Tag: Bengali news

Bengali news

  • Murshidabad: মুর্শিদাবাদে তৃণমূলের চেয়ারম্যান-বিধায়ক সংঘাত চরমে! কেন জানেন?

    Murshidabad: মুর্শিদাবাদে তৃণমূলের চেয়ারম্যান-বিধায়ক সংঘাত চরমে! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুর বিধানসভায় পঞ্চায়েত সমিতি গঠনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কোন্দল ফের প্রকাশ্যে চলে এল। শাসক দলের চেয়ারম্যান অপূর্ব সরকারের বক্তব্যকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দলের জেলা চেয়ারম্যান একটি কমিটি গঠন করেছেন। সালারে বিধায়ক কার্যালয় উদ্বোধন করে বিধায়ক হুমায়ুন বলেন, পূর্ণাঙ্গ তৃণমূল কংগ্রেসের কমিটি এখনও ঘোষণা হয়েছে বলে আমার জানা নেই। তবে, আমি যদি দেখি প্রকৃত যারা তৃণমূল তারা কমিটিতে বাদ পড়েছে, কারও মর্জি মতো কমিটি তৈরি করা হয়েছে তাহলে আমরা ছেড়ে কথা বলব না।

    কী নিয়ে গন্ডগোল?

    ভরতপুর বিধানসভায় দুটি পঞ্চায়েত সমিতি এলাকায় যে সব গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে  বহু বুথে স্থানীয় বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামীরা টিকিট না পেয়ে নির্দল হিসাবে ভোটে দাঁড়িয়ে জয়ী হন। বোর্ড গঠনের সময় তৃণমূল নয়, বিধায়ক অনুগামীরা সিপিএম বা কংগ্রেসের সমর্থন নিয়ে বোর্ড গঠন করেন। কার্যত দলের নির্দেশকে না মেনেই ভরতপুরের বিধায়ক অনুগামী জয়ী পঞ্চায়েত সদস্যরা নিজেদের মতো করে বোর্ড গঠন করেন। বিষয়টি জানার পরই দলের জেলা চেয়ারম্যান ক্ষোভ উগরে দেন।

    কী বললেন তৃণমূলের মুর্শিদাবাদ (Murshidabad) জেলার চেয়ারম্যান?

    ভরতপুরের বিধায়ক  হুমায়ুন কবীরের নাম না করেই তৃণমূলের মুর্শিদাবাদ (Murshidabad) জেলার চেয়ারম্যান অপূর্ব সরকার কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, ভরতপুরে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে চেয়ারে বসেছেন, তাদেরকে আমরা দলের কেউ মনে করি না। যেহেতু এদের কোনও পদ নেই, এদের বহিষ্কার করার কোনও প্রশ্ন আসে না। কি সব ফাইভ ম্যান কমিটি হয়েছিল, সেগুলো রাজ্যের অনুমোদিত নয়, সেই কমিটির অস্তিত্ব নেই। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে অর্থাৎ কংগ্রেস, সিপিএম এবং বিজেপি দলের সঙ্গে যারা হাত মিলাবে তৃণমূল কংগ্রেস তাদের সমর্থন করে না বলে তিনি পরিষ্কার জানিয়ে দেন।

    কী বললেন ভরতপুরের বিধায়ক?

    ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ভরতপুরে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের টিকিটে জয়ী  গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে তারাও যদি বেচাল করে তাহলেও ব্যবস্থা নেব। মূলত তৃণমূলের চেয়ারম্যান অপূর্ব সরকারের নাম না করে শাসকদলের জেলা নেতৃত্ব ও পঞ্চায়েত এবং ব্লক স্তরের নেতৃত্বদের তীব্র হুঁশিয়ারি দেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকার যারা পদে রয়েছেন তারাই আমাকে বঞ্চিত করেছিল। তাদের মর্জি মতো টিকিট আমাকে দিয়েছিলেন। আমি আমার প্রার্থীদের জিতিয়ে দেখিয়েছি। বিষয়টি নিয়ে আগেই জল ঘোলা হয়েছে, রাজ্য নেতৃত্ব সবই জানে। আমি শুধু বলতে চাই, যারা শাসক দলের টিকিটের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে জিতেছে তারা যেন মা মাটি মানুষের নীতি আদর্শ মেনে চলে। যদি তারা লাইনচ্যুত হয়, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়। আমরা তখন কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করবো।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের ঢাকে কাঠি! রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের দুই কর্তা

    Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের ঢাকে কাঠি! রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের দুই কর্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটার তালিকায় নাম সংযুক্তিকরণ, পরিমার্জন ও প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের দুই ডেপুটি নির্বাচন কমিশনার। রবিবার রাজ্যে আসছেন নীতেশ ব্যাস এবং ধর্মেন্দ্র শর্মা। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক সহ রাজ্য নির্বাচন কমিশনের (Lok Sabha Elections 2024) অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। জেলাগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত রিপোর্টও খতিয়ে দেখবেন তাঁরা। এজন্য ডেকে পাঠানো হয়েছে জেলাশাসকদেরও।  

    লোকসভা নির্বাচনের প্রস্তুতি

    বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। কমিশন সূত্রে খবর, লোকসভা নির্বাচনে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতেই বাংলায় আসছেন তাঁরা। জানা গিয়েছে, ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমশনের দুই ডেপুটি ইলেকশন কমিশনার। পরের দিন সকাল ৯টা থেকে ম্যারাথন বৈঠক করবেন তাঁরা। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের সব জেলাশাসকরা। লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) কাজ কতটা এগিয়েছে, কোন কোন দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, মূলত সেই সব বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে। আগামী লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জুলাই মাস থেকেই। ওই মাসেই রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ১ অগাস্ট থেকে শুরু হয়েছে ইভিএম পরীক্ষার কাজও। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে সেই কাজ। কিছু দিন আগেই শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। ফল প্রকাশও হয়ে গিয়েছে।

    শান্তিপূর্ণ নির্বাচনের তোড়জোড় 

    ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া থেকে ফল (Lok Sabha Elections 2024) প্রকাশ পর্যন্ত যেভাবে রাজনৈতিক হিংসায় রক্তাক্ত হয়েছে বাংলা, লোকসভা নির্বাচনে সেরকম যাতে না হয়, তাই কোনও ফাঁক-ফোকর রাখতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন। সাগরদিঘি নির্বাচন যেভাবে শান্তিপূর্ণ ও রক্তপাত বিহীন হয়েছে, সেইভাবেই সাধারণ নির্বাচন সম্পন্ন করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, কিছুদিন আগেই ৮০ হাজার ৯০৯টি বুথের উল্লেখ করে রাজ্যে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আধিকারিকদের চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। এক লক্ষ ১৪ হাজার ৯৯৪টি কন্ট্রোল ইউনিটও খতিয়ে দেখবেন তাঁরা। পরীক্ষা করা হবে লাখ দেড়েক ভিভিপ্যাটও। এসব কাজের পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের কাজও চালানো হবে। 

    আরও পড়ুুন: ভারতের সঙ্গে সম্পর্ক রক্তের, মোদিকে সাফ জানালেন হাসিনা

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Modi Hasina Meet: ‘‘ভারতের সঙ্গে রয়েছে রক্তের সম্পর্ক’’, বৈঠকে মোদিকে জানালেন হাসিনা

    Modi Hasina Meet: ‘‘ভারতের সঙ্গে রয়েছে রক্তের সম্পর্ক’’, বৈঠকে মোদিকে জানালেন হাসিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Hasina Meet)। পরে বৈঠকের নির্যাস নিয়ে রীতিমতো ট্যুইটও করলেন বাংলায়। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।

    হাসিনাকে স্বাগত প্রধানমন্ত্রীর

    শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে ঘণ্টা দেড়েক বৈঠক করেন হাসিনা। বাড়ির দরজায় এসে হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বাংলাদেশের বিদেশমন্ত্রী আবদুল মোমেন সহ দুই দেশের শীর্ষ কর্তারা।

    এদিনের বৈঠকে দুই দেশের মধ্যে তিনটি মউ স্বাক্ষরিত হয়েছে। কৃষিক্ষেত্রে গবেষণায় সহযোগিতার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ রিসার্চ এবং বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল মউ স্বাক্ষর করেছে। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষেত্রে রুপে কার্ড সংক্রান্ত চুক্তিপত্রও স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে।

    রক্তের সম্পর্ক

    এদিনের বৈঠকে (Modi Hasina Meet) হাসিনা বাংলাদেশে নির্বাচন নিয়ে মার্কিন হস্তক্ষেপ ও চাপের কথা যেমন তুললেন, তেমনি সাফ জানিয়ে দিলেন চিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিছকই বাণিজ্যিক ও আর্থিক। রক্তের সম্পর্ক মুক্তিযুদ্ধের সঙ্গী ভারতের সঙ্গেই। যদিও নির্বাচন নিয়ে বৈঠকে কোনও কথাই হয়নি বলেই দাবি বাংলাদেশের। সে দেশের বিদেশমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আমাদের সামনে তাঁদের কোনও কথা হয়নি।

    আরও পড়ুুন: ভারত মণ্ডপমে রাষ্ট্রনেতাদের স্বাগত জানালেন মোদি, শুরু হল জি২০ সম্মেলন

    শনিবারই দিল্লিতে শুরু হয়েছে জি২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit)। বাংলাদেশ জি২০-এর সদস্য নয়। তবে আমন্ত্রিত দেশের প্রতিনিধি হিসেবে ভারতে এসেছেন সে দেশের প্রধানমন্ত্রী হাসিনা। সম্মেলন শুরুর আগেই হাসিনার সঙ্গে বৈঠক সেরে নিলেন মোদি। পরে নিজের এক্স হ্যান্ডেলে দু দেশের বৈঠক যে ফলপ্রসূ হয়েছে, তা জানান প্রধানমন্ত্রী। মোদি জানান, আমাদের আলোচনায় বাণিজ্যিক সংযোগ, সার্বিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল। ভারতের (Modi Hasina Meet) বিদেশমন্ত্রক সূত্রে খবর, আন্তরিক ও খোলামেলা পরিবেশে হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। পারস্পরিক আস্থা, বিশ্বাস ও মৈত্রীর প্রতিফলন ঘটেছে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Chandrababu Naidu arrest: দুর্নীতির মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

    Chandrababu Naidu arrest: দুর্নীতির মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার অন্ধপ্রদেশের (Chandrababu Naidu arrest) প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। শনিবার সকালেই তেলেগু দেশম পার্টির সুপ্রিমোকে গ্রেফতার করা হয়। টিডিপি-এর পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। নান্দিয়াল জেলার পুলিশ এবং রাজ্যের সিআইডি তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর পুত্র নারা লোকেশকেও আটক করেছে সে রাজ্যের পুলিশ (Chandrababu Naidu arrest)।

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ (Chandrababu Naidu arrest)

    জানা গিয়েছে মামলাটা দু’বছরের পুরনো এবং ২০২১ সালে চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছিল।  গ্রেফতারির আগে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলাতে একটি দলীয় কর্মসূচিতে ছিলেন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu arrest), পরে ভ্যানিটি ভ্যানে কর্মসূচিস্থলেই রাত্রি বাস করেন। সেখান থেকেই শনিবার সকাল ৬টা নাগাদ ডিআইজির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং সিআইডির আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন। গ্রেফতারির আগে অবশ্য পুলিশ এবং সিআইডিকে ঘিরে ধরে টিডিপির কর্মী সমর্থকরা (Chandrababu Naidu arrest), এতে হিমশিম খেতে হয় পুলিশকে। এরপর এই নান্দিয়াল হাসপাতালে তেলেগু দেশম পার্টির প্রধানকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল করাতে। হাসপাতাল থেকে সোজা তাঁকে বিজয়ওয়ারা জেলে নিয়ে যায় পুলিশ।

    আগেই গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu arrest)

    এর আগে অন্ধ্রপ্রদেশের সমাজ কল্যাণ মন্ত্রী নাগার্জুন, চন্দ্রবাবুর নাইডুর গ্রেফতারির দাবিতে সরব হতে শুরু করেন। তখনই তাঁকে পুলিশ আটক করতে পারে এই আশঙ্কা প্রকাশ করেছিলেন তেলেগু দেশম পার্টির প্রধান (Chandrababu Naidu arrest)। দিনকয়েক আগেই এক সাংবাদিক বৈঠক করেন অন্ধ্রপ্রদেশের বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী নাগার্জুন। সেখানেই তিনি দুর্নীতির অভিযোগ আনেন চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, ‘‘জনগণের চাকা নয়ছয় করেছেন চন্দ্রবাবু (Chandrababu Naidu arrest), তাঁকে অবিলম্বে গ্রেফতার করা হোক।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Krishna Nagar: কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পড়ুয়ার মুখে সিগারেট গুঁজে র‍্যাগিং! পিস্তল নিয়ে হুমকি

    Krishna Nagar: কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পড়ুয়ার মুখে সিগারেট গুঁজে র‍্যাগিং! পিস্তল নিয়ে হুমকি

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংকাণ্ডে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রহস্যজনকভাবে ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। সেই ঘটনার জের মিটতে না মিটতেই ফের র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল নদিয়ার কৃষ্ণনগর (Krishna Nagar)। সপ্তম শ্রেণির এক ছাত্রের মুখে সিগারেট গুঁজে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল পাঁচ সিনিয়র ছাত্রের বিরুদ্ধে। এমনকী, ওই পাঁচ ছাত্রের একজনের বিরুদ্ধে পিস্তল নিয়ে জুনিয়র ছাত্রকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর স্কুলেও র‍্যাগিংয়ের অভিযোগ ওঠায় উদ্বেগ বাড়ছে শিক্ষা জগতে। অভিযুক্ত পাঁচ ছাত্রকে বহিষ্কার করেছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল চলাকালীন স্কুলের শৌচাগারে নবম শ্রেণির এক ছাত্রের বুকে বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রের।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Krishna Nagar)

    বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারও শিক্ষক দিবসের দিন একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা নিচু ক্লাসের পড়ুয়াদের ক্লাস নিচ্ছিল। অভিযোগ, সেই সময় ওই পাঁচ পড়ুয়া জুনিয়র পড়ুয়াদের ধূমপান করতে এবং পোশাক খুলতে বাধ্য করে। অভিযুক্ত পাঁচ ছাত্রকে চিহ্নিত করে বহিষ্কার করে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি বৃহস্পতিবার নবম শ্রেণির এক ছাত্র শৌচালয়ে গিয়ে দেখতে পায় এক সিনিয়র ছাত্রের কোমরে বন্দুক গোঁজা রয়েছে, তা দেখে ফেলায় ওই ছাত্র তার বুকে বন্দুক ঠেকিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর দেরি করেনি স্কুল কর্তৃপক্ষ। পর পর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছেন অভিভাবকরা। শুক্রবার তাঁরা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন জমা দেন।

    কী বললেন স্কুলের প্রধান শিক্ষক?

    কৃষ্ণনগর (Krishna Nagar) কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মনোজ বিশ্বাস বলেন, ‘এক ছাত্রের বিরুদ্ধে বেশ কিছু অভব্য আচরণের অভিযোগ পেয়েছি। সব মিলিয়ে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। যতদিন না বিষয়টি নিয়ে তদন্ত শেষ হবে,ততদিন অভিযুক্ত ছাত্রদের অভিভাবকদের তাদের স্কুলে পাঠাতে বারণ করা হয়েছে।’ গোটা ঘটনাটি নিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক। স্কুলে এমন ঘটনা ঘটায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের গেটে শুক্রবার রীতিমতো নোটিশ টাঙিয়ে ওই পাঁচ ছাত্রকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • G20 Summit: জি২০ সম্মেলনস্থলে বসল ২৭ ফুটের নটরাজ, মূর্তির বিশেষত্ব বর্ণনা প্রধানমন্ত্রীর

    G20 Summit: জি২০ সম্মেলনস্থলে বসল ২৭ ফুটের নটরাজ, মূর্তির বিশেষত্ব বর্ণনা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে শুরু হচ্ছে জি২০ সম্মেলন (G20 Summit)। শুক্রবার থেকেই বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা হাজির হতে শুরু করেছেন দিল্লিতে। ইতিমধ্যে জি২০ শীর্ষ সম্মেলনকে ঘিরে সাজো সাজো রব গোটা রাজধানী জুড়ে। জানা গিয়েছে, জি২০ (G20 Summit) শীর্ষ সম্মেলনে অতিথিদের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী মোদি। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী স্বয়ং তাঁদেরকে সম্মেলন স্থল পর্যন্ত নিয়ে আসবেন। এর পাশাপাশি অতিথিদের স্বাগত জানাতে ২৭ ফুটের দীর্ঘ নটরাজের মূর্তিও বসানো হয়েছে ঠিক ভারত মণ্ডপমের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নটরাজের মূর্তির ছবিগুলি নিজের ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডেল থেকে শেয়ারও করেছেন।

    ভারত মণ্ডপমের সামনে বসেছে নটরাজের মূর্তি (G20 Summit)

    প্রসঙ্গত, নটরাজকে হিন্দু দেবতা শিবের একটি রূপ বলে বিবেচনা করা হয়। জানা গিয়েছে, বিশ্বের মধ্যে এটি সব থেকে লম্বা নটরাজের মূর্তি। এই মূর্তিকে ঘিরে রয়েছে ধর্ম, দর্শন, শিল্প সমেত বিজ্ঞানের সমন্বয় (G20 Summit)। সোনা, রুপো, কাঁচ তামা সহ আটটি ধাতু দিয়ে তৈরি হয়েছে এই মূর্তিটি। শুধুই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ১০ থেকে ১২ কোটি টাকা। সাত মাসেরও বেশি সময় ধরে ১০০ জন শিল্পী মিলে তৈরি করেছেন এই মুর্তিটি। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ট্যুইটারে লিখেছেন, ‘‘গোটা বিশ্ব যখন ভারতের দিকে তাকাবে আগামী তিন দিন এই মূর্তি ভারতের সোনার ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসেবে মূর্তমান হবে।’’ 

    চোখ ধাঁধানো সাজে সেজে উঠেছে ভারত মন্ডপম

    চোখ ধাঁধানো সাজে সেজে উঠেছে ভারত মণ্ডপম। সেখানে তৈরি হয়েছে কালচার করিডর জি২০ (G20 Summit) ডিজিটাল মিউজিয়াম। এখানে আগত রাষ্ট্রপ্রধানদের দেশের সংস্কৃতিকে তুলে ধরা হবে। এর পাশাপাশি ৪ নম্বর এবং ১৪ নম্বর হলে ডিজিটাল ইন্ডিয়া এক্সপেরিয়েন্স জোন তৈরি করা হয়েছে, এখানে ভারতের প্রযুক্তিগত শক্তি ঠিক কতটা তা দেখতে পাবেন আগত বিভিন্ন দেশের প্রতিনিধিরা। গত ৯ বছরে মোদি সরকার ডিজিটাল ইন্ডিয়াতে যে সাফল্য পেয়েছেন সেই ইউপিআই, ই সঞ্জিবনী, দিক্ষা, ভাষিনী, ওএনডিসি ইত্যাদির কথা তুলে দরা হবে। ভারত মণ্ডপমের ৩ নম্বর হলে গেলে দেখা মিলবে ক্রাফট বাজারের এখানে দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পকে তুলে ধরা হয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: জি২০-র সাফল্য কামনায় গঙ্গাপুজো রাজ্যপালের, হাজির একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

    G20 Summit: জি২০-র সাফল্য কামনায় গঙ্গাপুজো রাজ্যপালের, হাজির একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ সেপ্টেম্বর দিল্লিতে শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। এই সম্মেলনের সাফল্য কামনা করে কলকাতার গোয়ালিয়র ঘাটে গঙ্গা পুজো করতে দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। রাজ্যপালের সঙ্গে গঙ্গা পুজোয় হাজির ছিলেন একাধিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যরা। ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্র কমল মুখোপাধ্যায়, যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ সহ অন্যান্যরা।

    গঙ্গাপুজো করার পরে কী বললেন রাজ্যপাল?

    এদিন গঙ্গা পুজো করার পরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বলেন, ‘‘মহৎ কিছু করার আগে আমরা মা গঙ্গার আশীর্বাদ নিয়ে থাকি। জি২০ শীর্ষ সম্মেলনে ভারত নিজের সেরাটাকে তুলে ধরতে সম্পূর্ণভাবে তৈরি রয়েছে। ভারতে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলন গোটা দেশ এবং বাংলার জন্য সফল হওয়া অত্যন্ত জরুরি। কারণ এর মাধ্যমেই তৈরি হবে নতুন ভারত, নতুন বাংলা। তাই আমাদের মা গঙ্গার আশীর্বাদ নিতে হবে, উন্নয়নের পথে আমাদের এগিয়ে যেতে হবে। ঠিক যেভাবে বাধাহীন ভাবে মা গঙ্গা এগিয়ে চলেন।’’

    জি২০ শীর্ষ সম্মেলন ঘিরে সাজো সাজো রব 

    প্রসঙ্গত জি২০ সম্মেলনকে কেন্দ্র করে সাজা সাজে রব সারা দেশজুড়ে। আসবেন বিশ্বের তাবড় রাষ্ট্র নেতারা। আজই পা রাখার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সম্মেলনে বিশ্বের রাষ্ট্রনেতাদের খাবার পরিবেশন করা হবে সোনা-রুপোর পাত্রে। প্রায় ৩০টি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হাজির থাকবেন এই সম্মেলনে। প্রত্যেক রাষ্ট্রনেতার সঙ্গে ১৫০ থেকে ২০০ জনের প্রতিনিধি দলেরও অংশগ্রহণ করার কথা রয়েছে। পাশাপাশি থাকবেন রাষ্ট্রনেতাদের নিরাপত্তা রক্ষীরাও। সবমিলিয়ে দশ হাজার প্রতিনিধির অংশগ্রহণে হতে চলেছে এই সম্মেলন। জি২০ (G20 Summit) শীর্ষ সম্মেলন শেষে বৃক্ষরোপণ করার কথা রয়েছে রাষ্ট্রনেতাদের। মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন রোপণ করবেন জারুল গাছের চারা। এই আবহে জি২০ শীর্ষ সম্মেলনের সাফল্য কামনা করে রাজ্যপালের গঙ্গাপুজো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: জি২০ শীর্ষ সম্মেলন শেষে বৃক্ষরোপণ রাষ্ট্রনেতাদের, কোন চারাগাছ রোপণ করবেন বাইডেন?

    G20 Summit: জি২০ শীর্ষ সম্মেলন শেষে বৃক্ষরোপণ রাষ্ট্রনেতাদের, কোন চারাগাছ রোপণ করবেন বাইডেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিবেশ রক্ষা এবং জলবায়ুর পরিবর্তন জি২০ গোষ্ঠীর (G20 Summit) অন্যতম অ্যাজেন্ডা। সেই থিমকে মাথায় রেখে এবার ভারতে এসে বৃক্ষরোপণ করতে দেখা যাবে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের। জানা গিয়েছে বৃক্ষরোপণ করার তালিকায় নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ সহ অন্যান্য রাষ্ট্র নেতাদের। শনিবারই শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন। তা চলবে রবিবার পর্যন্ত। দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে জি২০ বৈঠক (G20 Summit) শেষ হওয়ার পরেই এই বৃক্ষরোপণ অনুষ্ঠিত হবে। তবে এখনও পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির স্থান হিসেবে কোনও নাম সংবাদমাধ্যমে আসেনি। এর কারণ হিসেবে নিরাপত্তাজনিত কারণ রয়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

    কোন দেশ থেকে কী কী গাছ এল?

    জানা গিয়েছে, চারা গাছগুলি আসছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ইতালি, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, আর্জেন্টিনা, চিন, জাপান এবং অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হচ্ছে চারা গাছগুলি।  ইতালি ও তুরস্ক থেকে আনা হয়েছে অলিভ গাছের চারা। বাংলাদেশ থেকে এসেছে আম গাছের চারা। সৌদি আরব থেকে এসেছে তাল গাছের চারা। আবার ভারতের কাশ্মীর থেকে এসেছে চিনার গাছের চারা। সৌদি আরব থেকে কতগুলো খেজুর গাছও নিয়ে আসা হয়েছে। আবার জার্মানি থেকে এসেছে উইন্টারলিন্ড গাছ। বেশ কিছু দেশকে এমনও দেখা যাচ্ছে যারা জি২০-র (G20 Summit) সদস্য নয় কিন্তু তারাও গাছের চারা পাঠিয়েছে। এই দেশগুলি হল সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, মরিশাস, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর এবং স্পেন।

    কে কোন গাছের চারা রোপণ করবেন?

    কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ রোপণ করবেন চিনার কাছে চারা, জানা গিয়েছে কাশ্মীর থেকে আনা হয়েছে এই গাছ। অন্যদিকে পুতিনের অনুপস্থিতিতে এই বৈঠকের যোগ দেওয়ার কথা রাশিয়ার বিদেশ মন্ত্রীর। তিনিও চিনার গাছের চারা রোপণ করবেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রোপণ করবেন জারুল গাছের চারা, বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে রোপণ করতে দেখা যাবে উইলো গাছের চারা (G20 Summit)। কানাডার প্রধানমন্ত্রীর রোপণ করবেন অর্জুন গাছের চারা। জানা গিয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্তিষ্কপ্রসূত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: বাংলাদেশের পাশে থাকার বার্তা! নিজ বাসভবনেই হাসিনার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

    G20 Summit: বাংলাদেশের পাশে থাকার বার্তা! নিজ বাসভবনেই হাসিনার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহের শুক্রবার বিকালে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) যোগ দিতে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে। সাধারণভাবে যে কোনও রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠক হওয়ার রীতি রয়েছে হায়দরাবাদ হাউস অথবা সাউথ ব্লকে। কিন্তু সেই প্রথা ভেঙে প্রধানমন্ত্রীর বাসভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মোদি। 

    তিনদিনের ভারত সফরে শেখ হাসিনা

    বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, তিন দিনের ভারত সফরে শুক্রবার দিল্লিতে পৌঁছবেন শেখ হাসিনা (G20 Summit)। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে বিকাল সাড়ে পাঁচটায়। তবে মোদি-হাসিনার এই বৈঠকে নতুন কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। তবে বেশ কয়েকটি চুক্তি নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। যার মধ্যে একটি ভারত-বাংলাদেশের রেল প্রকল্প। প্রসঙ্গত, ত্রিপুরা থেকে বাংলাদেশ পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এবার উদ্বোধনের পালা। শোনা যাচ্ছে, চলতি মাসেই সেই উদ্বোধন হবে। প্রসঙ্গত, গত অগাস্ট মাসে ব্রিকস সম্মেলনের অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়, সদস্য দেশ না হলেও সেখানে অতিথি হিসেবে হাজির ছিল বাংলাদেশ। ব্রিকস সম্মেলনের ফাঁকেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় শেখ হাসিনার। অগাস্টের পর আবার সেপ্টেম্বের মুখোমুখি হতে চলেছেন দুই রাষ্ট্রপ্রধান।

    অতিথি দেশ হিসেবেই জি২০ সম্মেলনে হাজির থাকবে বাংলাদেশ

    প্রসঙ্গত, শনিবার সকাল থেকেই শুরু হতে চলেছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। জি২০ গোষ্ঠীর মধ্যে বাংলাদেশ না থাকলেও অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ পেয়েছে এবং সেই সুবাদেই ভারতে আসবেন শেখ হাসিনা। প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে, সদস্য দেশ ছাড়া বাংলাদেশে এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। বাংলাদেশ সরকারের তরফে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা এবং সৌদি আরবের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ASEAN-India summit: ‘‘একুশের শতক এশিয়ার শতক’’! আসিয়ান-ইন্ডিয়া সামিটে কী বললেন মোদি?

    ASEAN-India summit: ‘‘একুশের শতক এশিয়ার শতক’’! আসিয়ান-ইন্ডিয়া সামিটে কী বললেন মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিড-পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে পূর্ব এশিয়ার ‘কণ্ঠস্বর’ জোরালো করার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় ভারত-আসিয়ান শীর্ষবৈঠকে যোগ দিয়ে মোদি বলেন, ‘‘একবিংশ শতক এশিয়ার শতক। অতিমারি পরিস্থিতিতেও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি।’’

    ইন্দোনেশিয়ায় মোদি

    আসিয়ান-ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ভোরবেলা ইন্দোনেশিয়ায় পা রাখেন মোদি। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী বলেন, “আসিয়ান সামিটে সহ-সভাপতিত্ব করা ভারতের জন্য গর্বের এবং সম্মানের। এই সম্মেলন ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ পূর্ব এশিয়ার দেশগুলি সংক্রান্ত নীতি বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বজায় রাখতে সাহায্য করে। আমাদের এই সহযোগিতার চার দশক পূর্ণ হয়েছে। গত বছর আমরা ভারত-আসিয়ান বন্ধুত্ব উদযাপন করেছি। এই সম্মেলন আয়োজনের জন্য প্রেসিডেন্ট জোকো উইডোডোকে আন্তরিক শুভেচ্ছা।”

    এদিন বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জাকার্তার প্রবাসী ভারতীয়রা। চারিদিক ‘মোদি মোদি’, ‘বন্দেমাতরম’ স্লোগানে কেঁপে ওঠে।  

    কী বললেন মোদি

    প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয়ে আসিয়ানের দৃষ্টিভঙ্গিকে ভারত সমর্থন করে। শুধুমাত্র আর্থিক এবং বাণিজ্যিক লেনদেনের মধ্যে আসিয়ানকে সীমাবন্ধ না রেখে আসিয়ানকে বিশ্বের উন্নয়নে বৃহত্তর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

    পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের গোষ্ঠী আসিয়ান এবং ভারতের বার্তালাপের পাশাপাশি, জাকার্তায় হবে পূর্ব এশিয়ান সম্মেলন। সেখানে আমন্ত্রিত দেশ হিসাবে থাকবেন চিন, আমেরিকা, জাপানের প্রতিনিধিরাও। তবে সময়ের স্বল্পতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করবেন না।

    শনিবার থেকে শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী তার আগেই দেশে ফিরবেন। তাই তাঁর অনুরোধেই সন্ধ্যায় নির্ধারিত পূর্ব এশিয়ান সম্মেলনকে দুপুরে এগিয়ে আনা হয়েছে বলে সাউথ ব্লক সূত্রের খবর।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share