Tag: Bengali news

Bengali news

  • Union Budget 2025: নতুন মহিলা, তফশিলি উদ্যোগপতিদের ২ কোটি টাকা পর্যন্ত মেয়াদি ঋণ, ঘোষণা নির্মলার

    Union Budget 2025: নতুন মহিলা, তফশিলি উদ্যোগপতিদের ২ কোটি টাকা পর্যন্ত মেয়াদি ঋণ, ঘোষণা নির্মলার

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভায় এনিয়ে অষ্টমবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Budget 2025)। এবারের বাজেটে বড় ঘোষণা করলেন তিনি। বললেন (Nirmala Sitharaman), পাঁচ লাখ প্রথমবারের মহিলা, তফশিলি জাতি-উপজাতি অন্ত্রেপ্রেনারদের (উদ্যোগপতি) জন্য ২ কোটি টাকা পর্যন্ত মেয়াদি ঋণ দেওয়া হবে। তাঁর ঘোষণা, সুষ্ঠুভাবে পরিচালিত রফতানিমুখী এমএসএমইগুলির জন্য ২০ কোটি টাকা পর্যন্ত মেয়াদী ঋণ দেওয়া হবে।

    কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? (Union Budget 2025)

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ঋণ গ্যারান্টি কভার দ্বিগুণ করে ২০ কোটি টাকা করা হবে এবং গ্যারান্টি ফি ১ শতাংশ কমানো হবে। তিনি বলেন, ‘‘ঋণে প্রবেশাধিকার উন্নত করতে, ঋণ গ্যারান্টি কভার বৃদ্ধি করা হবে। ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের জন্য এটি ৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত বাড়ানো হবে, যার ফলে আগামী পাঁচ বছরে অতিরিক্ত ১.৫ লাখ কোটি টাকার ঋণ দেওয়া সম্ভব হবে। স্টার্টআপগুলির ক্ষেত্রে এটি ১০ কোটি টাকা থেকে ২০ কোটি টাকা পর্যন্ত বাড়ানো হবে এবং ২৭টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের জন্য গ্যারান্টি ফি ১ শতাংশ করা হবে, যা আত্মনির্ভর ভারত উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ।’’

    এমএসএমইদের জন্য ২০ কোটি টাকা

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “ভালোভাবে (Union Budget 2025) পরিচালিত রপ্তানিকারক এমএসএমইদের জন্য ২০ কোটি টাকা পর্যন্ত মেয়াদী ঋণের ব্যবস্থা থাকবে। এছাড়াও, ক্ষুদ্র উদ্যোগগুলির জন্য, আমরা উদ্যম পোর্টালে নিবন্ধিত ক্ষুদ্র উদ্যোগগুলির জন্য ৫ লাখ টাকার সীমাবদ্ধতা-সহ কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করব।” তিনি জানান, সহজ কাস্টমস শুল্ক কাঠামোর জন্য ৭টি শুল্ক হার বাতিল করেছেন। মন্ত্রী বলেন, ‘‘জুলাই ২০২৪ সালের বাজেটে ঘোষিত কাস্টমস শুল্ক কাঠামোর ব্যাপক পর্যালোচনার অংশ হিসেবে, আমি ৭টি শুল্ক হার বাতিল করার প্রস্তাব দিচ্ছি – এটি ২০২৩-২৪ সালের বাজেটে বাতিল হওয়া শুল্ক হারগুলোর অতিরিক্ত।’’ তিনি বলেন, “সব এমএসএমইর শ্রেণিবিন্যাসের জন্য বিনিয়োগ ও টার্নওভার যথাক্রমে ২.৫ গুণ ও ২ গুণ বাড়ানো হবে। এটি তাদের বৃদ্ধি পেতে ও আমাদের যুব সমাজের (Nirmala Sitharaman) জন্য কর্মসংস্থান তৈরি করতে আত্মবিশ্বাস জোগাবে (Union Budget 2025)।”

  • Union Budget 2025: এবারের বাজেটে চার শ্রেণিকে গুরুত্ব দিলেন নির্মলা, কী কী ঘোষণা করলেন?

    Union Budget 2025: এবারের বাজেটে চার শ্রেণিকে গুরুত্ব দিলেন নির্মলা, কী কী ঘোষণা করলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কথা রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। শনিবার বাজেট পেশের শুরুতেই তিনি বলেছিলেন, “সবার উন্নয়নই আমাদের লক্ষ্য। বিশ্বে দ্রুত গতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি (Union Budget 2025)।” তিনি এও বলেছিলেন, “বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে। গরিব, যুব, কৃষক, মহিলাকে গুরুত্ব দেওয়া হবে। ৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, সেদিকেও নজর দেওয়া হবে।” কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, ‘‘আমরা আগামী ৫ বছরকে ‘সবকা বিকাশ’ বাস্তবায়নের একটি অনন্য সুযোগ হিসেবে দেখি, যা সমস্ত অঞ্চলের সমতামূলক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করবে।’’

    নারীদের জন্য প্রকল্প (Union Budget 2025)

    নারী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের উদ্যোক্তাদের জন্য নয়া প্রকল্প চালু করা হবে বলেও এদিন বাজেটে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান, সরকার নিবন্ধিত ক্ষুদ্র উদ্যোগগুলির জন্য ৫ লাখ টাকার সীমাযুক্ত কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করবে। তিনি বলেন, ‘‘ঋণ প্রাপ্তির সুযোগ বাড়ানোর জন্য, ক্রেডিট গ্যারান্টি কভার বাড়ানো হবে। ক্ষুদ্র ও ছোট উদ্যোগগুলির জন্য এটি ৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা করা হবে, যার ফলে আগামী ৫ বছরে অতিরিক্ত ১.৫ লাখ কোটি টাকার ঋণ দেওয়া হবে। স্টার্টআপগুলির ক্ষেত্রে, এটি ১০ কোটি টাকা থেকে ২০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।’’

    ‘আত্মনির্ভর ভারত’

    নির্মলা বলেন, ‘‘২৭টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঋণের জন্য গ্যারান্টি ফি ১% নির্ধারণ করা হবে, যা ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ। ভালোভাবে পরিচালিত রপ্তানিকারক এমএসএমই-গুলির জন্য, মেয়াদি ঋণের সীমা ২০ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হবে। এছাড়াও, ক্ষুদ্র উদ্যোগগুলির জন্য, উদ্যম পোর্টালে নিবন্ধিত উদ্যোগগুলির জন্য ৫ লাখ টাকার সীমাযুক্ত কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করা হবে।’’ নয়া কর ব্যবস্থায় ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনও কর দিতে (Union Budget 2025) হবে না। তিনি বলেন, ‘‘সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে করের পরিমাণ শূন্য রাখা হয়েছে। টিডিএস ও টিসিএস সীমা বৃদ্ধি করা হয়েছে। ফলে সম্মতি সংক্রান্ত বোঝা হ্রাস পেয়েছে। রাজস্ব ঘাটতির লক্ষ্য জিডিপির ৪.৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা ২০২৫ অর্থবর্ষের ৪.৮ শতাংশ থেকে কমানো হয়েছে। বাজার থেকে ঋণ গ্রহণ নির্ধারণ করা হয়েছে ১১.৫৪ লাখ কোটি টাকা। মোট ঋণ গ্রহণের পরিমাণ ১৪.৮২ লাখ কোটি টাকা।’’

    ‘পিএম ধনধান্য কৃষি যোজনা’

    কৃষিক্ষেত্রে চালু হচ্ছে ‘পিএম ধনধান্য কৃষি যোজনা’। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, এই যোজনায় উপকৃত হবেন দেশের মোট ১০০টি জেলার ১.৭ কোটি কৃষক। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ওই জেলাগুলিতে কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র। তিনি জানান, যেসব জেলায় উৎপাদনের হার কম, সেরকমই ১০০টি জেলাকে চিহ্নিত করা হবে। ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আালাদা ফসল চিহ্নিত করা হবে। কৃষকদের প্রশিক্ষণ (Nirmala Sitharaman) দেওয়া হবে। ব্যবস্থা করা হবে উৎপাদিত ফসল বিক্রির। প্রক্রিয়াকরণও হবে ওই জেলাগুলিতে।

    ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা

    ভোজ্য তেল এবং ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করা হবে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিহারে তৈরি হবে মাখনা বোর্ড। কিষান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি করা (Union Budget 2025) হবে বলেও বাজেটে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগে এই ঋণের পরিমাণ ছিল তিন লাখ টাকা। সেটাই এবার বাড়িয়ে করা হবে পাঁচ লাখ। তুলো উৎপাদনের ক্ষেত্রে ৫ বছরের বিশেষ পরিকল্পনাও নিয়েছে কেন্দ্র। কৃষকদের জন্য ইউরিয়া প্ল্যান্ট তৈরি করা হবে বলেও ঘোষণা করা হয়েছে বাজেটে।

    ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ

    ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ গ্যারান্টির সীমা বৃদ্ধি করে করা হয়েছে ১০ কোটি টাকা। গভীর প্রযুক্তি ও উৎপাদন খাতে স্টার্টআপের জন্য চালু করা হয়েছে ১০ হাজার কোটি টাকার তহবিল। এমএসএমই ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। এটির সাহায্যে ক্ষুদ্র ব্যবসায়ীরা ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের সুবিধা পাবেন। প্রথমবারের মতো উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হবে। এখানে নারী ও তফশিলি জাতি ও উপজাতির লোকজন ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। রাজ্যগুলির জন্য মূলধনী প্রকল্পে ১.৫ লাখ কোটি টাকা সুদমুক্ত ঋণ বরাদ্দ করা (Union Budget 2025) হয়েছে।

    কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সব এমএসএমইর শ্রেণিবিন্যাসের জন্য বিনিয়োগ ও টার্নওভার যথাক্রমে ২.৫ গুণ ও ২ গুণ বাড়ানো হবে (Union Budget 2025)। এটি তাদের বৃদ্ধি পেতে ও আমাদের যুব সমাজের জন্য কর্মসংস্থান তৈরি করতে আত্মবিশ্বাস জোগাবে। ৮ কোটি শিশু ও মহিলাকে পুষ্টিগত সহায়তা দিতে “সক্ষম আঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০” কর্মসূচির কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)।

  • Daily Horoscope 01 February 2025: ঋণের পরিমাণ বাড়তে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 01 February 2025: ঋণের পরিমাণ বাড়তে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

    ২) নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে।

    ২) ঋণের পরিমাণ বাড়তে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মিথুন

    ১) কোনও আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে।

    ২) কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    কর্কট

    ১) অতিরিক্ত ক্রোধের ফলে হাতে আসা কাজ পণ্ড হতে পারে।

    ২) উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে।

    ৩) দিনটি অনুকূল।

    সিংহ

    ১) প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে এগোনো উচিত।

    ২) শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে, তবে খুব চিন্তা করে বিনিয়োগ করুন।

    ৩) ধৈর্য্য ধরুন।

    কন্যা

    ১) স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন।

    ২) কোনও দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে।

    ৩) সমাজের কাজে সাফল্য।

    তুলা

    ১) মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।

    ২) সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে।

    ৩) প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

    বৃশ্চিক

    ১) কোনও ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ।

    ২) বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে।

    ৩) চোখ কান খোলা রেখে বিশ্বাস করুন।

    ধনু

    ১) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।

    ২) প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন।

    ৩) দিনটি অনুকূল।

    মকর

    ১) ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে।

    ২) মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে।

    ২) শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন।

    ২) সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Union Budget 2025: কৃষকদের মুখে হাসি ফোটাতে ‘পিএম ধনধান্য কৃষি যোজনা’ ঘোষণা নির্মলার

    Union Budget 2025: কৃষকদের মুখে হাসি ফোটাতে ‘পিএম ধনধান্য কৃষি যোজনা’ ঘোষণা নির্মলার

    মাধ্যম নিউজ ডেস্ক: বাজেটে (Union Budget 2025) যে কৃষি, মহিলা এবং যুবসমাজকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে, শনিবার বাজেট ভাষণের শুরুতেই সে কথা জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেট ভাষণের শুরুটাও তিনি করলেন কৃষিক্ষেত্র দিয়েই। কৃষকদের মুখে হাসি ফোটাতে ঘোষণা করলেন ‘পিএম ধনধান্য কৃষি যোজনা’।

    নির্মলার ঘোষণা (Union Budget 2025)

    নির্মলা জানান, এই যোজনায় উপকৃত হবেন দেশের মোট ১০০টি জেলার ১.৭ কোটি কৃষক। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ওই জেলাগুলিতে কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ব্যাখ্যা, যেসব জেলায় উৎপাদনের হার কম, সেরকমই ১০০টি জেলাকে চিহ্নিত করা হবে। ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আালাদা ফসল চিহ্নিত করা হবে। কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ব্যবস্থা করা হবে উৎপাদিত ফসল বিক্রির। প্রক্রিয়াকরণও হবে ওই জেলাগুলিতে। নির্মলার দাবি, এই প্রকল্পে বদলে যাবে ১.৭ কোটি কৃষকের জীবন।

    ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা

    ভোজ্য তেল এবং ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করা হবে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিহারে তৈরি হবে মাখনা বোর্ড। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজিও তৈরি হবে বিহারে। কিষান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি করা (Union Budget 2025) হবে বলেও বাজেটে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগে এই ঋণের পরিমাণ ছিল তিন লাখ। সেটাই বাড়িয়ে করা হবে পাঁচ লাখ। তুলো উৎপাদনের ক্ষেত্রে ৫ বছরের বিশেষ পরিকল্পনাও নিয়েছে কেন্দ্র। কৃষকদের জন্য ইউরিয়া প্ল্যান্ট তৈরি করা হবে বলেও ঘোষণা করা হয়েছে বাজেটে। কৃষকরা বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করতে পারবেন বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

    বাজেট পেশের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) বলেন, “সবার উন্নয়নই আমাদের লক্ষ্য। বিশ্বে দ্রুত গতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি।” এর পরেই তিনি  বলেন, “বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে। কৃষক, নারী, ক্ষুদ্রশিল্পে গুরুত্ব দেওয়া হবে। ৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, সেদিকেও নজর দেওয়া হবে । আমাদের কাছে আগামী পাঁচ বছর উন্নয়নের সুযোগ রয়েছে (Union Budget 2025)।”

  • Budget 2025: ১২ লাখ পর্যন্ত দিতে হবে না আয়কর, বাজেটে বড় ঘোষণা মোদি সরকারের

    Budget 2025: ১২ লাখ পর্যন্ত দিতে হবে না আয়কর, বাজেটে বড় ঘোষণা মোদি সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাজেটে (Budget 2025) আয়কর ছাড় ১২ লাখ পর্যন্ত, বড় ঘোষণা মোদি সরকারের (Modi Government)। চাকরিজীবীদের এই ছাড় হবে ১২ লাখ ৭৫ হাজার টাকা। কারণ তাঁরা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ ৭৫ হাজার টাকা ছাড় পান। এর ফলে খুশির হাওয়া মধ্যবিত্ত মহলে। এদিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন বলেন, ‘‘প্রত্যক্ষ কর ব্যবস্থায় আমাদের মূল লক্ষ্যই হল ব্যক্তিগত আয়করে মধ্যবিত্ত শ্রেণিকে সুরাহা দেওয়া। সেই সঙ্গে স্বেচ্ছায় আয় ঘোষণার পথ প্রশস্ত করা। তা ছাড়া উৎসমূলে কর আদায়ের হার কমিয়ে প্রবীণ নাগরিকদের আর্থিক সুবিধা করে দেওয়া।’’ এরপরেই নির্মলা সীতারামন এদিন ঘোষণা করেন ১২ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ে কোনও কর দিতে হবে না। একইসঙ্গে ষাটোর্ধ্ব বা প্রবীণ নাগরিকদের প্রাপ্ত সুদের ওপর কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ১ লক্ষ টাকা।

    নয়া কর কাঠামো

    বাজেটে জানানো হয়েছে, নতুন কর কাঠামোয় শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। এর পর চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয়ে পাঁচ শতাংশ, আট থেকে ১২ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ  কর দিতে হবে। তবে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বিভিন্ন ভাবে করে ছাড় দেবে সরকার। যার জেরে, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে। এছাড়া, চাকরিজীবীরা অতিরিক্ত ৭৫ হাজারের স্ট্যান্ডার্ড ডিডাকশন পান। ফলে, তাঁদের ক্ষেত্রে, এই ঊর্ধ্বসীমা ১২.৭৫ লক্ষ টাকা। অর্থাৎ, সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ।

    এর পর, ১২ থেকে ১৬ লক্ষ টাকা যাঁদের আয়, তাঁদের দিতে হবে ১৫ শতাংশ হারে ট্যাক্স। ১৬ থেকে ২০ লাখ পর্যন্ত আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ আয়কর দিতে হবে। ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ। এরপর ২৪ লাখের বেশি রোজগার হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে। গত বছরের বাজেটে আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ থেকে ৭৫ হাজার করা হয়েছিল। এবছর, তাতে বদল করা হয়নি।

    এছাড়া অর্থমন্ত্রীর ঘোষণা করেছেন, আগামী সপ্তাহে পেশ করা হতে চলেছে নতুন আয়কর বিল। একইসঙ্গে প্রবীণদের জন্যও বড় ঘোষণা করা হল এদিনের বাজেটে। ৫০ হাজার থেকে বেড়ে ১ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় পাবেন তাঁরা। মনে করা হচ্ছে, প্রবীণদের জন্য এটা নিঃসন্দেহে সুখবর। অন্যদিকে, ২ লক্ষ ৪০ হাজার বেড়ে টিডিএস-এ ৬ লক্ষ পর্যন্ত ছাড় দেওয়া হল। নতুন বিলে আয়কর কাঠামো আরও সরল করা হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

    শুক্রবারই দুর্গা এবং লক্ষ্মীর আশীর্বাদ কামনা করেন প্রধানমন্ত্রী মোদি

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শুক্রবারই ইঙ্গিত দিয়েছিলেন বাজেট জনকল্যাণমুখী হতে চলেছে।গতকালই তিনি দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির জন্য দুর্গা এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ কামনা করেছিলেন।শনিবার বাজেট পেশের সময় সেটাই স্পষ্ট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

  • Karnataka: কর্নাটকে চালু ‘মৃত্যুর অধিকার’ নীতি, কার্যকর কঠিন ব্যাধির ক্ষেত্রে, লাগবে পরিবারের সম্মতি

    Karnataka: কর্নাটকে চালু ‘মৃত্যুর অধিকার’ নীতি, কার্যকর কঠিন ব্যাধির ক্ষেত্রে, লাগবে পরিবারের সম্মতি

    মাধ্যম নিউজ ডেস্ক:  ‘নিষ্কৃতিমৃত্যু’ বা ‘মৃত্যুর অধিকার’ নীতি চালু করল কর্নাটক সরকার (Karnataka)। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই চালু হল এই নীতি। এই নিয়ম অনুযায়ী, যে সব রোগী কঠিন রোগে আক্রান্ত এবং নিরাময়ের সম্ভাবনা একেবারেই নেই, তাঁদের ‘মৃত্যু’ উপহার দেওয়া যেতে পারে। রোগী এবং তাঁর পরিবারের সম্মতি লাগবে এক্ষেত্রে। তারপরেই চিকিৎসকরা ওই রোগীর ‘শান্তিপূর্ণ মৃত্যু’ (Right to die) নিশ্চিত করতে পারবেন। কর্নাটকের স্বাস্থ্য দফতর ইতিমধ্যে এ সংক্রান্ত ঘোষণা করেছে। এবিষয়ে মুম্বইয়ের প্রখ্যাত চিকিৎসক রূপ গুরসাহানি জানিয়েছেন, কর্নাটক রাজ্য প্রথম এই নীতি চালু করল। এধরনের কিছু নিয়ম ইতিমধ্যে চালু রয়েছে গোয়া, মহারাষ্ট্রে ও কেরলে।

    ‘মৃত্যুর অধিকার’ (Karnataka) কী ভাবে প্রয়োগ করা হবে?

    এই নীতি অনুযায়ী, যে কোনও রোগীকে ‘নিষ্কৃতিমৃত্যু’ দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী, প্রথমে রোগীর শারীরিক পরিস্থিতি দু’টি ধাপে পরীক্ষা করে দেখবেন চিকিৎসকরা (Karnataka)। দুটি ক্ষেত্রে সবুজ সঙ্কেত মেলার পরেই ওই নির্দিষ্ট রোগীর মৃত্যু নিশ্চিত করা হবে আদালতের তরফে। প্রথমে তিন জন চিকিৎসকদের নিয়ে গঠন করা হবে বোর্ড। এই প্রাইমারি বোর্ড রোগীকে পর্যবেক্ষণ করবে। এই বোর্ড যদি মনে করে রোগীর বেঁচে থাকার আশা একেবারেই নেই, সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা এবং পর্যালোচনা হবে রোগীর বিষয়ে। দ্বিতীয় মেডিক্যাল বোর্ডে আরও তিন জন অভিজ্ঞ চিকিৎসক এবং এক জন সরকার নিযুক্ত চিকিৎসক থাকবেন। এরপরে দু’টি বোর্ডের রিপোর্ট জমা পড়বে আদালতে।

    সম্প্রতি সুপ্রিম রায়ে উঠে আসে ‘মৃত্যুর অধিকার’ নীতি

    আদালত (Karnataka) যদি রোগীর মৃত্যুতে সম্মতি দেয়, তখনই একমাত্র চিকিৎসকরা তা নিশ্চিত করতে পারবেন। এক্ষেত্রে যে রোগী লাইফ সাপোর্টে আছেন, তাঁর লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হবে। তবে গোটা প্রক্রিয়া নির্ভর করবে রোগীর পরিবারের ওপর। পরিবার যদি রোগীর ‘নিষ্কৃতিমৃত্যু’র জন্য আবেদন জানায়, তখনই প্রক্রিয়া শুরু করবেন চিকিৎসকরা। সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যে সব রোগী কঠিন ব্যাধিতে আক্রান্ত এবং যাঁদের রোগ নিরাময়ের সম্ভাবনা একেবারেই নেই, তাঁদের কষ্ট লাঘব করতে মৃত্যুর অধিকার দেওয়া যেতে পারে। শীর্ষ আদালতের সেই নির্দেশের পরেই ‘নিষ্কৃতিমৃত্যু’ নীতি কার্যকর করা হচ্ছে কর্নাটকে।

  • Suvendu Adhikari: হেলে পড়া বাড়ি! মেয়রের গ্রেফতারির দাবিতে বিধানসভা উত্তালের হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: হেলে পড়া বাড়ি! মেয়রের গ্রেফতারির দাবিতে বিধানসভা উত্তালের হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় একাধিক বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। এনিয়ে চাঞ্চল্য দেখা গিয়েছে বাসিন্দাদের মধ্যে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। এবার এর প্রতিবাদে কলকাতা পুরসভার সামনে সভা করে বিধানসভা উত্তাল করার হুঁশিয়ারি দিতে দেখা দেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। একইসঙ্গে পুর-প্রতিনিধিদের লুকিয়ে রাখা টাকা ‘পাতাল ফুঁড়ে বার’ করে আনার হুঙ্কারও দেন শুভেন্দু। একইসঙ্গে মেয়রের গ্রেফতারির দাবিও তুলেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার (Suvendu Adhikari) হুঁশিয়ারি, “আগামী ১০ ফেব্রুয়ারি থেকে অধিবেশনে মেয়রের গ্রেফতারি এবং মুখ্যমন্ত্রীর জবাবদিহির দাবিতে বিধানসভা উত্তাল করে তুলব।’’

    হেলে পড়া বাড়ি

    বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, “আমরা এতদিন শুনে এসেছি প্রাচীন বাড়ি, ঐতিহ্যের বাড়ি, রাজবাড়ি, রবি ঠাকুরের বাড়ি… এই প্রথমবার কলকাতা মহানগরীর ছাপ্পা মেরে চেতলা থেকে জেতা মুখ্যমন্ত্রীর আলালের দুলাল জনাব ফিরহাদ হাকিম (Firhad Hakim) একটা নতুন সংযোজন করেছেন, হেলে পড়া বাড়ি। নতুন সংযোজিত বাড়ি।” গতকাল শুক্রবারই কলকাতা পুরসভার সামনে সভা করতে চেয়েছিল বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলা। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি এই সভার। এরপরেই আদালতের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। পরে আদালতের সভার অনুমতি দেয়। শুক্রবার সন্ধ্যার সভায় বিরোধী দলনেতা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, বিজেপির দুই পুর-প্রতিনিধি ও দলের নেতা তাপস রায় প্রমুখ।

    শুভেন্দুর অভিযোগ (Suvendu Adhikari)

    সভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ তোলেন, বেআইনি নির্মাণে মদত দিয়ে তৃণমূল নেতারা কোটি কোটি টাকা তুলছেন। তাঁর আরও দাবি, “সব জায়গায় অবৈধ সিন্ডিকেট তৈরি হয়েছে। নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের প্রতিনিধিরা। আর রয়েছে নব্য প্রোমোটাররা। তাঁরাই ভোটের সময়ে ভোট লুট করে। পাঁচ হাজার জলাশয় বুজিয়ে বাড়ি তৈরি করা হয়েছে। যে পুর-প্রতিনিধিরা পয়সা খেয়েছেন, অর্পিতা (মুখোপাধ্যায়), হামিদদের চেয়েও বেশি পয়সা রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে মাটি ফুঁড়ে হলেও সেই টাকা উদ্ধার হবে!” শুভেন্দু (Suvendu Adhikari) আরও দাবি করেছেন, “যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের পুনর্বাসন দিয়ে তার পরে যেন বাড়ি ভাঙা হয়।”

  • Sonia Gandhi: রাষ্ট্রপতিকে ‘পুওর থিং’ বলে বিতর্কে সোনিয়া, তীব্র আক্রমণ বিজেপির

    Sonia Gandhi: রাষ্ট্রপতিকে ‘পুওর থিং’ বলে বিতর্কে সোনিয়া, তীব্র আক্রমণ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) আজ শুক্রবার সংসদের উভয় কক্ষকে সম্বোধন করে ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা করলেন। এরপরে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় দ্রৌপদী মুর্মুকে ‘পুওর থিং’ (বেচারি) বললেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। একইসঙ্গে অবশ্য কংগ্রেস সাংসদ বলেন, ‘‘এই লম্বা ভাষণ দিয়ে তাঁকে ক্লান্ত দেখাচ্ছিল।’’ এদিকে সোনিয়ার এই মন্তব্যের পরই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। এই ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপজাতি সমাজের কাছে সোনিয়া গান্ধীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এই ইস্যুতে সোনিয়া গান্ধীকে একহাত নিয়েছেন বিজেপি মুখপাত্র সম্বিত মহাপাত্রও। সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) এই ইস্যুতে তোপ দেগেছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এবং ধর্মেন্দ্র প্রধান।

    সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) তোপ সুকান্ত মজুমদারের

    এদিকে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই ইস্যুতে সোনিয়া গান্ধীকে নিশানা করেছেন। তিনি বলেন, ‘‘এটি একটি অবমাননাকর মন্তব্য ছিল। সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং রাহুল গান্ধীর মতো নেতাদের এই ধরনের মন্তব্য করা উচিত নয়। বিশেষ করে রাষ্ট্রপতিকে নিয়ে। দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী পরিবারের মহিলা এবং এখন তিনি আমাদের দেশের পয়লা নম্বর নাগরিক এবং কংগ্রেসের জমিদারি মানসিকতা এটি গ্রহণ করতে পারে না। তাই তাঁরা তাঁর বক্তব্যের বিরোধিতা করছেন।’’

    রাষ্ট্রপতির ভাষণে মোদি সরকারের প্রশংসা

    এদিকে আজ শুক্রবারের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন বলেন, ‘‘দেশ দ্রুত গতিতে সিদ্ধান্ত নিচ্ছে। কেন্দ্রে মোদি সরকারের তৃতীয় মেয়াদে দেশে তিন গুণ দ্রুত কাজ হচ্ছে।’’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘‘মধ্যবিত্ত মানুষের উন্নয়নের জন্য সরকারের প্রচেষ্টা প্রশংসনীয়। মহিলাদের ক্ষমতায়নের ওপর জোর দিয়েছে সরকার। তাছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ৭০ বছর বা তার বেশি বয়সি ৬ কোটি প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুবকদের শিক্ষা এবং তাদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। কেউ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তার জন্যে মাতৃভাষায় শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে দেশে। তেরোটি ভারতীয় ভাষায় বিভিন্ন নিয়োগ পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। এর ফলে ভাষা সম্পর্কিত বাধাগুলি দূর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের নারী নেতৃত্বাধীন উন্নয়নে বিশ্বাসী এই সরকার। সরকারের লক্ষ্য ৩ কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’-তে পরিণত করা।’’

  • Hot Chocolate: শীতের সন্ধ্যায় সন্তানের বায়না হট চকলেটের! কোন রোগের উপশম হয় জানেন?

    Hot Chocolate: শীতের সন্ধ্যায় সন্তানের বায়না হট চকলেটের! কোন রোগের উপশম হয় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তাপমাত্রার পারদ নামছে! শীতের আমেজ রাজ্য জুড়ে! নতুন বছরে শীতের যেন ঝড়ো ব্যাটিং! তবে, কতদিন স্থায়ী হবে সেই আমেজ, সে নিয়ে হাওয়া অফিস কোনও নিশ্চয়তা দেয়নি। তবে শীত মানেই বাঙালির কাছে উৎসবের মেজাজ! পরিবারের খুদে সদস্যদের বায়নাও বাড়ে! কখনো বেড়াতে যাওয়ার আবার কখনো নানান রকমের খাবারের আবদার! শীতে কচিকাঁচাদের অন্যতম পছন্দের খাবার হট চকলেট! সন্ধ্যা হলেই অনেক খুদেই এককাপ হট‌ চকলেট তৈরি করে দেওয়ার আবদার করে! কিন্তু কতখানি স্বাস্থ্যকর এই খাবার? শরীরে কী প্রভাব ফেলে এ নিয়ে চিন্তায় থাকেন বহু বাবা-মা! তবে, ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে হট চকলেট (Hot Chocolate) শরীরের জন্য বিশেষ উপকারী! তাই এই খাবার নিয়মিত খেলেও সমস্যা নেই (Disease Relief)।

    হট চকলেট খেলে কী উপকার হয়? কী বলছে সাম্প্রতিক গবেষণা ?

    হজম শক্তি বাড়ায়, স্থুলতা নিয়ন্ত্রণে রাখে! চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হট চকলেট হজম শক্তি বাড়াতে সাহায্য করে (Disease Relief)। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই এই খাবার খেলে হজম শক্তি বাড়ে। পাশপাশি, ফাইবার দেহের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই হট চকলেট (Hot Chocolate) ওজন নিয়ন্ত্রণে ও বাড়তি সাহায্য করে।

    স্নায়ুর রোগের ঝুঁকি কমায় হট চকলেট!

    ইংল্যান্ডের এক সাম্প্রতিক গবেষণা থেকে জানা গিয়েছে, হট চকলেটে (Hot Chocolate) থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও জিঙ্কের মতো খনিজ পদার্থ। এর ফলে এই খাবার স্নায়ুর জন্য বাড়তি উপকারী (Disease Relief) বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।‌ তাঁরা জানাচ্ছেন, খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার খেলে স্নায়ু রোগের ঝুঁকি অনেক পরিমাণে কমে যায়।

    মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী!

    মনোরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, দেহের নানান হরমোনের নিঃসরণের জন্যই মানসিক চাপ এবং অবসাদের মতো সমস্যা তৈরি হয়। হরমোনের ভারসাম্যহীনতার জেরেই সম্প্রতি নানান মানসিক রোগের প্রকোপ বাড়ছে। হট চকলেট (Hot Chocolate) জাতীয় খাবার শরীরে এন্ডোরফিনের ক্ষরণ বাড়ায়। স্ট্রেস হরমোনকেও নিয়ন্ত্রণে রাখে। ফলে এই খাবার মানসিক স্বাস্থ্যের জন্যও ভীষণ ভাবে উপকারী (Disease Relief)।

    হৃদযন্ত্রের জন্য বিশেষ উপকারী!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হট চকলেট (Hot Chocolate) খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার। তাই এই খাবার খেলে দেহে রক্ত সঞ্চালন ভালো ভাবে হয়। শীতে, তাপমাত্রার পতনের কারণে রক্তনালী সংকুচিত হয়ে যায়। তাই রক্ত সঞ্চালন ওঠানামা করে। ফলে স্ট্রোক, হৃদরোগের মতো ঝুঁকি বেড়ে যায়। তাই এই সময়ে হট চকলেট খেলে হৃদরোগের ঝুঁকিও (Disease Relief) কমে। শিশুদের পাশপাশি‌ তাই বড়দের জন্যও এই খাবার বিশেষ উপকারী বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

    কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে!

    হট চকলেট (Hot Chocolate) কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।‌ তাঁরা জানাচ্ছেন, বিভিন্ন খনিজ উপাদানে সমৃদ্ধ এই খাবারে রয়েছে ভালো কোলেস্টেরল। তাই দেহের জন্য এই খাবার বিশেষ উপকারী।

    ত্বক ভালো রাখতে সাহায্য করে!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ত্বক ভালো রাখতে হট চকলেট বিশেষ সাহায্য করে। তাঁরা জানাচ্ছেন, হট চকলেটে (Hot Chocolate) থাকে ফ্ল্যাভোনয়েড। এই উপাদান সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকেও‌ ত্বককে রক্ষা করে!

    রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়!

    সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, হট চকলেটে (Hot Chocolate) রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে বিশেষ সাহায্য করে। তাই হট চকলেট খেলে সর্দি-কাশি‌ জাতীয় রোগের‌ মোকাবিলা (Disease Relief) ও সহজ হয়।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

    দেশেরখবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Vitamin Deficiencies: শরীর অসাড়! আপনি কি অবসাদে ভুগছেন? কোন ভিটামিনের অভাব জানেন?

    Vitamin Deficiencies: শরীর অসাড়! আপনি কি অবসাদে ভুগছেন? কোন ভিটামিনের অভাব জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শরীর অসাড় থেকে অবসাদ, কোন ভিটামিনের অভাবে (Vitamin Deficiencies) এই একাধিক রোগ হতে পারে? ভারতে এই ভিটামিনের অভাবে ভুগছে কতজন? কীভাবে হবে সমাধান? এক সর্বভারতীয় সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৭ শতাংশ ভারতীয় ভিটামিন বি-১২ এর অভাবে ভুগছেন! শিশু থেকে প্রবীণ বিভিন্ন বয়েসের মানুষ এই ভোগান্তির শিকার। তার ফলে একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। যা নিয়ে সচেতনতা বিশেষ নেই। এর জেরেই দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিচ্ছে। বিস্তারিত জানতে পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

    ভিটামিনের অভাবে ভুক্তভোগীদের সংখ্যা বাড়ছে (Vitamin Deficiencies)

    হঠাৎ করেই অসাড় হয়ে যাচ্ছে হাত কিংবা পা, অথবা মন খারাপ হচ্ছে অকারণেই! কোনও কাজ করতেই আর ইচ্ছে হচ্ছে না! চিকিৎসকেরা জানাচ্ছেন, একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবেই (Vitamin Deficiencies) দেখা দিচ্ছে এই সব একাধিক উপসর্গ! শরীর সুস্থ রাখতে জরুরি একাধিক উপাদান। আর ভিটামিন সেই তালিকায় অন্যতম! রোগ মোকাবিলা শক্তি বাড়িয়ে শরীর সুস্থ রাখতে ভিটামিনের ভূমিকা খুব জরুরি‌। ভিটামিনের ঘাটতিতে বাড়তে পারে ভোগান্তি। আর সেই সংখ্যাও নেহাত কম নয়। ভারতে ভিটামিনের অভাবে ভুক্তভোগীদের সংখ্যা বাড়ছে দিন দিন। আর সবচেয়ে বেশি ভোগাচ্ছে ভিটামিন বি-১২।

    ভিটামিন বি-১২ মস্তিষ্ক সক্রিয় রাখে

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অনেকেই দীর্ঘসময় বসে থাকলে বা ঘুমোলে হাতে বা পায়ে এক ধরনের অসাড়তা অনুভব করেন। ভিটামিন বি-১২ অভাবে (Vitamin Deficiencies) এই ধরনের সমস্যা হতে পারে। ভিটামিন বি-১২ স্নায়ুকে সক্রিয় রাখতে বিশেষ সাহায্য করে। তাই এই ভিটামিনের অভাব দেখা দিলে শরীরের বিভিন্ন অংশের অস্থায়ী অসাড়তা দেখা দিতে পারে।

    ভিটামিন বি-১২ মস্তিষ্ক সক্রিয় রাখতে বিশেষ সাহায্য করে। এই ভিটামিনের অভাব দেখা দিলে মস্তিষ্কে এক ধরনের ক্লান্তিবোধ গ্রাস করে। এর ফলে ভুক্তভোগী কোনও কাজে মনোযোগ দিতে পারেন না। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ভিটামিন বি-১২ শরীরের বিশেষত মস্তিষ্কের কোষ সক্রিয় রাখতে খুব সাহায্য করে। তাই এই ভিটামিনের অভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে।

    ভিটামিন বি-১২ শরীরে একাধিক ব্যাকটেরিয়ার প্রকোপ কমাতে সাহায্য করে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শরীরের ভিতরে বাজে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ভিটামিন বি-১২। তাই এই ভিটামিনের অভাবে (Vitamin Deficiencies) শরীরে নানান ব্যাকটেরিয়া ঘটিত অসুখ হয়। বিশেষত নিয়মিত পেটের সমস্যার অন্যতম কারণ ভিটামিন বি-১২ অভাব। তাছাড়া, এই ভিটামিনের অভাবে শরীরে জীবাণু সংক্রমণ বাড়ে। তাই শরীর থেকে দুর্গন্ধ বের হয়। শরীরের পাশপাশি মানসিক স্বাস্থ্যের জন্য ভিটামিন বি-১২ খুবই উপকারী। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, ভিটামিন বি-১২ অভাব মানসিক অবসাদ‌ তৈরি করে। কারণ, দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখতে এই ভিটামিনের ভূমিকা গুরুত্বপূর্ণ!

    কীভাবে হবে সমাধান?

    আবার চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, খাবার থেকে সহজেই ভিটামিন বি-১২ জোগান হতে পারে‌। তাই এই ভিটামিনের অভাব এবং তার উপসর্গ সম্পর্কে সচেতন হলেই সমাধানের পথ সহজ হবে। চিকিৎসকদের পরামর্শ শিশুর আট থেকে দশ মাস বয়স থেকেই ভিটামিন বি-১২ জোগান সম্পর্কে সতর্ক হতে হবে। শিশুদের পাশাপাশি বড়দেরও খাবারের দিকে গুরুত্ব দিতে হবে। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, প্রাণীজ খাবার থেকে সহজেই ভিটামিন বি-১২ পাওয়া যায়। নিয়মিত মাংস, ডিম জাতীয় খাবার খেলে শরীর সহজেই ভিটামিন বি-১২ পাবে (Vitamin Deficiencies)। তাছাড়া, দুধ, ঘি, পনীর থেকেও ভিটামিন বি-১২ পাওয়া যায়। তাই নিয়মিত এই দুধ জাতীয় খাবার মেনুতে রাখলেও এই ঘাটতি সহজেই পূরণ করা সম্ভব।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশেরখবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share