Tag: Bengali news

Bengali news

  • Modi Biggest Statue: পুণের লাভাসায় বসতে চলেছে মোদির ২০০ মিটার উঁচু মূর্তি, উদ্বোধনের তারিখ প্রকাশ্যে

    Modi Biggest Statue: পুণের লাভাসায় বসতে চলেছে মোদির ২০০ মিটার উঁচু মূর্তি, উদ্বোধনের তারিখ প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: পুণের লাভাসা নগরে কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবথেকে উঁচু মূর্তি (Modi Biggest Statue) বসতে চলেছে। এই মূর্তিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। ডার্বিন প্লাটফর্ম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (DPIL) সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি বসানো হবে বলে জানানো হয়। এর আগে সোনার কয়েন দিয়ে ১৫৬ গ্রামের একটি মূর্তি গুজরাটে নির্মাণ হয়েছিল। কিন্তু পুণের এই মূর্তিটি আগামী ৩১ ডিসেম্বরে উন্মোচন করা হবে বলে জানা গেছে। এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে আমেরিকা, ইজরায়েল, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহীর আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

    মোদির এই মূর্তি কেমন হবে (Modi Biggest Statue)?

    ডার্বিন প্লাটফর্ম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড সংস্থার অধিকর্তা অজয় হরিনাথ সিং এই মূর্তি বসানোর কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদির এই মূর্তি (Modi Biggest Statue) হল ভারতের একতা এবং অখণ্ডতার বিশেষ প্রতীক। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। দেশের একতা এবং অখণ্ডতাকে নতুন দিশা দেখিয়েছেন। তাঁর অবদান দেশের জন্য অত্যন্ত গৌরবের।’’

     মূর্তির সঙ্গে আর কী থাকবে?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi Biggest Statue) এই মূর্তি, গুজরাটের তৈরি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির থেকেও বেশি উঁচু হবে। গুজরাটে বল্লভ ভাই প্যাটেলের মূর্তিটি উচ্চতায় ছিল ১৮২ মিটার। আর লাভাসায় মোদির এই নবনির্মিত মূর্তির উচ্চতা হবে প্রায় ১৯০ থেকে ২০০ মিটার। এই মূর্তির নিচে নির্মাণ করা হবে একটি জাদুঘর। সেখানে প্রদর্শিত হবে ভারতের প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের নানা চিত্র। এখানে থাকবে নতুন আধুনিক ভারতের একটি চিত্ররেখা। আগত দর্শক, পর্যটকদের জন্য একটি বিশেষ শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থাও রাখা হবে। এছাড়া, এই জাদুঘরে থাকবে নরেন্দ্র মোদির জীবন সংক্রান্ত নানান তথ্য ও  ছবির সংকলন। আগত দর্শকদের এই তথ্য চিত্র এবং ছবির নানান খণ্ডচিত্র অনুপ্রেরণা সঞ্চার করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “বিরোধীদের প্রত্যেকটি বল মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে”, অনাস্থা প্রসঙ্গে বললেন মোদি

    PM Modi: “বিরোধীদের প্রত্যেকটি বল মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে”, অনাস্থা প্রসঙ্গে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “একে লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল মনে করুন। অনাস্থা প্রস্তাবের আলোচনায় বিরোধীদের প্রত্যেকটি বল মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে।” মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই হট্টগোল করছেন বিরোধীরা। তার জেরে নষ্ট হয়েছে সংসদের মূল্যবান প্রচুর সময়।

    অনাস্থা প্রস্তাব

    প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। আজ, মঙ্গলবার থেকে সেই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। সংখ্যাতত্ত্বের হিসেবে অনাস্থায় সামান্যতম বিপদের সম্ভাবনাও নেই মোদি সরকারের। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে বিশেষ গুরুত্বও দিচ্ছেন না প্রধানমন্ত্রী। এদিনের বৈঠকে তিনি বলেন, “এই অনাস্থা প্রস্তাব আমাদের বিরুদ্ধে নয়, বরং বিরোধীদের নিজেদের মধ্যে যে অবিশ্বাস রয়েছে, তার জন্যই এই প্রস্তাব। লাস্ট বলে যেভাবে ছক্কা হাঁকানো হয়, এটা বিরোধীদের কাছে সেই সুযোগ বলেই মনে করুন।”

    লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল

    এর পরেই প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “একে লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল মনে করুন। অনাস্থা প্রস্তাবের আলোচনায় বিরোধীদের প্রত্যেকটি বল মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে। এই বিরোধী জোট হল ঔদ্ধত্যের জোট। বিরোধীদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস রয়েছে।” বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডিয়া’কে এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নিশানা করার নিদান দেন বলে সূত্রের খবর। দুর্নীতি, পরিবারবাদ এবং তুষ্টিকরণকে হাতিয়ার করতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীদের কোনও গ্রহণযোগ্যতা নেই। নিজেদের বাধ্যবাধকতা থেকেই জোট করেছে বিরোধীদলগুলি।”

    আরও পড়ুুন: ধনখড়ের সঙ্গে তুমুল বিতণ্ডা, বাদল অধিবেশনে সাসপেন্ড তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক

    প্রসঙ্গত, মণিপুর ইস্যুতে আলোচনার দাবিতে ২৬ জুলাই অনাস্থা প্রস্তাব আনেন লোকসভার সাংসদ গৌরব গগৈ। সেই প্রস্তাব গ্রহণ করেন স্পিকার ওম বিড়লা। লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির তরফে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ধার্য করা হয় ৮-১০ অগাস্ট। পরপর দুদিনই আলোচনা শুরু হবে বেলা ১২টায়, চলবে সন্ধে ৭টা পর্যন্ত। ১০ অগাস্ট ফের হবে আলোচনা। বিকেল ৪টেয় জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী (PM Modi)। উল্লেখ্য, মোদি সরকারের বিরুদ্ধে এর আগে বিরোধীরা অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছিলেন ২০১৮ সালে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Dengue: জায়গা নেই, একটি বেডে দুজন ডেঙ্গি আক্রান্ত! আতঙ্কে ২ রোগীর পরিজনরা

    Dengue: জায়গা নেই, একটি বেডে দুজন ডেঙ্গি আক্রান্ত! আতঙ্কে ২ রোগীর পরিজনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়া জেলায় গত দুসপ্তাহের মধ্যে দুজন ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। জেলায় হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গির চোখ রাঙানিতে ভয়াবহ পরিস্থিতি সরকারি হাসপাতালে। নাজেহাল হাসপাতালের কর্মরত চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রতিদিনই তীব্র হওয়ায় বেডে জায়গা নেই রোগীদের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের।

    রোগীর পরিবারের লোকজনেরা কী বললেন?

    গত কয়েক মাস ধরে গোটা জেলা জুড়ে বেড়েই চলেছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা সরকারি হাসপাতালের চিকিৎসকদের নাজেহাল অবস্থা। অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী পরিবার গুলিকে। বেডে জায়গা না থাকার কারণে মেঝেতেই শুয়ে চিকিৎসা চলছে অনেক ডেঙ্গি আক্রান্ত রোগীদের। কিন্তু সেই একই চিত্র ধরা পড়ল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। একটি ওয়ার্ডে রয়েছে চল্লিশটি বেড। আর ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছেন ৮০ জনেরও বেশি, তার মধ্যেও অন্যান্য রোগীদেরও চলছে চিকিৎসা। রোগীর পরিবারের লোকজনের বক্তব্য, ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া দরকার। কিন্তু, বাস্তবে এই হাসপাতালে কোনও পরিকাঠামোই নেই। ফলে, ডেঙ্গি আক্রান্ত রোগীদের চরম ভোগান্তি হচ্ছে। আরও বেড সংখ্যা বাড়লে হয়তো চিকিৎসা ক্ষেত্রে অনেকটাই সুবিধা হত রোগীদের। কিন্তু, সেই বিষয়ে কর্তৃপক্ষের কোনও নজর নেই। ফলে, একটি বেডে দুজন আক্রান্তকে রেখেই চলছে চিকিৎসা। ফলে, হাসপাতালে চিকিৎসা করতে এসেও রোগীরা আতঙ্কিত রয়েছেন।

    কী বললেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা?

     হাসপাতলে কর্মরত স্বাস্থ্য কর্মীদের বক্তব্য, দিনরাত এক করে আমরা কাজ করছি। কিন্তু, কিছুতেই সামাল দিতে পারছি না। এখন একটাই দুশ্চিন্তা আমাদের, প্রতিদিনই যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে তাতে রোগীদের সামলাতে গিয়ে নিজেরাও বেসামাল হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তবে, ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা বাড়লেও মুখে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার কোনও মন্তব্য করতে চাননি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Derek O’Brien: ধনখড়ের সঙ্গে তুমুল বিতণ্ডা, বাদল অধিবেশনে সাসপেন্ড তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক

    Derek O’Brien: ধনখড়ের সঙ্গে তুমুল বিতণ্ডা, বাদল অধিবেশনে সাসপেন্ড তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমের পর ফের মঙ্গলবার। এবারও অসংসদীয় আচরণের অভিযোগের আঙুল উঠল রাজ্যসভার সাংসদ তৃণমূলের (TMC) ডেরেক ও’ব্রায়েনের (Derek O’Brien) দিকে। তার জেরে সংসদের বাদল অধিবশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা হল এই তৃণমূল নেতাকে।

    ডেরেক ধনখড় তর্কাতর্কি

    সোমবার দিল্লি অর্ডিন্যান্স নিয়ে বিতর্ক চলছিল রাজ্যসভায়। বিলের বিরোধিতায় বক্তব্য রাখছিলেন তৃণমূলের ডেরেক (Derek O’Brien)। বিল নিয়ে বলতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অন্যান্য অভিযোগও তোলেন তিনি। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তাঁকে বক্তব্য সংক্ষিপ্ত করতে অনুরোধ করেন। অন্য সদস্যদের বলতে সুযোগ দেওয়ার জন্য যে বক্তব্য সংক্ষিপ্ত করা প্রয়োজন, তাও মনে করিয়ে দেন ধনখড়। সেসব কথায় কান না দিয়ে বক্তব্য চালিয়ে যেতে থাকেন তৃণমূল নেতা। এনিয়েই এদিন ব্যাপক তর্কাতর্কি হয় ডেরেকের সঙ্গে ধনখড়ের।

    ফের শুরু হট্টগোল

    মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার পরেই রাজ্যসভায় শুরু হয় হট্টগোল। সাংসদ কংগ্রেসের রাজীব শুক্লা বলেন, “ভারতকে ডিজিটাল করার চেষ্টা চলছে, আর গতকাল (সোমবার) সংসদে ভোটাভুটি করা হয়নি।” ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা বিকল হওয়ায় সমস্যা হয়। তার জেরে এদিন রাজীব বলেন, “চেয়ারম্যান যেন দোষীদের তিরস্কার করে দেন।” তখনই ধনখড় বলেন, “যদি কোনও ভুল হয়, আমি তা শুধরে নিই। আগের দিনই ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) দুটি বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি সঠিক ছিলেন। তাই আমি নিজে সেই বদল করেছিলাম।“

    এরপর মণিপুর নিয়ে হট্টগোল জুড়ে দেন বিরোধীরা। ধনখড় তাঁদের বলেন ইতিমধ্যেই এনিয়ে রাজ্যসভায় বক্তব্য পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তখনই ‘পয়েন্ট অফ অর্ডার’ ডেকে ওঠেন ডেরেক (Derek O’Brien)। এবং নিজের বক্তব্য পেশ করতে শুরু করেন। তৃণমূল সাংসদ বলেন, “আমরা মণিপুর ইস্যুতে আলোচনা চাই। তবে সরকার পক্ষ যেভাবে এই আলোচনা চাইছে, আমরা তা চাই না।” ধনখড় তাঁকে বসিয়ে দিয়ে ‘পয়েন্ট অফ অর্ডারে’র নিয়মাবলীর ক্রমতালিকা জিজ্ঞেস করেন। ডেরেক বলেন, “৯২ পাতার ২৬৭ নম্বর নিয়ম।”

    আরও পড়ুুন: মোদির মুখে ‘কুইট ইন্ডিয়া’! জাতীয় হ্যান্ডলুম দিবসের মঞ্চে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

    এর পরে ফের শুরু হয় তীব্র হট্টগোল। চেয়ার ছেড়ে উঠে পড়েন ধনখড়। তখনই রাজ্যসভার নেতা পীযূষ গোয়াল ডেরেকের সাসপেনশনের প্রস্তাব দেন। তার পরেই সাসপেন্ড করা হয় ডেরেককে (Derek O’Brien)। অধিবেশন মুলতুবি ঘোষণা করে বেরিয়ে যান চেয়ারম্যান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Data Protection Bill: লোকসভায় পাশ ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল, জানেন কী আছে বিলে?

    Data Protection Bill: লোকসভায় পাশ ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল, জানেন কী আছে বিলে?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভায় পাশ হয়ে গেল ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল (Data Protection Bill) ২০২৩। বিলটিতে প্রস্তাব দেওয়া হয়েছে, ব্যক্তিগত তথ্য প্রোটেকশন আইন লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট সংস্থাকে কম করে ৫০ কোটি টাকা থেকে সর্বোচ্চ ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবারই লোকসভায় পেশ হয়েছিল বিলটি। বিলটি পুনর্বিবেচনার জন্য স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছিলেন বিরোধীরা। সোমবার লোকসভায় সেই বিলটিই পাশ হয়ে গেল ধ্বনি ভোটে।

    প্রথমবার বিলটি পেশ হয়েছিল ২০১৯ সালে

    ২০১৯ সালের ডিসেম্বর মাসে লোকসভায় বিলটি পেশ করেছিল মোদি সরকার। বিলটি পাঠানো হয়েছিল সংসদের যুগ্ম কমিটির কাছে। বিলটি নিয়ে আলোচনার পর লোকসভার স্পিকার ওম বিড়লাকে রিপোর্ট পাঠায় যুগ্ম কমিটি। সেই সময় বিভিন্ন স্টেকহোল্ডার এবং সংস্থা আপত্তি জানায় বিলটিতে। শেষমেশ ২০২২ সালের অগাস্টে প্রত্যাহার করা হয় বিলটি। নয়া খসড়া বানিয়ে ফের পেশ করা হয় বৃহস্পতিবার। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “কেন্দ্রীয় সরকারের ডিজিটাল (Data Protection Bill) প্রয়াস গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। ভারতকে দেখেই অনেক দেশ ইউপিআই চালু করার চেষ্টা করছে। ডিজিটাল ইন্ডিয়ার সৌজন্যে বর্তমানে শহর থেকে গ্রামকে অনায়াসেই সংযুক্ত করা যায়। ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকারকে সুনিশ্চিত করতেই এই বিল আনার সিদ্ধান্ত। সংসদীয় কমিটির একাধিক বৈঠকের পর এই বিলটি তৈরি করা হয়।”

    তথ্য সুরক্ষা বোর্ড গঠনের প্রস্তাব

    এই বিলে একটি তথ্য সুরক্ষা বোর্ড গঠনের প্রস্তাব রয়েছে। বিলে বলা হয়েছে, এই বোর্ড যদি তদন্তের পর জানায়, কোনও ব্যক্তি বা সংস্থা এই ডিজিটাল তথ্য সুরক্ষা আইনের বিধানগুলি লঙ্ঘন করেছে, তাহলে ওই ব্যক্তি বা সংস্থাকে প্রথমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। পরে করা হবে মোটা অঙ্কের জরিমানা।

    আরও পড়ুুন: নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার চার ‘অযোগ্য’ শিক্ষক, পাঠানো হল প্রেসিডেন্সির গারদে

    ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল (Data Protection Bill) ২০২৩ বলা হয়েছে, এই আইনের অধীনে কোনও পদক্ষেপ করা হলে কেন্দ্রীয় সরকার, তথ্য সুরক্ষা বোর্ড, বোর্ডের চেয়ারপার্সন এবং বোর্ডের কোনও সদস্য, কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনও মামলা বা অন্য কোনও আইনি প্রক্রিয়া করা যাবে না। তথ্য সুরক্ষা বোর্ডের সুপারিশ অনুযায়ী, জনসাধারণের স্বার্থে কোনও বিষয়বস্তু ব্লক করতে পারবে কেন্দ্র। জাতীয় নিরাপত্তা ও প্রাকৃতিক বিপর্যয়ের মতো জরুরি পরিস্থিতিতে আইনিভাবে এই সব ডিজিটাল তথ্য ব্যবহার করতে পারবে কেন্দ্র।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Recruitment Scam: নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার চার ‘অযোগ্য’ শিক্ষক, পাঠানো হল প্রেসিডেন্সির গারদে

    Recruitment Scam: নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার চার ‘অযোগ্য’ শিক্ষক, পাঠানো হল প্রেসিডেন্সির গারদে

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে গ্রেফতার চার শিক্ষক। নিয়োগ কেলেঙ্কারি (Recruitment Scam) মামলায় এই প্রথম কোনও শিক্ষককে গ্রেফতার করা হল। এর আগে গ্রেফতার করা হয়েছে যাঁদের হাত ধরে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ, তাঁদের। আজ, সোমবার আলিপুর আদালতে ডেকে পাঠানো হয়েছিল মুর্শিদাবাদের নবগ্রামের ওই চার শিক্ষককে।

    গ্রেফতার ৪ শিক্ষক 

    এর পরেই তাঁদের গ্রেফতারির নির্দেশ দেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। ওই শিক্ষকদের পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে। এদিন যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন সাইগার হোসেন, জাহিরউদ্দিন শেখ, সমীর হোসেন এবং সৌগত মণ্ডল। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সিবিআইয়ের চার্জশিটে নাম ছিল এই চার শিক্ষকের। ২০১৪ সালের প্রাথমিক টেটের পর টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে সিবিআইয়ের কাছে কবুল করেছিলেন এঁরা।

    কবুল করেছিলেন অপরাধ?

    জানা গিয়েছে, এঁরা প্রত্যেকেই প্রাথমিক (Recruitment Scam) স্কুলের শিক্ষক। প্রাক্তন তৃণমূল নেতা তাপস মণ্ডলের মাধ্যমে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। সিবিআইয়ের কাছে এই মর্মে বিবৃতিও দিয়েছিলেন এই চারজন। এঁদের বয়ানকে হাতিয়ার করে তাপসের বিরুদ্ধে তথ্য হিসেবে এবং সাক্ষী হিসেবে চার্জশিটে উল্লেখ করেছিলেন তদন্তকারীরা। এ ব্যাপারে এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারক অর্পণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নিজেরা অযোগ্য জেনেও এঁরা টাকা দিয়ে চাকরি কিনেছেন। এঁরা তো বাকিদের সঙ্গে সমান অভিযুক্ত। এর পরেই ওই শিক্ষকদের গ্রেফতারির নির্দেশ দেন তিনি।

    আরও পড়ুুন: “নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে”! আদালতে বোমা ফাটালেন পার্থ

    এদিন শুনানিতে বিচারক চট্টোপাধ্যায় এই শিক্ষকদের আইনজীবীকে বলেন, “আপনার মক্কেলদের কেন জামিন দেব? এরাই সেই পাবলিক, যার জন্য এতগুলো মানুষ ভুগছে।” অভিযুক্তদের উদ্দেশেও তাঁর প্রশ্ন, “আপনাদেরই বলতে হবে যে কেন আপনাদের জামিন দেব।” এদিকে, এদিনই নিয়োগ কেলেঙ্কারি (Recruitment Scam) মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান জেলবন্দি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা। দিন কয়েক আগেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেছিলেন, শতরূপাকে এভাবে আটকে রাখার কোনও মানে হয় না। এদিন বিচারপতি ঘোষই শর্তসাপেক্ষে জামিন দেন শতরূপাকে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Delhi AIIMS: দিল্লির এইমসে আগুন, আতঙ্ক, দ্রুত সরানো হল জরুরি বিভাগের রোগীদের

    Delhi AIIMS: দিল্লির এইমসে আগুন, আতঙ্ক, দ্রুত সরানো হল জরুরি বিভাগের রোগীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগুন লাগল দিল্লির এইমসে (Delhi AIIMS)। আজ, সোমবার দুপুরের দিকে এইমের এন্ডোস্কোপি বিভাগে আগুন দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত চলে আসে দমকলের আটটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় আগুন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়।

    সরানো হল রোগীদের

    এন্ডোস্কোপি বিভাগটি রয়েছে দোতলায়। এই বিভাগের ঠিক নিচেই রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ। এইমস সূত্র খবর, এদিন বেলা ১২টা নাগাদ আচমকাই হাসপাতালের জরুরি বিভাগ থেকে আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। এর পাশাপাশি দ্রুত রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ছোটাছুটি শুরু করে দেন রোগী ও তাঁদের আত্মীয়রা। আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসকরাও। ততক্ষণে এন্ডোস্কোপি বিভাগ থেকে গলগল করে কালো বের হতে দেখা যায়। এদিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত চলে আসে দিল্লি (Delhi AIIMS) দমকলের ছটি ইঞ্জিন।

    আগুন নিয়ন্ত্রণে

    পরে আসে আরও দুটি ইঞ্জিন। আটটি ইঞ্জিনের মিলিত প্রচেষ্টায় আয়ত্ত্বে আসে আগুন। এইমস কর্তৃপক্ষের (Delhi AIIMS) তরফেও জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। অকুস্থল ঘুরে দেখেছেন হাসপাতালের ডিরেক্টর। ডিরেক্টর বলেন, কোনও রোগীর ক্ষতি হয়নি। সকলকেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দেশের সব চেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির মধ্যে প্রথম সারিতে থাকা এই সুপার স্পেশালিটি হাসপাতালে কীভাবে আগুন লাগল, তা অবশ্য জানা যায়নি। দিল্লি দমকলের আধিকারিকরা জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। শর্ট সার্কিটের জেরেই আগুন বলে দমকল কর্তাদের অনুমান।

    আরও পড়ুুন: “নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে”! আদালতে বোমা ফাটালেন পার্থ

    প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে সাইবার হামলা হয়েছিল দিল্লির (Delhi AIIMS) এই সুপার স্পেশালিটি হাসপাতালে। পক্ষকালের বেশি সময় ধরে অকেজো হয়ে পড়েছিল হাসপাতালের কম্পিউটার সিস্টেম। নষ্ট হয়ে গিয়েছিল বহু তথ্যও। তার পর এবার লাগল আগুন। তবে এবার অবশ্য কোনও ক্ষতি হয়নি বলেই হাসপাতাল সূত্রে খবর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur: বিক্ষিপ্ত অশান্তি চিত্রাঙ্গদার দেশে, মণিপুর সহ আট রাজ্যের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

    Manipur: বিক্ষিপ্ত অশান্তি চিত্রাঙ্গদার দেশে, মণিপুর সহ আট রাজ্যের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই ছন্দে ফিরছে মণিপুর (Manipur)। তবে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যের বিভিন্ন পকেটে বিক্ষিপ্তভাবে জ্বলছে অশান্তির আগুন। গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট, চিত্রঙ্গদার দেশে অশান্তির নেপথ্যে রয়েছে ভারতের দুই প্রতিবেশী দেশ চিন ও পাকিস্তানের হাত। নেপালকে ভায়া করে মণিপুরে তারা নিত্য বুনছে অশান্তির বীজ।

    বৈঠকে বসছেন মোদি

    যার জেরে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে ছবির মতো সাজানো এই রাজ্যটি। অশান্তির আগুনে জল ঢালতে আজ, সোমবার নয়াদিল্লিতে মণিপুর সহ উত্তর-পূর্বের আট রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। লোকসভা নির্বাচনে আরও বেশি করে আসন নিয়ে ফিরতে ৩১ জুলাই থেকে বিভিন্ন রাজ্যের এনডিএর সদস্য দলগুলির সাংসদদের নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। সোমবার তিনি বৈঠকে বসবেন অসম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং সিকিমের সাংসদদের সঙ্গে।

    বিক্ষিপ্ত অশান্তি 

    এদিকে, রবিবারই মণিপুরের (Manipur) বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছে কুকি পিপলস অ্যালায়েন্স। মুখ্যমন্ত্রী বীরেন সিংহের প্রশাসনে এই দলের দুই বিধায়ক ছিলেন। রাজ্যপাল অনুসূয়া উইকেকে চিঠি লিখে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছে কুকি পিপলস অ্যালায়েন্স। মেইতেই ও কুকিদের সঙ্গে সংঘর্ষের জেরে গত ৩ মে থেকে অশান্ত হয়ে ছিল মণিপুর। পরে অশান্তি দমনে কোমর কষে নামে কেন্দ্র। তার পরেও অবশ্য বিরাম নেই বিক্ষিপ্ত অশান্তির। শুক্র ও শনিবার দুই সম্প্রদায়ের সংঘর্ষের জেরে নৃশংসভাবে খুন করা হয়েছে অন্তত ছ জনকে। এমতাবস্থায় এদিন উত্তর-পূর্বের আট রাজ্যের এনডিএর সদস্য দলগুলির সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। ওই সাংসদরা ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কিরেন রিজিজু এবং নীতিন গড়করিরও।

    আরও পড়ুুন: “নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে”! আদালতে বোমা ফাটালেন পার্থ

    এদিকে, মণিপুরে (Manipur) বিক্ষিপ্ত অশান্তিতে রাশ টানতে আরও ৯০০ কোম্পানি আধাসামরিক জওয়ান পাঠিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই মণিপুরে ৪০ হাজারেরও বেশি সেনা ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। এবার ফের পাঠানো হয়েছে আরও ৯০০ কোম্পানি। অন্যদিকে, গত ৪ মে দুই তরুণীকে নগ্ন করে ঘোরানো ও গণধর্ষণের ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে নঙ্গপোক সেকমেই থানার ইনচার্জ সহ পাঁচ পুলিশ কর্মীকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Partha Chatterjee: “নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে”! আদালতে বোমা ফাটালেন পার্থ

    Partha Chatterjee: “নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে”! আদালতে বোমা ফাটালেন পার্থ

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ বোমাটা ফাটিয়েই দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)! সোমবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, “নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা নেই, নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে।” পার্থ বলেন, “এক বছর ধরে সিবিআই কিছু প্রডিউস করতে পারেনি। আমার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি সিবিআই। সামনে পুজো, আমারও পরিবার আছে, যে কোনও শর্তে জামিন দিন।” রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “একজন পলিসি তৈরি করে, একটা অংশ নিয়োগ করে। ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট করেন প্রিন্সিপাল সেক্রেটারিকে। প্রিন্সিপাল সেক্রেটারি রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীর কাছে। এসএসসি আলাদা একটি বোর্ড। মন্ত্রী এসএসসিকে নিয়ন্ত্রণ করত না। আমি জানি না কারা চাকরি পেয়েছেন। আমি পাঁচটি দফতরের দায়িত্বে ছিলাম, বারবার দফতর বদল হয়েছে। নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা নেই।”

    পার্থর দাবি

    এদিনও ফের পার্থ (Partha Chatterjee) দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, “যাঁরা ফাঁসিয়েছে, তাঁদের আমি সামনে নিয়ে আসতে চাই। আমি জামিনে মুক্ত হয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই। তাই আমার জামিন মঞ্জুর করা হোক।” এদিন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে আসা হয় পার্থকে। সেই সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘আমার বস’ বলে সম্বোধন করেন পার্থ। বলেন, “আমার বস বুদ্ধদেব ভট্টাচার্য উডল্যান্সসে ভর্তি। উনিও অসুস্থ। আমিও অসুস্থ।”

    হাত ধুয়ে ফেলে তৃণমূল

    প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে গ্রেফতার হওয়ার পরপরই পার্থকে (Partha Chatterjee) দল থেকে বহিষ্কার করে হাত ধুয়ে ফেলেন তৃণমূল নেতৃত্ব। তার পর এদিন তিনি বুদ্ধদেবকে ‘আমার বস’ সম্বোধন করায় ছড়িয়েছে জল্পনা। নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ায় গত বছর জুলাই মাসে গ্রেফতার করা হয় পার্থকে। সেই সঙ্গে গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ নগদ টাকাও। পার্থ গ্রেফতার হতেই তাঁকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বহিষ্কার করা হয় দল থেকে।

    আরও পড়ুুন: ‘‘ভাইপো অ্যান্ড কোম্পানির হাত ধরে অসমে গরু পাচার হচ্ছে’’, বিস্ফোরক শুভেন্দু

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Rahul Gandhi: মোদি পদবি বিতর্কে খোয়ানো সাংসদ পদ ফিরে পেলেন রাহুল, অক্সিজেন পেল কংগ্রেস!

    Rahul Gandhi: মোদি পদবি বিতর্কে খোয়ানো সাংসদ পদ ফিরে পেলেন রাহুল, অক্সিজেন পেল কংগ্রেস!

    মাধ্যম নিউজ ডেস্ক: খুশির খবর কংগ্রেসের (Congress) অন্দরে। চার মাস পরে সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। স্পিকার ওম বিড়লার সচিবালয় থেকে আজ, সোমবার সকালে এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়। এদিন দুপুর ১২টা নাগাদ সংসদে আসার কথা রাহুলের। প্রসঙ্গত, শুক্রবারই সুপ্রিম কোর্টের তরফে শাস্তি স্থগিত করা হয়েছিল রাহুলের। তার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুলকে ফিরিয়ে দেওয়া হল তাঁর পদ।

    রাহুলের সাজা

    মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অনাস্থা আনছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডিয়া’। সাংসদ পদ ফিরে পাওয়ায় সে সংক্রান্ত বিতর্কে যোগ দিতে পারবেন রাহুল। মোদি পদবি অবমাননা মামলায় মার্চ মাসে রাহুলকে (Rahul Gandhi) দোষী সাব্যস্ত করেছিল গুজরাটের সুরাট আদালত। তাঁকে দু বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর জেরেই সাংসদ পদ খারিজ হয় রাহুলের। কারণ, নিয়ম অনুযায়ী, কোনও সাংসদ বা বিধায়কের দু বছর কিংবা তার বেশি মেয়াদের কারাদণ্ড হলে তাঁর সাংসদ বা বিধায়ক পদ খারিজ হয়ে যায়। সেই মতো স্পিকার ওম বিড়লা সাংসদ পদ খারিজ করে দেন রাহুলের। যার জেরে সাংসদ হিসেবে পাওয়া বাংলোও খোয়াতে হয় রাহুলকে।

    কংগ্রেসের আবেদন

    শুক্রবার সুপ্রিম কোর্ট ওই সাজায় স্থগিতাদেশ দিতেই রাহুলকে সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার আবেদন জানায় কংগ্রেস। কেসি বেণুগোপাল বলেন, “আমরা আশা করব স্পিকার যেমন দ্রুততার সঙ্গে রাহুলজির পদ খারিজ করেছিলেন, তেমনিই সক্রিয়তা দেখা যাবে সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও।”

    লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীও রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সোমবার সকালেই রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে স্পিকারের সচিবালয়। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাহুল (Rahul Gandhi)। সেই কারণে ২৩ মার্চ রাহুলকে সাজা দেয় গুজরাটের আদালত।

    আরও পড়ুুন: ‘‘ভাইপো অ্যান্ড কোম্পানির হাত ধরে অসমে গরু পাচার হচ্ছে’’, বিস্ফোরক শুভেন্দু

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share