Tag: Bengali news

Bengali news

  • PM Narendra Modi: “পাকিস্তানকে সবার আগে ফোনে জানিয়েছিলাম”, বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে বড় খোলসা মোদির

    PM Narendra Modi: “পাকিস্তানকে সবার আগে ফোনে জানিয়েছিলাম”, বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে বড় খোলসা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের ময়দানে ফিরে এল বালাকোটের (Balakot Air Stikre) স্মৃতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) কর্নাটকের নির্বাচনী প্রচারে বলেন, “বিশ্বের কাছে প্রকাশের আগেই পাকিস্তানকে ফোনে জানিয়েছি, মারার হলে সামনে থেকেই মারি।” পুলবামায় জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক করেছিল ভারত। বিশ্বকে জানানোর আগে পাকিস্তানকে নিজেই টেলিফোনে এয়ার স্ট্রাইকের কথা জানিয়েছিলেন মোদি। 

    কী বললেন মোদি (PM Narendra Modi)?

    কর্নাটকের বগলাকোটের জনসভায় প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বলেন, “মোদি কাউকে পিছন থেকে মারে না। যদি মারার হয় সামনে থেকে মারে।” প্রধানমন্ত্রী (PM Modi News) এদিন বলেন আমি নিজেই সেনাবাহিনীকে বলেছিলাম সংবাদমাধ্যমকে জানাতে। গোটা বিষয়টি উপস্থাপন করতে। তার আগে পাকিস্তানকে আমি ফোনে জানাই, গতকাল রাতে যা হয়েছে তা আমরা ঘটিয়েছি। তাদের জানানোর পর আমরা সারা বিশ্বকে স্ট্রাইক (Balakot Air Strike) সম্পর্কে জানিয়েছিলাম।” প্রধানমন্ত্রী আরও বলেন, “মোদি কখনই কোনও কিছু লুকোয় না। পিঠ পিছনে হামলা করে না। মোদির যা করার সব সামনে থেকে করে। যারা নিরপরাধ মানুষকে হত্যা করে তারা সাবধান হয়ে যাক। কারণ এটা নতুন ভারত। ঘরে ঢুকবেও মারবেও।”

    ২৫০ থেকে ৩০০ জঙ্গি মারা যায়

    প্রসঙ্গত ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি ভারতের বায়ুসেনা (Indian Air Force) পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটের (Balakot Air Strike) জয়েশ-ই-মহম্মদের (Jaish-E-Mohammad) জঙ্গি শিবিরে হামলা চালায়। ২৫০ থেকে ৩০০-র মত জঙ্গি এই হামলায় মারা গিয়েছিল। যদিও পাকিস্তান প্রথমে এই হামলার কথা স্বীকার করেনি। পরে অবশ্য চাপে পড়ে তারা ভারতের হামলার কথা স্বীকার করে। যদিও যত সংখ্যক জঙ্গি সেদিন মারা গিয়েছিল তা আজও স্বীকার করেনি পাকিস্তান। ভারতীয় বায়ুসেনা সেসময় জানিয়েছিল বালাকোট এয়ার স্ট্রাইকের ফলে জয়েশ-ই-মহম্মদের প্রশিক্ষণরত, প্রশিক্ষিত এবং সিনিয়র কামান্ডার র‍্যাঙ্কের অনেক জঙ্গিরা মারা গিয়েছিল। ওই জঙ্গি শিবিরের দায়িত্বে ছিল জয়েশ প্রধান মৌলানা মাসুদ আজহারের শ্যালক মাওলানা ইউসুফ আজহার ওরফে ওস্তাদ ঘোরি। সে-ও ওই হামলায় মারা যায়। প্রসঙ্গত এই হামলায় ভারতের ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল। এই বিমানগুলিকে এস্কর্ট করে ভারতের সুখোই-৩০এমকেআই বিমান। মৌলানা ইউসুফ আজহার ও মাসুদ আজহার ১৯৯৯ সালের ডিসেম্বরে ইন্ডিয়ান এয়ারলাইন্স আইসি-৮১৪ বিমান অপহরণকাণ্ডে অভিযুক্ত। বালাকোট এয়ার স্ট্রাইকের ঘটনায় মোদির (PM Narendra Modi) নেতৃত্বে পাকিস্তান যে ভয় পেয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

    আরও পড়ুনঃ হাতে অলঙ্কার পরে আর চিকিৎসা নয় ! নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্যমন্ত্রকের

    উদ্দেশ্য কী ছিল?

    বালাকোট এয়ার স্ট্রাইকের (Balakot Air Strike) উদ্দেশ্য ছিল, কোনও সাধারণ মানুষকে ক্ষতি না করে, শুধুমাত্র জঙ্গি শিবিরে হামলা করা। ভারত এর আগে এত বেশি সংখ্যায় বিমান বিদেশের মাটিতে এয়ার স্ট্রাইকের জন্য ব্যবহার করেনি। সফলভাবে এর স্ট্রাইক করার জন্য বায়ুসেনাকে ধন্যবাদ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই সময় সেনাবাহিনী জানিয়েছিল, বালাকোটে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল জঙ্গি প্রশিক্ষণ শিবির। এই এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানের সেনাবাহিনী ওই জায়গা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষ কিংবা সাংবাদিক কাউকেই সেখানে প্রবেশ করার অধিকার দেয়নি। মাসখানেক পরে সব মেরামত করে সেখানে পছন্দের কয়েকজন সাংবাদিককে নিয়ে গিয়েছিল পাক সেনা। পরে ওই জঙ্গি প্রশিক্ষণ শিবিরকে স্কুল ও মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে পাকিস্তান। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sri Ramakrishna Kathamrita 4: “এইটি জেনো যে, নিরাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস, সেইটিই ধরে থাকবে”

    Sri Ramakrishna Kathamrita 4: “এইটি জেনো যে, নিরাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস, সেইটিই ধরে থাকবে”

     

    অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্

         তৎপদং দর্শিত যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।

     

      মাস্টারকে তিরস্কার ও তাঁহার অহঙ্কার চূর্ণকরণ

     

    শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)-তোমার কি বিবাহ হয়েছে?

    মাস্টার–আজ্ঞে হ্যাঁ।

    শ্রীরামকৃষ্ণ (শিহরিয়া)-ওরে রামলাল! যাঃ, বিয়ে করে ফেলেছে!

    মাস্টার ঘোরতর অপরাধী ন্যায় অবাক হইয়া অবনতমস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ!

    ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে?

    মাস্টারের বুক ঢিপঢিপ করিতেছে। ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যাঃ ছেলে হয়ে গেছে! তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাঁহার অহঙ্কারচূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Sri Ramakrishna Kathamrita) আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, ‘দেখ, তোমার লক্ষণ ভাল ছিল, আমি কপাল, চোখ -এসব বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি?”

    জ্ঞান কাহাকে বলে? প্রতিমাপূজা

    মাস্টার-আজ্ঞা ভাল, কিন্তু অজ্ঞান।

    শ্রীরামকৃষ্ণ (বিরক্ত হইয়া)–আর তুমি জ্ঞানী?

    তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে, এখনও জানেন না। এখনও পর্যন্ত জানিতেন যে, লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী!” মাস্টারের অহঙ্কারে আবার বিশেষ আঘাত লাগিল।

    শ্রীরামকৃষ্ণ (Sri Ramakrishna Kathamrita)-আচ্ছা, তোমার ‘সাকারে’ বিশ্বাস, না ‘নিরাকার’?

    মাস্টার (অবাক হইয়া স্বগত)–সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এ-বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ-বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধে অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস-দুধ, কি আবার কালো হতে পরে?

    মাস্টার–আজ্ঞা, নিরাকার–আমার এইটি ভাল লাগে।

    শ্রীরামকৃষ্ণ-তা বেশ। একটাতে বিশ্বাস থাকলেই হল। নিরাকার বিশ্বাস, ততো ভালোই। তবে এ-বুদ্ধি কারো না যে, এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি জেনো যে, নিরাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস, সেইটিই ধরে থাকবে।

    মাস্টার দুইই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক্‌ হইয়া রহিলেন। এ-কথা তো তাঁহার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই।

    তাঁহার অহঙ্কার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল। কিন্তু এখনও সম্পূর্ণ হয়ে নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন।

    মাস্টার–আজ্ঞা, তিনি সাকার, এ-বিশ্বাস যেন হল! কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন—

    শ্রীরামকৃষ্ণ—মাটি কেন গো! চিন্ময়ী।

    মাস্টার ‘চিন্ময়ী প্রতিমা’ বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা যারা মাটিতে প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে, মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত।    

    আরও পড়ুনঃ “শেষরাত্রে ঘুম ভেঙে যেত আর কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও”

    আরও পড়ুনঃ “ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন! পরে শুনিলেন, এরই নাম ভাব”

    আরও পড়ুনঃ “মাস্টার দেখিলেন, একঘর লোক নিস্তব্ধ হইয়া তাঁহার কথামৃত পান করিতেছেন”

     

    তথ্যসূত্রঃ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, ৪র্থ পরিচ্ছেদ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India US Relation: পান্নুনকে হত্যার চেষ্টা নিয়ে মার্কিন রিপোর্ট অযৌক্তিক, ভিত্তিহীন, সাফ জানাল ভারত

    India US Relation: পান্নুনকে হত্যার চেষ্টা নিয়ে মার্কিন রিপোর্ট অযৌক্তিক, ভিত্তিহীন, সাফ জানাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মোস্ট ওয়ান্টেড খালিস্তানপন্থী জঙ্গি গুরুপতওয়ান্ত সিং পান্নুন খুনের চেষ্টার নেপথ্যে রয়েছেন র-এর এজেন্ট। মার্কিন (India US Relation) এক দৈনিকে প্রকাশিত এই রিপোর্ট খারিজ করে দিল ভারত। সাফ জানিয়ে দিল, মার্কিন দৈনিকের অভিযোগ অযৌক্তিক, ভিত্তিহীন।

    বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়া (India US Relation)

    প্রতিবেদনটির প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “সংগঠিত অপরাধী, সন্ত্রাসী ও অন্যদের নেটওয়ার্ক নিয়ে মার্কিন সরকারের নিরাপত্তা সংক্রান্ত কিছু উদ্বেগের কথা আমাদের জানানো হয়েছিল। তা খতিয়ে দেখতে ভারত সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটির তদন্ত এখনও শেষ হয়নি। এই আবহে বিষয়টি সম্পর্কে অনুমানমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য একদমই সহায়ক নয়।”

    র-কে নিশানা

    সম্প্রতি মার্কিন (India US Relation) দৈনিক ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। সেখানে দাবি করা হয়েছে, বিক্রম যাদব নামে র-এর এক এজেন্ট নাকি পান্নুন হত্যার জন্য একটি হিট টিমকে টাকা দিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের চেষ্টার পরিকল্পনায় নাকি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন র-এর প্রধান সমন্ত গোয়েল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও বিষয়টি জানতেন। ওয়াশিংটন পোস্টের এই দাবি খারিজ করে দিয়েছে ভারত।

    গত বছরের শেষের দিকেও পান্নুন খুনের চেষ্টায় যে ভারত জড়িত নয় তা জানিয়ে দিয়েছিল নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন, “খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা খুনের ষড়যন্ত্রে ভারত যোগের অভিযোগ সংক্রান্ত প্রমাণ দিলেই সরকার তা খতিয়ে দেখতে প্রস্তুত।” আইনের শাসনের প্রতি তাঁর সরকারের দায়বদ্ধতার কথাও সেদিন মনে করিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: ট্রুডোর বক্তৃতা চলাকালীনই খালিস্তানের দাবিতে স্লোগান, কড়া প্রতিক্রিয়া ভারতের

    পান্নুন খুনের চেষ্টায় ভারতকে দোষারোপ আগেও করা হয়েছিল। এর আগেও একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, পান্নুন হত্যার ছক নিয়ে মার্কিন দাবির প্রেক্ষিতে তদন্ত শুরু করে ভারত। সেই তদন্ত থেকেই জানা গিয়েছিল, র-এর এক প্রাক্তন এজেন্ট নাকি এই হত্যার ছক কষার নেপথ্যে থাকতে পারেন। যদিও ভারত সরকার নাকি এই ধরনের কোনও অভিযানের অনুমতি দেয়নি (India US Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Justin Trudeau: ট্রুডোর বক্তৃতা চলাকালীনই খালিস্তানের দাবিতে স্লোগান, কড়া প্রতিক্রিয়া ভারতের

    Justin Trudeau: ট্রুডোর বক্তৃতা চলাকালীনই খালিস্তানের দাবিতে স্লোগান, কড়া প্রতিক্রিয়া ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: খালসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। টরেন্টোর সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তৃতা চলাকালীনই স্বাধীন ও সার্বভৌম খালিস্তান রাষ্ট্রের দাবিতে স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে। রবিবারের ওই ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত।

    কী বলছে বিদেশমন্ত্রক? (Justin Trudeau)

    বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। মাস সাতেক আগেই খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতকে নিশানা করেছিলেন ট্রুডো (Justin Trudeau)। তার জেরে ভারত-কানাডা সম্পর্ক গিয়ে ঠেকে তলানিতে। গত সাত মাসেও উন্নতি হয়নি নয়াদিল্লি-অটোয়ার(কানাডার রাজধানী) সম্পর্ক। এহেন পরিস্থিতিতে কানাডার মাটিতে ফের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথা চাড়া দেওয়ায় যারপরনাই ক্ষুব্ধ ভারত। ট্রুডোর বক্তৃতা চলাকালীনই খালিস্তানপন্থীদের এই ‘ঔদ্ধত্য’ ভালো চোখে দেখেনি নয়াদিল্লি।

    কড়া প্রতিক্রিয়া ভারতের

    সোমবার ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে গভীর উদ্বেগ ও কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে বলা হয়েছে বিদেশমন্ত্রকের জারি করা বিবৃতিতে। জানা গিয়েছে, ট্রুডো সরকারের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা বর্তমান প্রিভি কাউন্সিল প্রেসিডেন্ট হরজিৎ সিং সজ্জন খালিস্তানপন্থী হিসেবেই পরিচিত। তাঁর বিরুদ্ধে খালিস্তানপন্থীদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। কানাডার পার্লামেন্টে একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিচ্ছেন ট্রুডো। গদি বাঁচাতে তাঁকে সাহায্য নিতে হচ্ছে নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমীত সিংয়ের। জগমীত নিজেও ঘোষিত খালিস্তানপন্থী। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই ভারতের চাপ সত্ত্বেও কার্যত অসহায় ট্রুডো। তাই খালিস্তানপন্থীদের বিরুদ্ধে ট্রুডো সরকার কড়া কোনও পদক্ষেপ করতে পারছে না বলেও ধারণা ওয়াকিবহাল মহলের।

    আরও পড়ুুন: “লোহার রড, শাবল দিয়ে আমাদের ওপর হামলা চালালো তৃণমূল”, বললেন আক্রান্ত বিজেপি কর্মী

    কানাডার মাটিতেই খুন হন খালিস্তানপন্থী জঙ্গি নিজ্জর। তার পরেই অটোয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতকে আক্রমণ শানান ট্রুডো। ঘটনার জেরে কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করা হয়। এরই প্রেক্ষিতে মোদি সরকার কানাডার এক শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দেয়। নিজ্জর খুনে ভারতের যে কোনও হাত নেই, তাও সাফ জানিয়ে দেয় মোদি সরকার (Justin Trudeau)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Basirhat: “লাঠি, ইট দিয়ে হামলা চালায় তৃণমূল”, বললেন  প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী রেখা পাত্র

    Basirhat: “লাঠি, ইট দিয়ে হামলা চালায় তৃণমূল”, বললেন প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী রেখা পাত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: বসিরহাটের (Basirhat) বিজেপি প্রার্থী রেখা পাত্রর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানার খড়িডাঙা এলাকায়। দলীয় প্রার্থীর সঙ্গে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ছিলেন। তিনিও আক্রান্ত হন। পরে, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, গোলমালের কারণে বিজেপি প্রার্থীর প্রচার বানচাল হয়ে যায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, খড়িডাঙ্গা গ্রামের তৃণমূলের প্রধান সমীর বাছার, তাঁর ভাই মৃণাল বাছার ও সিভিক ভলান্টিয়ার বাবলু বাছার আক্রমণ চালায়। বিজেপি প্রার্থী রেখার উপর লাঠি নিয়ে হামলা করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Basirhat)

    সোমবার বসিরহাট (Basirhat) ২ নম্বর ব্লকের খড়িডাঙ্গায় বিজেপি প্রার্থী রেখার দেওয়াল লিখনে কালি দেওয়ার অভিযোগকে ঘিরে গন্ডগোল শুরু হয় এলাকায়। বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে তৃণমূলের লোকজন হামলা চালায়। তৃণমূলের হামলায় কালীদাস বাছার নামে এক বিজেপি কর্মী জখম হন। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের পাশাপাশি, সেখানে কালীদাসকে দেখতে গিয়েছিলেন রেখাও। নতুন করে গোলমালের সূত্রপাত মঙ্গলবার সকালে। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ রেখা পাত্র খড়িডাঙায় ভোটের (Lok Sabha Election 2024) প্রচার করতে যান। সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। আর নিরাপত্তারক্ষীরা ছিলেন। কিন্তু, সকালে গ্রামে বিজেপি প্রার্থীকে দেখে তৃণমূলের লোকজন মহিলাদের সামনে এগিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। রেখা পাত্র কথা বলতে গেলে তৃণমূলের মহিলা বাহিনী হামলা চালায়। অর্চনা মজুমদারও আক্রান্ত হন। গাড়ি করে বের করে নিয়ে যাওয়ার সময় গাছের গুঁড়ি ফেলে পথ আটকানো হয়। লাঠি, ইট দিয়ে গাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন।

    আরও পড়ুন: সোমবার রাজ্যের উষ্ণতম ছিল কলাইকুন্ডা, কলকাতার তাপমাত্রা কত?

    কী বললেন বিজেপি প্রার্থী?

    বিজেপি (Basirhat) প্রার্থী রেখা পাত্র বলেন, বিক্ষোভকারীরা সকলেই তৃণমূলের লোক। বিক্ষোভ দেখানো নয়, আমার প্রচার ভন্ডুল করাই তাঁদের উদ্দেশ্য। বিক্ষোভকারীদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন আমাদের দলের কর্মী-সমর্থকেরা। তর্কাতর্কি গড়ায় হাতাহাতিতে। এরপরই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায় তৃণমূলের লোকজন। লাঠি, ইট দিয়ে তৃণমূল হামলা চালায়।

    নিরাপত্তা বাড়ল রেখা পাত্রের

    দলীয় সূত্রে জানা গিয়েছে, রেখা পাত্রের ওপর হামলার আগেই তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তাঁর নিরাপত্তারক্ষীর সঙ্গে বাড়তে চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Health News: হাতে অলঙ্কার পরে আর চিকিৎসা নয়! নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্যমন্ত্রকের

    Health News: হাতে অলঙ্কার পরে আর চিকিৎসা নয়! নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্যমন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকিৎসা ক্ষেত্রে এবার বড় নির্দেশিকা (Health News)। কর্তব্যরত অবস্থায় কনুইয়ের নীচে কোনও অলঙ্কার (jewellery) পরতে পারবেন না চিকিৎসক, নার্স , স্বাস্থ্য কর্মীরা। নয়া নির্দেশিকা (New guidelines) পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। অর্থাৎ এবার থেকে কোনও রকম অলঙ্কার পরে চিকিৎসা করতে পারবেন না চিকিৎসকরা (Doctors)। এমনকি ব্যবহার করা যাবেনা মোবাইল, পরা যাবে না ঘড়িও। সব কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনস্থ হাসপাতালের সুপার ও ডিরেক্টরকে এমনই নির্দেশিকা পাঠাল স্বাস্থ্যমন্ত্রক।

    ঠিক কী বলা হয়েছে নির্দেশিকায় (Health News)?

    স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) তরফে যে নির্দেশিকা (Health News) দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, এবার থেকে কর্তব্যরত অবস্থায় কনুইয়ের নীচে কোনও অলঙ্কার পরতে পারবেন না চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা (Health workers)। কারণ চুড়ি, ব্রেসলেট, আংটি, ঘড়ি, মোবাইল ফোন থেকে সংক্রমণের ঝুঁকি বাড়ে। আইসিইউ (ICU), এইচডিইউ (HDU), অপারেশন থিয়েটার (OT), পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই নির্দেশ কড়া ভাবে মানতে বলা হয়েছে।

    আরও পড়ুনঃ “মাস্টার দেখিলেন, একঘর লোক নিস্তব্ধ হইয়া তাঁহার কথামৃত পান করিতেছেন”

    কী কারণে এই নির্দেশিকা?

    অনেক সময়ই হাসপাতালে ভর্তি থাকা রোগী সেরে ওঠার শেষ মুহূর্তে অন্য কোনও সংক্রমণে আক্রান্ত হয়ে পড়েন। রক্তে সংক্রমণের মাত্রা বেড়ে মৃত্যু পর্যন্ত হয়। তাই এবার সংক্রমণের ঝুঁকি এড়াতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই পদক্ষেপ (Health News) গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন চিকিৎসকরা। এ প্রসঙ্গে কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অতুল গয়াল বলেছেন,”কনুইয়ের নিচে গয়না পড়লে তা থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও কর্মরত অবস্থায় মোবাইল ব্যবহার করায় তা থেকেও সংক্রমণ ছড়াতে পারে।”

    এর পাশাপাশি গোয়েল জানিয়েছেন যে, এর আগে অতীতে এমন ঘটনা ঘটেছে যেখানে ডাক্তারের অবহেলার কারণে অস্ত্রোপচারের পর রোগীদের (patient) গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। তাই সেই সব ঘটনা পর্যালোচনা করেই এবার এমন সিদ্ধান্ত নিল স্বাস্থ্য মন্ত্রক। উল্লেখ্য করোনার ফার্স্ট ওয়েভেও বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, হাতের চুড়ি, আংটি, ঘড়ি, ইত্যাদির মাধ্যমেও সংক্রমণ (infections) হতে পারে করোনা ভাইরাসের। তখন সংক্রমণ এড়াতে এসব অলঙ্কারের ব্যবহার কমিয়েছিলেন মানুষ। কিন্তু সংক্রমণ তো নানা ভাইরাস বা ব্যাকটেরিয়ার হতে পারে। তাই এবার সচেতনতা বাড়াতে এই নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: “লোহার রড, শাবল দিয়ে আমাদের ওপর হামলা চালালো তৃণমূল”, বললেন আক্রান্ত বিজেপি কর্মী

    Nadia: “লোহার রড, শাবল দিয়ে আমাদের ওপর হামলা চালালো তৃণমূল”, বললেন আক্রান্ত বিজেপি কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার (Nadia) নবদ্বীপ। হামলার জেরে তিনজন বিজেপি কর্মী জখম হন। তাঁদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ভোটের মুখে এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, তাপস দেবনাথ পঞ্চায়েত নির্বাচনে নদিয়া (Nadia) জেলা পরিষদের ২৬ নম্বর আসনে বিজেপির প্রার্থী ছিলেন। বর্তমানে তিন নম্বর মণ্ডলের সভাপতি। তাপস দেবনাথ সহ তিনজন বিজেপি কর্মী নদিয়ার স্বরুপগঞ্জ ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। অভিযোগ, হঠাৎই তাদের ওপর তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী চড়াও হয়। আক্রান্ত বিজেপি কর্মী তাপস দেবনাথ বলেন, “লোহার রড, শাবল দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে আমরা তিনজন জখম হয়ে পড়ি। এরপর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।” ঘটনাস্থল থেকে বিজেপি কর্মীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। এই ঘটনায় সোমবার রাতে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। অন্যদিকে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের ঘটনায় সোমবার রাতে নবদ্বীপের স্বরুপগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। দফায় দফাই চলে বিক্ষোভ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নবদ্বীপ।

    আরও পড়ুন: সোমবার রাজ্যের উষ্ণতম ছিল কলাইকুন্ডা, কলকাতার তাপমাত্রা কত?

    শুরু রাজনৈতিক তরজা

    বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, “পরিকল্পিতভাবে বিজেপি কর্মী তাপস দেবনাথ সহ আরও তিন জন বিজেপি কর্মীর ওপর হামলা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যেভাবে মারধর করা হয়েছে সেখানে পরিষ্কার তাদের প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল। জেলা হাসপাতালে বিজেপি কর্মীরা যন্ত্রণায় কাতড়ালেও চিকিৎসকেররা সঠিকভাবে চিকিৎসা করছে না, প্রশাসন নির্বিকার।”এ বিষয়ে জেলা তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী বলেন, “এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি বুঝতে পেরেছে এবারে তাদের হার নিশ্চিত। তাই তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এইসব কর্মকাণ্ড করছে বিজেপি। বিজেপি যত এই নোংরামো করবে ততই মানুষ তাদের কাছ থেকে সরে আসবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ৩০/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ৩০/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) বিনোদনে দিন কাটাবেন।

    ৩) মনের মধ্যে নতুন চিন্তাভাবনা আসতে পারে।

    বৃষ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজে সফল হবেন।

    ৩) পরিশ্রমের দ্বারা ভালো পরিণাম পাবেন।

    মিথুন

    ১) আজকের দিনটি কঠিন।

    ২)  ক্লান্ত হয়ে পড়বেন।

    ৩) কাজে মনোনিবেশ করুন।

    কর্কট

    ১) আজকের দিনটি খুব ভালো কাটবে।

    ২) নতুন কাজের প্রতি অতি উৎসাহী হবেন, তাতে সাফল্য লাভ করবেন।

    ৩) উৎসাহের সঙ্গে কাজ করুন, সফল হবেন।

    সিংহ

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) কাজে বিলম্ব ও উদ্যোগ পূর্ণ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

    ৩) ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনের জন্য সময় অনুকূল।

    কন্যা

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) জীবনে আনন্দ ও সাফল্য উপভোগ করবেন।

    ৩) কেরিয়ারে সাফল্য লাভ করবেন, যা পুরো করার সুযোগ পাবেন।

    তুলা

    ১) আজকের দিনটি চ্যালেঞ্জে ভরপুর থাকবে।

    ২) কাজে সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    ৩) একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি সমস্যায় ভরপুর।

    ২) একাধিক সমস্যা মোকাবিলা করবেন।

    ৩) স্বাস্থ্যের যত্ন নিন।

    ধনু

    ১) আজকের দিনটি ভালো।

    ২) অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে।

    ৩)  মনে আনন্দ থাকবে।।

    মকর

    ১) আজকের দিনটি ভালো।

    ২) জীবনে নতুন সূচনার বড়সড় সুযোগ লাভ করবেন।

    ৩) সাফল্যের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছতে সক্ষম হবেন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি অত্যন্ত কঠিন।

    ২) কাজকর্মে সমস্যার মুখোমুখি হবেন।

    ৩) আজকরে দিনটি অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ।

    মীন

    ১) আজকের দিনটি হতাশাজনক।

    ২) অসাফল্যের মুখোমুখি হবেন।

    ৩) অসম্ভব চ্যালেঞ্জের মোকাবিলা করবেন। 

     

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: ভারসাম্য হারাল শাহের কপ্টার, তারপর…

    Amit Shah: ভারসাম্য হারাল শাহের কপ্টার, তারপর…

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারে বেরিয়ে আর একটু হলে বিপদের মুখে পড়ছিলেন বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি যখন কপ্টারের ভিতরে বসে ছিলেন, তখনই ভারসাম্য হারায় এই উড়ান। দ্রুত সেটি নিয়ন্ত্রণে চলে আসায় কোনও বিপদ ঘটেনি। অক্ষত রয়েছেন শাহও। বিশেষজ্ঞদের মতে, উড়ানের সময়ই এই বিপত্তি না হয়ে যদি মাঝ আকাশে হত, তাহলে বড় ধরনের কোনও বিপদ ঘটতে পারত।

    কপ্টার বিভ্রাট (Amit Shah)

    নির্বাচনী প্রচারে কার্যত চরকিপাক খাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সেনাপতি (Amit Shah)। সোমবার তিনি গিয়েছিলেন বিহারের বেগুসরাইয়ে। সেখানেই ঘটে কপ্টার-বিভ্রাট। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, উড়ানের সময়ই ভারসাম্য হারিয়ে ফেলেছে শাহের কপ্টার। হঠাৎই সেটি ডানদিকে হেলে যায়, পরক্ষণেই আবার হেলে পড়ে বাঁদিকে। চালকের তৎপরতায় দ্রুত কপ্টারটি চলে আসে নিয়ন্ত্রণে।

    এটা কোনও ইস্যু নয়!

    সরকারের তরফে জানানো হয়েছে, এটা কোনও ইস্যুই নয়। রিপোর্টে জানানো (Amit Shah) হয়েছে, জোরালো বাতাসের জেরে শাহের কপ্টারটি এই সমস্যার সম্মুখীন হয়েছিল। বছর ঊনষাটের এই নেতা নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। সরকারি সূত্রে বলা হয়েছে, শাহের কপ্টার যখন বেগুসরাইয়ে উড়ান শুরু করছিল, তখন ভারসাম্য হারিয়েছিল বলে কোনও কোনও চ্যানেল সম্প্রচার করছে। দয়া করে লিখে রাখুন, এমন কোনও ইস্যু নয় এটা।

    আরও পড়ুুন: “একজনকে বাঁচাতে রাজ্য সরকার এগিয়ে আসবে কেন?” সন্দেশখালিকাণ্ড বিস্মিত সুপ্রিম কোর্ট

    এদিকে, এদিনই এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী বানালে বিহারে কাস্টিজমের অবসান ঘটবে। মেধার ভিত্তিতে রাজনীতির যাত্রা শুরু হবে।” এদিনের সমাবেশে ইন্ডি জোটকেও আক্রমণ শানান শাহ। বলেন, “যদি ইন্ডি জোট জেতে, কে প্রধানমন্ত্রী হবেন? তারা কী লালু যাদবকে প্রধানমন্ত্রী করবে? স্ট্যালিন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশকে সঠিক পথে চালিত করতে পারবেন, রাহুল বাবা? আপনি কি কখনও এই বিষয়টি নিয়ে ভেবেছেন?”

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দেশ, বিহার এবং মিথিলাঞ্চলকে আধুনিক যুগে নিয়ে যেতে চান। আর লালু যাদব নিয়ে যেতে চান লণ্ঠনের যুগে। একমাত্র নরেন্দ্র মোদিই পারেন আপনাকে লণ্ঠনের যুগ থেকে এলইডির যুগে নিয়ে যেতে (Amit Shah)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Durgapur: বন্ধ এইচএফসি কারখানা চালু করার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল

    Durgapur: বন্ধ এইচএফসি কারখানা চালু করার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের আইন ও বিচার বিভাগের ক্যাবিনেট মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোমবার দুর্গাপুরে (Durgapur) একটি কর্মসূচিতে এসে বন্ধ কারখানা খোলার ইঙ্গিত দিলেন। আত্মনির্ভর ভারতসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি।

    এইচএফসি কারখানা খোলার ইঙ্গিত (Durgapur)

    এদিন দুর্গাপুরের (Durgapur) একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,  ইউপিএ সরকারের আমলে বিএসএনএল একেবারে শেষ হয়ে গিয়েছিল। সেই সময় তৎকালীয় কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনও ভাবনা চিন্তা করেনি। ফলে, দিনে দিনে এই সংস্থা শেষ হয়ে যেতে বসেছিল। তবে, আমরা ক্ষমতায় আসার পর এই বিষয়ে উদ্যোগী হয়েছি। আমাদের সরকারের প্রচেষ্টায় বিএসএনএল অনেক ভালো অবস্থায় ফিরেছে। এছাড়া দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় সার কারখানা হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন (এইচএফসি) এর জমি এবং পরিতাঠামো যদি ঠিক থাকে তাহলে এই বন্ধ কারখানা চালু করা হবে। আমরা বিহারেও বন্ধ কারখানা চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। অন্যান্য জায়গাতেও চালু করা হয়েছে। ফলে, এখানেও না হওয়ার কোনও কারণ নেই।

    আরও পড়ুন: শাহজাহানের জমি দখলের টাকা নিয়েছেন রাজ্যের আরও ২ মন্ত্রীও, বিস্ফোরক দাবি ইডির

    কোর্টের রায়কে চ্যালেঞ্জ করার উচিত নয় মমতার

    মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তাঁর আইনের ওপর ভরসা রাখা উচিত। কোনও কোর্টের রায় যদি তার পছন্দ না হয় তিনি আরও উচ্চ আদালত বা বেঞ্চে যেতে পারেন। কিন্তু, কোর্টের নির্দেশকে বিশ্বাস করা উচিত, সম্মান করা উচিত। চ্যালেঞ্জ করা উচিত নয়। তিনি আরও বলেন, আগামী দিনে ভারত বাইরে থেকে আর কোনও কিছুই আমদানি করবে না। আত্মনির্ভর ভারতের এটাই লক্ষ্য,তা সেটা ওষুধের জন্য কাঁচামাল হোক বা টেকনোলজি হোক বা অন্যান্য বিষয়। অপরিশোধিত তেলের দাম ক্রমশ বেড়ে চলায় ইলেকট্রিক গাড়ির ব্যবহার চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আরও অনেক নতুন কিছু চালু করা হবে আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য, বাইরের কোনও দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না দেশকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share