Tag: news in bengali

news in bengali

  • Suvendu Adhikari: কলকাতায় অমিত শাহ, সুকান্তর বাসভবনে একসঙ্গে ‘মন কি বাত’ শুনলেন শুভেন্দু

    Suvendu Adhikari: কলকাতায় অমিত শাহ, সুকান্তর বাসভবনে একসঙ্গে ‘মন কি বাত’ শুনলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরের মধ্যেই সুকান্তর (Sukanta Majumdar) বাসভবনে শুভেন্দু (Suvendu Adhikari) গিয়ে শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’। সাধারণত প্রত্যকে মাসের শেষ রবিবার মোদির এই আকাশবাণী অনুষ্ঠান হয়। রবিবার প্রথমে অমিত শাহ বনগাঁয় একটি অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছেন। এরপর নিউটাউনের একটি হোটেলে থাকবেন। সেই সঙ্গে রয়েছে তাঁর একগুচ্ছ কর্মসূচি।

    দুই শীর্ষ নেতা কলকাতায়

    বিজেপি সূত্রে খবর, ‘মন কি বাত’ শুনে একসঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অমিত শাহের সঙ্গে দেখা করতে যাবেন। সাধারণত মোদির মন কি বাত বিজেপির সকল বিধায়ক বা সাংসদ নিজের নিজের কেন্দ্র থেকে শুনে থাকেন। সুকান্ত বালুরঘাট আর শুভেন্দু নন্দীগ্রামে বসে শুনে থাকেন। কিন্তু শনিবার অমিত শাহ শহরে আসার জন্য একই সঙ্গে রাজ্যের দুই শীর্ষ নেতা কলকাতায় রয়েছেন। এদিন মোদির কথা এক সঙ্গে শুনলেন দুই নেতা। এরপর সংবাদ মাধ্যমকে বললেনও কিছু কথা।

    আরও পড়ুনঃ “হিন্দুদের ঐক্যবদ্ধ থাকা উচিত, জনকল্যাণের জন্যই প্রয়োজনীয়”, বললেন দত্তাত্রেয়

    আন্দোলনকে ব্যর্থতার পর্যায়ে নিয়ে গিয়েছেন

    প্রথমে বনগাঁ পেট্রাপোল সীমান্তে বিএসএফ-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন অমিত শাহ। এরপর দুপুরে কলকাতার সল্টলেকের ইজেটসিসিতে বিজেপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করবেন। যদিও এই কর্মসূচি আরও দুইদিন আগেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় দানা এবং পরবর্তী আবহওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে তিনি ২-৩ দিন পর বঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তাঁকে সামনে রেখে সদস্যতা অভিযান এবং সংগঠনকে আরও মজবুত করতে যে বঙ্গবিজেপি ঝাঁপিয়ে পড়েছে, তা বলা বাহুল্য। তবে একই ভাবে এদিন শুভেন্দু (Suvendu Adhikari) এবং সুকান্ত (Sukanta Majumdar) একসঙ্গে সাংবাদিক সম্মেলন করে বলেন, “আন্দোলনের শুরুটা ভালো হলেও শেষটা আশানুরূপ হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করা উচিত হয়নি জুনিয়র ডাক্তারদের। আন্দোলনকে ব্যর্থতার পর্যায়ে নিয়ে গিয়েছেন। সরকারের সঙ্গে আপোস করা উচিত হয়নি।”

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Wakf Board: ওয়াকফ বোর্ড জোর করে ছিনিয়ে নিতে চাইছে ৭৫০ একর জমি, তীব্র ক্ষোভ তেলঙ্গনায়

    Wakf Board: ওয়াকফ বোর্ড জোর করে ছিনিয়ে নিতে চাইছে ৭৫০ একর জমি, তীব্র ক্ষোভ তেলঙ্গনায়

    মাধ্যম নিউজ ডেস্ক: জমির পরিমাণ ৭৫০ একর। দীর্ঘদিন সেই জমিতেই বাস করছেন বহু পরিবার। হঠাৎই সেই জমি তাদের বলে দাবি করল তেলঙ্গনার (Telangana) ওয়াকফ বোর্ড (Wakf Board)। জমিটি রয়েছে তেলঙ্গনার মেদচাল মল্কাজগিরি জেলার মালকাজগিরিতে।

    কী বলছেন স্থানীয়রা (Wakf Board)

    স্থানীয়দের দাবি, ওয়াকফ বোর্ড জোর করে ছিনিয়ে নিতে চাইছে ওই জমি। রেজিস্ট্রেশন বিভাগ এই এলাকায় জমি কেনা-বেচার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। ওয়াকফ বোর্ডের নামে জমি দখলের ভয়ে সন্ত্রস্ত্র তাঁরা। স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে স্থানীয় বাসিন্দারা জানতে পারেন, মালকাজগিরির সাব-রেজিস্ট্রার শ্রীকান্ত ওই জমিগুলিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে মনোনীত করা হয়েছে বলে ঘোষণা করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। এলাকার বাসিন্দা রমেশ বলেন, “এটা একেবারেই কঠোর একটা পদক্ষেপ।” তিনি বলেন, “ওয়াকফ বোর্ড কোনও বৈধ কারণ ছাড়াই অন্যায়ভাবে আমাদের কঠোর পরিশ্রমে অর্জিত সম্পত্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।”

    ওয়াকফ বোর্ডের দাবি নিয়েই প্রশ্ন

    মাল্কাজগিরি হায়দরাবাদের শহরতলি এলাকা। এটি দেশের বৃহত্তম লোকসভা কেন্দ্র। বর্তমানে এখানকার সাংসদ বিজেপির ইটালা রাজেন্দ্র। এখানেই ৭৫০ একর জমি তাদের বলে দাবি করছে ওয়াকফ বোর্ড। গত ২৭ অগাস্ট, রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্পের কমিশনার ও ইন্সপেক্টর জেনারেল মাল্কাজগিরির জেলা রেজিস্ট্রারের দফতরকে নির্দিষ্ট জমিগুলি প্রোহিবিটেড তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁরা ওয়াকফ বোর্ডের দাবি নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য (Wakf Board), জমিগুলি কেনা হয়েছে অনেক আগে। কয়েক দশক পার হয়ে যাওয়ার পর এখন সেগুলি ওয়াকফ বোর্ডের বলে দাবি করা হচ্ছে। পূর্ব কাকাতিয়া নগরের বাসিন্দা ফণী বলেন, “ওরা কীভাবে হঠাৎ আমাদের বাড়িগুলিকে ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করতে পারে? এটা নিছক পরিহাস ছাড়া আর কিছুই নয়।” তিনি বলেন, “অনেক কষ্টে আমরা এই বাড়িগুলি তৈরি করেছি। এখানেই আমাদের বেড়ে ওঠা। সেই জমিই এখন ওরা কেড়ে নিতে চাইছে।”

    আরও পড়ুন: “হিন্দুদের ঐক্যবদ্ধ থাকা উচিত, জনকল্যাণের জন্যই প্রয়োজনীয়”, বললেন দত্তাত্রেয়

    বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র রাভিনুতালা শশীধর বলেন, “আমরা তেলঙ্গানা স্টেট রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। ওয়াকফ বোর্ডের চিঠির ভিত্তিতে মালকাজগিরি সার্কেলের ১০০টিরও বেশি সার্ভে নম্বর জুড়ে ৭৫০ একর জমি সংক্রান্ত রেজিস্ট্রেশন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের (Telangana) কারণে হাজার হাজার হিন্দু পরিবার চরম উদ্বেগে রয়েছে (Wakf Board)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

       

  • Yogi Adityanath: পাকিস্তানের কথা বললে ভিক্ষার ঝুলি ধরানো হবে, মৌলবাদীদের হুঁশিয়ারি যোগীর

    Yogi Adityanath: পাকিস্তানের কথা বললে ভিক্ষার ঝুলি ধরানো হবে, মৌলবাদীদের হুঁশিয়ারি যোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটমুখী মহারাষ্ট্রে নির্বাচনের প্রচারে এসে উগ্র মৌলবাদীদের হুঁশিয়ারি দিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। দেশে থেকে পাকিস্তানের কথা বললে, তাদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কীভাবে উত্তরপ্রদেশ বর্তমানে একটি মডেল রাজ্যে পরিণত হয়েছে, সে কথাও শোনান তিনি। নিজের বক্তব্যে (Maharashtra Polls) যোগী আদিত্যনাথ অনেক কিছুই টেনে আনেন, যার মধ্যে ছিল উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার উন্নতির প্রসঙ্গও। কীভাবে রাজ্য প্রশাসন অপরাধমুক্ত ও দুর্নীতিমুক্ত উত্তরপ্রদেশ করেছে, সে কথাও নিজের ভাষণে শোনান যোগী আদিত্যনাথ। তাঁকে এমন মন্তব্য করতে শোনা যায়, ‘‘একসময় উত্তরপ্রদেশ ছিল মাফিয়াদের দখলে এবং অপরাধীদের কাজকর্ম চলত সেখানে।’’ নিজের বক্তব্যে যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, তাঁর আমলে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে উত্তরপ্রদেশে।

    উত্তরপ্রদেশে রাস্তায় কেউ নমাজ পড়ে না

    যোগী (Yogi Adityanath) নিজের বক্তব্যে আরও উল্লেখ করেন, ‘‘উত্তরপ্রদেশে নামাজকে কেউ অপব্যবহারও করতে পারে না।’’ তিনি বলেন, ‘‘এখন রাজ্যে রাস্তাতে আর কেউ নামাজ পড়ে না।’’ তিনি জানিয়েছেন, জনগণের অসুবিধা করে, ট্রাফিক যানজট তৈরি করে, এমন কোনও রকমের আচার অনুষ্ঠান করা হয় না সেখানে। এর পাশাপাশি তিনি গর্বের সঙ্গে একথাও জানিয়েছেন, মসজিদগুলি থেকে মাইকও খুলে নেওয়া হয়েছে। যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, ‘‘আগামী পাঁচ বছর পরে আমরা সেই সমাজে থাকব, যেখানে লাউডস্পিকার ছাড়াই নামাজ পড়া হবে।’’

    বিরোধী জোটের তুলনা ঔরঙ্গজেবের সঙ্গে (Yogi Adityanath)

    এর পাশাপাশি যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মৌলবাদীদের হুঁশিয়ারি (Maharashtra Polls) দিয়ে বলেন, ‘‘পাকিস্তানের কথা যারা বলবে তাদের হাতে ভিক্ষার ঝুলি ধরানো হবে।’’ কারণ তাদের মতো বোঝাকে ভারতে রাখা হবে না। এর পাশাপাশি যোগী আদিত্যনাথের বক্তব্যে উঠে এসেছে ভারতের উন্নয়ন সমেত ঐতিহাসিক পটভূমি। তিনি ঔরঙ্গজেবের ইস্যু টেনে বলেন, ‘‘সেই জোটকে কখনও ক্ষমতায় আসতে দেবেন না, যাদের মধ্যে ঔরঙ্গজেবের ভাবাদর্শ কাজ করছে।’’ যোগী আদিত্যনাথ ছত্রপতি শিবাজি মহারাজের নামও করেন এবং তিনি বলেন, ‘‘ শিবাজি ছিলেন এমন একজন মারাঠা, যিনি ঔরঙ্গজেবকে পরাস্ত করতে পেরেছিলেন।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RSS: “হিন্দুদের ঐক্যবদ্ধ থাকা উচিত, জনকল্যাণের জন্যই প্রয়োজনীয়”, বললেন দত্তাত্রেয়

    RSS: “হিন্দুদের ঐক্যবদ্ধ থাকা উচিত, জনকল্যাণের জন্যই প্রয়োজনীয়”, বললেন দত্তাত্রেয়

    মাধ্যম নিউজ ডেস্ক: “হিন্দুদের ঐক্যবদ্ধ থাকা উচিত। সমাজে হিন্দু ঐক্য অপরিহার্য, জনকল্যাণের জন্যই প্রয়োজনীয়।” কথাগুলি বললেন আরএসএস-এর (RSS) সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে (Dattatreya Hosabale)। তিনি বলেন, “জাতি ও মতবাদের ভিত্তিতে হিন্দুদের বিভক্ত করার চেষ্টা চলছে। আমাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে।” অখিল ভারতীয় কার্যকরী মণ্ডল বৈঠক শেষ হওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এই আরএসএস কর্তা। সেখানেই হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি।

    পঞ্চ পরিবর্তন (RSS)

    দত্তাত্রেয় বলেন, “অখিল ভারতীয় কার্যকরী মণ্ডল বৈঠকে আমরা সংঘ ও সংঘ প্রাণিত সংগঠনগুলি তাদের নিজ নিজ অঞ্চলে যে কাজ করেছে, তার পর্যালোচনা করেছি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেছি। সংঘের শতবর্ষ পূর্তি সম্প্রসারণ পরিকল্পনারও পর্যালোচনা করা হয়েছে।” তিনি বলেন, “বৈঠকে সমাজের মঙ্গলের জন্য ‘পঞ্চ পরিবর্তন’ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। এই কর্মসূচিতে সামাজিক রূপান্তরের জন্য পাঁচটি মূল বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি হল, সামাজিক সমরসতা (সামাজিক সম্প্রীতি), কুটুম্ব প্রবোধন (পরিবারের শিক্ষাদান), পরিবেশ, ‘স্বর’ (আত্মনির্ভরতা)এর ওপর গুরুত্ব এবং নাগরিকদের কর্তব্য। এই অনুশীলনগুলি শুধুমাত্র স্বয়ংসেবকদেরই নয়, তাঁদের পরিবারের সদস্যদেরও অনুসরণ করা উচিত। তবেই আমরা অন্যদের এগুলি অনুসরণ করতে উৎসাহিত করতে পারব।”

    কলেবর বাড়ছে আরএসএস-এর

    দেশে যে ক্রমেই আরএসএস-এর (RSS) কলেবর বাড়ছে, তাও জানা গিয়েছে দত্তাত্রেয়র বক্তব্য থেকে। তিনি বলেন, “গত বছরের তুলনায় এবার গোটা দেশে আমাদের শাখার সংখ্যা বেড়েছে ৩ হাজার ৬২৬টি। বর্তমানে ৪৫ হাজার ৪১১টি জায়গায় পরিচালিত হচ্ছে ৭২ হাজার ৩৫৪টি শাখা। চলতি বছর নয়া শাখা যুক্ত হয়েছে ৬ হাজার ৬৪৫টি। ‘সাপ্তাহিক মিলন’-এর সংখ্যা ২৯,০৮৪-এ পৌঁছেছে। গত বছরের তুলনায় ৩,১৪৭টি বেশি। মাসে একবার অনুষ্ঠিত ‘মাসিক সংঘ মণ্ডলী’ এখন ১১,৩৮২-এ পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৭৫০টি বেশি। এখন আমাদের মোট ১,০১,৪৩৮টি ইউনিট রয়েছে।”

    আরও পড়ুন: ইজরায়েল-ইরাক দ্বন্দ্ব, তেহরানের পাশে মুসলিম রাষ্ট্র, তেলআভিভের পাশে কারা?

    তিনি বলেন, “এটি আরএসএস-এর শতবর্ষ উদযাপনের প্রেক্ষাপটে আমাদের একটি উল্লেখযোগ্য সাফল্য।” দত্তাত্রেয় বলেন, “প্রতিনিধি সভা পর্যন্ত আগামী চার মাসে আমরা এই সংখ্যাগুলি আরও বাড়ানোর চেষ্টা করব। আমরা আলোচনা করেছি, উন্নয়ন শুধু পরিমাণগত নয়, গুণগতও হওয়া উচিত।” তিনি বলেন, “সমাজের সঙ্কট বা দুর্দশার সময় সংঘের স্বয়ংসেবকরা সব সময় এগিয়ে আসেন, যা প্রশংসনীয়। আজকাল, প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক ব্যক্তি ও সংস্থাও সহযোগিতা করে। আমরা তাদের সঙ্গে একযোগে কাজ করি। স্বয়ংসেবকরা এ বিষয়ে সর্বদা সতর্ক থাকেন।”

    উদাহরণ দিয়ে দত্তাত্রেয় (Dattatreya Hosabale) বলেন, “জুলাই মাসে পশ্চিমবঙ্গের তারকেশ্বর নদীতে বন্যা হয়েছিল। সেখানে স্বয়ংসেবকরা ২৫ হাজার মানুষকে সাহায্য করেছিলেন। জীবন বাঁচিয়েছিলেন। খাদ্যও সরবরাহ করেছেন। পুরীতে বন্যার সময় তাঁরা ৪০ হাজার মানুষকে সাহায্য করেছেন (RSS)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: “মনোনয়নে তথ্য লুকিয়েছেন প্রিয়াঙ্কা! গান্ধী পরিবার সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত পরিবার”, আক্রমণ বিজেপির

    BJP: “মনোনয়নে তথ্য লুকিয়েছেন প্রিয়াঙ্কা! গান্ধী পরিবার সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত পরিবার”, আক্রমণ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলের ওয়েনাড়ের উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়াই করছেন প্রিয়াঙ্কা গান্ধী। মনোনয়ন জমা দিতেই তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপি (BJP) নেতা গৌরব ভাটিয়া। এক সাংবাদিক সম্মেলনে তিনি (Gaurav Bhatia) অভিযোগ করেন, ‘‘যে সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়া দরকার ছিল মনোনয়নপত্রে, তা দেননি প্রিয়াঙ্কা গান্ধী।’’ এর পাশাপাশি গান্ধী পরিবারকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক পরিবার বলেও মন্তব্য করেন গৌরব।

    কী বললেন বিজেপি নেতা (BJP)

    গৌরব ভাটিয়া (BJP) বলেন,‘‘ভারত সরকার বনাম এডিআর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্রে উল্লেখ করতে হয়, তাঁর যাবতীয় তথ্য। তাঁর বিরুদ্ধে কোন কোন মামলা চলছে তাও উল্লেখ করতে হয়। তাঁর সম্পত্তির বিবরণ ও প্রার্থীর ওপর যাঁরা নির্ভরশীল, তাঁদেরও বিশদ বর্ণনা দিতে হয়। কিন্তু ওয়েনাড়ে প্রিয়াঙ্কা গান্ধী যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কোনওভাবেই মানা হয়নি। যদি এই পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কোনও রাজনৈতিক পরিবার থাকে, তবে সেটা হল গান্ধী পরিবার।’’

    আরও পড়ুন: ৩১ অক্টোবর গোয়ালিয়রে শুরু হচ্ছে আরএসএসের প্রচারক বর্গ, জানালেন সুনীল আম্বেকর

    সরাসরি চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীকে (BJP)

    একইসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি (Gaurav Bhatia) জানান, সাহস থাকলে জনগণের সামনে এই ইস্যুতে তাঁর অবস্থান পরিষ্কার করুন কংগ্রেস নেত্রী। প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর প্রিয়াঙ্কা গান্ধী মনোনয়নপত্র জমা দেন। সেই সময় হাজির ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। চলতি মাসের ১৫ অক্টোবর কংগ্রেসের হাইকমান্ড প্রিয়াঙ্কা গান্ধীকে মনোনয়ন দেয় ওয়েনাড় আসন থেকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রায়বরেলি এবং ওয়েনাড়-এই দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন রাহুল গান্ধী। পরবর্তীকালে ওয়েনাড় আসনটি তিনি ছেড়ে দেন। ওয়েনাড়ের ভোট হবে আগামী ১৩ নভেম্বর, গণনা হবে ২৩ নভেম্বর। প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে বিজেপি (BJP) সেখানে নামিয়েছে যুব প্রার্থী নব্যা হরিদাসকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RSS Pracharak Varg: ৩১ অক্টোবর গোয়ালিয়রে শুরু হচ্ছে আরএসএসের প্রচারক বর্গ, জানালেন সুনীল আম্বেকর

    RSS Pracharak Varg: ৩১ অক্টোবর গোয়ালিয়রে শুরু হচ্ছে আরএসএসের প্রচারক বর্গ, জানালেন সুনীল আম্বেকর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৩১ অক্টোবর থেকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শুরু হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক বর্গ (RSS Pracharak Varg)। সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন আরএসএসের সর্বভারতীয় প্রচার প্রমুখ শ্রী সুনীল আম্বেকর (Sunil Ambekar)। তিনি জানিয়েছেন, প্রচারক বর্গ (RSS Pracharak Varg) শুরু হবে দীপাবলির দিন থেকে এবং চলবে ৪ নভেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, সারা দেশ থেকে মোট ৫৫৪ জন প্রচারক এই বৈঠকে অংশগ্রহণ করবেন। প্রসঙ্গত, প্রচারক বর্গ অনুষ্ঠিত হয় প্রতি চার-পাঁচ বছর অন্তর। ২০২৫ সালেই আরএসএস শতবর্ষে পা রাখতে চলেছে। তার আগে এমন প্রচারক বর্গ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, সরসঙ্ঘচালক মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে এবং অন্যান্য সহকার্যবাহ ও সঙ্ঘের অখিল ভারতীয় স্তরের পদাধিকারীরা এই বৈঠকে যোগদান করবেন।

    কোন কোন বিষয়ে আলোচনা (RSS Pracharak Varg)?

    বৈঠকে শ্রমিক, কৃষক, ছাত্রদের বিভিন্ন ইস্যু উঠে আসবে। এছাড়া বিভিন্ন ধর্মীয়, অর্থনৈতিক, গ্রামীণ সমস্যা নিয়েও আলোচনা হবে। এর পাশাপাশি ওই বৈঠকে সমাজ জীবনের প্রয়োজনীয় কাজগুলি সম্পর্কেও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। জাতীয় স্তরের নানা ইস্যু এবং সামাজিক ইস্যুও বৈঠকে উঠে আসবে বলে জানা গিয়েছে। বৈঠকে (RSS Pracharak Varg) আলোচনা হবে আত্মনির্ভরতা, দেশের নিরাপত্তা, জৈব কৃষি, জল সংরক্ষণ, পরিবেশ রক্ষা সমেত আরও অন্যান্য ইসুতে।

    মথুরায় সঙ্ঘের কার্যকরী মণ্ডলের বৈঠক শেষ হয়েছে গতকাল শনিবার 

    মথুরায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকরী মণ্ডলের দুদিনের বৈঠক সমাপ্ত হয় গতকাল শনিবার ২৬ অক্টোবর। শুক্রবার ২৫ অক্টোবর এই বৈঠকের উদ্বোধন করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডক্টর মোহন ভাগবত। মথুরার পারখম গ্রামের দীনদয়াল গাভী বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের নবধা অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সঙ্ঘের ১১টি ক্ষেত্র এবং ৪৬টি প্রদেশ থেকে মোট ৩৯৩ জন এই বৈঠকে অংশ নেন। জম্মু ও কাশ্মীর, কেরল এবং উত্তর-পূর্ব ভারতের অরুণাচল, মণিপুর, ত্রিপুরা থেকেও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। আগামী মার্চ ২০২৫ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নিয়ে পরিকল্পনা করা হয় বৈঠকে। সরসঙ্ঘচালক ডক্টর মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে এবং সহ সরকার্যবাহ ডক্টর কৃষ্ণ গোপাল, শ্রী মুকুন্দ, অরুণ কুমার, রামদত্ত চক্রধর, অলোক কুমার, অতুল লিমায়ে হাজির ছিলেন বৈঠকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: শনিবার রাতেই কলকাতায় শাহ, আজ সূচনা করবেন বিজেপি’র ‘সদস্যতা অভিযান’-এর

    Amit Shah: শনিবার রাতেই কলকাতায় শাহ, আজ সূচনা করবেন বিজেপি’র ‘সদস্যতা অভিযান’-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার রাতেই কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ রবিবার সকালে কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর দুপুরে সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান-এর আনুষ্ঠানিক সূচনা করবেন। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘সারা দেশে বিজেপির সদস্যতা ১০ কোটিতে পৌঁছে গিয়েছে। বাংলাতে রবিবার সদস্যতার শুরু করতেই হাজির হয়েছেন অমিত শাহ। রাজনৈতিক কারণেই পশ্চিমবঙ্গে সদস্যতা অভিযান দেরিতে শুরু হচ্ছে।’’ জানা গিয়েছে, সমস্ত কর্মসূচি শেষ করে রাজারহাটের হোটেলে ফিরে মধ্যাহ্নভোজ সারবেন শাহ। এরপর ফের কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি।

    রবিবার সন্ধ্যাতেই দিল্লি পৌঁছবে শাহের (Amit Shah) বিমান

    রবিবার সন্ধ্যাতেই দিল্লি পৌঁছবে শাহের (Amit Shah) বিমান। প্রসঙ্গত, গত বুধবার ২৪ অক্টোবর, রাজ্য সফরে আসার কথা ছিল শাহের। কিন্তু ঘূর্ণিঝড় দানার কারণে তাঁর সেই সফর স্থগিত হয়ে যায়। রাজ্য বিজেপি (WB Bjp) সেই সময় জানিয়েছিল, অমিত শাহের সফর বাতিল হয়নি। কিছু দিনের জন্য স্থগিত হয়েছে মাত্র।

    সাক্ষাৎ হতে পারে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে

    অন্যদিকে, শাহের (Amit Shah) সঙ্গে এদিন নির্যাতিতার বাবা-মায়ের সাক্ষাৎ হতে পারেও জল্পনা তৈরি হয়েছে। তবে কখন-কোথায় এই সাক্ষাৎ হবে , তা নিয়ে রাজ্য বিজেপির তরফ থেকে কিছু জানা যায়নি। সম্প্রতি, অমিত শাহের সাক্ষাৎ চেয়ে তাঁকে ইমেইল করেছিলেন নির্যাতিতার বাবা-মা। তার পর বিজেপির (WB Bjp) শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে এগোতে থাকে। বরাবরই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে, সিবিআইয়ের প্রশংসা করতে দেখা গিয়েছে নির্যাতিতার বাবা-মাকে। সেই আবহে আজ রবিবার যদি শাহের সঙ্গে তাঁদের দেখা হয়, আলোচনায় কী কী ইস্যু উঠে আসবে সেদিকেই তাকিয়ে সবাই।

    বৃষ্টির জল জমে মাঠে, বাতিল আরামবাগের অনুষ্ঠান

    আরামবাগে সমবায় কর্মসূচিতে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলার একটি অনুষ্ঠান ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Union Home Minister)। ঠিক হয়েছিল আরামবাগেই মধ্যাহ্নভোজ সারবেন তিনি। এরপর আরামবাগ থেকে কলকাতায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু, বৃষ্টির কারণে আরামবাগের মাঠে জল জমে গিয়েছে। সেই মাঠে শাহের চপার নামতে পারবে না। তাই আরামবাগের কর্মসূচি বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, কল্যাণী থেকে সরাসরি কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। তারপর যোগ দেবেন সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) দলীয় কর্মসূচিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel Iran Conflict: ইজরায়েল-ইরাক দ্বন্দ্ব, তেহরানের পাশে মুসলিম রাষ্ট্র, তেলআভিভের পাশে কারা?

    Israel Iran Conflict: ইজরায়েল-ইরাক দ্বন্দ্ব, তেহরানের পাশে মুসলিম রাষ্ট্র, তেলআভিভের পাশে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার কাকভোরে ইরানে প্রত্যাঘাত করেছে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে (Other Nations Reaction) আকাশপথে হামলা চালিয়েছে তেলআভিভ(ইজরায়েলের রাজধানী) (Israel Iran Conflict)। ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ মুসলিম দুনিয়া।

    ইরানের পাশে পাকিস্তান (Israel Iran Conflict)

    ইহুদি রাষ্ট্র ইজরায়েলের ইসলামিক রাষ্ট্রে হামলার তীব্র নিন্দা করেছে আর এক ইসলামিক রাষ্ট্র পাকিস্তান। ইসলামাবাদের (পাকিস্তানের রাজধানী) অভিযোগ, গোটা ঘটনার জন্য দায়ী ইজরায়েল। ইজরায়েল এই হামলার যোগ্য জবাব পাবে বলে হুমকি দিয়েছে ইরান। ইজরায়েলের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে। তবে ইসলামিক রাষ্ট্রে আঘাত হানার পর ফুঁসে উঠেছে পাকিস্তান। হামলার নিন্দা করে পাক বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা করছে পাকিস্তান। এই হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার রাস্তা নষ্ট করছে। এই হামলায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেল। যা হচ্ছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী ইজরায়েল। পাকিস্তানের তরফে জানানো হয়েছে, “আমরা রাষ্ট্রসংঘের কাছে আবেদন জানাব তারা যেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যথাযথ ভূমিকা পালন করে ও ইজরায়েলের বেপরোয়া ও অপরাধমূলক আচরণের অবসান ঘটাতে অবিলম্বে পদক্ষেপ করে।” এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লিখেছেন, “শান্তির পথ খুঁজতে ইরান ও তার প্রতিবেশী দেশগুলির পাশে রয়েছে পাকিস্তান। হিংসা এড়াতে সব পক্ষকে সংযম দেখানোর আবেদন জানানো হচ্ছে।”

    পাশে সৌদি আরবও

    ইসলামিক রাষ্ট্র ইরানের পাশে দাঁড়িয়েছে আর এক মুসলিম রাষ্ট্র সৌদি আরব। ইরানের সামরিক ঘাঁটিতে ইজরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে তারা। এক্স হ্যান্ডেলে সৌদি বিদেশ মন্ত্রকের তরফে লেখা হয়েছে, “সৌদি আরব ইজরায়েলের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি সৃষ্টি করা এই পরিস্থিতির অবনতি রোধে প্রতিশ্রুতিবদ্ধ।” ইরানের (Israel Iran Conflict) পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকও।

    আরও পড়ুন: মহাকুম্ভ প্যাকেজে কী কী সুবিধা মিলবে জানেন?

    তবে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। বাইডেন প্রশাসনের বার্তা, “আমরা ইরানকে পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদের তরফে কোনও রকমের প্রত্যুত্তর ইজরায়েলের প্রতিরক্ষায় বাধ্য করবে আমেরিকাকে।” ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেন, “আমি স্পষ্ট করে বলছি যে নিজেকে (Other Nations Reaction) ইরানি আগ্রাসনের বিরুদ্ধে রক্ষা করার অধিকার ইজরায়েলের রয়েছে (Israel Iran Conflict)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Mahakumbh 2025: মহাকুম্ভ প্যাকেজে কী কী সুবিধা মিলবে জানেন?

    Mahakumbh 2025: মহাকুম্ভ প্যাকেজে কী কী সুবিধা মিলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪৪ বছর পর এবার ফের হবে মহাকুম্ভ (Mahakumbh 2025)। নতুন বছরের জানুয়ারিতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে হবে মহাকুম্ভ। স্নান শুরু হবে ১৩ জানুয়ারি, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যেহেতু এবার মহাকুম্ভ হচ্ছে এবং আবার ১৪৩ বছর পর এই যোগ আসবে, তাই এবার ব্যাপক ভিড় হবে বলে আশা উত্তরপ্রদেশ প্রশাসনের।

    কাস্টমাইজড প্যাকেজ (Mahakumbh 2025)

    এই মহাকুম্ভের জন্যই এবার কাস্টমাইজড প্যাকেজ তৈরি করেছে পর্যটন বিভাগ। এই প্যাকেজেই থাকবে হেলিকপ্টারে করে তীর্থস্থানগুলি ঘুরে দেখার সুব্যবস্থা। প্রয়াগরাজে এসে মিলিত হয়েছে গঙ্গা-যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদী। হেলিকপ্টারে চড়ে পুণ্যার্থীরা সেই সঙ্গমস্থল চাক্ষুষ করতে পারবেন। প্রয়াগরাজে নদী তীরবর্তী বিভিন্ন স্থানের নান্দনিক সৌন্দর্যও উপভোগ করতে পারবেন তাঁরা। গোটা মেলা চত্বরও হেলিকপ্টারে করে ঘুরিয়ে দেখাবেন উদ্যোক্তারা।

    বিলাসবহুল তাঁবু ও কটেজে রাত্রিবাস

    যাঁরা প্যাকেজের আওতায় আসবেন, তাঁরা বিলাসবহুল তাঁবু ও কটেজে রাত্রিবাস করতে পারবেন। এতে একদিকে যেমন তাঁবু কিংবা কটেজে রাত্রিবাসের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন পুণ্যার্থীরা, তেমনি আস্বাদন করতে পারবেন মহাকুম্ভের রসও। হেলিকপ্টার চড়ে সঙ্গমস্থল ঘুরে (Mahakumbh 2025) দেখার পাশাপাশি ‘প্রবচনে’র আয়োজনও করা হবে পুণ্যার্থীদের জন্য। এই প্রবচন তাঁদের আধ্যাত্মিকতার উপলদ্ধিকে আরও গভীর করবে। প্রবচনের সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

    আরও পড়ুন: হিন্দুদের বাধা উপেক্ষা করে দু’দুটো মন্দির ভাঙল তামিলনাড়ু সরকার

    উত্তরপ্রদেশ সরকারের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালের মহাকুম্ভ সফল করতে সরকার বদ্ধপরিকর। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জয়বীর সিং জানান, রাজ্য সরকার ও ছ’টি বেসরকারি কোম্পানি যৌথ উদ্যোগে ২ হাজারটি বিলাসবহুল তাঁবু ও কটেজ তৈরি করা হবে। ভিলা, ডিলাক্স রুম এবং বিলাসবহুল কটেজের ব্যবস্থা থাকবে। একটি ভিলায় চারজন থাকতে পারবেন। এজন্য দৈনিক ভাড়া গুণতে হবে ৩৫ হাজার টাকা। মহারাজা কটেজে রাত্রিবাস করতে পারবেন দুজন, ভাড়া দৈনিক ২৪ হাজার টাকা। ডিলাক্স কটেজের দৈনিক ভাড়া ১২ হাজার টাকা। ২০টি ডরমেটরিও থাকবে। এখানে প্রতি রাতে শয্যা পিছু দৈনিক গুণতে হবে দেড় হাজার করে টাকা।

    প্রসঙ্গত, প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে (Uttar Pradesh) হয় পূর্ণকুম্ভ। ১২টি পূর্ণকুম্ভ শেষে হয় মহাকুম্ভ। এবার সেই মহাকুম্ভ যোগ  (Mahakumbh 2025)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • DMK: হিন্দুদের বাধা উপেক্ষা করে দু’দুটো মন্দির ভাঙল তামিলনাড়ু সরকার

    DMK: হিন্দুদের বাধা উপেক্ষা করে দু’দুটো মন্দির ভাঙল তামিলনাড়ু সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্দির ভাঙতে দেবেন না হিন্দুরা। প্রশাসনও পণ করেছে মন্দির ভাঙবেই। শেষমেশ এক প্রকার জোর করেই মন্দির ভেঙে গুঁড়িয়ে দিল তামিলনাড়ুর (Tamilnadu) ডিএমকে (DMK) সরকার। প্রতিবাদকারী হিন্দুরা দাঁড়িয়ে দেখলেন, এই সেদিনও যে মন্দিরে তিনবার করে পুজো হত, প্রশাসনের আর্থমুভারের ধাক্কায় সেই মন্দিরই পরিণত হল কিছু রাবিশে! রাজ্য সরকারের হিন্দু-বিরোধী মনোভাবে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় হিন্দুরা।

    ভাঙা হল দুই মন্দির (DMK)

    পোল্লাচি ও মন্দির নগরী মাদুরাইতে ছিল যথাক্রমে শক্তি বিনায়গর মন্দির ও কল্যাণ বিনায়গর মন্দির। মন্দির দুটিতেই প্রতিদিন তিনবার করে পুজো হত। স্থানীয়দের বাধা উপেক্ষা করেই সেই মন্দির দুটি ভেঙে দিয়েছে প্রশাসন। পোল্লাচি রেলওয়ে স্টেশনের কাছে ছিল শক্তি বিনায়গর মন্দির। অমৃত ভারত প্রকল্পের আওতায় ভেঙে ফেলা হয় মন্দিরটি। এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

    কী বলছেন স্থানীয়রা

    প্রশাসনের দাবি, রেলস্টেশনে ঢোকার মুখে থাকায় মন্দিরটি যানজটের কারণ হচ্ছিল। তাই ভেঙে ফেলা হয়েছে সেটি। হিন্দু মুন্নানি সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, মন্দিরটি এলাকায় রয়েছে দীর্ঘদিন। তাতে কোনও সমস্যা হয়নি। প্রশাসনও আগাম তাঁদের মন্দির ভাঙার বিষয়ে কিছু জানায়নি। তাঁদের দাবি, মন্দিরটি তাঁদের দৈনিক ধর্মীয় আচার-আচরণের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। প্রশাসনের সিদ্ধান্তে হতাশ স্থানীয় বাসিন্দা শিবকুমার। তিনি হিন্দু মন্নানির প্রতিনিধিও। তিনি বলেন (DMK), “মন্দির ভাঙা হবে শুনে আমরা প্যালাক্কাড় রেলওয়ে ডিভিশন ও পোল্লাচি সাব কালেক্টরের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলাম। মন্দিরটি ভাঙা হয়েছে চতুর্থীর দিন। তিথির দিক থেকে দিনটি অতি পবিত্র। এদিন বিশেষ পুজো হত ওই মন্দিরে। স্থানীয় বাসিন্দাদের কাছে মন্দিরটির গুরুত্ব অপরিসীম।”

    মন্দির ভাঙা হল মাদুরাইয়েও

    তিনি বলেন, “মন্দিরটির কারণে যানজট হচ্ছে বলে যে যুক্তি দেখানো হচ্ছে, তা আদৌ ঠিক নয়।” তিনি জানান, হিন্দু মুন্নানী ছাড়াও মন্দির বাঁচাতে এগিয়ে এসেছিল ভারতীয় হনুমান সেনা, বিবেকানন্দ সেবা কেন্দ্র এবং অন্যান্য স্থানীয় কয়েকটি ধর্মীয় সংগঠন। তাদের প্রতিবাদ উপেক্ষা করেই ভেঙে ফেলা হয় মন্দির। মন্দির ভাঙা হয়েছে মাদুরাইয়েও। সেখানকার সন্নিধি রাস্তায় অবস্থিত কল্যাণ বিনায়গর মন্দিরটি ভেঙে ফেলেছেন স্থানীয় প্রশাসন। মন্দিরটি ছিল তিরুপারানকুন্দ্রম মুরগান মন্দিরের কাছে। ভগবান মুরগানের ছয় আবাসের একটি এটি। এই মন্দিরটিও স্থানীয়দের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এখানেও মন্দির ভাঙার বিরুদ্ধে একজোট হন স্থানীয়রা। সব বাধা উপেক্ষা করেই ভগবানের আবাসস্থলটি ভেঙে ধূলিস্যাৎ করে দেয় স্থানীয় প্রশাসন (Tamilnadu)।

    পক্ষপাতিত্বের অভিযোগ

    দুটি ক্ষেত্রেই প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, কর্তৃপক্ষ হিন্দু মন্দিরগুলো ভাঙার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। উন্নয়নের স্বার্থেও সংখ্যালঘু ধর্মীয় স্থানগুলি ভাঙার দুঃসাহস তারা দেখাচ্ছে না। তাঁদের দাবি, এলাকারই একটি জায়গায় মসজিদ ভাঙতে গিয়েছিল প্রশাসন। স্থানীয়দের বাধায় খালি হাতেই ফিরতে হয় প্রশাসনের আধিকারিকদের। তাঁদের দাবি, মসজিদটি অবৈধভাবে নির্মিত হওয়া সত্ত্বেও, সেটি দিব্যি রয়েছে। অথচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দু’দুটো মন্দির।

    ভাঙা হয়নি মসজিদ

    অবৈধভাবে নির্মিত হয়েছিল চেন্নাইয়ে মসজিদ-ই-হিদায়া মসজিদ। জুন মাসে সেটি ভাঙতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল প্রশাসনের আধিকারিকদের। স্থানীয় মুসলমানদের প্রতিবাদের কাছে নতি স্বীকার করে ফিরতে হয়েছিল তাঁদের। অথচ অবৈধভাবে গড়ে ওঠা ওই মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টও। স্থানীয়দের দাবি (DMK), তা সত্ত্বেও স্থানীয় মুসলমান সংগঠনের নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের মধ্যে বৈঠকের মাধ্যমে মসজিদ বাঁচিয়েও কীভাবে উন্নয়নের রাস্তা খোঁজা হয়েছিল, তা এলাকাবাসী জানেন। হিন্দু সংগঠনগুলির দাবি, হিন্দুদের মন্দির ভাঙার ক্ষেত্রে এসব কিছু করা হয় না প্রশাসনের তরফে।

    হিন্দুদের দাবি

    হিন্দু মুন্নানি নেতাদের দাবি, প্রশাসনের এই পক্ষপাতিত্বের ছাপ সর্বত্র স্পষ্ট। তাঁদের দাবি, ড্রাভিডিয়ান মডেল সরকার ক্ষমতায় আসার পর তিন বছরে ২৫০টিরও বেশি মন্দির ধ্বংস করা হয়েছে। তাঁদের দাবি, অবৈধভাবে নির্মিত হলেও প্রশাসনের ধ্বংসের হাত থেকে রেহাই পায় মসজিদ এবং গির্জা। আদালতের নির্দেশ থাকলেও, সেগুলি ভাঙা হয় না। অথচ নির্বিচারে ধ্বংস করা হয় হিন্দু মন্দির।

    আরও পড়ুন: ভারতের বহু শহরে ‘রেল জিহাদ’-এর চক্রান্ত করছে পাক জঙ্গি, সতর্কবার্তা এনআইএ-র

    প্রসঙ্গত, গত বছরই (DMK) সেপ্টেম্বর মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি এক জনসভায় বলেছিলেন, “দেখুন, কিছু জিনিসের বিরোধিতা করা যায় না। এটা একেবারে শেষ করে দিতে হয়। আমরা ডেঙ্গি, ম্যালেরিয়া, মশা, করোনার বিরোধিতা করতে পারি না। আমাদের এগুলো তাড়াতে হয়। সেই কারণেই আমাদের তাড়াতে হবে সনাতন ধর্মকে। ওই সনাতন ধর্মের আপত্তি না করে একে তাড়ানো দরকার।”

    পর পর দু’দুটো মন্দির ভেঙে, সেই প্রক্রিয়াই কি শুরু করল তামিলনাড়ু (Tamilnadu) সরকার (DMK)?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share