Tag: bangla news

bangla news

  • Asian Games 2023: শেষ ৩০ মিটার যেন ঝড়! ৫ হাজারে সোনা জিতে ইতিহাস পারুলের

    Asian Games 2023: শেষ ৩০ মিটার যেন ঝড়! ৫ হাজারে সোনা জিতে ইতিহাস পারুলের

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে নতুন ইতিহাস লিখে ফেললেন পারুল চৌধুরী।  চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে একে উঠে আসা — পুরোটাই ছিল স্ট্র্যাটেজিক। এমন পরিকল্পনামাফিক দৌড় অলিম্পিক, বিশ্বমিটে দেখা যায়। সেটাই এশিয়ান গেমসে দেখালেন ভারতের মেয়ে। শেষ ৩০ মিটারে ঝড় তুলে মহিলাদের ৫০০০ মিটারে সোনা জিতলেন পারুল চৌধুরী (Parul Chaudhary)। এশিয়ান গেমসের মহিলাদের ৫,০০০ মিটার দৌড়ে এটাই ভারতের প্রথম সোনা। ১৯তম এশিয়ান গেমসের নবম দিনে ৩০০০ মিটার স্টিপলচেজে জিতেছিলেন রুপো। আজ, শুধু পারুলের পদকের রং বদলাল।

    শেষবেলায় বাজিমাত

    মঙ্গলবার, ১২ ল্যাপের দৌড়ের শুরু থেকেই জয়ের জন্য বদ্ধপরিকর ছিল পারুল। শ্যুটিংয়ের পর অ্যাথলেটিক্স থেকেই সবচেয়ে বেশি পদক আসছে ভারতের। এদিন হানঝাউ গেমসে ফের সোনা ফলালেন পারুল। এ নিয়ে চলতি এশিয়ান গেমসে ১৪তম সোনা এল ভারতের। সোমবার এশিয়ান গেমসে সাতটি পদক এলেও সোনা জিততে পারেনি ভারত। মঙ্গলবার আবার ভারতকে সোনা এনে দিলেন পারুল।

    পরিকল্পনামাফিক দৌড় পারুলের

    ৫ হাজার মিটার রেসে গতি আর ছন্দ দুইই ধরে রাখতে হয় শুরু থেকে। প্রতিপক্ষ অ্যাথলিটরা পিছিয়ে পড়তে শুরু করেন একটু পর থেকে। কিন্তু পদকের নেশায় বুঁদ থাকেন যাঁরা, তাঁরা কোনও ভাবে জায়গা ছাড়েন না। টানা ৯টা ল্যাপ মসৃণ দৌড়েছেন ভারতের মেয়ে। পিছন থেকে উঠে এসে কেউ কেউ টপকেছেন তাঁকে। কিন্তু আবার চার নম্বর জায়গাটা দখলে নিয়েছেন। ১০ম ল্যাপটার সময় হঠাৎ গতি পাল্টালেন। জাপানের ফেভারিট হিরিকা হিরোনাকাও ততক্ষণে নিজের এক নম্বর জায়গাটার দখল করে নিয়েছেন। ৩০০০ মিটার অতিক্রমের পরে প্রতিযোগীদের মধ্যে তিন জন বাকিদের থেকে অনেকটা এগিয়ে যান। সেই তালিকায় ছিলেন, পারুল।

    আরও পড়ুন: এশিয়ান গেমস আর্চারিতে সোনা-রুপো নিশ্চিত! যশস্বীর শতরানে ক্রিকেটে শেষ চারে ভারত

    শেষ ল্যাপে দেখে মনে হচ্ছিল, রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে পারুলকে। কিন্তু শেষ ৫০ মিটারে গতি বাড়ালেন পারুল। ৫০০ মিটার শেষ করতে তিনি সময় নিলেন ১৫ মিনিট ১৪.৭৫ সেকেন্ড। সোমবার ৩০০০ মিটার দৌড়ের ফাইনালে নেমেছিলেন পারুল। সেখানে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পান তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে খুব একটা খুশি দেখাচ্ছিল না তাঁকে। আসলে সোনা জিততে চাইছিলেন তিনি। সোমবারের দুঃখ মঙ্গলবার ভোলালেন পারুল।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘স্বাধীনতার পর সবচেয়ে বড় দুর্নীতি বাংলায়’’, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু

    Suvendu Adhikari: ‘‘স্বাধীনতার পর সবচেয়ে বড় দুর্নীতি বাংলায়’’, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: মিথ্যা অভিযোগ নিয়ে দিল্লিতে প্রতিবাদ-আন্দোলনে করছে তৃণমূল কংগ্রেস। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার চেষ্টা চালাচ্ছে তৃণমূল, দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুভেন্দুর কথায়, “মনরেগা প্রকল্পে ইউপিএ আমলে বাংলা পেয়েছিল ১৪ হাজার ৫০০ কোটি টাকা। আর এনডিএ আমলে সেই বরাদ্দ বেড়ে হয়েছে ৫৪ হাজার কোটি টাকা।” কেন্দ্রের মঞ্জুর করা এত টাকা কোথায় গেল? প্রশ্ন শুভেন্দুর। নানান তথ্য সামনে রেখে তিনি দাবি করেন, “তৃণমূল নেতা-কর্মীদের পকেটেই গিয়েছে অধিকাংশ টাকা।” 

    স্বাস্থ্যসাথী ও জব কার্ড নিয়ে শুভেন্দু

    কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যে মিথ্যা প্রচার করা হয়, বলে জানান বিরোধী দলনেতা। শুভেন্দুর (Suvendu Adhikari)তোপ, “আয়ুষ্মান ভারত বাংলায় চলতে দেওয়া হয় না। রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড দেশের অন্যান্য হাসপাতালে কাজ করে না। কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প নিয়ে রাজনীতি হয়।” ভুয়ো জব কার্ড নিয়েও রাজ্য সরকারকে চাঁচাছোলা আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, “৩ কোটি ৮৮ লক্ষ জবকার্ড ইস্যু হয়েছিল। তার মধ্যে বাতিল হয়েছে ১ কোটি ৩২ লক্ষের বেশি ভুয়ো জব কার্ড। দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি ভুয়ো জবকার্ড। কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি হয়েছে, নয়ছয় হয়েছে টাকা। মনরেগা প্রকল্পের সেকশন ২৭ অনুযায়ী কেন্দ্র কড়া ব্যবস্থা নিয়েছে।”  

    আবাস যোজনায় দুর্নীতি

    শুভেন্দুর দাবি, “সব রাজ্যের মতো, পশ্চিমবঙ্গেও আবাস যোজনার টাকা পাঠানো হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অসংখ্য ভুয়ো নাম রয়েছে। এই ভুয়ো নামের তালিকা আমি কৃষি ও গ্রামন্নোয়ন দফতরে পাঠিয়েছি। তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে প্রশাসনিক প্রধানদের আঁতাঁতে এই দুর্নীতি হয়েছে।”

    ১০০ দিনের কাজে দুর্নীতি

    এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে নানান তথ্য তুলে ধরে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “স্বাধীনতার পর থেকে বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে তৃণমূলের আমলে। ১০০ দিনের কাজে দেশ সবচেয়ে বড় দুর্নীতির হয়েছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি জানাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর অভিযোগ, “বিদেশে পাচার হয়েছে দুর্নীতির টাকা। বাংলার শাসকদলের তিনটি এজেন্ডা পরিবারতন্ত্র-দুর্নীতি-তোষণ।” 

    মিথ্যার রাজনীতি তৃণমূলের

    এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “লোকসভা নির্বাচনের আগে হারিয়ে যাওয়া জনসমনর্থন ফিরে পেতে এই নাটক করছে তৃণমূল। দিল্লিতে রাজনৈতিক কর্মসূচি করছে। আঞ্চলিক দল তৃণমূল দেশের রাজধানীতে মিথ্যা দাবি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করছে। জাতীয় স্তরে ওদের এই আন্দোলনের কোনও প্রভাব পড়েনি। প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গেও। মিথ্যা অভিযোগ নিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।”

    আরও পড়ুন: ‘‘আজ তলবে সাড়া দেবেন না, ইডিকে আগে জানাননি কেন?’’ অভিষেকের আইনজীবীকে প্রশ্ন হাইকোর্টের

    এদিন সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন শুভেন্দু। বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শাহকে তথ্য দেবেন তিনি। কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গেও বৈঠক রয়েছে। তৃণমূল যেমন কৃষিভবনের উদ্দেশে রওনা দেবে, শুভেন্দুও কৃষি ভবনে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সেখানে। কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের অভিযোগে সাধ্বী নিরঞ্জনকে স্মারকলিপি দেবেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chikungunyia: ফের তথ্য গোপন রাজ্যের! ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার বঙ্গে হানা চিকুনগুনিয়ার

    Chikungunyia: ফের তথ্য গোপন রাজ্যের! ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার বঙ্গে হানা চিকুনগুনিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: এক রামে রক্ষে নেই সুগ্রীব দোসর! বেশ কিছুদিন ধরে এমন অবস্থাই ছিল পশ্চিমবঙ্গের। ডেঙ্গির দোসর হয়েছিল ম্যালেরিয়া। এবার মশকবাহিত এই দুই রোগের তালিকায় ঢুকে পড়ল চিকুনগুনিয়াও (Chikungunyia)। গোটা রাজ্যে এখনও সেভাবে চিকুনগুনিয়ার হদিশ না মিললেও, অল্প-স্বল্প রোগীর সন্ধান মিলেছে বলে খবর। জানা গিয়েছে, হুগলির কয়েকটি এলাকায় ফিভার ক্লিনিকে রক্ত পরীক্ষায় কয়েকজনের রক্তে চিকুনগুনিয়া ভাইরাসের সন্ধান মিলেছে। ঘটনার জেরে উদ্বেগে রাজ্যের স্বাস্থ্য দফতর।

    চিকুনগুনিয়া নিয়েও তথ্য গোপন!

    বিরোধীদের দাবি, ডেঙ্গির মতোই চিকুনগুনিয়া নিয়েও তথ্য গোপন করছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলকে সঠিক তথ্য জানানো হচ্ছে না বলেও অভিযোগ। বিরোধীদের অভিযোগ, সব রাজ্য এবং দেশের কেন্দ্রশাসিত অঞ্চলে ওয়েবসাইটে চিকুনগুনিয়া (Chikungunyia) সংক্রান্ত তথ্য মিললেও, বাংলায় চিকুনগুনিয়ায় আক্রান্ত নিয়ে কোনও তথ্য ওয়েবসাইটে নেই। ২০১৯ সালেও এ বিষয়ে কোনও তথ্য রাজ্য সরকার দেয়নি। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল ডেঙ্গি নিয়ে প্রকৃত তথ্য গোপন করছে তারা।  

    চিকুনগুনিয়ার উপসর্গ

    কেবল হুগলি নয়, মধ্য ও গ্রামীণ হাওড়ায় যে ফিভার ক্লিনিক চালু হয়েছে, সেখানেও কয়েকজনের রক্তে চিকুনগুনিয়া (Chikungunyia) ভাইরাসের সন্ধান মিলেছে। জেলা স্বাস্থ্য কর্তাদের বক্তব্য, আবহাওয়া বদল হওয়ায় ইনফ্লুয়েঞ্জার মতো বাড়ছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়ার উপসর্গ ডেঙ্গির মতোই। চিকিৎসকরা জানাচ্ছেন, প্রবল জ্বরের পাশাপাশি হবে গায়ে ব্যথাও। মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার ভাইরাস শরীরে প্রবেশের দু’ থেকে চার দিনের মধ্যে হঠাৎই প্রবল জ্বর শুরু হয়। এর সঙ্গে অস্থিসন্ধিতে ব্যথা হয়, যা থাকে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস। কয়েক বছরও থাকতে পারে ব্যথা। বিশেষজ্ঞদের মতে, এডিস মশাই চিকুনগুনিয়ার বাহক। এই মশা দিনের বেলায় কামড়ায়।

    আরও পড়ুুন: ‘‘আজ তলবে সাড়া দেবেন না, ইডিকে আগে জানাননি কেন?’’ অভিষেকের আইনজীবীকে প্রশ্ন হাইকোর্টের

    রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত। প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেলার পাশাপাশি কলকাতা পুরসভা এলাকায়ও বাড়ছে ডেঙ্গির দাপাদাপি। এমতাবস্থায় মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে ‘অফিস অফ প্রফিটে’র প্রশ্ন তুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর অভিযোগ, পুরসভার কিছু বাসিন্দা তাঁকে জানিয়েছেন, পুরসভায় ফোন করা হলে জানানো হয় মেয়র রয়েছেন নবান্নে। আবার নবান্নে ফোন করা হলে বলা হয় মন্ত্রী রয়েছেন পুরসভায়। এমতাবস্থায় সংক্রমণ ছড়াচ্ছে চিকুনগুনিয়ার (Chikungunyia)। তাই ক্রমেই চড়ছে আতঙ্কের পারদ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dawood Ibrahim: আইএসআইয়ের শীর্ষ পদে দাউদ, ভারতে বড় নাশকতার ছক পাকিস্তানের?

    Dawood Ibrahim: আইএসআইয়ের শীর্ষ পদে দাউদ, ভারতে বড় নাশকতার ছক পাকিস্তানের?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি বিশ্বমানের জঙ্গি। আমেরিকা থেকে শুরু করে রাষ্ট্রসংঘ সর্বত্রই জঙ্গির তালিকায় নাম রয়েছে তাঁর। কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনের সঙ্গে কাজ করেছেন। যোগ ছিল আল কায়েদা, তালিবানের সঙ্গেও। তামাম বিশ্বে মাদক পাচার চক্র চালান তিনি। এহেন কুখ্যাত জঙ্গি দাউদ ইব্রাহিমকে (Dawood Ibrahim) পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (ISI) এডিজি পদে বসানো হয়েছে। অন্তত ফ্রি প্রেস জার্নালের খবর তেমনই। দাউদের পদটি সাম্মানিক। জানা গিয়েছে, পাক গুপ্তচর ব্যবস্থায় অবদানের জন্যই এই পদ দেওয়া হয়েছে দাউদকে।

    পাকিস্তানে রয়েছেন দাউদ

    ফ্রি প্রেস জার্নালের রিপোর্টের দাবি, গোপনে আইএসআইয়ের সঙ্গে যোগ ছিল ভারত থেকে পালিয়ে যাওয়া জঙ্গি দাউদের (Dawood Ibrahim0)। তাঁর এই নিয়োগের জেরে প্রকাশ্যে এল দাউদ-আইএসআই সম্পর্ক।মুম্বই পুলিশের এক কনস্টেবলের ছেলে দাউদ। আটের দশকে ভারত থেকে পালিয়ে দুবাই চলে যান তিনি। পরে যান পাকিস্তানে। পাকিস্তানে যাওয়ার আগেই দাউদের বিরুদ্ধে খুন, তোলাবাজি, মাদক পাচার সহ একাধিক অপরাধে জড়িত থাকার প্রমাণ পেয়েছিল পুলিশ। বর্তমানে পাকিস্তানের করাচিতে রয়েছে এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি। সেখানে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন তিনি।

    মুম্বই বিস্ফোরণের মাথা

    ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বইতে ঘটে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনা। পাকিস্তানে বসেই সেই হামলা দাউদ পরিচালনা করেন বলে অভিযোগ। এর পরেই দাউদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়। তা সত্ত্বেও দাউদ রয়েছেন পাক সরকারের নিরাপত্তা বলয়ের মধ্যে। গত জুন মাসে কানাডায় খুন হন খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর ও সুখা দুনেকে। এর পরেই প্রকাশ্যে আসে দাউদের সঙ্গে খালিস্তানপন্থীদের যোগাযোগের কথা। ২০০২ সালে তাঁর করাচির বাড়িতে খালিস্তানপন্থী নেতাদের সঙ্গে দাউদ (Dawood Ibrahim) বৈঠক করেছিল বলে দাবি এনআইএ-র।

    দাউদ করাচিতে গা-ঢাকা দিয়ে থাকলেও, মুম্বই, সুরাট, আহমেদাবাদ এবং দিল্লিতে নেটওয়ার্ক রয়েছে তাঁর। সম্প্রতি ডি কোম্পানির নামে সম্পত্তিও কেনা হয়েছে বলে খবর। দাউদ আইএসআইয়ের শীর্ষ পদে বসায় অশনি সঙ্কেত দেখছে ভারত। নিত্য অভাব থেকে পাকিস্তানের বাসিন্দাদের দৃষ্টি ঘোরাতে ভারতের সঙ্গে অশান্তি জিইয়ে রাখে আইএসআই। এই সংস্থারই শীর্ষ পদে দাউদকে বসিয়ে পাকিস্তান ফের কোনও বড়ধরনের নাশকতার চেষ্টা করছে কিনা, উঠছে সেই প্রশ্নও।

    আরও পড়ুুন: লন্ডনেও ভারত-বিরোধী বিক্ষোভ খালিস্তানপন্থীদের, কড়া পদক্ষেপের আশ্বাস সুনকের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • West Bengal Weather: পুজোর মুখে থামছেই না বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় দুর্যোগের ভ্রুকুটি

    West Bengal Weather: পুজোর মুখে থামছেই না বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় দুর্যোগের ভ্রুকুটি

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজো বাকি আর তিন সপ্তাহও নেই। এদিকে রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত (West Bengal Weather) অব্যাহত। পুজো প্যান্ডেল এবং ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, তাই প্রতিমা ও মণ্ডপ শিল্পী থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ী, বৃষ্টি সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। গত কয়েক দিনের মতো মঙ্গলবারেও বৃষ্টির প্রভাব প্রবল ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র জেলা জুড়ে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ।

    আবহাওয়া দফতর কী জানিয়েছে (West Bengal Weather)?

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এই বৃষ্টি (West Bengal Weather) বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এখন ঝাড়খণ্ড ও ছত্তীসগড়ে প্রভাব বিস্তার করে আছে। ছত্তীসগড় থেকে মহারাষ্টের মধ্যভাগ পর্যন্ত একটি অক্ষরেখা সৃষ্টি হয়েছে। ফলে বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্পের সঞ্চার হয়েছে। এর ফলেই এতো বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। এছাড়াও কলকাতায় সহ বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    কলকাতায় বৃষ্টিপাত

    আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, বুধবার কলকাতার তাপমাত্রা (West Bengal Weather) স্বাভাবিকের থেকে কম থাকবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্র ছিল ২৬.১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৪ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৫.৮ মিলিমিটার।

    উত্তরবঙ্গে বৃষ্টিপাত

    দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের (West Bengal Weather) সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ভারী বর্ষণের কথা বলা হয়েছে। এই বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে চলবে আগামী শনিবার পর্যন্ত। ফলে আবহাওয়া খুব একটা স্বাভাবিক থাকবে না বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • DVC: টানা বৃষ্টি আর ডিভিসি-র জলাধার থেকে ছাড়া হচ্ছে জল, পুজোর আগে সাত জেলায় বন্যা পরিস্থিতি

    DVC: টানা বৃষ্টি আর ডিভিসি-র জলাধার থেকে ছাড়া হচ্ছে জল, পুজোর আগে সাত জেলায় বন্যা পরিস্থিতি

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজো হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। টানা বৃষ্টি পুজোর বাজারে অনেকটাই ধাক্কা দিয়েছে। এবার বৃষ্টির পাশাপাশি ডিভিসি-র (DVC) বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে পুজোর আগে রাজ্যের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

    মঙ্গলবারও বিভিন্ন জলাধার থেকে কত জল ছাড়া হয়েছে? (DVC)

    দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশন বা ডিভিআরআরসির তরফে টানা কয়েকদিন বৃষ্টি ও খারাপ আবহাওয়াকে মাথায় রেখে সতর্কতা জারি করা হল। মাইথন, পাঞ্চেত ও দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছিল প্রায় ২ লক্ষ কিউসেক জল। রবিবার কমলা বা অরেঞ্জ সতর্কতা জারি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, সোমবার সকালের পরে জল ছাড়ার পরিমাণ বেড়ে এক লক্ষ কিউসেক হওয়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার ডিভিসি নতুন করে ১ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছেড়েছে। এরমধ্যে মাইথন থেকে ৩৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ৩৫ হাজার ৫৭৫ কিউসেক জল ছা়ড়া হয়েছে।

    দামোদর ভ্যালি কর্পোরেশনের এগজিকিউটিভ ডিরেক্টর কী বললেন?

    এদিন দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC) এগজিকিউটিভ ডিরেক্টর (সিভিল) অঞ্জনকুমার দুবে বলেন, ‘টানা বৃষ্টির কারণে মাইথন এবং পাঞ্চেতে জলস্তর বেশ কয়েক ফুট বেড়েছে। ফলে, প্রয়োজনে ধাপে ধাপে জল ছাড়া হবে।’ জানা গিয়েছে, ডিভিসির কাছ থেকে জল ছাড়ার একটা বার্তা সোমবার সকালে পশ্চিম বর্ধমানের জেলাশাসক গোন্নাবলন এসকে পাঠানো হয়েছে। সেই মতো জেলাশাসক জেলার দুই পুরনিগম আসানসোল ও দুর্গাপুরকে তা জানিয়েছেন। নির্দেশে বলা হয়েছে, মাইথন ও পাঞ্চেত থেকে পরবর্তী কালে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়তে পারে।

    পুজোর আগে সাতটি জেলায় বন্যা পরিস্থিতি

    পুজোর আনন্দে এলাকার মানুষ এখন থেকে মেতে উঠবেন। ক্লাবগুলিতে মণ্ডপ তৈরির কাজ চলবে। এটাই এখন ছিল চেনা চিত্র। কিন্তু, তার পরিবর্তে ডিভিসির ছাড়া জলে ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের দামোদর সংলগ্ন এলাকার মানুষজনের। জল আরও বাড়লে প্লাবনের আশঙ্কায় শঙ্কিত নিম্ন দামোদরের বিস্তীর্ণ অঞ্চলের অধিবাসীরা। ডিভিসি (DVC) থেকে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে নদীবাঁধ সংলগ্ন এলাকায়। জল ছাড়ার পরিমাণ আরও বাড়লে জেলার রায়না ও জামালপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার মানুষজন। এছাড়়াও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান-সহ সাতটি জেলার পার্শ্ববর্তী এলাকায়। যে কারণে এই সব জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হলে তাঁরা কীভাবে সামলাবেন, বুঝে উঠতে পারছেন না নদী তীরবর্তী এলাকার মানুষজন। পরিস্থিতির উপর নজর রাখতে জেলা প্রশাসনের তরফে একদফা বৈঠকও করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: ‘‘আজ তলবে সাড়া দেবেন না, ইডিকে আগে জানাননি কেন?’’ অভিষেকের আইনজীবীকে প্রশ্ন হাইকোর্টের

    Abhishek Banerjee: ‘‘আজ তলবে সাড়া দেবেন না, ইডিকে আগে জানাননি কেন?’’ অভিষেকের আইনজীবীকে প্রশ্ন হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: কবে নোটিস পাঠিয়েছিল ইডি (ED)? এতগুলো দিন কেটে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যে হাজিরা দিতে পারবেন না, তা তিনি আগে জানালেন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে মঙ্গলবার এই প্রশ্ন করলেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছিল এদিন। মামলার কাগজপত্র এসে না পৌঁছনোর কারণে এদিন তা শোনা হয়নি। বুধবার এই মামলা শুনবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রথমার্ধেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    কী বললেন বিচারপতি

    এদিন বিচারপতি সেন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবীকে জিজ্ঞাসা করেন, ‘‘আপনার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেটা তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন? কেন জানাননি? আপনি যে যাবেন না সেটাকে ইডিকে জানানো উচিত ছিল।’’উত্তরে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘‘প্রতি বার রাজনৈতিক কর্মসূচির দিন আমার মক্কেলকে তলব করা হয়। এর আগেও হাজিরা দেওয়া হয়েছে। এমনকি, এই মামলায় ইডির তদন্তকারী অফিসারকে সরানোও হয়েছে।’’ এর পরেই বিচারপতি বলেন, ‘‘মামলার সব পক্ষকে প্রতিলিপি দিন। বুধবার শুনানি হবে।’’

    বুধবার ফের মামলার শুনানি

    নিয়োগ মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। ইডির (ED) হাজিরা এড়াতে চেয়ে এবং সিঙ্গল বেঞ্চের নির্দেশের ব্যাখ্যা চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি। তাঁর আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছিল হাইকোর্ট। মঙ্গলবারই বেলা সাড়ে ১২টায় শুনানির কথা ছিল। এদিন এজলাসে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘সকালে এসে মামলা করতে পারেন, অথচ কেন যাবেন না সেটা একবারও বলা হল না।’ অন্যদিকে ইডির আইনজীবী বলেন, ‘ওনার বিরুদ্ধে ক্ষতিকর কোনও পদক্ষেপ করা হবে না। ওনাকে শুধু গিয়ে দেখা করার কথা বলা হয়েছে। আমাদের সহযোগিতা করুন উনি।’ এই না যেতে পারার বিষয়টি নিয়ে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত সে অর্থে কোনও সদুত্তর দিতে পারেননি। 

    আরও পড়ুন: নাবালিকাকে অপহরণ সিকিমে, ধর্মান্তকরণ করে বিয়ে! হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ

    অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মঙ্গলবার দিল্লিতে দলীয় কর্মসূচিতে ব্যস্ত। তাই কলকাতায় ইডির দফতরে হাজিরা দিতে পারেননি। তবে তিনি বুধবারেও হাজিরা দিতে পারেন, কলকাতা হাইকোর্টে এমনটাই জানায় কেন্দ্রীয় সংস্থা। ইডির আইনজীবী আদালতে জানান, অভিষেক মঙ্গলবার ব্যস্ত থাকলে বুধবারেও হাজিরা দিতে পারেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ITBP Recruitment: আইটিবিপি-তে নিয়োগ চলছে! রয়েছে বহু শূন্যপদ, কিভাবে আবেদন করবেন?

    ITBP Recruitment: আইটিবিপি-তে নিয়োগ চলছে! রয়েছে বহু শূন্যপদ, কিভাবে আবেদন করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি ভারতের নিরাপত্তা বাহিনীতে যোগদান করতে চান? তাহলে ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশে (ITBP Recruitment) কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন কী কী যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন। প্রার্থীরা ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবরের মধ্যে যে কোনও দিন সকাল ৭টায় নিয়োগ কেন্দ্রে রিপোর্ট করতে পারেন।

    শূন্যপদ কত (ITBP Recruitment)?

    আইটিবিপিতে নিয়োগ নিয়ে সংস্থার বিশেষ ওয়েবসাইট রূপে যে নাম উল্লেখ করা হয়েছে তা হল www.itbpolice.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কনস্টেবল পদে এই নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে আবার অনেক বিভাগ রয়েছে যেমন— ফুটবল, বাসকেটবল, বক্সিং, সাঁতার ইত্যাদি। মোট শূন্য পদের সংখ্যা ১২৫। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ হল ৫ অক্টোবর ২০২৩।

    যোগ্যতা এবং বয়স

    আইটিবিপি কনস্টেবল (ITBP Recruitment) পদের জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলা হয়, যেকোনও স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ এবং সর্বোচ্চ বয়সের সীমা হতে হবে ৩৭ বছর। এই বয়সসীমার মধ্যে থাকা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

    বেতন কত এবং আবেদন ফি কত?

    বিজ্ঞপ্তি অনুযায়ী, এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীদের বেতন হবে লেভেল ৩। টাকার পরিমাণ হল ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা। এই পদের জন্য অসংরক্ষিত শ্রেণিভুক্ত আবেদনকারীদের ফি দিতে হবে। অসংরক্ষিত প্রার্থীদের জন্য লাগবে ১০০ টাকা। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য লাগবে না কোনও আবেদন মূল্য।

    শরীরীক গঠন কেমন  হতে হবে?

    আইটিবিপি কনস্টেবল (ITBP Recruitment) পদের সাধারণ অসংরক্ষিত পুরুষদের প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৭০ সেমি এবং মহিলাদের জন্য ১৫৭ সেমি। উত্তর-পূর্বদের জন্য পুরুষের ক্ষেত্রে উচ্চতা ১৬২.৫ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫২.৫ সেমি। তফশিলি উপজাতিদের জন্য ১৬২.৫ সেমি এবং মহিলাদের জন্য ১৫০ সেমি। এছাড়াও বুকের ছাতি চওড়া হতে হবে সাধারণ অসংরক্ষিত প্রার্থীদের জন্য ৮০ সেমি থেকে ৮৫ সেমি। উত্তরপূর্ব প্রার্থীদের ক্ষেত্রে ৭৭ সেমি থেকে ৮২ সেমি এবং তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৭৬ থেকে ৮১ সেমি পর্যন্ত হতে হবে। প্রার্থীদের চশমা বা লেন্স ব্যবহার না করে ন্যূনতম দূরত্ব ৬/৬ হতে হবে।

    নির্বাচন প্রক্রিয়া

    আইটিবিপি কনস্টেবল (ITBP Recruitment) পদের জন্য প্রথমে শরীরের গঠন অনুযায়ী বাছাই হবে। এরপর মেডিক্যাল পরীক্ষা, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকারের পর্ব চলবে। পরীক্ষা এবং সাক্ষাৎকারের তারিখ, সময় ওয়েবসাইটে দেখা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sitaram Yechury: সিপিএম নেতা ইয়েচুরির বাসভবনে দিল্লি পুলিশের হানা! জানেন তাঁর বিরুদ্ধে কী অভিযোগ?

    Sitaram Yechury: সিপিএম নেতা ইয়েচুরির বাসভবনে দিল্লি পুলিশের হানা! জানেন তাঁর বিরুদ্ধে কী অভিযোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাসভবনে হানা দিল দিল্লি  পুলিশের স্পেশ্যাল সেল। মঙ্গলবার সকালে তদন্তকারী আধিকারিকদের একটি দল হাজির হয় তাঁর বাসভবনে। নিউজ পোর্টাল নিউজক্লিকের অফিস এবং সাংবাদিকদের বাড়িতে তল্লাশির সঙ্গে এর যোগাযোগ রয়েছে বলে খবর। 

    কেন এই তল্লাশি

    পুলিশ সূত্রে জানা গেছে, সিপিআইএম অফিসে কর্মরত এক ব্যক্তির ছেলে, সুমিত, নিউজক্লিকে গ্রাফিক্স ডিজাইনারের কাজ করেন। এই সুমিত আবার সীতারাম ইয়েচুরির বাড়ির পাশের বাড়িতেই থাকেন। তাঁর খোঁজেই ইয়েচুরির বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। ইয়েচুরি নিজেও একথা জানিয়েছেন। তবে কোনওরকম কারণ বা পেপার না দেখিয়েই বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে দাবি তাঁর। সুমিত নামে ওই যুবকের ল্যাপটপ এবং মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

    সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ক্লিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। ভারত বিরোধী কার্যকলাপ চালাতে এবং খবর প্রকাশ করতে এই সংবাদমাধ্যমে চিন বিনিয়োগ করছে বলে খবর। সূত্রের খবর, সেই অভিযোগ প্রমাণের লক্ষ্যেই মঙ্গলবার সকাল থেকে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল তল্লাশি অভিযানে নামে। দিল্লির আরও ৩০টি এলাকায় চলছে তল্লাশি অভিযান।

    আরও পড়ুন: ‘৪০ জন কূটনীতিককে সরাও, নাহলে…’, সংঘাতের আবহে কানাডাকে বলল ভারত

    গত অগাস্ট মাস থেকেই ভারত সরকারের স্ক্যানারে রয়েছে নিউজ ক্লিক সংবাদমাধ্যম। নিউ ইয়র্কে প্রকাশিত রিপোর্ট মোতাবেক এই অনলাইন মিডিয়া পোর্টালটিতে বিনিয়োগ রয়েছে নেভিল রায় সিংঘম নামে এক মার্কিন মিলিয়নিয়রের। এই ধনকুবের চিনা প্রোপাগান্ডা চালায় বলেও অভিযোগ। এই সংবাদমাধ্যমের বিরুদ্ধে দিল্লি পুলিশের আর্থিক বিভাগ একটি মামলাও দায়ের করে। ২০২১ সালেও এই নিউজ ক্লিকের অফিসে হানা দিয়েছিল আয়কর দফতর। আয়কর কারচুপির অভিযোগ উঠেছিল সে সময়। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khalistani Protests: লন্ডনেও ভারত-বিরোধী বিক্ষোভ খালিস্তানপন্থীদের, কড়া পদক্ষেপের আশ্বাস সুনকের

    Khalistani Protests: লন্ডনেও ভারত-বিরোধী বিক্ষোভ খালিস্তানপন্থীদের, কড়া পদক্ষেপের আশ্বাস সুনকের

    মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানপন্থী নেতা নিজ্জর খুনের রেশ গড়াল ‘ফাইভ আইজ অ্যালায়েন্স’-এর আর এক সদস্য রাষ্ট্রে। সোমবার লন্ডনের ইন্ডিয়া হাউসের সামনে জড়ো হয় কয়েকশো খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী। সেখানে নিজ্জর খুনের প্রতিবাদ জানানোর (Khalistani Protests) পাশাপাশি স্বাধীন ও সার্বভৌম খালিস্তানের দাবি তোলে তারা। লন্ডন পুলিশের তৎপরতার কারণেই বিক্ষোভকারীরা ভারতীয় হাই কমিশনে হামলা চালাতে পারেনি। তবে, এই ঘটনার জেরে ব্রিটেনে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত সমাজে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

    স্কটল্যান্ডে ভারতীয় হাই কমিশনারের ওপর হামলা

    এর আগে, শনিবার ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীকে স্কটল্যান্ডের গ্লাসগোয় আলবার্ট ড্রাইভের গুরুদ্বারে ঢুকতে বাধা দিয়েছিল খালিস্তানপন্থীরা। এবার বিক্ষোভ দেখানো হল ইন্ডিয়া হাউসের সামনে। এই বিক্ষোভের নেপথ্যে ভারতে নিষিদ্ধ কট্টরপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিসে’র সমর্থকরা (Khalistani Protests) জড়িত বলে অনুমান। 

    ভারতীয় হাই কমিশনের বিবৃতি

    এদিকে, লন্ডনের ভারতীয় হাই কমিশনের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কট্টরপন্থীরা ইচ্ছাকৃতভাবে গুরুদ্বার কর্তৃপক্ষের সঙ্গে পূর্ব নির্ধারিত আলোচনায় বাধা দেয়। তাঁদের মধ্যে একজন জোর করে হাই কমিশনার ও কনসাল জেনারেল বিক্রম দোরাইস্বামীর গাড়ির দরজা খোলার চেষ্টা করে। গুরুদ্বার কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। ওই গুরুদ্বারে শিখ সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করার কথা ছিল।

    ভারতীয় হাইকমিশনের তরফে বলা হয়েছে, “যেভাবে দোরাইস্বামীর গাড়ির দরজা ধরে টানাটানি করা হয়েছে, তাতে বড় বিপদের আশঙ্কা ছিল। দরজা খুলে গেলে অবশ্যই তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হত। বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। বিষয়টি ব্রিটিশ পুলিশের গুরুত্ব দিয়ে দেখা উচিত।” ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বিষয়টি ভারতীয় দূতাবাস জানিয়েছে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসকে।

    আরও পড়ুুন: ‘৪০ জন কূটনীতিককে সরাও, নাহলে…’, সংঘাতের আবহে কানাডাকে বলল ভারত

    এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলেই জানিয়েছেন গুরুদ্বার কর্তৃপক্ষ। অভিযুক্তদের (Khalistani Protests) বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে ব্রিটেনের ঋষি সুনকের সরকার। তার পরেই গুরুদ্বার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন স্কটল্যান্ড পুলিশের তদন্তকারীরা। গুরুদ্বারের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকেও অভিযুক্তদের চিহ্নিত করতে চাইছেন তাঁরা। স্কটল্যান্ড পুলিশের মুখপাত্র জানান, “২৯ সেপ্টেম্বর দুপুর ১টা নাগাদ গ্লাসগোর অ্যালবার্ট ড্রাইভ থেকে অশান্তির খবর আসে। সঙ্গে সঙ্গে সেখানে বাহিনী পাঠানো হয়। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ঘটনার গুরুত্ব বুঝে নিয়ে সব দিক খোলা রেখে তদন্ত করা হচ্ছে। আশা করছি, আমরা দ্রুত সিদ্ধান্তে পৌঁছব।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share