Tag: news in bengali

news in bengali

  • Lok Sabha Election 2024: সপ্তম দফা ভোটের আগে উত্তপ্ত জয়নগর, চলল গুলি-বোমা, আহত এক

    Lok Sabha Election 2024: সপ্তম দফা ভোটের আগে উত্তপ্ত জয়নগর, চলল গুলি-বোমা, আহত এক

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের সপ্তমদফা লোকসভা নির্বাচন জমে উঠেছে কিন্তু এর মধ্যে একাধিক জায়গায় অশান্তির খবর উঠে এসেছে। ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে জয়নগর (Lok Sabha Election 2024)। এলাকার গড়দেওয়ান গ্রামের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি করেছে দুষ্কৃতীরা। এরপর থেকেই চলছে একালায় পুলিশের টহল। গুলির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন সাধারণ ভোটার। আবার একেবারে যেন সিনেমার দৃশ্য! তখনও স্কুটিতে যুবক। এক যুবক গুলি বিদ্ধ না হলেও পিঠ এবং বুকের পাশ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। আর্তনাদ চিৎকার শুনতে পেয়েছেন পথ চলতি মানুষ। ঘটনা ঘটেছে নদিয়াতে। ব্যাপক শোরগোল পড়েছে। 

    জয়নগরে গুলি (Lok Sabha Election 2024)!

    জানা গিয়েছে, গড়দেওয়ান পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল নামে এক ব্যক্তি মোড়ে বসে নির্বাচনী (Lok Sabha Election 2024) ভোটার স্লিপ গোছানোর কাজ করছিলেন। কিন্তু আচমকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। অল্পের জন্য গুলি লাগেনি গায়ে। গুলির শব্দ শুনে দোকানে লুটিয়ে পড়েন তিনি। এরপর দোকানে আশ্রয় নিলে সেখানে ধাওয়া করে বোমা মারে দুষ্কৃতীরা। বোমার ঘায়ে গুরুতর যখম হন তিনি। বোমা-গুলির শব্দে এলাকার মানুষ ছুটে আসেন, এরপর তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতাল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

    বুকের পাশ ছুঁয়ে যায় গুলি (Lok Sabha Election 2024)

    জানা গিয়েছে নদিয়ায় গুলিবিদ্ধ যুবকের নাম অজয় মাহাতো। বাড়ি কল্যাণী থানার চরজাজিরা এলাকায়। তিনি বলেন, “আমি স্কুটি করে যাচ্ছিলাম, আচমকা পিছন থেকে গুলি করে দুষ্কৃতীরা। গুলি বুকের পাশ ছুঁয়ে বেরিয়ে যায়। কে মারল কিছুই বুঝতে পারিনি। কেন মারল তাও আমরা বুঝতে পারছি না। ওরা কতজন ছিল তাও বুঝতে পারছি না। সবটাই পিছন থেকে করেছে।” কিন্তু রাজ্যে ভোটের (Lok Sabha Election 2024) আবাহে কারা এই ভাবে গুলি করল তা নিয়ে স্পষ্ট করে বলতে পারলাম না। এরপর তাঁকে স্থানীয় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

    আরও পড়ুনঃ পড়াশোনা শেষ হলেই ছাড়তে হবে হস্টেল! কড়া নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

    ১ জুন সপ্তম দফা ভোট

    রাজ্যে আগামী ১ জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট (Lok Sabha Election 2024)। রাজনৈতিক লড়াই নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা। গত পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের সৃষ্টি হয়েছিল এই জেলায়। একাধিক বার শাসক দলের নেতা-কর্মীদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব, কোন্দল, ঝগড়া, হত্যা ইত্যাদি ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছিল। এখন শেষ দফা লোকসভা নির্বাচনে কমিশন কী ভূমিকা পালন করে তাই  দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jadavpur University: পড়াশোনা শেষ হলেই ছাড়তে হবে হস্টেল! কড়া নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

    Jadavpur University: পড়াশোনা শেষ হলেই ছাড়তে হবে হস্টেল! কড়া নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার হস্টেল পড়ুয়াদের জন্য কড়া সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। সম্প্রতি একটি নির্দেশিকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, এবার থেকে পড়াশোনা শেষ হওয়ার পর সাত দিনের মধ্যে ছাত্রদের হস্টেল (Hostel Students) ছাড়তে হবে। একইসঙ্গে গবেষণার কাজ শেষ হলে এক মাসের মধ্যে হস্টেল ছাড়ার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    কেন এই সিদ্ধান্ত? (Jadavpur University)

    গতবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। অভিযোগ উঠেছিল, র‌্যাগিংয়ের জেরে ওই ছাত্রের মৃত্যু হয়েছিল। প্রথম বর্ষের ওই পড়ুয়ার মৃত্যুতে বারবার অভিযোগ উঠেছিল ‘সিনিয়র দাদাদের’ বিরুদ্ধে। সেই ঘটনার পর একাধিকবার সিনিয়রদের পড়াশোনা শেষ হয়ে গেলে বেড়িয়ে যেতে বলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তা মানা হয়নি। তাই এবার নতুন বর্ষ শুরুর আগে থেকেই বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে গবেষণার কাজ শেষ হলে বড়োজোড় একমাস। আর পড়াশোনা শেষ হলে সাতদিন। এর বেশি আর কেউ হস্টেল (Hostel Students) দখল করে থাকতে পারবেন না। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল হস্টেলগুলিতে র‌্যাগিং প্রতিরোধ করা এবং নতুন ছাত্রছাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

    আরও পড়ুন: নারীশক্তির জয়! ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে সম্মানিত করবে রাষ্ট্রসঙ্ঘ

    র‌্যাগিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ 

    এছাড়াও র‌্যাগিং প্রতিরোধে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের তরফে। জানা গিয়েছে এবার থেকে বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কোনও পড়ুয়াকে পুরস্কৃত করার প্রস্তাব গৃহীত হয়েছে। এই পুরস্কারটি র‌্যাগিংয়ে নিহত ওই ছাত্রের নামে দেওয়া হবে।
    উল্লেখ্য, পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরও হস্টেল দখল করে পড়ুয়াদের থাকার ঘটনা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নয়, রাজ্যের আরও একাধিক বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের অভিযোগ উঠে আসে। তবে গত বছর যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে ভাস্কর গুপ্ত পদে আসার পরই এই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত পাশ করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP Slams Congress: আইয়ারের চিন-প্রীতি! কংগ্রেসকে ধুয়ে দিল বিজেপি

    BJP Slams Congress: আইয়ারের চিন-প্রীতি! কংগ্রেসকে ধুয়ে দিল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: “১৯৬২ সালে ভারতে আগ্রাসন চালিয়েছিল চিন।” ভারত-চিন যুদ্ধকে এভাবেই ব্যাখ্যা করলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। মঙ্গলবার (BJP Slams Congress) কল্লোল ভট্টাচার্যের লেখা একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আইয়ার। বইটির নাম ‘নেহরুজ ফার্স্ট রিক্রুটস: দ্য ডিপ্লোম্যাটস হু বিল্ট ইন্ডিপেনডেন্ট ইন্ডিয়াজ ফরেন পলিসি’। আইয়ার বলেন, “১৯৬২ সালের অক্টোবরে চিনারা ভারত আক্রমণ করেছিল।” ওই বছর অক্টোবর-নভেম্বরে হয়েছিল যুদ্ধ। ম্যাকমোহন লাইন পেরিয়ে এসে আক্রমণ করেছিল চিনাফৌজ। এই সময়ই তারা দখল করে নেয় আকসাই চিন। এই অঞ্চলটি আদতে ভারতেরই।

    আইয়ারের স্মৃতিচারণ (BJP Slams Congress)

    লালফৌজ যখন ভারত আক্রমণ(BJP Slams Congress) করে তখন ইন্ডিয়ান ফরেন সার্ভিসের পরীক্ষা দিচ্ছিলেন আইয়ার। সেই সময়কার স্মৃতিচারণা করে তিনি বলেন, “লন্ডনে হচ্ছিল ফরেন সার্ভিস পরীক্ষা। সেদিন তাওয়াং দখল করে নিল। যখন এটা শেষ হল…।” তিনি বলেন, “আমি রাজনীতিতে দক্ষ ছিলাম। খবরের কাগজগুলো আমাকে কমিউনিস্ট ভেবে রেফারেন্স দিচ্ছিল। ওই পরীক্ষায় আমি পাশ করেছিলাম। ভালো ফলও করেছিলাম। তার পরেও আমায় কমিউনিস্ট দেগে দিয়ে নিয়োগপত্র দেওয়া হয়নি।”

    বিতর্কিত মন্তব্যের জেরে বিখ্যাত

    মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন আইয়ার। চলতি মাসের প্রথম দিকেই পাকিস্তানকে ‘শ্রদ্ধেয় দেশ’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন এই প্রবীণ কংগ্রেস নেতা। তিনি বলেছিলেন, “ওদের(পাকিস্তানের) হাতে অ্যাটম বম্ব রয়েছে, তাই ভারতের উচিত সমঝে চলা। তাদের সঙ্গে আলোচনাও শুরু করা প্রয়োজন।” পাকিস্তানের নাগরিকদের ‘ভারতের সব চেয়ে বড় সম্পদ’ বলেও বিতর্ক বাঁধিয়েছিলেন আইয়ার।

    আইয়ার এবং কংগ্রেসের চিন-প্রীতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির ন্যাশনাল ইনফর্মেশান অ্যান্ড টেকনোলজি দফতরের ইনচার্জ তথা পশ্চিমবঙ্গের কো-ইনচার্জ অমিত মালব্য। আইয়ারকে আক্রমণ শানিয়েছেন নেটিজেন ঋষি বাগরিও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “১৯৬২ সালে চিন যখন ভারত আক্রমণ করে, তখন আইয়ার ইংল্যান্ডে চিনাফৌজের জন্য অর্থ সংগ্রহ করছিলেন। ইতিহাসের এই অংশটি আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে (BJP Slams Congress)।”

    আর পড়ুন: লাহোর চুক্তি ভঙ্গ হয়েছিল, ‘দোষ’ কবুল পাকিস্তানের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Major Radhika Sen: নারীশক্তির জয়! ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে সম্মানিত করবে রাষ্ট্রসঙ্ঘ

    Major Radhika Sen: নারীশক্তির জয়! ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে সম্মানিত করবে রাষ্ট্রসঙ্ঘ

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও বিদেশের মাটিতে সম্মানিত হবেন ভারতীয় নারী। ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে (Major Radhika Sen) বিশেষ সম্মান দিতে চলেছে রাষ্ট্রসঙ্ঘ। তাঁদের শান্তিরক্ষা বাহিনীর ভারতীয় এই সদস্যকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করতে চলেছে রাষ্ট্রসঙ্ঘ। ২৯ মে আন্তর্জাতিক রাষ্ট্রসঙ্ঘ শান্তিরক্ষী দিবস (International Day of UN Peacekeepers)। আর তার ঠিক আগের দিনই এই পুরস্কার ঘোষণা রাষ্ট্রসঙ্ঘের। আগামী ৩০ মে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাধিকার হাতে ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড’ তুলে দেবেন। এমনটাই জানিয়েছেন গুতেরেসের মুখপাত্র।   

    কে এই মেজর রাধিকা সেন? (Major Radhika Sen) 

    হিমাচল প্রদেশের বাসিন্দা রাধিকা বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর আইআইটি বম্বে থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০১৬ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন তিনি। গত বছর রাষ্ট্রসঙ্ঘের অর্গানাইজেশন স্টেবিলাইজেশন ইন দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (মোনুস্কো) সদস্য হন তিনি। এরপর মোনুস্কোর ইন্ডিয়ান র‌্যাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডারের দায়িত্ব সামলেছেন রাধিকা। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত এই দায়িত্বেই ছিলেন তিনি।  

    কেন দেওয়া হয় এই পুরস্কার? 

    মেজর সুমন গাওয়ানির পর দ্বিতীয় ভারতীয় শান্তিরক্ষী হিসেবে এই সম্মানজনক পুরস্কার পেতে চলেছেন রাধিকা সেন। এর আগে দক্ষিণ সুদানে রাষ্ট্রসঙ্ঘ মিশনে (UNMIS) দায়িত্ব পালন করেছিলেন মেজর সুমন গাওয়ানি। ২০১৯ সালে রাষ্ট্রসঙ্ঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। মহিলা ও বালিকাদের যৌন নির্যাতনের বিভিন্ন ঘটনা থেকে রক্ষা করে তাঁদের নিরাপত্তা দানের জন্য স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এই পুরস্কার দিয়ে থাকে।

    রাধিকার ভূয়সী প্রশংসা রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের

    এদিন রাধিকার (Major Radhika Sen) ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁকে সত্যিকারের নেতা এবং রোল মডেল বলে দাবি করেছেন। তিনি আরও জানান, এই সম্মান সমস্ত শান্তিরক্ষীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা জোগাবে। লিঙ্গ সংবেদনশীলতা বজায় রেখে শান্তিরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব শুধুমাত্র নারীদের একার দায় নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: ল্যান্ড ফল হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমালের। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিন দুই কমেছিল তাপমাত্রা (Weather Update)। ফের চড়েছে পারা। অস্বস্তিকর গুমোট আবহাওয়ায় প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। হাওয়া অফিসের খবর, বাতাসে রয়েছে রেমালের ছেড়ে যাওয়া প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। তার জেরেই এমন আবহাওয়া।

    দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি (Weather Update)

    আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা এখনও ১০০ ছুঁই ছুঁই। তার জেরেই দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চড়া রোদ থাকবে না, আকাশ থাকবে আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার জেরে বাড়বে তাপমাত্রা। বাড়বে অস্বস্তিও। দক্ষিণবঙ্গে আবহাওয়া অস্বস্তিকর হলেও, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস হওয়া অফিসের (Weather Update)।

    উত্তরে ভারী বৃষ্টি

    জলপাইগুলি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। এজন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। হাওয়া অফিসের খবর, বৃষ্টি হতে পারে ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। সঙ্গে বইতে পারে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উত্তরের এই তিন জেলায় যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এই দুই জেলায় বৃষ্টি হতে পারে ৭০-১০০ মিলিমিটার। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। ২ জুন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

    আর পড়ুন: লাহোর চুক্তি ভঙ্গ হয়েছিল, ‘দোষ’ কবুল পাকিস্তানের

    ৩০ মে কেরলে বর্ষা ঢুকবে। আবহবিদদের মতে, বাংলায়ও এবার বর্ষা আসবে ঠিক সময়েই। কেরলে ঢোকার আগে বর্ষা আসবে আন্দামানে। কেরলে বর্ষা কবে প্রবেশ করবে, তা দেখেই পরবর্তী বার্তা দিতে পারবে হাওয়া অফিস। পয়লা জুন হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। গোটা দেশের সঙ্গে এদিন নির্বাচন হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার লোকসভা কেন্দ্রগুলিতে। এদিন ওই কেন্দ্রগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে হাওয়া (Weather Update)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bangladesh MP Murder: সেপটিক ট্যাঙ্কে মিলল মাংসের টুকরো, চুল! নিহত বাংলাদেশি সাংসদের দেহাংশ?

    Bangladesh MP Murder: সেপটিক ট্যাঙ্কে মিলল মাংসের টুকরো, চুল! নিহত বাংলাদেশি সাংসদের দেহাংশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে খোঁজ মিলল বাংলাদেশের সাংসদের দেহাংশের। নিউটাউনের (Newtown) বিলাসবহুল ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল কিছু মাংসের টুকরো ও চুল। উদ্ধার হওয়া ওই মাংস ও চুলের অংশ বাংলাদেশের ঝিনাইদহের নিহত সাংসদ (Bangladesh MP Murder) আনোয়ার উল আজিমের কিনা যাচাই করার জন্য ইতিমধ্যেই এগুলি ফরেনসিক পরীক্ষা করতে পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার পরেই পরিষ্কার হবে সবটা।

    ঠিক কী ঘটেছিল? 

    প্রথমে শ্বাসরোধ করে খুন, তারপর দেহ টুকরো টুকরো করে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের সাংসদ খুনে (Bangladesh MP Murder) দেহাংশ উদ্ধারের আগে এমনই আশঙ্কা করেছিল পুলিশ। এর পরই ধৃতদের চেপে ধরতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ ধৃতরা দাবি করে, নিহত সাংসদের শরীরের হাড় খালে ফেলে আসা হলেও তাঁর শরীরের টুকরো টুকরো করা মাংস ওই ফ্ল্যাটের শৌচাগারের কমোডের ভিতরে ফেলে বার বার ফ্লাশ করে দেওয়া হয়েছিল৷

    উদ্ধার প্রায় সাড়ে তিন কেজি মাংস পিণ্ড 

    এরপর ধৃতর বয়ানের ভিত্তিতে নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি শুরু করে সিআইডি। আর সেই তল্লাশিতেই এবার উদ্ধার হল মানুষের দেহাংশ, চামড়া ও চুল। টুকরো টুকরো করা প্রায় সাড়ে তিন কেজি মাংস পিণ্ড মিলেছে বলেই সিআইডি সূত্রে খবর। মঙ্গলবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় সাংসদের দেহ বা দেহাংশের (Bangladesh MP Murder) খোঁজ শুরু হয়। সিআইডি সূত্রে খবর, এই দেহাংশ ও চুল বাংলাদেশের সাংসদেরই কিনা তা জানতে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (CFSL) পাঠানো হয়েছে। তবে এখনও দেহের থেকে আলাদা করা হাড় উদ্ধার করা যায়নি। তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে নিউটাউন (Newtown) সংলগ্ন খালে। পাশাপাশি বাংলাদেশের গোয়েন্দা প্রাধান হারুম অর রশীদ জানান, দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের বাগজোলা খালে যেমন ডুবুরি নামিয়ে দেহাংশের খোঁজ চলছে, তেমনই প্রতিদিন চলবে।

    আরও পড়ুন: নির্বাচনী প্রচার শেষে তিনদিনের জন্য কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

    প্রসঙ্গত, ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় আসেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানে তিনি প্রথমে বরাহনগরে স্থানীয় বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। এরপর ১৩ মে তিনি গোপালের বাড়ি থেকে বেরিয়ে নিউটাউনের (Newtown) একটি ফ্ল্যাটে যান। ওই ফ্ল্যাটটি আনোয়ারুল আজিমের বন্ধু আক্তারুজ্জামান ভাড়া করেছিলেন। সেখানেই তাঁকে হত্যা (Bangladesh MP Murder) করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nawaz Sharif: লাহোর চুক্তি ভঙ্গ হয়েছিল, ‘দোষ’ কবুল পাকিস্তানের

    Nawaz Sharif: লাহোর চুক্তি ভঙ্গ হয়েছিল, ‘দোষ’ কবুল পাকিস্তানের

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ ‘দোষ’ কবুল করল পাকিস্তান। তারা স্বীকার করল, ১৯৯৯ সালে স্বাক্ষরিত লাহোর চুক্তি ভঙ্গ করেছে তারা। চুক্তি ভঙ্গের কথা স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif)। প্রসঙ্গত, লাহোর চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী বিজেপির অটলবিহারী বাজপেয়ী। কার্গিলে পাক অনু্প্রবেশ যে ভুল ছিল, তা-ও কবুল করেন শরিফ। বলেন, “এটা আমাদের ভুল ছিল।”

    কী বললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী? (Nawaz Sharif)

    দলীয় এক সভায় পাকিস্তানের প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেন, “১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। এরপর বাজপেয়ী সাহেব এখানে এসে আমাদের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। কিন্তু আমরা সেই চুক্তি লঙ্ঘন করেছি।…এটা আমাদের ভুল ছিল।” তিনি বলেন, “এই চুক্তির পরে পরেই পাকিস্তান কার্গিলে অনুপ্রবেশ করে চুক্তি লঙ্ঘন করেছে। পাক সেনার অনুপ্রবেশের কারণেই হয়েছিল কার্গিল যুদ্ধ।” উল্লেখ্য, ১৯৯৯ সালের মার্চ মাসে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশারফ তার বাহিনীকে জম্মু-কাশ্মীরের কার্গিল জেলায় অনুপ্রবেশের নির্দেশ দিয়েছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন শরিফ (Nawaz Sharif)। কার্গিল যুদ্ধে জয়ী হয়েছিল ভারত। 

    বিল ক্লিন্টনের প্রস্তাব

    প্রথম পারমাণবিক পরীক্ষার ২৬তম বার্ষিকী উদযাপনের দিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পারমাণবিক পরীক্ষা চালানো থেকে আমাদের বিরত রাখতে পাকিস্তানকে পাঁচশো মার্কিন বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছিলাম।” তিনি বলেন, “যদি আমার আসনে ইমরানের (প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান) মতো লোক থাকত, তাহলে তারা ক্লিন্টনের প্রস্তাব মেনে নিত।”

    আর পড়ুন: নির্বাচনী প্রচার শেষ, তিনদিনের জন্য কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

    ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান শান্তি-নিরাপত্তা ও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের স্বার্থে স্বাক্ষর করেছিল লাহোর চুক্তি। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ছিলেন নওয়াজ শরিফ। এই চুক্তির কিছুদিনের পরেই কার্গিলে অনুপ্রবেশ করে পাক সেনা।

    পড়শি দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টার কম কসুর করেননি প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী। লাহোর বাসযাত্রার সূচনা করেছিলেন তিনিই। সেই বাস লাহোরে পৌঁছলে বাজপেয়ী আলিঙ্গন করেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। বাজপেয়ীর এই বন্ধুত্বের বার্তাকে সেদিন মর্যাদা দেয়নি পাকিস্তান। সেই ভুলের ‘রজত জয়ন্তী’তেই ভুল কবুল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর (Nawaz Sharif)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: নির্বাচনী প্রচার শেষে তিনদিনের জন্য কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

    PM Modi: নির্বাচনী প্রচার শেষে তিনদিনের জন্য কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারে মাস দুয়েক ধরে কার্যত চষে বেড়িয়েছেন গোটা দেশ। শেষ তথা সপ্তম দফার নির্বাচন হবে পয়লা জুন। তার আটচল্লিশ ঘণ্টা আগেই শেষ হয়ে যাচ্ছে প্রচার। ভোটের ফল বের হবে ৪ জুন। মাঝের এই সময়টাকেই কন্যাকুমারীতে ধ্যানের জন্য বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    কেন কন্যাকুমারীকে বাছলেন প্রধানমন্ত্রী (PM Modi)

    জানা গিয়েছে, ৩০ মে থেকে তিনদিনের জন্য এখানে ধ্যান করবেন প্রধানমন্ত্রী। কন্যাকুমারীতে একটি পাথর রয়েছে। হিন্দুদের বিশ্বাস, ভগবান শিবকে পতি হিসেবে পাওয়ার জন্য এই পাথরের ওপর এক পায়ে ঠায় দাঁড়িয়ে তপস্যা করেছিলেন কুমারী পার্বতী। তাই এই এখানকার নাম কন্যাকুমারী। ১৮৯২ সালে এই প্রস্তরখণ্ডের ওপর বসে তিনদিন ধরে তপস্যা করেছিলেন স্বামী বিবেকানন্দও। মূল ভূখণ্ড থেকে উত্তাল সমুদ্র সাঁতরে তিনি গিয়েছিলেন ওই পাথরে। পরবর্তীকালে এই প্রস্তরখণ্ডের নাম হয় বিবেকানন্দ রক। ভারতের দক্ষিণতম বিন্দু এটি (PM Modi)। এবার সেই একই পাথরের ওপর বসে তিনদিন ধ্যান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 

    প্রধানমন্ত্রী ধ্যান করেছেন আগেও

    ২০১৪ সালের প্রচার শেষেও (এই বছরই কেন্দ্রের কুর্সিতে বসে মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার) প্রধানমন্ত্রী গিয়েছিলেন শিবাজির প্রতাপগড়ে। এখানেই শিবাজির সঙ্গে যুদ্ধ হয়েছিল আফজল খাঁর। উনিশের নির্বাচনের প্রচারের শেষে তিনি গিয়েছিলেন কেদারনাথের এক গুহায় ধ্যান করতে। এবার যাবেন তামিলনাড়ুর কন্যাকুমারীতে।

    আর পড়ুন: “শুধু তাজমহলই ভারত নয়, এদেশে আরও অনেক পর্যটনস্থল রয়েছে”, বললেন প্রধানমন্ত্রী

    মূল ভূখণ্ড থেকে ৫০০ কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে রয়েছে এই বিশেষ পাথর। পাথরটির চারদিকে খেলা করছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরের ঊর্মিমালারা। সেখানেই রয়েছে ‘ধ্যান মণ্ডপম’। এই মণ্ডপেই ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁকে দিয়ে কোনও বিশেষ কাজ করাতে পৃথিবীতে পাঠিয়েছেন পরমাত্মা। কীভাবে সেই কাজ তাঁকে দিয়ে করিয়ে নিচ্ছেন, তা তিনি জানেন না।

    ওয়াকিবহাল মহলের মতে, সেই পরমাত্মার সঙ্গে যোগসাধন করতেই ধ্যানমগ্ন হবেন ‘ঋষি’-প্রধানমন্ত্রী। কন্যাকুমারীতেই মিশেছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলও। রাজনৈতিক মহলের মতে, ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি এই জায়গায় ধ্যানমগ্ন হয়ে দেশবাসীকে ঐক্যের বার্তাও দিতে চাইছেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: তিলোত্তমায় প্রথম রোড-শো প্রধানমন্ত্রীর, কলকাতা দেখল গণ-উন্মাদনা

    PM Modi: তিলোত্তমায় প্রথম রোড-শো প্রধানমন্ত্রীর, কলকাতা দেখল গণ-উন্মাদনা

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় প্রথম রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মঙ্গল-সন্ধ্যায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করে সূচনা হয়েছিল যে যাত্রার, সেই যাত্রাই শেষ হল আড়াই কিলোমিটার দূরে স্বামীজির বাড়ির সামনে গিয়ে, বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে। কলকাতা উত্তর কেন্দ্রের প্রার্থী তাপস রায়ের সমর্থনে এদিন রোড-শো করেন প্রধানমন্ত্রী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

    ফুলেল রাস্তার বুক চিরেই চলল প্রধানমন্ত্রী যান (PM Mod)

    রাজ্যের আরও আটটি আসনের সঙ্গে এই কেন্দ্রেও নির্বাচন হবে পয়লা জুন, সপ্তম তথা শেষ দফায়। রোড-শো শুরুর সময় প্রধানমন্ত্রীর দু’পাশে বঙ্গ বিজেপির দুই প্রধান সৈনিক – রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত-ও। রোড-শো শুরু হতেই তাপসকে এগিয়ে দিয়ে পিছনে চলে যান শুভেন্দু। যাত্রা পথের (PM Modi) পুরোটা জুড়েই ছিল ফুল ছড়ানো। সেই ফুলেল রাস্তার বুক চিরেই ধীর লয়ে এগিয়ে চলে প্রধানমন্ত্রীর যান। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে রাস্তার দু’ধারে ভিড় করেছিলেন লাখো জনতা। তাঁরা কেউ স্লোগান দিয়েছেন জয় শ্রীরাম, কাউকে আবার বলতে শোনা গিয়েছে, নরেন্দ্র মোদি জিন্দাবাদ। প্রধানমন্ত্রীর উদ্দেশে হাতজোড় করে প্রণামও করতে দেখা গেল একজনকে।

    প্রধানমন্ত্রীর উদারতা

    রোড-শো শুরুর আগে বাগবাজারে সারদা দেবীর বাড়িতে গিয়ে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। দেখা করেন মহারাজদের সঙ্গে। এখান থেকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় প্রসাদী শাল, ধুতি, চাদর, বই, সারদা মায়ের ছবি এবং নির্মাল্য। প্রধানমন্ত্রী তাঁর হয়ে সভা করতে আসায় যারপরনাই খুশি তাপস। বলেন, “এ হল প্রধানমন্ত্রীর উদারতা। এত বড় নেতা, দেশের নেতা, উনি আমার জন্য প্রচার করতে এসেছেন।” রোড-শোয়ের আগে এদিন নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী।

    সেখানে বলেন, “আগে আপনাদের বলেছিলাম না, না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা। কথা রেখেছি। গত দশ বছরে কেন্দ্রে কোনও দুর্নীতি হতে দিইনি। আর এবার পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, যারা দুর্নীতি করেছে, তাদের বের করে দেব। আর যাদের থেকে খেয়েছে, তাদের সব ফিরিয়ে দেব।” প্রধানমন্ত্রী বলেন, “তৃণমূলের নেতাদের কাছে যে নোটের পাহাড় দেখা গিয়েছে, সেই সব টাকার হিসেব হবে। কীভাবে ফেরত পাবেন, তা আমি দেখছি। আইন তৈরি করে সেই টাকা ফেরত দেব (PM Modi)।”

    আর পড়ুন: “বাংলায় সব চেয়ে বেশি লাভবান হবে বিজেপি”, সপ্তম দফার আগেই জানিয়ে দিলেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “শুধু তাজমহলই ভারত নয়, এদেশে আরও অনেক পর্যটনস্থল রয়েছে”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “শুধু তাজমহলই ভারত নয়, এদেশে আরও অনেক পর্যটনস্থল রয়েছে”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। তবে এটাই দেশের একমাত্র পর্যটন গন্তব্য নয়। বিদেশিরা আকছার তাজমহল দেখতে আসেন। তবে ভারতে এছাড়াও আরও ছবির মতো সাজানো অনেক জায়গা রয়েছে, যেগুলি আবিষ্কারের প্রতীক্ষায় রয়েছে।” সোমবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে পর্যটকদের তিনি অনুরোধ করেন, “এই সব জায়গাগুলো ঘুরে দেখুন, পূর্ণ করুন অদ্ভুত অভিজ্ঞতার ঝুলি। দেশের ৩৬০ ডিগ্রিই ঘুরে দেখুন।”

    কী বললেন প্রধানমন্ত্রী? (PM Modi)

    ভারতের যে একটা নয়া ব্র্যান্ড তৈরি হয়েছে, এদিন তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী (PM Modi)। জি২০ সামিটের সময় ভারত ও তার বৈচিত্রের প্রতি বিশ্বশক্তিকে কৌতুহলীও করে তোলা হয়েছিল বলেও জানান তিনি। বলেন, “আমরা জি২০ সামিটের আয়োজন করেছিলাম। এই সম্মেলন কেবল দিল্লিতেই সীমাবদ্ধ থাকেনি, দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে। এর একটাই উদ্দেশ্য, বিশ্ববাসীকে এই বার্তা দেওয়া যে কেবল দিল্লিই ভারত নয়, দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেই আবিষ্কার করা যাবে এই ভূমের বৈচিত্র।” তিনি বলেন, “শুধু তাজমহল দেখেই তামাম ভারতকে চেনা যায় না। এই দেশের অনেক শক্তি রয়েছে। আবিষ্কারের জন্য রয়েছে বিভিন্ন গন্তব্য।”

    জি২০ সম্মেলন

    জি২০ সম্মেলনের পরে যে ভারতে পর্যটকদের আনাগোনা আগের চেয়ে বেড়েছে, এদিন সাক্ষাৎকারে তারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই সম্মেলন কীভাবে ভারতের পর্যটনের সম্ভাবনাকে উৎসাহিত করেছিল, তাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “জি২০ সম্মেলনে ২০০-র বেশি বৈঠক হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের এক লাখের বেশি নীতিনির্ধারক এই সব বৈঠকে যোগ দিয়েছিলেন। দেশের বিভিন্ন অংশে হয়েছিল এই সব বৈঠক। অভ্যাগতরা কেবল ভারতের ওই সব লোকেশন আবিষ্কার করেনি, তাঁরা তাঁদের পরিবার এবং স্বদেশবাসীকেও ভারতের অতুলনীয় সৌন্দর্যের গল্প শুনিয়েছেন।”

    আর পড়ুন: “বাংলায় সব চেয়ে বেশি লাভবান হবে বিজেপি”, সপ্তম দফার আগেই জানিয়ে দিলেন মোদি

    প্রসঙ্গত, ইউরোপিয় ইউনিয়ন ও উনিশটি দেশ মিলে গঠিত হয়েছে জি২০। ফি বছর এই জি২০-র সম্মেলন হয় এর সদস্য রাষ্ট্রগুলিতে। গত বছর এই সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছিল ভারত। সরকার বা রাষ্ট্রের প্রধান, বিদেশমন্ত্রী, সচিব এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা যোগ দেন এই সম্মেলনে। একেবারে শেষে হয় শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে যোগ দেন বিভিন্ন রাষ্ট্রের প্রধান কিংবা তাঁদের প্রতিনিধিরা (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share