Tag: bangla news

bangla news

  • Abhishek Banerjee: মঙ্গলবারের মধ্যেই ইডির কাছে নথি দিতে হবে, অভিষেককে নির্দেশ হাইকোর্টের

    Abhishek Banerjee: মঙ্গলবারের মধ্যেই ইডির কাছে নথি দিতে হবে, অভিষেককে নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেখানেও হতাশ হতে হল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ সাফ জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি যা যা নথি চেয়েছিল, তা তাঁকে জমা দিতে হবে। ওই নথি জমা দিতে হবে ১০ অক্টোবরের মধ্যেই। আদালত জানিয়ে দিয়েছে, অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় দেওয়া হবে না। এর পাশাপাশি ইডিকে আদালত বলে, নথিতে সন্তুষ্ট না হলে তারা ফের অভিষেককে ডেকে পাঠাতে পারবে। তবে তলব করার আগে তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে হবে।

    ডিভিশন বেঞ্চের নির্দেশ

    এদিন ডিভিশন বেঞ্চ বলে, “আগামী ১০ অক্টোবরের মধ্যে ইডির কাছে সব নথি দিতে হবে অভিষেককে। কোনও নথি জমা দিতে না পারলে ইডির সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু আদালত অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় দেবে না। অভিষেকের জমা দেওয়া নথিতে সন্তুষ্ট না হলে তাঁকে হাজিরা দিতে বলতে পারে ইডি। তবে সমন পাঠাতে হলে ১৯ অক্টোবরের আগে বা ২৬ অক্টোবরের পরে তা পাঠাতে হবে।”

    ‘ইডির দফতরে সব নথি নিয়ে যান’

    বুধবারই অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবীকে বিচারপতি সৌমেন সেন বলেন, “আপনি (অভিষেক) তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করুন। যে নথি চাওয়া হয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্য দেওয়া উচিত। ১২ অক্টোবর ইডির দফতরে সব নথি নিয়ে যান।” ইডির আইনজীবীকে বিচারপতির প্রস্তাব, যা যা নথি চাওয়া হয়েছে, তা দেওয়া হবে। তাতে সন্তুষ্ট না হলে তদন্তের প্রয়োজনে অভিষেককে তলব করতে পারবে ইডি। ১২ অক্টোবর অভিষেক ইডিকে নথি দেবেন। সব নথি খতিয়ে দেখে পুজোর পরে নয় নতুন করে সমন পাঠাবে ইডি।

    আরও পড়ুুন: ‘ভারতের সঙ্গে ব্যক্তিগত কূটনীতি চাই’, সুর আরও নরম করে বলল কানাডা

    প্রসঙ্গত, নিয়োগ কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় লিপস অ্যান্ড বাউন্ডসের। এই কোম্পানির সিইও তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক (Abhishek Banerjee)। তাঁর মা লতা এবং বাবা অমিত এই সংস্থার অন্যতম ডিরেক্টর। অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় সংস্থার এক অধিকর্তা। অভিষেক, লতা, অমিত এবং রুজিরাকে তলব করে ইডি। ৩ অক্টোবর তলব করা হয়েছিল অভিষেককে। দিল্লিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তাই হাজিরা দিতে পারেননি সিজিও কমপ্লেক্সে, ইডির দফতরে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: শুরু বিশ্বকাপ! সামনে শুধুই সচিন, বাড়তি নেট সেশনে মন বিরাট কোহলির

    Virat Kohli: শুরু বিশ্বকাপ! সামনে শুধুই সচিন, বাড়তি নেট সেশনে মন বিরাট কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ঢাকে কাঠি পড়ল। দুর্গাপুজোর ঢাকের তালের সঙ্গে পাল্লা দিয়ে এগোবে বিশ্বকাপ। আগামী দেড় মাস ধরে চলবে ক্রিকেট উৎসব। এবারের বিশ্বকাপে মাঠে নেমে অন্তত একজোড়া করে ব্যক্তিগত নজির গড়তে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কোহলির সামনে হাতছানি রয়েছে বিশ্বকাপের মঞ্চেই সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভাঙার।

    কঠোর অনুশীলন কোহলির

    ১২ বছর পর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। আজ থেকে ১৯ নভেম্বর অবধি ১০ দলের মহারণে বিশেষ নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। কাপযুদ্ধে নামার আগে এবার বাড়তি নেট সেশনে মন দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এবারের বিশ্বকাপের আগে ভারতের যে দু’টি ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল তা বৃষ্টির কারণে হয়নি। ফলে ভারতের ক্রিকেটাররা শেষ খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে। রাজকোটে সিরিজের তৃতীয় ওডিআইতে বিরাট ৬১ বলে ৫৬ রান করেছিলেন। ফর্মে থাকলেও কোনওরকম অলসতা নয়। পরীক্ষায় নামার আগে কড়া অনুশীলন করলেন কোহলি। চেন্নাইয়ে তাঁকে দেখা গেল নেট সেশনে বেশি সময় কাটাতে। ভারতীয় টিমের ২ ঘণ্টার ট্রেনিং সেশন ছিল। কোহলি অবশ্য আরও ৪৫ মিনিট বেশি অনুশীলন করেন।

    আরও পড়ুন: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    ভারতীয় দলের অনুশীলন

    বিরাট কোহলির পাশাপাশি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদবকেও দেখা যায় নেটে অনেকক্ষণ সময় কাটাতে। বোলিং প্র্যাক্টিস দিয়ে শুরু করে জাডেজা ব্যাটিংও ঝাঁলিয়ে নেন। কুলদীপ ও হার্দিক জোরকদমে বোলিং অনুশীলন করেন। সংক্ষিপ্ত হলেও ব্যাটিং অনুশীলনও করেন হার্দিক। দলের বাকি ক্রিকেটাররা অবশ্য অনুশীলন করেননি।

    কোহলির সামনে শুধুই সচিন

    বিরাট কোহলি ২৬৯টি ওয়ান ডে ইনিংসে ৪৭টি সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপের আসরে ৩টি সেঞ্চুরি করলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি সেঞ্চুরির মাইলস্টোন ছোঁবেন তিনি। বিশ্বকাপে অন্তত ২টি শতরান করলে সচিন তেন্ডুলকরের ৪৯টি ওয়ান ডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি।

    ছক্কা হাঁকানোর মাইলস্টোনের সামনে রো-হিট

    ছক্কা হাঁকানোর নিরিখে হিটম্যান ভারত অধিনায়ক রোহিত শর্মা বসে পড়তে পারেন শাহিদ আফ্রিদি ও ক্রিস গেইলের পাশে। রোহিত শর্মা ২৪৩টি ওয়ান ডে ইনিংসে মোট ২৯২টি ছক্কা মেরেছেন। বিশ্বকাপের আসরে ৮টি ছক্কা হাঁকালেই শাহিদ আফ্রিদি (৩৫১টি) ও ক্রিস গেইলের (৩৩১টি) পরে বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন ছোঁবেন হিটম্যান। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Flash Flood: নেপালে ভূমিকম্পের জেরে নড়বড়ে হয়ে গিয়েছিল লোনকের পাড়, তাই কি বিপর্যয় সিকিমে?

    Flash Flood: নেপালে ভূমিকম্পের জেরে নড়বড়ে হয়ে গিয়েছিল লোনকের পাড়, তাই কি বিপর্যয় সিকিমে?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিস্তার হড়পা বানের (Flash Flood) জেরে দু’ভাগ হয়ে গিয়েছে জাতীয় সড়ক। তাই সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিকিমের। মেঘভাঙা বৃষ্টির কারণেই এমনটা হয়েছে বলে দাবি স্থানীয়দের একটা বড় অংশের। তবে সিংহভাগ বিজ্ঞানীর দাবি, সিকিমের এই বিপর্যয়ের নেপথ্যে রয়েছে নেপালের মঙ্গলবারের ভূমিকম্প।

    পাড় ভাঙল লোনকের

    বিষয়টি তবে খুলেই বলা যাক। বুধবার কাকভোরে ফেটে যায় উত্তর সিকিমের পাহাড়ি হ্রদ লোনকের পাড়। হুড়মুড়িয়ে নেমে আসে বিশাল জলরাশি। পড়ে তিস্তায়। একলপ্তে তিস্তার জলস্তর বেড়ে যায় ১৫-২০ ফুট। হড়পা বান চলে আসায় লন্ডভন্ড হয়ে যায় উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশ। কোথাও ভেঙে গিয়েছে সেতু, কোথাও জলের তোড়ে ভেসে গিয়েছে সড়ক। বাড়িঘরের পাশাপাশি ভেসে গিয়েছে মানুষ ও তাঁদের পোষ্যরা। বন্যায় মৃত্যু হয়েছে ১৪ জনের। নিখোঁজ শতাধিক।

    নেপালে ভূমিকম্প

    সিকিমের এই বিপর্যয়ের কারণ কেবল হড়পা বান (Flash Flood) নয়। বিজ্ঞানীদের একাংশের মতে, এর নেপথ্যে রয়েছে নেপালের ভূমিকম্প। গত মঙ্গলবার ভূমিকম্প হয় নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। এদিন ঘণ্টাখানেকের ব্যবধানে পরপর চারবার কেঁপে উঠেছিল নেপাল। সেই কম্পনের আঁচ পেয়েছিলেন উত্তরপ্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, জয়পুর এবং উত্তরাখণ্ডের কিছু অংশের বাসিন্দারা। বিজ্ঞানীদের মতে, এই ভূকম্পনের জেরে নড়বড়ে হয়ে গিয়েছিল লোনকের পাড়। এর পর মেঘভাঙা বৃষ্টির জল এসে পড়ায় জলের চাপ সহ্য করতে পারেনি দুর্বল বাঁধ। যার জেরে দেখা দেয় বিপর্যয়।

    আরও পড়ুুন: হড়পা বানে বিধ্বস্ত সিকিম, চারদিকে ধ্বংসলীলার ছবি, আটকে ৩ হাজার পর্যটক

    সম্প্রতি লোনকের একটি উপগ্রহচিত্র প্রকাশ করেছে হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। তাতে দেখা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর হ্রদের যা বিস্তৃতি ছিল, তা কমে গিয়েছে। ১৬৮ হেক্টর এলাকা নিয়ে লোনক হ্রদ। তা কমে গিয়ে বর্তমানে হ্রদের আয়তন দাঁড়িয়েছে ৬০ হেক্টরে। যার অর্থ, জল ডাঙায় উঠে এসেছে। জলস্তরের সব সীমা পেরিয়ে গিয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন।

    এর আগে একটি সমীক্ষায় জানা গিয়েছিল, লোনক হ্রদের আয়তন ক্রমেই বাড়ছিল। বিশ্ব উষ্ণায়নের জেরে হিমবাহ গলে সেই জল জমছিল হ্রদে। বুধবার যখন এই এলাকায় মেঘভাঙা বৃষ্টি হয়, তখন আর নিজেকে সামলাতে পারেনি লোনক। বিশাল জলরাশি হুড়মুড়িয়ে এসে পড়ে তিস্তায় (Flash Flood)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • India Canada Relationship: ‘ভারতের সঙ্গে ব্যক্তিগত কূটনীতি চাই’, সুর আরও নরম করে বলল কানাডা

    India Canada Relationship: ‘ভারতের সঙ্গে ব্যক্তিগত কূটনীতি চাই’, সুর আরও নরম করে বলল কানাডা

    মাধ্যম নিউজ ডেস্ক: একেই বোধহয় বলে ঠেলার নাম মধুসূদন! খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের জেরে ভারতের সঙ্গে কানাডার (India Canada Relationship) সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। বিশ্বরাজনীতিতেও ক্রমেই একঘরে হয়ে পড়ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই কারণেই দিন কয়েক আগে সুর নরম করে ট্রুডো সরকার। তার পরেও কানাডাকে চাপে রাখে ভারত।

    ভারতের সঙ্গে ঘরোয়া বৈঠক চায় কানাডা!

    নয়াদিল্লিতে থাকা সে দেশের রাষ্ট্রদূতের সংখ্যা কমাতে বলে মোদি সরকার। তার পরেই আরও টোন ডাউন করল কানাডা সরকার। জানিয়ে দিল, ভারতের সঙ্গে ব্যক্তিগত কূটনীতি চালানোর কথা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত কূটনীতির কথা বলে প্রকৃতপক্ষে নয়াদিল্লির সঙ্গে ঘরোয়া বৈঠকে বসে সমস্যা মেটাতে চাইছে অটোয়া। কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি বলেন, “আমরা ব্যক্তিগত স্তরে ভারতের সঙ্গে কথা চালিয়ে যাব। কারণ আমরা মনে করি, কূটনৈতিক আলোচনা ব্যক্তিগত স্তরে হলে সেটা সব চেয়ে বেশি ফলপ্রসূ হয়।” মঙ্গলবারই নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্কের পক্ষে সওয়াল করেছিলেন কানাডার (India Canada Relationship) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বয়ং।

    কী বলেছিলেন ট্রুডো?

    তিনি বলেছিলেন, “বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত। আন্তর্জাতিক মঞ্চে ভারত এখন উদীয়মান শক্তি। কানাডা চায় তাদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় পরিস্থিতি নিয়ে গত বছর আমাদের বৈঠকও হয়েছে।” তিনি এও বলেছিলেন, “ভারতের সঙ্গে সংঘাত আর বাড়াতে চাই না আমরা। কানাডা দায়িত্ব সহকারে ও গঠনমূলকভাবে নয়াদিল্লির সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাবে।”

    আরও পড়ুুন: উত্তরবঙ্গ ভাসছে, রাজভবন অভিযানে ব্যস্ত তৃণমূলের নেতারা, তোপ সুকান্তর

    প্রসঙ্গত, গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি গুরুদ্বারের সামনে ভারত থেকে পলাতক খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে গুলি করে খুন করে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তার পরেই ভারতের দিকে অভিযোগের আঙুল তোলে কানাডা। সে দেশের সংসদে দাঁড়িয়ে স্বয়ং ট্রুডো বলেন, “কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে ভারতের ভূমিকা থাকতে পারে।” ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নিজ্জরকে তিনি কলের মিস্ত্রি বলেও অভিহিত করেন। এর পরেই ভারত-কানাডা সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। কানাডার মিথ্যে ও মনগড়া অভিযোগের ভিত্তিতে কড়া জবাব দেয় ভারত। যার জেরে ক্রমেই সুর নরম করে চলেছে ট্রুডো সরকার (India Canada Relationship)। এদিকে, দিন কয়েক আগে অটোয়ায় লক্ষ্মী নারায়ণ মন্দিরে হামলার ঘটনায় খালিস্তানপন্থী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কানাডা প্রশাসন। যদিও গোপন রাখা হয়েছে তার পরিচয়। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sikkim Flash Floods: সিকিমের বিপর্যয়ের প্রভাব পড়ল পাহাড়ের পর্যটনেও! হু হু করে বাতিল হচ্ছে বুকিং

    Sikkim Flash Floods: সিকিমের বিপর্যয়ের প্রভাব পড়ল পাহাড়ের পর্যটনেও! হু হু করে বাতিল হচ্ছে বুকিং

    মাধ্যম নিউজ ডেস্ক: হড়পা বানে বিধ্বস্ত সিকিম। জলের তোড়ে ভেঙে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। ফলে, যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম। কবে রাস্তা মেরামত হবে, তা নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। মঙ্গলবার রাতভর বৃষ্টির জেরে সিকিমের (Sikkim Flash Floods) পুজোর মুখে পর্যটন ব্যবসা বড়সড় ক্ষতির মুখে দাঁড়াতে চলেছে। বুধবার সকালে এই দুর্যোগের খবর জানার পর থেকেই বিভিন্ন প্রান্তের পর্যটকরা তাঁদের বুকিং বাতিল করতে শুরু করেছেন। কারণ, সিকিমের এই ভয়াবহ বিপর্যয়ের পর পর্যটকরা আর কেউ দার্জিলিং যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না। বাতিল করা হচ্ছে বুকিংও। এতে ট্যুর অপারেটর, গাড়ি ও হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত।

    ২০১১ সালের ভূমিকম্পের থেকেও বড় ধাক্কা! (Sikkim Flash Floods)

    ২০১১ সালে মঙ্গনে ভয়াবহ ভূমিকম্পে সিকিমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু, এভাবে একাধিক রাস্তা বিলীন হয়ে যায়নি। ফলে সেই ধাক্কা কাটিয়ে পর্যটন ব্যবসায় জোয়ার আনতে বেশি সময় লাগেনি। পর্যটনে ভর দিয়েই ঘুরে দাঁড়িয়েছিল সিকিম। কিন্তু, এবার সিকিমের এই দুর্ঘটনার জেরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে পড়ায় ঘুরে দাঁড়ানোর লড়াই অনেক কঠিন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  

     কী বলছেন ট্যুর অপারেটররা?

    ইস্টার্ন হিমালয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপন ঘোষ বলেন, সিকিমের (Sikkim Flash Floods) প্রাকৃতিক দুর্যোগের প্রভাব উত্তরবঙ্গের পর্যটনেও ছড়িয়ে পড়ছে। বুধবার সিকিমের এই ঘটনার পর থেকেই বিভিন্ন প্রান্তের পর্যটকরা তাঁদের বুকিং বাতিল করতে শুরু করেছেন। অনেকে বাগডোগরা পর্যন্ত এসে ভুটানে যাওয়ার জন্য বুকিং করছেন। করোনা সংক্রমণের সময় যে ক্ষতি হয়েছিল, তার থেকে বড় ধাক্কা। করোনাকালের ক্ষতি গত গ্রীষ্মের পর্যটন মরশুমে কাটিয়ে উঠেছিলাম। এবার পুজোয় যে ধরনের বুকিং ছিল, তাতে ডিসেম্বর মাস পর্যন্ত ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা ছিল। সব শেষ হয়ে গেল। হিমালয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেল হসপিটালিটি নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, সিকিমের এই দুর্যোগ আমাদের পথে বসিয়ে দিল। এখন দার্জিলিং আর কেউ যেতে চাইছেন না। ভুটান ও ডুয়ার্সে যাওয়ার জন্য যোগাযোগ করছেন। কিন্তু, তাতে এই ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব নয়।

    সিকিম পর্যটন দফতরের উপদেষ্টা কী বললেন?

    সিকিম পর্যটন দফতরের উপদেষ্টা রাজ বসু বলেন, সিকিমের দুর্ঘটনার (Sikkim Flash Floods) পর যা অবস্থা, তাতে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং রাস্তা আগের জায়গায় ফিরে আসবে , তা বলা যাচ্ছে না। এই অনিশ্চয়তার জায়গা থেকে এবার পুজোর ভ্রমণে বহু পর্যটক তাঁদের বুকিং বাতিল করতে শুরু করেছেন।

     টয় ট্রেনেও ধাক্কা!

    সিকিমের দুর্ঘটনার জন্য পর্যটকরা দার্জিলিং থেকে মুখ ফিরিয়ে নিলেই ধাক্কা খাবে টয় ট্রেনের জয় রাইড পরিষেবাও। গত বছর পর্যটকের ঢল নামায় টয় ট্রেন সর্বকালীন রেকর্ড আয় করেছিল। এবার কী পরিস্থিতি হবে, তা নিয়ে রেল আধিকারিকরাও চিন্তায় রয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohan Bhagwat: মোহন ভাগবতের উপস্থিতিতে কেশব ভবনে বিক্ষোভ তৃণমূলের, রিপোর্ট চাইল কেন্দ্র

    Mohan Bhagwat: মোহন ভাগবতের উপস্থিতিতে কেশব ভবনে বিক্ষোভ তৃণমূলের, রিপোর্ট চাইল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান। সংগঠনের কাজে এসেছিলেন কলকাতায়। ছিলেন আরএসএসের দফতর কেশব ভবনে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বের হেনস্থার প্রতিবাদে রাত ১২টা নাগাদ বিক্ষোভ দেখানো হয় কেশব ভবনের সামনে। এখানেই তখন ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংক্রান্ত রিপোর্ট পাঠানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকে।

    কেশব ভবনের সামনে বিক্ষোভ

    সোম ও মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লিতে ধর্না দেয় তৃণমূল। সেখানে অভিষেক সহ তৃণমূলের শীর্ষ নেতাদের আটক করে নিয়ে যাওয়া হয় মুখার্জিনগর থানায়। তার জেরে বাংলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিক্ষোভ প্রদর্শন করা হয় কেশব ভবনের সামনেও। মোহন ভাগবত (যে ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না) যেখানে রয়েছেন, সেই কেশব ভবনে বিক্ষোভের খবর পৌঁছায় কলকাতায় থাকা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের কাছে। দ্রুত রিপোর্ট তলব করে অমিত শাহের মন্ত্রক।

    দ্রুত রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

    স্বরাষ্ট্রমন্ত্রকের সেই নির্দেশে বলা হয়, ওই রাতেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট পাঠাতে হবে। নির্দেশ পেয়ে রাতেই গোয়েন্দা আধিকারিকদের কয়েকজন চলে যান কেশব ভবনে। খতিয়ে দেখেন পরিস্থিতি। কেশব ভবনের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের সঙ্গে তাঁরা যেমন কথা বলেন, তেমনি কথা বলেন রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও। রাতেই দিল্লিতে পাঠানো হয় বিস্তারিত রিপোর্ট। উল্লেখ্য, হাতে গোণা য়ে কয়েকজন ভিভিআইপির নিরাপত্তা নিয়ে সর্বদা সতর্ক থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, তাঁদেরই একজন হলেন ভাগবত (Mohan Bhagwat)। ওই রাতে ভাগবতের নিরাপত্তাজনিত কোনও সমস্যা দেখা দিয়েছিল কিনা, তা খতিয়ে দেখতে রাতেই তলব করা হয়েছিল রিপোর্ট। 

    আরও পড়ুুন: রাজ্যপালকে ‘পর্যটক’ খোঁচা তৃণমূলের, পাল্টা খেললেন আনন্দ বোস, কী বললেন জানেন?

    প্রসঙ্গত, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন ভাগবত। তা সত্ত্বেও কীভাবে মধ্য রাতে কেশব ভবনের সামনে বিক্ষোভ দেখানো হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমাদের রাজ্যে কোনও রাজনৈতিক কার্যালয়ে বিক্ষোভ অথবা হামলা হলে আমরা প্রতিরোধ করব। কোনও বিশৃঙ্খলা হলে তার দায় তৃণমূলের। রাজনৈতিক কার্যালয়ে হামলা কিংবা বিক্ষোভ প্রদর্শন রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী (Mohan Bhagwat)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Flood: ‘‘আমি পর্যটক হলে এখানে আসা মন্ত্রীরাও পর্যটক’’, উত্তরবঙ্গে পৌঁছে তৃণমূলকে খোঁচা রাজ্যপালের

    Flood: ‘‘আমি পর্যটক হলে এখানে আসা মন্ত্রীরাও পর্যটক’’, উত্তরবঙ্গে পৌঁছে তৃণমূলকে খোঁচা রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিম্নচাপের প্রবল বৃষ্টির জেরে বন্যা (Flood) পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দিল্লি অভিযান শেষে রাজ্যে ফিরতেই তৃণমূল সরকারের মন্ত্রীদের বন্যা পরিস্থিতি দেখতে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয়দের অভিযোগ, এবারও বৃষ্টির জেরে বানভাসি হওয়ার দশা তাঁদের। এমতাবস্থায় বৃহস্পতিবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যথারীতি তাঁকে লক্ষ্য করে কটাক্ষ-বাণ ছুড়ল তৃণমূল। পাল্টা দিলেন রাজ্যপালও। তিনি বলেন, “আমি পর্যটক হলে তৃণমূল সরকারের মন্ত্রীরাও পর্যটক।”

    উত্তরবঙ্গে রাজ্যপাল 

    ফি বছর সামান্য বৃষ্টি কিংবা প্রতিবেশী রাজ্য সিকিমে মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানের প্রভাব পড়ে উত্তরবঙ্গে। তা সত্ত্বেও বন্যা (Flood)  মোকাবিলার কোনও ব্যবস্থা তৃণমূল সরকারের আমলে করা হয়নি বলে অভিযোগ। এবারও বৃষ্টি এবং সিকিমের মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানের জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তরে। সেই পরিস্থিতিই খতিয়ে দেখতে দিল্লি থেকে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। তারপরেই তৃণমূলের তরফে ধেয়ে এসেছে কটাক্ষ-বাণ।

    রাজ্যপালের তির্যক বাণ

    জানা গিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে। তাই এই তিন জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনও কোনও জায়গায়। সেই কারণেই উত্তরবঙ্গের পরিস্থিতি চাক্ষুষ করতে গিয়েছেন রাজ্যপাল। তৃণমূলের ‘পর্যটক’ খোঁচার জবাবে রাজ্যপাল বলেন, “হ্যাঁ, আমি পর্যটক। বিপদগ্রস্ত মানুষদের দেখতে এসেছি। জুনিয়র অ্যাপয়েন্টি মন্ত্রীদেরও আমার সঙ্গে পর্যটকের মতো আসা উচিত ছিল।”

    আরও পড়ুুন: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দুয়ারে ইডি, চলছে তল্লাশি

    উত্তরবঙ্গে যাওয়ার আগে রাজ্যপাল ফোনে কথা বলেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদীর সঙ্গে। তাঁর কাছ থেকে জেনে নেন রাজ্যের পরিস্থিতি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে ব্যাপারেও খোঁজখবর নেন তিনি। এদিন উত্তরবঙ্গে গিয়ে বেশ কয়েকজন দুর্গতের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। শোনেন তাঁদের অভাব-অভিযোগের কথা। এদিকে, সিকিমের পরিস্থিতি (Flood) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন সাংসদ বিজেপির রাজু বিস্ত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup: বাইশ গজে বিশ্বযুদ্ধ! আজ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন, তুমুল উন্মাদনা দেশে

    ICC World Cup: বাইশ গজে বিশ্বযুদ্ধ! আজ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন, তুমুল উন্মাদনা দেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই বেজে যাবে ‘বিশ্বযুদ্ধের’ দামামা (ICC World Cup)। শুরু হবে ১০ দেশের তীব্র লড়াই। তবে, এই লড়াই হবে ক্রিকেটের রণাঙ্গনে। লড়াই হবে ব্যাট ও বলের। লড়াই হবে বাইশ গজকে কেন্দ্র করে।

    শুরু হল বিশ্বকাপের মহাযুদ্ধ

    বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup)। এই বার প্রথম এককভাবে বিশ্বকাপের আয়োজন করছে ভারত। এর আগে, এটি যৌথভাবে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ বিশ্বকাপ আয়োজন করেছিল। এবার বিশ্বকাপের ১৩তম সংস্করণ। শেষ ওডিআই বিশ্বকাপ হয়েছিল ২০১৯ সালে। আহমেদাবাদে নির্মিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিশ্বকাপের (CWC23) প্রথম লড়াই। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল — ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। বেশি বাউন্ডারি মেরে গতবারের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। চার বছর পর বিশ্বকাপের আসরে ফের মুখোমুখি এই দুই দল নিউজিল্যান্ড এ বার বদলা নিতে মরিয়া।

    আগামী ৪৫ দিনে ৪৮টি ম্যাচ

    আজ থেকে শুরু করে ১৯ নভেম্বর অবধি চলবে এই মেগা টুর্নামেন্ট (ICC World Cup)। ৪৫ দিন ধরে ১০টি ভেনুতে ৪৮টি ম্যাচ হবে। বিশ্বকাপের (CWC23) লড়াইয়ে অংশ নিচ্ছে ১০টি দেশের মোট ১৫০ জন ক্রিকেটার। বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দল হল – আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এবারে বিশ্বকাপের আসর বসছে দেশের ১০টি শহরে। ভেন্যুগুলি হল— আহমেদাবাদ, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, লখনউ, ধর্মশালা ও পুণে।

    গুগল ডুডলে বিশ্বকাপ

    বিশ্বকাপকে (ICC World Cup) ঘিরে দেশবাসী এখন ক্রিকেট-জ্বরে আক্রান্ত। আর সেই উন্মাদনায় গা ভাসিয়েছে গুগল-ও। বিশ্বকাপ উপলক্ষে তারা প্রকাশ করেছে অভিনব ডুডল। এমনিতে, যে কোনও বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে গুগল অভিনব ব্যবস্থা নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গুগলের অফিসিয়াল পেজে গেলেই এই ডুডল দেখতে পাওয়া যাচ্ছে। তাতে দেখা যাবে দুটি হাঁস রয়েছে। যারা ক্রিকেট খেলছে। হাঁসগুলির হাতে ব্যাট রয়েছে। দুই প্রান্তে উইকেট রয়েছে। এবং হাঁসগুলি দৌড়ে রান নিচ্ছে। আবার এই ডুডলে ক্লিক করেন, তাহলে সরাসরি টুর্নামেন্টের (CWC23) সূচিতে পৌঁছনো যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: কম্পাউন্ড আর্চারিতে সোনা জিতল ছেলেরাও! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

    Asian Games 2023: কম্পাউন্ড আর্চারিতে সোনা জিতল ছেলেরাও! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসে মেয়েদের পর কমপাউন্ড তিরন্দাজিতে ছেলেরাও সোনা জিতলেন। বৃহস্পতিবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতীয় দলে ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধান। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের অ্যাথলিটরা যে ১০০র টার্গেট মাথায় নিয়ে প্রতিটা ইভেন্টে নামছেন, তাতে সন্দেহ নেই। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮৪টি পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদেরা। 

    দক্ষিণ কোরিয়াকে সমানে টক্কর

    ওজাসেরা প্রথম সেটেই ৫৮-৫৫ পয়েন্টে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় সেট অবশ্য জিতে নেয় প্রতিপক্ষ দল। ভারতের পক্ষে ফল দাঁড়ায় ৫৮-৫৯। তৃতীয় সেটে আবার অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেন ভারতীয় তিরন্দাজেরা। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন ৫৯-৫৭ ব্যবধানে। চতুর্থ সেটে ৪ পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। ওজাসদের ছ’টি তিরই নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করে। ফলে পুরো ৬০ পয়েন্ট আসে ভারতের ঝুলিতে। শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়েরা।  এ বারের গেমস থেকে ২১টি সোনা-সহ মোট ৮৪টি পদক জিতল ভারত।

    মহিলাদের দলগত বিভাগেও সোনা

    কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ এবং পরনীত কউর। এশিয়ান গেমসের দ্বিতীয় সোনা জিতলেন তীরন্দাজেরা। কম্পাউন্ড তীরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগেও সোনা নিশ্চিত ভারতের। কারণ ফাইনালে মুখোমুখে হবেন দুই ভারতীয় তরুণ অভিষেক বর্মা এবং প্রবীণ দেওতালে। 

    হাড্ডাহাড্ডি লড়াই

    এদিন চাইনিজ তাইপের তিন মেয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় জ্যোতিদের।  ৪ পয়েন্টে পিছিয়ে পড়েও নাটকীয় ভাবে ম্যাচে ফিরে আসেন অদিতিরা। অদিতির বয়স মাত্র ১৭। পরনীতের ১৮। টিমের অভিজ্ঞ আর্চার জ্যোতির ২৮। পরনীতের শুরুটা ভালো হয়নি। প্রথম তিনটে শটে নড়বড় করছিল তাঁর ফোকাস। ৯, ৮, ৯ মারেন। অদিতিও ফাইনাল ম্যাচে বুলস আই খুঁজে পাননি দু’বার। কিন্তু পারফেক্ট টেন থেকে নড়ানো যায়নি জ্যোতিকে। ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতেছেন। টিম ইভেন্ট যেন শুরু করেছিলেন সেখান থেকেই। 

    আরও পড়ুন: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    শেষ সিরিজে দুরন্ত পারফর্ম করেন জ্যোতি, পরনীত, অদিতি। তিন মেয়েই খুঁজে নেন পারফেক্ট টেন। সেই চাপ আর নিতে পারেনি তাইপের টিম। প্রথম শটেই ৯ মারেন চেঙ্গি সুন। তাতেই খেলার ফল বদলে যায়। ২৩০-২২৯ পয়েন্টে সোনা জিতে যান জ্যোতি-অদিতি-পরনীতরা। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • FIFA World Cup: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    FIFA World Cup: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার তিনটি মহাদেশের ছয়টি দেশে হতে চলেছে ফুটবল বিশ্বকাপ।  ২০৩০ সালে শতবর্ষে পা দেবে ফুটবল বিশ্বকাপ। ফিফার ঘোষণা, ২০৩০ ফুটবল বিশ্বকাপের মূল আয়োজক হতে চলেছে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। শুধু তাই নয়, তিনটি উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতেও।  অর্থাৎ একই বিশ্বকাপের ম্যাচ পেতে চলেছে ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা।

    বিশ্বকাপের শতবর্ষ উদযাপন

    বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা জানিয়েছে, ১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপের আসর বসেছিল উরুগুয়েতে। ১৯৩০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। তখন অবশ্য প্রতিযোগিতার নাম ছিল জুলে রিমে কাপ। তারপর সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে খেলার রাজা ফুটবল। সেকারণে ২০৩০ সালে সেই বিশ্বকাপ শতবর্ষে উদযাপনে বিশেষ উদ্যোগ নিচ্ছে ফিফা। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ মিলিয়ে বিশ্বকাপ আয়োজন করা হবে। ২০৩০ সালে বিশ্বকাপের খেলবে ৪৮ টি দেশ।

    দুই গোলার্ধে বিশ্ব ফুটবলের আসর

    বুধবার বিশ্বকাপ আয়োজক দেশগুলির নাম ঘোষণা করে ফিফার পক্ষ থেকে বলা হয়, “২০৩০ সালের বিশ্বকাপ মরক্কো, স্পেন এবং পর্তুগালকে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই বিশ্বকাপের ১০০ বছর স্মরণীয় করে রাখতে ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে।” গত বছর ফুটবল বিশ্বকাপ হয়েছিল কাতারে। ফ্রান্সকে হারিয়ে সেখানে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। ২০৩০ সালে তারা ঘরের মাঠেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো বলেন, “বিভক্ত পৃথিবীতে ঐক্য আনতে চায় ফিফা এবং ফুটবল। সেই কারণে দক্ষিণ আমেরিকার তিনটি দেশে ফুটবল বিশ্বকাপের ম্যাচ হবে। উরুগুয়ের স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচ হবে।” দক্ষিণ আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার মরক্কো বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। সেই সঙ্গে ইউরোপের স্পেন এবং পর্তুগালকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share