Tag: bangla news

bangla news

  • ICC World Cup 2023: বিশ্বকাপের শুরুতেই ধাক্কা টিম ইন্ডিয়ার! ডেঙ্গি আক্রান্ত শুভমান, অনিশ্চিত অস্ট্রেলিয়া ম্যাচে

    ICC World Cup 2023: বিশ্বকাপের শুরুতেই ধাক্কা টিম ইন্ডিয়ার! ডেঙ্গি আক্রান্ত শুভমান, অনিশ্চিত অস্ট্রেলিয়া ম্যাচে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান শুরুর আগেই বিপত্তি! চেন্নাই আসার পর জ্বরে আক্রান্ত হয়েছেন শুভমান গিল। জানা গিয়েছে  ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমান ডেঙ্গিতে আক্রান্ত। বিসিসিআই সূত্রে খবর, শুক্রবার ফের একবার শুভমানের ডেঙ্গি পরীক্ষা করা হবে। তিনি না পারলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেন ঈশান কিষান। বোর্ড সূত্রে খবর, চেন্নাই এসে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে গিল। ডেঙ্গি ধরা পড়েছে। শুক্রবার ফের পরীক্ষা হবে। তারপরই গিলকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    রোহিতের সঙ্গে শুরুতে কে

    রবিবার চেন্নাইয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। শুভমান যদি একান্তই প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিশনকে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বাঁহাতি ওপেনার খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লোকেশ রাহুলও দলে রয়েছেন। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটাও করতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের। তাই ঈশান দলে থাকায় ওপেনার হিসাবে তরুণ বাঁহাতি ব্যাটারকেই দেখা যেতে পারে।

    কবে খেলবেন গিল

    ভারতীয় শিবিরে আশঙ্কা, ডেঙ্গি আক্রান্ত গিল কয়েকটা ম্যাচে খেলতে পারবেন না। কারণ সেক্ষেত্রে পুরো সুস্থ হতে গিলের ৭ থেকে ১০ দিন লাগবে। বোর্ড সূত্রে খবর, ‘‌গিলকে নিয়ে সিদ্ধান্ত দলের চিকিৎসকরা নেবেন।’‌ প্রসঙ্গত, গত এক বছরে গিল ভারতের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। সেক্ষেত্রে ১৪ অক্টোবর গুজরাটে পাকিস্তান ম্যাচের আগে গিলকে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। চলতি বছরের শুরুতেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজ সফরের খারাপ পারফরম্যান্স ছেড়ে দিলে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদি শুভমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারেন, সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হবে। 

    আরও পড়ুন: খেলার মাঠেও প্রতারণা চিনের! নীরজদের ইচ্ছা করে হারিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ ভারতের

    স্টোইনিসের চোট

    এদিকে, চোট পেয়েছেন মার্কাস স্টোইনিস। ভারতের বিরুদ্ধে অনিশ্চিত এই অজি অলরাউন্ডারও। জানা গেছে হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে স্টোইনিসের। ভারতের বিরুদ্ধে মোহালি ম্যাচে খেলার সময় স্টোইনিসের টান ধরে। তবে তা খুব গুরুতর নয় বলেই মনে করছে অজি শিবির। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam : সাত লক্ষে টাইপিস্ট, ৪ লাখে ড্রাইভার! জানেন পুরসভায় চাকরি বিক্রির রেট?

    Recruitment Scam : সাত লক্ষে টাইপিস্ট, ৪ লাখে ড্রাইভার! জানেন পুরসভায় চাকরি বিক্রির রেট?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুর দুর্নীতি মামলায় (Recruitment Scam) বহু টাকার লেনদেনের অভিযোগ আনল ইডি। বিভিন্ন পদে চাকরির জন্য তৈরি করা হয়েছিল রেটচার্ট। ইডির দাবি, ৪ থেকে ৭ লক্ষ টাকা দরে বিভিন্ন পুরসভায় চাকরি বিক্রি হয়েছে। বৃহস্পতিবারই পুর দুর্নীতির তদন্তের জন্য রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উত্তর ২৪ পরগনার মাইকেলনগরের বাড়িতে তল্লাশি চালায় ইডি।  প্রায় সাড়ে ১৯ ঘণ্টা তল্লাশির পর রাত পৌনে ২টোয় মন্ত্রীর বাড়ি ছাড়েন তদন্তকারী আধিকারিকেরা।

    কত টাকায় চাকরি

    সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ” একটি রাজ্যে  ‘ক্যাশ ফর জব’ এর ঘটনা ঘটেছে। যুবসমাজকে ধ্বংস করা হয়েছে। রেস্তরাঁর মতো সরকারি চাকরির সব পদে ‘রেট কার্ড’ রয়েছে সেখানে। সেই রাজ্যে চাপরাশি, ড্রাইভার, শিক্ষক, নার্স— সব পদে চাকরির জন্য বাঁধা দর রয়েছে।” এই রেট কার্ডেই এদিন আলোকপাত করেন ইডির অফিসারেরা। তাঁদের দাবি,  পুরসভায় শ্রমিক, গাড়ির চালক, সাফাইকর্মী, পুরসভার গ্রুপ ডি-র চাকরির দাম ছিল ন্যূনতম ৪ লক্ষ টাকা। গ্রুপ সি-র চাকরির দাম ন্যূনতম ৭ লক্ষ টাকা। পুরসভার টাইপিস্টের চাকরির রেট শুরু ৭ লক্ষ টাকা থেকে।

    আরও পড়ুন: ‘‘মাটির কাছাকাছি পৌঁছনো জমিদারি নয়’’, তৃণমূলের কটাক্ষের জবাবে রাজ্যপাল

    কেন রথীনের বাড়িতে তল্লাশি

    পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার শহরের নানা প্রান্তে ১৪টি জায়গায় হানা দেয় ইডি।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি। দীর্ঘ দিন ধরে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন। ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিস থেকে বাজেয়াপ্ত করা বিভিন্ন নথিতে রথীনের নাম বার বার উঠে এসেছে। ইডির দাবি, ২০১৪-র পর থেকে পুরসভায় নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। তার ভিত্তিতেই এই অভিযান। টাকা কাদের কাছে পৌঁছেছে, কীভাবে পৌঁছেছে, সেই খতিয়ে দেখাই তাদের উদ্দেশ্য। রথীনের বাড়ি ছাড়াও বৃহস্পতিবার মধ্যমগ্রাম পুরসভার দফতরে হানা দেন ইডির আধিকারিকেরা। এ ছাড়াও ১০ থেকে ১২টি দলে ভাগ হয়ে বরাহনগর, সল্টলেক-সহ মোট ১২টি জায়গায় তাদের তল্লাশি অভিযান চলেছে। এই অভিযানের ফলে তদন্তে সহায়ক নানান নথি মিলেছে বলে দাবি ইডির।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: ‘‘মাটির কাছাকাছি পৌঁছনো জমিদারি নয়’’, তৃণমূলের কটাক্ষের জবাবে রাজ্যপাল

    CV Ananda Bose: ‘‘মাটির কাছাকাছি পৌঁছনো জমিদারি নয়’’, তৃণমূলের কটাক্ষের জবাবে রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জমিদারি’ কটাক্ষের জবাব দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজ্যপালের কথায়, ‘‘মাটির কাছাকাছি পৌঁছনো জমিদারি নয়। গ্রামে গ্রামে পৌঁছে যাওয়ার অর্থ তৃণ মূলে পৌঁছে যাওয়া। তৃণমূল কি তাহলে অন্যদের তৃণ মূলে পৌঁছতে বাধা দিতে চায়? কিসের ভয় তাদের? তারা কি নিজেদের জমিদারি হারানোর ভয় পাচ্ছে?’’

    রাজ্যপালের কড়া জবাব

    প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশাল মিছিল করে আজ রাজভবন অভিযান করেছে তৃণমূল। রাজ্যপাল (CV Ananda Bose) তখন ঘুরে দেখেছেন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে কাজে ব্যস্ত থাকলেও, রাজ্যের মানুষের কষ্টের কথা শুনেই বাংলায় ফিরেছেন। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে দিল্লি থেকে সোজা সেখানে যান তিনি। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে ফের দিল্লি ফিরে যান তিনি। রাজভবন সূত্রে খবর, শুক্রবার রাজধানীতে তাঁর কর্মসূচি রয়েছে। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক রাজ্যপালের (CV Ananda Bose) উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে বলেছিলেন, ‘‘বন্যাবিধ্বস্ত এলাকায় রাজ্যপাল পর্যটক হিসাবে যাচ্ছেন।’’ সেচমন্ত্রীর প্রতি রাজ্যপালের উত্তর, ‘‘মানুষ যেখানে কষ্ট পাচ্ছেন, আমি সেখানে যাব। উনি অন্তত পর্যটক হিসাবে হলেও এখানে থাকতে পারতেন। এখানে এলে উনি বুঝতেন, এখানে রাস্তা নেই। রাস্তা সব ভেসে গিয়েছে। আমি যখনই শুনেছি আমার লোকেরা বন্যায় কষ্ট পাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে বিমানে চেপে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছে গিয়েছি। সেদিক থেকে দেখতে গেলে, হ্যাঁ আমি উড়ে গিয়েছি সেখানে।’’

    আরও পড়ুন: সীমাহীন দুর্নীতি একশো দিনের কাজে, ২৫ লাখ ভুয়ো জব কার্ডে কত টাকা আত্মসাৎ?

    নব্যজমিদারি অভিমত বোসের

    অভিষেকের কটাক্ষের জবাবে রাজ্যপাল (CV Ananda Bose) বলেন, ‘‘জমিতে বা মাটির কাছাকাছি পৌঁছনো জমিদারি নয়। বরং, জমিতে না নেমে শহরের বিলাসী আস্তানায় বসে কৃষকদের নিয়ন্ত্রণ করা হল নব্যজমিদারি। রাজ্যপালের কাছে এই মাটি এবং তার মানুষ পবিত্র।’’ আর তৃণমূলের এই বিক্ষোভের বিরোধিতা করে রাজ্যপাল বোসের বার্তা, ‘ঘেরাও নয়, ঘরে আসুন’। বরাবরই আলোচনা করে সমস্যা সমাধানের পক্ষপাতী রাজ্যপাল। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nobel Prize 2023: স্বীকৃতি মিলল ‘ফস মিনিমালিজম’-এর, সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফস

    Nobel Prize 2023: স্বীকৃতি মিলল ‘ফস মিনিমালিজম’-এর, সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফস

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘না বলা কথাকে কণ্ঠ দিয়েছে তাঁর নাটক এবং অননুকরণীয় গদ্য।” তাই ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize 2023) পেলেন সাহিত্যিক ও নাট্যকার জন ফস। সুইডেনের নোবেল অ্যাকাডেমি পুরস্কারের জন্য নাম ঘোষণা করেছে নরওয়ের এই বাসিন্দার।

    ‘ফস মিনিমালিজম’

    অ্যাকাডেমির তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “নরওয়ের ভাষা নিনর্স্কে লিখেছেন তিনি। নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশু সাহিত্য, অনুবাদ সহ একাধিক জঁর নিয়ে লেখালেখি করেছেন তিনি। যে সব নাট্যকারের নাটক এখন পৃথিবীতে সব থেতে বেশি অভিনীত হয়, তাঁদের মধ্যে ফস একজন। তাঁর গদ্যও বহুল জনপ্রিয়।” সাহিত্যজগতে ফসের লিখন শৈলী ‘ফস মিনিমালিজম’ নামে খ্যাত।

    ফসের লড়াই ছিল কঠিন

    অক্টোবর মাস হল নোবেলের (Nobel Prize 2023) মাস। এর আগে চিকিৎসা বিজ্ঞান ও পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ঘোষণা করা হয় সাহিত্যে নোবেল প্রাপকের নাম। নোবেল পুরস্কারের প্যানেলভুক্তদের নাম সাধারণত গোপন রাখা হয়। ফসের নাম ঘোষণার পর জানা গিয়েছে ফসকে কঠিন লড়াই লড়তে হয়েছে চিনের লেখক ক্যান ঝিউ এবং কেনিয়ার লেখক নগুগি ওয়া থিয়ঙ্গওর সঙ্গে। প্রসঙ্গত, গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফরাসি লেখক অ্যানি আরনো।

    আরও পড়ুুন: খেলার মাঠেও প্রতারণা চিনের! নীরজদের ইচ্ছা করে হারিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ ভারতের

    ডিনামাইটের আবিষ্কারক তথা সুইডেনের ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইল মেনে ১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে নোবেল পুরস্কার (Nobel Prize 2023) প্রথম দিকে সাহিত্য, বিজ্ঞান ও শান্তির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হত এই পুরস্কার। পরে সুইডিশ সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থনীতির ক্ষেত্রেও পুরস্কার দিতে শুরু করে। ভারতীয় টাকায় পুরস্কার মূল্য ৮ কোটি টাকারও বেশি। নোবেল পুরস্কার নিয়ে অবশ্য বিতর্ক কম হয়নি। ২০১৬ সালে এই পুরস্কার দেওয়া হয়েছিল গায়ক-গীতিকার বব ডিলানকে। তা নিয়ে বিতর্ক হয়েছিল ব্যাপক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Justice Abhijit Gangopadhyay: যোগ্যতা নেই! ল কলেজের অধ্যক্ষ সহ ২ জনকে অপসারণের নির্দেশ হাইকোর্টের

    Justice Abhijit Gangopadhyay: যোগ্যতা নেই! ল কলেজের অধ্যক্ষ সহ ২ জনকে অপসারণের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউজিসি নির্ধারিত যোগ্যতামান তাঁদের নেই বলে অভিযোগ। অথচ দিব্যি পড়াচ্ছিলেন কলেজে। তাও আবার সাধারণ কোনও কলেজে নন, সুনন্দা ভট্টাচার্য গোয়েনকা এবং অচিনা কুন্ডু নামের ওই দুই শিক্ষক পড়াচ্ছিলেন যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে। সুনন্দা ছিলেন কলেজের অধ্যক্ষ। আর অধ্যাপক পদে ছিলেন অচিনা। বৃহস্পতিবার এই দুই শিক্ষককে পদ থেকে সরানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। আদালতের নির্দেশ, শুক্রবার থেকেই আর কলেজে ঢুকতে পারবেন না এঁরা। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষের ঘরে তালা ঝোলাতে হবে। কোনওভাবে যাতে সমস্যা তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে চারু মার্কেট থানাকে। 

    অধ্যক্ষ ছিলেন তৃণমূলের মানিকও

    নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য ওই কলেজের অধ্যক্ষ ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, কোনও ব্যক্তির ল কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য তাঁর কমপক্ষে পনের বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মানিকের তা ছিল না বলেই অভিযোগ। তার পরেও তিনি কীভাবে চাকরি করেছেন, সে প্রশ্ন তোলেন মামলাকারীরা। প্রসঙ্গত, নিয়োগ কেলেঙ্কারি মামলায় তদন্ত করছে সিবিআই এবং ইডি। প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারি মামলায় তদন্তে (Justice Abhijit Gangopadhyay) নেমে গ্রেফতার করা হয় মানিককে। গ্রেফতার করা হয়েছিল তাঁর স্ত্রী এবং পুত্রকেও। মানিকের স্ত্রী জামিন পেলেও, গারদে রয়েছেন মানিক ও তাঁর ছেলে।

    মামলাকারীর অভিযোগ

    মানিক যখন ওই আইন কলেজের অধ্যক্ষ ছিলেন, তখন উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও বেশ কয়েকজনকে তিনি অধ্যাপক পদে নিয়োগ করেছিলেন বলে অভিযোগ। মামলাকারীর অভিযোগ, ওই অধ্যাপকরা নিজেদের স্বার্থে কলেজে বেশ কয়েকজন দুষ্কৃতীকে প্রশয় দিয়েছেন। তারা কলেজকে অসামাজিক কাজের আখড়ায় পরিণত করেছে। মামলাকারীর দাবি, পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি।

    আরও পড়ুুন: মঙ্গলবারের মধ্যেই ইডির কাছে নথি দিতে হবে, অভিষেককে নির্দেশ হাইকোর্টের

    এরই প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশ, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে পুলিশকে। ৯ অক্টোবরের মধ্যে ওই দুষ্কৃতীদের আদালতে হাজির করবে পুলিশ। বিষয়টিতে নজর রাখবেন কলকাতা পুলিশ কমিশনারও। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, সুনন্দা ও অচিনা যদি তাঁদের যোগ্যতা সম্পর্কে আদালতকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে তাঁদের পুনর্বহাল করা হবে। শুক্রবার ফের হবে এই মামলার শুনানি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: খেলার মাঠেও প্রতারণা চিনের! নীরজদের ইচ্ছা করে হারিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ ভারতের

    Asian Games 2023: খেলার মাঠেও প্রতারণা চিনের! নীরজদের ইচ্ছা করে হারিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি এশিয়ান গেমসের আয়োজক চিন ভারতীয় অ্যাথলিটদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ-সভাপতি অঞ্জু ববি জর্জের। প্রাক্তন ভারতীয় লং জাম্পার সরাসরি তোপ দেগেছেন এশিয়ান গেমসের অফিসিয়ালদের বিরুদ্ধে। তাঁর দাবি, ‘আমাদের হারিয়ে দেওয়ার চেষ্টা করছে ওরা (অফিসিয়ালরা)। ভারতীয় অ্যাথলিটদের বিরুদ্ধে রীতিমতো প্রতিদিন চক্রান্ত করা হচ্ছে। নীরজের সঙ্গে যেটা হয়েছে, এক ঘটনা তো আগের দিন অন্নু রানির সঙ্গেও হয়েছে! অন্নুর প্রথম থ্রো মাপা হয়নি ইচ্ছাকৃতভাবে। সেটাও খুব ভাল থ্রো ছিল। জ্যোতির সঙ্গে অসদাচরণ করেছিল ওরা। এত কিছুর পরেও জ্যাভলিনে সোনা, রুপো দুটোই জিতেছি আমরা। তবে অফিসিয়ালদের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ জানাবই।’

    কী বলছেন অঞ্জু

    অঞ্জুর অভিযোগ, ‘‘আমার মনে হচ্ছে পরিকল্পনা করেই এ সব করা হচ্ছে। ওরা আমাদের ছেলে-মেয়েদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে। নীরজ অলিম্পিক্স চ্যাম্পিয়ন। ও সেরা পারফরম্যান্স করে দেখিয়ে দিয়েছে। জানতাম চিনে সাফল্য পাওয়া কঠিন হবে। কারণ, ওরা এই ধরনের ঘটনা ঘটিয়েই থাকে।’’ অ্যাথলেটিক্সের সব ইভেন্টে  স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অঞ্জু। এশিয়ান গেমসে এদিনও সেপাকটাকরো খেলাতেও ভারতের প্রতিযোগীদের পয়েন্ট না দেওয়ার অভিযোগ ওঠে অফিসিয়ালদের বিরুদ্ধে। রেগে যান ভারতের কোচ।

    নীরজের অভিযোগ

    প্রসঙ্গত বুধবার মোট ৭বার জ্যাভলিন ছুঁড়তে হয়েছে নীরজকে। প্রযুক্তিগত ত্রুটির জন্য নীরজের থ্রো বাতিল করা হয়, যা এশিয়ান গেমসের মতো এতবড় প্রতিযোগিতার মঞ্চে লজ্জাজনক সন্দেহ নেই। এশিয়ান গেমসে পরপর দুবার সোনা জয়ের পর নীরজ জানিয়েছেন, “সাধারণত একটি প্রতিযোগিতায় ছ’বার জ্যাভলিন ছুঁড়তে হয়। কিন্তু এইদিন আমাকে ৭ বার ছুঁড়তে হল। এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হতে হয়নি আমাকে। কিছু একটা গন্ডগোল তো অবশ্যই ছিল। আমার থ্রোটা ওরা মাপেনি। কী কারণে মাপেনি সেটা ওরাই ভালো বলতে পারবে।”

    হেনস্থার শিকার ইয়ারাজ্জিও

    এর আগে হেনস্থার শিকার হন ইয়ারাজ্জি। মহিলাদের ১০০ মিটার হার্ডলসে নির্দিষ্ট সময়ের আগে দৌড় শুরু করার অভিযোগে প্রথমে ইয়ারাজ্জিকে বাতিল করে দেওয়া হয়। ইয়ারাজ্জিকে জানানো হয়, তাঁর সময় মাপা হবে না। ভারতীয় দলের প্রতিবাদে রিপ্লে দেখা হয়। তাতে দেখা যায় নির্দিষ্ট সময়ের আগে দৌড় শুরু করেছিলেন আসলে দ্বিতীয় স্থানে শেষ করা চিনের প্রতিযোগীই। দু’জনে পাশাপাশি লেনে থাকায় গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আয়োজকেরা। শেষ পর্যন্ত অবশ্য চিনের প্রতিযোগীকে বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হন আয়োজকেরা। রুপো পান ইয়ারাজ্জি।

    আরও পড়ুন: স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা ভারতের! রুপো জিতলেন বাংলার ছেলে সৌরভ

    শুরু থেকেই ভারতকে গেমসের আসরে বেকায়দায় ফেলতে বদ্ধ পরিকর চিন। অরুণাচলের বাসিন্দা হওয়ায় ভারতের তিন অ্যাথলিটকে ভিসাই দেয়নি বেজিং। ভারত প্রতিবাদ করলেও দেশের অ্যাথলিট ও খেলাধূলার মর্যাদা রাখতে গেমসে অংশ নেয়। ক্রীড়াঙ্গনেও শত্রুতার বাতাবরণ টেনে আনায় চিনের সমালোচনা করেছে ভারত-সহ নানা দেশ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা ভারতের! রুপো জিতলেন বাংলার ছেলে সৌরভ

    Asian Games 2023: স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা ভারতের! রুপো জিতলেন বাংলার ছেলে সৌরভ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে স্কোয়াশ থেকেও এল সোনা। পদক এল স্কোয়াশে মিক্সড ডাবলসে। সোনা জিতলেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং সান্ধু। ফাইনালে তাঁরা মালয়েশিয়ার প্রতিপক্ষকে হারালেন। খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ১১-১০, ১১-১০। অন্যদিকে, টানা পাঁচটা এশিয়াডে স্কোয়াশের সিঙ্গলসে পদক জিতে নজির গড়লেন কলকাতার ছেলে সৌরভ ঘোষাল। স্কোয়াশের সিঙ্গলসের ইভেন্টে ২০০৬ দোহা, ২০১০ গোয়াংঝো এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ। এরপর ২০১৪ ইনচেওন গেমসে জেতেন রুপো। গতবার, ২০১৮ জাকার্তা এশিয়াডে ফের ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ। এবারও রুপোতেই খুশি থাকতে হল তাঁকে।

    সোনার লড়াই দীপিকাদের

    সোনার জন্য কঠিন লড়াই করতে হল দীপিকাদের। মালয়েশিয়ার আজ়মান আইফা এবং মহম্মদ কামাল জুটি শেষ পর্যন্ত লড়াই করল। ফাইনালের শুরুতে কিছুটা পিছিয়ে পড়েছিলেন দীপিকারা একটা সময় ২-৫ ব্যবধানে পিছিয়ে যান। তবু চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নিলেন দীপিকা এবং হরিন্দর। স্কোয়াশ থেকে এ বারের গেমসের দ্বিতীয় সোনা জিতল ভারত। মোট চারটি পদক দিলেন তাঁরা। 

    বঙ্গতনয় সৌরভের নজির

    বয়স একটা সংখ্যা মাত্র! এশিয়াডের মঞ্চে এই প্রবাদ বাক্যটিকে আরও একবার বাস্তবে পরিণত করলেন সৌরভ ঘোষাল। দলগত ইভেন্টে সোনা আগেই জিতেছেন। এবার ব্যক্তিগত ইভেন্টে রুপো পেলেন ভারতীয় এই স্কোয়াশ তারকা। বয়সকে হেলায় হারিয়ে নতুন নজির তৈরি করলেন সৌরভ। শুধু সোনা জেতা হল না তাঁর। মালয়েশিয়ার এমজি ইয়েন ইয়োর কাছে হেরে সৌরভের এবারও এশিয়াডে ব্য়ক্তিগত দক্ষতায় সোনা জেতা হল না। কমনওয়েলথে গেমসে স্কোয়াশে সোনা জেতা প্রথম ভারতীয় সৌরভ। চেয়েছিলেন এদিন অধরা এশিয়াড সোনার পদক গলায় ঝোলাতে। কিন্তু লড়াই করেও পারলেন না সৌরভ।

    আরও পড়ুন: কম্পাউন্ড আর্চারিতে সোনা জিতল ছেলেরাও! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

    সোনা না পেলেও, এদিন ইতিহাস লিখেছেন সৌরভ। পরিসংখ্যান বলছে বাঙালি ছেলে লাগাতার পাঁচ এশিয়াডেই পদক জিতেছেন। যা নিঃসন্দেহে বিরাট কৃতিত্বের। কারণ এর আগে দেশের কোনও স্কোয়াশ প্লেয়ার এই নজির গড়তে পারেননি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Abhishek Banerjee: মঙ্গলবারের মধ্যেই ইডির কাছে নথি দিতে হবে, অভিষেককে নির্দেশ হাইকোর্টের

    Abhishek Banerjee: মঙ্গলবারের মধ্যেই ইডির কাছে নথি দিতে হবে, অভিষেককে নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেখানেও হতাশ হতে হল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ সাফ জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি যা যা নথি চেয়েছিল, তা তাঁকে জমা দিতে হবে। ওই নথি জমা দিতে হবে ১০ অক্টোবরের মধ্যেই। আদালত জানিয়ে দিয়েছে, অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় দেওয়া হবে না। এর পাশাপাশি ইডিকে আদালত বলে, নথিতে সন্তুষ্ট না হলে তারা ফের অভিষেককে ডেকে পাঠাতে পারবে। তবে তলব করার আগে তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে হবে।

    ডিভিশন বেঞ্চের নির্দেশ

    এদিন ডিভিশন বেঞ্চ বলে, “আগামী ১০ অক্টোবরের মধ্যে ইডির কাছে সব নথি দিতে হবে অভিষেককে। কোনও নথি জমা দিতে না পারলে ইডির সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু আদালত অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় দেবে না। অভিষেকের জমা দেওয়া নথিতে সন্তুষ্ট না হলে তাঁকে হাজিরা দিতে বলতে পারে ইডি। তবে সমন পাঠাতে হলে ১৯ অক্টোবরের আগে বা ২৬ অক্টোবরের পরে তা পাঠাতে হবে।”

    ‘ইডির দফতরে সব নথি নিয়ে যান’

    বুধবারই অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবীকে বিচারপতি সৌমেন সেন বলেন, “আপনি (অভিষেক) তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করুন। যে নথি চাওয়া হয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্য দেওয়া উচিত। ১২ অক্টোবর ইডির দফতরে সব নথি নিয়ে যান।” ইডির আইনজীবীকে বিচারপতির প্রস্তাব, যা যা নথি চাওয়া হয়েছে, তা দেওয়া হবে। তাতে সন্তুষ্ট না হলে তদন্তের প্রয়োজনে অভিষেককে তলব করতে পারবে ইডি। ১২ অক্টোবর অভিষেক ইডিকে নথি দেবেন। সব নথি খতিয়ে দেখে পুজোর পরে নয় নতুন করে সমন পাঠাবে ইডি।

    আরও পড়ুুন: ‘ভারতের সঙ্গে ব্যক্তিগত কূটনীতি চাই’, সুর আরও নরম করে বলল কানাডা

    প্রসঙ্গত, নিয়োগ কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় লিপস অ্যান্ড বাউন্ডসের। এই কোম্পানির সিইও তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক (Abhishek Banerjee)। তাঁর মা লতা এবং বাবা অমিত এই সংস্থার অন্যতম ডিরেক্টর। অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় সংস্থার এক অধিকর্তা। অভিষেক, লতা, অমিত এবং রুজিরাকে তলব করে ইডি। ৩ অক্টোবর তলব করা হয়েছিল অভিষেককে। দিল্লিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তাই হাজিরা দিতে পারেননি সিজিও কমপ্লেক্সে, ইডির দফতরে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: শুরু বিশ্বকাপ! সামনে শুধুই সচিন, বাড়তি নেট সেশনে মন বিরাট কোহলির

    Virat Kohli: শুরু বিশ্বকাপ! সামনে শুধুই সচিন, বাড়তি নেট সেশনে মন বিরাট কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ঢাকে কাঠি পড়ল। দুর্গাপুজোর ঢাকের তালের সঙ্গে পাল্লা দিয়ে এগোবে বিশ্বকাপ। আগামী দেড় মাস ধরে চলবে ক্রিকেট উৎসব। এবারের বিশ্বকাপে মাঠে নেমে অন্তত একজোড়া করে ব্যক্তিগত নজির গড়তে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কোহলির সামনে হাতছানি রয়েছে বিশ্বকাপের মঞ্চেই সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভাঙার।

    কঠোর অনুশীলন কোহলির

    ১২ বছর পর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। আজ থেকে ১৯ নভেম্বর অবধি ১০ দলের মহারণে বিশেষ নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। কাপযুদ্ধে নামার আগে এবার বাড়তি নেট সেশনে মন দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এবারের বিশ্বকাপের আগে ভারতের যে দু’টি ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল তা বৃষ্টির কারণে হয়নি। ফলে ভারতের ক্রিকেটাররা শেষ খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে। রাজকোটে সিরিজের তৃতীয় ওডিআইতে বিরাট ৬১ বলে ৫৬ রান করেছিলেন। ফর্মে থাকলেও কোনওরকম অলসতা নয়। পরীক্ষায় নামার আগে কড়া অনুশীলন করলেন কোহলি। চেন্নাইয়ে তাঁকে দেখা গেল নেট সেশনে বেশি সময় কাটাতে। ভারতীয় টিমের ২ ঘণ্টার ট্রেনিং সেশন ছিল। কোহলি অবশ্য আরও ৪৫ মিনিট বেশি অনুশীলন করেন।

    আরও পড়ুন: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    ভারতীয় দলের অনুশীলন

    বিরাট কোহলির পাশাপাশি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদবকেও দেখা যায় নেটে অনেকক্ষণ সময় কাটাতে। বোলিং প্র্যাক্টিস দিয়ে শুরু করে জাডেজা ব্যাটিংও ঝাঁলিয়ে নেন। কুলদীপ ও হার্দিক জোরকদমে বোলিং অনুশীলন করেন। সংক্ষিপ্ত হলেও ব্যাটিং অনুশীলনও করেন হার্দিক। দলের বাকি ক্রিকেটাররা অবশ্য অনুশীলন করেননি।

    কোহলির সামনে শুধুই সচিন

    বিরাট কোহলি ২৬৯টি ওয়ান ডে ইনিংসে ৪৭টি সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপের আসরে ৩টি সেঞ্চুরি করলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি সেঞ্চুরির মাইলস্টোন ছোঁবেন তিনি। বিশ্বকাপে অন্তত ২টি শতরান করলে সচিন তেন্ডুলকরের ৪৯টি ওয়ান ডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি।

    ছক্কা হাঁকানোর মাইলস্টোনের সামনে রো-হিট

    ছক্কা হাঁকানোর নিরিখে হিটম্যান ভারত অধিনায়ক রোহিত শর্মা বসে পড়তে পারেন শাহিদ আফ্রিদি ও ক্রিস গেইলের পাশে। রোহিত শর্মা ২৪৩টি ওয়ান ডে ইনিংসে মোট ২৯২টি ছক্কা মেরেছেন। বিশ্বকাপের আসরে ৮টি ছক্কা হাঁকালেই শাহিদ আফ্রিদি (৩৫১টি) ও ক্রিস গেইলের (৩৩১টি) পরে বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন ছোঁবেন হিটম্যান। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Flash Flood: নেপালে ভূমিকম্পের জেরে নড়বড়ে হয়ে গিয়েছিল লোনকের পাড়, তাই কি বিপর্যয় সিকিমে?

    Flash Flood: নেপালে ভূমিকম্পের জেরে নড়বড়ে হয়ে গিয়েছিল লোনকের পাড়, তাই কি বিপর্যয় সিকিমে?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিস্তার হড়পা বানের (Flash Flood) জেরে দু’ভাগ হয়ে গিয়েছে জাতীয় সড়ক। তাই সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিকিমের। মেঘভাঙা বৃষ্টির কারণেই এমনটা হয়েছে বলে দাবি স্থানীয়দের একটা বড় অংশের। তবে সিংহভাগ বিজ্ঞানীর দাবি, সিকিমের এই বিপর্যয়ের নেপথ্যে রয়েছে নেপালের মঙ্গলবারের ভূমিকম্প।

    পাড় ভাঙল লোনকের

    বিষয়টি তবে খুলেই বলা যাক। বুধবার কাকভোরে ফেটে যায় উত্তর সিকিমের পাহাড়ি হ্রদ লোনকের পাড়। হুড়মুড়িয়ে নেমে আসে বিশাল জলরাশি। পড়ে তিস্তায়। একলপ্তে তিস্তার জলস্তর বেড়ে যায় ১৫-২০ ফুট। হড়পা বান চলে আসায় লন্ডভন্ড হয়ে যায় উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশ। কোথাও ভেঙে গিয়েছে সেতু, কোথাও জলের তোড়ে ভেসে গিয়েছে সড়ক। বাড়িঘরের পাশাপাশি ভেসে গিয়েছে মানুষ ও তাঁদের পোষ্যরা। বন্যায় মৃত্যু হয়েছে ১৪ জনের। নিখোঁজ শতাধিক।

    নেপালে ভূমিকম্প

    সিকিমের এই বিপর্যয়ের কারণ কেবল হড়পা বান (Flash Flood) নয়। বিজ্ঞানীদের একাংশের মতে, এর নেপথ্যে রয়েছে নেপালের ভূমিকম্প। গত মঙ্গলবার ভূমিকম্প হয় নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। এদিন ঘণ্টাখানেকের ব্যবধানে পরপর চারবার কেঁপে উঠেছিল নেপাল। সেই কম্পনের আঁচ পেয়েছিলেন উত্তরপ্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, জয়পুর এবং উত্তরাখণ্ডের কিছু অংশের বাসিন্দারা। বিজ্ঞানীদের মতে, এই ভূকম্পনের জেরে নড়বড়ে হয়ে গিয়েছিল লোনকের পাড়। এর পর মেঘভাঙা বৃষ্টির জল এসে পড়ায় জলের চাপ সহ্য করতে পারেনি দুর্বল বাঁধ। যার জেরে দেখা দেয় বিপর্যয়।

    আরও পড়ুুন: হড়পা বানে বিধ্বস্ত সিকিম, চারদিকে ধ্বংসলীলার ছবি, আটকে ৩ হাজার পর্যটক

    সম্প্রতি লোনকের একটি উপগ্রহচিত্র প্রকাশ করেছে হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। তাতে দেখা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর হ্রদের যা বিস্তৃতি ছিল, তা কমে গিয়েছে। ১৬৮ হেক্টর এলাকা নিয়ে লোনক হ্রদ। তা কমে গিয়ে বর্তমানে হ্রদের আয়তন দাঁড়িয়েছে ৬০ হেক্টরে। যার অর্থ, জল ডাঙায় উঠে এসেছে। জলস্তরের সব সীমা পেরিয়ে গিয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন।

    এর আগে একটি সমীক্ষায় জানা গিয়েছিল, লোনক হ্রদের আয়তন ক্রমেই বাড়ছিল। বিশ্ব উষ্ণায়নের জেরে হিমবাহ গলে সেই জল জমছিল হ্রদে। বুধবার যখন এই এলাকায় মেঘভাঙা বৃষ্টি হয়, তখন আর নিজেকে সামলাতে পারেনি লোনক। বিশাল জলরাশি হুড়মুড়িয়ে এসে পড়ে তিস্তায় (Flash Flood)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

LinkedIn
Share