Tag: Madhyom

Madhyom

  • Barrackpore: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, দলের বিধায়ককেই গ্রেফতারের দাবি অর্জুন অনুগামীদের!

    Barrackpore: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, দলের বিধায়ককেই গ্রেফতারের দাবি অর্জুন অনুগামীদের!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে জড়িতে সন্দেহে সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিংকে গ্রেফতার করার পর থেকেই সরগরম বারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। শুক্রবার পাপ্পুকে বারাকপুর (Barrackpore) মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৪ দিনের আবেদন জানানো হয়। বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি ভিকি যাদব খুনে অন্যতম অভিযুক্ত পঙ্কজ সিং, ইফতিকার আলম শুক্রবার আদালতের তোলা হয়েছিল। বিচারক এই দুজনকেও চার দিনের পুলিশ হেপাজতের  নির্দেশ দিয়েছেন। পঙ্কজ এবং পাপ্পুকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর।  

    বিধায়ক সোমনাথ শ্যামকে গ্রেফতারের দাবি জানালেন অর্জুন অনুগামীরা

    বৃহস্পতিবার বারাকপুরে (Barrackpore) গোয়েন্দা দফতরে পুরানো একটি মামলায় তদন্তের স্বার্থে হাজিরা দিতে এসে পাপ্পু সিং গ্রেফতার হন। তারপরই পরেই অর্জুন সিংয়ের অনুগামীরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। রাতেই জগদ্দল, ভাটপাড়া এলাকায় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের  সঙ্গে সাংসদ অর্জুন সিংয়ের অনুগামীদের মধ্যে হাতাহাতি হয়। যদিও পুলিশ প্রশাসনে কড়া নজরদারি থাকায় রাতে বড় কোনও গন্ডগোল হয়নি। তবে শুক্রবার সকালে ভাটপাড়ার অর্জুন সিংয়ের খাস তালুক মজদুর ভবনের সামনে পাপ্পু সিং এর অনুগামীরা সোমনাথ শ্যামের গ্রেফতারের দাবিতে সরব হন। বিক্ষোভকারীদের বক্তব্য, ভিকি যাদব খুনের অন্যতম অভিযুক্ত পঙ্কজ সিং সোমনাথের ঘনিষ্ঠ। জন্মদিনের পার্টিতে সোমনাথ সিং পঙ্কজকে কেক খাওয়াতে দেখা গিয়েছে। পাপ্পুকে গ্রেফতার করা হলে এই খুনের ঘটনায় সোমনাথকে গ্রেফতার করতে হবে।

    বারাকপুর (Barrackpore) আদালতে দিনভর কী হল?

    জানা গিয়েছে, এদিন সকালেই পাপ্পু সিংকে কোর্ট লকআপে নিয়ে আসা হয়। বেলা বাড়তে আদালতের সামনে অর্জুন অনুগামী ও পাপ্পু সিং এর অনুগামীদের ভিড় বাড়তে শুরু করে। পাপ্পুর গ্রেফতারের প্রতিবাদে রীতিমতো তারা ক্ষোভে ফেটে পড়েন। তৃণমূল কর্মীদের ভিড়ে আদালতের সামনের এস এন ব্যানার্জি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। পাপ্পু সিংকে মুক্তির দাবিতে তৃণমূল কর্মীরা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন। যার জেরে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও অপ্রতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিশেষ করে রিভার সাইড রোডে প্রচুর স্কুল রয়েছে। স্কুলের ছেলেমেয়েদের অনেকটা ঘুরে যেতে হয়। দুপুরের  দুটো নাগাদ মামলাটি আদালতে ওঠে। বিচারক ছিলেন রাহুল ভট্টাচার্য। পাপ্পু সিংয়ের হয়ে প্রায় শতাধিক আইনজীবী সওয়াল করেন। আইনজীবীদের বক্তব্য, পাপ্পুকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। বিচারক রাহুল ভট্টাচার্য তদন্তকারী অফিসারের কাছে বিষয়টি বিস্তারিত জানতে চান। তদন্তকারী আধিকারিক জানান, ভিকি যাদব খুনের ঘটনায় ১২ ই ডিসেম্বর পাপ্পু সিং যুক্ত থাকার বিষয়টি সামনে আসে। তাই ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। সন্ধ্যা পর্যন্ত পেন্ডিং রাখার পর সন্ধ্যা ৬ টা নাগাদ বিচারক পাপ্পু সিংকে পাঁচ দিনে পুলিশ হেফাজত নির্দেশ দেন।

    কী বললেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম?

    এদিকে সোমনাথ শ্যাম বলেন, আগেও বলেছি এখনও বলছি পাপ্পু তার কাকাকে (অর্জুন সিং) জিজ্ঞেস না করে কোনও কাজ করে না। পুলিশি তদন্তে পাপ্পু জড়িত থাকার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে। তাই, এই খুনের পিছনে অর্জুন সিংহের হাত রয়েছে। আমরা তার গ্রেফতারের দাবি জানাচ্ছি।

    সাংসদ অর্জুনের কী বক্তব্য?

    অর্জুন সিং বলেন, পাপ্পু গ্রেফতার করে কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যাবে না। তৃণমূলে ক্ষতি করা যাবে না। অর্জুন সিংয়ের কোনও ক্ষতি করতে পারবে না। রোজ পাপ্পু সিং তৈরি করার ক্ষমতা আমার রয়েছে। আমরা পাপ্পুর জন্য আইনি লড়াই লড়ব। মিথ্যা সব সময় মিথ্যায় প্রমাণিত হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Burdwan: ‘ক্লাবগুলিকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরও কাজ করছে না’, বেফাঁস মন্তব্য তৃণমূল মন্ত্রীর

    Burdwan: ‘ক্লাবগুলিকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরও কাজ করছে না’, বেফাঁস মন্তব্য তৃণমূল মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ধমান (Burdwan) নাট্য উৎসবে মন্ত্রীর বেফাঁস বক্তব্য। অস্বস্তিতে পড়েছে শাসক দল। ক্লাবগুলিকে টাকা দেওয়ার পর তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ক্লাবের সদস্যরা শাসকদলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা মিটিং-মিছিলে ডাকলে আগের মতো সেভাবে হাজিরা দিচ্ছে না বলেই কি মন্ত্রী লোকসভা ভোটের আগে ক্লাবগুলিকে টাকা দেওয়ার বিষয়টি আরও একবার স্মরণ করিয়ে দিলেন? অন্তত এমনটাই মনে করছে বিরোধীরা।

    ঠিক কী বলেছেন মন্ত্রী? (Burdwan)

    বৃহস্পতিবার বর্ধমানে (Burdwan) সংস্কৃত লোকমঞ্চে শুরু হল নাট্য উৎসব ২০২৩। সূচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। হাজির ছিলেন এলাকার বিধায়ক খোকন দাস, বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক। সূচনার পর মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়ন, খেলাধূলা এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য রাজ্য সরকার বছরে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেয়। কিন্তু, বাস্তবে অনুদানের পাঁচ লক্ষ টাকা ব্যবহার হয় না সাংস্কৃতিক কাজে। বর্ধমান জেলায় ১০০টি ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আমার এলাকায় ৭৫টি ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দিয়েছি। কেউ নাটক করে না। রবীন্দ্র সঙ্গীত করে না। আমার আক্ষেপ হয়। এই বিষয়টি প্রকাশ্যে না আনার জন্য সংবাদ মাধ্যমকে অনুরোধ করব। মূলত, মন্ত্রীর ইঙ্গিত, ক্লাবগুলি কাজ না করায় টাকা নষ্ট হচ্ছে।

    ভোট কেনার জন্যই ক্লাবগুলিকে টাকা, সরব বিজেপি

    বিজেপির পূর্ব বর্ধমান (Burdwan) জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, ভোটের আগে মনে করিয়ে দেওয়ার জন্য এই বক্তব্য। কারণ, ভোট কেনার রাজনীতির জন্য ক্লাবগুলিকে অর্থ দেওয়া হয়। সেটা হচ্ছে না বলেই মন্ত্রীর এখন আক্ষেপ হচ্ছে। ক্লাবগুলো যদি উন্নয়নের কাজে টাকাগুলো ব্যবহার না করে, তাহলে অডিট করান। আসলে ক্লাবগুলোর কোনও দোষ নেই। যে উদ্দেশ্যে নিয়ে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই উদ্দেশ্যে সফল না হওয়াতে মন্ত্রীর জ্বলন ধরছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • LPG: গ্যাসে বায়োমেট্রিক যাচাইয়ের সময়সীমা বাড়ানো হল মার্চ পর্যন্ত, তারপরও ভিড় গ্রাহকদের

    LPG: গ্যাসে বায়োমেট্রিক যাচাইয়ের সময়সীমা বাড়ানো হল মার্চ পর্যন্ত, তারপরও ভিড় গ্রাহকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলায় জেলায় রান্নার গ্যাসে (LPG)  ‘বায়োমেট্রিক অথেন্টিকেশন’ বা আঙুল ছাপ নেওয়ার কাজ চলছে। আর সেই কাজ করতে গিয়ে গ্যাস অফিসগুলিতে গ্রাহকদের ভিড় বেড়েই চলেছে। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে আগে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এবার সেই সময়সীমা বাড়ানো হয়েছে।

    বায়োমেট্রিকের সময়সীমা কতদিন বাড়ানো হল? (LPG)

    মূলত, ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে ধরে নিয়ে গ্রাহকরা গ্যাস অফিসে ভিড় করছিলেন। সময়সীমা বাড়ানোর বিষয়টি অনেকে না জানার কারণে সমস্যা তৈরি হয়েছে। আর সময় কম থাকায় গ্যাস (LPG) অফিসগুলিতে গ্রাহকদের ভিড় বেড়েই যাচ্ছিল। এবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত গ্রাহকরা আঙুলের ছাপ দেওয়ার সময় পাবেন। ফলে, অকারণে গ্যাস অফিসে ভিড় করার প্রয়োজন নেই। আর প্রবীণ নাগরিকদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। বাড়িতে গিয়ে ‘বায়োমেট্রিক অথেন্টিকেশন’ বা আঙুল ছাপ নেওয়া হবে। গ্রাহকদের প্রশ্ন, এই আধার সংযুক্ত না করা হলে গ্যাস পরিষেবা বন্ধ হয়ে যাবে? এই বিষয়ে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে বলা হয়েছে, পরিষেবায় কোনও সমস্যা হবে না। তবে, ভর্তুকিতে প্রভাব পড়তে পারে। গ্যাস-আধার অনলাইনে লিঙ্ক করা গেলেও, অনেকেই সেই সম্পর্কে ওয়াকিবহাল নন। ফলে, ডিস্ট্রিবিউটর অফিসের সামনে বাড়ছে ভিড়।

    গ্রাহকদের থেকে বাড়তি টাকা নেওয়া যাবে না

    রান্নার গ্যাসে ‘বায়োমেট্রিক অথেন্টিকেশন’ বা আঙুল ছাপ নেওয়ার সময় বাড়তি কোনও টাকা নেওয়া যাবে না। বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ইন্ডেন এলপিজি’র (LPG) ডোমেস্টিক গ্রাহকদের আধারের তথ্য পরীক্ষা করে দেখার জন্য ওই আঙুল ছাপ নেওয়ার কাজ চলছে। কিন্তু এই কাজের জন্য গ্রাহকদের কাছ থেকে কোনও রকম চার্জ নেওয়া হচ্ছে না। এই সার্ভিস দেওয়া হচ্ছে বিনামূল্যে। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, যদি কোথাও এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যে ওই কাজের জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে জানাতে হবে। এর জন্য কোম্পানি একটি টোল ফ্রি নম্বরও দিয়েছে। তা হল, ১৮০০২৩৩৩৫৫৫। এর জন্য কোম্পানির (LPG) টিম রয়েছে, যারা সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করার জন্য তৈরি থাকবে। 

    জেলায় জেলায় গ্যাস অফিসে গ্রাহকদের ভিড় বাড়ছে

    কোচবিহারে রান্নার গ্যাসের (LPG) বায়োমেট্রিক আপডেটের জন্য সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষায় রয়েছেন গ্রাহকরা। চরম হয়রানির শিকার হচ্ছেন বলেও অনেকের অভিযোগ। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে অনেকেই ফিরে যাচ্ছেন লিংক না থাকায়, আবার পরের দিন এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। বিশেষত চরম সমস্যায় পড়েছেন বয়স্ক মানুষরা। আবার বাঁকুড়া শহরেও দেখা গেল এমন ছবি। মাচানতলায় সকাল থেকেই গ্রাহকদের লম্বা লাইন ইন্ডিয়ান গ্যাস এজেন্সির দোকানের সামনে। সার্ভার ডাউন থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। তাই দীর্ঘক্ষণ লাইন দিয়েও ঘুরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। আবার অপেক্ষায় অপেক্ষায় দীর্ঘায়িত হচ্ছে লাইন। বর্ধমানের মেমারিতেও গ্যাস অফিসের সামনে ভোরবেলা থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কেউ ভোর ৪ টে, কেউ ভোর ৫ টায় এসে লাইন দিয়েছেন ফুয়েল অফিসের সামনে। তারপরও ঠিকমতো লিঙ্ক করানো যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেক গ্রাহকই। অনলাইন পরিষেবা ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলে দাবি করছেন অনেক গ্রাহক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • DA Protest: ডিএ আন্দোলন ঘিরে ধুন্ধুমার, নবান্নের মুখে মিছিল আটকেও পিছু হটল পুলিশ

    DA Protest: ডিএ আন্দোলন ঘিরে ধুন্ধুমার, নবান্নের মুখে মিছিল আটকেও পিছু হটল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: যত দিন যাচ্ছে, ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলনের (DA Protest) ঝাঁঝ যেন ক্রমশ বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রীর ডিএ দেওয়া সংক্রান্ত ঘোষণাও সেই আগুনে জল ঢালতে পারেনি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শর্তসাপেক্ষে নির্দেশ দিয়েছিলেন, যৌথ মঞ্চের সদস্যরা নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ধর্নায় বসতে পারবেন। সেইমতো শুক্রবার ভোরের আলো ফোটার আগেই ডিএ নিয়ে আন্দোলনকারীরা মিছিল করে নবান্ন অভিমুখে রওনা দেন। কিন্তু বাসস্ট্যান্ডে পৌঁছানোর আগেই তাঁদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড করে তাঁদের যেতে বাধাও দেওয়া হয়। এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক বচসা শুরু হয়ে যায়। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের নেতৃত্বে সবাই রাস্তার ওপরেই বসে পড়েন। মুহূর্তের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে বেলার দিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে শুরু হয় ধর্না।

    মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই ধর্না কর্মসূচি (DA Protest)

    উল্লেখ্য, বড়দিনের অনুষ্ঠানমঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু এই রায়ে আন্দোলনকারীরা খুব একটা খুশি হতে পারেননি। তাঁদের সাফ কথা, ইতিমধ্যেই ৪০ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। সেই জায়গায় চার শতাংশ দেওয়ার অর্থ হল মাত্র ১০ ভাগের এক ভাগ দেওয়া। এরপরেও ৩৬ শতাংশ ডিএ বকেয়া থেকে যাবে। এমনকী সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ‘ভিক্ষা’ বলেও কটাক্ষ করেছেন। পাশাপাশি একই দিনে হাইকোর্ট আন্দোলনকারীদের ধর্নায় বসার অনুমতি দেওয়ায় পরিস্থিতি যৌথ মঞ্চের পক্ষে চলে যায়। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সংগঠনের পক্ষ থেকে ধর্নার কর্মসূচি (DA Protest) ঘোষণা করে দেওয়া হয়। সেই মতোই কাক ভোরে আন্দোলনকারীরা নবান্ন অভিমুখে রওনা দেন।

    পুলিশ সবরকম চেষ্টা চালায় (DA Protest)

    আন্দোলনকারীদের অভিযোগ, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁদের আটকাতে যাবতীয় ব্যবস্থা নিয়েছিল পুলিশ। প্রথমত সাত সকালে তাঁদের একটি কাগজ দেখিয়ে বলা হয়, ডিভিশন বেঞ্চের নির্দেশ রয়েছে। কিন্তু সেটি সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি যে নির্দিষ্ট জায়গায় আন্দোলনকারীদের ধর্নায় (DA Protest) বসার কথা ছিল, সেই জায়গাটি ভরিয়ে দেওয়া হয় বেসরকারি বাসে। এখানেই প্রশ্ন উঠেছে, যেখানে সরকারি বাস থাকার কথা, সেখানে বেসরকারি বাস এল কীভাবে। যদিও ডিভিশন বেঞ্চের নির্দেশের জেরে পুলিশের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Winter Disease: শীতে বাড়ছে সর্দি-কাশির দুর্ভোগ! শিশুদের ভোগাচ্ছে কনজাংটিভাইটিস!

    Winter Disease: শীতে বাড়ছে সর্দি-কাশির দুর্ভোগ! শিশুদের ভোগাচ্ছে কনজাংটিভাইটিস!

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    কলকাতা থেকে জেলা, রাজ্যের সর্বত্র তাপমাত্রার পারদ ওঠানামা করছে। বড়দিনের আগে শীতের আমেজ রাজ্য জুড়ে। কিন্তু বছর শেষের আনন্দ মাটি হতে পারে। যে হারে সর্দি-কাশির ভোগান্তি বাড়ছে, তাতে ভাইরাসঘটিত জ্বরের দাপট বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ। পাশপাশি উদ্বেগ বাড়াচ্ছে কনজাংটিভাইটিস। বিশেষত শিশুরোগ‌ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, পাঁচ বছরের কম বয়সীদের এই সময়ে চোখে সংক্রমণ দেখা দিচ্ছে। তাই বাড়তি সতর্কতা জরুরি।

    কোন ধরনের সমস্যা বেশি হচ্ছে? 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, আট থেকে আশি সর্দি-কাশিতে ভুগছেন। বিশেষত কাশির দাপট মারাত্মক। তাপমাত্রার পারদ কমতেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে। যার জেরে একাধিক ভাইরাস সক্রিয় হয়েছে। ফলে, ভাইরাস ঘটিত সংক্রমণের হার বাড়ছে। জ্বর কয়েক দিনের মধ্যে কাবু হলেও, ভোগান্তি বাড়াচ্ছে কাশি। সপ্তাহ খানেক একটানা গলাব্যথা, কাশির মতো সমস্যা থাকছে। তবে, জেরেন্টোলজিস্ট অর্থাৎ, বয়স্কদের রোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানাচ্ছেন, বয়স্কদের নিয়ে বাড়তি উদ্বেগ রয়েছে। কারণ, মাত্রাতিরিক্ত বায়ুদূষণের জেরে ফুসফুসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তার উপরে লাগাতার কাশি-সর্দি শ্বাসনালীর সংক্রমণের মতো সমস্যা, ফুসফুসের রোগের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। 
    পাশাপাশি এই আবহাওয়ায় শিশুদের কনজাংটিভাইটিসের সমস্যা দেখা দিচ্ছে। চোখ চুলকানো, লাল হয়ে যাওয়া, বারবার চোখ দিয়ে জল পড়ার মতো সমস্যায় জেরবার শিশুরা। এমনটাই জানাচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ। এই আবহাওয়ার জেরেই সমস্যা বাড়ছে বলে তাঁরা জানাচ্ছেন।

    কোন ঘরোয়া উপাদান সমস্যা মোকাবিলা করতে পারে? 

    বড় সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ মতোই চলতে হবে। কিন্তু ঘরোয়া কয়েকটি উপাদান নিয়মিত ব্যবহার করলে ভোগান্তি কমবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। 
    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শীতকাল জুড়ে কিউই, মাল্টা, কমলালেবুর মতো ফল নিয়মিত খেতে হবে। এই ধরনের ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি। এছাড়া রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর ক্ষমতা রয়েছে। তাই নিয়মিত এই ধরনের ফল একটি করে খেলে যে কোনও ভাইরাস ঘটিত সংক্রমণের ঝুঁকি কমবে। 
    নিয়মিত এক চামচ মধু এবং হলুদ গরম দুধে মিশিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, সর্দি-কাশি মোকাবিলায় মধু উপকারী। হলুদ দেহের প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। আর দুধের প্রচুর পুষ্টিগুণ। এই দুটি একসঙ্গে খেলে সর্দি-কাশির হাত থেকে রেহাই পাওয়া সহজ হয়। 
    কাশির ভোগান্তি কমাতে দিনে একবার তুলসী পাতার সঙ্গে গোলমরিচ এবং লবঙ্গ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এগুলো গলার খুসখুসে ভাব কমাতে সাহায্য করে। 
    রসুন নিয়মিত খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, রসুনে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। যা যে কোনও রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের জোগান পর্যাপ্ত থাকলে, সহজে কোনও রোগ কাবু করতে পারে না। তাই শীতকালে নিয়মিত রসুন খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। 
    শিশুদের কনজাংটিভাইটিসের সমস্যা কমাতে দিনে একাধিকবার চোখ এবং হাত গরম জলে পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, বাইরে থেকে আসলে অবশ্যই পরিষ্কার করতে হবে। বাড়িতে থাকলেও একাধিকবার পরিষ্কার তুলো দিয়ে গরম জলে চোখ পরিষ্কার করতে হবে। হাত সাবান দিয়ে গরম জলে ধুয়ে দিতে হবে। তাহলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: মহিলাকে কুপ্রস্তাব দিয়ে অপহরণের চেষ্টা! তৃণমূল নেত্রীর ছেলেকে গণপিটুনি

    North 24 Parganas: মহিলাকে কুপ্রস্তাব দিয়ে অপহরণের চেষ্টা! তৃণমূল নেত্রীর ছেলেকে গণপিটুনি

    মাধ্যম নিউজ ডেস্ক: মা তৃণমূল নেত্রী বলে এলাকায় দাপিয়ে বেড়ান ছেলে। এবার এক মহিলাকে কুপ্রস্তাব ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদার আষাঢ় বাজার এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেত্রীর ছেলের নাম মিঠুন বালা। আর তাঁর মায়ের নাম মাধুরী বালা। তিনি সিন্দ্রনী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামের তৃণমূল সদস্যা।

    ঠিক কী অভিযোগ? (North 24 Parganas)  

    উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) আষাঢ় বাজারে বিউটি পার্লার বন্ধ করে ফিরছিলেন এক মহিলা। সেই মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে মিথুন বালার বিরুদ্ধে। পরে, গ্রাম পঞ্চায়েত অফিসের পাশ থেকে মহিলাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ারও নাকি চেষ্টা করেন মিঠুন। মহিলা চিৎকার শুরু করেন। সেই সময় তাঁর চিৎকার বন্ধ করার জন্য মহিলাকে মারধরও করা হয়। যদিও মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। চোখের সামনে মহিলার সঙ্গে অভব্য আচরণ করতে দেখে উত্তেজিত জনতা মিঠুনকে ধরে গণপিটুনি দেয়। তৃণমূল নেত্রীর ছেলেকে মারধরের মুহূর্তের ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। মিঠুনের নামে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অনুযায়ী তাঁকে গ্রেফতার করা হয়।

    অভিযুক্ত যুবক কী সাফাই দিলেন?

    মিঠুন বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে আমাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি কথা বলতে গেলে আচমকা মারধর শুরু করে। আমার বিরুদ্ধে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার মা যেহেতু তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সেই কারণেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি কাউকে অপহরণ বা মারধর করিনি।

    রাজনৈতিক ষড়ষন্ত্র, দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্যার

    এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা মাধুরী বালার। তিনি বলেন, রাজনৈতিক কারণে পুরোপুরি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক। আমার ছেলে দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তা আমি মেনে নেব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Maoist Attack: ঝাড়খণ্ডে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা, ব্যাহত ট্রেন চলাচল

    Maoist Attack: ঝাড়খণ্ডে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা, ব্যাহত ট্রেন চলাচল

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা (Maoist Attack)। এর জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে হাওড়া-মুম্বই শাখায় ট্রেন চলাচল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ঝাড়খণ্ডের গোইলকেরা এবং মনোহরপুর স্টেশনের মাঝে রেললাইনের বেশ খানিকটা অংশ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় মাওবাদীরা (Maoist Attack)। ঠিক তার পাশের লাইন দিয়ে যাচ্ছিল একটি মালগাড়ি। মালগাড়ির চালক বিষয়টি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে স্থানীয় স্টেশন ম্যানেজারকে সতর্ক করে দেন।

    বড় দুর্ঘটনার কবলে পড়তে পারত আপ শালিমার-কুরলা এক্সপ্রেস

    সেই সময়ে ওই ট্র্যাক দিয়ে যাওয়ার কথা আপ শালিমার-কুরলা এক্সপ্রেসের। খুব স্বাভাবিকভাবেই এক ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হতে হত ওই এক্সপ্রেসকে। খবর পাওয়া মাত্রই গোইলকেরা স্টেশনে শালিমার কুরলা আপ-এক্সপ্রেস কে দাঁড় করিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি রেলের শীর্ষ আধিকারিকদের খবর দেওয়া হয়। পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছায় রেলের সুরক্ষা বাহিনী ও রেলের উচ্চপদস্থ পদাধিকারীরা। প্রসঙ্গত, শুক্রবার বাইশে ডিসেম্বর ভারত বনধ-এর ডাক দিয়েছে মাওবাদীরা (Maoist Attack)। তার আগেই এমন ঘটনা ঘটল ঠিক ২১ ডিসেম্বরের রাতে। সূত্রের খবর, ঘটনাস্থল থেকেই একটি মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে।

    আরও পড়ুুন: “ভোটের আগে ললিপপ”! চার শতাংশ ডিএ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর

    কী বলছে প্রশাসন? 

    শুক্রবার এই ঘটনার পরেই বেশ কয়েকটি ট্রেনকে রাতেই অন্যান্য স্টেশনে দাঁড় করিয়ে রাখতে হয়। যেমন, মনোহরপুরে পোরবন্দর শালিমার এক্সপ্রেস, জগদলপুর হাওড়া এক্সপ্রেস, গোইলকেরায় শালিমার এলটিটি এক্সপ্রেস, রৌরকেল্লায় পুনে হাওড়া এক্সপ্রেস, চক্রধরপুরে (Maoist Attack) হাওড়া সিএসএমটি এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সিংভূমের পুলিশ সুপার আশুতোষ শেখর বলেন, “ঘটনাস্থলের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে রেলওয়ে ট্র্যাক মেরামতের কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই ট্রেন পরিষেবা ফের চালু করা হবে বলে আশা করা হচ্ছে। মাওবাদীরা ওই এলাকায় ব্যানার এবং পোস্টারও ফেলে গিয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন ১২ জন তৃণমূল কাউন্সিলার, কেন জানেন?

    North 24 Parganas: চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন ১২ জন তৃণমূল কাউন্সিলার, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: টাকি পুরসভায় ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব বহুদিন ধরেই চলছিল। যত দিন যাচ্ছে, সেই সম্পর্কের আরও অবনতি হয়েছে। এবার চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, বেআইনিভাবে জমি হস্তান্তর-সহ একাধিক কেলেঙ্কারির অভিযোগ আনলেন ভাইস চেয়ারম্যান। শুধু অভিযোগ নয়, উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) বসিরহাট মহকুমার টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজি-সহ তৃণমূলের ১২ জন কাউন্সিলার অনাস্থা প্রস্তাব আনলেন। বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।

    মহকুমা শাসকের দফতরে জমা পড়ল অনাস্থা প্রস্তাব (North 24 Parganas)

    উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) টাকি পুরসভায় মোট আসন সংখ্যা ১৬টি। এর মধ্যে ১৪টি আসন তৃণমূলের দখলে রয়েছে। আর ২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ১৪টি আসনের মধ্যে ১২জন তৃণমূল কাউন্সিলার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছে। স্বাভাবিকভাবে চেয়ারম্যান আসন সংখ্যার বিচারে সংখ্যালঘু হয়ে পড়েছেন। ফলে, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারলে চেয়ারম্যানের সরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে, অনাস্থা প্রস্তাব নিয়ে ভাইস চেয়ারম্যান কোনও মন্তব্য করতে চাননি। টাকি পুরসভা তৃণমূলের কাউন্সিলারদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল এদিন। বসিরহাট মহকুমা শাসকের দফতরে অনাস্থা প্রস্তাব পেশ করলেন ভাইস চেয়ারম্যান-সহ ১২ জন তৃণমূল কাউন্সিলার। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা জেলাশাসক  শরৎ কুমার দ্বিবেদীর দফতরে তা পাঠানো হয়েছে। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, ‘টাকি পৌরসভায় একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেখানে বেআইনিভাবে জমি হস্তান্তর থেকে চুরি করে সরকারি জমি দখল করা, এমনকী স্বজনপোষণ-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তৃণমূলের এক পক্ষের বিরুদ্ধে আর এক পক্ষ অনাস্থা এনেছে। এবার আপনারাই ভাবুন এই দলটা কেমন। আমরা চাই, দুর্নীতিমুক্ত টাকি পুরসভা।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: দলীয় মঞ্চে তৃণমূল নেতাদের সঙ্গে উর্দি গায়ে পুলিশ আধিকারিক! জেলাজুড়ে শোরগোল

    Birbhum: দলীয় মঞ্চে তৃণমূল নেতাদের সঙ্গে উর্দি গায়ে পুলিশ আধিকারিক! জেলাজুড়ে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: বীরভূমের (Birbhum) নানুরে তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উর্দি পরে অতিথি হিসেবে বসে পুলিশ অফিসারেরা। নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠানে নেতাদের পাশে মঞ্চে বসে সার্কেল ইনস্পেকটর কল্যাণপ্রসাদ মিত্র ও নানুর থানার ওসি শেখ ইজরাইল। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছে বিজেপি।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Birbhum)

    বীরভূমের (Birbhum) নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। সেই মতো দলীয় পতাকা সহ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে মঞ্চ সাজানো হয়েছিল। এমনকী, মঞ্চের পিছনে তৃণমূল ছাত্র পরিষদ লেখা লোগো দেওয়া ছিল। সেই অনুষ্ঠান মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, তৃণমূল নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল নেতারা। একই মঞ্চে অতিথি হিসেবে উর্দি পরে বসে থাকতে দেখা যায় নানুর সার্কেল ইনস্পেকটর (সিআই) কল্যাণপ্রসাদ মিত্রকে। এছাড়া, সাধারণ পোশাকে বসে থাকতে দেখা যায় নানুর থানার ওসি শেখ ইজরায়েলকে। যা নিয়ে প্রশ্ন উঠছে। কীভাবে তৃণমূল আয়োজিত অনুষ্ঠান মঞ্চে নেতাদের সঙ্গে কর্তব্যরত পুলিশ অফিসাররা বসে থাকতে পারেন। যদিও, এই প্রসঙ্গে মুখ খুলতে চাননি কোন তৃণমূল নেতৃত্ব।

    রাজ্যে শাসকের আইন চলছে, কটাক্ষ বিজেপির

    বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল বলেন, ‘রাজ্যে আইনের শাসন নেই। শাসকের আইন চলছে। পুলিশ সব সময় শাসকের দলদাস। তাই ইউনিফর্ম পরে পুলিশ তৃণমূলের মঞ্চে বসে রয়েছে। এটা কাম্য নয়। এই পুলিশ কখনও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে? পুলিশের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পাল্টে যাচ্ছে। এসব মানুষ বেশিদিন মেনে নেবে না। সামনেই লোকসভা নির্বাচন। সেই ভোটে মানুষ তৃণমূলকে বুঝিয়ে দেবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: চারশোর বেশি আসনে জিতবেন মোদি, বললেন শুভেন্দু

    Suvendu Adhikari: চারশোর বেশি আসনে জিতবেন মোদি, বললেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: চারশোর বেশি আসন নিয়ে কেন্দ্রে ফের ক্ষমতায় আসছে বিজেপি। বৃহস্পতিবার পুরুলিয়ার জয়পুরে দলের কর্মিসভায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে দলীয় কর্মীদের তিনি আসন্ন লোকসভা নির্বাচনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশও দিলেন। বিরোধী দলনেতার এই বক্তব্যে সভায় আসা কর্মীরা চাঙা হয়ে ওঠেন।

    ইন্ডি জোটকে কটাক্ষ শুভেন্দুর (Suvendu Adhikari)

    এদিন স্থানীয় আরবিবি স্কুল ময়দানের ওই কর্মিসভায় বক্তব্যের শুরু থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু (Suvendu Adhikari) আক্রমণ করেন। সঙ্গে ইন্ডি জোটকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে ভোটের ফল দেখার পরে দিদির প্রধানমন্ত্রী হওয়ার সাধ চলে গিয়েছে।’ শুভেন্দুর আরও সংযোজন, ‘রাজ্য সরকারের ‘দিদিকে বলো’ কর্মসূচির ফোন নম্বর এখন মুখ্যমন্ত্রীকে বলো হয়েছে। বোতলটা নতুন, কিন্তু মদটা সেই পুরনো। ওই নম্বরে ফোন করা মানে ঢপ।

    পুলিশ-প্রশাসনকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ১০ বছর ধরে পুরুলিয়ায় পুলিশের বেশ কিছু সাব-ইন্সপেক্টর রয়েছে, যারা টাকা তুলছে আর ভোট লুট করছে। তাদের তালিকা আমরা তৈরি করেছি। ভোটের আগে এদের রাজ্যের বাইরে গ্যারেজ করব। ওই তালিকার কয়েকটি নাম এদিন পড়েও শোনান তিনি। পাশাপাশি তিনি বলেন, পুলিশ পাহাড় কেটে বিক্রি করে দিচ্ছে। প্রকৃতি লুট হচ্ছে প্রতিদিন। গরু পাচারে যুক্ত পুলিশ।

    ডিএ নিয়ে কী বললেন শুভেন্দু?

    রাজ্য সরকারি কর্মীদের ডিএ প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, যৌথমঞ্চের আন্দোলনকে হাইকোর্ট স্বীকৃতি দিয়েছে। যৌথমঞ্চ ডাকলে আমি যাব। অধিকার রক্ষার লড়াইয়ে আমরা আগেও ছিলাম, এখনও থাকব। পরবর্তীকালেও আমি ওদের সঙ্গে থাকব। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বঞ্চিত প্রার্থীদের জন্য যে ভূমিকা গ্রহণ করেছেন, তাতে তিনি সমাজ সংস্কারক হিসেবে উদিত হবেন। তাঁকে প্রণাম জানাই। তাঁর লড়াই যেন স্বার্থক হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share