Tag: Madhyom

Madhyom

  • Prafulla Chaki: প্রফুল্ল আত্মঘাতী হননি! কত অত্যাচার করেছিল তাঁকে ব্রিটিশ পুলিশ

    Prafulla Chaki: প্রফুল্ল আত্মঘাতী হননি! কত অত্যাচার করেছিল তাঁকে ব্রিটিশ পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২ মে ১৯০৮ সালে আজকের দিনেই এ জগত ছেড়ে চলে গিয়েছিলেন ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তান প্রফুল্ল চাকি (Prafulla Chaki) । তিনি আত্মঘাতী হয়েছিলেন, নাকি তাঁকে ব্রিটিশ পুলিশ হত্যা করেছিল তা নিয়ে রয়েছে আজও সন্দেহ। মামলা চলাকালীন ব্রিটিশ পুলিশের সাব ইন্সপেক্টর নন্দলাল বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বয়ান অনুযায়ী আত্মঘাতী হয়েছিলেন প্রফুল্ল। কিন্তু পরবর্তীকালে যে তথ্য সামনে আসে তাতে একথা মনে হওয়া খুব স্বাভাবিক যে তিনি আত্মঘাতী হননি বরং ব্রিটিশ পুলিশ তাঁকে অত্যাচার করে গুলি করেছিল।

    কোন মামলায় অভিযুক্ত ছিলেন প্রফুল্ল

    প্রফুল্ল চাকি (Prafulla Chaki) ও ক্ষুদিরাম বোস (Khudiram Bose) ইংরেজ আধিকারিক কিংসফোর্ডকে হত্যা করার লক্ষ্যে বোমা বন্দুক নিয়ে তৈরি ছিলেন। ১৯০৮ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল কিংসফোর্ডকে হত্যা করার লক্ষ্যে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বোস দুজনেই বিহারের মুজাফফরপুরে কিংসফোর্ডের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। ইউরোপিয়ান ক্লাবের প্রবেশদ্বারে তারা কিংসফোর্ডের ঘোরার গাড়ির জন্য ওত পেতেছিল। একটি ঘোড়া গাড়ি আসতে দেখে বোমা নিক্ষেপ করে তাঁরা। দুর্ভাগ্যক্রমে ওই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। ছিলেন দুজন ব্রিটিশ মহিলা। তাঁরা বোমার আঘাতে মারা গিয়েছিলেন। ওই দুজনকে ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা বলে চিহ্নিত করা হয়। এর পর এলাকা ছেড়ে পালিয়ে যান দুজনেই। আলাদা আলাদা পথ বেছে নিয়েছিলেন প্রফুল্ল (Prafulla Chaki) ও ক্ষুদিরাম।

    কীভাবে ধরা পড়লেন প্রফুল্ল চাকি (Prafulla Chaki)

    প্রফুল্ল কলকাতার দিকে আসার সিদ্ধান্ত নেন। পায়ে হেঁটে মুজাফফরপুর থেকে চার স্টেশন দূরে সমস্তিপুর স্টেশন পর্যন্ত আসেন। ট্রেনে তাঁকে দেখে সদেহ হয় নন্দলাল বন্দ্যোপাধ্যায়ের নামে এক পুলিশ দারোগার। সাব ইন্সপেক্টরকে তখন দারোগা বলা হত। মোকামা স্টেশনে নন্দলাল ও তাঁর সহযোগীরা তাঁকে ধরে ফেললে (আদালতে দেওয়া বয়ান অনুযায়ী) নিজের বুকে ও মাথায় নাকি গুলি করেন প্রফুল্ল (Prafulla Chaki) ।

     

    প্রফুল্লের মৃত্যু ঘিরে সন্দেহ কেন

    প্রফুল্ল চাকির (Prafulla Chaki) শরীরের দুটি গুলি লেগেছিল। একটি বুকে, অপরটি মাথায়। দেহ পরিবারকে ফেরত দেওয়া হয়নি। তাঁর শরীরের পোস্টমর্টেম হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন একজন আত্মহত্যাকারী ব্যক্তি নিজের বুকের মত জায়গায় গুলি করার পর তাঁর পক্ষে দ্বিতীয় গুলি চালানোর আর সুযোগ থাকে না। ব্রিটিশ পুলিশের দাবি ছিল প্রফুল্লর কাছে গুলি ভর্তি বন্দুক ছিল। যদি তাঁর কাছে বন্দুক থাকত তাহলে নন্দলাল বন্দ্যোপাধ্যায় যখন তাকে সন্দেহের বশে পাকড়াও করেন তখন ওই পুলিশকেই গুলি মেরে পালানোর চেষ্টা করতে পারতেন প্রফুল্ল। কিংবা অন্য পুলিশকে গুলি করে পালাতেন। তবে প্রফুল্লর দেহের পোস্টমর্টেম হয়নি। দেহ পরিবারকে ফেরত না দেওয়ায় তখনও প্রশ্ন তুলেছিল বিপ্লবীরা।

    ঐতিহাসিকদের মত

    সমসাময়িক অনেক ঐতিহাসিকের মতে প্রথমে প্রফুল্লর (Prafulla Chaki) উপর নিদারুর অত্যাচার চালানো হয়। তারপর তাকে পিস্তল দিয়ে একাধিক গুলি করে খতম করা হয়। মুজাফফরপুর স্টেশনে আনা হয় দেহ। শনাক্ত করেন ক্ষুদিরাম বোস। এর পর তাঁর মাথা কেটে কেরোসিন কিংবা স্পিরিটে চুবিয়ে আনা হয় কলকাতায়। দেহ মুজাফফরপুরের শ্মশানে অজ্ঞাতপরিচয়য় লাশ হিসেবে ফেলে দেওয়া হয়।

    প্রফুল্লের (Prafulla Chaki) খুনের বদলা

    ব্রিটিশ পুলিশ যা করেছিল সেই তথ্য যদি প্রকাশ হত তাহলে আরও অনেক ব্রিটিশ ও পুলিশের কর্মচারী ভারতীয়ের প্রাণ যেত। এই ভয়েই ‘আত্মঘাতী’ তত্ত্ব ছড়িয়ে দেওয়া হয়েছিল। ঐতিহাসিক নির্মল কুমার নাগ একমত যে প্রফুল্লকে খুন করে তাঁর মাথা কেটে নেওয়া হয়েছিল। কিন্তু তাতেও বিপ্লবীদের থামানো যায়নি। ১৯০৮ সালের ৯ই নভেম্বর নন্দলাল বন্দ্যোপাধ্যায়কে হত্যা করে প্রফুল্ল চাকির(Prafulla Chaki) মৃত্যুর বদলা নিয়েছিলেন বাঙালি বিপ্লবী শিরিশ চন্দ্র পাল ও রণেন গঙ্গোপাধ্যায়।

  • Adhir Chowdhury: বিজেপিকে ভোট দিতে বললেন অধীর! ভিডিও নিয়ে তোলপাড়, তৃণমূলের কারসাজি বলছে কংগ্রেস

    Adhir Chowdhury: বিজেপিকে ভোট দিতে বললেন অধীর! ভিডিও নিয়ে তোলপাড়, তৃণমূলের কারসাজি বলছে কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভার কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী (Adhir Chowdhury)। এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। আর বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী বলেছেন অধীর? (Adhir Chowdhury)

    মঙ্গলবার জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেনের সমর্থনে সভা করতে গিয়েছিলেন অধীর (Adhir Chowdhury)। সেই সভায় ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম প্রার্থী মহম্মদ সেলিমও। একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম) সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে, তাতে অধীরকে বলতে শোনা যাচ্ছে, “তৃণমূলকে ভোট দেওয়া মানে, তার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে জেতানো।” কয়েক সেকেন্ডের সেই ভিডিও তৃণমূল নেতারা শেয়ার করেছেন। এই প্রসঙ্গে এক সিপিএম নেতার কথায়, “ওই কথার পরে অধীর বলেছেন, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে জেতাতে হবে। কিন্তু, তৃণমূল একটি অংশই তুলে ধরে অপপ্রচার করছে। তবে, ভোটের মুখে অধীরের মুখে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন নিয়ে সব রাজনৈতিক দলের কর্মী থেকে সাধারণ মানুষের কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    তৃণমূলের কারসাজি

    এই বক্তব্য নিয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত অধীর চৌধুরীর (Adhir Chowdhury) কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, “যে ভিডিও সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে তা তৃণমূল তৈরি করেছে। এরকম কথা অধীর চৌধুরী বলেননি। আসলে ওই ভিডিও কারসাজি করে তৃণমূল বাজারে ছেড়েছে। তৃণমূল মুর্শিদাবাদ জেলায় তিনটি আসনেই হারবে বলে ভয় পেয়েছে। তাই এই সব করছে। সাধারণ মানুষ সব জানেন, অধীরের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার সাধারণ মানুষ মেনে নেবে না। তৃণমূল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। অধীরের জনপ্রিয়তার কাছে তৃণমূল ধারে কাছে যেতে পারছে না। তাই, এসব কুৎসা করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: খড়গ্রামে গুলি, নবগ্রামে বোমা! মুখ্যমন্ত্রীর সভার দিন উত্তপ্ত মুর্শিদাবাদ

    Murshidabad: খড়গ্রামে গুলি, নবগ্রামে বোমা! মুখ্যমন্ত্রীর সভার দিন উত্তপ্ত মুর্শিদাবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলায় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সভার দিনেই মুর্শিদাবাদে (Murshidabad) চলল গুলি। এদিন জেলায় সভা ছিল মুখ্যমন্ত্রীর। সভা শুরু আগে মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা। হাতাহাতির মাঝেই গুলি চালানোর অভিযোগ। বুধবার দুপুরে দিয়ারা মল্লিকপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্যা জিতা খাতুন ও তার অনুগামীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। হাতাহাতিতে চলাকালীন এক যুবক পিস্তল বের করে পর পর দুই রাউণ্ড গুলি চালায় বলে অভিযোগ। 

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই ঘটনায় কংগ্রেসের (INC) ব্লক সভাপতি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC)  অঞ্চল সভাপতি আলতামাস কবীরের বিরুদ্ধে। যদিও গুলি চলার ঘটনা অস্বীকার করে, ঘটনাকে পারিবারিক অশান্তি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ। লোকসভা নির্বাচনের আগে জেলায় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সভার দিন দিবালোকে গুলি চালানোর ঘটনায় প্রশাসনের সতর্কতা প্রশ্নের মুখে। গুলি চলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম। 

     নবগ্রামে বোমা উদ্ধার 

    অন্যদিকে এদিন বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের (Murshidabad)  নবগ্রামে। বুধবার সকালে রাস্তার পাশের একটি ঝোপে ব্যাগভর্তি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ওই এলাকা ঘিরে রাখে। বোমা উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে (Bomb Squad) । জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানা এলাকার মুহুরুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামদিঘি এলাকার রাজ্য সড়কের পাশের ঝোপে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। ব্যাগটিতে প্রচুর তাজা বোমা রাখা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের নিরাপত্তার কথা ভেবে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে (Bomb Squad)। মনে করা হচ্ছে ভোটে ব্যবহারের জন্য বোমা নিইয়ে আশা হয়েছিল। কিন্তু শেষ প্রাপকের কাছে পৌঁছনর আগেই তা বাজেয়াপ্ত হয়েছে। প্রসঙ্গত রাজ্য জুড়ে যে পরিমাণ বোমা উদ্ধার হচ্ছে তাতে ভোটর আবহ দক্ষিণবঙ্গে (South Bengal) পৌঁছলে অশান্তি বাড়ার ইঙ্গিত মিলেছে।

    আরও পড়ুন: রাতভর বিদ্যুৎহীন এলাকা! রাস্তাতেই রাত কাটালেন দক্ষিণ দমদমের বাসিন্দারা

    তৃণমূলকে আক্রমণ সুকান্তর

    বারবার বোমা উদ্ধারে তৃণমূলকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন,”তৃণমূলের বোমা তৈরি কুটির শিল্পে পরিণত হয়েছে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: আমেঠি, রায়বরেলিতে প্রার্থী হতে চাইছেন না রাহুল, প্রিয়ঙ্কা! কেন জানেন?

    Lok Sabha Elections 2024: আমেঠি, রায়বরেলিতে প্রার্থী হতে চাইছেন না রাহুল, প্রিয়ঙ্কা! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মনোনয়নপত্র পেশের জন্য হাতে সময় মাত্র দু’দিন। অথচ একদা গান্ধী পরিবারের খাসতালুক আমেঠি ও রায়বরেলিতে এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি কংগ্রেস (Lok Sabha Elections 2024)। এই দুই লোকসভা কেন্দ্রে দলের নিচুতলার কর্মীদের বিক্ষোভের জেরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, “চব্বিশ ঘণ্টার মধ্যেই এই দুই কেন্দ্র নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।” কংগ্রেস সূত্রে খবর, এই দুই কেন্দ্রে লড়তে রাজি নন রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী। দলের সভাপতিকে সেকথা জানিয়েও দিয়েছেন তাঁরা।

    স্মৃতির কাছে হার (Lok Sabha Elections 2024)

    উনিশের লোকসভা নির্বাচনে আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হেরে গিয়েছিলেন রাহুল। সেবারও আমেঠির পাশাপাশি রাহুল প্রার্থী হয়েছিলেন ওয়েনাড়েতেও। ওয়েনাড়ে জেতায় মুখ রক্ষা হয়েছিল রাহুলের। সূত্রের খবর, আমেঠিতে ফের হেরে আর মুখ পোড়াতে রাজি হননি রাহুল। সেই কারণেই দলীয় সভাপতিকে জানিয়ে দিয়েছেন আমেঠিতে প্রার্থী হতে চান না তিনি। আমেঠি গান্ধী পরিবারকে শূন্য হাতে ফেরালেও, রায়বরেলিতে জিতেছিল কংগ্রেস (Lok Sabha Elections 2024)।

    রায়বরেলিতেও প্রার্থী হতে চাইছে না গান্ধী পরিবার

    জয়ী হয়েছিলেন সোনিয়া গান্ধী। তবে বয়সের কারণে এবার আর প্রার্থী হচ্ছেন না তিনি। তাই খোঁজা হচ্ছিল নতুন মুখ। জল্পনা ছড়িয়েছিল, মায়ের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হবেন মেয়ে প্রিয়ঙ্কা। কংগ্রেস সূত্রে খবর, এই কেন্দ্রে প্রার্থী হতে চাননি প্রিয়ঙ্কাও। তাঁর যুক্তি, সোনিয়া রাজ্যসভার সাংসদ, ওয়েনাড়ে জিতবেন রাহুল। তাই রায়বরেলিতে তিনিও প্রার্থী হলে পরিবারতন্ত্রের অভিযোগ তুলবে বিজেপি। হাত শিবির সূত্রে খবর, প্রিয়ঙ্কাকে আমেঠিতে লড়তে বলা হয়েছিল। এই কেন্দ্রেও দাঁড়াতে চাননি তিনি। হেরো সিটে দাঁড়িয়ে বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাস্ত হয়ে (যার সম্ভাবনাই বেশি) সংসদীয় রাজনৈতিক কেরিয়ার শুরু করতে নিমরাজি প্রিয়ঙ্কা। সেই কারণেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কংগ্রেসের হাতে আর আটচল্লিশ ঘণ্টা সময় থাকলেও, আমেঠি এবং রায়বরেলি কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে দোটানায় কংগ্রেস।

    আরও পড়ুুন: বাঙালি সাজে পদ্ম পার্টিতে যোগ ‘অনুপমা’র, কী বললেন রূপালি গঙ্গোপাধ্যায়?

    এদিকে, মঙ্গলবারও আমেঠির একটি পার্টি অফিসের বাইরে কংগ্রেস কর্মীরা আওয়াজ তোলেন, “অমেঠি মাঙ্গে গান্ধী পরিবার।” আমেঠি ও রায়বরেলি এই দুই কেন্দ্রেই নির্বাচন ২০ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ মে। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন স্মৃতি। আর প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি কংগ্রেস (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: উষ্ণতম বছর ২০২৪! দেশের ১৩টি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা

    Weather Update: উষ্ণতম বছর ২০২৪! দেশের ১৩টি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু বাংলা নয়, তীব্র তাপপ্রবাহে কাহিল দেশের একাধিক রাজ্য। বুধবার ১৩টি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। জারি করা হয়েছে লাল সতর্কতাও। সেই তালিকায় প্রথমেই আছে উত্তরপ্রদেশ। লখনউ, বারাণসীর মতো এলাকায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি।

    ভারতের কোথায় কোথায় গরম

    মৌসম ভবন জানিয়েছে, উত্তরপ্রদেশের পূর্বাংশ, গুজরাতের কচ্ছ, সৌরাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গোয়া, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরী, কর্নাটকে তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহ হতে পারে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডেও। গরমের হাত থেকে রেহাই মিলছে না দিল্লিবাসীরও। বুধবার থেকেই তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে সেখানে। তাপমাত্রা ছুঁয়ে ফেলবে ৪০ ডিগ্রির গণ্ডি। আগামী তিন দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজধানীতে।

    উষ্ণতম বছর

    ২০২৩ সাল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছরের তকমা পেয়েছিল। তবে মনে করা হচ্ছে, ২০২৪ সেই রেকর্ড হেসেখেলে ভেঙে ফেলবে। নয়া রেকর্ড তৈরি হতে পারে চলতি বছর। সমস্ত রেকর্ড চুরমার করে সর্বকালের সর্বাধিক উষ্ণ বছর হতে চলেছে এটি। এমনটাই মনে করছেন বিজ্ঞানী এবং জলবায়ু বিশেষজ্ঞরা। জলবায়ু বিশেষজ্ঞদের আশঙ্কা, ২০২৩ সালের থেকেও বেশি গরম পড়বে ২০২৪ সালে। গত বছর বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, ০.২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছিল পৃথিবীতে। পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এই ২০২৪ সালে। এর কারণ এল নিনো।

    দগ্ধ এপ্রিলের পর মে মাসেও গরমের লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বেশ কিছু অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে। আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন প্রান্তে তীব্র তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

  • Birbhum: যোগীর সভায় যাওয়ার কারণে বিজেপি কর্মীকে বেধড়়ক মার, অভিযুক্ত তৃণমূল

    Birbhum: যোগীর সভায় যাওয়ার কারণে বিজেপি কর্মীকে বেধড়়ক মার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: আদিত্যনাথ যোগীর জনসভায় গিয়েছিলেন। এটাই বিজেপি কর্মীর অপরাধ। আর তার জেরেই প্রকাশ্যেই বিজেপি কর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) সিউড়ি থানার গাংটে গ্রামে। আহত বিজেপি কর্মীর নাম মিলন বেদে। তিনি এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আক্রান্ত বিজেপি কর্মী হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Birbhum)

    স্থানীয় ও  দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মী মিলনবাবুর বাড়ি বীরভূমের (Birbhum) সিউড়ি থানার গাংটে গ্রামে। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে যোগী সভা করতে আসেন। সেই সভায় যোগ দিতে গিয়েছিলেন মিলনবাবু। সভা শেষ করে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা চালানো হয়। এমনকী ছেলেকে মারতে দেখে তাঁর মা বাঁচাতে যান। তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর মাকেও মারধর করে বলে অভিযোগ। বিষয়টি জানার পরই গ্রামে যায় পুলিশ। জখম বিজেপি কর্মী ও তাঁর মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে। জখম বিজেপি কর্মী মিলন বেদে বলেন, যোগীর সভা থেকে বাড়ি ফিরছিলাম। সেই সময় তৃণমূল দুষ্কৃতী গ্রামের মধ্যে আমার ওপর হামলা করে। মদ খেয়ে ছিল সকলে। আমার মাকেও মেরেছে তৃণমূলের বুথ সভাপতি। আবার বিজেপির মিটিংয়ে গেলে আরও খারাপ অবস্থা করব বলে হুমকি দিয়ে যায়। চরম আতঙ্কে রয়েছি।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি নেতৃত্বের বক্তব্য, আসলে যোগীর জনসভায় জমায়েত দেখে তৃণমূলের ঘুম উড়ে গিয়েছে। এখন এভাবে কর্মীদের ওপর সন্ত্রাস করে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এসব করে কোনও লাভ হবে না। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা ওদের পারিবারিক ঘটনা। নিজেদের মধ্যে বিবাদ হচ্ছিল। সেই কারণেই হয়েছে। রাজনীতির কোনও সম্পর্ক নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ECI: প্রথম দু’দফাতেই ভোট পড়েছে ৬৬ শতাংশ, কেন কম? ব্যাখ্যা কমিশনের

    ECI: প্রথম দু’দফাতেই ভোট পড়েছে ৬৬ শতাংশ, কেন কম? ব্যাখ্যা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রথম দফায় ১৯ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ২৬শে এপ্রিল দেশের বিভিন্ন প্রান্তে ভোট হয়েছিল। কত শতাংশ নির্বাচক ভোটাধিকার প্রয়োগ করেছেন সে সংক্রান্ত তথ্য মঙ্গলবার প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ৬৬ শতাংশ নির্বাচক ভোটদান করেছেন।

    (ECI) কমিশনের রিপোর্ট

    কমিশনের (ECI) দেওয়া তথ্য অনুযায়ী প্রথম পর্বে ১৯ এপ্রিল ৬৬.১৪ শতাংশ নির্বাচক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২৬শে এপ্রিল দ্বিতীয় পর্বে ৬৬.৭১ শতাংশ নির্বাচক ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনের দেওয়া তালিকায় দেখা যাচ্ছে প্রথম পর্বে ৬৬.২২ শতাংশ পুরুষ ভোটার ৬৬.০৭ শতাংশ মহিলা ভোটার এবং ৩১.৩২ শতাংশ তৃতীয় লিঙ্গের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দ্বিতীয় পর্যায়ে ৬৬.৯৯ শতাংশ পুরুষ ৬৬.৪২ শতাংশ মহিলা এবং ২৩.৮৬ শতাংশ তৃতীয় লিঙ্গের (Third Gender) ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রসঙ্গত ৫৪৩ লোকসভা কেন্দ্রের মধ্যে প্রথম দফায় ১০২ টি এবং দ্বিতীয় দফায় ৮৮ টি কেন্দ্রে নির্বাচন হয়। এরপর ৭, ১৩, ২৫ মে ও ১ জুন দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচন হবে এবং ৪ জুন নির্বাচনের ফল প্রকাশ হবে।

    আরও খবর: তৃতীয় দফায় কী প্রচার করবেন, কৌশল বাতলে এনডিএ প্রার্থীদের চিঠি মোদির

    (ECI) কমিশন কী বলছে

    মনে করা হচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তজুড়ে তীব্র দাবদাহের কারণে বিভিন্ন রাজনৈতিক দল এবং ইলেকশন কমিশন (ECI) যতটা আশা করেছিল তার থেকে অনেকটাই কম ভোট পড়েছে এবারে নির্বাচনের প্রথম দুই দফায়। কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারে ভোটারদের ভোটদানের উৎসাহিত করার চেষ্টা করেছে। বিভিন্ন ভোট কেন্দ্রে ঠান্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হচ্ছে। তা সত্ত্বেও প্রথম দুই দফায় ২০১৯ এর লোকসভায় তুলনায় অনেকটাই কম ভোট পড়েছে।

    তিনবার টানা ক্ষমতায় আসতে পারবে বিজেপি?

    এবার ক্ষমতায় এলে হ্যাটট্রিক করবে মোদি সরকার। অকংগ্রেসি দল হিসেবে তিনবার টানা ক্ষমতায় আসা মোদি সরকারের জন্য রেকর্ড হবে। কিন্তু কম ভোট দান বিজেপিকেও চিন্তায় ফেলেছে। তবে চিন্তায় রয়েছে বিরোধীরাও। রাজনৈতিক মহলের একাংশের মত বিজেপি জিতবে তাই ভোট নষ্ট করে লাভ নেই একথা ভেবে বিরোধী দলের ভোটাররা এগিয়ে আসছেন না। এটা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কম ভোটদানে বিরোধীদের বাড়তি সুবিধা হবে এমনটা মনে করা ঠিক হবে না বলেই মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক কেন্দ্রীয় নেতার মতে, “এখন অবধি যা ট্রেন্ড তাতে যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছে দলের উচ্চ নেতৃতে। কম ভোট হচ্ছে এর মানে এটাও হতে পারে যে যারা বিরোধীদের ভোট দিতে চাইছে তাঁরা ভোটদান থেকে বিরত থাকছে। গরমও একটা কারণ হতে পারে। আমাদের দলের কর্মীরা ভোটদানের উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমাদের ভোটাররা ভোট দিতে আসছেন এটুকু বলতে পারি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kolkata Load Shedding: রাতভর বিদ্যুৎহীন এলাকা! রাস্তাতেই রাত কাটালেন দক্ষিণ দমদমের বাসিন্দারা

    Kolkata Load Shedding: রাতভর বিদ্যুৎহীন এলাকা! রাস্তাতেই রাত কাটালেন দক্ষিণ দমদমের বাসিন্দারা

    মাধ্যম নিউজ ডেস্ক: একেই গরমের জ্বালায় নাজেহাল জীবন। ফ্যানের তলা থেকে ১ সেকেন্ডের জন্যেও সরা দায়। আর এই গরম পড়তেই লোডশেডিং (Load Shedding) জ্বালায় কার্যত বেহাল অবস্থা শহরবাসীর। তবে শুধু গ্রাম বা জেলা নয়, জেলার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শহরেও লোডশেডিংয়ের যন্ত্রণাও। এমনই পরিস্থিতির সাক্ষী থাকল  দক্ষিণ দমদম (South dumdum) পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দাড়ির নেহেরু কলোনি। 

    রাতভোর বিদ্যুৎহীন এলাকা (Load Shedding) 

    সোমবার রাতভোর বিদ্যুৎহীন (Load Shedding) ছিল দক্ষিণ দমদম পৌরসভা এলাকার একাংশ। ফলে এই গরমে ঘরে থাকতে না পেরে সারারাত জেগে হাত পাখা নিয়ে রাস্তাতেই বসে ছিলেন মহিলারা। ফলে নিদ্রাহীন রাত কাটিয়ে চরম ভোগান্তিতে এলাকাবাসী।

    এলাকাবাসীর অভিযোগ

    একাধিকবার সিইএসসির কাস্টমার কেয়ারে (CESC customer care) ফোন করেও মেলেনি সাড়া। এমনই অভিযোগ এলাকাবাসীর। ফলত, গরমের মধ্যে চরম বিপাকে স্থানীয় মানুষজন। এ প্রসঙ্গে শঙ্করী বসু নামের এক বৃদ্ধা বলেন, “কালকে কারেন্ট গিয়েছে। সারা রাত জেগে বসে আছি। এখনও লোডশেডিং (Load Shedding)। সারা রাত ঘুম হচ্ছে না। ছেলেরা কাজে যেতে পারছে না। দু’দিন ছাড়া ছাড়া কারেন্ট যাচ্ছে। সিইএসসি কোনও উত্তরই দিচ্ছে না।” 

    আরও পড়ুন: মহার্ঘ ভাতায় ঘাম ছুটছে রাজ্যের! কেন্দ্র অষ্টম পে কমিশনের পথে

    সিইএসসির দাবি

    তবে অত্যাধিক পরিমাণে অনুমোদনহীন এসি ব্যবহার এই সমস্যার মূল কারণ বলেই জানিয়েছে সিইএসসি। সিইএসসি-র সূত্রে খবর, এসি-র জন্য যা আবেদন জমা পড়ে বাজারে বিক্রি হয় তার থেকে বেশি। অধিকাংশেরই অনুমোদন নেই। ফলে অনুমোদনহীন এসি গুলির বাড়তি লোডই বহু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন (Load Shedding) হওয়ার অন্যতম কারণ।

    তবে এটাই প্রথমবার নয়। গরম পড়লে প্রতিবছরই এই সমস্যার সম্মুখীন হয় শহরবাসী। আসলে নিজেদের ভালো থাকার জন্য অনুমতি ছাড়া এসি লাগাচ্ছে সবাই। আসলে এসি লাগাতে গেলে তার আগে অনুমতি নিতে হয় কিন্তু সে তো অনেক হ্যাপা তাই অনুমতি ছাড়াই এসি লাগাচ্ছে অনেকে। আর তার জেরেই প্রত্যেক রাত বিদ্যুৎহীন (Load Shedding)ভাবে কাটাচ্ছে শহরবাসীর। শুধুমাত্র বিদ্যুৎহীন থাকাই নয় কখনো কখনো দীর্ঘ সময়ের জন্য লো ভল্টেজের সমস্যারও সম্মুখীন হচ্ছে শহরবাসী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Rupali Ganguly: বাঙালি সাজে পদ্ম পার্টিতে যোগ ‘অনুপমা’র, কী বললেন রূপালি গঙ্গোপাধ্যায়?

    Rupali Ganguly: বাঙালি সাজে পদ্ম পার্টিতে যোগ ‘অনুপমা’র, কী বললেন রূপালি গঙ্গোপাধ্যায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন চলছে। সবে মাত্র শেষ হয়েছে দু’টি দফার নির্বাচন। এখনও বাকি পাঁচটি দফা। তৃতীয় দফার নির্বাচন হবে ৭ মে। এমতাবস্থায় বুধবার বিজেপিতে যোগ দিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বাঙালি শিল্পী রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়ে তিনি হাতে তুলে নেন গেরুয়া ঝান্ডা। উত্তরীয় পরিয়ে, হাতে ফুলের তোড়া দিয়ে পদ্ম শিবিরে তাঁকে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রূপালির সঙ্গে এদিন বিজেপিতে যোগ দেন জ্যোতিষ অমেয় জোশীও।

    কী বললেন রূপালি? (Rupali Ganguly)

    গৈরিক শিবিরে যোগদান পর্ব সেরে সাংবাদিক সম্মেলনে যোগ দেন রূপালি (Rupali Ganguly)। বলেন, “উন্নয়নের মহাযজ্ঞ দেখে আমারও রাজনীতিতে যোগ দিতে মন চাইছিল। নাগরিক হিসেবে আমাদের সকলেরই এতে শামিল হওয়া উচিত। ঈশ্বরের আশীর্বাদে কিছু মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়। সেখান থেকেই আমার এই সিদ্ধান্ত।”

    রূপালি গঙ্গোপাধ্যায়

    জন্মসূত্রেই চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত রূপালি। মুম্বইয়ের প্রবাসী বাঙালি পরিবারে জন্ম, ১৯৭৫ সালের ৫ এপ্রিল। বাবা অনিল গঙ্গোপাধ্যায় চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার। ভাই বিজয় কোরিওগ্রাফার। এক সময় থিয়েটারেও চুটিয়ে অভিনয় করেছেন। বাবার পরিচালনায় সাত বছর বয়সে অভিনয় সাহেব ছবিতে। টেলিভিশনে বিপুল জনপ্রিয়তা পান রূপালি। ‘সঞ্জীবনী’, ‘অনুপমা’র মতো সিলিয়াল তাঁকে জনপ্রিয়তা এনে দেয় সর্বভারতীয় স্তরে।

    পদ্ম আঁকা গেরুয়া শাড়ি, হাতে শাঁখা-পলা-নোয়া – একেবারে বাঙালি সাজে সজ্জিত হয়ে গেরুয়া খাতায় নাম লেখান রূপালি। বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে চলতে চাই। দেশের সেবায় নিযুক্ত হতে চাই। অমিত শাহের নেতৃত্বে এগোতে চাই। এমন কিছু করতে চাই, যাতে আজ যাঁরা আমায় দলে নিলেন, একদিন তাঁরা আমায় নিয়ে গর্ব বোধ করেন।”

    আরও পড়ুুন: ফের সন্দেশখালিতে হানা, শাহজাহানের ভাই সিরাজের বাড়িতে তলবের নোটিস দিল সিবিআই

    মার্চ মাসে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন রূপালি। পরে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মুহূর্তকে জীবনের সব থেকে সেরা ও স্মরণীয় দিন বলে উল্লেখ করেছিলেন এই বঙ্গকন্যা। লিখেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো (Rupali Ganguly)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Madhyamik Result 2024: মাধ্যমিকের ফল প্রকাশ বৃহস্পতিবার, কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট?  

    Madhyamik Result 2024: মাধ্যমিকের ফল প্রকাশ বৃহস্পতিবার, কোথায়, কীভাবে দেখবেন রেজাল্ট?  

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result 2024)। ২ মে, বৃহস্পতিবার সকাল ৯টায় মধ্য শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে। তবে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। ওই দিন একাধিক ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যেই যার তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বোর্ড সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘লোকসভা ভোটের মধ্য়ে এই ফল প্রকাশের ক্ষেত্রে কোনও আইনগত বাধা নেই।’

    কোথায় দেখবেন রেজাল্ট

    এই বছর যারা মাধ্যমিক (Madhyamik Result 2024) পরীক্ষা দিয়েছেন, তারা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। wbbse.wb.gov.in এবং Wbresults.Nic.In -এ ক্লিক করে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এছাড়া মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন দুটি অ্যাপ। এগুলি হল মাধ্যমিক রেজাল্ট ২০২৪ ও মাধ্যমিক রেজাল্ট। ওই সময় তাঁদের হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড। ফল জানার সময় পরীক্ষার্থীকে লিখতে হবে রোল নম্বর। তবেই স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট।

    কবে হাতে মার্কশিট

    উল্লেখ্য, ওই দিনই বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কিশট ও শংসাপত্র স্কুলগুলিকে বিলি করবে পর্ষদ। যা শুরু হবে সকাল ১০ টা নাগাদ। কলকাতার স্কুলগুলি পর্ষদের দফতর থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে।ফলে বৃহস্পতিবার দুপুর থেকেই স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষার মার্কশিট পেতে পারবে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result 2024)। যা শেষ হয় ওই মাসের ১২ তারিখে। পরীক্ষা শেষের সঙ্গে সঙ্গেই ৯০ দিনের মধ্যে রেজাল্ট বেরনোর কথা জানিয়ে দেওয়া হয়। আগামী ১২মে সেই ডেড লাইন পূরণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রেজাল্ট প্রকাশ করছে পর্ষদ। 

    আরও পড়ুন: তাপপ্রবাহের কবলে একের পর এক জেলা, মঙ্গলবার রাজ্যের কোথায় তাপমাত্রা কত ছিল?

    কীভাবে রেজাল্ট দেখবেন 

    ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, ডেট অব বার্থ দিয়ে পরীক্ষার্থীর ফলাফল দেখা যাবে

    — অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ক্লিক করুন

    — WBBSE মাধ্যমিক ক্লাস ১০ রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন

    — রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে

    —লগ-ইন করলেই দেখা যাবে রেজাল্ট

    — এখান থেকে মার্কশিটের পিডিএফ নেওয়া যাবে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share