Tag: Madhyom

Madhyom

  • Jammu and Kashmir: ভোটের আগে রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত বিজেপি নেতা, আহত ২ পর্যটক

    Jammu and Kashmir: ভোটের আগে রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত বিজেপি নেতা, আহত ২ পর্যটক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগেই ফের রক্তাক্ত হল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। সেখানকার স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালাল জঙ্গিরা। শনিবারে জম্মু-কাশ্মীরের দুই জায়গায় জঙ্গি হানার খবর মিলেছে। এই ঘটনায় নিহত হয়েছেন সেখানকার স্থানীয় বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েতের এক প্রাক্তন প্রধান। অন্যদিকে, রাজস্থান থেকে আসা ২ পর্যটক জঙ্গি হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    আগামীকাল ভোট 

    আগামীকাল অর্থাৎ সোমবার লোকসভা ভোট রয়েছে জম্মু-কাশ্মীরের বারামুল্লা আসনে। তার আগেই রক্তাক্ত হল উপত্যকা (Jammu and Kashmir)। জানা গিয়েছে, প্রথমে জঙ্গিদের দলটি হামলা চালায় সোপিয়ানে। সেখানে স্থানীয় গ্রামের প্রাক্তন বিজেপি প্রধান আজিজ আহমেদ শেখকে গুলি করে খুন করে জঙ্গিরা। অন্যদিকে অনন্তনাগেও সন্ত্রাস চালায় জঙ্গিদের দলটি। সেসময় গুলিবিদ্ধ হন রাজস্থানের জয়পুর থেকে ঘুরতে আসা এক দম্পতি।

    জম্মু-কাশ্মীর পুলিশ প্রশাসনের বিবৃতি

    ইতিমধ্যে জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ প্রশাসনের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এই ঘটনায়। সেখানে জানানো হয়েছে, সোপিয়ান জেলায় যে প্রাক্তন বিজেপি প্রধানের উপর হামলা চালানো হয়। তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে অনন্তনাগে, রাজস্থান থেকে আসা দম্পতির ওপর হামলা চালানো হয়। ওই দম্পতির নাম ফারহা ও তাবরেজ। তাঁরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গিয়েছে, জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

    বিজেপির বক্তব্য

    প্রসঙ্গত ২৫ মে অনন্তনাগ এবং রাজৌরি এই দুই আসনে ভোট রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাধারণ নির্বাচনের আগে তাই এখানেই সন্ত্রাস চালালো জঙ্গিরা। গোটা ঘটনায় নিন্দা জানিয়েছে বিজেপিও। বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ সাজিদ ইউসুফ শাহ জানিয়েছেন, এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। যেখানে আমাদের দলের প্রাক্তন প্রধানকে হত্যা করা হয়েছে। জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) আমাদের দলের সাহসী সেনা ছিল আহমেদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: স্বাতী নিয়ে চুপ! আপ্ত সহায়ক গ্রেফতার হতেই অগ্নিশর্মা কেজরিওয়াল

    Arvind Kejriwal: স্বাতী নিয়ে চুপ! আপ্ত সহায়ক গ্রেফতার হতেই অগ্নিশর্মা কেজরিওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে শারীরিকভাবে নিগ্রহের ঘটনায় গ্রেফতার হয়েছেন কেজরিওয়ালের (Arvind Kejriwal) আপ্ত সহায়ক বিভব কুমার। এই নিয়েই প্রথমবারের মতো মুখ খুলতে দেখা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে স্বাতী মালিওয়ালকে শারীরিক নিগ্রহ কেন করা হল? এই প্রসঙ্গে তিনি চুপ থেকেছেন। নিজের আপ্তসহায়ক গ্রেফতার হতেই কার্যত রেগে অগ্নিশর্মা অরবিন্দ কেজরিওয়াল। সবকিছুর মতো এতেও কেন্দ্রের বিজেপি সরকারের ষড়যন্ত্র দেখছেন দুর্নীতিতে জেলে যাওয়া দিল্লির মুখ্যমন্ত্রী।

    আবগারি দুর্নীতিতে নাম জড়িয়েছে গোটা আম আদমি পার্টির

    অন্যদিকে আবগারি দুর্নীতিতে তাঁর সঙ্গেই নাম জড়িয়েছে গোটা আম আদমি পার্টির। এই নিয়েও অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বক্তব্য, এক এক করে সবাইকেই গ্রেফতার করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। অন্যদিকে, রবিবারই দিল্লিতে বিজেপি সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছেন কেজরিওয়াল। আপ পার্টির প্রধান জানিয়েছেন, তাঁর দলের সব নেতারা দুপুর বারোটার সময় বিজেপির সদর দফতরের সামনে জমায়েত করবেন। এখানেই উঠছে প্রশ্ন। দুর্নীতি থেকে নজর ঘোরাতেই আম আদমি পার্টি এমন কর্মসূচি নিয়েছে। এমনটাই মত কোনও কোনও মহলের। আবগারি দফতরের দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন একাধিক নেতা। ওয়াকিবহাল মহলের বক্তব্য হল, কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যে দল ক্ষমতায় এসেছিল দিল্লিতে, তারাই বর্তমানে দুর্নীতিতে অভিযুক্ত হয়েছে এবং কংগ্রেসের সঙ্গে জোট করেছে। 

    স্বাতী নিগ্রহ

    একদিকে দুর্নীতির অভিযোগ। তার পাশাপাশি দলেরই মহিলা সাংসদকে নিগ্রহের ঘটনায় বেশ অস্বস্তিতে কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকার। পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী দাবি করেন, গত ১৩ মে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তিনি মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন। সে সময় তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেন কেজরিওয়ালের আপ্ত সহায়ক বৈভব। তাঁর পেটে লাথি মারা হয় এবং গালে চড় মারা হয় বলে অভিযোগ। পরবর্তীকালে দিল্লি পুলিশের কাছে এ নিয়ে এফআইআর করেন স্বাতী। করানো হয় তাঁর মেডিক্যাল পরীক্ষাও। গত শুক্রবারই ম্যাজিস্ট্রেটের সামনে ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বাতী নিজের বয়ান রেকর্ড করেন। শনিবার নিগ্রহ কাণ্ডে গ্রেফতার করা হয় বিভবকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ১৯/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ১৯/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    ২) জীবনে নতুন সম্পর্ক তৈরির সুযোগ পেতে পারেন।

    ৩) বাড়িতে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে।

    বৃষ

    ১) আজকের দিনটি কঠিন হতে পারে।

    ২) জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন।

    ৩) সময়ের আগে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন।

    মিথুন

    ১) আজকের দিনটি নানান সমস্যায় পরিপূর্ণ।

    ২) দিনের সূচনা আপনাদের জন্য ভালো নয়।

    ৩) সমস্যার মুখোমুখি হবেন।

    কর্কট

    ১) আজকের দিনটি ভালো।

    ২) নতুন ও উন্নত সম্পর্ক লাভ করতে পারেন।

    ৩) বিয়ে পাকা হতে পারে।

    সিংহ

    ১) চাকরিজীবী জাতকরা কাজে বড়সড় সাফল্য লাভ করতে পারেন।

    ২) পদোন্নতি বা বেতনবৃদ্ধি হবে।

    ৩) আয়ের নতুন উৎস পাবেন।

    কন্যা

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) কাজে সতর্ক থাকুন।

    ৩) চ্যালেঞ্জের মুখোমুখি হবেন।

    তুলা

    ১) আজকের দিনটি অত্যন্ত শুভ।

    ২) কেরিয়ারে সুবর্ণ সুযোগ পেতে পারেন।

    ৩) স্বপ্ন পূরণের সুযোগ পাবেন।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) জীবনে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

    ৩) সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করুন।

    ধনু

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) নতুন বা পুরনো প্রকল্পের দায়িত্ব পাবেন।

    ৩) শেয়ার বাজারে লগ্নি করেন যাঁরা, তাঁরা ভালো মুনাফা অর্জন করতে পারবেন।

    মকর

    ১) আজকের দিনটি চ্যালেঞ্জে পরিপূর্ণ।

    ২) কাজে বাধা উৎপন্ন হতে পারে।

    ৩) হতাশার শিকার হবেন।

    কুম্ভ

    ১) আজ কষ্টজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

    ২) কাজে সাফল্য লাভের জন্য কঠিন পরিস্থির মুখোমুখি হতে হবে।

    ৩) স্বাস্থ্যের যত্ন নিন।

    মীন

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) সুসংবাদ পেতে পারেন, যা আপনার জন্য আনন্দের কারণ হয়ে দাঁড়াবে।

    ৩) পরিবার ও আত্মীয়দের কাছ থেকে উপহার পেতে পারেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railways: ‘দশ বছরে ৩১ হাজার কিলোমিটার রেলপথ তৈরি হয়েছে’, দাবি রেলমন্ত্রীর

    Indian Railways: ‘দশ বছরে ৩১ হাজার কিলোমিটার রেলপথ তৈরি হয়েছে’, দাবি রেলমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যপাট মাত্র দশ বছরের। তার মধ্যেই দেশের ৩১ হাজার কিলোমিটার রেলপথ তৈরি করে ফেলেছে নরেন্দ্র মোদির সরকার। অঙ্কের হিসেবে দেখলে, মোদি জমানায় যে রেলপথ পাতা হয়েছে, তা গোটা জার্মানির সমান। এই তথ্য জানিয়েছেন রেলওয়েজ, কমিউনিকেশনস এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Indian Railways)। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে রেল উপেক্ষিত ছিল বলেও দাবি করেন মন্ত্রী।

    কংগ্রেস জমানায় রেল ছিল উপেক্ষিতই (Indian Railways) 

    মুম্বইয়ে বিকশিত ভারত অ্যাম্বাসাডর ইভেন্টে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই তিনি অভিযোগ করেন, ভারতীয় রেল ‘দুগ্ধবতী গাভি’ হলেও, পূর্বতন কংগ্রেস জমানায় উপেক্ষিতই ছিল। রেলের উন্নতি যা কিছু হয়েছে, তা মোদির আমলে। রীতিমতো পরিসংখ্যান দিয়ে মন্ত্রী দেখিয়ে দেন, নরেন্দ্র মোদির সরকারের আমলে কত নয়া রেলপথ পাতা হয়েছে, কত কিলোমিটার রেলপথে হয়েছে বৈদ্যুতিকরণের কাজ, দেশের অর্থনীতিরই বা কী উন্নতি হয়েছে। বিকশিত ভারত অ্যাম্বাসাডরদের মন্ত্রী (Indian Railways) বলেন, “আজ দেশে প্রতিদিন চার কিলোমিটার করে রেলপথ নির্মাণ হচ্ছে। কেবল গত অর্থনৈতিক বর্ষেই আমরা ৫ হাজার ৩০০ কিমি রেল নেটওয়ার্ক নির্মাণ করেছি। এটা সুইজারল্যান্ডের গোটা ট্রেন নেটওয়ার্কের সমান।”

    নয়া রেলপথ কত হয়েছে জানেন?

    এর পরেই তিনি বলেন, “গত দশ বছরে ৩১ হাজার কিলোমিটার রেলওয়ে ট্র্যাক তৈরি হয়েছে। এটা জার্মানির পুরো নেটওয়ার্কের সমান।” মোদি জমানায় যে রেলে বৈদ্যুতিকরণও বেশি হয়েছে, সেই পরিসংখ্যানও দেন রেলমন্ত্রী। তিনি বলেন, “মোদি জমানার দশ বছরে ৪৪ হাজার কিলোমিটার রেলপথে বৈদ্যুতিকরণ করা হয়েছে। আর গত ৬০ বছরে কংগ্রেসের জমানায় বৈদ্যুতিকরণের কাজ হয়েছিল মাত্র ২০ হাজার কিলোমিটার।” তিনি বলেন, “আজ আমরা ভারতীয় রেলপথের একশো শতাংশই বৈদ্যুতিকরণের পথে এগোচ্ছি।”

    আর পড়ুন: “মমতার শেষ দেখে ছাড়ব”, জেলমুক্ত হয়েই হুঙ্কার সন্দেশখালির মাম্পির

    তিনি জানান, ভারতে গণপরিবহণের প্রধান মাধ্যম রেল। অথচ আগের সরকার একে উপেক্ষা করেছিল। পাঁচ-ছয়ের দশকে মিটার গেজ থেকে ব্রড গেজে করা উচিত ছিল রেলপথকে। এই কাজটাই হয়েছে এনডিএ সরকারের আমলে। মোদি জমানায় যে রেলের স্টেশনগুলির সংস্কার হচ্ছে, দেশেই অত্যাধুনিক ট্রেন তৈরি হচ্ছে, তাও মনে করিয়ে দেন রেলমন্ত্রী (Indian Railways)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jalpaiguri: একের পর এক মন্দির ভাঙল দুষ্কৃতীরা, অগ্নিগর্ভ ধূপগুড়ি, বনধের ডাক

    Jalpaiguri: একের পর এক মন্দির ভাঙল দুষ্কৃতীরা, অগ্নিগর্ভ ধূপগুড়ি, বনধের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ নয়, পশ্চিম বাংলার বুকে একের পর এক হিন্দু মন্দির ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন সকাল থেকে এলাকাবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের সামনে বিক্ষোভ- প্রতিবাদও চলতে থাকে। ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Jalpaiguri)

    ধূপগুড়ির (Jalpaiguri) মোড়ঙ্গা চৌপথি এলাকার কালী মাতা মন্দির, সাতভেন্দি শিব মন্দির, জঙ্গলিবাড়ি কালী মন্দির, শনি মন্দিরে শুক্রবার রাতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। মন্দিরের মূর্তি ভেঙ্গে বাইরে ফেলে দেয়। শনিবার সকালে বিষয়টি নজরে আসে এলাকার বাসিন্দাদের। তখনই এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে। শুরু হয় ধূপগুড়ি বিভিন্ন এলাকায় বিক্ষোভ অবরোধ। ধূপগুড়ি শহরের বিভিন্ন মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা।

    আরও পড়ুন: তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত ব্লক সভাপতি, কোন্দল প্রকাশ্যে

    ধূপগুড়ি মহকুমা বনধের ডাক

    পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি (Jalpaiguri) থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই বিক্ষোভকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানাতে থাকেন তাঁরা। এর মধ্যেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধস্তি শুরু হয়। পুলিশের দিকে আসা বিক্ষোভকারীদের হটাতে লাঠি চার্জ করে পুলিশ। নিমেশে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দু পক্ষের মারামারিতে আহত হন দুই পক্ষেরই লোকজন। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছান ধূপগুড়ি থানার আই সি। কিন্ত, তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় জলপাইগুড়ি থেকে পুলিশ সুপার আরও বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকা বেশ থমথমে রয়েছে। গোটা এলাকায় পুলিশি টহল রয়েছে। বসানো হয়েছে পুলিশ পিকেট। গোটা মোড়ঙ্গা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সব মিলিয়ে মূর্তি ভাঙ্গার ঘটনায় মোড়ঙ্গা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। আগামীকাল গোটা ধূপগুড়ি মহকুমায় বনধ ডাকা হয়েছে।  উত্তরবঙ্গের সমস্ত থানায় ডেপুটেশন জমা দেওয়া হবে।

    রাস্তা-রেল অবরোধ

    স্থানীয় হিন্দুরা জাতীয় সড়ক (Jalpaiguri) সহ বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শালবাড়ি ও ফালাকাটা স্টেশনে ট্রেন অবরোধ করা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করা হয়েছে। ভিএইচপি এবং এইচজেএম সহ বিভিন্ন হিন্দু সংগঠনের হাজার হাজার সাধারণ হিন্দু উপস্থিতিতে এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে রেলওয়ে রুটেও বেশ কয়েকটি অবরোধ দেখা দেয়। যার ফলে কয়েকটি ট্রেন বাতিল হয়েছে। আন্দোলনকারীরা অনেক জায়গায় রেলপথে বসে পড়ে, যার ফলে দিল্লিগামী যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস এবং শিয়ালদহ যাওয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস ব্যাহত হয়। খালিগ্রাম স্টেশনেও একটি পণ্যবাহী ট্রেন আটকে পড়ে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এসপি খান্ডেবাহলে উমেশ গণপত বলেন, যা ঘটেছে তা ভালো হয়নি। তাই আমি ঘটনাস্থলে এসেছি। তদন্ত করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mampi Das: “মমতার শেষ দেখে ছাড়ব”, জেলমুক্ত হয়েই হুঙ্কার সন্দেশখালির মাম্পির

    Mampi Das: “মমতার শেষ দেখে ছাড়ব”, জেলমুক্ত হয়েই হুঙ্কার সন্দেশখালির মাম্পির

    মাধ্যম নিউজ ডেস্ক: “মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দেখে ছাড়ব। তাঁকে হারিয়ে দেখাব। এই লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন।” শনিবার দমদম জেল থেকে ছাড়া পেয়ে এক নিঃশ্বাসে কথাগুলি বলে গেলেন সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস (Mampi Das)। শুক্রবারই কলকাতা হাইকোর্ট অবিলম্বে মুক্তি দিতে বলেছিল মাম্পিকে। আলাদতের প্রশ্ন, “এর পিছনে (মাম্পির গ্রেফতারি) কার মাথা কাজ করছে? নিম্ন আদালতের বিচারক, পুলিশ কেউ কি সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না?”  আদালতের নির্দেশ পাওয়ার পর শনিবারই জেল থেকে ছেড়ে দেওয়া হয় সন্দেশখালির এই বিজেপি নেত্রীকে।

    কী বললেন মাম্পি? (Mampi Das)

    এদিন জেল থেকে মুক্তি পেয়েই মাম্পি হাতিয়ার করেন সন্দেশখালির ঘটনাকে। তিনি (Mampi Das) বলেন, “সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনা মিথ্যা নয়। এখানে আন্দোলনকারী মহিলাদের পাশে আমি সব সময় থাকব।” রাজ্য সরকারকে নিশানা করে এই পদ্ম-নেত্রী বলেন, “মিথ্যা অভিযোগে আমায় গ্রেফতার করা হয়েছিল। আদালতে তা প্রমাণ হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকার জন্য ধন্যবাদ বিজেপিকেও।”

    বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগ

    সন্দেশখালির ঘটনায় একাধিক অভিযোগে বারংবার খবরে উঠে এসেছেন সন্দেশখালির মাম্পি। এর মধ্যে আবার ভয় দেখিয়ে ধর্ষণের মতো অসত্য মামলা রুজু করানোর মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সন্দেশখালির স্টিং ভিডিওয়ও গঙ্গাধর কয়ালের মুখে শোনা গিয়েছিল মাম্পির নাম। একের পর এক অভিযোগের ভিত্তিতে পুলিশি নোটিশ পেয়ে গ্রেফতারি এড়াতে মাম্পি দ্বারস্থ হন বসিরহাট আদালতে। সেখানে আগাম জামিন চাইতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ই অন্য একটি মামলায় বেআইনিভাবে গ্রেফতার করা হয় তাঁকে।

    আর পড়ুন: আদালতের নোটিশ ফেরত সচিবের, ঔদ্ধত্যের জবাব দিলেন বিচারপতি

    নিম্ন আদালত মাম্পিকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। বসিরহাট আদালতের এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন সন্দেশখালির এই গেরুয়া নেত্রী। শুক্রবার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয় তাঁর। তার পরেই মাম্পির চাঁদমারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মাম্পি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না। উনি মানুষ নন। নারী নামেরও কলঙ্ক।” তিনি বলেন, “সত্যের পথেই আছি। সত্যের সঙ্গেই আছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাব। নারীর ওপর এত অনাচার হচ্ছে আর উনি একজন নারী হয়েও তাঁদের পাশে দাঁড়াচ্ছেন না! সন্দেশখালির নির্যাতিতাদের পাশে আছি শুরু থেকেই, ভবিষ্যতেও থাকব (Mampi Das)।” প্রসঙ্গত, এই মামলার পরবর্তী শুনানি ১৯ জুন। তার আগে ৪ জুন বের হবে লোকসভা নির্বাচনের ফল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sandeshkhali: সিবিআইয়ের অস্থায়ী শিবিরে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমা পড়ল ভুরি ভুরি অভিযোগ

    Sandeshkhali: সিবিআইয়ের অস্থায়ী শিবিরে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমা পড়ল ভুরি ভুরি অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্টের নির্দেশের পরেই তদন্তের জন্য একাধিকবার সন্দেশখালিতে  (Sandeshkhali) গিয়েছেন সিবিআই আধিকারিকেরা। অভিযোগকারীদের মধ্যে কয়েকজনের বাড়ি গিয়ে কথা বলা এবং জমি সংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখেছেন তাঁরা। এবার সন্দেশখালি নিয়ে যাবতীয় অভিযোগ শুনতে সেখানেই অস্থায়ী শিবির বা ক্যাম্প অফিস তৈরি করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দেশখালিতে থেকেই এবার তদন্ত করবেন সিবিআই আধিকারিকেরা। ধামাখালিতে একটি ব্যাঙ্কের কাছে অস্থায়ী শিবির করেছে সিবিআই। সেখানেই শনিবার ভুরি ভুরি অভিযোগ জমা করেছেন গ্রামবাসীরা।

    একাধিক অভিযোগ জমা পড়েছে সিবিআই ক্যাম্পে (Sandeshkhali)

    শনিবার বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সন্দেশখালি (Sandeshkhali) যান। গ্রামবাসীদের সঙ্গে তিনিও শিবিরে হাজির ছিলেন। আব্দুল মাজিদ শেখ নামে এক বাসিন্দা বলেন, বেড়মজুরে আমার ভেড়ি ছিল। শাহজাহান বাহিনী ২ লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই টাকা না দেওয়ায় আমার ভেরি ওরা জোর করে দখল করে রেখেছে। এদিন সিবিআই অফিসে আমি অভিযোগ জানাতে এসেছি। জানা গিয়েছে, ২০১৪ সালে জেলা পরিষদের টেন্ডারের ভিত্তিতে ফেরিঘাট চালানোর দায়িত্ব পান সন্দেশখালির বাসিন্দা বিনা রায় অধিকারী। ফেরিঘাট ডাক ১০ লক্ষ টাকা দিয়ে নিলামে মাধ্যমে তাঁর নাম জেলা পরিষদে উঠলেও তিনি আজ ১০ বছর ঘাট চালাতে পারেননি। ঘাট চালাতে গেলে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা তাঁকে ঘাট চালাতে দেননি। সরকারি নিয়ম অনুযায়ী তিনি ঘাট পেয়েছেন বলে দাবি করলেও কোনও কথা শুনেন নি তাঁরা। দশ বছর পর সেই ধামাখালিতে সিবিআই ক্যাম্প অফিসে অভিযোগ দায়ের করতে আসেন বিনা রায়। তিনি বলেন, দশ বছরের সুদে আসলে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ওপরে হয়ে গেলেও, আমার প্রাপ্য জিনিস আমাকে করতে দেয়নি শিবু,উত্তমরা। বিচারের আশায় আমি সিবিআই ক্যাম্পে অভিযোগপত্র জমা দিলেন। মনে এখনও আশা তিনি তাঁর ফেরিঘাটে লাগানো সমস্ত টাকা ফেরত পাবেন।

    আরও পড়ুন: তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত ব্লক সভাপতি, কোন্দল প্রকাশ্যে

    বিজেপি নেত্রী কী বললেন?

    বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সঙ্গে সন্দেশখালি (Sandeshkhali) এলাকার মহিলারা ক্যাম্পে অভিযোগ দায়ের করতে যান। তিনি বলেন, সন্দেশখালির বাসিন্দাদের ওপর শাহজাহান বাহিনী প্রচুর অত্যাচার করেছে। এখনও অত্যাচার চলছে। দুদিন আগে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। পুলিশ ঠিক মতো অভিযোগ জমা নিচ্ছে না। নির্যাতিতাদের আইনজীবী হিসেবে আমি এসেছি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Swati Maliwal Assault Case: সিসি ফুটেজ বিকৃত! স্বাতী নিগ্রহ কাণ্ডে গ্রেফতার কেজরির সহযোগী বিভব কুমার

    Swati Maliwal Assault Case: সিসি ফুটেজ বিকৃত! স্বাতী নিগ্রহ কাণ্ডে গ্রেফতার কেজরির সহযোগী বিভব কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলা, ইডির অভিযোগ এবার গোদের উপর বিষফোঁড়া স্বাতী মালিওয়াল নিগ্রহ-কাণ্ড (Swati Maliwal Assault Case)। ভোটপর্বের মধ্যেই আপের (AAP) অস্বস্তি কার্যত বাড়িয়ে দিয়েছেন স্বাতী। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি আক্রান্ত হয়েছেন বলে দাবি আপ সাংসদ স্বাতীর। অভিযোগের তীর অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের দিকে। এই ঘটনায় শনিবার বিভবকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

    গ্রেফতার বিভব

    স্বাতী মালিওয়াল নিগ্রহের ঘটনায় (Swati Maliwal Assault Case) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন থেকে শনিবার গ্রেফতার করা হল তাঁর সহযোগী বিভব কুমারকে। সেই সময় ওই বাড়িতে সদ্য দেশে ফেরা আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য রাঘব চাড্ডাও ছিলেন। মুখ্যমন্ত্রীর আবাস থেকে তাঁকে সিবিল লাইন থানায় নিয়ে যাওয়া হয়। দিল্লি পুলিশ সূত্রের খবর, স্বাতী মালিওয়ালের অভিযোগের ভিত্তিতেই বিভবকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি এবং এসিপির নেতৃত্বে একটি দল মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। সেখানে বিভবকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। বিভব কুমার জানান, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। 

    স্বাতী মালিওয়ালের মেডিক্যাল রিপোর্ট

    এদিনই স্বাতীর মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে এইমস। সূত্রের খবর, স্বাতী মালিওয়ালের (Swati Maliwal Assault Case) মেডিক্যাল রিপোর্টে উল্লেখ করা আছে যে  স্বাতীর বাঁ পায়ে ছড়ে যাওয়ার দাগ রয়েছে। ডান দিকের গালে ডান চোখের নীচেও ছড়ে যাওয়ার দাগ রয়েছে। শুক্রবার মালিওয়ালের ডাক্তারি পরীক্ষা করানো হয়। নিউ দিল্লির অল ইন্ডিয়া  ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স তাঁর মেডিকো লিগাল সার্টিফিকেট দিয়েছেন। সেখানে তাঁর একাধিক জায়গায় ছড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    সিসি-ফুটেজ বিকৃত করার অভিযোগ

    মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে স্বাতী মালিওয়ালের উপর হামলা চালিয়েছিলেন বিভব কুমার। তাঁকে একাধিকবার চড় মারা হয়েছিল। এমনকী একটা ধারালো জায়গার উপর তাঁর মাথা ঠেসে ধরা হয়েছিল। তাঁকে ধাক্কা দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কেজরিওয়ালের বাসভবনের বাইরের একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও-য় মুখ্যমন্ত্রীর বাসভবনের কর্মীদের সঙ্গে স্বাতীর বচসার দৃশ্যও ধরা পড়েছে। পুলিসকে স্বাতী জানিয়েছেন, গত ১৩ মে কেজরিওয়ালের বাসভবনে গেলে তাঁর উপর চড়াও হন বিভব। তাঁর বুকে, পেটে এবং তলপেটে লাথি মারেন।

    অন্যদিকে, বিভব কুমারও পাল্টা স্বাতী মালিওয়ালের (Swati Maliwal Assault Case) বিরুদ্ধে অভিযোগ করেন জোর করে বিনা অনুমতিতে কেজরিওয়ালের বাড়িতে ঢুকেছিলেন তিনি। আম আদমি পার্টি (আপ) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁর দলেরই (AAP) সাংসদ স্বাতী মালিওয়াল। দিল্লি পুলিশকে ‘ট্যাগ’ করে এক্স হ্যান্ডল পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার কাছে তথ্য আছে যে, ওই লোকেরা এখন বাড়ির সিসিটিভিতে কারসাজি করছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Indias Nuclear Test: পোখরানে ভারতের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ৫০ বছর, জানেন দিনটির গুরুত্ব?

    Indias Nuclear Test: পোখরানে ভারতের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ৫০ বছর, জানেন দিনটির গুরুত্ব?

    মাধ্যম নিউজ ডেস্ক: পায়ে পায়ে পেরিয়ে এসেছি পঞ্চাশ বছর। ১৯৭৪ সালের ১৮ মে রাজস্থানের পোখরানে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে ভারত (Indias Nuclear Test)। অপারেশনের নাম ছিল ‘স্মাইলিং বুদ্ধ’। পারমাণবিক এই অস্ত্র পরীক্ষার আগে পর্যন্ত এ ব্যাপারে কাকপক্ষীতেও টের পায়নি। পরীক্ষার পরে পরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘটনাটিকে “শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ” বলে অভিহিত করেছিলেন। এই পরীক্ষার সঙ্গে সঙ্গেই ভারত ‘নিউক্লিয়ার ক্যাপাবিলিটির লিগ অফ নেশনসে’র তালিকায় ঢুকে পড়েছিল।

    পারমাণবিক অস্ত্র পরীক্ষার খবর (Indias Nuclear Test)

    পোখরানে পারমাণবিক অস্ত্র পরীক্ষার (Indias Nuclear Test) ঠিক পরের দিনই দেশ-বিদেশের বিভিন্ন সংবাদপত্রে ফলাও করে বেরিয়েছিল ভারতের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সেই খবর। খবরে এও বলা হয়েছিল, মাটির নীচে এই পরীক্ষা হয়েছে। প্লুটোনিয়ামের এই ডিভাইসের রেঞ্জ ১০-১৫ কিলোটন। খবরে এও বলা হয়েছিল, ভারতের অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ড: এইচএন শেটনা এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর ড: আর রামান্না যাঁরা পরীক্ষার তদারকি করেছিলেন, বিস্ফোরণের পরেই দ্রুত উড়ে গিয়েছিলেন দিল্লিতে।

    ‘স্মাইলিং বুদ্ধ’

    ‘স্মাইলিং বুদ্ধ’ অপারেশনের পর ভারতই প্রথম দেশ যারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের সঙ্গে এক সারিতে বসার যোগ্যতা অর্জন করেছিল। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র হল আমেরিকা, চিন, ফ্রান্স, রাশিয়া এবং ব্রিটেন। পোখরানে পারমাণবিক পরীক্ষার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ভারত। সমালোচকদের বক্তব্য ছিল, ১৯৭০ সালে দেশের অর্থনৈতিক সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতেই পোখরানে পারমাণবিক পরীক্ষা ভারতের। যদিও অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান বলেছিলেন, “এই পরীক্ষার নেপথ্যে কোনও রাজনৈতিক চাল নেই। যা রয়েছে, তা হল আমার নিজস্ব সিদ্ধান্ত।”

    আর পড়ুন: “কংগ্রেসের মাওবাদী ইস্তাহার রূপায়িত হলে দেউলিয়া হয়ে যাবে দেশ”, বললেন মোদি

    ১৯৪৫ সালে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে নিহত হন লক্ষাধিক মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্র ও তৎকালীন রাশিয়ার ঠান্ডা লড়াইয়ের জেরেই অকালে প্রাণ হারাতে হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের ওই মানুষদের। ১৯৬৮ সালে ন্যূনতম শান্তি বজায় রাখার উদ্দেশে স্বাক্ষরিত হয় ‘পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ চুক্তি’ (এনপিটি)। এই চুক্তিতে স্বাক্ষর করেছিল পারমাণবিক অস্ত্রধারী বিভিন্ন দেশ। এর ঠিক ছ’বছর পরেই পোখরানে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে ভারত। এই পরীক্ষার পরে দীর্ঘদিন কার্যত হাত গুটিয়ে বসেছিল ভারত। ১৯৯৮ সালে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে নয়াদিল্লি। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এই অপারেশনের নাম ছিল ‘শক্তি’ (Indias Nuclear Test)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Tripura: কম সময়ে কলকাতা থেকে ত্রিপুরা! শীঘ্রই চালু হচ্ছে মৈত্রী সেতু ও আগরতলা-আখাউড়া রেল যোগ 

    Tripura: কম সময়ে কলকাতা থেকে ত্রিপুরা! শীঘ্রই চালু হচ্ছে মৈত্রী সেতু ও আগরতলা-আখাউড়া রেল যোগ 

    মাধ্যম নিউজ ডেস্ক: শীঘ্রই চালু হতে চলেছে সাব্রুমের মৈত্রী সেতু। পাশাপাশি আগরতলা-আখাউড়া রেলওয়ে সংযোগ চালু করা হবে খুব শীঘ্রই। সম্প্রতি একথা জানালেন, ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, “সরকার রাজ্যে শান্তি ও সম্প্রীতির বজায় রাখার জন্য কাজ করে চলছে। যা অনেক বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। আমরা প্রথম পর্যায়ে যাত্রী চলাচল শুরু করে মৈত্রী সেতু (Maitri Setu) চালু করতে প্রস্তুত। সাব্রুম ল্যান্ড কাস্টম স্টেশনে ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে। এবার ট্রেন চলাচল শুরুর চূড়ান্ত তারিখ ঠিক করবে দিল্লি ও ঢাকা। এতে সার্বিকভাবে লাভবান হবে রাজ্য।”

    উত্তর-পূর্বের উন্নতি

    নির্বাচন প্রক্রিয়া প্রায় শেষের পথে। এরপর নতুন সরকার গঠিত হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে অ্যাক্ট ইস্ট পলিসিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিরা মডেল অনুসরণ করে ত্রিপুরার (Tripura) বিকাশ দ্রুত এগিয়ে চলছে, বলে জানালেন সেখানকার মুখ্যমন্ত্রী মানিক সাহা। খুব শীঘ্রই মৈত্রী সেতু (Maitri Setu) চালু হবে। সেই সঙ্গে আগরতলা- আখাউড়া রেল সংযোগের ট্রায়াল ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই প্রকল্পও খুব শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি। এই রেলপথ চালু হলে কলকাতা থেকে অনেক কম সময়ে ত্রিপুরা চলে যাওয়া যাবে।

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    মৈত্রী সেতু

    চালু হতে চলেছে মৈত্রী সেতু (Maitri Setu)। সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই চালু হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতু। ১.৯ কিলোমিটার এই সেতুর মাধ্যমে ত্রিপুরার (Tripura) সঙ্গে যোগাযোগ হবে বাংলাদেশের। এর ফলে দুই দেশের মধ্যে যাতায়াত করার আরেকটা পথ খুলে যাবে। সেইসঙ্গে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাড়বে বাণিজ্য। ত্রিপুরা এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে বাড়বে আমদানি এবং রফতানি। ওই এলাকার রাজ্যগুলির সঙ্গে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ সহজ হবে। এই সেতু আগেই উদ্বোধন করা হয়েছে। ২০২১ সালের মার্চ মাসে মৈত্রী সেতুর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম বন্দর থেকে ৮০ কিলোমিটার দূরত্বে ত্রিপুরার (Tripura) সাব্রুম। বাংলাদেশের সঙ্গে সাব্রুম অঞ্চলকে সংযুক্ত করেছে মৈত্রী সেতু। দুই দেশের প্রধানমন্ত্রী ওই সেতুর উদ্বোধন করলেও বেশ কিছু কাজ বাকি ছিল। এখন তা প্রায় শেষ। এবার বাস্তবে এই সেতু ব্যবহার শুরু হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share