Tag: bangla news

bangla news

  • Asia Cup 2023: কুলদীপের কেরামতি! কোহলি-রাহুলের শতরান, পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    Asia Cup 2023: কুলদীপের কেরামতি! কোহলি-রাহুলের শতরান, পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট কোহলি ও লোকেশ রাহুল শুরু করেছিলেন, শেষ করলেন কুলদীপ যাদব। কার্যত বিনা লড়াইয়ে ভারতের কাছে হার মানল পাকিস্তান। ভারতের ৩৫৭ রানের আকাশছোঁয়া টার্গেট তাড়া করতে নেমে পরপর উইকেট হারাল বাবররা। ৩২ ওভারেই শেষ হয়ে গেল পাকিস্তানের ইনিংস। মাত্র ১২৮ রানে গুটিয়ে গেল তারা। পাকিস্তানের বিরুদ্ধে ৮ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা কুলদীপ যাদব। কুলদীপ-জাদেজার স্পিনের ঝলক, পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে এশিয়া কাপে ম্যাচ পকেটে পুরল ভারত।

    ভারতীয় বোলারদের দাপট

    ফরম্যাট ওয়ান ডে। যদিও ম্যাচ হল দু-দিনে। ভারত-পাকিস্তান ম্যাচে এত বিরতি দর্শকদের আনন্দ কেড়ে নেয়। দীর্ঘ অপেক্ষা শেষে ম্যাচ সম্পূর্ণ হল। গ্রুপস্তরে ভারতের ব্য়াটিংয়ের উপর দাপট দেখালেও সুপার ফোরে সেটা দেখাতে পারলেন না শাহিনরা। পাক বোলারদের দম্ভ গুঁড়িয়ে গেল। কোহলি-রাহুলের মারকাটারি ব্যাটিংয়ের জেরে আক্ষরিক অর্থেই চোখে সর্ষেফুল দেখছিলেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খানের মতো পাক বোলাররা। বুঝতে পারছিলেন না ঠিক কীভাবে আটকে দেওয়া যাবে কোহলি-রাহুলের রানের গতি। প্রত্যাশিতভাবেই অপরাজিত থেকেছেন দুই ভারতীয় ব্যাটার। ১২২ রানে অপরাজিত রইলেন কোহলি। আর রাহুল অপরাজিত রইলেন ১১১ রান করে।

    কুলদীপের স্পিনের যাদু

     ভারতীয় ইনিংস শেষেই বৃষ্টি নামে। তবে খেলা শুরু হতেই কুলদীপের স্পিনের যাদু চোখে পড়ল। পাকিস্তান ন্যূনতম লড়াইটাই করতে পারল না। ওপেন করতে নেমে ফখর জামান ও ইমাম উল হকের জুটি করল মাত্র ১৭ রান। ৯ রানে ইমামকে ফেরান বুমরাহ। এটা ছিল পাকিস্তানের ব্যাটিং ধসের শুরু। এরপর আর সেটা থামেনি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। এরপর আঘা সালমান ও ইফতিকার আহমেদ করেন ২৩ রান করে। এই তিনজন বাদে পাকিস্তানের আর কেউ পাতে দেওয়ার মত রান করতে পারেনি। বাবর আজম, মহম্মদ রিজওয়ানের মত যাদের নিয়ে পাকিস্তানের গর্ব তাদেরকেই মাটিতে ফেলল ভারত।পাকিস্তানের পাঁচজন ব্যাটার এক অঙ্কের রান করলেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর। পাঁচটি উইকেট নেন কুলদীপ যাদব। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে এই পারফরম্যান্স হালকা রাখবে ক্রিকেটারদের।

    পাকিস্তানের বিরুদ্ধে ৮ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা কুলদীপ যাদব। কুলদীপ-জাদেজার স্পিনের ঝলক, পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে এশিয়া কাপে ম্যাচ পকেটে পুরল ভারত।  এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করেন রোহিতরা। ভারতীয় ইনিংস শেষেই বৃষ্টি। ম্যাচ আর সম্পূর্ণ হয়নি। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে তাই যোগ করা হয়েছিল রিজার্ভ ডে। শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। রিজার্ভ ডে কাজে লাগল। তবে চাপও বাড়ল ভারতীয় শিবিরে। টানা দু-দিন খেলতে হল। রাত পোহালেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। দু-দিনের দ্বৈরথে ভারত জিতল ২২৮ রানের বিশাল ব্যবধানে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Student Abduction: স্কুলের সামনে থেকে ছাত্রকে ‘অপহরণে’র অভিযোগ, খাস কলকাতার ঘটনায় চাঞ্চল্য

    Student Abduction: স্কুলের সামনে থেকে ছাত্রকে ‘অপহরণে’র অভিযোগ, খাস কলকাতার ঘটনায় চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগে স্কুলের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক ছাত্রের। কলকাতার ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সরব হয়েছিলেন মৃত ছাত্রের বাবা। সেই ঘটনার রেশ এখনও মেলায়নি। তার মধ্যেই ঘটে গেল আরও একটি শিউরে ওঠার মতো ঘটনা।

    ছাত্রকে অপহরণের অভিযোগ

    এবার দক্ষিণ কলকাতার লেক থানা এলাকার সেলিমপুরের একটি স্কুলের সামনে থেকে একাদশ শ্রেণির ছাত্রকে অপহরণের (Student Abduction) অভিযোগ। এবারও চর্চার কেন্দ্রে সেই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। অভিযোগ, সোমবার দক্ষিণ কলকাতার বেসরকারি হাইস্কুলের ওই ছাত্রকে মারধর করে একটি বাইকে তুলে নিয়ে পালায় কয়েকজন। লেক থানায় দায়ের হয় অভিযোগ। স্কুলে যায় পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তারা। পরে কসবা থেকে উদ্ধার করা হয় ওই ছাত্রকে।

    প্রত্যক্ষদর্শীদের দাবি

    স্কুলের এক ছাত্রকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে (Student Abduction), তা স্বীকার করেছেন প্রধান শিক্ষক সুপ্রিয় মিত্র। তিনি বলেন, “স্কুলের ছাত্ররা আমাকে জানিয়েছে, স্কুলের বাইরে রাস্তায় ওই ছাত্রকে প্রথমে সাত-আটজন মিলে মারধর করে। পরে তাকে বাইকে তুলে নিয়ে চলে যায়। বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করছে।” ওই স্কুলের প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্র জানায়, এদিন সাড়ে তিনটে নাগাদ স্কুল থেকে বেরিয়েছিল ওই পড়ুয়া। তখনই তাকে ঘিরে ধরে কয়েকজন। মারধর করে জোর করে তাকে বাইকে তুলে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।

    আরও পড়ুুন: প্রাথমিকে বেআইনি নিয়োগে পার্থর সরাসরি ভূমিকা ছিল! হাইকোর্টে দাবি সিবিআইয়ের

    কী কারণে একাদশ শ্রেণির ওই ছাত্রকে মারধর করা হল, কেনইবা তাকে টেনে হিঁচড়ে বাইকে তুলে নিয়ে চলে যাওয়া হল (Student Abduction), এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশও। পারিবারিক শত্রুতা নাকি অপহরণের নেপথ্যে রয়েছে অন্য কোনও গল্প, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। খোদ কলকাতার বুকে দিনেদুপুরে এমন ঘটনায় অশনি সংকেত দেখছেন অভিভাবকরা। নিরাপত্তাহীনতায় ভুগছে পড়ুয়ারাও।

    পুলিশ সূত্রে খবর, ঘটনার পরে পরে বাড়িতে ভিডিও কল করেছিল ওই ছাত্র। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে ছাত্রটিকে নিয়ে যাওয়া হয়েছে কসবা এলাকায়। সেখানে গিয়ে পুলিশ উদ্ধার করে ছাত্রটিকে। যদিও এদিন দীর্ঘক্ষণ হদিশ মেলেনি দুষ্কৃতীদের।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Justice Abhijit Ganguly: হাসপাতালে গিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, কেন জানেন?

    Justice Abhijit Ganguly: হাসপাতালে গিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বজ্রকঠিন মানুষটির ভেতরেই লুকিয়েছিল নরম মনের একটি মানুষ। এতদিন সেই মানুষটির হদিশ পাননি রাজ্যবাসী।  দোর্দণ্ডপ্রতাপ বিচারপতি (Justice Abhijit Ganguly) হিসেবে যাঁকে চেনেন পশ্চিমবঙ্গবাসী, সেই তিনিই ধরে রাখতে পারলেন না আবেগের রাশ। দুর্ঘটনাগ্রস্ত এক ছাত্রীকে হাসপাতালে দেখতে গিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেললেন শিশুর মতো। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ কেলেঙ্কারি মামলার দৌলতে রাজ্য তো বটেই, গোটা দেশ যাঁকে চিনে গিয়েছে।

    দুর্ঘটনার কবলে মেধাবী ছাত্রী

    হুগলির চাঁপদানির বিএম রোডে বাড়ি সুনীতা বর্মার। মহাদেবানন্দ কলেজের প্রথম সেমেস্টারের ছাত্রী তিনি। বৃহস্পতিবার পরীক্ষা দিতে কলেজে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। পলতা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ওই ছাত্রী। ট্রেন চলে এলে ভিড়ের ধাক্কায় স্টেশন আর ট্রেনের মাঝে পা আটকে যায় তাঁর। তড়িঘড়ি উদ্ধার করা হয় ওই কলেজ ছাত্রীকে। তবে ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে। প্রাণে বাঁচলেও, তাঁর দুটি পা-ই কেটে বাদ দিয়ে দেন আরজি কর হাসপাতালের চিকিৎসকরা।

    হাসপাতালে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় 

    সংবাদ মাধ্যমের দৌলতে খবরটি জানতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সোমবার মেধাবী ওই ছাত্রীকে দেখতে হাইকোর্ট থেকে সোজা হাসপাতালে চলে যান তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কথা বলেন ওই ছাত্রীর পরিবারের সঙ্গেও। সুনীতার বাবা নেই। মা ও ভাইকে নিয়েই সংসার তাঁর। সেই সুনীতারই দুটি পা খোয়া যাওয়ায় অথৈ জলে বর্মা পরিবার। এদিন হাসপাতালের সুপারের সঙ্গেও কথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের।

    আরও পড়ুুন: ইন্দ্রনীলের সঙ্গে বিবাদই কাল হল বাবুলের, ডানা ছাঁটা হল ‘বহিরাগত’ গায়কের

    তখনই ছাত্রীটির বিষয়ে বলতে গিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠেন আপাত লৌহকঠিন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ধরা গলায় বলেন, “ছাত্রীটি ভাল আছেন। ওই ছাত্রীর পাশে আমরা সবাই রয়েছি। সব রকম সাহায্য করব। কৃত্রিমভাবে পা লাগানো যায় কিনা চিকিৎসকদের কাছে আবেদন করেছি।” তিনি (Justice Abhijit Ganguly) বলেন, “এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক। তিনিও নিশ্চয়ই বিষয়টি দেখবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Asia Cup 2023: ভারত-পাক ম্যাচে রেকর্ড কোহলি-রাহুল জুটির, বিরাট ঢুকে পড়লেন ১৩ হাজারি বৃত্তে

    Asia Cup 2023: ভারত-পাক ম্যাচে রেকর্ড কোহলি-রাহুল জুটির, বিরাট ঢুকে পড়লেন ১৩ হাজারি বৃত্তে

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড হল ভারত-পাকিস্তান ম্যাচে। এশিয়া কাপের (Asia Cup 2023) এই খেলায় ভেঙে খান খান হয়ে গেল ২৭ বছর আগের রেকর্ড। সেবার এক দিনের ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিল সচিন তেন্ডুলকর-নভজ্যোত সিং সিধুর জুটি। শারজায় এই জুটি করেছিল ২৩১ রান। আর আজ, সোমবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সেই রেকর্ড দুরমুশ করে দিলেন ভারতেরই বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

    কোহলি-রাহুলের মারকাটারি ব্যাটিং

    কোহলি-রাহুলের মারকাটারি ব্যাটিংয়ের জেরে আক্ষরিক অর্থেই চোখে সর্ষেফুল দেখছিলেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খানের মতো পাক বোলাররা। বুঝতে পারছিলেন না ঠিক কীভাবে আটকে দেওয়া যাবে কোহলি-রাহুলের রানের রথের গতি। প্রত্যাশিতভাবেই অপরাজিত থেকেছেন দুই ভারতীয় ব্যাটারই। ১২২ রানে অপরাজিত রইলেন কোহলি। আর রাহুল অপরাজিত রইলেন ১১১ রান করে। ১২৩ রানে ২ উইকেট খোয়ায় ভারত। তার পরেই হাল ধরেন কোহলি-রাহুল। জন্ম নিল নয়া রেকর্ড। যার সাক্ষী রইলেন কলম্বোর ক্রিকেটপ্রেমীরা।

    একাধিক নজির কোহলির 

    কলম্বোর এই (Asia Cup 2023) মাঠ সাক্ষী রইল আরও একাধিক রেকর্ডের। দীর্ঘ ন’ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রানের অধিকারী হলেন তিনি। দ্রুততম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন কোহলি। এই নিয়ে ২৭৭ ইনিংসে ১৩ হাজার রান করলেন তিনি। ছাড়িয়ে গেলেন সচিনকে।

    ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। এক দিনের ক্রিকেটে ৪৭তম শতরানও হল প্রাক্তন ভারত অধিনায়কের। সচিনের থেকে আর মাত্র দু’টি শতরান পিছনে রয়েছেন কোহলি।

    কলম্বোর (Asia Cup 2023) এই স্টেডিয়ামে টানা চারটি শতরান করলেন কোহলি। এই স্টেডিয়ামে টানা শতরান করেছিলেন হাসিম আমলা। এবার সেই তালিকায় চলে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রসঙ্গত, এই মাঠে ২০১২ সালে একটি এবং ২০১৭ সালে দু’টি শতরান করেছিলেন কোহলি।

    আরও পড়ুুন: প্রাথমিকে বেআইনি নিয়োগে পার্থর সরাসরি ভূমিকা ছিল! হাইকোর্টে দাবি সিবিআইয়ের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Babul Supriya: ইন্দ্রনীলের সঙ্গে বিবাদই কাল হল বাবুলের, ডানা ছাঁটা হল ‘বহিরাগত’ গায়কের 

    Babul Supriya: ইন্দ্রনীলের সঙ্গে বিবাদই কাল হল বাবুলের, ডানা ছাঁটা হল ‘বহিরাগত’ গায়কের 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে গিয়ে মন্ত্রিত্ব পেয়েছিলেন প্রায় সাড়ে ১০ মাস পরে। এর ঠিক এক বছর এক মাস পরে বাবুল সুপ্রিয়র (Babul Supriya) ডানা ছেঁটে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! গত বছর অগাস্টে মমতার মন্ত্রিসভায় ঠাঁই পেয়ে বাবুল বলেছিলেন, “দিশা খুঁজে পেলাম।” সপ্তাহের প্রথম দিনই মন্ত্রিসভায় গুরুত্ব কমে যাওয়ার পর এদিন সন্ধে পর্যন্ত অবশ্য তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    খর্ব করা হল বাবুলের ক্ষমতা

    গায়ক ইন্দ্রনীল সেনকে গুরুত্ব দিয়ে দেওয়া হল পর্যটন দফতরের দায়িত্ব। বেশ কয়েক মাস ধরে এই দফতরের দায়িত্বে ছিলেন বিজেপি ফেরতা বাবুল। দিন কয়েক আগে বাবুল-ইন্দ্রনীলের কথা কাটাকাটির জেরে বাবুলের ক্ষমতা খর্বের এই সিদ্ধান্ত বলে ধারণা ওয়াকিবহাল মহলের। ইন্দ্রনীলকে গুরুত্ব দিলেও বাবুলকে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি ও অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব।

    “দিদিকে বল…”

    প্রসঙ্গত, দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে বচসায় জড়িয়ে পড়েছিলেন গায়ক-রাজনীতিক তৃণমূলের দুই মন্ত্রী। বাবুল চড়া সুরে বলেছিলেন, “তুমি কেন কাজ আটকে রেখেছ?” মমতা ঘনিষ্ঠ ইন্দ্রনীলের সপাট জবাব ছিল, “যা বলার দিদিকে গিয়ে বল…।” বাবুল দিদিকে বলেছিলেন কিনা জানা না গেলেও, এটা বোঝা গিয়েছিল দুই গায়ক-মন্ত্রীর বিবাদের জল গড়াবে অনেক দূর। শেষমেশ হলও তাই। ‘বহিরাগত’ বাবুলের (Babul Supriya) ডানা ছেঁটে ‘ঘরের ছেলে’ ইন্দ্রনীলের গুরুত্ব বাড়িয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুুন: প্রাথমিকে বেআইনি নিয়োগে পার্থর সরাসরি ভূমিকা ছিল! হাইকোর্টে দাবি সিবিআইয়ের

    ইন্দ্রনীলের পাশাপাশি মুখ্যমন্ত্রী দায়িত্ব বাড়িয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং প্রদীপ মজুমদারেরও। বন দফতরের পাশাপাশি জ্যোতিপ্রিয়কে দেওয়া হয়েছে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বও। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সমবায় দফতর সামলাতে বলা হয়েছে। সমবায় দফতর থেকে অরুপ রায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণের। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুমোদন দিয়েছেন।”

    বিজেপি ফেরতা বাবুলকে নিয়ে দলের মধ্যে অসন্তোষ ধুমায়িত হচ্ছিল প্রথম থেকেই। বালিগঞ্জ উপনির্বাচনে বাবুলকে (Babul Supriya) প্রার্থী করা হলে তৃণমূলের তারকা-রাজনীতিক চিরঞ্জিৎ চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেছিলেন, “উড়ে এসে জুড়ে বসা নেতাদের পদ না ধরিয়ে আগে দলের হয়ে খাটানো উচিত।”

    লোকসভা নির্বাচনের আগে বাবুলের ডানা ছেঁটে কি সেই ইঙ্গিতই দিলেন তৃণমূল সুপ্রিমোও?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vaibhav Taneja: নাদেলা এবং সুন্দর পিচাইয়ের পর বৈভব তানেজা! টেসলার মাথায় ভারতীয় প্রতিভাবান

    Vaibhav Taneja: নাদেলা এবং সুন্দর পিচাইয়ের পর বৈভব তানেজা! টেসলার মাথায় ভারতীয় প্রতিভাবান

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা বিশ্ব জুড়ে অনেক ভারতীয় প্রতিভাবান অনেক কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। বর্তমানে মাইক্রোসফ্ট থেকে গুগল পর্যন্ত অনেক কোম্পানির সঙ্গে ভারতীয়রা যুক্ত। তার মধ্যে সত্য নাদেলা এবং সুন্দর পিচাইয়ের নাম অন্যতম। এবার আরও এক ভারতীয় প্রতিভার নাম জুড়ে গেল এই তালিকায়। তিনি এমন একজন, যাঁর কাছে ইলন মাস্ক তাঁর সমস্ত নথি ও কোম্পানির দায়ভার অর্পণ করেছেন। তাঁর নাম বৈভব তানেজা (Vaibhav Taneja)।

    কীভাবে এলেন এই পদে?

    ইলন মাস্কের কোম্পানি টেসলা বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে একটি। আর এই কোম্পানি ইলন মাস্ককে বিশ্বের ধনী ব্যক্তির মর্যাদা দিয়েছে। আর এই কোম্পানিরই সিএফও (চিফ ফিনান্সিয়াল অফিসার) হিসাবে ইলন মাস্ক নিযুক্ত করেছেন ভারতীয় বংশোদ্ভূত বৈভব তানেজাকে (Vaibhav Taneja)। যিনি এই কোম্পানির সমস্ত আর্থিক দায়ভার নিজে সামলান। এর আগে এই পদটি সামলাতেন টেসলার সিএফও জ্যাচারি কিরখোর্ন। সেই সময় বৈভব অ্যাকাউন্টিং বিভাগে কাজ করতেন।

    বৈভব তানেজার শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবন

    এত বড় সাফল্যের পিছনে আছে অনেক সংগ্রাম ও পড়াশোনা। বৈভব দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে ডিগ্রি অর্জন করেন। এরপর ভারতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট থেকে একজন যোগ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নিজেকে তৈরি করেন। তিনি এর পর ১৯৯৯ থেকে ২০১৬ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাইস ওয়াটারহাউস কুপার্স ইন্টারন্যাশনাল লিমিটেডে (PwC) সিনিয়র ম্যানেজার পদে কাজ করেছেন। ২০১৬ সালে তিনি সোলারসিটির কর্পোরেট কন্ট্রোলার হিসাবে যোগদান করেন। এর পর ২০১৭ সালে তিনি টেসলাতে যোগদান করেন। ২০১৮ সালের মে মাসে তিনি (Vaibhav Taneja) কর্পোরেট কন্ট্রোলার হিসাবে নিযুক্ত হন এবং ২০১৯ সালে তিনি প্রধান অ্যাকাউন্টিং অফিসার হিসাবে নিযুক্ত হন।

    দুই সিএফও-র সঙ্গে কাজ

    বৈভব (Vaibhav Taneja) তাঁর কর্মজীবনে অনেক বহুজাতিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। টেসলাতে সিএফও হওয়ার আগে তিনি কর্পোরেট কন্ট্রোলার হিসাবে দায়িত্ব পালন করেছেন। টেসলার আগে বৈভব সোলারসিটিতে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। টেসলার প্রাক্তন জ্যাচারি কিরখর্নের সঙ্গেও তিনি আগে কাজ করেছেন। তাছাড়াও আরও এক ভারতীয় দীপক আহুজা, যিনি তাঁরও আগে টেসলার সিএফও ছিলেন, তাঁর সঙ্গেও কাজ করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: প্রাথমিকে বেআইনি নিয়োগে পার্থর সরাসরি ভূমিকা ছিল! হাইকোর্টে দাবি সিবিআইয়ের

    Recruitment Scam: প্রাথমিকে বেআইনি নিয়োগে পার্থর সরাসরি ভূমিকা ছিল! হাইকোর্টে দাবি সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিকে বেআইনি নিয়োগে (Recruitment Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি ভূমিকা ছিল। সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এমনই দাবি সিবিআইয়ের। এই কেলেঙ্কারির সঙ্গে নদিয়ার পলাশিপাড়ার বিধায়ক তৃণমূলের (TMC) মানিক ভট্টাচার্যেরও সরাসরি যোগ ছিল বলে জানালেন নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নিযুক্ত আধিকারিকরা। নানা সময়ে মানিক যে পার্থর চেম্বারে যেতেন সেই তথ্যও হাতে রয়েছে বলে দাবি সিবিআইয়ের। তৃণমূলের দুই হেভিওয়েট নেতার নাম কেলেঙ্কারিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাওয়ায় বিপাকে রাজ্যের শাসক দল।

    দুর্নীতির পর্দা ফাঁসের দাবি সিবিআইয়ের 

    প্রাথমিকে নিয়োগ কেলেঙ্কারি (Recruitment Scam) মামলায় ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সমান দুর্নীতির পর্দা ফাঁস হবে বলে জানিয়েছিল সিবিআই। ২২ বছর আগে এই দিনেই আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আত্মঘাতী বিমান হানা চালিয়েছিল জঙ্গি সংগঠন আলকায়দা। সোমবার সেই ধরনের দুর্নীতির পর্দা ফাঁসের হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই নিয়োগ কেলেঙ্কারিতে পার্থ এবং মানিকের সরাসরি যুক্ত থাকার কথা জানায়।

    ফের শুনানি মঙ্গলবার 

    এদিন শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এ কথা জানান। সিবিআইয়ের আরও দাবি, নিয়োগ মামলার (Recruitment Scam) অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিজের সেক্রেটারিকে দিয়ে ডিলিট করতে বাধ্য করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই তথ্য ডিলিট করার জন্য ভয় দেখানো হয়েছিল তাঁকে। এই মামলার শুনানি হবে মঙ্গলবার। এক আইনজীবীর মৃত্যুতে এদিন কর্মবিরতি ঘোষণা করেন আইনজীবীরা। তাই শুনানি আর এগোয়নি। সিবিআইয়ের আইনজীবী বলেন, “আজকের দিনটা কেবল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসের দিন নয়, স্বামী বিবেকানন্দ শিকাগোয় বক্তৃতা দিয়েছিলেন এই দিনেই। আদালতের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে বৃহত্তর মানুষ। তাই সিবিআই চাইছে দ্রুত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জনমানবের সামনে নিয়ে আসতে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা মঙ্গলবার আদালতে পেশ করব।” 

    আরও পড়ুুন: “অভিষেক আলালের ঘরের দুলাল নন যে ইডি তাঁর মতামত নিয়ে ডাকবে”, তোপ শুভেন্দুর

    প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তাতেও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মাস্টারমাইন্ড বলে দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার দাবি, এসপি সিনহা, অশোক সরকার, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দিয়ে যাবতীয় অনিয়ম করিয়েছিলেন তিনিই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • UPI Loan: ব্যালান্স না থাকলেও করা যাবে লেনদেন! কী বলছে ইউপিআই ঋণের নতুন নিয়ম?

    UPI Loan: ব্যালান্স না থাকলেও করা যাবে লেনদেন! কী বলছে ইউপিআই ঋণের নতুন নিয়ম?

    মাধ্যম নিউজ ডেস্ক:  সময় যত এগিয়ে যাচ্ছে, মানুষ তত বেশি পরিমাণে আর্থিক লেনদেনের জন্য ডিজিটাল মধ্যমের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। ব্যস্ততার যুগে অনলাইন লেনদেনের উপর আগ্রহ বাড়ছে বেশি করে। লেনদেন প্রক্রিয়াও হয়ে গিয়েছে অত্যন্ত সহজ সরল। এবার অনলাইন মাধ্যমে ইউপিআইতে (UPI Loan) অতিরিক্ত আরও সুবিধা যুক্ত হতে চলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, এবার থেকে অ্যাকাউন্টে ব্যালান্স না থাকলেও ইউপিআই লেনদেন করা যাবে। যাঁরা নিয়মিত ডিজিটাল পেমেন্ট করেন, তাঁদের জন্যও পরিষেবার গুণমান আরও উন্নত হচ্ছে। 

    কী বলেছে আরবিআই?

    সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়, ইউপিআই (UPI Loan) ডিজিটাল লেনদেনে নতুন নিয়ম চালু হয়েছে। এই নতুন নিয়মে গ্রাহকের নিজের অ্যাকাউন্টে যদি টাকা নাও থাকে, তাহলেও এবার থেকে ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। কিন্তু, কী করে তা সম্ভব? এই প্রসঙ্গে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে যে, ইউপিআই-এর সঙ্গে ‘প্রি-অ্যাপ্রুভড ক্রেডিট লাইন’ (PCL) পরিষেবাকে এখন থেকে যুক্ত করা হচ্ছে। প্রি-অ্যাপ্রুভড ক্রেডিট লাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণের ক্রেডিট লাইন প্রদান করা হবে। এই ক্রেডিট লাইনের পরিমাণ নির্ধারিত হবে গ্রাহকের আর্থিক ব্যালান্স, লেনদেনের ইতিহাস এবং আরও নানান বিষয়ের উপর। গ্রাহকের আর্থিক লেনদেন কতটা পরিমাণে হয়, কতটা নিয়মিত হয়, তার উপর ভিত্তি করে ব্যাঙ্ক প্রি-অ্যাপ্রুভড ক্রেডিট লাইন দেবে বলে নির্ধারিত হয়েছে। 

    কীভাবে দেওয়া হবে সুবিধা?

    আরবিআই (RBI) জানিয়েছে, গ্রাহকের অ্যাকাউন্টে টাকা না থাকলে, ইউপিআই (UPI Loan) দিয়ে প্রয়োজনীয় টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। তবে গ্রাহকের প্রি-অ্যাপ্রুভড ক্রেডিট লাইনের মধ্যে থাকা টাকার পরিমাণ দিয়ে এই লেনদেন করা যাবে। যদিও এক্ষেত্রে বলা হয়েছে, গ্রাহককে এই ডিজিটাল লেনদেনের জন্য বিশেষ সুদ দিতে হবে। ইউপিআই-তে ক্রেডিট কার্ড লিঙ্ক বা অ্যাকাউন্টের ব্যালান্স যদি নাও থাকে, তাহলেও গ্রাহক পেমেন্ট করতে পারবেন। এই পরিষেবায় যে কোনও গ্রাহক, জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন মেটাতে ভীষণ উপকৃত হবেন। সেই সঙ্গে ডিজিটাল পেমেন্টের আরও ব্যাপক প্রচার ও প্রসার হবে বলে মনে করা হচ্ছে।

    গ্রাহকের পরিমাণ বৃদ্ধি হবে

    আশা করা হচ্ছে, এই নতুন নিয়মের ফলে ইউপিআই (UPI Loan) ব্যবহারকারী গ্রহাকের সংখ্যা বৃদ্ধি পাবে। যাঁরা সব সময় এই পেমেন্ট খুব একটা করেন না, তাঁরা একবার শুরু করলে পরিষেবার প্রতি আগ্রহ আরও বাড়বে। একইসঙ্গে, এই সুবিধার ফলে গ্রাহকের ঋণ নেওয়া আরও সহজলভ্য বলে আশা প্রকাশ করা হচ্ছে। তবে একইসঙ্গে আশঙ্কাও করা হচ্ছে, এই ব্যবস্থার ফলে ক্রেডিট কার্ড ব্যবহারের উপর বিশেষ প্রভাব পড়বে। অনেকের মতে, এতে ক্রেডিট কার্ডের ব্যবহার কম হতে পারে। 

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ৪ চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করতে চায় সিবিআই

    Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ৪ চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করতে চায় সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষা নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় চারজন চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করানোর অনুমতি চাইল সিবিআই। আলিপুর আদালতে এই মর্মে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কীভাবে দুর্নীতি হয়েছে, তা নিয়ে আদালতে আগেই সিবিআই-এর সামনে সাক্ষ্য দিয়েছিলেন এই ৪ জন। এই প্রথম নিয়োগ দুর্নীতিতে কোনও চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করাতে চাইছে সিবিআই (CBI)। 

    কেন চাকরিপ্রার্থীদের গোপন জবানবন্দি

    সিবিআই সূত্রের খবর, টাকা দিয়ে সরকারি চাকরি পেতে চেয়েছিলেন যাঁরা, এ বার তাঁদের বক্তব্য রেকর্ড করাতে চায় সিবিআই। যে চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করার কথা আদালতকে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি, তাদের সঙ্গে অবশ্য আগেও কথা বলেছে সিবিআই আধিকারিকরা। এঁদেরকে প্রশ্ন করা হয়েছিল, ঘুর পথে চাকরি পেতে কী পদ্ধতিতে টাকা দিতে হয়েছিল তাঁদের? কোথা থেকে কী ভাবেই বা জেনেছিলেন এ ব্যাপারে? কারা এ বিষয়ে যোগাযোগ রাখতেন তাঁদের সঙ্গে? সূত্রের খবর, আদালত যদি সিবিআইয়ের গোপন জবানবন্দির আবেদন মঞ্জুর করে, তবে ওই চাকরিপ্রার্থীদের এই সংক্রান্ত যাবতীয় তথ্য আবার জানাতে হতে পারে ম্যাজিস্ট্রের সামনে। তবে এর পাশাপাশি অন্য প্রশ্নেরও উত্তর দিতে হতে পারে। তবে যেহেতু এই প্রথম নিয়োগ মামলায় (Recruitment Scam) সিবিআই এই চাকরিপ্রার্থীদের গোপন জবানবন্দির আবেদন করেছে, তাই তাঁদের বক্তব্য এবং তা থেকে কী তথ্য উঠে আসতে পারে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

    দুর্নীতির শিকড়ে পৌঁছতে চায় সিবিআই

    প্রথম দিকে তা কেবল শাসকদলের হেভিওয়েটের দিকে ফোকাসড থাকলেও, এখন সেই পরিধি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন চাকরি প্রার্থীরাও। কে বা কারা এই দুর্নীতির (Recruitment Scam) শিকার হয়েছেন, বা কারা এই দুর্নীতিতে সামিল হয়েছেন, সবেতেই কড়া নজর দিয়েছে সিবিআই। এর আগে গত ৭ অগস্ট টাকা দিয়ে চাকরি পাওয়া চার অযোগ্য শিক্ষককে গ্রেফতার করেছিল সিবিআই। তার পর বাঁকুড়ার ৭ শিক্ষককে তলব করেছিল সিবিআই। এবার চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করার পথে সিবিআই।

  • BJP: পুজো উদ্বোধনে তৃণমূলকে টক্কর দিতে প্রস্তুত বিজেপি, আসতে পারেন অমিত শাহ

    BJP: পুজো উদ্বোধনে তৃণমূলকে টক্কর দিতে প্রস্তুত বিজেপি, আসতে পারেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজোর উদ্বোধনেও শাসকদলকে এক ইঞ্চি মাটি ছাড়তে প্রস্তুত নয় বিজেপি (BJP)। ২০১৯ সালের পর ফের পুজো উদ্বোধনে রাজ্যে পা রাখতে চলেছেন অমিত শাহ। প্রসঙ্গত কলকাতার বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের থিম হল রাম মন্দির। জানা গিয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে বালুরঘাটের একটি পুজো মণ্ডপেও রাম মন্দির থিম করা হয়েছে। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্রের এই পুজোর উদ্বোধনও করতে পারেন অমিত শাহ।

    তৃণমূলকে পুজো উদ্বোধনে টক্কর দিতে প্রস্তুত বিজেপি (BJP)

    পুজোর ময়দানে তৃণমূল নেতাদের টক্কর দিতেই এ বছরে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির (BJP)। তৃণমূলের নেতামন্ত্রীদের জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো করতে দেখা যায়। এবার সেখানে ভাগ বসাতে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। জানা গিয়েছে, রাম মন্দিরের থিম শুধু কলকাতা বা বালুরঘাটের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সারা রাজ্যেই বিজেপি (BJP) প্রভাবিত পুজোগুলোতেও এবার দেখা যাবে অযোধ্যার রাম মন্দির। ব্লকে ব্লকে এমন পুজো করতে উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির (BJP)। ২০২৪ সালের জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করেছে অযোধ্যার মন্দির কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধন করবেন। তার আগে রাম মন্দিরের আদলে বাংলাতে পুজোর পরিকল্পনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    উত্তর কলকাতার ১৪টি পুজো কমিটির সঙ্গে কথা গেরুয়া শিবিরের (BJP)

    সাধারণভাবে সল্টলেকের ইজেডসিসি-তে বিগত বছরগুলিতে দুর্গাপুজো করতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। কিন্তু ব্লকে ব্লকে দলীয় উদ্যোগে দুর্গাপুজো এই প্রথমবার হয়তো দেখা যাবে। কলকাতায় পুজো দেখার আনন্দে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয়। তিলোত্তমায় রাজপথে পুজোর রাতগুলিতে ভিড় সরিয়ে হাঁটা কঠিন হয়ে পড়ে। বিজেপি (BJP) সূত্রে খবর, উত্তর কলকাতার ১৪টি পুজো কমিটির সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। সম্প্রতি নিউ মার্কেট থানা এলাকায় খুঁটিপুজো করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জানা গিয়েছে শুধু দুর্গাপুজো নয় ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীতেও বিভিন্ন বিজেপি নেতাদের অংশগ্রহণ করতে দেখা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share