Tag: Employment

Employment

  • SAI Recruitment 2022: চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, শূন্যপদ ১৩৮ 

    SAI Recruitment 2022: চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, শূন্যপদ ১৩৮ 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগ করবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI Recruitment 2022)। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। চুক্তির ভিত্তিতে করা হবে কর্মী নিয়োগ। শুরুতে এক বছরের জন্যে চুক্তি করা হবে। হাই-পারফর্ম্যান্স পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতি বছর এক বছর করে বাড়ানো যেতে পারে চুক্তির মেয়াদ। সর্বোচ্চ ৮ বছরের চুক্তি করা যাবে। ১৩৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর, ২০২২। আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

    আরও পড়ুন: কানাডায় ১০ লক্ষ শূন্যপদ, যাবেন নাকি?  

    এই বিষয়ে কিছু তথ্য জেনে নিন

    পদের সংখ্যা 

    ফিজিও থেরাপিস্ট: ৪২টি

    স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট: ৪২টি

    ফিজিওলজিস্ট: ১৩টি

    আরও পড়ুন: শুরু হয়েছে আইবিপিএস পিও- র রেজিস্ট্রেশন, শূন্যপদ কত জানেন?

    সাইকোলজিস্ট: ১৩টি

    বায়ো মেকানিক্স: ১৩টি

    নিউট্রিশনিস্ট: ১৩টি

    বায়ো কেমিস্ট: ২টি

    আরও পড়ুন: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা 

    পে স্কেল

    ১,০৫০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। বছরে ১০% হারে বাড়বে এই টাকা।

    চুক্তির সময়কাল

    শুরুতে ১ বছরের চুক্তি করা হবে। পরবর্তীতে ১ বছর করে সর্বোচ্চ ৮ বছর অবধি বাড়ানো যেতে পারে এই চুক্তি। 

    বয়সসীমা

    আবেদনের শেষ দিনে আবেদনকারীর বয়স ৪৫ বছরের বেশি হওয়া যাবে না।

    কী করে আবেদন করবেন?

    • websitehttps://sportsauthorityofindia.gov.in/saijobs/ – এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
    • অন্য কোনও উপায়ে আবেদন করলে তা গ্রাহ্য করা হবে না।
    • আবেদনকারীর একটি সচল ইমেল আইডি থাকা আবশ্যক। 
    • এই ইমেল আইডিতে এর মাঝে কোনও বদল আনা যাবে না।
    • আবেদনের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যেই আবেদন করতে হবে। 

    আরও পড়ুন: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

    আবেদনের সময়সীমা

    ৫ অগাস্ট সন্ধ্যে ৬ টায় শুরু হয়েছে আবেদন করা। শেষ হবে ৫ সেপ্টেম্বর সন্ধ্যে ৬ টায়।

     

  • Coal India Recruitment: বিপুল সংখ্যক ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করতে চলেছে কোল ইন্ডিয়া, কীভাবে আবেদন করবেন? 

    Coal India Recruitment: বিপুল সংখ্যক ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করতে চলেছে কোল ইন্ডিয়া, কীভাবে আবেদন করবেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: যারা চাকরির অপেক্ষায় বসে আছেন, তাঁদের জন্যে বিরাট সুযোগ। বিপুল সংখ্যক ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee) নিয়োগ করতে চলেছে কোল ইন্ডিয়া (Coal India Ltd)। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। একাধিক বিভাগে ১০৫০টি শূন্যপদে (Job Vacancy) লোক নেওয়া হবে। ম্যানেজমেন্ট পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কোল ইন্ডিয়া।

    আরও পড়ুন: বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে প্রথম তিনদিনেই জমা ৫৬,৯৬০টি আবেদন!  

    কোন কোন পোস্টের জন্য আবেদন করা যাবে এবং শূন্যপদ কত? 

    মাইনিং এর জন্য পদের সংখ্যা – ৬৯৯
    সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে – ১৬০
    ইলেকট্রনিক এবং টেলি যোগাযোগ – ১২৪
    সিস্টেম এবং ইপিডি – ৬৭

    কারা আবেদন করতে পারবেন?

    কোল ইন্ডিয়াতে বিভিন্ন পদের জন্যে বেঁধে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি। বিশেষত বলা হয়েছে, গেট পরীক্ষায় (GET 2022) ভালো নম্বর থাকলে তবেই আবেদন করা যাবে। একমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবেন।  

    শিক্ষাগত যোগ্যতা

    ৬০ শতাংশ নম্বর সহ বিটেক, বিই, বিএসসি মাইনিং বা ইন্টেক্টনিক্স এন্ড টেলি কমিউনিকেশন এর ডিগ্রি থাকতে হবে।   

    সিস্টেম এবং ইডিপি এর ক্ষেত্রে : ৬০% নম্বর থাকতে হবে, বিই/ বিটেক/ বিএসসি ও কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে।

    আরও পড়ুন: অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি নৌসেনার, জেনে নিন নিয়োগ প্রক্রিয়া  

    বয়স

    সর্বোচ্চ বয়স ৩০। সরকারি নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। 

    বেতন

    ভিন্ন পদে ভিন্ন বেতন দেওয়া হবে। বেতনক্রম ৫০,০০০/- টাকা – ১,৬০,০০০/- টাকা। 

    এক বছর পরে তা হবে ৬০,০০০/- টাকা – ১,৮০,০০০/- টাকা। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা কয়লা খনিতে কাজ করতে এবং দেশের বিভিন্ন প্রান্তে যেতে স্বচ্ছন্দ্য একমাত্র তাঁরাই যেন আবেদন করেন। 

    নিয়োগ প্রক্রিয়া 

    GATE – 2022 পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের শর্ট লিস্টেড করা হবে। 

    সেই সকল প্রার্থীদের ডক্যুমেন্ট ভেরিফিকেশন ও  ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের প্রার্থী নির্বাচন করা হবে।  

    আবেদন ফি

    ১১৮০ টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী প্রভৃতি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।

    কীভাবে আবেদন করবেন? 

    http://www.coalindia.in এই  ওয়েবসাইটে গিয়ে ‘career with CIL’ এই লিঙ্কে যেতে হবে।

    সেখানে যাবতীয় তথ্য দিয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ফি জমা দিতে হবে। 

    ট্রেনিং পিরিয়ড

    ১ বছর

    আবেদনের সময় কী কী তথ্য দিতে হবে? 

    পাসপোর্ট সাইজ সাম্প্রতিক ছবি 
    দ্বাদশ শ্রেণির মার্কশিট
    গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট
    Cgpa marks কে শতাংশ নম্বর হিসেবে দিতে হবে। 
    কাস্ট সার্টিফিকেট (যদি থেকে থাকে) 

    সব ডক্যুমেন্টে কালো কালি দিয়ে নিজের সই করে, তবেই আপলোড করতে হবে। 

    আবেদনের শেষ তারিখ

    ২২ জুলাই, ২০২২

    https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_No._02-2022_for_recruitment.pdf-এই লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি একবার দেখে নিতে পারেন। 

     

  • Recruitment in Assam: একদিনে প্রায় ২৩ হাজার নিয়োগপত্র বিলি আসাম সরকারের 

    Recruitment in Assam: একদিনে প্রায় ২৩ হাজার নিয়োগপত্র বিলি আসাম সরকারের 

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনে ২২,৯৫৮ যুবক-যুবতীকে চাকরির নিয়োগপত্র দিল বিজেপি (BJP) শাসিত আসাম (Assam) সরকার। গুয়াহাটির খানা পাড়ায় একটি বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) যুবক-যুবতীদের হাতে নিয়োগোপত্র (Appointment Letter) তুলে দেন। 

    আসাম বিধানসভা ভোটের (Assam Assembly election) আগে বিজেপি ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ১ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই লক্ষ্যেই ১১টি সরকারি দফতরে ২২,৯৫৮টি পদে নিয়োগ করা হল। খানাপাড়ার ভেটেরিনারি কলেজ প্রাঙ্গণে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

    [tw]


    [/tw]

    ৮,৮৬৭ জন চাকরি পেলেন আসাম পুলিশে, ১১,০৬৩ জন শিক্ষা দফতরে, ২,৪১৯ স্বাস্থ্য দফতরে, ৩৩০ জন জনস্বাস্থ্য এবং ইঞ্জিনিয়ারিং দফতরে। ১০৫ জন চাকরি পেলেন জলসম্পদ বিভাগে, ৬৯ জন জনকল্যাণ বিভাগে, ৫৫ জন কৃষি দফতর, ২৩ জন বন দফতর, ১৭ জন শ্রমিক কল্যাণ দফতরে বিমা স্বাস্থ্য আধিকারিক পদে, ৮ জন জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরে এবং ২ জন চাকরি পেলেন খনি ও খনিজ সম্পদ বিভাগে।

    এর ফলে ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতির প্রায় ২৫%- পূরণেই সক্ষম হল আসাম সরকার। এই সপ্তাহেই ক্ষমতায় আসার এক বছর পূর্ণ করেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার।  এর আগেও ১২০০ চাকরি দিয়েছে সরকার। সম্প্রতি আরও প্রায় ২৩,০০০ চাকরি দেওয়া হল। 

    [tw]


    [/tw]

    মার্চ মাসেই আরও ২৬,৪৪১ শূন্য পদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। ১৩,১৪১ গ্রেড ৩ পদে এবং ১৩,৩০০ গ্রেড ৪ পদের জন্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে চাকরি প্রার্থীদের। আবেদন করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। 

    মার্চে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ তাঁর বক্তৃতায় বলেন, সরকার ইতিমধ্যেই ১,১৫৭ জনকে নিয়োগ করেছে। আরও ৮৪,২৪৪ শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। 

    নিয়োগে কেন দেরি হল? সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “করোনা পরিস্থিতি সামলাতে গিয়ে সরকারের প্রায় ৫ মাস নষ্ট হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে আরও ৭০০০-৮০০০ পদে নিয়োগ করা হবে। জুলাইয়ের শেষে মোট ২৬,০০০ শূন্য পদে চাকরি দেওয়া হবে।”   

    চাকরি পেয়ে খুশি সবাই। তাঁরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, চাকরি পেতে তাঁদের এক টাকাও ঘুষ দিতে হয়নি। স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে নিয়োগের প্রক্রিয়া। প্রসঙ্গত, প্রাক্তন কংগ্রেস সরকারের আমলে চাকরি পেতে বহু টাকা ঘুষ দিতে হত বলে অভিযোগ ছিল।

    গ্রেড ৩ এবং ৪ পদে নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে দুটি পৃথক কমিশন গঠন করেছে আসাম সরকার। আগে বিভিন্ন দফতরের এই পদগুলিতে পৃথক পৃথকভাবে নিয়োগ করা হত। কিন্তু এখন সবটাই হবে কমিশনের নজরদারিতে।  

     

  • Indian employees: কাজের বাজারে ফিরছে সুদিন, ঘুরে দাঁড়াচ্ছে মোদির ভারত!

    Indian employees: কাজের বাজারে ফিরছে সুদিন, ঘুরে দাঁড়াচ্ছে মোদির ভারত!

    মাধ্যম নিউজ ডেস্ক: ছন্দে ফিরছে ভারত (India)। অতিমারী পর্ব কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে মোদির (modi) ভারত। উচ্চ বেতনের লক্ষ্যে আগামী এক বছরে প্রায় ৫০ শতাংশ কর্মী (employees) পরিবর্তন করবেন সংস্থা। সাম্প্রতিক এক সমীক্ষায় (survey) উঠে এসেছে এই তথ্য। 

    ২০২০ সালের প্রথম দিকেই ভারতে অতিমারীর রূপ ধারণ করে করোনা (Coronavirus)। মারণ ভাইরাস কোভিডের (covid-19) মোকাবিলায় দেশজুড়ে হয় লকডাউন (Lockdown)। তার পরেও রোখা যায়নি করোনায় মৃত্যু মিছিল। যদিও কেন্দ্রের তৎপরতায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা বলি হয়েছে ঢের কম।

    লকডাউন-পর্ব কাটিয়ে চলতি বছরের গোড়ার দিকে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারত। তার ফলও মিলেছে বলে সমীক্ষার রিপোর্টেই স্পষ্ট। ওই সমীক্ষার রিপোর্টে জানা গিয়েছে, গোটা ভারতেই চাঙ্গা হয়ে উঠেছে কাজের বাজার। এই শ্রম বাজারের রশি রয়েছে কর্মীদের হাতে। বর্তমানে তাঁরাই নিয়ন্ত্রণ করছেন কাজের বাজার। আগামী এক বছরের মধ্যে প্রায় ৫০ শতাংশ কর্মী উচ্চ বেতনের লক্ষ্যে সংস্থা পরিবর্তন করবেন। কেবল উচ্চ বেতনই নয়, ভাল কেরিয়ারের লক্ষ্যেও সংস্থা পরিবর্তন করবেন তাঁরা। কাজের বাজার যে ক্রমেই ঘুরে দাঁড়াচ্ছে, তাও ধরা পড়েছে ওই সমীক্ষায়। 

    আরও পড়ুন :ভারতে এপ্রিলেই কাজে যোগ ৮৮ লক্ষ মানুষের!

    সমীক্ষক সংস্থার সঙ্গে জড়িত এক আধিকারিক বলেন, কোভিড পরিস্থিতিতে কাজের বাজারের নিয়ন্ত্রক ছিলেন নিয়োগকর্তারা (employer)। এখন বদলেছে পরিস্থিতি। কাজের বাজার নিয়ন্ত্রণ করছেন কর্মীরা। তিনি বলেন, এখন কাজের বাজারের পরিস্থিতি এতটাই অনুকূল যে, কর্মীরা মোটা মাইনের অফার পেয়ে সংস্থা পরির্বতন করছে। মাইনে ছাড়াও তাঁরা এখন ব্র্যান্ডও দেখছেন। কাজের পরিবেশও যাচাই করে দেখছেন অনেকে।

    লকডাউন পর্বে অফলাইনের পরিবর্তে দেশের সিংহভাগ সংস্থায় কাজ হয়েছে অনলাইনে। তার জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। দীর্ঘদিন বিভিন্ন সেক্টরে বন্ধ ছিল নিয়োগ প্রক্রিয়া। কাজের বাজারের সেই দুর্দিন ঘুচে গিয়ে যে সুদিন ফিরে আসছে, সমীক্ষার রিপোর্টেই তা স্পষ্ট।

    দেশজুড়ে করা ওই সমীক্ষায় প্রকাশ, প্রতি ১০০ জনের মধ্যে ৬৪ জন কর্মী আগামী এক বছরের মধ্যেই মোটা বেতনের টোপ গিলে নয়া সংস্থায় যোগ দেবেন। টেকনোলজি, হার্ডওয়্যার, টেলিকমিউনিকেশনস এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসের কাজের বাজারেই মূলত বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। 

LinkedIn
Share