Tag: Bengali news

Bengali news

  • Ramakrishna 350: “তারপর ধনের কি ব্যবহার করতে হবে, প্রফুল্ল বললে, এ-সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ কল্লাম”

    Ramakrishna 350: “তারপর ধনের কি ব্যবহার করতে হবে, প্রফুল্ল বললে, এ-সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ কল্লাম”

    দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ‘দেবী চৌধুরাণী’ পাঠ

    দ্বিতীয় পরিচ্ছেদ

    ১৮৮৪, ২৭শে ডিসেম্বর
    নিষ্কামকর্ম ও শ্রীরামকৃষ্ণ—ফল সমর্পণ ও ভক্তি

    মাস্টার—অধ্যয়ণ (Ramakrishna) শেষ হলে আর অনেকদিন সাধনের পর ভবানী ঠাকুর প্রফুল্লের সঙ্গে আবার দেখা করতে এলেন। এইবার নিষ্কামকর্মের উপদেশ (Kathamrita) দিবেন। গীতা থেকে শ্লোক বললেন—

    তস্মাদসক্তং সততং কার্যং কর্ম সমাচর।
    অসক্তো হ্যাচরন্‌ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ।

    অনাসক্তির তিনটি লক্ষণ বললেন—

    (১) ইন্দ্রিয়সংযম। (২) নিরহংকার। (৩) শ্রীকৃষ্ণে ফল সমর্পণ। নিরহংকার ব্যতীত ধর্মাচরণ হয় না। গীতা থেকে আবার বললেন—

    প্রকৃতেঃ ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ।
    অহঙ্কারবিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে ॥

    তারপর সর্বকর্মফল শ্রীকৃষ্ণে সমর্পণ (Ramakrishna)। গীতা থেকে বললেন, —

    যৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ।
    যৎ তপ্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম্‌ ॥

    নিষ্কামকর্মের এই তিনটি লক্ষণ বলেছেন।

    শ্রীরামকৃষ্ণ—এ বেশ। গীতার কথা (Kathamrita)। কাটবার জো নাই। তবে আর-একটি কথা আছে। শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছে; শ্রীকৃষ্ণে ভক্তি বলে নাই।

    মাস্টার—এখানে এ-কথাটি বিশেষ করে বলা নাই।

    হিসাব বুদ্ধিতে হয় না—একেবারে ঝাঁপ

    “তারপর ধনের কি ব্যবহার করতে হবে, এই কথা হল। প্রফুল্ল বললে, এ-সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ কল্লাম।

    “প্রফুল্ল—যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এ-ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম।

    ভবানী—সব?

    প্রফুল্ল—সব।

    ভবানী—ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত (Kathamrita) হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টা হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত (Ramakrishna)  হইতে হইবে, নয় এই ধন হইতেই দেহরক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে। অতএব সেই ধন হইতে আপনার দেহরক্ষা করিবে।”

    “প্রফুল্ল—যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এ-ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম (Kathamrita)।

    ভবানী—সব?

    প্রফুল্ল—সব।

    ভবানী—ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টা হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় এই ধন হইতেই দেহরক্ষা করিতে হইবে।

  • India Pakistan Conflict: “ঘরে ঢুকে মারব, বাঁচার কোনও সুযোগই দেব না,” জঙ্গিদের হুঙ্কার প্রধানমন্ত্রীর

    India Pakistan Conflict: “ঘরে ঢুকে মারব, বাঁচার কোনও সুযোগই দেব না,” জঙ্গিদের হুঙ্কার প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “ঘরে ঢুকে মারব। বাঁচার কোনও সুযোগই দেব না।” মঙ্গলবার আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে বক্তব্য রাখতে গিয়ে এই ভাষায়ই পাক মদতপুষ্ট (India Pakistan Conflict) জঙ্গিদের উদ্দেশে হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তিনি। তখনও সাফ জানিয়ে দিয়েছিলেন, জঙ্গি হামলা হলে কোনও ছাড় নেই। যে সরকার জঙ্গিদের মদত দেবে, তাদেরও একই চোখে দেখবে ভারত। এদিন প্রধানমন্ত্রী বলেন, “যে পাকিস্তানি সেনার ভরসায় এই জঙ্গিরা বসেছিল, ভারতের সেনা-বায়ুসেনা-নৌসেনা পাকিস্তানি সেনাকে ছারখার করে দিয়েছে। আপনারা পাকিস্তানি সেনাকে বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তানে এমন কোনও ঠিকানা নেই, যেখানে জঙ্গিরা স্বস্তিতে থাকতে পারবে।” এর পরেই তিনি বলেন, “ঘরে ঢুকে মারব। বাঁচার কোনও সুযোগই দেব না। আমাদের ড্রোন, মিসাইলের কথা ভেবেই কয়েকদিন ঘুম হয়নি পাকিস্তানের।”

    নিরাপত্তাবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা (India Pakistan Conflict)

    পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আজ আমাদের নতুন ও অত্যাধুনিক প্রযুক্তির সক্ষমতা রয়েছে, যার মোকাবিলা করতে পারবে না পাকিস্তান। গত দশকে বিশ্বের সেরা প্রযুক্তি পৌঁছেছে ভারতীয় বায়ুসেনা ও আমাদের অন্যান্য বাহিনীতে। কিন্তু আমরা সকলেই জানি যে, নয়া প্রযুক্তির সঙ্গে সঙ্গে বড় চ্যালেঞ্জও আসে। একটি জটিল ও উন্নত সিস্টেমের ভারসাম্য বজায় রাখা, দক্ষতার সঙ্গে তা পরিচালনা করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন। আপনারা প্রযুক্তিকে কৌশলের সঙ্গে জুড়ে দিয়েছেন। আপনারা প্রমাণ করে দিয়েছেন যে এই খেলায় আপনারাই সেরা।” প্রধানমন্ত্রী বলেন, “আপনারা সব ভারতীয়ের ছাতি ফুলিয়ে দিয়েছেন। মাথা উঁচু করে দিয়েছেন। সম্মান বাড়িয়ে দিয়েছেন। তাই বীরদের প্রণাম করতে এসেছি। আপনারা দেশকে গর্বিত করেছেন। আজ থেকে বহু বছর পরেও যখন এই পরাক্রম নিয়ে আলোচনা হবে, তখন মনে থাকবে আপনাদের কাজের কথা। আপনারা এখন দেশবাসীর প্রেরণা। সেনা, বায়ুসেনা, নৌসেনা এবং বিএসএফকে আমি স্যালুট জানাই (India Pakistan Conflict)।”

    ‘অপারেশন সিঁদুর’

    পহেলগাঁওকাণ্ডের পক্ষকাল পরে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। তার পর এদিনই তিনি গেলেন পাঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে। সেখানে বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “মান-মর্যাদা রক্ষায় আপনারা প্রাণ বলিদান দেন। দেশের জন্য যাঁরা বাচতে চান, কিছু করতে চান, আমি তাঁদের কথাই বলছি।” তিনি বলেন, “ভারতের সৈনিক যখন ভারত মাতা কি জয় বলেন, তখন আমাদের শত্রুদের কলিজা কেঁপে যায়। আমাদের ড্রোন আর মিসাইল যখন শত্রুর ঠিকানায় পৌঁছে যায়, তখন বলা হয় ভারত মাতা কি জয়। আমাদের সেনা পরমাণু বোমার ব্ল্যাকমেল অগ্রাহ্য করে বলে ভারত মাতা কি জয় (PM Modi)।”

    ইতিহাস রচনা করেছেন

    ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে এদিন আদমপুরে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের কারণেই ‘অপারেশন সিঁদুরে’র বীরগাথা সবাই শুনতে পাচ্ছে (India Pakistan Conflict)। সব ভারতীয়র প্রার্থনা আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা ইতিহাস রচনা করেছেন। এটা কোনও সামান্য একটা অপারেশন নয়। এটা ভারতের নীতি, নির্ণয় করেছে।” তিনি বলেন, “ভারত বুদ্ধের মাটি, আবার গুরু গোবিন্দ সিংয়ের মাটিও। ওরা আমাদের বোন-কন্যার সিঁদুর ছিনিয়ে নিয়েছিল। তাই ওদের শিক্ষা দিতে ওদের ঘরে ঢুকে ওদের নিকেশ করেছি।”

    সব ছিন্নভিন্ন হয়ে গিয়েছে

    প্রধানমন্ত্রী বলেন, “আপনারা ওদের সামনে থেকে আক্রমণ করে মেরেছেন। জঙ্গিদের ঠিকানা গুঁড়িয়ে দিয়েছেন। ভারতের দিকে তাকালে তার কঠোর সাজা হবে। একটাই মন্ত্র হবে বিনাশ ও মহাবিনাশ। ভারতের সেনা, বায়ুসেনা ও নৌসেনা পাকিস্তানের সেনাকেও ধুলোয় মিশিয়ে দিয়েছে (India Pakistan Conflict)। আপনারা ওদের সেনাদের এও বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্তানের এমন কোনও জায়গা নেই, যেখানে বসে সন্ত্রাসবাদীরা নিশ্চিন্তে নিঃশ্বাস নেবে।” তিনি বলেন, “অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের একতার সূত্র রচিত হয়েছে। আর আপনারা দেশের সীমা রক্ষা করেছেন। সম্মান আরও উঁচু করেছেন। আমাদের বায়ুসেনা যেভাবে ২০-২৫ মিনিটের মধ্যে সীমা পেরিয়ে পিন পয়েন্ট টার্গেট করে ওদের গভীরে গিয়ে ক্ষতি করেছেন, সেটা একমাত্র পেশাদাররাই করতে পারেন। ওরা বুঝতেই পারেনি যে ওদের বুকের ওপর কী হয়েছে। সব ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।” প্রধানমন্ত্রী বলেন, “আপনারা যা করেছেন, তা অভূতপূর্ব, অকল্পনীয় এবং ভাবনার অতীত। ‘অপারেশন সিঁদুর’ একটা পরিষ্কার লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে (PM Modi)।”

    প্রসঙ্গত, আদমপুর ভারতের দ্বিতীয় বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি। এখানে রাফাল এবং মিগ-২০ যুদ্ধবিমান রয়েছে। ১৯৬৯ এবং ১৯৭১ সালের যুদ্ধে এই সেনাঘাঁটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ (India Pakistan Conflict)।

  • Anti Maoist Operation: ‘অপারেশন সঙ্কল্পে’ বড়সড় সাফল্য বাহিনীর, খতম ৩১ মাওবাদী

    Anti Maoist Operation: ‘অপারেশন সঙ্কল্পে’ বড়সড় সাফল্য বাহিনীর, খতম ৩১ মাওবাদী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অপারেশন সঙ্কল্পে’ (Anti Maoist Operation) বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। পুলিশের দাবি, অভিযানে এখনও পর্যন্ত নিকেশ হয়েছে অন্তত ৩১ জন মাওবাদী (Bijapur)।

    ‘অপারেশন সঙ্কল্প’ (Anti Maoist Operation)

    পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়-তেলঙ্গানা সীমানায় চলছে ‘অপারেশন সঙ্কল্প’। তাতেই মিলেছে ৩১ জন নিকেশ হওয়ার খবর। এই অভিযান সম্পর্কে অবশ্য বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি ছত্তিশগড় পুলিশের তরফে। প্রাথমিকভাবে জানানো হয়েছে, ছত্তিশগড়-তেলঙ্গানা সীমানায় কারেগুট্টা পাহাড়ের আশপাশের ঘন জঙ্গলে অপারেশন চলাকালীনই মৃত্যু হয় ওই মাওবাদীদের। বুধবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনবেন বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব।

    ২০ জনকে শনাক্ত

    পুলিশের তরফে জানানো হয়েছে, ৩১ জন মাওবাদীর মধ্যে ২০ জনকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করার পরে ১১ জনের দেহ তুলে দেওয়া হয়েছে তাদের পরিবারের হাতে। বাকিদের দেহ শনাক্তকরণের কাজ চলছে। ২১ এপ্রিল শুরু হয়েছে ‘অপারেশন সঙ্কল্প’। নিরাপত্তাবাহিনীর একাধিক ইউনিট – ছত্তিশগড় পুলিশের জেলা রিজার্ভ গার্ড, বাস্তার ফাইটার্স, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা ইউনিট এই অভিযানে অংশ নিয়েছে। সব মিলিয়ে প্রায় ২৮ হাজার জওয়ান ঘিরে রেখেছে এই জঙ্গল। জঙ্গলে প্রায় ৫০০ জন মাওবাদী রয়েছে বলে সূত্রের খবর।

    অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে ৪০০টিরও বেশি আইইডি, প্রায় ৪০টি আগ্নেয়াস্ত্র, প্রায় ২ টন বিস্ফোরক। পুলিশের দাবি, মাওবাদীদের ঘাঁটি (Anti Maoist Operation) চিহ্নিত করে একের পর এক সফল অভিযানের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে তাদের ঘাঁটি ও অস্ত্রভান্ডার।

    প্রসঙ্গত, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যেই মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পর থেকেই ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো মাও-অধ্যুষিত রাজ্যগুলিতে ব্যাপক গতি পেয়েছে মাওবাদী অভিযান। জানা গিয়েছে, কারেগুট্টা পাহাড়ি এলাকাটি মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করতে এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী। এখনও (Bijapur) পর্যন্ত ওই এলাকায় চালানো হয়েছে ৩৫টি অভিযান (Anti Maoist Operation)।

  • Pakistan: ভারতের আশঙ্কাই সত্যি, নিহত জঙ্গিদের পরিবারকে মোটা টাকা ক্ষতিপূরণ দেবে পাকিস্তান!

    Pakistan: ভারতের আশঙ্কাই সত্যি, নিহত জঙ্গিদের পরিবারকে মোটা টাকা ক্ষতিপূরণ দেবে পাকিস্তান!

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ ভারতের আশঙ্কাই সত্যি হল। ভারত-পাক সংঘর্ষে যেসব জঙ্গি নিহত হয়েছে (IMF Aid), তাদের আর্থিক সাহায্য ঘোষণা করল শাহবাজ শরিফের দেশ (Pakistan)।

    পাকিস্তানকে ঋণ দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেছিল ভারত (Pakistan)

    শুক্রবারই আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারে পাকিস্তানকে ঋণ দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেছিল ভারত। ভারতের আপত্তিতে কান না দিয়ে পাকিস্তানকে ১৩০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইএমএফ। সন্ত্রাসবাদের সরাসরি সমর্থক দেশকে অর্থ সাহায্য করায় আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে আইএমএফকে। প্রসঙ্গত, শুক্রবারই পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয় নিয়ে পর্যালোচনায় বসে আইএমএফ। সেখানে ভারত সাফ জানিয়ে দিয়েছিল, পাকিস্তানের মতো সীমান্ত সন্ত্রাসের ঘোষিত পৃষ্ঠপোষককে পুরস্কৃত করা তামাম বিশ্বকে বিপজ্জনক বার্তা দেয়। এমনটা করা হলে আইএমএফ এবং তার সঙ্গে জড়িত অন্যদের সুনাম নষ্ট হয়। আদতে আন্তর্জাতিকস্তরের এই সংস্থার মূল্যবোধকে নিয়েই উপহাস করা হয়। তবে শেষমেশ ভারতের আপত্তিকে গুরুত্ব না দিয়েই ইসলামাবাদকে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নেয় আইএমএফ।

    নিহত জঙ্গিদের পরিবারকে ক্ষতিপূরণ

    ফেরা যাক খবরের গোড়ায়। আইএমএফ থেকে অর্থ সাহায্য মিলছে শুনেই ভারতের ‘অপারেশন সিঁদুরে’ যেসব জঙ্গি নিহত হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে ইসলামাবাদ (IMF Aid)। ঘটনার সূত্রপাত গত ২২ এপ্রিল। সেদিন দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা বেছে বেছে হত্যা করে ২৭ জন হিন্দু পর্যটককে। এর পক্ষকাল পরেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। পড়শি দেশের ৯টি জায়গায় হামলা চালিয়ে ভারত ধ্বংস করে দেয় ২৪টি জঙ্গি ঘাঁটি। ভারতের ওই অপারেশন খতম হয় বেশ কয়েকজন জঙ্গি এবং তাদের কয়েকজন মাথা। এই জঙ্গিদের কফিনবন্দি দেহ পাকিস্তানের জাতীয় পতাকায় মুড়ে ফেলা হয়। তাদের দেওয়া হয় শহিদের মর্যাদা। তাদের পরিবারকেই মোটা অঙ্কের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে শাহবাজ শরিফের সরকার (Pakistan)।

    ক্ষতিপূরণের বহর

    জানা গিয়েছে, অসামরিক শহিদদের পরিবারের জন্য ১ কোটি করে টাকা এবং সাধারণ নাগরিকদের জন্য ১০ থেকে ২০ লাখ করে টাকা। পাকিস্তান সেনাবাহিনীর যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে দেওয়া হবে ১ থেকে ১৮ কোটি পর্যন্ত টাকা। এর মধ্যে হয়েছে হোম ফেসিলিটি অ্যালাওয়েন্সও। পদমর্যাদার ওপর ভিত্তি করে সাহায্য করা হবে ১৯ থেকে ৪২ কোটি টাকা পর্যন্ত। যেসব (IMF Aid) সেনা নিহত হয়েছেন, তাঁদের পরিবারকে তাঁর অবসর গ্রহণের দিন পর্যন্ত পুরো বেতন ও ভাতা দেওয়া হবে। তাঁদের সন্তানদের জন্য স্নাতকস্তর পর্যন্ত নিখরচায় শিক্ষা এবং একটি মেয়ের বিবাহ অনুদান বাবদ দেওয়া হবে ১০ লাখ টাকা। সশস্ত্র বাহিনীর যারা জখম হয়েছেন, তাঁদের আঘাতের গুরুত্ব বিচার করে দেওয়া হবে ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। ভারতের অপারেশনে যেসব ঘরবাড়ি এবং মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে (যদিও ভারতের দাবি, কেবল জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই আঘাত হানা হয়েছে।), সেগুলি পুনর্নির্মাণ এবং আহতদের চিকিৎসার খরচও দেওয়া হবে। পাক প্রধানমন্ত্রী বলেন, “সরকার শহিদদের পরিবারের যত্ন নেওয়ার পবিত্র দায়িত্ব পালন করবে।” এই সাহায্য প্যাকেজটি তাঁর মতে, “জাতীয় সংহতির একটি প্রতীক।” ভারত শরিফের এই প্যাকেজের তীব্র নিন্দা করেছে (Pakistan)। নয়াদিল্লির অভিযোগ, এই অর্থ সন্ত্রাসবাদে যুক্ত ব্যক্তি, যেমন, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং জামাত-উদ-দাওয়ার সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। ‘অপারেশন সিঁদুরে’ এই সব সংগঠনের জঙ্গিরাই নিহত হয়েছে (IMF Aid)।

    ভারতের প্রতিক্রিয়া

    পাকিস্তান সরকারের এই ক্ষতিপূরণের ঘটনায় ফুঁসছে ভারত। প্রাক্তন বিদেশ সচিব কনওয়াল সিব্বাল এই সিদ্ধান্তকে ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গি বলে অভিহিত করেন। তিনি বলেন, “আইএমএফের পরিচালনা পদ্ধতি পশ্চিমি শক্তিদের প্রতি পক্ষপাত করে। তাদের দায়বদ্ধতার অভাবও রয়েছে।” জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার প্রশ্ন, “আইএমএফ যখন মূলত পাকিস্তানকে ভারতের ওপর হামলার জন্য অর্থ দিচ্ছে, তখন কীভাবে উত্তেজনা প্রশমন আশা করা যায়?” আফগানিস্তানের প্রাক্তন সাংসদ মারিয়ম সোলাইমানখিল আইএমএফকে রক্তপাতের অর্থদাতা বলে অভিযুক্ত করেন। তাঁর প্রশ্ন, “মানুষ খুন করতে বিশ্ব আর কতদিন অর্থ জোগাবে পাকিস্তানকে (Pakistan)?”

    এফএটিএফের বৈঠক

    সামনের সপ্তাহেই পরবর্তী বৈঠক রয়েছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF)। তার আগেই খতিয়ে দেখা হবে সন্ত্রাসবাদে অর্থায়ন সংক্রান্ত নিয়ম পাকিস্তান কেমন মেনে চলছে। কূটনীতিকদের মতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান মুখে এক কথা বললেও, কাজে করছে ঠিক উল্টোটা। জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের অনেক পদস্থ কর্তা। সেই জঙ্গিদের পারিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে আইএমএফের টাকায়। প্রত্যাশিতভাবেই উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলের একাংশের। তাদের প্রশ্ন, পশ্চিমি বিশ্ব কী ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইকে সমর্থন করবে, নাকি সমালোচকদের (IMF Aid) ভাষায় সন্ত্রাসের কারখানায় অর্থায়ন করেই চলবে (Pakistan)?

  • Ramakrishna 349: “বাল্মীকি ‘মরা’ মন্ত্র জপ করেছিলেন, ‘ম’ অর্থাৎ ঈশ্বর, তারপর ‘রা’ অর্থাৎ জগৎ—তার ঐশ্বর্য”

    Ramakrishna 349: “বাল্মীকি ‘মরা’ মন্ত্র জপ করেছিলেন, ‘ম’ অর্থাৎ ঈশ্বর, তারপর ‘রা’ অর্থাৎ জগৎ—তার ঐশ্বর্য”

    দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ‘দেবী চৌধুরাণী’ পাঠ

    প্রথম পরিচ্ছেদ

    ১৮৮৪, ২৭শে ডিসেম্বর
    মাস্টার, প্রসন্ন, কেদার, রাম, নিত্যগোপাল, তারক, সুরেশ প্রভৃতি

    আগে ঈশ্বরসাধন—না আগে লেখাপড়া 

    প্রফুল্ল মূর্খ মেয়ে, কিছু বুঝিতে পারিল না। বলিল, ‘আমি অত কথা ভাই বুঝিতে পারি না। তোমার নামটি কি, এখনও তো বলিলে না (Ramakrishna) ?’

    বয়স্যা বলিল, ভবানী ঠাকুর নাম রাখিয়াছিলেন নিশি। আমি দিবার বহিন নিশি। দিবাকে একদিন আলাপ করিতে লইয়া আসিব। কিন্তু যা বলিতেছিলাম শোন। ঈশ্বরই পরম স্বামী। স্ত্রীলোকের পতিই দেবতা। শ্রীকৃষ্ণ সকলের দেবতা। দুটো দেবতা কেন ভাই? দুই ঈশ্বর? এ ক্ষুদ্র প্রাণের ক্ষুদ্র ভক্তিটুকুকে দুই ভাগ করিলে কতটুকু থাকে (Kathamrita)?

    প্রফুল্ল—দূর! মেয়েমানুষের ভক্তির (Ramakrishna) কি শেষ আছে?

    নিশি—মেয়েমানুষের ভালবাসার শেষ নাই। ভক্তি এক, ভালবাসা আর।”

    মাস্টার—ভবানী ঠাকুর প্রফুল্লকে সাধন আরম্ভ করালেন।

    “প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোন পুরুষকে যাইতে দিতেন না বা তাহাকে বাড়ির বাহিরে কোন পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না। দ্বিতীয় বৎসর আলাপ পক্ষে নিষেধ রহিত করিলেন। কিন্তু তাহার বাড়িতে কোন পুরুষকে যাইতে দিতেন না। পরে তৃতীয় বৎসরে যখন প্রফুল্ল মাথা মুড়াইল, তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকটে যাইতেন—প্রফুল্ল নেড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ (Kathamrita) করিত।

    “তারপর প্রফুল্লের বিদ্যাশিক্ষা আরম্ভ। ব্যাকরণ পড়া হল, রঘু, কুমার, নৈষধ, শকুন্তলা। একটু সাংখ্য, একটু বেদান্ত, একটু ন্যায়।”

    শ্রীরামকৃষ্ণ—এর মানে কি জানো? না পড়লে শুনলে জ্ঞান হয় না। যে লিখেছে, এ-সব লোকের এই মত। এরা ভাবে, আগে লেখাপড়া, তারপর ঈশ্বর; ঈশ্বরকে জানতে হলে লেখাপড়া চাই। কিন্তু যদু মল্লিকের সঙ্গে যদি আলাপ করতে হয় তাহলে তার কখানা বাড়ি, কত টাকা, কত কোম্পানির কাগজ—এ-সব আগে আমার অত খবরে কাজ কি? জো-সো করে—স্তব করেই হোক, দ্বারবানদের ধাক্কা খেয়েই হোক, কোন মতে বাড়ির ভিতর ঢুকে যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে হয়। আর যদি টাকা-কড়ি ঐশ্বর্যের খবর জানতে ইচ্ছা হয়, তখন যদু মল্লিককে জিজ্ঞাসা কল্লেই হয়ে যাবে! খুব সহজে হয়ে যাবে। আগে রাম, তারপরে রামের ঐশ্বর্য — জগৎ। তাই বাল্মীকি ‘মরা’ মন্ত্র জপ করেছিলেন। ‘ম’ অর্থাৎ ঈশ্বর, তারপর ‘রা’ অর্থাৎ জগৎ—তার ঐশ্বর্য (Kathamrita)!

    ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের কথামৃত পান (Ramakrishna) করিতেছেন।

  • PM Modi: “বাঁচতে হলে পাকিস্তানকে নির্মূল করতে হবে ওদের সন্ত্রাসের পরিকাঠামো”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “বাঁচতে হলে পাকিস্তানকে নির্মূল করতে হবে ওদের সন্ত্রাসের পরিকাঠামো”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাকিস্তানকে যদি বাঁচতে হয়, তাহলে ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে।” সোম-সন্ধ্যায় (India Pakistan Ceasefire) জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “ভারত আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না।” এর পরেই তিনি বলেন, “পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস ও আলোচনা) এক সঙ্গে চলতে পারে না। জল এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না।”

    স্টেট স্পনসর্ড টেররিজম (PM Modi)

    প্রধানমন্ত্রী বলেন, “স্টেট স্পনসর্ড টেররিজমের বড় উদাহরণ হল পহেলগাঁওকাণ্ড। প্রতিটি যুদ্ধের ময়দানে আমরা পাকিস্তানকে পর্যুদস্ত করেছি। ‘অপারেশন সিঁদুরে’ও আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। ‘মেড ইন ইন্ডিয়া’ হাতিয়ার তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।” সেনাবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, “আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি – সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ‘নয়া নর্মাল’ তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও জবাব দেওয়া হবে। ভারত আর কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না।”

    পাকিস্তান ব্যর্থ

    প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তান আমাদের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করল। এখানেও ওরা ব্যর্থ হল। দুনিয়া দেখল, কীভাবে পাকিস্তানের ড্রোন, মিসাইল ভারতের কাছে ধুলিসাৎ হল। আকাশেই নষ্ট করে দেওয়া হল।” তিনি বলেন, “তিনদিনে পাকিস্তানের যা হাল করা হয়েছে, তা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। গোহারা হেরে যাওয়ার পর ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-র দ্বরস্থ হন। তার আগেই আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি।”

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “পৃথিবীতে বড় বড় সব সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাঁধা। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের হেড কোয়ার্টার ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ। এই অবস্থায় ওরা আরও একটা ভুল করেছে। ভারতকে সঙ্গ দেওয়ার বদলে ভারতের ওপরই হামলা করল।” তিনি বলেন, “অপারেশন সিঁদুরের প্রাপ্তির জন্য, সেনার পরাক্রমকে আমরা উৎসর্গ করেছি দেশের সব মা, সকল মহিলাদের। স্ত্রী, সন্তানের সামনে ধর্ম জিজ্ঞাসা করে নৃশংসভাবে খুন করা হয়েছে পহেলগাঁওয়ে। আমার কাছে এটা ক্রূরতা। জঙ্গিরা বুঝে গিয়েছে, মা-বোনেদের সিঁদুর মোছার পরিণাম কী।”

    প্রধানমন্ত্রী বলেন, “এবার পাকিস্তানের সঙ্গে কথা হলে (India Pakistan Ceasefire) সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এবার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে।” তিনি (PM Modi) বলেন, “আজ বুদ্ধপূর্ণিমা, শান্তির পথও যুদ্ধ দিয়েই হয়।”

  • Tooth decay: দিনে দু’বার দাঁত মাজলেই কি বিপদ এড়ানো যাবে? দাঁতের ক্ষয়রোগ রুখতে কী করবেন?

    Tooth decay: দিনে দু’বার দাঁত মাজলেই কি বিপদ এড়ানো যাবে? দাঁতের ক্ষয়রোগ রুখতে কী করবেন?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    চকলেট, আইসক্রিম বা ঘরের তৈরি ডাল-ভাত, যে কোনও খাবারেই হতে পারে দাঁতের ক্ষয়রোগ। তবে আধুনিক খাদ্যাভ্যাসে এমন নানান জিনিস খাবারের তালিকায় যোগ হচ্ছে, যাতে দাঁতের ক্ষয়রোগের (Tooth decay) ঝুঁকি বাড়ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দিনে এক-দুবার দাঁত ব্রাশ করলেই সেই ঝুঁকি কমবে না। বরং নির্দিষ্ট নিয়ম মেনে দাঁত পরিষ্কার না করলে, বিপদ বাড়তে পারে। শিশুদের প্রথম থেকেই নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনে দাঁত ও মুখের ভিতর পরিষ্কার করার অভ্যাস রপ্ত করানো জরুরি। তাহলে তাদের দাঁতের ক্ষয়রোগের ঝুঁকি কমবে। মুখের ভিতরে যে কোনও সংক্রমণের হাত থেকেও রক্ষা পাবে। কিন্তু দাঁত পরিষ্কারের কোন পদ্ধতি মেনে চলা জরুরি?

    কখন দাঁত ব্রাশ করতে হবে? (Tooth decay)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠেই কিংবা রাতে খাবার খাওয়ার ঠিক পরেই ব্রাশ করা উচিত নয়। তাঁরা জানাচ্ছেন, ব্রাশ করার সময় অত্যন্ত জরুরি। রাতে খাবার খাওয়ার পরেই ব্রাশ করলে অনেক সময়েই তা ক্ষতি হতে পারে। কারণ, খাবার খাওয়ার পরে প্রায় এক ঘণ্টা মুখের ভিতরে নানান ব্যাকটেরিয়া এবং অ্যাসিড সক্রিয় থাকে। সেই সময়ে দাঁতে ব্রাশ ঘষলে কার্যত ব্যাকটেরিয়া ঘষা হয়। তাছাড়া ওই অ্যাসিড আর টুথপেস্ট একসঙ্গে দাঁতের এনামেল ক্ষয় করে। আর কিছুই উপকার হয় না। তাই খাওয়ার অন্তত একঘণ্টা পরে ব্রাশ করা জরুরি। সকালে ঘুম থেকে উঠে মিনিট পনেরো পরেই ব্রাশ করা যেতে পারে বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

    শুধু ব্রাশ করলেই জীবাণুমুক্ত হয় না!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শুধু ব্রাশ করলেই মুখ জীবাণুমুক্ত হয় না‌। তাঁরা জানাচ্ছেন, মুখের ভিতরে এমন নানান জায়গা থাকে, যেখানে ব্রাশ করলেও জীবাণু থেকে যায়। মুখের ভিতরের সব জায়গায় ব্রাশ পৌঁছতে পারে না। তাই ব্রাশ করার পাশপাশি মাউথওয়াশ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    দাঁত ও মাড়ির সংযোগস্থল পরিষ্কার জরুরি

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শুধু দাঁত ব্রাশ যথেষ্ট নয়। তাঁরা জানাচ্ছেন, প্লাগ বা ক্ষতিকারক উপাদান জমে থাকে দাঁত ও মাড়ির সংযোগস্থলে। তাই ব্রাশ করার সময়ে সেই জায়গা পরিষ্কার করা জরুরি। না হলে মুখের ভিতর জীবাণুমুক্ত হবে না।‌ দাঁতের নানান সমস্যাও (Tooth decay) দেখা দিতে পারে।

    কতক্ষণ ব্রাশ করা উচিত? (Tooth decay)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দাঁত ব্রাশ করতে কত সময় লাগবে, এই নিয়ে নানান সংশয় রয়েছে‌। দাঁত ব্রাশ করতে মিনিট তিনেক সময় লাগে। তবে দাঁত ব্রাশ করার নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। তাঁরা জানাচ্ছেন, অনেকেই জোরে জোরে উপর-নীচে ব্রাশ চালিয়ে দাঁত পরিষ্কার করেন। এই পদ্ধতি সম্পূর্ণ ভুল। দাঁত ব্রাশ করতে হবে গোল গোল করে। অর্থাৎ, একসঙ্গে দুই বা তিনটি দাঁতের উপরে ব্রাশ রেখে, গোল গোল করে দাঁত ঘষতে হবে। তাহলেই দাঁত ও মাড়ির সংযোগস্থল পরিষ্কার হবে। দাঁতও ভালো থাকবে।

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দাঁত ব্রাশ করার পাশপাশি মুখ ধোয়ার অভ্যাস জরুরি। বিশেষত শিশুরা অনেক সময়েই দিনে একাধিকবার মিষ্টিজাতীয় খাবার খায়। বারবার তাদের ব্রাশ করা হয় না। কিন্তু মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরেই মুখের ভিতরে ভালো করে জল দিয়ে ধোওয়া জরুরি। এতে দাঁতের ক্ষয়রোগের ঝুঁকি অনেকটাই কমানো‌ যায়।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • Supreme Court: রোহিঙ্গা মুসলমান অভিবাসীদের সাময়িক স্বস্তি দেওয়ার আবেদন প্রত্যাখ্যান সুপ্রিম কোর্টের

    Supreme Court: রোহিঙ্গা মুসলমান অভিবাসীদের সাময়িক স্বস্তি দেওয়ার আবেদন প্রত্যাখ্যান সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি থেকে বহিষ্কারের মুখোমুখি রোহিঙ্গা মুসলমান অভিবাসীদের সাময়িক স্বস্তি দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ভারতের আইনে তারা বিদেশি হিসেবে গণ্য হওয়ায় বিদেশি আইন অনুযায়ী তাদের ডিপোর্টেশন অপরিহার্য (Supreme Court)। বিচারপতি সূর্য কান্ত, দীপঙ্কর দত্ত এবং এন কোটিশ্বর সিংয়ের তিন সদস্যের বেঞ্চ ৮ মে নির্ধারিত বহিষ্কার বন্ধে দায়ের করা জরুরি আবেদনের শুনানি করেন। বিষয়টির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩১ জুলাই।

    আবেদন উত্থাপন (Supreme Court)

    প্রবীণ আইনজীবী কলিন গনসালভেস এবং প্রশান্ত ভূষণ এই আবেদনগুলি উত্থাপন করেন। তাঁরা বলেন, “মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী গণহত্যার মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে।” গনসালভেস আদালতের এই অবস্থানে উদ্বেগ প্রকাশ করে একে চরম সীমা অতিক্রম আখ্যা দেন। পূর্ববর্তী রায়ে আদালতের এই জনগোষ্ঠীকে রক্ষার ভূমিকাকেও স্মরণ করিয়ে দেন তিনি। ভূষণ এও উল্লেখ করেন, মণিপুরের পক্ষ থেকে দাখিল করা একটি হলফনামায় বলা হয়েছে, মায়ানমার রোহিঙ্গা শরণার্থীদের ফেরাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। কারণ তারা রাষ্ট্রহীন।

    বিচারপতি দত্তের মন্তব্য

    আবেদনকারীদের ইউএনএইচসিআর কার্ডের ওপর নির্ভরতার প্রেক্ষিতে বিচারপতি দত্ত মন্তব্য করেন, “আদালত এই বিষয়টি অস্বীকার করে না যে অভিবাসীরা শুধুমাত্র এই নথির ভিত্তিতে নির্দিষ্ট কোনও স্বস্তি দাবি করতে পারেন না।” ভূষণ রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত গণহত্যা কনভেনশনের প্রসঙ্গও উল্লেখ করেন, যা ভারত দ্বারা অনুমোদিত, এবং আদালতকে এর বিধানগুলি বিবেচনার আহ্বান জানান। তবে বিচারপতি কান্ত সাফ জানিয়ে দেন, “ভারতের মাটিতে অভিবাসীদের থাকার অধিকার আছে কি না, সে বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন। যদি ভারতের আইনের অধীনে তাদের থাকার কোনও অধিকার না থাকে, তাহলে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বহিষ্কার করা হবে।” বিচারপতি দত্তের গলায়ও এই মতেরই প্রতিধ্বনি শোনা যায়। তিনিও বলেন, “ফরেনার্স অ্যাক্টের আওতায় আসা বিদেশিদের মতো রোহিঙ্গাদের ক্ষেত্রেও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    সরকারের যুক্তি

    সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং আইনজীবী কানু আগরওয়াল আবেদনকারীদের যুক্তির বিরোধিতা করেন। সুপ্রিম কোর্টের আগের রায়গুলির উল্লেখ করেন তাঁরা। ওই রায়গুলিতে অসম এবং জম্মু ও কাশ্মীর থেকে রোহিঙ্গা মুসলমানদের বহিষ্কারের প্রক্রিয়া থামানোর আবেদন খারিজ করা হয়েছিল। তারা ফের কেন্দ্রীয় সরকারের উদ্বেগের কথা বলেন, যে রোহিঙ্গাদের উপস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের অন্যতম বড় কারণ (Supreme Court)।সলিসিটর জেনারেল বলেন, “ভারত রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না। ভারত রাষ্ট্রসংঘের শরণার্থী কনভেনশনের সদস্যও নয়। সেই প্রেক্ষাপটে ইউএনএইচসিআরের শরণার্থী স্বীকৃতি প্রশ্নের মুখে।” তিনি বলেন, “বহিষ্কারের বিরুদ্ধে অধিকারটি মূলত বসবাসের মৌলিক অধিকারটির সঙ্গে যুক্ত, যা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই সংরক্ষিত।”

    সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ

    ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রোহিঙ্গা অভিবাসীদের জীবনের অধিকার প্রযোজ্য বলে স্বীকার করলেও, বেঞ্চ তাদের বিদেশি হিসেবে শ্রেণিবদ্ধ করে। ফলে আদালত জানিয়ে দেয়, তাদের অবস্থা বিদেশি আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হবে, যা দেশে অবৈধভাবে বসবাসরত ব্যক্তিদের শনাক্তকরণ, আটক ও বহিষ্কারের প্রক্রিয়া নির্ধারণ করে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের এই রায় অভিবাসন এবং বিদেশিদের সঙ্গে আচরণ সংক্রান্ত বিষয়ে জাতীয় আইনের প্রাধান্যকে তুলে ধরে (Supreme Court)। ইউএনএইচসিআর কার্ডের ওপর আবেদনকারীদের নির্ভরতার প্রতিফলন ঘটিয়ে বিচারপতি দত্তের পর্যবেক্ষণ, “ইউএনএইচসিআর কার্ডের ওপর ভিত্তি করে আবেদনকারীরা ত্রাণ দাবি করতে পারবেন না, এমন কোনও কিছুই অস্বীকার করা হয়নি।”

    গণহত্যা কনভেনশনটিও বিবেচনা করা উচিত

    ভূষণের যুক্তি, ভারত কর্তৃক অনুমোদিত গণহত্যা কনভেনশনটিও বিবেচনা করা উচিত। এর প্রেক্ষিতে বিচারপতি কান্ত একটি চূড়ান্ত রায়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছিলেন, “যদি তাদের (রোহিঙ্গাদের) এখানে থাকার অধিকার থাকে, তবে তা স্বীকার করা উচিত। এবং যদি তারা তা না করে, তারা পদ্ধতি অনুসরণ করবে এবং আইন অনুসারে নির্বাসন দেবে।” বিচারপতি দত্তের মন্তব্য, তারা (রোহিঙ্গারা) সকলেই বিদেশি এবং যদি তারা বিদেশি আইনের আওতায় আসে, তাহলে তাদের সঙ্গে আচরণ করতে হবে বিদেশি আইন অনুসারেই। এদিন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, ভারতের যে কোনও জায়গায় বসবাসের অধিকার কেবলমাত্র তার নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ, যা ইঙ্গিত দেয় যে অ-নাগরিকদের বিদেশি আইন অনুসারে পরিচালিত করা হবে (Supreme Court)।

  • Joint Military Briefing: “পাকিস্তানের যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ওরা নিজেরাই দায়ী,” বললেন এয়ার মার্শাল ভারতী

    Joint Military Briefing: “পাকিস্তানের যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ওরা নিজেরাই দায়ী,” বললেন এয়ার মার্শাল ভারতী

    মাধ্যম নিউজ ডেস্ক: সাংবাদিক বৈঠক (Joint Military Briefing) করলেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। উপস্থিত ছিলেন জল-স্থল ও আকাশ – তিন বাহিনীর শীর্ষকর্তারা। সফল (DGMO) অপারেশন সম্পর্কে এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, “আমাদের লড়াই ছিল জঙ্গিদের বিরুদ্ধে, পাকিস্তানের সেনার সঙ্গে নয়। কিন্তু পাক সেনা জঙ্গিদের হয়ে ময়দানে নামে।” তিনি বলেন, “আফশোস এই যে পাক সেনা জঙ্গিদের পাশে দাঁড়ানোটাই উচিত বলে মনে করল। এই লড়াইয়ে তারা নিজেরাই ময়দানে নামল। আজ পাকিস্তানের যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ওরা নিজেরাই দায়ী।”

    মাল্টি লেয়ার এয়ার ডিফেন্সের ব্যবস্থা (Joint Military Briefing)

    ভারতে ছিল মাল্টি লেয়ার এয়ার ডিফেন্সের ব্যবস্থা। লো লেভেল গান থেকে শুরু করে সারফেস টু এয়ার মিসাইল – সবই ছিল। এয়ার কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমও কাজ করেছে বলে তিনি জানান। তিনি বলেন, “পাকিস্তানের লং রেঞ্জ মিসাইল, কপ্টার, ড্রোন সব ধ্বংস করা হয়েছে। কেউই আঘাত হানতে পারেনি। আমাদের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম সব সময় কাজ করেছে।” প্রমাণ হিসেবে এদিন এয়ার মার্শাল একগুচ্ছ ছবিও দেখিয়েছেন। তাতে দেখানো হয়েছে, কীভাবে ধ্বংস করা হয়েছে চিনা পিএল-১৬ মিসাইল। জায়ান্ট স্ক্রিনে তার টুকরোগুলোও দেখানো হয়। দেখানো হয়েছে পাকিস্তানের ছোড়া একটি রকেটের টুকরোও। পাকিস্তানের নূর খান এয়ারবেস, রহিমিয়ার খান এয়ারবেসের কতটা ক্ষতি হয়েছে,  তাও দেখিয়েছেন (Joint Military Briefing) এয়ার মার্শাল একে ভারতী।

    কী বললেন ডিজিএমও? 

    ডিজিএমও রাজীব ঘাই বলেন, “পাকিস্তানের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল। আমরা যেহেতু লাইন অব কন্ট্রোল পার না করেই আঘাত করেছিলাম, তাই ভেবেছিলাম পাকিস্তানও বর্ডারের ওপার থেকেই হামলা করবে। তাই এয়ার ডিফেন্স জোরদার করা হয়েছিল।” তিনি বলেন, “পাকিস্তান পরপর আমাদের বায়ুসেনাঘাঁটিতে হামলা করার চেষ্টা করেছিল। কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার মানতে হয় তাদের।” ক্রিকেটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সব সিস্টেম পার করলেও এয়ারফিল্ডে পৌঁছতে পারবে না পাকিস্তান। এমনই ব্যবস্থা রাখা হয়েছিল।” ভারতের সব এয়ারফিল্ড সক্রিয় রয়েছে বলেও জানান তিনি। রাজীব বলেন, “বিএসএফের ডিজি থেকে শেষ জওয়ান পর্যন্ত প্রত্যেক সদস্য সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গত কয়েক বছরে জঙ্গি কার্যকলাপের চরিত্র বদলেছে। এখন সাধারণ মানুষকে নিশানা করে জঙ্গিরা। পাক হামলা প্রতিহত করতে বিএসএফের ভূমিকা প্রশংসনীয়।’’

    বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদও। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে তিনি বলেন, “শত্রুপক্ষের কোনও বিমান কয়েকশো কিলোমিটার দূর থেকেও চিহ্নিত করতে সক্ষম ভারত।” এয়ার মার্শাল বলেন, “প্রয়োজন হলে আমাদের সব মিলিটারি বেস পরবর্তী (DGMO) মিশনের জন্যও প্রস্তুত হয়ে (Joint Military Briefing) যাবে।”

  • Pakistan: পারমাণবিক বোমার জুজু দেখিয়ে ভারতকে দমানো যাবে না, হাড়ে হাড়ে টের পেল পাকিস্তান

    Pakistan: পারমাণবিক বোমার জুজু দেখিয়ে ভারতকে দমানো যাবে না, হাড়ে হাড়ে টের পেল পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: পারমাণবিক বোমার জুজু দেখিয়ে যে ভারতকে আর আঘাত করা যাবে না, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান (Pakistan)। এয়ারবেসগুলির মতোই ভূপতিত পাকিস্তানের পরমাণু ভাঁওতাবাজি (Nuclear Deterrence)।

    কার্গিল যুদ্ধ (Pakistan)

    ১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল কার্গিল যুদ্ধ। তখনও দুই দেশই পরমাণু শক্তিধর রাষ্ট্রই ছিল। তবুও, সেই সংঘর্ষ সীমিত পরিসরেই নিয়ন্ত্রিত ছিল। যুদ্ধ হয়েছিল কার্গিলের কঠিন পার্বত্য এলাকায়। সেই সময়ও ভারত সিদ্ধান্ত নিয়েছিল যে তারা লাইন অফ কন্ট্রোল (LoC) অতিক্রম করবে না কিংবা পাকিস্তানের অভ্যন্তরে কোনও টার্গেটে হামলা চালাবে না। তখন পড়শি এই দুই দেশই সদ্য পরমাণু শক্তিধর হয়ে উঠছিল। তারা তখনও ছিল কমান্ড ও কন্ট্রোল প্রোটোকল এবং ম্যাচিওরিং ডেলিভারি সিস্টেমের মধ্যে।পহেলগাঁওকাণ্ডের জেরে ভারত পাকিস্তানে যে অভিযান চালায়, তার নাম ‘অপারেশন সিঁদুর’। কার্গিল যুদ্ধের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। এটি কৌশলগত দৃষ্টিকোণ থেকে একটি যুগান্তকারী মুহূর্ত তৈরি করেছে, যেখানে ভারত পরমাণু যুদ্ধের মধ্যে না গিয়েও পাকিস্তানকে শাস্তি দেওয়ার ক্ষমতা দেখিয়ে দিয়েছে বিশ্বকে।

    পাকিস্তানের উসকানি

    আগের মতো এবারও ভারত-পাক সংঘাতের কারণ সেই পাকিস্তানের উসকানি। গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে ২৭ জন হিন্দু পর্যটককে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। অন্যান্যবারের ঘটনাগুলির মতো এবার আর নয়াদিল্লি শুধু প্রতীকী বিমান হামলা বা এয়ারস্ট্রাইকের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। কূটনৈতিকভাবেও শিক্ষা দিয়েছে পাকিস্তানকে (Pakistan)। এবার  পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। যার অর্থ, কয়েক দশকের সংযমের বাঁধ ভেঙে মারমুখী হয়ে উঠেছিল ভারত। তবে ভারত কেবল জঙ্গিঘাঁটিগুলিকেই টার্গেট করেছিল, পাকিস্তানের মতো নিরীহ মানুষকে মারেনি। ভারত জঙ্গিদের যেসব ডেরায় আঘাত করেছে, তার মধ্যে ছিল বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের ঘাঁটি, আর ছিল মুরিদকেতে লস্কর-ই-তৈবার আস্তানা। এই দুটি জায়গায় যে কেবল জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হত, তাই নয়, সংসদে হামলা, মুম্বই হামলা, পুলওয়ামাকাণ্ড এবং আরও বহু হামলার ঘটনায় নাম জড়িয়েছে এই দুই জায়গার (Nuclear Deterrence)।

    পাকিস্তানকে শিক্ষা ভারতের

    পাকিস্তানের আশ্রয়ে এবং প্রশ্রয়ে গত ২৫ বছর ধরে এই ঘাঁটিগুলি থেকে ভারতে চালিয়ে যাওয়া হচ্ছিল একের পর এক নাশকতার কাজ। ভারত উপযুক্ত জবাব না দেওয়ায় পাকিস্তানের মাথারা ভেবেছিলেন, সে দেশের পরমাণু শক্তিকে ভয় পাচ্ছে ভারত। এই ভাবনা থেকেই জঙ্গিরাও ছিল চিন্তামুক্তভাবে। এবার ‘অপারেশন সিঁদুরে’র মাধ্যমে ভারত পাকিস্তান এবং তার আশ্রিত জঙ্গিদের বুঝিয়ে দিয়েছে, ভারত কী পারে, আর পারে না। অপারেশন সিঁদুরে ৯টি জায়গায় হামলা চালিয়ে ভারত ধ্বংস করে দিয়েছে ২৪টি জঙ্গি ঘাঁটি। এক সময় যেখানে জঙ্গিদের আনাগোনা ছিল, ভারতের বিরুদ্ধে হামলা চালানোর নীল নকশা কষা হত, পাকিস্তানের সেসব জায়গাই দুরমুশ করে দিয়েছে ভারত।

    চ্যালেঞ্জ নিবি না…   

    এবং এখানেই থেমে থাকেনি (Pakistan) ভারত। পাকিস্তানের প্রতিটি প্রতিশোধের জবাবে ভারত আরও কঠোরভাবে আঘাত হানে। ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথমবার ভারত ইচ্ছাকৃতভাবে এবং প্রকাশ্যে পাকিস্তানের প্রচলিত সামরিক পরিকাঠামোকে টার্গেট করে। জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভারত অন্তত ১১টি পাকিস্তান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষম করে দেয়। ধ্বংস করে গুরুত্বপূর্ণ সম্পদও। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রাওয়ালপিন্ডির বিমানঘাঁটির ওপর হামলা, যা পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স থেকে মাত্রই ১২ কিলোমিটার দূরে। এটি কেবল একটি কৌশলগত অভিযান ছিল না। এটি ছিল একটি সুপরিকল্পিত উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ, পাকিস্তানের সামরিক নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। রাওয়ালপিন্ডির বিমানঘাঁটিতে হামলা  চালিয়ে ভারত পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, পাকিস্তানের ওয়ার মেশিনারি যেখান থেকে পরিচালিত হয়, তাও ভারতের নাগালের বাইরে নয় (Pakistan)।

    পাকিস্তানকে স্পষ্ট দুটি বার্তা ভারতের

    এই হামলা চালিয়ে ভারত পাকিস্তানকে স্পষ্ট দুটি বার্তা দিয়েছে। এক, পাকিস্তানের প্রচলিত সামরিক যন্ত্রে আঘাত হানার ক্ষমতা ভারতের রয়েছে। আর, দুই, এবং আরও গুরুত্বপূর্ণ বার্তাটি হল, পাকিস্তানের পারমাণবিক হুমকি সত্ত্বেও ভারত পিছিয়ে থাকবে না (Nuclear Deterrence)। কার্গিল যুদ্ধের পর সবাই ভেবেছিল, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হওয়ায় নয়াদিল্লির হাত-পা বাঁধা। আর রাওয়ালপিন্ডির নীতি ছিল, সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে ব্যবহার কর, বারবার ভারতকে উসকে দাও, এবং প্রতিশোধের সম্ভাবনা এলেই পারমাণবিক অস্ত্রের কার্ড দেখাও। ২০০১–’০২ সালে ভারতীয় সংসদে হামলার পর সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে ভারত সেনা মোতায়েন করেছিল, যদিও শেষ পর্যন্ত হামলা চালায়নি। কেউ কেউ এটিকে সংযমের উদাহরণ মনে করলেও, অন্যরা একে প্রতিরোধ এবং প্রস্তুতির ব্যর্থতা হিসেবেই দেখেছে। কিন্তু ‘অপারেশন সিঁদুর’ এই সমীকরণ বদলে দিয়েছে। ভারত এখন প্রমাণ করেছে যে তারা শুধু প্রতীকীভাবে নয়, প্রাণঘাতী শক্তি ব্যবহার করেও প্রতিশোধ নিতে পারে। পারমাণবিক সীমা লঙ্ঘন না করেই পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারে (Pakistan)।

    ‘অপারেশন সিঁদুর’

    ‘অপারেশন সিঁদুর’ স্রেফ পহেলগাঁওয়ের প্রতিশোধ নেওয়া ছিল না। এটি ছিল কৌশলগত সমীকরণ পুনর্নির্ধারণের একটি প্রচেষ্টাও। দীর্ঘদিন ধরে পাকিস্তান এই বিভ্রমে ছিল যে তাদের পারমাণবিক অস্ত্রের মালিকানা তাদেরকে ভারতকে “হাজার বার কাটা” নীতিতে রক্তাক্ত করার অবাধ সুযোগ দেয়। ইসলামাবাদের সেই বিভ্রম এখন ভেঙে চৌচির। ভারতের যে কোনও শক্তিশালী প্রতিক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক যুদ্ধের রূপ নেবে—বিশ্বের বহু দেশের এই আশঙ্কাকে নিশ্চিতভাবে ভুল প্রমাণ করেছে নয়াদিল্লি। ভারতের এই জয় শুধুমাত্র রাজনৈতিক বা প্রতীকী নয়, অপারেশনাল দৃষ্টিকোণ থেকে ভারত তাদের সামরিক প্রস্তুতি, সমন্বয় এবং প্রযুক্তিগত দক্ষতার এমন এক মাত্রা দেখিয়ে দিয়েছে, যার জেরে তাদের আঘাত হয়েছে কার্যকর ও নির্ভুল লক্ষ্যে (Nuclear Deterrence)। দূরপাল্লার অস্ত্র থেকে শুরু করে ইলেকট্রনিক যুদ্ধ, রিয়েল-টাইম নজরদারি থেকে আকাশ প্রতিরক্ষা—ভারত এমন বিভিন্ন ক্ষমতা ব্যবহার করেছে, যা তাদের সংঘাত নিয়ন্ত্রণ করতে, যুদ্ধক্ষেত্রে প্রাধান্য অর্জন করতে সাহায্য করেছে।

    ট্রাম্পের দ্বারস্থ পাকিস্তান

    ‘অপারেশন সিঁদুরে’র পিছনে থাকা রাজনৈতিক সদিচ্ছাও সমান গুরুত্বপূর্ণ। ভারত শুধু হুঁশিয়ারিই দেয়নি, কার্যকর পদক্ষেপও করেছে। তারা প্রথমে আঘাত হেনেছে এবং বারবার হেনেছে। আর যখন পাকিস্তান প্রত্যুত্তর দিয়েছে, তখনও ভারত পিছু হটেনি। বরং তারা পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে। যে জবাবের প্রেক্ষিতে ভয়ে সিঁটিয়ে গিয়েছিল পাকিস্তান। তাই সংঘাত থামাতে তারা দ্বারস্থ হয়েছিল ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতের দিকে পাকিস্তানই আগে বাড়িয়ে দিয়েছে শান্তি-বারতার হাত। ভারত যেহেতু যুদ্ধ-অশান্তি চায় না, তাই পাকিস্তানের শান্তিবার্তায় সাড়া দিয়েছে বুদ্ধের দেশ।

    পারমাণবিক অস্ত্রের জুজু

    পাকিস্তান ভেবেছিল পারমাণবিক অস্ত্রের জুজু দেখিয়ে ভারতকে চুপ করিয়ে রাখবে। কিন্তু ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত পাকিস্তানকে বুঝিয়ে দিল, পারমাণবিক অস্ত্র প্রয়োগ না করেও, বিশাল কিছু ক্ষতি না করেও তাদের উচিত শিক্ষা দিতে পারে। ভারতের এই পাল্টা ‘মারে’ পাকিস্তান বুঝে গিয়েছে, পারমাণবিক বোমার ছাতা আর নিরাপদ নয়, যেমন নিরাপদ নয় ভারতে জঙ্গি হামলা চালানো। মোদির নয়া ভারত জবাব দিতে জানে, জানে শত্রুকে কীভাবে শায়েস্তা করতে হয় (Nuclear Deterrence)।

    ভারতের ভদ্রতা যে দুর্বলতা নয়, ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে তা প্রমাণ করে দিল নয়াদিল্লি (Pakistan)।

LinkedIn
Share