Tag: news in bengali

news in bengali

  • RG Kar: সন্দীপ, চার চিকিৎসক-পড়ুয়া কি সত্যি বলছেন? আজ হবে পলিগ্রাফ টেস্ট

    RG Kar: সন্দীপ, চার চিকিৎসক-পড়ুয়া কি সত্যি বলছেন? আজ হবে পলিগ্রাফ টেস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তাঁর ভূমিকা আতসকাচের তলায়। আদৌ সন্দীপ সিবিআইকে সত্যি কথা বলছেন তো? নাকি সুকৌশেলে তাদের বিভ্রান্ত করছেন একদা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ? এসব জানতেই এবার সন্দীপের পলিগ্রাফ টেস্ট হবে। এমনই অনুমতি দিয়েছে শিয়ালদা আদালত। তবে সন্দীপের (Sandip Ghosh) পাশাপাশি ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে যে চার চিকিৎসক ডিনার করেছিলেন সেমিনার রুমে (RG Kar), তাঁদেরও পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে শিয়ালদা আদালত। জানা গিয়েছে, আজ, শুক্রবার তাঁদের পলিগ্রাফ টেস্ট করানো হবে।

    বৃহস্পতিবার শিয়ালদা আদালতে নিয়ে আসে সিবিআই 

    বৃহস্পতিবারই আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও চার চিকিৎসককে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ থেকে শিয়ালদা আদালতে নিয়ে আসে সিবিআই। রুদ্ধদ্বার আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে মুখোমুখি বসানো হয় ওই পাঁচজনকে। এরপরেই সিবিআই-এর তরফে তাঁদের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়। সন্ধ্যায় সেই আবেদন মঞ্জুর করে আদালত। প্রসঙ্গত, এই ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি আগেই পেয়েছে সিবিআই। তবে অভিযুক্তের টেস্ট এখনও করাতে পারেনি সিবিআই। এবার সন্দীপ ঘোষ এবং আরজি করের চার চিকিৎসক পড়ুয়ারও পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    এই পলিগ্রাফ টেস্ট আসলে (RG Kar) কী?

    পলিগ্রাফ টেস্টের মাধ্যমে বোঝা যায় কোনও ব্যক্তি মিথ্যা বলছেন কি না। বিশেষজ্ঞদের মতে, কারও পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তাঁর শ্বাস-প্রশ্বাসের গতি, নাড়ির স্পন্দন তথা গতি, রক্ত চাপ, শরীর থেকে কতটা ঘাম-ইত্যাদি পর্যবেক্ষণ করা হয়। সাধারণভাবে কেউ মিথ্যা কথা বললে তাঁর হৃৎস্পন্দন এবং রক্তচাপের পরিবর্তন ঘটে। প্রসঙ্গত, আরজি করে ছাত্রী খুনের ঘটনায় অধ্যক্ষর (Sandip Ghosh) বিরুদ্ধে প্রকৃত ঘটনা আড়াল করার অভিযোগ আগেই এনেছিলেন চিকিৎসক মহলের বড় অংশ এবং নির্যাতিতার পরিবার (RG Kar)। সূত্রের খবর, তদন্তে নেমে এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। এবার তদন্তের আরও অগ্রগতির প্রয়োজনেই পলিগ্রাফ টেস্ট হতে চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Christian Missionary: তেলঙ্গনায় খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে অবৈধ হোম চালনা ও ধর্মান্তকরণের অভিযোগ

    Christian Missionary: তেলঙ্গনায় খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে অবৈধ হোম চালনা ও ধর্মান্তকরণের অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: তেলেঙ্গনার (Telangana) রাচাকোন্ডা জেলার চেঙ্গিচারলাতে ইমানুয়েল ট্রাইবাল মিশন সোসাইটি (Christian missionary) নামের একটি খ্রিস্টান সংস্থার বিরুদ্ধে অবৈধভাবে হোম পরিচালনা এবং শিশুদের ধর্মান্তকরণ করার অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যে জোর শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগও দায়ের করা হয়েছে। গত ১৯ অগাস্ট এই মর্মে মামলা দায়ের করা হয়। এফআইআর নম্বরটি হল ৯৮৩/২০২৪। জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ৪২ নং ধারা অনুযায়ী এই মামলা চলছে।

    ১৪ অগাস্ট ওই শিশু হোম পরিদর্শনে যান রাচাকোন্ডা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার 

    গত ১৪ অগাস্ট ওই শিশু হোম পরিদর্শনে (Christian missionary) যান রাচাকোন্ডা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার মামিদির সতীশ এবং সেই সময় তিনি সেখানেই তিনি সাতজন শিশুকে দেখতে পান। শিশুদের দেখে তাঁর সন্দেহ হয় হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরে জানা যায়, এই শিশুদের মধ্যে পাঁচ জন তেলেঙ্গনার বাসিন্দা এবং দুজন নেপালের। এরপরেই পদক্ষেপ করেন ওই অফিসার এবং সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

    অভিযোগ ধর্মান্তকরণের (Christian missionary)

    প্রসঙ্গত এই সংস্থার বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগও উঠেছে। এই সংস্থার খ্রিস্টান মিশনারিদের একটি ভিডিও ২০২১ সালে ইউটিউবে ভাইরাল হয়, সেখানে দেখা যায় যে নাবালকদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণ করা হচ্ছে। প্রসঙ্গত নেপাল থেকে আসা ওই দুই শিশুকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার চেষ্টা চলছে এবং এর জন্য কাজে লেগেছে লিগ্যাল রাইট প্রটেকশন ফোরাম। এর পাশাপাশি তেলেঙ্গনার (Telangana) ৫ শিশুকেও উদ্ধার করে পুনর্বাসনের চেষ্টা চালানো হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: মুসলিমদের ওবিসি সংরক্ষণ, শীর্ষ আদালতে রাজ্যের হলফনামা, একাধিক অনিয়ম ধরা পড়ল

    Supreme Court: মুসলিমদের ওবিসি সংরক্ষণ, শীর্ষ আদালতে রাজ্যের হলফনামা, একাধিক অনিয়ম ধরা পড়ল

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধুমাত্র সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের রাজনীতির কারণে অধিকাংশ মুসলিম সম্প্রদায়কে ওবিসি কোটায় অন্তর্ভুক্ত করেছিল মমতা সরকার। তবে এক্ষেত্রে শুধু মমতা সরকারকে দোষ দিলেও ভুল হবে, তার পূর্ববর্তী বামপন্থী সরকারও একই পথে হেঁটেছিল এবং তাদের নীতিকে বহাল রাখার সঙ্গে আরও অনেক নতুন কিছু যোগ করে মমতা সরকার। ৭৭টি জাতিকে ওবিসি কোটায় আনেন মুখ্যমন্ত্রী, ক্ষমতায় আসার পরপরই যার মধ্যে ৭৫টি জাতিই ছিল মুসলিম সম্প্রদায়। ২০১০ সালের ৫ মে থেকে ২০১২ সালের ১১ মে পর্যন্ত এই ৭৭ সম্প্রদায়কে ওবিসি অন্তর্ভুক্ত করা হয়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামায়। শীর্ষ আদালতের (Supreme Court) গত ৫ অগাস্ট দেওয়া নির্দেশ মতো মমতা সরকার যে হলফনামা জমা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের অনেক জাতি ওবিসি কোটার জন্য আবেদন না করলেও তাদের সংরক্ষণ দেওয়া হয়েছে। আবার কোনও কোনও ক্ষেত্রে প্রক্রিয়া না মেনে ২৪ ঘণ্টার মধ্যেই একাধিক মুসলিম জাতিকে (West Bengal) অন্তর্ভুক্ত করা হয়েছে ওবিসি কোটায়।

    ধর্মই একমাত্র মাপকাঠি বলে মনে হচ্ছে জানিয়েছিল হাইকোর্ট

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রদায়িক তোষণের কারণেই (West Bengal) মমতার এমন সিদ্ধান্ত। অত্যন্ত সুকৌশলে ৭৭টি সম্প্রদায়ের মধ্যে মাত্র ২টি সম্প্রদায়কেই হিন্দু রাখা হয়, যাতে বিতর্ক না ওঠে যে শুধুমাত্র ধর্মীয় মাপকাঠিতেই মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করা হচ্ছে। কিন্তু ঝুলি থেকে বিড়াল বের হয়ে পড়ে, চলতি বছরের ২২ মে। ঐদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে অর্থাৎ তৃণমূল জমানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করে, সংখ্যায় গুণতে গেলে যা প্রায় ৫ লাখ। কলকাতা হাইকোর্ট রাজ্যের পরিষেবা এবং পদগুলিতে এই ধরনের সংরক্ষণকে বেআইনি বলে জানায়। হাইকোর্ট সেসময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে। ডিভিশন বেঞ্চ বলে, ‘‘এই সম্প্রদায়গুলিকে ওবিসি হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে ধর্মই একমাত্র মাপকাঠি বলে মনে হচ্ছে ।’’

    সুপ্রিম নির্দেশ (Supreme Court)

    হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করে। তারই শুনানিতে গত ৫ অগাস্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ বলে, এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার আদালতের সামনে একটি হলফনামা দাখিল করবে, যাতে ৭৭টি সম্প্রদায়কে ওবিসি হিসাবে শ্রেণিবদ্ধ কোন পদ্ধতিতে করা হয়েছে তার ব্যাখা থাকবে। এখানেই ধরা পড়ল অনিয়ম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ

  • UPI: ভারতে দৈনিক ইউপিআই লেনদেন এখন ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যার সমান

    UPI: ভারতে দৈনিক ইউপিআই লেনদেন এখন ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যার সমান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে দৈনিক ইউপিআই (UPI) লেনদেন ইউরোপীয় ইউনিয়নের (European Union) জনসংখ্যার সমান। বুধবার ওয়ারশ-তে ভারতীয় প্রবাসীদের সম্মেলন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি তুলনা করে ডিজিটাল লেনদেনের তাৎপর্যকে তুলে ধরেছেন। তিনি উল্লেখ করে বলেন, দৈনিক ডিজিটাল লেনদেনের পরিমাণ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল ভারতের পথে আরও এক ধাপ এগিয়েছে দেশ।

    ভারতে ৯,৮৪০.১৪ মিলিয়ন ইউপিআই লেনদেন (UPI)

    কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের সাফল্যের কথা তুলে ধরেছেন। তাঁর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর ভাষণের একটি ক্লিপ পোস্ট করে বলেন, “৪৪৮ মিলিয়ন হল ইউরোপীয় ইউনিয়নের (European Union) মোট জনসংখ্যা। একই ভাবে ভারতের দৈনিক ইউপিআই লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৬ মিলিয়ন। সারা দেশে নগদহীন এই লেনদেনের প্ল্যাটফর্ম ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের ডিজিটাল (UPI) অর্থনীতির ভিত্তিস্বরূপ এটি একটি মাইলফলক পদক্ষেপ। এনপিসিআই (NPCI)-এর মতে, ইউপিআই পেমেন্ট বছরে ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই লেনদেনের মোট মূল্য ২০.৬৪ ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।

    আরও পড়ুনঃ ফের সক্রিয় রাজনীতিতে, ভূস্বর্গের ভোটে বিজেপির দায়িত্বে রাম মাধব

    রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য

    এই বছরের জুন মাসে ইউপিআই (UPI) লেনদেন ছিল ২০.০৭ ট্রিলিয়ন এবং মে মাসে ছিল ২০.৪৪ ট্রিলিয়ন। জুলাই মাসে দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছিল ৪৬৬ মিলিয়ন বা প্রায় ৬৬,৫৯০ কোটি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তার মাসিক বুলেটিনে ইউপিআই-এর অসাধারণ বৃদ্ধির কথা বলেছে। তারা জানিয়েছে, লেনদেনের পরিমাণ ২০১৯-২০-এর ১২.৫ বিলিয়ন থেকে ২০২৩-২৪-এ ১৩১ বিলিয়ন, অর্থাৎ দশ গুণ বৃদ্ধি পেয়েছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনগুলি আর্থিক বছরে ৫৭ শতাংশ বার্ষিক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সেক্টরে ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালে বোস্টন কনসাল্টিং গ্রুপ (BCG) ব্যাঙ্কিং সেক্টর রাউন্ডআপ অনুসারে ফোন পে (PhonePe) এবং গুগুল পে (Google Pay) বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 111: “গৌর, নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচণ্ডালে কোল দিলেন”

    Ramakrishna 111: “গৌর, নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচণ্ডালে কোল দিলেন”

    সার্কাস রঙ্গালয়ে—গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ

    প্রথম পরিচ্ছেদ

    আগে সাধান, তারপর সংসার; অভ্যাসযোগ

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) মাস্টারকে বলিতেছেন, দেখলে, বিবি কেমন একপায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, আর বনবন করে দৌড়ুচ্ছে! কত কঠিন, অনেকদিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে! একটু অসাবধান হলেই হাত-পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওইরূপ কঠিন। অনেক সাধন-ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে। অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায়, আরও ডুবে যায়, মৃত্যুযন্ত্রণা হয়! কেউ কেউ, যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন (Kathamrita)। তাই সাধন-ভজন খুব দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না।

    বলরাম-মন্দিরে শ্রীরামকৃষ্ণ

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) গাড়িতে উঠিলেন। গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটীর দ্বারে উপস্থিত হইল, ঠাকুর ভক্তসঙ্গে দোতলায় বৈঠকখানায় গিয়ে বসিলেন। সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সার্কাসের গল্প (Kathamrita) করিতেছেন। অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন, তাঁহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে। মুখে অন্য কথা কিছুই নাই, কেবল ঈশ্বরীয় কথা।

    জাতিভেদ সমন্ধে কথা (Kathamrita) পড়িল। ঠাকুর (Ramakrishna) বলিলেন, এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে। সে উপায়—ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্তি হলেই দেহ, মন, আত্মা—সব শুদ্ধ হয়। গৌর, নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচণ্ডালে কোল দিলেন। ভক্তি থাকতে চণ্ডাল, চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ, পবিত্র হয়।

    আরও পড়ুনঃ “সব লোক দেখছি নিম্নদৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই!”

     আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rajnath Singh: চারদিনের সফরে মার্কিন মুলুকে যাচ্ছেন রাজনাথ সিং, হতে চলেছে দ্বিপাক্ষিক বৈঠক

    Rajnath Singh: চারদিনের সফরে মার্কিন মুলুকে যাচ্ছেন রাজনাথ সিং, হতে চলেছে দ্বিপাক্ষিক বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: পোল্যান্ড এবং ইউক্রেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার পোল্যান্ডের উদ্দেশে রওনা দেন তিনি। সেখান থেকে তিনি যাবেন ইউক্রেনে। এবার চার দিনের মার্কিন মুলুক (US) সফরে যাচ্ছেন তাঁরই মন্ত্রিসভার সদস্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)। চারদিনের সরকারি সফরে আমেরিকা যাচ্ছেন রাজনাথ।

    আমেরিকা সফরে রাজনাথ (Rajnath Singh)

    ২৩ অগাস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন প্রতিরক্ষামন্ত্রী। থাকবেন ২৬ তারিখ পর্যন্ত। রাজনাথের এই সফরে বাইডেন প্রশাসনের প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করবেন রাজনাথ। একথা জানান প্রতিরক্ষামন্ত্রী স্বয়ং। এই সফরে রাজনাথ সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট জ্যাক সুলিভানের সঙ্গেও। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন স্তরে প্রতিরক্ষা এনগেজমেন্টের ব্যকড্রপে হচ্ছে রাজনাথের এই সফর। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত-মার্কিন কম্প্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরও গভীর এবং চওড়া করা হবে বলে আশা।

    দ্বিপাক্ষিক বৈঠক

    মনে রাখতে হবে, এক বছরেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। গত বছর রাজনাথের (Rajnath Singh) সঙ্গে অস্টিনের বৈঠক হয়েছিল। তার আগে আগে হয়েছিল ভারত-মার্কিন ২+২ মিনিস্ট্রিয়াল ডায়লগ। জটিল ক্ষেত্রগুলিতে প্রতিরক্ষা সংক্রান্ত টেকনোলজি কো-অপারেশন নিয়ে আলোচনা হয়েছে ওই দ্বিপাক্ষিক বৈঠকে। এই সফরে প্রতিরক্ষামন্ত্রী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন। উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মার্কিন ডিফেন্স ইন্ডাস্ট্রির কর্তাদের সঙ্গে।

    আরও পড়ুন: ধর্মান্তরণে জড়িত থাকলেই ব্যবস্থা, রায় এলাহাবাদ হাইকোর্টের

    জানা গিয়েছে, মার্কিন মুলুকে কিছু মিলিটারি ফেসিলিটি ঘুরে দেখবেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রীর চলতি সফরে ৩১টি এমকিউ ৯বি প্রিডেটর ড্রোন কেনার পরিকল্পনা রয়েছে। ভারতে জিই এফ ৪১৪ ইঞ্জিনের উৎপাদন নিয়ে কথা হতে পারে দ্বিপাক্ষিক এই বৈঠকে। জিই-হল চুক্তি নিয়েও আলোচনা হওয়ার কথা। গত বছর জুনে মোদি যখন বাইডেন সরকারের আমন্ত্রণে হোয়াইট হাউস সফরে গিয়েছিলেন তখনই স্বাক্ষরিত হয়েছিল জিই হাল চুক্তি (GE HAL Pact)। অস্টিন-রাজনাথের আগের বৈঠকেও উঠেছিল বিষয়টি। এবারও (Rajnath Singh) উঠবে বলেই আশাবাদী (US) বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, জিই (GE) হল জেনারেল ইলেকট্রিক অ্যারোস্পেস এবং হাল (HAL) হল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Rape-Murder: হাসপাতালে ১৪ লক্ষ টাকার সিসিটিভি আদৌ লাগাননি সন্দীপ! ‘দুর্নীতি’র অভিযোগ সুপ্রিম কোর্টে

    RG Kar Rape-Murder: হাসপাতালে ১৪ লক্ষ টাকার সিসিটিভি আদৌ লাগাননি সন্দীপ! ‘দুর্নীতি’র অভিযোগ সুপ্রিম কোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Rape-Murder) হাসপাতালে সিসিটিভি লাগানোর জন্য ১৪ লক্ষ টাকার অর্ডার দেওয়া হলেও সেই সিসিটিভি লাগানোই হয়নি। ঠিক এমনটাই সুপ্রিম কোর্টে (Supreme Court) অভিযোগ উঠেছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার মামলায় প্রথম থেকেই কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছিল এই অধ্যক্ষের বিরুদ্ধে। তিনি তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ বলে বেশ প্রভাবশালী ছিলেন। রাজ্যের বিরোধী দল বিজেপি এমনটাই অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেছে।

    ক্যামেরা থাকলে খোঁজ করা যেত (RG Kar Rape-Murder)

    চিকিৎসক হত্যাকাণ্ডে দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court) স্বতঃপ্রণোদিত মামলা হয়েছে। আইনজীবী করুণা নন্দী অভিযোগ করে বলেন, “প্রাক্তন অধ্যক্ষ আরজি কর (RG Kar Rape-Murder) হাসপাতালে ১৪ লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা বসাননি। ক্যামেরা থাকলে ঘটনার বিবরণ সম্পর্কে খোঁজখবর করা সম্ভব হত। আমরা পাঁচ চিকিৎসকদের প্রতিনিধি দলকে সামনে এনেছি। তাঁরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্য দেবেন। একই ভাবে খুন এবং ধর্ষণ বিষয়ে প্রাসঙ্গিক তথ্য দেবেন তাঁরা। এই সমস্ত ঘটনার পিছনে প্রাতিষ্ঠানিক সমঝোতা রয়েছে। রাজ্য সরকারের গঠিত সিটের তদন্তে নজর দেওয়া উচিত। কারণ এই সিট তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে।”

    আরও পড়ুনঃ অন্যায় করলেও সাত খুন মাফ! সিভিকদের বোনাস বৃদ্ধি করে মন জয়ের চেষ্টা

    অবিলম্বে বোর্ড থেকে সন্দীপ ঘোষের নাম মুছে দিতে হবে

    আরজি কর হত্যাকাণ্ডে (RG Kar Rape-Murder) রাজ্যের সঙ্গে সারা দেশ এখন উত্তাল। সমাজের সকল স্তরের প্রতিবাদীদের দাবি, অবিলম্বে দোষীর শাস্তি চাই। এদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পড়াশুনা করেছিলেন বনগাঁ উচ্চ বিদ্যালয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্কুলে। সেখানে কৃতি ছাত্রদের তালিকায় তাঁর নাম রয়েছে। এবার ওই স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা, প্রধান শিক্ষককে চিঠি লিখে বলেন, অবিলম্বে বোর্ড থেকে সন্দীপ ঘোষের নাম মুছে দিতে হবে। এক প্রাক্তনী সৌম্যদীপ সরকার বলেন,“সন্দীপ ঘোষ কোনও না কোনও ভাবে স্কুলের সঙ্গে যুক্ত। আজ তাঁকে রাজ্য পুলিশ ডাকছে, সিবিআই তলব করছে। সেই কারণে আমাদের আর্জি স্কুলের কাছে ওঁর নাম কৃতি ছাত্রদের বোর্ডে যেন না থাকে। বনগাঁ হাইস্কুলের গৌরব নষ্ট করেছেন তিনি।” অপর দিকে স্কুলের প্রধান শিক্ষক কুণাল দে বলেছেন, “প্রাক্তন ছাত্ররা একটা আবেদন জমা দিয়েছে। সন্দীপ ঘোষ যদি দোষী সাব্যস্ত হন, তখন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, প্রাক্তন ছাত্র ও স্কুল পরিচালন সমিতির সঙ্গে বৈঠক করার পর সিদ্ধান্ত নেওয়া হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: বিশ্ববিদ্যালয়ে কোরান পাঠে না, বাংলাদেশে পদত্যাগে বাধ্য করা হল ডিনকে

    Bangladesh Crisis: বিশ্ববিদ্যালয়ে কোরান পাঠে না, বাংলাদেশে পদত্যাগে বাধ্য করা হল ডিনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন কেবল হিন্দুদের জোর করে পদত্যাগ করানো হচ্ছিল। এবার পদত্যাগ করতে বাধ্য করানো হল ঢাকা বিশ্ববিদ্যায়ের (Dhaka University) ডিনকে (Bangladesh Crisis)। তাঁর ‘অপরাধ’, পড়ুয়াদের বিশ্ববিদ্যালয় চত্বরে প্রকাশ্যে কোরান পাঠ করতে বারণ করেছিলেন তিনি। অভিযোগ, তার জেরে বাংলাদেশের নয়া অন্তর্বর্তী সরকার পদত্যাগে বাধ্য করেন তাঁকে।

    ডিনের পদত্যাগ (Bangladesh Crisis)

    জানা গিয়েছে, ছাত্রদের বিশ্ববিদ্যালয় চত্বরে কোরান পাঠে না করার পরেই তাঁকে ঘিরে ধরেন পড়ুয়ারা। এর পরেই অন্তর্বর্তী সরকারের নির্দেশে পদত্যাগ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সে দেশের সমাজকর্মী সাহিব আহমেদ তুহিন। পোস্টে লেখা হয়েছে, “ইনি ঢাকা বিশ্ববিদ্যায়ের ডিন। ইনি বিশ্ববিদ্যালয় চত্বরে প্রকাশ্যে কোরান পাঠে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আজ পড়ুয়ারা তাঁর অফিসেই কোরান পাঠ করল। তাঁর গাইডেন্স প্রার্থনা করল এবং তাঁকে পদত্যাগে বাধ্য করল। পোয়েটিক জাস্টিস!”

    তসলিমার পোস্ট

    বাংলাদেশের নামী পত্রিকা ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ‘ফ্যাকাল্টি অফ আর্টসের ডিন অধ্যাপক আবদুল বসির পদত্যাগ করেছেন। ইস্তফাপত্রে তিনি লিখেছেন, ফ্যাকাল্টি অফ আর্টসের ডিন পদে আমি ইস্তফা দিচ্ছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিন।’ দিন দুই আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিনের পদত্যাগ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিশ্বশ্রুত লেখিকা তসলিমা নাসরিন। ডিনের পদত্যাগের কারণ হিসেবে লেখা হয়েছে, ডিন নিসার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় কোরান পাঠে বাধা দিয়েছেন। তাই তাঁকে পদত্যাগে বাধ্যা করিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা।

    আরও পড়ুন: ধর্মান্তরণে জড়িত থাকলেই ব্যবস্থা, রায় এলাহাবাদ হাইকোর্টের

    তসলিমার ভিডিওর নীচে বন্যা বয়ে গিয়েছে কমেন্টের। একজন লিখেছেন, ‘বাংলাদেশ ধীরে ধীরে মৌলবাদীদের গ্রাসে চলে যাচ্ছে।’ একজন আবার লিখেছেন, ‘দখলের শেষ পর্যায় আসতে খুব বেশি দেরি নেই।’

    ইতিহাসবিদ এস ইরফান হাবিব পাশে দাঁড়িয়েছেন দুই ডিনের। তাঁর প্রশ্ন, “কেন বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় গ্রন্থ পড়ানো হবে?” তিনি বলেন, “কেন কোনও বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় গ্রন্থ পড়ানো হবে? বাড়িতে ধর্মগ্রন্থ পাঠ করুন এবং তারপর আসুন। বিশ্ববিদ্যালয়ে যে কাজটা করতে এসেছেন (Dhaka University), সেটা মন দিয়ে করুন। ভাবুন এবং স্টাডি করুন (Bangladesh Crisis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Himanta Biswa Sarma: মুসলিম বিবাহ ও বিবাহ-বিচ্ছেদে আসছে রেজিস্ট্রেশন, বড় ঘোষণা অসম সরকারের

    Himanta Biswa Sarma: মুসলিম বিবাহ ও বিবাহ-বিচ্ছেদে আসছে রেজিস্ট্রেশন, বড় ঘোষণা অসম সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: অসমে আরও একটি বড় পদক্ষেপ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। এবার মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদে (Muslim Marriages and Divorces) রেজিস্ট্রেশন ব্যবস্থা আনতে চলেছে অসম সরকার। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “শীঘ্রই রাজ্য সরকারের তরফে নতুন একটি বিল আনা হবে। পরবর্তী অধিবেশনে এই বিল আনা হবে। সেখানে মুসলিমদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে।”

    ঠিক কী বলেন হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)?

    অসমে এই বিলের নামকরণ করা হবে অসম কমপালসরি রেজিস্ট্রেশন অব ম্যারেজ অ্যান্ড ডিভোর্স। বিলের খসড়া মোটামুটি ভাবে প্রস্তুত করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) বলেন, “রাজ্যের বাল্যবিবাহের হার কামাতেই এই বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবাহ-বিচ্ছেদের (Muslim Marriages and Divorces) রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলে, ১৮ বছরের কমবয়সি মেয়েদের বিয়ে বন্ধ করা আরও সহজ হবে। বিলে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রাপ্তবয়স্ক না হলে, বিয়ের জন্য রেজিস্ট্রেশন করা যাবে না। তবে বিবাহ রেজিস্ট্রেশন বিলের পাশাপাশি আরেকটি নতুন বিল আনা হবে, যেখানে লাভ জিহাদ-কে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। অপরাধ প্রমাণ হলে যাবজ্জীবন সাজা দেওয়া হবে। একই ভাবে ভিন্ন ধর্মে জমি হস্তান্তর আটকাতে বিশেষ ভাবনাচিন্তা করছে সরকার।”

    আরও পড়ুনঃ ধর্মান্তরণে জড়িত থাকলেই ব্যবস্থা, রায় এলাহাবাদ হাইকোর্টের

    বাল্য বিবাহের রেজিস্ট্রেশন বাতিল

    বুধবার অসম ক্যাবিনেটের পক্ষ থেকে মুসলিম রেজিস্ট্রেশন বিল ২০২৪ অনুমোদন করা হয়েছে। এই বিলে বলা হয় মুসলমানদের বিয়ের রেজিস্ট্রেশনে কাজিদের হাত থাকবে না। রাজ্য সরকার এবার থেকে বিষয়টি নিয়ন্ত্রণ করবে। এই বিল আইনে পরিণত হলে বাল্য বিবাহের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। উল্লেখ্য ২০২৪ সালের লোকসভার ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma) বলেছিলেন, খুব দ্রুত অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। রাজ্য সরকার, অসম রিপিলিং বিল ২০২৪-এর মাধ্যমে অসম মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ (Muslim Marriages and Divorces) নিবন্ধন আইন এবং বিধি ১৯৩৫ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত নতুন আইনের সঙ্গে এই বাতিলের ঘোষণা রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে পেশ করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Hasina: শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

    Sheikh Hasina: শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) সমেত তাঁর মন্ত্রিসভার সব সদস্য ও প্রাক্তন সাংসদদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করল অন্তর্বর্তী সরকার। নয়াদিল্লি-ঢাকার সন্ধি অনুযায়ী হাসিনা এবং দেশত্যাগী অন্য আওয়ামি লিগ নেতাদের ভারতে থাকা নিয়ে কি এবার তবে অনিশ্চয়তা তৈরি হতে পারে? এমন প্রশ্নও উঠছে ইউনূস সরকারের এই সিদ্ধান্তের ফলে।

    কূটনৈতিক বা সরকারি পাসপোর্ট থাকলে বাংলাদেশের কোনও নাগরিক অন্তত ৪৫ দিন কোনও ভিসা ছাড়াই ভারতে থাকতে পারেন 

    প্রসঙ্গত, অগ্নিগর্ভ বাংলাদেশে (Bangladesh) গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে বিমানে ভারতের উদ্দেশে রওনা হন হাসিনা। উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে তাঁর বিমান। সেই থেকেই তিনি ভারতে রয়েছেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার (Sheikh Hasina) কাছে কূটনৈতিক পাসপোর্ট ছিল। প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ চুক্তি অনুযায়ী কূটনৈতিক বা সরকারি পাসপোর্ট থাকলে বাংলাদেশের কোনও নাগরিক অন্তত ৪৫ দিন কোনও ভিসা ছাড়াই ভারতে থাকতে পারেন। কিন্তু বর্তমানে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করল। এরফলে পরিস্থিতি কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন বিশেষজ্ঞরা।

    হাসিনার (Sheikh Hasina) বোন রেহানা হলেন ব্রিটিশ পাসপোর্টধারী

    তবে হাসিনার (Sheikh Hasina) বোন রেহানা হলেন ব্রিটিশ পাসপোর্টধারী। এর ফলে ভারতের মাটিতে পা রাখার পর ব্রিটিশ নাগরিকদের যে ভিসা দেওয়া হয়, সেই নিয়মই লাগু হবে রেহানার ক্ষেত্রে। আপাতত তাই যত দিন খুশি, ভারতে থাকতে পারেন রেহানা। প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে (Bangladesh) ফেরত পাঠাতে ইতিমধ্যেই ভারতকে হুমকি দিয়েছে খালেদা জিয়ার দল বিএনপি। নয়া দিল্লি অবশ্য গুরুত্বই দেয়নি এই ঘটনাকে। এবার তবে কি অন্যভাবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এমন সিদ্ধান্ত নিল অর্ন্তবর্তী সরকার? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘শেখ হাসিনা (Sheikh Hasina) ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। দেশের স্বরাষ্ট্র ও আইন—এই দুই মন্ত্রীর সিদ্ধান্ত নেওয়া উচিত, তাঁকে এখন দেশে ফিরিয়ে আনা প্রয়োজন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share