Tag: news in bengali

news in bengali

  • Tehreek e Hurriyat: ভারত-বিরোধী প্রচার, নিষিদ্ধ করা হল ভূস্বর্গে সক্রিয় তেহরিক-ই-হুরিয়তকে

    Tehreek e Hurriyat: ভারত-বিরোধী প্রচার, নিষিদ্ধ করা হল ভূস্বর্গে সক্রিয় তেহরিক-ই-হুরিয়তকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূস্বর্গে লাগাতার করছিল ভারত-বিরোধী প্রচার। তাই এবার নিষিদ্ধ করা হল তেহরিক-ই-হুরিয়তকে (Tehreek e Hurriyat)। এক সময় এই সংগঠনের মাথায় ছিলেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা সঈদ আলি শাহ গিলানি। এর ঠিক চার দিন আগেই নিষিদ্ধ করা হয়েছে মুসলিম লিগ জম্মু ও কাশ্মীরকে।

    কী বললেন শাহ?

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের কারণে এই সংগঠনকে ইউএপিএ-র অধীনে নিষিদ্ধ করা হয়েছে।” এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “তেহরিক-ই-হুরিয়তকে ইউএপিএর অধীনে একটি বেআইনি সংগঠন ঘোষণা করা হয়েছে। এই সংগঠনটি জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত। এই দলটি জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দিতে ভারত বিরোধী প্রচার চালাচ্ছে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর অধীনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মন্ত্রী নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি যে কোনও ব্যক্তি বা সংস্থাকে ভারতবিরোধী কার্যকলাপে জড়িত পাওয়া গেলে তাকে অবিলম্বে ব্যর্থ করা হবে।”

    নিষিদ্ধ কাজকর্ম

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এই জঙ্গি গোষ্ঠী জম্মু-কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে নিষিদ্ধ কাজকর্ম চালিয়ে যাচ্ছে। জম্মু-কাশ্মীরে তারা ইসলামিক শাসন জারি করতে চায়। তিনি বলেন, “এই গোষ্ঠীটি ভারত বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে। জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দিতে এই গোষ্ঠী সন্ত্রাসী কাজকর্ম চালিয়ে যাচ্ছে।”

    আরও পড়ুুন: আরাবুলের এ কী হাল! নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ দাপুটে এই নেতা

    মাত্র চার দিনের ব্যবধানে দুটি (Tehreek e Hurriyat) সংগঠনকে নিষিদ্ধ করল কেন্দ্র। ২৭ ডিসেম্বর নিষিদ্ধ করা হয়েছিল মুসলিম লিগ জম্মু কাশ্মীর (মাসরত আলম গ্রুপ)। আর বছরের শেষ দিনে নিষিদ্ধ ঘোষণা করা হল তেহরিক-ই-হুরিয়তকে। ইউএপিএ-র অধীনে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই সংগঠনকে।

    তেহরিক-ই-হুরিয়ত সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকার। তাতে বলা হয়েছে, এটি জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে। এই সংগঠনের লোকজন সন্ত্রাসবাদীদের শ্রদ্ধা জানায় ও পাথর ছুড়তে উৎসাহিত করে। সংগঠনের লোকজন ভারতীয় আইন মানে না এবং কাশ্মীরকে ভারত থেকে আলাদা মনে করে (Tehreek e Hurriyat)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Navy: সাগরে বাড়ছে হানাদারির ঘটনা, নিরাপত্তা বাড়াল ভারতীয় নৌসেনা

    Indian Navy: সাগরে বাড়ছে হানাদারির ঘটনা, নিরাপত্তা বাড়াল ভারতীয় নৌসেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ও মধ্য আরব সাগর ও এডেন প্রণালী এলাকায় নিরাপত্তা বাড়াল ভারতীয় নৌসেনা (Indian Navy)। বেশ কিছু দিন ধরে আন্তর্জাতিক এই শিপিং লেন দিয়ে চলাচলকারী জাহাজের ওপর হামলা হচ্ছিল। সেই হামলা বন্ধেই পদক্ষেপ করল ভারতীয় নৌসেনা। এই লেনে চলাচলকারী জাহাজগুলির ওপর হামলা ঠেকাতে নৌসেনার তরফে ডেস্ট্রয়ার ও ফ্রিগেট মোতায়েন করা হয়েছে।

    নৌসেনার তৎপরতা

    কোনও দুর্ঘটনা ঘটলে যাতে ব্যবসায়ীদের সাহায্য করা যায়, তাই মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত জাহাজও। নৌসেনা জানিয়েছে, ভারত মহাসাগরে সম্প্রতি নিরাপত্তার যে ঝুঁকি তৈরি হয়েছে, উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে তার মোকাবিলা করা হবে। ভারতীয় উপকূল থেকে ৪০০ কিলোমিটার দূরে এমভি ছেম প্লুটো জাহাজের ওপর ড্রোন হানা হয়েছিল ঠিক দিন  দুয়েক আগে। তার পরেই পদক্ষেপ করল ভারতীয় নৌসেনা (Indian Navy)। জাহাজটিতে ২১ জন ক্রু-মেম্বার ছিলেন।

    জাহাজে হামলা

    এঁদের মধ্যে ২০ জন ভারতীয়। একজন ভিয়েতনামের নাগরিক। কোস্টগার্ডের জাহাজ ‘বিক্রমে’র কড়া প্রহরায় জাহাজটি মুম্বই বন্দরে এসে ভিড়েছে। এর ঠিক দু’দিন আগেই হামলা হয়েছিল জাহাজটির ওপর। ভারতীয় নৌসেনার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে লোহিত সাগরে, এডেন প্রণালী এবং উত্তর ও মধ্য আরব সাগরে আন্তর্জাতিক শিপিং লেনে চলাচলকারী জাহাজগুলির ওপর হামলা হতে দেখা গিয়েছে। এমভি রুয়েনের ওপর জলদস্যুদের হানার ঘটনা ঘটেছিল ভারতীয় উপকূল থেকে প্রায় ৭০০ নটিক্যাল মাইল দূরে। সম্প্রতি এমভি ছেম প্লুটোর ওপর ড্রোন হানা হয়েছে। পোরবন্দর থেকে এটির দূরত্ব প্রায় ২২০ নটিক্যাল মাইল।

    আরও পড়ুুন: আরাবুলের এ কী হাল! নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ দাপুটে এই নেতা

    ডেস্ট্রয়ার ও ফ্রিগেট ছাড়াও নৌসেনার (Indian Navy) তরফে এবং নজরদারি ড্রোন ও বিমানও মোতায়েন করা হয়েছে। আমেরিকার দাবি, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ইরানের মদতপুষ্ট হুথিই হামলা চালিয়েছে ভারত মহাসাগর ও লোহিত সাগরে চলাচলকারী কয়েকটি জাহাজে। হুথির তরফে সাফ জানানো হয়েছে, হামাস-ইজরায়েল যুদ্ধে যারা ইজরায়েলের পাশে রয়েছে, তাদের ছেড়ে কথা বলা হবে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • PM Modi: “আত্মবিশ্বাসে ভরপুর ভারত, নতুন বছরেও যেন থাকে”, ‘মন কি বাতে’ বললেন মোদি

    PM Modi: “আত্মবিশ্বাসে ভরপুর ভারত, নতুন বছরেও যেন থাকে”, ‘মন কি বাতে’ বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠান হয়ে গেল আজ, রবিবার। দেশ যে আত্মবিশ্বাসে ফুটছে, এদিনের ‘মন কি বাতে’ তা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “ভারত আত্মবিশ্বাসে ফুটছে। এর স্পিরিট উন্নয়ন এবং আত্মনির্ভরতা। এই স্পিরিটটাই বজায় রাখতে হবে ২০২৪ সালেও।”

    প্রসঙ্গ: আত্ম-নির্ভরতা 

    এদিনের ‘মন কি বাতে’ প্রধানমন্ত্রী সমাজের বিভিন্ন স্তরের খ্যাতনামাদের প্রসঙ্গও টেনে আনেন। এই প্রসঙ্গেই উঠে এসেছে সদগুরু, বিশ্বনাথন আনন্দ এবং অক্ষয় কুমারের নাম। দেশবাসীকে নববর্ষের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। নববর্ষে তাঁরাও যাতে আত্ম-নির্ভরতা স্পিরিট বজায় রাখেন, সেই পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী। 

    প্রসঙ্গ: রাম মন্দির

    প্রধানমন্ত্রীর (PM Modi) এদিনের ‘মন কি বাতে’ প্রত্যাশিতভাবেই উঠে এসেছে অযোধ্যায় রাম মন্দিরের প্রসঙ্গ। তিনি জানান, অযোধ্যায় রাম মন্দির নিয়ে গোটা দেশ উৎসাহিত। বিভিন্নভাবে দেশবাসী এ ব্যাপারে তাঁদের অনুভূতিগুলি ব্যক্ত করছেন। প্রধানমন্ত্রী বলেন, “আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন গত কয়েক দিন ধরে শ্রী রাম এবং অযোধ্যাকে নিয়ে নতুন গান এবং ভজন রচনা করা হচ্ছে। নতুন নতুন গানের জন্য মানুষ অপেক্ষাও করছেন।” প্রধানমন্ত্রী বলেন, “আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এরকম কিছু ভজন ও গান দিয়েছি। এর অর্থ হল, শিল্পের জগৎ-ও এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে চলেছে তার স্বকীয় ধারায়।”

    শনিবারই গুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে অযোধ্যা গিয়েছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। তার একদিন পরেই যোগ দিলেন ‘মন কি বাতে’র অনুষ্ঠানে। তাই তাঁর এদিনের বার্তায় বারংবার উঠে এসেছে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের প্রসঙ্গ। ‘মন কি বাতে’র এদিনে অনুষ্ঠানে উঠে এসেছে যোগা, মহিলা-উদ্যোগ, যুব সমাজ এবং পরিচ্ছন্নতার বিষয়ও। ভারতীয় সৈন্যদের প্রসঙ্গও টেনেছেন প্রধানমন্ত্রী। তাঁদের সাহস এবং আত্ম-বলিদানের প্রশংসা তিনি করেছেন পঞ্চমুখে।

    আরও পড়ুুন: জয় শ্রীরাম ধ্বনিতে উড়ল অযোধ্যা-দিল্লি বিমান, যাত্রীরা পড়লেন হনুমান চালিশা

    দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, পদ্ম-পুরস্কার প্রাপক এবং সমাজের অন্যান্য ক্ষেত্রেও যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রসঙ্গও উত্থাপন করেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান এবং পরিবেশের প্রসঙ্গও অনিবার্যভাবে এসেছে প্রধানমন্ত্রীর বক্তৃতায়। প্রসঙ্গত, ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার। ওই বছরেরই অক্টোবর মাসে প্রধানমন্ত্রী  শুরু করেন ‘মন কি বাতে’র অনুষ্ঠান। সেই থেকে প্রতি মাসের শেষ রবিবার দেশবাসীকে ‘মনের কথা’ শোনান প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Covid: বাড়ছে করোনা উপরূপের সংক্রমণ, নতুন করে সংক্রমিত ৮৪১ জন   

    Covid: বাড়ছে করোনা উপরূপের সংক্রমণ, নতুন করে সংক্রমিত ৮৪১ জন   

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই চোখ রাঙাচ্ছে করোনা (Covid)। রবিবার ভারতে নতুন ৮৪১টি কেসের সন্ধান মিলেছে। গত সাত মাসে এটাই সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীই এ খবর জানিয়েছেন। অ্যাকটিভ রোগীর সংখ্যা শনিবার ৪ হাজার ৩০৯ থেকে কমে হয়েছে ৩ হাজার ৯৯৭ জন। গোটা দেশে তিন করোনা সংক্রমিতর মৃত্যুও হয়েছে। এই মৃত্যু অবশ্য কোনও একটি রাজ্যে ঘটেনি। ঘটেছে কেরালা, কর্নাটক ও বিহার এই তিন রাজ্যে।

    ফের বাড়ছে করোনা  

    কিছুদিন ধরে কমছিল সংক্রমণের হার। কমছিল নতুন করে সংক্রমিতর হারও। পাঁচ ডিসেম্বর পর্যন্ত এরকমই চলছিল। তারপর ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। করোনার উপরূপ জেএন-১-এই সংক্রমিত হচ্ছেন মানুষ। ঠান্ডা তুলনায় বেড়ে যাওয়ায় বাড়ছে সংক্রমণ। প্রসঙ্গত, ভারতে করোনার (Covid) প্রাদুর্ভাব হয়েছিল ২০২০ সালের জানুয়ারি মাসে। সংক্রমিত হয়েছিলেন ৪.৫০ কোটি মানুষ। মারা গিয়েছিলেন ৫ লক্ষ ৩৩ হাজার ৩৬১ জন মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দেশে ২২০.৬৭ কোটি ডোজ কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়েছে।

    করোনা-১৯ প্রোটোকল মেনে চলার নির্দেশ

    বর্ষশেষ ও বর্ষবরণ উৎসবকে ঘিরে মাতোয়ারা গোটা দেশ। সংক্রমণ যাতে বিদ্যুৎগতিতে ছড়িয়ে না পড়ে, তাই পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে দেশবাসীকে করোনা-১৯ প্রোটোকল মেনে চলতে বলা হয়েছে। যাঁদের কো-মর্বিডিটি রয়েছে এবং যাঁরা বয়স্ক, ভিড়ে ঠাসা এলাকা তাঁদের এড়িয়ে চলতে বলা হয়েছে। জনবহুল কোনও এলাকায় গেলে মাস্ক পরে যেতে বলা হয়েছে।

    আরও পড়ুুন: অযোধ্যায় গটগটিয়ে গৃহস্থের ঘরে প্রধানমন্ত্রী, কী জিজ্ঞাসা করলেন গৃহকর্ত্রীকে?

    শুক্রবার দেশে জেএন-১-এর উপরূপে ৯টি রাজ্যে সংক্রমিত হয়েছেন ১৭৮ জন। সব চেয়ে বেশি সংক্রমিত হয়েছেন গোয়ায়, ৪৭ জন। তার পরেই রয়েছে কেরালা। সেখানে ৪১ জনের রক্তে মিলেছে জীবাণু। গুজরাটে ৩৬ জনের রক্তে জেএন-১-এর উপরূপের উপস্থিতি শনাক্ত হয়েছে। কর্নাটকে ৩৪ জনের রক্তে এই উপরূপের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রে ৯ জনের রক্তে মিলেছে জেএন-১-এর উপরূপের জীবাণু। রাজস্থান ও তামিলনাডুর প্রতিটিতে ৪ জন করে সংক্রমিত হয়েছেন। তেলঙ্গানায় দুজন ও দিল্লিতে একজনের রক্তে জেএন-১-এর উপরূপের জীবাণুর সন্ধান (Covid) পাওয়া গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: অযোধ্যায় গটগটিয়ে গৃহস্থের ঘরে প্রধানমন্ত্রী, কী জিজ্ঞাসা করলেন গৃহকর্ত্রীকে?  

    PM Modi: অযোধ্যায় গটগটিয়ে গৃহস্থের ঘরে প্রধানমন্ত্রী, কী জিজ্ঞাসা করলেন গৃহকর্ত্রীকে?  

    মাধ্যম নিউজ ডেস্ক: গটগটিয়ে ঘরে ঢুকে পড়ছেন এক ব্যক্তি। পক্ককেশ, চশমা পরিহিত যে মানুষটি ঘরে ঢুকলেন, গৃহকর্ত্রী তাঁকে অনেকবার দেখেছেন টিভিতে। বাড়িতে ঢুকে পড়ায় খানিক হকচকিয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। ঘরে ঢুকেই অতিথি সটান গিয়ে বসে পড়লেন চেয়ারে। গৃহকর্ত্রীর দেওয়া চায়ে চুমুক দিয়ে খুঁতও ধরলেন আগন্তুক। এই আগন্তুক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আর যাঁর বাড়িতে শনিবার তিনি গিয়েছিলেন, তিনি উজ্জ্বলা যোজনা প্রকল্পের গ্রাহক মীরা।

    অযোধ্যায় প্রধানমন্ত্রী

    শনিবার গুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে উত্তরপ্রদেশের অযোধ্যায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরই মাঝে এক সময় মীরার বাড়িতে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, বাড়িতে ঢুকে একটি চেয়ারের ওপর বসেছেন প্রধানমন্ত্রী। পরিবারের সদস্যরা তাঁর কাছেই বসে রয়েছেন। একটি শিশুর গাল টিপে আদরও করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তার পরেই কথা বলতে শুরু করেন মীরার সঙ্গে। বলেন, “আমরা উজ্জ্বলা প্রকল্পে দেশের ১০ কোটি ঘরে গ্যাস সিলিন্ডার দিয়েছি। আপনি তাঁদের মধ্যে একজন। তাই এই বাড়িতে এলাম।” রান্নাঘরের দিকে উঁকি মেরে প্রধানমন্ত্রীর প্রশ্ন, “আজ কী রান্না করছেন?” গৃহীনির সলাজ উত্তর, “ভাত, ডাল ও সবজি রান্না হয়েছে। আপনার জন্য চা-ও বানিয়েছি।”

    গৃহস্থকে কী বললেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী বলেন, “চা বানিয়েছেন, নিয়ে আসুন।” চায়ের কাপে চুমুক দিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “খুব মিষ্টি চা খান তো আপনারা!” লজ্জায় মুখ নামিয়ে নেন গৃহিনী। উত্তর দেন, “কোনওভাবে বেশি মিষ্টি পড়ে গিয়েছে।” এরপর কেন্দ্রীয় প্রকল্প নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। মীরার পরিবার কী কী সুবিধা পেয়েছেন, আগে কোথায় থাকতেন জানতে চান প্রধানমন্ত্রী। মীরা জানান, আগে তাঁরা বস্তিতে থাকতেন।

    আরও পড়ুুন: নতুন সংসদ ভবন থেকে চন্দ্রযান, ২০২৩ সালে দেশের ঝুলিতে আর কোন কোন সাফল্য?

    আবাস যোজনায় ঘর পেয়েছেন। তিন বছর ধরে বিদ্যুৎও পাচ্ছেন। মাসে ১০০-২০০টাকা বিল আসে। শুক্রবারই তাঁদের বাড়িতে উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগও পেয়েছেন। প্রসঙ্গত, মীরা হলেন ১০ কোটিতম গ্রাহক, যিনি উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ পেয়েছেন। এর পর অযোধ্যায় বেশ কিছু শিশুর সঙ্গেও সময় কাটান প্রাধানমন্ত্রী (PM Modi)। ছবি তোলেন তাঁদের সঙ্গে। অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি তুললেন সেলফিও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • ED Raid in Kolkata: গেমিং অ্যাপকাণ্ডে নিউটাউনে হানা ইডির, উদ্ধার বিপুল টাকা, ধৃত ২

    ED Raid in Kolkata: গেমিং অ্যাপকাণ্ডে নিউটাউনে হানা ইডির, উদ্ধার বিপুল টাকা, ধৃত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে (Jharkhand Gaming App) শহরে তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED Raid in Kolkata)। একটি আবাসনে হানা দিয়ে প্রচুর নগগদ উদ্ধার করে তদন্তকারী দল। পাশাপাশি, এই ঘটনায় ২ জনকে গ্রেফতারও করেছে ইডি। 

    নিউটাউনে ধৃত ২ কারা?

    ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ কাণ্ডে (Jharkhand Gaming App) শুক্রবার নিউ টাউনের একটি আবাসনে হানা দেন ইডির অফিসাররা (ED Raid in Kolkata)। সেখান থেকে সাগর যাদব এবং সন্তোষ যাদব নামে ২ জনকে গ্রেফতার করা হয়। ওই ফ্ল্যাট থেকে লক্ষ লক্ষ টাকাও উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা হয় একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ। ইডি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে গেমিং অ্যাপকাণ্ডে অন্যতম অভিযুক্ত সাগর। তাঁরই বন্ধু সন্তোষ। তাঁরা দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। কিন্তু কলকাতায় থাকেন।

    গা-ঢাকা দেওয়ার পরিকল্পনা বানচাল

    এর আগে এই তদন্তে বুধবার কেষ্টপুরের একটি ভাড়া বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা (ED Raid in Kolkata)। উদ্ধার করা হয়েছিল প্রায় দু’কোটি টাকা নগদ। যে ভাড়াবাড়িতে তাঁরা হানা দেন সেটি রবীন নামে এক ব্যক্তির বলে জানা গিয়েছে। তিনি কলকাতারই বাসিন্দা। টাকার পাশাপাশি ওই বাড়ি থেকে মোবাইল ফোন এবং এটিএম কার্ড উদ্ধার হয়। ইডি সূত্রে খবর, গেমিং অ্যাপকাণ্ডের (Jharkhand Gaming App) মাথা এই সন্তোষ যাদব। আর ধৃত সাগর তার বিশ্বস্ত শাগরেদ। এই দু’‌জন মিলে গেমিং অ্যাপের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা প্রতারণা করেছে তারা। এই টাকা নিয়ে অন্য রাজ্যে গা–ঢাকা দেওয়ার পরিকল্পনা নিয়েছিল দুই অভিযুক্ত। তবে এই দু’‌জনের সঙ্গে আরও অনেকে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    বৃহস্পতিবারও কলকাতার অন্তত ৯টি জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। আলিপুরের একটি আবাসনে, মানিকতলা, গণেশচন্দ্র অ্যাভিনিউ, বড়বাজার, ডালহৌসি অঞ্চলের একটি অফিসে, সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে দেখা যায় ইডি আধিকারিকদের।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • iPhone Hacking Alert: আইফোন হ্যাকিং নিয়ে মার্কিন সংবাদপত্রের খবর ‘আষাঢ়ে গল্প’, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

    iPhone Hacking Alert: আইফোন হ্যাকিং নিয়ে মার্কিন সংবাদপত্রের খবর ‘আষাঢ়ে গল্প’, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন সংবাদপকত্র ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এ প্রকাশিত ভারতে আইফোন হ্যাকিং (iPhone Hacking Alert) সংক্রান্ত খবরকে ‘ভয়ানক ও বিরক্তিকর’ বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar)। 

    ‘‘অর্ধেক সত্য, অলঙ্কৃত’’

    ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে দাবি করা হয়— হ্যাকাররা তাঁদের আইফোন টার্গেট করতে পারে বলে ভারতের কয়েকজন সাংবাদিক ও বিরোধী নেতাকে অ্যাপল সতর্কবার্তা (iPhone Hacking Alert) পাঠানোর পর নাকি কেন্দ্রীয় সরকারের রোষের মুখে পড়তে হয় নির্মাণকারী সংস্থাকে। এপ্রসঙ্গে, এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করেন চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar)। সেখানেই মার্কিন সংবাদপত্রে প্রকাশিত খবরকে খারিজ করেন। তিনি লেখেন, ‘‘ওয়াশিংটন পোস্টের এই ভয়ানক গল্প খারিজ করতেও বিরক্তি লাগছে। কিন্তু, কাউকে তো করতেই হবে। এই গল্পটি অর্ধেক সত্য, সম্পূর্ণরূপে অলঙ্কৃত।’’

    ৩১ অক্টোবর এসেছিল কোন অ্যালার্ট

    গত ৩১ অক্টোবর, ভারতের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের আইফোনে বার্তা পাঠিয়ে অ্যাপলের তরফে জানানো হয়েছিল, যে তাঁদের ফোনকে টার্গেট করতে পারে হ্যাকাররা (iPhone Hacking Alert)। গতকাল ওয়াশিংটন পোস্ট-এ এই প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে দাবি করা হয়, এই সতর্কবার্তার পরে, বিদেশ থেকে অ্যাপলের নিরাপত্তা বিশেষজ্ঞকে ডেকে পাঠায় ভারতীয় সরকারি কর্তারা। প্রতিবেদনে দাবি, অ্যাপলের ওই বিশেষজ্ঞের ওপর নাকি চাপসৃষ্টি করা হয়।

    অ্যাপলের বিজ্ঞপ্তিতে কী ছিল?

    পোস্ট-এর এই খবরের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar) জানান, প্রতিবেদনে অসম্পূর্ণ খবর ছাপা হয়েছে। এই মর্মে তিনি ৩১ অক্টোবর অ্যাপলের পেশ করা বিজ্ঞপ্তির অংশও পড়ে শোনান। পরের দিন, অ্যাপল নিজে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, এই হ্যাকিংয়ের সঙ্গে সরকারের যোগ রয়েছে, এমনটা কখনই বলা যাবে না। কারণ, এই হ্যাকাররা অত্যন্ত আধুনিক পদ্ধতি অবলম্বন করে এবং তারা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের আরও উন্নত করে তোলে।

    প্রতিবেদন ‘আষাঢ়ে গল্প’

    চন্দ্রশেখর জানান, অ্যাপলের (iPhone Hacking Alert) কর্তাকে ডাকা হয়েছিল ঠিকই। তবে হুমকি দিতে নয়। উল্টে তাঁকে কেন্দ্রীয় সংস্থা সার্ট-ইন শুরু করা তদন্তে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছিল। প্রতিবেদনটিকে ‘আষাঢ়ে গল্প’ উল্লেখ করে মন্ত্রী (Rajeev Chandrasekhar) বলেন, ‘‘ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদন আদতে সৃজনশীল কল্পনা এবং সাংবাদিকতার ছদ্মবেশে কর্মক্ষেত্রে টোপ ফেলা ছাড়া কিছুই নয়।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Narendra Modi: স্টেশন ও বিমানবন্দর উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী, অযোধ্যায় কঠোর নিরাপত্তা

    PM Narendra Modi: স্টেশন ও বিমানবন্দর উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী, অযোধ্যায় কঠোর নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ও রামলালার মূর্তি স্থাপন ঘিরে সাজো সাজো রব অযোধ্যায়। তার মধ্যেই শনিবার রাম-নগরীতে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রেল স্টেশন থেকে নতুন বিমানবন্দর, সড়ক থেকে নতুন ট্রেন উদ্বোধন সহ একাধিক কর্মসূচি নিয়ে অযোধ্যায় পৌঁছাবেন তিনি (Modi Ayodhya Visit)। সব মিলিয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রীর হাতে। এই নিয়ে এখন অযোধ্যায় চরম ব্যস্ততা। 

    নিরাপত্তার ঘেরাটোপে রাম-নগরী

    প্রধানমন্ত্রীর সফর (Modi Ayodhya Visit) ঘিরে রাম নগরীকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। শহর জুড়ে বসানো হচ্ছে প্রচুর সিসিটিভি। রাস্তায় বসানো হচ্ছে আন্ডার ভেহিক্যল স্ক্যানার। শহরজুড়ে মোতায়েন করা হয়েছে ৫ হাজারের বেশি পুলিশকর্মীকে। প্রধানমন্ত্রী (PM Narendra Modi) যে যে রুটে যাবেন, সেখানে মোতায়েন এনএসজি কমান্ডো বাহিনী। গোটা নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে ১৭ জন পুলিশ সুপার, ৪০ অতিরিক্ত পুলিশ সুপার, ৮২ সার্কল অফিসার ও ৯০ ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অযোধ্যা পুলিশের উচ্চপদস্থ কর্তা রাজকিরণ নায়ার বলেন, “পুলিশ সবদিক থেকে প্রস্তুত। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, অতিরিক্ত পুলিশ আছে। সীমান্তে জোরদার চেকিং হচ্ছে।’’

    অযোধ্যা ধাম স্টেশনের উদ্বোধন

    জানা যাচ্ছে, শনিবার পৌনে ১১টা নাগাদ অযোধ্যায় পৌঁছবেন প্রধানমন্ত্রী (Modi Ayodhya Visit)। ফের সওয়া ২টো নাগাদ দিল্লির উদ্দেশে পাড়ি দেবেন। সাড়ে তিন ঘণ্টার এই ঝটিকা সফরে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন প্রধানমন্ত্রীর হাতে যে সকল পরিকাঠামোর উন্মোচন হতে চলেছে, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল নতুনভাবে সংস্কার হওয়া, নতুন সাজে সেজে ওঠা অযোধ্যা স্টেশন, সম্প্রতি যার নাম পরিবর্তন করে করা হয়েছে অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন। রামের মুকুটের আদলে সেজে উঠছে অযোধ্য়া ধাম জংশন। ২৪০ কোটি টাকা ব্যয় করে এই স্টেশনকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। বসানো হয়েছে লিফট, এস্ক্যালেটর, ফুড প্লাজা, চাইল্ড কেয়ার রুম। ত্রিতল এই স্টেশনকে আধুনিক ঝা চকচকে ছোঁয়া দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই স্টেশনকে সবুজ স্টেশন ঘোষণা করা হয়েছে।

    নতুন অমৃত ভারত এক্সপ্রেস, বন্দে ভারতের সূচনা

    শনিবার, প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) কর্মসূচি শুরু হবে এই স্টেশন থেকেই। নতুন রূপের অযোধ্যা ধাম স্টেশন উদ্বোধনের পাশাপাশি এই স্টেশন থেকেই এক জোড়া নতুন অমৃত ভারত ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। একটি ট্রেন অযোধ্যা থেকে বিহারের দ্বারভাঙা যাবে। দ্বিতীয়টি মালদা টাউন থেকে বেঙ্গালুরুর এম বিশ্বেশ্বরয়া স্টেশন যাবে। এছাড়া, এদিনই আরও নতুন তিন জোড়া বন্দে ভারত ট্রেনের সূচনাও করার কথা প্রধানমন্ত্রীর। এই অঞ্চলের রেল পরিকাঠামোর সার্বিক উন্নয়নে ২৩০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী মোদি (Modi Ayodhya Visit)। 

    নতুন বিমানবমন্দরের উন্মোচন

    শুধু রেল স্টেশন নয়, নব-নির্মিত অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। রামায়ণের মহর্ষি বাল্মীকির নামে নাম রাখা হয়েছে নতুন বিমানবন্দরের। রামমন্দিরের রূপে সেজে উঠছে নতুন বিমানবন্দর। এছাড়া, লখনউ-অযোধ্যা জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস সহ অযোধ্যা সংলগ্ন ১১ হাজার ১০০ কোটি টাকা মূল্যের একাধিক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তালিকায় রয়েছে— নয়াঘাট থেকে লক্ষ্মণ ঘাটের সৌন্দর্যায়ন, দীপোৎসব প্রত্যক্ষ করার জন্য দর্শক গ্যালারি, পুণ্যার্থীদের সুবিধার্থে হাঁটার রাস্তার নির্মাণ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Covid-19 Death: বছর শেষে ফিরল আতঙ্ক, কোভিড আক্রান্তের মৃত্যু কলকাতায়

    Covid-19 Death: বছর শেষে ফিরল আতঙ্ক, কোভিড আক্রান্তের মৃত্যু কলকাতায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে কলকাতায় ফিরল কোভিড আতঙ্ক। করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু (Covid-19 Death) হল কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

    বেশ কিছু দিন ধরেই কলকাতায় কোভিড সংক্রমণ ছড়াচ্ছিল। শহরের একাধিক হাসপাতালে বাড়ছিল কোভিড রোগীর সংখ্যাও। এবার মৃত্যু হল এক প্রৌঢ়ের। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলেই ওই ব্যক্তির কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে ভর্তি করানো হয় সিএমআরআই হাসপাতালে। রাতেই তাঁর মৃত্যু হয় (Covid-19 Death)। হাসপাতাল সূত্রে অবশ্য জানানো হয়েছে, ওই ব্যক্তির কো-মর্বিডিটি ছিল। হৃদরোগ-সহ অন্য অসুখ‌ও ছিল তাঁর। 

    শহরবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ

    এমনিতেই, দেশে কোভিডের নয়া জেএন.১ উপ-প্রজাতির (Corona Sub-variant JN.1) বাড়বাড়ন্তে নতুন ঢেউয়ের আশঙ্কায় প্রহর গুনছেন শহরবাসী। কলকাতায় এখনও পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা ৮। প্রথমে ৩ হাসপাতালে ৩ কোভিড আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। গত মঙ্গলবার খোঁজ মেলে আরও ৫ জনের। প্রত্যেককে বেসরকারি হাসপাতালে ভর্তি হাসপাতালে। ৩ জন আইসিইউতে। তার মধ্যেই এই মৃত্যুর (Covid-19 Death) ঘটনায় নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে। উদ্বেগ বাড়ছে নাগরিকদের মধ্যে। বিশেষ করে প্রবীণরা বেশি চিন্তিত হয়ে পড়েছেন। যদিও, স্বাস্থ্যভবন সূত্রে জানানো হয়েছে, বঙ্গে এখনও একজনের শরীরেও জেএন.১ উপ-প্রজাতির (Corona Sub-variant JN.1) অস্তিত্ব মেলেনি। 

    কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী

    দেশেও কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় সরকারের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ৬ জনের মৃত্যু (Covid-19 Death) হয়েছে। এদের মধ্যে ২ জন কেরলের। বাকি ৪ জন পশ্চিমবঙ্গ, দিল্লি, পুদুচেরি এবং তামিলনাড়ুর বাসিন্দা। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪,০৯১। উদ্বেগের বিষয় হল, গতকাল পর্যন্ত দেশে ১০৯ জনের শরীরে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন.১-এর (Corona Sub-variant JN.1) সন্ধান মিলেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bangladesh Polls: “জিতলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলব”, ইস্তাহারে প্রতিশ্রুতি হাসিনার

    Bangladesh Polls: “জিতলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলব”, ইস্তাহারে প্রতিশ্রুতি হাসিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: “নির্বাচনে জিতলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলব।” বাংলাদেশের আওয়ামি লিগের ইস্তাহারে এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভারতের এই প্রতিবেশী দেশটিতে সাধারণ নির্বাচন (Bangladesh Polls) হবে ৭ জানুয়ারি। বুধবার ইস্তাহার প্রকাশ করে শেখ হাসিনার দল। সেখানেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনা।

    ভারতের সঙ্গে সুসম্পর্ক

    হাসিনার দল আওয়ামি লিগের ইস্তাহারে ভারত-বাংলাদেশের সম্পর্কের কথার উল্লেখ করে লেখা হয়েছে, “ভারতের সঙ্গে স্থল সীমানা নির্ধারণ ও ছিটমহল বিনিময়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে। এর ফলে ভারতের সঙ্গে বহুপাক্ষিক সহযোগিতা অব্যাহত রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উৎসাহিত করেছে।” বিদেশনীতি প্রসঙ্গে ইস্তাহারে (Bangladesh Polls) বলা হয়েছে, “আন্তর্জাতিক যোগাযোগ, বিদ্যুৎ সংক্রান্ত অংশীদারিত্ব ও ন্যায়সঙ্গত জল বণ্টন-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবেশি দেশগুলির সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।”

    ‘যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাসী’

    তিনি বলেন, “বাংলাদেশ তার ভূখণ্ডে জঙ্গি, আন্তর্জাতিক সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি ঠেকাতে দৃঢ় প্রতিজ্ঞ। আওয়ামি লিগ সরকার সমগ্র অঞ্চল থেকে সন্ত্রাসবাদ ও জঙ্গিকে নির্মূল করতে দক্ষিণ এশিয়া টাস্ক ফোর্স গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাসিনা বলেন, “যুদ্ধ নয়, আমরা শান্তিতে বিশ্বাস করি। জাতির পিতা নির্দেশিত ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’, এই নীতিকে ধারণ করে আওয়ামি লিগের সফল বিদেশনীতির কল্যাণে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে এক শক্তিশালী ও মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। নির্বাচিত হলে সকল দেশের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা চলমান থাকবে।”

    আরও পড়ুুন: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজকে চেয়ে পাকিস্তানকে চিঠি ভারতের

    আওয়ামি লিগের ইস্তেহারে মোট ১১টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংখ্যালঘু স্বার্থেও কিছু ঘোষণা। এই ঘোষণায় খুশি বাংলাদেশে সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’। এই পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য কাজল দেবনাথ বলেন, “যেহেতু গত পাঁচ বছরে কোনও প্রতিশ্রুতিই পূরণ হয়নি এবং এবারও সেই একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাই এটি মন্দের ভাল। তবে এই প্রতিশ্রুতি যেদিন বাস্তবায়িত হবে, সেদিন (Bangladesh Polls) আমরা আন্তরিকভাবে খুশি হব।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share