Tag: bangla news

bangla news

  • PM Modi: “ইন্ডিয়া নয়, বিরোধী জোটকে ডাকুন ঘমন্ডিয়া নামে”, এনডিএ সাংসদদের বৈঠকে পরামর্শ মোদির

    PM Modi: “ইন্ডিয়া নয়, বিরোধী জোটকে ডাকুন ঘমন্ডিয়া নামে”, এনডিএ সাংসদদের বৈঠকে পরামর্শ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “ইন্ডিয়া নয়, বিরোধীদের জোটকে ডাকুন ঘমন্ডিয়া নামে।” সম্প্রতি এই ভাষায়ই বিরোধীদের জোটকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বৃহস্পতিবার এনডিএর সহযোগী দলগুলির সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই বিরোধীদের মোকাবিলা কীভাবে করতে হবে, তার পথ বাতলে দেন তিনি। সম্প্রতি বিজেপি বিরোধী ২৬টি দলের জোটকে বিভিন্ন সময় নিশানা করেছেন প্রধানমন্ত্রী। বিশেষত, কংগ্রেসকে।

    ইউপিএ নাম বদলের কারণ

    তাঁর মতে, অতীতের কেলেঙ্কারি মুছে ফেলতেই ইউপিএ নাম বদলে হোয়াইটওয়াশ করতে চাইছে কংগ্রেস। প্রধানমন্ত্রী বলেন, “তারা ইউপিএ নাম বদলে ‘ইন্ডিয়া’ করেছে। তাদের এই নাম দেশপ্রেম দেখাতে নয়, দেশের সম্পদ লুঠ করতেই এটা করেছে তারা।” লোকসভা নির্বাচনে বিজেপিকে মাত দিতে জোট বেঁধেছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল। সম্প্রতি বেঙ্গালুরুতে বৈঠকে বসেছিল তারা। সেখানেই ইউপিএর বদলে জোটের (PM Modi) নয়া নাম হয় ‘ইন্ডিয়া’। তাদের দাবি, যেহেতু তারা ‘ইন্ডিয়া’র ভাবাদর্শের জন্য লড়াই করছে, তাই জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’।

    প্রধানমন্ত্রীর পরামর্শ

    জোটের নয়া নামকরণের পর সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, “এই লড়াই এনডিএর সঙ্গে ইন্ডিয়ার, প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্ডিয়ার, বিজেপির আদর্শের সঙ্গে ইন্ডিয়ার।” বিজেপির সহযোগী রাজনৈতিক দলগুলির সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তাঁদের জাতভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে ওঠার পরামর্শ দেন। বলেন, “গোটা সমাজের নেতা হয়ে উঠুন।” এদিনের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রসঙ্গও টানেন প্রধানমন্ত্রী। বলেন, “বিহারের দিকে তাকান। নীতীশ কুমারকে দেখুন। অল্প কিছু আসন নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। কিন্তু বিজেপি তাঁকে মুখ্যমন্ত্রী করেছিল। এটাই এনডিএর ত্যাগ ভাবনা।”

    আরও পড়ুুন: বাফার জোন টপকে এলোপাথাড়ি গুলি মণিপুরে, সংঘর্ষে মৃত ৩, পুড়ে খাক ঘরবাড়ি

    প্রসঙ্গত, বছরখানেক আগে বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডির হাত ধরেন নীতীশ। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “সরকারি যেসব প্রকল্প কার্যকর হয়েছে, সেগুলিকে এনডিএ সরকারের প্রকল্প বলে প্রচার করুন। আর বলুন, একমাত্র এনডিএ-ই পারে দেশকে একটা স্থায়ী সরকার দিতে। দেশে এনডিএ সরকারের অবদান তুলে ধরতে সরকারের বিভিন্ন প্রকল্পকে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করুন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Viral Video: কিং কোবরাকে শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছেন যুবক! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

    Viral Video: কিং কোবরাকে শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছেন যুবক! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে একটি ভিডিও ঘিরে এখন জোর চর্চা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কিং কোবরা সাপকে শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছেন এক যুবক। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিও দেখে সাধারণ মানুষের তো চক্ষু চড়কগাছ। অনেকেই ভিডিও দেখে মন্তব্য করছেন যে, সাপের কামড়েই একদিন মৃত্যু হবে যুবকের।

    কী রয়েছে এই ভিডিওতে (Viral Video)?

    একটি কিং কোবরা বা শঙ্খচূড় সাপ কীভাবে পোষ্য হতে পারে! সেই চিত্র প্রতিফলিত হল ভিডিওর (Viral Video) স্নানের দৃশ্যতে। শুধু তাই নয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এই পোষ্য সাপটিকে গায়ে শ্যম্পু মাখিয়ে বাথরুমে স্নান করানো হচ্ছে। একটি ট্যুইটার পেজ থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিও দেখে রীতিমতো শোরগোল পড়েছে। অনেকেই বলছেন, সত্যই ভাবা যায় না! এই রকম একটি অবিশ্বাস্য ভিডিও। অনেকে কমেন্টে লিখেছেন স্নানের এই দৃশ্য অত্যন্ত বিরল!

    মানুষের প্রতিক্রিয়া

    সাধারণত সাপের প্রতি মানুষের একটা ভয় থাকেই। সেই সাপের বিষ থাকুক আর নাই থাকুক। তবে মানুষের গরু, বিড়াল, কুকুরের প্রতি পোষ্য স্বভাব দেখা যায়। এই ধরনের পোষ্যদের খাওয়ানো, আদর করা, স্নান করানোর দৃশ্যও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে চোখে পড়ে। তাই বলে সাপ! তাও আবার কিং কোবরা! এই ভিডিও শিহরিত করেছে নেট দুনিয়াকে। এই রকম বিষধর সাপকে বাথরুমে স্নান করানোর দৃশ্য খুব একটা সহজলভ্য নয়। অনেকেই কমেন্টে লিখছেন, এটাই হয়ত দেখার বাকি ছিল! নতুন ডিজিটাল যুগে বিষধর সাপ যে মানুষের বাথরুমে স্নান করতে পারে, তা ভাবাই যায় না। মূল ভিডিও (Viral Video) টির কমেন্টে গিয়ে একজন লিখেছেন, সাপকে স্নান করানো হচ্ছে ঠিকই, কিন্তু একদিন এই সাপ আপনার প্রাণ কেড়ে নেবে। আরেক ব্যাক্তি লিখেছেন, সাপের সঙ্গে বন্ধুত্ব হতেই পারে কিন্তু সাবান দিয়ে স্নান! এই দৃশ্য আগে চোখে দেখিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kolkata Accident: বেহালার পর ফের দুর্ঘটনা শহরে! সৌরনীলের মৃত্যুর পর রাতারাতি বদলে গেল ট্রাফিক নিরাপত্তা

    Kolkata Accident: বেহালার পর ফের দুর্ঘটনা শহরে! সৌরনীলের মৃত্যুর পর রাতারাতি বদলে গেল ট্রাফিক নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: বেহালায় (Behala) ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যুর পর শুক্রবার রাতে ফের এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাওড়ার এক যুবতী। মৃতের নাম সুনন্দা দাস। কলকাতার ধর্মতলা এলাকার এক হোটেলের কর্মী ছিলেন সুনন্দা। হাওড়ার নেতাজি সুভাষ রোডের বাসিন্দা তিনি। শুক্রবার রাত ১১টা নাগাদ স্কুটি চালিয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে বাড়ি ফিরছিলেন সুনন্দা। ফ্লাইওভারে ওঠার মুখে পিছন থেকে একটি লরি এসে স্কুটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত পুলিশকর্মীরা। লরির ধাক্কায় সুনন্দার শরীরের একাংশ গাড়ির তলায় পিষে যায় বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা সুনন্দাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ লরিটিকে আটক করলেও ঘটনাস্থল থেকে পলাতক লরির চালক।

    ট্রাক চলাচলে নয়া নিয়ম

    বেহালায় স্কুল ছাত্রের মৃত্যুর পর অবশেষে টনক নড়ল পুলিশের (Police)। লালবাজারের (Lalbazar) নির্দেশ, সকাল ৬টার পর কলকাতায় (Kolkata) ঢুকবে না কোনও ট্রাক। আজ থেকেই চালু হয়েছে এই নিয়ম। মৌখিকভাবে সমস্ত ট্রাফিক গার্ডকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হোক বা বেসরকারি, কলকাতার সমস্ত স্কুলের বাইরে থাকতে হবে ওসি বা অ্যাডিশনাল ওসি পদমর্যাদার একজন অফিসারকে। সমস্ত স্কুলের বাইরে যান নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে থাকবে পুলিশ। গতকাল পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর পরের দিন বদলে গেল বেহালা চৌরাস্তার ছবিও। 

    আরও পড়ুন: ‘‘গলায় গামছা দিয়ে পদত্যাগ করুন পুলিশ কমিশনার’’, বেহালা কাণ্ডে মন্তব্য শুভেন্দুর

    বদলে গেল বেহালার ছবি

    রাতারাতি পাল্টে দিল বেহালা চৌরাস্তা এলাকার ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা। শহরের অন্যান্য গুরত্বপূর্ণ মোড়গুলির মত বেহালা চৌরাস্তায় শুক্রবার রাতেই বসিয়ে দেওয়া হয়েছে ম্যানুয়াল ড্রপ গেট। জেব্রা ক্রসিংয়ের ঠিক সমান্তরাল ভাবেই। দড়ির বাঁধনের কন্ট্রোলে পুলিশকর্মীরা ড্রপ গেট তুলছেন এবং নামিয়ে দিচ্ছেন। রাস্তা পারাপার করতে হবে এখান দিয়েই। আর কোনও অবস্থাতেই, কোনওভাবে রাস্তা পারাপারের চেষ্টা করামাত্র জুটবে পুলিশের কড়া ধমক। বড়িশা হাই স্কুলের সামনেও বসানো হয়েছে ম্যানুয়াল ড্রপ গেট, মোতায়ন পুলিশ।ঠাকুরপুকুর থেকে তারাতলা পর্যন্ত ফুটপাতের সিংহভাগ কার্যত হকারদের দখলে। ব্যস্ততার মধ্যে একপ্রকার বাধ্য হয়েই পথচারীদের রাস্তার ধার ঘেঁষেই চলাচল করতে হয়। তাঁদের জন্য রাস্তার দু’দিকের লেনের এক পাশে আড়াই মিটার অংশ পথচারীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur: বাফার জোন টপকে এলোপাথাড়ি গুলি মণিপুরে, সংঘর্ষে মৃত ৩, পুড়ে খাক ঘরবাড়ি  

    Manipur: বাফার জোন টপকে এলোপাথাড়ি গুলি মণিপুরে, সংঘর্ষে মৃত ৩, পুড়ে খাক ঘরবাড়ি  

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও উত্তপ্ত মণিপুর (Manipur)। শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুরের কোয়াকতায় শুরু হয়েছে নতুন করে সংঘর্ষ। মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। এঁদের মধ্যে দুজন সম্পর্কে বাবা ও ছেলে। আর একজন গ্রামরক্ষী। একাধিক বাড়িতে লাগিয়ে দেওয়া হয়েছে আগুন। সংঘর্ষ চলে শনিবার ভোর পর্যন্ত। জখম হন বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী। জায়গাটি ঘন জঙ্গলে ঢাকা থাকায় যৌথবাহিনীর গুলিতে হামলাকারীদের কেউ নিহত কিংবা আহত হয়েছে কিনা তা জানা যায়নি।

    বাফার জোন

    রাজধানী ইম্ফল থেকে কুড়ি কিলোমিটার দূরে বিষ্ণুপুর (Manipur) জেলা। জেলাটি মেইতেই অধ্যুষিত। ৩ মে অশান্তি শুরু হওয়ার পর এলাকা ছেড়ে পালিয়েছে কুকিরা। আবার চূড়াইচাঁদপুর জেলায় কুকিরা সংখ্যাগরিষ্ঠ। সেখান থেকে পালিয়েছে মেইতেইরা। কোয়াকতা হল এই দুই জেলার মাঝামাঝি এলাকা। প্রশাসন জায়গাটিকে বাফার জোন হিসেবে আগলে রেখে চলছিল। শুক্রবার গভীর রাতে সংঘর্ষ শুরু হয় এখানেই। পুলিশ সূত্রে খবর, ওই রাতে বাফার জোন টপকে এলাকায় ঢুকে পড়ে কয়েকজন। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুর্বৃত্তরা। প্রতিরোধ গড়ে তোলেন মেইতেইরা। সংঘর্ষে মৃত্যু হয় অন্তত তিনজনের। তাঁরা মেইতেই জনগোষ্ঠীর।

    রাতভর গুলির লড়াই

    গুলির লড়াই চলে শনিবার ভোর পর্যন্ত। এলাকার বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। লাগিয়ে দেওয়া হয় আগুন। কোয়াকতা থেকে দু কিলোমিটার আগে যে বাফার জোন রয়েছে, সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় তারা। চলে আসে বিশাল পুলিশ বাহিনীও। তার পরেই আয়ত্ত্বে আসে পরিস্থিতি। বিষ্ণুপুর এলাকায় সংঘর্ষ হয়েছিল দিন দুই আগেও। সেদিন সংঘর্ষ (Manipur) হয় সশস্ত্র বাহিনীর সঙ্গে মেইতেইদের। জখম হয়েছিলেন অন্তত ১৭ জন।

    আরও পড়ুুন: ফের রক্তাক্ত উপত্যকা! জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ৩ সেনাকর্মীর

    বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র লুঠ করার চেষ্টা করেছিল। ঘটনার জেরে পূর্ব ও পশ্চিম ইম্ফলে ফের জারি করা হয় কারফিউ। মণিপুর পুলিশ জানিয়েছে, এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। অবৈধভাবে গড়ে তোলা সাতটি বাঙ্কার ধ্বংস করা হয়েছে। প্রসঙ্গত, ৩ মে অশান্তি শুরু হয় মণিপুরে। মেইতেইরা তফশিলি জাতির দাবি জানাচ্ছিল দীর্ঘদিন ধরে। তার প্রতিবাদ জানায় কুকি সহ বিভিন্ন জনজাতি। তার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Pakistan: ৯ অগাস্ট পার্লামেন্ট ভাঙার ঘোষণা প্রধানমন্ত্রী শেহবাজের, চলতি মাসেই ভোট-ঘোষণা পাকিস্তানে?

    Pakistan: ৯ অগাস্ট পার্লামেন্ট ভাঙার ঘোষণা প্রধানমন্ত্রী শেহবাজের, চলতি মাসেই ভোট-ঘোষণা পাকিস্তানে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জানা গিয়েছে, আগামী ৯ অগাস্ট সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাকিস্তানের সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সে দেশের সংসদ ভেঙে দেওয়ার পরেই সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। চলতি মাসে এই বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে অনুমান করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।  

    সম্প্রতি পালার্মেন্টের সদস্যদের এক নৈশভোজে এমন ঘোষণা করেন শেহবাজ

    পাকিস্তানের (Pakistan) বেশ কিছু সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পার্লামেন্টের সমস্ত সদস্যদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। দিনকয়েক আগেই ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন শেহবাজ শরিফ পদত্যাগ করবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন। তবে এদিনের ঘোষণার পরে তাঁকে পদত্যাগ করতে হবে না বলেই মনে করছে সেদেশের (Pakistan) রাজনৈতিক মহল। পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরও কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন শেহবাজ শরিফ। তবে নতুন কোনও আইন পাশ অথবা গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না। 

    ৯ অগাস্ট পাকিস্তানের প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার আবেদন জানাবেন শেহবাজ

    সূত্রের খবর চলতি মাসের ৯ তারিখে পাকিস্তানের (Pakistan) প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আবেদন জানাবেন প্রধানমন্ত্রী। সে দেশের সংবিধান অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার দলিলের সই করবেন প্রেসিডেন্ট। পাকিস্তানের (Pakistan) সংবিধান বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ৪৮ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি যদি সই না করেন তাহলেও আইন অনুযায়ী পার্লামেন্ট ভেঙে যাবে।  এ নিয়ে সে দেশের জনপ্রিয় সংবাদ সংস্থা ‘দ্য ডন’-কে সাক্ষাৎকারও দিয়েছেন প্রধানমন্ত্রীর শেহবাজ শরিফ। সেখানে তিনি বলেন সর্বশেষ জনগণনার ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। যদি না কোনও সমস্যা থাকে।  অন্যদিকে, পাকিস্তানের (Pakistan) সাধারণ নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান। শেহবাজ শরিফ সংবাদ মাধ্যমের কাছে এমনও দাবি করেছেন যে পাকিস্তানের আর্থিক অবস্থা সামাল দিতে ‘ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড’ এর সঙ্গে ইতিবাচক চুক্তি করতে পেরেছেন তিনি। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: আজ সন্ধ্যায় চন্দ্র-কক্ষপথে প্রবেশ করতে চলেছে ‘চন্দ্রযান ৩’! কতটা তাৎপর্যপূর্ণ এই ধাপ?

    Chandrayaan 3: আজ সন্ধ্যায় চন্দ্র-কক্ষপথে প্রবেশ করতে চলেছে ‘চন্দ্রযান ৩’! কতটা তাৎপর্যপূর্ণ এই ধাপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার বড়ো পরীক্ষার সামনে ভারতের ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। সব ঠিকঠাক চললে, আর কয়েক-ঘণ্টা পরে আজ সন্ধ্যায় চন্দ্র কক্ষপথে প্রবেশ করতে চলেছে চন্দ্র-মহাকাশযান (ISRO Moon Mission)। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ট্যুইট করে এমনটাই জানিয়েছে ইসরো। সংস্থা আরও জানিয়েছে, দুই-তৃতীয়াংশ পথ ইতিমধ্যেই পাড়ি দিয়ে ফেলেছে ‘চন্দ্রযান ৩’। আজকের এই প্রক্রিয়া সফল হলে, স্বপ্নপূরণের পথে একটা গুরুত্বপূর্ণ ধাপ উতরে যাবে ভারতের মহাকাশযান।

    আজ সন্ধ্যায় ঠিক কী হতে চলেছে?

    ভারতের ‘চন্দ্রযান ৩’ বর্তমানে চন্দ্র-বৃত্তে (Moon Sphere) অবস্থান করছে। ইসরো জানিয়েছে, আজ সন্ধ্যা ৭টা নাগাদ চাঁদের কক্ষপথে প্রবেশ করবে। বিজ্ঞানের পরিভাষায় একে বলা হচ্ছে লুনার অরবিট অনসার্টশন (Lunar Orbit Insertion)। অর্থাৎ, এখান থেকেই চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির আওতায় চলে আসবে ‘চন্দ্রযান ৩’। ইসরোর বিজ্ঞানীদের মতে, প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, নিখুঁত অঙ্কের উপর নির্ভর করছে। বিজ্ঞানীরা বলছেন, বিশেষ ইঞ্জিন ফায়ার করে মহাকাশযানের বেগ ও দিশা নিয়ন্ত্রণ করে তাকে সঠিক লক্ষ্যের দিকে পাঠানো হবে। ইসরো জানিয়েছে, এই সময় চন্দ্রপৃষ্ঠ থেকে ৪০ হাজার কিলোমিটার দূরত্বে থাকবে ‘চন্দ্রযান ৩’।

    এর আগে কী কী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে?

    গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এলভিএম-৩ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিল ‘চন্দ্রযান ৩’ মডিউল (ISRO Moon Mission)। সেই থেকে টানা ১৮ দিন পৃথিবীর চারপাশে ঘুরে চলেছিল (Earth-bound Maneuvre) এই মহাকাশযান। অর্থাৎ, ততদিন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ঘেরাটোপেই ছিল ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। তবে, পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে করতে নিজের কক্ষপথ পাঁচবার বাড়িয়ে নিয়েছিল ‘চন্দ্রযান ৩’। এই প্রক্রিয়া, বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হচ্ছে অরবিট রেইজিং ম্যানুভার (Orbit Raising Maneuvre), তার মাধ্যমে কক্ষপথ বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজের গতিও বাড়িয়ে নিয়েছিল ‘চন্দ্রযান ৩’।

    এর পর, গত ১ অগাস্ট মধ্যরাতে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ‘চন্দ্রযান ৩’-কে নিক্ষেপ করা হয় বা ঠেলে দেওয়া হয় চাঁদের রাস্তায়। বিজ্ঞানের পরিভাষায় এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সলুনার ইঞ্জেকশন (Translunar Injection)। বেঙ্গালুরুতে স্থিত ইসরোর মিশন কন্ট্রোল (ISTRAC) থেকে ‘চন্দ্রযান ৩’ মডিউলে থাকা রকেটে সীমিত সময়ের জন্য ফায়ারিং বা চালু করা হয়। প্রক্রিয়াটি অত্যন্ত সুক্ষ্ম ও জটিল ছিল বলে জানান ইসরোর বিজ্ঞানীরা। এর ফলে, পৃথিবীর টান পাকাপাকিভাবে কাটিয়ে চন্দ্র-বৃত্তে প্রবেশ করেছিল ‘চন্দ্রযান ৩’ (Lunar Transfer Trajectory)।

    আজকের পর কী হতে চলেছে?

    চন্দ্র-কক্ষপথে পৌঁছে ফের চাঁদের চারপাশে ঘুরপাক খেতে শুরু করবে ‘চন্দ্রযান ৩’। বিজ্ঞানের পরিভাষায় বলা হচ্ছে মুন-বাউন্ড ম্যানুভার (Moon-bound Maneuvre)। এর মাধ্যমে ‘চন্দ্রযান ৩’ নিজের কক্ষপথের পরিধি ও গতি দুই-ই ধীরে ধীরে কমিয়ে আনবে। বিশেষ রেট্রো-রকেট ইঞ্জিন ফায়ার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জানা গিয়েছে, চাঁদকে চার থেকে পাঁচবার প্রদক্ষিণ করবে ‘চন্দ্রযান ৩’। এর পর, শেষ ধাপে যখন চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার ওপরে থাকবে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3), তখন মহাকাশযান মডিউল থেকে পৃথক হয়ে চূড়ান্ত অবতরণ বা ‘টাচডাউন’-এর দিকে এগিয়ে যাবে ল্যান্ডার মডিউল। সম্ভবত, অগাস্টের ২৩ তারিখ হবে কাঙ্খিত ‘সফট-ল্যান্ডিং’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Suvendu Adhikari: ‘‘তৃণমূলের লোকেরা ব্যালট খেতে পারে, ইভিএম পারবে না’’, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘তৃণমূলের লোকেরা ব্যালট খেতে পারে, ইভিএম পারবে না’’, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে ইভিএম হ্যাক করার পরিকল্পনা করছে বিজেপি (Bharatiya Janata Party), সম্প্রতি এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার এর পাল্টা দাবি করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘যে মুখ্যমন্ত্রী পুরসভা-কর্পোরেশন ভোট ভিভিপ্যাট ছাড়াই ইভিএমে করেন তাঁর মুখে এসব মানায় না। তিনি নিজেই পুরসভা-কর্পোরেশনে ইভিএমে ভোট করেন। সেখানে ভিভিপ্যাট ছিল না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তাঁর লোকেরা ব্যালট খেয়ে ফেলতে পারে, ইভিএম খেয়ে ফেলতে পারবেন না। এত বড়ো লিভার, এত বড়ো পেট কারও নেই।’’

    শুভেন্দুর দাবি

    প্রসঙ্গত বৃহস্পতিবার মমতা বলেন, ‘‘ওরা (বিজেপি) এখন থেকে প্ল্যানিং করছে। ইভিএম হ্যাক করার চেষ্টা করছে বলে শুনেছি। আমরাও কিছু প্রমাণ পেয়েছি। কিছু খুঁজছি। এটা নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে আলোচনা হবে।’’ এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই অভিমত। সম্প্রতি রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোট কারচুপি, ব্যালট পেপার চুরির অভিযোগ তুলেছে বিরোধীরা। শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘ক্রমাগত বদলাতে থাকা রাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ভীত ও সন্ত্রস্ত। রাজ্যে তৃণমূলের সীমাহীন বেলাগাম দুর্নীতির আঁচ মানুষ করতে পেরেছে। মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে। তাই নানান কথা বলা হচ্ছে।’’

    আরও পড়ুন: ‘‘পুলিশের কাজ ভোট লুট, টাকা তোলা’’, বেহালার ঘটনায় মমতাকেই দুষলেন শুভেন্দু

    কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে শুভেন্দু দাবি করেছিলেন, তৃণমূলের থেকে সংখ্যালঘুরাও মুখ ঘুরিয়ে নিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে অপ্রত্যাশিত হারের পরে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ লম্বা হতে থাকে। প্রায় ৬৭ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে যেখানে ২০২১ সালে শাসক দল ৫০,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, সেইখানে উপনির্বাচনে ২৩,০০০ ভোটের ব্যবধানে পরাজয় তৃণমূলের সব হিসেব উল্টে দিয়েছে। এর পরে বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু রাজনৈতিক কর্মীদের শাসক দল ত্যাগ করা, দলবদল করা এবং সর্বশেষে পঞ্চায়েত নির্বাচনে এত হিংসা, এত ছাপ্পা, রিগিং ও ভোট লুঠ সত্ত্বেও যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন, সেখানেও বহু জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবার তৃণমূলকে বর্জন করেছেন।’’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘গলায় গামছা দিয়ে পদত্যাগ করুন পুলিশ কমিশনার’’, বেহালা কাণ্ডে মন্তব্য শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘গলায় গামছা দিয়ে পদত্যাগ করুন পুলিশ কমিশনার’’, বেহালা কাণ্ডে মন্তব্য শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পথ দুর্ঘটনায় খুদে পড়ুয়ার মৃত্যুকে ঘিরে শুক্রবার সকালে অগ্নিগর্ভ হয় বেহালা। এই ঘটনায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার বিকালে সাংবাদিক সম্মেলনে নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘‘বিনীত গোয়েলের উচিত গলায় গামছা দিয়ে পদত্যাগ করা।’’

    জুতো-মোজা খুলে পুলিশ পিসি-ভাইপোকে নিরাপত্তা দেয়, মন্তব্য শুভেন্দুর 

    প্রসঙ্গত, বেহালায় শুক্রবারের পথ দুর্ঘটনার পরেই স্থানীয় মানুষজন পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ তোলেন যে পুলিশ শুধুমাত্র ঘুষ খেতে ব্যস্ত অথচ যান নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশদের কোনও ভূমিকা এখানে দেখা যায় না। তাঁরা ফোন ঘাঁটাঘাঁটি করতেই ব্যস্ত। এই ঘটনার প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘‘শুধু মুখ্যমন্ত্রীর পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশের লোকেরা ব্যস্ত থাকেন।  তিনি বাড়ি থেকে বের হলে ৭ হাজার পুলিশ লাগে, আর তাঁর ভাইপো বাড়ি থেকে বের হলে ৪ হাজার পুলিশ লাগে।’’ এদিন ট্রাফিক পুলিশ সম্পর্কে বিরোধী দলনেতা বলেন, ‘‘তাদের কাজে হল তৃণমূলের হয়ে ভোট বা কর্মসূচির সফল করানো। আর ট্রাক থেকে তোলাবাজি করা। পুলিশের এই তোলাবাজির জন্য প্রত্যেকটা বাজারের সবজি ও মাছের দাম আজকে আকাশ ছুঁয়েছে।’’  শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও বলেন, ‘‘শুক্রবার যে ঘটনা ঘটেছে চোখের জল ছাড়া আমরা কিছু দিতে পারি না, ওই ফুটফুটে একটা সাত বছরের বাচ্চাকে যেভাবে পিষে দিল লরি… তাতে পুলিশ মন্ত্রীর অপদার্থতা প্রকাশ পায়।’’  পুলিশকে তীব্র আক্রমণ জানিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) কটাক্ষ, ‘‘আমি তো সকাল ৯টার আগে আর রাত ৯টার পরে কোথাও পুলিশ দেখতে পাই না। কখনও ভাইপো ব্যাংকক পালাচ্ছে, কখনও দুবাই যাচ্ছে, কখনও পিসিমণি নবান্ন যাচ্ছে, তার ব্যবস্থা করতে পুলিশ জুতো-মোজা খুলে রাস্তার পাশে দাঁড়ায়।’’

    প্রসঙ্গ অভিষেকের গ্রেফতারি 

    অন্যদিকে শুক্রবারই আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। এ বিষয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) কটাক্ষ, ‘‘অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের একজন জনপ্রিয় আইনজীবী। অন্যদিকে তিনি রাজ্যসভায় তৃণমূল সমর্থিত কংগ্রেস সাংসদ। যদি উপযুক্ত প্রমাণ থাকে তবে তদন্তকারী সংস্থার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jadavpur University: রাজ্যপালের নির্দেশে পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

    Jadavpur University: রাজ্যপালের নির্দেশে পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মাসখানেক আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অস্থায়ী উপাচার্য হিসেবে অমিতাভ দত্তকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার অমিতাভ দত্ত উপাচার্য পদ থেকে ইস্তফা দিলেন। প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, রাজ্যপালের নির্দেশেই এই পদত্যাগ। প্রসঙ্গত, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে পদাধিকার বলে আচার্য হন রাজ্যপাল। 

    রাজভবনের সঙ্গে বিকাশ ভবনের দ্বন্দ্ব

    রাজভবনের সঙ্গে বিকাশ ভবনের দ্বন্দ্ব ক্রমশই বাড়তে থাকে তখন থেকে যখন উপাচার্য নিয়োগের দায়িত্ব রাজ্যপাল নিজে হাতে নেন। এই আবহে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তকে উপাচার্যের দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল। শুক্রবার তাঁর নির্দেশেই পদত্যাগ করলেন অমিতাভ দত্ত (Jadavpur University)। এবিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘এ বিষয়ে আমার কিছু বলার নেই। উনিই তাঁকে নিয়োগ করেছিলেন। উনিই তাঁকে ইস্তফা দিতে বলেছিলেন। তা ছাড়া উনি উপাচার্যের সুযোগ সুবিধাও নিচ্ছেন না।’’ প্রসঙ্গত, শুক্রবার উপাচার্য নিয়োগ প্রক্রিয়াকে রাজ্য সরকারের হাতে রাখতে সার্চ কমিটি তৈরিতে উদ্যোগী হয়েছে শাসক দল। এবং সেই মতো বিধানসভায় পাশ করা হয়েছে একটি সংশোধনী বিল। ‘ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি (সংশোধনী) ল বিল ২০২৩’। এই আইনের দ্বারা স্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবে সরকার।  বিধানসভায় এই বিল যখন পাশ হচ্ছে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমেত বিজেপি বিধায়করা এর বিরোধিতা করে বিক্ষোভ দেখাতে থাকেন।

    রাজভবনে বিজেপি বিধায়করা

    নিয়ম অনুযায়ী, রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপাল সই করলে তখনই তা আইনে পরিণত হয়। এই আইনের দ্বারা উপাচার্য নিয়োগের যাবতীয় ক্ষমতা সরকার নিজেদের হাতে নিতে চাইছে। বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক তথা উত্তরবঙ্গের বিধায়ক মনোজ টিগ্গার নেতৃত্বে শুক্রবারই এক প্রতিনিধি দল রাজভবন পৌঁছায় এবং রাজ্যপালের কাছে তাঁরা অনুরোধ জানান যে ওই বিলে যাতে তিনি স্বাক্ষর না করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Digital Currency: ‘মুদ্রা’ লেনদেনে ডিজিটাল বিপ্লব ঘটাতে চলেছে ভারত, তৈরি হচ্ছে ইতিহাস

    Digital Currency: ‘মুদ্রা’ লেনদেনে ডিজিটাল বিপ্লব ঘটাতে চলেছে ভারত, তৈরি হচ্ছে ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় মুদ্রা লেনদেনের ব্যাপারে আসতে চলেছে আমূল পরিবর্তন। যা বদলে দেবে লেনদেন ব্যবস্থার ইতিহাস। সমগ্র বিশ্ব যখন ডিজিটাল যুগে চলছে, ঠিক তখন এর সঙ্গে পাল্লা দিয়ে ভারতও মুদ্রা লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল বিপ্লব ঘটাতে চলেছে। খুব শীঘ্র সমগ্র ভারতবর্ষ জুড়ে চালু হতে চলেছে ডিজিটাল কারেন্সি (Digital Currency)। গত বছরই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিষয়ে কাজ শুরু হয়েছে। বর্তমানে কিছু নির্ধারিত ব্যাঙ্কের মাধ্যমে এই সুবিধা পাওয়াও যাচ্ছে। এর মধ্যে HDFC BANK, ICICI BANK, BANK OF BARODA প্রভৃতি উল্লেখযোগ্য।

    কী এই ডিজিটাল কারেন্সি (Digital Currency)?

    ডিজিটাল কারেন্সি বা ‘ডিজিটাল মুদ্রা’ হল ভারতীয় মুদ্রারই একটি ডিজিটাল রূপ। যাকে ইলেকট্রনিক মুদ্রাও বলা যেতে পারে। এই মুদ্রা দিয়ে সাধারণ মুদ্রার মতোই অনলাইন ও অফলাইনের মাধ্যমে লেনদেন করা যায়। বর্তমানে এই ডিজিটাল মুদ্রা সংক্রান্ত বিষয়টি পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। ভবিষ্যতে সমস্ত ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এই ডিজিটাল কারেন্সি (Digital Currency) ব্যবহারের ব্যবস্থা করা হবে। আর এই মুদ্রাগুলি সম্পূর্ণ রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা স্বীকৃত। এই মুদ্রার নিজস্ব একটি নাম দেওয়া হয়েছে। সেটি হল সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বা CBDC। এর মূল্য সাধারণ মুদ্রার সমান।

    ডিজিটাল মুদ্রার (Digital Currency) সুবিধা ও বৈশিষ্ট্যগুলি কী?

    এই ডিজিটাল মুদ্রাগুলির বিশেষ কিছু সুবিধা আছে। যেমন-

    ১) এই মুদ্রাগুলি অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই ব্যবহার করা যেতে পারে।
    ২) সাধারণ ব্যবহৃত মুদ্রা বা নোটগুলি অনেক সময় ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই মুদ্রাগুলি ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ এটি একটি ইলেকট্রনিক সংস্করণ। 
    ৩) এই ডিজিটাল মুদ্রা (Digital Currency) ব্যবহার করার জন্য কোনও আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয় না, আপনার ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই এই মুদ্রা লেনদেন সম্ভব।
    ৪) ডিজিটাল মুদ্রাগুলির ব্যাঙ্কের সাথে কোনও সম্পর্ক থাকছে না। এটি সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে যুক্ত থাকবে।

    এখনও পর্যন্ত কোন কোন ব্যাঙ্কে এই ডিজিটাল মুদ্রার সুবিধা আছে?

    গত বছর অর্থাৎ ২০২২ সালের ১ লা নভেম্বর রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তে এই ডিজিটাল কারেন্সির সূচনা করা হয় এবং একটি পরীক্ষামূলক ভাবে দেশের ন’টি ব্যাঙ্ক এই পাইলট পরিকল্পনার সাথে যুক্ত হয়। যেমন-স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, IDFC First Bank ও HSBC ব্যাঙ্ক।

    কীভাবে ব্যবহার করা হয় এই ডিজিটাল মুদ্রা (Digital Currency)?

    ১) ডিজিটাল মুদ্রা ব্যবহারের পাইলট প্রকল্পে অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। সেই ব্যাঙ্কগুলি তাদের নিজস্ব ডিজিটাল মুদ্রার অ্যাপ চালু করেছে।
    ২) ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে এই ডিজিটাল মুদ্রা (Digital Currency) আক্সসেস করার জন্য উপযোগী হতে হবে।
    ৩) আপনার অ্যাকাউন্ট যদি ডিজিটাল মুদ্রার জন্য যোগ্য হয়, তাহলে সরাসরি ব্যাঙ্কের ডিজিটাল মুদ্রা অ্যাপের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন।

    ডিজিটাল মুদ্রার (Digital Currency) সাথে কি UPI এর কোনও মিল আছে?

    ডিজিটাল মুদ্রার সঙ্গে ইউপিআই-এর কোনও গঠনমূলক সম্পর্ক নেই, এই দুটির মধ্যে রয়েছে অসংখ্য পার্থক্য। যেমন ডিজিটাল মুদ্রা (Digital Currency) সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC) দ্বারা নিয়ন্ত্রিত, অপরদিকে ইউপিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা নিয়ন্ত্রিত। ডিজিটাল মুদ্রা অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে ব্যবহার করা যেতে পারে, কিন্তু ইউপিআই অনলাইন ছাড়া অফলাইনে ব্যবহার করা সম্ভব নয়। ডিজিটাল কারেন্সি আপনার জমা টাকার একটি ইলেকট্রনিক সংস্করণ যা একটি অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপরদিকে UPI একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম।

    ভারতীয় ডিজিটাল মুদ্রা (Digital Currency) এবং তার প্রতীক

    ডিজিটাল মুদ্রাকে দুটি ইউনিটে ভাগ করা হয়েছে-টাকা এবং পয়সা। এদের নিজস্ব ডিজিটাল প্রতীক নির্ধারণ করা হয়েছে, টাকার জন্য e₹ আর পয়সার জন্য eप। 
    ডিজিটাল মুদ্রার (Digital Currency) টাকার ব্যবহৃত ফ্রিকোয়েন্সিগুলি হল- e₹2 , e₹5 , e₹10 , e₹20 , e₹50 , e₹100 , e₹200 , e₹500, e₹2,000 এবং পয়সার ক্ষেত্রে 50eप।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share