Tag: bangla news

bangla news

  • Virat Kohli: ইতিহাসের পুনরাবৃত্তি! সচিনের মতোই সোনার ব্যাটই সান্ত্বনা কোহলির

    Virat Kohli: ইতিহাসের পুনরাবৃত্তি! সচিনের মতোই সোনার ব্যাটই সান্ত্বনা কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে নিজের জার্সি উপহার দিয়েছিলেন বিরাটকে। ম্যাচের শেষে টুর্নামেন্টের সেরা প্লেয়ারের সম্মানও কোহলির হাতে তুলে দিলেন সচিন। ভাগ্যের নিঠুর পরিহাস। হতাশাও মিলিয়ে দিল সচিন-কোহলিকে। ২০০৩ সালে এভাবেই রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল সৌরভের ভারত। থমথমে মুখ নিয়ে সেরার পুরস্কার গ্রহণ করেছিলেন মাস্টার-ব্লাস্টার। এবার সেভাবেই নিশ্চুপ কোহলি। নেই সেই আস্ফালন। ছটফটে, চনমনে কোহলি যেন ক্লান্ত, নিস্তেজ। সেরার পুরস্কার নিয়ে দ্রুত মাঠ ছাড়তে চাইছিলেন কিং কোহলি। ক্রিকেটের ঈশ্বরও হয়তো অনুভব করছিলেন সেই যন্ত্রণা।

    গোল্ডেন ব্যাট কোহলির

    বিশ্বকাপে সব থেকে বেশি রান করে গোল্ডেন ব্যাট পেলেন কোহলি।  ২০২৩-এর সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট। ১১ ম্যাচে কোহলির ব্যক্তিগত সংগ্রহ ৭৬৫ রান। তিনি ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেন। মারেন ৬৮টি ও ৯টি ছক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৭ রানের আগ্রাসী ইনিংস খেলার পরে ২০২৩ বিশ্বকাপের ১১টি ম্যাচে রোহিত শর্মার ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৫৯৭ রান। তিনি ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেন। ভারত অধিনায়ক এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে। মারেন ৬৬টি চার ও ৩১টি ছক্কা। ১০ ম্যাচে ৫৯৪ রান সংগ্রহ করে কুইন্টন ডি’কক ২০২৩ বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহ করা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন। প্রোটিয়া তারকা এবারের বিশ্বকাপে ৪টি সেঞ্চুরি করেন। মারেন ৫৭টি চার ও ২১টি ছক্কা।

    আরও পড়ুন: “দলের জন্য গর্বিত, কোনও অজুহাত নয় আজ আমরা ব্যার্থ”! বললেন রোহিত

    সর্বোচ্চ উইকেট শিকারী শামি

    ২০২৩ বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় ভারতের আরও দুজন রয়েছেন। সাত নম্বরে আছেন শ্রেয়স আইয়ার। তিনি ১১টি ম্যাচে ৫৩০ রান করেন। শ্রেয়স ২টি সেঞ্চুরি ৩টি হাফ-সেঞ্চুরি করেন। মারেন ৩৭টি চার ও ২৪টি ছক্কা। লোকেশ রাহুল এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ৮ নম্বরে থাকেন। তিনি ১১ ম্যাচের ১০টি ইনিংসে সাকুল্যে ৪৫২ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ১টি এবং হাফ-সেঞ্চুরি করেন ২টি। তিনি ৩৮টি চার ও ৯টি ছক্কা মারেন। অন্যদিকে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হলে‌ন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন। এরমধ্যে আছে ৭ উইকেট ‌নেওয়ার নজিরও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: “দলের জন্য গর্বিত, কোনও অজুহাত নয় আজ আমরা ব্যার্থ”! বললেন রোহিত

    ICC World Cup 2023: “দলের জন্য গর্বিত, কোনও অজুহাত নয় আজ আমরা ব্যার্থ”! বললেন রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি ছিলেন স্বপ্নের সওদাগর। তাঁর নিঃস্বার্থ ব্য়াটিং ও অসাধারণ অধিনায়কত্ব নিয়ে আজ কোনও প্রশ্ন উঠবে না। তিনি রোহিত শর্মা, গোটা টুর্নামেন্টে তাঁর দল দুরন্ত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মতোই ১৪০ কোটি ভারতবাসীও  রোহিতদের পাশ রয়েছে। কোনও রাগ নেই, ক্ষোভ নেই, তবে হতাশ আসমুদ্র হিমাচল। বিষণ্ণ, বিহ্বল কাশ্মীর থেকে কন্যাকুমারী। মানতে পারছিলেন না রোহিত (Rohit Sharma) নিজেও। কোনও রকমে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন। চোখের জল বাঁধ মানছিল না। দ্রুত মাঠ ছাড়ার চেষ্টা করছিলেন। বুক ভাঙা হৃদয়ে জানালেন বিশ্বকাপ (ICC World Cup 2023) না জিততে পারলেও, এই দলটির জন্য় তিনি গর্বিত।

    দিনটা আমাদের ছিল না

    এতটা হতাশ মুখ আগে কখনও দেখা যায়নি রোহিতকে। তবে এদিন ম্যাচের পর কোনও অজুহাত দিতে রাজি হলেন না অধিনায়ক। স্পষ্ট জানিয়ে দিলেন, দলকে নিয়ে গর্বিত। রোহিত বলেন, “আমরা জানি যে ভাল খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে যে ভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি।” এদিন ম্যাচ শেষে দলের পাশে থেকে ভারতীয় ক্রিকেটারদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    একটা লম্বা জুটি দরকার ছিল, বলেও জানালেন রোহিত। তাঁর কথায়,“২০-৩০ রান আরও করলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হত। ২৫-৩০ ওভার নাগাদ যখন কোহলি-রাহুল ব্যাট করছিল তখন ভেবেছিলাম লম্বা জুটি তৈরি হতে চলেছে। ওদের বলেছিলাম যত দূর সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে। সেই মুহূর্তে ২৭৫-২৮০ রান উঠে যাবে ভেবেছিলাম। তার পরে একের পর এক উইকেট হারাতে থাকি। লম্বা জুটি হচ্ছিল না। অস্ট্রেলিয়া ঠিক সেটাই করল। ওরা লম্বা জুটি তৈরি করে ম্যাচটা জিতে নিল।”রোহিত বলেছেন, “আমরা চেয়েছিলাম ওদের উইকেটগুলো যত দ্রুত সম্ভব তুলে ফেলতে। শুরুতে সেটা পেরেওছিলাম। কিন্তু পরের দিকে সেটা সম্ভব হয়নি। ট্রেভিস হেড এবং মার্নাস লাবুশেনকে অনেক শুভেচ্ছা। ওদের লম্বা জুটি আমাদের ম্যাচ থেকেই ছিটকে দিল। আবারও বলছি, যতটা পেরেছি করেছি। তবে আমার মনে হয়, ফ্লাডলাইডের আলোয় ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল।”

    আরও পড়ুন: স্বপ্নভঙ্গ, অসহায় আত্মসমর্পণ! ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    পিচ নিয়ে কোনও কথা নয়

    চলতি প্রতিযোগিতায় টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছিল ভারতীয় দল।  ১১ ইনিংসে রোহিতও করেছেন ৫৯৭ রান। কিন্তু এদিন যেন সব হিসেব ওলটা পালোট হয়ে গেল। পিচ নিয়েও কোনও অজুহাত দিতে চাননি রোহিত। বলেছেন, “আমরা পরে বুঝতে পেরেছিলাম আলোর নীচে ব্যাট করা সহজ হবে। চাই না এটা নিয়ে কোনও অজুহাত দিতে। আমরাই আগে ব্যাট করে বেশি রান করতে পারিনি। পেসারেরা তিনটে উইকেট নিয়ে আমাদের সুবিধা করে দিয়েছিল। কিন্তু ওই হেড-লাবুশেনের জুটিই আমাদের শেষ করে দিল।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Australia Wins ICC CWC 2023: বিশ্বকাপ হাতছাড়া করে কাঁদলেন রোহিত-সিরাজ, বিহ্বল কোহলি, ক্ষিপ্ত জাডেজা

    Australia Wins ICC CWC 2023: বিশ্বকাপ হাতছাড়া করে কাঁদলেন রোহিত-সিরাজ, বিহ্বল কোহলি, ক্ষিপ্ত জাডেজা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্নভঙ্গ ভারতীয় দলের। স্বপ্নভঙ্গ ১৪০ কোটি ভারতবাসীর। স্বপ্নভঙ্গ ভারতের। এই হারের ধাক্কায় বেসামাল টিম ইন্ডিয়া। ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। (Australia Wins ICC CWC 2023)  হারের পর কেউ মাঠেই কেঁদে ফেললেন। কারও বা রাগের বহিঃপ্রকাশ পেল অন্যভাবে।

    ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া করে কেঁদে ফললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। অনেক কষ্টে কান্না চাপা দিলেন বিরাট কোহলি। চূড়ান্ত হতাশ দেখাল মহম্মদ সিরাজকে। মাঠেই কেঁদে ফেলেন তিনি। মাঠে হাঁটু মুড়ে বসে গ্লাভস দিয়ে মুখ লুকিয়ে ফেলেন রাহুল। ক্ষিপ্ত জাডেডজা স্টাম্পই ভেঙে দিলেন (ICC CWC World Cup 2023)।

    ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    ঘরের মাঠে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের জন্য একদিনের বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া (Australia Wins ICC CWC 2023) । গত তিন-চার বার আয়োজক দেশই বিশ্বকাপ জিতে এসেছে। এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে হারিয়ে সেই ধারায় ইতি টানলো প্যাট কামিন্সের ব্রিগেড। এবারের বিশ্বকাপে ফাইনালের আগে পর্যন্ত অপ্রতিরোধ্য ছিল ভারত। ১০টি ম্যাচে ১০টিতেই জয়। ফলে, প্রত্যাশার পারদ ছিল আকাশছোঁয়া। কিন্তু, এদিন অস্ট্রেলিয়া দেখিয়ে দিল কেন তারা ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। 

     

     

     

    পাশে থাকলেন প্রধানমন্ত্রী

    এদিন মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দল হারার পর এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘প্রিয় ভারতীয় দল, তোমাদের প্রতিভা ও সংকল্প ছিল লক্ষণীয়। তোমরা গোটা প্রতিযোগিতায় (ICC CWC World Cup 2023) দারুন খেলেছো। দেশকে গর্বিত করেছো। আমরা আজ এবং সর্বদা তোমাদের সঙ্গে আছি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: স্বপ্নভঙ্গ, অসহায় আত্মসমর্পণ! ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: স্বপ্নভঙ্গ, অসহায় আত্মসমর্পণ! ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষবেলায় স্বপ্নভঙ্গ! ফের একবার ফিরে এল ২০০৩-এর রাত। ২০ বছর আগের প্রতিশোধ নিতে পারলেন না রোহিতরা। ১২ বছর পর ফের বিশ্বকাপ স্পর্শ করা হল না কোহলির। টানা ১০ ম্যাচ জিতেও ১০ বছর ধরে আসিসি ট্রফি না পাওয়ার খরা কাটাতে পারলেন না শামি। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেল ভারত। এ বারের বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ হারল টিম ইন্ডিয়া। আর সেটা ফাইনাল ম্যাচ। প্রথমে ব্যাট করে ২৪০ রান করেছিল ভারত। একা হাতে দলকে সেই বৈতরণী পার করে দিলেন ট্র্যাভিস হেড। হয়তো বিরাটের ৫০টি শতরানের থেকেও বড় এই শতরান। যা দেশকে কাপ এনে দিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা, চলতি বিশ্বকাপের সেমিফাইনালে সেরা, ফাইনালেও অনবদ্য। হেডের কাছেই হার মানল ১৪০ কোটির বিরাট-আবেগ।

    দুরন্ত চ্যাম্পিয়ন

    রোহিত এ বারের বিশ্বকাপে যে ভাবে খেলছিলেন, এই ম্যাচেও তার অন্যথা হল না। নেমেই দ্রুত রান তুলতে শুরু করেন তিনি। বড় শট খেলতে গিয়েই আউট হলেন। তখন তাঁর ৪৭ রান। কিন্তু নিজের ৫০ নয়, দলকে বড় রান দেওয়াই ছিল রোহিতের লক্ষ্য। সেটা করতে গিয়েই উইকেট দিলেন। রোহিতের ক্যাচ ধরেই যেন ম্যাচের ভাগ্য লিখে দিলেন হেড। বিরাট এদিন অর্ধ শতরান করলেও দলকে শক্ত ভিতে দাঁড় করাতে ব্যর্থ। কোহলির থমথমে মুখই যেন বলে দিচ্ছিল ম্যাচের ফল। 

    খেলতে নেমে শুরুটা ভালই করে অস্ট্রেলিয়া। তবে, শামি এসেই উইকেট তুলে নেন। তাঁর বলে ওয়ার্নার ক্যাচ দিলেন স্লিপে দাঁড়ানো বিরাটের হাতে। বুমরার বলে আউট মার্শ। ১৫ বলে ১৫ রান করে আউট হলেন তিনি। স্টিভ স্মিথ এলবিডব্লিউ হলেন। ক্ষণিকের জন্য নেচে উঠল গ্যালারি। হয়তো বা ফের আটকে দেওয়া যাবে অজিদের। আশা ছুটবে রোহিতদের ঘোড়া। কিন্তু না, এবার যে খেলা চ্যাম্পিয়নদের সঙ্গে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। এদিনও চ্যাম্পিয়নদের মতোই খেললেন হেড। তাঁর কাছে মাথা নত করতে বাধ্য হলেন শামি, সিরাজ, বুমরারা। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “রাজস্থানে কংগ্রেস নেতৃত্ব একে অপরকে রান আউটের চেষ্টায় রত”, বিস্ফোরক প্রধানমন্ত্রী

    PM Modi: “রাজস্থানে কংগ্রেস নেতৃত্ব একে অপরকে রান আউটের চেষ্টায় রত”, বিস্ফোরক প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ। দোরগোড়ায় আবার রাজস্থান বিধানসভার নির্বাচন। রবিবার চুরু জেলায় বিজেপি আয়োজিত এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানেই কংগ্রেসকে নিশানা করতে গিয়ে ক্রিকেটের প্রসঙ্গ টেনে আনেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “রাজস্থান কংগ্রেস নেতৃত্ব অনেকটা ক্রিকেট দলের মতো। যার ব্যাটসম্যানরা একে অপরকে রান-আউট করার চেষ্টায় পাঁচ বছর কাটিয়ে দিয়েছে। একজন আর একজনকে ফাঁদে ফেলার চেষ্টা করতে থাকে। অশান্তি চলতেই থাকে।”

    ‘আলো-অন্ধকার’

    তিনি বলেন, “এই দলের নেতারা উন্নয়নের শত্রু হয়ে রয়েছে, শত্রুই থাকবে। কংগ্রেস নেতৃত্ব ও ভাল উদ্দেশ্যের মধ্যে সম্পর্ক আদতে আলো ও অন্ধকারের মতো।” রাজস্থানে গেহলট ও শচিন পাইলটের দ্বন্দ্বের কথা সর্বজনবিদিত। রাজনৈতিক মহলের মতে, ক্রিকেটের প্রসঙ্গ তুলে এদিন রাজস্থান কংগ্রেসের সেই অন্তর্দ্বন্দ্বকেই কৌশলে খুঁচিয়ে তুললেন প্রধানমন্ত্রী।  প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেসের অপশাসনের কারণে রাজস্থানে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব এখন নাগালের বাইরে চলে গিয়েছে।”

    ভারতের দৃষ্টান্তমূলক উন্নতি 

    শনিবারই রাজস্থানের ভরতপুরের জনসভায় কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, “আগামী ৩ ডিসেম্বর কংগ্রেস ছু-মন্তর হয়ে যাবে।” কংগ্রেসের রাজত্বে রাজস্থানে মহিলা ও দলিতদের ওপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর। তাঁর দাবি, রাজস্থানে মহিলাদের ভরসা হারিয়েছেন অশোক গেহলটের সরকার। রাজস্থানে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যকে দুর্নীতিমুক্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারত নিত্যদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে। যে কোনও একটা ক্ষেত্রের কথা ধরুন, দেখবেন, ভারত চমকে দেওয়ার মতো উন্নতি করছে। গোটা দেশের সর্বত্রই এই স্পিরিট রয়েছে। ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশে পরিণত হবে। এবং এটা করব আমরাই।”

    আরও পড়ুুন: দিল্লি জলবোর্ডে ব্যাপক দুর্নীতি! টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

    মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেসের লুট করার লাইসেন্সের পুরো গল্প লাল ডায়েরিতে লিপিবদ্ধ রয়েছে। এখন ধীরে ধীরে সেই লাল ডায়েরির পাতা খুলতে শুরু করেছে। লাল ডায়েরির একটি করে পৃষ্ঠা খোলে আর গেহলটজি একবার করে ফিউজ হয়ে যান। জাদুকরের জাদুকরি এবার লাল ডায়েরিতে দেখা যাচ্ছে।” তিনি (PM Modi) বলেন, “আপনারা যদি বিজেপিকে জিতিয়ে আনেন, আমরা রাজস্থান থেকে দুর্নীতিবাজের দলকে সরিয়ে দেব।” প্রসঙ্গত, রাজস্থান বিধানসভার আসন সংখ্যা ২০০। নির্বাচন হবে ২৫ নভেম্বর। ফল বের হবে ৩ ডিসেম্বর।

     

    আরও পড়ুুন: কেরলের কংগ্রেস সাংসদের নিশানায় ইজরায়েলের প্রধানমন্ত্রী, কী বললেন উন্নিথান?

     

  • PM Modi: “লাল ডায়েরিতে ধরা পড়ে গিয়েছে জাদুকরের জাদুকরি”, রাজস্থানে তোপ মোদির

    PM Modi: “লাল ডায়েরিতে ধরা পড়ে গিয়েছে জাদুকরের জাদুকরি”, রাজস্থানে তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “লাল ডায়েরিতে ধরা পড়ে গিয়েছে জাদুকরের জাদুকরি।” রবিবার এই ভাষায়ই রাজস্থানের মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলটকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন চুরু জেলায় বিজেপি আয়োজিত এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই নিশানা করেন কংগ্রেসকে।

    গেহলটের লাল ডায়েরি

    গেহলটের লাল ডায়েরিতে কংগ্রেসের লুট করার লাইসেন্স নথিভুক্ত রয়েছে বলেও দাবি তাঁর। মাসখানেক আগে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয় রাজেন্দ্র সিং গুধাকে। তার পরেই তিনি দাবি করেন, গেহলটের লাল ডায়েরিতে রয়েছে তাঁর সরকারের বেআইনি আর্থিক আদানপ্রদানের যাবতীয় হিসেব। গুধা বলেছিলেন, “কয়েকদিন আগে রাজস্থানের কংগ্রেস নেতা ধর্মেন্দ্র রাঠোরের বাড়িতে রেড করে ইডি। সেখানে পাওয়া একটি লাল ডায়েরি যে কোনও মূল্যে আমাকে উদ্ধার করতে বলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আমি না থাকলে তিনি জেলে যেতেন।”

    ‘জাদুকরের জাদুকরি’

    ২৫ নভেম্বর রাজস্থান বিধানসভার নির্বাচন। জোর কদমে প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। পিছিয়ে নেই বিজেপিও। এদিনের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেসের লুট করার লাইসেন্সের পুরো গল্প লাল ডায়েরিতে লিপিবদ্ধ রয়েছে। এখন ধীরে ধীরে সেই লাল ডায়েরির পাতা খুলতে শুরু করেছে। লাল ডায়েরির একটি করে পৃষ্ঠা খোলে আর গেহলটজি একবার করে ফিউজ হয়ে যান। জাদুকরের জাদুকরি এবার লাল ডায়েরিতে দেখা যাচ্ছে।” তিনি (PM Modi) বলেন, “আপনারা যদি বিজেপিকে জিতিয়ে আনেন, আমরা রাজস্থান থেকে দুর্নীতিবাজের দলকে সরিয়ে দেব।”

    আরও পড়ুুন: রেশন কেলেঙ্কারিতে জ্যোতিপ্রিয়র ১০০০ কোটি টাকার দুর্নীতির খোঁজ পেল ইডি

    এদিনের সভায় প্রধানমন্ত্রী দেশ রক্ষায় রাজস্থানের সেনা সদস্যদের ভূমিকার কথা তুলে ধরেন। কংগ্রেস রাজস্থানবাসীর সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যদি আপনি বিজেপিকে বেছে নেন, তাহলে আমরা রাজস্থান থেকে দুর্নীতিবাজদের দলকে তাড়িয়ে দেব। বিজেপি দ্রুত উন্নয়ন করবে এবং রাজস্থানের জয় হবে। জয় হবে রাজস্থানের মা-বোন-যুবক-কৃষকদের।”

    এর আগেও রাজস্থানের একাধিক সভায় কংগ্রেসের দুর্নীতিকে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, “গত পাঁচ বছরে রাজ্যের কোনও উন্নয়নই হয়নি। দুর্নীতি, হিংসা ও অপরাধের ক্ষেত্র বানিয়েছে অশোক গেহলট সরকার। যেখানেই কংগ্রেস সরকার গঠিত হয়, সেখানেই সন্ত্রাসবাদী, অপরাধী ও দাঙ্গাবাজদের রমরমা বৃদ্ধি পায়।” ক্ষমতায় এলে বিজেপি সরকার যে গেহলটের লাল ডায়েরির রহস্য ফাঁস করবে, তাও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: গ্যালারিতে শাহরুখ, রণবীর, দীপিকা! ফাইনালের আগে কোহলিকে উপহার সচিনের

    ICC World Cup 2023: গ্যালারিতে শাহরুখ, রণবীর, দীপিকা! ফাইনালের আগে কোহলিকে উপহার সচিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশ বিশ্বকাপ জ্বরে কাবু। সাধারণ মানুষ থেকে তারকা সকলের নজর আটকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রথম থেকেই মাঠে ছিলেন ক্রিকেট অনুরাগী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর পাশেই ছিলেন লিজেন্ডারি গায়িকা আশা ভোঁসলে। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকার। বলিউড ও দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির নামীদামিরা গিয়েছেন খেলা দেখতে। বোর্ড সভাপতি জয় শাহ ও স্ত্রী গৌরী খানের পাশে বসে খেলা দেখেন শাহরুখ খান। সঙ্গে রয়েছেন ছেলে আরিয়ান, আব্রাম ও কন্যা সুহানা খান। ছিলেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোনও। 

    বিরাটকে জার্সি 

    এদিন ম্যাচ শুরুর আগে নিজের আদর্শ তথা ক্রিকেটের ঈশ্বর সচিনের কাছে থেকে বিশেষ উপহার পান বিরাট। যে জার্সি পরে সচিন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন, সেটিই ফাইনালের আগে তুলে দেন কোহলির হাতে। সেই জার্সিতে রয়েছে সচিনের সই। সঙ্গে কিছু ছবিও। হাসতে হাসতে সেই জার্সি নিয়ে পোজ দেন কোহলি। সচিনের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন। দেখে বোঝাই যাচ্ছিল বিশেষ এই পুরস্কার পেয়ে কোহলি কতটা আপ্লুত। বোর্ডের তরফে লেখা হয়েছে, “একটা বিশেষ ম্যাচ এবং ফাইনালের আগে একটা বিশেষ মুহূর্ত। শেষ এক দিনের ম্যাচে খেলা জার্সি কোহলিকে উপহার দিলেন সচিন।”

    বায়ুসেনার এয়ার শো

    রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোব্যাটিক দলের এয়ার শো শুরু হয়। এদিন ম্যাচ শুরুর আগে  ১০ মিনিটের জন্য বায়ুসেনার পক্ষ থেকে এয়ার শো আয়োজন করা হয়। সূর্যকিরণ অ্যাক্রোব্যাটিক টিমের (Suryakiran Acrobatic Team) এয়ারশোর মাধ্যমে ভারতীয় বায়ুসেনা ফাইনালকে আকর্ষণীয় করে তুলেছিল। 

    ফ্লাইট কমান্ডার ও ডেপুটি টিম লিডার উইং কমান্ডার সিধেশ কার্তিকের (Sidhesh Kartik) নেতৃত্বে নয়টি হকের একটি দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ইনিংস বিরতিতে ছিল সুরকার প্রীতম চক্রবর্তীর সঙ্গীত অনুষ্ঠান। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India’s GDP: ৪ লাখ কোটি মার্কিন ডলারে পৌঁছাল মোদির ভারত, এর আগে রয়েছে কারা?

    India’s GDP: ৪ লাখ কোটি মার্কিন ডলারে পৌঁছাল মোদির ভারত, এর আগে রয়েছে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের অর্থনীতিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় এই প্রত্যয় ঝরে পড়তে দেখা গিয়েছে একাধিকবার। তাঁর সেই আত্মবিশ্বাস যে নিছক স্বপ্ন নয়, ঘোর বাস্তব, তার প্রমাণ মিলল আজ, রবিবার। এদিন ৪ লাখ কোটি মার্কিন ডলারের মাইল ফলক ছুঁয়ে ফেলল ভারত।

    মোদি সরকারের লক্ষ্য 

    জিডিপির (India’s GDP) নিরিখে আমেরিকা, চিন, জাপান এবং জার্মানির পরেই ঠাঁই করে নিল মোদির ভারত। ২০২৪ সালের মধ্যে ভারতের জিডিপিকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেছে মোদি সরকার। এদিন মিলল তারই প্রমাণ। প্রসঙ্গত, আইএমএফের দেওয়া তথ্যের ভিত্তিতে অনলাইনে রিয়েল টাইমে বিভিন্ন দেশের জিডিপি দেখানো হয়। সেখানেই দেখা গেল ভারত রয়েছে পাঁচ নম্বরে।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমান, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি (India’s GDP) বৃদ্ধি হবে ৬.৫ শতাংশ।

    ভারতের জিডিপি বৃদ্ধির পরিমাণ 

    যদিও এই বৃদ্ধির পরিমাণ দেশের শীর্ষ ব্যাঙ্কের অনুমানের চেয়ে অনেক বেশি হবে বলেই জানা গিয়েছে বহু সংস্থার অর্থনৈতিক পূর্বাভাসে। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, “অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিবেগ দেখে আমি আশা করছি, দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি আমাদের অবাক করে দিতে পারে।” প্রসঙ্গত, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধি ঘটেছিল ৭.৮ শতাংশ।

    আইএমএফের জিডিপির তালিকায় দেখা যাচ্ছে, বিশ্বব্যাপী জিডিপির তালিকায় এক নম্বরে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তৃতীয় স্থানটি দখল করেছে এশিয়ার দেশ, জাপান। চার নম্বরে রয়েছে ইউরোপের দেশ জার্মানি। পাঁচ নম্বরে ফের এশিয়ার দেশ ভারত। প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় দীর্ঘদিন ধরে পাঁচ নম্বরে ছিল ব্রিটেন। সেই ব্রিটেনকে সরিয়ে পাঁচ নম্বর জায়গাটি দখল করেছে ভারত। এবার জিডিপির তালিকায়ও পাঁচ নম্বরে চলে এল মোদির দেশ।

    আরও পড়ুুন: কেরলের কংগ্রেস সাংসদের নিশানায় ইজরায়েলের প্রধানমন্ত্রী, কী বললেন উন্নিথান?

    ভারতীয় অর্থনীতির এই সাফল্যে উচ্ছ্বসিত নেট নাগরিকরাও। এক নেট নাগরিক লিখেছেন, ভারতীয় অর্থনীতির ৪ লাখ কোটি ডলারে পৌঁছে যাওয়া ২০২৪ সালের মধ্যে ভারতীয় অর্থনীতিকে ৫ লাখ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করার পথে একটি মাইলফলক (India’s GDP)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • ICC CWC 2023 Final: মোতেরার মন্থর পিচে অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত

    ICC CWC 2023 Final: মোতেরার মন্থর পিচে অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে (ICC CWC 2023 Final) অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত (India vs Australia World Cup Final)। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। নির্ধারিত সময়ে মাত্র ২৪০ রান তুলতে সক্ষম হয় রোহিত বাহিনী। এদিন ভারতের হয়ে ব্যাটে অবদান রেখেছেন বিরাট কোহলি ও কেএল রাহুল। বিরাট করেন ৫৪ রান। রাহুল করেন ৬৬ রান। এছাড়া উল্লেখযোগ্য অবদান বলতে অধিনায়ক রোহিত শর্মার ৪৭। অস্ট্রেলিয়ার পক্ষে তিন উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স। একটি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। যত সময় গড়াচ্ছে, পিচ মন্থর হচ্ছে। এই পুঁজি নিয়ে কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে ভারত? গোটা টুর্নামেন্টের মতো, আজও কি জ্বলে উঠবেন শামি-বুমরারা? পিচে কি ভেলকি দেখাতে পারবেন কুলদীপ-জাডেজা?

    এদিন শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল (ICC CWC 2023 Final)। ৪ ওভারে ৩০ রান উঠে গিয়েছিল। কিন্তু, তার পরেই ঘটে ছন্দপতন। ব্যক্তিগত ৪ রান করে আউট হন শুভমান। গুজরাট তাঁর দ্বিতীয় ঘর। কারণ, আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে খেলেন ভারতীয় ক্রিকেটের নতুন যুবরাজ। তবে, এদিন তিনি ব্যর্থ হন। এরপর এক অবিশ্বাস্য ক্যাচে ম্যান্ডাটরি পাওয়ার প্লে-র শেষ লগ্নে ফেরেন রোহিত। গ্লেন ম্যাক্সওয়েলের বলে সময়ের হেরফের ঘটে রোহিতের শটে। বল কভার অঞ্চলের ওপর উঠে যায়। পিছনে দৌড়ে দুরস্ত ক্যাচ ধরেন ট্র্যাভিস হেড।

    ৪৭ রান কের রোহিত আউট হন দশম ওভারে। তাঁর জায়গায় আসেন শ্রেয়স আইয়ার। গত ২ ম্যাচে দুরন্ত ছন্দ দেখান শ্রেয়স। পর পর ২ ম্যাচে শতরান করলেও তিনিও এদিন ব্যর্থ হন। মাত্র ৪ রান করেই ফিরে যান শ্রেয়স। ৮১ রানে তিন উইকেট হারিয়ে ভারত তখন ব্যাকফুটে। সেখান থেকে ইনিংস পুনর্গঠন করার কাজে মন দেন বিরাট কোহলি ও কেএল রাহুল। পিচ ধীরগতির ছিল। ব্যাটে বল আসছিল না। এই সময় ভারতের রানের গতিও অনেকটাই স্লথ হয়ে গিয়েছিল। তবে, দুই ব্যাটারের লক্ষ্য ছিল, একটা সময় পর্যন্ত উইকেটে টিকে থাকা। এক-দুই করে রান নিয়ে স্কোরবোর্ডকে সচল রাখার কাজটাই করেছিলেন কোহলি ও রাহুল (India vs Australia World Cup Final)। পরের ১৮ ওভারে ধরে ধরে খেলেন দুই ব্যাটার। এই সময় ওঠে ৬৩ রান।

    কিন্তু, ২৯ ওভারে ফের ছন্দপতন। ১ লক্ষ ৩০ হাজার নীল ঢেউ তোলা গোটা স্টেডিয়ামকে (ICC CWC 2023 Final) স্তব্ধ করে ব্যক্তিগত ৫৪ রান করে ফিরে যান কোহলি। কামিন্সের বল তাঁর ব্যাটে ছুঁয়ে উইকেট গিয়ে লাগে। বিশ্বাস করতে পারেননি কোহলিও। খানিক থমকে দাঁড়িয়ে পড়েন।  বিরাট ফেরত যাওয়ার পর ক্রিজে আসেন রবীন্দ্র জাডেজা। সূর্যকুমার যাদবের আগে জাডেজাকে পাঠানো হয়। কিন্তু, তিনিও রাহুলকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন। ৯ রান করেই ফিরে যান তিনি। রাহুল-জাডেজার পঞ্চম উইকেটে ওঠে ৩০ রান (India vs Australia World Cup Final)। অনেকেই মনে করেছিলেন রাহুল আজ পরের দিকে ধুন্ধুমার খেলবেন। কিন্তু, অস্ট্রেলিয়া বোলাররা ক্রমাগত গতির তারতম্য ঘটাচ্ছিলেন। অবেশেষে ব্যক্তিগত ৬৬ রান করে ৪২ ওভারে আউট হন রাহুল। এর পর ভারতের ব্যাটিংয়ের শেষ ভরসা ছিলেন সূর্যকুমার। কিন্তু, তিনি কিছু করে উঠতে পারেননি। রান করার তাড়ায় শেষ লগ্নে তিনিও মাত্র ১৮ রান করেই আউট হন। এর বাইরে আর ভারতের ব্যাটিংয়ে কোনও কিছুই উল্লেখযোগ্য কিছুই ছিল না।

    এখন ম্যাচের ভাগ্য নির্ভর করছে ভারতীয় বোলারদের ওপর। ব্যাটাররা অর্ধেক কাজ করেছেন। বাকি অর্ধেক দায়িত্ব পালন করতে হবে শামি-বুমরা-সিরাজ পেস ত্রয়ীকে। মোতেরার মন্থর পিচে স্পিনের ভেলকি কি দেখাতে পারবেন কুলদীপ-জাডেজা? সেটাই দেখার অপেক্ষায় তামাম ভারতবাসী। শুধু মাঠে উপস্থিত ১ লক্ষ ৩০ হাজার নয়, গোটা দেশের ১৪০ কোটি ভারতবাসীও তাঁদের হয়ে প্রার্থনা করছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Norse Atlantic Airways: আন্টার্কটিকার ব্লু আইস রানওয়েতে নামল অতিকায় বিমান, কী বলছে সংস্থা?

    Norse Atlantic Airways: আন্টার্কটিকার ব্লু আইস রানওয়েতে নামল অতিকায় বিমান, কী বলছে সংস্থা?

    মাধ্যম নিউজ ডেস্ক: এই প্রথম বড় যাত্রিবাহী বিমান অবতরণ করল আন্টার্কটিকার ব্লু আইস রানওয়েতে। নর্স আটলান্টিক এয়ারওয়েজের (Norse Atlantic Airways) বোয়িং ৭৮৭ বিমানটি অবতরণ করেছে প্রায় দু’ মাইল দীর্ঘ ওই রানওয়েতে। এর আগেও একবার একটি যাত্রিবাহী বিমান অবতরণ করেছিল আন্টার্কটিকায়।

    অবতরণ অতিকায় বিমানের 

    বছর দুই আগে আন্টার্কটিকার ট্রল এয়ারফিল্ড রানওয়েতে অবতরণ করেছিল ছোট ওই বিমানটি। এবার অবতরণ করল বড় বিমান। গত বুধবার সেটি ট্রল এয়ারফিল্ড রানওয়ে ছোঁয়। বিমানটি ৩৩০জন যাত্রী পরিবহণ করতে পারে। গত সোমবার বিমানটি অসলো থেকে আন্টার্কটিকার উদ্দেশে রওনা দেয়। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে কিছুক্ষণের জন্য থামে। বুধবার অবতরণ করে ব্লু আইস রানওয়েতে। রানওয়েটি চওড়ায় ৬০ মিটার।

    মাইলফলক আখ্যা সংস্থার 

    নর্স আটলান্টিক এয়ারওয়েজের (Norse Atlantic Airways) তরফে ব্লু আইস রানওয়েতে অতিকায় যাত্রিবাহী বিমানের অবতরণকে মাইলফলক আখ্যা দেওয়া হয়েছে। এই এয়ারওয়েজের সিইও বজর্ন টোরে লারসেন বলেন, “আমাদের এই সাফল্যের নেপথ্যে সংস্থার প্রতিটি কর্মীর অবদান রয়েছে। বিশেষভাবে উল্লেখ করতে হয় বোয়িংয়ের পাইলট ও অন্য ক্রু-দের।” তিনি বলেন, “এটি আমাদের গোটা টিমের পক্ষে একই সঙ্গে সম্মানের ও উত্তেজনার। কারণ আমরাই প্রথম ব্লু আইসে বড় যাত্রিবাহী বিমান অবতরণ করাতে পেরেছি। আবিষ্কারের স্পিরিট নিয়ে আমরা এ কাজ করেছি। আমরা এজন্য গর্বিত। এটি আমাদের উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ পাইলট ও ক্রু-দের প্রকৃত পরীক্ষার জীবন্ত দলিল।”

    বিবৃতিতে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে আরও পণ্য যাত্রিবাহী বিমান অবতরণ করানোর পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, বিমানটিতে একজন নরওয়ের পোলার ইনসস্টিটিউটের বিজ্ঞানী সহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ছিল গবেষণার জন্য প্রয়োজনীয় ১২ টন সরঞ্জামও। ঐতিহাসিক এই ঘটনার প্রমাণ স্বরূপ সংস্থার (Norse Atlantic Airways) তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    আরও পড়ুুন: রেশন কেলেঙ্কারিতে জ্যোতিপ্রিয়র ১০০০ কোটি টাকার দুর্নীতির খোঁজ পেল ইডি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share