Tag: bangla news

bangla news

  • Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ৪ চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করতে চায় সিবিআই

    Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ৪ চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করতে চায় সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষা নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় চারজন চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করানোর অনুমতি চাইল সিবিআই। আলিপুর আদালতে এই মর্মে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কীভাবে দুর্নীতি হয়েছে, তা নিয়ে আদালতে আগেই সিবিআই-এর সামনে সাক্ষ্য দিয়েছিলেন এই ৪ জন। এই প্রথম নিয়োগ দুর্নীতিতে কোনও চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করাতে চাইছে সিবিআই (CBI)। 

    কেন চাকরিপ্রার্থীদের গোপন জবানবন্দি

    সিবিআই সূত্রের খবর, টাকা দিয়ে সরকারি চাকরি পেতে চেয়েছিলেন যাঁরা, এ বার তাঁদের বক্তব্য রেকর্ড করাতে চায় সিবিআই। যে চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করার কথা আদালতকে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি, তাদের সঙ্গে অবশ্য আগেও কথা বলেছে সিবিআই আধিকারিকরা। এঁদেরকে প্রশ্ন করা হয়েছিল, ঘুর পথে চাকরি পেতে কী পদ্ধতিতে টাকা দিতে হয়েছিল তাঁদের? কোথা থেকে কী ভাবেই বা জেনেছিলেন এ ব্যাপারে? কারা এ বিষয়ে যোগাযোগ রাখতেন তাঁদের সঙ্গে? সূত্রের খবর, আদালত যদি সিবিআইয়ের গোপন জবানবন্দির আবেদন মঞ্জুর করে, তবে ওই চাকরিপ্রার্থীদের এই সংক্রান্ত যাবতীয় তথ্য আবার জানাতে হতে পারে ম্যাজিস্ট্রের সামনে। তবে এর পাশাপাশি অন্য প্রশ্নেরও উত্তর দিতে হতে পারে। তবে যেহেতু এই প্রথম নিয়োগ মামলায় (Recruitment Scam) সিবিআই এই চাকরিপ্রার্থীদের গোপন জবানবন্দির আবেদন করেছে, তাই তাঁদের বক্তব্য এবং তা থেকে কী তথ্য উঠে আসতে পারে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

    দুর্নীতির শিকড়ে পৌঁছতে চায় সিবিআই

    প্রথম দিকে তা কেবল শাসকদলের হেভিওয়েটের দিকে ফোকাসড থাকলেও, এখন সেই পরিধি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন চাকরি প্রার্থীরাও। কে বা কারা এই দুর্নীতির (Recruitment Scam) শিকার হয়েছেন, বা কারা এই দুর্নীতিতে সামিল হয়েছেন, সবেতেই কড়া নজর দিয়েছে সিবিআই। এর আগে গত ৭ অগস্ট টাকা দিয়ে চাকরি পাওয়া চার অযোগ্য শিক্ষককে গ্রেফতার করেছিল সিবিআই। তার পর বাঁকুড়ার ৭ শিক্ষককে তলব করেছিল সিবিআই। এবার চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করার পথে সিবিআই।

  • BJP: পুজো উদ্বোধনে তৃণমূলকে টক্কর দিতে প্রস্তুত বিজেপি, আসতে পারেন অমিত শাহ

    BJP: পুজো উদ্বোধনে তৃণমূলকে টক্কর দিতে প্রস্তুত বিজেপি, আসতে পারেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজোর উদ্বোধনেও শাসকদলকে এক ইঞ্চি মাটি ছাড়তে প্রস্তুত নয় বিজেপি (BJP)। ২০১৯ সালের পর ফের পুজো উদ্বোধনে রাজ্যে পা রাখতে চলেছেন অমিত শাহ। প্রসঙ্গত কলকাতার বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের থিম হল রাম মন্দির। জানা গিয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে বালুরঘাটের একটি পুজো মণ্ডপেও রাম মন্দির থিম করা হয়েছে। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্রের এই পুজোর উদ্বোধনও করতে পারেন অমিত শাহ।

    তৃণমূলকে পুজো উদ্বোধনে টক্কর দিতে প্রস্তুত বিজেপি (BJP)

    পুজোর ময়দানে তৃণমূল নেতাদের টক্কর দিতেই এ বছরে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির (BJP)। তৃণমূলের নেতামন্ত্রীদের জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো করতে দেখা যায়। এবার সেখানে ভাগ বসাতে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। জানা গিয়েছে, রাম মন্দিরের থিম শুধু কলকাতা বা বালুরঘাটের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সারা রাজ্যেই বিজেপি (BJP) প্রভাবিত পুজোগুলোতেও এবার দেখা যাবে অযোধ্যার রাম মন্দির। ব্লকে ব্লকে এমন পুজো করতে উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির (BJP)। ২০২৪ সালের জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করেছে অযোধ্যার মন্দির কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধন করবেন। তার আগে রাম মন্দিরের আদলে বাংলাতে পুজোর পরিকল্পনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    উত্তর কলকাতার ১৪টি পুজো কমিটির সঙ্গে কথা গেরুয়া শিবিরের (BJP)

    সাধারণভাবে সল্টলেকের ইজেডসিসি-তে বিগত বছরগুলিতে দুর্গাপুজো করতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। কিন্তু ব্লকে ব্লকে দলীয় উদ্যোগে দুর্গাপুজো এই প্রথমবার হয়তো দেখা যাবে। কলকাতায় পুজো দেখার আনন্দে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয়। তিলোত্তমায় রাজপথে পুজোর রাতগুলিতে ভিড় সরিয়ে হাঁটা কঠিন হয়ে পড়ে। বিজেপি (BJP) সূত্রে খবর, উত্তর কলকাতার ১৪টি পুজো কমিটির সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। সম্প্রতি নিউ মার্কেট থানা এলাকায় খুঁটিপুজো করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জানা গিয়েছে শুধু দুর্গাপুজো নয় ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীতেও বিভিন্ন বিজেপি নেতাদের অংশগ্রহণ করতে দেখা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • NASA Lunar Mission: চন্দ্রযান ৩-এর পিছু পিছু! চাঁদের দক্ষিণ মেরু অভিযানে রোভার বানালো নাসা

    NASA Lunar Mission: চন্দ্রযান ৩-এর পিছু পিছু! চাঁদের দক্ষিণ মেরু অভিযানে রোভার বানালো নাসা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও জাপানের পর চাঁদ জয় করতে রোভার পাঠানোর পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া। এই মিশনে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাহায্যে নিচ্ছে ক্যাঙারু-কান্ট্রি (Australia Moon Mission)। অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সিকে সাহায্য করার আগে অবশ্য চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠাতে চলেছে আমেরিকা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একটি রোভার তৈরি করেছে নাসা (NASA Lunar Mission)। আগামী বছরের শেষে সেটিকে পৃথিবীর উপগ্রহে পাঠানোর কথা। 

    নাসার পরিকল্পনা

    চন্দ্র অভিযানের জন্য নাসা যে যান তৈরি করেছে তাঁর নাম ভোলাটাইস ইন্সভেস্টটিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার বা ভাইপার (VIPER)। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার জনসন স্পেস সেন্টারের ইঞ্জিনিয়াররা রোভারটির একটি প্রোটোটাইপ পরীক্ষা করেন। যা মোটের উপর সফল হয়েছে বলে নাসা সূত্রে খবর। মার্কিন মহাকাশ গবেষকরা আরও জানিয়েছেন, ভারতের চন্দ্রযান ৩-র বিক্রম-র মতো একটি ল্যান্ডারে করে ভাইপারকে চন্দ্র পৃষ্ঠে পাঠানো হবে। এই মিশনের জন্য অ্যাস্ট্রোবোটিক নামের একটি বেসরকারি সংস্থা ওই ল্যান্ডার তৈরি করছে। সূত্রের খবর, চাঁদের দক্ষিণ মেরুতে নামবেন মার্কিন নভোচারী। সেই মিশন শুরুর আগেই চন্দ্র পৃষ্ঠের ওই অংশে পৌঁছবে ভাইপার। সেখানকার একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে এই নভোযান। যা চাঁদে মানুষ পাঠানোর রাস্তাকে সহজ করবে বলে জানিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা (NASA Lunar Mission)।

    অস্ট্রেলিয়ার অভিযান 

    অন্যদিকে, নাসার সাহায্যে চাঁদে অভিযান চালাতে যাচ্ছে অস্ট্রেলিয়া (Australia Moon Mission)। অজিদের পাঠানো রোভার চাঁদের মাটি সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে। সেই মাটি বিশ্লেষণ করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। চন্দ্র পৃষ্ঠ থেকে সংগৃহীত নমুনা থেকে অক্সিজেন তৈরির চেষ্টাও চালানো হবে বলে জানা গিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে হিমায়িত জল রয়েছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্র পৃষ্ঠের সেই জল আদৌ ব্যবহারযোগ্য? সূত্রের খবর, চন্দ্র মিশনে এই প্রশ্নের উত্তর খুঁজবেন অস্ট্রেলিয়ার জ্যোতির্বিজ্ঞানীরা। অস্ট্রেলিয় প্রশাসন জানিয়েছে, ২০২৬-এ চন্দ্র মিশনে রোভার পাঠাবে তারা।

    চন্দ্রযান-৩ কে অনুসরণ

    চাঁদের মাটিতে অবতরণ করতে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলি হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, সেই জায়গায় ভারত এই মিশন সম্পূর্ণ করেছে মাত্র ৬১৫ কোটি টাকায়। ভারতের দেখাদেখি একইভাবে চাঁদের মাটি দখলে নেমেছে জাপান (Japan)। ভারতের মতোই তারা কোনরকম তাড়াহুড়ো করতে চাইছে না, একেবারে ধীরস্থির ভাবে পৌঁছে যেতে চাইছে চাঁদের মাটিতে।  জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) র পাঠানো মহাকাশযান চন্দ্রযান-৩ এর মতই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে চাঁদের দিকে এগিয়ে যাবে। ভারত যে টেকনোলজি ব্যবহার করে বিশ্বকে কম খরচে চাঁদ জয়ের দিশা দেখিয়েছে সেই টেকনোলজি এবার ব্যবহার করছে জাপান।

    আরও পড়ুন: লক্ষ্যের আরও কাছে পৌঁছল আদিত্য এল-১, জানাল ইসরো

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • 6G Technology: দেশে আসছে আরও হাই-স্পিড ইন্টারনেট! ৬জি পরিষেবা দিতে মউ স্বাক্ষর ভারত-আমেরিকার

    6G Technology: দেশে আসছে আরও হাই-স্পিড ইন্টারনেট! ৬জি পরিষেবা দিতে মউ স্বাক্ষর ভারত-আমেরিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: অতীত ৪জি পরিষেবা। ভারতে মিলছে ৫জি পরিষেবা। অচিরেই দেশে ইতিহাস হয়ে যাবে তাও। ভারতের প্রত্যন্ত অঞ্চলেও মিলবে ৬জি পরিষেবা। দেশবাসীকে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা দিতে আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ভারত (6G Technology)। শনিবার নয়াদিল্লিতে বসেছিল দু’ দিনের জি২০ শীর্ষ সম্মেলনের আসর।

    মউ স্বাক্ষর

    তার ঠিক আগের দিন মউ স্বাক্ষর হল নেক্সট জি অ্যালায়েন্স ও ভারত ৬জি অ্যালায়েন্সের মধ্যে। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ৬জি ওয়্যারলেস প্রযুক্তি চালু ও নির্ভরযোগ্য সাপ্লাই চেইন তৈরির লক্ষ্যে কাজ করা হবে। ভারত ও আমেরিকা উভয় দেশই নির্ভরযোগ্য ও সুরক্ষিত টেলিযোগাযোগ ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে কাজ করছে। দুই দেশই চায়, দ্রুত ৬জি নেটওয়ার্ক (6G Technology) পরিষেবা চালু করতে। সেই লক্ষ্যেই আমরা মিলিতভাবে কাজ করব।  

    গুরুত্বপূর্ণ পদক্ষেপ

    নেক্সট জি অ্যালায়েন্সের তরফে চুক্তিতে স্বাক্ষর করেন এটিআইএসের প্রেসিডেন্ট তথা সিইও সুজান মিলার ও ভারত ৬জি অ্যালায়েন্সের পক্ষে স্বাক্ষর করেন এনজি সুব্রহ্মণ্যম। তিনি বলেন, “ভারত সমাজকে শক্তিশালী করতে চায়। পরবর্তী প্রজন্মের ৬জি পরিষেবা বিশ্বে জীবনযাত্রার মানোন্নয়ন করবে। সেই লক্ষ্যে নেক্সট জি অ্যালায়েন্সের সঙ্গে এই মউ স্বাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”

    জি২০ সম্মেলনের ফাঁকে পার্শ্ববৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠক শেষে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দুই রাষ্ট্রপ্রধানই আমেরিকায় রিপ অ্যান্ড রিপ্লেস প্রোগ্রামে ভারতীয় কোম্পানিগুলির অংশগ্রহণের দিকে তাকিয়ে রয়েছে। প্রেসিডেন্ট বাইডেনও আমেরিকায় রিপ অ্যান্ড রিপ্লেস পাইলটে ভারতের সমর্থনকে স্বাগত জানিয়েছেন। ২০২৩ সালের জুনে মার্কিন কোম্পানি ম্যাক্রন, ল্যাম রিসার্চ এবং অ্যালায়েড মেটিরিয়ালস ভারতে লগ্নির বিষয়ে যা বলেছিল, তার অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন দুই রাষ্ট্রপ্রধানই। বম্বে আইআইটি যে চিকাগো কোয়ান্টাম এক্সচেঞ্জের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে, তাও (6G Technology) জানানো হয়েছে ওই বিবৃতিতে।

    আরও পড়ুুন: নভেম্বরে জি২০-এর ভার্চুয়াল বৈঠক চান প্রধানমন্ত্রী, কেন জানেন?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • PM Modi: নভেম্বরে জি২০-এর ভার্চুয়াল বৈঠক চান প্রধানমন্ত্রী, কেন জানেন?

    PM Modi: নভেম্বরে জি২০-এর ভার্চুয়াল বৈঠক চান প্রধানমন্ত্রী, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়াদিল্লিতে শেষ হয়েছে দু’ দিন ব্যাপী জি২০ (G20) শীর্ষ সম্মেলন। জি২০-এর সদস্য দেশগুলির প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত বেশ কয়েকটি দেশের সদস্যরা। গত বছর সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি২০-এর ব্যাটন এসেছিল ভারতের হাতে। আগামী জি২০ সম্মেলনের আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রাজিল।

    প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা

    নয়াদিল্লি এই প্রথমবার জি২০ সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছিল। সম্মেলন সফল হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বনেতারা। এই সম্মেলনে যেসব প্রস্তাব উত্থাপিত হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা চান প্রধানমন্ত্রী। তাই নভেম্বরে ভার্চুয়াল জি২০ সম্মেলনের প্রস্তাব দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “গত দু’ দিনে আপনারা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের মত পোষণ করেছেন, পরামর্শ দিয়েছেন এবং গুচ্ছ প্রস্তাব পেশ করেছেন। আমাদের দায়িত্ব হল এই সব প্রস্তাব এবং পরামর্শ কীভাবে বাস্তবায়িত করা যায় এবং কীভাবে সেগুলিতে গতি সঞ্চার করা যায়, তা দেখা।”

    ভারতের আয়োজনকে ‘মাইলস্টোন’ আখ্যা

    সারা বছর ধরে জি২০-এর সম্মেলন হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। তার প্রশংসা শোনা গিয়েছে বিশ্বনেতাদের গলায়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ভার্চুয়াল জি২০ সম্মেলনের প্রস্তাবে সায় দিতে পারেন তাঁরা। জি২০ সম্মেলনে প্রেসিডেন্টের পরিবর্তে উপস্থিত ছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, “সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হচ্ছে কিনা, তা দেখা দরকার।” ভারতের আয়োজনকে ‘মাইলস্টোন’ আখ্যা দেন তিনি। বলেন, “গ্লোবাল সাউথ থেকে প্রকৃতপক্ষে জি২০ সদস্যদের এক ছাতারতলায় আনতে পেরেছে ভারত।”

    আরও পড়ুুন: ‘‘লেনিনের সঙ্গে যোগ নেই ভারতের’’, মূর্তি সরানোর সওয়াল সুকান্তর

    অদূর ভবিষ্যতে তামাম বিশ্বে (PM Modi) যে বাজার তৈরি হতে চলেছে, তার ওপরই নির্ভর করবে জি২০-এর ভবিষ্যৎ। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই এবার ইতালির হাতে নয়, জি২০-এর ব্যাটন তুলে দেওয়া হয়েছে ব্রাজিলের ওপর। তার পরেরবার জি২০ সম্মেলন আয়োজনের দায়িত্ব পাবে দক্ষিণ আফ্রিকা। জি২০ সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা বলেন, “ঝগড়া-বিবাদের পরিবর্তে আমরা চাই শান্তি ও সহযোগিতা।” অশান্তি যে কাম্য নয়, প্রেস কনফারেন্সে তা জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁক্রও। তিনি বলেন, “জি২০ আরও একবার রাশিয়াকে একঘরে করে দিল। আজ, জি২০-এর সদস্য দেশগুলির সিংহভাগই ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে দুষছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিশ্বজনীন প্রভাব নিয়েও আলোচনা হয়েছে সম্মেলনে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: ‘‘সংবিধানকে অসম্মান করা হচ্ছে’’! রাজ্যের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তোপ রাজ্যপালের

    CV Ananda Bose: ‘‘সংবিধানকে অসম্মান করা হচ্ছে’’! রাজ্যের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তোপ রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের মন্ত্রীদের বোঝা উচিত কোন ভাষার প্রয়োগ করলে দেশের সংবিধানকে অশ্রদ্ধা করা হয়।  পত্র–রহস্য নিয়ে জল্পনার মধ্যেই এই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য রাজ্যপাল সংঘাত এখন চরমে। রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে শব্দবন্ধের শালীনতা অতিক্রম করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর আক্রমণে উঠে এসেছে ‘রক্তচোষা রাক্ষসের’ মতো শব্দবন্ধও। রাজ্যের মন্ত্রীদের এহেন আক্রমণকে ভালো চোখে দেখছেন না রাজ্যপাল। শালীনতা বজায় রেখে সংবিধানকে সম্মান জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। 

    কী বললেন রাজ্যপাল

    রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “মন্ত্রীদের বোঝা উচিত যে এরকম আক্রমণে ভারতের সংবিধানের অসম্মান হচ্ছে। তাঁরা তাঁদের মন্ত্রিসভার সহকর্মীদের এসবের জন্য দায়ী করছেন। তাঁরা যখন সাংবিধানিক প্রধান সম্পর্কে অসংসদীয় মন্তব্য করেন, তখন তাঁরা মন্ত্রী পরিষদে তাঁদের দলের নেতাকেও অপ্রয়োজনীয় বিতর্কে টেনে নিয়ে যাচ্ছেন।” রাজ্যপালের ‘গোপন চিঠি’ নিয়ে গুঞ্জন সর্বত্র।  গুঞ্জন শুরু হয়েছে, রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের কাছে কড়া নালিশ করেছেন রাজ্যপাল। রাজ্যের কাছে নালিশ করেছেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে একাধিক বিলে স্বাক্ষর না করার জেরে দূরত্ব বেড়েছে। 

    আরও পড়ুুন: মোদির সঙ্গে সেলফি তুললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, ‘জি২০ সম্মেলন সফল’, জানালেন আলবানিজ

    রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বিশ্ববিদ্যালয় উপাচার্য সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রীর বাদানুবাদ অন্যমাত্রা নিয়েছে গত কয়েকদিনে। রাজ্যের সঙ্গে সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে উপাচার্য নিয়োগ। মর্জি মতো রাজ্যপাল তথা আচার্য একের পর এক অস্থায়ী উপাচার্য নিয়োগ করে যাচ্ছেন বলে আক্রমণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। রাজ্যপালের উত্তর, একাধিক মামলায় সরকারকে বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন বজায় রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ধারণা বলবৎ করা প্রয়োজনীয়। কিছু রাষ্ট্রীয় আইন থাকতে পারে যা বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনে হস্তক্ষেপ বা হস্তক্ষেপ করার ক্ষমতা বা কর্তৃত্ব রাজ্য সরকারকে দেয়। তবে হস্তক্ষেপের নামে কোনও রাজ্য সরকার আর্থিক ফান্ডিং বন্ধ করলে সেটা অসাংবিধানিক। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে অনুমোদন এসেছে, সেটা বিচার করেই অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: একদিনের ম্যাচ গড়াল দু’দিন! রবিবার থমকে যাওয়া ভারত-পাক দ্বৈরথ চলবে আজও

    India vs Pakistan: একদিনের ম্যাচ গড়াল দু’দিন! রবিবার থমকে যাওয়া ভারত-পাক দ্বৈরথ চলবে আজও

    মাধ্যম নিউজ ডেস্ক: দফায় দফায় বৃষ্টির জেরে এশিয়া কাপে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ গড়াল রিজার্ভ ডে-তে। তবে সোমবারও রয়েছে বৃষ্টির সম্ভবনা। এতে পাকিস্তানের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু রোহিতদের সমস্যা হতে পারে। টানা তিন দিন ক্রিকেট মাঠে থাকতে হবে তাঁদের। ১৭৬ ওভার খেলতে হতে পারে ভারতকে।

    আজও বৃষ্টি হতে পারে

    রবিবার ভারতের ইনিংসে ২৪.১ ওভারের সময় শুরু হয় বৃষ্টি। সেই সময় ভারতের রান ছিল ২ উইকেটে ১৪৭। কেএল রাহুল (১৭) ও বিরাট কোহলি (৮) ব্যাট করছিলেন। বৃষ্টি প্রথমে ধীরে শুরু হলেও পরে তা গতি বাড়ায়। এরসঙ্গে যুক্ত হয় ঝোড়ো হাওয়া। এরফলে একাধিকবার পিচের কভার সরে যায়। বৃষ্টির বন্ধের পর শুরু হয় মাঠ তৈরি করার কাজ। রাত আটটা ২০ নাগাদ পিচ তৈরি হয় খেলার জন্য। সাড়ে আটটার সময় ফের শুরু হয় বৃষ্টি। ফলে দিনের মত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। সোমবার, অর্থাৎ রিজার্ভ ডে-তে ম্যাচ আবার সেখান থেকেই শুরু হবে। পুরো ৫০ ওভারেরই ম্যাচ হবে। যদি সোমবার বৃষ্টি বাধা না দেয় তা হলে ভারতকে বাকি ২৫.৫ ওভার ব্যাট করতে হবে। তার পরে পাকিস্তানের ইনিংসের ৫০ ওভার রয়েছে। অর্থাৎ রোহিতদের মাঠে থাকতে হতে পারে প্রায় ৭৬ ওভার। মঙ্গলবার সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচেও বৃষ্টি না এলে ১০০ ওভার খেলতে হতে পারে রোহিতদের। পর পর দিন তিন মাঠে থাকাই নয়, এত পরিশ্রম কী ভাবে সামলাবেন রোহিতেরা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

    আরও পড়ুন: আজ মহারণে ভারত-পাকিস্তান, দুই দলের শক্তি ও দুর্বলতার দিক কোনগুলি?

    আজ, সোমবার বৃষ্টি না হলে দুপুর তিনটে থেকে ম্যাচ শুরু হবে, ব্যাট করতে নামবেন বিরাট কোহলি ও কেএল রাহুল। স্ট্রাইক রাখবেন বিরাট কোহলি। আর ম্যাচ শুরু হবে ২৪.২ ওভার থেকে। বল করবেন শাদাব খান। রবিবারের ম্যাচে এমনিতেই পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছেন শ্রেয়স আয়ার। মঙ্গলবারের ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। সুপার ফোর থেকে ফাইনালে ওঠার জন্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুটি ম্যাচই জিতলে এগিয়ে থাকবে রোবহিতরা। বাংলাদেশের বিপক্ষে  শেষ ম্যাচের আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jawan: শাহরুখ হারালেন কিং খানকে! ‘পাঠান’ নয়, রোজগারে তিনদিনের মাথায় রেকর্ড গড়ল ‘জওয়ান’

    Jawan: শাহরুখ হারালেন কিং খানকে! ‘পাঠান’ নয়, রোজগারে তিনদিনের মাথায় রেকর্ড গড়ল ‘জওয়ান’

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘পাঠান’কে হারাল ‘জওয়ান’ (Jawan)। শাহরুখ খান হারালেন নিজেকেই! তামাম বিশ্বে বক্স অফিসে ১১০০ কোটি টাকার মতো ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ছবি ‘পাঠান’। সেখানেও নায়ক ছিলেন শাহরুখ। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে বাদশা অভিনীত ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এই প্যান ইন্ডিয়ান ছবি মুক্তির দিনেই ব্যবসা করেছিল ৭৫ কোটি টাকার মতো। ছবি মুক্তির তৃতীয় দিনেই গড়ল ইতিহাস।

    ২০০ কোটির ক্লাবে ‘জওয়ান’

    শনিবার তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে ঠাঁই করে নিয়েছে ‘জওয়ান’। শুধুমাত্র দেশেই ‘জওয়ান’ ব্যবসা করেছে ২০২ কোটি টাকার। বক্সঅফিসইন্ডিয়া ডট কম ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার একটি দিনেই কেবল হিন্দিতে নিট ৬৭ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’। এটি একটি রেকর্ড। সর্বকালের সর্বোত্তম শনিবার এটি। তামিলে এদিন ছবির রোজগার ৫ কোটি টাকা। তেলগুতে সাড়ে ৩ কোটি টাকা। সব মিলিয়ে এদিন ব্যবসা হয়েছে ৭৪.৫০ কোটি টাকার। দ্বিতীয় দিনে ‘জওয়ানে’র রোজগার ছিল ৫৩ কোটি টাকা।

    রোজগার কত জানেন?

    গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত ‘পাঠান’। মুক্তির তিনদিনের মাথায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সেই ছবি ব্যবসা করেছিল ১৬৬ কোটি টাকার কিছু বেশি। আর এই তিনদিনের রোজগারের জেরে ‘জওয়ান’ (Jawan) ঢুকে গিয়েছে ২০০ কোটির ক্লাবে। দেশের পাশাপাশি ভিন দেশেও ব্যাপক ব্যবসা করেছিল পাঠান। তৃতীয় দিনে তার রোজগার ছিল ৩১৩ কোটি টাকা।

    আর এই সময়সীমায় ‘জওয়ানে’র ঝুলিতে গিয়েছে ৩৫০ কোটি টাকার মতো। বাণিজ্য বিশেষজ্ঞদের অনুমান, মোট রোজগারের মাণদণ্ডে পাঠানকে ছাড়িয়ে যাবে ‘জওয়ান’।

    আরও পড়ুুন: সন্ত্রাসবাদকে এক ইঞ্চিও জমি নয়, জানানো হল জি২০ সম্মেলনের ঘোষণাপত্রে

    চার বছরের বিরতির পর গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। ‘জওয়ান’ মুক্তি পেল তার প্রায় আট মাস পরে। এ ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ‘জওয়ান’ (Jawan) ছবির মধ্যে দিয়েই বলিউডে পা রাখেন তিনি। এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণেরই আর এক জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি। শাহরুখ অভিনীত ‘পাঠান’ ছবিতে নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। ‘জওয়ানে’ও রয়েছেন তিনি। তবে নামভূমিকায় নয়। সেখানে রয়েছেন নয়নতারা। প্রিয়মণি, সান্য মালহোত্র এবং সুনীল গ্রোভারও পার্শ্বচরিত্রে অভিনয় করছেন ‘জওয়ান’ (Jawan) ছবিতে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Aditya L1: লক্ষ্যের আরও কাছে পৌঁছল আদিত্য এল-১, জানাল ইসরো

    Aditya L1: লক্ষ্যের আরও কাছে পৌঁছল আদিত্য এল-১, জানাল ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্যের আরও কাছে পৌঁছল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-১ (Aditya L1)। এর আগে পরপর দু’ বার সফলভাবে কক্ষপথ পরিবর্তন করেছিল এই সৌরযান। শনিবার রাতে পেরলো তৃতীয় কক্ষপথটিও। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে আদিত্য এল-১-এর স্বাস্থ্য ঠিকই রয়েছে। সব যন্ত্রাংশও ঠিকঠাক রয়েছে। সবকিছু কাজ করছে ঠিকঠাকভাবে।

    আদিত্য এল-১

    ২ সেপ্টেম্বর সূর্যের দিকে রওনা দেয় আদিত্য এল-১ (Aditya L1)। ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথমবার কক্ষপথ পার হয় ভারতের এই সৌরযান। দ্বিতীয়বার কক্ষপথ পরিবর্তন করে ৫ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর রাত আড়াইটে নাগাদ আদিত্য এল-১ পার হয় তৃতীয় কক্ষপথ। পরবর্তী কক্ষপথটি পার হবে ১৫ সেপ্টেম্বর।

    ইসরোর লক্ষ্য

    জানা গিয়েছে, বর্তমানে আদিত্য এল-১ যখন পৃথিবীর সব চেয়ে কাছে থাকছে, তখন তার দূরত্ব দাঁড়ায় ২৯৬ কিলোমিটার। আর পৃথিবী থেকে যখন সব চেয়ে দূরে থাকে, তখন এর দূরত্ব বেড়ে দাঁড়ায় ৭১ হাজার ৭৬৭ কিলোমিটার। ইসরোর লক্ষ্যই হল পৃথিবী-সূর্য সিস্টেমের হ্যালো কক্ষপথের ল্যাগরেঞ্জ পয়েন্ট-১-এ আদিত্য এল-১কে (Aditya L1) পৌঁছে দেওয়া। এই পয়েন্ট থেকে গ্রহণ-বিহীনভাবে সূর্যের ওপর নজরদারি চালাতে পারবে ভারতের প্রথম সৌরযান।

    সূর্য সম্বন্ধে নানা তথ্যও সংগ্রহ করতে পারবে আদিত্য এল-১। উল্লেখ্য যে, পৃথিবী থেকে ল্যাগরেঞ্জ পয়েন্ট-১-এর দূরত্ব ১.৫ মিলিয়ন কিলোমিটার। আদিত্য এল-১কে (Aditya L1) পার হতে হবে আরও কয়েকটি কক্ষপথ। এই সব কক্ষপথ সফলভাবে পার হলে ল্যাগরেঞ্জ পয়েন্ট-১-এর দিকে এগোতে থাকবে এই সৌরযান। কক্ষপথের গেরো পার হলে নিজের গতিও বাড়াতে পারবে সে। লক্ষ্যে পৌঁছতে তার সময় লাগবে মাস চারেক। 

    আরও পড়ুুন: সন্ত্রাসবাদকে এক ইঞ্চিও জমি নয়, জানানো হল জি২০ সম্মেলনের ঘোষণাপত্রে

    মহাকাশ বিজ্ঞানীদের মতে, পৃথিবী ও সূর্যের মধ্যে পাঁচটি ল্যাগরেঞ্জ পয়েন্ট বা পার্কিং এরিয়া রয়েছে। এর মধ্যে ভারত প্রেরিত সৌরযানটি থাকবে পয়েন্ট ১-এ।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • G20 Summit: সন্ত্রাসবাদকে এক ইঞ্চিও জমি নয়, জানানো হল জি২০ সম্মেলনের ঘোষণাপত্রে

    G20 Summit: সন্ত্রাসবাদকে এক ইঞ্চিও জমি নয়, জানানো হল জি২০ সম্মেলনের ঘোষণাপত্রে

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদের কোনও রূপকেই এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। নয়াদিল্লিতে আয়োজিত জি২০ সম্মেলনের (G20 Summit) ঘোষণাপত্রে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেওয়া হল একথা। শনিবার ওই সম্মেলনে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। কোনও দেশ যাতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় না হয়, জঙ্গিরা যাতে কোনও দেশ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং রসদ না পায়, নতুন সদস্য নিয়োগ করতে না পারে, তা নিশ্চিত করতেও আন্তর্জাতিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ডাকও দেওয়া হয়েছে এই সম্মেলনে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    ঘোষণাপত্রে (G20 Summit) বলা হয়েছে, সন্ত্রাসবাদের সমস্ত ধরনের কাজকর্মই ক্রিমিনাল এবং অসমর্থনযোগ্য, তাদের উদ্দেশ্য যাই হোক না কেন, যে কোনও জায়গায়ই হোক না কেন, যেই করুক না কেন। প্রসঙ্গত, জি২০ লিডার্স সম্মেলনের দ্বিতীয় দিনে সন্ত্রাসবাদ নিয়ে এই সুরই বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদের নেপথ্যে থাকা আর্থিক বল-ভরসা এখন গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) এর মতো আঞ্চলিক সংস্থাগুলির আরও বেশি করে সহায়তা দিতে অঙ্গীকার করেছে জি২০-এর সদস্য দেশগুলি।

    সন্ত্রাসবাদের বিরুদ্ধে জি২০ 

    জি২০ নয়াদিল্লি শীর্ষ সম্মেলনের (G20 Summit) ঘোষণাপত্রে বলা হয়েছে, আমরা যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিদেশি আতঙ্ক, জাতিগত বিরোধ কিংবা অসহিষ্ণুতার অন্য কোনও রূপ, ধর্মীয় কিংবা ধর্ম বিশ্বাস নিয়ে যেসব সন্ত্রাসবাদী কাজকর্ম হচ্ছে, আমরা তার বিরুদ্ধে। কারণ এগুলি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পক্ষে হুমকি স্বরূপ, বড় বিপদগুলির মধ্যে অন্যতম।

    আরও পড়ুুন: অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ‘গর্বিত হিন্দু’ ঋষি সুনক, হাঁটু মুড়ে করলেন প্রণামও

    সন্ত্রাসবাদের শিকার কাউকে সাহায্য করা এবং মানবাধিকার রক্ষা পরস্পর বিরোধী লক্ষ্য নয় বলেও স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি সম্মেলন। এরা যে একটি অন্যটির পরিপূরক এবং একটি অন্যটিকে শক্তিশালী করবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে সম্মেলনে। স্মল আর্মস ও লাইট ওয়েপনস পাচার রুখতে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার কথাও বলা হয়েছে জি২০ সম্মেলনে (G20 Summit)। সম্মেলনে এও জানানো হয়েছে, এফএটিএফ দুর্বৃত্তদের সম্পদের হদিশ পাচ্ছে, সেসব সম্পদ উদ্ধারও করছে। এ ব্যাপারে এফএটিএফের প্রভাব দুনিয়াজুড়ে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

LinkedIn
Share