Tag: Bengali news

Bengali news

  • Mother Language: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জেনে নিন মাতৃভাষায় শিক্ষালাভের গুরুত্ব

    Mother Language: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জেনে নিন মাতৃভাষায় শিক্ষালাভের গুরুত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ২১ ফেব্রুয়ারি। বিশ্বব্যাপী আজকের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) হিসেবে পালিত হয়। কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ? কোথায় জুড়ে এর তাৎপর্য? বর্তমান পৃথিবীতে প্রযুক্তি ব্যাপকভাবে প্রাধান্য বিস্তার করেছে। এমন সময় দেখা যাচ্ছে আমরা মাতৃভাষা (Mother Language) থেকে যেন ক্রমশই দূরে সরে যাচ্ছি। বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আজকের দিনে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইংরেজি ভাষা। এটা মনে করা হয় যে ইংরেজিতে সাবলীলভাবে যিনি কথা বলতে পারেন, তিনি বেশি শিক্ষিত। যিনি পারেন না তিনি কম শিক্ষিত।

    মাতৃভাষার অনুভূতি (Mother Language)

    আমাদের ভাবা দরকার মাতৃভাষার (Mother Language) গুরুত্ব কমিয়ে অপর ভাষায় সাবলীল হওয়াটা কি সত্যিই গর্বের? বাড়িতে আমরা যে অনুভূতিটা পাই, যে আরাম পাই, যে ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করি, মাতৃভাষার ক্ষেত্রেও ঠিক অনেকটা একই রকম। নিজের মাতৃভাষায় কথা বললে মনে হয় যেন আমরা বাড়িতে রয়েছি। আমরা বিদেশে গিয়েও যদি কারও সঙ্গে নিজের মাতৃভাষায় কথা বলি তখন আমাদের অনুভব হয় যে আমরা হয়তো নিজের বাড়িতেই রয়েছি। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিকদের দিকে যদি আমরা একবার তাকিয়ে দেখি, তাহলে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য রচনা নিজের মাতৃভাষাতেই করেছিলেন। অন্যদিকে, মুন্সি প্রেম চাঁদ তিনি হিন্দিতে সাহিত্য রচনা করেছেন। কারণ হিন্দি ছিল তাঁর মাতৃভাষা। নিজের মাতৃভাষা তামিলে সাহিত্য রচনা করেছেন সুব্রহ্মণ্য ভারতী। ওড়িশার বিখ্যাত সাহিত্যিক গোপীনাথ মোহান্তি তিনিও নিজের মাতৃভাষা (International Mother Language Day) ওড়িয়াতেই সাহিত্য রচনা করেছেন। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে আঞ্চলিক ভাষায় শিক্ষা আরও ভালোভাবে বুঝতে পারে পড়ুয়ারা। শুধুমাত্র তাই নয় এটি সেই নির্দিষ্ট অঞ্চলের সংস্কৃতিকেও শক্তিশালী করে।

    ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প

    চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি সেই বাজেটে একটি প্রকল্প চালু করেন যার নাম দেন, ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প। এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হল, স্কুল এবং কলেজের পড়ুয়াদের জন্য ভারতীয় ভাষায় বিভিন্ন ধরনের ডিজিটাল বই সরবরাহ করা। অর্থমন্ত্রী মনে করেন যে, এর মাধ্যমে শিক্ষা আরও সহজেই পৌঁছাতে পারবে পড়ুয়াদের কাছে। অর্থাৎ মাতৃভাষায় শিক্ষায় বিষয়বস্তু সহজেই বোধগম্য হয়। এর পাশাপাশি এটি একটি প্রজন্মকে সশক্তিকরণের পথে নিয়ে যায়।

    মোদি জমানায় বাড়ছে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব

    মোদি জমানায় এমন উদ্যোগ বিভিন্ন বিশেষজ্ঞরাও দুহাত ভরে সমর্থন করছেন। সেরকমই একজন হলেন এম জৈন কলেজের ডিন ডঃ এমএম রানা। তিনিও মাতৃভাষায় ওপর শিক্ষাদানের এমন উদ্যোগকে প্রশংসা করেন। তাঁর মতে, ‘‘২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে ভারতীয় ভাষা পুস্তক নামের যে প্রকল্পটি আনা হয়েছে, তা সত্যিই একটি বড় পদক্ষেপ। স্থানীয় ভাষায় ডিজিটাল বইয়ের মাধ্যমে এই প্রকল্প পড়ুয়াদেরকে আরও বেশি উন্নত করবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পড়ার বই ইংরেজি বা হিন্দিতে হয়। কিন্তু আঞ্চলিক ভাষায় এমন উদ্যোগের ফলে পড়ুয়ারা আরো ভালোভাবে পড়ার ধারণাগুলি বুঝতে পারবে এবং তারা অনেক কিছু বিশ্লেষণ করতে পারবে সহজেই।

    কী বলছে সমীক্ষা?

    সম্প্রতি, একটি সমীক্ষা হয়েছিল নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে। সেই সমীক্ষায় উঠে এসেছে যে এই দেশগুলির ৩৭ শতাংশ পড়ুয়াকে সেই ভাষায় শিক্ষা দেওয়া হয় না, যে ভাষাটা তারা সবচেয়ে ভালো বোঝে। ইউনিসেফের এক প্রতিবেদন অনুসারে ভারতের ক্ষেত্রে এটি ৩৫ শতাংশ। এক্ষেত্রে দেখা যাচ্ছে এর মধ্যে বেশিরভাগই রয়েছে ইংরেজি মাধ্যম স্কুলের। ভারতের জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং যেখানে সম্ভব অষ্টম শ্রেণি পর্যন্ত মাতৃভাষায় শিক্ষাদানকে উৎসাহিত করার কথা বলা হয়েছে।

    করোনা অতিমারিও মাতৃভাষায় শিক্ষাকে প্রভাবিত করেছে

    অনেক বিশেষজ্ঞ বলছেন যে, করোনা অতিমারিও মাতৃভাষায় শিক্ষাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। ইউনেস্কোর সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে এই সময় বিভিন্ন স্কুলই বন্ধ ছিল। এর ফলে বিশ্বব্যাপী শিক্ষার মান আরও নিচে নেমে গিয়েছে। প্রত্যেকটি স্কুলে গড়ে কমবেশি ২৪ সপ্তাহ ধরে বন্ধ ছিল। কিছু কিছু ক্ষেত্রে স্কুল আবার ৭০ সপ্তাহ বন্ধ ছিল এই সময়ের মধ্যে।

    মাতৃভাষার কোনও বিকল্প নেই

    প্রসঙ্গত বর্তমানে বিশ্বায়নের যুগে শিক্ষা ক্রমশই বহুভাষার হয়ে উঠেছে। ভারতবর্ষের মতো দেশে অভিভাবকরা ইংরেজি ভাষায় শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। একাধিক ভাষা জেনে রাখা ভালো। কিন্তু শিক্ষাদানটা সেই বিষয়ে হওয়া উচিত যে ভাষাতে সহজে বোঝা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ইংরেজি হল বিশ্বব্যাপী একটি ভাষা। কিন্তু নিজের সংস্কৃতি, নীতি, সাহিত্য থেকে পড়ার যে কোনও জটিল তত্ত্ব বোঝার জন্য মাতৃভাষার (Mother Language) কোনও বিকল্প নেই।

  • Ramakrishna 276: “হাতির মাথায় অঙ্কুশ মারতে হয়, মাথায় নাকি ওদের কোষ থাকে”

    Ramakrishna 276: “হাতির মাথায় অঙ্কুশ মারতে হয়, মাথায় নাকি ওদের কোষ থাকে”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে

    চর্তুদশ পরিচ্ছেদ

    ১৮৮৪, ১৯শে সেপ্টেম্বর

    ছোকরা ভক্তদের সঙ্গে আনন্দ—মা-কালীর আরতিদর্শন ও চামর ব্যজন —
    মায়ে-পোয়ে কথা—“কেন বিচার করাও”

    বেলা পাঁচটা। ঠাকুর (Ramakrishna) পশ্চিমের গোল বারান্দায়। বাবুরাম, লাটু। মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, মাস্টার প্রভৃতি সঙ্গে সঙ্গে আসিয়াছেন (Kathamrita)।

    শ্রীরামকৃষ্ণ (মাস্টার প্রভৃতির প্রতি)—কেন একঘেয়ে হব? ওরা বৈষ্ণব আর গোঁড়া, মনে করে আমাদের মতই ঠিক, আর সব ভুল । যে কথা বলেছি, খুব লেগেছে। (সহাস্যে) হাতির মাথায় অঙ্কুশ মারতে হয়। মাথায় নাকি ওদের কোষ থাকে। (সকলের হাস্য)

    ঠাকুর এইবার ছোকরাদের সঙ্গে ফষ্টিনাষ্টি করতে লাগলেন।

    শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—আমি এদের (ছোকরাদের) কেবল নিরামিষ দিই না। মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু একটু দিই। তা না হলে আসবে কেন।

    মুখুজ্জেরা বারান্দা হইতে চলিয়া গেলেন। বাগানে একটু বেড়াইবেন (Kathamrita)।

    শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—আমি জপ… করতাম। সমাধি হয়ে যেত, কেমন এর ভাব?

    মাস্টার (গম্ভীরবাবে)—আজ্ঞা, বেশ!

    শ্রীরামকৃষ্ণ (সহাস্যে) সাধু! সাধু!—কিন্তু ওরা (মুখুজ্জেরা) কি মনে করবে?

    মাস্টার—কেন কাপ্তেন তো বলেছিলেন (Kathamrita), আপনার বালকের অবস্থা। ঈশ্বর-দর্শন করলে বালকের অবস্থা হয়।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—আর বাল্য, পৌগণ্ড, যুবা। পৌগণ্ড অবস্থায় ফচকিমি করে, হয়তো খেউর মুখ দে বেরোয়। আর যুবা অবস্থায় সিংহের ন্যায় লোকশিক্ষা দেয়।

    “তুমি না হয় ওদের (মুখুজ্জেদের) বুঝিয়ে দিও।”

    মাস্টার—আজ্ঞা, আমার বোঝাতে হবে না। ওরা কি আর জানে না?

    শ্রীরামকৃষ্ণ ছোকরাদের সঙ্গে একটু আমোদ-আহ্লাদ করিয়া একজন ভক্তকে বলিতেছেন, “আজ অমাবস্যা, মার ঘরে যেও!”

    সন্ধ্যার পর আরতির শব্দ শুনা যাইতেছে। ঠাকুর বাবুরামকে বলিতেছেন, “চল রে চল। কালীঘরে!” ঠাকুর বাবুরামের সঙ্গে যাইতেছেন—মাস্টারও সঙ্গে আছেন। হরিশ বারান্দায় বসিয়া আছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন, “এর আবার বুঝি ভাব লাগলো। ম”

    উঠান দিয়া চলিতে চলিতে শ্রীশ্রীরাধাকান্তের আরতি একটু দেখিলেন। তৎপরেই মা-কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। যাইতে যাইতে হাত তুলিয়া জগন্মাতাকে ডাকিতেছেন—“ও মা! ও মা! ব্রহ্মময়ী!” মন্দিরের সম্মুখের চাতালে উপস্থিত হইয়া মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। মার আরতি হইতেছে। ঠাকুর মন্দিরে প্রবেশ করিলেন ও চামর (Kathamrita) লইয়া ব্যজন করিতে লাগিলেন।

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

  • Google Play Store: জাতীয় সুরক্ষায় গুগল প্লে স্টোরের ১১৯ অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র

    Google Play Store: জাতীয় সুরক্ষায় গুগল প্লে স্টোরের ১১৯ অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় সুরক্ষার স্বার্থে বহু অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র সরকার।আজ বৃহস্পতিবারই এক নির্দেশিকা জারি করে তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ১১৯টি অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ভিডিও অথবা ভয়েস চ্যাটিং অ্যাপ বলে জানা গিয়েছে। খবর মিলেছে, এই অ্যাপগুলির সঙ্গে চিন ও হংকং যোগ রয়েছে বলেও জানা গিয়েছে।

    তথ্যপ্রযুক্তি আইনের ৬৯(এ) ধারায় নির্দেশিকা

    তবে চিন ও হংকং ছাড়া সিঙ্গাপুর, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ারও অ্যাপ (Google Play Store) রয়েছে ওই তালিকায়, এমনটাই জানা গিয়েছে। কেন্দ্র সরকার তথ্যপ্রযুক্তি আইনের ৬৯(এ) ধারায় এই নির্দেশিকা জারি করেছে। মূলত দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের সঙ্গে আপোস না করতে এবং ওই অ্যাপগুলির কন্টেন্টের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার (Indian Govt)। এর আগে ২০২০ সালেই চিনা অ্যাপ টিকটক ও শেয়ার ইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। করোনাকালে ২০২০ সালের ২০ জুন প্রায় ১০০টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র সরকার।

    কোন কোন অ্যাপ (Google Play Store)?

    অ্যাপগুলির (Google Play Store) মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ভিডিও চ্যাটিং অ্যাপ চিলচ্যাট, এছাড়াও সেখানে রয়েছে ম্যাঙ্গোস্টার টিমের তৈরি গেমিং প্ল্যাটফর্ম। গুগল প্লে স্টোর থেকে প্রায় ১ মিলিয়ন অর্থাৎ দশ লক্ষেরও বেশি মানুষ তা ডাউনলোড করেছিলেন বলে জানা যায়। গুগল প্লে স্টোরে ৪.১ রেটিংও রয়েছে ওই অ্যাপগুলির। চিনের তৈরি চাংঅ্যাপও রয়েছে ওই তালিকায়। এছাড়া, অস্ট্রেলিয়ার তৈরি হানিক্যাম অ্যাপও রয়েছে নিষিদ্ধ অ্যাপের তালিকায়। প্রসঙ্গত উল্লেখ্য, চিন ও ভারতের কূটনৈতিক বিবাদের কারণে বড়সড় ক্ষতির মুখে পড়েছে টিকটক। মূলত, জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত তথ্যপ্রযুক্তি বিধিগুলির কারণে দেশে এই অ্যাপগুলি ব্লক করা হয়েছে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা এটাও মনে করছে যে, এই নিষিদ্ধকরণ প্রক্রিয়া আগামীদিনেও জারি থাকবে।

  • Mahakumbh: স্বচ্ছ মহাকুম্ভ! সাড়ে তিন লক্ষ কেজি ব্লিচিং সহ অন্যান্য উপাদান ব্যবহৃত প্রয়াগরাজে

    Mahakumbh: স্বচ্ছ মহাকুম্ভ! সাড়ে তিন লক্ষ কেজি ব্লিচিং সহ অন্যান্য উপাদান ব্যবহৃত প্রয়াগরাজে

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভ (Mahakumbh) মেলাতে ভিড় জমিয়েছেন জমাচ্ছেন কোটি কোটি ভক্ত। কুম্ভকে (Kumbh Mela) স্বচ্ছ-পরিষ্কার রাখতে উদ্যোগও নিতে দেখা গিয়েছে যোগী আদিত্যনাথ প্রশাসনকে। জানা গিয়েছে, মেলা চত্বরে থাকা শৌচাগারগুলিকে পরিষ্কার করতে এক কোটি লিটারের পরিষ্কার করার তরল ব্যবহার করেছে যোগী প্রশাসন। একইসঙ্গে সাড়ে তিন লক্ষ কেজি ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছে বলে সূত্রের খবর।

    শৌচাগার পরিষ্কার করতে অক্সিডেশন পদ্ধতি (Mahakumbh)

    জানা গিয়েছে, এই কাজে এগিয়ে এসেছে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় এবং শৌচাগারগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারা অক্সিডেশন টেকনোলজিকে ব্যবহার করেছে। প্রসঙ্গত মহাকুম্ভ (Mahakumbh) শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি থেকে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত মহাকুম্ভকে (Mahakumbh) স্বচ্ছ করতে ব্যবহার করা হয়েছে সাড়ে তিন লাখ ব্লিচিং পাউডার, ৭৫ হাজার ৬০০ লিটার ফিনাইল, ৪১ হাজার কেজির মেলাথিওন। ইতিমধ্যে মহাকুম্ভের মেলা প্রশাসন সংবাদমাধ্যমকে জানিয়েছে, যোগী আদিত্যনাথের নির্দেশ রয়েছে এই মেলাকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সর্বক্ষণের জন্য মোতায়েন রয়েছে দল এবং তাঁরাই মেলা প্রাঙ্গণ পরিষ্কার করার কাজ করছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬৫০ মেট্রিক টনেরও বেশি বর্জ্যকে নষ্ট করে ফেলা হয়েছে।

    ১৪৪ বছর পরে মহাকুম্ভ (Mahakumbh) অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে

    সম্প্রতি এক সংবাদসংস্থাকে দেওয়ার সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মহাকুম্ভ (Mahakumbh) আমাদের কাছে অত্যন্ত পবিত্র। এখনও পর্যন্ত এটি পৃথিবীর বৃহত্তম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে (Mahakumbh) পরিণত হয়েছে। এখনও পর্যন্ত ৫৩ কোটি ভক্ত ত্রিবেণীর পবিত্র সঙ্গমে পবিত্র স্নান করেছেন এবং এই প্রক্রিয়া আগামী নয় দিন ধরে চলবে।’’ যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘‘প্রথমবারের জন্য শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এদেশে ধর্ম সম্মান পেয়েছে। ৫০০ বছরের অপেক্ষার অবসান হয়েছে। ভগবান রামচন্দ্র অযোধ্যায় অধিষ্ঠিত হয়েছেন।’’ প্রসঙ্গত, ১৪৪ বছর পরে মহাকুম্ভ (Mahakumbh) অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে। বিশ্বের সবচেয়ে বড় ইভেন্টে পরিণত হয়েছে মহাকুম্ভ। সেখানে জাতি বর্ণ নির্বিশেষে সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। ধনী, দরিদ্র, রাজনৈতিক নেতা থেকে বিদেশি কূটনীতিক সবার মেলবন্ধন দেখা যাচ্ছে প্রয়াগরাজে।

  • Assam: অসমে অবৈধ বাংলাদেশির সংখ্যা ১.৬৬ লাখ! বহিষ্কারের সংখ্যা নিয়ে কী বললেন মন্ত্রী?

    Assam: অসমে অবৈধ বাংলাদেশির সংখ্যা ১.৬৬ লাখ! বহিষ্কারের সংখ্যা নিয়ে কী বললেন মন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: অসম (Assam) চুক্তির বিধানের অধীনে রাজ্যের ১.৬৬ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (Bangladeshi Intruders) অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই রাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে ৩০ হাজার ১০০ এরও বেশি বাংলাদেশিকে। বুধবার অসম বিধানসভায় এ কথা জানান অসম চুক্তি বাস্তবায়ন মন্ত্রী অতুল বরা।

    কী বললেন মন্ত্রী?(Assam)

    কংগ্রেস বিধায়ক আবদুর রহিম আহমেদের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অসমে মোট ১ লাখ ৬৫ হাজার ৫৩১ জন অভিবাসীকে অবৈধভাবে বসবাসকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩২ হাজার ৮৭০ জন অসমে প্রবেশ করেছে ১৯৬৬ থেকে ১৯৭১ সালের মধ্যে। আর ১৯৭১ সালের মার্চ মাসের পর অসমে ঢুকেছে ১ লাখ ৩২ হাজার ৬৬১ জন। এটি হচ্ছে নাগরিকত্ব নির্ধারণের জন্য অসম চুক্তির নির্ধারিত সময়সীমা। এর পরেই মন্ত্রী জানান, এ পর্যন্ত অসম থেকে বহিষ্কার করা হয়েছে ৩০ হাজার ১১৫ জনকে অনুপ্রবেশকারীকে।

    অবৈধ অভিবাসন

    ঐতিহাসিকভাবে, অসম প্রতিবেশী বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের সম্মুখীন হয়েছে। এটি দশকের পর দশক ধরে রাজ্যের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করেছে। বাংলাদেশ থেকে ব্যাপক অবৈধ অভিবাসন রাজ্যের একাধিক জেলার জনসংখ্যার গঠনও পরিবর্তন করেছে। প্রসঙ্গত, অসম (Assam) চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে, ছ’বছরের অভিবাসনবিরোধী অসম আন্দোলনের পর। অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ ও বহিষ্কারের মূল ভিত্তি হিসেবে রয়ে গিয়েছে এই চুক্তি।

    চুক্তি অনুযায়ী, ২৪ মার্চ ১৯৭১-এর পরে যারা অসমে প্রবেশ করেছেন, তাঁদের বিদেশি নাগরিক ঘোষণা করে দেশ থেকে বহিষ্কার করা হবে। ১৯৬৬ থেকে ১৯৭১ সালের মধ্যে আগতদের ভোটাধিকার দশ বছরের জন্য কেড়ে নেওয়া হয়েছিল। তবে ১৯৭১-এর পরে আসা অভিবাসীদের সরাসরি বহিষ্কারের বিধান রয়েছে।

    মন্ত্রী বলেন, “চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ১.৬৫ লাখেরও বেশি অবৈধ অভিবাসীকে শনাক্ত করা হলেও, বহিষ্কারের সংখ্যা মোট চিহ্নিত অভিবাসীর তুলনায় নগণ্য।” অসমের বিভিন্ন আদি সংগঠন, বিশেষ করে অসম ছাত্র সংস্থা (AASU) মনে করে যে রাজ্যে কয়েক লাখ অবৈধ অভিবাসী বসবাস করছে। এদিকে, রাজ্যের শাসক দল বিজেপি (BJP) অসম চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে (Bangladeshi Intruders)। একে তারা জাতীয় নিরাপত্তা ও সাংস্কৃতিক সংরক্ষণের সঙ্গে যুক্ত করেছে (Assam)।

  • Suvendu Adhikari: ‘‘পুরীর মতো দিঘার মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে দেখান’’, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘পুরীর মতো দিঘার মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে দেখান’’, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরের মতোই নাকি তৈরি হচ্ছে দিঘার মন্দির! রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর কাছে সমাজ মাধ্যমে দাবি করেন, বুকের পাটা থাকলে পুরীর মতো দিঘার মন্দিরেও (Digha Jagannath Temple) অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে দেখান মুখ্যমন্ত্রী।

    মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর (Suvendu Adhikari)

    নিজের এক্স মাধ্যমে শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, ‘‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, গতকাল বিধানসভায় আপনি দিঘার জগন্নাথ মন্দির নিয়ে আমাকে চ্যালেঞ্জ ছুড়েছেন ও আমার বুকের পাটা সংক্রান্ত মন্তব্য করার ঔদ্ধত্য দেখিয়েছেন। যেহেতু আপনি দাবি করছেন যে, সনাতন ধর্মের অন্যতম পীঠস্থান পুরীর জগন্নাথ ধামের অনুকরণ করে মন্দির নির্মাণ করছেন, দিঘায় তীর্থক্ষেত্র স্থাপন করার উদ্দেশ্যে, তাই আমি আপনাকে পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি আপনার বুকের পাটা রয়েছে, তাহলে আজই নির্দেশ দিন যে, সরকারি অর্থ ব্যয় করে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত সরকারি নথিতে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে, তা বদলে শ্রীশ্রী জগন্নাথ মন্দির করে দেওয়া হোক।’’

    বন্ধ হোক অহিন্দুদের প্রবেশ

    একইসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছেন অহিন্দুদের প্রবেশ নিষেধ করার বিষয়ে। তিনি লিখেছেন, ‘‘পুরীর শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে হিন্দু ব্যতীত আর কোনও অন্য ধর্মাবলম্বী মানুষজনের প্রবেশাধিকার নেই। মন্দিরের সিংহদ্বারের কাছে পাথরের ফলকে পাঁচটি ভাষায় (হিন্দি, ওড়িয়া, বাংলা, ইংরেজি এবং উর্দু) স্পষ্ট ভাবে প্রবেশ সংক্রান্ত নির্দেশনাবলী লেখা রয়েছে। আপনিও নির্দেশ দিন উৎকলের শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ ধামের মতোই দিঘাতেও মন্দিরের প্রধান দ্বারের পাশে ফলক লাগানো থাকবে যে হিন্দু ব্যতীত অন্য কোনও ধর্মাবলম্বী মানুষজনের প্রবেশাধিকার নিষেধ।’’

    মমতাকে হারের খোঁচা শুভেন্দুর (Suvendu Adhikari)

    এর পাশপাশি, নন্দীগ্রামে ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর খোঁচা ফের একবার দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি লিখেছেন, ‘‘আপনি আমার বুকের পাটা নিয়ে মন্তব্য করেছেন, তাই আপনার জ্ঞাতার্থে আর একবার স্মরণ করিয়ে দিতে চাই যে, আপনি যখন ২০২১ সালে নন্দীগ্রামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন, তখন বুকের পাটা ছিল বলেই ১৯৫৬ ভোটে আপনাকে হারিয়েছিলাম।’’

  • Delhi CM: ২৫০০ টাকা করে পাবেন মহিলারা, শপথ নিয়েই বড় ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী রেখার

    Delhi CM: ২৫০০ টাকা করে পাবেন মহিলারা, শপথ নিয়েই বড় ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী রেখার

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) পদে শপথ নিয়েই বড় ঘোষণা করলেন বিজেপির রেখা গুপ্ত (Rekha Gupta)। বৃহস্পতিবার দুপুর ১২টায় দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তার পরেই ঘোষণা করেন, তাঁর সরকার ৮ মার্চের মধ্যে মহিলাদের প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে।

    মহিলাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা (Delhi CM)

    পূর্বতন আপ সরকারকে তাদের কাজের জন্য জবাবদিহিও করতে হবে বলে জানান দিল্লির নয়া মুখ্যমন্ত্রী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। মুখ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক নারী দিবসের মধ্যেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা করা হবে।” আপ সরকারকে নিশানা করে নয়া মুখ্যমন্ত্রী বলেন, “তাদের (আপ সরকারকে) প্রতিটি পয়সার হিসেব দিতে হবে।” তাঁর সরকার যে বিজেপির প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ, এদিন তাও মনে করিয়ে দেন রেখা।

    মোদির স্বপ্ন পূরণের অঙ্গীকার

    এদিন জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তিনি কাশ্মীরি গেটের শ্রী মর্ঘট ওয়ালে হনুমান বাবা মন্দির পরিদর্শন করেন। পরে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করাই দিল্লির ৪৮জন বিজেপি বিধায়কের প্রধান অগ্রাধিকার।” এদিন রেখাকে শপথবাক্য পাঠ করান দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন (Delhi CM) বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ছিলেন এনডিএ জোটের নেতারাও।

    প্রসঙ্গত, রেখা হলেন দিল্লির চতুর্থ মুখ্যমন্ত্রী। তাঁর আগে দিল্লি শাসন করেছেন বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং আপের অতিশী মারলেনা। রেখার পাশাপাশি এদিন শপথ নেন পরবেশ বর্মা, আশিস সুদ, মনজিন্দর সিং সিরসা, কপিল মিশ্র, রবীন্দ্র ইন্দ্ররাজ সিং এবং পঙ্কজ সিং। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীরা তাঁদের দায়িত্ব বুঝে নিতে দিল্লি সচিবালয়ে যান।

    অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, “আমরা দিল্লিতে একটি নতুন পরিবর্তন দেখতে চলেছি। এখন থেকে একটি ভিন্ন দিল্লি হবে। রাজ্যের প্রতিটি নাগরিক দিল্লি নিয়ে গর্বিত হবেন। আমরা খুব খুশি, এখন দিল্লিতে নয়া যুগের সূচনা হতে চলেছে। চমৎকার উন্নয়নও হতে যাচ্ছে। গত ১০ বছর ধরে দিল্লিতে (Rekha Gupta) কোনও ভালো কাজ হয়নি। এখন একটি নতুন যুগের সূচনা হবে (Delhi CM)।”

  • Indian Army: বাংলাদেশ নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের, কী বললেন সেনাপ্রধান?

    Indian Army: বাংলাদেশ নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের, কী বললেন সেনাপ্রধান?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা-উত্তর জমানায় অশান্ত হয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে আওয়ামি লিগ সুপ্রিমো শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই বেড়েছে অশান্তির বহর। এহেন আবহে (Indian Army) কখনও বাংলাদেশি সেনার উচ্চ পর্যায়ের দল পাকিস্তানে (Pakistan) গিয়ে দেখা করেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই কর্তাদের সঙ্গে। কখনও আবার আইএসআইয়ের পদস্থ কর্তারা ঢাকার বিলাসবহুল হোটেলে গিয়ে ইউনূস প্রশাসনের কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই প্রেক্ষিতে, পদ্মাপাড়ে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে দহরম-মহরম বাড়ানোর চেষ্টা করা পাকিস্তানকে ঘুরিয়ে কড়া বার্তা দিল ভারতীয় সেনা।

    ‘সন্ত্রাসের এপিসেন্টার’ পাকিস্তান

    সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, সদ্য সীমান্তের ‘চিকেনস নেক’ এলাকার কাছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় পা পড়েছে পাকিস্তানের সেনা কর্তা ও সেদেশের গুপ্তচর বিভাগের সদস্যদের। এলাকায় তাঁরা পরিদর্শন করতে যান বলে ছিল খবর।  পূর্ব ভারতে পাকিস্তানের গতিবিধি প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, “একটি দেশের (পাকিস্তান) জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, ‘সন্ত্রাসের এপিসেন্টার’। সেনাপ্রধান যোগ করেন, এবার সে দেশের লোকজন অন্য দেশে যাচ্ছেন এবং সেই অন্য দেশটি যদি আমাদের প্রতিবেশী দেশ হয়, যতদূর আমার মনে হচ্ছে, আমার উদ্বেগে থাকারই কথা…যাতে তারা সে দেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদী না পাঠায়, সেটা নিয়েই ভাবনা।”

    ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক প্রসঙ্গে ভারতের সেনা প্রধান (Indian Army) বলেন, “যে সেট আপ সেখানে রয়েছে, তা প্রশাসনিক, নির্বাচিত সরকার এলে সম্পর্কের বিষয়ে বলা যাবে।” তবে বাংলাদেশের সেনার (Pakistan) সঙ্গে ভারতীয় সেনার সম্পর্ক অত্যন্ত মজবুত বলে তিনি জানান। সেনাপ্রধান বলেন, “যখন দরকার পড়ে, আমরা নোট আদানপ্রদান করে নিই। এভাবেই চলে আসছে।”

    ভারতীয় সেনার কড়া জবাব (Indian Army)

    এরই মধ্যে আবার কাশ্মীরে পাকিস্তান সম্প্রতি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। এহেন আবহে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, “২০১৪ সাল থেকে উভয় পক্ষই জানে যে আমরা কাজে বিশ্বাসী। আমরা আমাদের বার্তা খুব স্পষ্টভাবে দিয়ে থাকি। প্রয়োজন পড়লে আমরা আগ্রাসীও হতে পারি। আমাদের যদি কেউ বাধ্য করে, তাহলে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে আগ্রাসী হব।” ভূস্বর্গে সন্ত্রাস প্রশ্নে সেনাপ্রধান (Indian Army) বলেন, “স্থানীয় জঙ্গির সংখ্যা এখন অনেক কমে গিয়েছে। ২০১৯ সালের অগাস্ট মাস থেকে কাশ্মীরে আমাদের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট বার্তা গিয়েছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এবং তা নিয়ে কোনওভাবে আমরা কোনও আপোস করব না। আর এখন কাশ্মীরে সব নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে সাহায্য করতে হাতে হাত মিলিয়েছে।”

  • Donald Trump: ভারতের ভোটে টাকা ঢেলে মোদিকে হারাতে চেয়েছিলেন বাইডেন! হাটে হাঁড়ি ভাঙলেন ট্রাম্প

    Donald Trump: ভারতের ভোটে টাকা ঢেলে মোদিকে হারাতে চেয়েছিলেন বাইডেন! হাটে হাঁড়ি ভাঙলেন ট্রাম্প

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধুত্বের অছিলায় ভারতের বুকে ছুরি মারতে চেয়েছিল আমেরিকা? ভারতে (India) ২১ মিলিয়ন ডলার সাহায্য করে কি ভোটের ফল প্রভাবিত করতে চেয়েছিল বাইডেন প্রশাসন? এমনই প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা। পদ্ম-পার্টির নেতাদের আশঙ্কা যে অমূলক নয়, প্রকারান্তরে তা স্বীকার করে নিলেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

    ইউএসএইডের মাধ্যমে আমেরিকার খরচ (Donald Trump)

    সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের নির্বাচনে ভোটদানের হার বাড়াতে ইউএসএইডের মাধ্যমে আমেরিকা খরচ করেছে ২১ মিলিয়ন মার্কিন ডলার। ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (সংক্ষেপে ডোগে) এমনতর দাবি করেছিল সোশ্যাল মিডিয়া পোস্টে। এই আবহে আমেরিকার করদাতাদের এই টাকা খরচ বন্ধ করা হবে বলে জানিয়ে দিয়েছিলেন মাস্ক। এমন পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে প্রকাশিত ট্রাম্পের এক ভাষণের ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা গিয়েছে, “ভারতে ভোটের হার বৃদ্ধি করতে আমাদের কেন ২১ মিলিয়ন ডলার খরচ করতে হবে? আমার মনে হয় ওরা (বাইডেন প্রশাসন— যারা অর্থায়ন করেছিল) অন্য কাউকে ভোটে জেতাতে চাইছিল। আমাদের এই বিষয়টি ভারত সরকারকে জানাতে হবে। এটা বিশাল বড় ব্রেকথ্রু। রাশিয়া আমাদের দেশের নির্বাচনের সময় ২ হাজার মার্কিন ডলার খরচ করেছিল বিজ্ঞাপনে। সেটাই তো কত বড় ইস্যু হয়ে গিয়েছিল। আর এটা তো ২১ মিলিয়ন ডলার!”

    অমিত মালব্যর পোস্ট

    প্রসঙ্গত, বিজেপি নেতা অমিত মালব্য এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, “ভোটের হার বৃদ্ধি করতে ২১ মিলিয়ন মার্কিন ডলার খরচ? এটা নিশ্চিতভাবে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ। এর থেকে কারা লাভবান হচ্ছে? নিশ্চিতভাবে শাসক দল তো নয়।” পদ্ম-সাংসদ মহেশ জেঠমালানির দাবি (India), প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টির সঙ্গে এ নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতেন ইউএসএইডের প্রাক্তন ভারতীয় প্রধান বীণা রেড্ডি। এ নিয়ে নাকি যাবতীয় নির্দেশও দিতেন প্রাক্তন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেন। ফরাসি সংবাদ মাধ্যম মিডিয়াপার্টের রিপোর্ট উদ্ধৃত করে বিজেপি আগেই অভিযোগ করেছিল, ওপেন সোস্যাইটি, হিউম্যান রাইটস ওয়াচ, ওসিসিআরপির মতো প্রক্সির মাধ্যমে (Donald Trump) ভারত নিয়ে ভুয়ো প্রচার করছিলেন জর্জ সরোস। এনিয়ে বাইডেন জমানায় বিজেপি একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে নিশানা করেছিল গেরুয়া শিবির।

    কী বললেন ট্রাম্প

    বুধবার রাতে সৌদি আরবের উদ্যোগে মায়ামিতে অনুষ্ঠিত এফআইআই প্রায়োরিটি সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, “কী প্রয়োজন ছিল ভারতীয় ভোটারদের উৎসাহ দিতে ২১ মিলিয়ন ডলার খরচ করার? আমার সন্দেহ বাইডেন প্রশাসন ভারতের লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছিল। তারা হয়তো চেয়েছিল অন্য কেউ ভোটে জিতুক। এই বিষয়টি আমরা ভারত সরকারকেও জানাব।” দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসে সরকারের অপব্যয় কমাতে উদ্যোগী হন ট্রাম্প। তিনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি নয়া দফতর খুলেছেন। এই দফতরেরই মাথায় বসানো হয়েছে টেসলা কর্তা ইলন মাস্ককে। গত ১৬ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দেন, ভারতীয়দের নির্বাচনে উৎসাহিত করতে ২১ মিলিয়ন ডলার খরচ করত আমেরিকা। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ১৮২ কোটি টাকা। কিন্তু এবার থেকে সেই টাকা আর দেওয়া হবে না।

    ‘ভারতের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা’

    ভারতের পাশাপাশি অনুদান বন্ধ করা হবে অন্যান্য দেশেরও। এর সমর্থনেই নয়া মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, “ভারতের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমাদের দেশের করদাতাদের ২১ মিলিয়ন ডলার কেন আমরা ভারতকে দেব?” সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী (India), বিশ্বের নানা প্রান্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে ৪৮৬ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল বাইডেন প্রশাসন। এর মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল ২১ মিলিয়ন ডলার। কেবল ভারত নয়, বাংলাদেশকেও দেওয়া হত ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সেই অর্থও বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন মাস্ক। কেবল ভারত বা বাংলাদেশই নয়, মোজাম্বিক, মালি, নেপাল, সার্বিয়া, কম্বোডিয়ার মতো নানা দেশকে নানা খাতে দেওয়া অনুদানের অর্থও বন্ধ করার কথাও জানিয়েছেন মাস্ক।

    ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ও চড়া শুল্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “মার্কিন করদাতাদের টাকা ভারতের ভোট করানোর জন্য বরাদ্দ হওয়া উচিত নয়। কারণ, ভারতের প্রচুর টাকা আছে। আর বিশ্বের অন্যতম চড়া শুল্কের দেশ ভারত।” ট্রাম্প আরও বলেন, “ভারতের জন্য আমার প্রচুর শ্রদ্ধা আছে। ভারতের প্রধানমন্ত্রীর প্রতিও আমার শ্রদ্ধা আছে। দুদিন আগেই তিনি এদেশে সফর করে গিয়েছেন। কিন্তু তারপরেও, ভারতে ভোট করাতে ২১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান অযৌক্তিক বলেই মনে হয় (India)! তাই আর নয় (Donald Trump)।”

  • Mahakumbh: মমতার ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্য, ‘‘সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের অপমান’’, তোপ যোগীর

    Mahakumbh: মমতার ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্য, ‘‘সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের অপমান’’, তোপ যোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য বিধানসভায় মহাকুম্ভকে (Mahakumbh) ‘মৃত্যুকুম্ভ’ বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর এই দাবিকে নস্যাৎ করলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মমতার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগীর মতে, সনাতন ধর্মের সবথেকে বড় উৎসবের অপমান করেছে তৃণমূল একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে যোগী আদিত্যনাথ বলেন, ‘‘৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ সম্প্রতি রাজ্যের বিধানসভায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অ্যাখ্যা দেন মমতা। এরপরই বিভিন্ন মহলে ওঠে সমালোচনার প্রবল ঝড়। রাস্তায় নামে বিজেপি। এরপরেই গতকাল বুধবার উত্তরপ্রদেশ বিধানসভায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাল্টা জবাব দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তিনি।

    মহাকুম্ভকে (Mahakumbh) অপমান তৃণমূলের

    মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘আমরা যখন আলোচনা করছি, তখন কুম্ভে (Mahakumbh) ৫৬ কোটি ২৫ লক্ষেরও বেশি মানুষ সঙ্গমে ডুব দিয়েছেন। ভারতের আস্থা বা মহাকুম্ভের বিরুদ্ধে যারা মন্তব্য করছেন, মিথ্যা ভিডিও দেখাচ্ছেন, তারা ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন। ভিত্তিহীন অভিযোগ করছেন উনি (মমতা বন্দ্যোপাধ্যায়)। সনাতন ধর্মের সবথেকে বড় উৎসবের অপমান করেছে তৃণমূল।’’ যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘‘সনাতন ধর্ম রাষ্ট্রীয় ধর্ম। এই ধর্মের অনুষ্ঠান পালন করা যদি অপরাধ হয়, তবে সরকার এই অপরাধ করবে।’’

    মিথ্যা প্রচারে কান দেবেন না

    মহাকুম্ভে (Mahakumbh) পদপিষ্ট হয়ে নিহতদের, তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে যোগী আদিত্যনাথ বলেন, ‘‘সরকার এঁদের পাশে রয়েছে। যথা সম্ভব সাহায্য করব আমরা। কিন্তু এটা নিয়ে কী রাজনীতি করা উচিত?’’ তিনি আরও বলেন, ‘‘এটা বিজেপি সরকারের সৌভাগ্য যে মহাকুম্ভের সঙ্গে যুক্ত থাকতে পেরেছে, আয়োজনের সুযোগ পেয়েছে। আমরা নিজেদের দায়িত্ব জানি। গোটা দেশ ও বিশ্ব মহাকুম্ভে অংশ নিয়েছে। এই সব মিথ্যা প্রচারে কান দেবেন না।’’

    ষড়যন্ত্র চলছে কুম্ভকে বদনাম করতে

    বিরোধীদের মুখ বন্ধ করে দিয়ে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, ‘‘এরা প্রথম দিন থেকেই কুম্ভের বিরোধিতা করছে। কুম্ভকে মৃত্যুকুম্ভ বলছে। মহাকুম্ভের (Mahakumbh) বদনাম করার ষড়যন্ত্র চলছে। ওদের ভাষা সভ্য সমাজের ভাষা নয়। অনর্গল মিথ্যা প্রলাপ মানুষের আস্থার উপর আঘাত করছে। মানুষ ওদের অপপ্রচার মানছে না। কুম্ভের প্রচার করা অন্যায় নাকি!উত্তর প্রদেশ নিয়ে এখন মানুষের ধারণা বদলেছে। এরা আকবরের কেল্লার কথা জানে না। অক্ষয় বটের কথা জানত না। রেলের কাজ যথেষ্ট প্রশংসাযোগ্য।’’

    সনাতন ধর্মের অপমান মমতার স্বভাব তোপ শিবরাজের

    কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘‘সনাতন ধর্মের অপমান করা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। ভারতীয় সংস্কৃতি আজকের নয়। হাজারো বছর ধরে গঙ্গার জলের মতো ভারতীয় সংস্কৃতি প্রবাহিত হয়ে আসছে। যাঁরা সনাতন ধর্মের দিকে আঙুল তোলেন, তাঁরা নিজেরাই নিজেদের লোকসান করছেন। মানুষের আস্থা-ভরসা-ভাবনার উপর আঘাত করা অপরাধ সমান।’’

LinkedIn
Share