Tag: Madhyom

Madhyom

  • ED: রেশন-দুর্নীতির কোটি কোটি টাকা বিনিয়োগ নিউ দিঘার হোটেলে! ‘বালু-বাকিবুর’ যোগ খতিয়ে দেখছে ইডি

    ED: রেশন-দুর্নীতির কোটি কোটি টাকা বিনিয়োগ নিউ দিঘার হোটেলে! ‘বালু-বাকিবুর’ যোগ খতিয়ে দেখছে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: দুদিন আগেই নদিয়ার রানাঘাটে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের রেশন দুর্নীতির টাকা দিঘার হোটেলে বিনিয়োগ হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ যে সঠিক, তা দিঘার হোটেলে ইডি-র (ED) নজরদারি শুরু করার ঘটনায় প্রমাণিত হয়েছে। বেনামে সম্পত্তির যোগ খুঁজতে এবার কি পূর্ব মেদিনীপুরের সৈকতে শহরে আসবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? তা নিয়ে জেলা জুড়ে গুঞ্জন শুরু হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর থেকেই নিউ দিঘার হোটেল নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা বালুর তিনটি হোটলের নামের তালিকা তুলে ধরেন। তিনি বলেন, ‘হোটেল মেঘবালিকা, বিচ ভিউ এবং বি ভিউ রিসর্ট। এই হোটেলগুলির মালিক অজয় দাস, দেবাশিস দাস ও সম্রাট। ৫০ টাকার স্ট্যাম্প পেপারে বালু তাঁর স্ত্রী এবং আপ্ত সহায়ক অভিজিৎ দাসের নামে করিয়ে নিয়েছে।’

    দিঘায় চারটি হোটেলের হদিশ (ED)

    সূত্র মারফত জানা যাচ্ছে, দিঘায় চারটি হোটেলের সঙ্গে বনমন্ত্রীর যোগ খতিয়ে দেখছেন ইডি (ED) আধিকারিকরা। মন্ত্রী ঘনিষ্ঠ তিনজনকে নিয়ে একটি সংস্থা রয়েছে। সেই সংস্থা ওই চারটি হোটেল দেখভাল করে। এর মধ্যে একটি হোটেলে বাকিবুরের যাতায়াত ছিল বলেই জানা যাচ্ছে। রেশন দুর্নীতির কোটি কোটি টাকা চারটি হোটেলে বিনিয়োগ হয়েছিল। হলিডে হোম ঘাট সংলগ্ন এলাকা এবং তার থেকে খানিকটা দূরে পর পর চারটি হোটেল রয়েছে। তার মধ্যে একই নামে দু’টি হোটেল আছে। চারটির মধ্যে একটি হোটেল কেনা হলেও বাকি তিনটি নতুন নির্মাণ করা হয়েছে। জানা গিয়েছে, কয়েক বছর আগে একটি পুরনো হোটেল কিনে বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে ঝাঁ চকচকে করা হয়েছে। এই মুহূর্তে সেটি ‘থ্রি-স্টার’ ক্যাটিগরির হোটেল। ২০১৬-১৭ সাল নাগাদ পর পর তিনটি হোটেল নির্মাণ হয়েছে। যদিও এই হোটেলগুলির পক্ষে মন্ত্রীযোগের বিষয়টি স্বীকার করা হয়নি। সবই অপপ্রচার বলেই দাবি তাদের।

    দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কী বক্তব্য?

    দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের কয়েকজন কর্মকর্তার বক্তব্য, ওই চারটি হোটেলের সঙ্গে ধৃত মন্ত্রীকে না দেখলেও বাকিবুর যোগ রয়েছে। এই ডিরেক্টরদের অনেকেই উত্তর ২৪ পরগনা এলাকার বাসিন্দা। মন্ত্রীর বিভিন্ন সংস্থার ডিরেক্টরদের নিয়ে একটি গ্রুপ রয়েছে। সেই গ্রুপ এইসব হোটেল দেখভাল করে। তবে, হোটেল তৈরিতে কারা টাকা বিনিয়োগ করেছে তা আমরা বলতে পারব না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gita Jayanti: ডিসেম্বরে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান ব্রিগেডে, হাজির থাকতে পারেন রাষ্ট্রপতি

    Gita Jayanti: ডিসেম্বরে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান ব্রিগেডে, হাজির থাকতে পারেন রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে চলতি বছরের ডিসেম্বরে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান। অনুষ্ঠানের পরিকল্পনা থেকে আয়োজন সবেতেই সহযোগী সংগঠনের ভূমিকায় দেখা যাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে। জানা গিয়েছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলা এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন দেশের দুই শংকরাচার্য সমেত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

    ২৪ ডিসেম্বর ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ (Gita Jayanti) অনুষ্ঠান

    ‘অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ’-এর উদ্যোগে হতে চলা এই অনুষ্ঠানে রাজ্যের প্রশাসনিক অভিভাবক হিসাবে  আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। উদ্যোক্তারা জানিয়েছেন, ২৪ ডিসেম্বর এই অনুষ্ঠান হবে। ২৪ ডিসেম্বর দিনটিকে বাছার কারণও ব্যাখ্যা করেছেন উদ্যোক্তারা। তাঁদের মতে, ‘‘হিন্দু সংস্কৃতিতে ওই দিন গীতা জয়ন্তী পালন করা হয়ে থাকে এবং এটাও মনে করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতার (Gita Jayanti) জন্ম হয়েছিল, তাই এই দিনকে মোক্ষদা একাদশী হিসেবেও দেশের বিভিন্ন প্রান্তে পালন করা হয়।’’ হিন্দু ধর্মের কোনও কিছু অনুষ্ঠান হলেই তাতে রাজনীতির যোগ খোঁজার চেষ্টা করেন এক শ্রেণির মানুষ। তবে এর সঙ্গে যে রাজনীতির কোনও যোগ নেই, তাও স্বীকার করছেন সংগঠনের কর্তারা।

    কী বলছেন উদ্যোক্তারা?

    অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের সভাপতি প্রদীপ্তানন্দ মহারাজ বলেন, ‘‘এই কর্মসূচি সকলের জন্য। কোনও রাজনীতি নয়, মানব কল্যাণের লক্ষ্য নিয়েই এই অনুষ্ঠানে আমরা কমপক্ষে এক লাখ মানুষের সমাবেশ করব। সমবেত কণ্ঠে তাঁরা গীতা (Gita Jayanti) পাঠ করবেন। এটা অতীতে বিশ্বের কোথাও কখনও হয়নি।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমরা রাজ্যে সনাতন ধর্মের যত সংগঠন, আশ্রম, স‌ংস্থা রয়েছে সকলকেই যোগদানের আবেদন জানিয়েছি। সব রাজনৈতিক দলের সাংসদ, বিধায়কদেরও জানাব। আগামী ২ নভেম্বর রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানাতে দিল্লি যাওয়া হবে। তিনি উদ্বোধন করবেন। সেটা ঠিক হয়ে গেলেই মুখ্যমন্ত্রীর কাছে যাব আমরা। তাঁকে প্রধান অতিথি হিসাবে পেতে চাই।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purulia: বেআইনি মদের কারবার রুখতে অভিযান, কর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর

    Purulia: বেআইনি মদের কারবার রুখতে অভিযান, কর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মেলার মধ্যেই রমরমিয়ে চলছিল বেআইনি মদের কারবার। খবর পেয়ে অভিযান চালান আবগারি দফতরের আধিকারিকরা। সে সময় মারধর করার পাশাপাশি তাঁদের লক্ষ্য করে ইট, পাথর ছোড়া শুরু হয়। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুরুলিয়া (Purulia) জেলার ঝালদার আমাঠারি-খামার অঞ্চলের উহাতু গ্রামের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Purulia)

    স্থানীয় ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া (Purulia) জেলার ঝালদার উহাতু গ্রামের কাছে একটি মাঠে একদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ১৬টি দল অংশগ্রহণ করেছিল সেই প্রতিযোগিতায়। একে কেন্দ্র করে মেলার মতোও বসেছিল সেখানে। প্রচুর লোকের সমাগম হয়েছিল। মেলার মধ্যেই চোলাই মদ এবং নকল বিলিতি মদ বিক্রি হচ্ছিল বলে খবর ছিল আবগারি দফতরের কাছে। সেখানেই দুটি গাড়িতে করে গিয়েছিলেন দফতরের আধিকারিকরা। অভিযানের আগে মাইকে সতর্ক করা শুরু করতেই কিছু লোকজন আচমকা আবগারি আধিকারিক ও কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রকাশ্যেই তাঁদের মারধর করা শুরু করে। ইট-পাথরও ছোড়া হয় বলে অভিযোগ। যে গাড়িতে করে আবগারি আধিকারিকরা এসেছিলেন, সেই দুটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়।

    আবগারি দফতরের আধিকারিক কী বললেন?

    এ বিষয়ে আবগারি দফতরের ঝালদা সার্কেলের ওসি সন্তোষ সেনগুপ্ত বলেন, আমাদের কাছে নির্দিষ্ট খবর ছিল। সেই মতো আমরা অভিযানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি খবর ঠিক ছিল। এর পর আমরা উদ্যোক্তাদের বিষয়টি জানাই। উদ্যোক্তাদের তরফে মাইকিং করা শুরু হয়। তখনই কিছু লোক আমাদের আক্রমণ করে। ইট-পাথর ছোড়া শুরু করে। মারধরও করে। আমাদের কয়েক জন জখম হয়েছেন। তবে, ঘটনাস্থল থেকে চোলাই মদ উদ্ধার হয়েছে। হামলার ঘটনা নিয়ে ঝালদা থানায় অভিযোগ দায়ের করেছি।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amrit Kalash: তৈরি হবে ‘অমৃত বাগান’, বাংলার মাটি নিয়ে দিল্লি রওনা হলেন বিজেপির নেতা-কর্মীরা

    Amrit Kalash: তৈরি হবে ‘অমৃত বাগান’, বাংলার মাটি নিয়ে দিল্লি রওনা হলেন বিজেপির নেতা-কর্মীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের স্বাধীনতা দিবসেই ‘মেরি মাটি, মেরি দেশ’ (Amrit Kalash) কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৩০ জুলাই নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রথমবারের জন্য এই কর্মসূচির পরিকল্পনা জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘মেরি মাটি, মেরি দেশ’ কর্মসূচি রাজ্য জুড়ে পালিত হয় ‘আমার দেশ, আমার মাটি’ হিসেবে। জেলায় জেলায় বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেন কর্মসূচিতে। রবিবারই রাজ্যের বিভিন্ন প্রান্তের মাটি নিয়ে বিজেপি কর্মীরা রওনা হন দিল্লির উদ্দেশে।

    ‘মেরি মাটি, মেরি দেশ’ কর্মসূচি কী?

    দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থানের মাটি এবং গাছ দিয়ে দিল্লিতে তৈরি হবে একটি নতুন বাগান। যার নাম হবে ‘অমৃতবাটিকা’। জানা গিয়েছে, নয়াদিল্লির জাকির হোসেন মার্গের ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ প্রাঙ্গণে এই বাগানের মাটিতে (Amrit Kalash) মিশে থাকবে সারা ভারতের মাটি। কর্মসূচির অংশ হিসেবে দেশের কাজে শহিদ হয়েছেন যাঁরা, তাঁদের গ্রামে  শিলালিপিও স্থাপন করা হয়েছে। এবার এই কর্মসূচির দুদিনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হচ্ছে সোমবার। মঙ্গলবার সেই কর্মসূচিতে যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এই অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গ থেকে রওনা দিলেন হাজারেরও (Amrit Kalash) বেশি বিজেপির নেতা-কর্মী।

    রবিবার বিজেপির ‘অমৃত কলস যাত্রা’

    রবিবার কলেজ স্ট্রিট থেকে অমৃত কলস (Amrit Kalash) নিয়ে একটি মিছিল করে বিজেপি নেতৃত্ব ধর্মতলায় আসে। সেখানে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সমেত অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিকাল ৪ টে ৫৫ মিনিট নাগাদ কলকাতা স্টেশন থেকে  বিশেষ ট্রেনে দিল্লির উদ্দেশে রওনা দেন বাংলার বিজেপি নেতা-কর্মীরা। জানা গিয়েছে, ট্রেনটি দিল্লি পৌঁছাবে সোমবার বিকাল ৩ টে ২০ নাগাদ। সেখানে বিজেপি কর্মীদের স্বাগত জানাতে হাজির থাকবেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এরপরেই অমৃতবাটিকায় যাবে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থানের মাটি। বিজেপি সূত্রে খবর, রাজ্যের নেতা-কর্মীরা বৃহস্পতিবারের ট্রেনে দিল্লি থেকে রওনা হবেন এবং পশ্চিমবঙ্গে ঢুকবেন শুক্রবার রাতে। জানা গিয়েছে, সারা দেশ থেকে ২০ হাজারেরও বেশি প্রতিনিধি ৭৬৬ জেলা থেকে অংশগ্রহণ করবেন। ৮ হাজারেরও বেশি অমৃত কলস (Amrit Kalash) পৌঁছাবে দিল্লিতে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: ‘‘ভাই-ভাইপো, বাড়ির কুকুর-বিড়াল দুর্নীতিতে যুক্ত’’, মমতাকে নিশানা দিলীপের

    Dilip Ghosh: ‘‘ভাই-ভাইপো, বাড়ির কুকুর-বিড়াল দুর্নীতিতে যুক্ত’’, মমতাকে নিশানা দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই কলকাতায় ছিল বিজেপির অমৃত কলস যাত্রা। কর্মসূচির শেষে সমাবেশ থেকে রাজ্যের শাসক দলকে দুর্নীতি ইস্যুতে তীব্র আক্রমণ শানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপের নিশানায় এদিন ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও তীব্র আক্রমণ করেন বিজেপি সাংসদ। এর পাশাপাশি এদিন নাম না করে অনুব্রত মণ্ডলকেও একহাত নেন বিজেপি নেতা।

    জ্যোতিপ্রিয় প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে

    সম্প্রতি টানা ২১ ঘণ্টা তল্লাশির পরে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে ধৃত জ্যোতিপ্রিয়র প্রসঙ্গ তুলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, ‘‘কোনও বালু-ভালু কিছু করতে পারবে না। বাকি জীবনটা জেলে থাকতে হবে। বিপি হোক, সুগার হোক, মাথা ঘুরে যাক আর পেট ফুলে যাক-ছাড়া পাবেন না। বাঘে ছুঁলে ১৮ ঘা আর ইডি ছুঁলে কত ঘা? গুনে আসুন গিয়ে। দিদি, এই পাপ আপনার পাপ। আপনার ভাই–ভাইপো, বাড়ির কুকুর-বিড়াল দুর্নীতিতে যুক্ত। সবার নাম আসছে। শুধু সময়ের অপেক্ষা। কোমরে দড়ি পরতেই হবে।’’

    নিশানা অনুব্রতকেও

    গরু পাচার মামলায় বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গত বছরেই সিবিআই তাঁকে গ্রেফতার করে। অনুব্রতর সঙ্গে একই অভিযোগে তিহাড়ে রয়েছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও। এদিন অনুব্রতকে এক হাত নেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘‘মাগুর বিক্রি করত যে, সে’ও নেতা। দিদি আপনার বিরাট কন্ট্রিবিউশন। সেও ৫০০ কোটি টাকার মালিক। দিদি আপনি পার্থবাবু, জ্যোতিপ্রিয়বাবুর মতো মন্ত্রী দিয়েছেন। গলায় দড়ি দিন। পাপ ভোগ করতে হচ্ছে। ‘বালু’ বলেছিল, দিলীপ ঘোষ ঢুকলে ঠ্যাং ভেঙে দেব, আমি এখনও দুপায়ে দাঁড়িয়ে আছি। উনিই এখন জেলের পথে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Train Accident: অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত ১৪, আহত অন্তত ৫০

    Train Accident: অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত ১৪, আহত অন্তত ৫০

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের জুন মাসে ওড়িশার বালাসোরের ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও মুছে যায়নি। এরই মধ্যে রবিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় ফের ঘটল ট্রেন দুর্ঘটনা (Train Accident)। প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত অন্তত তিনটি কোচ। শেষ খবর মেলা পর্যন্ত দুর্ঘটনায় মারা গিয়েছেন ১৪ জন এবং আহতের সংখ্যা ৫০-এর বেশি। রেল সূত্রে খবর, কর্মীদের ভুলের জন্যই ঘটেছে এই দুর্ঘটনা। প্রাথমিক ভাবে রেল কর্তৃপক্ষের ধারণা, ‘ওভারশ্যুটিং’-এর কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ পিএমও জানিয়েছে, প্রধানমন্ত্রী দুর্ঘটনার বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনেছেন৷

    ক্ষতিপূরণ ঘোষণা রেলের

    রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্যুইট করে বলেন, রেলের পক্ষ থেকে দুর্ঘটনায় (Train Accident) মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা, গুরুতর জখমদের ২ লাখ টাকা এবং সামান্য যাঁরা আহত হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘটনায় হেল্পলাইনও প্রকাশ করেছে রেল।

    ইস্ট কোস্ট রেলওয়ের তরফে হেল্পলাইন প্রকাশ করা হয়েছে। ভুবনেশ্বরের হেল্পলাইন নম্বর ০৬৭৪-২৩০১৬২৫, ২৩০১৫২৫, বিশাখাপত্তনমের হেল্পলাইন নম্বর ০৮৯১-২৮৮৫৯১৪।

    কীভাবে ঘটল দুর্ঘটনা

    জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে অন্ধ্রপ্রদেশের রায়গড়ার উদ্দেশে যাচ্ছিল। মাঝপথে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় সেটি দাঁড়িয়ে পড়ে। তখনই ধাক্কা দেয় (Train Accident) পালাসা এক্সপ্রেস। এক্সপ্রেস ট্রেনটি বিশাখাপত্তনম থেকে পালাসার দিকে যাচ্ছিল। এই সংঘর্ষের ফলে প্যাসেঞ্জার ট্রেনের তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। দ্রুত উদ্ধার কাজ শুরু হয় স্থানীয়দের সহযোগিতায়। প্রসঙ্গত, গত জুন মাসেই করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মারা যান ২৮০ জন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ৩০/১০/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ৩০/১০/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) সমাজের বরিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠবে। স্ত্রী, সন্তান বা কোনও বহিরাগত ব্যক্তির কাছ লাভজনক সংবাদ পাবেন।

    ২) বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমবে। সন্ধ্যা নাগাদ পরিবারে অবসাদ থাকবে।

    বৃষ

    ১) আজকের আপনার অধিকাংশ কাজ অসম্পূর্ণ থেকে যাবে।

    ২) মর্জিমাফিক কাজ করার স্বভাবের কারণে পরিবারের বয়স্ক বা কর্মক্ষেত্রের আধিকারিকদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।

    মিথুন

    ১) সারাদিন স্বাস্থ্য দুর্বল থাকবে ও অসুস্থ থাকবেন।

    ২) পারিবারিক সমস্যার সমাধানে অধিক মনোনিবেশ করবেন।

    কর্কট

    ১) দুপুরের পর স্বাস্থ্য দুর্বল হবে। শারীরিক কষ্ট হতে পারে।

    ২) প্রতিযোগিতার কারণে ব্যবসার গতি বাড়বে।

    সিংহ 

    ১) সামাজিক কাজে অধিক রুচি দেখাবেন।

    ২) কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না।

    কন্যা

    ১) সন্ধ্যা নাগাদ সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি পাবেন।

    ২) সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন।

    তুলা 

    ১) বাড়িতে কারও বিয়ের আয়োজন হতে পারে।

    ২) কাজ ও ব্যবসার জন্য লাভজনক দিন।

    বৃশ্চিক

    ১) আর্থিক কারণে দুশ্চিন্তা ও ব্যাকুলতা থাকবে।

    ২) কর্মক্ষেত্রে অব্যবস্থা থাকবে। সহকর্মীরা মর্জিমাফিক কাজ করবে। এর ফলে লাভ অর্জন অনিশ্চিত হয়ে পড়বে।

    ধনু

    ১) সামান্য পরিশ্রমে অধিক মুনাফা অর্জন করতে পারেন।

    ২) আলস্য ও গাফিলতির কারণে গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে।

    মকর

    ১) বাণী ও ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।
     
    ২) আপাতত জমি-সম্পত্তি সংক্রান্ত কাজ বাতিল করুন।

    কুম্ভ

    ১) স্বাস্থ্য ভালো থাকবে। কাজের প্রতি সততা বজায় রাখবেন।

    ২) ব্যবসা, চাকরি বা অন্য কারণে দূরের যাত্রা করতে পারেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে।

    মীন

    ১) বাণী ও ব্যবহারে সংযম রাখুন। তা না-হলে সম্মান কমতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khardah: দলীয় কর্মীকে পিটিয়ে খুন! তৃণমূলের দুই কাউন্সিলারের সংঘর্ষে উত্তপ্ত খড়দা

    Khardah: দলীয় কর্মীকে পিটিয়ে খুন! তৃণমূলের দুই কাউন্সিলারের সংঘর্ষে উত্তপ্ত খড়দা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল খড়দা (Khardah) থানার টিটাগড় পুরানো বাজার এলাকা। সংঘর্ষের জেরে আকাশ প্রসাদ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে টিটাগড় পুরসভার দুই কাউন্সিলার বিকাশ সিং এবং সোনু সাউয়ের মধ্যে গন্ডগোল প্রকাশ্যে চলে এসেছে। পরে, নিহত তৃণমূল কর্মীর দেহ রেখে খড়দা থানার সামনে তৃণমূল কর্মীদের একাংশ বিক্ষোভ দেখান। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, দুই গোষ্ঠীর মধ্যে একটি গন্ডগোল হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Khardah)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়দা (Khardah) থানার টিটাগড় পুরসভার দুই কাউন্সিলার বিকাশ সিং এবং সোনু সাউয়ের মধ্যে গন্ডগোল নতুন নয়। জানা গিয়েছে, সোনু সাউ ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। আর বিকাশ ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। রৌনক পান্ডে নামে এক তৃণমূল কর্মী বিকাশের অনুগামী। রৌনককে সোনুর সঙ্গে থাকার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। রবিবার রৌনককে মারধর করার অভিযোগ ওঠে সোনু ঘনিষ্ঠ অর্জুন জয়সওয়ালের বিরুদ্ধে। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপরই বিকাশবাবু দলবল নিয়ে এসে চড়াও হয়। সোনুর সঙ্গে বিকাশ অনুগামীদের সংঘর্ষের জেরে আকাশকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে বিশাল পুলিশবাহিনী এবং র‍্যাফ। খড়দা থানার সামনে তৃণমূল কাউন্সিলার সোনু সাউকে ব্যাপক ধমক দেন খড়দা থানার আইসি। দুই কাউন্সিলারের প্রকাশ্যে মারামারি নিয়ে সরব হন তিনি।

    পুরসভার চেয়ারম্যান কী বললেন?

    পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, কী কারণে গন্ডগোল হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় তৃণমূলের কোনও গোষ্ঠী কোন্দলের বিষয় নয়। পাড়ার মধ্যে গন্ডগোল। পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Santiniketan: ‘মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন’, চিঠি দিয়ে কেন এই অভিযোগ করলেন বিশ্বভারতীর উপাচার্য?

    Santiniketan: ‘মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন’, চিঠি দিয়ে কেন এই অভিযোগ করলেন বিশ্বভারতীর উপাচার্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে (Santiniketan) ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়ার পরই ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর সেই সংক্রান্ত একটি শ্বেত পাথরের ফলক বসিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর পূর্ত দফতরের কাছে থেকে উপাসনা গৃহের সামনের রাস্তা বিশ্বভারতীকে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। এরপর গত ৩০ সেপ্টেম্বর আরও একবার চিঠি লেখেন। শুধু তাই নয় তিনি রাস্তায় নেমে রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য সকলের কাছে আবেদন পর্যন্ত রাখেন। উপাচার্য পর পর দুবার চিঠি দিলেও মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় এবার রাস্তা ফেরত চেয়ে তৃতীয়বার চিঠি লিখলেন উপাচার্য। সেখানে রাস্তা ফেরত চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আক্রমণও করেছেন তিনি।

    চিঠিতে মুখ্যমন্ত্রীকে কী লিখেছেন উপাচার্য? (Santiniketan)

    চিঠিতে শান্তিনিকেতনের (Santiniketan) রাস্তা ফেরতের আবেদন জানাতে গিয়েই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিদ্যুৎ চক্রবর্তী। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে  চিঠিতে লেখা হয়েছে,’নিজের চোখ দিয়ে বাস্তব না দেখে, ‘আপনি (মুখ্যমন্ত্রী) এখনও কান দিয়ে দেখেন।’ সেই সঙ্গে ফলক সরিয়ে নেওয়ার কথাও চিঠিতে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, রাজ্যে বিভিন্ন ইস্যুতে দুর্নীতির অভিযোগ এবং তৃণমূলের নেতা- মন্ত্রীদের গ্রেফতারি নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিশ্বভারতীর উপাচার্য। চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনার মন্ত্রিসভার দুই মন্ত্রী গ্রেফতার হয়েছেন। আপনার বিশ্বস্ত নেতারা (কেউ বীরভূম থেকে) জেলে রয়েছেন। কেউ তিহাড়েও রয়েছেন।

    উপাচার্যের চিঠি নিয়ে কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    বিশ্বভারতীর উপাচার্যের এই চিঠি নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেছেন, চিঠির ভাষা কী আছে জানি না। বর্তমান উপাচার্য এমন ভাব দেখাচ্ছেন, যেন সবকিছু তাঁর নিজস্ব। আমরা চাই বিশ্বভারতী নিজের ঐতিহ্য নিয়ে চলুক। কিন্তু, তিনি যেভাবে চলছেন তাতে বিশ্বভারতী থেকে রবি ঠাকুরকে মুছতে চাইছেন। এটা নিয়েই আমাদের আপত্তি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mukesh Ambani: ২০ কোটির পর এবার ২০০ কোটি চেয়ে খুনের হুমকি মুকেশ আম্বানিকে

    Mukesh Ambani: ২০ কোটির পর এবার ২০০ কোটি চেয়ে খুনের হুমকি মুকেশ আম্বানিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০ কোটির পর এবার ফের ২০০ কোটির দাবি করে খুনের হুমকি এল ই-মেলে। আগের মেলের উত্তর না মেলায়, এবার ১০ গুণ টাকা বৃদ্ধি করে মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। শেষ ২৪ ঘণ্টায় এই নিয়ে দু’বার হুমকির বার্তা পেলেন দেশের সর্বোচ্চ ধনী এবং শিল্পপতি মুকেশ আম্বানি। ফলে এই ঘটনায় ফের উত্তেজনার সৃষ্টি হল সারা দেশ জুড়ে।

    কী জানাল মুম্বই পুলিশ (Mukesh Ambani)?

    সূত্রের খবর, মুম্বই পুলিশ জানিয়েছে, গত শুক্রবার একটি অজ্ঞাত ই-মেল থেকে মুকেশ আম্বানির সংস্থাকে খুনের হুমকির বার্তা দেওয়া হয়। সেই ই-মেলে ২০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়। আর যদি টাকা না দেওয়া হয়, তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানকে হত্যা করা হবে বলে জানানো হয়। সেই সময় ই-মেলে বলা হয়েছিল, “আমাদের অভিজ্ঞ শ্যুটার রয়েছে, গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে মুকেশ আম্বানিকে।”

    থানায় অভিযোগ

    খুনের হুমকি পাওয়ার পর মুকশের বাড়ি অ্যান্টিলিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক দেবেন্দ্র মুন্সিরাম গামদেবী থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই যে ই-মেল থেকে হুমকি এসেছে, সেই মেলের ঠিকানা, আইপি অ্যাড্রেস চিহ্নিত করা হয়েছে। যে ব্যক্তি এই হুমকি দিয়েছে, তার নাম সাদাব খান বলে পুলিশ প্রকাশ করেছে। কিন্তু প্রথম মেলের উত্তর না পাওয়ায়, দ্বিতীয়বার ফের মেল করে হুমকি দেওয়া হয় আম্বানিকে (Mukesh Ambani)।

    দ্বিতীয়বার মেলে কী বলা হয়েছে?

    পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় মেলে বলা হয়, “আপনি মেলের জবাব দেননি। এবার ২০ কোটি থেকে ২০০ কোটি করা হল। যদি টাকা না পাই, তাহলে মৃত্যু (Mukesh Ambani) অবধারিত।” উল্লেখ্য প্রথম মেলের উৎস জানতে পারলেও, দ্বিতীয় মেলের সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ ইতিমধ্যে এই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে, ভারতীয় দণ্ডবিধি ৩৮৭ এবং ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করেছে। উল্লেখ্য, এই প্রথম নয় মুকেশকে হত্যার হুমকি। এর আগে, একাধিকবার খুনের হুমকি পেয়েছেন তিনি। গত বছর হুমকির অপরাধে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। ২০২১ সালে তাঁর বাসভবনের বাইরে থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধার করে পুলিশ। সবটা মিলিয়ে বিষয়টা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।  

        

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share