পশ্চিমবঙ্গকে কয়েক গুণ বেশি বরাদ্দ দিয়েছে মোদি সরকার। পরিসংখ্যান তুলে ধরে সাধ্বী জানান, “২০১৪-র পর ৪৫ লক্ষ বাড়ি আমরা দিয়েছি আবাস যোজনায়। ইন্দিরা আবাস যোজনায় অ্যাপ্রুভ হওয়া ১০ লক্ষের বেশি ঘর আমরা তৈরি করেছি। কোভিডের পর থেকে এই রাজ্যের ৬ কোটি ২ লক্ষ মানুষকে বিনামূল্যে চাল দিয়ে আসা হচ্ছে। ৩৯,৭১০০টন চাল দেওয়া হয়েছে।”

    আরও পড়ুন: “নিজেকে বাঁচাতে পরিবারকে চোর সাজাচ্ছেন”, অভিষেককে খোঁচা শুভেন্দুর

    ভয় পেলে কলকাতায় কেন আসতাম

    কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী (Sadhvi Niranjan Jyoti)  জানান, “আমি আজ কলকাতায় এসেছি। ওরা যেখানে বলবে সেখানে কথা বলতে আমি প্রস্তুত। কিন্তু ওদের কথা বলার কেউ নেই। আসলে মুখুমুখি বসলে চুরি ধরা পড়ে যাবে।” তাঁর কথায়, “মনরেগায় ঘোটালা হয়েছে। মনরেগার টাকা আটকালে তো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকাও আটকানো হত। ৫৪০০ কোটি দেওয়া হয়েছিল ইউপিএর সময়। আর মোদী সরকার ১১০০০ কোটি দিয়েছে গত ৯ বছরে। মহিলাদের মাত্র ৬০০ কোটি ঋণ দেওয়া হয়েছিল ইউপিএর আমলে। আর মোদী সরকারের সময়, ৭৪০০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ১১ লক্ষ  বাংলার মহিলা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে কাজ করছেন মোদী সরকারের সময়। এই সব কারণেই ওরা আলোচনা করার বদলে পালিয়ে যান। কারণ দুর্নীতি ছাড়া কথা বলার আর কোনও বিষয় ছিল না। আমি আড়াই ঘণ্টা বসেছিলাম। আজও এসেছি। আমি ভয় পেলে কলকাতায় কেন আসতাম? তথ্যপ্রমাণ নিয়ে সচিবকে নিয়ে আসুন। বাংলার মানুষকে বঞ্চিত হতে দেব না। কথা দিচ্ছি। কিন্তু ভুয়ো জব কার্ড যাদের দেওয়া হয়েছে, তাঁদের তো বের করতেই হবে।” 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “নিজেকে বাঁচাতে পরিবারকে চোর সাজাচ্ছেন”, অভিষেককে খোঁচা শুভেন্দুর

    Suvendu Adhikari: “নিজেকে বাঁচাতে পরিবারকে চোর সাজাচ্ছেন”, অভিষেককে খোঁচা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কখনও দিল্লি গিয়ে অবস্থান বিক্ষোভ, আবার কখনও রাজভবনের সামনে ধর্না প্রদর্শন। কার্যত নিজেকে ইডির জেরার মুখ থেকে বাঁচতেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন, নন্দীগ্রামে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘পুলিশি মদতে মঞ্চস্থ ধর্না জনস্বার্থে না পরিবারের স্বার্থে? এই প্রশ্ন তুললেন শুভেন্দু (Suvendu Adhikari)। সোশ্যাল মিডিয়ায় অক্টোবর মাসের ক্যালেন্ডার তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কার্যত খোঁচা দিলেন বিরোধী দলনেতা।

    কী বললেন শুভেন্দু

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর স্ত্রী এবং বাবা-মাকেও তলব করার প্রেক্ষিতে অক্টোবর মাসের ক্যালেন্ডারের চারটি তারিখ ৬ অক্টোবর, ৭ অক্টোবর, ৯ অক্টোবর এবং ১১ অক্টোবর এই চারদিন ‘মা’ ‘বাবা’ ‘কয়লা’ ও ‘নারোলা’ বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের দিল্লি চলো কর্মসূচি কিম্বা রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে ধর্না— এসবই শাসক দলের অবস্থানকে দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্যই বলেও আক্রমণ শানিয়েছে বিজেপি।

    রাজভবনের সামনে ১৪৪ ধারা উপেক্ষা করেছে তৃণমূল। অভিষেকের নাম না করে তাঁকে ‘জমিদার’ বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা। শাসক দল রাজ্যের সাংবিধানিক প্রধানের নিরাপত্তার বিষয়টিকেও উপেক্ষা করছে মত শুভেন্দুর (Suvendu Adhikari)। প্রসঙ্গত, একের পর এক ইডির জেরার মুখে অভিষেক ও তার পরিবার। শুভেন্দুর বক্তব্য অভিষেক নিজেকে বাঁচাতে বাবা মা-সহ পরিবারকে চোর সাজাচ্ছে। কার্যত দিল্লি থেকে রাজভবন, বিগত কয়েকদিনে যে যে কর্মসূচি গুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন শুভেন্দুর চোখে অভিষেকের নেওয়া সেই সমস্ত পদক্ষেপগুলো কোনও রাজনৈতিক কর্মকাণ্ড নয়। তিনি নিজেকে ইডির জেরার মুখ থেকে বাঁচাতেই এই ধরনের একের পর এক কর্মসূচি নিয়ে চলেছেন। এগুলোর সঙ্গে সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Canada Row: দিল্লি থেকে বেশিরভাগ কূটনীতিককে সরাচ্ছে কানাডা! পাঠানো হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুরে

    India-Canada Row: দিল্লি থেকে বেশিরভাগ কূটনীতিককে সরাচ্ছে কানাডা! পাঠানো হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুরে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের কথা মানতে চলেছে কানাডা (India-Canada Row)। ‘কূটনৈতিক ভারসাম্য’ রক্ষার জন্য দেশে থাকা কানাডার কূটনীতিকদের সরিয়ে নেওয়ার জন্য জাস্টিন ট্রুডো সরকারকে ১০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল ভারত। সেই মতোই কানাডা সরকার ভারত থেকে কূটনীতিকদের সরিয়ে কুয়ালালামপুর এবং সিঙ্গাপুরে পাঠাচ্ছে। ধাপে ধাপে তাঁদের সরানোর কাজ শুরু হয়েছে। 

    ভারতের নির্দেশ মানল কানাডা

    প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার কানাডার (India-Canada Row) ৪১ জন কূটনৈতিককে ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিয়েছিল। ভারতে এই মুহূর্তে ৬২ জন কানাডার কূটনীতিবিদ ছিল কানাডায় বর্তমানে ২০ জন ভারতীয় কূটনীতিক রয়েছেন। তাই ‘কূটনৈতিক ভারসাম্য’ রক্ষার জন্য কানাডার সেই সংখ্যক কূটনীতিকদেরই ভারতে থাকার বিষয়ে ট্রুডো সরকারের সঙ্গে কথা বলেছিল দিল্লি। ভারত জানিয়ে দিয়েছিল, ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে অতিরিক্ত কূটনীতিকদের সরিয়ে নিতে হবে কানাডাকে। সেই মতোই নাকি ভারতে থাকা বেশিরভাগ কূটনীতিকদের সরিয়ে নিল কানাডা। 

    আরও পড়ুন: স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর! এশিয়ান গেমসে শত পদক, ভারতের খেলাধুলোয় ইতিহাস

    ভারতে কানাডার সেনেটের স্পিকার

    প্রসঙ্গত, ভারত এবং কানাডার (India-Canada Row) সম্পর্ক বর্তমানে একদম তলানিতে এসে ঠেকেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিতর্কিত মন্তব্যের জেরে দুই দেশের কূটনৈতিকের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক ধাক্কা খেয়েছে। সদ্য ভারতে হওয়া জি ২০ সম্মেলনে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী। দেশে ফিরে তিনি বলেন, কানাডায় হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত রয়েছে ভারতীয় এজেন্টরা। যদিও ভারতের বিদেশমন্ত্রক সঙ্গে সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর সেই দাবি প্রত্যাখ্যান করে দেয়। এই আবহে দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিক করার জন্য দু’তরফেরই কূটনৈতিক প্রয়াস অব্যাহত। আগামী ১২ তারিখ (চলবে ১৪ তারিখ পর্যন্ত) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলছে জি২০ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির স্পিকারদের সম্মেলন। সেখানে আসছেন কানাডার সেনেটের স্পিকার রেমন্ড গ্যাগনে। এ ব্যাপারে পাকা কথা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সূত্রের দাবি, ওই সম্মেলনে আসার কথা ছিল কানাডার সংসদীয় নিম্ন কক্ষের (হাউস অব কমন্স) নব মনোনীত অধ্যক্ষ গ্রেগ ফার্গুস-এর। কিন্তু কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডোর ঘনিষ্ঠ, লিবারাল পার্টির সাংসদ গ্রেগ ফার্গুস নিজেও কানাডার শিখ সম্প্র‍দায়, বিশেষ করে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি ‘সহানুভূতিশীল’ বলে পরিচিত। তাই বিতর্ক এড়াতে তাঁর জায়গায় রেমন্ড গ্যাগনেকেই দিল্লি পাঠাতে মনস্থ করেছেন ট্রুডো। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর! এশিয়ান গেমসে শত পদক, ভারতের খেলাধুলোয় ইতিহাস 

    Asian Games 2023: স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর! এশিয়ান গেমসে শত পদক, ভারতের খেলাধুলোয় ইতিহাস 

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রীড়াজগতে স্বপ্নপূরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এশিয়ান গেমসের (Asian Games 2023) স্লোগান ছিল ‘ইস্ বার ১০০ পার’। সত্যিই চলতি এশিয়ান গেমসে ১০০ পদক পেরিয়ে গেল ভারত। এটি সর্বকালীন রেকর্ড। এর আগে কোনও দিন ১০০ পদক ছোঁয়া তো দূর, তার ধারেকাছেও যেতে পারেননি অ্যাথলিটেরা। সোনা পাওয়ার ব্যাপারেও এ বার রেকর্ড হয়েছে। মোদি-জমানার আগে ক্রীড়াজগতে এই উন্নতির কথা ভাবতেও পারেনি দেশবাসী। ভারতকে খেলাধুলোর দেশ প্রমাণ করতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বে দাপট দেখানোর আগে এশিয়া সেরা হয়ে ওঠার লক্ষ্য নিয়েই চলছে ভারত। এশিয়ায় ভারত যে কারও থেকে কম যায় না, সেটা বোঝানোর জন্যে এশিয়াডের থেকে ভাল মঞ্চ আর হয় না। তাই প্রচারের শুরুটা হয়েছিল এশিয়ান গেমস থেকেই। সেখানেই অভূতপূর্ব সাফল্য মিলল। 

    কবাড্ডিতে সোনা

    কবাড্ডিতে সোনা জিতে ভারতকে শততম পদক এনে দিলেন ভারতীয় মহিলা দল। চিন তাইপেকে ফাইনাল ম্যাচে ২৬-২৪ স্কোরলাইনে হারাল ভারতীয় মহিলা কবাড্ডি দল (Indian Women’s Kabaddi Team)। ভারতের শততম পদক জয়ের পরই প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সব খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের পরিশ্রমই ভারতকে এই ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছতে সাহায্য করেছে।’ তিনি আরও জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর ওই বিজয়ী অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

    তীরন্দাজিতে সাফল্যের ধারা অব্যাহত

    এশিয়ান গেমসের (Asian Games 2023)  শেষ দিনটা দুরন্ত শুরু করেছিল ভারত মহিলাদের তিরন্দাজির কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম। ফাইনালে কোরিয়ার প্রতিপক্ষকে হারিয়ে সোনা জেতেন জ্যোতি। ম্যাচের ফলাফল জ্যোতি ১৪৯, এবং চিয়েউন ১৪৫। তিরন্দাজির একই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন অদিতি স্বামী। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ফের একবার তিরন্দাজিতে আরেকটি সোনা এল ঘরে। কমপাউন্ড তিরন্দাজিতে পুরুষদের সিঙ্গেলসে সোনা জিতলেন ওজাস দেওতালে (Ojas Deotale)। স্বদেশীয় অভিষেক ভার্মাকেই (Abhishek Verma) ১৪৯-১৪৭ স্কোরলাইনে হারালেন তিনি। ফলে সোনার পাশাপাশি রুপোও এল ভারতের ঘরে।


    আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষা সম্প্রতি বলেছিলেন, “প্রধানমন্ত্রীর ইচ্ছেতেই ভারত আগামী দিনে খেলাধুলোয় অন্যতম শক্তি হয়ে উঠবে। তার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। ক্রীড়াবিদদের পুরস্কার দেওয়া হচ্ছে। বিদেশি কোচেদের ব্যবস্থা করা হচ্ছে। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। তিন-চার বছর আগে এটা শুরু হয়েছে। এখন একটা জায়গায় চলে এসেছে তারা। তার ফলাফলও দেখতে পাচ্ছি আমরা।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: কামদুনির রায় ‘অপ্রত্যাশিত’, বললেন শুভেন্দু! ‘পুলিশি নিষ্ক্রিয়তার প্রমাণ’, মত সুকান্তর

    Suvendu Adhikari: কামদুনির রায় ‘অপ্রত্যাশিত’, বললেন শুভেন্দু! ‘পুলিশি নিষ্ক্রিয়তার প্রমাণ’, মত সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: কামদুনি গণধর্ষণ ও খুনের (Kamduni Gang Rape) মামলায় নির্যাতিতার পরিবারকে সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষেত্রে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায় ‘সামগ্রিকভাবে প্রত্যাশিত নয়’, বলে জানালেন শুভেন্দু। নির্যাতিতার পরিবারের জন্য রাজ্য সরকারের কাছে নিরাপত্তা দাবি করলেন তিনি।

    কী বললেন বিরোধী দলনেতা

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে এই রায়কে স্বাগত জানানোর কোনও প্রশ্ন নেই। এই রায় অপ্রত্যাশিত। আমি কামদুনির (Kamduni Gang Rape) বোনেদের বলব, রায়ের কপি তুলে তাদের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। সেক্ষেত্রে তাঁরা যদি রাজ্যের বিরোধী দলনেতার আইনি বা আর্থিক সাহায্য যদি চান, আমি সম্পূর্ণ তৈরি। অনেক প্রবীণ আইনজীবীর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, অনুরোধ করলে তাঁরাও বিনা পারিশ্রমিকে এই মামলা লড়তে পারেন।’’ রাজ্য সরকারের কাছে বিরোধী দলনেতার অনুরোধ,  ‘‘অবিলম্বে নির্যাতিতার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা করা হোক। কারণ খালাস পেয়ে যাওয়ার পরে এই অপরাধীরা, বোনদের পরিবারের সার্বিক ক্ষতি করবে না, এই গ্য়ারান্টি কেউ দিতে পারে না। তাদের আচরণ কোনও সভ্য, সুস্থ মানুষের মতো নয়।’’

    আরও পড়ুন: সিকিম বিপর্যয়ের পর খোঁজ নেই তথ্য প্রযুক্তি কর্মী সহ তিন বন্ধুর, দুশ্চিন্তায় পরিবার

    সুকান্তর দাবি

    প্রসঙ্গত, কামদুনিকাণ্ডে (Kamduni Gang Rape) ‘লঘু দণ্ড’ দিয়েছে আদালত, বলে দাবি অভিজ্ঞ মহলের। নিম্ন আদালতে দোষীর ফাঁসির সাজা হয়েছিল, তাকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফাঁসির বদলে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বাকি দু’জনকে। এই রায় প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, বিচারের নামে প্রহসন হয়েছে। গ্রেফতার হওয়া অপরাধীর বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ আদালতে পেশ করা পুলিশের কাজ। তা ঠিকমতো হয়নি। মহিলা মোর্চার তরফে আন্দোলনে নামার পাশাপাশি সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনার কথাও শোনান সুকান্ত।

    রায় নিয়ে বিরোধীদের মত 

    বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য, দোষীদের সর্বোচ্চ শাস্তিই অনেকে চেয়েছিলেন। ফলে এই রায়ে সকলে খুশি হবেন না। শঙ্কর ঘোষ বলেন, “আদালতের রায় যেহেতু, এ নিয়ে কিছু না বলে শুধু বলতে চাই বিচার প্রক্রিয়া বিশেষ করে পুলিশি তদন্তের ক্ষেত্রে কোনও সক্রিয়তার অভাব রয়ে গিয়েছিল কি? যার কারণে আজকে এই ধরনের নৃশংস অপরাধ সংগঠিত করার পরও কেউ কেউ খালাস হচ্ছে? এটা মানুষের মনে নিশ্চিতভাবে প্রশ্ন তুলবে।”

    আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির কথায়, “পুলিশের এক প্রকার নিষ্ক্রিয়তার কারণেই এই রায়টা হল। তৃণমূল যে অভিযুক্তদের পক্ষে মিছিল করেছে, পুলিশের কি আর সাহস হবে তাদের বিরুদ্ধেই ঠিকমতো চার্জশিট গঠন করার, প্রমাণ ঠিকমতো দাখিল করার। পুলিশের ভিতরে ঢুকলে অনেক কিছুই বোঝা যায়। আমি তো ৪২ দিন জেলে ছিলাম। লকআপে থেকে অনেক জ্ঞানই অর্জন করেছি। পুলিশ চাইলে অনেক কিছুই করতে পারে।”

    বিস্ফোরক মৌসুমি-টুম্পা

    টুম্পা কয়াল বলেন, ‘এখনও পর্যন্ত ১৪ জন আইনজীবী আমাদের মামলা থেকে সরে গিয়েছেন। তখনই আমরা আন্দাজ করেছিলাম এমন কিছু হবে। সরকার আমাদের কথা দিয়েছিল যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। একদিকে সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, অন্যদিকে দোষীদের বাঁচানোর চেষ্টা করেছে। কারণ সরকারি আইনজীবী একের পর এক টাকা নিয়ে তাঁরা বিক্রি হয়ে গিয়েছেন।’

    চিৎকার করে মৌসুমী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন, আপনিই কামদুনি গিয়ে বলেছিলেন, ১৫ দিনে চার্জশিট আর ৩০ দিনে সাজা ঘোষণা, সরকারি উকিল এই মামলা লড়বে! রেপ কেসকে আপনি দরদাম করেছিলেন! কলকাতা হাইকোর্টের রায়ে আপনার সেই রেটের দামের মূল্য আজকে দিতে হল! সরকারি উকিল, পুলিশ প্রশাসন সব টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। বিচার দিতে পারলেন না আপনি!”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nobel Prize 2023: ইরানি মেয়েদের স্বাধীনতার দাবিতে লড়তে গিয়ে ক্ষতবিক্ষত নার্গিস, ‘শান্তি’র প্রলেপ নোবেল পুরস্কারে  

    Nobel Prize 2023: ইরানি মেয়েদের স্বাধীনতার দাবিতে লড়তে গিয়ে ক্ষতবিক্ষত নার্গিস, ‘শান্তি’র প্রলেপ নোবেল পুরস্কারে  

    মাধ্যম নিউজ ডেস্ক: “ব্যক্তিগত বহু ক্ষতি স্বীকার করে নার্গিস তাঁর লড়াই চালিয়ে গিয়েছেন। নারীর বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে, সাধারণ মানুষের স্বাধীনতা ও অধিকারের পক্ষে লড়াই চালিয়ে গিয়েছেন।” নোবেল (Nobel Prize 2023) কমিটির তরফে এই কথাগুলি যাঁর সম্পর্কে বলা হয়েছে, তিনিই এবার পেলেন নোবেল শান্তি পুরস্কার। শুক্রবার যখন তাঁর নাম ঘোষণা করা হল, তখনও তিনি বন্দি রয়েছেন ইরানের গারদে। এই মহীয়সী নারীর পুরো নাম নার্গিস মোহম্মাদিই।

    নার্গিস মোহম্মাদিই

    ১৯৭২ উত্তর-পশ্চিম ইরানের জানজানে জন্ম নার্গিসের। ফিজিক্স নিয়ে পড়াশোনা শেষ করার পর পড়েন ইঞ্জিনিয়ারিং। যোগ দিয়েছিলেন চাকরিতে। পরে চলে আসেন সাংবাদিকতায়। হয়ে যান সেন্টার ফর ইউম্যান রাইটস ডিফেন্ডারের সদস্য। এই সময় তিনি ইরানের মহিলাদের পড়াশোনা, পোশাক মায় সার্বিক স্বাধীনতার প্রশ্নে সোচ্চার হন। ইরানের পর্দানসীন সমাজ তাঁর এই ‘বিপ্লব’ ভাল চোখে দেখেনি। যার পরিণতিতে আজও ভোগ করতে হচ্ছে নিদারুণ অত্যাচার।

    ইরান সরকারের অত্যাচার 

    ইরানি মহিলাদের সার্বিক স্বাধীনতার দাবিতে সরব হওয়ায় নার্গিসকে ১৩ বার গ্রেফতার করেছে ইরান সরকার (Nobel Prize 2023)। এর মধ্যে পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন। জীবনের মূল্যবান ৩১টা বছর কেটেছে কারান্তরালে। এখনও মেলেনি কাঙ্খিত মুক্তি। ১৫৪ বার চাবুক মারা হয়েছে তাঁকে। তা সত্ত্বেও ইরানি-নারী মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন নার্গিস, সেখান থেকে এক চুলও সরে আসেননি। যার জেরে নোবেল পুরস্কারে সম্মানিত করা হল তাঁকে। এদিন নোবেল কমিটির তরফে নার্গিসের নাম ঘোষণা করে বলা হয়, “ব্যক্তিগত বহু ক্ষতি স্বীকার করে নার্গিস তাঁর লড়াই চালিয়ে গিয়েছেন। নারীর বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বাধীনতা ও অধিকারের পক্ষে লড়াই চালিয়ে গিয়েছেন।”

    নোবেল পুরস্কার পাওয়ার খবরে নার্গিসের কী প্রতিক্রিয়া জেলবন্দি থাকায় তা জানা যায়নি। তবে তাঁর ভাই হামিদ্রেজা মোহাম্মদি বলেন, “আমার মনে হয়, এর ফলে ইরানের অবস্থা কিছুটা হলেও, ভাল হবে। ওখানকার অবস্থা ভয়ঙ্কর। যাঁরা প্রতিবাদী, আন্দোলনকারী, তাঁরা খুনও হয়ে যেতে পারেন ওখানে। নার্গিসের এই খবরে (Nobel Prize 2023) আমি খুশি।

    আরও পড়ুুন: রোগীর রক্তচাপ মাপছেন সিভিক ভলান্টিয়ার! রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কটাক্ষ সুকান্তর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Justice Abhijit Gangopadhyay: “প্রয়োজনে সিবিআইকে তদন্তভার দিতে পারি”, আইন কলেজকাণ্ডে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    Justice Abhijit Gangopadhyay: “প্রয়োজনে সিবিআইকে তদন্তভার দিতে পারি”, আইন কলেজকাণ্ডে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: “এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। তদন্ত করে দেখতে হবে। প্রয়োজনে সিবিআইকে তদন্তভার দিতে পারি।” যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকের বেআইনি নিয়োগ মামলায় এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। বৃহস্পতির পর ফের শুনানি হয় শুক্রবারে। তখনই সিবিআই তদন্তের ইঙ্গিত দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

    অপসারণের নির্দেশ বিচারপতির

    ইউজিসি নির্ধারিত যোগ্যতা না থাকায় বৃহস্পতিবার ওই ল কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েনকা এবং অধ্যাপক অচিনা কুন্ডুকে অপসারণের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের পর্যবেক্ষণ, ইউজিসি নির্ধারিত যোগ্যতা তাঁদের নেই। তিনি বলেন, ওই দুই ব্যক্তি যদি তাঁদের যোগ্যতা সম্পর্কে আদালতকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে পুনর্বহাল করা হবে।

    গুরুতর অভিযোগ শিক্ষা দফতরেরও

    সুনন্দা ও অচিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে রাজ্যের শিক্ষা দফতরও। একুশ, বাইশ এবং তেইশ সালে তাঁদের বেতন বন্ধ ও বিভাগীয় তদন্তের জন্য কলেজের গভর্নিং বডিকে সুপারিশ করেছিল শিক্ষা দফতর। গভর্নিং বডি সেই সুপারিশ কার্যকর করেনি। আদালত (Justice Abhijit Gangopadhyay) নিযুক্ত স্পেশাল অফিসারের দাবি, গভর্নিং বডির সভাপতির উদ্দেশে সুপারিশপত্র পাঠানো হলেও, তা পৌঁছত সচিবের হাতে। সুনন্দা ছিলেন গভর্নিং বডির বর্তমান সচিব।

    আরও পড়ুুন: রোগীর রক্তচাপ মাপছেন সিভিক ভলান্টিয়ার! রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কটাক্ষ সুকান্তর

    এদিনের শুনানিতে অচিনার অপসারণের নির্দেশ বহাল রাখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের পর্যবেক্ষণ, কলেজে শিক্ষকতার জন্য ইউজিসির নির্ধারিত যোগ্যতা তাঁর নেই। তাই তাঁর অপসারণের নির্দেশ বহাল থাকবে। রাজ্যের ও পুলিশের রিপোর্ট দেখার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “এ তো তিনজনে (মানিক ভট্টাচার্য, সুনন্দা এবং অচিনা) মিলে যা খুশি করেছেন। অন্দরমহলে রাজা ধন ছড়াচ্ছেন আর কুড়োচ্ছে কে? রানি। তিনজন কলেজ চালাতেন। তিনজন মিলেই সব সিদ্ধান্ত নিয়েছেন।”

    ওই অধ্যক্ষ কীভাবে বেতন পেতেন, তা জানতে কলেজ সার্ভিস কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।  এদিকে, হাইকোর্টের নির্দেশে স্পেশাল অফিসার অর্ক কুমার নাগ বৃহস্পতিবার রাতে এসে পুলিশ নিয়ে কোর্ট অর্ডারে অধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়ে সিল করে দিয়ে চলে যান। তাঁর রুমের দরজায় সাঁটিয়ে দেওয়া হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) অর্ডারের কপি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ওই ল কলেজের সদ্য অপসারিত অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েনকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share