Tag: bangla news

bangla news

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার, ১৯/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার, ১৯/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা ক্ষেত্র, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য— কেমন কাটতে পারে আজকের দিন?

    মেষ

    ১) একাগ্রতা ও পরিশ্রমের জেরে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ পূর্ণ করতে পারেন। 

    ২) ধর্মীয় যাত্রার প্রসঙ্গ বাতিল হতে পারে। 

    বৃষ

    ১)  আয়ের নতুন উৎস লাভ করবেন।

    ২) পরিশ্রম করুন, ভাগ্যের ভরসায় কোনও কাজ ছেড়ে দেবেন না। 

    মিথুন

    ১) আধিকারিকরা আপনার প্রতি ক্ষুব্ধ থাকতে পারে।

    ২) ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে যেতে হবে।

    কর্কট

    ১) আইন-আদালতের মামলায় সাফল্য লাভ করবেন।

    ২) পারিবারিক সমস্যার সমাধান হবে।

    সিংহ 

    ১) লগ্নির ইচ্ছা থাকলে, তার জন্য দিন ভালো।

    ২) রাতের বেলা কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

    কন্যা

    ১)  পারিবারিক ব্যবসার উন্নতির চেষ্টা করবেন। সন্তানের তরফে কোনও সুসংবাদ পাবেন।

    ২) শ্বশুরবাড়ির কোনও ব্যক্তিকে টাকা ধার দেওয়ার পরিকল্পনা করে থাকলে ভালো ভাবে চিন্তাভাবনা করে নিন।      

    তুলা 

    ১) বরিষ্ঠ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উৎফুল্ল হবেন।

    ২) সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।
     
    বৃশ্চিক

    ১) বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে চিন্তাভাবনা করে ব্যবসায় বড়সড় সিদ্ধান্ত নেবেন।

    ২) অন্যের কথায় এসে সিদ্ধান্ত নিল, সমস্যায় জড়াবেন।

    ধনু

    ১) সন্তানের প্রয়োজনীয়তায় অর্থ ব্যয় করবেন।

    ২) সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

    মকর

    ১) ভাইদের মধ্যে বিবাদ সমাপ্ত হবে।
     
    ২) সন্ধ্যাবেলা আত্মীয়ের বাড়ি যেতে পারেন।      

    কুম্ভ

    ১) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। 

    ২) পারিবারিক জীবনে জীবনসঙ্গীর সঙ্গ ও সহযোগিতা লাভ করবেন।

    মীন

    ১) বুদ্ধির জোরে যে কোনও কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। 

    ২) সন্ধ্যাবেলা আপনার বাড়িতে অতিথি আগমন হতে পারে।
         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Jadavpur University: যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৩

    Jadavpur University: যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও তিন। শুক্রবার প্রাক্তন ও বর্তমান মিলিয়ে আরও তিন ছাত্রকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ (Jadavpur University) সূত্রে খবর, ৯ অগাস্ট ঘটনার দিন রাতে ওই হস্টেলে একাধিকবার জিবি বৈঠকে বসেন ছাত্ররা। বৈঠকে এই তিনজন ছাড়াও কয়েকজন প্রাক্তনীও উপস্থিত ছিলেন। যাদবপুরকাণ্ডে সৌরভ চৌধুরী নামে আগেই এক প্রাক্তনীকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, সেই রাতে সৌরভের নেতৃত্বেই জিবির বৈঠক হয়েছিল। এদিন যাদবপুর থানায় আসেন কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) বিদিশা কালীতা। এদিন তাঁর নেতৃত্বেই জেরা করা হয় ওই তিন ছাত্রকে। তাঁদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় করা হয় গ্রেফতার।

    ঘটনার পুনর্নির্মাণ

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়। তার পরেই তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। প্রাক্তন ও বর্তমান ছাত্র মিলিয়ে এ পর্যন্ত ৯জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। শুক্রবার এক পড়ুয়াকে নিয়ে গিয়ে সেই রাতের ঘটনার পুনর্নির্মাণ করিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে জিজ্ঞাসাবাদ করেছে লালবাজার।

    যাদবপুরে পথ অবরোধ, বচসা 

    অন্যদিকে, এদিন সন্ধ্যায় যাদবপুরে (Jadavpur University) রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীদের একাংশ। দিনের ব্যস্ত সময়ে পথ অবরোধ হওয়ায় ব্যাপক যানজট হয়। বিপাকে পড়েন অফিস ফেরত মানুষজন। বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখা হয় যাদবপুর থানার সামনের রাস্তা। সার দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি। দেখা দেয় ব্যাপক যানজট। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ হওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। অবরোধকারীদের সঙ্গে তুমুল বচসাও হয় নিত্যযাত্রীদের। বেশ কিছুক্ষণের ভোগান্তি শেষে তুলে নেওয়া হয় অবরোধ। ততক্ষণে অবশ্য যানজটে নাভিশ্বাস ওঠার জোগাড় যাত্রীদের।

    আরও পড়ুুন: “২০৪৭ সালের মধ্যে প্রতিটি গ্রামে উন্নয়নের দীপ জ্বালাতে হবে”, বললেন প্রধানমন্ত্রী

    র‍্যাগিং বন্ধে সৌরভের দাওয়াই 

    “র‍্যাগিং (Jadavpur University) বন্ধ করার জন্য তাড়াতাড়ি আইন আনা প্রয়োজন।” শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বললেন প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।র‍্যাগিং বন্ধে কড়া আইন করা উচিত।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “২০৪৭ সালের মধ্যে প্রতিটি গ্রামে উন্নয়নের দীপ জ্বালাতে হবে”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “২০৪৭ সালের মধ্যে প্রতিটি গ্রামে উন্নয়নের দীপ জ্বালাতে হবে”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “বিজেপির আসল শক্তি তার কর্মীরা।” শুক্রবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন দলীয় জেলা পঞ্চায়েত সদস্যদের সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই তিনি দলীয় কর্মীদের অবদানের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, “বিজেপির আসল শক্তি তার কর্মীরা এবং তাঁরা সব সময় আমাদের সঙ্গেই থাকেন।”

    পঞ্চায়েতে বেড়েছে বরাদ্দ

    দাদরা নগর হাভেলি এবং দমন দিউয়ে ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার ৩০ হাজারের বেশি জেলা পঞ্চায়েত ভবন তৈরি করেছে। তিনি বলেন, “আগে জেলা পঞ্চায়েতকে দেওয়া হত ৭০ হাজার কোটি টাকা। আর এখন দেওয়া হয় ৩ লক্ষ কোটি টাকা।” উন্নয়নের ক্ষেত্রে যৌথ দায়িত্ব যে খুবই গুরুত্বপূর্ণ, এদিন তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি বলেন, “আমরা সংগঠনে বিশ্বাস করি, আমরা মূল্যবোধে বিশ্বাস করি, আমরা ত্যাগে বিশ্বাস করি এবং যৌথ দায়িত্ব নিয়ে আমরা এগিয়ে চলি। আমরা প্রতিনিয়ত সক্ষমতা অর্জন করি, বাড়িয়ে চলি দক্ষতা। উন্নয়ন হওয়া উচিত ব্যক্তি মানুষের পাশাপাশি আঞ্চলিক স্তরেও।”

    উন্নয়নের দিশা

    প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে বলছি। এর মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখুন। একে অন্যকে বলুন, আপনার জেলায় কী কী উন্নয়নমূলক কাজ হচ্ছে, অন্যের জেলায় কী কাজ হচ্ছে, তাও জানুন।” তিনি বলেন, “প্রতি বছর তিনটি সামাজিক সমস্যা খুঁজে বের করুন। সেগুলি সম্পূর্ণ করতে চার মাস করে সময় দিন। এভাবে কাজ করলে আপনি দেখবেন, পাঁচ বছরে পনেরটি সামাজিক সমস্যার সমাধান আপনি করতে পেরেছেন। একশো দিনের কাজ প্রকল্পের টাকায় পুকুর খুঁড়ুন, রাস্তার কাজ করুন কিংবা বৃক্ষরোপণ অভিযান করুন।” প্রধানমন্ত্রী বলেন, “২০৪৭ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রাম, তহশিল এবং জেলায় উন্নয়নের দীপ জ্বালাতে হবে।”

    আরও পড়ুুন: নকশালপন্থী সংগঠনকে নিষিদ্ধ না করলে যাদবপুরে তালা ঝোলানোর হুঁশিয়ারি এবিভিপির

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “উন্নয়নমূলক কাজের গুরুত্ব বিচার করে কাজ সাজান। তারপর শুরু করুন।” তিনি বলেন, “যাঁরা লোকাল বডির বিভিন্ন পদে কাজ করেন তাঁরা তাঁদের গ্রাম বা জেলায় উন্নয়নমূলক কাজ করুন। কোন কাজ আগে করা প্রয়োজন, জনগণের সমর্থন নিয়ে সেই কাজ শেষ করুন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jadavpur University: নকশালপন্থী সংগঠনকে নিষিদ্ধ না করলে যাদবপুরে তালা ঝোলানোর হুঁশিয়ারি এবিভিপির

    Jadavpur University: নকশালপন্থী সংগঠনকে নিষিদ্ধ না করলে যাদবপুরে তালা ঝোলানোর হুঁশিয়ারি এবিভিপির

    মাধ্যম নিউজ ডেস্ক: “যাদবপুরে (Jadavpur University) নকশালপন্থী, মাওপন্থী যেসব ছাত্র সংগঠন রয়েছে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে।” শুক্রবার এমনই দাবি তুললেন এবিভিপির (দক্ষিণবঙ্গ) রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য। তিনি বলেন, “যে ছাত্র সংগঠনগুলির সদস্যদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠছে, তাদের নেতৃত্ব সেই অভিযুক্ত সদস্যদের নিয়ে কোনও মন্তব্য করছেন না কেন?”

    এবিভিপির হুমকি

    ইউজিসিকে আরও কড়া পদক্ষেপের জন্য আবেদন জানানো হবে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ে মাওবাদী, নকশালপন্থী ছাত্র সংগঠনগুলিকে ২১ অগাস্টের মধ্যে নিষিদ্ধ ঘোষণা না করলে বিশ্ববিদ্যালয়ে তালা ঝোলানোর হুঁশিয়ারিও দিয়েছে এবিভিপি। ২৫ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযানের ডাক দিয়েছে তারা। এদিকে, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তিন নম্বর গেটের সামনে থেকে খুলে ফেলা হয়েছে বিজেপি যুব মোর্চার মঞ্চ। বৃহস্পতিবার এই অবস্থান মঞ্চেই ভাষণ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই সংঘর্ষ বাঁধে এবিভিপির সঙ্গে আরএসএফের কর্মী-সমর্থকদের। পরে আরএসএফের বিরুদ্ধে যাদবপুর থানায় এফআইআরও দায়ের করেন শুভেন্দু।

    পুলিশের হুঁশিয়ারি ডেকরেটার্সকে 

    শুক্রবারও ওই মঞ্চেই কর্মসূচি ছিল বিজেপির যুব মোর্চার। মোর্চার অভিযোগ, পুলিশ তাদের কর্মসূচি বাতিল করে মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিয়েছে। এরই প্রতিবাদে ধর্না মঞ্চের সামনেই অবস্থান-বিক্ষোভে বসে পড়েন যুব মোর্চার কর্মীরা। তাঁদের দাবি, শনিবার পর্যন্ত কর্মসূচির কথা জানিয়ে মঞ্চ বাঁধার অনুমতি নেওয়া হয়েছিল। শুক্রবার হঠাৎই পুলিশের তরফে আধ ঘণ্টার মধ্যে মঞ্চ খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। সময়ের (Jadavpur University) মধ্যে মঞ্চ খোলা না হলে সব কিছু বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় ডেকরেটার্সদের। বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, আমাদের মঞ্চ ঘিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল। তৃণমূলও মঞ্চ বেঁধেছিল। কিন্তু সেখানে ভিড় ছিল না। ভয় পেয়েই রাজ্য সরকার পুলিশকে মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিয়েছে।

    আরও পড়ুুন: তৃণমূলের অঙ্গুলি হেলনে যাদবপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অতি বামপন্থীরা! তোপ সুকান্তর

    মঞ্চ খোলা শুরু হতেই মঞ্চের সামনে বসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। পরে যাদবপুর থানার সামনে গিয়েও বিক্ষোভ দেখান তাঁরা। ইন্দ্রনীল বলেন, “পুলিশ আমাদের কোনও কর্মসূচিতেই অনুমতি দেয় না। ওরা তৃণমূলের কথায় চলে। আমরা কর্মসূচি পালন করতে পুলিশের অনুমতির অপেক্ষা করব না। হস্টেলে যখন ছাত্রের ওপর অত্যাচার হচ্ছিল, তখন পুলিশ কোথায় ছিল?” বৃহস্পতিবার শুভেন্দু দাবি করেছিলেন, বাম এবং অতি-বামেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিজেদের ঘাঁটি বানিয়ে ফেলেছে। তাদের বিশ্ববিদ্যালয় (Jadavpur University) থেকে উপড়ে ফেলার হুমকিও দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Ragging in College: ব়্যাগিংয়ের শিকার! অন্ধ্রপ্রদেশের বিশ্ববিদ্যালয়ে বাংলার ছাত্র সৌরদীপের রহস্যমৃত্যু

    Ragging in College: ব়্যাগিংয়ের শিকার! অন্ধ্রপ্রদেশের বিশ্ববিদ্যালয়ে বাংলার ছাত্র সৌরদীপের রহস্যমৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বাংলা বিভাগের ছাত্রের মৃত্যুর খবর সামনে আসতেই ফের ছাত্র মৃত্যুর ঘটনার কথা জানা গেল। এবার অন্ধ্রপ্রদেশের বিশ্ববিদ্য়ালয়ে (AP University) রহস্যমৃত্যু হল এ রাজ্যের এক পড়ুয়ার। বিশ্ববিদ্য়ালয়ের তরফে দাবি করা হয়েছে, এগারো তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (suicide) করেছেন ওই ছাত্র। 

    র‍্যাগিং-এর অভিযোগ

    যাদবপুরের পড়ুয়ার মতোই সদ্য উচ্চমাধ্যমিক পাশ করে একরাশ স্বপ্ন নিয়ে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কে এল ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন সৌরদীপ চৌধুরী। স্বপ্নপূরণ তো হয়-ই-নি। মা-বাবা হস্টেলে রেখে আসার ৪ দিনের মাথায় বাড়িতে এসেছে ছেলের মৃত্যুসংবাদ। মৃতের বাবা জানিয়েছেন, ১৭ জুলাই, কম্পিউটার সায়েন্সে বিটেক করতে মেদিনীপুরের বাড়ি থেকে ছেলেকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কে এল ইউনিভার্সিটিতে ভর্তি করেন। ২০ জুলাই ফিরে আসেন তাঁরা। ছেলের সঙ্গে একাধিকবার কথা হওয়ার সময়, সে ভালই আছে বলে জানিয়েছিল। সূত্রের খবর, ২৪ জুলাই সৌরদীপের বাবা সুদীপ চৌধুরীর কাছে আসে ফোন। জানানো হয় ছেলের মৃত্যুর খবর। বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে থাকা হস্টেলের ১১ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সৌরদীপের। খবর পাওয়া মাত্রই অন্ধ্রপ্রদেশের উদ্দেশে পাড়ি দেয় তাঁর পরিবারের লোকজন। বাংলায় নিয়ে আসা হয় দেহ। ছেলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নামে পরিবারে।

    আরও পড়ুন: ‘‘মমতা নয়, স্বপ্নদীপের মৃত্যুর তদন্ত হোক কোর্টের নির্দেশে’’, মৃত পড়ুয়ার বাড়িতে দাবি শুভেন্দুর

    শাস্তির দাবি পরিবারের

    ছেলের মৃত্যুর কারণ র‍্যাগিং-বলেই মনে করছে সৌরদীপের পরিবার। খুন, আত্মহত্যা নাকি দুর্ঘটনা জানার জন্য সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন মৃতের বাবা। মৃত সৌরদীপের বাবার দাবি, ২৪ জুলাই অর্থাৎ ঘটনার দিন, সকাল ৬টা ও দুপুর দেড়টা নাগাদ ছেলের সঙ্গে কথা হয়। এরপর, দুপুর ৩টে ২৭-এ ছেলের মোবাইল থেকে আসা এসএমএস-এ লেখা ছিল ‘টাটা’। পরের এসএমএস ঢোকে ৩টে ৪১ মিনিটে। যেখানে লেখা ছিল- ভাল থাকবে তোমরা। তখন মেসেজটি দেখেননি তিনি। ৭ মিনিটের মাথায় অচেনা নম্বর থেকে ফোন আসে- ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে আপনাদের ছেলে। প্রসঙ্গত, চলতি বছর মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌরদীপ। পেয়েছিল ৭৫ শতাংশ নম্বর। তারপরই অন্ধপ্রদেশের কে এল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় বাংলার ছেলে। তারপরই এই ঘটনা। ছেলের মৃত্যুর বিচার পেতে শনিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন সৌরদীপের বাবা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: ল্যান্ডার ‘বিক্রম’-এর প্রথম ডিবুস্টিং প্রক্রিয়া সফল, চাঁদের দারুণ ছবি পাঠালো ‘চন্দ্রযান ৩’

    Chandrayaan 3: ল্যান্ডার ‘বিক্রম’-এর প্রথম ডিবুস্টিং প্রক্রিয়া সফল, চাঁদের দারুণ ছবি পাঠালো ‘চন্দ্রযান ৩’

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদে অবতরণ করতে এখনও দিন পাঁচেক বাকি। তার আগেই চন্দ্রপৃষ্ঠের দারুণ দারুণ ছবি পাঠাতে শুরু করলো ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। সেই ছবি ট্যুইটারে শেয়ার করেছে ইসরো। একইসঙ্গে এদিন প্রথম ‘ডিবুস্টিং’ প্রক্রিয়ার মাধ্যমে গতি ও উচ্চতা কমালো ল্যান্ডার মডিউল।

    আরও পড়ুন: প্রপালশন মডিউল থেকে ছিন্ন হল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম

    চন্দ্রপৃষ্ঠের ভিডিও ছবি পাঠালো ‘চন্দ্রযান ৩’

    আগামী ২৩ তারিখ চাঁদের বুকে সফট ল্যান্ডিং করতে চলেছে ‘চন্দ্রযান ৩’। বর্তমানে চাঁদের ঠিক ওপরে ঘুরপাক খাচ্ছে ভারতের চন্দ্র মহাকাশযান (ISRO Moon Mission)। তবে, এরই মধ্যে বেশ কিছু ছবি ও ভিডিও পাঠিয়েছে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। ইসরোর তরফে শুক্রবার দুটি ভিডিও পোস্ট করা হয়েছে সংস্থার ট্যুইটার হ্যান্ডেলে। তাতে ল্যান্ডার ‘বিক্রম’-এর (Lander Vikram) শরীরে লাগানো ক্যামেরায় বন্দি হওয়া ২টি ভিডিও পোস্ট করা হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, একটি ভিডিও তোলা হয়েছে ১৫ তারিখ। চাঁদের সেই ভিডিও তুলেছে ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা (LPDC)। অন্যদিকে, ১৭ অগাস্ট যে ভিডিও তোলা হয়েছে, সেটি তুলেছে ল্যান্ডার ইমেজার এল-১ ক্যামেরা। ছবিতে দেখা যাচ্ছে, ধূসর চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো নানা অংশ। ফ্রেমের বড় অংশ জুড়ে শুধুই চাঁদ ও তার পৃষ্ঠে ছড়িয়ে থাকা একাধিক নামকরা সব গহ্বর। প্রসঙ্গত, এর আগেও চাঁদের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

     

    সফল ল্যান্ডার ‘বিক্রম’-এর প্রথম ডিবুস্টিং প্রক্রিয়া

    এদিকে, এদিন বিকেলে ৩টে ৫০ মিনিট নাগাদ প্রথম ‘ডিবুস্টিং’ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে ল্যান্ডার ‘বিক্রম’। এর ফলে, ল্যান্ডার ‘বিক্রম’-এর কক্ষপথ কিছুটা কমেছে। বর্তমানে এটি ১১৩ কিমি x ১৫৭ কিমি কক্ষপথে অবস্থান করছে। দ্বিতীয় ডিবুস্টিং প্রক্রিয়াটি আগামী ২০ তারিখ রাত ২টো নাগাদ হতে চলেছে। এর আগে, বৃহস্পতিবার প্রোপালশন মডিউল থেকে আলাদা হয় ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) ল্যান্ডার ‘বিক্রম’। তার পর, শুক্রবার অর্থাৎ, আজ থেকে বৃত্তাকার কক্ষপথ থেকে চন্দ্র পৃষ্ঠের দিকে আরও নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইসরোর তরফে জানানো হয়েছে, প্রথমে ল্যান্ডার ‘বিক্রম’ (Lander Vikram) বৃত্তাকার ১০০ কিমি x ১০০ কিমি কক্ষপথে প্রবেশ করবে। এরপর ১০০ কিমি x ৩০ কিমি কক্ষপথে প্রবেশ করিয়ে ল্যান্ডারকে চাঁদের আরও কাছাকাছি নিয়ে যাওয়া হবে। ২৩ অগাস্ট ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে স্পর্শ করার জন্য সেখানে চূড়ান্ত অবতরণ শুরু করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dutee Chand: ডোপ পরীক্ষায় ব্যর্থ দ্যুতি চাঁদ! চার বছর নির্বাসিত দ্রুততমা 

    Dutee Chand: ডোপ পরীক্ষায় ব্যর্থ দ্যুতি চাঁদ! চার বছর নির্বাসিত দ্রুততমা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ডোপ টেস্টে (Dope Test) ব্যর্থ ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার দ্যুতি চাঁদ  (Dutee Chand)। চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে জাতীয় রেকর্ডের মালকিনকে। শাস্তি হিসাবে ২০২৩ সালে তাঁর জেতা সব পদক, পুরস্কার কেড়ে নেওয়া হবে। মুছে দেওয়া হবে গত আট মাসের সব পরিসংখ্যান।

    কেন সাসপেন্ড দ্যুতি

    চলতি বছরের প্রথমদিকে দ্যুতিকে সাসপেন্ড করেছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA)। তবে কতদিনের জন্য তা জানা যায়নি। পাক্কা সাতমাস পর নাডা জানিয়েছে চার বছরের জন্য ট্র্যাকে নামতে পারবেন না দ্যুতি। গত জানুয়ারি মাসে দ্যুতি জানিয়েছিলেন সাসপেনশনের বিরুদ্ধে পাল্টা আবেদন করবেন তিনি। নিষেধাজ্ঞার কারণে হাংঝাউ এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশ নিতে পারবেন না দ্যুতি। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটার দৌড়ে দেশকে রুপোর পদক এনে দিয়েছিলেন দ্যুতি চাঁদ।

    কত দিনের জন্য নির্বাসন

    গত ৫ এবং ২৭ ডিসেম্বর ডোপ পরীক্ষার জন্য দ্যুতির যে নমুনা নেওয়া হয়েছিল, তাতে নিষিদ্ধ ওষুধের অস্তিত্ব পাওয়া গিয়েছে। গত ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে তাঁর নির্বাসনের মেয়াদ। আগামী ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত এই নির্বাসনের মেয়াদ বহাল থাকবে। ২১ দিনের মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন ২৬ বছরের ক্রীড়াবিদ। অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের (এডিডিপি) পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘এক জন অ্যাথলিট নিষিদ্ধ কিছু গ্রহণ করেছিলেন। এমন গুরুতর গাফিলতি বা অপরাধ হালকা ভাবে নেওয়া যায় না।’’ আরও বলা হয়েছে, নিষিদ্ধ ওষুধটি অজান্তে বা অনিচ্ছাকৃত ভাবে খেয়ে ফেলেছিলেন, তাও প্রমাণ করতে পারেননি দ্যুতি। 

    আরও পড়ুন: সাজঘরের শক্তি মাপাই লক্ষ্য! আজ ভারত-আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ

    শাস্তি মুকুবের আবেদন

    এশিয়ান গেমসে একাধিক পদকজয়ী অ্যাথলিট নির্বাসনের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছেন। তাঁর আইনজীবী পার্থ গোস্বামী বলেছেন, ‘‘যে নিষিদ্ধ ওষুধ খাওয়ার কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তা ছাড়া যে সময় ওষুধ খাওয়া হয়েছিল, তখন কোনও প্রতিযোগিতা ছিল না। তাই বিশেষ কোনও উদ্দেশ্যে ওষুধ খাওয়া হয়েছিল, তার কোনও প্রমাণ নেই। দ্যুতি শারীরিক সক্ষমতা বৃদ্ধির সুবিধা কোনও প্রতিযোগিতায় নেননি। দ্যুতি একাধিক বার আন্তর্জাতিক স্তরে দেশকে গর্বিত করেছেন। এক দশকের বেশি সময় অসংখ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অন্তত ১০০ বার ডোপ পরীক্ষা দিয়েছেন দ্যুতি। কখনও এমন ঘটনা ঘটেনি। সব ক্ষেত্রেই উত্তীর্ণ হয়েছেন। তাই নির্বাসনের শাস্তি মকুবের জন্য আবেদন করা হবে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Manipur: পাহাড়ি এলাকা থেকে এসে এলোপাথাড়ি গুলি, মণিপুরে সংঘর্ষ, মৃত ৩

    Manipur: পাহাড়ি এলাকা থেকে এসে এলোপাথাড়ি গুলি, মণিপুরে সংঘর্ষ, মৃত ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অশান্তির আগুন মণিপুরে। আজ, শুক্রবার ভোরে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। হয় গুলি বিনিময়ও। সংঘর্ষ থামলে দেহ উদ্ধার হয় কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন যুবকের। এঁরা হলেন জামখোগিন হাওকিপ, থাঙখোকাই হাওকিপ এবং হ্যালেনসন বাইতে। হিংসা দীর্ণ এই রাজ্যের (Manipur) কুকি সংগঠনগুলির দাবি, মেইতেইরাই খুন করেছে ওই তিনজনকে।

    ফের অশান্তি চিত্রাঙ্গদার দেশে

    পক্ষকাল শান্তি থাকার পরে ফের নতুন করে অশান্তির ঘটনায় ত্রস্ত মণিপুরবাসী। অশান্তির আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, তাই অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে থোয়াই গ্রামে। উখরুলের পুলিশ সুপার এন ভাশুম বলেন, “গ্রামের পূর্ব দিকে থাকা পাহাড়ি এলাকা থেকে একদল সশস্ত্র দুষ্কৃতী এসে আচমকা গুলি চালাতে শুরু করে। তারা গ্রামের প্রহরীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আহতের কোনও খবর নেই।

    দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান

    ঘটনার পরে পরেই অভিযুক্তদের খোঁজে (Manipur) যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ ও সেনা। গত ৫ অগাস্ট বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুর জেলায় পৃথক গুলি চালানোর ঘটনায় মেইতেই ও কুকি সম্প্রদায়ের ৫ জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে ছিলেন তিনজন মেইতেই এবং দুজন কুকি সম্প্রদায়ের। তার পর থেকে শান্তির সুপবন বয়ে যাচ্ছিল চিত্রাঙ্গদার দেশে। শুক্রবার ভোরে ফের অশান্তির আগুন জ্বলায় কপালে ভাঁজ প্রশাসনেরও।

    তফশিলি জাতির দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন মেইতেই সম্প্রদায়ের মানুষ। হিংসার সূত্রপাত তা থেকেই। সংঘর্ষের প্রথম ঘটনাটি ঘটে ৩ মে। হিংসার আগুনে পুড়েছে ঘরবাড়ি, দোকানদানি। ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটেছে। অকালে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। জখমও হয়েছেন বহু। হিংসার জেরে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল মেইতেই অধ্যুষিত বিষ্ণুপুর, ইম্ফল পূর্ব, পশ্চিম এবং কাকচিং।

    আরও পড়ুুন: যাদবপুরে ‘হামলা’ শুভেন্দুর ওপর, আরএসএফের বিরুদ্ধে এফআইআর বিরোধী দলনেতার

    কুকি-জোমি অধ্যুষিত চূড়াচাঁদপুর ও কাঙ্গপোকপি এলাকাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে পুলিশের কাছে জমা পড়েছে সাড়ে ৬ হাজারেরও বেশি অভিযোগ। মণিপুরের এই হিংসায় অবশ্য জড়িয়ে পড়েননি সে রাজ্যের নাগা সম্প্রদায়ের মানুষ। স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দিতে গিয়ে মণিপুর প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, “মণিপুরে (Manipur) ধীরে ধীরে শান্তি ফিরছে। মণিপুরের সঙ্গে রয়েছে ভারত।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • JU Student Death: ধৃত ৯ জনের বয়ানেই অসঙ্গতি! যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় পুনর্নির্মাণ পুলিশের

    JU Student Death: ধৃত ৯ জনের বয়ানেই অসঙ্গতি! যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় পুনর্নির্মাণ পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরের ছাত্র মৃত্যুর (JU Student Death) ঘটনায় গত শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। এর পরবর্তীকালে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর প্রত্যেককেই যা বয়ান দিয়েছে তাতে মিলেছে বেশ কিছু অসঙ্গতি। এমন পরিস্থিতিতে শুক্রবার গ্রেফতার হওয়া প্রাক্তনী সপ্তককে নিয়ে যাদবপুর থানার পুলিশ মেন হস্টেলে আসে। ঘটনার পুনর্নির্মাণ করা হয়। তারপর সপ্তককে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় যাদবপুর থানায়।

    এখনও পর্যন্ত স্বপ্নদীপের মৃত্যুর ঘটনা গ্রেফতার হয়েছে ৯ জন। এদের প্রত্যেককেই আলাদা আলাদা ভাবে জেরা করা হয়েছে। কিন্তু তারপরেও বয়ানে প্রচুর অসঙ্গতি মেলায় প্রত্যেককেই আলাদাভাবে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে পুলিশের, এমনটাই সূত্রের খবর। স্বপ্নদীপকে (JU Student Death) কোথায় ইন্ট্রো নেওয়া হয়েছিল, কোন ঘরে তাকে বিবস্ত্র করা হয়েছিল, চিঠি কে লিখেছিল, তখন কে কোথায় ছিল, এসব প্রশ্নের উত্তরই জানতে চাইছে পুলিশ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাতে হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার ঘটনাতেও জড়িত এসব ছেলেরা।

    গ্রেফতার হওয়ার ৯ জনের বয়ানে অসঙ্গতি

    গ্রেফতার হওয়ার ৯ জনের বয়ানে অসঙ্গতি (JU Student Death) থাকায় তাদেরকে মুখোমুখি বসিয়ে জেরাও করে নিতে চাইছে পুলিশ। প্রসঙ্গত, এখনও পর্যন্ত যাঁরা গ্রেফতার হয়েছেন তার মধ্যে রয়েছে প্রাক্তনী সৌরভ চৌধুরী। তার পরবর্তীকালে গ্রেফতার হয় দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ। এরপর গ্রেফতার করা হয় দক্ষিণ ২৪ পরগনা এলাকার বাসিন্দা অসিত সরকার, সুমন নস্কর, পূর্ব মেদিনীপুরের সপ্তক কামিল্যা নামের এক প্রাক্তনী, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া মহম্মদ আরিফ, পশ্চিম বর্ধমানের বাসিন্দা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র আফজাল আনসারি, উত্তর ২৪ পরগণার বাসিন্দা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র অঙ্কন সরকার। 

    তদন্তের খুঁটিনাটি

    জানা গিয়েছে, স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় মেন হোস্টেল থেকে দুটি ডায়রি উদ্ধার করেছে পুলিশ। গত ১০ অগাস্ট হস্টেলে তল্লাশি চালিয়ে প্রথম ডাইরি উদ্ধার করে পুলিশ। এরপর সৌরভ চৌধুরীকে জেরা করে একটি চিঠির বিষয়ে সামনে আসে। গত ১২ অগাস্ট রাতে ১০৪ নম্বর ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দ্বিতীয় ডায়েরি। ডায়েরির ১৫১ নম্বর পাতায় ওই চিঠি পাওয়া যায়। পুলিশ জানতে পেরেছে, গত ৯ অগাস্ট রাত্রি নটার পর ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছিল স্বপ্নদীপকে (JU Student Death)। সেখানে তাকে দিয়ে চিঠি লেখানোর পরিকল্পনা করেছিল সৌরভ এবং সপ্তক। এরা দুজনই প্রাক্তনী। সৌরভ অবশ্য পুলিশের কাছে দাবী করেছে যে চিঠি লেখার সময় সে নাকি ছিল না। দীপশেখরের দাবি, চিঠিটি তার নিজের লেখা। এসব কিছুই তদন্ত করছে পুলিশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Air Force: ভারতীয় বায়ুসেনায় বড় নিয়োগ-পর্ব শুরু হচ্ছে ব্যারাকপুরে, কীভাবে আবেদন করবেন?

    Indian Air Force: ভারতীয় বায়ুসেনায় বড় নিয়োগ-পর্ব শুরু হচ্ছে ব্যারাকপুরে, কীভাবে আবেদন করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ারম্যান রিক্রুটমেন্ট র‍্যালির (Recruitment Rally) আয়োজন করতে চলেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। র‍্যালি হবে সেপ্টেম্বরের ১২ থেকে ১৯ তারিখ পর্যন্ত। নিয়োগ হবে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেড পদে। আবেদন করতে পারবেন জেনারেল ও ফার্মাসিস্টরা। আগ্রহী প্রার্থীদের অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, সিকিম, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের বাসিন্দা হতে হবে।

    বায়ুসেনার বিজ্ঞপ্তি

    বায়ুসেনার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। ৫০ শতাংশ নম্বর পেতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজিতে। অথবা দু বছরের বৃত্তিমূলক কোর্স সহ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে দ্বাদশ শ্রেণি। ফার্মেসিতে যাঁরা ডিপ্লোমা বা বিএসসি পাশ করেছেন, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

    পরীক্ষা পদ্ধতি

    নিয়োগের জন্য প্রথমে হবে (Recruitment Rally) শারীরিক পরীক্ষা। এতে পাশ করলে বসতে হবে লিখিত পরীক্ষায়। সেখানে অবজেকটিভ টাইপের প্রশ্ন থাকবে (Indian Air Force)। উত্তর দিতে হবে ওএমআর শিটে। পরীক্ষা হবে ৪৫ মিনিটের। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। সেপ্টেম্বরের ১২ ও ১৫ তারিখে হবে প্রথম দু দফার পরীক্ষ। ২০০২ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০০৬ সালের ২৬ ডিসেম্বরের মধ্যে যাঁদের জন্ম, তাঁরাই অংশ নিতে পারবেন এই র‍্যালিতে। পরের দফার পরীক্ষা হবে ১৮ সেপ্টেম্বর।

    আরও পড়ুুন: ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে দিচ্ছে আমেরিকা!

    এই দফায় আবেদন করবেন তাঁরাই, যাঁরা ১৯৯৯ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের মধ্যে জন্ম গ্রহণ করেছেন। যাঁরা ১৮ তারিখের পরীক্ষায় অংশ নেবেন, উপরিউক্ত যোগ্যতা ছাড়াও তাঁদের থাকতে হবে স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ফার্মেসির ওপর ডিগ্রি বা ডিপ্লোমা। পশ্চিমবঙ্গের পলতা রেলস্টেশনের কাছে ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশনে হবে র‍্যালি। শুরু হবে সকাল ছ’টা থেকে।

    আবেদন করার আগে ভাল করে পড়ে নিতে হবে বায়ুসেনার (Recruitment Rally) তরফে জারি করা বিজ্ঞপ্তিটি। এ জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে- Indian Air Force Recruitment 2023। Indian Air Force Recruitment এ ক্লিক করেও জেনে নেওয়া যাবে বিশদে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share